বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৬৮ / ৯৩ · ৬,৭০১৬,৮০০ / ৯,৩৩৪

৬,৭০১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়েছিল?
  1. ক) ১ সেপ্টেম্বর, ১৯৪০ সালে
  2. খ) ২৩ আগস্ট, ১৯৪২ সালে
  3. গ) ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে
  4. ঘ) ১ সেপ্টেম্বর, ১৯১৪ সালে
ব্যাখ্যা
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

তথ্যসূত্র: Britannica & History.com
৬,৭০২.
বিশ্ব ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. ক) জেনেভা
  2. খ) মেক্সিকো সিটি
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) রিওডি জেনিরিও
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন বা The United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
- এই কনফারেন্সে ১১৭টি দেশের সরকার/রাষ্ট্রপ্রধানসহ মোট ১৭৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।
- এই সম্মেলন থেকে গৃহিত হয়:
- এজেন্ডা-২১
- UNFCCC
- জীববৈচিত্র্য সনদ
- পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৬,৭০৩.
ইউক্রেন কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ভূমধ্যসাগর
  2. লোহিত সাগর
  3. কৃষ্ণসাগর
  4. ঈজিয়ান সাগর
ব্যাখ্যা
ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।

ইউক্রেনের রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত।
ওডেসা ও মারিয়াপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।
ডনবাস ও লুহানস্ক ইউক্রেনের দুটো রুশভাষী সংঘাতপূর্ণ অঞ্চল।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৬,৭০৪.
দুটি মহাদেশেই যে শহরের অবস্থান-
  1. কানাককালে
  2. ইস্তাম্বুল
  3. ওরেনবার্গ
  4. সবগুলো
ব্যাখ্যা
- রাশিয়া ও তুরস্ক দেশ দুটি এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত।
- রাশিয়ার ওরেনবার্গ নগরটি উভয় মহাদেশে পড়েছে।
- তুরস্কের ইস্তাম্বুল ও কানাককালে নগর দুটিও উভয় মহাদেশে পড়েছে।

উৎস;- ওয়ার্ল্ড এটলাস।
৬,৭০৫.
নেপালি ভাষায় সাগরমাথা (Sagarmatha) নামে পরিচিত নিচের কোনটি?
  1. K2
  2. মাউন্ট এভারেস্ট
  3. কংচেনজঙ্ঘা
  4. মানাসলু
ব্যাখ্যা

মাউন্ট এভারেস্ট:
- মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এটি হিমালয় পর্বতমালায় নেপাল ও চীনের (তিব্বত) সীমান্তে অবস্থিত।
- এটির উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার।
- নেপালি ভাষায় এটি সাগরমাথা (Sagarmatha) এবং তিব্বতি ভাষায় চোমোলুংমা (Chomolungma) নামে পরিচিত।
- আর চীনারা ডাকে কোমোলাংমা (Qomolangma) যা হলো চীনা পিনইন (pinyin) এর প্রতিবর্ণকরণ।

অন্যদিকে,
- পাকিস্তান ও চীনের সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2। এর আরেক নাম Godwin-Austen। এটির উচ্চতা ৮৬১১ মিটার।
- নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত কংচেনজঙ্ঘা বিশ্বের ৩য় সর্বোচ্চ শৃঙ্গ। এটির উচ্চতা ৮৫৮৬ মিটার।
- নেপালে অবস্থিত মানাসলু। এটির উচ্চতা ৮১৬৩ মিটার।

উৎস: ব্রিটানিকা।

৬,৭০৬.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট Strategic Defense Initiative-এর প্রস্তাবক ছিলেন?
  1. রোনাল্ড রিগ্যান
  2. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  3. জিমি কার্টার 
  4. জন এফ কেনেডি
ব্যাখ্যা

তারকা যুদ্ধ:
- Strategic Defense Initiative-এর প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
- রোনাল্ড রিগ্যান ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন যা SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত।
- একে সমালোচকরা নক্ষত্র যুদ্ধ (Star War) এর পরিকল্পনা হিসেবেও অভিহিত করেন।
- এই পরিকল্পনার লক্ষ্য ছিল, পরমাণু ক্ষেপণাস্ত্রগুলোকে মহাকাশে বা পৃথিবীতে ধ্বংস করার মাধ্যমে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।
- তাই, একে সমালোচকরা 'নক্ষত্র যুদ্ধ' (Star Wars) হিসেবেও অভিহিত করেন।
⇒ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ১৯৮৬ সালের অক্টোবর মাসে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকে (Reykjavík) এক শীর্ষ বৈঠকে বসেছিলেন।
- এটি ইতিহাসে “Reykjavik Summit” নামে পরিচিত।
- এই বৈঠকটি ইতিহাসে “Reykjavik Summit” নামে পরিচিত।
- এই বৈঠকে তারা পরমাণু অস্ত্র সীমিতকরণ এবং যুক্তরাষ্ট্রের “Strategic Defense Initiative (SDI)” বা ‘তারকাযুদ্ধ’ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উলেখ্য, 
- বৈঠকে আনুষ্ঠানিক কোনো চুক্তি সম্পন্ন হয়নি কারণ রোনাল্ড রিগ্যান SDI বা ‘তারকাযুদ্ধ’ প্রকল্প পরিত্যাগ করতে রাজি হননি।
- তবে, এর সরাসরি ফলশ্রুতিতে ১৯৮৭ সালে INF Treaty (Intermediate-Range Nuclear Forces Treaty) স্বাক্ষরিত হয় যা ইউরোপ থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার ঐতিহাসিক পদক্ষেপ।

⇒ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন এবং ঠান্ডাযুদ্ধের সমাপ্তির পর SDI প্রকল্পের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়।
- সোভিয়েত ইউনিয়নের পতন এবং পরবর্তীতে রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি এই প্রকল্পটির গুরুত্ব কমিয়ে দেয়, ফলে এটি কার্যকরভাবে স্তিমিত হয়ে যায়।
- তবে, SDI প্রকল্পের ধারণা এবং এর বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগগুলো পরবর্তীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে কিছুটা প্রভাব ফেলেছিল।

উৎস: Britannica.

৬,৭০৭.
নিচের কোন দেশে 'ইদলিব' শহর অবস্থিত?
  1. জর্ডান
  2. সিরিয়া
  3. ইরাক
  4. ইরান
ব্যাখ্যা
দেশ:
 - ইদলিব উত্তর-পশ্চিম সিরিয়ার একটি শহর এবং প্রাদেশিক রাজধানী।
- এটি আলেপ্পো এবং লাতাকিয়ার মাঝপথে একটি উর্বর অববাহিকায় অবস্থিত।

এছাড়াও,
- ইদলিব একটি গুরুত্বপূর্ণ টেক্সটাইল কেন্দ্র এবং সিরিয়ার উন্নত কৃষি জেলার একটি বাজার।
- প্রধান ফসলের মধ্যে রয়েছে তুলা, জলপাই, ডুমুর, আঙ্গুর, টমেটো, তিল এবং বাদাম।
- স্থানীয় শিল্পের মধ্যে রয়েছে স্পিনিং এবং অলিভ অয়েল প্রেসিং।
- সিরিয়ার গৃহযুদ্ধের সময়, শহরটির গুরুত্ব বেড়ে যায় যখন পার্শ্ববর্তী অঞ্চল ২০১৮ সালে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর শক্তিশালী  ঘাঁটিতে পরিণত হয়। 

উৎস: ব্রিটানিকা।
৬,৭০৮.
কপ-২৭ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) দুবাইয়ে
  2. খ) মিশরে
  3. গ) তুরস্কে
  4. ঘ) ভারতে
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
৬,৭০৯.
কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটেছিলো?
  1. ক্যাম্প ডেভিড চুক্তি
  2. ডেটন চুক্তি
  3. অসলো চুক্তি
  4. তাসখন্দ চুক্তি
ব্যাখ্যা
- ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি ‘ডেটন চুক্তি’ নামে পরিচিত।
- এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- প্যারিসে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পূর্বে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন শহরের প্যাটারসন বিমানঘাটিতে সংশ্লিষ্ট পক্ষগুলো চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়। যার কারণে চুক্তিটি ‘ডেটন চুক্তি’ নামে পরিচিত।
অন্যদিকে,
- অসলো চুক্তি (১৯৯৩) : ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান
- তাসখন্দ চুক্তি (১৯৬৬) : ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ বন্ধ
- ক্যাম্প ডেভিট চুক্তি (১৯৭৮) : ইসরাইল-মিশর শান্তি স্থাপন।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৬,৭১০.
দক্ষিন আফ্রিকার পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?
  1. হাউস অব লর্ডস
  2. ফেডারেল কাউন্সিল
  3. কাউন্সিল অব স্টেটস
  4. ন্যাশনাল কাউন্সিল অফ প্রভিন্সেস
ব্যাখ্যা
দক্ষিন আফ্রিকার পার্লামেন্টের উচ্চকক্ষের নাম ন্যাশনাল কাউন্সিল অফ প্রভিন্সেস।

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দেশটির পূর্ণ সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র।
- আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ: ন্যাশনাল কাউন্সিল অফ প্রভিন্সেস, নিম্নকক্ষ ন্যাশনাল এসেম্বলি।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি।
- যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- মুদ্রা: র‍্যান্ড।

অন্যদিকে -
- বৃহত্তম নগরী: জোহানেসবার্গ।

উৎস: Britannica.
৬,৭১১.
ঐতিহাসিক গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) কে দিয়েছিলেন?
  1. উড্রো উইলসন
  2. জর্জ ওয়াশিংটন
  3. আব্রাহাম লিংকন
  4. জন এফ কেনেডি
ব্যাখ্যা

• গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
• আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।
• ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ভাষণটি দিতে তাঁর লেগেছিল তিন মিনিটেরও কম সময়। শব্দ ছিল মাত্র ২৭২টি। অথচ তার শিহরণ লেগেছিল গোটা বিশ্বে। 
• আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
• ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং দাসত্ব মোচন ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন দাসপ্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সময় গৃহযুদ্ধ হয়।

উৎস: কার্নেল ইউনিভার্সিটি ওয়েবসাইট ও কালেরকণ্ঠ রিপোর্ট।

৬,৭১২.
'Colombia' is located on which continent?
  1. Europe
  2. North America
  3. South America
  4. Asia
  5. Africa
ব্যাখ্যা
কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ।
- আয়তন ৪৪০,৫৩১ বর্গ মাইল।
- রাজধানী: বোগোটা।
- ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: পেসো।
- কফি দেশটির প্রধান অর্থকরী ফসল।
- কলম্বিয়া হল বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী এবং দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র - Britannica.com
৬,৭১৩.
"অপারেশন ওভারলোড" কী?
  1. হিটলারের পরিকল্পনা
  2. জার্মান হামলা
  3. মিত্র বাহিনীর নরম্যান্ডি অভিযান
  4. জাপানের পার্ল হারবার হামলা
ব্যাখ্যা
নরম্যান্ডির ডি ডে ল্যান্ডিং:
- জার্মান অধিকৃত ফ্রান্সের ভূখণ্ডে দুর্দান্ত হামলা চালিয়ে হিটলারের বাহিনীকে অনেকটাই নাজেহাল করে ছাড়ে মিত্রবাহিনী।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৪ সালে নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনী এ হামলা চালায়।
- তুমুল লড়াইয়ে জার্মানরা ফ্রান্সের ওই অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হয়।
- মিত্রবাহিনী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসে সরাসরি নরম্যান্ডি উপকূলে হামলা চালায় যাকে ইতিহাসে ডি ডে ল্যান্ডিং তথা অপারেশন ওভারলোড নামে স্থান দেয়া হয়েছে।
- এক্ষেত্রে প্রায় ১২টি দেশের ৩০ লাখ সৈন্য গিয়ে হামলা চালায় নরম্যান্ডিতে।
- অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, চেকোশ্লোভাকিয়া, ফ্রান্স, গ্রিস, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ১২ দেশের সৈন্যরা একসাথে হামলা চালায় ৬ জুন।
- সেদিন রাতের বেলা ছত্রীসেনা অবতরণ, গ্লাইডার অবতরণ থেকে শুরু করে জঙ্গি ও বোমারু বিমানের পাশাপাশি যুদ্ধজাহাজ থেকে বোমা ও গোলাবর্ষণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।
- মিত্র বাহিনীর ৩৭ হাজার নিহত হওয়ার পাশাপাশি আহত হয় দেড় লক্ষাধিক।
- অন্যদিকে জার্মানদের ২ লক্ষ সৈন্য নিহত হওয়ার পাশাপাশি ২ লাখ আত্মসমর্পণ করে।
- তবে ফিল্ড মার্শাল রোমেলের ৩৫২ তম ডিভিশন এখানে প্রবল প্রতিরোধ গড়ে তোলে মিত্রবাহিনীর বিরুদ্ধে।
- প্রচণ্ড প্রতিরোধ যুদ্ধের শেষ পর্যায়ে এসে জার্মানদের পরাজয় আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাগ্য অনেকটা এখানেই নির্ধারণ করে দেয়।

