বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৫৩ / ৯৩ · ৫,২০১৫,৩০০ / ৯,৩৩৪

৫,২০১.
কোনটি ইরানের মিসাইল নয়?
  1. ফাতেহ
  2. ফজর
  3. কাওসার
  4. বাবর
ব্যাখ্যা

- বাবর ইরানের মিসাইল নয়।

বিভিন্ন দেশের মিসাইল সম্পর্কিত তথ্য -
• ইরান:
- ফাতেহ,
- ফজর,
- কাওসার।

• পাকিস্তান:
-ঘোরি,
- বাবর,
- শাহিন,
- গজনভি।

উৎস: ব্রিটানিকা।

৫,২০২.
ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে? [জুলাই, ২০২৫]
  1. জর্জিয়া মেলোনি
  2. সার্জিও মাত্তারেলা
  3. ফ্রিডরিখ মারৎস
  4. পাওলো জেনতিলোনি
ব্যাখ্যা
ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ইতালি:
- ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য।
- এর উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া স্লোভেনিয়া এবং দক্ষিণে ইতালীয় উপদ্বীপ, ভূমধ্যসাগর সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলি ও সারদিনিয়া এবং আরো অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত।
- রাজধানী: রোম।
- প্রেসিডেন্ট: সার্জিও মাত্তারেলা।
- প্রধানমন্ত্রী: জর্জিয়া মেলোনি।
- আইনসভা: পার্লামেন্ট (উচ্চ কক্ষ: সিনেট অব দ্য রিপাবলিক, নিম্ন কক্ষ: চেম্বার অব ডেপুটিস)।
- মুদ্রা: ইউরো।

উল্লেখ্য,
- জার্মানির বর্তমান চ্যান্সেলর হলেন ফ্রিডরিখ মারৎস।

উৎস: Britannica.
৫,২০৩.
কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের কততম ভাইস প্রেসিডেন্ট?
  1. ৪৬তম
  2. ৪৭তম
  3. ৪৮তম
  4. ৪৯তম
ব্যাখ্যা
কমলা দেবী হ্যারিস যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি দেশটির প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম এশিয়ান-আমেরিকান মহিলা ভাইস প্রেসিডেন্ট।
কমলা হ্যারিসের মা ভারতীয় বংশোদ্ভূত এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত।
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
(সূত্রঃ ওয়াশিংটন পোস্ট)
৫,২০৪.
আকারের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর অবস্থিত-
  1. ক) যুক্তরাষ্ট্রে
  2. খ) সৌদি আরবে
  3. গ) জাপানে
  4. ঘ) রাশিয়ায়
ব্যাখ্যা
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দ৷
Source: World Atlas
৫,২০৫.
ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয় -
  1. ১৯৪৫-৪৭ সাল পর্যন্ত
  2. ১৯৪৬-৪৮ সাল পর্যন্ত
  3. ১৯৪৭-৪৯ সাল পর্যন্ত
  4. ১৯৪৮-৫০ সাল পর্যন্ত
ব্যাখ্যা
ভারত ও পাকিস্তান যুদ্ধ:
- ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত চারটি বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছে।
- ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৭-৪৯ সাল পর্যন্ত।
- দ্বিতীয় যুদ্ধ হয় ১৯৬৫-৬৬ সাল পর্যন্ত,
- তৃতীয় যুদ্ধ হয় ১৯৭১ সালে,
-  চতুর্থ যুদ্ধ ১৯৯৯ সালে।
 
উৎস Britannica.com
৫,২০৬.
'লৌহ মানবী' নামে পরিচিত কে? 
  1. বেনজির ভুট্টো
  2. অং সান সুচি
  3. মার্গারেট থ্যাচার
  4. ইন্ধিরা গান্ধী
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- তিনি ১৩ অক্টোবর ১৯২৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।
- তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রী অর্জন করেন।
- তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্টদের একজন ছিলেন।
- ১৯৭৯ সালে তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি 'লৌহ মানবী' নামে পরিচিত।
- তিনি ৮ এপ্রিল ২০১৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে: 
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। 
- অং সান সুচি মিয়ানমারের প্রথম রাষ্ট্রীয় উপদেষ্টা এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির নেত্রী।
- ইন্দিরা গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী।

সূত্র - Britannica.com
৫,২০৭.
জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
  1. ক) ভুটান
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা
আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার তথা সার্কভুক্ত ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যায় এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম এবং দক্ষিণ এশিয়ার তথা সার্কভুক্ত ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ
৫,২০৮.
'লেসেজ ফেয়ার (Laissez-faire)' নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
  1. খেলাধুলা
  2. কূটনীতি
  3. পররাষ্ট্রনীতি
  4. মুক্তবাজার অর্থনীতি
ব্যাখ্যা
লেসেজ-ফেয়ার (Laissez-faire):
- লেসেজ-ফেয়ার (Laissez-faire) একটি ফরাসি শব্দ, যার অর্থ “অবাধ রাখতে দেওয়া“।
- অর্থনীতিতে, লেসেজ-ফেয়ার নীতি বলতে বোঝায় সরকারের ন্যূনতম হস্তক্ষেপের মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতা ও মুক্ত বাজারের উপর জোর দেওয়া।
- এটি অর্থনৈতিক উদারবাদ (economic liberalism) বা মুক্ত বাজার অর্থনীতি (free market economy)-এর সাথে সম্পর্কিত।

⇒ এই নীতির মূল ধারণা হলো, ব্যবসা ও বাজার স্বাভাবিকভাবে নিজস্ব নিয়মে চলবে এবং সরকার কোনও ধরনের নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ না করলে তা সঠিকভাবে কাজ করবে।
- সরকারের কর্তব্য হলো আইন ও শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু অর্থনৈতিক কার্যকলাপে তেমন হস্তক্ষেপ না করা।
- অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ "The Wealth of Nations" এ এই ধারণার পক্ষে আলোচনা করেন।
- এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করে।
- এটি দক্ষতা বৃদ্ধি করে।

⇒ এই নীতির মূল ধারণাগুলো হল:
- ব্যক্তিগত স্বাধীনতা: ব্যক্তিদের তাদের নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
- মুক্ত বাজার: সরকারের বাজারে হস্তক্ষেপ করা উচিত নয়, বরং বাজারকে নিজেরাই নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত।
- সীমিত সরকার: সরকারের ভূমিকা শুধুমাত্র আইন প্রণয়ন ও প্রয়োগ করা এবং ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা প্রদান করা।

উল্লেখ্য,
- সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে লেসেজ-ফেয়ার (Laissez-faire) নীতি অনুসরণ করেন।
- অর্থনীতির ক্ষেত্রে তারা ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক বিষয়ে ন্যূনতম সরকারি হস্তক্ষেপের পক্ষপাতী।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।
৫,২০৯.
মহাকাশে প্রেরণকৃত প্রথম মহাকাশযান 'স্পুটনিক-১' কত তারিখে উৎক্ষেপণ করা হয়?
  1. ৪ অক্টোবর, ১৯৫৬
  2. ৩ নভেম্বর, ১৯৫৬
  3. ৪ অক্টোবর, ১৯৫৭
  4. ৩ নভেম্বর, ১৯৫৭
ব্যাখ্যা
কৃত্রিম উপগ্রহ:
- মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ।
- রকেটের সাহায্যে এদের উৎক্ষেপণ করা হয়।
- পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা এদের কক্ষপথে ঘুরে।
- কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং ছোট কক্ষপথ নিয়ে পৃথিবীর চারদিকে ঘুরে।

⇒ স্পুটনিক-১:
- মহাকাশে প্রেরণকৃত প্রথম মহাকাশযানের নাম স্পুটনিক-১।
- এটি বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ।
- ১৯৫৭ সালের ৪ অক্টোবর তারিখে এটি উৎক্ষেপণ করা হয়।

- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম মহাকাশে এই কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেন।
- ১৯৫৮ সালের ৪ জানুয়ারী পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধ্বংস হয়ে যায়।

⇒ স্পুটনিক শব্দের অর্থ হল- ভ্রমণসঙ্গী।
- রুশ প্রকৌশলী সের্গেই কোরলভ স্পুৎনিক ১-এর নকশা প্রণয়ন করেন।
- কাজাখস্তানের টিউরাটাম উৎক্ষেপণস্থল থেকে রাত ১০টা ২৯ মিনিটে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি।
- এর ওজন ছিল ৮৩ কেজি ৬০০ গ্রাম।
- স্পুটনিকের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে লাগে ৯৬ মিনিট ২ সেকেন্ড।

উল্লেখ্য
- ১৯৫৭ সালের ৩ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-২ নামের তাদের ২য় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন।

উৎস: Britannica.
৫,২১০.
বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
  1. হাইগেন
  2. ম্যাক্সওয়েল
  3. চার্লস ডারউইন
  4. ম্যাক্স প্লাঙ্ক
ব্যাখ্যা
বিবর্তনবাদ:

- বিবর্তনবাদ তত্ত্বের জনক চার্লস ডারউইন।
- এই থিওরি বিজ্ঞানের জগতে বৈপ্লবিক তত্ত্ব হিসেবে পরিচিত।
- এই তত্ত্বে দেখানো হয়েছে প্রাণীরা সময়ের সাথে সাথে প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে কীভাবে পরিবর্তিত হয়েছে।
- বিবর্তনবাদের এই তত্ত্বটি আমাদের পৃথিবীর পশুপাখি ও উদ্ভিদ জগৎ সম্পর্কে বুঝতে বড়ো ধরনের ভূমিকা রেখেছে।
- তার এই প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন যার মাধ্যমে একটি প্রাণীর জনগোষ্ঠী থেকে নতুন প্রজাতির উদয় ঘটে।
- অন দ্য অরিজিন অফ স্পেশিস নামে চার্লস ডারউইনের এই বইটি প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
- তার এই গ্রন্থে তিনি বিবর্তনবাদকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, এটি এমন একটি প্রক্রিয়া যাতে কোনো প্রাণী ক্রমাগত অভিযোজনের ফলে আপন পরিবেশের জন্যে বিশেষায়িত হতে হতে এক সময় নতুন একটি প্রাণীতে রূপান্তরিত হয়।

তথ্যসূত্র - বিবিসি নিউজ, ২ মার্চ ২০১৯।
৫,২১১.
'নর্ড স্ট্রিম-২' পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত?
  1. ক) কাস্পিয়ান সাগর
  2. খ) কৃষ্ণ সাগর
  3. গ) ভূমধ্যসাগর
  4. ঘ) বাল্টিক সাগর
ব্যাখ্যা

নর্ড স্ট্রিম ২ হলো বাল্টিক সাগরের মধ্য দিয়ে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত 1,234 কিলোমিটার দীর্ঘ (767 মাইল) প্রাকৃতিক গ্যাস পাইপলাইন।
- নর্ড স্ট্রিম ১- এর অনুরূপ রুট অনুসরণ করে 2011 সালে পাইপলাইনের নির্মাণ শুরু হয়েছিল।
- 2015 সালে চালু হওয়া নর্ড স্ট্রিম 2 পাইপলাইনটি বাল্টিক সাগরের মাধ্যমে সরাসরি রাশিয়া এবং জার্মানির সাথে সংযোগ স্থাপন করে।
- দীর্ঘ আইনি লড়াইয়ের বিলম্বের কারণে নির্মাণে বেশ কয়েক বছর লেগেছে।
- নর্ড স্ট্রিম ২- এর অল্প কিছু জ্বালানি প্রকল্প নিয়ে বিতর্ক হয়েছে।
- পাইপলাইনের মালিক গাজপ্রম।
- এটি একটি রাশিয়ান রাষ্ট্র-নিয়ন্ত্রিত কোম্পানি।
- গ্যাস আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এটি প্রয়োজন।
- জার্মানির জ্বালানি খাত পাইপলাইনটিকে একটি কার্যকর বাণিজ্যিক প্রকল্প হিসেবেও দেখে।

উৎস: The Nord Stream 2 pipeline - European Parliament, europa.eu.

