বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৬৭ / ৯৩ · ৬,৬০১৬,৭০০ / ৯,৩৩৪

৬,৬০১.
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কোন দেশটির রাষ্ট্রপ্রধান
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- কানাডা'র রাষ্ট্রপ্রধান হলো ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- এতে রাণীর পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে একজন গভর্নর জেনারেল নিয়োগ দেওয়া হয়।
- তবে সরকার পরিচালনায় গভর্নর জেনারেলের কোন ভূমিকা থাকে না।
- রাণী দ্বিতীয় এলিজাবেথ কানাডা ব্যতীত আরও ১৫ টি দেশের রাষ্ট্রপ্রধান।

[উৎস: কমনওয়েলথ এবং কানাডার সরকারি ওয়েবসাইট]
৬,৬০২.
বিল অব রাইটস কত সালে যুক্তরাষ্ট্রের সংবিধানে যুক্ত হয়েছে?
  1. ১৭৮৩ সালে
  2. ১৭৯১ সালে
  3. ১৭৯৩ সালে
  4. ১৭৯৭ সালে
ব্যাখ্যা
বিল অব রাইটস ১৭৯১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানে যুক্ত হয়েছে।

বিল অব রাইটস:

- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ১০ টি সংশোধনীকে 'Bill of Rights' বা অধিকারের বিল বলে অভিহিত করা হয়।
- ১৭৮৭ সালে প্রণীত সংবিধানের সমালোচনার পরিপ্রেক্ষিতে জেমস ম্যাডিসন প্রস্তাবিত প্রথম ১০টি সংশোধনীই 'Bill of Rights' নামে পরিচিত।
- এই সংশোধনীগুলি ১৭৯১ সালের ১৫ ডিসেম্বর কার্যকর হয়।
- এটি নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষার জন্য গৃহীত হয়েছিল এবং আমেরিকার স্বাধীনতা আন্দোলনের পর সংবিধানের গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর ১৭৮৭ সালে ফিলাডেলফিয়ায় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে মার্কিন সংবিধান রচিত হয়।
- কিন্তু এই সংবিধানে নাগরিকদের অধিকারগুলোর কোন নির্দিষ্ট উল্লেখ ছিল না।
- মার্কিন রাজনৈতিক নেতা জেমস মেডিসন ১৭৮৯ সালে মার্কিন কংগ্রেসে ১২টি সংশোধনী প্রস্তাব করেন, যা নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে চেয়েছিল।
- তিনি পরবর্তীতে একে বিল অব রাইটস নামে পরিচিত করেন।
- মাদিসনের প্রস্তাবিত কিছু সংশোধনী সরাসরি অনুমোদিত হয়েছিল, এবং কিছু সংশোধনী পরিবর্তন ও সংযোজন করা হয়।
- সর্বশেষ, ১৭৯১ সালে ১০টি সংশোধনী মার্কিন সংবিধানে সংযুক্ত করা হয় এবং এগুলি বিল অব রাইটস হিসেবে পরিচিত হয়।

উৎস: Britannica.
৬,৬০৩.
কারবালা কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) জর্ডান
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
কারবালা ইরাকের অন্তর্গত একটি শহর। এই শহর কারবালা প্রদেশের রাজধানী।কারবালা মূলত কারবালার যুদ্ধ সংঘটিত হওয়ার স্থানের কারণে বেশি পরিচিত। মক্কা, মদিনা ও জেরুজালেমের পর শিয়ারা কারবালাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বলে বিবেচনা করে। মুহাম্মদ (সা) এর দৌহিত্র হুসাইন ইবনে আলির মৃত্যু কারবালায় ঘটে।
৬,৬০৪.
যুক্তরাষ্ট্রের "Strategic Defense Initiative" এর প্রবক্তা ছিলেন কে?
  1. জন এফ. কেনেডি
  2. লিন্ডন বি. জনসন
  3. রোনাল্ড রিগান
  4. হেনরি কিসিঞ্জার
ব্যাখ্যা

◉ "Strategic Defense Initiative" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত। এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।

যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আকারের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো আলাস্কা, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে,
- এটি ‘স্বাধীনতা দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি স্বাধীনতার পর নেতৃত্ব দেন নবগঠিত রাষ্ট্রকে।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্রাহাম লিংকন, তিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রের "Strategic Defense Initiative (SDI)" এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান

সূত্র: ব্রিটানিকা।

৬,৬০৫.
হেনরী বেকেরেল নিচের কোনটি আবিষ্কার করেন?
  1. তেজস্ক্রিয়তা
  2. রঞ্জন রশ্মি
  3. কোয়ান্টাম তত্ত্ব
  4. রেডিয়াম
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তা (Radioactivity):

- পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফুর্তভাবে রশ্মি বিকিরণের প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলে।
- ১৮৯৬ খ্রিস্টাব্দে ফরাসী বিজ্ঞানী হেনরী বেকেরেল (Henry Becquerel) তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।  
- তেজস্ক্রিয়তা দুই প্রকার। যথাঃ-
• প্রাকৃতিক তেজস্ক্রিয়তা।
• কৃত্রিম তেজস্ক্রিয়তা।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬০৬.
ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী?
  1. বরিস জনসন
  2. লিজ ট্রাস
  3. ঋষি সুনাক
  4. টনি ব্লেয়ার
ব্যাখ্যা
• যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন ঋষি সুনাক। ২৫ অক্টোবর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান রাজা।
• এর পর বাকিংহ্যাম প্যালেসের ১৮৪৪ রুমে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি। রাজার আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেন তিনি। 
• ৪২ বছর বয়সি ঋষি যুক্তরাজ্যের ইতিহাসে ৫৭তম প্রধানমন্ত্রী।
• গত দুই শতকের মধ্যে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রীও তিনি। তা ছাড়া প্রথম সাদা চামড়াবিহীন ও প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।      

তথ্যসূত্র: যুগান্তর। 
৬,৬০৭.
কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) মরক্কো
  2. খ) লিবিয়া
  3. গ) তিউনিসিয়া
  4. ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
- ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ১৯৯০ সালে ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন) এবং গণপ্রজাতন্ত্রী ইয়েমেন (দক্ষিণ ইয়েমেন) দেশ দুইটিকে একত্রিত করে ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করা হয়।
- সানা’আ ইয়েমেন প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর।
- ইয়েমেনের পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে এডেন উপসাগর। এটি আফ্রিকা মহাদেশ থেকে বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে বিচ্ছিন্ন।

অন্যদিকে,
মরক্কো, তিউনিসিয়া ও লিবিয়া আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৬,৬০৮.
'অসলো' কোন দেশের রাজধানী?
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. ডেনমার্ক
  4. নরওয়ে
ব্যাখ্যা
নরওয়ে:

- নরওয়ে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি।
- দেশটির আয়তন .৩৮৪,৪৮৩ বর্গ কিমি।
- এর রাজধানী: অসলো।
- মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন।
- নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে।
- উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।

তথ্যসূত্র - Britannica.com
৬,৬০৯.
কত সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৫৩ সালে
ব্যাখ্যা
কোরিয়া বিভাজন:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- ১৯১০ সালে কোরীয় উপদ্বীপে জসন সাম্রাজ্যের ২৬তম রাজা গুজুং ছিলেন দায়িত্বে। তার শাসনামলের সময় কোরিয়া দখল করে নেয় জাপান। 

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়ার আক্রমণ করে।
- কোরিয়ার দক্ষিণ দিক থেকে আক্রমণ করে মার্কিন সেনাবাহিনী এবং উত্তর দিক থেকে আক্রমণ করে সোভিয়েত কমিউনিস্ট-এর রেড আর্মি।
- ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যৌথ বাহিনীর কাছে জাপানি বাহিনী আত্মসমর্পণ করে।
- ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া গঠন করে।

⇒ ৩৮ ডিগ্রি সীমারেখার উত্তর দিকে সোভিয়েত ইউনিয়ন সেনাবাহিনী কমিউনিস্ট শাসন ব্যবস্থা চালু করে এবং দক্ষিণ দিকে আমেরিকার সামরিক সরকার গঠিত হয়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

⇒ উত্তর কোরিয়ার নেতা ১৯৫০ সালে বিশাল সেনাবাহিনী নিয়ে দক্ষিণ কোরিয়া দখল করার চেষ্টা করেন, দক্ষিণ কোরিয়াও পাল্টা আক্রমণ করে বসে।
- এর মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ–কোরিয়া যুদ্ধ শুরু হয়।
- দুই কোরিয়ার সঙ্গে যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।
- প্রায় তিন বছর ধরে কোরিয়া যুদ্ধ চলে।
- ১৯৫৩ সালে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ৩৮ ডিগ্রি সীমারেখায় দুদেশের মাঝে তিন মাইলব্যাপী ‘নো ম্যানস ল্যান্ড’ নির্ধারণ করা হয়। 

উৎস: Britannica.
৬,৬১০.
গুয়াতেমালার পিরামিডে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
  1. মায়া সভ্যতা
  2. ইনকা সভ্যতা
  3. অ্যাজটেক সভ্যতা
  4. ব্যবলনীয় সভ্যতা
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা।
- মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায়।
- মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের রেইনফরেস্টের মধ্যে এটি অবস্থিত।
- খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রথম দিকে মায়ারা গ্রামে বসতি স্থাপন করেছিল।
- প্রধান শহরগুলির মধ্যে ছিল টিকাল , উয়াক্সাক্টুন , কোপান , বোনাম্পাক , ডস পিলাস , ক্যালাকমুল , প্যালেনকে , এবং রিও বেক। 
- শহরগুলোর ধ্বংসাবশেষ, জটিল হায়ারোগ্লিফিক লিপি আর চিরায়ত রহস্যের মধ্যে আটকা পড়েছে এ সভ্যতার গল্প। 
- প্রায় ৬০০ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল।

উল্লেখ্য,
- গুয়াতেমালার একটি পিরামিডের ধ্বংসাবশেষে মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

উৎস: i) Britannica.
         ii) আনন্দ বাজার পত্রিকা।
৬,৬১১.
লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন?
  1. ব্রিটিশ রাজপরিবার
  2. ব্রিটিশ প্রধানমন্ত্রী
  3. ব্রিটিশ অর্থমন্ত্রী
  4. ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাউনিং স্ট্রিট।
 
উল্লেখ্য,
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- ব্রিটেনের অর্থমন্ত্রীর বাসভবন: ১১ নং ডাউনিং স্ট্রিট।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব: ভিক্টোরিয়া ক্রস।
 
এছাড়াও,
- 'Fleet Street' সংবাদপত্র প্রকাশনার জন্য লন্ডনের বিখ্যাত একটি সড়ক।
- 'Whitehall' লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রাস্তা যেখানে ব্রিটিশ সরকারের অধিকাংশ প্রশাসনিক ভবন অবস্থিত।
- 'Trafalgar Square' এর অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য।
 
উৎস: Britannica.
৬,৬১২.
মেরিটাইম সিকিউরিটি কনট্রাস্ট কোন অঞ্চলের জোট?
  1. ক) লোহিত সাগর
  2. খ) ভূমধ্যসাগর
  3. গ) দক্ষিণ চীন সাগর
  4. ঘ) পারস্য উপসাগর
  5. ঙ) মেক্সিকো উপসাগর
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় এলাকার নৌ জোটের নাম হলো মেরিটাইম সিকিউরিটি কনট্রাস্ট। এটি মূলত ইরানকে কেন্দ্র করে গড়ে তোলা। এই জোটের রয়েছে মার্কিম ৫ম নৌবহর যার সদরদপ্তর হলো কাতারের দোহায়। (সূত্রঃ পেন্টাগন)
৬,৬১৩.
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) বেলজিয়াম
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) প্রধানত একটি সামরিক জোট।
-১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
-ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
-বর্তমান সদস্য ৩০টি দেশ।
উৎসঃ ন্যাটো ওয়েবসাইট।
৬,৬১৪.
রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন ব্যতীত নিচের কোন দেশটির রাষ্ট্রপ্রধান?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) মরিশাস
ব্যাখ্যা
নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
বর্তমানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের ১৬টি দেশের রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
(সূত্র: ব্রিটেনের সরকারি ওয়েবসাইট)
৬,৬১৫.
কত সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) ঘোষণা করেন?
  1. ১৯৭৯
  2. ১৯৮১
  3. ১৯৮৩
  4. ১৯৮৪
ব্যাখ্যা
Strategic Defense Initiative (SDI), byname Star Wars, proposed U.S. strategic defensive system against potential nuclear attacks—as originally conceived, from the Soviet Union.
- The SDI was first proposed by President Ronald Reagan in a nationwide television address on March 23, 1983.
- Because parts of the defensive system that Reagan advocated would be based in space, the proposed system was dubbed “Star Wars,” after the space weaponry of a popular motion picture of the same name.