উৎস: ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭১৪.
কোন চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রা প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়?
  1. রোম চুক্তি
  2. ম্যাসট্রিক্ট চুক্তি
  3. আমস্টারডাম চুক্তি
  4. লিসবন চুক্তি
ব্যাখ্যা
 ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

উল্লেখ্য,
⇒ ইউরো মুদ্রা প্রবর্তনের সিদ্ধান্ত ম্যাসট্রিক্ট চুক্তি (Maastricht Treaty) এর মাধ্যমে নেওয়া হয়। এই চুক্তিটি ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালের ১ নভেম্বর কার্যকর হয়। স্বাক্ষর করে ১২টি ইউরোপীয় দেশ। ম্যাসট্রিক্ট চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি আর্থিক ও অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরিকল্পনা করা হয়, যার অংশ হিসেবে ইউরো মুদ্রার প্রবর্তনও অন্তর্ভুক্ত ছিল। ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রার পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং ২০০২ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে চালু হয়।

⇒ এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে। 
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

অন্যদিকে,
⇒ লিসবন চুক্তি:
- ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়ে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর পর্তুগালের লিসবন শহরে লিসবন চুক্তি সাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১ জানুয়ারী ২০০৯ সালে। এই চুক্তির ৫০ নম্বর আর্টিকেলে ইইউ ত্যাগের বিষয়ে বর্ণনা করা হয়েছে যা অনুসারে ব্রিটেন ইইউ ত্যাগ করে।

⇒ আমস্টারডাম চুক্তি:
- আমস্টারডাম চুক্তি ১৯৯৭ সালের ২ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল, যা ১৯৯৯ সালের ১ মে কার্যকর হয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের কাঠামোতে কিছু সংস্কার করা এবং এর কার্যকারিতা উন্নত করা। এটি মাষ্ট্রিক্ট চুক্তির পরে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি বড় ধাপ ছিল। 

⇒ রোম চুক্তি:
- ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।

উৎস: European Union ওয়েবসাইট। [link]
৬,৭১৫.
প্রথম গণতন্ত্রের সূচনা হয় -
  1. গ্রিসে
  2. যুক্তরাজ্যে
  3. চীনে
  4. ইতালিতে
ব্যাখ্যা

গণতন্ত্রের সূচনা:
- 'গণতন্ত্র' পরিভাষাটি ইংরেজি 'Democracy' থেকে এসেছে।
- গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।
- ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো তখন গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- অ্যাথেন্সকে সাধারণত গণতন্ত্রের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও কালের কণ্ঠ, ১৯ সেপ্টেম্বর, ২০১৮।

৬,৭১৬.
নিচের কোন দেশটির মানচিত্র দেখতে বুটের (Boot) মতো?
  1. চিলি
  2. ভারত
  3. সুইডেন
  4. ইতালি
ব্যাখ্যা
ইতালি: 
- দাপ্তরিক নাম: Italian Republic (ইতালীয়: Repubblica Italiana).
- রাজধানী: রোম (Rome)
- ভাষা: ইতালীয় (Italian)
- ধর্ম: প্রধানত খ্রিষ্টান (বিশেষ করে রোমান ক্যাথলিক)
- মুদ্রা: ইউরো।
- ইউরোপ মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি উন্নত দেশ

• ভৌগোলিক অবস্থান:
- ইউরোপের দক্ষিণে অবস্থিত একটি দীর্ঘ উপদ্বীপ ও দ্বীপসমূহের সমন্বয়ে গঠিত। 
- সীমানা সংলগ্ন দেশ: ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া। 
- ভ্যাটিকান সিটি (বিশ্বের ক্ষুদ্রতম দেশ, রোম শহরের মধ্যে অবস্থিত)
- বিশেষ আকৃতি: মানচিত্রে ইতালির ভূখণ্ড বুট (জুতা)-এর মতো দেখতে। 
- সরকার ব্যবস্থা: সংসদীয় প্রজাতন্ত্র (Parliamentary Republic)।
- সংবিধান: ১৯৪৮ সালে গৃহীত। 

উৎস: World Atlas ও Britannica. 
৬,৭১৭.
যুক্তরাজ্যের এপসম কেন বিখ্যাত?
  1. পোলো
  2. শ্যুটিং
  3. ঘৌড় দৌড়
  4. লন টেনিস
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন: ১১ নং ডাইনিং স্ট্রিট।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব: ভিক্টোরিয়া ক্রস।
- যুক্তরাজ্যের পতাকে বলা হয়: ইউনিয়ন জ্যাক।

এছাড়াও,
- যুক্তরাজ্যের এপসম প্রাচীন ঘৌড় দৌড় প্রতিযোগিতার জন্য বিখ্যাত।
- 'Fleet Street' সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক।
- 'Whitehall' লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রাস্তা।
- এখানে ব্রিটিশ সরকারের অধিকাংশ প্রশাসনিক ভবন অবস্থিত।
- 'Trafalgar Square' এর অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য।

উৎস: ব্রিটানিকা।
৬,৭১৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপকরা হয়েছিল। বোমাটির নাম কি ছিল?
  1. ক) Fat Boy
  2. খ) Fat Man
  3. গ) Little Boy
  4. ঘ) Little Man
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা( লিটল বয়) নিক্ষেপকারী বি-২৯ সুপারফোর্টেস বিমানের পরিবর্তীত নাম ছিল ‘Enola Gay’। বিমানটির পাইলট কর্ণেল পল ওয়য়ারফিল্ড টিবেটস এর মায়ের নামে এই নাম রাখা হয়। সূত্র- ব্রিটানিকা।
৬,৭১৯.
পৃথিবীতে প্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে কোন দেশ?
  1. যুক্তরাজ্য
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
• লিটলবয় ও ফ্যাটম্যান: 
- ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে ‘লিটলবয়’ নামে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। 
- এটিই ছিল পৃথিবীতে প্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার।
- তার তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ‘ফ্যাটম্যান’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
- পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় জাপানে লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি শহর দুটি বসবাসের পরিত্যক্ত হয়ে যায়।
- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন।

সূত্র: হিস্টোরি ডটকম।
৬,৭২০.
"Rumble in the Jungle" কোন খেলার সাথে সম্পর্কিত?
  1. কাবাডি
  2. বক্সিং
  3. ক্রিকেট
  4. ফুটবল
ব্যাখ্যা
রম্বল ইন দ্য জঙ্গল (Rumble in the Jungle):
- "রাম্বল ইন দ্য জঙ্গল" একটি ঐতিহাসিক বক্সিং ম্যাচকে বোঝানো হয় যা ৩০ অক্টোবর, ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়।
- এই বক্সিং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বর্তমান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসাতে।

- এটি তৎকালীন হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান এবং মোহাম্মদ আলী মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।
- লড়াইটি দেখতে প্রায়  ৬০,০০০ জন দর্শক অংশগ্রহণ করেছিল।
- বিশ্বব্যাপী এক বিলিয়নের মতো দর্শক টেলিভিশনে দেখেছিল।
- রাম্বল ইন দ্য জঙ্গলের লড়াইয়ে মোহাম্মদ আলী বিজয়ী হয়েছিলেন।

উৎস: ব্রিটানিকা।
৬,৭২১.
মানামা কোন দেশের রাজধানী?
  1. ওমান
  2. বাহরাইন
  3. জর্ডান
  4. কাতার
ব্যাখ্যা
মানামা : বাহরাইনের রাজধানী

অন্যদিকে,
- কাতারের রাজধানী : দোহা
- ওমানের রাজধানী : মাস্কাট
- জর্ডানের রাজধানী : আম্মান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
৬,৭২২.
বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
  1. পাকিস্তান
  2. চীন
  3. বাংলাদেশ
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
তক্ষশীলা:

- তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
- প্রাচীন তক্ষশীলা নগরী ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বর্তমান সময়েও উক্ত ধর্মদুটির ঐতিহ্যে এ স্থানটির একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে।
- ১৯৮০ সালে বেশকিছু এলাকাসহ তক্ষশীলাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়।
- গার্ডিয়ান পত্রিকা ২০০৬ সালে এটিকে পাকিস্তানের শীর্ষ পর্যটন স্থান হিসেবে নির্বাচিত করে।
- কথিত আছে, কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র এই নগরেই রচনা করেছিলেন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৭২৩.
CNN কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা
CNN:
- এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা।
- CNN এর পূর্ণরূপ: Cable News Network.