৫,২১২.
রাশিয়ার সাথে কোন দেশের সীমান্ত সংযোগ নেই?
  1. কাজাখস্তান
  2. মঙ্গোলিয়া
  3. উত্তর কোরিয়া
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
রাশিয়ার সাথে ভিয়েতনামের কোন সীমান্ত সংযোগ নেই।

• সীমান্ত বিষ্টিত দেশ:
- সবচেয়ে বেশি সীমান্ত বেষ্টিত দেশ - রাশিয়া ও চীন (১৪ টি করে)।

• রাশিয়ার সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
 - আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৫,২১৩.
নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিল?
  1. ক) জাতিসংঘের প্রতিষ্ঠা
  2. খ) চীনের সাংস্কৃতিক বিপ্লব
  3. গ) ভারতের স্বাধীনতা
  4. ঘ) রাশিয়ার বলশেভিক বিপ্লব
ব্যাখ্যা

- রাশিয়ার বলশেভিক বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে।
- চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় ১৯৬৬ সালে।
- ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালে।
- জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।

৫,২১৪.
আকাবা একটি-
  1. সমুদ্র বন্দর
  2. বিমান বন্দর
  3. স্থল বন্দর
  4. নদী বন্দর
ব্যাখ্যা
আকাবা:
- জর্ডানের সমুদ্র বন্দর হলো আকাবা।
- আকাবা বন্দর কন্টেইনার পরিবনের জন্য লাল সাগরের দ্বিতীয় ব্যস্ততম বন্দর।
- এটি জর্ডানের বাজারের প্রাথমিক প্রবেশ দ্বার।
- এই অঞ্চলের দেশগুলির মধ্যে চলমান পণ্য সরবরাহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট।

উৎস: Britannica.
৫,২১৫.
ইয়াসির আরাফাত ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কত সালে?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৮ সালে
ব্যাখ্যা
ইয়াসির আরাফাত:
- জন্মগ্রহণ করেন: ১৯২৯ সালে।
- তিনি একজন ফিলিস্তিনি নেতা ছিলেন।
- ইয়াসির আরাফাত সুয়েজ সংকটের সময় মিশরীয় সেনাবাহিনী চাকরি করেন।
- তিনি গেরিলা সংগঠন ফাতাহে প্রতিষ্ঠা করেন।
- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- নোবেল পুরষ্কার লাভ করেনঃ ১৯৯৪ সালে।
- ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন: ১৯৯৬ সালে।
- তিনি ১১ নভেম্বর ২০০৪ সালে ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৫,২১৬.
নরওয়ের আইনসভার নাম কী?
  1. বুন্ডেস্ট্যাগ 
  2. রিকসড্যাগ
  3. ফোকেটিং
  4. স্টরটিং
ব্যাখ্যা

• নরওয়ের আইনসভার নাম- স্টরটিং।

অন্যদিকে,
• সুইডেনের আইনসভার নাম- রিকসড্যাগ।
• ডেনমার্কের আইনসভার নাম-ফোকেটিং।
• জার্মানির আইনসভার- বুন্ডেস্ট্যাগ।

উল্লেখ্য,
• নরওয়ের রাজধানী শহর- অসলো। 
• নরওয়ের মুদ্রার নাম- নরওয়েজিয়ান ক্রোন ।

উৎস: ব্রিটানিকা।

৫,২১৭.
Where is the 'Suez Canal' located?
  1. Egypt
  2. Lebanon
  3. Syria
  4. Iran
  5. France
ব্যাখ্যা
সুয়েজ খাল:
- সুয়েজ খালের অবস্থান সিনাই উপদ্বীপ, মিশর।
- এর খনন কাজ শুরু হয় ১৮৫৯ সালে।
- সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে ১৮৬৯ সালে।
- এর দৈর্ঘ্য ১৯৩ কি.মি।
- সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে ১৯৫৬ সালে।
- সুয়েজ খাল সংযুক্ত করেছে - ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
- সুয়েজ খাল পৃথক করেছে - এশিয়া ও আফ্রিকা মহাদেশকে।

উৎস: Britannica.com
৫,২১৮.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? [জানুয়ারি, ২০২৬]
  1. শিগেরু ইশিবা
  2. ফুমিও কিশিদা
  3. শিনজো আবে
  4. সানায়ে তাকাইচি
ব্যাখ্যা

জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- আইনসভা: ২টি।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- বর্তমান প্রধানমন্ত্রী: সানায়ে তাকাইচি।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।

⇒ জাপানের বর্তমান ও প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
- জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাকে ২০২৫ সালের ৪ অক্টোবর নতুন নেতা হিসেবে মনোনীত করে, যার ফলে তিনি ১৫ অক্টোবর, ২০২৫ থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হয়েছেন। এর মধ্য দিয়েই প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।
- যুক্তরাজ্যের ‘আয়রন লেডি’ খ্যাত প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সানায়ে তাকাইচির রাজনৈতিক জীবনের আদর্শ।

উৎস: i) Worldatlas.
ii) DW.

৫,২১৯.
Gobi desert is located in-
  1. United States
  2. Africa
  3. Mongolia
  4. Pakistan
ব্যাখ্যা
গোবি মরুভূমি:
- গোবি মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি।
- মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন - দুই দেশে বিস্তৃত।
- এর আয়তন আনুমানিক ১৩ লক্ষ (১২ লক্ষ ৯৫ হাজার) বর্গকিলোমিটার।

অন্যদিকে,
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান।
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র।
- সাহারা মরুভূমি : আফ্রিকা।

তথ্যসূত্র - Britannica.com
৫,২২০.
সােয়াচ অব নাে গ্রাউন্ড বলতে কী বুঝায়?
  1. ক) একটি খেলার মাঠ
  2. খ) একটি প্লাবন ভূমির নাম
  3. গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
  4. ঘ) বঙ্গোপসাগরের একটি দ্বীপের নাম
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)
- সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে। বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
- সোয়াচ অফ নো গ্রাউন্ডটি বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা। এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় ১৩৫০ মি।
- সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা।
- 'বেঙ্গল ফ্যান' ভূমি রূপটি পাওয়া যায় বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডে।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৫,২২১.
'পার্পল লাইন' কোন দুটি দেশের মধ্যবর্তী সীমারেখা নির্দেশ করে?
  1. ইসরায়েল ও লেবানন
  2. ইসরায়েল ও সিরিয়া
  3. জর্ডান ও ইসরায়েল
  4. লেবানন ও সিরিয়া
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারতের মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৫,২২২.
অপারেশ পিস স্প্রিং পরিচালনা করে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ইরান
  4. ঘ) সৌদি আরব
  5. ঙ) তুরস্ক
ব্যাখ্যা
৯ অক্টোবর ২০১৯ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্ক যে অভিযান শুরু করে তা অপারেশন পিস স্প্রিং নামে পরিচিত। এই অপারেশন সিরিয়ার কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজে এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে চালানো হয়। এর উদ্দেশ্য ছিলো সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয় শরনার্থীদের জন্যে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলা। (সূত্রঃ বিবিসি)
৫,২২৩.
AFTA - এর কার্যক্রম শুরু হয় কবে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা

AFTA:
- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মুক্ত বাণিজ্য গোষ্ঠী।
- ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।
- AFTA চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- AFTA যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১১টি।
- এগুলো হলো: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস,মায়ানমার ও পুর্ব তিমুর। 

উৎস: ASEAN ওয়েবসাইট।

৫,২২৪.
অটোমান সাম্রাজ্যের শুরু হয়েছিলো কোন শহর থেকে?
  1. ক) আনাতোলিয়া
  2. খ) ইস্তাম্বুল
  3. গ) কাবুল
  4. ঘ) দামেস্ক
ব্যাখ্যা
অটোমান সাম্রাজ্যে:

- অটোমান সাম্রাজ্যের শুরু হয়েছিলো আনাতোলিয়া শহর থেকে।
- তুরস্কের ভাষায় অটোমান সাম্রাজ্যের নাম ওসমানী সাম্রাজ্য। তার দলের সদস্যদের বলা হতো ওসমানী। তুরস্কের ভাষায় ওথমান।
- ছয়শ বছর ধরে তৈরি হওয়া সাম্রাজ্যের পতন হয়েছিল আজ থেকে ঠিক একশো বছর আগে।
- অটোমান সুলতানদের পূর্বপুরুষ তুরকিকরা ছিলেন মধ্য এশিয়ার বাসিন্দা। তারা ছিলেন অনেকটা যাযাবর গোষ্ঠী।
- সেখান থেকে দশম শতকে তারা পার্সিয়া বা আধুনিক ইরানের ভেতর দিয়ে নিজেদের বসবাসের উপযোগী জমির সন্ধানে অভিবাসন শুরু করেন।
- একাদশ শতকের দিকে তারা আর্মেনিয়া এবং আনাতোলিয়ার ভেতরে প্রবেশের চেষ্টা করতে থাকেন। সেই সময় ওই এলাকা ছিল বাইজেন্টাইন রাজত্বের অধীনে।
- এরতুরুল-এর মৃত্যুর পর গোত্রপতি হন তার সন্তান প্রথম ওসমান। তার নামেই পরবর্তীতে ওসমানী রাজত্ব বা অটোমান এমপায়ারের জন্ম হয়। তার দলের লোকজনদের ডাকা হতো ওসমানী।
- ১৩০১ সালে যখন তিনি প্রথম বাইজেন্টাইন একটি বাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। 
- এরপর থেকে তিনি ও তার উত্তরসূরিরা ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় বহু দেশ দখল করেন। এই সাম্রাজ্যের আওতায় ছিল আজকের তুরস্ক, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, গ্রীস, আলবেনিয়া, মিশর, মেসিডোনিয়া, রোমানিয়া, জর্ডান, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূলের বড় একটি অংশ।
- পরবর্তী ছয়শ বছর অটোমান সাম্রাজ্য টিকে ছিল।
- এই সাম্রাজ্য তাদের সেরা সময় সময় কাটিয়েছে সুলতান সুলেমান দি ম্যাগনিফিসেন্ট এর আমলে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা,৭ মে ২০২২।
৫,২২৫.
ওআইসি’র বর্তমান মহাসচিব কে?
  1. ক) আব্দুল্লাহ শহিদ
  2. খ) নায়েফ আল হজ্জরাফ
  3. গ) হুসাইন ইব্রাহিম তাহা
  4. ঘ) আহমদ আবুল ঘেইত
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) বর্তমান ও ১২তম মহাসচিব হলেন শাদের নাগরিক হুসাইন ইব্রাহিম তাহা। ২০২১ সালের ১৭ নভেম্বর থেকে তিনি OIC এর মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন।

(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
৫,২২৬.
Leonardo da Vinci is the painter of which country?
  1. ক) Italy
  2. খ) Germany
  3. গ) France
  4. ঘ) Spain
ব্যাখ্যা
লিওনার্দো দা ভিঞ্চি:

- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- লিওনার্দো দা ভিঞ্চি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল - মোনা লিসা, দ্য লাস্ট সাপার, এবং ভার্জিন অফ দ্য রকস এবং ক্রাইস্টের ব্যাপটিজম।
- অন্যান্য পেইন্টিংগুলির মধ্যে রয়েছে ভার্জিন মেরি, ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান, দ্য অ্যানানসিয়েশন, ম্যাডোনা অফ দ্য কার্নেশন, জিনেভরা দে' বেঞ্চি, দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি (অসমাপ্ত), সেন্ট জেরোম ইন দ্য ওয়াইল্ডারনেস (অসমাপ্ত), একটি প্রতিকৃতি। মিউজিশিয়ান (অসমাপ্ত), লেডি উইথ অ্যান এর্মাইন।
- ২০১১ সালে আন্তর্জাতিক খনিজ সমিতি তার সম্মানে Davinciite খনিজ নামকরণ করে।
- ১৫১৯ সালে ৬৭ বছর বয়সে, লিওনার্দো দা ভিঞ্চি মারা যান।

তথ্যসূত্র - Worldatlas.com   
৫,২২৭.
'অপারেশন রাইজিং লায়ন' কোন দেশের বিরুদ্ধে পরিচালনা করা হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইরান
  3. ইসরায়েল
  4. ইউক্রেন
ব্যাখ্যা

‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

→ উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৫,২২৮.
কানাডার পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কী?
  1. সিনেট
  2. হাউস অব কমন্স
  3. হাউস অব লর্ডস
  4. হাউস অব রিপ্রেজেনটেটিভ
ব্যাখ্যা
কানাডার পার্লামেন্ট: 
কানাডার পার্লামেন্ট তিনটি অংশ নিয়ে গঠিত:

ক্রাউন (সিংহাসন):
- এটি প্রতীকী ও আনুষ্ঠানিক, গর্ভনর জেনারেলের মাধ্যমে পরিচালিত হয়।

সিনেট:
- সিনেট হচ্ছে পার্লামেন্টের উচ্চকক্ষ।
- ১০৫ জন সদস্য নিয়ে গঠিত, যারা নিয়োগপ্রাপ্ত এবং ৭৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
- এটি আইনের পর্যালোচনা ও জাতীয় বিষয়গুলো নিয়ে কাজ করে।

