বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৫৫ / ৯৩ · ৫,৪০১৫,৫০০ / ৯,৩৩৪

৫,৪০১.
পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে প্রবেশের জন্য কোন পরীক্ষাটি নেওয়া হয়?
  1. PSC
  2. PAS
  3. CSS
  4. PCS
ব্যাখ্যা
পাকিস্তানের সিভিল সার্ভিস: 
- পাকিস্তানের সিভিল সার্ভিস হলো দেশটির প্রশাসনিক কাঠামোর কেন্দ্রীয় স্তম্ভ, শাসন কার্য পরিচালনা, 
- এটি মূলত British Indian ICS-এর উত্তরসূরি।
- গঠিত: ১৯৪৭ সালে, স্বাধীনতার পর।
- পূর্বসূরি: ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS)
- নিয়ন্ত্রণকারী সংস্থা: FPSC (Federal Public Service Commission).
- নিয়োগ পরীক্ষার নাম: CSS (Central Superior Services).

উৎস: Government of Pakistan.
 
৫,৪০২.
কোন সালকে ভিত্তি ধরে হিজরী সাল গণনা শুরু হয়?
  1. ৬২৪ খ্রি.
  2. ৬২৮ খ্রি.
  3. ৬২২ খ্রি.
  4. ৬৩২ খ্রি.
ব্যাখ্যা
হিজরি সন:

- হিজরি সন গণনা শুরু হয় ৬২২ খ্রিস্টাব্দ থেকে।
- মহানবী (সা.) আল্লাহ তায়ালার ঘোষণা পাওয়ার পর ৬২২ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর মোতাবেক ২৭ সফর মক্কা মুকাররামা থেকে মদিনার উদ্দেশে হিজরত করেন।
- ২৩ সেপ্টেম্বর, ৬২২ খ্রিস্টাব্দ মোতাবেক ৮ রবিউল আওয়াল কোথায় পৌঁছেন।
- ২৭ সেপ্টেম্বর, ৬২২ খ্রিস্টাব্দ মোতাবেক ১২ রবিউল আওয়াল মদিনা মুনাওয়ারায় পৌঁছেন মহানবী
(সা.)।
- এ হিজরতেরই স্মৃতিবহন করে আসছে আমাদের হিজরি সন।

তথ্যসূত্র - Jagonews24, ২৩ সেপ্টেম্বর, ২০১৭।
৫,৪০৩.
'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' কোন বিপ্লবের ভিত্তি ছিল?
  1. শিল্প বিপ্লব
  2. অক্টোবর বিপ্লব
  3. অরেঞ্জ বিপ্লব
  4. ফরাসি বিপ্লব
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।
- ফরাসি বিপ্লবের সময় শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে।

তথ্যসূত্র - Britannica.com
৫,৪০৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কোন প্রতিষ্ঠান?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ইউনিফেম
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও ১৯৭৭সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এ দেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।
Source: un.org
৫,৪০৫.
কোনটি লাতিন আমেরিকার দেশ?
  1. কানাডা
  2. কলম্বিয়া
  3. কাতার
  4. জাপান
ব্যাখ্যা
কলম্বিয়া লাতিন আমেরিকার দেশ।

ল্যাটিন আমেরিকা:
- ল্যাটিন আমেরিকা সাধারণত মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়াও দক্ষিণ আমেরিকার সমগ্র মহাদেশ নিয়ে গঠিত।
- এখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহে কথা বলে।
- রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়। 
 
উল্লেখ্য,
- ল্যাটিন আমেরিকার দেশগুলি:
• উত্তর ও মধ্য আমেরিকা: বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা।
• দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, ফ্রেঞ্চ গায়ানা ( ফ্রান্স বিভাগ ), গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে, ভেনিজুয়েলা।
• ক্যারিবিয়ান দেশ: কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি।

উৎস: Britannica.
৫,৪০৬.
পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় -
  1. ক) অক্সফোর্ড
  2. খ) আল আজহার
  3. গ) নালন্দা
  4. ঘ) কারুইন
ব্যাখ্যা
নালন্দা বিশ্ববিদ্যালয়
- নালান্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা হয়।
- বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।

অন্যদিকে,
- কারুইন বিশ্ববিদ্যালয় বিশ্বের চালু থাকা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
- এটি মরক্কোর ফেজ শহরে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকাল ৮৫৯ খ্রিস্টাব্দে।

[প্রশ্নে 'বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'নালন্দা বিশ্ববিদ্যালয়' উত্তর হবে এবং 'বর্তমানে চালু থাকা বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'কারুইন বিশ্ববিদ্যালয়' উত্তর হবে।]

সূত্র: বাংলাপিডিয়া এবং Guinness World Records.
৫,৪০৭.
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
  1. মাউন্ট এলব্রুস
  2. বেননেভিস 
  3. মাউন্ট এভারেস্ট 
  4. পুসাক জায়া
ব্যাখ্যা

• ইউরোপ মহাদেশ:
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ।
- ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- ইউরোপ মহাদেশ ৪৪টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।
- এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা (৩,৬৮৭ কিলোমিটার)।
- ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এলব্রুস।

অন্যদিকে -
- এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট।
- আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কিলিমাঞ্জারো।
- উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট ডেনালি।
- দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম অ্যাকাঙ্কাগুয়া।
- ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম পুসাক জায়া।
- এন্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ভিনসন ম্যাসিফ।

তথ্যসূত্র: WorldAtlas.

৫,৪০৮.
কোন দেশ বৃটিশ উপনিবেশ ছিল না?
  1. ক) চীন
  2. খ) নেপাল
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) জাম্বিয়া
ব্যাখ্যা
মালদ্বীপ এবং জাম্বিয়া সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিলো একসময়।
নেপালকে যদিও সরাসরি ব্রিটিশ উপনিবেশ বলা যায় না তবে তারা ব্রিটেনের কাছে Protectorate (আশ্রিত রাজ্য) হিসেবে ছিলো।
কিন্তু চীন কখনো ব্রিটেনের উপনিবেশ ছিলো না।

উৎস: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটিশ এম্পায়ার ওয়েবসাইট। 
৫,৪০৯.
‘The ballot is stronger than bullet’ — উক্তিটি কে করেছেন?
  1. জর্জ ওয়াশিংটন
  2. আব্রাহাম লিংকন 
  3. থমাস জেফারসন
  4. ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
ব্যাখ্যা

​⇒ 'The ballot is stronger than bullet'- বিখ্যাত উক্তিটি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।

আব্রাহাম লিংকন:

- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান পার্টি।
- তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
- আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছরের দাসপ্রথা বিলুপ্ত করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির আধুনিকীকরণে তিনি অসামান্য ভূমিকা পালন করেন।
- তিনি ১৮৬৩ সালে দাসপ্রথার বিলুপ্তি ঘোষণা করেন।
- এটি ছিল দাসপ্রথার বিরুদ্ধে নেওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ।
গণতন্ত্র নিয়ে তাঁর বিখ্যাত উক্তি - '‘Government by the people, for the people, of the people’।


উৎস: History Channel.

৫,৪১০.
যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. আব্রাহাম লিংকন
  2. জর্জ ওয়াশিংটন
  3. জন অ্যাডামস
  4. থমাস জেফারসন
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন (George Washington)।
- জর্জ ওয়াশিংটনকে "Father of His Country" বা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতা হিসেবে গণ্য করা হয়।
- তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি নতুন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং একটি কার্যকরী সরকার গড়ে তোলে।
- কার্যকাল: ৩০ এপ্রিল ১৭৮৯ থেকে ৪ মার্চ ১৭৯৭ পর্যন্ত।
- জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৭৩২, ভার্জিনিয়া।
- মৃত্যু: ১৪ ডিসেম্বর ১৭৯৯।

গুরুত্বপূর্ণ অবদান:
- আমেরিকান রেভলিউশনারি ওয়ারে (১৭৭৫-১৭৮৩) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান কমান্ডার ছিলেন।
- তিনি সংবিধান কার্যকর করার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী একটি কার্যকরী সরকার প্রতিষ্ঠা করেছিলেন।
- তিনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হননি এবং রাজনৈতিক বিভাজন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন।
- দুই মেয়াদের পর স্বেচ্ছায় পদত্যাগ করে রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধ করার নজির স্থাপন করেন।

উৎস: Britannica.
৫,৪১১.
জার্মানিতে প্রোটেস্টানিজমের সূত্রপাত হয় কোন শতকে?
  1. ক) চতুর্দশ শতক
  2. খ) পঞ্চদশ শতক
  3. গ) ষোড়শ শতক
  4. ঘ) সপ্তদশ শতক
ব্যাখ্যা
- প্রোটেস্টানিজম হলো খ্রিস্টান ধর্মের একটি সংস্কার আন্দোলন। ষোড়শ শতকে জার্মান ধর্মযাজক মার্টিন লুথার প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেন। তার এই প্রতিবাদে মাধ্যমে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্টানিজমের সূচনা ঘটে।
- এর অংশ হিসেবে ১৫৪৩-১৫৫৫ সময়ে জার্মানিতে ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়।
- পরবর্তীতে অগসবার্গের সন্ধির মাধ্যমে এই সংঘাত অবসান হয় এবং খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
(সূত্রঃ ইতিহাস : স্নাতক শ্রেণী)
৫,৪১২.
জাপানে সিভিল সার্ভিস কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির বিষয়টি তত্ত্বাবধান করে-
  1. Parliament
  2. Supreme Court
  3. National Personnel Authority
  4. Civil Rights Commission
ব্যাখ্যা
জাপান সিভিল সার্ভিস:
- জাপানের সিভিল সার্ভিস সাধারণত দুটি স্তরে বিভক্ত:
• National Civil Service. 
- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় কাজ করে
• Local Civil Service. 
- প্রিফেকচার (জেলা) ও পৌরসভা পর্যায়ে নিয়োজিত।
 - প্রধান নিয়ন্ত্রণ সংস্থা: National Personnel Authority (NPA). 
- সরকারি কর্মচারীদের নিয়োগ, পরীক্ষা, নীতিমালা নির্ধারণ এবং বেতন কাঠামো নিয়ন্ত্রণ করে। 
• Cabinet Secretariat: 
- উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণ ও সমন্বয় সাধন করে।
 
উৎস: ব্রিটানিকা।
৫,৪১৩.
হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কবে?
  1. ৬ আগষ্ট, ১৯৪৫ সাল
  2. ৯ আগষ্ট, ১৯৪৫ সাল
  3. ১৫ আগষ্ট, ১৯৪৫ সাল
  4. ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সাল
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে শুরু হয় ও ১৯৪৫ সালে সমাপ্তি ঘটে।
- অক্ষশক্তি: জার্মানি, ইতালি, জাপান
- মিত্রশক্তি: ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এবং আংশিকভাবে চীন
- প্রথম বিশ্বযুদ্ধের অসমাপ্ত বিরোধের ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- এটি ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে প্রায় ৪ থেকে ৫ কোটি মানুষ নিহত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের প্রভাব বৃদ্ধি, চীনে কমিউনিস্ট শাসনের উত্থান এবং পশ্চিম ইউরোপের শক্তি হ্রাসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করে।
- ৬ আগস্ট ১৯৪৫: মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমাতে প্রথম পারমাণবিক বোমা ফেলে, যেখানে ৭০,০০০+ মানুষ সঙ্গে সঙ্গে নিহত হয়।
- ৯ আগস্ট ১৯৪৫: নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলা হয়, যা জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করে।
- স্নায়ুযুদ্ধের সূচনা: যুদ্ধ শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা শুরু হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠা: ভবিষ্যতে বিশ্বযুদ্ধ প্রতিরোধের জন্য ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যা বিশ্ব রাজনীতির গতিপথ চিরতরে পরিবর্তন করে দেয়।

উৎস: Britannica.

৫,৪১৪.
'গ্রেট লিপ ফরোয়ার্ড' নীতি কোন দেশের উদ্যোগ ছিল?
  1. জাপান
  2. চীন
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

Great Leap Forward:
- ১৯৫৮ সালে চীনে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করার প্রাক-মুহূর্তে গণচীনের জনক মাও সেতুং একটি নতুন নীতি ঘোষণা করেন।
- এই নীতি 'গ্রেট লিপ ফরোয়ার্ড' নীতি নামে পরিচিত।
- এই নীতির মূল লক্ষ্য ছিল চীনকে একটি কৃষিপ্রধান দেশ থেকে দ্রুত শিল্পায়িত ও আধুনিক অর্থনীতির দেশে রূপান্তর করা।
- মাও সেতুং বিশ্বাস করতেন যে দ্রুত শিল্পায়নের মাধ্যমে চীন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।

উৎস: Britannica.
ii) The Guardian.

