বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৬৪ / ৯৩ · ৬,৩০১৬,৪০০ / ৯,৩৩৪

৬,৩০১.
ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়?
  1. অরুণাচল
  2. মিজোরাম
  3. নাগাল্যান্ড
  4. হিমাচল
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:

- ভারতের হিমাচল রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভূক্ত নয়।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে - আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
৬,৩০২.
What is the name of the largest republic in Central Asia?
  1. Kyrgyzstan
  2. Uzbekistan
  3. Tajikistan
  4. Kazakhstan
  5. Turkmenistan
ব্যাখ্যা
কাজাখস্তান:
- কাজাখস্তান মধ্য এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এটি বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ। 
- এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র।
- দেশটির উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর ও রাশিয়া।
- কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত।
- তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। 
- রাজধানী: নূর সুলতান।
- মুদ্রার নাম: টেঙ্গি।

উল্লেখ্য,
- ১৯২২ থেকে ১৯৯১ পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
- ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান।
- ১৯৯৫ সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়।

এছাড়াও,
⇒ মধ্য এশিয়ার দেশ:
- উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান।

উৎস: Worldatlas.
৬,৩০৩.
কমিউনিস্ট বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো কোন দেশের নাগরিক?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) কিউবা
  3. গ) বলিভিয়া
  4. ঘ) কলম্বিয়া
ব্যাখ্যা
ফিদেল কাস্ত্রোঃ লাতিন আমেরিকার কমিউনিস্ট বিপ্লবের নেতা।
জন্মগ্রহণ করেনঃ ১৩ আগস্ট, ১৯২৬ সালে, কিউবায়।
- ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে তিনি তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
- তিনি ১৯৭৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট হন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৬,৩০৪.
চিরশান্তির শহর কোনটি?
  1. ক) রোম
  2. খ) ভেনিস
  3. গ) এথেন্স
  4. ঘ) অসলো
ব্যাখ্যা
• চির শান্তির শহর নামে পরিচিত রোম।
এছাড়া রোমকে পোপের শহর, সাত পাহাড়ের শহর ও নিরব শহরও বলা হয়।

উৎসঃ ব্রিটানিকা।
৬,৩০৫.
এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয় -
  1. এশিয়া-ইউরোপ
  2. এশিয়ারোপ
  3. ইউরেশিয়া
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
ইউরোপ (Europe):
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ। 
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এলবুর্জ (৫,৬৩৩ মিটার)।
- ইউরোপ মহাদেশ ৪৪টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে আয়তনে বৃহৎ রাশিয়া (১,৭০,৭৫,৪০০ বর্গকিলোমিটার) এবং ক্ষুদ্রতম ভ্যাটিকান (০.৪৪ বর্গকিলোমিটার)।
- এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা (৩,৬৮৭ কিলোমিটার)।
- ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ যুক্তরাজ্য।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়

সূত্র: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  এবং WorldAtlas.Com.
৬,৩০৬.
মহাত্মা গান্ধী কে 'মহাত্মা' উপাধি কে দিয়েছিলেন?
  1. মাদার তেরেসা
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. অটল বিহারী বাজপেয়ী
  4. চন্দ্রশেখর ভেঙ্কট রমন
ব্যাখ্যা
মহাত্মা গান্ধী
- ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী (১৮৬৯-১৯৪৮)।
- অহিংস আন্দোলনেরও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
- জন্ম ব্রিটিশ ভারতের গুজরাটে। গুজরাটের ভবনগরের সামালদাস কলেজ থেকে তিনি ম্যট্রিকুলেশন পাস করেন।
- ১৯৩০ সালে গান্ধী ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে ৪০০ কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন।
- এসব কারণে তাঁকে বিভিন্ন সময় বেশ কয়েকবার কারাবরণ করতে হয়েছে। সাধারণ জীবনযাপন করতেন গান্ধীজি।
- তাঁর নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি ও শাল, যা তিনি নিজেই চরকায় বুনতেন। খেতেন সাধারণ নিরামিষ খাবার।
- ১৯১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। 
- বিশ্বজুড়ে তিনি মহাত্মা ও বাপু নামে পরিচিত। ভারত সরকার স্বাধীনতার পর তাঁকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে।

উৎস: ব্রিটানিকা ও আনন্দবাজার পত্রিকা।  
৬,৩০৭.
টেসলা কোন দেশের প্রতিষ্ঠান?
  1. কানাডা
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
টেসলা: 
- টেসলা (Tesla) একটি আমেরিকান প্রতিষ্ঠান। 
- এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক যান  এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক কোম্পানি।
- এর সদর দপ্তর টেক্সাসের অস্টিনে। 
- পূর্বে এর সদর দপ্তর ছিল ক্যালিফোর্নিয়ার।

উৎস: Tesla ওয়েবসাইট।
৬,৩০৮.
কম্বোডিয়ার মুদ্রার নাম কী?
  1. কিয়াট
  2. রিয়াল
  3. বাথ
  4. রিঙ্গিত
ব্যাখ্যা
- কম্বোডিয়ার মুদ্রার নাম রিয়াল।
- কম্বোডিয়া ব্যতীত সৌদি আরব, ওমান এবং ব্রাজিলের মুদ্রার নামও রিয়েল বা রিয়াল।
- কিয়াট : মিয়ানমারের মুদ্রা।
- বাথ : থাইল্যান্ডের মুদ্রা।
- রিঙ্গিত : মালয়েশিয়ার মুদ্রা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬,৩০৯.
ইরানের মুদ্রার নাম কী?
  1. ডলার
  2. রিয়াল
  3. দিরহাম
  4. মানাত
ব্যাখ্যা
ইরানি রিয়াল: 
- ইরানের অফিসিয়াল বৈধ মুদ্রা হলো ইরানি রিয়াল (IRR)।
- ১ রিয়াল = ১০০ দিনার, তবে দিনার প্রচলনে নেই।
- ইরানি রিয়ালের কোনো আনুষ্ঠানিক প্রতীক নেই।
- কম মূল্যের কারণে বৈদেশিক মুদ্রাবাজারে রিয়ালের লেনদেন কম হয়।
- ইরান ছাড়াও আফগানিস্তান, সৌদি আরব, ইরাক ও সিরিয়ায় অনানুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়।
- ইরানের কেন্দ্রীয় ব্যাংক (Bank Markazi) ইরানি রিয়াল ইস্যু করে থাকে।
- ইরানি রিয়াল বিশ্ববাজারে দুর্বল হলেও এটি ইরানের একমাত্র সরকার স্বীকৃত মুদ্রা।

উৎস: CFI Education. 
৬,৩১০.
নিচের কোন দেশটি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভূক্ত ছিলো?
  1. ক) জার্মান
  2. খ) হাঙ্গেরী
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভূক্ত ছিলো - যুক্তরাষ্ট্র।

• প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪-১৯১৮):
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়- ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়- ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট ছিল- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল- মিত্র শক্তির বিজয়।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

তথ্যসূত্র: Britannica & History.com
৬,৩১১.
ভারতের বর্তমান (১৫তম) রাষ্ট্রপতির নাম কী?
  1. ক) নরেন্দ্র মোদী
  2. খ) দৌপদী মুর্মু
  3. গ) মমতা বদোপাধ্যায়
  4. ঘ) অমিত শাহ
ব্যাখ্যা
ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দৌপদী মুর্মু। 

তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি। 
প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি। 

অন্যদিকে- 
নরেন্দ্র মোদী ভারতের ১৫তম প্রধানমন্ত্রী। 

উৎস: দৈনিক প্রথম আলো। 
৬,৩১২.
ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ক) ফন ডেয়ার লাইয়েন 
  2. খ) ডেনিস শ্মিহাল
  3. গ) ভোলোদমির জেলেনস্কি
  4. ঘ) ওলাফ শলৎস
ব্যাখ্যা
- ডেনিস শ্মিহাল হলো বর্তমান ইউক্রেনের প্রধানমন্ত্রী।
- তিনি  ১৯৭৫ সালে লেভিভে জন্মগ্রহন করেন
- ভোলোদমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট।
- ওলাফ শলৎস জার্মানির চ্যান্সেলর।
- ফন ডেয়ার লাইয়েন জার্মানির একজন রাজনীতিবিদ।

সুত্র: ইউক্রেনের অফিসিয়াল ওয়েবসাইট 
৬,৩১৩.
‘লিটল রেড বুক’ বইটির রচয়িতা কোন বিশ্বনেতা?
  1. ফিদেল কাস্ত্রো
  2. অ্যাডলফ হিটলার
  3. মাও সেতুং
  4. নেলসন মেন্ডেলা
ব্যাখ্যা

• Little Red Book:
- লিটল রেড বুক (Little Red Book) বইটির রচয়িতা মাও সেতুং।
- বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
- মাও সেতুং-এর নির্বাচিত উক্তি ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রকাশিত এই বইটি। 
- লিটল রেড বুকের ভেতর, মোটা লাল হরফে লেখা  জুড়ে দেওয়া হয়, কমিউনিষ্ট ম্যানিফেষ্টো-এর সেই বিখ্যাত সেই স্লোগান  "দুনিয়ার মজদুর, এক হও" (Workers of the world, unite)"। 

• মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।

উৎস: Britannica.

৬,৩১৪.
আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার কয়টি দেশজুড়ে বিস্তৃত?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৯টি
  4. ১১টি
  5. ১২টি
ব্যাখ্যা

আমাজন জঙ্গল:
- বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বনভূমি।
- এই বনভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আমাজন প্রায় ২,১২৩,৫৬২ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত।
- ইওসিন যুগে এই বনের বিকাশ ঘটেছিল।
- আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত।

⇒ আমাজন রেইনফরেস্ট ৯টি দেশে বিস্তৃত।
- দেশগুলো হলো: ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা।
- আমাজন বনের ৬৪ শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত।

উৎস: World Atlas.