হাউস অব কমন্স:
- হাউস অব কমন্স পার্লামেন্টের নিম্ন কক্ষ। 
- ৩৩৮ জন নির্বাচিত সদস্য (এমপি) নিয়ে গঠিত।
- কর এবং ব্যয়ের প্রস্তাব উত্থাপন করতে পারে।

প্রধান বৈশিষ্ট্য:
সংসদীয় গণতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্রের মিশ্রণ।
নতুন আইন পাস করতে তিনটি অংশের সম্মতি প্রয়োজন।
প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংসদের অনুমোদনের ওপর নির্ভরশীল।
সংসদে বিরোধী দল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে।
স্থায়ী ও বিশেষ কমিটিগুলো জনগণের উদ্বেগ নিয়ে আলোচনা করে।

উৎস: Britannica.
৫,২২৯.
খন্দকের যুদ্ধের অপর নাম কী?
  1. ক) আহরার
  2. খ) আহযার
  3. গ) আহযাব
  4. ঘ) আহগায
ব্যাখ্যা
আহযাব বা খন্দকের যুদ্ধ:
- বনু নযির গোত্র মদিনা থেকে নির্বাসিত হলে তাদের একাংশ হুয়াই বিন আখতাবের নেতৃত্বে খায়বারে গিয়ে বসতি স্থাপন করে। 
- তারা আশেপাশের আরব গোত্রগুলোকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে। 
- হুয়াই মক্কায় গিয়ে কুরাইশদের সঙ্গে ষড়যন্তে লিপ্ত হয়। 
- তারা সিদ্ধান্ত নেয় একযোগে মুসলিমদের ওপর আক্রমণ করা হবে, যাতে তারা ছিন্নভিন্ন হয়ে যায়। 
- আরবের বিভিন্ন গোত্রের প্রায় ১০,০০০ সৈন্য মদিনা আক্রমণের জন্য একত্র হয়। 
- কুরাইশ ব্যতীত তাদের মধ্যে বনু নযির, বনু ওয়ায়ল অন্তর্ভূক্ত ছিল। 
- আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার সৈন্যের সম্মিলিত বাহিনী মদিনা অভিমুখে রওয়ানা হয়। 
- পঞ্চম হিজরীতে আরবের বিভিন্ন গোত্রের গঠিত এ বাহিনী একযোগে মদিনা আক্রমণ করার কারণে এ যুদ্ধকে 'আহযাব বা দলসমূহের যুদ্ধ' বলা হয়। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫,২৩০.
ব্ল্যাক ওয়াটার একটি-
  1. বিশেষায়িত বিষাক্ত দ্রবণ
  2. প্রাইভেট মিলিটারি কোম্পানি
  3. বিশ্বের বিষাক্ত প্রাণী
  4. প্রাইভেট ক্রীড়া সংস্থা
ব্যাখ্যা
Blackwater:
- এটি যুক্তরাষ্ট্রভিত্তিক Private Military Company.
- ব্ল্যাক ওয়াটার ১৯৯৭ সালে আল ক্লার্ক এবং এরিক প্রিন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি বিচার বিভাগ এবং সামরিক সংস্থাগুলিকে প্রশিক্ষণ সহায়তা প্রদানকারী বেসরকারী নিরাপত্তা সংস্থা।
- ইরাকের যুদ্ধে  যুক্তরাষ্ট্রের সরকারের সাথে Blackwater এর প্রথম চুক্তি সই হয়েছিল। 

সূত্র: silentprofessionals.org & The New York Times.[Link]
৫,২৩১.
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক কে?
  1. কনফুসিয়াস
  2. কার্ল মার্কস
  3. চে গুয়েভারা
  4. আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তাকে সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে বিবেচনা করা হয়।
- কার্ল মার্কস ১৮৮৩ সালের ১৪ মার্চ লন্ডনে মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই:
- The Communist Manifesto - এটি ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- Das Kapital - সমাজতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই।
- The German Ideology - ফ্রেডরিখ এঙ্গেলস-এর সঙ্গে যৌথভাবে রচিত একটি বিখ্যাত বই।

উল্লেখ্য, 
- কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলসের লেখাগুলোর সমন্বয়ে মার্কসবাদ নামে একটি তাত্ত্বিক কাঠামো গড়ে ওঠে।
- তার দার্শনিক চিন্তাধারা আধুনিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তত্ত্বের ভিত্তি হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৫,২৩২.
নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন কোন সাগরের তলদেশে অবস্থিত?
  1. ভূমধ্যসাগর
  2. কৃষ্ণসাগর
  3. আর্কটিক সাগর
  4. বাল্টিক সাগর
ব্যাখ্যা
নর্ডস্ট্রিম-২ হলো বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত।

নর্ডস্ট্রিম-২:

- নর্ডস্ট্রিম-২ হলো বাল্টিক সাগরের মধ্য দিয়ে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন।
- এটি প্রায় ১২৩৪ কিলোমিটার দীর্ঘ।
- 'নর্ডস্ট্রিম-১' এর অনুরূপ রুট অনুসরণ করে এই পাইপলাইন নির্মিত।
- ২০১১ সালে এই পাইপলাইনের নির্মাণ শুরু হয়েছিল।
- ২০১৫ সালে এই পাইপলাইন চালু হয়।

উল্লেখ্য,
- পাইপলাইনের মালিক গাজপ্রম।
- এটি একটি রাশিয়ান রাষ্ট্র-নিয়ন্ত্রিত কোম্পানি।
- গ্যাস আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এটি প্রয়োজন।

উৎস: European Parliament ওয়েবসাইট।
৫,২৩৩.
'পিচ অফ ওয়েস্টফেলিয়া ' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. ইংল্যান্ড 
  4. স্পেন
ব্যাখ্যা

• ওয়েস্টফেলিয়া চুক্তি বা পিচ অফ ওয়েস্টফেলিয়া:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে জার্মানির ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে।
- ইউরোপে দীর্ঘ সময় ধরে চলা দুটি বড় যুদ্ধ শেষ করতে ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয়।

- দুটি যুদ্ধ শেষ হয় এই চুক্তিতে:
i) আশি বছরের যুদ্ধ (Eighty Years’ War) – স্পেন এবং নেদারল্যান্ডসের মধ্যে।
- চুক্তি স্বাক্ষর: ৩০ জানুয়ারি ১৬৪৮

ii) তিরিশ বছরের যুদ্ধ (Thirty Years’ War) – মূলত জার্মান অঞ্চল, ফ্রান্স, সুইডেন এবং পবিত্র রোমান সাম্রাজ্যের মধ্যে।
- চুক্তি স্বাক্ষর: ২৪ অক্টোবর ১৬৪৮

- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: Britannica ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,২৩৪.
ট্রান্সডনিস্ট্রিয়া (Transdniestria) অঞ্চলটি কোন দেশে অবস্থিত?
  1. সুইডেন
  2. রাশিয়া
  3. জাপান
  4. মলদোভা
ব্যাখ্যা
ট্রান্সডনিস্ট্রিয়া:
- এটি মলদোভা-ইউক্রেন সীমান্তে নিস্টার নদীর পূর্বতীরে অবস্থিত।
 - ট্রান্সডনিস্ট্রিয়া মলদোভার বিচ্ছিন্নতাবাদী ছিটমহল।
- ট্রান্সডনিস্ট্রিয়া বিভিন্ন সময়ে অটোমান সাম্রাজ্য , রাশিয়া , ইউক্রেন এবং সোভিয়েত ইউনিয়ন দ্বারা শাসিত হয়েছিল ।
- এটির প্রধান শহর তিরাসপোল।
- অঞ্চলটির মোট আয়তন প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার।
- মলদোভা সরকারের সাথে বিরোধের প্রেক্ষিতে ১৯৯৫ সালে অঞ্চলটিতে ১,৫০০ রুশ শান্তিরক্ষী মোতায়েন করা হয় যা এখনো সক্রিয় রয়েছে।
 
উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট।[লিঙ্ক]
৫,২৩৫.
সুপ্রাচীন ‘ম্যানলি লেক’ কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা

ম্যানলি লেক:
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘ডেথ ভ্যালি’ উপত্যকায় অবস্থিত লাখো বছর পুরনো ম্যানলি লেক।
- এর ইতিহাস ছড়িয়ে আছে প্রায় ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৮৬ হাজার বছর আগের সময়ে।
- এটি পুরো উত্তর আমেরিকার সবচেয়ে নিচু ভূখণ্ড- সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮২ ফুট নিচে এর অবস্থান।
- গবেষকদের হিসাব অনুযায়ী, একসময় ম্যানলি লেকের দৈর্ঘ্য ছিল প্রায় ১৬০ কিলোমিটার।

সম্প্রতি,
- ডেথ ভ্যালি এলাকায় টানা ঝড়বৃষ্টি হওয়ায় হ্রদটি আবার জেগে উঠেছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৫,২৩৬.
'ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচয়িতা কে?
  1. সালমান রুশদী
  2. কুলদ্বীপ নায়ার
  3. হ্যান্স রিক্স
  4. হিলারি ক্লিনটন
ব্যাখ্যা
'ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচয়িতা হ্যান্স রিক্স।

হ্যান্স রিক্স: 
- সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হ্যান্স ব্লিক্স।
- একজন কূটনীতিক, রাজনীতিবিদ এবং লেখক হিসেবে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। 
- ১৯৬৩-৭৬ সাল পর্যন্ত, ডক্টর ব্লিক্স সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধান ছিলেন।
- ১৯৬১-৮১ সাল পর্যন্ত, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে সুইডেনের প্রতিনিধি দলের সদস্য ছিলেন।
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক ছিলেন।
- তার রচিত গ্রন্থ: ডিজ আর্মিং ইরাক।

উৎস: Britannica.
৫,২৩৭.
JAXA is a space agency of which country?
  1. ক) Jordan
  2. খ) Germany
  3. গ) Jamaica
  4. ঘ) Japan
ব্যাখ্যা
The Japan Aerospace Exploration Agency (JAXA) was born through the merger of three institutions, namely the Institute of Space and Astronautical Science (ISAS), the National Aerospace Laboratory of Japan (NAL) and the National Space Development Agency of Japan (NASDA).

Source: JAXA
৫,২৩৮.
ত্রয়োদশ শতকে কার হাতে বাগদাদ নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো?
  1. ক) চেঙ্গিস খান
  2. খ) আরদারিয়াস
  3. গ) হালাকু খান
  4. ঘ) ক্লিওপেট্রা
ব্যাখ্যা
দুর্ধর্ষ ও বর্বর মোঙ্গল নেতা হালাকু খান ১২৫৮ সালে বাগদাদ আক্রমণ করেন এবং বাগদাদ নগরী ধ্বংস করেন। এতে আক্রমণে প্রায় ১০ লক্ষাধিক মানুষ প্রাণ হারায়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৫,২৩৯.
‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
  1. মাইকেল এঞ্জেলা
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. পাবলো পিকাসো
  4. ভিনসেন্ট ভ্যানগগ
ব্যাখ্যা
লিওনার্দো দ্য ভিঞ্চি:
- ইতালিয়ান পলিম্যাথ: শিল্পী, বিজ্ঞানী, প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক, ভাস্কর, স্থপতি।
- জন্ম: ১৫ এপ্রিল ১৪৫২ সালে।
- স্থান: ভিঞ্চি, ফ্লোরেন্স রিপাবলিক (বর্তমান ইতালি)।
- পিতা: সের পিয়েরো দ্য ভিঞ্চি (আইনজীবী)।
- মাতা: কাতেরিনা (সম্ভবত একজন গ্রাম্য কৃষাণী)।

• বিখ্যাত চিত্রকর্ম:
- মোনালিসা (Mona Lisa): ১৫০৩–১৫০৬ সময়ে।
- ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম।
- শেষ ভোজন (The Last Supper),
- খ্রিষ্টান ধর্মের একটি চিত্রশিল্পের মাইলফলক।
- ভিত্রুভিয়ান ম্যান (Vitruvian Man),
- মানব শরীরের অনুপাত ও স্থাপত্যের সংযোগ।
 
অপরদিকে,
• মাইকেল এঞ্জেলা চিত্রকর্ম: 
- The Creation of Adam,
- The Last Judgment,
- The Temptation and Expulsion,
- The Prophet Isaiah, David, etc.

• পাবলো পিকাসো:
- Les Demoiselles d'Avignon,
- Guernica,
- The Weeping Woman,
- Girl Before a Mirror,
- Three Musicians.

