বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৩১ / ৯৩ · ৩,০০১৩,১০০ / ৯,৩৩৪

৩,০০১.
১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় - 
  1. অরুণাচল 
  2. সিকিম
  3. মিজোরাম
  4. নাগাল্যান্ড
ব্যাখ্যা

সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
​- সিকিমের রাজধানী গ্যাংটক।
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।

উল্লেখ্য,
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা রিপোর্ট।

৩,০০২.
‘গ্রিনহাউজ’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
  1. ক) লেস্টার ব্রাউন
  2. খ) গান্টার পাউলি
  3. গ) সুভনটে আরহেনিয়াস
  4. ঘ) নরম্যান বোরলগ
ব্যাখ্যা
- সুইডেনের বিজ্ঞানী সুভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে সর্বপ্রথম ‘গ্রিনহাউজ’ শব্দটি ব্যবহার করেন।
অন্যদিকে,
- নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়।
- লেস্টার ব্রাউন প্রথম ‘জলবায়ু শরনার্থী’ সম্পর্কে ধারণা দেন।
- গান্টার পাউলি সর্বপ্রথম ব্লু ইকোনমিক প্রত্যয়টি ব্যবহার করেন।
(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং অ্যাকাডেমিয়া)
৩,০০৩.
পর্তুগাল ও স্পেনের মধ্যবর্তী সীমানা কোনটি?
  1. লাইন অব ডিমারকেশন
  2. লাইন অব একচুয়াল কন্ট্রোল
  3. পার্পল লাইন
  4. সনেরা লাইন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মধ্যকার সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
৩,০০৪.
প্রাচীন সুমেরীয় সভ্যতায় কোন লিপির উদ্ভব ঘটে?
  1. হায়ারোগ্লিফিক
  2. ইউনিফর্ম
  3. কিউনিফর্ম
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

কিউনিফর্ম:
- কিউনিফর্ম সুমেরীয়দের তৈরি প্রাচীন লিপি।
- কিউনিফর্ম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে লেখার পদ্ধতি।
- এই লিপির আকৃতি কীলক বা ছোট্ট তীরের মতো হওয়ার কারণে এদের কিউনিফর্ম বা কীলক লিপি বলা হয়।
- এটি সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে গঠিত কোনো বর্ণমালা নয় এবং এতে নির্দিষ্ট বা ধরাবাঁধা কোনো অক্ষরও নেই।
- কাদামাটির চার কোনা পাতে লেখার পর আগুনে পুড়িয়ে একে স্থায়ী করা হতো।
- এটি প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায় ব্যবহার করা হতো।
- হামুরাবীর আইনবিধি এই লিখন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়।

⇒ সুমেরীয়দের পর আক্কাদিয়ানরাও তাদের ভাষা লেখার জন্য এই লিখন পদ্ধতি গ্রহণ করে।
- সুমেরীয় ও আক্কাদিয়ান বাদে অ্যাসিরিয়ান, ব্যাবিলনিয়ান, এব্লেইট, আমোরাইট, অ্যালামাইট, হাত্তিক, হুররিয়ান, উরার্তিয়ান, হিট্টাইট, লুউইয়ান ভাষা এই লিখন পদ্ধতিতে লেখা হতো।
- কিউনিফর্ম লিপিকে প্রথম সংস্কার করেন পারস্য সম্রাট দারিয়ুস।

⇒ সুমেরীয়দের লিখন পদ্ধতি:
- সুমেরীয় সভ্যতার অন্যতম কীর্তি ছিল একধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন।
- এই পদ্ধতি ছিল প্রথমতঃ চিত্রলিপি এবং পরবর্তীতে তা শব্দলিপিতে রূপান্তরিত হয়।
- এই লিখন পদ্ধতি 'কিউনিফর্ম' নামে পরিচিত।
- কাঁদা মাটিতে চাপ দিয়ে চিত্রাংকন দ্বারা মনের ভাব প্রকাশ করতো।
- যা মেসোপটেমীয় লিপি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এ সুমেরের বিখ্যাত শহর নিপ্পুরে এ কিউনিফর্ম (Cuneiform) চিত্রলিপির প্রায় চার হাজার মাটির চাকতি পাওয়া গেছে।
- এসকল কিউনিফর্ম বর্ণভিত্তিক নয়, বরং একে বলা যেতে পারে অক্ষরভিত্তিক বর্ণলিপি।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) World History Encyclopedia.

