ব্যাখ্যা
• গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল:
- আফিম উৎপাদনের প্রধান দুটি অবৈধ ক্ষেত্র হলো:
- গোল্ডেন ক্রিসেন্ট এবং
- গোল্ডেন ট্রায়াঙ্গেল।
• গোল্ডেন ক্রিসেন্ট:
- গোল্ডেন ক্রিসেন্ট হলো মধ্য, দক্ষিণ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে অবস্থিত অঞ্চল।
- এই অঞ্চল আফগানিস্তান ও পাকিস্তানের পার্বত্য এলাকা জুড়ে বিস্তৃত এবং পূর্বে ইরান পর্যন্ত পৌঁছায়।
- পৃথিবীতে সবচেয়ে বেশি আফিম উৎপন্ন হয় আফগানিস্তানে।
- আফগানিস্তান বিশ্বের অবৈধ হেরোইনের প্রায় ৯০% বা তারও বেশি সরবরাহ করে।
- আফগানিস্তানের পরে মিয়ানমার দ্বিতীয় বৃহত্তম উৎপাদক হিসেবে পরিচিত।
-মিয়ানমার বিশ্বের প্রায় ২৫% আফিম উৎপাদন করে।
অন্যদিকে,
• গোল্ডেন ট্রায়াঙ্গেল:
- গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বড় পার্বত্য অঞ্চল।
- এই অঞ্চল মায়ানমার, থাইল্যান্ড এবং লাওসের সীমান্ত জুড়ে বিস্তার লাভ করেছে।
- এবং মেকং ও রুয়াক নদীর মিলনস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
- এটি মূলত আফিম ও অন্যান্য মাদকদ্রব্য চোরাচালানের জন্য বিখ্যাত।