৬,৩১৫.
'সানশাইন পলিসি'র প্রবক্তা-
  1. লি মিউং-বাক
  2. কিম ইয়ং-স্যাম
  3. রোহ মু-হিউন
  4. কিম দায়ে-জং
ব্যাখ্যা
• সানশাইন পলিসি (Sunshine Policy):
- সানশাইন পলিসি (Sunshine Policy) হল উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতি বা শান্তিপূর্ণ কূটনীতি।  
- প্রবক্তা: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- ২০০০ সালে এ নীতি বাস্তবায়নের ফলস্বরূপ  কিম দায়ে জং নোবেল পুরষ্কার লাভ করেন। 
- এই নীতির ফলশ্রুতিতে ২০০১ সালের ১৩ জুন দু দেশের প্রেসিডেন্টের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- মেয়াদ: ১৯৯৮ থেকে ২০০৮ সাল অবধি।
- কিম দায়ে-জং ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার অষ্টম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- কিম ইয়ং-স্যাম ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ৭ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- রোহ মু-হিউন দক্ষিণ কোরিয়ায় ২০০৩ থেকে ২০০৮ সালের নবম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
- লি মিউং-বাককে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ১০ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 

উৎস: ব্রিটানিকা ও দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল ওয়েবসাইট।  
৬,৩১৬.
বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ?
  1. ইংল্যান্ড
  2. ইরান
  3. সৌদি আরব
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
এনার্জি ইনফরমেশন অ্যাডমিনসট্রেশনের (ইআইএ) তথ্যনুসারে,
- বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে - যুক্তরাষ্ট্র।
- এনার্জি ইনফরমেশন অ্যাডমিনসট্রেশনের (ইআইএ) তথ্যনুসারে, ২০২২ সালেআমেরিকা প্রতিদিন ২ কোটি ২১ লাখ ৩ হাজার ব্যারেল তেল উত্তোলন করেছে।

এছাড়াও -
দ্বিতীয় অবস্থানে আছে - সৌদি আরব।
তৃতীয় অবস্থানে আছে - রাশিয়া।
চর্তুথ অবস্থানে আছে - কানাডা।
পঞ্চম অবস্থানে আছে - চীন।

উৎস: U.S. Energy Information Administration & iaea.org.
৬,৩১৭.
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন কে?
  1. রাজেন্দ্র প্রসাদ
  2. এপিজে আবদুল কালাম
  3. প্রণব মুখার্জি
  4. জাকির হোসেন
ব্যাখ্যা
- ভারতের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি ছিলেন।

ভারত: 

- ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ জাতি। দেশটি ১৫ আগস্ট ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি ১৯৫০ সালে এবং একই দিনে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ।

এছাড়াও, 
- ভারতের রাষ্ট্রপতিদের মধ্যে ড. জাকির হোসেন ছিলেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং তিনি ১৩ মে ১৯৬৭ থেকে ৩ মে ১৯৬৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এপিজে আবদুল কালাম ছিলেন ১১তম রাষ্ট্রপতি। ভারতের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, তিনি দেশের ১৩তম রাষ্ট্রপতি ছিলেন।

উল্লেখ্য, 
- প্রতিভা দেবী সিং পাতিল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি সাওতাল উপজাতির প্রথম প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট ও ব্রিটানিকা, প্রথম আলো। 
৬,৩১৮.
ইতালিতে রেনেসাঁর বিস্তার সবচেয়ে আগে ঘটেছিল কোন শহরে?
  1. রোম
  2. ভেনিস
  3. মিলান
  4. ফ্লোরেন্স
ব্যাখ্যা
ইতালিতে রেনেসাঁর বিস্তার সবচেয়ে আগে ঘটেছিল ফ্লোরেন্স শহরে।

রেনেসাঁ:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- ফ্লোরেন্স ছিল ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর এবং ১৪শ ও ১৫শ শতাব্দীতে এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি ছিল রেনেসাঁ আন্দোলনের সূচনা এবং বিকাশের জন্য একটি প্রধান স্থান।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৬,৩১৯.
'The Communist Manifesto' নামক গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) জন স্টুয়ার্ড মিল
  2. খ) কার্ল মার্ক্স
  3. গ) ম্যাকিয়াভেলি
  4. ঘ) ম্যাক্স ওয়েবার
ব্যাখ্যা
কার্ল মার্ক্স
▪ কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক।
▪ কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
▪ সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।

তার লেখা উল্লেখযোগ্য বই:-
- The Communist Manifesto (১৮৪৮ সালে প্রকাশিত হয়)
- ‘কম্যুনিষ্ট মেনিফেষ্টো’ রচনা করেছেন কার্লমার্কস ও এঙ্গেলস। 
- Das Kapital (১৮৬৭ সালে প্রকাশিত হয়,৩ খন্ডে বিভক্ত)
- Economic and Philosophic Manuscripts of 1844
- The Poverty of Philosophy
- ‘দি ক্রিটিক অব পলিটিক্যাল ইকনমি’
- ‘দি সিভিল ওয়ার ইন ফ্রান্স’
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই ‘The German Ideology’

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৬,৩২০.
কুয়েত কোন সাগরের উপকূলে অবস্থিত?
  1. বঙ্গোপসাগর
  2. পারস্য উপসাগর
  3. আরব সাগর
  4. ভূমধ্যসাগর
ব্যাখ্যা

• কুয়েত:
 - কুয়েত একটি নগর রাষ্ট্র।
- এটি পারস্য সাগরের তীরে অবস্থিত।
- কুয়েতের রাজধানী কুয়েত সিটি।
- পারস্য উপসাগর মধ্যপ্রাচ্যে অবস্থিত।
- এর আয়তন ২৫১০০০ বর্গ কিলোমিটার।
- গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এই সাগরে অবস্থিত।
- এর তীরে অবস্থিত দেশসমূহ হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৬,৩২১.
কোন দেশ তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ‘Sunshine Policy’ গ্রহণ করে?
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
দক্ষিণ কোরিয়া তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ‘Sunshine Policy’ গ্রহণ করে।

Sunshine Policy
:
- Sunshine Policy- এর সাথে জড়িত দুই দেশ হলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে।
- এটি ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।

- এই পলিসির আওতায় দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- এই পলিসির মেয়াদ ছিলো ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত।

⇒ Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- Sunshine Policy বাস্তবায়নের কারনে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিং দায়ে জং।

⇒ Sunshine Policy তিনটি নীতির উপর ভিত্তি করে ছিল। যথা:
• উত্তরের কোনো সশস্ত্র উস্কানি বরদাস্ত করা হবে না।
• দক্ষিণ কোনোভাবেই উত্তরকে শুষে নেওয়ার চেষ্টা করবে না।
• দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতা চায়।

উৎস: Britannica.
৬,৩২২.
কোন স্থানটি গাদ্দাফি বিরোধী আন্দোলনের জন্য বিখ্যাত হয়েছিল ?
  1. ক) গ্রিন স্কয়ার
  2. খ) রেড স্কয়ার
  3. গ) ট্রাফালগার স্কয়ার
  4. ঘ) তাহরির স্কয়ার
ব্যাখ্যা
গ্রিন স্কয়ার
- গ্রিন স্কয়ার দীর্ঘদিন ধরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার প্রতীক।
- কিন্তু বিদ্রোহের সময় এটি পরিবর্তিত হয়েছে, বিদ্রোহীরা স্কোয়ারে ঝড় তুলে এবং এটির নামকরণ করে 'শহীদ স্কয়ার'।
- সরকার বিরোধী বিক্ষোভের স্থান হিসেবে, মুয়াম্মার গাদ্দাফি সমর্থকদের বিক্ষোভ এবং নেতার নিজের জ্বালাময়ী বক্তৃতার জন্য, গ্রিন স্কয়ার বিখ্যাত।
- বিক্ষোভে নিহত লিবিয়ানদের সম্মানে এর নামকরণ করেছে "শহীদ স্কয়ার"।

অন্যদিকে -
- তাহরির স্কয়ার মিশরের কায়রোতে অবস্থিত। এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।
- রেড স্কয়ার ক্রেমলিনকে পৃথক করছে যা বর্তমানে রুশ রাষ্ট্রপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল এবং পর্যটক আকর্ষণ সৃষ্টিকারী স্থানবিশেষ। এর কেন্দ্রস্থলে নেলসন'স কলাম রয়েছে যার চতুর্পার্শ্বে চারটি সিংহ ভাস্কর্য বিদ্যমান।

উৎস: The symbolic importance of Green Square, France 24.
৬,৩২৩.
মার্কিন যুক্তরাষ্ট্রে মোট কতটি অঙ্গরাজ্য আছে?
  1. ৫১ টি
  2. ৫০ টি
  3. ৫২ টি
  4. ৫৩ টি
ব্যাখ্যা

• মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- অঙ্গরাজ্য: ৫০টি 
- সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা: ৫০টি
- আইনসভা (কংগ্রেস): দ্বিকক্ষ বিশিষ্ট; 
- নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, 
- উচ্চকক্ষ: সিনেট।
- বর্তমান প্রেসিডেন্ট (অক্টোবর, ২০২৫): ডোনাল্ড ট্রাম্প
- প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬,৩২৪.
বিশ্বের প্রথম নির্বাচিত মুসলিম নারী প্রধানমন্ত্রী কোন দেশের?
  1. মালদ্বীপ
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- তিনি পাকিস্তানের পুরুষশাসিত রাজনীতিতে নিজেকে সফল নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- তাঁর বাবা জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

উৎস: দৈনিক প্রথম আলো।
৬,৩২৫.
বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ফিলিস্তিন
  2. লিবিয়া
  3. ইসরায়েল
  4. ইরাক
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
৬,৩২৬.
ইন্দোচীন অঞ্চলের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. ফিলিপাইন
  2. কম্বোডিয়া
  3. লাওস
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
- ইন্দোচীন অঞ্চলের অন্তর্ভুক্ত নয় ফিলিপাইন। 

ইন্দোচীন: 

- ইন্দোচীন অঞ্চলটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ঐতিহাসিক ভূখণ্ড।
- এটি ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া নিয়ে গঠিত।
- ১৭৮০-এর দশকে ফ্রান্স এই অঞ্চলটি তার উপনিবেশ হিসেবে অধিকার করে এবং ১৯৪৫ সাল পর্যন্ত এটি ফ্রান্সের শাসনাধীন ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোচীনকে দখল করে নেয়, কিন্তু ১৯৪৫ সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- এর পর, ফ্রান্স আবার ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অধীনে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৪৬ সালে তাদের শাসন পুনঃস্থাপন করে। 

উৎস: ব্রিটানিকা।
৬,৩২৭.
১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় মধ্যস্থতাকারী রাষ্ট্রের ভূমিকা পালন করে -
  1. ক) সোভিয়েত ইউনিয়ন
  2. খ) সমাজতান্ত্রিক চীন
  3. গ) মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
- ভৌগোলিক দিক দিয়ে চীনের মত সোভিয়েত ইউনিয়নও দক্ষিণ এশিয়ার নিকটবর্তী একটি পরাশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতেই ইউরোপীয় পরিমন্ডল ছাড়িয়ে সোভিয়েত ইউনিয়ন বিশ্বব্যাপী তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার লক্ষে সক্রিয় হয়ে ওঠে এবং একটি নতুন পরাশক্তি হিসেবে ভূমিকা পালন করতে শুরু করে। 
- মধ্য ষাটের দশকে সোভিয়েত ইউনিয়ন নিজেকে একই সঙ্গে ইউরোপীয় ও এশীয় শক্তি হিসেবে দাবী করে।
-  তবে ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় মধ্যস্থতাকারী রাষ্ট্রের ভূমিকা পালন করে সোভিয়েত ইউনিয়ন প্রথম দক্ষিণ এশীয় ভূ-খন্ডে বিশেষ প্রভাবশালী হয়ে ওঠে। 
- সোভিয়েত ইউনিয়নের এই কূটনৈতিক প্রয়াসের পেছনে মৌল ভিত্তিই হলো এই যে, সোভিয়েত ইউনিয়ন বাইরের পৃথিবীকে জানাতে চেয়েছিল যে, ভৌগোলিক নৈকট্যের কারণে দক্ষিণ এশিয়া তার প্রভাব-বলয়ের অন্তর্ভুক্ত এলাকা। 

উৎস: ইতিহাস, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬,৩২৮.
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি?
  1. ৪৮তম
  2. ৪৬তম
  3. ৪৭তম
  4. ৫০তম
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট।