৩,০০৫.
ইনকা সভ্যতার রাজধানী ছিল কোনটি?
  1. কুজকো
  2. লিমা
  3. ভিলকাবাম্বা
  4. মাচু পিচু
ব্যাখ্যা

ইনকা সভ্যতা:
- এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- ইনকা সভ্যতা পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
- প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আন্দিজ পর্বতমালা বরাবর উত্তর ইকুয়েডর থেকে মধ্য চিলি পর্যন্ত বিস্তৃত ছিল।
- ইনকা সভ্যতার রাজধানী ছিল কুজকো।
- এই সভ্যতার স্থপতি: মানকো কাপেন।
- ভাষা: কেচুয়া
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় পেরুর মাচু পিচুতে।
- তাদের স্থাপত্য, সেচ ব্যবস্থা, প্রাসাদ, মন্দির ও দুর্গের অবশেষ আজও আন্দিজে দেখা যায়।
- ১৫৩২ সালে স্প্যানিশ বিজয়ীদের দ্বারা ইনকা সাম্রাজ্যের পতন ঘটে

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৩,০০৬.
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় কয়টি তারকা চিহ্ন রয়েছে? 
  1. ৫১টি
  2. ৫০টি
  3. ৬০টি
  4. ৪৫টি
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প। [ অক্টোবর, ২০২৫]
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

উল্লেখ্য, 
- হাওয়ােই অঙ্গরাজ্যটি ক্রয় করে ফ্রান্স থেকে।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ- ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন।

উৎস: ব্রিটানিকা। 

৩,০০৭.
দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত অন্তরীপ- 
  1. হর্ন অন্তরীপ
  2. ট্রাফালগার অন্তরীপ 
  3. উত্তমাশা অন্তরীপ
  4. গার্দাফুই অন্তরীপ
ব্যাখ্যা

উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত। 
--------------------------------------- 
• উত্তমাশা অন্তরীপ (Cape of Good Hope):
- উত্তমাশা অন্তরীপ হলো আফ্রিকার এক গুরুত্বপূর্ণ ভূ-প্রান্ত।
- এটি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুলার অংশ।
- সাধারণভাবে, যখন কোনো ভূপৃষ্ঠ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করে, তখন সেই অংশকে অন্তরীপ বলা হয়।

- উত্তমাশা অন্তরীপের প্রথম আবিষ্কার করেন পর্তুগিজ অভিযাত্রী বার্থোলোমিউ ডিয়াজ।
- তিনি ১৪৮৮ সালে এই কেপে পৌঁছান এবং প্রথমে এটিকে নাম দেন ‘কেপ অব স্টর্মস’।
- পরে পর্তুগিজরা এই নাম পরিবর্তন করে রাখেন ‘কেপ অব গুড হোপ’ বা উত্তমাশা অন্তরীপ।
----------------------------------------------
• অন্যান্য উল্লেখযোগ্য অন্তরীপের উদাহরণ:
- হর্ন অন্তরীপ: চিলি। 
- ট্রাফালগার অন্তরীপ: স্পেন।
- গার্দাফুই অন্তরীপ: সোমালিয়া। 
- মরিস জেসাপ অন্তরীপ: গ্রিনল্যান্ড

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস। 

৩,০০৮.
ঐতিহাসিক ওয়েস্টফেলিয়া চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ১৬৪৮ সালে
  2. ১৬৫০ সালে
  3. ১৬১৮ সালে
  4. ১৬৩০ সালে
ব্যাখ্যা
ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ঐতিহাসিক ওয়েস্টফেলিয়া চুক্তি ১৬৪৮ সালের ২৪ অক্টোবর স্বাক্ষরিত হয়েছিল।
- এটি ত্রিশ বছরব্যাপী ধর্মীয় ও রাজনৈতিক যুদ্ধের সমাপ্তি ঘটায়।
- প্রোটেস্টান্ট ও ক্যাথলিকদের মধ্যকার সংঘাত এবং ইউরোপের শক্তির ভারসাম্য পুনর্গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- চুক্তিটি দুইটি পৃথক শান্তি চুক্তি নিয়ে গঠিত: মুন্সটার ও অস্‌নাব্রুক চুক্তি।
- এর ফলে ইউরোপে আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৩,০০৯.
ব্লাক ফরেষ্ট অবস্থিত-
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. জার্মানি
  4. ব্রাজিল
ব্যাখ্যা