Source: Britannica.com
৬,৬১৬.
ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত-এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানগণ কোথায় মিলিত হন?
  1. রামাল্লা
  2. প্যারিস
  3. কায়রো
  4. জেরুজালেম
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

ফিলিস্তনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত
- ফিলিস্তনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১১ নভেম্বর ২০০৪ প্যারিসের পার্সি সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।
- ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় মিশরের কায়রোতে।
- সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন।
- অনুষ্ঠান শেষে তাকে রামাল্লায় দাফন করা হয়।
- ইয়াসির আরাফাত ৭৫ বছর বয়সে মারা যান।

⇒ ইয়াসির আরাফাত:
- মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা ও ফিলিস্তিনি মুক্তিসংগ্রামের মহান নেতা ইয়াসির আরাফাত।
- ইয়াসির আরাফাত একজন ফিলিস্তিনি রাজনৈতিক নেতা ছিলেন।
- ইয়াসির আরাফাতের জন্ম ১৯২৯ সালে মিসরের কায়রোতে।
- তিনি ১৯৬৯-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO)-এর চেয়ারম্যান এবং ১৯৯৬-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন অথরিটির (PA) সভাপতি ছিলেন।
- ১৯৯৩ সালে তিনি ইসরায়েলি সরকারের সাথে শান্তি চুক্তিতে পিএলওকে নেতৃত্ব দেন।
- ১৯৯৪ সালে আরাফাত এবং ইজহাক রাবিন এবং ইসরায়েলের শিমন পেরেস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

⇒ ১৯৫০ সালে ফিলিস্তিনকে মুক্ত করার আকাঙ্ক্ষা নিয়ে যোগ দেন রাজনীতিতে।
- ১৯৫৯ সালে কুয়েতে নির্বাসিতকালে ফিলিস্তিনি জাতীয়তাবাদী আন্দোলনের মুক্তির সংগঠন ‘ফাতাহ’ গঠন করেন।
- পরবর্তী সময়ে এই সংগঠনের নাম হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)।
- ১৯৬৭-৬৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধে সম্মুখসারিতে থেকে যুদ্ধ করেন ইয়াসির আরাফাত।
- ১৯৬৯ সালে তিনি নির্বাচিত হন পিএলওর চেয়ারম্যান হিসেবে।
- ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইয়াসির আরাফাত নিজের অবস্থান পরিবর্তন করেন।
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে ১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলন, ১৯৯৩ সালে অসলো চুক্তি এবং ২০০০ সালে ক্যাম্পডেভিড সম্মেলনের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করেন তিনি।
- এই সময় হামাস ও অন্যান্য সংগঠনের উত্থান ঘটে, যারা ইয়াসির আরাফাতের ভিত্তি দুর্বল করে দিয়ে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়।
- ইসরায়েলি সেনাবাহিনী ২০০২ সাল থেকে ইয়াসির আরাফাতকে পশ্চিম তীরের রামাল্লায় তাঁর সদর দপ্তরে অবরুদ্ধ করে রাখে।

উল্লেখ্য,
- জীবনের শেষ দিনগুলোতে ইসরায়েলের সেনাবাহিনী তাঁকে গৃহবন্দী করে রাখে।
- গৃহবন্দী থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ২০০৪ সালের ১১ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

উৎস: Britannica.
৬,৬১৭.
নিচের কোনটি উত্তর ইউরোপের দেশ?
  1. বেলারুশ
  2. চেক প্রজাতন্ত্র
  3. পোল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com

৬,৬১৮.
ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছে কোন বিখ্যাত দার্শনিকের লেখনী?
  1. ক) প্লেটো
  2. খ) রুশো
  3. গ) ভলতেয়ার
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
• “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
• ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
• এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
• রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
• ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
• ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
• বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
৬,৬১৯.
নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক অনুযায়ী, করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ -
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
গত ৭ মে ২০২২ সালে জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া প্রকাশ করে ‘নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক’।
সূচক অনুযায়ী 
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ - কাতার।
- এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা। তারপরেই বাংলাদেশের অবস্থান
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে সর্বনিম্ন দেশ - পাপুয়া নিউগিনি।
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - প্রথম।
 
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। 
৬,৬২০.
নিচের কোন দেশটির মুদ্রার নাম রুবল?
  1. ক) জর্জিয়া
  2. খ) বেলারুশ
  3. গ) জাপান
  4. ঘ) আর্মেনিয়া
ব্যাখ্যা
- বেলারুশের মুদ্রার নাম রুবল
- আর্মেনীয় মুদ্রার নাম দ্রাম।
- জর্জিয়ার মুদ্রার নাম লারি।
- লেবাননের মুদ্রার নাম ইয়েন। 

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৬,৬২১.
গ্রিনল্যান্ডের আবিষ্কারক হিসেবে কাকে ধরা হয়?
  1. এরিক দ্য রেড
  2. গুনবিয়র্ন উলফসন
  3. হান্স এজ
  4. ক্রিস্টোফার কলম্বাস
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল।
- এর অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত এবং কানাডা এবং আইসল্যান্ডের মাঝে।
- আয়তনে মূল ডেনমার্কের চেয়ে গ্রীনল্যান্ড প্রায় ৫০ গুন বড়।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত।
- গ্রীনল্যান্ডের ৮০ শতাংশ এলাকা বরফে ঢাকা।
- জনসংখ্যার ৯০ শতাংশ হচ্ছে আদিবাসী ইনুইট সম্প্রদায়ের।

উল্লেখ্য,
- ৯৮২ খ্রিস্টাব্দে নরওয়েজিয়ান অভিযাত্রী এরিক দ্য রেড (Erik the Red) গ্রিনল্যান্ড আবিষ্কার করেন।
- ১৭২১ খ্রিস্টাব্দে ড্যানিশ-নরওয়েজিয়ান মিশনারি হ্যান্স এগেডে (Hans Egede)-এর নেতৃত্বে গ্রিনল্যান্ডে ড্যানিশ উপনিবেশ শুরু হয়।
- ১৯৭৯ সালে গণভোটের মাধ্যমে গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসিত মর্যাদা দেওয়া হয়। 

উৎস: i) Britannica.
ii) BBC.

৬,৬২২.
যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ভূখণ্ড ক্রয় করে? 
  1. ১৮৬৭ সালে
  2. ১৮৮৮ সালে
  3. ১৯০৫ সালে
  4. ১৯৫৯ সালে
ব্যাখ্যা

আলাস্কা অঙ্গরাজ্য:
- আলাস্কা যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
- ৩ জানুয়ারি, ১৯৫৯ সালে আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হিসেবে যোগ হয়।
- এটি রাশিয়ার সবচেয়ে কাছের আমেরিকান অঙ্গরাজ্য।

⇒ যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ভূখণ্ড ক্রয় করে যা 'আলাস্কা ক্রয়' (Purchase of Alaska) নামে পরিচিত।
- এটি মার্চ ৩০, ১৮৬৭ তারিখে স্বাক্ষরিত হয়েছিল।
- মাত্র ৭.২ মিলিয়ন ডলারে আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া।
- আমেরিকার তৎকালীন সেক্রেটারি অব স্টেট উইলিয়াম সিওয়ার্ড আলাস্কা ক্রয়ের পুরো ব্যাপারটি দেখভাল করেছিলেন। তবে অনেকে এ ভূখণ্ড কেনাকে ‘সিওয়ার্ডের বোকামি’ বা ‘সিওয়ার্ডের বরফবক্স’ বলে উপহাস করেছিলেন।

উল্লেখ্য,
-  ১৭২৫ সালে রুশ সম্রাট পিটার দ্য গ্রেট ডেনিশ নাবিক ভিটাস বেরিংকে অনুসন্ধানের জন্য আলাস্কার উপকূল পাঠান।
- ১৭৯৯ সালে সম্রাট পল প্রথম ‘রাশিয়ান-আমেরিকান কোম্পানিকে’ আলাস্কার শাসনের একচেটিয়া অধিকার দেন। 
- ১৮৬০-এর দশকের শুরুতে জার আলেকসান্দার দ্বিতীয় সিদ্ধান্ত নেন, আলাস্কা বিক্রি করলে টাকা পাওয়া যাবে এবং ব্রিটেনের হাত থেকে রক্ষা পাবে। যুক্তরাষ্ট্র তখন মহাদেশজুড়ে প্রসারিত হচ্ছিল। যুক্তরাষ্ট্রও তখন আলাস্কা কিনতে রাজি ছিল। 
- ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন। ১৮৬৭ সালের ৩০ মার্চ যুক্তরাষ্ট্র ৭২ লাখ ডলারে আলাস্কা কিনে নেয়। যুক্তরাষ্ট্র প্রায় ১৫ লাখ বর্গকিলোমিটার জমি পায়। আলাস্কা ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে প্রবেশাধিকার সহজ ও নিশ্চিত হয়।

উৎস: i) BBC.
ii) Britannica.

৬,৬২৩.
কোনটি দুই মহাদেশে অবস্থিত শহর?
  1. রোম
  2. প্যারিস
  3. ইস্তাম্বুল
  4. ত্রিপোলি
ব্যাখ্যা
ইস্তাম্বুল: ইতিহাস ও গুরুত্ব:
- ইস্তাম্বুল, তুরস্কের বৃহত্তম শহর এবং প্রধান সমুদ্রবন্দর, একটি অনন্য শহর যা দুই মহাদেশ—ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত।
- শহরটি যুগে যুগে সভ্যতা, ধর্ম, এবং সাম্রাজ্যবাদের কেন্দ্রে ছিল।

বাইজান্টিয়াম (Byzantium):
- ইস্তাম্বুলের প্রাচীন নাম ছিল বাইজান্টিয়াম।
- এই নামটি গ্রিক নেতা বাইজাস-এর নাম থেকে এসেছে বলে মনে করা হয়। 

কনস্টান্টিনোপল (Constantinople):
- ৩৩০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন শহরটিকে তার নামানুসারে কনস্টান্টিনোপল নাম দেন। 

অটোমান সাম্রাজ্যের অধীনে (Ottoman Empire):
- ১৪৫৩ সালে সুলতান মুহাম্মদ ফাতিহ শহরটি বিজয় করেন এবং এটিকে অটোমান সাম্রাজ্যের রাজধানী করেন।
- এই সময়ে এটি ইসলামি সংস্কৃতি, শিল্প, এবং বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে।

ভৌগোলিক গুরুত্ব:
- ইস্তাম্বুল একটি ত্রিভুজাকার উপদ্বীপে অবস্থিত, যা একদিকে বসফরাস প্রণালী, অন্যদিকে সোনালি শৃঙ্গ (Golden Horn) এবং মারমারা সাগর দিয়ে পরিবেষ্টিত।
- এই অনন্য অবস্থান শহরটিকে প্রাচীন ও আধুনিক যুগে বাণিজ্য এবং সামরিক কৌশলের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সংস্কৃতির মেলবন্ধন:
- ইস্তাম্বুলকে প্রায়শই "পূর্ব-পশ্চিমের সেতু" বলা হয়। এটি যুগে যুগে বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির সংঘর্ষ ও মেলবন্ধনের সাক্ষী।
- খ্রিস্টান বাইজেন্টাইন যুগ থেকে শুরু করে ইসলামি অটোমান যুগ পর্যন্ত এটি দুই ধর্মের কেন্দ্রস্থল ছিল।
-  গ্রিক, রোমান, বাইজেন্টাইন এবং অটোমান স্থাপত্য ও ঐতিহ্যের মিশ্রণে ইস্তাম্বুল একটি বহুমাত্রিক সাংস্কৃতিক কেন্দ্র।