⇒ গুরত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা:
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- ইসরাইল: জিউস টেলিগ্রাফ এজেন্সি (JTA)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৬,৭২৪.
নিচের কোন দেশের সংবিধান অলিখিত?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. ব্রিটেন
  4. আমেরিকা
ব্যাখ্যা
• সংবিধান:
- লিখিত সংবিধান : লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে। যেমন : ফ্রান্স, ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি  প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।

- অলিখিত সংবিধান : অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না। যেমন : যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব ও ইসরায়েল প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

উৎস: ওয়াল্ড এটলাস।
৬,৭২৫.
পারমাণবিক শক্তিসম্পন্ন 'বুরভেস্টনিক' ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করে?
  1. চীন
  2. উত্তর কোরিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা
ক্ষেপণাস্ত্র:
- পারমাণবিক শক্তিসম্পন্ন 'বুরভেস্টনিক' ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে – রাশিয়া।
- সম্প্রতি রাশিয়ার বুরভেস্টনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের ঘোষণা দেন।
- বুরভেস্টনিক ক্ষেপণাস্ত্র শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়, বরং এটি নিজেই পারমাণবিক শক্তিধর।
- সামুদ্রিক পাখির মতো খুব নিচ দিয়েও উড়ে যেতে সক্ষম এটি।

উৎস: International Institute for Strategic Studies & ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
৬,৭২৬.
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. ক) পেরু
  2. খ) পর্তুগাল
  3. গ) নরওয়ে
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি জাতিসংঘে মহাসচিবের পদে আছেন। এর আগে ২০০৫ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সুপারিশ করে। তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন। সূত্র-জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা।
৬,৭২৭.
চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'(BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?
  1. একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
  2. নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ 
  3. বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
  4. বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
ব্যাখ্যা

● চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'(BRI)-এর প্রাথমিক লক্ষ্য বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- মূল লক্ষ্য: বিশ্বব্যাপী বিশাল নেটওয়ার্ক তৈরি করা যা সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং ২১শ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোড (সমুদ্রপথ)-এর মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ওশেনিয়াকে সংযুক্ত করা।

⇒ সম্প্রতি (জানুয়ারি, ২০২৬) চীন তাদের বাণিজ্য রুট ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI)-এর আওতায় নতুন করে ২১৩.৫ বিলিয়ন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে।
- এই বিনিয়োগের পর বর্তমানে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মোট বিনিয়োগ ও চুক্তির পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ ট্রিলিয়ন ডলারের বেশি। চীনের এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়ন হলে এই ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বা BRI হবে আগামীর বিশ্বের বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক।
- বর্তমানে বিশ্বের প্রায় ১৫০টি দেশ বিআরআই প্রকল্পের অংশীদার। এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলো।  

উৎস: i) Britannica.
ii) বণিক বার্তা।

৬,৭২৮.
'Pearl of the Antilles' নামে পরিচিত -
  1. কিউবা
  2. কলম্বিয়া
  3. মালদ্বীপ
  4. হংকং
ব্যাখ্যা
• কিউবা:
- ‘মুক্তার দেশ’ (“Pearl of the Antilles”) হিসাবে পরিচিত কিউবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ।
- এটি উত্তর আমেরিকার একমাত্র সমাজতান্ত্রিক দেশ। দেশটি মেক্সিকান উপসাগর, ক্যারিবীয়ান সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
- যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কুখ্যাত ‘গুয়ান্তানামো বে” কারাগারটি কিউবায় অবস্থিত।
- দেশটিতে পৃথিবীর সবচেয়ে ছোট ‘হামিং বার্ড’ পাওয়া যায়।

এছাড়াও,
- ১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ত্রো ও চে গুয়েভারার নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে বাতিস্তা সরকারকে উচ্ছেদ করেন এবং দেশটির নিয়ন্ত্রণ নেন।
- ১৯৬০ সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ফিদেল ক্যাস্ত্রো সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।
- ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র কিউবার সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছেদ করে।
- দীর্ঘ ৫৪ বছর পর ২০১৫ সালে আবার কিউবা-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৬,৭২৯.
কোন দেশের রাজাকে `Son of God' বলা হত?
  1. ক) ভূটান
  2. খ) নেপাল
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন।
- চীনের রাজাকে 'Son of God' বলা হতাে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা
৬,৭৩০.
সুয়েজ খাল জাতীয়করণ ঘোষণা করা হয় কত সালে?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৫৩ সালে
  3. ১৯৫৭ সালে
  4. ১৯৫৬ সালে
ব্যাখ্যা

⇒ ১৯৫৬ সালের ৬ জুলাই আলেকজান্দ্রিয়ায় তার ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের সুয়েজ খালের জাতীয়করণ ঘোষণা করেন।

সুয়েজ খাল:

- সুয়েজ খালের অবস্থান সিনাই উপদ্বীপ, মিশর।
- সুয়েজ খাল সংযুক্ত করেছে - ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
- সুয়েজ খাল পৃথক করেছে - এশিয়া ও আফ্রিকা মহাদেশকে।
- এর খনন কাজ শুরু হয় ১৮৫৯ সালে।
- সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে ১৮৬৯ সালে।
- এর দৈর্ঘ্য ১৯৩ কি.মি।
- সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে ১৯৫৬ সালে।

উৎস: ব্রিটানিকা।

৬,৭৩১.
বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোন শহর ছিল?
  1. রোম
  2. এথেন্স
  3. আলেকজান্দ্রিয়া
  4. কনস্টান্টিনোপল
ব্যাখ্যা

বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র -  Britannica.com

৬,৭৩২.
বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো কোন দেশের নাগরিক ছিলেন?
  1. স্পেন
  2. ইতালি
  3. পর্তুগাল
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• মার্কো পোলো:
-  মার্কো পোলো ১২৫৪ সালে ইতালির ভেনিস (Venice) শহরে একটি বিত্তশালী বণিক পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১২৭১ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি তাঁর বাবা এবং চাচার সাথে এশিয়ার উদ্দেশ্যে দীর্ঘ এক অভিযানে যাত্রা শুরু করেন। তিনি 'সিল্ক রোড' হয়ে চীনে পৌঁছান।
- তিনি মঙ্গোল সম্রাট কুবলাই খানের দরবারে দীর্ঘ ১৭ বছর (১২৭৫–১২৯২) কাটান এবং সম্রাটের বিশেষ দূত হিসেবে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন।
- তাঁর ভ্রমণের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রচিত বই 'দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো' (The Travels of Marco Polo) ইউরোপীয়দের কাছে এশিয়া, বিশেষ করে চীন, ভারত ও তিব্বত সম্পর্কে জানার প্রধান উৎসে পরিণত হয়। তাঁর এই বর্ণনা পরবর্তীকালে ক্রিস্টোফার কলম্বাসসহ অনেক অভিযাত্রীকে অনুপ্রাণিত করেছিল।

উৎস: ব্রিটানিকা।

৬,৭৩৩.
'পেরেস্ত্রৈকা' শব্দের উদ্ভাবক-
  1. ক) বরিস ইয়েলৎসিন
  2. খ) যোসেফ ব্রেজনেভ
  3. গ) মিখাইল গর্বাচেভ
  4. ঘ) যোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা

- 'পেরেস্ত্রৈকা' শব্দের উদ্ভাবক মিখাইল গর্বাচেভ।
- তিনি ছিলেন সর্বশেষ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৭ সালে শব্দটি প্রবর্তন করেন।
- এটি হচ্ছে উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার।
- তিনি এটির মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নয়া অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হোন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৬,৭৩৪.
নিচের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ অবস্থিত?
  1. আফ্রিকা
  2. এশিয়া
  3. ওশেনিয়া
  4. ইউরোপ
ব্যাখ্যা
⇒ আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ অবস্থিত।

আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- আয়তন: ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- মোট দেশ: ৫৪টি।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ: আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ: সিচেলিস।

বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা: ৫৪।
• এশিয়া: ৪৮।
• ইউরোপ: ৪৪।
• উত্তর আমেরিকা: ২৩।
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া: ১৪।
• দক্ষিণ আমেরিকা: ১২।

তথ্যসূত্র - worldatlas.com
৬,৭৩৫.
'হাম্মুরাবির বিধান' নিচের কোন সভ্যতার সাথে সম্পর্কিত?
  1. রোমান সভ্যতা
  2. গ্রিক সভ্যতা
  3. ব্যাবিলনীয় সভ্যতা
  4. সিন্ধু সভ্যতা
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:
- ব্যাবিলন প্রাচীন মধ্যপ্রাচ্যের একটি শহর।
- এই শহরের ধ্বংসাবশেষ বাগদাদ থেকে প্রায় ৫৫ মাইল (৮৯ কিমি) দক্ষিণে, ইরাকের আধুনিক শহর আল-হিল্লার কাছে অবস্থিত।
- এটি ২০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে আমোরীয় রাজাদের শাসনের অধীনে আসে।
- শহরটি ব্যাবিলোনিয়ার রাজধানী হয়ে ওঠে।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী ব্যবস্থার প্রধান বাণিজ্যিক শহর ছিল।
- নেবুচাঁদনেজার পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম হিসেবে পরিচিত- ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন।
- হাম্মুরাবির বিধান এই সভ্যতার লিখিত আইনের একটি।
- এতে ২৮২টি ধারা ছিল।

তথ্যসূত্র - Britannica.com
৬,৭৩৬.
প্রিন্সেস ডায়ানা সড়ক দূর্ঘটনায় কোথায় মারা যান?
  1. লন্ডন
  2. কলকাতায়
  3. বার্লিন
  4. প্যারিস
ব্যাখ্যা
প্রিন্সেস ডায়ানা:
- ডায়ানা ফ্রান্সিস স্পেনসার জন্মেছিলেন ১৯৬১ সালের পয়লা জুলাই নরফোক জেলার স্যানড্রিংহামে।
- ২৯শে জুলাই ১৯৮১ লন্ডনের সেন্ট পলস গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লেডি ডায়ানা ও যুবরাজ চার্লস।
- প্রিন্সেস ডায়ানার স্বেচ্ছাসেবী কাজ তাকে খুবই জনপ্রিয় করে তোলে।
- এইডস আক্রান্তদের বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। 
 
উল্লেখ্য,
- ১৯৯৭ সালে ৩১ শে অগাস্ট ফ্রান্সের প্যারিসের পন্ট দে ল'আলমা টানেলে একটি মারাত্মক গাড়ি দূর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। 
 
উৎস: Britannica.
৬,৭৩৭.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
  1. ক) IMO
  2. খ) WMO
  3. গ) IOM
  4. ঘ) ICAO
ব্যাখ্যা
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- তবে কার্যকর হয় ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।

অন্যদিকে,
- IOM : আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
- WMO : বিশ্ব আবহাওয়া সংস্থা
- ICAO : আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

উৎস: IMO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৩৮.
১৯৬১ সালের পর প্রথমবারের মতো কোন দেশে জনসংখ্যা কমেছে?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
চীনের জনসংখ্যা ১৯৬১ সালের পর থেকে প্রথমবারের মতো কমেছে।
- এই ধারা দীর্ঘদিন বজায় থেকে চীনের লোকসংখ্যা কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে
প্রতিবেশী ভারত ২০২৩ সালেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে বলে আগাম বার্তা দিয়েছে রয়টার্স।
- চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২২ সালের শেষে দেশটির লোকসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ছিল কিন্তু এক বছর আগে সংখ্যাটি ছিল ১৪১ কোটি ২৬ লাখ।
- ২০২১ সালে প্রতি হাজারে জন্মহার ছিল ৭ দশমিক ৫২, গত বছর তা কমে ৬ দশমিক ৭৭ এ নেমে এসেছে; দেশটির রেকর্ডে এটিই সর্বনিম্ন জন্মহার।
- চীন গত বছর ১৯৭৬ সালের পর থেকে সবচেয়ে বেশি মৃত্যুর হারও রেকর্ড করেছে।
- ২০২২ সালে দেশটি প্রতি হাজারে ৭ দশমিক ৩৭ মৃত্যু তালিকাবদ্ধ করেছে; যেখানে ২০২১ সালে মৃত্যুর হার ছিল ৭ দশমিক ১৮।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো । 
৬,৭৩৯.
Hieroglyphic is the ancient writing system of which civilization?
  1. The ancient Sumerians
  2. The ancient Persian
  3. The ancient Babylonian
  4. The ancient Aztecian
  5. The ancient Egyptians
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত।
- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারােগ্লিফিক' বা পবিত্র অক্ষর