৫,৪১৫.
মহাত্মা গান্ধী সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. Indian liberation
  2. Indian Observer
  3. Indian Opinion
  4. Indian Happiness
ব্যাখ্যা
• মাহাত্ম গান্ধী:
- অহিংস আন্দোলনের প্রবক্তা ও ভারত রাষ্ট্রের জনক মহাত্মা গান্ধী।
- তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দ নামক স্থানে জন্ম গ্রহণ করেন।
- মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা এই উপাধিটি রবীন্দ্রনাথ প্রদান করেন।
- ইন্ডিয়ান ওপিনিয়ন ১৯০৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে মহাত্মা গান্ধী এবং এমএইচ নাজার সম্পাদনা করেছিলো। 

উৎস: ব্রিটানিকা ও Gandhi Research Foundation.
৫,৪১৬.
প্রখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর পূর্বনাম ছিল -
  1. জন কনোলি
  2. রবার্ট ব্রাউন
  3. টনি লকউড
  4. ক্যাসিয়াস ক্লে
ব্যাখ্যা
মুহাম্মদ আলী:
- ১৯৪২-এর ১৭ই জানুয়ারি আমেরিকায় কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিলে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আলী।
- তখন তাঁর নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে।
- ১২ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধ শুরু করেন এবং রোমে ১৯৬০ সালের অলিম্পিকে লাইট হেভিওয়েটে স্বর্ণপদক জয় করেন।
- ১৯৬০ সালের অক্টোবর মাসে ১৮ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধকে পেশা হিসাবে নেন।
- ১৯৬৩ সালের জুনে প্রথম পেশাদার সফরে তিনি আসের লন্ডনে।
- তার আগেই তিনি ১৮টি মুষ্টিযুদ্ধে সরাসরি লড়াইয়ে জিতেছেন।
- লন্ডনে আসার আগে তিনি বলেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত মুষ্টিযোদ্ধা হেনরি কুপারকে তিনি পঞ্চম রাউন্ডেই হারাবেন।

⇒ ২২ বছর বয়সে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ানের শিরোপা জেতেন ক্লে।

⇒ সনি লিস্টনকে প্রথমবার হারানোর পর তাঁর ইসলাম ধর্মগ্রহণের ঘোষণা দেন তিনি এবং তিনি নতুন নাম নেন মুহাম্মদ আলী।

⇒ ১৯৮৪ সালে দুরারোগ্য পারকিনসন্স রোগে আক্রান্ত হন বিশ্বখ্যাত এই মুষ্টিযোদ্ধা।

উল্লেখ্য,
- ২০১৬ সালের ৩ জুন, শ্বাসনালীর সংক্রমণে মুহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।

উৎস: BBC.
৫,৪১৭.
আব্বাসীয় খিলাফতের শ্রেষ্ঠ শাসক বলা হয় কাকে?
  1. খলিফা হযরত ওমরা (রা)
  2. খলিফা আবু আল আব্বাস
  3. খলিফা মেহমেদ
  4. খলিফা হারুন অর রশিদ
ব্যাখ্যা
আব্বাসীয় খিলাফত:
- আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা - আবু আল আব্বস ।
- ৭৪৯ খ্রিস্টাব্দে কুফার মসজিদে আবুল আব্বাস খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন। সঠিক উত্তরের পাশে টিক (1) চিহ্ন দিন।
- আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফার নাম-আল-আব্বাস ।
- আবুল আব্বাস তাঁর রাজধানী স্থাপন করেন-বাগদাদ।
- আব্বাসীয় খিলাফতের শ্রেষ্ঠ শাসক বলা হয়-খলিফা হারুন অর রশিদ।

উৎস:  এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪১৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে?
  1. জিল জোনস
  2. কমলা হ্যারিস
  3. নোয়া রিক
  4. ন্যান্সি পেলোসী
ব্যাখ্যা
নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট:

- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।  
- ৫৫ বছর বয়সী এ রাজনীতিকই দেশটির প্রধান দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
- নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার আড়াইশ’ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর।
- কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। 
- কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন (২০১০) এবং দুই বছর দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ০৭ নভেম্বর ২০২০।
৫,৪১৯.
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কোনটি?
  1. ব্লু হাউজ
  2. এলিসি প্রাসাদ
  3. হোয়াইট হল
  4. ক্রেমলিন
ব্যাখ্যা

→ রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। 
- দেশটির মুদ্রার নাম রুবল।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ডুমা।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।

তথ্যসূত্র - Britannica.com

৫,৪২০.
মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা কে?
  1. নেলসন মেন্ডেলা
  2. রবার্ট মুগাবে
  3. মার্টিন লুথার কিং
  4. এফ ডব্লিউ ডি ক্লার্ক
ব্যাখ্যা
মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের একজন অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি ছিলেন একজন বিখ্যাত আফ্রিকান-আমেরিকান নাগরিক ও মানবাধিকার কর্মী। 

মার্টিন লুথার কিং:

- মার্টিন লুথার কিং ছিলেন আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী।
- যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং।
- তিনি বর্ণবৈষম্য বিলোপ, শান্তি ও নাগরিক অধিকারের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করেছিলেন।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের মৌলিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬৩ সালের ২৮ আগস্ট এক বিরাট মিছিলের নেতৃত্ব দেন, যা ‘1963 March on Washington’ নামে পরিচিত।
- মিছিল শেষে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল মঞ্চে তিনি এ ভাষণটি দেন তা ছিল বর্ণবৈষম্যের বিরুদ্ধে।
- তিনি বলেছিলেন, ‘I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character.’
- ভাষণটি সবাই এখন 'I have a dream' শিরোনামে জানে।
- এই ভাষণে উঠে এসেছে নিগ্রোদের প্রতি অত্যাচারের কথা, তাদের বৈষম্যের শিকার হওয়ার কথা।
- মার্টিন লুথারের ওই ভাষণের পর আমেরিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনেক আইন তৈরি হয়।

উৎস: i) Britannica.
ii) BBC.
৫,৪২১.
বেলফোর ঘোষণা মাধ্যমে কোন রাষ্ট্রটি জন্ম হয়?
  1. ফিলিস্তিন
  2. দক্ষিণ সুদান
  3. ভ্যাটিকান সিটি
  4. ইসরায়েল
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা: 
- তারিখ: ২ নভেম্বর, ১৯১৭
- বেলফোর ঘোষণা ছিল ব্রিটিশ সরকারের প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার পক্ষে সমর্থন।
- এটি ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর থেকে লিওনেল ওয়াল্টার রথসচাইল্ড (দ্বিতীয় ব্যারন রথসচাইল্ড), অ্যাংলো-ইহুদি সম্প্রদায়ের এক নেতার কাছে চিঠি আকারে প্রেরিত হয়।
- ঘোষণাটি ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসের প্রতিশ্রুতি দিলেও, এর সুনির্দিষ্ট অর্থ বিতর্কিত।
- এটি সাইকস-পিকট চুক্তি এবং হুসেইন-ম্যাকমোহন পত্রাচারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হয়।
- মূল কপিটি ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
- এ ঘোষণার প্রেক্ষিতে ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্রের জন্ম।

উল্লেখ্য
- এর ফলে  ইহুদিদের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়।
- আরব জাতিগোষ্ঠীর মধ্যে অসন্তোষ ও বিরোধ জন্ম নেয়।
- মধ্যপ্রাচ্যে আরব-ইহুদি সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নেয়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।


৫,৪২২.
গ্রিক ও তার বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে কোন সভ্যতা গড়ে উঠেছিলো?
  1. ক) পারসিক সভ্যতা
  2. খ) হেলেনিস্টিক সভ্যতা
  3. গ) হেলেনিক সভ্যতা
  4. ঘ) ওলমেক সভ্যতা
ব্যাখ্যা
- আলেকজান্ডার কর্তৃক উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া দখলের পর গ্রিক সংস্কৃতি ও স্থানীয় সংস্কৃতির সংমিশ্রণে যে ভিন্ন সভ্যতা বিকশিত হয় তা ‘হেলেনিস্টিক সভ্যতা’ নামে পরিচিত।
- এই সভ্যতার কেন্দ্রভূমি ছিলো প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়া। এজন্যে এই সভ্যতা অনেক ক্ষেত্রে ‘আলেকজান্দ্রিয়া সভ্যতা’ নামেও পরিচিত।
অন্যদিকে,
- হেলেনিক সভ্যতা বিকশিত হয় গ্রিসের মূল ভূখন্ডে।
- ওলমেক সভ্যতা গড়ে উঠেছিলো মেসোআমেরিকা অঞ্চলে।
- পারসিক সভ্যতা গড়ে উঠেছিলো বর্তমান ইরানে।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
৫,৪২৩.
যুক্তরাষ্ট্রের পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে জাহাজ পরিবহণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
  1. কেপ হর্ন
  2. বেরিং প্রণালী
  3. পানামা খাল
  4. হাডসন প্রণালী
ব্যাখ্যা
পানামা খাল:
- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সংযোগকারী কৌশলগত জলপথ
- পানামা খাল একটি লক-টাইপ খাল।
- এটি পানামা প্রজাতন্ত্রের মালিকানাধীন ও পরিচালিত।
- খালটি পানামার সরু ভূমি দিয়ে আটলান্টিক (বিশেষত ক্যারিবিয়ান সাগর) এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।
- খালটি আগস্ট ১৯১৪ সালে সম্পন্ন হয়।
- এটি বিশ্বের দুটি সবচেয়ে কৌশলগত কৃত্রিম জলপথের একটি (অন্যটি সুয়েজ খাল)।
- যুক্তরাষ্ট্রের পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে ভ্রমণকারী জাহাজগুলো কেপ হর্ন ঘুরে আসার পরিবর্তে প্রায় ৮,০০০ নটিক্যাল মাইল (১৫,০০০ কিমি) দূরত্ব কমে।
- উত্তর আমেরিকার একটি উপকূল থেকে দক্ষিণ আমেরিকার বিপরীত পাশে বন্দরগুলোর যাত্রাপথে প্রায় ৩,৫০০ নটিক্যাল মাইল (৬,৫০০ কিমি) দূরত্ব কমে।
- ইউরোপ থেকে পূর্ব এশিয়া বা অস্ট্রেলিয়ার যাত্রাপথে প্রায় ২,০০০ নটিক্যাল মাইল (৩,৭০০ কিমি) দূরত্ব কমে।
- পানামা খাল বিশ্বব্যাপী বাণিজ্য এবং নৌচলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু।

কেপ হর্ন:
- দক্ষিণ আমেরিকার (চিলি) মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্তে অবস্থিত। 
- কেপ হর্ন দীর্ঘকাল ধরে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সমুদ্র পথ ছিল, এমনকি আজকের উচ্চ প্রযুক্তির যুগেও এটি একটি বিপজ্জনক জায়গা রয়ে গেছে।

বেরিং প্রণালী: 
- আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করে এবং তাদের নিকটতম বিন্দুতে এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশগুলিকে আলাদা করে।

হাডসন প্রণালী: 
- কানাডায় অবস্থিত। 
- হাডসন উপসাগর এবং ফক্স বেসিনকে ল্যাব্রাডর সাগরের সাথে সংযুক্ত করেছে।

উৎস: Britannica.
৫,৪২৪.
বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ______ প্রেসিডেন্ট।
  1. ৪৫তম
  2. ৪৬তম
  3. ৪৭তম
  4. ৪৮তম
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।  তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica.
৫,৪২৫.
'The Strategic Victory' গ্রন্থের লেখক কে?
  1. ক) বিল ক্লিনটন
  2. খ) অরুন্ধতী রায়
  3. গ) রুশো
  4. ঘ) ফিদেল ক্যাস্ট্রো
ব্যাখ্যা
- কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো। 
- ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
- 'The Strategic Victory' গ্রন্থের লেখক - ফিদেল কাস্ত্রো। 
- My Life: A Spoken Autobiography - ফিদেল ক্যাস্ট্রোর আত্মজীবনীমূলক বই।