আধুনিক ইস্তাম্বুল:
- আজকের ইস্তাম্বুল তুরস্কের অর্থনৈতিক, সাংস্কৃতিক, এবং ঐতিহাসিক কেন্দ্র।
- শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপত্য, এবং আধুনিক অবকাঠামোর মিশ্রণে বিশ্ব পর্যটকদের আকর্ষণ করে।
- ইস্তাম্বুলের ইতিহাস প্রায় ২৫০০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত।
- এটি শুধুমাত্র একটি শহর নয়, বরং বিভিন্ন যুগের রাজনীতি, সংস্কৃতি এবং ধর্মীয় পরিবর্তনের প্রতীক।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। [লিঙ্ক]
৬,৬২৪.
লিবিয়ার রাজধানী কোনটি?
  1. বেনগাজি
  2. ত্রিপোলি
  3. মিসরাতা
  4. সাবাহ
ব্যাখ্যা

লিবিয়া: 
- এটি উত্তর আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)।
- এর রাজধানী ত্রিপোলি (Tripoli)।
- সরকারী ভাষা আরবি; এছাড়াও ইতালীয় এবং ইংরেজি প্রচলিত।
- প্রধান ধর্ম ইসলাম (সুন্নি); পাশাপাশি কিছু অংশে খ্রিস্টধর্ম।
- মুদ্রা: লিবিয়ান দিনার (Libyan Dinar)।

উৎস: ব্রিটানিকা ও লাইভ এমসিকিউ লেকচার।

৬,৬২৫.
একক সভ্যতার সংগ্রহীত নিদর্শন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর—
  1. ল্যুভর মিউজিয়াম
  2. দ্য ব্রিটিশ মিউজিয়াম
  3. দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট
  4. দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম
ব্যাখ্যা

দ্যা গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম:
- বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা মিশরের সাত হাজার বছরের গৌরবময় ইতিহাস এখন এক বিশাল ছাদের নিচে।
- প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম, মিশরের ‘দ্যা গ্রেট পিরামিড অফ খুফুর’ ঠিক পাশেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে পৃথিবীর বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর, ‘দ্যা গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’।
- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং প্রায় ১.২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মহাপ্রকল্পটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত।
- প্রায় ৭০টি ফুটবল মাঠের সমান সুবিশাল আয়তনের এই জাদুঘরে সংরক্ষিত আছে প্রায় এক লাখেরও বেশি প্রত্নসামগ্রী।
- প্রাগৈতিহাসিক সময় থেকে শুরু করে গ্রিক ও রোমান আমল পর্যন্ত মিশরের সুদীর্ঘ ইতিহাস যেন এখানে চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে।
- ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের’ সবচেয়ে বড় এবং অনন্য আকর্ষণ হলো মিশরের বালক সম্রাট তুতেনখামেনের সমাধির সম্পূর্ণ সংগ্রহ।
- ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার কর্তৃক আবিষ্কৃত সেই অক্ষত সমাধি থেকে পাওয়া ৫ হাজার ৫০০টিরও বেশি নিদর্শন- তার বিখ্যাত সোনার মুখোশ, সিংহাসন, রথ এবং অন্যান্য ধনরত্ন- এই প্রথমবার একসঙ্গে প্রদর্শিত হচ্ছে।

উৎস: দ্য ডেইলি সান Link

৬,৬২৬.
নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৪ সালে
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা: 
- নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি (১৯৯৪-৯৯)।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ককে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরষ্কার দেওয়া হয়।
- ১৯৬৪ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ম্যান্ডেলা কেপ টাউনের কাছে রোবেন দ্বীপ কারাগারে বন্দী ছিলেন ।
- ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারী, রাষ্ট্রপতি ডি ক্লার্কের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির অল্প সময়ের মধ্যেই, ম্যান্ডেলাকে এএনসির উপ-সভাপতি নির্বাচিত করা হয় ; তিনি ১৯৯১ সালের জুলাই মাসে দলের সভাপতি হন । 
- বর্ণবাদের অবসান ঘটাতে এবং দক্ষিণ আফ্রিকায় অ-বর্ণবাদী গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর আনতে ম্যান্ডেলা ডি ক্লার্কের সাথে আলোচনায় এএনসির নেতৃত্ব দেন ।

উৎস: Britannica.
৬,৬২৭.
কোন দেশে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়?
  1. জার্মানি
  2. ইতালি
  3. জাপান
  4. ফ্রান্স
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে। 

লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে তখন আগস্টের জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে। নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে। নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: History.com.
৬,৬২৮.
The city which is known as the City of Canals is:
  1. ক) Italy
  2. খ) Rome
  3. গ) Kashmir
  4. ঘ) Venice
  5. ঙ) Dhaka
ব্যাখ্যা
ভেনিস:

- ভেনিস শহরটি খালের শহর নামে পরিচিত।
- ইতালির অন্যতম পর্যটন নগরী ভেনিস।
- উত্তর-পূর্ব ভেনেতো এলাকায় অবস্থিত ভেনিস।
- এটি একসময় ছিল প্রজাতন্ত্রের রাজধানী এবং "প্রশান্ত" অথবা শাসক" হিসাবে পরিচিত ছিল জলকন্যা খ্যাত ভেনিস।
- ভেনিসের জলপথ হচ্ছে একমাত্র যাতায়াতের পথ।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ০৮ সেপ্টেম্বর ২০১৯।
৬,৬২৯.
দূর প্রাচ্যের দেশ -
  1. ক) ওমান
  2. খ) জাপান
  3. গ) সিরিয়া
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্র ৪৪টি। এর মধ্যে পূর্ব এশিয়া তথা দূর প্রাচ্যের দেশ ৫টি। যথা- চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া। ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ। সিরিয়া এবং ওমান মধ্যপ্রাচ্যের দেশ।
Source: World Atlas and Britannica
৬,৬৩০.
নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ?
  1. নরওয়ে
  2. বেলারুশ
  3. সুইডেন
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা

পূর্ব ইউরোপের দেশসমূহ:
বেলারুশ
বুলগেরিয়া
চেক প্রজাতন্ত্র
হাঙ্গেরি
পোল্যান্ড
মলদোভা
রোমানিয়া
রাশিয়া
স্লোভাকিয়া
ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
নরওয়ে
সুইডেন
ডেনমার্ক
ফিনল্যান্ড
আইসল্যান্ড
যুক্তরাজ্য
আয়ারল্যান্ড
লিথুয়ানিয়া
লাটভিয়া
এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com

৬,৬৩১.
মার্টিন লুথার কিং কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) নাইজেরিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ শতকের দিকে বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্যাপকতা পায়। তখন বিশ্বের নানা প্রান্ত থেকে জোরদার হয়ে ওঠে বর্ণবাদ বিরোধী আন্দোলন। বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বেশ কয়েকজন নেতা। তাঁরা জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। এক্ষেত্রে ভারতের মহাত্মা গান্ধী, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু, আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র, ম্যালকম এক্স প্রমুখের নাম বলা যেতে পারে।
৬,৬৩২.
ভারতের কোন রাজ্য থেকে নকশাল আন্দোলন শুরু হয়?
  1. কাশ্মীর
  2. পশ্চিমবঙ্গ
  3. গুজরাট
  4. ব্যাঙ্গালোর
ব্যাখ্যা

- ১৯৬৭ সালের ২৫শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে এ আন্দোলন বিহার, উডিষা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে।
- এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ।
- নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী ছিলেন।
- এরা ছিল উগ্র বামপন্থী যারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট।
- বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।
উৎসঃ বিবিসি বাংলা ও ভারতের পশ্চিমবঙ্গের সরকারি ওয়েবসাইট।

৬,৬৩৩.
কোন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ সাধারণ পরিষদ শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে?
  1. ক) লেবানন যুদ্ধ
  2. খ) কোরীয় সংকট
  3. গ) সুয়েজ খাল সংকট
  4. ঘ) ফকল্যান্ড যুদ্ধ
ব্যাখ্যা
কোরিয়া যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ
▪ যুদ্ধ সংঘটনকাল — ২৫ জুন, ১৯৫০ — ২৭ জুলাই, ১৯৫৩ সাল পর্যন্ত।
▪ বিবাদমান পক্ষসমূহ — সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত — উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত — দক্ষিণ কোরিয়া।
▪ ফলাফল — জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি চুক্তি হয়।
▪ যুদ্ধের ফলাফল — কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ "শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace)  প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
▪ দীর্ঘ তিন বছর যুদ্ধ চলার পর জাতিসংঘের তত্ত্ববধানে ১৯৫৩ সালের ২৭ জুলাই দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরপেক্ষ অঞ্চল ”পানমুনজাম” - এ সোভিয়েত ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্টে্র  মধ্যে যুদ্ধবিরিতি চুক্তি "Armistice Agreement" স্বাক্ষরিত হয় এবং কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। এতে আনুষ্ঠানিকভাবে দুই কোরিয়ার কেউ স্বাক্ষর করে নি।  

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।   
৬,৬৩৪.
প্রস্তাবিত ‘কটন রুট’ এর প্রবর্তক কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) কানাডা
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
- প্রস্তাবিত ‘কটন রুট’ এর প্রবর্তক - ভারত।

• কটন রুট:

- ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ‘ভারত ও ভারত মহাসাগর, সমুদ্রপথে বাণিজ্য এবং সভ্যতার পরম্পরার সম্পর্কের বিনির্মাণ’ শীর্ষক এক সম্মেলনে ‘কটন রুটের’ নতুন ধারণাটি তুলে ধরা হয়।
- চীনের ‘সিল্ক রোড’ অর্থনৈতিক কৌশলের বিপরীতেই এই নতুন কর্মপরিকল্পনা শুরু করেছে তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত।
- প্রাচীন যুগে ভারত মহাসাগরকে কেন্দ্র করে উপমহাদেশে যে বয়ন শিল্পের বিকাশ ঘটেছিল।
- দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটেছিল যে পথ ধরে তাই নয়াদিল্লীর কটন রুট প্রস্তাব।

উৎস: প্রথম আলো ও দৈনিক জনকন্ঠ পত্রিকা রিপোর্ট ।
৬,৬৩৫.
মাও সেতুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করেন কবে?
  1. ১৯৪১
  2. ১৯৪৯
  3. ১৯৪৭
  4. ১৯৪৫
ব্যাখ্যা
চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র:
- সোভিয়েত ইউনিয়নের কমিউনিষ্ট পার্টির অনুকরণেই চীনের কমিউনিষ্ট পার্টির জন্ম।
- চীন হলো প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি প্রতিবেশী রাষ্ট্র।
- ১৯১৮ সালে পিকিং এ একটি মার্কসবাদী পাঠচক্র গড়ে উঠে।
- এর নেতৃত্বে এগিয়ে আসে পিকিং বিশ্ববিদ্যালয়ের চেন তুং-সিউ (Chen Tu- Hsin) ও লি-তা-চাও (Le Ta Chao) হুনান প্রদেশের ছাত্র মাও সেতুং ও এ নেতৃত্বে যোগ দেয়।
- সময়ের পরিপ্রেক্ষিতে ভয়াটিয়াসকি (Voitiusky) কমিনটার্ন চীনে সফরে আসেন।
- তিনি চীনে মার্কসবাদী সংগঠনগুলোকে একত্রিত করতে সক্ষম হন।
- এর কিছুদিন পরই ১৯২১ সালের ১লা জুলাই সাংহাই শহরে কমিউনিষ্ট পার্টির জন্ম হয়।
- কমিউনিস্ট পার্টি সাম্রাজ্যবাদী শাসন আর শোষণের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে।
- এ পার্টির দ্বারাই ১৯৪৯ সালে মাও সেতুং-এর নেতৃত্ব চীনে বিপ্লব সুসম্পন্ন হয়।
- জন্ম নেয় আধুনিক সালে মাও গণপ্রজাতন্ত্রী (সমাজতন্ত্রিক) চীন।
- ১৯৮২ সালের সংবিধানে কমিউনিস্ট পার্টির সম্পর্কে বিধান রাখা হয়।
- এর নেতৃত্ব এ পার্টিকে সাংবিধানিক কাঠামোর আওতায় আনা হয়।
- মার্কসবাদ লেনিনবাদ ও মাও সেতু-এর আদর্শে পূব সুসম্পন্ন পরিচালিত হয়ে কমিউনিস্ট পার্টি আজও চীনকে। 