ব্লাক ফরেষ্ট:
- ব্লাক ফরেষ্ট জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য ব্যান্ডেন-ওরিটেমবার্গে অবস্থিত।
- এর দক্ষিণ ও পশ্চিমে রাইন উপত্যকা।
- এ বনের দৈর্ঘ্য ১৬০ কিমি এবং প্রস্থ ৬০ কিমি।
- এটি পার্বত্য বনাঞ্চল। 
- এখান থেকে দানিয়ুব নদীর উৎপত্তি।

উল্লেখ্য,
- আমাজন বনকে বিশ্বের ফুসফুস বলা হয়।
- পৃথিবীর বৃহত্তম সবুজ বনাঞ্চল হলো আমাজন। 
- আমাজন বনের ৬০% ব্রাজিলে, ১৩% পেরুতে, বাকি অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা ও সুরিনামে অবস্থিত।
- টাংগাস ফরেষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে অবস্থিত।
- সাইবেরিয়া রাশিয়াতে তৈগা হল বিশ্বের বৃহত্তম অরণ্য।
- বিশ্বের সর্বাধিক বনভূমির দেশ হল রাশিয়া।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

৩,০১০.
উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে কত সালে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৩,০১১.
সুরিনামের রাজধানীর নাম কি?
  1. ক) প্যারামারিবো
  2. খ) মন্টেভিডিও
  3. গ) লিমা
  4. ঘ) স্টকহোম
ব্যাখ্যা

সুরিনামের রাজধানী প্যারামারিবো।
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও,
পেরুর রাজধানী লিমা এবং
সুইডেনের রাজধানী স্টকহোম।

উৎসঃ Britannica.com

৩,০১২.
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন-
  1. কার্ল মার্কস
  2. ফ্রেডরিক এঙ্গেলস
  3. মাও সে তুং
  4. ভি. আই. লেনিন
ব্যাখ্যা
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন ভি. আই লেনিন। 
রুশ বিপ্লব:
- রাশিয়ায় রাজতন্ত্রের উচ্ছেদের জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর একটি বিপ্লব হয় যা পরবর্তীতে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- এটি ১৯১৭ সালে সংঘিত হয়।
- রাশিয়ায় দুটি বিপ্লব হয়। যথা- ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায় কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়।
- এই বিপ্লবের নেতৃত্ব দেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারোনস্কি।

অক্টোবর বিপ্লবের:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব বলা হয়।
- অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন ভি. আই লেনিন ও লিওন ট্রটস্কি।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্ব বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

উৎস: বিশ্বসভ্যতা ও ইতিহাস, এইচ.এস.সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০১৩.
অধিকাংশ আন্তর্জাতিক সংগঠনের সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, কারণ এটি একটি -
  1. ক) যোগাযোগ সুবিধার দেশ
  2. খ) সর্বোচ্চ আয়ের দেশ
  3. গ) নিরপেক্ষ দেশ
  4. ঘ) আইনের শাসনের দেশ 
ব্যাখ্যা
• সুইজারল্যান্ড:
- সুইজারল্যান্ড নিজেকে কোন বিশ্বযুদ্ধে জড়ায় নি, সে জন্য সারা পৃথিবীর নিরপেক্ষ দেশ হিসেবে মূল্যায়ন করা হয়।
- ১৮১৫ সালের পরে তারা কারো সাথে যুদ্ধ বিগ্রহ করে নি।
- উদাহরণ হিসেবে একসময় 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটির' সদর দপ্তর ছিল ফ্রান্সে কিন্তু প্রথম বিশ্ব যুদ্ধের পরে তা সুইজারল্যান্ডে স্থানান্তর করা হয়।
- জাতিসংঘের ইউরোপীয় অংশের সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
- সুইজারল্যান্ডকে বলা হয় শান্তির দেশ আর জেনেভাকে বলা হয় শান্তির প্রতিক।
- বিদেশি সংস্থাগুলোর অফিস সুইজারল্যান্ডে স্থানান্তর করার জন্য তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রস্তাব করে যেমন, ট্যাক্স কমানো, আবাসন সুবিধা, পরিবহন, নিরাপত্তা ইত্যাদি।
- সুইজারল্যান্ডের উচ্চ স্তরের স্থিতিশীলতা এবং আইনি নিশ্চয়তা, সক্ষমতা, নিরাপত্তা রয়েছে।
- বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দক্ষ জ্ঞান এবং প্রযুক্তি স্থানান্তর গুরুত্বপূর্ণ সাফল্যের কারণে বহু বছর ধরে WIPO গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী প্রথম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড।

