বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৫১ / ৯৩ · ৫,০০১৫,১০০ / ৯,৩৩৪

৫,০০১.
কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে?
  1. অরেঞ্জ বিপ্লব
  2. ফরাসি বিপ্লব
  3. রুশ বিপ্লব
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।

তথ্যসূত্র - Britannica.com
৫,০০২.
বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে সবচেয়ে বেশি লোক প্রেরণ করা হয় কোন দেশে?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) সৌদি আরব
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
⇨ প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে।
⇨ ২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে।
⇨ দ্বিতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় - যুক্তরাজ্য।
⇨ ইউরােপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাজ্য।
⇨ ২০২২ (ফেব্রুয়ারি) সালে বিশ্বের বিভিন্ন দেশে ২,০২,২৬৭ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়।
⇨ সবচেয়ে বেশি প্রেরণ করা হয় - সৌদি আরব (১,২৭,১৮৭ জন যা মােট অভিবাসনের ৭৪.০৮%), দ্বিতীয় – সংযুক্ত আরব আমিরাতে (২৭,৪৭০ জন)।

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৫,০০৩.
নিচের কোন দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত নয়?
  1. ক) ইউক্রেন
  2. খ) কিরগিজস্তান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) এস্তোনিয়া
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবল আফগানিস্তান সাবেক সােভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল না।

সোভিয়েত ইউনিয়ন:
- ১৯২২ সালে এক চুক্তির মাধ্যমে রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রধান ভ্লাদিমির লেনিনি সোভিয়েত ইউনিয়ন গঠন করেন।
- ১৯২২ সালের ৩০ ডিসেম্বর এই চুক্তি সম্পন্ন হয়। প্রথম রাশিয়া,বেলারুশ, ইউক্রেন ও কাকেশাসীয় অঞ্চলের ইউনিট বর্তমান জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান মিলে এই চুক্তি স্বাক্ষর করে। পাশাপাশি অন্যান্য দেশেরও সোভিয়েত ইউনিয়নে অন্তর্ভুক্তির জন্য নমনীয় নীতি রাখা হয়।
- যার ফলে ১৯৪০ সাল নাগাদ সোভিয়েত ইউনিয়নের সদস্য সংখ্য ১৫ এর কোঠায় গিয়ে পৌঁছায়। দেশগুলো হল: 

১. রাশিয়া
২. ইউক্রেন
৩. বেলারুশ
৪. মলদোভা
৫. এস্তোনিয়া
৬. লাটভিয়া
৭. লিথুয়ানিয়া
৮. জর্জিয়া
৯. আর্মেনিয়া
১০. আজারবাইজান
১১.উজবেকিস্তান
১২. কাজাখস্তান
১৩. কিরগিজস্তান
১৪. তাজাকিস্তান 
১৫. তুর্কমেনিস্তান।

পরবর্তীতে, 
- ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সােভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সােভিয়েত ইউনিয়নের পতন ঘটে। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৫,০০৪.
‘Brief Answer to the Big Questions’ গ্রন্থের রচয়িতা কে? 
  1. নেলসন মেন্ডেলা
  2. স্টিফেন হকিং
  3. ভ্লাদিমির পুতিন
  4. ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা

'Brief Answers to the Big Questions' গ্রন্থের রচয়িতা হলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং (Stephen Hawking)। 

স্টিফেন হকিং
- স্টিফেন উইলিয়াম হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
- তিনি অক্সফোর্ডে পদার্থবিদ্যার ওপর প্রথম শ্রেণীর ডিগ্রী অর্জন করে ক্যামব্রিজে কসমোলজির উপর স্নাতকোত্তর গবেষণা করেন।
- ১৯৬২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি গবেষণার কাজ শুরু করেন।
- তাঁর গবেষণার বিষয়বস্তু ছিলো কসমোলজি এবং জেনারেল থিওরি অব রিলেটিভিটি।
- কেমব্রিজে গবেষণা করার সময় তাঁর মোটর নিউরন রোগ ধরা পরে যেটা তাকে প্রায় সম্পূর্ণভাবে অচল করে দেয়।
- আশির দশকের মাঝামাঝি সময়ে স্টিফেন হকিং গুরুতর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। 
- কম্পিউটারের মাধ্যমে বিশেষ যন্ত্রের সাহায্যে কথা বলা রপ্ত করেন। 
- ১৯৮৮ সালে তিনি তার বই 'A Brief History of Time: From the Big Bang to Black Holes' প্রকাশ করেন।
- মহাবিশ্বের উৎপত্তি, বিকাশ এবং সম্ভাব্য পরিণতি নিয়ে খুব সহজবোধ্য ভাষায় সময়ের সংক্ষিপ্ত ইতিহাস তিনি লিখেছিলেন।
- ২০১৮ সালের ১৪ মার্চ ছিয়াত্তর বছর বয়সে এই বিজ্ঞানীর জীবনাবসান হয়।

উৎস: Britannica.

৫,০০৫.
অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয় কোন দেশে?
  1. ক) তিউনেশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) জর্জিয়া
  4. ঘ) কিরগিজস্তান
ব্যাখ্যা
- ইউক্রেন : অরেঞ্জ বিপ্লব
- জর্জিয়া : রোজ বিপ্লব
- কিরগিজস্তান : টিউলিপ বিপ্লব
- তিউনেশিয়া : জেসমিন বিপ্লব।
(সূত্রঃ ব্রিটানিকা)
৫,০০৬.
জেসি লুইস জ্যাকসন কোন দেশের প্রখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা ছিলেন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ফ্রান্স
ব্যাখ্যা

জেসি লুইস জ্যাকসন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলেনর প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন। 

• জেসি লুইস জ্যাকসন-এর নৈতিক দৃষ্টিভঙ্গি ও তেজস্বী বক্তব্য ডেমোক্রেটিক পার্টি এবং মার্কিন রাজনীতিকে নতুন রূপ দিয়েছিল।
- তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের সহযোগী ছিলেন এবং 'পিইউএসএইচ' (PUSH) ও 'রেইনবো কোয়ালিশন' (Rainbow Coalition) প্রতিষ্ঠা করেন।
- ১৯৮৪ এবং ১৯৮৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিসেবে তিনি কৃষ্ণাঙ্গ রাজনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

উল্লেখ্য, 
- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন।

উৎস: প্রথম আলো।

৫,০০৭.
ডেনমার্কের বর্তমান মুদ্রা কোনটি?
  1. মার্ক
  2. ইউরো
  3. লিরা
  4. ক্রোনা
ব্যাখ্যা
- ডেনমার্কের মুদ্রা হলো ডেনিশ ক্রোনা। ডেনমার্ক ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একমাত্র দেশ যেটি ইউরো মুদ্রা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে,
- মার্ক সাবেক পশ্চিম জার্মানির মুদ্রার নাম।
- লিরা তুরস্কের মুদ্রার নাম।
- ইউরো হলো ইইউভুক্ত ১৯টি দেশ, অ্যান্ডোরা, সানমারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, কসোভো ও মন্টিনিগ্রোর মুদ্রা।
(তথ্যসূত্র: দেশগুলোর ওয়েবসাইট)
৫,০০৮.
ইউরোপীয় কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
  1. ক) সুইডেন
  2. খ) নরওয়ে
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
নারীদের ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে প্রথম ইউরোপীয় দেশ ফিনল্যান্ড। ১৯০৭ সালে নারীরা ভোটাধিকার লাভ করে। সূত্র- Worldatlas ওয়েবসাইট।
৫,০০৯.
সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? 
  1. প্রশান্ত মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. আর্কটিক মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর 
ব্যাখ্যা

সেন্ট হেলেনা দ্বীপ:
- সেন্ট হেলেনা দ্বীপ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এর আয়তন ১২২ বর্গ কিমি।
- সেন্ট হেলেনার সর্বোচ্চ দৈর্ঘ্য (দক্ষিণ-পশ্চিম-উত্তরপূর্ব) ১০.৫ মাইল (১৭ কিমি) এবং সর্বাধিক প্রস্থ ৬.৫ মাইল (১০ কিমি)। 
- সেন্ট হেলেনা  এর জলবায়ু নাতিশীতোষ্ণ ,
- সেন্ট হেলেনা দ্বীপ রাজধানী ও বন্দর জেমসটাউন।
- এটি সতেরো শতকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকানাধীন ছিল।
- দ্বীপটির জলবায়ু নাতিশীতোষ্ণ।
- উল্লেখ্য, ফরাসি সম্রাট নেপোলিয়নকে ১৮১৫ খ্রিস্টাব্দে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। তিনি ১৮২১ খ্রিস্টাব্দে রোগাক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: ব্রিটানিকা। 

৫,০১০.
কোনটি আবিষ্কারের মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়?
  1. বিদ্যুৎ
  2. কম্পিউটার
  3. সেমি কনডাক্টর
  4. বাষ্পীয় ইঞ্জিন
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়। এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়। বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব। তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়। ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

উৎস: Britannica.
৫,০১১.
নিচের কোনটি দ্বীপ রাষ্ট্র নয়?
  1. ক) জাপান
  2. খ) ফিলিপাইন
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এই দ্বীপমালাটি ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের প্রধান দ্বীপ - ৪টি।
ফিলিপাইন ৭,১০৭টি দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র।
এছাড়াও ইন্দোনেশিয়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
ইরান দ্বীপরাষ্ট্র নয়।
৫,০১২.
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. সেভার্স চুক্তি
  2. লুজেন চুক্তি
  3. ভার্সাই চুক্তি
  4. প্যারিস চুক্তি
ব্যাখ্যা

• ভার্সাই চুক্তি:
- বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।
- চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। তারা হলেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - উড্রো উইলসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের প্রধানমন্ত্রী - জর্জ ক্লেমেনসো ও ইতালির প্রধানমন্ত্রী - ভিটোরিও অরল্যান্ডো।

• প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

তথ্যসূত্র: History.com 

৫,০১৩.
'কালাপানি' ও'সুভা' ভূখণ্ড নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
  1. ভারত - চীন
  2. চীন - নেপাল
  3. ভারত - নেপাল
  4. চীন - পাকিস্তান
ব্যাখ্যা
• বিরোধ সীমান্ত:
- 'কালাপানি' ও'সুভা' অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালে মধ্যে অবস্থিত
- এ ভূখণ্ডটি নেপালের মহাকালি এবং ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত।
- ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো-তিব্বতি সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে।
- ভারত-বাংলাদেশের মধ্যে অচিহ্নিত সীমানা ২ কিলোমিটার, যা বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরে অবস্থিত।

অন্যদিকে,
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
 
উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট,  ব্রিটানিকা, parliament.gov.np.
৫,০১৪.
কোন মার্কিন প্রেসিডেন্ট জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপের ঘোষণা দেন?
  1. ক) হ্যারি এস ট্রুম্যান
  2. খ) জন এফ কেনেডি
  3. গ) আব্রাহাম লিংকন
  4. ঘ) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
- হ্যারি এস ট্রুম্যান: জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপের ঘোষণা দেন।

এছাড়া, 

জর্জ ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট।
আব্রাহাম লিংকন: 
→ ১৬তম প্রেসিডেন্ট।
→ যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
→ বিখ্যাত উক্তি: ‘Democracy is a government of the people, by the people and for the people.’ 
→ ২ মিনিটের বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন: ১৮৬৩ সালে।

উড্রো উইলসন: জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় ১৪ দফা ঘোষণা করেন।
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট: 
→ জাতিসংঘের নামকরণ করেন।
→ ২য় বিশ্বযুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। 
→ ৪ বার নির্বাচিত হয়ে ১২ বছর ক্ষমতায় থাকেন।
→ ৪র্থ মেয়াদে ৩ মাস ক্ষমতায় থাকার পর ১৯৪৫ সালে মারা যান।

জন এফ কেনেডি: কিউবার ক্ষেপণাস্ত্র সংকটকালীন প্রেসিডেন্ট।
রিচার্ড নিক্সন:
→ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন।
→ ওয়াটারগেট কেলেংকারির সাথে জড়িত ছিলেন।


তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫,০১৫.
হাব ও টজলকিন ক্যালেন্ডার কারা তৈরি করেছিল?
  1. রোমানরা
  2. ক্যালডীয়রা 
  3. মায়ারা
  4. ব্যবিলনীয়রা
ব্যাখ্যা