উৎস: রাষ্ট্রবিজ্ঞান : বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয়।
৬,৬৩৬.
রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী কোথায় প্রতিষ্ঠা করা হয়?
  1. রোম
  2. এথেন্স
  3. কনস্টান্টিনোপল
  4. আলেকজান্দ্রিয়া
ব্যাখ্যা

• বাইজান্টাইন সাম্রাজ্য:
- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।
- এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টানটাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চলে কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়ান নামক স্থানে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন।
- ৩৩০ সালে প্রতিষ্ঠিত এই দ্বিতীয় রাজধানীর নামকরণ করা হয় কনস্টান্টিনোপল।
- পূর্ব রাজধানীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চল তথা পূর্ব ইউরোপ, পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল, কৃষ্ণসাগরীয় অঞ্চল, এশিয়া মাইনরসহ পশ্চিম এশিয়া অঞ্চল শাসিত হতো।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৩৭.
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
  1. মেসোপটেমীয় সভ্যতা
  2. গ্রীক সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. নারা সভ্যতা
ব্যাখ্যা

• মেসোপটেমীয় সভ্যতা:
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ।
- যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা- ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।
- এই উর্বর ভূখণ্ডের উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি; দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ৫,৫০০ অব্দে দক্ষিণ মেসোপটেমীয়ার অধিবাসীরা ইউফ্রেতিস নদীর পানির প্রবাহ পরিবর্তন করে এবং পানি সেচের ব্যবস্থা করতে শেখে। মেসোপটেমীয়ায় কৃষি কাজের জন্য এ ধরনের সেচ ব্যবস্থার খুবই দরকার ছিল।

• মেসোপটেমীয়ার অর্ন্তভুক্ত সভ্যতাসমূহ:
- সুমেরীয়,
- ব্যবিলনীয়,
- এ্যাসিরীয়,
- ক্যালডীয় সভ্যতা।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৩৮.
আয়তন বিবেচনায় ছোট দেশ কোনটি?
  1. ভূটান
  2. মালদ্বীপ
  3. কুয়েত
  4. বার্মা
ব্যাখ্যা

⇒ আয়তন বিবেচনায় ছোট দেশ মালদ্বীপ।

মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
-এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- আয়তন: ১১৪ বর্গ মাইল (২৯৮ বর্গ কিমি)।
-রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট: পিপলস মজলিস।
- মুদ্রা: মালদ্বীপীয় রুপাইয়া।

⇒ উল্লেখ্য:
- ভুটানের আয়তন: ১৪,৮২৪ বর্গ মাইল (৩৮,৩৯৪ বর্গ কিমি)।
- কুয়েতের আয়তন: ৬,৮৮০ বর্গ মাইল (১৭,৮১৮ বর্গ কিমি)।
- মায়ানমারের আয়তন: ২৬১,২১৭ বর্গ মাইল (৬৭৬,৫৫৩ বর্গ কিমি)।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৬,৬৩৯.
ইউরোপের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে দূতাবাস চালু করে -
  1. কসোভো
  2. জার্মানি
  3. আয়ারল্যান্ড
  4. সুইডেন
ব্যাখ্যা
দূতাবাস:
- ইউরোপের প্রথম দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস চালু করে কসোভো।
- যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পর তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে দূতাবাস চালু করে কসোভো।
- কসোভোকে ইসরাইলের স্বীকৃতির বিনিময়েই জেরুজালেমে নিজেদের দূতাবাস চালু করে।
- ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জেরুজালেম।
- ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে মেনে রাষ্ট্র গঠন করতে চায়।
- কিন্তু তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে ইসরাইল।  

উৎস: আল জাজিরা এবং যুগান্তর পত্রিকা নিউজ।
৬,৬৪০.
আয়তন ও জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? 
  1. ভুটান
  2. মালদ্বীপ 
  3. নেপাল
  4. শ্রীলংকা
ব্যাখ্যা

এশিয়া মহাদেশ:
- বিশ্বের বৃহত্তম মহাদেশ।
- সর্বোচ্চ শৃঙ্গ: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার)। এটি নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত।
- সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর (Dead Sea)। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ মিটার নিচে।
- বৃহত্তম দেশ: এশিয়ার নিজস্ব সীমানায় চীন বৃহত্তম।
- ক্ষুদ্রতম দেশ: মালদ্বীপ (আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকে)।
- বৃহত্তম হ্রদ: কাস্পিয়ান সাগর (এটি লোনা পানির হ্রদ)।
- গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ (রাশিয়া), এটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি পানির আধার।
- দীর্ঘতম নদী: ইয়াংসি নদী (চীন), দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি।
- সর্বাধিক জনবহুল দেশ: ভারত (বর্তমানে চীনকে অতিক্রম করেছে)।
- জনবহুল শহর: টোকিও, জাপান (বিশ্বের বৃহত্তম মেট্রোপলিটন এলাকা)।
- শীতলতম স্থান: উত্তর এশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ওময়াকন (Oymyakon) পৃথিবীর সবচেয়ে শীতলতম জনবসতি।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৬,৬৪১.
ফরাসি কোন দেশের প্রধান ভাষা ? 
  1. সেনেগাল
  2. স্পেন 
  3. গ্রিস
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা

• ফরাসি:
- ফরাসি (French) মূলত ফ্রান্সের প্রধান ভাষা হলেও এটি ইউরোপের বেলজিয়াম, সুইজারল্যান্ড, লুক্সেমবুর্গ, এবং মোনাকো-তেও সরকারি ভাষা হিসেবে স্বীকৃত।
- সেনেগালের সরকারি ভাষা ও ফরাসি
- তবে দেশের অধিকাংশ মানুষ, প্রায় ৮০%, ওলোফ নামের স্থানীয় ভাষায় কথা বলে, যা সেনেগালে সবচেয়ে প্রচলিত কথ্য ভাষা হিসেবে পরিচিত।
- ফরাসি ভাষা মূলত প্রশাসন, শিক্ষা এবং লিখিত গণমাধ্যমে ব্যবহৃত হয়।
- এছাড়া কানাডা ও আফ্রিকার অনেক দেশে, যেখানে আগে ফরাসি উপনিবেশ ছিল, সেখানে ফরাসি একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে ব্যবহৃত হয়। 
- বিশ্বের ৩৩টিরও বেশি দেশে ফরাসি সরকারি ভাষা এবং আরও অনেক দেশে এটি গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক ভাষা হিসেবে প্রচলিত।

উৎস: Britannica.

৬,৬৪২.
জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কত তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে?
  1. ৪ অক্টোবর, ১৯৪৫
  2. ২১ অক্টোবর, ১৯৪৫
  3. ২৮ অক্টোবর, ১৯৪৫
  4. ২ সেপ্টেম্বর, ১৯৪৫
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- ১৯৪১ সালের ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়।
- ১৯৪৫ সালের ৭ মে জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

⇒ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
⇒ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
⇒ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

⇒ মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• ব্রিটেন,
• ফ্রান্স,
• যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।
৬,৬৪৩.
'সোমনি' কোন দেশের মুদ্রার নাম?
  1. উজবেকিস্তান
  2. তুর্কমেনিস্তান
  3. তাজিকিস্তান
  4. কাজাখস্তান
ব্যাখ্যা
- তুর্কমেনিস্তান এর মুদ্রা তুর্কমেনিস্তানি মানাত।
- আজারবাইজান এর মুদ্রা আজারবাইজানি মানাত।
- মিশর এর মুদ্রা মিশরীয় পাউন্ড।
- তাজিকিস্তান এর মুদ্রা তাজিকিস্তানি সোমনি।
- কাজাখস্তান এর মুদ্রা কাজাখস্তানি টেঙ্গে।

উৎস: Currency Encyclopedia.
৬,৬৪৪.
জাতিসংঘের প্রথম ‘বৈশ্বিক শান্তির দূত’  হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়?
  1. মারিয়া কোরিনা মাচাদো
  2. নাদিয়া মুরাদ
  3. আহমেদ আবদালি
  4. মরিয়ম বুকার হাসান
ব্যাখ্যা

- জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হলেন নাইজেরিয়ার স্পোকেন-ওয়ার্ড শিল্পী ও কবি মরিয়ম বুকার হাসান। 

- ২০২৫ সালের জুলাই মাসে, মরিয়ম বুকার হাসানকে শান্তির জন্য গ্লোবাল অ্যাডভোকেট মনোনীত করা হয়।

⇒ মরিয়ম একজন নাইজেরিয়ান কথ্য শিল্পী, কবি, প্রভাবশালী এবং শান্তির প্রবক্তা, যার কাজ শিল্প, সক্রিয়তা এবং নারীবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। উত্তর নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী মরিয়ম তার প্ল্যাটফর্ম ব্যবহার করে সহিংসতা এবং বাস্তুচ্যুতি দ্বারা প্রভাবিত সম্প্রদায়গুলিতে নারী অধিকার, যুব ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেন।

⇒ জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভের প্রথম গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে, মরিয়ম নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এবং যুব, শান্তি ও নিরাপত্তা (YPS) এজেন্ডা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার কণ্ঠস্বর এবং প্রভাব ব্যবহার করে যাবেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবেন।

⇒ গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে মরিয়মের ভূমিকা যৌথভাবে শান্তি অভিযান বিভাগ (ডিপিও) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক বিভাগ (ডিপিপিএ) দ্বারা পরিচালিত হয়, যা একসাথে জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভ গঠন করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬,৬৪৫.
আফগানিস্তান থেকে সৌভিয়েত সৈন্য প্রত্যাহার শেষ হয় কবে?
  1. ক) ১৫ আগস্ট ১৯৮৮
  2. খ) ২৫ জুন ১৯৮৮
  3. গ) ১৫ ফেব্রুয়ারী ১৯৮৯
  4. ঘ) ২৫ ফেব্রুয়ারী ১৯৮৯
  5. ঙ) ২৮ নভেম্বর ১৯৮৯
ব্যাখ্যা
১৯৭৯ সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তদানীন্তন শাসক বারবার কারমালের আহবানে সোভিয়েত সৈন্যরা আফগানিস্তানে প্রবেশ করে। এরপর এক দশকের লড়াইয়ে লক্ষাধিক মানুষ হতাহত হয়। পরবর্তীতে, ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারী সর্বশেষ সোভিয়েত সৈন্য আফগানিস্তান ত্যাগ করে। (সূত্রঃ হিস্টোরি ডটকম)
৬,৬৪৬.
তুরস্কের রাজধানীর নাম কী?
  1. আস্তানা
  2. আঙ্কারা
  3. তিরানা
  4. ইস্তাম্বুল
ব্যাখ্যা
তুরস্ক:
- আনুষ্ঠানিকভাবে তুরস্ক প্রজাতন্ত্র।
- দেশটি পশ্চিম এশিয়া এবং দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত।
- আয়তন: ২৯৭,১৪৬ বর্গ মাইল (৭৬৯,৬০৪ বর্গ কিমি)।
- রাজধানী: আঙ্কারা।
- ভাষা: তুর্কি (অফিসিয়াল), কুর্দি, আরবি।
- ধর্ম: ইসলাম।
- মুদ্রা: তুর্কি লিরা।
- দেশটি বহুদলীয় প্রজাতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৬,৬৪৭.
১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
  1. সিকিম
  2. মিজোরাম
  3. নাগাল্যান্ড
  4. মণিপুর
ব্যাখ্যা
সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- সিকিমের রাজধানী গ্যাংটক।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।

উল্লেখ্য, 
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা রিপোর্ট।
৬,৬৪৮.
এজটেক সভ্যতা (Aztec Civilization) কোথায় উদ্ভব ঘটেছিলো?
  1. ক) পেরু
  2. খ) কলম্বিয়া
  3. গ) মেক্সিকো
  4. ঘ) বলিভিয়া
ব্যাখ্যা
মেক্সিকোকে কেন্দ্র করে Aztec Civilization গড়ে উঠেছিলো ১৩ শতকে।
৬,৬৪৯.
বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোথায় অবস্থিত?
  1. ক) কুইন্সল্যান্ড
  2. খ) সিডনি
  3. গ) এজবাস্টন
  4. ঘ) মেলবোর্ন
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বড় প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। উৎসঃ অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট।
৬,৬৫০.
আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি ?
  1. ক) ২ অক্টোবর
  2. খ) ৪ অক্টোবর
  3. গ) ৫ অক্টোবর
  4. ঘ) ৬ অক্টোবর
ব্যাখ্যা
- বিশ্ব শিক্ষক দিবস পালন করার জন্য প্যারিসে ইউনেস্কো কর্তৃক একটি বিশেষ আন্তঃসরকারি সম্মেলনের আহ্বান করা হয়-৫ অক্টোবর, ১৯৬৬
- UNESCO ১৯৯৪ সালে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করে।