⇒ ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উল্লেখ্য,
- তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত।
- তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
- তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica.
৬,৩২৯.
‘দ্য পলিটিক্স’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ম্যাকিয়াভেলী
  2. এরিস্টটল
  3. প্লেটো
  4. জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা
- ‘দ্য পলিটিক্স’ হলো প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল রচিত একটি বিখ্যাত বই। এই গ্রন্থে এরিস্টটল তার রাষ্ট্রচিন্তা বিবৃত করেন।
- প্লেটোর বিখ্যাত বই হলো ‘দ্য রিপাবলিক’।
- ম্যাকিয়াভেলীর বিখ্যাত বই্ হলো ‘দ্য প্রিন্স’।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৬,৩৩০.
সর্বশেষ ইউরোমুদ্রা গ্রহণকারী দেশ কোনটি?[ফেব্রুয়ারি,২০২৬]
  1. বুলগেরিয়া
  2. রোমানিয়া
  3. লিথুয়ানিয়া
  4. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা

- ইউরোজোনে সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ 'বুলগেরিয়া'। 

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।
- এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

উৎস: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন।

৬,৩৩১.
নেলসন ম্যান্ডেলা কারাগারে থাকা বছরগুলির বিবরণ দিয়েছেন কোন বইটিতে?
  1. লং ওয়াক টু ফ্রিডম
  2. মিডলমার্চ
  3. আ লিটল লাইফ
  4. ব্লিক হাউস
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়, ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
৬,৩৩২.
বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) লিটন দাস
  4. ঘ) মুশফিকুর রহিম
ব্যাখ্যা
বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন লিটন দাস। ২০২০ সালের ৬ মার্চ সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি ১৪৩ বলে ১৭৬ রান করেন যা বাংলাদেশের যেকোন ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক। এর আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিলো তামিম ইকবালের (১৫৮ রান)।
(সূত্র: ডেইলি স্টার)
৬,৩৩৩.
আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি?
  1. আলজেরিয়া
  2. লিবিয়া
  3. সুদান
  4. কঙ্গো
ব্যাখ্যা
আলজেরিয়া:
- আলজেরিয়া আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
- আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গ কিমি।
- রাজধানী: আলজিয়ার্স।
- ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: আলজেরিয়ান দিনার।

আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৬,৩৩৪.
ঐতিহাসিক 'কারবালা' বর্তমান কোন দেশে অবস্থিত?
  1. সিরিয়া
  2. সৌদি আরব
  3. ইরাক
  4. ইরান
ব্যাখ্যা

• কারবালা:
- কারবালা ইরাকের অন্তর্গত একটি শহর।
- এটি বাগদাদের ৬২ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- শহরটি কারবালা প্রদেশের রাজধানী। 
- কারবালা মূলত ঐতিহাসিক কারবালার যুদ্ধের কারণে বেশি পরিচিত।
- মহানবীর দৌহিত্র ও আলীর পুত্র হোসাইন ইবনে আলী এই শহরে শাহাদাতবরণ করেন।
- মক্কা, মদিনা ও জেরুজালেমের পর শিয়া মুসলমানেরা কারবালাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করে থাকে।
- ‘কারবালা’ ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্তর, যেখানে বাষট্টি হিজরি সনের মহরম মাসের ১০ তারিখ শুক্রবার হজরত হোসাইন (রা.) অত্যন্ত করুণভাবে শাহাদাতবরণ করেছিলেন।

উৎস: Britannica.

৬,৩৩৫.
Who first divided the world into latitude and longitude?
  1. ক) the Babylonians
  2. খ) the Assyrians
  3. গ) the Chaldeans
  4. ঘ) the Sumerians
ব্যাখ্যা
সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন - অ্যাশেরীয়রা।

• অ্যাশেরীয় সভ্যতা:

-অ্যাশেরীয় সভ্যতার অবদান:
- বিজ্ঞান ও জ্যোতিশাস্ত্রে অ্যাশেরীয়রা অতুলনীয় অবদান রাখেন যা বর্তমান সময়েও কাজে লাগে৷
- অ্যাশেরীয়রা বৃত্তকে ৩৬০ ডিগ্রী কোণে ভাগ করে।
-  তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।
- জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য তারা মেসোপটেমিয়ায় সর্বপ্রথম লাইব্রেরি স্থাপন করেন যা বর্তমানে ইরাকের ‘নিনেভাহ' -তে অবস্থিত। - এটি পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরী হিসাবে পরিচিত যা মিশরের আলেক্সান্দ্রিয়া লাইব্রেরী থেকেও কয়েকশ বছরের পুরনো।
- ৬২৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যবিলন হাতছাড়া হওয়ার মাধ্যমে ক্যালেডীয়দের কাছে অ্যাশেরীয় সাম্রাজ্যের পতন শুরু হয় এবং ৬১৪ খ্রিস্টপূর্বাব্দে নেবুচাঁদনেজারের হাতে পূর্ণাঙ্গরূপে পতন ঘটে।

তথ্যসূত্র: Britannica & History.com
৬,৩৩৬.
CVF (Climate Vulnerable Forum) এর বর্তমান সভাপতি-
  1. ক) শেখ হাসিনা
  2. খ) জাস্টিন ট্রুডো
  3. গ) বান কি মুন
  4. ঘ) লবেন লেগ্রভা
ব্যাখ্যা
CVF (Climate Vulnerable Forum) হলাে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলাের একটি জোট।
প্রতিষ্ঠিতঃ ২০০৯ সালে, মালদ্বীপের উদ্যোগে।
বর্তমান সদস্যঃ ৪৮টি দেশ।
বর্তমান সভাপতিঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২০২০-২০২২)।
উৎসঃ CVF এর ওয়েবসাইট।
৬,৩৩৭.
মুঘল সম্রাট আকবর কোন ধর্মমতের প্রচার করেন?
  1. ক) দ্বীন ই আকবরী
  2. খ) দ্বীন ই ইলাহী
  3. গ) দ্বীন ই নসায়েব
  4. ঘ) দ্বীন ই সেকেন্দ্রা
ব্যাখ্যা
- মুঘল সম্রাট আকবর ১৫৮২ সালে সকল ধর্মমতের অন্তঃসারের সমন্বয়ে ‘দ্বীন ই ইলাহী’ নামের একটি একেশ্বরবাদী ধর্মমতের প্রচার করেন।
- তবে তার এই ধর্ম গ্রহণের জন্যে তিনি কারো উপর বলপ্রয়োগ করেননি। তার মৃত্যুর সাথে সাথে এই ধর্মমতও বিলুপ্ত হয়ে যায়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : দ্বিতীয়পত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬,৩৩৮.
এয়ারফোর্স ওয়ান কী?
  1. ক) আমেরিকার রাষ্ট্রপতির বিমান
  2. খ) জাপানের রাষ্ট্রপতির বিমান
  3. গ) ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিমান
  4. ঘ) জার্মানির প্রধানমন্ত্রীর বিমান
ব্যাখ্যা
- এয়ারফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক এয়ার ট্রাফিক কন্ট্রোল কল সাইন, যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বহনকারী বিমানের জন্য প্রযােজ্য হয়।
- ১৯৯০ সাল থেকে রাষ্ট্রপতির ফ্লাইটগুলাে দুটো বিশেষভাবে নির্মিত বােয়িং ৭৪৭-২০০ বি সিরিজের বিমান দ্বারা পরিচালিত হয়ে আসছে।
- এই দুটি বিমানে ইউনাইটেড স্টেটস মিলিটারি সিরিয়াল নম্বর হচ্ছে ২৮০০০ ও ২৯০০০।
- এই বিমানগুলােকে শুধুমাত্র তখনই এয়ারফোর্স ওয়ান বলা হয় যখন রাষ্ট্রপতি স্বয়ং এটাতে উপবিষ্ট থাকেন
- এছাড়া যদি কখনাে রাষ্ট্রপতি অন্য কোনাে বিমানেও সফর করেন তখন সেটিকেও এয়ারফোর্স ওয়ান হিসেবে বিবেচনা করা হয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৬,৩৩৯.
'কুজকো' কোন সভ্যতার রাজধানী ছিল?
  1. মায়া সভ্যতা
  2. গ্রিক সভ্যতা
  3. ইনকা সভ্যতা
  4. ইজিয়ান সভ্যতা
ব্যাখ্যা
ইনকা সভ্যতা:
- ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ইনকা সভ্যতা।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে।
- সভ্যতার উত্থান-পতনকাল হচ্ছে ১৪০০-১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন।
- ইনকা সভ্যতার রাজধানী ছিল কুজকো।

উৎস: Britannica.com
৬,৩৪০.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. এস্টার ম্যাকভে 
  2. ররি স্টুওয়ার্ট
  3. নেভিলি চেম্বারলেইন
  4. ম্যাট হ্যানকক
ব্যাখ্যা

দ্বিতীয় যুদ্ধকালীন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান:
▪ যুক্তরাষ্ট্র - ফ্রাঙ্কলিন ডি.রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান (প্রেসিডেন্ট)
▪ সোভিয়েত ইউনিয়ন - জোসেফ স্ট্যালিন (প্রেসিডেন্ট/নেতা)
▪ যুক্তরাজ্য - উইনস্টন চার্চিল ও নেভিলি চেম্বারলেইন (প্রধানমন্ত্রী)
▪ ফ্রান্স - চার্লস ডি গল (প্রবাসী সরকারের প্রধান)
▪ জার্মানি - এডলফ হিটলার (চ্যান্সেলর/ফুয়েরার)
▪ জাপান - হিরোহিতো (সম্রাট)
▪ ইতালি - বেনিতো মুসোলিনী ও পিয়েত্রো বাডুগোল্লি (প্রধানমন্ত্রী)।

উৎস: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।

৬,৩৪১.
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
  1. ইইউ
  2. ভারত
  3. কানাডা
  4. চীন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমা প্রেসিডেন্ট: জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কানাডা।

⇒ যুক্তরাষ্ট্রের শীর্ষ রপ্তানি বাণিজ্যের দেশ:
1. কানাডা।
2. মেক্সিকো।
3. চীন।
4. জাপান।
5. যুক্তরাজ্য।
 
উৎস: i) United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
ii) Britannica.
৬,৩৪২.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কবে ঘোষণা করা হয়? 
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ২০০০ সালে
ব্যাখ্যা

◉ ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার আলজিয়ার্স শহরে ফিলিস্তিনি মুক্তি সংস্থার (PLO) নেতা ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেন।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।

উল্লেখ্য,
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।

⇒ স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Al Jazeera.