• ভিনসেন্ট ভ্যানগগ:
- The Starry Night,
- Sunflowers,
- Café Terrace at Night,
- Irises,
- The Bedroom (at Arles).

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫,২৪০.
লিলি ফুলের দেশ হিসেবে পরিচিত কোন দেশ? 
  1. থাইল্যান্ড
  2. নরওয়ে
  3. ফিনল্যান্ড
  4. কানাডা
ব্যাখ্যা
বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি দেশের উপনাম:

• শ্বেতহস্তীর দেশ - থাইল্যান্ড;
• ধীবরের দেশ -নরওয়ে;
• বজ্রপাতের দেশ -ভুটান;
• লিলি ফুলের দেশ/ম্যাপল পাতার দেশ- কানাডা;
• মরুভূমির দেশ-আফ্রিকা;
• সিল্ক রুটের দেশ-ইরান;
• সোনালী আঁশের দেশ: বাংলাদেশ;
• হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড;
• হাজার দ্বীপের দেশ: ইন্দোনেশিয়া।

উৎস: ব্রিটানিকা ও Live Mcq লেকচার।
৫,২৪১.
Which of the following is inventions of Charles Babbage?
  1. Univac-1
  2. Wireless
  3. Telephone
  4. The Analytical Engine
  5. Above all
ব্যাখ্যা
চার্লস ব্যাবেজ:
- আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত চার্লস ব্যাবেজ।
- যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করা ব্যাবেজ ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, উদ্ভাবক এবং যন্ত্র প্রকৌশলী।
- তাঁর উদ্ভাবন করা ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটারের ধারণার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে আধুনিক কম্পিউটার তৈরি করা হয়।
- জীবদ্দশায় ব্যাবেজ যান্ত্রিক কম্পিউটার (গণনাযন্ত্র) ‘ডিফারেন্স ইঞ্জিন’ ও ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’ উদ্ভাবনের জন্য পরিচিত ছিলেন।
- যদিও ব্যাবেজ এ দুই যন্ত্রের কাজ শেষ করতে পারেননি।
- তবে গাণিতিক কাজ করতে সক্ষম অ্যানালিটিক্যাল ইঞ্জিনের বিভিন্ন ধারণা আধুনিক কম্পিউটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য,
- ১৮৭১ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন চার্লস ব্যাবেজ।
- তাঁর মৃত্যুর পর ডিফারেন্স ইঞ্জিন তৈরির কাজ শেষ করা হয়।

অন্যদিকে,
- মুঠোফোনের উদ্ভাবক মার্টিন কুপার।
- টেলিফোনের আবিষ্কারক আলেক্সান্ডার গ্রাহামবেল।

উৎস: Britannica.
৫,২৪২.
স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বের সর্বাপেক্ষা নতুন দেশ কোনটি?
  1. কসোভো
  2. দক্ষিণ সুদান
  3. পূর্ব তিমুর
  4. পালাউ
ব্যাখ্যা
দক্ষিণ সুদান:
- স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বের সর্বাপেক্ষা নতুন দেশ দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ৯ জুলাই দেশটি সুদান থেকে স্বাধীন হয় ও ১৪ জুলাই জাতিসংঘের সদস্য হয়।
- দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ১৯৩তম সদস্য।
- ২০১১ সালের ৯ জুলাই, দক্ষিণ সুদান আফ্রিকার ৫৪তম স্বাধীন দেশে পরিণত হয়।
- রাষ্ট্রীয় নাম: The Republic of South Sudan.
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: পাউন্ড।

এছাড়াও,
⇒ বিশ্বের ১০টি নতুন দেশ:
১. দক্ষিণ সুদান: জুলাই ২০১১,
২. মন্টিনিগ্রো: জুন ২০০৬,
৩. সার্বিয়া: জুন ২০০৬,
৪. পূর্ব তিমুর: মে ২০০২,
৫. পালাউ: অক্টোবর ১৯৯৪,
৬. ইরিত্রিয়া: এপ্রিল ১৯৯৩,
৭. চেক প্রজাতন্ত্র: জানুয়ারী ১৯৯৩,
৮. স্লোভাকিয়া: জানুয়ারী ১৯৯৩,
৯. উত্তর মেসিডোনিয়া: সেপ্টেম্বর ১৯৯১,
১০. ক্রোয়েশিয়া: জুন ১৯৯১।

উৎস: i) World atlas.
ii) The Times of India.
৫,২৪৩.
'বোগোতা' কোন দেশের রাজধানী?
  1. ইকুয়েডর
  2. ভেনেজুয়েলা
  3. পেরু
  4. কলম্বিয়া
ব্যাখ্যা
কলম্বিয়া:
- এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এর পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু এবং উত্তর-পশ্চিমে পানামা অবস্থিত। 
- রাজধানী: বোগোতা।
- ভাষা: স্পেনীয় (প্রাতিষ্ঠানিক)। 
- মুদ্রা: কলম্বিয়ান পেসো।

অন্যদিকে,
- পেরুর রাজধানী লিমা। 
- ভেনেজুয়েলার রাজধানী কারাকাস।
- ইকুয়েডর-এর রাজধানী কুইটো।

উৎস: Britannica.
৫,২৪৪.
জরথুস্ত্র ধর্মের আবির্ভাব ঘটে কোন শতকে?
  1. ক) অষ্টম শতকে
  2. খ) সপ্তম শতকে
  3. গ) দশম শতকে
  4. ঘ) ষষ্ঠ শতকে
ব্যাখ্যা
জরথুস্ত্র ধর্ম:

- জরথুস্ত্রের আবির্ভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের প্রাচীন ধর্মের নাম ছিল জরথুস্ত্র।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিল একেশ্বরবাদে বিশ্বাসী
- বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথুস্ত্র ধর্মের বেপক প্রভাব রয়েছে।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা
- ধর্ম গ্রন্থের নাম জেন্দাবেস্তা

তথ্যসূত্র - উচ্চমাধ্যমিক ইসলামের ইতিহাস,প্রথম পত্র,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,২৪৫.
নিচের কোন দেশটি ট্রান্সককেশীয় অঞ্চলভুক্ত নয়?
  1. ক) জর্জিয়া
  2. খ) আর্মেনিয়া
  3. গ) চেচনিয়া
  4. ঘ) আজারবাইজান
ব্যাখ্যা

পশ্চিম এশিয়ার মোট চারটি দেশ।
যথা -
- জর্জিয়া,
- আর্মেনিয়া,
- আজারবাইজান এবং
- সাইপ্রাস।

- এদের মধ্যে প্রথম তিনটি অর্থাৎ জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজানকে একত্রে ট্রান্সককেশীয় অঞ্চলও বলা হয়।
- চেচনিয়া ককেশাস অঞ্চলের অন্যতম জাতিস্বত্বা, তবে এটা কোন স্বাধীন দেশ নয়, বরং রাশিয়ার অর্ন্তগত।

- ককেশাস অঞ্চলটি উত্তর ও দক্ষিণভাগে বিভক্ত – উত্তর অংশটি উত্তর ককেশাস (সিসককেশাস) এবং দক্ষিণ অংশটি ট্রান্সককেশাস নামে পরিচিত।
- বৃহত্তর ককেশাস পর্বতমালা অঞ্চলটির উত্তরভাগে অবস্থিত যা রাশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত।
অন্যদিকে,
লেসার ককেশাস পর্বতশ্রেণী জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান প্রভৃতি কতগুলো স্বাধীন দেশের মধ্যে বিভক্ত।
ট্রান্সককেসিয়া পূর্বদিকে কাস্পিয়ান সাগর, উত্তরপশ্চিমে ইরান এবং পশ্চিম দিকে তুরস্কের উত্তরপূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত।

সূত্র: ব্রিটানিকা।

৫,২৪৬.
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত? 
  1. ফ্লোরিডা
  2. হাইতি
  3. কিউবা
  4. জ্যামাইকা
ব্যাখ্যা
গুয়ানতানামো বে:
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- আমেরিকান আইন-কানুন এবং মানবাধিকারের ধারাগুলোকে ফাঁকি দিতে স্বদেশভূমির বাইরে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবার গুয়ানতানামো বে প্রদেশের সামরিক ঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করা হয়।
- ১৯০৩ সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে ওই দ্বীপ এলাকায় মার্কিন এই সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- ‘নাইন-ইলেভেন’ হামলার পর ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
- কিউবার মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে। 

উৎস: Britannica.
৫,২৪৭.
আফগানিস্তানের রাজধানীর নাম কী?
  1. নমপেন 
  2. কাবুল 
  3. নুরেস্তান
  4. কান্দাহার
ব্যাখ্যা
আফগানিস্তান এশিয়া মহাদেশের একটি দেশ। রাজধানীর নাম কাবুল।

নিচে কিছু দেশের রাজধানীর নাম দেওয়া হলো: 
দেশের নাম - রাজধানীর নাম  
• বাংলাদেশে -  ঢাকা 
• পাকিস্তান -  ইসলামাবাদ 
• ভারত - নয়াদিল্লী 
• ভুটান - থিম্পু
• শ্রীলংকা - জায়াবর্ধনপুর 
• মালদ্বীপ - মালে 
• নেপাল - কাঠমুন্ডু 
• আফগানিস্তান -  কাবুল 
• মায়ানমার - নাইপিদাও 
• ভিয়েতনাম - হ্যানয় 
• থাইল্যান্ড - ব্যাংকক 
• কম্বোডিয়া - নমপেন 
• পূর্ব তিমুর -  দিলি 

উৎস: worldatlas website. 
৫,২৪৮.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন?
  1. ২৭২
  2. ২৭১
  3. ২৭০
  4. ২৬৮
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমা প্রেসিডেন্ট: জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

⇒ ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়।
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।
-প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে।

উৎস: Britannica.
৫,২৪৯.
ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম -
  1. কিরিবিলি হাউস
  2. অপেরা হাউস
  3. দি লজ
  4. ক্রেমালিন
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া: 
- অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।
- আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ব বৃহ‌ৎ রাষ্ট্র ও পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯০১ সালে।
- রাজধানী: ক্যানবেরা।
- বিখ্যাত জনবহুল শহর: সিডনি।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- ক্যানবেরায় প্রধানমন্ত্রীর বাসভবনের নাম: দি লজ। 

উল্লেখ্য,
- প্রধানমন্ত্রীর দুটি সরকারি বাসভবন রয়েছে: ক্যানবেরার লজ এবং সিডনির কিরিবিলি হাউস।

উৎস: Britannica.
৫,২৫০.
ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
  1. ক) রাম নাথ কোবিন্দ
  2. খ) প্রতিভা পাতিল
  3. গ) বিদ্যা দেবী
  4. ঘ) দ্রৌপদী মুর্মু
ব্যাখ্যা
• ভারতের রাষ্ট্রপতি:
- আদিবাসী সম্প্রদায় থেকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছেন ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু। 
- তার জন্ম- ওডিশার সাঁওতাল পরিবারে।
- স্নাতক শেষ করার পর ওডিশার সেচ বিভাগে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করেছেন দ্রৌপদী।
- রাজনীতিতে প্রবেশের আগে স্কুলশিক্ষক ছিলেন তিনি।
- ২৫ জুলাই, ২০২২ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
- বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী ছিলেন- দ্রৌপদী মুর্মু। 
- ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন - দ্রৌপদী মুর্মু

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৫,২৫১.
ব্যাবিলনীয় সভ্যতার যুগে সবচেয়ে বেশি উন্নয়ন ঘটে -
  1. জ্যোতির্বিদ্যায়
  2. পঞ্জিকায়
  3. আইনশাস্ত্রে
  4. গণিতশাস্ত্রে
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:

- মেসোপটেমিয়ায় আগত এ্যমোরাইট জাতি ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে।
- এই এ্যমোরাইট জাতির বিখ্যাত সম্রাট হাম্মুরাবী পৃথিবীর প্রথম আইন প্রণেতা বলে বিবেচিত।
- তারকা মণ্ডল, সূর্য ও রাশিচক্র সম্বন্ধে যথেষ্ট উৎসাহী ছিল এবং এ সম্বন্ধে যুক্তি সংগত ধারণাও লাভ করেছিল।
- জ্যোতিষীগণ এক ধরণের জলঘড়ি ও সূর্যঘড়ির আবিষ্কার ও ব্যবহার আয়ত্ন করেছিল।
- বর্ষপঞ্জিকাকে বছর, মাস ও দিনে বিভক্ত করে ব্যবহার করার কৌশলও তারা আবিষ্কার করেন।
- শিক্ষা, সংস্কৃতি, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে তারা অনেক উন্নতি করতে পেরেছিল।
- বিশেষ করে আইনশাস্ত্রে ব্যাবিলনীয় সভ্যতা চরম উৎকর্ষতা লাভ করেছিল।