উল্লেখ্য,
- লেখার কাজে কালি প্রথম ব্যবহার শুরু করে মিশরীয়রা।
- খ্রিষ্টপূর্ব ৩০০০ শতকে মিশরীয়রা লেখার জন্য কালির ব্যবহার শুরু করলে এটি লেখালেখির আদর্শ অনুষঙ্গে পরিণত হয়।
- লেখার জন্য মিশরীয়রা প্যাপিরাস নামের একধরনের কাগজ ব্যবহার করত।
- এরপর ওই প্যাপিরাসের উপযোগী করে কালিও তৈরি করত তারা।
- এই কালি তৈরি হতো হাড়ের গুঁড়ো থেকে।
- পুরোপুরি কালো রঙের অমোচনীয় কালির উদ্ভাবন ঘটে চীনের হার্ন রাজবংশের শাসনামলে।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
         ii) ১৬ আগস্ট ২০১৩, প্রথম আলো।
৬,৭৪০.
বেনিতো মুসোলিনি কোন দেশের ফ্যাসিস্ট একনায়ক ছিলেন?
  1. জার্মানি 
  2. ইতালি
  3. ফ্রান্স 
  4. রাশিয়া 
ব্যাখ্যা
বেনিতো মুসোলিনি:
- বেনিতো মুসোলিনি ছিলেন ইতালির প্রধানমন্ত্রী (১৯২২–১৯৪৩) এবং বিশ শতকের ইউরোপের প্রথম ফ্যাসিস্ট একনায়ক।
- বেনিতো মুসোলিনি গঠন করেন আধাসামরিক এক স্বেচ্ছাসেবক বাহিনী যার নাম ফ্যাসিস্ট পার্টি।
- এ বাহিনী তাদের নেতা মুসোলিনির বক্তব্যকেই নীতি ও আদর্শ হিসেবে মেনে প্রাচীন ইতালির সম্ভ্রম পুনরুদ্ধারে ব্যাপৃত হয়।
- অল্প সময়ের মধ্যেই মুসোলিনি একটি শক্তিশালী সামরিক দল গঠন করেন।
- ১৯২২ সালের দিকে হাজার হাজার ফ্যাসিস্ট স্বেচ্ছাসেবক নিয়ে রাজধানী রোমের পথে রওনা হন মুসোলিনি।
- তখনকার রাজা ভিক্টর ইমানুয়েলস বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিলেও তারা তার নির্দেশ মানেনি।
- এরপর ক্ষমতায় চলে আসেন ফ্যাসিস্ট পার্টির নেতা মুসোলিনি।
- প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসলেও সময়ের আবর্তে তিনি এক প্রভাবশালী স্বৈরশাসক বনে যান।
- তার নেতৃত্বেই ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির স্বপক্ষে যুদ্ধ করে।

উৎস: Britannica.
ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭৪১.
প্রাচীন রোমে ‘ত্রয়ী শাসন’ এর নেতা ছিলেন না-
  1. ক) লেপিডাস
  2. খ) অগাস্টাস সিজার
  3. গ) রোমিউলাস অগাস্টুলাস
  4. ঘ) মার্ক অ্যান্টনি
ব্যাখ্যা
জুলিয়াস সিজার ছিলেন প্রাচীন রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট। তাঁর মৃত্যুর পর রোমে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ৪৪-৪২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এ যুদ্ধের ব্যাপ্তি ছিল। যুদ্ধে জয়ী হয়ে একযোগে ক্ষমতায় আসেন তিন নেতা – অক্টেভিয়াস ‍সিজার, মার্ক অ্যান্টনি এবং লেপিডাস। প্রাচীন রোমে তিনজনের মিলিত এ শাসন ‘ত্রয়ী শাসন’ নামে খ্যাত। ‘ত্রয়ী শাসন’ বেশি দিন টেকেনি। ৩১ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টোভিয়াস সিজার ‘অগাস্টস (প্রথম সম্রাট) সিজার’ উপাধি গ্রহণ করেন। অগাস্টাস সিজারের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম। রোমের শেষ সম্রাট ছিলেন রোমিউলাস অগাস্টুলাস।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)]
৬,৭৪২.
ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. দক্ষিণ আফ্রিকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• ইলন মাস্ক:
- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- ২০১৬ সালে তিনি নিউরালিংক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠান করেন।
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান আছেন ইলন মাস্ক।

• তাঁর প্রতিষ্ঠান সমূহ:

জিপটু (Zip2):

- উদ্যোক্তা হিসেবে তিনি প্রথম জিপটু (Zip2) নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন।
- ১৯৯৫ সালে এর পথচলা শুরু হলেও ১৯৯৯ সালে তিনি কমপ্যাক কোম্পানির কাছে জিপ-টু বিক্রি করেন।

এক্স.কম (X.com):
- হ্যারিস ফ্রিকার, এড হো এবং ক্রিস্টোফার পেইনের সঙ্গে ইলন মাস্ক এক্স.কম প্রতিষ্ঠা করেন। 

পেপাল (PayPal):
- এক্স.কম কনফিনিটি ইনকরপোটেড এক হয়ে পেপালের জন্ম হয়।
- পেপাল অনলাইন পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি।

স্পেসএক্স (SpaceX):
- ইলস মাস্ক ২০০২ সালে প্রতিষ্ঠা করেন স্পেসএক্স।
- এর প্রথম দুটি রকেট হলো ফ্যালকন 1 এবং ফ্যালকন 9।

টেসলা মোটরস (Tesla):
- তিনি ২০০৪ সালে কোম্পানিটি চালু করেন।

টুইটার (Twitter):
- মাস্ক ২০০৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগদান করেন।
- ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার উদ্যোগ নেন ইলন মাস্ক।

উৎস: Britannica.

৬,৭৪৩.
বার্লিন প্রাচীর কবে ভেঙে ফেলা হয়?
  1. ১৯৮৮ সাল
  2. ১৯৮৯ সাল
  3. ১৯৯০ সাল
  4. ১৯৯১ সাল
ব্যাখ্যা

• বার্লিন প্রাচীরের পতন:
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি (পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি) একত্রিত হয়।

• বার্লিন প্রাচীর (১৯৬১-১৯৮৯):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)। 

উল্লেখ্য,
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬,৭৪৪.
কোনটি মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) কিরিবাতি
  2. খ) নাউরু
  3. গ) পালাউ
  4. ঘ) টুভ্যালু
ব্যাখ্যা
মাইক্রোনেশিয়া অঞ্চলের দ্বীপগুলো হলো : ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নাউরু, পালাউ, গুয়াম, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ও ওয়াক দ্বীপ। অন্যদিকে টুভ্যালু পলিনেশিয়ার অন্তর্ভুক্ত।
৬,৭৪৫.
নিচের কোন সভ্যতা সাগরের তীরে গড়ে উঠেছিলো?
  1. ক) সুমেরীয় সভ্যতা
  2. খ) গ্রিক সভ্যতা
  3. গ) সিন্ধু সভ্যতা
  4. ঘ) মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা প্রাচীন গ্রিসের কয়েকটি নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো। আড্রিয়াটিক, ঈজিয়ান ও ভূমধ্যসাগর সাগর দ্বারা বেষ্টিত হওয়ায় গ্রিক সভ্যতাকে ‘ওসেনিয়ান বা সাগরীয়’ সভ্যতাও বলা হয়।
অন্যদিকে,
- সুমেরীয় সভ্যতা : ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীকেন্দ্রিক
- সিন্ধু সভ্যতা : সিন্ধু নদীর তীরে
- মিশরীয় সভ্যতা : নীলনদের তীরে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬,৭৪৬.
'Freedom, Equality, Fraternity' এটি কোন বিপ্লবের স্লোগান?
  1. ফরাসি বিপ্লব
  2. রুশ বিপ্লব
  3. শিল্প বিপ্লব
  4. আমেরিকান বিপ্লব
ব্যাখ্যা
'Freedom, Equality, Fraternity' এটি ফরাসি বিপ্লবের স্লোগান।

ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব সংঘটিত হয় ফ্রান্সে ১৭৮৯ সালে।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- বাস্তিল দুর্গেল পতনের মাধ্যমে সমস্ত বন্দিরাও মুক্তি পায় এবং ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- ১৭৯৯ সালে এই বিপ্লব শেষ হয়।
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী (Freedom, Equality, Fraternity)'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।

উল্লেখ্য,
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- ১৭৯৯ সালে, নেপোলিয়নের অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবী ধারার শেষ হয় এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়, যার মধ্যে শাসন ব্যবস্থা বেশ কিছুটা স্থিতিশীলতা ফিরে পায়।

উৎস: i) Britannica.
ii) BBC.
৬,৭৪৭.
বর্তমানে বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ভারত
  4. চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গম উৎপাদনে শীর্ষ দেশ:

- শীর্ষ দেশ: চীন।
- ২য় দেশ: ভারত।
- ৩য় দেশ: রাশিয়া।
- ৪র্থ দেশ: যুক্তরাষ্ট্র।
- ৫ম দেশ: ফ্রান্স।
- ৬ষ্ঠ দেশ: কানাডা।
- ৭ম দেশ: জার্মানি।
- ৮ম দেশ: পাকিস্তান।
- ৯ম দেশ: অস্ট্রেলিয়া। 
- ১০ম দেশ: ইউক্রেন।

উৎস: World Grain.com 
৬,৭৪৮.
‘দি মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) বোস্টন
  3. গ) টরেন্টো
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
দি মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট
- মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্ক সিটির বৃহত্তম এবং সবচেয়ে ব্যাপক শিল্প জাদুঘর।
- এটি বিশ্বের অন্যতম প্রধান শিল্প জাদুঘর।
- যাদুঘরটি 1870 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং দুই বছর পরে খোলা হয়েছিল।
- সেন্ট্রাল পার্কের বর্তমান অবস্থানে ভবনগুলির কমপ্লেক্সটি 1880 সালে খোলা হয়েছিল।
- দ্য মেটের কাছে মিশরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরিয়ান, পূর্ব এশিয়ান এবং মধ্যপ্রাচ্য, গ্রীক এবং রোমান, ইউরোপীয়, প্রাক-কলম্বিয়ান, নিউ গিনি, ইসলামিক এবং আমেরিকান শিল্পের গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে, যার মধ্যে রয়েছে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, অঙ্কন, ক্যালিগ্রাফি, প্রিন্ট, ফটোগ্রাফ, কাচ, ব্রোঞ্জ, সিরামিক, টেক্সটাইল, ধাতুর কাজ, বার্ণিশ, আসবাবপত্র, পিরিয়ড রুম, অস্ত্র ও বর্ম এবং বাদ্যযন্ত্র।

উৎস: Britannica.
৬,৭৪৯.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল - এর ২০২১ সালে প্রকাশিত "দুর্নীতি সূচক - ২০২১" এ সবচেয়ে কম দূর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
- বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়।
--------------
২৫ জানুয়ারি, ২০২২ তারিখে প্রকাশিত TI - এর "দুর্নীতি সূচক - ২০২১" রিপোর্ট অনুসারে -
কম দূর্নীতির দেশ -
১. ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড -- স্কোর - ৮৮; [ক্রমানুসারে প্রথম]
২. নরওয়ে, সিঙ্গাপুর, সুইডেন -- স্কোর - ৮৫; [ক্রমানুসারে চুর্তুর্থ]
৩. সুইজারল্যান্ড -- স্কোর - ৮৪ [ক্রমানুসারে - সপ্তম]

সবচেয়ে বেশি দূর্নীতিগ্রস্থ দেশ -
১. দক্ষিণ সুদান -- স্কোর - ১১ [১৮০তম]
২. সিরিয়া ও সোমালিয়া -- স্কোর - ১৩ [ক্রমানুসারে ১৭৮তম]
৩. ভেনেজুয়েলা -- স্কোর - ১৪ [১৭৭তম]

তালিকায় বাংলাদেশের অবস্থান - ১৪৭তম। স্কোর - ২৬।

তথ্যসূত্র;- টিআই ওয়েবসাইট।
৬,৭৫০.
অপারেশন এন্ডুরিং ফ্রিডম কোন ঘটনার প্রতিক্রিয়ায় শুরু হয়?
  1. উপসাগরীয় যুদ্ধ
  2. ইরাক যুদ্ধ
  3. নাইন-ইলেভেন হামলা
  4. পার্ল হারবার আক্রমণ
ব্যাখ্যা

অপারেশন এন্ডুরিং ফ্রিডম (Operation Enduring Freedom):
- অপারেশন এন্ডুরিং ফ্রিডম মূলত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে (৯/১১) যুক্তরাষ্ট্রে চালানো আল-কায়েদার সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় শুরু হয়েছিল।

⇒ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযান অপারেশন এন্ডুরিং ফ্রিডম ২০০১ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়।
- ৯/১১ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে অপারেশনটি মূলত আল-কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে আফগানিস্তানে পরিচালিত হয়।
- মূল লক্ষ্য: আল-কায়েদা ধ্বংস করা ও তালেবানদের ক্ষমতা থেকে সরানো।
- ফলাফল: ২০০১ সালের ডিসেম্বরে তালেবান সরকার পতন ঘটে ও আল-কায়েদা নেতারা আত্মগোপনে যায় (ওসামা বিন লাদেন ২০১১ সালে হত্যা করা হয়)।

উল্লেখ্য,
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়দা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রে একইসাথে চারটি সন্ত্রাসী হামলা চালায় যা নাইন-ইলেভেন নামে পরিচিত।
- ২টি বিমান দিয়ে আঘাত করে নিউইয়র্কে অবস্থিত ১১০ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, ১ টি পেন্টাগনে ও ১ টি পেনসিলভেনিয়ায়।
- আক্রমনে ২,৯৯৭ জন নিহত এবং ৬,০০০ এর অধিক মানুষ আহত হয়, এবং ধ্বংসপ্রাপ্ত হয় ১০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবকাঠামো ও সম্পদ।
- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছিল।
- এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য Department of Homeland Security বিভাগ প্রতিষ্ঠা করেন।

উৎস: Britannica.