৬,৩৪৩.
কোন সভ্যতায় সর্বপ্রথম ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়?
  1. গ্রিক সভ্যতা
  2. রোমান সভ্যতা
  3. চীন সভ্যতা
  4. মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
- কৃষিনির্ভর ছিল মিশরীয় সভ্যতা।
- সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ।
- ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে।
- চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা' বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।
- মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।
- ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল ।
- চিকিৎসাশাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৩৪৪.
কোন যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ‘ডমিনো তত্ত্ব’ অনুসরণ করেছিল?
  1. উপসাগরীয় যুদ্ধ
  2. কোরীয় যুদ্ধ
  3. ভিয়েতনাম যুদ্ধ
  4. ইরাক যুদ্ধ
ব্যাখ্যা

• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।


তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।

৬,৩৪৫.
আফিম যুদ্ধে চীনের পরাজয়ের ফলাফলস্বরূপ স্বাক্ষরিত হয় কোন চুক্তি?
  1. হংকং চুক্তি
  2. নানকিং চুক্তি
  3. নিউ বেল্ট চুক্তি
  4. আফিম চুক্তি
ব্যাখ্যা
• আফিম যুদ্ধ:
- আফিমের চোরাচালানকে কেন্দ্র করে যে যুদ্ধদ্বয় সংঘটিত হয়েছিলম, তাই আফিট যুদ্ধ নামে পরিচিত।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশ শতকের গোড়া থেকে চীনের সঙ্গে ব্যবসায়ে ঘাটতি মেটাতে বঙ্গদেশ থেকে চীনে আফিম রপ্তানি শুরু করে।
- চীনা শাসকরা ১৮৩৯ সালে আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
- কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবৈধ উপায়ে এ ব্যবসা অব্যাহত রাখে।
- কোম্পানির অবৈধ আফিম ব্যবসার কারণে চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ বাধে।
- চীনারা পরাজিত হয় এবং চীন ১৮৪২ সালে নানকিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
- ব্রিটেনের প্রয়োজন ছিল আফিম ব্যবসা অব্যাহত রাখার অনুমতি লাভ করা।
- আফিমের বাজার সম্প্রসারণের দাবির প্রশ্নে ব্রিটিশের সঙ্গে চীনাদের দ্বিতীয় আফিম যুদ্ধ (১৮৫৮) শুরু হয়।
- চীন আবারও পরাজিত হয়।
- এই যুদ্ধ ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় দখল করে আছে।
- এই যুদ্ধ তৎকালীন চীনের স্বাধীনতাকে খর্ব করে দিয়েছিল।
 
উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৬,৩৪৬.
গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন কে?
  1. আব্রাহাম লিংকন
  2. উইনস্টন চার্চিল
  3. মিখাইল গর্বাচেভ
  4. শি জিনপিং
ব্যাখ্যা

'গ্লাসনস্ত' নীতি:
- গ্লাসনস্ত অর্থ 'খোলা দুয়ার'।
- সাবেক সোভিয়েত ইউনিয়নে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পুনর্গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল তার জন্য রাজনৈতিক সংস্কার ও গণসমর্থন প্রয়োজন ছিল। আর এজন্য গ্লাসনস্ত নীতি গ্রহণ করা হয়।
- সেভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- এর মধ্যে গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
- সোভিয়েত নাগরিকদের ব্যাক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি খোলামেলা আলোচনার যে মুক্ত ব্যবস্থা চালু করেছিলেন তাই গ্লাসনস্ত নীতি হিসেবে অভিহিত।
- মিখাইল গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: হিস্টোরি.কম

৬,৩৪৭.
কেপ ভারদ (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত?
  1. গালফ অফ গিনি
  2. ফ্রেঞ্ছ পলিনেশিয়া 
  3. দক্ষিন আফ্রিকা
  4. পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা

♦ কেপ ভারদ (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত।

কেপ ভার্দে (Cape Verde):
- কেপ ভার্দে রাষ্ট্রটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত।
- এটি আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।
- রাজধানী: প্রাইয়া (Praia)।
- সরকারি ভাষা: পর্তুগিজ।
- মুদ্রা: কেপ ভার্দীয় এসকুডো (সিভিই)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক); এছাড়াও ইসলাম।
- এর রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি এবং এর সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, 
- কেপ ভার্দে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica.

৬,৩৪৮.
'নাথু লা পাস' কোন দুটি দেশের মধ্যে অবস্থিত গিরিপথ?
  1. পাকিস্তান ও আফগানিস্তান
  2. চীন ও ভারত
  3. ভারত ও পাকিস্তান
  4. পাকিস্তান ও চীন
ব্যাখ্যা
নাথু লা পাস:
- নাথু লা পাস চীন ও ভারতের মধ্যে অবস্থিত একটি গিরিপথ।
- এটি তিব্বত ও সিকিম সীমান্তে অবস্থিত।
- এটি চীনের পুরাতণ সিল্ক রোডের একটি অংশ।
- এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উপরে অবস্থিত।
- বর্তমানে চীন-ভারতের বাণিজ্যের অন্যতম রুট হিসাবে এই গিরিপথটি ব্যবহৃত হয়।

তথ্যসূত্র - সিকিমের সরকারি ওয়েবসাইট।
৬,৩৪৯.
'La Gioconda' চিত্রকর্মটি কার সৃষ্টি?
  1. লিওনার্দো দ্যা ভিঞ্চি
  2. পাবলো পিকাসো
  3. মাইকেল অ্যাঞ্জেলো
  4. ভিনসেন্ট ভ্যান গগ
ব্যাখ্যা

• বিশ্বখ্যাত 'মোনালিসা' (ইতালীয় নাম: La Gioconda বা ফরাসি নাম: La Joconde) চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি।

লিওনার্দো দ্যা ভিঞ্চি:
- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- তিনি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল:
- Mona Lisa (La Gioconda)
- The Last Supper
- Vitruvian Man
- Lady with an Ermine
- Virgin of the Rocks.
 
 পাবলো পিকাসো (Pablo Picasso):
- Guernica
- Les Demoiselles d’Avignon
- The Weeping Woman

 ভিনসেন্ট ভ্যান গগ (Vincent van Gogh):
- The Starry Night
- Sunflowers
- Café Terrace at Night
- the Potato Eaters
- Self-Portrait with Bandaged Ear

উৎস: ব্রিটানিকা।

৬,৩৫০.
কত সালে চেরনোবিল বিস্ফোরণ সংঘটিত হয়?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৮৬ সালে
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা
চেরনোবিল বিপর্যয়:
- সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের শহর চেরনোবিল।
- ১৯৮৬ সালের ২৬ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষা চালানোর সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
- পারমাণবিক এ দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য,
- আশির দশকের শুরু থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু চেরনোবিল একাই তৎকালীন ইউক্রেনের ১০% বিদ্যুৎ সরবরাহ করতো।
- চারটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে গড়ে উঠেছিল চেরনোবিল পাওয়ার প্লান্ট।
- প্রত্যেক রিঅ্যাক্টর ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রাখতো।
- নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতো নিকটবর্তী প্রিপইয়াত নদীর ধারাকে।
- ২৬ এপ্রিল দিবাগত রাতে চার নম্বর রিঅ্যাক্টরে এক ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালানো হয়।
- কখনো ব্ল্যাকআউট হলে ঠিক কতো কম পরিমাণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যাবে, তার-ই পরীক্ষা করতে চেয়েছিলেন চেরনোবিল পাওয়ার প্লান্টের চার নম্বর রিঅ্যাক্টরের ইঞ্জিনিয়াররা।
- অত্যন্ত আনাড়িভাবে করতে যাওয়া এই পরীক্ষণে রিঅ্যাক্টরটির শক্তি নামিয়ে আনা হয়েছিল ৭ শতাংশে, জরুরি নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে ফেলা হয়, পাওয়ার রেগুলেটর সিস্টেম বন্ধ করে দেয়া হয় এবং কোরের সাথে সংযুক্ত কন্ট্রোল রডও বিচ্ছিন্ন করে ফেলা হয়।
- একের পর এক নেয়া অনেকগুলো অপরিকল্পিত এবং ভুল সিদ্ধান্তের ফলে শুরু হয়ে যায় নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন বা শেকল বিক্রিয়া।
- তেজস্ক্রিয় বিস্ফোরণে মুহূর্তেই চার নম্বর রিঅ্যাক্টরের ছাদ উড়ে যায়।
- সরাসরি তেজস্ক্রিয়তার প্রভাবে অনেক কর্মী মৃত্যুবরণ করেন।
- ২৭ এপ্রিলের মধ্যেই চারপাশের ত্রিশ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয় অন্যত্র।
- আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার হিসেব অনুযায়ী, চেরনোবিলের পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তার পরিমাণ হিরোশিমার বোমার চেয়ে অন্তত ৪০০ গুণ বেশি ছিল।

উৎস: Britannica.
৬,৩৫১.
মুহাম্মদ বিন কাশিম কত সালে সিন্ধু বিজয় করেন?
  1. ক) ৭১০ সালে
  2. খ) ৭১২ সালে
  3. গ) ৭১৫ সালে
  4. ঘ) ৭২৫ সালে
ব্যাখ্যা
- ৭১২ সালে মুসলিম সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে মুসলিম বাহিনী সিন্ধু অভিযান পরিচালনা করে।
- এই অভিযানে মুসলমানরা সিন্ধু ও মুলতানের হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু ও মুলতান মুসলিম সাম্রাজ্যভুক্ত করে।
- মুহাম্মদ বিন কাশিম ৭১৫ সাল পর্যন্ত সিন্ধু ও মুলতান শাসন করেন।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : দ্বিতীয়পত্র)
৬,৩৫২.
নরওয়ের রাজধানীর নাম কী?
  1. স্টকহোম
  2. অসলো
  3. ভিয়েনা
  4. ভেনিস
ব্যাখ্যা
নরওয়ে: 
- নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ার এক অনন্য দেশ। 
- নরওয়ে উত্তর ইউরোপের একটি দেশ, যা স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিম অংশে অবস্থিত।
- রাজধানী: অসলো।
- প্রায় অর্ধেক মানুষ দেশের দক্ষিণাঞ্চলে বসবাস করে, বিশেষ করে অসলো অঞ্চলে।
- ভূপ্রকৃতি: দুই-তৃতীয়াংশ এলাকা পর্বতময়।
- উপকূলে ৫০,০০০-এর বেশি দ্বীপ রয়েছে।
- গভীর হিমবাহ দ্বারা তৈরি ফিয়র্ড (fjord) উপকূলরেখাকে বিচিত্র করেছে।
- নরওয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও উন্নত জীবনযাত্রার মানের জন্য বিখ্যাত।

এছাড়া, 
- স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী ও বৃহত্তম শহর।
- ভিয়েনা হল অস্ট্রিয়ার রাজধানী। 
- ভেনিস ইতালির একটি শহর। 

উৎস: Britannica.
৬,৩৫৩.
১৯৭৩ সালে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধ কী নামে পরিচিত?
  1. অক্টোবর যুদ্ধ
  2. রমজান যুদ্ধ
  3. ইয়ম কিপুর যুদ্ধ
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
১৯৭৩ সালে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধ ‘অক্টোবর যুদ্ধ’, ‘রমজান যুদ্ধ’ ও ‘ইয়ম কিপুর যুদ্ধ’ নামে পরিচিত।

ইয়োম কিপুর যুদ্ধ:
- মিসর ও সিরিয়া নেতৃত্বাধীন জোট এবং ইসরায়েলের মধ্যে ১৯৭৩ সালের ৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ লড়াই সংঘটিত হয়।
- ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরে ইসরায়েল অধিকৃত অঞ্চলে আরব জোট অতর্কিত হামলা করে।
- মিসর ও সিরিয়া সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- এ অঞ্চলগুলো ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয়।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
- ইয়োম কিপুরের যুদ্ধে ইসরায়েল জয়ী হয়।

উলেখ্য
- Yom Kippur War নামে পরিচিত চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- এসময় মুসলিম পবিত্র মাস রমজান ছিল।
- এই যুদ্ধ অক্টোবর যুদ্ধ ও রমজান যুদ্ধ নামেও পরিচিত।

উৎস: Worldatlas.
৬,৩৫৪.
'অ্যাডামস পিক' কোন দেশে অবস্থিত?
  1. নেপাল
  2. জর্ডান
  3. সিরিয়া
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা

অ্যাডামস পিক:
- অ্যাডামস পিক শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- এর উচ্চতা ৭,৫৫৯ ফুট (২,৩০৪ মিটার)।
- এটি রত্নাপুরা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
- এর শীর্ষে অবস্থিত শ্রী পাদা নামক পদচিহ্ন, যা বহু ধর্মাবলম্বীর কাছে পবিত্র।
- বৌদ্ধরা এটিকে বুদ্ধের, হিন্দুরা শিবের, মুসলমানরা আদমের এবং খ্রিস্টানরা সেন্ট থমাসের পদচিহ্ন মনে করেন।
- প্রতি বছর হাজারো তীর্থযাত্রী বিভিন্ন ধর্ম থেকে এসে এ শিখরে আরোহণ করেন।
- এর চারপাশে ঘন বৃষ্টি অরণ্য রয়েছে, যা ১৯৪০ সালে পিক উইল্ডারনেস স্যাংচুয়ারি হিসেবে সংরক্ষিত হয়।
- এই পর্বত থেকে কেলানি, কালু ও ওয়ালাভে—শ্রীলঙ্কার তিনটি প্রধান নদীর উৎস।
- পর্বতটি মূলত গ্নেইস পাথরে গঠিত এবং এতে রুবি, স্যাফায়ারসহ মূল্যবান রত্ন পাওয়া যায়।
- প্রাচীন রাজারা তীর্থযাত্রীদের সুবিধার্থে রাস্তা, বিশ্রামাগার ও লোহার শিকল নির্মাণ করেছিলেন।
- মার্কো পোলো, ইবনে বতুতা, মা হুয়ানসহ বহু ভ্রমণকারীর ভ্রমণবৃত্তান্তে অ্যাডামস পিকের উল্লেখ আছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৬,৩৫৫.
'বাতাসের শহর' নামে পরিচিত কোনটি?
  1. সিডনি
  2. মেলবোর্র
  3. শিকাগো
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা
শিকাগো:
- শিকাগো সিটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৮৩৭ সালে শিকাগোকে আনুষ্ঠানিকভাবে একটি শহর করা হয়েছিল।
- মিশিগান হ্রদের তীরে এর অবস্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর।
- শিকাগো শহরটিকে 'বাতাসের শহর' বলা হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৬,৩৫৬.
রোমের অর্থনীতি কীসের ওপর নির্ভরশীল ছিল?
  1. দাস
  2. কৃষি
  3. নদী
  4. শিল্প
ব্যাখ্যা
রোমান সাম্রাজ্য: 
- রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও ক্রমে দেশটি সাম্রাজ্যবাদী শক্তিরূপে আত্মপ্রকাশ করতে থাকে।
- স্বল্প সময়ের মধ্যে রোম সমগ্র ইতালির ওপর প্রভাব বিস্তারে তৎপর হয়।
- ১৪৬ থেকে ৪৬ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত রোমান সভ্যতার অন্ধকার যুগ।
- ধনী-দরিদ্র সংঘাত, দাস বিদ্রোহ, ক্ষমতার দ্বন্দ্বের কারণে চরম বিশৃঙ্খলা, হানাহানি ও সহিংসতায় উন্মত্ত হয়ে ওঠে রোম।
- রোমের অর্থনীতি ছিল দাসদের ওপর নির্ভরশীল।
- শাসকদের অমানুষিক নির্বাতনে দাসরা স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে।
- দুই বছরব্যাপী তারা তাদের বিদ্রোহ টিকিয়ে রাখতে সক্ষম হয়।
- ৭১ খ্রিষ্টপূর্বাব্দে স্পার্টাকাস নিহত হলে বিদ্রোহের অবসান হয়।
- চরম নির্যাতন নেমে আসে দাসদের ওপর।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৬,৩৫৭.
ইন্তিফাদা কী?
  1. ক) গণঅভ্যুত্থান
  2. খ) বর্ণবাদী আন্দোলন
  3. গ) সামরিক ঘাঁটি
  4. ঘ) শান্তি বাহিনী
ব্যাখ্যা
• ইন্তিফাদা:
- ফিলিস্তিনী গণঅভ্যুত্থানকে ইন্তিফাদা হিসেবে অভিহিত করা হয়েছে।
- এটি একটি আরবি শব্দ।
- ফিলিস্তিনী জনগণের উপর ইহুদী অত্যাচারের ও দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণরা এই ইন্তিফাদার নাম দিয়েছিলেন।
- এই ইন্তিফাদা একাধিক সময়ে পরিচালিত হয়েছে।
- পশ্চিম তীর ও গাঁজা এলাকা দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণ প্রথম ইন্তিফাদা পরিচালনা করে ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত।
- দ্বিতীয় ইন্তিফাদা পরিচালিত হয় ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত।
- প্রথম ইন্তিফাদার কারণে মাদ্রিদে ১৯৯১ সালে ফিলিস্তিন সংক্রান্ত শান্তি আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত অসলোতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- এমনকি পিএলও ইসরাইলকে স্বীকৃতিও দিয়েছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৬,৩৫৮.
Deal Of The Century - কিসের সাথে সম্পর্কিত?
  1. ক) সিরিয়া সংকট
  2. খ) ইরানের সাথে পারমাণবিক বিষয়ে বৈশ্বিক শক্তি সমূহের চুক্তি
  3. গ) উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনীতি
  4. ঘ) জলবায়ু সংকট
  5. ঙ) ফিলিস্তিন সংকট
ব্যাখ্যা

- Deal Of The Century যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি যাকে ট্রাম্প প্রশাসন ডিল অব দ্য সেঞ্চুরি হিসেবে অভিহিত করে।
- ৭ জুন ইসরাইলি দৈনিক হাইয়ুম এটির খবর প্রকাশ করে যেখানে নিউ প্যালেস্টাইন নামে নতুন একটি রাষ্ট্র গঠনের কথা বলা হয়।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার (জুন, ২০১৯)

৬,৩৫৯.
কোন ধর্মমত ঈশ্বরে বিশ্বাসী নয়?
  1. ক) মুসলমান
  2. খ) খ্রিস্টান
  3. গ) জৈন
  4. ঘ) হিন্দু
ব্যাখ্যা
জৈন ধর্মমতে ঈশ্বর অনুপস্থিত। জৈনদের মতে পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয় স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মে। তাদের মতে জগতের সকল কিছুর মধ্যেই একটি আত্মা আছে। জীবনের উদ্দেশ্য হলো এই আত্মাকে পবিত্র করে তোলা। সুন্দর জীবন পালনের মাধ্যমে আত্মা পবিত্র হয়। জৈন ধর্মের প্রবর্তক হলেন মহাবীর বা বর্ধমান। মতান্তরে ঋষভদেব বা আদিনাথ। বৌদ্ধধর্মও ঈশ্বরে বিশ্বাসী নয়।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬,৩৬০.
কোনটি শ্রমের মর্যাদা নিশ্চিত করতে শিখায়?
  1. ক) সংস্কৃতি
  2. খ) মূল্যবোধ শিক্ষা
  3. গ) সুশাসন
  4. ঘ) নৈতিকতা
ব্যাখ্যা

• মূল্যবোধ শিক্ষা শ্রমের মর্যাদা নিশ্চিত করতে শিখায়।
• শ্রমের মর্যাদা মূল্যবোধের একটি ভিত্তি বা উপাদান।
• মূল্যবোধের অন্যান্য উপাদান বা ভিত্তি গুলো হলোঃ
- নীতি ও ঔচিত্যবোধ,
- ন্যায় বিচার,
- আইনের শাসন,
- শৃঙ্খলাবোধ,
- সচেতনতা ও কর্তব্য,
- সৃজনশীলতা,
- জবাবদিহিতা,
- সহমর্মিতা,
- সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখীতা ইত্যাদি।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।

৬,৩৬১.
গোলান মালভূমি ইসরাইল দখল করে -
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
গোলান মালভূমি:
- গোলান মালভূমি সিরিয়া-ইসরাইল সীমান্তে অবস্থিত।
- ১৯৬৭ সালে তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান ভূমির দুই- তৃতীয়াংশ দখল করে নেয়।
- পরবর্তীতে,১৯৭৩ সালে চতুর্থ আরব - ইসরাইল যুদ্ধে  ইসরাইল এটি ফেরত দেয়।
- গোলান মালভূমিতে সিরিয়া - ইসরাইল মধ্যে যুদ্ধ বিরতি রেখা পার্পল লাইন ।
- গোলান মালভূমির আয়তন -১১৫০ বর্গকিলোমিটার।
- ১৯৮১ সালে ইসরাইল এটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে একীভূত করার ঘোষণা দেয় কিন্তু আন্তর্জাতিক ভাবে এটি সিরিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃত।

উৎস: Britannica.
৬,৩৬২.
আর্মেনিয়ান হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে?
  1. ১৯০৩ সালে
  2. ১৯১১ সালে
  3. ১৯১৫ সালে
  4. ১৯২২ সালে
ব্যাখ্যা
- প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ১৯১৫ সালে অটোমান সৈন্যদের দ্বারা জাতিগত আর্মেনীয়দের হত্যার ঘটনা আর্মেনীয় হত্যাকাণ্ড নামে পরিচিত।
- এই ঘটনায় ৬ থেকে ১৫ লক্ষ আর্মেনীয় নিহত হয় বলে আর্মেনিয়া দাবী করে থাকে।
- সম্প্রতি যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে। এছাড়া ফ্রান্স, ইতালিসহ পশ্চিমা আরো কিছু দেশ এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে।
(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ডেইলি স্টার)
৬,৩৬৩.
The United Nations Population Fund – UNFPA এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) নাইরোবি
  3. গ) জেনেভা
  4. ঘ) রোম
  5. ঙ) বার্ন
ব্যাখ্যা
The United Nations Population Fund – UNFPA is the lead UN agency for delivering a world where every pregnancy is wanted, every birth is safe, and every young person's potential is fulfilled. হেডকোয়ার্টার - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
Source: UN.org
৬,৩৬৪.
টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
  1. আসাম
  2. মণিপুর
  3. নাগাল্যান্ড
  4. মিজোরাম
ব্যাখ্যা
টিপাইমুখ বাঁধ:
- নদীর পানির স্তর উত্তোলন বা নৌচলাচলের জন্য প্রয়োজনীয় নাব্য রক্ষার জন্য অথবা সেচ ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য নদীর উপর নির্মিত প্রতিবন্ধককে বাধ বলে।
- টিপাইমুখ বাধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত।
- এটি বাংলাদেশের বরাক নদের উজানে নির্মিত।
- টিপাইমুখ নামের গ্রামে বরাক এবং টুইভাই নদীর মিলনস্থল।
- এ বাধের উচ্চতা ১৬২.৮ মিটার।
- বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি বাধ:
• তিস্তা বাঁধ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন দুয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত।
• বুড়ি তিস্তা বাঁধ নীলফামারি জেলার ডিমলা এবং জলঢাকা উপজেলায় বুড়ি তিস্তা নদীর উপর নির্মিত বাঁধ।
• টাঙ্গন বাঁধ টাঙ্গন নদীর উপর নির্মিত।
• মনু বাঁধ মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় নির্মিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬,৩৬৫.
‘সানশাইন পলিসি’ কোন দুটি দেশের আন্তঃসম্পর্কের উন্নয়নের জন্য প্রণীত?
  1. জাপান ও চীন
  2. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
  3. ভারত ও পাকিস্তান
  4. রাশিয়া ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- ‘সানশাইন পলিসি’ হলো দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে আন্তঃসম্পর্কের উন্নয়নের জন্য প্রণীত একটি কূটনৈতিক নীতি।