- ব্যাবিলনীয় সভ্যতায় ধর্মের প্রভাব দেখা যায়। প্রথমত, তারা বিভিন্ন দেব-দেবীর উপাসক ছিল।
- তাদের প্রধান দেবতার নাম 'মারদুক' আর প্রধান দেবী 'ইশতার'। 
- খ্রিস্টপূর্ব সপ্তম শতকে অ্যাসিরিয়ানদের পরাজিত করে সামন্তরাজা নেবুচাঁদনেজার ব্যাবিলনকে কেন্দ্র করে নতুন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- নেবুচাঁদনেজার পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম হিসেবে পরিচিত- 'ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,২৫২.
দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি?
  1. জোহানেসবার্গ
  2. প্রিটোরিয়া
  3. কেপ টাউন
  4. ব্লোয়েমফন্টেইন
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
-
দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র‍্যান্ড।

উৎস: Worldatlas. ও Britannica.
৫,২৫৩.
ডম্বুর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
  1. মেঘালয়
  2. আসাম
  3. ত্রিপুরা
  4. মণিপুর
ব্যাখ্যা
ডম্বুর বাঁধ:
- ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবস্থিত।
- গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।

টিপাইমুখ বাঁধ:
- টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত।
- টিপাইমুখ বরাক এবং টুইভাই নদীর মিলনস্থল।
- উচ্চতা ১৬২.৮ মিটার।

উৎস: i) BBC বাংলা নিউজ।
ii) বাংলাপিডিয়া।
৫,২৫৪.
সর্বশেষ যোগদানকারী শেনজেনভুক্ত দেশ - (জুন, ২০২৫)
  1. হাঙ্গেরি ও ইতালি
  2. লুক্সেমবার্গ ও মাল্টা
  3. পোল্যান্ড ও পর্তুগাল
  4. রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। (জুন, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুন, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
৫,২৫৫.
কোন নরগোষ্ঠীর চোখের পাতায় একটি নৃতাত্ত্বিক ভাঁজ থাকে?
  1. ক) নিগ্রীয়
  2. খ) অস্ট্রেলীয়
  3. গ) মঙ্গোলীয়
  4. ঘ) ককেশীয়
ব্যাখ্যা
মঙ্গোলীয় বা বাদামি:
- মঙ্গোলীয়দের মাথার আকৃতি প্রধানত চওড়া এবং গোল।
- এদের মুখাকৃতি চওড়া ও খর্বাকৃতির, নাক মোটা এবং চ্যাপটা।
- এদের গায়ের রং বাদামি বা হলুদ ধরনের, ঠোঁট মাঝারি ধরনের, চোখ কালো বাদামি।
- একমাত্র মঙ্গোলীয়দের চোখের পাতায় একটি ভাঁজ থাকে যাকে এপিক্যানথিক ফোল্ড বা নৃতাত্ত্বিক ভাঁজ বলে
- মঙ্গোলীয়রা উচ্চতায় মাঝারি এবং তাদের শারীরিক গঠন খুব সুঠাম ও শক্তিশালী।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং লাইভ এমসিকিউ লেকচার। 
৫,২৫৬.
অস্ট্রেলিয়া প্রথম কোন ইউরোপীয় নাবিক আবিষ্কার করেন?
  1. ক) Captain Arthur Phillip
  2. খ) James Cook
  3. গ) Willem Janszoon
  4. ঘ) John Cabot
ব্যাখ্যা
Australia whose name comes from the Latin word australis, meaning ''southern'', has a population of 23,480,939 and gained its independence in 1901. The first European exposure to Australia occurred in 1606, when the Dutch explorer, Willem Janszoon, sighted, then landed on the Cape York Peninsula. In 1770, the legendary British explorer, James Cook, arrived in Australia and found the eastern coastline a most desirable location. He subsequently named this land New South Wales, and claimed it for Great Britain. They anchored at Port Jackson (Sydney Harbor) on January 26, 1788. There, under the command of Captain Arthur Phillip, in his capacity as the colony's first Governor, the British Crown Colony of New South Wales was established.
Source: worldatlas.com
৫,২৫৭.
সুইজারল্যান্ডের রাজধানী শহর কোনটি?
  1. ক) জুরিখ
  2. খ) বার্ন
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
সুইজারল্যান্ডের রাজধানীর নাম হলো বার্ন
- তবে জুরিখ হলো দেশটির বৃহত্তম শহর। এটি ঘড়ি শিল্পের জন্যে বিখ্যাত।
- জেনেভা সুইজারল্যান্ডের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ একটি শহর। এটিতে বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর অবস্থিত। জেনেভা সম্মেলনের শহর বলা হয়।

অন্যদিকে,
- ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানীর নাম।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
৫,২৫৮.
How many cantons (states) are there in Switzerland?
  1. 10
  2. 15
  3. 25
  4. 26
ব্যাখ্যা
সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।

সুইজারল্যান্ড:

- পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড।
- এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত।
- এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিশটেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।
- সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ।
- এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আল্পস পর্বতমালা নিয়ে গঠিত।
- রাজধানী: বের্ন।
- বিখ্যাত শহর মধ্যেগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম।
- মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।
- সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা।

উল্লেখ্য,
- সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১ জানুয়ারি তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয়।
- ৬ বছরের জন্য গঠিত মন্ত্রীপরিষদের একেক জন মন্ত্রী এক বৎসরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- সুইজারল্যান্ডে একটি ক্যান্টন হলো একটি আঞ্চলিক বিভাগ বা রাজ্য।
- সুইজারল্যান্ডের প্রতিটি ক্যান্টনের নিজস্ব সংবিধান, সরকার এবং সংসদ রয়েছে।
- সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।
- ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল।
- তাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল।
- বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।

উৎস: Britannica.
৫,২৫৯.
'কোড অব হাম্মুরাবি' কোন সভ্যতার?
  1. ব্যাবিলনীয়
  2. অ্যাসিরীয়
  3. পারস্য
  4. গ্রিক
ব্যাখ্যা
কোড অব হাম্মুরাবি:
- নগররাষ্ট্র ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার কেন্দ্রবিন্দু।
- ১৭৬০ খ্রিষ্টপূর্ব বেশ কয়টি ধারাবাহিক যুদ্ধের পর ব্যাবিলনের শক্তিমান রাজা হাম্মুরাবি অন্য সব বিপক্ষ নগররাষ্ট্রগুলো গুঁড়িয়ে দেন।
- রাজা হাম্মুরাবি ১৭৯২ থেকে ১৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্যাবিলন শাসন করেন। 

⇒ ২৮২টি আইনের সমন্বয়ে তৈরি, পাথরে খোদাই করা এই কোডটি ব্যাবিলনের রাজা হাম্মুরাবি প্রাচীন মেসোপটেমিয়া শাসনের জন্য তৈরি করেছিলেন।
- তাঁর আইনগুলো ‘কোড অব হাম্মুরাবি’ নামে পরিচিত।
- এটি সবচেয়ে পুরোনো লিখিত আইন।
- আইনগুলো শতাব্দীর পর শতাব্দী কাদামাটিতে লিখে আগুনে পুড়িয়ে সংরক্ষণ করা হতো।
- বিষয় অনুসারে আইনগুলো নানা শ্রেণিতে বিভক্ত ছিল। যেমন পারিবারিক বিষয়, বাণিজ্য, ধর্ম ও দাসপ্রথা।
- জনসাধারণ যদিও পড়তে জানত না, তবু আইনভঙ্গকারীদের দাঁত উপড়ে নেওয়া বা শূলে চড়ানোর মতো শাস্তি ভোগ করতে হতো।

উৎস: i) History.com
ii) প্রথম আলো।
৫,২৬০.
সাবেক সোভিয়েত ইউনিয়নে 'পেরেস্ত্রোইকা'র প্রবর্তক কে ছিলেন?
  1. ক) ভ্লাদিমির পুতিন
  2. খ) ভি আই লেনিন
  3. গ) জোসেফ স্ট্যালিন
  4. ঘ) মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
পেরেস্ত্রোইকা: 
- পেরেস্ত্রইকাঅর্থ 'পুনর্গঠন' ।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে মিখাইল মিখাইল গর্বাচেভের আগমনের পর (১৯৮৫) দেশ ও পার্টির সুদূরপ্রসারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে ব্যাপক সংস্কারমূলক কর্মসূচি ‘পেরেস্ত্রোইকা’ হাতে নেওয়া হয়েছিল।
- পেরেস্ত্রোইকায় প্রধান যে বিষয়গুলো হাতে নেওয়া হয়েছিল তা হলো:
১. অর্থনৈতিক সংস্কার;
২. সামাজিক অগ্রগণ্যতা;
৩. রাজনৈতিক গণতন্ত্রায়ন;
৪. পার্টির ভূমিকা সংশোধন;
৫. মতাদর্শ, ধর্ম ও সংস্কৃতির গুণবিন্যাস;
৬. অভ্যন্তরীণ ও জাতীয় সমস্যা সমাধান;
৭. পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৫,২৬১.
দ্বিতীয় আফিম যুদ্ধে চীনের বিরুদ্ধে লড়াই করে -
  1. ক) ব্রিটেন ও যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স ও ব্রিটেন
  3. গ) পর্তুগাল ও ব্রিটেন
  4. ঘ) ব্রিটেন ও হল্যান্ড
ব্যাখ্যা
- চীনে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটে ১৭ শতকে। সেখানে বাণিজ্য বিস্তারে এগিয়ে ছিল পর্তুগিজরা। তারা দক্ষিণ চীনের ম্যাকাও
বন্দর দখল করে বাণিজ্য পরিচালনা করে।
- ধীরে ধীরে ইংরেজ, ফরাসি ও ডাচ কোম্পানি চীনের সমুদ্র উপকূল ধরে বসতি স্থাপন করে। এরই ধারাবাহিকতায় ক্যান্টন, হংকং, তাইওয়ান প্রভৃতি এলাকায় ইঙ্গ-ফরাসি প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।
-  ১৮৩৯ সালে চীন সরকার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধে পরাজিত হয়ে নানকিংয়ের সন্ধিতে স্বাক্ষর করে। 
- তার শর্তানুযায়ী সমুদ্র উপকূলের পাঁচটি বন্দর ইংরেজ কোম্পানির দখলে চলে যায়। 
- এই সময়ে চীনে ইংরেজদের আফিম ব্যবসা ও আফিম বাণিজ্যের বিরুদ্ধে চীনা জনগণের সংগ্রামের ফলে ঘটে যায় প্রথম ইঙ্গ-চীন যুদ্ধ ও নানকিং সন্ধি।
- পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে ১৮৫৬ সালের দিকে  ইংরেজ ও ফরাসি কোম্পানির তাবেদার জনৈক ফরাসি ধর্মযাজককে কৃত অপরাধের জন্য চীন সরকার মৃত্যুদণ্ড প্রদান করে । 
- এর প্রতিবাদে ইংল্যান্ড ও ফ্রান্স যৌথভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইতিহাসে এটাকে দ্বিতীয় চীন যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। 
- তিয়েন্তসিন সন্ধির মাধ্যমে এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটলেও সন্ধির শর্তানুসারে ক্ষতিগ্রস্ত হয় চীন। 
- উপকূলবর্তী এগারোটি চীনা বন্দরে ইংরেজ ও ফরাসি শক্তির কর্তৃত্ব সুদৃঢ় হয় এ সন্ধির মাধ্যমে। 
 
Opium Wars, two armed conflicts in China in the mid-19th century between the forces of Western countries and of the Qing dynasty, which ruled China from 1644 to 1911/12.
The first Opium War (1839–42) was fought between China and Britain, and 
the second Opium War (1856–60), also known as the Arrow War or the Anglo-French War in China, was fought by Britain and France against China. 
In each case the foreign powers were victorious and gained commercial privileges and legal and territorial concessions in China. The conflicts marked the start of the era of unequal treaties and other inroads on Qing sovereignty that helped weaken and ultimately topple the dynasty in favour of republican China in the early 20th century.
 