• মায়া সভ্যতা (Maya Civilization):
- মায়া সভ্যতা ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম আধুনিক, উন্নত ও জ্ঞানসমৃদ্ধ সভ্যতা।
- এ সভ্যতার অধিবাসীদের বলা হতো মায়ান।
- এর বিস্তৃতি ছিল মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, এল সালভাদর ও হন্ডুরাস অঞ্চলে।
- মায়ারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসব অঞ্চলে বসবাস শুরু করে এবং ৯ম শতাব্দী পর্যন্ত সমৃদ্ধি লাভ করে।
- তাদের প্রধান নগরীগুলোর মধ্যে ছিল চিচেন ইৎজা, টিকাল, পালেনকে ও কোপান ।
- মায়া সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা ছিল নগর-রাষ্ট্র ভিত্তিক; প্রতিটি শহর-রাষ্ট্রের নিজস্ব শাসক ও ধর্মীয় কেন্দ্র ছিল।
- তারা ছিল দক্ষ স্থপতি, গণিতবিদ, জ্যোতির্বিদ ও কৃষিবিদ।
• মায়া সভ্যতার দুটি পর্যায়।
- প্রাচীন মায়া সভ্যতা: খ্রিস্টপূর্ব ১৮০০ – ২৫০ খ্রিস্টাব্দ। 
- ক্ল্যাসিক মায়া সভ্যতা: ২৫০ – ৯০০ খ্রিস্টাব্দ (সভ্যতার স্বর্ণযুগ)।
- মায়ারা প্রথম দিকের সভ্যতাগুলোর মধ্যে যারা শূন্য সংখ্যার ধারণা ব্যবহার করেছিল।
- তারা অত্যন্ত দক্ষ জ্যোতির্বিদ ছিল এবং গ্রহ-নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করত।
- লিখনপদ্ধতি: চিত্রলিপি (Hieroglyphic) ব্যবহার করত, যা পাথর, মৃৎপাত্র ও ছালার পাতায় লেখা হতো।
- স্থাপত্যকীর্তি: পিরামিড আকৃতির মন্দির, প্রাসাদ ও বলখেলা ক্ষেত্র নির্মাণ করেছিল।
• মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল।
-  হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার। ও
-  টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

- এই দুটি ক্যালেন্ডারের সমন্বয়ে তারা তৈরি করেছিল Calendar Round, যা প্রায় ৫২ বছরব্যাপী এক চক্র সম্পন্ন করত।
- ৯ম শতাব্দীর পর থেকে মায়া সভ্যতার পতন শুরু হয়।
- জলবায়ু পরিবর্তন, খরা, যুদ্ধ ও কৃষি উৎপাদন হ্রাস ছিল প্রধান কারণ।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট। 

৫,০১৬.
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি?
  1. চীন
  2. রাশিয়া
  3. ভারত
  4. কানাডা
ব্যাখ্যা

ভারত:
- বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত।
- এর প্রধান কারণ হলো জনসংখ্যা ও ভোটারসংখ্যা, যা অন্য যেকোনো দেশে নেই।
- প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশ।
- নির্বাচনে ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৯০ লক্ষ।

উল্লেখ্য,
- ভারতের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট।
- 'রাজ্যসভা' নামক উচ্চ কক্ষ ও 'লোকসভা' নামক নিম্ন কক্ষ নিয়ে ভারতীয় সংসদ গঠিত।
- ভারতীয় লোকসভার সদস্য ৫৪৩টি এবং রাজ্যসভার সদস্য ২৪৫টি।
- লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৭২ আসন।
- এছাড়া, ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক বিস্তারিত ব্যাখ্যাসমৃদ্ধ সংবিধান।

তথ্যসূত্র: বিবিসি।

৫,০১৭.
নিচের কোনটি ককেশাস অঞ্চলের দেশ নয়?
  1. আর্মেনিয়া
  2. পোল্যান্ড
  3. জর্জিয়া
  4. রাশিয়া
ব্যাখ্যা
- পোল্যান্ড ককেশাস অঞ্চলের দেশ নয়। 

ককেশাস অঞ্চল:
- ককেশাস বা ককেসিয়া ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত একটি অঞ্চল।
- মূলত কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝে এর অবস্থান।

ককেশাস অঞ্চলের দেশগুলো:
→ রাশিয়া,
→ জর্জিয়া,
→ আজারবাইজান,
→ আর্মেনিয়া।

উৎস: Britannica.
৫,০১৮.
'লং ওয়াক টু ফ্রিডম' বইটি কে লিখেছেন?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. জর্জ ওয়াশিংটন
  3. জন এফ. কেনেডি
  4. ফিদেল কাস্ত্রো
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়, ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
৫,০১৯.
কলম্বিয়ার মুদ্রার নাম কী?
  1. ডলার
  2. ইউরো
  3. রিয়াল
  4. পেসো
ব্যাখ্যা

কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ।
- আয়তন প্রায় ৪৪০,৫৩১ বর্গ মাইল।
- রাজধানী- বোগোতা (Bogotá)।
- রাষ্ট্রভাষা- স্প্যানিশ।
- প্রধান ধর্ম- খ্রিস্টধর্ম (রোমান ক্যাথলিক)।
- মুদ্রা কলম্বিয়ান পেসো।
- কফি কলম্বিয়ার প্রধান অর্থকরী ফসল।
- কলম্বিয়া বিশ্বের বৃহত্তম পান্না উৎপাদনকারী দেশ।
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি।
- কলম্বিয়ার রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

উৎস: ব্রিটানিকা।

৫,০২০.
ক্যালকুলাস আবিষ্কার করেন-
  1. নিউটন
  2. আইনস্টাইন
  3. আল খোয়ারিজিমি
  4. নেপিয়ার
ব্যাখ্যা
• ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন।

অন্যদিকে,
- আইনস্টাইন – আপেক্ষিকতার তত্ত্বের জন্য বিখ্যাত। 
- আল খোয়ারিজিমি – গাণিতিক বীজগণিত (Algebra)-এর জনক। 
- নেপিয়ার – লঘুগুণ (Logarithm) এর আবিষ্কারক।

উৎস: ব্রিটানিকা। 
৫,০২১.
দুধ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত
  4. ঘ) অস্ট্রেলিয়া
  5. ঙ) ইদোনেশিয়া
ব্যাখ্যা
বিশ্বে দুধ উৎপাদনে ভারত প্রথম। দেশটি এককভাবে বিশ্বের মোট উৎপাদনের প্রায় ২১ ভাগ উৎপাদন করে। ২য় অবস্থানে রয়েছে মাকিন যুক্তরাষ্ট্র। এ বছর বিশ্বে প্রায় ৫১৩ মিলিয়ন মে. টন দুধ উৎপাদিত হয়। (সূত্রঃ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ওয়েব সাইট)
৫,০২২.
পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
  1. আংকারা
  2. লিসবন
  3. কাজাখস্তান
  4. ইস্তাম্বুল
ব্যাখ্যা

তুর্কিয়ে (Türkiye): 
- তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ।
- ইউরোপে হওয়ায় এটিকে 'ইউরেশিয়া' দেশ নামে অভিহিত করা হয়।
- ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।
- তুর্কিয়ের 'ইস্তাম্বুল' শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

উল্লেখ্য
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক।
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
- একই সময়ে তিনি তুরস্ককে একটি আধুনিক মনস্ক রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন।
- এর অংশ হিসেবে ধর্ম পালনের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- মোস্তফা কামাল আতাতুর্ক।

উৎস: ব্রিটানিকা।

৫,০২৩.
বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' এর প্রতিষ্ঠিতা - 
  1. ক) জন উইলিয়ামসন
  2. খ) বারাক ওবামা
  3. গ) এডালিসো পিয়ান
  4. ঘ) জন প্রেক্টিসিয়াস
ব্যাখ্যা
ওয়াশিংটন কনসেনসাস - ১৯৮৯ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন উইলিয়ামসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

• ওয়াশিংটন কনসেনসাস:
- The Washington Consensus - বা ওয়াশিংটন ঐক্য হচ্ছে, বিশ্বের বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন - বিশ্বব্যাংক, আই.এম.এফ, U.S. Treasury প্রভৃতি কর্তৃক অনুমোদিত কতিপয় (দশটি) মুক্তবাজার (free-marke) অর্থনৈতিক পলিসি যা বিশ্বের উন্নয়নশীল দেশ এবং ল্যাটিন আমেরিকার দেশ সমূহের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রণীত। 
- সঙ্কটে থাকা বিভিন্ন দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য Washington Consensus প্রয়োগ করার সুপারিশ করা হয়।
- কোন দেশের বাজার নিয়ন্ত্রণকারী বিভিন্ন বিষয়, যেমন - বিনিময় হার, মুক্ত বাণিজ্য, জিডিপি, সুদের প্রকৃত হার ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে এই অর্থনৈতিক পলিসিসমূহ নির্ধারিত ও সুপারিশ করা হয়ে থাকে।
- ১৯৮০- এর দশকে Washington Consensus ধারনাটি জনপ্রিয় ছিল।

উৎস:
ব্রিটানিকা।
৫,০২৪.
"Democracy is a government of the people by the people for the people." বিখ্যাত উক্তিটি কার?
  1. জর্জ ওয়াশিংটন
  2. আব্রাহাম লিংকন
  3. অ্যাডলফ হিটলার 
  4. মার্টিন লুথার কিং
ব্যাখ্যা

আব্রাহাম লিংকন:
-আব্রাহাম লিংকন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি এবং দাসপ্রথা বিলোপকারী নেতা।
-১৮৬১–১৮৬৫ সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
-তার নেতৃত্বে আমেরিকান সিভিল ওয়ার (১৮৬১–১৮৬৫) পরিচালিত হয়।
-লিংকনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সংবিধান ও সংযুক্তি অখণ্ড রাখা সম্ভব হয়। 
-১৮৬৩ সালে তিনি ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
-আব্রাহাম লিংকনের বিখ্যাত উক্তি: "Democracy is a government of the people by the people for the people."
- তিনি ১৮৬৫ সালের ১৪ এপ্রিল জোন্স থিয়েটারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য,
-'I Have a Dream'বিখ্যাত ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিং। 
- “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন” — উক্তিটি হিটলারের।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট। 

৫,০২৫.
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান কাং কোন দেশের নাগরিক?
  1. ডেনমার্ক
  2. উত্তর কোরিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
ব্যাখ্যা
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।
- নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- ‘দ্য ভেজেটারিয়ান’ হান কাং-এর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের একটি।
- ২০০৭ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হান কাং।
- এ উপন্যাসে হান কাং মানুষের নিষ্ঠুরতায় আতঙ্কিত এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার লড়াইয়ের কথা তুলে ধরেন।
- তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'দ্য হোয়াইট বুক', 'হিউম্যান অ্যাক্টস' ও 'গ্রিক লেসনস'।
- হান কাংয়ের উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস ‘ইউর কোল্ড হ্যান্ডস’।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫,০২৬.
প্রাচীন কোন সভ্যতায় সপ্তাহকে প্রথম সাত দিনে বিভক্ত করা হয়?
  1. ক্যালডীয় 
  2. ফিনিশীয় 
  3. মিসরীয়
  4. অ্যাসেরিয়
ব্যাখ্যা

ক্যালডীয় সভ্যতা:
- মেসোপটেমিয়ার দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে বলে ইতিহাসে এটি ক্যালডীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবোপালেসার এ্যাসিরীয়দের সমৃদ্ধ রাজধানী নিনেভা ধ্বংস করে পুনরায় ধ্বংসপ্রাপ্ত নগরী ব্যাবিলনকে কেন্দ্র করে রাজধানী ও তাদের সভ্যতা গড়ে তোলে বলে এ সভ্যতা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত।
- এ সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক ছিলেন সম্রাট নেবুচাঁদনেজার।
- খ্রিস্টপূর্ব ৫৩৮ অব্দে ক্যালডীয় সাম্রাজ্যের পতন ঘটিয়ে পারস্য সম্রাট কাইরাস ক্যালডীয়দের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে।

⇒ উল্লেখযোগ্য অবদান:
- ক্যালডীয়রাই প্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে।
- তারাই প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করে।
- বছরের দৈর্ঘ্যও তারা বের করে।
- এ যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০২৭.
ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. ভেনেজুয়েলা
  2. পেরু
  3. মেক্সিকো
  4. উরুগুয়ে
ব্যাখ্যা

ইনকা সভ্যতা:
- ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ইনকা সভ্যতা।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে।
- সভ্যতার উত্থান-পতনকাল হচ্ছে ১৪০০-১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন।

উৎস: Britannica.