উৎস: বিবিসি বাংলা ও ব্রিটানিকা।
৫,৪২৬.
কোন দেশটি স্পেনের উপনিবেশ ছিলো?
  1. ক) ব্রাজিল
  2. খ) মেক্সিকো
  3. গ) কানাডা
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
মেক্সিকো স্পেনের উপনিবেশ ছিলো। এটি ১৮১০ সালে স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে। এটির কার্যত প্রধান ভাষাও স্পেনিশ। ব্রাজিল, কানাডা ও ইন্দোনেশিয়া যথাক্রমে পর্তুগাল, কানাডা ও ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। (সূত্রঃ সংশ্লিষ্ট দেশগুলো সরকারি ওয়েবসাইট)
৫,৪২৭.
বর্তমানে বিশ্বের শীর্ষ তেল মজুদধারী দেশ কোনটি? 
  1. ভেনেজুয়েলা 
  2. ইরান 
  3. সংযুক্ত আরব আমিরাত 
  4. সৌদি আরব 
ব্যাখ্যা

• বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশ:
- ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে, যার পরিমাণ ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি। 
- সৌদি আরব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক তেল মজুতধারী দেশ, যেখানে প্রায় ২৬৭ বিলিয়ন ব্যারেল তেল সংরক্ষিত আছে।

- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় তেল ভোক্তা। 
- এ কারণে যুক্তরাষ্ট্রকে অন্যান্য বহু তেল উৎপাদনকারী দেশ থেকে অতিরিক্ত তেল আমদানি করতে হয়। 

» ২০২৫ সালে বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশসমূহ: 
১) ভেনেজুয়েলা — ৩০৩.২২ বিলিয়ন ব্যারেল
২) সৌদি আরব — ২৬৭.১৯ বিলিয়ন ব্যারেল
৩) ইরান — ২০৮.৬০ বিলিয়ন ব্যারেল
৪) কানাডা — ১৬৩.৬৩ বিলিয়ন ব্যারেল
৫) ইরাক — ১৪৫.০২ বিলিয়ন ব্যারেল
৬) সংযুক্ত আরব আমিরাত — ১১৩.০০ বিলিয়ন ব্যারেল
৭) কুয়েত — ১০১.৫০ বিলিয়ন ব্যারেল
৮) রাশিয়া — ৮০.০০ বিলিয়ন ব্যারেল
৯) যুক্তরাষ্ট্র — ৫৫.২৫ বিলিয়ন ব্যারেল
১০) লিবিয়া — ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল



তথ্যসূত্র:
 i) World Population Review. 
ii) OPEC 
iii) Global Fire Power.
iV) Word Atlas.  

৫,৪২৮.
'ওন' (won) কোন দেশের মুদ্রার নাম?
  1. জাপান
  2. চীন
  3. দক্ষিণ কোরিয়া
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা

দক্ষিণ কোরিয়া:
- দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র।
- এটি কোরীয় উপদ্বীপের দক্ষিণাংশ নিয়ে গঠিত। 
- রাষ্ট্রীয় নাম- রিপাবলিক অব কোরিয়া বা কোরীয় প্রজাতন্ত্র।
- এটি স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৫ সালে।
- এর রাজধানী- সিউল।
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম- 'ওন' (won)।
- সরকার পদ্ধতি- সাংবিধানিক প্রজাতন্ত্র।
- দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট- সিগম্যান রী।
- প্রেসিডেন্টের বাসভবনের নাম- ব্লু হাউজ।

উল্লেখ্য,
- জাপানের সরকারি মুদ্রা ইয়েন।
- ইউয়ান চীনের সরকারি মুদ্রার নাম।
- আর্জেন্টিনার মুদ্রার নাম হলো পেসো। 

উৎস: ব্রিটানিকা।

৫,৪২৯.
টাইবার নদীর তীরে কোন সভ্যতা গড়ে ওঠে?
  1. ইজিয়ান
  2. গ্রিক
  3. রোমান
  4. ফিনিশীয়
ব্যাখ্যা
রোমান সভ্যতা:
- ইউরোপ মহাদেশের দক্ষিণ ভাগে ইতালী অবস্থিত।
- ইতালীর একটি নদীর নাম হলো টাইবার।
- এই টাইবার নদীর দক্ষিণ তীরে প্রাচীন যুগে বিখ্যাত রোম নগরীর পত্তন ঘটে
- সাতটি পর্বতের মধ্যবর্তী সমতলভূমি নিয়ে রোম নগরী গঠিত হয়।
- ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একদল মানুষ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে উত্তর ইতালীতে বসবাস করত।
- এরা ল্যাটিন নামে পরিচিত ছিল।
- ক্রমে এদের ভাষা ল্যাটিন ভাষা নামে পরিচিতি লাভ করে।
- কিংবদন্তি আছে যে, ল্যাটিন রাজা রোমিউলাস একটি নগর পত্তন করে।
- তাঁর নামানুসারে নগরটির নামকরণ করেন রোম।
- রোমিউলাস এর পর ছয়জন রাজা রোমে পর পর রাজত্ব করনে।
- গ্রিসের উত্তর-পশ্চিমে প্রাচীন রোম নগরী ঘিরে উত্থান ঘটে এ সভ্যতার।
- ৮ম খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সভ্যতা সগৌরবে টিকে ছিল।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৩০.
জাপানের পার্লামেন্টকে কী বলা হয়?
  1. কংগ্রেস
  2. ডায়েট 
  3. ফেডারেল এসেম্বলি
  4. সিনেট
ব্যাখ্যা

জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- আইনসভা: ২টি।
- জাপানের পার্লামেন্টর নাম - ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ - হাউস অফ কাউন্সিলর (House of Councillors) - ২৪২ আসন।
- নিম্নকক্ষ - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) - ৪৭৫ আসন।

অন্যদিকে,

- রাশিয়ার পার্লামেন্ট - ফেডারেল এসেম্বলি।
- কংগ্রেস মূলত যুক্তরাষ্ট্রের আইনসভাকে বোঝায়।
- সিনেট সাধারণত যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের উচ্চকক্ষ বোঝাতে ব্যবহৃত হয়।

উৎস: Britannica.  Worldatlas.

৫,৪৩১.
Chancellor of Ex-chequer কোন দেশের অর্থমন্ত্রীর পদবী?
  1. জার্মানি
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রিয়া
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

Chancellor of Ex-chequer:
- Chancellor of Ex-chequer যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর পদবী।

উল্লেখ্য,
- বর্তমানে দেশটির অর্থমন্ত্রী (Chancellor of the Exchequer) হলেন র‍্যাচেল রিভস (Rachel Reeves)।
- ব্রিটেনের ইতিহাসে প্রথম মহিলা অর্থমন্ত্রী হয়েছেন ব়্যাচেল রিভস।
- তিনি যুক্তরাজ্যের একজন লেবার পার্টির রাজনীতিবিদ।
- তিনি ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের (ব্যাংক অব ইংল্যান্ড) দায়িত্বে ছিলেন।

উৎস: UK Parliament ওয়েবসাইট। 

৫,৪৩২.
কোন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে অবস্থিত?
  1. ক) হিন্দু
  2. খ) বৌদ্ধ
  3. গ) শিখ
  4. ঘ) জৈন
ব্যাখ্যা
▪ ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত অমৃতসর স্বর্ণমন্দির শিখ ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় বা গুরুদুয়ারা এবং পবিত্রতম স্থান।
▪ ১৬০৪ সালে শিখদের পঞ্চম গুরু অর্জন এটি প্রথম নির্মাণ করেন। পরবর্তীতে মহারাজা রঞ্জিত সিং তার সময়ে এটি স্বর্ণোখোচিত করে পুনঃনির্মাণ করেন।
▪ ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনী শিখ বিচ্ছিন্নতাবাদীদের দমনের উদ্দেশ্যে স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার পরিচালনা করে যার জের ধরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের দ্বারা নিহত হন।

তথ্যসূত্র:- ব্রিটানিকা। 
৫,৪৩৩.
'হো চি মিন' কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
  1. চীন
  2. জাপান
  3. ভিয়েতনাম
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
হো চি মিন:
- হো চি মিন ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা।
- তিনি একজন বিপ্লবী নেতা কমিউনিস্ট। 
- তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। 
- ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েত কং–এর নেতৃত্ব দান করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বাহিনী জাপান ও ফরাসী সেনাদলের বিরুদ্ধে লড়াই করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর হো চি মিন ভিয়েতমানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।
- তিনি নিজে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৪১ সালের পরবর্তী সময়ে তার নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বজায় থাকে।
- ১৯৪৫ সালে কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠা হয়। 
 
উৎস: Britannica.
৫,৪৩৪.
বলকানের কসাই নামে পরিচিত কে?
  1. ফেলিক্স টিশেকেদি
  2. ইদি আমিন
  3. স্লোবেদান মিলোসেভিচ
  4. ফ্রান্সিসকো ফ্রাঙ্কো
ব্যাখ্যা
- ১৯৯১ সালে সাবেক যুগোশ্লাভিয়াভুক্ত দেশগুলোর মধ্যে জাতিগত দ্বন্দ্বে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এই গৃহযুদ্ধে তিন সার্ব জাতীয়তাবাদী নেতা স্লোবেদান মিলোসেভিচ, রাদোভান কারাদজিচ এবং রাতকো স্লাদিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া ও বসনিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়।
- ক্রোট ও বসনিয়ান মুসলিম জনগোষ্ঠী এই গণহত্যার শিকার হয়। এদেরকে বলকানের কসাই নামে অভিহিত করা হয়।
- ২০০২ সালে যুদ্ধাপরাধের দায়ে জাতিসংঘ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিচার শুরু হয়। সার্বিার সাবেক রাষ্ট্রপতি স্লোবেদান মিলোসেভিচ বিচার চলাকালে ২০০৬ সালে মারা যান।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৫,৪৩৫.
ফার্টাইল ক্রিসেন্টের বিস্তার-
  1. ইরাক , সিরিয়া ও লেবানন
  2. টাইগ্রিস-ইউফ্রেতিস নদী
  3. ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
মেসোপটেমিয়া সভ্যতা: 
- 'মেসোপটেমিয়া' এসেছে গ্রিক শব্দ মেসোস (Mesos) তথা 'মধ্যবর্তী' এবং পটামোস (Potamos) অর্থাৎ 'নদী' থেকে।
- 'মেসোপটেমিয়া' অর্থ 'দুই নদীর মধ্যবর্তী ভূমি' দজলা ফোরাত কিংবা টাইগ্রিস-ইউফ্রেতিস যাই বলা হোক,
- মেসোপটেমিয়া সভ্যতার বিস্তার দুটি নদীর মাঝখানে অবস্থিত।
-  মানচিত্রের মাঝে এই উর্বর ভূমিরূপকে দেখাতো অনেকটাই অর্ধচন্দ্র তথা বাঁকানো চাঁদের মতো।
- তাই এর নাম দেওয়া হয়েছে 'ফার্টাইল ক্রিসেন্ট'।
- মূলত ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন আর জর্দান মিলেই এই ফার্টাইল ক্রিসেন্টের বিস্তার।
- অনেকে কুয়েতের উত্তরাংশ এবং তুরস্কের দক্ষিণ-পূর্বাংশের পাশাপাশি ইরানের পশ্চিম দিকের একাংশকে এই উর্বর অর্ধচন্দ্রাকৃতির ভূমিরূপ তথা ফার্টাইল ক্রিসেন্ট হিসেবে চিহ্নিত করেছেন।

উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫,৪৩৬.
সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলাে-
  1. ক) সুশাসন
  2. খ) রাষ্ট্র
  3. গ) নৈতিকতা
  4. ঘ) সমাজ
ব্যাখ্যা

সভ্যতা (Civilization)
সাধারণ অর্থে সভ্যতা হলো উন্নত জীবনধারা।

এ প্রসঙ্গে ম্যাকাইভার এবং পেজ এর মন্তব্য প্রণিধানযোগ্য। তারা বলেন, আমরা যা তা হলো সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তা হলো সভ্যতা।

জেরি এবং জেরি বলেন, “সভ্যতা হচ্ছে সংস্কৃতির উন্নত ধরন যেমন- কেন্দ্রীয় সরকার, শিল্পকলা ও শিক্ষণের উন্নয়ন, নীতি-নৈতিকতার সমন্বিত রূপ যা নগরের সাথে সম্পর্কিত এবং বৃহত্তর সমাজ যার মধ্যে নির্দিষ্ট।”