উৎস: ইতিহাস ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ব্রিটানিকা । 
৫,২৬২.
বিখ্যাত অপেরা হাউজ কোথায় অবস্থিত?
  1. সিউল
  2. টোকিও
  3. সিডনি
  4. মেলবোর্ন
ব্যাখ্যা
সিডনি অপেরা হাউজ:
- সিডনি অপেরা হাউজ স্থায়ী অবকাঠামোবিশেষ। 
- অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে এর অবস্থান। 
- ১৯৫৯ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়।
- প্রশান্ত মহাসাগরের পাড়ে প্রায় সাড়ে চার একর জায়গার ওপর নৌকার পাল আকৃতি স্থাপনাটি নির্মাণ করা হয়। 
- স্থাপনাটির দৈর্ঘ্য ৬০০ ফুট ও প্রস্থ ৩৯৪ ফুট। 
- সমুদ্রপৃষ্ঠ থেকে স্থাপনাটির সর্বোচ্চ স্থানটির উচ্চতা ২১৩ ফুট, যা প্রায় ২২ তলা ভবনের সমান উঁচু।
- অনেক ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। 
- অপেরা হাউজটি মহাসাগরের এক প্রান্তে তৈরী করা হয়েছে যা দেখতে অনেকটা উপত্যকার মতো।
- এতে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের আসন রয়েছে।
- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটিকে ২০০৭ সালে অন্তর্ভুক্ত করে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৫,২৬৩.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা কত?
  1. ৫৩৬টি
  2. ৫৩৭টি
  3. ৫৩৮টি
  4. ৫৩৯টি
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি:
- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৫,২৬৪.
৪৯তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের সীমান্ত হিসেবে পরিচিত?
  1. যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. ফ্রান্স ও জার্মানি
  3. পোল্যান্ড ও জার্মানি
  4. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

৪৯তম সমান্তরাল রেখা (49th parallel north):
- ৪৯তম সমান্তরাল রেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী সীমান্ত হিসেবে পরিচিত।
- এটি এই দুই দেশের মধ্যে একটি প্রধান আন্তর্জাতিক সীমানা রেখা, যা প্রায় মাইল বিস্তৃত এবং বিশ্বের দীর্ঘতম অরক্ষিত আন্তর্জাতিক সীমান্ত হিসেবেও পরিচিত।
- উত্তর গোলার্ধে পৃথিবীকে ঘিরে যে অনেকগুলো কাল্পনিক বৃত্ত আঁকা থাকে, ৪৯তম সমান্তরাল রেখা সেগুলোর মধ্যে একটি। নিরক্ষরেখা থেকে ৪৯ ডিগ্রি উত্তরে যে অক্ষাংশের রেখা আছে, তাকেই বলে ৪৯তম সমান্তরাল অক্ষ রেখা।
- এটি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাসকাচোয়ান এবং ম্যানিটোবা প্রদেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, আইডাহো, মন্টানা, নর্থ ডাকোটা এবং মিনেসোটা অঙ্গরাজ্যের সীমানা নির্ধারণ করে।
- ১৮১৮ সালের অ্যাংলো-আমেরিকান কনভেনশন এবং ১৮৪৬ সালের ওরেগন চুক্তির মাধ্যমে এই সীমানা নির্দিষ্ট করা হয়েছিল। 

উৎস: Britannica.

৫,২৬৫.
নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) জেসন গিলবার্ট
  2. খ) জাসিন্দা আরডার্ন
  3. গ) ক্রিস হিপকিন্স
  4. ঘ) ডেনিয়েল ফালাও
ব্যাখ্যা
• নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী:
- নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করলেন ক্রিস হিপকিন্স
- ক্রিস হিপকিনস ২৫ জানুয়ারি, ২০২৩ নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী  হিসেবে শপথ গ্রহন করেন
- লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন।
- ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- দেশটির পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিনস।
- এ ছাড়া তিনি শিক্ষা, জনসেবা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি, ২০২৩ এবং ব্রিটানিকা।
৫,২৬৬.
'IPEF' (Indo-Pacific Economic Framework)-এর যাত্রা শুরু হয় কত সালে?
  1. ২০১৯ সালে
  2. ২০২০ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২২ সালে
ব্যাখ্যা

• মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালের মে মাসে জাপানের টোকিওতে এক সম্মেলনের মাধ্যমে এই ফ্রেমওয়ার্কের সূচনা করেন।

IPEF:
IPEF এর পূর্ণরুপ Indo-Pacific Economic Framework.
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া নীতির অংশ হিসাবে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে ১৪টি দেশ যোগদান করে। এ অঞ্চলে চীনের আগ্রাসী প্রভাবের পালটা হিসাবে নতুন এই বাণিজ্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য বাইডেনের এ উদ্যোগ থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছে। 
আইপিইএফে যে ১৪টি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য, সেগুলো হলো :

- মার্কিন যুক্তরাষ্ট্র, 
- ভারত, 
- জাপান, 
- দক্ষিণ কোরিয়া, 
- অস্ট্রেলিয়া, 
- ব্রুনাই, 
- ইন্দোনেশিয়া, 
- মালয়েশিয়া, 
- নিউজিল্যান্ড, 
- ফিলিপাইন, 
- সিঙ্গাপুর, 
- থাইল্যান্ড ,
- ভিয়েতনাম, 
- ফিজি ।
 
উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৫,২৬৭.
মায়া সভ্যতার বিখ্যাত পিরামিড-মন্দির ‘এল কাস্তিলো’ কোন প্রাচীন নগরীতে অবস্থিত?
  1. চিচেন ইৎজা
  2. টিকাল
  3. পালেনকে
  4. কোপান
ব্যাখ্যা

মায়া সভ্যতা:
- মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা।
- মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায়। মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের রেইনফরেস্টের মধ্যে এটি অবস্থিত।
- খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রথম দিকে মায়ারা গ্রামে বসতি স্থাপন করেছিল।
- টিকাল, পালেনকে, কোপান ও চিচেন ইৎজা ছিল এই শহরগুলোর মধ্যে বিখ্যাত, যেগুলো বাণিজ্য, সংস্কৃতি ও রাজনৈতিক শক্তির কেন্দ্র হিসেবে বিকশিত হয়।
- প্রায় ৬০০ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল।

উল্লেখ্য,
- মায়া সভ্যতার অন্যতম বিখ্যাত পিরামিড-মন্দির ‘এল কাস্তিলো’। এটি ‘কুকুলকান মন্দির’ নামেও পরিচিত।
- এটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের প্রাচীন শহর চিচেন ইৎজায় অবস্থিত। 
- এটি ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে নির্মিত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি।
- চিচেন ইৎজা ১৯৮৮ সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত এবং ২০০৭ সালে এটি বিশ্বের নতুন সাত আশ্চর্যের মধ্যে স্থান পায়। 

উৎস: i) Britannica.
ii) The Daily Star Bangla.

৫,২৬৮.
পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইউক্রেন
  3. গ) রাশিয়া
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
• সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley)কে বিশ্বের রুটির ঝুড়ি (ব্রেডবাস্কেট) বলা হয়ে থাকে। 
- এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যোগানদাতা।

অপরদিকে,
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। 
৫,২৬৯.
Which of the following is the currency of Argentina?
  1. ক) Dollar
  2. খ) Lira
  3. গ) Peso
  4. ঘ) Rand
ব্যাখ্যা
• আর্জেনটিনার মুদ্রার নাম পেসো। 

• অন্যদিকে: 
-
ডলার যুক্তরাষ্ট্রের মুদ্রা,
- লিরা তুরস্কের মুদ্রা, 
- র‍্যান্ড দক্ষিণ আফ্রিকার মুদ্রা।

সূত্র: ব্রিটানিকা। 
৫,২৭০.
মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী-
  1. শ্রীমাভো বন্দরনায়েকে
  2. খালেদা জিয়া
  3. বেনজির ভুট্টো
  4. মেগাওয়াতি সুকর্ণপুত্রী
ব্যাখ্যা
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- বেনজির ভুট্টো ছিলেন জুলফিকার আলি ভুট্টোর কন্যা।

উল্লেখ্য,
- শ্রীমাভো বন্দরনায়েকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। 
- মেগাওয়াতি সুকর্ণপুত্রী: তিনি ইন্দোনেশিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি।
- এবং দেশটির প্রতিষ্ঠাতা সুকর্ণের কন্যা। 
- তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

উৎস: Britannica. 
৫,২৭১.
পৃথিবীর সর্ববৃহৎ অক্ষাংশ রেখা কোনটি?
  1. কর্কটক্রান্তি রেখা
  2. মকর ক্রান্তি রেখা
  3. বিষুবরেখা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

গুরুত্বপূর্ণ অক্ষরেখা ও অক্ষাংশ:
- ভূ-পৃষ্ঠের যে কোনো স্থানে নিরক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্র বিন্দুতে সৃষ্ট কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে।
- যে কাল্পনিক রেখার মাধ্যমে একে প্রকাশ করা হয়, তাকে অক্ষরেখা বলে।
- পৃথিবীকে উত্তর-দক্ষিণে সমভাবে দুইভাগে বিভক্তকারী বৃত্তাকার রেখাটি নিরক্ষরেখা বা বিষুবরেখা নামে অভিহিত।
- নিরক্ষরেখা বা বিষুবরেখা সর্ববৃহৎ অক্ষাংশ রেখা।
- নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে এই অক্ষরেখা সমূহের আকার ক্রমশ ছোট হতে হতে দুই মেরুতে একেবারে বিন্দুতে পরিণত হয়।
- অক্ষরেখাগুলো নিরক্ষরেখার (Equator) সাথে কৌণিক দুরত্বে কল্পিত কতিপয় সমাক্ষরেখা (সমদূরত্বে অবস্থিত রেখা)।
- ২৩.৫০ উত্তর ও দক্ষিণ অক্ষরেখাসমূহ যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখা নামে অভিহিত হয়।
- ৬৬.৫০ উত্তর ও দক্ষিণ অক্ষরেখাসমূহ যথাক্রমে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত নামে অভিহিত হয়।

 উৎস: মহাবিশ্ব ও পৃথিবী (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,২৭২.
আসমানী কিতাবের সর্বমোট সংখ্যা -
  1. ১০৪
  2. ৪৭
  3. ১৯
ব্যাখ্যা
আসমানী কিতাব:
- আসমানী কিতাব হচ্ছে ঐ কিতাব যা যুগে যুগে মানবতার হিদায়াতের জন্য আল্লাহ তাঁর বাছাইকৃত নবী- রাসূলগণের ওপর নাযিল করেছেন। 
- আসমানী কিতাবই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ, যা বিভ্রান্ত মানবতাকে সত্য, সুন্দর ও সৎ পথের সন্ধান দিয়ে থাকে।
- আসমানী কিতাবের সর্বমোট সংখ্যা ১০৪ খানা। 

অন্যদিকে-
- প্রধান আসমানী কিতাব ৪টি।
- মদীনা সনদে মোট শর্ত ছিল ৪৭টি।
- ‘বিসমিল্লাহির রাহমানীর রাহিম’ এতে বর্ণ আছে ১৯টি।

উৎস: আসমানী কিতাব ও মালাইকা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,২৭৩.
হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা কবে ফেলা হয়?
  1. ৮ আগস্ট ১৯৪৫ সাল
  2. ৯ আগস্ট ১৯৪৫ সাল
  3. ৬ আগস্ট ১৯৪৫ সাল
  4. ১৫ আগস্ট ১৯৪৫ সাল
ব্যাখ্যা
হিরোশিমা ও নাগাসাকির ট্র্যাজেডি:
- ১৯৪৫ সালের ৮ মে জার্মানি যুদ্ধে আত্মসমর্পণ করলেও জাপানের সম্রাট হিরোহিতোর বাহিনী ছিল নাছোড়বান্দা।
- তারা সমান তালে লড়ে যাচ্ছিল মিত্রবাহিনীর বিরুদ্ধে।
- যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলার জন্য মিত্রবাহিনীর অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্রের চরম ক্ষোভ ছিল জাপানের ওপর।
- মানুষের ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনার নজির স্থাপন করে ৬ ও ৯ আগস্ট যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা হয় লিটল বয় ও ফ্যাট ম্যান নামের দুটি ধ্বংসাত্মক পারমাণবিক বোমা।
- ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমায় প্রথম বোমাটি নিক্ষেপ করা হলে তাৎক্ষণিক প্রাণ যায় ১ লাখ বিশ হাজার মানুষের। আর তার দ্বিগুণ মানুষ মারা যায় এর একটু পরে।
- স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান পারমাণবিক বোমা নিক্ষেপের এ পাশবিক সিদ্ধান্ত দিয়েছিলেন।
- এনোলা গে নামের বিমানটি থেকে হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়।
- জাপানিরা ১৫ আগস্ট নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য হয়।