৫,০২৮.
'Operation Sentinel' কোথায় পরিচালিত হয়?
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) হুবেই প্রদেশ
  3. গ) আমাজন বন
  4. ঘ) পারস্য উপসাগর
ব্যাখ্যা
পারস্য উপসাগরে আন্তর্জাতিক নৌপথ সুরক্ষা এবং নিরাপত্তার উদ্দেশ্যে ২০১৯ সালের ৭ নভেম্বর মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে পরিচালিত অভিযান হলো Operation Sentinel. পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং বাবেলমান্দেব প্রণালিতে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উপসাগরীয় সৌদি নেতৃত্বাধীন দেশগুলোও অংশ নেয়। এর মূল্য উদ্দেশ্য ছিলো ইরানকে চাপে রাখা। (সূত্রঃ ডিফেন্সপোস্ট ডটকম)
৫,০২৯.
কে বলশেভিক বিপ্লবের নেতৃত্বে ছিলেন না?
  1. আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
  2. ভ্লাদিমির লেনিন
  3. লিওন ট্রটস্কি
  4. উপরের কেউই নয়
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে '১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

⇒ ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

⇒ বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: Britannica.
৫,০৩০.
Which is the largest library in the world?
  1. ক) Russian State Library
  2. খ) British Library
  3. গ) Library of Congress
  4. ঘ) National Library
ব্যাখ্যা
বৃহত্তম লাইব্রেরী:

- লাইব্রেরী অব কংগ্রেস পৃথিবীর বৃহত্তম লাইব্রেরী।
- ওয়াশিংটন, ডি.সি. তে লাইব্রেরী অব কংগ্রেস অবস্থিত।
- ১৮০০ সালে লাইব্রেরী অব কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
- লাইব্রেরী অব কংগ্রেস যুক্তরাষ্ট্রের জাতীয় লাইব্রেরী।
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরী ব্রিটিশ লাইব্রেরী।
- এটি গ্রেট বৃটেনের জাতীয় লাইব্রেরী।
- ব্রিটিশ লাইব্রেরী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
৫,০৩১.
দ্রাবিড় জাতি কোন সভ্যতার পত্তন করেছিল?
  1. চৈনিক সভ্যতা
  2. সিন্ধু সভ্যতা
  3. পারস্য সভ্যতা
  4. হিব্রু সভ্যতা
ব্যাখ্যা
দ্রাবিড়:
- ভারতে আর্যদের আগমনের পূর্বে দ্রাবিড় জাতির বসবাস ছিল।
- এই জাতিগোষ্ঠী দক্ষিণে ইন্দো-আফ্রিকার নিগ্রোদের গোত্রভুক্ত।
- হরপ্পা ও মহেঞ্জোদারোতে যে আদিবাসীদের অস্তিত্বের কথা সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে জানা যায় এরাই দ্রাবিড় জাতি।
- তারাই সিন্ধু সভ্যতার পত্তন করেছিল।
- প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে দ্রাবিড়দের অবস্থান ছিল বলে অনুমান করা হয়।

উল্লেখ্য,
⇒ সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা:
- সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা হচ্ছে দ্রাবিড়রা।
- এই সভ্যতার অধিবাসীরা ছিল দ্রাবিড়, অস্ট্রোলয়েড, ভূ-মধ্যসাগরীয় মঙ্গোলীয় এবং আলপানীয় গোত্রভুক্ত।
- তবে এদের মধ্যে দ্রাবিড়দের সংখ্যাই ছিল বেশি।
- এ কারণে অধিকাংশ পণ্ডিতের ভাষ্য সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা হচ্ছে দ্রাবিড়রা।
- এ কারণেই সিন্ধু সভ্যতার সংস্কৃতি দ্রাবিড়ীয় সংস্কৃতি নামে পরিচিত।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৩২.
ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
  1. ১৪ জুলাই, ১৭৮৭
  2. ১৪ জুলাই, ১৭৮৩
  3. ১৪ জুলাই, ১৭৮৯
  4. ১৪ জুলাই, ১৭৮১
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে। 
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: Britannica.
৫,০৩৩.
এল-ফাশের শহরটি কোন দেশে অবস্থিত?
  1. সুদান 
  2. সিরিয়া 
  3. ইরান 
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

এল-ফাশের শহর:
- এল-ফাশের শহরটি সুদান-এ অবস্থিত।
- এটি সুদানের উত্তর দারফুর অঞ্চলের রাজধানী।
- সম্প্রতি সুদানের গৃহযুদ্ধে সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছে দেশটির এল–ফাশের শহরের পতনের পর সেখানকার বাসিন্দারা ‘চরম বিপদের’ মধ্যে রয়েছেন। 

⇒ সুদান:
- সুদান উত্তর-পূর্ব আফ্রিকার দেশ এবং আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশগুলোর একটি।
- এর উত্তরে মিশর, পশ্চিমে চাদ ও লিবিয়া, দক্ষিণে দক্ষিণ সুদান, পূর্বে লোহিত সাগর এবং দক্ষিণ-পূর্বে ইরিত্রিয়া ও ইথিওপিয়ার সীমান্তবর্তী।
- রাজধানী: খার্তুম।
- ভাষা: আরবি ও ইংরেজি।
- মুদ্রা: সুদানিজ পাউন্ড।

উৎস: Britannica.

৫,০৩৪.
পোর্ট অব স্পেন কোন দেশের রাজধানী?
  1. বার্বাডোজ
  2. ত্রিনিদাদ এন্ড টোবাগো
  3. হাইতি
  4. গায়ানা
ব্যাখ্যা
- ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী : পোর্ট অব স্পেন
- বার্বাডোজের রাজধানী : ব্রিজটাউন
- গায়ানার রাজধানী : জর্জটাউন
- হাইতির রাজধানী : পোর্ট অব প্রিন্স।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৫,০৩৫.
২০১১ সালে বহুজাতিক বাহিনীর লিবিয়া আক্রমণ কী নামে পরিচিত?
  1. ক) অপারেশন ডেজার্ট স্টর্ম
  2. খ) অপারেশন ওডিসি ডন
  3. গ) অপারেশন এনডিউরিং ফ্রিডম
  4. ঘ) অপারেশন সার্চ লাইট
ব্যাখ্যা
- অপারেশন ওডিসি ডন : লিবিয়া আক্রমণ (২০১১ সাল)
- অপারেশন এনডিউরিং ফ্রিডম : আফগানিস্তান অভিযান (২০০১ সাল)
- অপারেশন ডেজার্ট স্টর্ম : ইরাকে বহুজাতিক বাহিনীর আক্রমণ (১৯৯১ সাল)
- অপরারেশন সার্চ লাইট : ঢাকায় ২৫শে মার্চ রাতের হত্যাকাণ্ড।
(সূত্র: হিস্টোরি ডটকম)
৫,০৩৬.
The book 'Glimpses of world History' was written by-
  1. Rabindra nath Tagore
  2. Thomas Carlyle
  3. Jawaharlal Nehru
  4. Karl Marx
ব্যাখ্যা
Glimpses of World History:
- Glimpses of World History বইটি জওহরলাল নেহরুর লেখা।
- এটি প্রকাশিত হয় ১৯৩৪ সালে।
- এটি মূলত ১৯৬টি চিঠির সমাহার।
- চিঠিগুলো নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে ১৯৩০-১৯৩৩ সময়ে বিশ্ব ইতিহাস সম্পর্কে লিখেছিলেন।

উৎস: i) Amazon.in.
        ii) Indian Culture. [link]
৫,০৩৭.
সাবেক সােভিয়েত ইজনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি?
  1. ক) সার্বিয়া
  2. খ) বেলারুশ
  3. গ) জর্জিয়া
  4. ঘ) তাজিকিস্তান
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
সাবেক সােভিয়েত ইজনিয়ন হতে আলাদা হওয়া দেশ তাজিকিস্তান। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। তাজকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম।
Source: Worldatlas
৫,০৩৮.
ঋষি সুনাক কততম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
  1. ক) ৫৫
  2. খ) ৫৬
  3. গ) ৫৮
  4. ঘ) ৫৭
ব্যাখ্যা
• যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন ঋষি সুনাক। ২৫ অক্টোবর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান রাজা।
• এর পর বাকিংহ্যাম প্যালেসের ১৮৪৪ রুমে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি। রাজার আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেন তিনি। 
• ৪২ বছর বয়সি ঋষি যুক্তরাজ্যের ইতিহাসে ৫৭তম প্রধানমন্ত্রী
• গত দুই শতকের মধ্যে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রীও তিনি। তা ছাড়া প্রথম সাদা চামড়াবিহীন ও প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।      

তথ্যসূত্র:- যুগান্তর।
৫,০৩৯.
নিচের কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত?
  1. ক) হাঙ্গেরি
  2. খ) পোল্যান্ড
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) রোমানিয়া
ব্যাখ্যা
• বাল্টিক অঞ্চল:
- উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে ৯ টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত সে দেশগুলো হলো:
ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন।

অপরদিকে,
• বাল্টিক রাষ্ট্রসমূহ:
- বাল্টিক রাষ্ট্রসমূহ বলতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।
- এই অঞ্চলে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া - এই তিনটি দেশ রয়েছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৫,০৪০.
‘অরেঞ্জ বিপ্লব' কোথায় সংঘটিত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ইউক্রেন
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

তথ্যসূত্র - Britannica.com
৫,০৪১.
'দ্য টেলিগ্রাফ' কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা

- 'দ্য টেলিগ্রাফ' যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ।
- যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে কিনে নিচ্ছে দেশটির আরেক প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি)।
- ব্রিটেনে ডেইলি মেইলের প্রতিদ্বন্দ্বী পত্রিকা দ্য টেলিগ্রাফ অধিগ্রহণে ৫০ কোটি পাউন্ড (৬৫০ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তি হয়েছে হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উৎস: প্রথম আলো পত্রিকা। [লিঙ্ক]

৫,০৪২.
ইউফ্রেটিস নদীর অন্য নাম কী?
  1. ক) নীলনদ
  2. খ) দজলা
  3. গ) টাইগ্রিস
  4. ঘ) ফোরাত
ব্যাখ্যা
- ইউফ্রেটিস নদীর অন্য নাম হচ্ছে ফোরাত নদী

• মেসোপটেমীয় সভ্যতা (Mesopotamian Civilization):
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে টাইগ্রিস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর তীরে।
- টাইগ্রিস নদীর অন্য নাম - দজলা এবং ইউফ্রেটিস নদীর অপর নাম - ফোরাত নদী।

- মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়।

- মেসােপটেমীয় সভ্যতার চারটি পর্ব ছিল।
সেগুলাে হলাে -
- সুমেরীয় সভ্যতা,
- ব্যবিলনীয় সভ্যতা,
- অ্যাশিরীয় সভ্যতা ও
- ক্যালডীয় সভ্যতা।

উৎস: ব্রিটানিকা।
৫,০৪৩.
মালবর্ক দুর্গের সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. সুইডেন
  2. পোল্যান্ড
  3. জার্মানি
  4. মিশর
ব্যাখ্যা

মালবর্ক দুর্গ:
- উত্তর পোল্যান্ডের নোগাত নদীর তীরে অবস্থিত মালবর্ক দুর্গটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দুর্গ।
- পোল্যান্ডের মালবর্কে ১৩ শতকে নির্মিত এই দুর্গ প্রায় ৫২ একর জায়গাজুড়ে অবস্থিত।
- জার্মান ক্যাথলিক ধর্মীয় ক্রুসেডারদের সংগঠন টিউটনিক নাইটস এ দুর্গ নির্মাণ করেছে।
- এটি ছিল ইউরোপের সর্ববৃহৎ সুরক্ষিত গথিক স্থাপনা।
- ১৯৯৭ সালে ইউনেসকো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

সূত্র- প্রথম আলো পত্রিকা।[লিংক]

৫,০৪৪.
‘লৌহমানবী’ হিসেবে খ্যাত সাবেক বিট্রিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখ?
  1. ৮ মার্চ, ২০১৩
  2. ১৮ মার্চ, ২০১৩
  3. ৮ এপ্রিল, ২০১৩
  4. ১৮ এপ্রিল, ২০১৩
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- মৃত্যুবরণ করেন-৮ এপ্রিল, ২০১৩ 
- ১৯২৫ সালের ১৩ই অক্টোবরে লিংকনশায়ারে জন্ম নেন মার্গারেট থ্যাচার।
- ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মার্গারেট থ্যাচার।
- একাধারে ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৮৭ সালের সাধারণ নির্বাচনে জয়ী হন মার্গারেট থ্যাচার।

তথ্যসূত্র: বিবিসি নিউজ।
৫,০৪৫.
মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?
  1. ১৮৬৫
  2. ১৮৬৭ 
  3. ১৮৬৬
  4. ১৮৬৮
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালের ৩০শে মার্চ রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল। 

আলাস্কা ক্রয়:
- যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ভূখণ্ড ক্রয় করে যা 'আলাস্কা ক্রয়' (Purchase of Alaska) নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ৩০ মার্চ, ১৮৬৭।
- মূল্য: ৭.২ মিলিয়ন মার্কিন ডলার (প্রতি একর প্রায় ২ সেন্ট বা ০.০২ ডলার)।
- স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ. সেওয়ার্ড এবং রাশিয়ার পক্ষে রুশ দূত এদুয়ার্ড ডি স্টোয়েকল।
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ. সেওয়ার্ড এই চুক্তির প্রধান উদ্যোক্তা। অনেকে এ ভূখণ্ড কেনাকে ‘সিওয়ার্ডের বোকামি’ বা ‘সিওয়ার্ডের বরফবক্স’ বলে উপহাস করেছিলেন।

উৎস:  Britannica.