স্কট বলেন, “সভ্যতা হচ্ছে একটি উচ্চতর জটিল বিষয় যা সংস্কৃতির সাথে আপেক্ষিকতার আলোকে তুলনা করা হয়।”

বটোমোর বলেন, “সভ্যতা হলো কতকগুলো নির্দিষ্ট মানবগোষ্ঠীর অভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহের সমন্বয়”।

সব মিলিয়ে বলা যায়, সভ্যতা হলো উন্নত জীবনধারা তথা সংস্কৃতির উন্নত ধরন। সভ্যতা প্রযুক্তিবিদ্যা, বস্তুগত সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের সমষ্টিকে বোঝায়।
সভ্যতা হচ্ছে সংস্কৃতির অধিকতর অগ্রসর ও জটিল বিষয় যা বিভিন্ন সমাজে প্রবাহিত হয়।

সুত্রঃ সমাজবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

অর্থাৎ, সমাজ সভ্যতার প্রতিচ্ছবি। সমাজের বিশ্লেষণ করেই সভ্যতার সম্পর্কে ধারনা পাওয়া যায়।

৫,৪৩৭.
জাপান পার্ল হারবার আক্রমণ করে কত তারিখ?
  1. ৬ ডিসেম্বর ১৯৪১ সালে
  2. ৭ ডিসেম্বর ১৯৪১ সালে
  3. ৮ ডিসেম্বর ১৯৪১ সালে
  4. ৯ ডিসেম্বর ১৯৪১ সালে
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমণ:

- উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে।
- এরপর ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।
- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ। চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধজয়ের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধজয়ে জাপান আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে।
- এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করায় জাপান আরও সাম্রাজ্যবাদী হয়ে ওঠে।
- ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও দৈনিক প্রথম আলো, ০৭ ডিসেম্বর ২০২২।
৫,৪৩৮.
রোবেন দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
  1. ক) প্রশান্ত মহাসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর
  3. গ) ভারত মহাসাগর
  4. ঘ) দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা
- রোবেন দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দ্বীপ। 
- এখানে  ১৯৬৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছর কারাগার জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন।
- নেলসন ম্যান্ডেলা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় রাষ্ট্রনায়কদের একজন, যিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটিয়ে বহু বর্ণ ভিত্তিক গণতন্ত্র      প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।
- নেলসন ম্যান্ডেলা ছিলেন এক জীবন্ত কিংবদন্তী।
- বর্ণবাদের অবসানের পর ১৯৯৪ সালের ১০ই মে নতুন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নেলসন ম্যান্ডেলা।
- শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায়ও তিনি ভূমিকা রাখেন।
- ১৯৯৩ সালে তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয়া হয়।

উৎস: ব্রিটানিকা, বিবিসি রিপোর্ট।
৫,৪৩৯.
'এরিয়া ৫১' কোন দেশের গোপন সামরিক ঘাঁটি?
  1. যুক্তরাষ্ট্র 
  2. রাশিয়া 
  3. চীন
  4. ইরান
ব্যাখ্যা

এরিয়া ফিফটি ওয়ান:
- এরিয়া ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি।
- এটি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত। 
- প্রায় ৩০ লাখ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই এলাকা মূলত যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের (বিমানবাহিনী) ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
- এলাকাটির বাইরে সব সময় সতর্কতাসূচক সাইনবোর্ড, সিসি ক্যামেরা ও সশস্ত্র পাহারাদার মজুত থাকে। এরিয়া ৫১-এর ওপর দিয়ে উড়োজাহাজ চালানোও নিষিদ্ধ। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের সময় ‘এরিয়া ৫১’ নির্মাণ করা হয়।
- ১৯৫৫ সালে এটি প্রতিষ্ঠা করা হলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ২০১৩ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো এর অস্তিত্বের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। এর চার মাস পর, ২০১৩ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথম জনসমক্ষে এরিয়া ৫১-এর কথা প্রকাশ করেন।

উৎস: প্রথম আলো।

৫,৪৪০.
লিটলবয় যুদ্ধবোমা কত তারিখে নিক্ষিপ্ত করা হয়?
  1. ক) ৬ আগস্ট, ১৯৪৫
  2. খ) ৭ আগস্ট, ১৯৪৫
  3. গ) ৮ আগস্ট, ১৯৪৫
  4. ঘ) ৯ আগস্ট, ১৯৪৫
ব্যাখ্যা
লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: History.com.
৫,৪৪১.
নিচের কোনটি আফ্রিকা মহাদেশের দেশ নয়?
  1. মিশর
  2. গিনি বিসাউ
  3. গাম্বিয়া
  4. গায়ানা
ব্যাখ্যা
- গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি পূর্বে ব্রিটিশ গায়ানা নামে পরিচিত ছিলো।
- এর রাজধানী জর্জটাউন।
- অন্যদিকে মিশর, গাম্বিয়া এবং গিনি বিসাউ আফ্রিকা মহাদেশে অবস্থিত।

সূত্র:- ওয়ার্ল্ড অ্যাটলাস।
৫,৪৪২.
বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
  1. অ্যান্টার্কটিকা
  2. আর্কটিক
  3. সাহারা
  4. গোবি
ব্যাখ্যা
বিশ্বের ১০টি বৃহত্তম মরুভূমি:
- অ্যান্টার্কটিকা বিশ্বের বৃহত্তম মরুভূমি (শীতল), সাহারা বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। 
- অ্যান্টার্কটিকা: ১,৩৯,৬০,০০০ বর্গকিলোমিটার (৫,৩৯০,০০০ বর্গমাইল)
- আর্কটিক (আর্কটিক মহাসাগর, গ্রিনল্যান্ড এবং উত্তরতম উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া): ১,৩৭,০০,০০০ বর্গকিলোমিটার (৫,৩০০,০০০ বর্গমাইল)
- সাহারা (উত্তর আফ্রিকা ): ৮,৬০০,০০০ বর্গকিলোমিটার (৩,৩২০,০০০ বর্গমাইল)
- আরব (দক্ষিণ-পশ্চিম এশিয়া ): ২,৩০০,০০০ বর্গকিলোমিটার (৯০০,০০০ বর্গমাইল)
- গোবি ( মঙ্গোলিয়া এবং উত্তর-পূর্ব চীন ): ১,৩০০,০০০ বর্গকিলোমিটার (৫০০,০০০ বর্গমাইল)
- কালাহারি (দক্ষিণ-পশ্চিম আফ্রিকা): ৯,৩০,০০০ বর্গকিলোমিটার (৩,৬০,০০০ বর্গমাইল)
- পাতাগোনিয়ান (দক্ষিণ আর্জেন্টিনা): ৬৭৩,০০০ বর্গকিলোমিটার (২৬০,০০০ বর্গমাইল)
- রুব'আল-খালি (দক্ষিণ আরব উপদ্বীপ): ৬,৫০,০০০ বর্গকিলোমিটার (২,৫০,০০০ বর্গমাইল)
- গ্রেট ভিক্টোরিয়া ( পশ্চিম অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়া ): ৬৪৭,০০০ বর্গকিলোমিটার (২৫০,০০০ বর্গমাইল)
- গ্রেট বেসিন (পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র ): ৪৯২,০০০ বর্গকিলোমিটার (১৯০,০০০ বর্গমাইল)

উৎস: Britannica.
৫,৪৪৩.
এডাম’স পিক কোন দেশে অবস্থিত?
  1. নেপাল
  2. শ্রীলংকা
  3. ভুটান
  4. পাকিস্তান
ব্যাখ্যা
শ্রীলংকা: 
- দাপ্তরিক নাম: ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলংকা।
- পূর্ব নাম: সিলন- ১৯৭২ সালে "শ্রীলংকা" নাম গ্রহণ করে।
- প্রশাসনিক রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
- বাণিজ্যিক রাজধানী: কলম্বো।
- ভাষা: সিংহলি ও তামিল (দুটি রাষ্ট্রভাষা), 
- ধর্ম: বৌদ্ধ প্রধান ধর্ম।
- মুদ্রা: শ্রীলংকান রুপি (LKR)।
- ভৌগোলিক অবস্থান: ভারত মহাসাগরে, দক্ষিণ এশিয়ায়, ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের নিকটে।
- সংবিধান: ১৯৭৮ সালে বর্তমান সংবিধান গৃহীত।
- আইনসভা: এককক্ষবিশিষ্ট সংসদ (Unicameral Parliament)
- প্রশাসনিক বিভাগ: ৯টি প্রদেশ ও ২৫টি জেলা।
- এডাম’স পিক হলো শ্রীলংকার একটি পবিত্র পাহাড়,
- অবস্থান: শ্রীলংকার কেন্দ্র-পশ্চিম অংশে, সবারাগামুওয়া প্রদেশে (Sabaragamuwa Province)
 এটি শ্রীলংকার অন্যতম বিখ্যাত ও পবিত্র পর্বত শৃঙ্গ।

উৎস: ব্রিটানিকা। 
৫,৪৪৪.
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) জর্ডান
  2. খ) লেবানন
  3. গ) ইরান
  4. ঘ) বাহরাইন
ব্যাখ্যা
ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়।

আরব লীগ:

• প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ ১৯৪৫ সালে ।
• প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭ টি। ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়ামেন ও সেীদি আরব ।
• বর্তমান সদস্য: ২২টি। আলজেরিয়া, বাহরাইন, কমোরোস , জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মেীরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সেীদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনেসিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
• আরব লীগের পর্যবেক্ষক দেশ: ব্রাজিল, ইরিত্রিয়া, ভারত ও ভেনিজুয়েলা।
• আরব লীগের সদর দফতর: কায়রো মিশর।

উৎস:আরব লীগের ওয়েবসাইট।
৫,৪৪৫.
পৃথিবীকে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন কারা?
  1. অ্যাশেরীয়রা
  2. সুমেরীয়রা
  3. ক্যালডীয়রা
  4. ফিনিশীয়রা
ব্যাখ্যা
অ্যাশেরীয় সভ্যতার অবদান:
- তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।

- অ্যাশেরীয়রা বৃত্তকে ৩৬০ ডিগ্রী কোণে ভাগ করে।

অন্যদিকে,
- সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার। 
- সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে ক্যালডীয়রা।
- ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালার উদ্ভাবন ও লিখন পদ্ধতির আবিষ্কার। তারা মিশর ও ব্যাবিলনের বর্ণমালা থেকে ২২টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে সহজ লিখন পদ্ধতি আবিষ্কার করে।

 উৎস: ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
৫,৪৪৬.
নেপালের সর্বশেষ রাজা ছিলেন-
  1. রাজা ধীরেন্দ্র
  2. রাজা জ্ঞানেন্দ্র
  3. রাজা বীরেন্দ্র
  4. রাজা মহেন্দ্র
ব্যাখ্যা
• নেপালের সর্বশেষ রাজা ছিলেন- রাজা জ্ঞানেন্দ্র। 
--------------- 
• 'নেপাল' সম্পর্কে কিছু তথ্য: 
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র।
- তাঁর পুরো নাম - জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। 
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন। 
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।

উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৫,৪৪৭.
জেরুজালেম কোন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ স্থান?
  1. মুসলমান
  2. খ্রিস্টান
  3. ইহুদি
  4. বর্ণিত সবাই
ব্যাখ্যা
জেরুজালেম:
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- তিনটি ধর্মের মধ্যম এই শহর।
- ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে।
- ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
- জেরুজালেমকে নিয়ে স্বন্দের কেন্দ্রবিন্দু টেম্পল মাউন্ট।
- এখানেই আছে তিন ধর্মের পবিত্র স্থাপনা, যেমন: ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দি হলি সেপালচার, দি ডোম অব দি রক, আল আকসা মসজিদ।
- তাই জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়।

⇒ মুসলিমদের জন্য:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- মক্কা ও মদিনার পরে জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।
- এ মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত।

⇒ ইহুদিদের জন্য:
- Western wall জেরুজালেমে অবস্থিত।
- জেরুজালেমের পুরাতন শহরে, ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- ইহুদিদের বেলায় এই আল-আকসা মসজিদের কম্পাউন্ড টেম্পল মাউন্ট নাম পরিচিত।
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

⇒ খ্রিস্টানদের জন্য:
- যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম জেরুজালেম শহরে।
- এই ছোট শহরেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়।
- যীশুর সমাধিস্থানও এখানেই।

উৎস: Britannica.
৫,৪৪৮.
’জিউস টেলিগ্রাফ এজেন্সি (JTA)’ কোন দেশের সংবাদ সংস্থা? 
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. ইসরায়েল
  4. নরওয়ে
ব্যাখ্যা