•সানশাইন পলিসি: 
- "সানশাইন নীতি” হল দক্ষিণ কোরিয়ার একটি কূটনৈতিক নীতি।
- এই ভিত্তির সাথে লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়ন এবং সহাবস্থান নিশ্চিত করা।
- দক্ষিণ কোরিয়ার নেতা কিম দে-জুং এই ব্যাখ্যা প্রবর্তন করেন।
-  ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত  এ নীতি কার্যকর ছিল।
-  সানশাইন পলিসি বাস্তবায়নে ফলে, কিম দা-জুংকে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬,৩৬৬.
The old name of Switzerland is_____
  1. ক) Helvetia
  2. খ) Rhodesia
  3. গ) Deutschland
  4. ঘ) Salisbury
ব্যাখ্যা
বিভিন্ন দেশের পূর্বের নাম:

- সুইজারল্যান্ড: হেলভেসিয়া, হেলভেটিয়া।
- জার্মানি: ডয়েচল্যান্ড।
- জাম্বিয়া: উত্তর রোডেশিয়া।
- হারারে সলসবেরি ।।

তথ্যসূত্র - Britannica.com & worldatlas.com
৬,৩৬৭.
নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
  1. বুদাপেস্ট
  2. প্রাগ
  3. এথেন্স
  4. তিরানা
ব্যাখ্যা
আলবেনিয়ার রাজধানী তিরানা।

আলবেনিয়া:
- আলবেনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি রাষ্ট্র।
- আলেবেনীয় ভাষার দেশটির নাম 'ঈগলদের দেশ'।
- দেশটির রাজধানী ও বৃহত্তম নগরী: তিরানা।
- মুদ্রা: লেক।

অন্যদিকে,
- হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট।
- প্রাগ হলো চেকোস্লোভাকিয়ার রাজধানী। 
- গ্রিসের রাজধানী এথেন্স।

উৎস: Britannica.
৬,৩৬৮.
মায়ানমারের রাজধানীর নাম কী?
  1. সাগাইং
  2. নাইপিদো
  3. ইয়াঙ্গুন
  4. সারায়েভো
ব্যাখ্যা
মায়ানমার:
- অফিসিয়ালি রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার।
- দেশটি ৭টি অঞ্চলে (তাইং), ৭টি রাজ্য (পাইন) এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত।
- দেশটির আয়তন ৬৭৬,৫৭৮ বর্গ কিমি।
- আয়তনের সাথে মায়ানমার এশিয়া মহাদেশের ১০তম বৃহত্তম দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ।
- দেশটির রাজিধানী নাইপিদো।
- দক্ষিণ মায়ানমারে অবস্থিত ইয়াঙ্গুন (রেঙ্গুন) মায়ানমারের বৃহত্তম শহর।
- মুদ্রার নাম কিয়াট।

তথ্যসূত্র - Worldatlas.com
৬,৩৬৯.
প্রাচীন গ্রিসে একক সাম্রাজ্যের পরিবর্তে কি গড়ে উঠেছিল?
  1. প্রজাতন্ত্র
  2. দ্বীপ রাষ্ট্র
  3. গণরাজ্য
  4. নগর রাষ্ট্র
ব্যাখ্যা

গ্রীক সভ্যতা (Greek Civilization):
- গ্রিসের প্রধান সভ্যতাটি মূলত এজিয়ান সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে একে 'এজিয়ান সভ্যতা'ও বলা হয়।
- এর দুটি প্রধান ধারা ছিল মিনোয়ান (ক্রিট দ্বীপ) এবং মাইসিনীয় (মূল ভূখণ্ড)।
• হোমারের মহাকাব্য: বিখ্যাত  কবি হোমারের 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্য দুটিতে এই প্রাচীন গ্রীক বীরত্ব, ট্রোজান যুদ্ধ এবং সভ্যতার কাহিনী বর্ণিত আছে।
• নগর রাষ্ট্র (City States): গ্রিস অসংখ্য পাহাড় ও উপত্যকায় বিভক্ত থাকায় সেখানে কোনো একক সাম্রাজ্যের পরিবর্তে ছোট ছোট 'নগর রাষ্ট্র' বা 'পলিস' গড়ে উঠেছিল।
- এথেন্স ও স্পার্টা ছিল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বী।

• এথেন্সকে বিশ্বের 'গণতন্ত্রের সূতিকাগার' বলা হয়।
- এথেন্সের বিপরীতে স্পার্টা ছিল একটি কঠোর সামরিক রাষ্ট্র। তাদের শিক্ষা ও জীবনযাত্রার মূল লক্ষ্যই ছিল দক্ষ সৈনিক তৈরি করা।
- গ্রীকরা স্থাপত্যে অসামান্য দক্ষতা দেখিয়েছিল। এথেন্সের অ্যাক্রোপলিসে অবস্থিত 'পার্থেনন' মন্দিরটি তাদের স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন।

এছাড়াও,
• গ্রীকরা আধুনিক দর্শনের ভিত্তি স্থাপন করে। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের দর্শন আজও বিশ্বজুড়ে পঠিত। এছাড়া পীথাগোরাস (গণিত) এবং হিপোক্রেটিসকে (চিকিৎসা বিজ্ঞান) তাদের শ্রেষ্ঠ অবদানের জন্য স্মরণ করা হয়।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে অলিম্পিয়া নামক স্থানে দেবতাদের রাজা 'জিউস'-এর সম্মানে প্রথম অলিম্পিক গেমস শুরু হয়।
- গ্রীকরা বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল। প্রধান দেবতাদের মধ্যে ছিলেন জিউস (আকাশ ও বিদ্যুৎ), অ্যাপোলো (সূর্য), অ্যাথেনা (প্রজ্ঞা) এবং পসাইডন (সমুদ্র)।

উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত ‍বিশ্ববিদ্যালয়।

৬,৩৭০.
কোন দেশকে রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়?
  1. যুক্তরাজ্য
  2. ইতালি
  3. ফ্রান্স
  4. মিশর
ব্যাখ্যা
রেনেসাঁস:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ মধ্যযুগের জ্ঞান-বিজ্ঞান, বিশ্বাস সব কিছুই আবর্তিত হতো প্রচলিত ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে।
- ইউরোপে চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে ক্রমেই এই অবস্থার পরিবর্তন ঘটে।
- সাধারণ মানুষ যুক্তিতর্ক দ্বারা সবকিছুকে গ্রহণ বা বর্জন করতে উৎসাহী হয়ে ওঠে।
- রেনেসাঁস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া।
- এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে।

⇒ মূলত ত্রয়োদশ শতাব্দীর শেষাংশে ইতালিতে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) World History Encyclopedia.
৬,৩৭১.
কোন সভ্যতার ইতিহাসে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়?
  1. পারস্য সভ্যতা
  2. ব্যাবিলনীয় সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. ক্যালডীয় সভ্যতা
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:
- সিরিয়ার মরুভূমি অঞ্চলে আমোরাইট নামক এক জাতি বসবাস করত।
- এরা এক সময় মেসোপটেমিয়ায় এসে নগর সভ্যতা গড়ে তোলে।
- এদের এই সভ্যতাকে বলে ব্যাবিলনীয় সভ্যতা।
- এ সভ্যতার পত্তন হয় খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে।
- আমোরাইট নেতা হাম্মুরাবী ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা।
- তাদের বড় অবদান হলো পৃথিবীতে তারাই প্রথম লিখিত আইন প্রণয়ন করে।

উল্লেখ্য,
- পৃথিবীর সবচেয়ে পুরনো মানচিত্রটি ব্যাবিলনের।
- এর নাম ইন্ডিগো মুন্ডি।
- এটি পাওয়া যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০ সালে।
- মানচিত্রটি ছিল একটি পোড়ামাটির ফলক।
- ৫ ইঞ্চি পাথরের ট্যাবলেটটি ব্যাবিলনের চারপাশে কেন্দ্র করে বিস্তৃত আয়তক্ষেত্র যা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত এবং উপর থেকে নীচ পর্যন্ত আঁকাবাঁকা রেখা দ্বারা চিত্রিত হয়েছে।

অন্যদিকে,
- প্রথম পৃথিবীর মানচিত্র আঁকার চেষ্টা করেন অ্যানাঙ্গিম্যান্ডার।
- খ্রিস্টের মৃত্যুর ১৫০ বছর পরে গ্রীক-মিশরীয় জ্যোতির্বিদ টলেমী একটি আট-খণ্ডের পাঠ্যপুস্তক "জিওগ্রাফিয়া" প্রকাশ করেন যা প্রথম গাণিতিক নীতিগুলি ব্যবহার করে মানচিত্র গঠন করে।

উৎস: i) History.com
         ii) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৩৭২.
পশ্চিম সাহারা বর্তমানে (২০২১) কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
  1. আলজেরিয়া
  2. মরক্কো
  3. মৌরিতানিয়া
  4. সুদান
ব্যাখ্যা
- পশ্চিম সাহারা আফ্রিকার উত্তর-পশ্চিমে উপকূলে অবস্থিত একটি অঞ্চল।
- এটি ১৮৮৪ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্পেনের উপনিবেশ ছিলো। স্পেন পশ্চিম সাহারা ছেড়ে চলে যাওয়ার পর মরক্কো অঞ্চলটির উপর নিজেদের সার্বভৌমত্ব ঘোষণা করে।
- কিন্তু ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়া সাহাওয়িদের স্বাধীনতাকামী সংগঠন পলিসারিও ফ্রন্ট ১৯৭৬ সালে ‘সাহারাওয়ি আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক’ নামে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়। এতে করে মরক্কোর সাথে পলিসারিও ফ্রন্টের সংঘর্ষ বাঁধে।
- জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৯১ সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং গণভোট আয়োজনের কথা বলা হয়।
- কিন্তু সম্প্রতি ইসরাইলকে স্বীকৃতি দানের বিনিময়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটির উপর মরক্কো সার্বভৌমত্বের দাবিকে সমর্থন প্রদান করে। এতে করে পশ্চিম সাহারায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
- পশ্চিম সাহারা আফ্রিকান ইউনিয়নের সদস্য।
- পলিসারিও ফ্রন্টকে আলজেরিয়া সরকার সহায়তা করে আসছে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৬,৩৭৩.
গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন?
  1. সোফোক্লিস
  2. এসকাইলাস
  3. থুকিডাইডেস
  4. হেরোডটাস
ব্যাখ্যা
সাহিত্য:
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানবসমাজে মূল্যবান সম্পদ।
- হোমারের 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্য তার অপূর্ব নিদর্শন।
- সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়।
- বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল।
- এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়।
- তাঁর রচিত নাটকের নাম 'প্রমিথিউস বাউন্ড'।
- গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস।
- তিনি একশটিরও বেশি নাটক রচনা করেন।
- ইতিহাস রচনায়ও গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছিল।
- হেরোডটাস ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন।
- হেরোডটাস রচিত ইতিহাস-সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে।
- থুকিডাইডেস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক।
- তাঁর বইটির শিরোনাম ছিল 'দ্য পেলোপনেসিয়ান ওয়র'।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৬,৩৭৪.
দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয় -
  1. ক) ১৯৯০ সালের ১৬ মে
  2. খ) ১৯৮৯ সালের ৯ নভেম্বর
  3. গ) ১৯৯০ সালের ৩ অক্টোবর
  4. ঘ) ১৯৯১ সালের ১ জানুয়ারি
ব্যাখ্যা
জার্মান একত্রীকরণ:
- ১৯৪৯ সালের ৭ অক্টোবর জন্ম পূর্ব জার্মানির।
- আর ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিন দেয়াল তৈরি করে কৃত্রিমভাবে জার্মা-নিকে বিভক্ত করে রাখা হয়েছিল।
- ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন দেয়ালের পতন হয়। জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়। 
- দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯০ সালের ১৬ মে
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় এবং দুই জার্মানি একত্রিত হয়।