৫,০৪৬.
কোন যুদ্ধে ডমিনো তত্ত্ব ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছিল?
  1. উপসাগরীয় যুদ্ধ
  2. কোরিয়ান যুদ্ধ
  3. ভিয়েতনাম যুদ্ধ
  4. আফগান যুদ্ধ
ব্যাখ্যা

- ভিয়েতনাম যুদ্ধ-এ যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব ব্যাপকভাবে প্রয়োগ করেছিল।

ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।

৫,০৪৭.
'অ্যাবোটাবাদ' কোন দেশে অবস্থিত?
  1. আফগানিস্তানে
  2. রাজস্থানে
  3. পাকিস্তানে
  4. ইরানে
ব্যাখ্যা
অ্যাবোটাবাদ পাকিস্তানের একটি শহর।
- শহরটি উত্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাজারা অঞ্চলে অবস্থিত।
- পাকিস্তানের রাজধানী ইসলামবাদের ১২০ কি.মি. উত্তরে অবস্থিত।
- এই শহরেই জঙ্গি ইসলামি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২ মে, ২০১১ সালে মার্কিন কমান্ডো হামলায় নিহত হন।

উৎস: ব্রিটানিকা।
৫,০৪৮.
ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে?
  1. ড. ফখরুদ্দিন আলী আহমেদ
  2. ড. মাহমুদ হোসেন
  3. ড. জাকির হোসেন
  4. এপিজে আব্দুল কালাম
ব্যাখ্যা
ভারতের রাষ্ট্রপতিবৃন্দ:
- ড. রাজেন্দ্র প্রাসাদ : প্রথম রাষ্ট্রপতি
- ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন : দ্বিতীয় রাষ্ট্রপতি
- জাকির হোসাইন খান : তৃতীয় ও প্রথম মুসলিম
- শ্রী বরাহগিরি ভেঙ্কটগিরি : চতুর্থ রাষ্ট্রপতি
- ড. ফখরুদ্দিন আলী আহমেদ : দ্বিতীয় মুসলিম রাষ্ট্রপতি
- শ্রী নিলাম সঞ্জিবা রেড্ডি : ষষ্ঠ রাষ্ট্রপতি
- জিয়ানি জাইল সিং : সপ্তম রাষ্ট্রপতি
- শ্রী আর. ভেঙ্কটরমন : অষ্টম রাষ্ট্রপতি
- ড. শংকর দয়াল শর্মা : নবম রাষ্ট্রপতি
- শ্রী কে. আর. নারায়ণ : দশম রাষ্ট্রপতি
- এপিজে আব্দুল কালাম : তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি
- প্রতিভা দেবাসিং পাতিল : প্রথম নারী রাষ্ট্রপতি
- শ্রী. প্রণব মুখার্জী : প্রথম বাঙালি রাষ্ট্রপতি
- রামনাথ কোবিন্দ : বর্তমান ও ১৪তম রাষ্ট্রপতি।
(তথ্যসূত্র: ভারতের রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইট)
৫,০৪৯.
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা কোন দ্বীপে অবস্থিত?
  1. লুজন
  2. মিন্দানাও
  3. পাব্লো
  4. সেবু
ব্যাখ্যা

- লুজন দ্বীপে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত।

• ফিলিপাইন:

- ফিলিপাইন প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- বিশ্বের সপ্তম সর্বোচ্চ দ্বীপ রয়েছে ফিলিপাইনে।
- লুজন, ভিসায়াস এবং মিন্দানাও ফিলিপাইনের প্রধান দ্বীপ।
- লুজন ফিলিপাইনের বৃহত্তম ও সর্বাধিক জনবহুল দ্বীপ।
- এই দ্বীপে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত।

তথ্যসূত্র: worldatlas.com

৫,০৫০.
জাপানের রাজধানীর নাম কী?
  1. নিপ্পন
  2. কিয়োটো
  3. টোকিও
  4. সিউল
ব্যাখ্যা
জাপান:
- জাপান একটি দ্বীপরাষ্ট্র। 
- এর প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও অন্যান্য ছোট দ্বীপসমূহ।
- জাপানের রাজধানী টোকিও হনসু দ্বীপের ‘টোকিও বে’ তে অবস্থিত
- টোকিও পৃথিবীর সবচেয়ে বড় মেগাসিটি।
- নিপ্পন জাপানের পুরাতন নাম।
- কিয়োটো পূর্বে জাপানের রাজধানী ছিলো।
- জাপানের আইনসভা ডায়েট।
- জাপানের মুদ্রা ইয়েন।
- জাপানের সংবিধান ‘শান্তি সংবিধান’ হিসেবে পরিচিত।

অন্যদিকে-
- সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী।

উৎস: Britannica.
৫,০৫১.
প্রথম উপসাগরীয় দেশ হিসেবে কোন দেশটি ইসরাইলে দূতাবাস চালু করে?
  1. ক) বাহরাইন
  2. খ) মিশর
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
- প্রথম উপসাগরীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গত ১৪ জুলাই ইসরাইলের তেলআবিবে দূতাবাস চালু করে।
- ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হলেন মোহাম্মদ আল খাজা।
- ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ইসরাইল ও আরব আমিরাত নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৫,০৫২.
ইরানের অধিকাংশ জনগণ কোন ধর্মাবলম্বী?
  1. সুন্নি মুসলিম
  2. শিয়া মুসলিম
  3. ইহুদি
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

ইরান: 
- ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত।
- অফিসিয়াল নাম: ইসলামি প্রজাতন্ত্রী ইরান (Islamic Republic of Iran)।
- রাজধানী: তেহরান (এটি দেশটির বৃহত্তম শহর এবং রাজনৈতিক-অর্থনৈতিক কেন্দ্র)।
- বর্তমান সর্বোচ্চ নেতা (Supreme Leader): আয়াতুল্লাহ আলী খামেনি।
- মুদ্রা: রিয়াল (Rial)।
- ভাষা: ফার্সি (অফিসিয়াল)। এছাড়া কুর্দি, আজারি এবং লুরি ভাষা প্রচলিত।
- ধর্ম: ইসলাম। জনসংখ্যার ৯০% এর বেশি শিয়া মুসলিম; বাকিরা সুন্নি এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মের।
- ইরান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত।
- এর উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর।
- এটি তুরস্ক, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সীমানা রয়েছে।

• ইরানের ইসলামিক বিপ্লব:
- এই বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে।
- বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান।
- শেষ রাজা ছিলেন শাহ পাহলভী।
- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী।
- তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন।

উৎস: Britannica.

৫,০৫৩.
জাপানের পার্লামেন্ট 'ডায়েট' কয় কক্ষ বিশিষ্ট?
  1. এক
  2. দুই
  3. তিন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।
- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৪৮০ আসন।

উৎস: ব্রিটানিকা।

৫,০৫৪.
'দক্ষিণ রোডেশিয়া' কোন দেশের পূর্বনাম?
  1. জাম্বিয়া
  2. জিম্বাবুয়ে
  3. জাপান
  4. ইয়াঙ্গুন
ব্যাখ্যা

জিম্বাবুয়ে:
- দক্ষিণ রোডেশিয়া - জিম্বাবুয়ের পূর্ব নাম।
- এটি দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
- এর রাজধানী হলহারারে (পূর্বে স্যালিসবারি নামে পরিচিত)।
- জিম্বাবুয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,০০০ ফুট (৩০০ মিটার) উপরে অবস্থিত।

• বিভিন্ন দেশের পূর্ব বা পুরাতন নাম:
- ইরানের পুরাতন নাম - পারস্য।
- ইরাকের পুরাতন নাম - মেসোপটেমিয়া/ পার্সিয়া।
- ইস্তাম্বুলের পুরাতন নাম - কনস্ট্যান্টিনোপল।
- ইয়াঙ্গুনের পুরাতন নাম - রেঙ্গুন।
- জাপানের পুরাতন নাম - নিপ্পন।
- জাম্বিয়ার পুরাতন নাম- উত্তর রোডেশিয়া।
- থাইল্যান্ড এর পুরাতন নাম- শ্যামদেশ।
- নেদারল্যান্ডের পুরাতন নাম - হল্যান্ড।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

৫,০৫৫.
১৯৯৫ সালের জুলাই মাসে নিম্নের কোন গণহত্যা সংগঠিত হয়েছিল?
  1. ক) কসোভো গণহত্যা
  2. খ) আর্মেনিয়ান গণহত্যা
  3. গ) স্রেব্রেনিৎসা গণহত্যা
  4. ঘ) সার্কাসিয়ান গণহত্যা
ব্যাখ্যা
- স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটেছিল ১৯৯৫ সালের জুলাই মাসে, বলকান গৃহযুদ্ধের সময়।
- স্রেব্রেনিৎসা হলো বসনিয়া ও হার্জেগোভিনার একটি শহর। বলকান গৃহযুদ্ধের সময় ১৯৯৫ সালের জুলাই মাসে সার্ব বাহিনী স্রেব্রেনিৎসার মুসলিমদের উপর যে গণহত্যা চালায় তা ‘স্রেব্রেনিৎসা গনহত্যা’ নামে পরিচিত।
- বসনিয়ার সার্ব সৈন্যরা যখন জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক নিরাপদ এলাকা বলে ঘোষণা করা স্রেব্রেনিৎসা শহর এবং তার আশপাশের এলাকা দখল করে নিল, তখনই ঘটেছিল ভয়াবহ সেই গণহত্যা।
- সার্ব নেতা জেনারেল রাতকো স্লাদিচের নেতৃত্বে এই গণহত্যায় প্রায় আট হাজার বসনিয়ান মুসলিম মারা যায়।
- আন্তর্জাতিক অপরাধ আদালত স্রেব্রেনিৎসা গণহত্যার জন্যে রাতকো স্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৫,০৫৬.
ইউক্রেনের রাজধানীর নাম কি?
  1. ক) kazan
  2. খ) kiev
  3. গ) aden
  4. ঘ) crimea
ব্যাখ্যা
• ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
- এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত।
- দোনবাস ও লুহানস্ক ইউক্রেনের দুটো রুশভাষী সংঘাতপূর্ণ অঞ্চল।

সূত্র: হিস্টোরি ডটকম।
৫,০৫৭.
ক্রিস্টোফার কলম্বাস মোট কত বার আটলান্টিক মহাসাগর পাড়ি দেন?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
ব্যাখ্যা