- ইসরাইলের সংবাদ সংস্থার নাম:  জিউস টেলিগ্রাফ এজেন্সি (JTA)।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN, JTAI
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা কানাডিয়া পেস সিপি।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৫,৪৪৯.
Yuan is a currency of:
  1. North Korea
  2. South Korea
  3. China
  4. Myanmar
ব্যাখ্যা
মুদ্রা:
- হাইতির মুদ্রার নাম গুর্দে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা,
- পানামার রাজধানীর নাম বেলবো,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- জাপানের মুদ্রা ইয়েন,
- চীনের মুদ্রা ইউয়ান,

- ভিয়েতনামের মুদ্রার নাম ডং,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড,
- ইউরোপিয় মুদ্রা ইউরো,
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা পেসো।

উৎস: Britannica.
৫,৪৫০.
বাস্তিল দুর্গ কি?
  1. ক) একটি রাজ প্রাসাদ
  2. খ) একটি সচিবালয়
  3. গ) একটি লাইব্রেরী
  4. ঘ) একটি কারাগার
ব্যাখ্যা
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের আগে সমগ্র ফ্রান্সের ৯৫ শতাংশ সম্পত্তির মালিক ছিল মাত্র ৫ ভাগ মানুষ। অথচ সেই ৫ ভাগ মানুষই কোন আয়কর দিত না। যারা আয়কর দিত তারা তেমন কোন সুবিধা ভোগ করতে পারত না। এই ব্যবস্থার বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদেরকে এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হত। বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী সরকারের নির্যাতন ও জুলুমের প্রতীক। একবার কোন বন্দী সেখানে প্রবেশ করলে জীবন নিয়ে আর ফিরে আসার সম্ভাবনা থাকত না । কারাগারের ভিতরেই মেরে ফেলা হত অসংখ্য বন্দীদের। উৎস: A Tale of Two Cities by Charles Dickens.
৫,৪৫১.
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষিতে কোন প্রতিষ্ঠানের জন্ম হয়?
  1. ওআইসি
  2. আরবলীগ
  3. ফাতাহ
  4. হামাস
ব্যাখ্যা
ওআইসি: 
- OIC এর পূর্ণরূপ: Organization of Islamic Cooperation.
- প্রতিষ্ঠাকালীন নাম: Organization of the Islamic Conference.
- প্রতিষ্ঠিত হয়: মরক্কোর,রাবাতে ১৯৬৯ সালে।
- প্রেক্ষাপট: আরব ইসরাইলের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৭ সালে ২১ আগস্ট জেরুজালেম অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল- আকসা মসজিদে  এ ইসরাইল কর্তৃক  অগ্নিসংযোগ পরিপ্রেক্ষিতে মরক্কোর রাবাতে মুসলিম দেশগুলোর রাবাতে এক সম্মেলন বসে।
- বর্তমান সদস্য: ৫৭টি (মার্চ ২০২৫)
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৫টি
- সদর দপ্তর: জেদ্দা সৌদ আরব।
- ভাষা: ৩ টি। ( আরবি, ফারসি ও ইংরেজি )
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।

উল্লেখ্য,
- ফাতাহ ও হামাস ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন।
- বাংলাদেশ ওআইসির ৩২ তম সদস্য।
- বাংলাদেশ ওয়াইসির সদস্য লাভ করে- ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
৫,৪৫২.
কনস্টান্টিনোপল-এর পতন কবে হয়েছিল?
  1. ১৪৩৩ সালে
  2. ১৪১৭ সালে
  3. ১৪৪৮ সালে
  4. ১৪৫৩ সালে
ব্যাখ্যা
কনস্টান্টিনোপল-এর পতন হয়েছিল ১৪৫৩ সালে।

বাইজান্টাইন সাম্রাজ্য:

- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।
- এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টানটাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চলে কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন।
- ৩৩০ সালে প্রতিষ্ঠিত এই দ্বিতীয় রাজধানীর নামকরণ করা হয় কনস্টান্টিনোপল।
- পূর্ব রাজধানীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চল তথা পূর্ব ইউরোপ, পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল, কৃষ্ণসাগরীয় অঞ্চল, এশিয়া মাইনরসহ পশ্চিম এশিয়া অঞ্চল শাসিত হতো

বাইজান্টাইন সাম্রাজ্যের পতন:
- পশ্চিম এশিয়া অঞ্চলে ইসলামী সভ্যতার উত্থান ও বিকাশের পটভূমিতে বাইজান্টাইন সাম্রাজ্যের সীমা ষষ্ঠ শতাব্দী থেকে ক্রমাগত সংকুচিত হয়ে পড়তে থাকে।
- আব্বাসীয় শাসনামল পর্যন্ত ইসলামী সাম্রাজ্য পশ্চিম ইউরোপের স্পেন, সমগ্র উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়।
- ১২৫৮ সালে মোঙ্গল নেতা হালাকু খানের হাতে বাগদাদের পতন ঘটার পর ইসলামী সভ্যতার নেতৃত্ব গ্রহণ করে ওসমানীয় তুর্কিরা।
- চতুর্দশ শতাব্দী থেকে ওসমানীয় তুর্কিদের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
- ১৪৫৩ সালে ওসমানীয় খলিফা দ্বিতীয় মোহাম্মদের হাতে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন ঘটে।
- পরবর্তী পর্যায়ে তুর্কি শক্তি সমগ্র গ্রিস অঞ্চলসহ পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
- ১৪৫৩ সাল ইউরোপ তথা পৃথিবীর ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৫৩.
When did Russia launch attack on Ukraine in 2022?
  1. 24 February
  2. 25 February
  3. 26 February
  4. 27 February
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:

- ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।
- এসইউ-৩৪ বোমারু বিমানের মাধ্যমে পরিচালিত একটি বিশেষ সামরিক অভিযানে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহার হয়েছে।
- কিনঝাল হচ্ছে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিসটিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেখানে অত্যাধুনিক রুশ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। - শব্দের চেয়ে দ্রুত গতিতে চলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত মিগ-৩১ কে যুদ্ধবিমানের সঙ্গে সংযুক্ত করা হয়।
- কিনঝাল ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পথে একাধিকবার গতিপথ পরিবর্তন করতে পারে।
- এটি মূলত স্থল ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রথমবারের মতো এ ধরনের একটি উদ্যোগ সাফল্যের সঙ্গে শেষ করায় ক্রুদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হবে।
- অভিযানে রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করেছে।

তথ্যসুত্র - ডেইলী স্টার, ৪ সেপ্টেম্বর, ২০২৩।
৫,৪৫৪.
'বেলফোর ঘোষণা'র মূল প্রতিপাদ্য কী ছিল?
  1. ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
  2. জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল
  3. ইহুদিদের জন্য একটি সমাজ প্রণয়ন
  4. অটোমানদের রাজ্য অধিকার
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।

এছাড়াও,

- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।

অন্যদিকে,
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরাইল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরাইল প্রতিষ্ঠিত হয়।

উৎস: Britannica এবং  আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৫,৪৫৫.
জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?
  1. ক) ডমিনিক হেসলার
  2. খ) আনালিনা বেয়ারবক
  3. গ) এলিজাবেথ ট্রাস
  4. ঘ) ক্যাললিন ব্যানেট
ব্যাখ্যা
- জার্মানির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী  - আনালিনা বেয়ারবক। 
- তিনি জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী। 
- জার্মানির বর্তমান চ্যান্সেলর - ওলাফ শলৎজ।

উৎস: প্রথম আলো।
৫,৪৫৬.
মার্কিন কংগ্রেসের 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
  1. ১৮ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৩৫ বছর
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' এবং উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৫,৪৫৭.
ESA কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ইউরোপ
  4. রাশিয়া
ব্যাখ্যা
ESA:
- ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA।
- ESA এর পূর্ণরূপ: European Space Agency।
- ইউরোপীয় মহাকাশ সংস্থার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) মহাকাশে ইউরোপের প্রবেশদ্বার।
- ESA-এর কাজ হল ইউরোপীয় মহাকাশ প্রোগ্রাম তৈরি করা এবং তা বহন করা।

অন্যদিকে -
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ISRO।
- রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ROSCOSMOS।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA।
- যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম UKSA।
- কানাডার মহাকাশ গবেষণা সংস্থার নাম CSA।
- জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নাম JAXA।

উৎস: Britannica.
৫,৪৫৮.
কোন পর্তুগিজ নাবিক প্রথম ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতে পৌঁছান?
  1. ক্রিস্টোফার কলম্বাস
  2. ফার্ডিনান্ড ম্যাজেলান
  3. ভাস্কো দা গামা
  4. প্রিন্স হেনরি দ্য নেভিগেটর
ব্যাখ্যা

- ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ অভিযাত্রী তিনি প্রথম ইউরোপ থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে সমুদ্রপথে ভারতে পৌঁছান। তার এই যাত্রা ইউরোপ ও এশিয়ার মধ্যে সরাসরি সামুদ্রিক বাণিজ্যের পথ খুলে দেয়।

ইউরোপীয়দের আগমন:
- ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল তুর্কিরা দখল করে নেয়।
- ফলে ভারতীয় উপমহাদেশের সাথে জলপথে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়।
- সুতরাং প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসা-বাণিজ্যের জন্য ভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়োজন হয়ে পড়ে।
- মূলত এ কারণেই ইউরোপীয় শক্তিগুলো সমুদ্রপথে উপমহাদেশে আসার অভিযান শুরু করে।
- পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন, তাঁর নাম ভাস্কো-ডা-গামা।
- তিনি ১৪৯৮ সালের ২৭শে মে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন।
- উপমহাদেশে তাঁর এ আগমন ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৫,৪৫৯.
ভলগা নদী কোন মহাদেশের দীর্ঘতম নদী?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ 
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

- ভলগা নদী পশ্চিম রাশিয়ায় অবস্থিত এবং এটি ইউরোপের দীর্ঘতম নদী।
- মস্কোর উত্তর-পশ্চিমে ভালদাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে
- এটি ২,১৯৩ মাইল (৩,৫৩০ কিলোমিটার) দক্ষিণে প্রবাহিত হয়ে ক্যাস্পিয়ান সাগরে পতিত হয়। 
- এর নদীর অববাহিকা রাশিয়ার ইউরোপীয় অংশের প্রায় দুই-পঞ্চমাংশ জুড়ে
- এবং রাশিয়ান প্রজাতন্ত্রের জনসংখ্যার প্রায় অর্ধেক এখানে বাস করে।
- ভোলগা নদী রাশিয়ার জন্য অত্যন্ত অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, 
- এটিকে বিশ্বের মহান নদীগুলির মধ্যে স্থান দেয়।
- ভোলগা প্রায় ২০০০ মাইল নৌযান চলাচলের উপযোগী এবং এর উপনদীগুলি সহ রাশিয়ার সমস্ত অভ্যন্তরীণ মালবাহী জাহাজের অর্ধেকেরও বেশি পরিবহন করে।

উৎস: ব্রিটানিকা।

৫,৪৬০.
সামুরাই কোন দেশের যোদ্ধা?
  1. দক্ষিন কোরিয়া
  2. জাপান
  3. তাইওয়ান
  4. চীন
ব্যাখ্যা
সামুরাই:
- সামুরাই জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানী যোদ্ধা হিসেবে পরিচিত।
- এর অন্য নাম বুশি।
- জাপানী ক্রিয়াবাচক শব্দ সাবুরাই থেকে সামুরাই শব্দটির উৎপত্তি ঘটেছে।
- এর অর্থ হচ্ছে কাউকে সেবা করা।
- ইদো শাসনামলে সামুরাই শব্দটির সর্বশেষ প্রয়োগ হয়েছিল।
- বিখ্যাত অনুবাদক উইলিয়াম স্কট উইলসনের মতে, ১০ম শতকে জাপানী কবিতার প্রাথমিক সংকলন গ্রন্থ কোকিন ওয়াকাশু (৯০৫-৯১৪)-তে প্রাচীন ও আধুনিককালের সংমিশ্রণের গড়া জাপানী কবিতায় এর প্রথম উপস্থিতি লক্ষ্য করা যায়।

উৎস: ব্রিটানিকা।
৫,৪৬১.
বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বন কয়টি দেশ জুড়ে বিস্তৃত?
  1. ৭টি
  2. ৯টি 
  3. ১১টি 
  4. ১৩টি
ব্যাখ্যা

আমাজন বনভূমি:
- বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বনভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আমাজন প্রায় ২,১২৩,৫৬২ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত।
- এটি প্রায় ৯টি দেশজুড়ে বিস্তৃত।
- দেশগুলো হলো: ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা।
- আমাজন বনের ৬৪ শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত।

⇒ ইওসিন যুগে এই বনের বিকাশ ঘটেছিল।
- আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত।

উল্লেখ্য,
- পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে।
- এই কারনে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।

উৎস: World Atlas.