৬,৭৫১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত তারিখকে D-Day বলা হয় ?
  1. ৬ জুন
  2. ৮ জুন
  3. ৬ মে
  4. ৮ মে
ব্যাখ্যা

D-Day:
- ১৯৪৪ সালের ৬ জুন ফ্রান্সে মিত্রপক্ষের সেনাবাহিনীর অবতরণের দিন স্থির হয়।
- এই দিনটিকে বলা হয় ডি ডে বা মুক্তি দিবস।
- ৬ জুন ইংলিশ চ্যানেল অতিক্রম করে চার হাজারেরও বেশি জাহাজে করে ১ লক্ষ ৫৬ হাজার মিত্রবাহিনীর সেনা নর্মান্ডি উপকূলে অবতরণ করে।
- তাদের নিরাপত্তার জন্য ১১ হাজার বিমান প্রস্তুত রাখা হয়।
- মিত্র পক্ষের সেনাবাহিনীতে আমেরিকান, ইংরেজ, কানাডীয়, ওলন্দাজ, পোল নরওয়েজিও, ফরাসি ও গ্রিক সৈনিক ছিল।
- ডি দিবস (D Day) বা অবতরণ দিবসের দিন ধার্য হয় ১৯৯৪ সালের ১ জুন।
- কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য পিছিয়ে ৬ জুন করা হয়।
- এই সুবিশাল সামরিক অভিযানের নেতা ছিরেন আমেরিকান সেনাপতি আইজেনহাওয়ার।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস-২, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৬,৭৫২.
যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? (আগস্ট, ২০২৪)
  1. অ্যান্টনি ব্লিঙ্কেন
  2. টম ভিলস্য়াক
  3. রবার্ট গেইট
  4. লয়েড অস্টিন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র:

- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী/প্রথম কৃষ্ণাঙ্গ/প্রথম আফ্রো-এশিয়ান এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস।
- তিনি দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

উৎস: Britannica.
৬,৭৫৩.
সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত?
  1. ক) মিয়ানমার
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলো নেপাল ও বাংলাদেশের মাঝে অবস্থিত অত্যন্ত সরু চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। রাজ্যগুলো হলোঃ আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম। হিমাচল সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়।
(সূত্রঃ গ্লোবাল সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
৬,৭৫৪.
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট কে?
  1. ক) নিকোলাই পোদগর্নি
  2. খ) মিখাইল গর্বাচেভ
  3. গ) ভ্লাদিমির লেনিন
  4. ঘ) বরিস ইয়েলিৎসেন
ব্যাখ্যা
• মিখাইল গর্বাচেভ সর্বশেষ সমাজতান্ত্রিক সোভিয়েত প্রেসিডেন্ট।
অন্যদিকে,
- বরিস ইয়েলিৎসেন রুশ ফেডারেশন গঠিত হওয়ার পর নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পোদগর্নি।
- স্ট্যালিন ছিলেন ২য় বিশ্বযুদ্ধকালীন সোভিয়েত রাষ্ট্রপতি। 

- সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট (কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান) ছিলেন মিখাইল গর্বাচেভ। তিনি ১৯৮৫ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ ডিসেম্বর ১৯৯১ পদত্যাগ করেন।
- গর্বাচেভ গ্লাস্তনস্ত ও পেরেস্ত্রেইকা নীতির প্রবর্তক।
- তিনি ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: ব্রিটানিকা.কম।
৬,৭৫৫.
‘কিংডম অব লিটল পিপল’ কোথায় অবস্থিত?
  1. চীন
  2. ইরান
  3. ভারত
  4. ভুটান
ব্যাখ্যা
‘কিংডম অব লিটল পিপল’
- আইরিশ লেখক জোনাথন সুইফটের নোবেল ‘গালিভারস ট্রাভেলস’।
-এই নোবেলটি প্রকাশিত হয় ১৭২৬ সালের ১৮ অক্টোবর।
-এই নোবেলে লেখক  ‘লিলিপুটদের রাজ্যে’ কথা বর্ণনা করেছেন।
-এ জায়গাটি চীনে অবস্থিত।
-দেশটির ইউনান প্রদেশের কুনমিং শহরের পূর্বাঞ্চলে এ জায়গার নাম ‘কিংডম অব লিটল পিপল’।
- অনেকে জায়গাটিকে ‘বামন সাম্রাজ্য’ নামেও ডাকেন।

সূত্র- প্রথম আলো
৬,৭৫৬.
'হুদাইবিয়ার সন্ধি' স্বাক্ষরিত হয় কোন হিজরীতে?
  1. নবম হিজরীতে
  2. ষষ্ঠ হিজরীতে
  3. পঞ্চম হিজরীতে
  4. দশম হিজরীতে
ব্যাখ্যা
সন্ধি:
- ষষ্ঠ হিজরীয় ৬২৮ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ (সা.) পনের শত সাহাবীসহ উমরা পালনের জন্য মক্কার উদ্দেশে রওয়ানা হন।
- পথিমধ্যে হুদায়বিয়ায় কুরাইশেরা তাঁদের বাধা দেয়।
- ষষ্ঠ হিজরীয় রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে কুরাইশদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা "হুদায়বিয়ার সন্ধি" নামে পরিচিত।
- এই চুক্তি অনুযায়ী, সে বছর রাসূলুল্লাহ (সা.) উমরা পালন না করে সাহাবীগণসহ মদীনায় ফিরে যান।
- পরের বছর কাযা উমরা পালন করেন। 
- হুদায়বিয়ার সন্ধিচুক্তিকে কুরআনে প্রকাশ্য ও যথার্থ বিজয় বলে উল্লেখ করা হয়েছে।  

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৬,৭৫৭.
শিয়ান-৬ কোন দেশের গবেষণা বিষয়ক জাহাজ?
  1. উত্তর কোরিয়া
  2. দক্ষিণ কোরিয়া
  3. জাপান
  4. চীন
ব্যাখ্যা
শিয়ান-৬
- শিয়ান-৬ চীনের গবেষণা বিষয়ক জাহাজ।

উল্লেখ্য,
- ২০১৯ সাল থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলে (আইওআর) চীনের অন্তত ৪৮টি গবেষণা জাহাজ মোতায়েন করা হয়েছে।
- সম্প্রতি শ্রীলঙ্কার ইইজেডে গবেষণা জাহাজ শি ইয়ান–৬ যৌথ সামরিক বৈজ্ঞানিক গবেষণা চালাবে।
- চীনের শি ইয়ান–৬ গবেষণা জাহাজ মালাক্কা প্রণালি হয়ে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ভারত মহাসাগরে প্রবেশ করে।

উৎস: ২৭ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৬,৭৫৮.
বেলফোর ঘোষণার মূল বিষয়বস্তু নিচের কোনটি?
  1. ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠা
  2. জাতিসংঘ গঠন
  3. ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা
  4. ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
৬,৭৫৯.
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
  1. থিওডর হার্জেল
  2. ব্যারন এডমন্ড রথচাইল্ড
  3. ভেভিড বেনগুরিয়ন
  4. আর্থার বেলফার
ব্যাখ্যা

• ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল।

ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।

উৎস: i) Britannica.
         ii) ১৪ নভেম্বর, ২০২৩, Al Jazeera.

৬,৭৬০.
আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি?
  1. ক) কৃষি
  2. খ) আগুন
  3. গ) ভাষা
  4. ঘ) লোহা
ব্যাখ্যা
- আগুনের আবিষ্কার হয় প্রাচীন প্রস্তর যুগে।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ১ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ১০ হাজার অব্দ পর্যন্ত সময়কে প্রাচীন প্রস্তর যুগ ধরা হয়।
- নব্য প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো চাকা এবং কৃষিকাজ।

(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান : দ্বিতীয়পত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬,৭৬১.
'রিগা' কোন দেশের রাজধানী?
  1. এস্তোনিয়া
  2. লাটভিয়া
  3. রোমানিয়া
  4. বলিভিয়া
ব্যাখ্যা

লাটভিয়া:
- লাটভিয়া উত্তর ইউরোপের দেশ।
- দেশটির পশ্চিমে বাল্টিক সাগর, উত্তরে এস্তোনিয়া, দক্ষিণে লিথুয়ানিয়া এবং পূর্বে রাশিয়া অবস্থিত।
- রাজধানী: রিগা।
- মুদ্রা: ইউরো।

উল্লেখ্য,
- ১৯৯১ সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনঃযাত্রা করে।
- দেশটি ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ন ইউনিয়নে যোগ দেয়।

অন্যদিকে, 
- এস্তোনিয়ার রাজধানী তলিন। 
- রোমানিয়ার রাজধানী বুখারেস্ট।
- বলিভিয়ার সাংবিধানিক রাজধানী সুক্রে এবং প্রশাসনিক রাজধানী লা পাজ।

উৎস: Britannica.