অন্যদিকে--
বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারী।
বিশ্ব পানি দিবস- ২২ মার্চ।

তথ্যসূত্র: Britannica.com
৬,৬৫১.
Which of the following is not a Scandinavian country?
  1. Norway
  2. Sweden
  3. Netherlands
  4. Denmark
ব্যাখ্যা
নেদারল্যান্ডস স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয়।

স্ক্যান্ডিনেভিয়া:

- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।

⇒ তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

অন্যদিকে,
⇒ নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
- স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
- যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।
- আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো সুইডেন।

উল্লেখ্য,
- তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাতলা জনবহুল উত্তর অঞ্চল, মৎস্য সম্পদের একটি আপেক্ষিক সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ স্তরের সাক্ষরতা।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৬,৬৫২.
হযরত মুহাম্মদ (স) নবুয়ত লাভ করেন কোন শতাব্দীতে?
  1. পঞ্চম
  2. সপ্তম
  3. অষ্টম
  4. নবম
ব্যাখ্যা
হযরত মুহাম্মদ (স)
- মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন।
-  ৪০ বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম  শতাব্দীতে নবুয়তপ্রাপ্ত হন (৬১০ খ্রি.)।
- এবং হেরা পর্বতের গুহায় তার কাছে প্রথম অহি নাজেল হয়। 
- প্রথম প্রত্যাদেশ প্রাপ্তির পর তিনি গভীরভাবে বিচলিত হয়ে পড়লেন।
- কম্পিত ও ভীত-সন্ত্রস্ত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বিবি খাদিজাকে (রা.) সব ঘটনা বর্ণনা করলেন।
- ঘটনা শ্রবণের পর পবিত্রতা রমণী খাদিজা (রা.) বুঝতে পারলেন যে, তার স্বামীর ওপর মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হয়েছে।
- তিনি তাকে সাহস ও উৎসাহ দান করলেন।
- অতঃপর তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা-বিন-নওফেলের কাছে এ সংবাদ পেঁৗছালেন।
- ওয়ারাকা ছিলেন তৎকালীন আরব বিশ্বের প্রখ্যাত পণ্ডিত।
- ইহুদি ও খ্রিস্টধর্ম সম্বন্ধে তাকে বিশেষজ্ঞ বলে ভাবা হতো। এ ঘটনা শ্রবণে তিনি অভিমত ব্যক্ত করলেন যে, মুসা (আ.) ও ঈসা (আ.) অনুরূপ ঐশীবাণী লাভ করেছিলেন।
- তাঁর এ উৎসাহসূচক কথাবার্তা ও আশ্বাসের বাণীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন।

উৎস: History.com.
৬,৬৫৩.
মায়া সভ্যতায় মায়ানরা কয়টি ক্যালেন্ডার তৈরি করেছিল?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

মায়া সভ্যতা:
- মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা।
- মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায়।
- মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের রেইনফরেস্টের মধ্যে এটি অবস্থিত।
- খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রথম দিকে মায়ারা গ্রামে বসতি স্থাপন করেছিল।
- প্রধান শহরগুলির মধ্যে ছিল টিকাল , উয়াক্সাক্টুন , কোপান , বোনাম্পাক , ডস পিলাস , ক্যালাকমুল , প্যালেনকে , এবং রিও বেক। 
- শহরগুলোর ধ্বংসাবশেষ, জটিল হায়ারোগ্লিফিক লিপি আর চিরায়ত রহস্যের মধ্যে আটকা পড়েছে এ সভ্যতার গল্প। 
- প্রায় ৬০০ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল।

⇒ মায়া সভ্যতা তিনটি প্রধান ক্যালেন্ডার তৈরি করেছিল:
• যোলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার, ২০টি নামযুক্ত দিন এবং ১৩টি সংখ্যার সমন্বয়ে গঠিত।
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার, ১৮টি ২০ দিনের মাস এবং ৫ দিনের একটি অতিরিক্ত মাস (ওয়ায়েব) নিয়ে গঠিত।
• লং কাউন্ট (Long Count): দীর্ঘ সময়ের হিসাবের জন্য ব্যবহৃত, যা ৩১১৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে দিন গণনা করে।

⇒ এছাড়া, এই ক্যালেন্ডারগুলো একত্রে ক্যালেন্ডার রাউন্ড নামে ৫২ বছরের একটি চক্র তৈরি করে। সুতরাং, মায়ারা মোট তিনটি প্রধান ক্যালেন্ডার ব্যবহার করত।

উৎস: i) Britannica.
ii) The Daily Star Bangla.

৬,৬৫৪.
'হর্ন অফ আফ্রিকা'র অন্তর্ভুক্ত নয় কোন দেশটি?
  1. বুরুন্ডি
  2. ইরিত্রিয়া
  3. সোমালিয়া
  4. জিবুতি
ব্যাখ্যা

• হর্ন অফ আফ্রিকা:
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- এর অংশগুলো হলো জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।

৬,৬৫৫.
’কিতাবুল ইবার’ বিখ্যাত গ্রন্থটি কার রচিত? 
  1. ইবনে বতূতা
  2. ইবনে খালদুন
  3. আল ফারাবী
  4. আল খারাজী
ব্যাখ্যা

ইবনে খাল্দুন:
- জন্ম: ২৭ মে, ১৩৩২, তিউনিস (বর্তমান তিউনিসিয়া)। 
- মৃত্যু: ১৭ মার্চ ১৪০৬, কায়রো (মিশর)
- তিনি সুপরিচিত একজন আরব ইতিহাসবিদ,
- যিনি ইতিহাসের প্রথম অ-ধর্মীয় দার্শনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন ।
- তাঁর সাফল্যমণ্ডিত রচনা Muqaddimah. 
- বিখ্যাত গ্রন্থ কিতাবুল ইবার ।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৬,৬৫৬.
১৩ তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-
  1. ক) ইংল্যান্ডে
  2. খ) ভারতে
  3. গ) নিউজিল্যান্ডে
  4. ঘ) অস্ট্রেলিয়ায়
ব্যাখ্যা
২০১৯ সালের আইসিসি ১২তম ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।
- এতে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে ইংল্যান্ড। রানার্স-আপ হয় নিউজিল্যান্ড।
- ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে সপ্তম আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।
- ২০২২ সালে অষ্টম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
- ২০২৩ সালে ১৩-তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হবে।
উৎসঃ আইসিসি এর ওয়েবসাইট।
৬,৬৫৭.
'নায়েল বারগুতি’ কোন দেশের মুক্তিকামী নেতা হিসেবে পরিচিত?
  1. ইরান
  2. মিশর
  3. ফিলিস্তিন
  4. ইসরায়েল
ব্যাখ্যা
নায়েল বারগুতি:
- ফিলিস্তিনি নাগরিক নায়েল হলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিক।
- ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে তাঁর নাম উঠে।
- নায়েল ৪৫ বছর ইসরায়েলি কারাগারে থেকেছেন। এর মধ্যে একটানা কেটেছে ৩৪ বছর।

উল্লেখ্য,
- ১৯৭৭ সালে বারগুতি প্রথম গ্রেপ্তার হন। 
- নায়েল বারগুতি ‘আবু আল-নুর’ নামে ফিলিস্তিনি বন্দিদের মধ্যে পরিচিত।
- ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ইসরায়েলের কারাগারে থাকা ব্যক্তিও তিনি।
- সম্প্রতি, ৬৭ বছর বয়সী নায়েল ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৬,৬৫৮.
'নমপেন' কোন দেশের রাজধানী?
  1. ক) লাওস
  2. খ) কম্বােডিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
কম্বােডিয়ার রাজধানী 'নমপেন'। অন্যদিকে লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনামের রাজধানী যথাক্রমে ভিয়েনতিয়েন, ব্যাংকক এবং হ্যানয়। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৬,৬৫৯.
ব্যাবিলনীয় সভ্যতার বিখ্যাত রাজা কে?
  1. হাম্মুরাবী
  2. সার্গন
  3. হিত্তি রাজা
  4.  অ্যাশারবানিপাল
ব্যাখ্যা

রাজা হাম্মুরাবী:
- রাজা হাম্মুরাবী (১৭৯২-১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন এ্যামোরাইট তথা ব্যবিলনীয় সভ্যতা জাতির বিখ্যাত নেতা।
- তাঁর আমলে ব্যবিলন নতুন সভ্যতায় উদ্ভাসিত হয়।
- ইউফ্রেটিস উপত্যকায় ব্যবিলনে তিনি কেন্দ্রীয় রাজ্য স্থাপন করেন এবং যুদ্ধ জয়ের মাধ্যমে এক বিশাল শক্তিশালী রাজ্য গড়ে তোলেন।

⇒ ব্যবিলনীয় সভ্যতা চরম খ্যাতি অর্জন করে বিখ্যাত সম্রাট হাম্মুরাবীর শাসনামলে। হাম্মুরারীর আইন জগত বিখ্যাত। পরবর্তীতে ব্যবিলনীয় সভ্যতা জ্ঞান-বিজ্ঞান এবং ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি সাধন করে।

⇒ ব্যবিলনীয় সভ্যতা:

- মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা অপর সভ্যতা (ব্যাবিলনীয়) সভ্যতার জনক ছিলো-সেমিটিক জাতি।
- ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে এ্যামোরাইট নামক সেমিটিক জাতি। প্রাচীন সভ্যতার ইতিহাসে সেমিটিক জাতির অবদান সর্বাধিক। প্রকৃত পক্ষে সুমেরীয় রাজা ডুঙির মৃত্যুর পর পরই সুমেরীয় সভ্যতার পতন ঘটে। সুমেরীয় সভ্যতার ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠে ব্যবিলনীয় সাম্রাজ্য বা সভ্যতা।
- অ্যামোরাইটরা আরব মরুভূমির উত্তরাঞ্চল থেকে মেসোপটেমিয়ায় এসে ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে ব্যবিলনে সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতাকে প্রাচীন ব্যবিলনীয় সভ্যতা বলা হয়।

উৎস: ইসলামের ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৬০.
'A Long Walk to Freedom' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) নেলসন ম্যান্ডেলা
  2. খ) মাহাত্মা গান্ধী
  3. গ) মার্টিন লুথার কিং
  4. ঘ) রুজভেল্ট
ব্যাখ্যা
 নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- নেলসন ম্যান্ডেলার জন্ম - ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। 
- ১৯৬০ সালে শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত সরকার ANC এর কার্যক্রম নিষিদ্ধ করে।
- ১৯৬২ সালে “Spear of the Nation” (ANC সদস্যদের নিয়ে গেরিলা আক্রমন শুরু করেন।
 - ম্যান্ডেলাকে “রোবেন দ্বীপ”– এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের আন্দোলন তীব্র হলে ১৯৮৯ সালে শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ. ডি ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।
- ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।
- ১৯৯৯ সালে তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসরে যান ।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো - ৪৬৬ এবং কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।
তিনি “Yes for the children” - এর প্রতিষ্ঠাতা।

- তার রচিত বই - A Long Walk to Freedom (Autobiography), Conversations With Myself, The Prison Letters of Nelson Mandela, I Am Prepared to Die, No Easy Walk to Freedom, The Struggle Is My Life, In His Own Words

তথ্যসূত্র: Britannica & History.com
৬,৬৬১.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. বেলজিয়াম
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. নরওয়ে
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
৬,৬৬২.
সক্রেটিসকে কোথায় হেমলক পানে হত্যা করা হয়?
  1. গ্রিস
  2. ইতালি
  3. ফ্রান্স
  4. মিশর
ব্যাখ্যা
গ্রিক দার্শনিক সক্রেটিস: 
- সক্রেটিস একজন বিশ্ববিখ্যাত প্রাচীন গ্রিসের দার্শনিক।
- ইউরোপের দেশ গ্রিসে ৪৭০ খ্রিস্টপূর্বে তার জন্ম।
- অ্যালোপেস নামক অঞ্চলে বেড়ে ওঠেন সক্রেটিস।
- তাঁর প্রখ্যাত শিষ্য ছিলেন প্লেটো।