• আর ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- দুই জার্মানির একত্রীকরণ ছিল বিংশ শতাব্দীর একটি উল্লেখযোগ্য ঘটনা।
- স্নায়ুযুদ্ধকালীন সময় বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছিল।
- একভাগে ছিল মুক্ত ও গণতান্ত্রিক বিশ্ব, অন্যদিকে ছিল সমাজতান্ত্রিক দেশসমূহ।
- এই বিভক্তিই জার্মানিকে বিভক্ত করে রেখেছিল।
- পশ্চিম জার্মানিতে গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হয়েছিল।
- আর পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৬,৩৭৫.
''ফেয়ারওয়েল টু আর্মস'' -এর লেখক কে?
  1. ক) চার্লস ডিকেন্স
  2. খ) শেক্সপীয়র
  3. গ) আরনেস্ট হেমিংওয়ে
  4. ঘ) টলস্টয়
ব্যাখ্যা

• Ernest Hemingway is a famous American Novelist.
• He got the Nobel prize in 1954 for his famous novel 'The Old Man and the Sea'.
• His other famous novels:
- A Farewell to Arms (First written),
- The Old Man and the Sea,
- For Whom the Bell Tolls,
- The Sun also Rises,
- The Dangerous Summer,
- True at First Light,
- The Torrents of Spring etc.
Source: Encyclopedia of Britannica.

৬,৩৭৬.
ইস্তানবুলের পূর্ব নাম-
  1. ক) আংকারা
  2. খ) ইজমির
  3. গ) কনস্ট্যান্টিনোপল
  4. ঘ) আদানা
ব্যাখ্যা
- ইস্তাম্বুল শহরের পূর্বনাম কনস্টান্টিনোপল। শুরুতে এর নাম ছিলো বাইজান্টিয়াম। রোমান সম্রাট কনস্টানটাইন এখানে রোমান সাম্রাজ্যের রাজধানী স্থাপন করার পর এর নামকরণ করেন কনস্টান্টিনোপল।
- ১৪৫৩ সালে ওসমানীয় সুলতান দ্বিতীয় মেহমুদ কনস্টান্টিনোপল অধিকার করেন। ১৯৩০ সালে অফিশিয়ালভাবে এর নামকরণ করা হয় ইস্তাম্বুল। এটিকে ইউরেশিয়ান শহর বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডটকম।
৬,৩৭৭.
কোনটি পলিনেশিয়া অঞ্চলের দেশ?
  1. নাউরু
  2. ফিজি
  3. টুভ্যালু
  4. কিরিবাতি
ব্যাখ্যা

 - টুভ্যালু পলিনেশিয়া অঞ্চলের দেশ।

• মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়া

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।

৬,৩৭৮.
ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন ঐতিহাসিক যুদ্ধের সাথে জড়িত? 
  1. স্প্যানিশ গৃহযুদ্ধ
  2. আমেরিকার গৃহযুদ্ধ
  3. ক্রিমিয়ার যুদ্ধ
  4. প্রথম বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

- ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত।

• ক্রিমিয়ার যুদ্ধ:

- ১৮৫৩ সাল থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ক্রিমিয়ার যুদ্ধ চলে।
- রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলে তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়ার।
- ১৮৫৩ সালে ইউরোপের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালালে এ যুদ্ধের সূচনা হয়।
- রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রিত দারদানেলিস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষার অজুহাত তুলে এই যুদ্ধ শুরু করে।
- প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর ১৮৫৬ সালে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
- এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়।
- যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।
- এই যুদ্ধে অপ্রতুল চিকিৎসাসেবা ও সৈন্যদের দুরবস্থার মধ্যে সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- তিনি তাদের জন্য যথাযথ হাসপাতাল গড়ে তোলেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৬,৩৭৯.
বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র নয় কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র ৫টি। দেশগুলো হলো - 
- বাংলাদেশ, 
- ভারত, 
- মিয়ানমার,
- শ্রীলঙ্কা, 
- ইন্দোনেশিয়া

কৃষ্ণসাগর তীরবর্তী দেশসমূহ হলো - 
- ইউক্রেন
- তুরস্ক
- রাশিয়া
- রোমানিয়া
- জর্জিয়া ও
- বুলগেরিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
৬,৩৮০.
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল -
  1. ক) কমিউনিস্ট পার্টি
  2. খ) ন্যাশনাল ফ্রন্ট
  3. গ) ন্যাশনাল ইউনাইটেড
  4. ঘ) ইউনাইটেড রাশিয়া
ব্যাখ্যা
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া
- রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
- রাশিয়া সরকারের আইনসভা স্টেট দুমা'র ৪৫০ আসনের মধ্যে ২৩৮টি আসন এ দলের দখলে রয়েছে।
- যা শতাংশের আকারে দাড়ায় ৫২.৮৯

উৎস: রয়টার্স
৬,৩৮১.
বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. কানাডা
  4. সুইডেন
ব্যাখ্যা

• বিশ্বের প্রথম এইডস টিকা:

- ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস-এর প্রতিরোধে টিকা তৈরি করছে রাশিয়া।
- যদি এই প্রকল্প সফল হয়, তবে এটি হবে বিশ্বে এইডসের প্রথম কার্যকর টিকা।
- রাশিয়ার চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা সংস্থা গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এই টিকা তৈরির কাজ শুরু করেছে।
- সবকিছু ঠিকঠাক চললে আগামী দুই বছরের মধ্যেই এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য,
রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠান।
- করোনার প্রথম টিকা আবিষ্কার করেছিল গামালিয়া সেন্টার।
- স্পুটনিক ৫ নামের সেই টিকার করোনা প্রতিরোধী সক্ষমতা ছিল ৯৭শতাংশেরও বেশি।
- বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় এ টিকা ব্যবহার করা হয়েছে।

উৎস: পত্রিকা প্রতিবেদন। 

৬,৩৮২.
'The Social Contract' গ্রন্থটির রচয়িতা কে?
  1. বার্ট্রান্ড রাসেল
  2. জ্যা জ্যাক রুঁশো
  3. ম্যাকিয়াভেলি
  4. টমাস হবস
ব্যাখ্যা
- ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর সবচেয়ে বিখ্যাত বই - The Social Contract.
- তার আরো কয়েকটি উল্লেখযোগ্য বই - Emile, Or Treatise on Education , The Cunning Man , Confessions.
- ম্যাকিয়াভেলি লেখা বিখ্যাত গ্রন্থের নাম- The Prince.
- টমাস হবসের গ্রন্থের নাম- Leviathan.
- বার্ট্রান্ড রাসেলের বিখ্যাত গ্রন্থের নাম Power: A New Social Analysis.

তথ্যসূত্র- ব্রিটানিকা।
৬,৩৮৩.
In what year was the PLO founded?
  1. ক) 1960
  2. খ) 1964
  3. গ) 1970
  4. ঘ) 1980
ব্যাখ্যা
- Palestine Liberation Organization (PLO)- রাজনৈতিক সংগঠন যা বিশ্বের ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করার দাবি করে.
- সেই আরবরা এবং তাদের বংশধররা, যারা ইসরায়েল রাষ্ট্র তৈরির আগে বাধ্যতামূলক ফিলিস্তিনে বসবাস করত।
- ১৯৬৪ সালে গঠিত হয়েছিল বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর নেতৃত্বকে কেন্দ্রীভূত করার জন্য যেগুলি আগে গোপন প্রতিরোধ আন্দোলন হিসাবে কাজ করেছিল।
- এটি ১৯৬৭ সালের জুনের ছয় দিনের যুদ্ধের পরেই প্রাধান্য পায় এবং ১৯৯০ -এর দশকে সেই দেশের সাথে শান্তি আলোচনায় প্রবেশের আগে ১৯৬০,৭০ এবং ৮০ এর দশকে ইসরায়েলের বিরুদ্ধে একটি দীর্ঘ গেরিলা যুদ্ধে জড়িত ছিল।

উৎস: ব্রিটানিকা।
৬,৩৮৪.
‘জ্যাকোবিন ক্লাব’ কোন বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল? 
  1. ফরাসি বিপ্লব
  2. আমেরিকান বিপ্লব
  3. রুশ বিপ্লব
  4. কমিউনিস্ট বিপ্লব
ব্যাখ্যা

• জ্যাকোবিন ক্লাব:
- জ্যাকোবিন ক্লাব ফরাসি বিপ্লবের সবচেয়ে পরিচিত রাজনৈতিক গোষ্ঠী ছিল। 
- তারা চরম সমতার পক্ষে ছিলেন এবং অনেক সময় কঠোর ও সহিংস পদক্ষেপ নিতেন। 
- ১৭৯৩ থেকে ১৭৯৪ সালের মধ্যে তারা বিপ্লবের সরকার চালিয়েছিল।

- ক্লাবটি প্রথম শুরু হয়েছিল ভার্সাইলে, যেখানে বিভিন্ন এলাকার প্রতিনিধি মিলিত হয়ে বিপ্লবের পরিকল্পনা করতেন। 
- পরবর্তীতে প্যারিসে এসে নাম হয় 'Society of the Friends of the Constitution', কিন্তু সবাই এটিকে 'জ্যাকোবিন ক্লাব' বলেই ডাকে। 
- এর নামকরণ করা হয়েছিল Jacobin Convent (একটি ডোমিনিকান মঠ) থেকে, যেখানে সদস্যরা প্রথম সভা করেছিল।
- ক্লাবের উদ্দেশ্য ছিল বিপ্লবের অর্জন রক্ষা করা এবং বিপরীতদের প্রতিহত করা।
- Maximilien Robespierre ছিলেন এর অন্যতম প্রধান নেতা। 

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৬,৩৮৫.
ওয়ারশ প্যাক্ট - এর সদস্য ছিলো কয়টি দেশ?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা
Warsaw Pact, formally Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance, (May 14, 1955–July 1, 1991) treaty establishing a mutual-defense organization (Warsaw Treaty Organization) composed originally of the Soviet Union and Albania, Bulgaria, Czechoslovakia, East Germany, Hungary, Poland, and Romania. (Albania withdrew in 1968, and East Germany did so in 1990.) The treaty (which was renewed on April 26, 1985) provided for a unified military command and for the maintenance of Soviet military units on the territories of the other participating states.
Source: britannica.com
৬,৩৮৬.
অরেঞ্জ বিপ্লব কোথায় হয়েছিল?
  1. কিয়েভ
  2. মস্কো
  3. তেহরান
  4. প্যারিস
ব্যাখ্যা
"অরেঞ্জ বিপ্লব":
- অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয় ইউক্রেনে।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত হয়।
- এটি ছিল ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- ইউক্রেনের রাজধানী কিয়েভে ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।