• ক্রিস্টোফার কলম্বাস: 
- ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন ইতালীয় নাবিক ও অভিযাত্রী।
- তিনি ১৪৫১ খ্রিস্টাব্দে ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেন।
- কলম্বাসের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রপথে পূর্ব ইন্ডিজ (ভারত ও এশিয়া) পৌঁছানো।
- ১৪৯২ খ্রিস্টাব্দে, স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানি ইসাবেলা-র আর্থিক সহায়তায় তিনি প্রথম সমুদ্রযাত্রা শুরু করেন।
- তাঁর নৌবহরে ছিল তিনটি জাহাজ — সান্তা মারিয়া, পিন্টা এবং নিনা।
- ১৪৯২ সালের ১২ অক্টোবর, কলম্বাস বাহামা দ্বীপপুঞ্জের এক দ্বীপে অবতরণ করেন, যা তিনি ভুলবশত “ইন্ডিজ” ভেবেছিলেন।
- বাস্তবে তিনি নতুন মহাদেশ আমেরিকা আবিষ্কার করেন — যদিও তিনি নিজে তা জানতেন না।
- ক্রিস্টোফার কলম্বাস মোট চারবার আটলান্টিক মহাসাগর পাড়ি দেন।
- প্রথম অভিযান (১৪৯২): এই অভিযানের সময় তিনি একটি বাহামিয়ান দ্বীপ খুঁজে পান এবং ভেবেছিলেন যে তিনি এশিয়ার উপকূলে পৌঁছেছেন। 
- দ্বিতীয় অভিযান (১৪৯৩): এই যাত্রায় তিনি লেসার অ্যান্টিলিস অন্বেষণ করেন। 
- তৃতীয় অভিযান (১৪৯৮): তিনি ত্রিনিদাদ এবং দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল আবিষ্কার করেন। 
- চতুর্থ অভিযান (১৫০২): তার শেষ সমুদ্রযাত্রায় তিনি মধ্য আমেরিকার পূর্ব উপকূল আবিষ্কার করেন। 
- কলম্বাস ১৫০৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, তখনও তিনি বিশ্বাস করতেন যে তিনি ভারতের কাছাকাছি কোনো স্থানে পৌঁছেছিলেন।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট। 

৫,০৫৮.
মার্কিন সংবিধান কার্যকর হয় কবে? 
  1. ১৭৮৯ সালের ৪ জানুয়ারি
  2. ১৭৮৯ সালের ৪ মার্চ
  3. ১৭৮৯ সালের ৪ এপ্রিল
  4. ১৭৮৯ সালের ৪ জুন
ব্যাখ্যা
মার্কিন সংবিধান কার্যকর:
- ১৭৮৭ সালের ১৭সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় এবং ১৭৮৯ সালের ৪ মার্চ থেকে এটি কার্যকর করা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পঞ্চাশটি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র।

সূত্র- বাংলাদেশ জার্নাল। 
৫,০৫৯.
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কিন কোন প্রেসিডেন্ট?
  1. আইসেন হাওয়ার
  2. উড্রো উইলসন
  3. জর্জ লয়েড
  4. দ্বিতীয় উইলহেম
ব্যাখ্যা
মিত্রবাহিনীর জয়লাভ:
- ১৯১৮ সালের গ্রীষ্ম ও শরৎ: মিত্রবাহিনী বিভিন্ন স্থানে জার্মান বাহিনীর ওপর চূড়ান্ত বিজয় অর্জন পায়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা রণাঙ্গনে পা রাখতেই যুদ্ধের মোড় পরিবর্তন শুরু হয়।​
- নানা স্থানে এগিয়ে থাকা জার্মান সৈন্যরাও ধীরে ধীরে পিছু হটতে থাকে।​
- ১৯১৭ সালের ৬ এপ্রিল প্রেসিডেন্ট উড্রো উইলসন সরাসরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।​
- ১৯১৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র অস্ট্রো-হাঙ্গেরির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে।​
- মিত্রবাহিনী সার্বিয়া দখল করে নিলে ৩০ সেপ্টেম্বর বুলগেরিয়া শান্তিচুক্তিতে সই করে।​
- ৩১ অক্টোবর তুর্কি সুলতান যুদ্ধবিরতিতে বাধ্য হন।​
- ৩ নভেম্বর অস্ট্রিয়া যুদ্ধ পরাজিত হয়ে শান্তিচুক্তিতে সম্মত হয়।​
- রাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগের পাশাপাশি মিত্রবাহিনীর সুগঠিত আক্রমণ দেখে কাইজার দ্বিতীয় উইলহেম হল্যান্ডে পালিয়ে যান।​
- ১৯১৮ সালের ১১ নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে মিত্রবাহিনীর চূড়ান্ত বিজয় সম্পন্ন হয়।​

• অস্ত্রসমর্পণ:
- জার্মানির যুদ্ধবিরতির প্রস্তাব: ১৯১৮ সালের ৩ অক্টোবর জার্মানি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।​
- অস্ত্রবিরতি চুক্তি: ১১ নভেম্বর কম্পেইনের বনাঞ্চলে একটি রেলওয়ের বগিতে স্বাক্ষরিত হয় জার্মান-মিত্রবাহিনী অস্ত্রবিরতি চুক্তি।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৬০.
সম্প্রতি ইয়েমেনে 'অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ' অভিযান কোন দেশ পরিচালনা করেছে?
  1. ইরান
  2. ইরাক
  3. ইসরায়েল
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ:
- সম্প্রতি ইয়েমেনে 'অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ' অভিযান পরিচালনা করেছে ইসরায়েল।

⇒ ৭ জুলাই, ২০২৫ তারিখে ইয়েমেনের হুদায়দাহ, রাস ইসা ও সাইফ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
- দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইয়েমেনের হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
- এরই অংশ হিসেবে চালানো হয় ওই হামলা।
- প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষ শুরুর পর থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় হুথিরা। এরপর লোহিত সাগরের বাণিজ্যিক জলপথে চলাচলকারী বিভিন্ন জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে তারা।

উল্লেখ্য,
- ৮ জুলাই, ২০২৫ তারিখে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার পাল্টা আঘাত হেনেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইসরায়েলের রাজধানী তেলআবিবের প্রধান বিমানবন্দরসহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা।

উৎস: i) CNN.
ii) BBC.
৫,০৬১.
ইম্ফল অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে কোন দুইটি দেশের মধ্যে?
  1. ভারত-চীন
  2. ভারত-মায়ানমার
  3. বাংলাদেশ-মায়ানমার
  4. ভারত-পাকিস্তান
ব্যাখ্যা
ভারত-মায়ানমার বিরোধ:
- ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের ইম্ফল।
- ১৯৪৯ সালে মণিপুর রাজত্ব স্বাধীন ভারতের অঙ্গরাজ্য হিসাবে যোগ দেয়।
- ইম্ফল অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে ভারত ও মায়ানমারের সাথে।
- মণিপুরে স্থানীয় কুকি আদিবাসীদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের চলছে জাতিগত বিরোধ।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা- আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড কোহিমা।

তথ্যসূত্র - Ministry of Home Affairs ওয়েবসাইট।
৫,০৬২.
বেলফোর ঘোষণা কোন বিষয় সম্পর্কিত ছিল?
  1. আয়ারল্যান্ডে শান্তি স্থাপন
  2. অটোমান সাম্রাজ্যকে ভেঙে ভাগাভাগি করা
  3. ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠা
  4. স্বাধীন আরব রাষ্ট্র গঠনে সমর্থন
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা (১৯১৭):
- তারিখ: ২ নভেম্বর, ১৯১৭
- বেলফোর ঘোষণা ছিল ব্রিটিশ সরকারের প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার পক্ষে সমর্থন।
- এটি ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর থেকে লিওনেল ওয়াল্টার রথসচাইল্ড (দ্বিতীয় ব্যারন রথসচাইল্ড), অ্যাংলো-ইহুদি সম্প্রদায়ের এক নেতার কাছে চিঠি আকারে প্রেরিত হয়।
- ঘোষণাটি ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসের প্রতিশ্রুতি দিলেও, এর সুনির্দিষ্ট অর্থ বিতর্কিত।
- এটি সাইকস-পিকট চুক্তি এবং হুসেইন-ম্যাকমোহন পত্রাচারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হয়।
- মূল কপিটি ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে। 
- এ ঘোষণার প্রেক্ষিতে ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্রের জন্ম।

হুসেন-ম্যাকমোহন চিঠিপত্র (১৯১৫-১৯১৬)
- হুসেন-ম্যাকমোহন চিঠিপত্র হলো ১৯১৫-১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মক্কার আমির হুসেন ইবনে আলী এবং মিসরের ব্রিটিশ হাইকমিশনার স্যার হেনরি ম্যাকমোহনের মধ্যে বিনিময় হওয়া একধরনের আলোচনা।
- এই চিঠিপত্রে ব্রিটিশ সরকার কার্যত অটোমান সাম্রাজ্যের বিরোধিতায় আরবদের সহযোগিতার বিনিময়ে স্বাধীন আরব রাষ্ট্র গঠনে সমর্থনের প্রতিশ্রুতি দেয়। 
- পরে এই প্রতিশ্রুতি সাইকস-পিকট চুক্তি (১৯১৬) এবং বেলফোর ঘোষণা (১৯১৭) দ্বারা পরস্পরবিরোধী হয়ে পড়ে।
- সাইকস-পিকট চুক্তি ছিল ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে গোপন চুক্তি, যা মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলো ভাগাভাগির পরিকল্পনা করেছিল।
- অন্যদিকে, বেলফোর ঘোষণা প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার ব্রিটিশ সমর্থন ঘোষণা করে।

উৎস: Britannica.
৫,০৬৩.
নিকারাগুয়া কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) ইউরোপ
  2. খ) আফ্রিকা
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
নিকারাগুয়া উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত

উত্তর আমেরিকা মহাদেশ:
- বার্বাডোজ, বেলিজ, কানাডা, কোস্টারিকা, কিউবা, ডমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রানাডা, গুয়াতেমালা হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস
ত্রিনিদাদ ও টোবাগো, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৫,০৬৪.
ফিনিশীয় সভ্যতার কতটি বর্ণমালা ছিল?
  1. ১২টি
  2. ২২টি
  3. ২৪টি
  4. ৪৪টি
ব্যাখ্যা
ফিনিশীয় সভ্যতা:
- ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে একখণ্ড সরু উপকূল অঞ্চলে ফিনিশীয় নামের ক্ষুদ্র রাষ্ট্রটি গড়ে উঠেছিল।
- ফিনিশীয়দের সামনে ছিল সাগর আর পিছনে ছিল পাহাড়।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে তাদের উত্থান হয়েছিল।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
- মূলত ফিনিশীয়রাই প্রথম পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ বাণিজ্যিক সভ্যতা গড়ে তোলে।
- ফিনিশীয় নাবিকরা রাতে তারা দেখে জাহাজ চালাত।
- এ কারণে ধ্রুবতারাকে অনেকে ফিনিশীয় তারা বলে থাকে।

উল্লেখ্য,
- সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের বড় অবদান হলো বর্ণমালার উদ্ভাবন।
- তারা ২২টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবন করে।
- আধুনিক বর্ণমালার সূচনা এখান থেকে।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৬৫.
সর্বশেষ নিচের কোন দেশটি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়?
  1. ক) সৌদি আরব
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) বাহরাইন
  4. ঘ) সুদান
ব্যাখ্যা
পঞ্চম আরব দেশ হিসেবে সুদান ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৩ অক্টোবর ২০২০ সুদান-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
এর বিনিময়ে যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসে মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দেয়। সুদানের পূর্বে মিশর ও জর্ডান এবং গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
(সূত্র: রয়টার্স)
৫,০৬৬.
নিম্নের কোন দেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট?
  1. চীন 
  2. পাকিস্তান
  3. রাশিয়া 
  4. মিয়ানমার
ব্যাখ্যা

এককক্ষ বিশিষ্ট আইনসভা:
​- চীনের আইনসভা: ন্যাশনাল পিপলস কংগ্রেস।

​এছাড়াও,
​• বাংলাদেশ: জাতীয় সংসদ,
​• মালদ্বীপ: মজলিস/ পার্লামেন্ট,
• ইসরাইল: নেসেট/ অ্যাসেম্বলি,
• ইরান: মজলিস/ অ্যাসেম্বলি,
• ইরাক: মজলিস আল-নওয়াব আল-ইরাকি,
​• সৌদি আরব: মজলিস-এ-শূরা।

⇒ ​দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা:
​• যুক্তরাষ্ট্র: পার্লামেন্ট-কংগ্রেস (উচ্চকক্ষ: সিনেট, নিম্ন কক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভস),
• ভারত: পার্লামেন্ট (উচ্চকক্ষ: কাউন্সিল অফ স্টেটস/ রাজ্যসভা, নিম্ন কক্ষ: হাউজ অফ দা পিপল/লোক সভা),
• রাশিয়া: পার্লামেন্ট (উচ্চকক্ষ: ফেডারেশন কাউন্সিল, নিম্ন কক্ষ: স্টেট ডুমা)
​• যুক্তরাজ্য: পার্লামেন্ট (উচ্চকক্ষ: হাউস অফ লর্ডস, নিম্ন কক্ষ-হাউস অফ কমন্স),
​• পাকিস্তান: মজলিস-এ- শূরা (উচ্চকক্ষ: সিনেট, নিম্ন কক্ষ: ন্যাশনাল অ্যাসেম্বলি),
​• মিয়ানমার: ইউনিয়ন অ্যাসেম্বলি (উচ্চকক্ষ: ন্যাশনাল অ্যাসেম্বলি, নিম্ন কক্ষ: পিপলস অ্যাসেম্বলি),
​• জাপান: ডায়েট (উচ্চকক্ষ: হাউস অফ কাউন্সিলর্স, নিম্ন কক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)।

উৎস: Britannica.