উৎস: ব্রিটানিকা এবং Switzerland Global Enterprise [লিঙ্ক]
৩,০১৪.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. লিথুয়ানিয়া
  2. লাতভিয়া
  3. এস্তোনিয়া
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম বাল্টিক রাষ্ট্র নয়।

বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৩,০১৫.
কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) পশ্চিমবঙ্গ
  2. খ) মেঘালয়
  3. গ) মণিপুর
  4. ঘ) ত্রিপুরা
ব্যাখ্যা
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যটিকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়।
- সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত।

সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো হলো:
- ত্রিপুরা, 
- মিজোরাম, 
- নাগাল্যান্ড, 
- মণিপুর, 
- অরুণাচল, 
- আসাম, 
- মেঘালয়।

- পশ্চিমবঙ্গ বা সিকিম সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য নয়।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস। 
৩,০১৬.
কাতারের রাজধানীর নাম কী?
  1. তিরানা
  2. দুখান
  3. সামারা
  4. দোহা
ব্যাখ্যা
কাতার:
- এটি মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- আয়তন: ৪,৪৯৩ বর্গ মাইল (১১,৬৩৭ বর্গ কিমি)।
- রাজধানী: দোহা।
- ভাষা: আরবি (অফিসিয়াল), ইংরেজি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: কাতার রিয়াল।

তথ্যসূত্র - Britannica.com
৩,০১৭.
ইউরোপের দেশ 'নেদারল্যান্ডস' নামটির বাংলা অর্থ কোনটি?
  1. উর্বর ভূমি
  2. উচ্চ ভূমি
  3. নিম্ন ভূমি
  4. সমতল ভূমি
ব্যাখ্যা

নেদারল্যান্ডস:
- নেদারল্যান্ডস উত্তর-পশ্চিম ইউরোপের একটি দেশ।
- 'নেদারল্যান্ডস' অর্থ নিম্নভূমির দেশ।
- দেশের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত নিম্নভূমিগুলি মূলত সমতল ভূখণ্ড দ্বারা গঠিত।
- এই অঞ্চলের বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠের উপরে বা নীচে অবস্থিত।
- দেশটি হল্যান্ড নামেও পরিচিত।
- নেদারল্যান্ডস সাংবিধানিক রাজার অধীনে একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র।
- দেশটির উত্তর ও পশ্চিমে উত্তর সাগর , পূর্বে জার্মানি এবং দক্ষিণে বেলজিয়াম অবস্থিত।
- মোট আয়তন: প্রায় ২,৫০০ বর্গমাইল (৬,৫০০ বর্গকিলোমিটার)।
- রাজধানী: আমস্টারডাম।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৩,০১৮.
কুখ্যাত ‘ইনসেন‘ কারাগার কোথায় অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) আফগানিস্তান
  3. গ) মায়ানমার
  4. ঘ) লিবিয়া
ব্যাখ্যা
ইনসেন কারাগার: 
- এটি নির্মাণ করে - ব্রিটিশরা (১৮৭১ সালে)।
- এটি মায়ানমারের সবচেয়ে বড় এবং কুখ্যাত কারাগার।
- এখানে রাজনৈতিক বন্দিদের আটকিয়ে রেখে শারিরীক ও মানসিক নির্যাতন করা হতো।
- এর ধারণ ক্ষমতা প্রায় - পাচঁ হাজার।
- অবস্থান - ইয়াঙ্গুন (রেঙ্গুন), মায়ানমার।