৬,৭৬২.
সেভেন সিস্টার্স-এর অংশ নয় কোন রাজ্য?
  1. অরুনাচল
  2. সিকিম
  3. মিজোরাম
  4. মনিপুর
ব্যাখ্যা
সেভেন সিস্টারের অংশ নয় সিকিম।

সেভেন সিস্টার্স (Seven Sisters)  :
সেভেন সিস্টার্স (Seven Sisters)   হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সমষ্টিগত নাম। এই রাজ্যগুলো হলো:

- আসাম (Assam)।
- অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ।
- মণিপুর (Manipur)।
- মেঘালয় (Meghalaya)।
- মিজোরাম (Mizoram) ।
- নাগাল্যান্ড (Nagaland) ।
- ত্রিপুরা (Tripura) ।

চিকেনস নেক’:
- ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে ‘চিকেনস নেক’ বলেও বর্ণনা করেন।

- এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র ২১ কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হল চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ।

উৎস:গ্লোবাল সিকিউরিটি সংস্থা।
৬,৭৬৩.
Which country has the most nuclear reactors?
  1. Russia
  2. USA
  3. China
  4. France
ব্যাখ্যা
সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি:
- পারমাণবিক চুল্লি একটি যন্ত্র, যা একটি স্বনির্ভর নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া শুরু এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন এবং পারমাণবিক শক্তি ভিত্তিক সামুদ্রিক জলযানের ইঞ্জিন চালনায় ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লি। 
- সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

উল্লেখ্য,
- ২য় স্থানে রয়েছে ফ্রান্স।
- ৩য় স্থানে রয়েছে চীন।
- ৪র্থ স্থানে রয়েছে রাশিয়া।
- ৫ম স্থানে রয়েছে জাপান।

উৎস: Nuclear power plants in the world 2023 (Statista) ওয়েবসাইট।
৬,৭৬৪.
The southernmost town of the world resides in-
  1. ক) Norway
  2. খ) Australia
  3. গ) Chile
  4. ঘ) New Zealand
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে দক্ষিণের শহর হিসেবে বিবেচিত চিলির পুয়ের্তো উইলিয়ামস ও পান্তা অ্যারেনাস  নামক দুটি শহর। 
এছাড়া আর্জেন্টিনার  উশুয়া শহরও এই তালিকায় অন্তর্ভুক্ত।

উৎস : worldpopulationreview.com
৬,৭৬৫.
‘The Little Red Book’ বইটির রচয়িতা কে?
  1. কার্ল মার্ক্স
  2. ভ্লাদিমির লেনিন
  3. মাও সেতুং
  4. চৌ এন লাই
ব্যাখ্যা

• The Little Red Book:
- লিটল রেড বুক (The Little Red Book) বইটির রচয়িতা মাও সেতুং।
- বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
- মাও সেতুং-এর নির্বাচিত উক্তি ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রকাশিত এই বইটি। 
- লিটল রেড বুকের ভেতর, মোটা লাল হরফে লেখা  জুড়ে দেওয়া হয়, কমিউনিষ্ট ম্যানিফেষ্টো-এর সেই বিখ্যাত সেই স্লোগান  "দুনিয়ার মজদুর, এক হও" (Workers of the world, unite)"। 

• মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।

উৎস: Britannica.

৬,৭৬৬.
‘খৈয়াম’ নামের স্যাটেলাইট কোন অঞ্চল হতে উৎক্ষেপণ করা হয়েছে?
  1. ক) ইরান
  2. খ) কাজাখস্তান
  3. গ) রাশিয়া
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
গত ৯ আগস্ট ২০২২ সালে কাজাখস্তানের মস্কো পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে ইরানের ‘খৈয়াম’ নামে একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে৷ 
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে মহাকাশে পাঠানো ইরানের নতুন স্যাটেলাইটটি দিয়ে সুবিধা নেবে ইরান-রাশিয়া দুই দেশই। 
রাশিয়ার প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইটটিতে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা৷ যার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনা এবং অনন্য বিষয়ে আরও নজরদারি চালাতে পারবে৷ 
 
ইরান স্পেস এজেন্সি (আইএসএ) বলেছে, সয়ুজ-২.১বি রকেটে স্যাটেলাইট উৎক্ষেপণের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে, ‘ইরান স্পেস এজেন্সির গ্রাউন্ড স্টেশন’ ‘প্রথম টেলিমেট্রিক ডেটা’ পেয়েছে। 
 
উৎস: যুগান্তর, যমুনা টিভি 
৬,৭৬৭.
Which US president was involved in the 'Watergate' scandal?
  1. Richard Nixon
  2. Martin Luther King
  3. James Garfield
  4. Abraham Lincoln
  5. George Washington
ব্যাখ্যা
রিচার্ড নিক্সন:
- রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট।
- তিনি ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন।

অন্যদিকে -
- আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি। তিনি যুক্তরাষ্ট্র থেকে ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
- জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।
- মার্টিন লুথার কিং ছিলেন যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা।

উৎস: History Channel.
৬,৭৬৮.
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ৬ মে, ১৯৭২ সালে
  2. খ) ৭ মে, ২০১৫ সালে
  3. গ) ১৬ মে, ১৯৭৪ সালে
  4. ঘ) ১ আগস্ট, ২০১৫ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি (ইন্দিরা-মুজিব চুক্তি) প্রথম স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ অনুমোদন করে ১৯৭৪ সালে কিন্তু ভারত তখন অনুমোদন করেনি‌।
- ৬ মে ২০১৫ সালে ভারতীয় রাজ্যসভায় বিলটি পাশ হয় এবং ৭ মে ২০১৫ সালে ভারতীয় সংসদের লোকসভায় বিলটি পাস হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১ আগস্ট ২০১৫ সালে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিট মহল বিনিময় হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৬,৭৬৯.
বর্তমান ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে? (মার্চ-২০২৬)
  1. মারিয়া কোরিনা মাচাদো
  2. দেলসি রদ্রিগেজ
  3. হিউগো চাভেজ
  4. হুয়ান গুইদো
ব্যাখ্যা

- বর্তমান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট - দেলসি রদ্রিগেজ।
- ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য,
- ৩ রা জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। 

উৎস: বিবিসি এবং প্রথম আলো।

৬,৭৭০.
লালন ফকিরের জন্মস্থান কোথায়?
  1. ক) কুষ্টিয়া
  2. খ) ঝিনাইদহ
  3. গ) মেহেরপুর
  4. ঘ) নদীয়া
ব্যাখ্যা
লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক। বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্মা লালন নামেও পরিচিত। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করলে তাকে বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়।
৬,৭৭১.
Where is 'The Port of East London' situated?
  1. ক) Ireland
  2. খ) South Africa
  3. গ) Canada
  4. ঘ) Australia
ব্যাখ্যা
- 'East London' দক্ষিণ আফ্রিকার একটি শহর। 
- এটি তার সমুদ্র সৈকতের জন্য পরিচিত । 

উৎস: ব্রিটানিকা
---------------------------
- East London, Afrikaans Oos-Londen, port city, Eastern Cape province, South Africa.
- It lies at the mouth of the Buffalo River along the Indian Ocean.
- Buffalo Harbour, first visited by the British in 1836 and named Port Rex, was used as a supply base during the seventh Cape Frontier War (1846).
- The next year, Fort Glamorgan (now a prison) was built, and the site was annexed to Cape Colony as the Port of East London.
- It prospered after the arrival of German settlers in the late 1850s, becoming a town in 1873 and a city in 1914.
৬,৭৭২.
বিশ্বের প্রথম বাজেট কোন দেশে প্রণয়ন করা হয়েছিল?
  1. জার্মানি
  2. ইংল্যান্ড
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা
বিশ্বের প্রথম বাজেট:
- বিশ্বের প্রথম বাজেট প্রণয়ন করা হয়েছিল ইংল্যান্ডে। 

উল্লেখ্য,
- বাজেট শব্দটি ল্যাটিন শব্দ ‘বুলগা’ থেকে এসেছে। ফরাসি ভাষায় একে বুগেটও বলা হয়। এই শব্দটিকে ইংরেজিতে বলা হলে তা হয়ে ওঠে বোগেট। পরে এই শব্দটিকে বাজেট বলা হয়।
- ১৭২০ সালে প্রথম বাজেট ও রাজস্বনীতি উত্থাপন করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রবার্ট ওয়ালপুল। 
- তখন যুক্তরাজ্যে চরম আর্থিক সংকট চলছিল। ওই সময়ে রবার্ট ওয়ালপুল নানা মহল থেকে কর সংক্রান্ত যত দাবি বা প্রস্তাব পেতেন, তা তার বুজেট বা মানিব্যাগে রেখে দিতেন। তারপর যখন আনুষ্ঠানিকভাবে কর প্রস্তাব উত্থাপনের সময় এলো, তিনি মানিব্যাগ থেকে সবকিছু বের করে একটা প্রস্তাব তৈরি করে তা পার্লামেন্টে উত্থাপন করলেন। সেটিই ছিল বিশ্বের প্রথম বাজেট।

উৎস: i) দৈনিক ইত্তেফাক।
ii) BBC.
৬,৭৭৩.
পারস্য সভ্যতা কোন দেশে কেন্দ্রীভূত ছিল?
  1. মিশর
  2. ইরান
  3. আফগানিস্তান
  4. তুরস্ক
ব্যাখ্যা

পারস্য সভ্যতা:
- বর্তমান ইরানকে কেন্দ্র করে এই বিশাল ও শক্তিশালী সভ্যতাটি গড়ে উঠেছিল।
- এটি প্রাচীন বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সুসংগঠিত সাম্রাজ্য ছিল।
- পারস্য সাম্রাজ্যের গোড়াপত্তন করেন সম্রাট সাইরাস (Cyrus the Great)।

• সাম্রাজ্য বিস্তার ও শাসন পদ্ধতি:
- সম্রাট সাইরাস থেকে শুরু করে সম্রাট প্রথম দারিউস (Darius I) পর্যন্ত পারস্য সাম্রাজ্য এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিশাল অংশে বিস্তৃত ছিল।

• সম্রাট সাইরাসের সিলিন্ডার (Cyrus Cylinder): এটিকে বিশ্বের প্রথম 'মানবাধিকারের ঘোষণাপত্র' হিসেবে গণ্য করা হয়।
- সম্রাট সাইরাস যখন ব্যাবিলন জয় করেন, তখন তিনি সেখানকার বন্দি হিব্রুদের মুক্তি দেন এবং সবাইকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দান করেন।

• ধর্ম ও দর্শন: পারস্যদের ধর্মের নাম ছিল 'জরথুস্ট্রবাদ' (Zoroastrianism)।
• স্থাপত্যকলা: পারস্য স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হলো 'পারসেপোলিস' (Persepolis) নামক বিশাল প্রাসাদ।
- মুদ্রার প্রচলন: সম্রাট দারিউস সর্বপ্রথম বাণিজ্য সহজ করার জন্য 'দারিক' (Daric) নামক স্বর্ণমুদ্রা এবং রৌপ্যমুদ্রার প্রচলন করেন।
- পারস্যরা প্রথম সুশৃঙ্খলভাবে একটি বিশাল নৌবাহিনী ও পদাতিক বাহিনী গড়ে তুলেছিল। তাদের বিশেষ একটি বাহিনী ছিল যার নাম 'ইমমোর্টালস' (Immortals) বা অমর বাহিনী।

উৎস: ব্রিটানিকা এবং এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত ‍বিশ্ববিদ্যালয়।

৬,৭৭৪.
'ট্রুম্যান ডাকট্রিন' ঘোষণা করা হয় কবে?
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৪৭ সালে
  3. গ) ১৯৪৪ সালে
  4. ঘ) ১৯৫৭ সালে
ব্যাখ্যা
• ট্রুম্যান ডকট্রিন: 
- ১৯৪৭ সালে ট্রুম্যান ডাকট্রিনের কথা ঘোষণা করা হয়েছিল।
- এর উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের প্রসার ঠেকানো।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে গ্রিস ও তুরস্কে কমিউনিস্টদের প্রভাব বাড়ছিল।
- এই প্রভাব কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছিল।
- প্রেসিডেন্ট ট্রুম্যান কংগ্রেসের কাছে প্রেরিত বার্তায় বলেছিলেন, যে সকল স্বাধীন জনগণ সশস্ত্র সংখ্যালঘু বা বহিরাগত চাপের মারফত পদানত করার প্রচেষ্টা প্রতিহত করতে সচেষ্ট, যুক্তরাষ্ট্রের নীতি হবে তাদের রক্ষা করা।
- ট্রুম্যানের নীতির কারণেই ওয়াশিংটন-মস্কো সম্পর্কের অবনতি ঘটে।
- ১৯৫২ সালে গ্রিস ও তুরস্ক ন্যাটোতে যোগ দেয়।
- প্রেসিডেন্ট ট্রুম্যানের এই নীতি আর্থিকভাবে প্রয়োগ করার জন্য ১৯৪৭ সালের জুন মাসে তৎকালীন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট ঘোষণা করেছিলেন যে, ইউরোপের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, যা মার্শাল প্লান নামে পরিচিত।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৬,৭৭৫.
'The city of flowering trees' বলা হয় যে শহরকে -
  1. হারারে, জিম্বাবুয়ে
  2. প্যারিস, ফ্রান্স 
  3. ভেনিস, ইতালি 
  4. জয়পুর, ভারত
ব্যাখ্যা

The city of flowering trees বলা হয় জিম্বাবুয়ের হারারে শহরকে।

এছাড়াও, 
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।

উৎস: Britannica.