৫,০৬৭.
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্রের সৃষ্টি হয়? 
  1. ১৭ টি
  2. ১৮ টি
  3. ১৫ টি
  4. ১৪ টি
ব্যাখ্যা

সোভিয়েত ইউনিয়ন:
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ, তাঁর পদত্যাগের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়।
উল্লেখ্য,
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান,তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।

উৎস: Britannica.

৫,০৬৮.
The American General who led the revolt against the British and declared American Independence was?
  1. Abraham Lincon
  2. George Washington
  3. Robert Kenedy
  4. Richard Nixon
ব্যাখ্যা
জর্জ ওয়াশিংটন:
- তিনি ২২ ফেব্রুয়ারী ১৭৩২ সালে ওয়েস্টমোরল্যান্ডে জন্মগ্রহন করেন।
- জর্জ ওয়াশিংটন কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না।
- তিনি রাষ্ট্রপতি নির্বাচনে একজন নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
- জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।
- তিনি আমেরিকান বিপ্লবের সময় মহাদেশীয় সেনাবাহিনীকেও কমান্ড করেছিলেন এবং মার্কিন সংবিধানের খসড়া প্রণয়নকারী কনভেনশনের সভাপতিত্ব করেছিলেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ করা হয়েছে ওয়াশিংটনের নামানুসারে।
- রাষ্ট্রপতি হিসাবে দুই মেয়াদে দায়িত্ব পালন করার পর, জর্জ ওয়াশিংটন ১৭৯৭ সালে মাউন্ট ভার্ননে তার এস্টেটে অবসর গ্রহণ করেন।
- ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর রাতে ওয়াশিংটন মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
৫,০৬৯.
Where was the world's oldest civilization?
  1. ক) Greece
  2. খ) Mesopotamia
  3. গ) Rome
  4. ঘ) India
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:

- বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়।
- মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভূক্ত নয় কুমেরীয়।
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায় - সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় ও ক্যালেডীয়।
- মেসোপটেমিয়া মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে।
- ওই সময় উরুক নামে গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। এ শব্দ থেকেই ইরাকের নাম রাখা হয়।
- বর্তমান ইরাকের বেশির ভাগ অংশ এবং সিরিয়ার কিছু অংশ একসময় মেসোপটেমীয় সভ্যতারই অংশ ছিল।
- খ্রিস্টপূর্ব ১৫০ সালের দিকে এ অঞ্চল পার্সিয়ানদের নিয়ন্ত্রণে ছিল।পরে রোমানদের দখলে যায়।মুসলিম শাসনামলে এ অঞ্চল ইরাক নামে পরিচিতি পায়।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৯ জুন ২০১৮।
৫,০৭০.
'ওরাকল বোন' (Oracle Bones) কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত?
  1. মায়া সভ্যতা
  2. গ্রিক সভ্যতা
  3. হিট্টাইট সভ্যতা
  4. চৈনিক সভ্যতা
ব্যাখ্যা

চীন সভ্যতা:
- চীনের তিনটি অঞ্চলে প্রাচীন চৈনিক সভ্যতা গড়ে ওঠে।
- প্রথমটি হোয়াং হো নদীর তীরে, দ্বিতীয়টি ইয়াং জে কিয়াং নদীর তীরে আর তৃতীয়টি দক্ষিণ চীনের ভূখণ্ডে।
- চীনের এই প্রাচীন সভ্যতা সৃষ্টি হয় শাং রাজাদের ও চৌ রাজাদের যুগে।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে এখানে সভ্যতার উন্মেষ ঘটেছিল।
- চীনের আদি মানুষ 'পিকিং মানুষ' নামে পরিচিত।
- চীনবাসীরা হোয়াং-হো ও ইয়াংসি নদীর দুটি পাড়েই বসবাস করত। 
- তাদের লিখন পদ্ধতির নাম আইডিও গ্রাফ। 
 
⇒ 'ওরাকল বোন' (Oracle Bones) চীনা সভ্যতার লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত।
- 'ওরাকল বোন' মূলত প্রাচীন চীনা শাং সভ্যতার লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত।
- এই হাড়গুলোর উপর ভবিষ্যদ্বাণীমূলক লেখা খোদাই করা হতো যা প্রাচীন চীনা লেখার প্রাচীনতম রূপ হিসেবে পরিচিত। 
- ওরাকল হাড়টি ১০০ বছরেরও বেশি আগে চীনে আবিষ্কৃত হয়েছিল। 
- ওরাকল হাড়ের উপর লেখা হল চীনা লেখার প্রথম রূপ।
- এই হাড়গুলি তখনকার সময়ের সামাজিক, ধর্মীয় ও প্রশাসনিক জীবন সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে, যেমন rulers-দের জীবন, যুদ্ধ, কৃষি, আবহাওয়া, এবং এমনকি রাজকীয় দাঁতের ব্যথার কারণও। 
 
উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) EBSCO.
iii) BBC.

৫,০৭১.
‘ডটার অব পাকিস্তান’ বলা হয় কাকে?
  1. ক) বেনজির ভুট্টো
  2. খ) শিরিন এবাদি
  3. গ) মালালা ইউসুফজাই
  4. ঘ) নূরজাহান
ব্যাখ্যা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো:
- বেনজির ভুট্টো প্রথমে নিজেকে ডটার অব পাকিস্তান বা পাকিস্তানের কন্যা বলে ডাকেন। 
- যখন তার রাজনৈতিক জীবনের প্রথম দিকে গণতন্ত্রকে বিজয়ী করাই ছিল লক্ষ্য, তখন তা পূর্বের প্রতিটি নারীর সফলতার প্রতীক হিসেবেই কাজ করেছে। 
- বেনজির ভুট্টো নিজেকে পাকিস্তানের কন্যা বা ডটার অব পাকিস্তান বলে আখ্যা দিয়েছেন ইন্দিরা গান্ধীকে অনুসরণ করে।
- এভাবে তিনিও পাকিস্তানের উপনামে পরিণত হয়েছিলেন।

এছাড়াও-
- ইন্দিরা গান্ধীকে ডটার অব ইন্ডিয়া নামে ডাকা হতো। যদিও তাদের রাজনৈতিক জীবন ও পরিস্থিতি ছিল ভিন্ন।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর নিউজ।
৫,০৭২.
'Operation True Promise 1' কী?
  1. ইসরায়েল কর্তৃক সিরিয়ায় পরিচালিত অপারেশন
  2. ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত অভিযান
  3. ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশন
  4. ইরান কর্তৃক জর্ডানে পরিচালিত অভিযান
ব্যাখ্যা
ইরান-ইসরাইল সংকট ২০২৪:
সংকটের শুরু: ১ এপ্রিল, ২০২৪ সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল.
Operation True Promise 1: ১৩ এপ্রিল, ২০২৪ ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশন।
Operation Iron Shield: ইসরায়েল কর্তৃক ইরানের হামলা প্রতিহত করা।

ইরানকে সহায়তা করে:
→ ইরাক: পপুলার মোবিলাইজেশন ফোর্সেস;
→ লেবানন: হিজবুল্লাহ গ্রুপ;
→ ইয়েমেন: হুতি গোষ্ঠী।

ইসরায়েলকে সহায়তা করে:
→ যুক্তরাষ্ট্র: United States Central Command (CENTCOM);
→ যুক্তরাজ্য: Royal Air Force;
→ জর্ডান: বিমান ও নৌ-বাহিনী;
→ ফ্রান্স: নৌ-বাহিনী।

উল্লেখ্য,
- ১ অক্টোবর, ২০২৪ ইরান Operation True Promise 2 নামে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
- যার জবাবে ২৬ অক্টোবর ইসরায়েল 'Operation Days of Repentance' নামে ইরানে হামলা চালায়।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৫,০৭৩.
কোন দেশের প্রাচীন রাজাদের 'কাইজার' বলা হতো?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. জাপান
  4. মিশর
ব্যাখ্যা
- জার্মান সম্রাটগণ কাইজার নামে পরিচিত ছিলো।

এছাড়াও -
- রোমান সম্রাটদের উপাধি ছিলো সিজার।
- প্রাচীন মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিলো ফারাও।
- ফারাও শব্দের অর্থ বড়বাড়ি। বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং হিস্টোর ডটকম
৫,০৭৪.
আমেরিকার গৃহযুদ্ধের স্থায়িত্বকাল কত ছিল?
  1. ১৮৬০–৬৫ সাল
  2. ১৮৬১–৬৪ সাল
  3. ১৮৬১–৬৫ সাল
  4. ১৮৬১–৬৬ সাল
ব্যাখ্যা
আমেরিকার গৃহযুদ্ধ: 
- আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১–৬৫) ছিল চার বছরের যুদ্ধ। 
- এটি আমেরিকার উত্তরের রাজ্যগুলোর 'ইউনিয়ন' এবং দক্ষিণের রাজ্যগুলোর 'কনফেডারেট স্টেটস অব আমেরিকা' এর মধ্যে সংঘটিত হয়। 
- ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়া ১১টি দক্ষিণী রাজ্যগুলো কনফেডারেট স্টেটস অব আমেরিকা গঠন করে।
- গৃহযুদ্ধ ছিল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকাল থেকে চলে আসা দাসপ্রথার পক্ষে এবং বিপক্ষে মতাদর্শের চূড়ান্ত সংঘর্ষ।
- উত্তরাঞ্চলীয় রাজ্য এবং দাসপ্রথা সমর্থনকারী দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে বিরোধ রাজনৈতিক সমঝোতায় নিয়ন্ত্রিত হলেও,
১৮৫০-এর দশকের শেষ দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে দাসপ্রথা সম্প্রসারণের প্রশ্নে উত্তেজনা চরমে পৌঁছায়।
- ১৮৬০ সালে দাসপ্রথা-বিরোধী রিপাবলিকান পার্টির সদস্য আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- তার নির্বাচনের ফলে দক্ষিণের ১১টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যায় এবং গৃহযুদ্ধ শুরু হয়।
- আমেরিকান গৃহযুদ্ধ ইউনিয়নের বিজয়ের মাধ্যমে শেষ হয়।
- ১৮৬৫ সালের এপ্রিল মাসে ভার্জিনিয়ার অ্যাপোম্যাটিক্স কোর্ট হাউসে কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন।
- কনফেডারেট বাহিনীর চূড়ান্ত আত্মসমর্পণ ঘটে ২ জুন, টেক্সাসের গ্যালভেস্টনে।
- এই যুদ্ধ যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান ঘটানোর এবং জাতীয় ঐক্যের পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: Britannica. 
৫,০৭৫.
নিচের কোনটি প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের নগর সভ্যতা নয়?
  1. আক্কাদীয় সভ্যতা
  2. মিনোয়ান সভ্যতা
  3. ব্যবিলনীয় সভ্যতা
  4. ক্যালডীয় সভ্যতা
ব্যাখ্যা
- মিনোয়ান সভ্যতা প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের নগর সভ্যতা নয়। 