তথ্যসূত্র: দি নিউইয়র্ক টাইমস।
 
৩,০১৯.
পাথরের বদলে তামার ব্যবহার প্রথম শুরু হয় কোথায়?
  1. পশ্চিম ভারতে
  2. উত্তর ভারতে
  3. দক্ষিণ ভারতে
  4. পূর্ব ভারতে
ব্যাখ্যা
তাম্রযুগ:
- নতুন প্রস্তর যুগের শেষদিকে ভারতের আদি মানবেরা ধাতুর ব্যবহার শিখে।
- নতুন পাথরের যুগে উন্নত ধরনের হাতিয়ার তৈরি হত। এইজন্য প্রয়োজন ছিল শক্ত পাথরের।
- প্রাগৈতিহাসিক যুগের শেষদিকে ভারতে ব্যাপকভাবে তামার ব্যবহার শুরু হয়।
- উত্তর ভারতে প্রথম পাথরের বদলে তামার ব্যবহার শুরু হয়।
- এ সময় তামা দিয়ে মূলত: অস্ত্র এবং সাধারণ পাত্র তৈরি করা হতো।
- উত্তর ভারতের প্রায় সর্বত্রই তামার তৈরি দ্রব্য-সামগ্রী পাওয়া গিয়েছে।
- সবচেয়ে বেশি এ অঞ্চলে পাওয়া দ্রব্য সামগ্রীর মধ্যে কুঠার, তলোয়ার, হারপুণ, তীরের ফলা, বাটালি ইত্যাদির নাম করা যেতে পারে।
- তামা আবিষ্কারের বহুকাল পর মানুষ লোহার সন্ধান পায়।
- তামা ব্যবহারের যুগটিকে ইতিহাসে তাম্রযুগ বলা হয়। আর, লোহা ব্যবহারের যুগটি পরিচিত ছিল লৌহ যুগ নামে।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০২০.
মুহাম্মদ বিন কাশিম সিন্ধু অভিযান পরিচালনা করেন কখন?
  1. ক) ৭০১ খ্রিস্টাব্দে
  2. খ) ৭১২ খ্রিস্টাব্দে
  3. গ) ৭২০ খ্রিস্টাব্দে
  4. ঘ) ৭৩৬ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
- ৭১২ সালে মুসলিম সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে মুসলিম বাহিনী সিন্ধু অভিযান পরিচালনা করে।
- এই অভিযানে মুসলমানরা সিন্ধু ও মুলতানের হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু ও মুলতান মুসলিম সাম্রাজ্যভুক্ত করে।
- মুহাম্মদ বিন কাশিম ৭১৫ সাল পর্যন্ত সিন্ধু ও মুলতান শাসন করেন।
(তথ্যসূত্রঃ ইসলামের ইতিহাস : দ্বিতীয় পত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী)
৩,০২১.
২০২০ সালে চতুর্থ আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় কোন দেশটি?
  1. ক) সুদান
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) মরক্কো
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
চলতি ২০২০ সালে চতুর্থ আরব দেশ হিসেবে মরক্কো গত ১০ ডিসেম্বর ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ‍যুক্তরাষ্ট্র পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করে।
মরক্কোর পূর্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
(সূত্র: আরব নিউজ)
৩,০২২.
দক্ষিণ আমেরিকার পেরুকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
  1. ইনকা সভ্যতা
  2. ফিনিশীয় সভ্যতা
  3. মায়া সভ্যতা
  4. মেসোপটেমিয়া সভ্যতা
ব্যাখ্যা
• ইনকা সভ্যতা:
- ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ইনকা সভ্যতা।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে।
- সভ্যতার উত্থান-পতনকাল হচ্ছে ১৪০০-১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন।

উৎস: Britannica.
৩,০২৩.
'কম্বোডিয়া' কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) ব্রিটিশ
  3. গ) পর্তুগাল
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া, ভিয়েতনাম ও লাওস ফ্রান্সের উপনিবেশ ছিল।
- মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ফিলিপাইন যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল।
- পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩,০২৪.
কোন জাতি ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে?
  1. ককেশীয় জাতি
  2. আমোরাইট জাতি
  3. অস্ট্রিলীয় জাতি
  4. মঙ্গোলীয়ান জাতি
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:
- প্রাচীন ব্যাবিলন নগরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে।
- সিরিয়ার মরুভূমি অঞ্চলে আমোরাইট নামক এক জাতি বসবাস করত।
-  অ্যামেরাইট জাতি এই সভ্যতা গড়ে তোলে।