⇒ সক্রেটিস তার নিজ দর্শন প্রচারের জন্য নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারেননি। রাস্তা-ঘাট, হাট-বাজার প্রভৃতি যখন যেখানে সুবিধা সেখানেই আবাল-বৃদ্ধ-বণিতার সঙ্গে বিনামূল্যে তিনি দর্শন আলোচনায় প্রবৃত্ত হতেন।
- তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। তার প্রিয় শিষ্য প্লেটো প্রচার করতে থাকেন গুরুর শিক্ষা-দীক্ষা। কিন্তু দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সক্রেটিসের এ খ্যাতি মেনে নেয়নি। পছন্দ করেনি তার শিক্ষা-দর্শন।
- একপর্যায়ে তারা অভিযোগ করেন, সক্রেটিস নাকি যুব সমাজকে বিপথগামী করছেন। এ অভিযোগে তাকে ঢোকানো হলো কারাগারে।

⇒ সক্রেটিসকে হেমলক পান করার মাধ্যমে গ্রিসের আথেন্সে হত্যা করা হয়। তিনি ৩৯৯ খ্রিস্টপূর্বে গ্রিসের আথেন্সে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন, এবং তার পরবর্তীতে হেমলক পান করার মাধ্যমে মৃত্যুবরণ করেন।

উৎস: Britannica.
৬,৬৬৩.
Sustainable Development Goals (SDG) index 2020 অনুসারে প্রথম অবস্থানে আছে কোন দেশ?
  1. ক) নরওয়ে
  2. খ) সুইডেন
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে বাংলাদেশের অবস্থান ১০৯ তম।
প্রথম স্থানে আছে সুইডেন।
Source: sustainable development report 2020

৬,৬৬৪.
কোন মার্কিন প্রেসিডেন্টকে নক্ষত্র যুদ্ধের পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করা হয়?
  1. জর্জ ডব্লিও বুশ
  2. বারাক ওবামা
  3. রোনাল্ড রিগ্যান
  4. চেস্টার এ আর্থার
ব্যাখ্যা
রোনাল্ড রিগ্যান:
- রোনাল্ড রিগ্যান মার্কিন রাজনীতিবিদ।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।
- তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
- রাষ্ট্রপতিত্বের পূর্বে তিনি হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন।
- রোনাল্ড রিগ্যান ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন যা SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত।
- একে সমালোচকরা নক্ষত্র যুদ্ধ (Star War) এর পরিকল্পনা হিসেবেও অভিহিত করেন।

উৎস: Britannica.
৬,৬৬৫.
লন্ডনের ''Fleet Street'' কিসের জন্য বিখ্যাত?
  1. ক) ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সেখানে অবস্থিত
  2. খ) ব্রিটিশ পার্লামেন্ট ভবন সেখানে অবস্থিত
  3. গ) সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক
  4. ঘ) মাদাম তুসোর Wax মিউজিয়ামে সেখানে অবস্থিত
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার প্রধান - প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান - রানি বা রাজা।
- বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন - ১০ নং ডাইনিং স্ট্রিট।

- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন - ১১ নং ডাইনিং স্ট্রিট।
- বৃটিশ রাজপরিবারের বাসভবন - বাকিংহাম প্যালেস (লন্ডন)।
-  সংবিধান - অলিখিত।
- রাষ্ট্রপ্রধান - রাজা তৃতীয় চার্লস।

- বর্তমান প্রধানমন্ত্রী - ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- প্রথম নারী প্রধানমন্ত্রী - মার্গারেট থ্যাচার।
- ''Fleet Street'' সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক।

- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব - ভিক্টোরিয়া ক্রস।
- যুক্তরাজ্যের পতাকে বলা হয় - ইউনিয়ন জ্যাক।
- ''Trafalgar Square'' এর অবস্থান - লন্ডন, যুক্তরাজ্য।
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় - ম্যাগনাকার্টাকে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।
৬,৬৬৬.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০২২ অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ-
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
• বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০২২ অনুযায়ী
- বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র
- বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ: চীন
- বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র এবং ২য় শীর্ষ দেশ: চীন।
৬,৬৬৭.
পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
  1. মালদ্বীপ
  2. ভ্যাটিকান সিটি
  3. টুভ্যালু
  4. মোনাকো
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি
- ভ্যাটিকান সিটি একটি নগর রাষ্ট্র।
- এটি The Holy See নামেও পরিচিত।
- ভ্যাটিকান সিটি সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত।
- আগে এটি ইটালির অধীনে ছিল। 
- ১১ ফেব্রুয়ারি ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। 
- ভ্যাটিকান সিটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত বিশ্বের সবচেয়ে ছোট দেশ। 
- এর আয়তন ০.৪৪ বর্গকিমি।
- এই দেশের জনসংখ্যা প্রায় ৮০০।
- সারা বিশ্বের ক্যাথলিক চার্চগুলোর প্রাণকেন্দ্র এই ভ্যাটিকান। 

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৬,৬৬৮.
হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
  1. পাকিস্তান
  2. ইরান
  3. তুরস্ক
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
- হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর আফগানিস্তানের কাবুলে অবস্থিত।
- স্থলবেষ্টিত আফগানিস্তানের সাথে বহির্বিশ্বের যোগাযোগের জন্যে এই বিমানবন্দরটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সকল মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহার করা হলেও তুরস্কের সেনারা বিমানবন্দরটির নিরাপত্তা বিধানে নিয়োজিত থাকবে।
(তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস)
৬,৬৬৯.
গ্রিনবেল্ট মুভমেন্ট এর প্রবর্তক কে?
  1. ‌তাওয়াক্কুল কারমান
  2. মেলিন্ডা গেটস
  3. ওয়াঙ্গিরি মাথাই
  4. কৈলাস সিদ্ধার্থ
ব্যাখ্যা
গ্রিনবেল্ট মুভমেন্ট এর প্রবর্তক হলেন কেনিয়ার পরিবেশ আন্দোলন কর্মী ওয়াঙ্গিরি মাথাই। ১৯৭৭ সালে গ্রিনবেল্ট মুভমেন্ট যাত্রা শুরু করে।
পরিবেশ রক্ষায় অবদানের জন্যে ওয়াঙ্গিরি মাথাই ২০০৪ সালে প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ১ এপ্রিল ১৯৪০ জন্মগ্রহণ করেন এবং ২৫ সেপ্টেম্বর ২০১১ মারা যান।
(সূত্র: নোবেল পুরস্কার এবং গ্রিনবেল্ট মুভমেন্ট ওয়েবসাইট)
৬,৬৭০.
হাম্মুরাবি আইন সংহিতা কোন সভ্যতার অবদান?
  1. মিশরীয়
  2. ফিনিশীয়
  3. ব্যাবিলনীয়
  4. আসিরীয়
ব্যাখ্যা

হাম্মুরাবি আইন:
- হাম্মুরাবি আইন সংহিতা ব্যাবিলনীয় সভ্যতার।
- নগররাষ্ট্র ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার কেন্দ্রবিন্দু। ১৭৬০ খ্রিষ্টপূর্ব বেশ কয়টি ধারাবাহিক যুদ্ধের পর ব্যাবিলনের শক্তিমান রাজা হাম্মুরাবি অন্য সব বিপক্ষ নগররাষ্ট্রগুলো গুঁড়িয়ে দেন।
- রাজা হাম্মুরাবি ১৭৯২ থেকে ১৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্যাবিলন শাসন করেন।
- ২৮২টি আইনের সমন্বয়ে তৈরি, পাথরে খোদাই করা এই কোডটি ব্যাবিলনের রাজা হাম্মুরাবি প্রাচীন মেসোপটেমিয়া শাসনের জন্য তৈরি করেছিলেন।
- তাঁর আইনগুলো ‘কোড অব হাম্মুরাবি’ নামে পরিচিত। এটি সবচেয়ে পুরোনো লিখিত আইন।
- আইনগুলো শতাব্দীর পর শতাব্দী কাদামাটিতে লিখে আগুনে পুড়িয়ে সংরক্ষণ করা হতো।

⇒ মেসোপটেমিয়া সভ্যতার অবদান:
- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা। জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখে সুমেরীয়রা। তবে সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার।
- বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করে অ্যাশেরীয়রা। সভ্যতায় অ্যাশেরীয়দের অবদান সমরবাদী, যুদ্ধবিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি।
- পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়। সভ্যতায় ব্যাবিলনিয়দের অবদান ছিল আইন প্রণয়নে। ব্যাবিলনীয়দের আইন হাম্মুরাবির আইন নামে পরিচিত ছিল।
- ৭ দিনে সপ্তাহ গণনা শুরু করে ক্যালেডীয়রা। প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে ক্যালেডীয়রা। ক্যালেডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন রাজা নেবুচাঁদনেজার।

উৎস: i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
iii) প্রথম আলো।

৬,৬৭১.
নিচের কোন দেশটি কখনো ব্রিটশ উপনিবেশ ছিলনা?
  1. মায়ানমার
  2. থাইল্যান্ড
  3. মালদ্বীপ
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
থাইল্যান্ড: 
- দাপ্তরিক নাম: কিংডম অফ থাইল্যান্ড (Kingdom of Thailand).
- পূর্ব নাম: সিয়াম (Siam) -১৯৩৯ সালে ‘থাইল্যান্ড’ নাম গ্রহণ করে।
- রাজধানী: ব্যাংকক (Bangkok).
- ভাষা: থাই (Thai)।
- ধর্ম: প্রধানত থেরবাদ বৌদ্ধ (প্রায় ৯৫%)
- মুদ্রা: থাই বাত (Thai Baht – THB)।
- জনসংখ্যা: প্রায় ৭ কোটি (World Atlas অনুযায়ী আনুমানিক)
- ভৌগোলিক অবস্থান: দক্ষিণ-পূর্ব এশিয়া, ইন্দোচীন উপদ্বীপে
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy).
- বর্তমান রাজা (২০২৫): রাজা মহা ভাজিরালংকর্ন .
- সংবিধান: বর্তমান সংবিধান গৃহীত হয় ২০১৭ সালে।
- আইনসভা: দ্বিকক্ষ বিশিষ্ট ,সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভস

• ঐতিহাসিক প্রেক্ষাপট:
- একমাত্র দক্ষিণ-পূর্ব এশীয় দেশ যেটি ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের ছিলনা। 
- ১৯৩২ সালে রাজতন্ত্র থেকে সাংবিধানিক শাসন ব্যবস্থায় রূপান্তর ঘটে।