মেসোপটেমীয় সভ্যতা: 

- খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও, একই ভূখণ্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ। যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা-ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।
- এই উর্বর ভূখণ্ডের উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি; দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।

মেসোপটেমীয়ার অর্ন্তভুক্ত সভ্যতাসমূহ
প্রাচীন মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে।
যেমন:
→ সুমেরীয়,
→ ব্যবিলনীয়,
→ এ্যাসিরীয়,
→ ক্যালডীয় ও
→ আক্কাদীয় সভ্যতা।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৭৬.
নিচের কোনটি দ্বীপ দেশ?
  1. ক) নেপাল
  2. খ) লিবিয়া
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া, শ্রীলংকা, জাপান, হাইতি, সিঙ্গাপুর এই দেশগুলো দ্বীপ দেশ।
Source: Worldatlas
৫,০৭৭.
সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন্ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
  1. পাকিস্তান পিপলস পাটি (PPP)
  2. পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)
  3. পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
  4. জামায়াতে ইসলামী পাকিস্তান
ব্যাখ্যা

♦ সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) দলের সাথে সম্পৃক্ত।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার:
- মুহাম্মদ ইসহাক দার একজন পাকিস্তানি রাজনীতিবিদ।
- তিনি বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ২০২৪ সাল থেকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ইসহাক দার পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) দলের সাথে সম্পৃক্ত।
- তিনি মুসলিম লীগ এন-এর প্রধান নওয়াজ শরীফের বেয়াই।

⇒ ২৩ আগস্ট, ২০২৫ তারিখে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবতরণ করেন।
- ১৩ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসহাক দার। এর আগে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি ঢাকা সফর করেছিলেন।

উল্লেখ্য,
- পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরটি যতটা কূটনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সার্ক পুনরুজ্জীবিত করার কথা বলেছেন। তাঁর সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

উৎস: i) BBC. 
ii) প্রথম আলো।

৫,০৭৮.
গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইজারল্যান্ড
  4. ব্রাজিল
ব্যাখ্যা
গ্র্যান্ড ক্যানিয়ন: 
- গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canyon) হলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে কলোরাডো নদী দ্বারা গঠিত বিশাল এক গিরিখাত, যা এর অনন্য আকৃতি ও বর্ণ বৈচিত্র্যের জন্য বিখ্যাত।
- এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের কলোরাডো মালভূমির অংশ।
- প্রায় ২৭৭ মাইল (৪৪৬ কিমি) দীর্ঘ এবং ১৬০ মিটার থেকে ২৯ কিমি পর্যন্ত প্রশস্ত।
- গ্র্যান্ড ক্যানিয়নের প্রথম অংশ মার্বেল ক্যানিয়ন নামে পরিচিত।
- এতে অনেক ছোট উপত্যকা ও মালভূমি অন্তর্ভুক্ত রয়েছে।
- ১৯৭৯ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
- গ্র্যান্ড ক্যানিয়ন প্রাকৃতিক সৌন্দর্যের এক অতুলনীয় নিদর্শন, যা প্রতিবছর লক্ষাধিক পর্যটককে আকর্ষণ করে।

উৎস: Britannica.
৫,০৭৯.
নিজের কোন দেশটি পারস্য উপসাগর তীরবর্তী নয়?
  1. কুয়েত
  2. ওমান
  3. সিরিয়া
  4. সৌদি আরব
ব্যাখ্যা
- পারস্য উপসাগর ভারত মহাসাগরের উত্তরাংশে অবস্থিত।
পারস্য উপসাগর তীরবর্তী দেশসমূহ হলো:
- ইরান
- ইরাক
- কুয়েত
- বাহরাইন
- সৌদি আরব
- কাতার
- ওমান ও
- সংযুক্ত আরব আমিরাত।
- সিরিয়া পারস্য উপসাগর তীরবর্তী রাষ্ট্র নয়। সিরিয়া ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৫,০৮০.
ইউরোপ মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. রোমানিয়া
  3. স্কটল্যান্ড
  4. ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
ইউরোপ মহাদেশ:
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ।
- এর আয়তন ৯৯ লক্ষ ২৮ হাজার ৫৯৯ বর্গকিলোমিটার।
- ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভুমধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আয়তনে বৃহৎ রাশিয়া (১,৭০,৭৫,৪০০ বর্গকিলোমিটার) এবং ক্ষুদ্রতম ভ্যাটিকান (০.৪৪ বর্গকিলোমিটার)।
- এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা (৩,৬৮৭ কিলোমিটার)।
- ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ যুক্তরাজ্য।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়।

উৎস: Britannica.
৫,০৮১.
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা
  3. অস্ট্রিয়া
  4. মেক্সিকো
ব্যাখ্যা
কানাডা:
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- দেশটির রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।

তথ্যসূত্র - কানাডার সরকারি ওয়েবসাইট।
৫,০৮২.
ইরাকের রাজধানী শহর-
  1. কারবালা
  2. আল-কাদিসিয়াহ
  3. বাগদাদ
  4. সুলিমানিয়া
ব্যাখ্যা

• ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি আরব দেশ, যা আরব বিশ্বের পূর্বতম অংশে অবস্থিত।
- এটি দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই অক্ষাংশ ভাগ করে নেয়।

- ইরাকের উত্তরে তুরস্ক, পূর্বে ইরান, পশ্চিমে সিরিয়া ও জর্ডান এবং দক্ষিণে সৌদি আরব ও কুয়েত অবস্থিত। 
- পারস্য উপসাগরের উত্তর প্রান্তে এর ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ একটি ছোট উপকূলরেখা রয়েছে।
- বাগদাদ হল ইরাকের রাজধানী শহর, যা প্রাচীন মেসোপটেমিয়ার কেন্দ্রস্থলে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।

৫,০৮৩.
হোয়াইট নীল এবং ব্লু‌ নীল কোথায় মিলিত হয়েছে?
  1. ক) মিশর
  2. খ) সুদান
  3. গ) জর্ডান
  4. ঘ) রুয়ান্ডা
ব্যাখ্যা

নীলনদ আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৬৬৫০ কিলোমিটার।
এর দুটি উপনদীর রয়েছে হোয়াইট নীল ও ব্লু নীল। সুদানের রাজধানীর নিকট মিলিত হয়েছে নীলনদ।
আফ্রিকার মোট ১১ টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

উৎসঃ Britannica.com

৫,০৮৪.
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন-
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯৩ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০৪ সালে
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন। ১৯৪৪ সালে তিনি ANC তে যােগ দেন।
- বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রােবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।
- ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন।
- ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।
- তার ডাকনাম ছিলাে ‘মাদিবা’।
উৎসঃ নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন এর ওয়েবসাইট।

 
৫,০৮৫.
ভারতের কোন রাজ্যে নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে?
  1. পাঞ্জাব
  2. পশ্চিমবঙ্গ
  3. তেলেঙ্গানা
  4. গুজরাট
ব্যাখ্যা
• নকশাল আন্দোলন:
- ১৯৬৭ সালের ২৫শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে এ আন্দোলন বিহার, উড়িষ্যা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে।
- এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ। নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী।
-  নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী।
- এরা ছিলো উগ্র বামপন্থী যারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট।

উৎস: Britannica.com
৫,০৮৬.
ইন্দোচীন অঞ্চলের দেশ নয়-
  1. ক) ভিয়েতনাম
  2. খ) লাওস
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
ইন্দোচীন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চল। অঞ্চলটি ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া এই তিনটি দেশ নিয়ে গঠিত। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
৫,০৮৭.
Who was the leader of the Bolshevik Revolution?
  1. Karl Marx
  2. Napoleon
  3. Vladimir Lenin
  4. Joseph Stalin
  5. Aleksandr F. Kerensky
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে '১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতা ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: Britannica.
৫,০৮৮.
কোন সভ্যতা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল?
  1. সিন্ধু সভ্যতা
  2. পারস্য সভ্যতা
  3. গ্রিক সভ্যতা
  4. রোমান সভ্যতা
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে এবং পাঞ্জাবের হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়।
- মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল একই সভ্যতার অন্তর্গত।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা।

উল্লেখ্য,
⇒ পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৮৯.
নিচের কোন সভ্যতাটি মেসোআমেরিকা অঞ্চলে বিকশিত হয়নি?
  1. ইনকা সভ্যতা
  2. অ্যাজটেক সভ্যতা
  3. মায়া সভ্যতা
  4. ওলমেক সভ্যতা
ব্যাখ্যা
মেসোআমেরিকা হলো বর্তমান মেক্সিকো এবং মধ্য আামেরিকা নিয়ে গঠিত অঞ্চল। ১৬ শতকে স্পেনিশদের আর্বিভাবের পূর্বে মেক্সিকো ও মধ্য আমেরিকা অঞ্চল মেসোআমেরিকা হিসেবে অভিহিত।

মেসোআমেরিকা অঞ্চলে স্থানীয় আদিবাসীদের দ্বারা বেশ কয়েকটি বিখ্যাত সভ্যতা গড়ে উঠেছিলো। এগুলোর মধ্যে ওলমেক সভ্যতা, মায়া সভ্যতা ও অ্যাজটেক সভ্যতা প্রধান।
এদের মধ্যে ওলমেক সভ্যতা হলো প্রথম মেসোআমেরিকান সভ্যতা এবং অ্যাজটেক সভ্যতা হলো সর্বশেষ মেসোআমেরিকান সভ্যতা।

অন্যদিকে,
ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিকশিত হয়েছিলো।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৫,০৯০.
ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
  1. ড. সামন্ত লাল
  2. ড. দিজেন্দ্র প্রসাদ
  3. ড. ভারত চন্দ্র
  4. ড. রাজেন্দ্র প্রসাদ
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

উল্লেখ্য,
- জাতীয় প্রতীক: অশোকচক্র।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি।
- ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।

এছাড়াও,
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Ministry of External Affairs. 
৫,০৯১.
নিম্নের কোন দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে?
  1. কানাডা
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ:
- কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকার দুই ধরনের হতে পারে। যথা- এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার।

এককেন্দ্রিক সরকার:
- যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে।
- এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না।
- এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই।
- রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে।
- তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে।
- বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে।

অপরদিকে,
- যুক্তরাষ্ট্রীয় বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে।
- এ ধরনের সরকার ক্ষমতা বণ্টনের নীতির উপর প্রতিষ্ঠিত।
- এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে।
- ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে।
- ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি রয়েছে।

তথ্যসূত্র: একাদশ ও দ্বাদশ শ্রেনীর পৌরনীতি ও সুসাশন বই, ব্রিটানিকা।
৫,০৯২.
দক্ষিণ আমেরিকার কোন দেশ 'চির বসন্তের দেশ' হিসেবে পরিচিত?
  1. চিলি
  2. ইকুয়েডর
  3. কলম্বিয়া
  4. প্যারাগুয়ে
ব্যাখ্যা
ইকুয়েডর:
- দেশটির নামের অর্থ "নিরক্ষীয় অঞ্চল"।
- ইকুয়েডর উত্তর-পশ্চিম দক্ষিণ আমেরিকার দেশ। 
- এটি দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ।
- এর রাজধানীর নাম কুইটো।
- বর্তমানে ইকুয়েডর যা আছে তার বেশিরভাগই ইনকা সভ্যতার অন্তর্ভুক্ত।
- ইকুয়েডর নিরক্ষরেখায় অবস্থিত , সিয়েরা ব্যতীত বেশিরভাগ দেশই আর্দ্র গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অনুভব করে।
- ওরিয়েন্ট সারা বছর ধরে একটি অস্থির সামুদ্রিক গ্রীষ্মমন্ডলীয় বায়ু দ্বারা প্রভাবিত হয়।

তথ্যসূত্র: Britannica.com
৫,০৯৩.
'অন্ধ পাখি' বলা হয় কাকে?
  1. সফোক্লিস
  2. হোমার
  3. হেরোডোটাস
  4. থুকিডাইডিস
ব্যাখ্যা
হোমার
- একজন আইওনিয়ান গ্রিক ছিলেন।
- আনুমানিক অষ্টম খ্রিস্টপূর্বাব্দে এশিয়া মাইনর (আধুনিক তুরস্ক) উপকূলে অথবা সংলগ্ন দ্বীপগুলোর কোনো একটিতে বসবাস করতেন।
- কিংবদন্তি অনুসারে তিনি অন্ধ ছিলেন এবং নানা জায়গায় ঘুরে ঘুরে চারণ কবি হিসেবে জীবিকা নির্বাহ করতেন।
- এ জন্য তাকে 'অন্ধ পাখি' বলা হত। 
- হোমার ছিলেন এক প্রাচীন গ্রিক মহাকাব্যিক কবি।
- তিনি ইলিয়াড ও ওডিসি মহাকাব্য এবং হোমারীয় স্তোত্রাবলির রচয়িতা।
- কথাসাহিত্য ও সাহিত্যের সাধারণ ইতিহাসে এই দুই মহাকাব্যের প্রভাব অপরিসীম।
- হোমারের সময়কাল নিয়ে প্রাচীনকালেই যথেষ্ট বিতর্ক ছিল; আজও আছে।
- হেরোডোটাসের মতে, হোমার হেরোডোটাসের জন্মের চারশো বছর আগে অর্থাৎ ৮৫০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ বিদ্যমান ছিলেন।
- কিন্তু অন্যান্য প্রাচীন সূত্রে তাঁকে ট্রয় যুদ্ধের অনেক নিকটবর্তী সময়ের (১১৯৪-১১৮৪ খ্রিষ্টপূর্বাব্দ) মানুষ মনে করা হয়েছে।

উৎস: ব্রিটানিকা। 
৫,০৯৪.
এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) চীন
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) মালয়েশিয়া
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- কম্বোডিয়ার সংবিধানের ৪৩নং অনুচ্ছেদ অনুসারে তাদের রাষ্ট্রধর্ম - Buddhism। এতে বলা হয়েছে - "Buddhism shall be the religion of the State."