উৎস: ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,২৭৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষ অবলম্বন করেনি কোন দেশ?
  1. ক) রাশিয়া
  2. খ) ইতালি
  3. গ) জাপান
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষ অবলম্বন করেনি রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

- ৩ সেপ্টেম্বর ১৯৩৯ : ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।
- ১৯১৮ সালের ভার্সাই চুক্তি অনুসারে পোল্যান্ডকে রক্ষার জন্য ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩০ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে।
- জার্মানির মিত্র জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বোমা নিক্ষেপ করে। এর প্রতিশোধে বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র।

- ১৯৪৫ সালের ১৪ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

- অক্ষ শক্তির দেশগুলো হলো - জার্মানি, জাপান, ইতালি ইত্যাদি।
- মিত্রশক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

তথ্যসূত্র - Britannica & History.com
৫,২৭৫.
'চ্যাগোস দ্বীপপুঞ্জ' কোন মহাসাগরে অবস্থিত?
  1. ক) প্রশান্ত মহাসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর
  3. গ) ভারত মহাসাগর
  4. ঘ) ভূ-মধ্যসাগর
ব্যাখ্যা
দ্বীপপুঞ্জ:

- চ্যাগোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত।
- পূর্বে চ্যাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের অংশ ছিলো।
- ১৯৬৫ সালে মরিশাসের স্বাধীনতার বিনিময়ে ব্রিটেন এটি জোরপূর্বক নিয়ে নেয়।
- জাতিসংঘ সাধারণ পরিষদ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিধিতেও চ্যাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের অংশ হিসেবে উল্লেখ রয়েছে।
- চ্যাগোস দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটোরির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।
- এখানে যুক্তরাষ্ট্রের দিয়াগো গার্সিয়া নৌঘাটি অবস্থিত।

অন্যদিকে,
- বোর্নিও দ্বীপ প্রশান্ত মহাসাগর।
- সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগর।
- সাইপ্রাস দ্বীপ ভূমধ্যসাগর।

তথ্যসূত্র - Worldatlas.com
৫,২৭৬.
মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি অঙ্গরাজ্য রয়েছে?
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৫০টি
  4. ৫১টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)। (সেপ্টেম্বর, ২০২৪)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৫,২৭৭.
'বায়তুল হিকমা' কী?
  1. প্রমোদ কেন্দ্র
  2. কারাগার
  3. আব্বাসীয় রাজপ্রাসাদ
  4. জ্ঞানচর্চাকেন্দ্র
ব্যাখ্যা
বায়তুল হিকমা:
- বায়তুল হিকমা একটি জ্ঞানচর্চাকেন্দ্র।
- অষ্টম শতাব্দীতে নির্মিত।
- বর্তমান ইরাকের বাগদাদে বায়তুল-হিকমা প্রতিষ্ঠিত।
- একে হাউজ অব উইজডম বা জ্ঞানের ভান্ডার হিসেবে আখ্যায়িত করা হয়।
- অনুবাদকেন্দ্র হিসেবে যাত্রাপথ শুরু হলেও ক্রমেই তা গবেষণাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানমন্দিরে পরিণত হয়েছিল।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল আব্বাসীয় শাসনামলে।
- গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিদ্যা, ভূগোল ও মানচিত্র অঙ্কনবিদ্যা বেশি চর্চা হতো এখানে।
- ভারতীয়, গ্রিক ও পারস্যের অমূল্য গ্রন্থ সংগ্রহের ওপর জোর দেওয়া হতো।
- সংগ্রহের পর সেগুলো অধ্যয়ন ও আলোচনা চলত দিনের পর দিন।
- অনুবাদ করার কাজও চলত সমানতালে।

উৎস: Britannica.
৫,২৭৮.
”ডেনমার্ক” -এর আইন সভার নাম কী?
  1. ফোকেটিং
  2. এডুসকুন্টা 
  3. দ্যা ফেডারেল অ্যাসেম্বলি
  4. স্টর্টিং 
ব্যাখ্যা

ডেনমার্ক:
- ইউরোপের উত্তর-পশ্চিমের দেশ ডেনমার্ক।
- ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভীয় একটি অংশ।
- দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর কোপেনহেগেন।
- এছাড়া আরাফাস, আলব্রোগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম।
- ডেনমার্কের আয়তন ৪২,৯২৪ বর্গকিলোমিটার।
- ডেনমার্কের রাষ্ট্র ভাষা 'ডেনীয়'।
- ডেনমার্কের আইনসভা-ফোকেটিং।

অন্যদিকে,
• নরওয়ের আইন সভার নাম- স্টর্টিং ।
• নরওয়ের আইন সভার নাম- এডুসকুন্টা ।
• সুইজারল্যান্ডের আইনসভা- দ্যা ফেডারেল অ্যাসেম্বলি।

উৎস: ব্রিটানিকা।

৫,২৭৯.
মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. সুমেরীয় সভ্যতা 
  2. গ্রীক সভ্যতা
  3. ব্যাবিলনীয় সভ্যতা
  4. অ্যাসিরীয় সভ্যতা
ব্যাখ্যা

- মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত নয় গ্রীক সভ্যতা।

• মেসোপটেমীয় সভ্যতা :

- মেসোপটেমীয় সভ্যতাকে বিশ্বের প্রাচীনতম সভ্যতা হিসেবে গণ্য করা হয়।
- গ্রিক ভাষার শব্দ 'মেসোপটেমিয়া' অর্থ হলো "দুই নদীর মধ্যবর্তী দেশ"।

• ভৌগোলিক অবস্থান :
- বর্তমানে ইরাক, কুয়েত, সিরিয়ার উত্তরাঞ্চল এবং তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল নিয়ে এই সভ্যতা বিস্তৃত ছিল।
- এটি টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফুরাত) নদীর মধ্যবর্তী উর্বর ভূমিতে গড়ে ওঠে।
- উৎপত্তি : আনুমানিক খ্রিষ্টপূর্ব ৪০০০ - ৩৫০০ অব্দের দিকে এই সভ্যতার সূচনা ঘটে। [সোর্স : ব্রিটানিকা]

• সভ্যতার ধাপসমূহ : মেসোপটেমীয় সভ্যতা চারটি প্রধান ভাগে বিভক্ত।
১. সুমেরীয় সভ্যতা (প্রাচীনতম)।
২. ব্যাবিলনীয়
৩. অ্যাসিরীয় সভ্যতা
৪. ক্যালডীয় সভ্যতা

উৎস : এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৫,২৮০.
গোল্ডেন ক্রিসেন্ট খ্যাত অন্তর্ভূক্ত দেশ কোনটি?
  1. মায়ানমার
  2. পাকিস্তান
  3. ভারত
  4. নেপাল
ব্যাখ্যা
→ গোল্ডেন ক্রিসেন্ট:
- আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।

→গোল্ডেন ট্রায়াঙ্গল:

- গোল্ডেন ট্রায়াঙ্গল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ।
- মায়ানমার, থাইল্যান্ড ও লাওসের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী ও চোরাচালানকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

→ গোল্ডেন ওয়েজ:
- বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।
→ গোল্ডেন ভিলেজ:
- বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.
৫,২৮১.
কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা ?
  1. পার্পল লাইন
  2. ডুরান্ড লাইন
  3. লাইন অব কন্ট্রোল
  4. ম্যাকমোহন লাইন
ব্যাখ্যা

Durand Line:
- ডুরান্ড লাইন একটি আন্তর্জাতিক সীমান্ত, যা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ১,৬০০ মাইল (২,৬০০ কিমি) দীর্ঘ।
- এটি ১৮৯৩ সালে ব্রিটিশ ভারতে এবং আফগানিস্তানের আমিরাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়।
- ডুরান্ড লাইনটির নামকরণ করা হয়েছে স্যার হেনরি মর্টিমার ডুরান্ডের নামে, যিনি তৎকালীন ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন।
- ডুরান্ড লাইন এর পশ্চিম প্রান্ত ইরানের সীমানায় এবং পূর্ব প্রান্ত চীনের সীমানায় শেষ হয়।
- ১২টি আফগান প্রদেশ এবং ৩টি পাকিস্তানি প্রদেশ ডুরান্ড লাইনের পাশে অবস্থিত।
- ১৮৯৪-১৮৯৬ সালে আফগান-ব্রিটিশ যৌথ জরিপের মাধ্যমে সীমান্ত নির্ধারণ করা হয়।
- ডুরান্ড লাইন পশতু অঞ্চলের দুই ভাগ সৃষ্টি করে, যা ভবিষ্যতে বিরোধের কারণ হয়।
- ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভাজনের পর পাকিস্তান ডুরান্ড চুক্তির উত্তরাধিকারী হয়।

এছাড়াও,  বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মধ্যকার সীমানা।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]

৫,২৮২.
ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
  1. হল্যান্ড
  2. ফ্রান্স
  3. পর্তুগাল
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
নেদারল্যান্ডস:
- নেদারল্যান্ডস ইউরোপের একটি দেশ।
- দেশটি হল্যান্ড নামেও পরিচিত।
- রাজধানী ও বৃহত্তম নগরী: অ্যামস্টারডাম।
- মুদ্রা: ইউরো।
- নেদারল্যান্ডসের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়। 

উৎস: Britannica.
৫,২৮৩.
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) জার্মানি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা

- সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ১৬ নভেম্বর।
- এটির অবস্থান জার্মানির হামবুর্গে।
- এই আদালতেই ২০১২ সালের ১৪ ই মার্চ বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের রায় প্রদান করে।
- জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত হয় যা ১৬ নভেম্বর ১৯৯৪ কার্যকর হয়।

সূত্রঃ জাতিসংঘ ও ITLOS ওয়েবসাইট

৫,২৮৪.
দিয়াগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত? 
  1. চীন সাগর 
  2. ভারত মহাসাগর
  3. পারস্য উপসাগর 
  4. বঙ্গোপসাগর
ব্যাখ্যা

দিয়াগো গার্সিয়া (Diego Garcia):
- ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের (Chagos Archipelago) সবচেয়ে বড় দ্বীপ।
-  এর আকৃতি পায়ের ছাপের মতো (footprint-shaped)।
- দ্বীপটির মধ্যে একটি বড় ল্যাগুন (lagoon) রয়েছে, যা রিং-আকৃতির প্রবাল প্রাচীর দ্বারা ঘিরে রাখা।
- এটি ঐতিহাসিকভাবে মরিশাসের অংশ ছিল, কিন্তু ১৯৬৫ সাল থেকে এটি ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি (British Indian Ocean Territory - BIOT) এর অংশ।

ভারত মহাসাগর:

- মাদাগাস্কার, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর, মালাগাছি ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।

৫,২৮৫.
সিঙ্গাপুর কোন দেশের উপনিবেশ ছিল?
  1. যুক্তরাজ্য
  2. নেদারল্যান্ডস
  3. ফ্রান্স
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
সিঙ্গাপুর যুক্তরাজ্যের উপনিবেশ ছিল।

সিঙ্গাপুর:
- সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ১৯৫৯ সালে সিঙ্গাপুর স্ব-শাসিত হয়ে ওঠে।
- ১৯৬৩ সালে লি কুয়ান ইউ মালয়েশিয়ার সঙ্গে জোটবদ্ধ হয়ে ফেডারেশন গঠন করেন, যা ১৯৬৫ সাল পর্যন্ত স্থায়ী হয়।
- ৯ আগস্ট, ১৯৬৫ সালে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
- দেশটির নতুন নাম হয় 'রিপাবলিক অব সিঙ্গাপুর'।

উল্লেখ্য,
- আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন লি কুয়ান ইউ।
- লি কুয়ান ইউ ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
- তিনি ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।
- তাঁর দীর্ঘ শাসনামলে , সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে ওঠে ।

উৎস: Britannica.
৫,২৮৬.
পৃথিবীর বৃহত্তম প্রবাল-প্রাচীর 'গ্রেট বেরিয়ার রীফের' অবস্থান-
  1. আটলান্টিক মহাসাগর
  2. প্রশান্ত মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা

প্রশান্ত মহাসাগর:
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- এর সর্বোচ্চ গভীরতা ১০,৯২৮ মিটার এবং গড় গভীরতা ৪০৭৯ মিটার।
- প্রশান্ত মহাসাগরের আয়তন- ১৬ কোটি ৬০ লক্ষ বর্গকিলোমিটার।
- পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেজ ।
- এই স্থানের গভীরতা ১১০৩৩ মিটার বা ৩৬১৯৯ফুট।
- পৃথিবীর বৃহত্তম প্রবাল-প্রাচীর 'গ্রেট বেরিয়ার রীফ' (Great Barrier Reef) প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়ার উত্তরপূর্ব উপকূলে অবস্থিত।

উল্লেখ্য,
- আটলান্টিক মহাসাগর ২য় বৃহত্তম মহাসাগর । এর গভীরতম স্থানের নাম ন্যায়ার্স (পোয়ের্তেরিকা)।
- উত্তর বা আর্কটিক মহাসাগর আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর ও সর্বাপেক্ষা কম গভীর একটি মহাসাগর।
- ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম সুন্দা ট্রেঞ্চ।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

৫,২৮৭.
ল্যাটিন আমেরিকায় ইউরোপের উপনিবেশ স্থাপন বন্ধের বিষয়টি উপস্থাপিত হয় কোন ডক্ট্রিনে?
  1. Carter Doctrine
  2. Truman Doctrine
  3. Roosevelt Doctrine
  4. Monroe Doctrine
ব্যাখ্যা
- James Monroe articulated the US foreign policy goal of ending European colonization in the Americas.
- The Monroe Doctrine was articulated in President James Monroe's seventh annual message to Congress on December 2, 1823.
- The European powers, according to Monroe, were obligated to respect the Western Hemisphere as the United States' sphere of interest.