⇒ অপরদিকে,
- আরব বসন্ত সূচনা হয় তিউনেসিয়ায়।
- বলশেভিক বিপ্লব হয় রাশিয়ায়।
- অক্টোবর বিপ্লব হয় রাশিয়ায়।
- ইসলামিক বিপ্লব হয় ইরানে।
- ভেলভেট বিপ্লব হয় চেকোস্লোভাকিয়া।

উৎস: Britannica.
৬,৩৮৭.
মাউন্ট এভারেস্ট পর্বতের উচ্চতা কত?
  1. ৮,৭৪৮.৮৪ মিটার
  2. ৮,৭৪৮.৮৪ ফুট
  3. ২৯,০৩২ মিটার
  4. ২৯,০৩২ ফুট
ব্যাখ্যা
এভারেস্ট পর্বত

• মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত।
• এটি দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায় অবস্থিত পর্বত যা চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত।
• তিব্বত এবং নেপালের সীমান্তে উত্থিত, লক্ষ লক্ষ বছর আগে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে একটি টেকটোনিক সংঘর্ষ থেকে মাউন্ট এভারেস্ট তৈরি হয়েছিল।
• মাউন্ট এভারেস্ট হিমালয়ের মাঝের অংশে অবস্থিত।
• এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩২ ফুট।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৬,৩৮৮.
আর্যদের আদি নিবাস ছিলো কোথায়?
  1. ক) তিব্বত মালভূমি
  2. খ) ইউরাল পর্বতের দক্ষিণে
  3. গ) ইন্দোচীন
  4. ঘ) দক্ষিণ ভারত
ব্যাখ্যা
আর্যদের আদি নিবাস ছিলো ইউরাল পর্বতমালার দক্ষিণে বর্তমান ইরান ও কিরগিজস্থানে।
সেখান থেকে খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার অব্দে আর্যরা পশ্চিম প্রদেশ দিয়ে ভারতে আগমন করে।
প্রথম তারা সিন্ধু তীরে বসতি স্থাপন করে। পরবর্তীতে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। বাংলায় আর্যদের আগমন শুরু হয় খ্রিস্টপূর্ব এক হাজার অব্দ থেকে।
(সূত্র: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা)
৬,৩৮৯.
স্ক্যান্ডিনেভিয়া বলতে ইউরোপের কোন অংশকে বুঝানো হয়?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।

⇒ তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

অন্যদিকে,
⇒ নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
- স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
- যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

উল্লেখ্য,
- তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাতলা জনবহুল উত্তর অঞ্চল, মৎস্য সম্পদের একটি আপেক্ষিক সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ স্তরের সাক্ষরতা।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৬,৩৯০.
‘কোহিমা’ ভারতের কোন রাজ্যের রাজধানী?
  1. ক) ত্রিপুরা
  2. খ) নাগাল্যান্ড
  3. গ) মিজোরাম
  4. ঘ) মেঘালয়
ব্যাখ্যা
ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানীঃ
১. আসাম -- দিসপুর
২. মিজোরাম -- আইজল
৩. অরুনাচল -- ইটানগর
৪. মেঘালয় -- শীলং
৫. ত্রিপুরা -- আগরতলা
৬. মণিপুর -- ইম্ফল এবং
৭. নাগাল্যান্ড -- কোহিমা
উৎসঃ Live MCQ Content (upcoming)
৬,৩৯১.
বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা AFP কোন দেশভিত্তিক? 
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র 
  3. ফ্রান্স 
  4. রাশিয়া
ব্যাখ্যা

AFP:
- AFP-এর পূর্ণরূপ: Agence France Presse.
- বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা।
- ১৮৩৫ সালে চার্লস লুইস হ্যাবাস AFP প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। 

​উৎস: AFP ওয়েবসাইট।

৬,৩৯২.
‘রেডিও বেগম’ কোন দেশভিত্তিক রেডিও স্টেশন?
  1. ইরান
  2. ফিলিস্তিন
  3. আফগানিস্তান
  4. পাকিস্তান
ব্যাখ্যা
‘রেডিও বেগম’:
- রেডিও বেগম হল একটি আফগান রেডিও স্টেশন।
- ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করে নারীদের রেডিও স্টেশন ‘রেডিও বেগম’।
- আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রযোজনা করেন।
- ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে এর সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান সরকার।  
- সম্প্রতি, স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
৬,৩৯৩.
সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯১৭ সালে
  2. খ) ১৯১৮ সালে
  3. গ) ১৯১৯ সালে
  4. ঘ) ১৯২২ সালে
ব্যাখ্যা
১৯২২ সালের ৩০ ডিসেম্বর ভ্লাদিমির ইলিচ লেনিনের নেত্বত্বে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
এর পুরো নাম হলো The Union of Soviet Socialist Republics.
রাশিয়া, ইউক্রেন, বেলারুশ এবং ট্রান্স ককেশাস অঞ্চলের সমন্বয়ে এটি গঠিত হয়। পরবর্তীতে এতে অন্যান্য অঞ্চল যুক্ত হয়। এর আয়তন ছিলো প্রায় ২.২৪ কোটি বর্গ কিলোমিটার।
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের পদত্যাগের মাধ্যমে এর আনুষ্ঠানিক বিলু্প্তি ঘটে।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
(সূত্র: ব্রিটানিকা)
৬,৩৯৪.
কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) মালদ্বীপ
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি। সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (সর্বশেষ সদস্য)।
সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র ৩টি‌। যথা- নেপাল, আফগানিস্তান ও ভুটান।
সার্কের সবচেয়ে বড় রাষ্ট্র ভারত এবং ছোট রাষ্ট্র মালদ্বীপ।

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার হার সবচেয়ে বেশি মালদ্বীপে এবং সবচেয়ে কম আফগানিস্তানের।
মাথাপিছু আয় সবচেয়ে বেশি মালদ্বীপের এবং সবচেয়ে কম আফগানিস্তানের।
উৎসঃ সার্কের ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।

৬,৩৯৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের 'Bill of Rights' কবে গৃহীত হয়?
  1. ১৭৬৪ সালে
  2. ১৭৮৩ সালে
  3. ১৭৯১ সালে
  4. ১৭৯৯ সালে
ব্যাখ্যা
বিল অব রাইটস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ১০ টি সংশোধনীকে 'Bill of Rights' বা অধিকারের বিল বলে অভিহিত করা হয়।
- এই সংশোধনীগুলি ১৭৯১ সালে গৃহীত হয় এবং মার্কিন নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় সহায়ক ছিল।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর ১৭৮৭ সালে ফিলাডেলফিয়ায় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে মার্কিন সংবিধান রচিত হয়।
- কিন্তু এই সংবিধানে নাগরিকদের অধিকারগুলোর কোন নির্দিষ্ট উল্লেখ ছিল না।
- ১৭৮৯ সালে, জেমস মাদিসন নামে একজন মার্কিন রাজনৈতিক নেতা এবং সংবিধান প্রণেতা, মার্কিন কংগ্রেসে ১২টি সংশোধনী প্রস্তাব করেন, যা নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে চেয়েছিল।
- তিনি পরবর্তীতে একে বিল অব রাইটস নামে পরিচিত করেন।
- মাদিসনের প্রস্তাবিত কিছু সংশোধনী সরাসরি অনুমোদিত হয়েছিল, এবং কিছু সংশোধনী পরিবর্তন ও সংযোজন করা হয়।
- সর্বশেষ, ১৭৯১ সালে ১০টি সংশোধনী মার্কিন সংবিধানে সংযুক্ত করা হয় এবং এগুলি বিল অব রাইটস হিসেবে পরিচিত হয়।

উৎস: Britannica.
৬,৩৯৬.
নেপালের পার্লামেন্টে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় কত সালে?
  1. ২০০৬ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৯ সালে
ব্যাখ্যা

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।

⇒ ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের ১ম রাজা ছিলেন পৃথ্বী নারায়ণ শাহ।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।

⇒ ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

উৎস: Britannica.

৬,৩৯৭.
পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
  1. কলোরাডো মালভূমি
  2. তারিম মালভূমি
  3. পামীর মালভূমি
  4. তিব্বত মালভূমি
ব্যাখ্যা

তিব্বত মালভূমি:
- পৃথিবীর উচ্চতম মালভূমি তিব্বত মালভূমি।
- সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। মালভূমি প্রায়ই পর্বতবেষ্টিত হয়।
- পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বতীয় মালভূমি।
- এটি মধ্য এশিয়া ও পূর্ব এশিয়ার একটি বিশাল উচ্চভূমি।
- তিব্বতীয় মালভূমির আয়তন প্রায় ২,৫০০,০০০ বর্গকিলোমিটার (৯৬৫,০০০ বর্গমাইল)। 
- এটি সমুদ্রতল থেকে ১৩,০০০ - ১৫,০০০ ফুট (৪,০০০ - ৫,০০০ মিটার) উঁচু।

⇒ তিব্বত মালভূমির উত্তরে রয়েছে ‘কুনলুন’ পর্বত এবং দক্ষিণে হিমালয়; পশ্চিমে কারাকোরাম পর্বতমালা; পূর্বে হেংতুয়ান পর্বতমালা।
- এখানে আরও রয়েছে গাংদেস পর্বতমালা - নাইনকেন তাংগুলা পর্বতমালা এবং এর শাখা।

উৎস: i) Britannica
ii) World atlas.

৬,৩৯৮.
আরব বসন্ত কোন দেশে শুরু হয়-
  1. মিশর
  2. ইয়েমেন
  3. তিউনেশিয়া
  4. লিবিয়া
ব্যাখ্যা

আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা আর রবিউল আরাবি নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওটে।
- এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশেই দীর্ঘকাল ধরে শাসনকারী স্বৈরশাসকরা ক্ষমতা থেকে উৎখাত হন
- এতে মূলত সামাজিক মাধ্যমে আন্দোলনগুলোর প্রসার এবং আঞ্চলিক মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

⇒ আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।
- পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়।
- এক হিসাবে বলা হয় আরব বসন্তের ফলে মাত্র পৌনে দুই বছরে লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনের মোট ক্ষতি হয়েছে দুই হাজার ৫৬ কোটি ডলার।

উৎস: Britannica.

৬,৩৯৯.
গৌরবময় বিচ্ছিন্নতার (Splendid Isolation) নীতি গ্রহণ করেছিলো কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ১৯ শতকের শেষের দিকে যুক্তরাজ্য গৌরবময় বিচ্ছিন্নতা (Splendid Isolation) নামক এক বিশেষ পররাষ্ট্রনীতি গ্রহন করে।
- গৌরবময় বিচ্ছিন্নতার (Splendid Isolation) অর্থ হলো কোনো দেশের সাথে স্থায়ীভাবে জোট করা থেকে বিরত থাকা। 
- ১৮৭৯-১৯৮২ সাল পর্যন্ত অস্ট্রিয়া, জার্মানি ও ইতালি এর মধ্যকার চুক্তি সম্পদিত হয় যা  মৈত্রীবন্ধন ত্রিশক্তি চুক্তি ((Triple Alliance) নামে পরিচিত। 
- ইউরোপীয় রাজনীতির এই নতুন মেরুকরণের সময়টাতে ব্রিটেন গৌরবময় বিচ্ছিন্নতার (Splendid Isolation) নীতি অনুসরণ করছিল।
 
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস-২, এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬,৪০০.
শেনজেনভুক্ত দেশের সংখ্যা কত? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি।
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জানুয়ারি, ২০২৬)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।