- ভুটানের সংবিধানের Article-3 তে উল্লেখ করা আছে - Buddhism is the spiritual heritage of Bhutan and mandates that the king be the “protector of all religions.” ২০০৮ সালে প্রণীত সংবিধানে সরাসরি রাষ্ট্রধর্ম হিসাবে বৌদ্ধ ধর্মকে বলা হয় নি। এছাড়াও ৭নং অনুচ্ছেদে নাগরিকদের চিন্তা, বিবেক ও ধর্মীয় স্বাধীনতা রয়েছে।

- ১৯৪৮ সালে প্রণীত সংবিধান অনুসারে, শ্রীলঙ্কা একটি ধর্মনিরপক্ষ রাষ্ট্র। অন্যদিকে, ১৯৭২ সালে প্রণীত সংবিধানের (Chapter II) ৬নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে যে, শ্রীলঙ্কা ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন রাষ্ট্র হবে। অন্যদিকে, (Chapter II) ৯নং অনুচ্ছেদে বলা হয় - "The Republic of Sri Lanka shall give to Buddhism the high place in hierarchy and accordingly it shall be the duty of the Head of State and Head of Government to protect and foster the Buddha Sasana." পরস্পরবিরোধী অনুচ্ছেদ থাকায় অনেকে শ্রীলঙ্কার রাষ্ট্রধর্মকে "Buddhist secularism" বা "Buddhist liberalism," বলে থাকেন।

- থাইল্যান্ডের সংবিধানের ৬৭নং অনুচ্ছেদ অনুসারে - The State should support and protect Buddhism and other religions. (সরাসরি রাষ্ট্রধর্ম সম্পর্কে বলা হয় নি)।

- মিয়ানমারে ২০০৮ সালে প্রণীত সংবিধানের ৩৬১ নং অনুচ্ছেদ অনুসারে, "The Union recognizes special position of Buddhism as the faith professed by the great majority of the citizens of the Union. আবার, ৩৬২নং অনুচ্ছেদে ইসলাম, ক্রিস্টিয়ানিটি, হিন্দু ও প্রকৃতি পূজারী - ধর্মসমূহকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ৩৬৩নং অনুচ্ছেদে স্বীকৃত ধর্মসমূহকে রক্ষার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদানের কথাও বলা হয়েছে।

- আবার, দ্যা গার্ডিয়ান পত্রিকার তথ্যমতে, কম্বোডিয়া এবং ভুটানের রাষ্ট্রধর্ম - বুদ্ধিজম। 

Worldpopulationreview অনুসারে দেশের জনসংখ্যার অনুপাত হিসেবে,
সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মের অনুসারি আছে কম্বোডিয়ায়, মোট জনসংখ্যার প্রায় ৯৭%।
এরপরের আনুপাতিক হারের ক্রমঃ
• থাইল্যান্ড
• মিয়ানমার
• ভুটান
• শ্রীলংকা
• লাওস
• মঙ্গোলিয়া

- অপশনগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সংবিধানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে একই রকম সম্মানের কথা বলা আছে। তাই এই দুটির কোনটিকেই উত্তর হিসাবে নেওয়া হচ্ছে না।
- অপশনে কম্বোডিয়া বা ভুটান থাকলে সেটিই উত্তর হতো। এই দুটির কোনটিই অপশনে না থাকায় "কোনটিই নয়"কে সঠিক ধরা হয়েছে।

তথ্যসূত্রঃ দেশগুলোর অফিসিয়াল সাইট, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সাময়িকী ও আন্তর্জাতিক কয়েকটি পত্রিকার কলাম।

৫,০৯৫.
'নীল নদের সর্প' বলা হয় কাকে?
  1. ক) অক্টেভিয়াস
  2. খ) লেপিডাস
  3. গ) ক্লিওপেট্রা
  4. ঘ) হেলেনা
ব্যাখ্যা
- অক্টেভিয়াস সিজার, মার্ক অন্টনি, লেপিডাস এই তিনজন মিলে রোমান সাম্রাজ্যে ত্রয়ী শাসন গড়ে তোলে।
- অক্টেভিয়াস সিজার প্রথমে পরাজিত করেন লেপিডাস কে।
- অন্টনি মিশরের রাজকণ্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে শক্তি সঞ্চয় করেন।
- এই ক্লিওপেট্রাকেই  নীল নদের সর্প বলা হয়।
 -অন্টনিও অক্টেভিয়াস এর হাতে পরাজিত হন।

উৎস: ব্রিটানিকা।
৫,০৯৬.
গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?
  1. কুইন্সল্যান্ড
  2. ভিক্টোরিয়া
  3. নিউ সাউথ ওয়েলস
  4. টাসম্যানিয়া
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া হলো দক্ষিণ গোলার্ধের দেশ।
- দেশটির একটি বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য হলো গ্রেট বেরিয়ার রিফ। 
- এটি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর।
- এই প্রাচীরটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত।
-------------------------------------------- 
উল্লেখ্য,
- অস্ট্রেলিয়ার শাসন ব্যবস্থায় রাজা চার্লস তৃতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন। 
- তিনি কমনওয়েলথের অংশ হিসেবে দায়িত্ব পালন করেন।
- বাস্তবে, গভর্নর-জেনারেল রাজার প্রতিনিধি হিসাবে দেশ পরিচালনা করেন এবং নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন।
- গভর্নর-জেনারেলকে রাষ্ট্রপ্রধান নিযুক্ত করেন প্রধানমন্ত্রী সরকারের পরামর্শে।
- প্রধানমন্ত্রী হলো সরকারের প্রধান এবং দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।

- অর্থনীতি ও পরিবেশ সংক্রান্ত ক্ষেত্রে, অস্ট্রেলিয়া ২০১২ সালে কার্বন কর চালু করে।
- এটি কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পণ্যের উপর নির্ভর করে ধার্য করা হয়। 
- এর উদ্দেশ্য ছিল কার্বন নিঃসরণের নিয়ন্ত্রণ করা।
- অস্ট্রেলিয়া ভিত্তিক উইকিলিকস হলো একটি ওয়েবসাইট, যা বিভিন্ন সরকারি তথ্য ও নথি প্রকাশের জন্য পরিচিত।

উৎস: Britannica. 

৫,০৯৭.
বাইজেন্টাইনের রাজধানী ছিল-
  1. কনস্টান্টিনোপল
  2. চিচেন ইৎজা
  3. প্যালেস্টাইন
  4. আলেকজান্দ্রিয়া
ব্যাখ্যা
বাইজেন্টাইন:
-সম্রাট ডায়োক্লোটিয়ান রোম সাম্রাজ্য পূর্ব ও পশ্চিমে ভাগ করেন। পূর্ব রোম সাম্রাজ্যই বাইজেন্টাইন নামে পরিচিত।
-৩৩০ খ্রিস্টাব্দে এ রাজধানী প্রতিষ্ঠিত হয়।
-বাইজেন্টাইন সাম্রাজ্যা ছিল ক্রসেডর নাম খ্যাত খ্রিষ্টান সাম্রাজ্য।
-বাইজেন্টাইনের অবস্থান - বসফরাস প্রণালীর ইউরোপীয় অংশে।
-বাইজেন্টাইনের রাজধানী- কনস্টান্টিনোপল।
- কনস্টান্টিনোপল নামকরণ করা হয় সম্রাট প্রথম কনস্টান্টিন এর নাম অনুসারে।
- ১৪৫৩ সালে ওসমানীয় খলিফা দ্বিতীয় মোহাম্মদের হাতে কনস্টান্টিনোপলের পতন ঘটে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৯৮.
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক দলের নাম কী?
  1. ডেমোক্রেটিক পার্টি
  2. রিপাবলিকান পার্টি
  3. কনজার্ভেটিভ পার্টি
  4. পিপলস অ্যাকশন পার্টি
ব্যাখ্যা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি।

জো বাইডেন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়।
- ৩ নভেম্বর, ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি জয়লাভ করেন।
- ২০ জানুয়ারি, ২০২১ সাল তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি।
- জো বাইডেনের রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি ডেমোক্রেটিক পার্টি, অন্যটি রিপাবলিকান পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির লোগো: গাধা।
- রিপাবলিকান পার্টির লোগো: হাতি।

উৎস: Britannica.
৫,০৯৯.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
  1. কংগ্রেস
  2. সিনেট পরিষদ
  3. হাউস অফ লর্ডস
  4. হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা:
- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
• নিম্নকক্ষ,
- এর নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ।
- প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা ৪৩৫টি।
- মেয়াদ ২ বছর।
• উচ্চকক্ষ,
- এর নাম সিনেট পরিষদ।
- সিনেটে আসন সংখ্যা ১০০টি।
- মেয়াদ ৬ বছর।

উল্লেখ্য,
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি:
- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না।
- জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।
- এরপর রয়েছে টেক্সাস ৪০, ফ্লোরিডায় ৩০, নিউ ইয়র্ক ২৮, ইলিনয় ও পেনসিলভানিয়ায় ১৯টি করে।

তথ্যসূত্র:- যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৫,১০০.
বিশ্বের সবচেয়ে ছোট সংবিধানের খেতাব লাভ করে কোন দেশ?
  1. জাপান
  2. কানাডা
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

•সংবিধান- 
- বিশ্বের সবচাইতে ছোট লিখিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। 
- সংবিধানটি প্রণয়ণ করা হয় ১৭ ই সেপ্টেম্বর, ১৭৮৭ সালে এবং কার্যকর হয় ৪ মার্চ, ১৭৮৯ সালে।
- সংবিধানটি মোট ২৭ বার সংশোধন করা হয়।
- নাগরিক অধিকার সম্পর্কিত প্রথম সংশোধনকে বলা হয় - Bill of Rights.
- যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জেমস মেডিসন।
- জেমস মেডিসনকে সংবিধান রচনার জনক বলা হয়ে থাকে। 

এছাড়া, 
- বর্তমানে শব্দ সংখ্যার হিসাবে বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধান - মোনাকোর। এর শব্দ সংখ্যা প্রায় ৩৮০০ এবং অনুচ্ছেদ রয়েছে ৯৭টি।
- অনুচ্ছেদের হিসাবে বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। এর শব্দ সংখ্যা প্রায় ৮৫৪৯টি এবং অনুচ্ছেদ রয়েছে ৭টি।
- পরীক্ষায় আসলে 'মোনাকো' উত্তর করবেন। তবে অপশনে 'মোনাকো' না থাকলে 'যুক্তরাষ্ট্র' উত্তর হবে।

উৎস: Britannica ওয়েবসাইট।