৬,৭৭৬.
'বেলফোর ঘোষণা' মূলত কী?
  1. একটি চিঠি
  2. একটি আদেশ
  3. একটি আইন
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়।
 
উৎস: Britannica.
৬,৭৭৭.
নিচের কোনটি মেসোপটেমিয়ায় সভ্যতার অন্তর্ভুক্ত নয়?
  1. অ্যাসরীয় সভ্যতা
  2. নারা সভ্যতা
  3. ব্যাবিলনীয় সভ্যতা
  4. সুমেরীয় সভ্যতা
ব্যাখ্যা
- নারা সভ্যতা জাপানে ছিল। 
- এটি মেসোপটেমীয় সভ্যতা অংশ নয়।

মেসোপটেমীয় সভ্যতা:

- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়-
- সুমেরীয় সভ্যতা,
- ব্যাবিলনীয় সভ্যতা,
- অ্যাসেরীয় সভ্যতা,
- ক্যালেডীয় সভ্যতা।
- এই সভ্যতা বর্তমানে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থান।
- এই সভ্যতার দেশ সমূহ- ইরাক, কুয়েত, তুরস্ক, ও সিরিয়ার অংশবিশেষ।

উল্লেখ্য,
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা সভ্যতা গড়ে ওঠে।
- Mesopatamia শব্দের মানে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭৭৮.
"হুটু ও টুটসি" আদিবাসী কোন দেশে বাস করে?
  1. নাইজেরিয়া
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ইথিওপিয়া
  4. রুয়ান্ডা
ব্যাখ্যা

হুটু ও টুটসি আদিবাসী: 
- হুটু ও টুটসি আদিবাসীরা রুয়ান্ডা নামক দেশে বাস করে।
- রুয়ান্ডা পূর্ব-মধ্য আফ্রিকায় অবস্থিত একটি ছোট্ট স্থলবেষ্টিত (landlocked) দেশ।
- এই দেশে তিনটি প্রধান সামাজিক গোষ্ঠী রয়েছে: হুটু (প্রায় ৮৪%), টুটসি (প্রায় ১৫%), এবং টওয়া বা টোয়া (প্রায় ১%)।

এছাড়াও, 
 - হুটু ও টুটসি জনগোষ্ঠী ১৯৯৪ সালের ভয়াবহ  দাঙ্গা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বে বেশি পরিচিত লাভ করে।
- হুটু বা আবাহুটু  জাতিগোষ্ঠী  আফ্রিকার গ্রেট লেক এলাকায় বসবাস করে এবং টুট্‌সি মধ্য আফ্রিকার রুয়ান্ডা ও বুরুন্ডি তে বাস করে।
- রুয়ান্ডা গণহত্যা সংঘটিত হয় ১৯৯৪ সালের ৭ এপ্রিল থেকে ১৫ জুলাইয়ের মধ্যে।

সূত্র: ব্রাটিনিকা ও বিবিসি নিউজ।   

৬,৭৭৯.
তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধ অন্য কী নামে পরিচিত?
  1. ক) রমজান যুদ্ধ
  2. খ) অক্টোবর যুদ্ধ
  3. গ) ছয় দিনের যুদ্ধ
  4. ঘ) ইয়োম কিপুর যুদ্ধ
ব্যাখ্যা
১৯৭৩ সালে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধ ‘অক্টোবর যুদ্ধ’, ‘রমজান যুদ্ধ’ ও ‘ইয়োম কিপুর যুদ্ধ’ নামে পরিচিত। মিসর ও সিরিয়া নেতৃত্বাধীন জোট এবং ইসরায়েলের মধ্যে ১৯৭৩ সালের ৬ থেকে ২৫ অক্টোবর এ লড়াই সংঘটিত হয়। ‘ছয় দিনের যুদ্ধ’, যাকে ‘জুনের যুদ্ধ’ বা তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধও বলা হয়। এটি ছিল সংক্ষিপ্ত যুদ্ধ যেটি ১৯৬৭ সালের ৫-১০ জুন সংঘটিত হয়েছিল। ইসরায়েল এই যুদ্ধে জয়ের মাধ্যমে সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, পশ্চিম তীর, পুরাতন শহর জেরুজালেম এবং গোলান মালভূমি দখল করে নিয়েছিল। এই অঞ্চলগুলি পরবর্তীকালে আরব-ইসরায়েল দ্বন্দ্বের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সূত্র- Worlatlas ওয়য়েবসাইট এবং ব্রিটানিকা।
৬,৭৮০.
বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
  1. ইংল্যান্ড
  2. ইতালি
  3. ফ্রান্স
  4. বেলজিয়ামে
ব্যাখ্যা
ওয়াটার লু যুদ্ধ:
- বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

উৎস: Britannica.
৬,৭৮১.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ‘নক্ষত্র যুদ্ধ’-এর প্রস্তাবক ছিলেন?
  1. জর্জ বুশ
  2. রিচার্ড নিক্সন
  3. জিমি কার্টার
  4. রোনাল্ড রিগ্যান
ব্যাখ্যা
তারকা যুদ্ধ:
- তারকা যুদ্ধ নামে খ্যাত Strategic Defense Initiative এর প্রস্তাবক ছিলেন রোনাল্ড রিগ্যান।
- মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেন, যা SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত।
- এই পরিকল্পনার লক্ষ্য ছিল, পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা, যাতে সেগুলি মহাকাশে বা পৃথিবীতে ধ্বংস করা যায়।
- তাই, একে সমালোচকরা 'নক্ষত্র যুদ্ধ' (Star Wars) হিসেবেও অভিহিত করেন।

⇒ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন এবং ঠান্ডাযুদ্ধের সমাপ্তির পর SDI প্রকল্পের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়।
- সোভিয়েত ইউনিয়নের পতন এবং পরবর্তীতে রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি এই প্রকল্পটির গুরুত্ব কমিয়ে দেয়, ফলে এটি কার্যকরভাবে স্তিমিত হয়ে যায়। 
- তবে, SDI প্রকল্পের ধারণা এবং এর বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগগুলো পরবর্তীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে কিছুটা প্রভাব ফেলেছিল।

উৎস: Britannica.
৬,৭৮২.
TVEL Fuel Company কোন দেশের?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
  5. ঙ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
TVEL Fuel Company রাশিয়ার একটি পরমাণু জ্বালানী কোম্পানি। এটির সদর দপ্তর রাশিয়ার মস্কোতে অবস্থিত। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম সরবরাহ করবে। এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও কারিগরি সহায়তা প্রদান করে। (সূত্রঃTVEL Fuel Company ওয়েবসাইট)
৬,৭৮৩.
নিচের কোনটি বলকান রাষ্ট্র নয়?
  1. সাইপ্রাস
  2. রোমানিয়া
  3. মন্টিনিগ্রো
  4. আলবেনিয়া
ব্যাখ্যা

• সাইপ্রাস বলকান রাষ্ট্র নয়।
• বলকান রাষ্ট্র:

- বলকান হলো দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত রাষ্ট্রসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।

⇒ বলকান রাষ্ট্রসমূহ হলো:
• ক্রোয়েশিয়া,
• স্লোভেনিয়া,
• কসোভো,
• মন্টিনিগ্রো,
• বসনিয়া ও হার্জেগোভিনা,
• রোমানিয়া,
• বুলগেরিয়া,
• সার্বিয়া,
• উত্তর মেসিডোনিয়া,
• আলবেনিয়া।
• গ্রিস।

উৎস:- Worldatlas.com

৬,৭৮৪.
কাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়?
  1. ক) জামাল আবদেল নাসের
  2. খ) হাফিজ আল আসাদ
  3. গ) মোস্তফা কামাল পাশা
  4. ঘ) বাবর ‍মুখতার
ব্যাখ্যা
মোস্তফা কামাল পাশা:
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
একই সময়ে তিনি তুরস্ককে একটি আধুনিকমনস্ক রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। এর অংশ হিসেবে ধর্ম পালনের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ‍তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- কামাল পাশা।

সূত্র: ব্রিটানিকা
৬,৭৮৫.
কিপ কোন দেশের মুদ্রার নাম?
  1. ফিলিপাইন
  2. পূর্ব তীমুর
  3. লাওস
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
- কিপ : লাওসের মুদ্রা
অন্যদিকে,
- ফিলিপাইনের মুদ্রা : পেসো
- পূর্ব তীমুরের মুদ্রা : মার্কিন ডলার
- ভিয়েতনামের মুদ্রা : ডং।
(তথ্যসূত্রঃ দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
৬,৭৮৬.
ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
  1. ক) আমেরিকা
  2. খ) ফ্রান্স
  3. গ) জার্মানি
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা

ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।

প্রথম ভার্সাই চুক্তিঃ
প্যারিস চুক্তি স্বাক্ষরের দিনেই ফ্রান্সের ভার্সাই নগরীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'প্রথম ভার্সাই চুক্তি' নামে পরিচিত।
এটি মূলত প্যারিস চুক্তিরই অতিরিক্ত অংশ।
চুক্তিটি স্বাক্ষর হয় - ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে।
এই চুক্তির ফলে, ব্রিটিশ সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে এবং কানাডার সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত নির্ধারিত হয়

দ্বিতীয় ভার্সাই চুক্তিঃ
২৮ জুন ১৯১৯ ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানি এবং মিত্রপক্ষের মধ্যে সাক্ষরিত দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এ চুক্তি অনুযায়ী জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয় এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদানে সম্মত করা হয়।
১০ জানুয়ারি ১৯২০ এই চুক্তি কার্যকর হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার, হিস্টরি.কম ও Live MCQ Content (Upcoming).

৬,৭৮৭.
তুরস্কের বর্তমান নাম কী?
  1. ক) টার্কি
  2. খ) তুর্কিয়ে
  3. গ) তুর্কি
  4. ঘ) তুর্কিশ
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিসরে তুরস্ক দেশটি এখন থেকে 'তুর্কিয়ে' হিসেবে পরিচিত হবে।
বর্তমানে এটি বিশ্বে 'টার্কি' হিসেবে পরিচিত। বাংলাদেশে যেটি তুরস্ক হিসেবে পরিচিত।
তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ 'তুর্কিয়ে' নামটি গ্রহণ করেছে।

"তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম," গত ডিসেম্বর ২০২১ এ কথা বলেন মি. এরদোয়ান।

সূত্র: বিবিসি বাংলা।
৬,৭৮৮.
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) ভ্লাদিমির পুতিন
  2. খ) সেবাস্তিয়ান কুর্জ
  3. গ) মিখাইল মিশুস্তিন
  4. ঘ) দিমিত্রি মেদভেদ
ব্যাখ্যা
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - মিখাইল মিশুস্তিন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২০]
৬,৭৮৯.
'৫০০ দিনের প্ল্যান' বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে-
  1. ক) 'ওয়ারশ' জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
  2. খ) রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
  3. গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
  4. ঘ) পৃর্ব জার্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
ব্যাখ্যা
The crisis of the Soviet planned economy was beyond dispute by 1991. Centralized planning no longer functioned, leading the economy into permanent stagnation.The visible collapse of the economy inspired a timid party leadership to recruit a team of sophisticated economists familiar with western market practices. Led by Stanislav Shatalin, over the summer of 1990 the team developed a plan of radical conversion that acquired the name of '500 Days,' for the period in which the measures were to be introduced.