৫,৪৬২.
বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?
  1. ক) হেরোডেটাস
  2. খ) সক্রেটিস
  3. গ) ফিদিয়াস
  4. ঘ) থুকিডাইডিস
ব্যাখ্যা
ইতিহাসের জনক - হেরোডেটাস;
দর্শনের জনক - সক্রেটিস
গ্রীক সভ্যতার সবচেয়ে খ্যাতিমান ভাস্কর - ফিদিয়াস ও
বৈজ্ঞানিক ইতিসের জনক - থুকিডাইডিস।
নবম - দশম শ্রেণীর ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)।
৫,৪৬৩.
ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি কত কিলোমিটার?
  1. ক) ১৯ কিলোমিটার
  2. খ) ২০ কিলোমিটার
  3. গ) ২১ কিলোমিটার
  4. ঘ) ২২ কিলোমিটার
ব্যাখ্যা
ক্রিমিয়া উপদ্বীপ

•ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ।
• রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করা কার্চ সেতুতে গত ৮ অক্টোবর বিস্ফোরণ ঘটে। - 
• ২০১৮ সালের ১৫ মে কার্চ সেতুর উদ্বোধন করেন পুতিন।
•ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ।
•ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৫,৪৬৪.
লাচিন করিডোর কোন দেশে অবস্থিত?
  1. আর্মেনিয়া
  2. ইরান
  3. আজারবাইজান
  4. জর্জিয়া
ব্যাখ্যা
- লাচিন করিডোর আজারবাইজানের লাচিন শহরে অবস্থিত। বর্তমানে এই করিডোর ব্যবহার করে আর্মেনিয়া নাগার্নো কারাবাখের আর্মেনীয় অংশের সাথে যোগাযোগ রক্ষা করছে।
- ২০২০ সালের ৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ বিরতি চুক্তি অনুযায়ী রাশিয়ার ১,৯৬০ শান্তিরক্ষী এই করিডোরের নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছে।
(তথ্যসূত্র: আল জাজিরা ওয়েবসাইট)
৫,৪৬৫.
মিয়ানমার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কবে?
  1. ১৫ আগস্ট, ১৯৪৭
  2. ৪ জানুয়ারি, ১৯৪৮
  3. ২৬ জানুয়ারি, ১৯৫০
  4. ১২ ফেব্রুয়ারি, ১৯৪৮
ব্যাখ্যা

- মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি প্রাচীন সভ্যতাবাহী দেশ,
- ১৮৮৬ সালে এটি ব্রিটিশ ভারতের অংশে পরিণত হয়।
- এবং ৪ জানুয়ারি ১৯৪৮ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 
- স্বাধীনতার পর মিয়ানমারে গণতান্ত্রিক শাসন টেকসই হয়নি।
- ১৯৬২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করে, যা দীর্ঘমেয়াদি সামরিক শাসনের সূচনা করে।
- ২০১০-এর দশকে সীমিত গণতান্ত্রিক রূপান্তর শুরু হলেও ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আবার সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
- ফলে বর্তমানে দেশটি কার্যত সামরিক শাসনের অধীনে রয়েছে।

মিয়ানমার: 

- রাষ্ট্রের নাম: Republic of the Union of Myanmar.
- পুরোনো নাম: বার্মা (Burma),
- স্বাধীনতা লাভ: ৮ জানুয়ারি ১৯৪৮ (ব্রিটিশ শাসন থেকে),
- রাষ্ট্রব্যবস্থা: প্রজাতান্ত্রিক রাষ্ট্র (বর্তমানে সামরিক শাসনের প্রভাব বিদ্যমান),
- শাসনপদ্ধতি: ঐতিহাসিকভাবে সংসদীয় গণতন্ত্র; বর্তমানে সামরিক নিয়ন্ত্রণ,
- রাজধানী: নাইপিদো।
- বাণিজ্যিক রাজধানী: ইয়াঙ্গুন,
- আইনসভা: পিদাউংসু হ্লুত্তাও (দ্বিকক্ষবিশিষ্ট সংসদ),
- অবস্থান/প্রকৃতি: দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র,
- সীমান্তবর্তী দেশ: বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড, লাওস,
- রাষ্ট্রভাষা: বার্মিজ (Burmese)। 

উৎস: ব্রিটানিকা এবং বিবিসি নিউজ।

৫,৪৬৬.
থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) প্রায়ুথ চান ওচা
  2. খ) ইংলাক সিনাওয়াত্রা
  3. গ) নিবাত্তমরং
  4. ঘ) প্রবিত ওংসুওয়ান
ব্যাখ্যা
▪ আদালতের আদেশে ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা
▪ দেশটির সাংবিধানিক আদালত জানিয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া প্রায়ুথের মেয়াদ সীমা অতিক্রম না করায় ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন তিনি।  
▪ ২০১৭ সালে সংশোধিত থাই সংবিধান মোতাবেক একজন প্রধানমন্ত্রী আট বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। ▪ আদালতের এই আইন বলেই আগস্টে প্রায়ুথ তার ক্ষমতার মেয়াদসীমায় পৌঁছেছেন বলে মামলা করেন বিরোধীরা।
▪ পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, প্রায়ুথ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ২০১৪ সালে। আর ২০১৭ সালে নির্বাচিত হন গণতান্ত্রিক পদ্ধতিতে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং ইত্তেফাক।
৫,৪৬৭.
কিউসু ও শিকোকু দ্বীপ কোন দেশে অবস্থিত?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. জাপান
  3. অস্ট্রেলিয়ার
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• জাপান:
-জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামে পরিচিত।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর - টোকিও।
- জাপানের আইনসভার নাম - ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে - হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু এবং ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ - হনসু।
- হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়।
- জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি।
- এর বৃহত্তম হ্রদ, বিওয়া হ্রদ হনসু দ্বীপে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫,৪৬৮.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) ড. মাহাথির মোহাম্মদ
  2. খ) রাজিব বিন রাজ্জাক
  3. গ) আনোয়ার ইব্রাহিম
  4. ঘ) মুহিইদ্দিন ইয়াসিন
ব্যাখ্যা
মালয়েশিয়ার বর্তমান ও অষ্টম প্রধানমন্ত্রী হলেন মুহিইদ্দিন ইয়াসিন।
মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের পর তিনি গত ১ মার্চ ২০২০ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
(সূত্র: প্রথম আলো রিপোর্ট)
৫,৪৬৯.
ইরাকের সাদ্দাম হোসেনকে কত সালে ফাঁসি দেওয়া হয়?
  1. ডিসেম্বর, ২০০৩ সালে
  2. ডিসেম্বর, ২০০৪ সালে
  3. ডিসেম্বর, ২০০৫ সালে
  4. ডিসেম্বর, ২০০৬ সালে
ব্যাখ্যা
সাদ্দাম হোসেন:
- সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের বাথ পার্টির নেতা।
- তিনি ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি।
- সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম নিরপেক্ষ ও আধুনিক ইরাক গড়ে তুলতে প্রয়াস নেন।
- এ সময়ই সাদ্দাম ইরানের সাথে ৯ বছরের যুদ্ধে জড়িয়ে পরেন।
- ইরাক-ইরান যুদ্ধের পরে ১৯৯১ এ সাদ্দাম হোসেন কুয়েত দখল করে উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়েন।

উল্লেখ্য,
- ২০০৩ সালে যুক্তরাজ্যের নেতৃত্বে কতিপয় আন্তর্জাতিক রাষ্ট্র ইরাক আক্রমণ করে।
- ২০০৩ সালে সাদ্দাম হোসেন আমেরিকান সেনাদের কাছে ধরা পড়েন।
- পরবর্তিতে আমেরিকা ইরাকি সরকারের হাতে সাদ্দাম হোসেনের বিচার করে।
- সাদ্দামের বিরুদ্ধে ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ।
- ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকি সময় সকাল ৬.০৬ মিনিটে ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হয়।

উৎস: i) Britannica.
         ii) ১৩ মার্চ, ২০২৩, Al Jazeera.
৫,৪৭০.
'A Doctor in the house' গ্রন্থের লেখক কে?
  1. অং সান সুচি
  2. ইয়াসির আরাফাত
  3. মাহাথির মোহাম্মদ
  4. মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
- ৯৯ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
- বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজনীতিবিদ। 
- ১৯২৫ সালের ১০ জুলাই ব্রিটিশ কলোনিভুক্ত মালয়ের কেদাহ অঞ্চলের সেতার নামক গ্রামে সাধারণ এক স্কুলশিক্ষকের ঘরে জন্ম নেন মাহাথির। 
- এমবিবিএস পাসের পর মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে যোগ দেন মাহাথির।
- চিকিৎসক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান মাহাথির। বাড়তে থাকে তার গণসম্পৃক্ততা।
- ' A Doctor in the house' আত্নজীবনীমূলক গ্রন্থের রচয়িতা তিনি। 
 - ১৯৬৪ সালে মাত্র ৩৯ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন মাহাথির। পুনরায় নির্বাচিত হন ১৯৬৯ সালেও।
- নিজ দলের প্রধান এবং মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টেংকু আবদুর রহমানের সঙ্গে মতবিরোধের জেরে ৩ বছর রাজনীতি থেকে অবসরে ছিলেন।
- ১৯৬৯ সালের ৩০ মে সংঘটিত চীনা ও মালয়ীদের মধ্যকার দাঙ্গার জন্য টেংকু আবদুর রহমানকে দায়ি করেছিলেন মাহাথির।
- অবশেষে ১৯৭২ সালে আবার রাজনীতিতে ফিরে আসেন মাহাথির।
- সিনেটর হিসেবে নির্বাচিত হন। ১৯৭৪ সালের নির্বাচনে জয়লাভের পর শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।
- প্রধানমন্ত্রী তুন হোসেন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান ১৯৭৬ সালে।
- ১৯৮১ সালের নির্বাচনে দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মাহাথির বিন মোহাম্মদ।
- দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে আসেন মাহাথির বিন মোহাম্মদ।
- তাকে বলা হয়, আধুনিক মালয়েশিয়ার জনক।

উৎস: ব্রিটানিকা। 
৫,৪৭১.
'Orientalism' শব্দটির অর্থ-
  1. ক) প্রাচীন
  2. খ) প্রাচ্যবাদ
  3. গ) পুঁজিবাদ
  4. ঘ) সাম্যবাদ
ব্যাখ্যা
Orientalist শব্দটির অর্থ প্রাচ্যবাদ। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার সংস্কৃতি বােঝাতে পশ্চিমারা শব্দটি ব্যবহার করে থাকে। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৫,৪৭২.
কোরিয়া যুদ্ধের স্থায়িত্বকাল-
  1. ১৯৪৮-১৯৫২সাল
  2. ১৯৫০-১৯৫৫ সাল
  3. ১৯৫০-১৯৫৩ সাল
  4. ১৯৪৯-১৯৫২ সাল
ব্যাখ্যা
কোরিয়া যুদ্ধের স্থায়িত্বকাল-১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত।

• কোরিয়া যুদ্ধ:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া গঠন করে। 
- উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

 যুদ্ধের ফলাফল:
- কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়। 
- জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৫৩ সালে এই যুদ্ধের অবসান ঘটে।

উৎস:  ব্রিটানিকা।
৫,৪৭৩.
ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ?
  1. মেঘবতী সুকর্নপুত্রী
  2. জেনারেল বিয়ান্তো
  3. ড. আহম্মদ সকর্ণ
  4. জেনারেল সুহার্তো
ব্যাখ্যা
→ ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন সুকর্ণ (Sukarno)।
- তিনি ১৯৪৫ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন।
- এবং ১৯৪৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
- সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা এবং জাতির পিতা হিসেবে পরিচিত।

• ইন্দোনেশিয়া:

- ভারত ও প্রশান্ত মহাসাগরের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাজধানী: নুসানতারা (নতুন)।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া নিউ গিনি।
- ২০০৪ সালে দেশটিতে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন-ড. আহম্মদ সকর্ণ।
- মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন।