উৎস: ব্রিটানিকা ।
৬,৬৭২.
প্রাচীন গ্রিসে কত শতকে প্রথম গণতন্ত্রের সূচনা হয়?
  1. ক) চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ
  2. খ) ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ
  3. গ) প্রথম খ্রিস্টপূর্বাব্দ
  4. ঘ) তৃতীয় খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে প্রথম গণতন্ত্রের সূচনা হয়।
গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
পরবর্তীতে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের সূচনা ঘটে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
৬,৬৭৩.
ভারতের আণবিক বোমা পরীক্ষার স্থান-
  1. ক) পোখরান
  2. খ) লুপনার
  3. গ) চাগাই
  4. ঘ) আমচিটকা
ব্যাখ্যা
প্রথম ভারতীয় আণবিক বোমা পরীক্ষা হয় ১৯৭৪ সালে রাজস্থানের পোখরানে৷ যার কোড নাম ছিল ‘স্মাইলিং বুদ্ধ’। সূত্র-''India's Nuclear Weapons Program - Smiling Buddha: 1974''।
৬,৬৭৪.
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা, তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র, চতুর্থ বৃহত্তম দেশ চীন।
Source: Worldatlas
৬,৬৭৫.
হরপ্পা ও মহেঞ্জোদারের প্রাচীন অধিবাসীরা কোন গোত্রের?
  1. মঙ্গোলীয় গোত্র
  2. আদিম উপজাতি
  3. আর্য গোত্র
  4. দ্রাবিড় গোত্র
ব্যাখ্যা
দ্রাবিড়:
- ভারতে আর্যদের আগমনের পূর্বে দ্রাবিড় জাতির বসবাস ছিল।
- এই জাতিগোষ্ঠী দক্ষিণে ইন্দো-আফ্রিকার নিগ্রোদের গোত্রভুক্ত।
- হরপ্পা ও মহেঞ্জোদারোতে যে আদিবাসীদের অস্তিত্বের কথা সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে জানা যায় এরাই দ্রাবিড় জাতি।
- প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে দ্রাবিড়দের অবস্থান ছিল বলে অনুমান করা হয়।
- দ্রাবিড়দের মূল পেশা ছিল কৃষিকাজ।
- এরা আদিম অবস্থা অতিক্রম করে ভারতে নগর গড়ে তোলে এবং প্রতিষ্ঠা করে রাষ্ট্র।
- তারা মিশর, প্যালেস্টাইন, পারস্য, মেসোপটেমিয়া, ব্যবিলনিয়া ও এশিয়া মাইনর প্রভৃতি দেশে বাণিজ্য করত।
- তাদের রপ্তানি পণ্যের মধ্যে ছিল হাতির দাঁত, স্বর্ণ, মূল্যবান পাথর, ধান, কাঠ, বানর ও ময়ূর।
- দ্রাবিড় ভাষার সাথে এখনও তামিল, তেলেগু, কানাড়ীয়, মালিয়াম প্রভৃতি অঞ্চলের ভাষার মিল রয়েছে।
- দ্রাবিড়দের সমাজ কাঠামো ছিল মাতৃতান্ত্রিক।
- দ্রাবিড় সমাজে কোন বর্ণভেদ ছিল না।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৭৬.
কোন বিপ্লবের সাথে 'বাস্তিল দূর্গ' সম্পর্কিত?
  1. ক) ভেলভেট বিপ্লব
  2. খ) রুশ বিপ্লব
  3. গ) বলশেভিক বিপ্লব
  4. ঘ) ফরাসি বিপ্লব
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব
▪ ১৭৮৯ সালে পৃথিবী কাঁপানো ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
▪ এই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙে জনগণের অধিকার স্বীকৃত হয়।
▪ ১৪ জুলাই ১৭৮৯ সালে বাস্তিল দূর্গে আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে। বাস্তিল দূর্গ ছিলো একটি রাজকীয় কারাগার।
▪ ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুইস - এর পতন ঘটে।
▪ ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব (Liberty, Equality, Fraternity)।
▪ নেপোলিয়ান বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৬,৬৭৭.
ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. মেঘবতী সুকর্ণপুত্রী
  2. জেনারেল সুহার্তো
  3. বাংকর্ণ
  4. হো চি মিন
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
১৯৪৯ সালে নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

সুকর্ণ:
- ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি (স্বাধীনতার নেতৃত্ব প্রদান করেন) ছিলেন। 
- অন্য নাম - বাংকর্ণ (Bung Karno)
- ১৯৪৯-১৯৬৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

জেনারেল সুহার্তো:
১৯৬৮- ১৯৯৮ সাল পর্যন্ত মোট ৩২ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মেঘবতী সুকর্ণপুত্রী:
- সুকর্ণের কন্যা।
- ২০০১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধান ছিলেন। 

উৎস: Britannica.
৬,৬৭৮.
রাজা হাম্মুরাবি কোন সভ্যতার রাজা ছিলেন?
  1. সুমেরীয়
  2. এসিরীয়
  3. ক্যালডীয়
  4. ব্যাবিলনীয়
ব্যাখ্যা

ব্যাবিলনীয় সভ্যতার অবস্থান ও সময়কাল:
- মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা সভ্যতা- ব্যাবিলনীয় সভ্যতার জনক ছিলো সেমিটিক জাতি।
- এরা এক সময় মেসোপটেমিয়ায় এসে নগর সভ্যতা গড়ে তোলে।
- এ ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে এ্যামোরাইট নামক সেমিটিক জাতি।
- প্রকৃত পক্ষে সুমেরীয় রাজা ডুঙির মৃত্যুর পর পরই সুমেরীয় সভ্যতার পতন ঘটে।
- সুমেরীয় সভ্যতার ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠে ব্যাবিলনীয় সাম্রাজ্য বা সভ্যতা।
- অ্যামোরাইটরা খ্রিস্টপূর্ব ১৮৯৪ অব্দে মেসোপটেমিয়ার সুমের ও আক্কাদ নগরীর মাঝামাঝি অবস্থিত ব্যাবিলন নামক স্থানে একটি সভ্যতা গড়ে তোলে। 
- আমোরাইট নেতা হাম্মুরাবী ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা।

উল্লেখ্য,
- ব্যাবিলন শব্দটির অর্থ দেবতার নগরী।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর দুটি যেখানে সবচেয়ে কাছাকাছি এসেছে, সেখানে গড়ে তোলা হয়েছে এই নগরী।
- ব্যাবিলনীয় সভ্যতার প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম সারগন।
- এই সভ্যতার ঘরবাড়ি রোদে শুকানো ইট দিয়ে তৈরি করা হয়েছিল।

উৎস: i) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি।

৬,৬৭৯.
প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল?
  1. ১৯১৪-১৯১৭
  2. ১৯১৫-১৯১৯
  3. ১৯১৫-১৯১৮
  4. ১৯১৪-১৯১৮
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
• যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট:- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
• মিত্রশক্তি জোট: - রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

উৎস: Britannica ও History.com
৬,৬৮০.
ব্রিটেনের অর্থমন্ত্রীকে কী বলা হয়?
  1. ফিন্যান্স সেক্রেটারি
  2. সেক্রেটারি অব ট্রেজারি
  3. চ্যান্সেলর অব এক্সচেকার
  4. ট্রেজারার অব ক্রাউন
ব্যাখ্যা
- ব্রিটেনের অর্থমন্ত্রীকে চ্যান্সেলর অব এক্সচেকার (Chancellor of the Exchequer) বলা হয়। 
- চ্যান্সেলর অব এক্সচেকার হলেন সরকারের প্রধান অর্থমন্ত্রী এবং তাই তিনি যুক্তরাজ্যের অর্থনীতির বিকাশ, কর বা ঋণের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি এবং জনসাধারণের ব্যয় নিয়ন্ত্রণের জন্য দায়ী। কোষাগারের কাজের সামগ্রিক দায়িত্ব তাঁর উপর ন্যস্ত।
- র‍্যাচেল রিভস ৫ জুলাই ২০২৪ তারিখে অর্থমন্ত্রী (চ্যান্সেলর অব এক্সচেকার) নিযুক্ত হন।
- যুক্তরাজ্যে বাজেট প্রস্তুত ও উপস্থাপনার দায়িত্বে থাকেন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার।
- তিনি বাজেট সংসদে উপস্থাপন করেন।
- তার বাজেট ভাষণের মূল বিষয়: করনীতি (Taxation) এবং অর্থনীতির অবস্থা (State of the Economy)। 
- তবে খরচের বিশদ বিবরণ নিয়ে আলোচনার চেয়ে কর প্রস্তাবনা বেশি আলোচিত হয়।
- সংসদে ব্যয়ের অনুমান (estimates) জমা দেওয়া হয়।
- এটি House of Commons-এর departmental select committees পর্যালোচনা করে।
- এ পর্যালোচনাগুলো সাধারণত নীতিমালার পরিবর্তন করে না, বরং সমালোচনা ও পরামর্শ দিয়ে প্রভাব ফেলে।
- Treasury বা অর্থ মন্ত্রণালয় বাজেটের খুঁটিনাটি বিষয়ে অন্য সরকারি দপ্তরগুলোর ওপর ব্যাপক নিয়ন্ত্রণ রাখে।
- বড় সিদ্ধান্তগুলো মন্ত্রিসভায় (Cabinet) নেওয়া হয়, তবে সে আলোচনার তথ্য প্রকাশ করা হয় না।

উৎস: Britannica.
Gov.uk
৬,৬৮১.
মিয়ানমারের বর্তমান জান্তা সরকার কবে মিয়ানমারের ক্ষমতা দখল করে?
  1. ২০১১ সালে
  2. ২০১৩ সালে
  3. ২০১৫ সালে
  4. ২০২১ সালে
ব্যাখ্যা

মিয়ানমারের জান্তা সরকার:
- মিয়ানমারের জান্তা সরকার বলতে বোঝায় দেশটির সামরিক বাহিনী দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা।
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে জান্তা সরকার ক্ষমতা দখল করে এবং নির্বাচিত সরকারকে উৎখাত করে।
- নির্বাচিত সরকারকে উৎখাত করে জেনারেল মিন অং হ্লাইং নেতৃত্বে একটি সামরিক সরকার প্রতিষ্ঠিত হয় যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (SAC) নামে পরিচিত।

⇒ মিয়ানমারের জান্তা সরকারের প্রধান হচ্ছেন জেনারেল মিন অং হ্লাইং।
- তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশটির শাসনক্ষমতা গ্রহণ করেন।
- মিন অং হ্লাইং মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর তিনি "স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল" (SAC) এর চেয়ারম্যান হন, যা মিয়ানমারের বর্তমান শাসনব্যবস্থার প্রধান নির্বাহী অঙ্গ।

⇒ ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দীর্ঘ ৪৭ বছর জান্তা সরকারের শাসনাধীন ছিল দেশটি।
- ২০১১ সালে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে সামরিক বাহিনী।
- ২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন বিরোধীদল এনএলডি জয়লাভ করে সরকার গঠন করে।
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি ও তার সরকারের পতন হয়।
- এর পর থেকেই দেশজুড়ে গৃহযুদ্ধ চলছে।

উৎস: Britannica.

৬,৬৮২.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (জুলাই, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুলাই, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
৬,৬৮৩.
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন' - এটি কার উক্তি?
  1. সালজার
  2. ফ্রাঙ্কো
  3. হিটলার
  4. মুসোলিনী
ব্যাখ্যা
এডলফ হিটলার:
- এডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির প্রধান নেতা।
- এডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।
- এডলফ হিটলারের জন্ম অস্ট্রিয়াতে।
- তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.
- ফুয়েরার বা নেতা/পথ প্রদর্শক হলো হিটলারের উপাধি ।
- হিটলার আত্মহত্যা করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

⇒ যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- 'War is eternal, war is universal. There is no beginning and there is no peace. War is life. Any struggle is war. War is the origin of all things.'-Adolf Hitler, 1932

উৎস: i) Hitler: The Pathology of Evil, (Chapter 6), George Victor.
ii) Britannica.
৬,৬৮৪.
কোন দেশের তৈরি 'কিউডেঙ্গা' ডেঙ্গু ভ্যাকসিন?
  1. জাপান
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. কোনটি নয়
ব্যাখ্যা
ভ্যাকসিন:
- ভ্যাকসিনই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র কার্যকরী ব্যবস্থা।
- সম্প্রতি জাপানের টাকেডা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডেঙ্গুর নতুন জেনারেশনের ভ্যাকসিন কিউডেঙ্গা (টিএকে-০০৩) তৈরি করেছে, যা ডেঙ্গু প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ও নিরাপদ।
- কিউডেঙ্গা ভ্যাকসিন সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে জনসাধারণের ওপর প্রয়োগের অনুমতি পেয়েছে।

উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।
৬,৬৮৫.
শ্রীলংকার 'হাম্বানটোটা' বন্দরটি কোন দেশ ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
শ্রীলংকার দক্ষিণ কলম্বোতে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দর টি ২০১৭ সালের ডিসেম্বরে চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেয় শ্রীলংকা সরকার। এটি মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামেও পরিচিত। কলম্বো বন্দরের পরে এ বন্দরটি শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর।
৬,৬৮৬.
What is the capital city of Belarus?
  1. ক) Minsk
  2. খ) Riga
  3. গ) Kiev
  4. ঘ) Prag
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
 
কয়েকটি দেশের রাজধানী:
- ইউক্রেনের রাজধানী কিয়েভ। 
- চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। 
- পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ার্‌শ। 
- কাজাখস্তানের নতুন রাজধানী নুর সুলতান।
- পর্তুগালের রাজধানী লিসবন।