Source: http://soviethistory.msu.edu
৬,৭৯০.
ক্রিমিয়া যুদ্ধে পরাজিত হয় -
  1. তুরস্ক
  2. ব্রিটেন
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা
ক্রিমিয়ার যুদ্ধ:
- ১৮৫৩ সাল থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ক্রিমিয়ার যুদ্ধ চলে।
- রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলে তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়ার।
- ১৮৫৩ সালে ইউরোপের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালালে এ যুদ্ধের সূচনা হয়।
- রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রিত দারদানেলিস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষার অজুহাত তুলে এই যুদ্ধ শুরু করে।
- ব্রিটেন ও ফ্রান্স তুরস্কের সাহায্যে এগিয়ে আসে।
- সারডিনিয়া মিত্রজোটে যোগ না দেয়া পর্যন্ত এই যুদ্ধ ১৮৫৫ সালের বসন্তকাল অবধি বন্ধ থাকে।
- এরপর মিত্রবাহিনী সেভাস্তোপোল দখল করে নেয়।
- প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর ১৮৫৬ সালে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
- এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়।
- যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।

উৎস: Britannica.
৬,৭৯১.
‘ট্রাফালগার স্কয়ার' কোথায় অবস্থিত?
  1. জার্মানি
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
• ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

উৎস: ব্রিটানিকা।
৬,৭৯২.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে?
  1. কমলা হ্যারিস
  2. মার্টিন লুথার কিং
  3. বারাক ওবামা
  4. কেনেডি
ব্যাখ্যা
বারাক ওবামা:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
- ২০০৮ সালে মাত্র ৪৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন।
- ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেন তিনি।
- তিনি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
- দেশটির ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বারাক ওবামা।
- এর আগে আইনজীবী ও সামাজিক সংগঠক হিসেবে কাজ করেন তিনি।
- দুই মেয়াদে টানা আট বছর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওবামা।

উল্লেখ্য,
- বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে বলেছিলেন, ‘ইয়েস উই ক্যান’ (হ্যাঁ, আমরা পারি)।
- আর ক্ষমতা ছাড়ার আগে দেওয়া শেষ ভাষণে তাঁর দাবি ছিল, ‘ইয়েস উই ডিড’ (হ্যাঁ, আমরা পেরেছি)। 
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

উৎস:  Britannica.
৬,৭৯৩.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৫)
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩১টি
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (ডিসেম্বর, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (ডিসেম্বর, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

৬,৭৯৪.
What is the primary purpose of the TRIPS agreement?
  1. ক) To promote free trade and economic growth
  2. খ) To protect the intellectual property rights of member countries
  3. গ) To establish minimum standards for labor conditions
  4. ঘ) To regulate international financial markets
ব্যাখ্যা
- TRIPS এর পূর্ণরূপ Trade-Related Aspects of Intellectual Property Rights)
- এটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কো মারাক্কাশে এটি গৃহিত হয়।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
- তবে উন্নযনশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।
- স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৬,৭৯৫.
১২ মাসে বছর ও ৩০ দিনে মাস গণনার দিনপঞ্জি তৈরি করেন কে?
  1. সম্রাট কাইরাস
  2. সম্রাট ফারিয়ুস
  3. সম্রাট দারিয়ুস
  4. সম্রাট দারিরাস
ব্যাখ্যা
♦পারস্য সভ্যতা:
- আজকের ইরান দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল।
- খ্রিস্টপূর্ব ৫৫৯ অব্দ থেকে ৩০০ অব্দের মধ্যে এখানে পারস্য সভ্যতা গড়ে উঠেছিল।
- সভ্যতার ইতিহাসে দুটি ক্ষেত্রে পারসীয়দের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- প্রথমটি সুষ্ঠু ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এবং দ্বিতীয় ধর্মীয় ক্ষেত্রে একটি নতুন ধারণা নিয়ে আসা।
- সুন্দরভাবে সাম্রাজ্য পরিচালনা করার জন্য সম্রাট দারিয়ুস একটি দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন।
- সম্রাট দারিয়ুস চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য কাজ করেন।
- জ্যোতির্বিদ্যার উন্নয়নেরও সম্রাটের দৃষ্টি ছিল।
- সম্রাট দারিয়ুস ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস গণনার রীতি চালু করে পারসীয় দিনপঞ্জি তৈরি করেন।
- পারসীয়গণ লিখার জন্য ৩৯টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত।
- পারস্য স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো পিরামিডের আকৃতিতে তৈরি সম্রাট কাইরাসের সমাধি।

উৎসঃ বাংলাপিডিয়া।
৬,৭৯৬.
'বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. ইন্দোনেশিয়া
  3. যুগোস্লাভিয়া
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
'বান্দুং' শহরটি ইন্দোনেশিয়াতে অবস্থিত।

বান্দুং শহর:
- বান্দুং হলো ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর।
- শহরটি জাভা দ্বীপ এর পশ্চিম অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।

উৎস: Britannica.
৬,৭৯৭.
অস্কারজয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল কত সালে?
  1. ১৯৯৬
  2. ১৯৯৭
  3. ১৯৯৮
  4. ১৯৯৯
ব্যাখ্যা
অস্কারজয়ী সিনেমা টাইটানিক:
- অস্কারজয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে।
- এ সিনেমায় প্রধান জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও রোজ চরিত্রে কেট উইন্সলেট অভিনয় করেছিলেন।
- নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক।
- সিনেমাটি ১৯৯৮ সালে সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ মোট ১১ বিভাগে অস্কার পেয়েছিল।
- ছবিটি নির্মাণ শুরু হয়েছিল ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিলাসবহুল ব্রিটিশ জাহাজ টাইটানিক ডুবে যাওয়ার কাহিনিকে উপজীব্য করে সিনেমার চিত্রনাট্য লিখেছেন জেমস ক্যামেরন, প্রযোজনাও করেছেন তিনি।
- ১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে কয়েজ হাজার জন যাত্রী এবং কয়েকশ কর্মী নিয়ে যাত্রা শুরু করে টাইটানিক।
- ১৫ এপ্রিল ১৯১২ তারিখে টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল।

উৎস: Britannica.
৬,৭৯৮.
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে 'ইউবোট যুদ্ধকৌশল' প্রয়োগ করে কোন দেশ?
  1. ক) সোভিয়েত ইউনিয়ন
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তারাজ্য
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
আটলান্টিকের ত্রাস জার্মান ইউবোট:
- প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত ব্রিটিশ নৌবাহিনীকে ইউরোপের প্রতিটি দেশ সমীহ করে চলতে।
- ১৯১৪ সালের দিকে উদ্ভাবিত জার্মান ইউবোট এক্ষেত্রে হঠাৎ করেই আটলান্টিকের অতলে ত্রাস সৃষ্টি করে।
- জার্মান শব্দ ‘আন্ডারসিবোটভাভি' থেকেই এ ইউবোটের নামকরণ যা পানির তলদেশ দিয়ে আক্রমণ চালাতে অনেক কার্যকর একটিসাবমেরিন।
- ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঠিক দুদিন পর তৎপরতা শুরু করে এ ইউবোট।
- ১৯১৪ সালের ৬ আগস্ট হোলিগোল্যান্ডে অবস্থিত নৌঘাঁটি থেকে ব্রিটিশ রয়্যাল নেভির ওপর আক্রমণ শানাতে যাত্রা করে ১০টি জার্মান ইউ বোট।
- ইতিহাসে প্রথমবারের মত সাবমেরিন টহল শুরু হলে মাইনের আঘাতে কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়।
- তবে ১৯১৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে সফলতার মুখ দেখে ইউবোটগুলো।
- লেফটেন্যান্ট অটো হার্সিং ইউ-২১ থেকে টর্পেডো নিক্ষেপ করে ব্রিটিশ ক্রুজার পাথফাইন্ডারকে ডুবিয়ে দেয়।
- এতে ২৫৯ জন ক্রুর কেউই প্রাণরক্ষা করতে পারেনি। এদিকে ২২ সেপ্টেম্বর লেফটেন্যান্ট অটো ওয়েডিগেন ইউ-৯ তিনটি ব্রিটিশ ক্রুজারে প্রাণঘাতী হামলা চালান।
- এতে তিনটি ব্রিটিশ ক্রুজার আবুকির, ক্রেসি ও হগ পুরোপুরি পানিতে ডুবে যায়।
- মাত্র আধঘণ্টার এ লড়াইয়ে প্রায় ১ হাজার ৪৬০ জন ব্রিটিশ নাবিক প্রাণ হারায়।
- এরপর আরো কয়েকটি হামলা চালিয়ে এককথায় আটলান্টিকের ত্রাস হিসেবে আত্মপ্রকাশ করে জার্মান ইউবোট।

সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭৯৯.
দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী?
  1. লোটি
  2. র‍্যান্ড
  3. কোয়ানজা
  4. পুলা
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা: 
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত দেশ।
- এটি বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত
- ১৯৯৪ সালে বৈধভাবে বর্ণবৈষম্য (আফ্রিকান ভাষায়: “আলাদা থাকা”) শেষ হওয়ার পর থেকে এটি ভ্রমণকারীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
- দক্ষিণ আফ্রিকা এর মুদ্রার নাম র‍্যান্ড। 

এছাড়া,
- লেসোথো এর মুদ্রার নাম লোটি। 
- অ্যাঙ্গোলা এর মুদ্রার নাম কোয়ানজা। 
- বতসোয়ানা এর মুদ্রার নাম পুলা।

উৎস: Britannica.
Xe Currency Encyclopedia.
৬,৮০০.
আরব বসন্তের সূচনা হয় কত সালে?
  1. ২০০৯
  2. ২০১০
  3. ২০১১
  4. ২০১৩
ব্যাখ্যা

আরব বসন্তে:
- আরব বসন্তের শুরু হয় ২০১০ সালের ১৭ ই ডিসেম্বর।
- আরব বসন্তের শুরু হয় উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। 

• উক্ত সময় তিউনিশিয়ায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহগুলো নিম্নরূপ:
- তিউনিশিয়ায় ২১ বছর (১৯৮৯ - ২০১১) ধরে ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জিন আল আবেদীন বেন আলী। 
- তার শাসনব্যবস্থার দুর্বলতায় দেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে।
- ২০১০ সালের ১৭ ডিসেম্বর তিউনিশিয়ান এক তরুন মোহাম্মদ বুয়াজিজি পুলিশের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে স্থানীয় এক সরকারি অফিসের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
- ১৮ ডিসেম্বরে রাজধানী তিউনিশে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।
- তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি, ২০১১ সালে প্রেসিডেন্ট বেন আলী পদত্যাগ করে সৌদি আরব পালিয়ে যান।
- ২০১১ সালের ২৩ অক্টোবর তিউনিশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
- আরব বসন্তের সময় তিউনিশিয়ায় ঘটে যাওয়া ঘটনাবলী - “জেসমিন বিপ্লব” (Jasmine Revolution) নামে পরিচিত।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।