- এরা এক সময় মেসোপটেমিয়ায় এসে নগর সভ্যতা গড়ে তোলে।
- এ সভ্যতার পত্তন হয় খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে।
- আমোরাইট নেতা হাম্মুরাবী ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা।
- তাদের বড় অবদান হলো পৃথিবীতে তারাই প্রথম লিখিত আইন প্রণয়ন করে।
- শিক্ষা, সংস্কৃতি, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে তারা অনেক উন্নতি করতে পেরেছিল।
- তারাই প্রথম পঞ্জিকা প্রচলন করেন।
- বিশেষ করে আইনের ক্ষেত্রে ব্যাবিলনীয় সভ্যতা চরম উৎকর্ষতা লাভ করেছিল।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০২৫.
ভারতের বিজেপি নেতৃত্বাধীন জোটের নাম কী?
  1. ক) ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স
  2. খ) ন্যাশনাল ডেমোক্র্যাটিক এলায়েন্স
  3. গ) ভারতীয় মোর্চা
  4. ঘ) জাতীয় মৈত্রী সংঘ
  5. ঙ) ভারতীয় জাতীয় জোট
ব্যাখ্যা
বিজেপি নেতৃত্বাধীন ভারতীয় রাজনৈতিক জোটের নাম ন্যাশনাল ডেমোক্র্যাটিক এলায়েন্স বা এনডিএ। এনডিএ জোটে মোট ৪১ টি রাজনৈতিক দল রয়েছে। এ বছরের জাতীয় নির্বাচনে এনডিএ মোট ৩৫১ টি আসন লাভ করে। বিগড ২০১৪ সালের নির্বাচনে আগে এই জোট গঠন করা হয়। (সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া)
৩,০২৬.
প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কোন দেশ?
  1. মিশর 
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. কাতার
  4. জর্ডান
ব্যাখ্যা

ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উল্লেখ্য,
- ১৯৭৯ সালে ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর।
- ১৯৪৯ সালে ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক।

উৎস: i) Britannica.
         ii) Al Jazeera.

৩,০২৭.
''Country in chains'' বা ''Lock up of country'' এই উক্তিটি কোন দেশের পররাষ্ট্র নীতির সাথে জড়িত?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) কোরিয়া
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- সতেরশ শতকে জাপান এক বিশেষ পররাষ্ট্রনীতি গ্রহন করে যা 'Sakoku' নামে পরিচিত।
- এর অর্থ - ''Country in chains'' or ''Lock up of country''।
- অর্থ্যাৎ, অন্যান্য দেশের নাগরিকদের জাপানে প্রবেশ ও জাপানের নাগরিকদের অন্যান্য দেশে গমন নিষিদ্ধ।
- ১৮৬৮ সাল পর্যন্ত এই নীতি বলবৎ ছিলো। 

উৎস:- ব্রিটানিকা।
৩,০২৮.
'নেবুচাদনেজার' কোন সভ্যতার সম্রাট ছিলেন?
  1. পারস্য সাম্রাজ্য
  2. সুমেরীয় সভ্যতা
  3. মায়া সভ্যতা
  4. ব্যাবিলনীয় সভ্যতা
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:
- ব্যাবিলন প্রাচীন মধ্যপ্রাচ্যের শহর।
- এই শহরের ধ্বংসাবশেষ বাগদাদ থেকে প্রায় ৫৫ মাইল (৮৯ কিমি) দক্ষিণে, ইরাকের আধুনিক শহর আল-হিল্লার কাছে অবস্থিত।
- এটি ২০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে আমোরীয় রাজাদের শাসনের অধীনে আসে।
- শহরটি ব্যাবিলোনিয়ার রাজধানী হয়ে ওঠে এবং টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী ব্যবস্থার প্রধান বাণিজ্যিক শহর ছিল।
- এটি নেবুচাদনেজার দ্বিতীয় এর অধীনে নিও-ব্যাবিলনীয় সাম্রাজ্যের রাজধানী হিসাবে তার সর্বশ্রেষ্ঠ গৌরব অর্জন করেছিল।
- নেবুচাঁদনেজার পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম হিসেবে পরিচিত- ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৩,০২৯.
বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপন করেছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. চীন
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

- ৬জি আর্কিটেকচার পরীক্ষার জন্য বিশ্বের প্রথম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।

• 6G স্যাটেলাইট উৎক্ষেপন:

- ৬জি আর্কিটেকচার পরীক্ষার জন্য বিশ্বের প্রথম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।
- ৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে উৎক্ষেপন করা হয়েছে।
- স্যাটেলাইটটি বিশ্বের বৃহত্তম টেলিকম ক্যারিয়ার চায়না মোবাইলের মাধ্যমে নিক্ষেপ করা হয়েছে।
- এটি কম লেটেন্সি এবং উচ্চ ডেটা স্থানান্তরের জন্য সফলভাবে একটি নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে।
- ৬জি আর্কিটেকচারটি চায়না মোবাইল এবং চীনা অ্যাকাডেমি অফ সায়েন্সেসের মাইক্রোস্যাটেলাইটের ইনোভেশন অ্যাকাডেমি যৌথভাবে তৈরি করা হয়েছে।
- যন্ত্রটি এক স্থান থেকে অন্য স্থানে আলোক সঙ্কেতকে বৈদ্যুতিক সঙ্কেতে রূপান্তর না করেই প্রেরণ করতে পারে।

উৎস: Asian Telecom. [Link].

৩,০৩০.
এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? 
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. ভেনিজুয়েলা
  4. আর্জেন্টিনা 
ব্যাখ্যা
এঞ্জেল জলপ্রপাত:
- অ্যাঞ্জেল জলপ্রপাত (Angel Falls) বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।
- এটি ভেনেজুয়েলার বলিভার রাজ্যের গিয়ানা উচ্চভূমিতে অবস্থিত।
- জলপ্রপাতটি চুরুন নদীর উপর অবস্থিত, যা কারোনি নদীর একটি উপনদী।
- জলপ্রপাতটির উচ্চতা ৩,২১২ ফুট (৯৭৯ মিটার)।
- এর প্রস্থ ভিত্তিতে ৫০০ ফুট (১৫০ মিটার)।
- এটি আউয়ান-টেপুই (Auyán-Tepuí), বা "ডেভিলস মাউন্টেন" থেকে নিচে পড়ে।
- জলপ্রপাতটি প্রায় সম্পূর্ণ উলম্ব পাথরের গায়ে সামান্য স্পর্শ করেই নিচে নামে।
- এটি ক্যানাইমা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত।
- ঘন জঙ্গলের কারণে এটি সবচেয়ে ভালো দেখা যায় আকাশপথ থেকে।
- আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল ১৯৩০ সালে বহিরাগত হিসেবে এটি প্রথম দেখতে পান।
- ১৯৩৭ সালে আমেরিকান অভিযাত্রী জেমস অ্যাঞ্জেল তার বিমান কাছাকাছি মেসায় অবতরণ করলে এটি প্রসিদ্ধ হয়।
- তার নাম অনুসারে এর নামকরণ করা হয় অ্যাঞ্জেল জলপ্রপাত।
- ২০০৯ সালে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ঘোষণা দেন জলপ্রপাতটির আদিবাসী নাম "কেরেপাকুপাই মেরু" ব্যবহার করা উচিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]
৩,০৩১.
পামীর মালভূমি কোথায় অবস্থিত?
  1. মধ্য এশিয়া
  2. অস্ট্রেলিয়া
  3. ইউরোপ
  4. রাশিয়া
ব্যাখ্যা
পামীর মালভূমি:
- পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমির নাম পামীর মালভূমি।
- স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে ‘পমির'।
- যার অর্থ হচ্ছে সূর্যের পা।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় ১৬,০০০ ফুটের মতো।
- মধ্য এশিয়ায় অবস্থিত পামীর পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান।
- তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এ মালভূমিটি বিস্তৃত।
- এ অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল।
- পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তীস্থানে অবস্থিত হওয়ায় এটি এ পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে।
- শুধু পৃথিবীর সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সঙ্গে সম্মিলিতভাবে পামীর পর্বতশ্রেণির সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল।
- এ কারণে তাই পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।

উৎস: Britannica.
৩,০৩২.
সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
  1. ইসরায়েল
  2. তুরস্ক
  3. মিশর
  4. সৌদি আরব
ব্যাখ্যা

সুয়েজ খাল:
- সুয়েজ খাল অবস্থিত সিনাই উপদ্বীপ, মিশরে।
- এর খনন কাজ শুরু হয় ১৮৫৯ সালে।
- সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৮৬৯ সালে।
- এর দৈর্ঘ্য প্রায় ১৯৩ কিলোমিটার।
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে ১৯৫৬ সালে।
- সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে।
- সুয়েজ খাল এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে।