 
উৎস: ব্রিটানিকা 
৬,৬৮৭.
ইয়েন কোন দেশের মুদ্রার নাম?
  1. জাপান 
  2. চীন 
  3. রাশিয়া 
  4. ইউক্রেন 
ব্যাখ্যা
জাপানি ইয়েন (JPY):
- জাপানের মুদ্রার নাম ইয়েন (Japanese Yen)। 
- মুদ্রার কোড: JPY
- প্রতীক: ¥
- বিশ্বের শীর্ষ তিনটি সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রার একটি হল ইয়েন। 
- এশিয়ার সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রা। 
- ১৯৭১ সালে মার্কিন ডলারের বিপরীতে ১ USD = ৩০৮ JPY নির্ধারিত হয়
- ১৯৭৩ সালে স্থির বিনিময় হার বাতিল করে ভাসমান বিনিময় হার (Floating Exchange Rate) চালু করা হয়
- জাপানি ইয়েন বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উৎস: Xe Currency Encyclopedia.
৬,৬৮৮.
আবিসিনিয়া কোন দেশের পূর্বনাম ছিল?
  1. সুদান
  2. কেনিয়া
  3. ইথিওপিয়া
  4. সোমালিয়া
ব্যাখ্যা

• ইথিওপিয়া:
- আফ্রিকার দেশ ইথিওপিয়া।
- এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া।
- দেশটি পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল।
- দেশটির রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা।
- সরকার পদ্ধতি: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
- আইনসভা: উচ্চ কক্ষ: হাউজ অব ফেডারেশন।
- মুদ্রা: বির।
- ভাষা: আমহারি।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।

৬,৬৮৯.
'Left-Wing Communism: An Infantile Disorder' বইটি কার লেখা?
  1. কার্ল মার্কস
  2. ভি. আই. লেনিন
  3. কার্ল মাব
  4. টমাস হবস
ব্যাখ্যা
• ভি. আই. লেনিন:
- রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ১৮৭০ সালে জন্মগ্রহণ করেন।
- লেলিনের নেতৃত্বে বলশেভিক পার্টি রুশ বিপ্লবের নেতৃত্ব দেয়।
- তিনি ১৯২৪ সালে মৃত্যুবরণ করেন।
- মস্কোর রেড স্কোয়ারে লেনিন জুদুঘরে বিপ্লবী লেনিনের মরদেহ সংরক্ষিত আছে।

তার উল্লেখযোগ্য গ্রন্থ:
- Left-Wing Communism: An Infantile Disorder.
- 'Imperialism, the Highest Stage of Capitalism'.
- The Development of Capitalism in Russia.

উৎস: ব্রিটানিকা।
৬,৬৯০.
কোন রাষ্ট্রটি ছিদ্রায়িত রাষ্ট্রের উদাহরণ?
  1. ভ্যাটিকান সিটি 
  2. সান মারিনো
  3. লেসোথো
  4. সবগুলো 
ব্যাখ্যা

ছিদ্রায়িত রাষ্ট্র (Perforated State):
- ছিদ্রায়িত রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যার অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র অবস্থিত। 
- উদাহরণস্বরূপ,
- ইতালির ভেতরে সান মারিনো ও ভ্যাটিকান সিটি রয়েছে,
- এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অবস্থিত স্বাধীন রাষ্ট্র হলো লেসোথো।
- এরকম রাষ্ট্রে অভ্যন্তরের স্বাধীন রাষ্ট্রগুলো সম্পূর্ণভাবে মূল রাষ্ট্রের ভেতরে আবদ্ধ থাকে। 
-------------------
উল্লেখ্য,
- গুরুত্বপূর্ণ কিছু রাষ্ট্র:

বাফার রাষ্ট্র:
- বাফার রাষ্ট্র (Buffer State) হলো এমন ছোট, নিরপেক্ষ দেশ, যা দুই বা ততোধিক বড় ও শক্তিশালী রাষ্ট্রের মধ্যে অবস্থিত।
- বাফার রাষ্ট্রগুলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে এবং অনেক সময় বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ।
- এর মূল উদ্দেশ্য হলো বড় রাষ্ট্রগুলোর মধ্যে সরাসরি সংঘাত বা যুদ্ধ আটকানো।
- এই রাষ্ট্রগুলো সাধারণত নিরপেক্ষ থাকে এবং সামরিক উপস্থিতি সীমিত রাখে।
- উদাহরণ:
- নেপাল ও ভুটান – ভারত ও চীনের মধ্যে অবস্থিত।
- মঙ্গোলিয়া – রাশিয়া ও চীনের মধ্যে অবস্থিত।
- পোল্যান্ড (ঐতিহাসিক) – WWII-এর আগে জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অবস্থিত ছিল।
- বেলজিয়াম – ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত।

কল্যাণমূলক রাষ্ট্র:
- উইলিয়াম বেভারিজ আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের জনক হিসেবে পরিচিত।
- ১৯৪২ সালে তিনি তার বিখ্যাত ‘বেভারিজ রিপোর্ট’ প্রকাশ করেন, যা যুদ্ধ-পরবর্তী ব্রিটিশ কল্যাণ রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে।
- এই রিপোর্টে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের রূপরেখা প্রস্তাব করা হয় এবং দারিদ্র্য, রোগ, অজ্ঞতা, নোংরা পরিবেশ ও অলসতা—এই পাঁচটি প্রধান সামাজিক সমস্যা দূর করার লক্ষ্যে নীতি নির্ধারণ করা হয়।
- ১৯৪৫ সালে যুক্তরাজ্যের লেবার সরকার তার রিপোর্টের ভিত্তিতে আধুনিক কল্যাণ রাষ্ট্র কার্যকর করে।

• আধুনিক নগর রাষ্ট্র:
- আধুনিক নগর রাষ্ট্র (City-state) হলো একটি ছোট, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, যা মূলত একটি শহর এবং তার আশেপাশের কিছু অঞ্চল নিয়ে গঠিত।
- এ ধরনের রাষ্ট্রের নিজস্ব সরকার ও আইন থাকে এবং এটি সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত।
- আধুনিক বিশ্বে সিঙ্গাপুর, মোনাকো এবং ভ্যাটিকান সিটি প্রধান উদাহরণ হিসেবে বিবেচিত।

উৎস: Britannica ও Fiveable Website [লিঙ্ক ]।  

৬,৬৯১.
কোন শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়?
  1. একাদশ শতাব্দীতে
  2. দ্বাদশ শতাব্দীতে
  3. ত্রয়োদেশ শতাব্দীতে
  4. চতুর্দশ শতাব্দীতে
ব্যাখ্যা

• রেনেসাঁ:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।
- মধ্যযুগের জ্ঞান-বিজ্ঞান, বিশ্বাস সব কিছুই আবর্তিত হতো প্রচলিত ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে।
- ইউরোপে চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে ক্রমেই এই অবস্থার পরিবর্তন ঘটে।
- সাধারণ মানুষ যুক্তিতর্ক দ্বারা সবকিছুকে গ্রহণ বা বর্জন করতে উৎসাহী হয়ে ওঠে।
- রেনেসাঁস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া।
- এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে।
- চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালিতে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica

৬,৬৯২.
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
  1. ফেব্রুয়ারি বিপ্লব
  2. জুলাই বিপ্লব
  3. বলশেভিক বিপ্লব
  4. নভেম্বর বিপ্লব
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (সেন্ট পিটার্সবার্গে) খাদ্য ঘাটতি নিয়ে দাঙ্গা শুরু হয়।
- সেনাবাহিনী বিদ্রোহীদের সাথে যোগ দিলে নিকোলাস ত্যাগ করতে বাধ্য হন।
- রাশিয়ার রাজতন্ত্রের পতন হয় ফেব্রুয়ারি বিপ্লবের কারণে।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

তথ্যসূত্র - History.com & Britannica.com
৬,৬৯৩.
যুক্তরাষ্ট্রের সংবিধান 'Bill of Rights' অনুমোদন করে কত সালে?
  1. ১৭৯০
  2. ১৮০১
  3. ১৭৮৭
  4. ১৭৮৯
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনাঃ
- ১৭৮৩ সালে Treaty of Paris এর মাধ্যমে ব্রিটিশরা আমেরিকার স্বাধীনতা স্বীকার করে নেয় ও সৈন্য প্রত্যাহার করে।
- ১৭৮৭ সালে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় এবং ১৭৮৮ সালে তা অনুমোদিত হয়; নিউইয়র্ককে প্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
- ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়।
- ফিলাডেলফিয়াতে অবস্থিত Independence Hall - এ আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র ও সংবিধান স্বাক্ষরিত হয়।
- ১৭৯০ সালে আমেরিকার সংবিধান ১০টি সংশোধনীর মাধ্যমে “Bill of Rights” অনুমোদন করে।

উৎসঃ হিস্টোরি.কম ও ওয়ার্ল্ড এটলাস।
৬,৬৯৪.
দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র -
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) শ্রিলংকা
ব্যাখ্যা

- আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার।
- জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
- আয়তন অনুসারে এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2021

৬,৬৯৫.
ভারতের কোন অংশকে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়?
  1. উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য
  2. দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতটি রাজ্য
  3. পশ্চিম ভারতের সাতটি রাজ্য
  4. বাংলাদেশের সীমান্তবর্তী সাতটি রাজ্য
ব্যাখ্যা

• সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন। 
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- আসামের গুয়াহাটিকে সেভেন সিস্টার্স রাজ্যের প্রবেশদ্বার বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬,৬৯৬.
নিন্মের কোনটি একটি স্থলবেষ্টিত দেশ?
  1. ইরাক
  2. সার্বিয়া
  3. বার্বাডোস
  4. ইসরায়েল
ব্যাখ্যা

সার্বিয়া:
- সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ।
- এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব উভয় গোলার্ধে অবস্থিত।
- সার্বিয়ার সীমানা ৮টি দেশ দ্বারা বেষ্টিত।
- বেলগ্রেড - সার্বিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর।
- সার্বিয়ান হলো সার্বিয়ার সরকারি ভাষা।
- দেশের জনসংখ্যার প্রায় ৮৮% মানুষের মাতৃভাষা এই ভাষা।

​অন্যদিকে,
​বার্বাডোস- দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র।
​ইসরায়েল- ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
​ইরাক: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে এর ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ একটি ছোট উপকূলরেখা রয়েছে।

উৎস: ব্রিটানিকা।

৬,৬৯৭.
শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (আগস্ট, ২০২৫)
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩১টি
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (আগস্ট, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (আগস্ট, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

৬,৬৯৮.
'অপারেশন আল-আকসা ফ্লাড' পরিচালনা করে কোন বিদ্রোহী গোষ্ঠী?
  1. হুতি
  2. হিজবুল্লাহ
  3. হামাস
  4. আইএস
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:

- ইসরাইলে হামাস ৭ অক্টোবর, ২০২৩ সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়।
- হামাস কর্তৃক এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। 
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের চলা উৎসব পর্বে আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

তথ্যসূত্র - ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা ও দৈনিক যুগান্তর, ০৩ নভেম্বর ২০২৩।
৬,৬৯৯.
নিচের কোন দেশটি সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
  1. ভারত
  2. মিয়ানমার
  3. চীন
  4. পাকিস্তান
ব্যাখ্যা

- চীন সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত।

চীন:
- চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র।
 - বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন।
- রাজধানী: বেইজিং।
- মুদ্রা: ইউয়ান।
- ভাষা: মান্দারিন।
- আইনসভা: ন্যাশনাল পিপলস কংগ্রেস।
- বর্তমান রাষ্ট্রপতি: শি জিন পিং।
- চীনের সাথে ১৪টি দেশের স্থল সীমান্ত আছে।
- দেশগুলি হলো: আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, ও লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৬,৭০০.
১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরের ঘোষণা দেন কে?
  1. লর্ড কার্জন
  2. রাজা পঞ্চম জর্জ
  3. লর্ড মাউন্টব্যাটেন
  4. লর্ড মিন্টো
ব্যাখ্যা

ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭।
- ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০।
- ভারত প্রজাতন্ত্র ঘোষণা দেয় ২৬ জানুয়ারি, ১৯৫০।
- ১২ ডিসেম্বর, ১৯১১ দিল্লিতে রাজা জর্জ পঞ্চমের অভিষেক অনুষ্ঠানে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়।
- ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরের ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ।
- দিল্লিতে সরকারের অস্থায়ী দপ্তর নির্মাণ করা হয় ১৯১২ সালে।
- ১৯৩১ সালে দিল্লিকে রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ সমাপ্ত হয়।

উৎস: ব্রিটানিকা।