উৎস: i) Britannica.
         ii) ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৫,৪৭৪.
পৃথিবীর গভীরতম সাগর কোনটি?
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) ভূমধ্যসাগর
  3. গ) মেক্সিকো উপসাগর
  4. ঘ) ক্যারিবিয়ান সাগর
ব্যাখ্যা
• ক্যারিবিয়ান সাগর - পৃথিবীর গভীরতম সাগর।

অন্যদিকে,
- দক্ষিণ চীন সাগর - পৃথিবীর বৃহত্তম সাগর।
- মেক্সিকো উপসাগর -পৃথিবীর বৃহত্তম উপসাগর
- পৃথিবীর দীর্ঘতম নদী- নীল নদ।
- আমাজান নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।

উৎস: ব্রিটানিকা।
৫,৪৭৫.
জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
  1. ক) জর্মানি
  2. খ) বৃটেন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
জর্জ হ্যারিসন লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে বিদেশি সংগীতশিল্পী হিসেবে ভূমিকা রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ারে জর্জ হ্যারিসন কনসার্ট আয়োজন করেন। কনসার্ট এর নাম: কনসার্ট ফর বাংলাদেশ- ১ আগস্ট, ১৯৭১।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৫,৪৭৬.
আরব বসন্ত আন্দোলনের সূচনালগ্নে কোন দেশে প্রথম সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আগুন জ্বলে ওঠে?
  1. তিউনিসিয়া
  2. মিসর
  3. লিবিয়া
  4. সিরিয়া
ব্যাখ্যা

• আরব বসন্ত:
- আরব বসন্ত আন্দোলনের সূচনা ঘটে তিউনিসিয়ায় ২০১০ সালের ডিসেম্বরে।
- তিউনিসিয়ার সিদি বুজিদ শহরে মোহাম্মদ বুয়াজিজি নামে এক তরুণ সবজি বিক্রেতা প্রশাসনিক হয়রানি ও অপমানের প্রতিবাদে আত্মাহুতি দেন।
- এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে এবং দ্রুত তা দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়।
- এই গণআন্দোলন পরে “জেসমিন বিপ্লব” নামে পরিচিতি পায়।
- এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল দুর্নীতি, বেকারত্ব, দমনমূলক শাসনব্যবস্থা এবং গণতন্ত্রের দাবির বিরুদ্ধে জনগণের অসন্তোষ।
- তিউনিসিয়ায় শুরু হওয়া এই গণবিক্ষোভ অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যান্য আরব দেশে ছড়িয়ে পড়ে—বিশেষত মিশর, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে। 
- তবে আরব বসন্তের সূচনাস্থল হিসেবে তিউনিসিয়াই প্রথম দেশ, যেখানে এই ধরনের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আগুন জ্বলে ওঠে।

উৎস: Britannica.

৫,৪৭৭.
বিশ্বের সবচেয়ে বড় প্রবাল (Coral) প্রাচীর- 
  1. বেলিজ ব্যারিয়ার রিফ
  2. তুবাতাহা রিফ
  3. রেড সি করাল রিফ 
  4. গ্রেট ব্যারিয়ার রিফ
ব্যাখ্যা

প্রবাল প্রাচীর:
- বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ।
- এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত।
- 'Ayers Rock' অবস্থিত অস্ট্রেলিয়ায়।
- অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়।
- অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কোসিয়াস্কো।

অন্যদিকে,
- বেলিজ ব্যারিয়ার রিফ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর এবং উত্তর গোলার্ধের বৃহত্তম।
- তুবাতাহা রিফ ফিলিপাইনসের সুলু সাগরে অবস্থিত।
- রেড সি করাল রিফ প্রায় ২,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ।

উৎস: অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট।

৫,৪৭৮.
'Black Lives Matter' কী ধরনের আন্দোলন?
  1. ক) বর্ণবাদ বিরোধী আন্দোলন
  2. খ) সরকার পতন বিরোধী আন্দোলন
  3. গ) মানবাধিকার বিষয়ক আন্দোলন
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• আন্দোলন:
- 'Black Lives Matter' একটি বর্ণবাদ বিরোধী অনলাইনভিত্তিক আন্দোলন
- সামাজিক মাধ্যমে ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়।
- আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ থেকেই আফ্রো-আমেরিকান সম্প্রদায়ের মাঝে এর উৎপত্তি ঘটে।

উৎস: বিবিসি নিউজ।
৫,৪৭৯.
দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের অবসান হয়?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. ইউরোপের ধর্ম যুদ্ধ
  4. কোনটি নয়
ব্যাখ্যা
যুদ্ধ:
• দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ছিলো।
- ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাইয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১০ জানুয়ারি ১৯২০ এই চুক্তি কার্যকর হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান ইত্যাদি এবং জার্মানির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি অনুসারে জার্মানিকে দোষী সাব্যস্ত করা হয় এবং বিপুল পরিমাণ আর্থিক জরিমানা করা হয়।

উৎস: ব্রিটানিকা ও দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৫,৪৮০.
উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. ইতালি
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 
- উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উৎস: Britannica.
৫,৪৮১.
কোন দেশকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়?
  1. ক) ইউক্রেন
  2. খ) রাশিয়া
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) বেলারুশ
ব্যাখ্যা
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়। 
- ইউরোপের কৃষিপণ্য চাহিদার উল্লেখযোগ্য অংশ ইউক্রেন থেকে সরবরাহ হওয়ায় ইউক্রেনকে ইউরোপের ব্রেডবাস্কেট বলা হয়।

- ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত।
- ওডেসা ও মারিয়াপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।

সূত্র:- ওয়ার্ল্ড অ্যাটলাস ও প্রথম আলো।
৫,৪৮২.
১৭২৫ সালে ইউরােপের কোন শহরে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু হয়েছিল?
  1. প্যারিস
  2. সালজবার্গ
  3. মাদ্রিদ
  4. কিয়েটো
ব্যাখ্যা
বিশ্বের প্রাচীনতম রেস্তোরা:
- বিশ্বের প্রাচীনতম রেস্তোরা স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে অবস্থিত।
- রেস্তোরাটির নাম সোব্রিনো দে বোতিন।
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুসারে, এটিই বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ।
- প্রাচীন রেস্তোরাঁটির পুরনো সব মেন্যু এখনও চালু রয়েছে।
- স্পেনের রাজধানী মাদ্রিদের বিখ্যাত প্লাসা মাইয়র স্কয়ার প্রায় ৪০০ বছরের পুরনো।
- চারদিকে রেস্তোরাঁ, ক্যাফে ও সুভেনিরের দোকান।

উল্লেখ্য,
- ফরাসি জিন বোতিন ও তার স্ত্রী ১৭২৫ সালে এ রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেন।
- প্রথমে এটি ছিল সরাইখানা।
- যার নাম ছিল ‘কাসা বোতিন’।
- কিছুদিন পর তার ভাইপো রেস্তোরাঁর মালিক হন।
- নাম দেন ‘সোব্রিনো দে বোতিন’।

উৎস: Restaurante Botín ওয়েবসাইট।
৫,৪৮৩.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
  1. মেলবোর্ন
  2. ক্যানবেরা
  3. সিডনি
  4. অ্যাডিলেড
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত, সিডনি - অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।

তথ্যসূত্র - Britannica.com
৫,৪৮৪.
‘চিকেন নেক’ নামে পরিচিত অঞ্চলটির প্রকৃত নাম কী?
  1. দার্জিলিং পাস
  2. শিলিগুড়ি করিডর
  3. সিকিম ভ্যালি
  4. গ্যাংটক করিডর
ব্যাখ্যা

চিকেন নেক:
- 'চিকেন নেক' হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর।

⇒ ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাই আসলে ‘শিলিগুড়ি করিডর’ নামে পরিচিত।
- ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে ‘চিকেনস নেক’ বলেও বর্ণনা করেন।
- এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র ২১ কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত।
- এর সঙ্গে উত্তরে নেপাল, পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত।

উল্লেখ্য,
- সম্প্রতি (নভেম্বর, ২০২৫) বাংলাদেশের সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ধুবড়ি শহরে একটি সেনাঘাঁটি করছে ভারত সরকার। 
- ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগ স্থাপনকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডরের কাছেই এটি স্থাপিত হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন’।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।

৫,৪৮৫.
নিম্নের কোনটিকে কেন্দ্র করে ইরাক-ইরান যুদ্ধ সংঘটিত হয়?
  1. শিয়া-সুন্নি ধর্মীয় বিরোধ
  2. শাত-ইল-আরব জলপথের অধিকার
  3. সাদ্দাম হোসেনের শাসনপ্রতিষ্ঠা
  4. লোহিত সাগরে শাসনপ্রতিষ্ঠা
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- এটি পারস্য উপসাগরে অবস্থিত।
- শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরোধ শুরু হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।

⇒ আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরকারী: ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।

উল্লেখ্য,
- ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সালে ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে আলজিয়ার্স চুক্তি অকার্যকর হয়।

উৎস: Britannica.
৫,৪৮৬.
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত?
  1. ১৯২
  2. ১৯৩
  3. ১৯৪
  4. ১৯৫
ব্যাখ্যা

বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা:
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ১৯৫টি স্বীকৃত দেশ আছে
- এর মধ্যে ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র।
- দুটি দেশ সদস্য নয়।
- এরা পর্যবেক্ষক রাষ্ট্র – ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন রাষ্ট্র।

তথ্যসূত্র: UN ওয়েবসাইট ও Worldometer.

৫,৪৮৭.
নেলসন ম্যান্ডেলা কত সালে দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা

• নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল - আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।

⇒ ম্যান্ডেলাকে 'রোবেন দ্বীপ' এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।
- ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়।

⇒ কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- নেলসন ম্যান্ডেলা ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র:
i) Britannica.
ii) BBC.

৫,৪৮৮.
'The Light We Carry' গ্রন্থের লেখক কে?
  1. মিশেল ওবামা
  2. কমলা হ্যারিস
  3. বারাক ওবামা
  4. অমর্ত্য সেন
ব্যাখ্যা
• গ্রন্থ:
- The Light We Carry গ্রন্থের লেখক মিশেল ওবামা।
- এটি মিশেল ওবামার লেখা একটি ননফিকশন বই।
- ১৫ নভেম্বর, ২০২২ সালে এ ক্রাউন পাবলিশিং দ্বারা প্রকাশিত।

এছাড়া,
- বারাক ওবামার আত্মজীবনীমূলক গ্রন্থ - A promised Land।
- কমলা হ্যারিসের ‘দ্য ট্রুথস উই হোল্ড-অ্যান আমেরিকান জার্নি’ বইটি তার নিজ জীবন, চিন্তা ও আদর্শের প্রতিচ্ছবি।সমস্যা-সমাধান, সঙ্কট ব্যবস্থাপনা, চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্ব-পদ্ধতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এই বইয়ে।
- দি আইডিয়া অব জাস্টিস' হল নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটি বিখ্যাত গ্রন্থ। তিনি এই গ্রন্থে নীতি এবং ন্যায়ের পার্থক্য সম্পর্কে বিশদ বিচার-বিশ্লেষণ করেছেন।

উৎস: ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক টাইমস এবং পৌরনীতি ও সুশাসন - প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৫,৪৮৯.
প্রাচীন মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিল -
  1. ফারাও
  2. ইখনাটন
  3. জার
  4. নারমার
ব্যাখ্যা
ফারাও:
- প্রাচীন মিশরের সম্রাটদের 'ফারাও' বলা হতো।
- ফারাও শব্দের অর্থ বড় বাড়ি।
- বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান।
- তাঁরা একই সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন।
- মিশরের 'ফারাও' বা সম্রাটের মধ্যে বিখ্যাত ছিলেন রাজা মেনেস, প্রথমত আহমোজ, রাজা তুথমোস, সম্রাট ইখনাটন এবং প্রথম ও দ্বিতীয় র‍্যামেসিস।
- পরাক্রমশালী তৃতীয় র‍্যামেসিসের মৃত্যুর পর ফারাওদের শাসন দুর্বল হয়ে পড়ে।

তথ্যসূত্র - Britannica.com
৫,৪৯০.
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর নাম কী? [ডিসেম্বর,২০২৪]
  1. ওয়ান্ডার অব দ্য সিজ
  2. আইকন অব দ্য সিজ
  3. হারমনি অব দ্য সিজ
  4. ওডিসি অব দ্য সিজ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
⇒ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর নাম- আইকন অব দ্য সিজ।