Source: www.ourdocuments.gov/
৫,২৮৮.
কিউবার বর্তমান প্রেসিডেন্ট কে? [জানুয়ারি, ২০২৬]  
  1. স্যালভাদর ভ্যালডেস মেসা
  2. মিগুয়েল দিয়াজ‑ক্যানেল
  3. লাসারো কস্তা
  4. এনরিকো ফার্নান্দেজ
ব্যাখ্যা

• কিউবা:
- সরকারি নাম: কিউবান রেপাবলিক।
- রাজধানী: হাভানা (Havana)।
- অবস্থান: ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
- আয়তন: ১০৯,৮৮৪ বর্গকিলোমিটার
- ভাষা: স্প্যানিশ (সরকারি ভাষা)।
- মুদ্রা: কিউবান পেসো।
- ধর্ম: প্রধানত ক্যাথলিক এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়।
- শাসন ব্যবস্থা: একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র।
- আটলান্টিক মহাসাগরে অবস্থিত।

- স্পেনের উপনিবেশ ছিল ১৫০০ থেকে ১৮৯৮ সাল পর্যন্ত।
- ১৯০২ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ।
- ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত।

উল্লেখ্য
-কিউবার বর্তমান প্রেসিডেন্ট:  মিগুয়েল দিয়াজ-ক্যানেল।  [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- ভেনিজুয়েলা আক্রমণের পর শর্তহীন চুক্তি করতে কিউবাকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এমন হুমকির পর বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিজ-ক্যানেল। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।   

৫,২৮৯.
স্পিন বলদাক কোন দেশের সীমান্ত ক্রসিং?
  1. ইরান
  2. আফগানিস্তান
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা
- স্পিন বলদাক হলো পাকিস্তানের সাথে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং।
- এই সীমান্ত ক্রসিং আফগানিস্তানের কান্দাহার এবং পাকিস্তানের বেলুচিস্তানের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৫,২৯০.
কোন দেশকে ‘রেইনবো নেশন‘ বলা হয়?
  1. ক) জাপান
  2. খ) সাউথ আফ্রিকা
  3. গ) নরওয়ে
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
রেইনবো নেশন:
-  নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ‘রেইনবো নেশন‘ হিসেবে অভিহিত রংধনুর সাতটি রঙের সুষম সম্মিলনের মতো করে জাতিগত বৈচিত্র্যের দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে ঐক্যের সুর প্রতিধ্বনিত করতে চেয়েছেন। 
-  রেইনবা নেশন শব্দটি প্রথম প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ধর্মযাজক ডেসমন্ড টুটু।

তথ্যসূত্র: দক্ষিণ আফ্রিকার অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২৯১.
নিচের কোনটি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল?
  1. হংকং
  2. ম্যাকাও
  3. তাইওয়ান
  4. ক ও খ উভয়ই
ব্যাখ্যা
চীন (China):
- চীন পূর্ব এশিয়ার একটি বৃহৎ দেশ।
- চীন হলো পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ।
- এটি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক-চতুর্দশ অংশ দখল করে আছে।
- আকারে এটি পুরো ইউরোপ মহাদেশের সমান।
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি।
- ২০২৩ সালে জাতিসংঘের হিসাব অনুযায়ী ভারত জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যায়।
- তাইওয়ান ১৯৪৯ সাল থেকে আলাদা প্রশাসনের অধীনে রয়েছে।
- বেইজিং: রাজধানী, সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র।
- সাংহাই: প্রধান শিল্পনগরী।
- হংকং: প্রধান বানিজ্যিক ও বন্দর নগরী।
- চীন একটি প্রাচীন সভ্যতার দেশ, যার রয়েছে বিশাল ভূখণ্ড, সমৃদ্ধ ইতিহাস, এবং বৈচিত্র্যময় সংস্কৃতি।

প্রশাসনিক বিভাগ: চীনে মোট ৩৩টি প্রশাসনিক একক আছে—
- ২২টি প্রদেশ
- ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল
- ৪টি পৌর এলাকা (বেইজিং, সাংহাই, তিয়ানজিন, চোংকিং)
- ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চল (হংকং ও ম্যাকাও)

উৎস: Britannica.
৫,২৯২.
'নিহন (Nihon)' নামে পরিচিত -
  1. উত্তর কোরিয়া
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. নেপাল
ব্যাখ্যা
• জাপান
- এশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপ দেশ জাপান।
- এটি উত্তর-পূর্ব-দক্ষিণ-পশ্চিম দ্বীপগুলির একটি বিশাল স্ট্রিং নিয়ে গঠিত যা পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে প্রায় ১৫০০ মাইল (২,৪০০ কিমি) বিস্তৃত। 
- এশিয়ার একমাত্র দেশ হিসাবে জাপান জোট জি-৭ এর সদস্য।
- জাপান Nippon বা Nihon নামে পরিচিত ছিল। 
- জাপানের পার্লামেন্টর নাম - ডায়েট। 
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
 
উৎস: Britannica.Com [link]
৫,২৯৩.
'Great Leap Forward' ইতিহাসের এই সমালোচিত কর্মসূচির প্রবক্তা কে?
  1. মহাত্মা গান্ধী
  2. মাও সে তুং
  3. চে গুয়াভারা
  4. সানইয়াৎ সেন
ব্যাখ্যা

• মাও সে তুং:  
- Great Leap Forward  ইতিহাসের এই সমালোচিত কর্মসূচিটির প্রবক্তা-মাও সে তুং।
- গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান: মাও সে তুং।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা  করেন।
- চীনের কমিউনিস্ট পার্টির নাম বললে যাঁর নাম প্রথমেই বলতে হয়, তিনি মাও সে–তুং।
- ১৮৯৩ সালে মাও সে–তুং–এর জন্মের সময় চীনে চলছিল চিং রাজবংশের দুর্দশাগ্রস্ত শাসন।

অন্যদিকে,
- সানইয়াৎ সেন - চীন প্রজাতন্ত্রের জনক ও প্রতিষ্ঠাতা। তিনি চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন।

উৎস: ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।

৫,২৯৪.
সর্বপ্রথম সাতটি রাজ্যকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন কে?
  1. ক) দিলীপ পদগাঁওকর
  2. খ) লাল বাহাদুর শাস্ত্রী
  3. গ) জওহরলাল নেহরু
  4. ঘ) জ্যোতি প্রসাদ সাইকিয়া
ব্যাখ্যা
• সেভেন সিস্টার্স: 
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৫৫,৫১১ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন। 
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।

- রাজ্যগুলাে হচ্ছে:
→ আসাম,
→ অরুণাচল,
→ মেঘালয়,
→ ত্রিপুরা,
→ মণিপুর,
→ মিজোরাম ও
→ নাগাল্যান্ড।

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও প্রথম আলো। (লিংক)
৫,২৯৫.
মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. লুক্সেমবার্গ
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২০২৫ সালের মাথাপিছু জিডিপি র‍্যাঙ্কিং অনুসারে শীর্ষ ১০ ধনী দেশ: (২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত) বিশ্বের শীর্ষ ১০ দেশ – মাথাপিছু জিডিপি (PPP)
ক্রমিক দেশ মাথাপিছু জিডিপি (US$) জিডিপি প্রবৃদ্ধির হার মহাদেশ
#১ লুক্সেমবার্গ ১৫৪,৯১০ ২.৭% ইউরোপ
#২ সিঙ্গাপুর ১৫৩,৬১০ ২.৫% এশিয়া
#৩ ম্যাকাও এসএআর ১৪০,২৫০ ৭.৩% এশিয়া
#৪ আয়ারল্যান্ড ১৩১,৫৫০ ২.২% ইউরোপ
#৫ কাতার ১১৮,৭৬০ ১.৯% এশিয়া
#৬ নরওয়ে ১০৬,৫৪০ ১.৮% ইউরোপ
#৭ সুইজারল্যান্ড ৯৮,১৪০ ১.৩% ইউরোপ
#৮ ব্রুনাই দারুসসালাম ৯৫,০৪০ ২.৫% এশিয়া
#৯ গায়ানা ৯১,৩৮০ ১৪.৪% দক্ষিণ আমেরিকা
#১০ মার্কিন যুক্তরাষ্ট্র ৮৯,৬৮০ ২.২% উত্তর আমেরিকা

উৎস: Forbes India

৫,২৯৬.
মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি?
  1. ক) রত্নভাণ্ডার
  2. খ) গ্রন্থাগার
  3. গ) গোসলখানা
  4. ঘ) শস্যাগার
ব্যাখ্যা
সিন্ধুসভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তারমধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর৷ শহরগুলোর বাড়িঘরের নকশা দেখে সহজেই বোঝা যায় যে, সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিলো। মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার এর নিদর্শন পাওয়া গেছে যার মাঝখানে বিশাল চৌবাচ্চাটি ছিলো সাতার কাটার উপযোগী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
৫,২৯৭.
নিচের কোন দেশটি দুটি মহাদেশে অবস্থিত?
  1. কাজাখস্তান
  2. তুরস্ক
  3. আজারবাইজান
  4. লিথুয়ানিয়া
ব্যাখ্যা
তুরস্ক:
- তুরষ্ক একটি ইউরোশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তাম্বুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালি দ্বারা।
- তুরস্কের রাজধানী আঙ্কারা।
- ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর।
- আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল পাশা।
- তুরস্কের বিখ্যাত বন্দর ইসকানদারুন।
- তুরস্কের মুদ্রার নাম লিরা।
- বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

উৎস: Britannica.
৫,২৯৮.
ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ কোন দেশে অবস্থিত?
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ:
- পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স-সাইবেরিয়ান।
- এই রেলপথটি রাশিয়ায় অবস্থিত।
- এটি মস্কো এবং ভিলাডের মধ্যে রাশিয়া জুড়ে ৫,৭৭১ মাইল (৯,২৮৮ কিমি) দীর্ঘ।
- ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ সাইবেরিয়া অঞ্চলে গভীর প্রভাব ফেলেছে।
- সেইসাথে রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করছে।
- মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে।

তথ্যসূত্র - Britannica.com
৫,২৯৯.
হিব্রুরা কোন ধর্মের অনুসারী?
  1. খ্রিস্টান
  2. জৈন
  3. হিব্রু
  4. ইহুদী
ব্যাখ্যা
হিব্রুদের পরিচয়: 
- হিব্রু জাতি প্রাচীন মিসরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব সভ্যতায় অবদান রেখেছিল।
- হিব্রুরাই ইহুদী ধর্মের অনুসারী এবং ইসরাইলী জাতি হিসেবে সমধিক পরিচিত।
- ঐতিহাসিকদের মতে প্রাচীন ফোরাত নদীর (ইউফ্রেটিস নদী) অপর পাড় থেকে যে সব মানবগোষ্ঠী বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে-তারাই হিব্রু জনগোষ্ঠী।
- হিব্রু শব্দের অর্থ 'বিদেশী' (Alien)।
- তাই নৃতাত্ত্বিক অর্থে হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি নয়।
- মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদান।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩০০.
নিচের কোনটি দ্বীপ দেশ?
  1. ক) নেপাল
  2. খ) লিবিয়া
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া, শ্রীলংকা, জাপান, হাইতি, সিঙ্গাপুর এই দেশগুলো দ্বীপ দেশ।
Source: Worldatlas