আইকন অব দ্য সিজ:

- আইকন অব দ্য সিজ ২০২৫ সালের জানুয়ারিতে জাহাজটি যাত্রা শুরু করবে।
- যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন এই প্রমোদতরির দৈর্ঘ্য ১ হাজার ১৯৭ ফুট ও প্রস্থ ২১৯ ফুট।
- জাহাজটিতে ২ হাজার ৮০৫টি কক্ষ আছে। এতে সর্বোচ্চ ৭ হাজার ৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারে।
- তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) ও ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করে এটি পরিবেশবান্ধব।
- পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা এবং দলগত অবকাশে আলাদা পরিকল্পনা রয়েছে।
- সমুদ্রের দৃশ্য উপভোগের জন্য বিশেষ নকশার রুম রয়েছে।
- 'আইকন অব দ্য সিজ' নিখুঁতভাবে বিলাসবহুল এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সংমিশ্রণে তৈরি।

উল্লেখ্য,
- 'ওয়ান্ডার অব দ্য সিজ' এর দৈর্ঘ্য ১,১৮৮ ফুট, যা 'আইকন অব দ্য সিজ' এর চেয়ে অল্প ছোট।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]
৫,৪৯১.
বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 'কাশিওয়াজাকি-কারিওয়া' কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. রাশিয়া
  3. ইউক্রেন
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
- বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হলো কাশিওয়াজাকি–কারিওয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জাপানে অবস্থিত।
- কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ১৯৮০-এর দশকে।
- ১৯৮৫ থেকে ১৯৯৭ সালের মধ্যে একে একে সব রিঅ্যাক্টর চালু করা হয়।
- এখানে মোট ৭টি রিঅ্যাক্টর রয়েছে।
- ২০১১ সালের ভয়াবহ সুনামি এবং ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার পর কেন্দ্রটির সব রিঅ্যাক্টর বন্ধ হয়ে যায়।
- সম্প্রতি, জাপান সরকার কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর অনুমোদন দিতে যাচ্ছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]

৫,৪৯২.
কম্বোডিয়ার রাজধানীর নাম কী?
  1. ভিয়েনতিয়েন
  2. নমপেন
  3. নাইপিদো
  4. হ্যানয়
ব্যাখ্যা
কম্বোডিয়া:
- কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ।

- লাওস এর রাজধানী ভিয়েনতিয়েন।
- মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো।
- ভিয়েতনামের রাজধানীর নাম হ্যানয়।

উৎস: Britannica.
৫,৪৯৩.
The ancient city of Troy was located in -
  1. Italy
  2. Turkey
  3. Greece
  4. Egypt
  5. Spain
ব্যাখ্যা
ট্রয় নগরী:
- ঐতিহাসিক ট্রয় নগরীর বর্ণনা পাওয়া যায় হোমারের মহাকাব্য ইলিয়াড -এ।
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত
- ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী স্পার্টার রানি ও ট্রয় রাজপুত্র প্যারিসের প্রেমিকা হেলেনের জন্য।
- ১৯৯৮ সালে ইউনেসকোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয় ট্রয়।

উল্লেখ্য,
- ইলিয়াড এবং ওডিসির কারনে এই রোমান্টিক ট্রয়ের ট্র্যাজেডি অমর হয়ে আছে।
- এই ঐতিহাসিক ট্রয় নগরীর রাজা ছিলেন প্রিয়াম এবং রাণীর নাম ছিলেন হেকবা।
- তাদের আদরের পুত্রের নাম ছিল প্যারিস।
- এই প্যারিসই ছিল মূলত ট্রয় যুদ্ধের পেছনে মূল হোতা।
- সেই সময় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিল হেলেন।
- হেলেন ছিলেন স্পার্টার রাজা মেনেলাউস এর স্ত্রী।
- প্যারিস স্পার্টা থেকে হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে যায়।
- এতে ক্রোধান্বিত হয়ে মেনেলাউস তার ভাই আগামেমনন এর সহায়তায় ট্রয় আক্রমণ করে।
- গ্রিক ও ট্রোজানদের মধ্যে দীর্ঘ দশ বছর ধরে যুদ্ধ হয়।
- পরবর্তীতে গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: Britannica.
৫,৪৯৪.
“জাতীয়তাবাদ হলো এক প্রকার মানসিক ঐক্যবোধে উদ্ধুদ্ধ জনসমাজ, যারা নিজেদেরকে বাকি মানব সমাজ হতে পৃথক মনে করে।” –জাতীয়তাবাদ সম্পর্কে এটি কার ভাষ্য?
  1. এম. ডব্লিউ পামফ্রে
  2. জন স্টুয়ার্ট মিল
  3. হ্যারল্ড লাস্কি
  4. আর. এম. ম্যাকাইভার
ব্যাখ্যা
- জাতীয়তাবাদ সম্পর্কে অধ্যাপক হ্যারল্ড লাস্কি এর ভাষ্য হলো,
“জাতীয়তাবাদ হলো এক প্রকার মানসিক ঐক্যবোধে উদ্ধুদ্ধ জনসমাজ, যারা নিজেদেরকে বাকি মানব সমাজ হতে পৃথক মনে করে।”
- জাতীয়তাবাদ হলো কোন জনসমাজের মধ্যকার মানসিক অনুভূতি ও পারস্পরিক বন্ধনের চেতনা। এই চেতনার ফলেই একটি জনসমাজ নিজেদেরকে অভিন্ন সত্ত্বার অধিকারী এবং অন্যদের থেকে স্বতন্ত্র বলে মনে করে।
- ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষা, ধর্ম, ঐতিহ্য চেতনা, রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রভৃতি জাতীয়তাবাদের উপাদান।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৫,৪৯৫.
উইকিলিকস এর প্রতিষ্ঠাতা হচ্ছেন -
  1. জুলিয়ান ফ্রেডরিক
  2. এডওয়ার্ড স্নোডেন
  3. এডওয়ার্ড ওয়েলস
  4. জুলিয়ান অ্যাসাঞ্জ
ব্যাখ্যা
WikiLeaks:
- জুলিয়ান পল অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় কম্পিউটার প্রোগ্রামার এবং হ্যাকার।
- উইকিলিকস হলো একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা যা বিভিন্ন গোপন নথিপত্র ফাঁসের জন্যে আলোচিত।
- কিশোর বয়সে, তিনি কম্পিউটারের সাথে একটি অদ্ভুত দক্ষতা প্রদর্শন করেছিলেন, এবং হ্যাকিং ডাকনাম "মেন্ডাক্স" ব্যবহার করে তিনি NASA এবং পেন্টাগন সহ বেশ কয়েকটি সুরক্ষিত সিস্টেমে অনুপ্রবেশ করেছিলেন।
- ১৯৯১ সালে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তাকে ৩১ টি সাইবার অপরাধের অভিযোগে অভিযুক্ত করে
- ২০০৬ সালে অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকস প্রতিষ্ঠা করেন।
- ২০০৭ সালে এটি অফিসিয়ালি চালু হয়।
- ২০১২ সালের জুনে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন।
 
উৎস: ব্রিটানিকা & সিএনএ পত্রিকা রিপোর্ট।
৫,৪৯৬.
'Leviathan' গ্রন্থটির লেখক কে?
  1. ইমানুয়েল কান্ট
  2. বার্টান্ড রাসেল
  3. থমাস হবস
  4. অগাস্ট কোৎ
ব্যাখ্যা
Leviathan:
- Leviathan গ্রন্থটির লেখক থমাস হবস।
- ১৬৫১ সালে প্রথম প্রকাশিত।
- বইটি 'Social Contract' বা সামাজিক চুক্তি নিয়ে লেখা।

উৎস: ব্রিটানিকা।
৫,৪৯৭.
US Bill of Rights - এর প্রস্তাবক কে?  
  1. থমাস জেফারসন
  2. আব্রাহাম লিংকন
  3. জেমস ম্যাডিসন
  4. জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা

- US Bill of Rights - এর প্রস্তাবক: জেমস ম্যাডিসন। 

• United States Bill of Rights:

- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ১০ টি সংশোধনীকে 'Bill of Rights' বা অধিকারের বিল বলে অভিহিত করা হয়।
- ১৭৮৭ সালে প্রণীত সংবিধানের সমালোচনার পরিপ্রেক্ষিতে জেমস ম্যাডিসন প্রস্তাবিত প্রথম ১০টি সংশোধনীই 'Bill of Rights' নামে পরিচিত।
- এই সংশোধনীগুলি ১৭৯১ সালের ১৫ ডিসেম্বর কার্যকর হয় ।
- এটি নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষার জন্য গৃহীত হয়েছিল এবং আমেরিকার স্বাধীনতা আন্দোলনের পর সংবিধানের গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর ১৭৮৭ সালে ফিলাডেলফিয়ায় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে মার্কিন সংবিধান রচিত হয়।
- কিন্তু এই সংবিধানে নাগরিকদের অধিকারগুলোর কোন নির্দিষ্ট উল্লেখ ছিল না।
- মার্কিন রাজনৈতিক নেতা জেমস মেডিসন ১৭৮৯ সালে মার্কিন কংগ্রেসে ১২টি সংশোধনী প্রস্তাব করেন, যা নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে চেয়েছিল।
- তিনি পরবর্তীতে একে 'বিল অব রাইটস' নামে পরিচিত করেন।
- ম্যাডিসনের প্রস্তাবিত কিছু সংশোধনী সরাসরি অনুমোদিত হয়েছিল, এবং কিছু সংশোধনী পরিবর্তন ও সংযোজন করা হয়।
- সর্বশেষ, ১৭৯১ সালে ১০টি সংশোধনী মার্কিন সংবিধানে সংযুক্ত করা হয় এবং এগুলি বিল অব রাইটস হিসেবে পরিচিত হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৫,৪৯৮.
প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. জন এফ. কেনেডি
  2. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  3. থিওডোর রুজভেল্ট
  4. উড্রো উইলসন
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান:
- মার্কিন প্রেসিডেন্ট: উড্রো উইলসন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী: জর্জ লয়েড।
- জার্মান চ্যান্সেলর: থিওবাল্ড ভন বেথমান হলওয়েগ, জর্জ মিখাইল, জর্জ ভন হার্টলিং, ফ্রেডেরিখ অ্যাবেট।
- জার্মান কাইজার: দ্বিতীয় উইলিয়ম।
- রাশিয়ার জার: দ্বিতীয় নিকোলাস।
- জাপানের সম্রাট: যুসোহিতো।
- ইতালির প্রধানমন্ত্রী: ভিট্টোরিও অরল্যান্ডো।
- অটোমান সুলতান: ষষ্ঠ মেহমুদ।

⇒ উড্রো উইলসন:
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

উৎস: History.com
৫,৪৯৯.
ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
  1. স্পেন
  2. ইংল্যান্ড
  3. পর্তুগাল
  4. নেদারল্যান্ড
ব্যাখ্যা

ব্রাজিল:
- দাপ্তরিক নাম: ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- অবস্থান: দক্ষিণ আমেরিকার পূর্ব ও মধ্যভাগ, পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় দেশ।
- প্রধান ভাষা: পর্তুগিজ (দক্ষিণ আমেরিকার একমাত্র প্রধান পর্তুগিজভাষী দেশ)।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়াল (BRL)।
- প্রধান ধর্ম: খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক।
- ব্রাজিল পূর্বে পর্তুগালের উপনিবেশ ছিল।
- স্বাধীনতা ঘোষণা: ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর, প্রিন্স পেড্রো দ্বারা।
- প্রতি বছর ৭ই সেপ্টেম্বর স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
- শাসনব্যবস্থা: ফেডারেল রিপাবলিক; রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা।
- বর্তমান রাষ্ট্রপতি: লুইজ ইনাসিও লুলা দা সিলভা। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৫,৫০০.
লোককল্যাণ মার্গ হলো ভারতের-
  1. ক) রাষ্ট্রপতির বাসভবন
  2. খ) প্রধানমন্ত্রীর বাসভবন
  3. গ) অর্থমন্ত্রীর বাসভবন
  4. ঘ) পররাষ্ট্রমন্ত্রীর বাসভবন
ব্যাখ্যা

- ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গ।
- ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলস।

উৎসঃ ভারতের সরকারি ওয়েবসাইট।