উৎস: ব্রিটানিকা।

৩,০৩৩.
যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের নাম কী?
  1. Home Civil Service
  2. Queen's Civil Service
  3. Royal Civil Service
  4. Federal Service Commision
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের নাম - Her Majesty's Home Civil Service বা Her Majesty's Civil Service।
এটি শুধু Home Civil Service নামেও পরিচিত।'যুক্তরাজ্যের সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা বা ক্রাউন কর্মকর্তা হিসাবে পরিচিত হয়।
তারা সংসদীয় কর্মকর্তা বা স্থানীয় সরকারের কর্মকর্তা নয়। Northern Ireland Civil Service যুক্তরাজ্যের Home Civil Service – এর অন্তর্ভূক্ত নয়।
সুত্রঃ Live MCQ স্পেশাল PDF (সিভিল সার্ভিস এবং মুজিব বর্ষ)।
৩,০৩৪.
'Lunar Calendar' was introduced by -
  1. ক) Chaldeans
  2. খ) Assyrians
  3. গ) Sumerians
  4. ঘ) Astrology
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা: 
- তারা জলঘড়ি, চন্দ্র পঞ্জিকা আবিষ্কার করেন। তারা জ্যোতির্বিজ্ঞানের চর্চাও করতেন।
- ৩৬০ ডিগ্রিতে বৃত্ত বিভাগ, ৬০ ভিত্তিক গণনা পদ্ধতি চালু করে।

সূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও Britannica.
৩,০৩৫.
মার্ক জুকারবার্গ কোথায় জন্মগ্রহণ করেছিলে?
  1. মেক্সিকো
  2. চিলি
  3. কানাডা
  4. আমেরিকা
ব্যাখ্যা
মার্ক জুকারবার্গ:
- মার্ক জুকারবার্গ একজন আমেরিকান উদ্যোক্তা, সফটওয়্যার ডেভেলপার এবং সমাজসেবী।
- তিনি বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও।
- তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ।

⇒ জাকারবার্গের জন্ম আমেরিকার নিউ ইয়র্কের হোয়াইট প্লেইনসে।
- মার্ক জুকারবার্গ অধ্যয়ন করেছেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ে।

উল্লেখ্য,
- ফেসবুক প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বেশি পরিচিত।
- ২০০৪ সালের ৪ ঠা ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ তার বন্ধুদের নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেন।
- ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট।
- বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে।
- ফেসবুকের বর্তমান নাম ‘মেটা’।

উৎস: Britannica.
৩,০৩৬.
বিশ্বের প্রথম বুলেট ট্রেন বা উচ্চ-গতির রেল পরিষেবা চালু হয় কোন দেশে?
  1. জাপান
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
ব্যাখ্যা

বিশ্বের প্রথম বুলেট ট্রেন:
- বিশ্বের প্রথম বুলেট ট্রেন বা উচ্চ-গতির রেল পরিষেবা চালু হয় জাপানে।

• বিশ্বের প্রথম বুলেট ট্রেনটির নাম টোকাইডো শিনকানসেন।
- ১৯৬৪ সালের ১ অক্টোবর প্রথমবারের মতো দ্রুতগতির এই বুলেট ট্রেন চালু করে জাপান।
- এটি টোকিও ও ওসাকার মধ্যে সংযোগ স্থাপন করে। ১৯৬৪ সালে টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় এটি চালু হয় যা ছিল বিশ্বের প্রথম দ্রুতগতি সম্পন্ন ট্রেনের লাইন।

উৎস: i) Britannica.
ii) BBC.

৩,০৩৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির (Axis Powers) প্রধান তিনটি দেশ কোনটি?
  1. জার্মানি, রাশিয়া, জাপান
  2. জার্মানি, ইতালি, জাপান
  3. ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির প্রধান তিন সদস্য ছিল জার্মানি, ইতালি এবং জাপান। তারা মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিল ।  

​দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

সূত্র: Britannica & History.com

৩,০৩৮.
রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?
  1. জুপিটার
  2. অগাস্টাস জুপিটার
  3. রাজা রোমিউলাস
  4. অগাস্টাস সিজার
ব্যাখ্যা
রোমান সাম্রাজ্য:
- রোমান সাম্রাজ্য এর সময়কাল: ২৭ খ্রিস্টপূর্বাব্দ - ৪৭৬ খ্রিষ্টাব্দ
- প্রাচীন রোম নগরকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
- প্রথম রোমান সম্রাট ছিলেন - অগাস্টাস সিজার।
- অগাস্টাস সিজারের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম।

উৎস: ব্রিটানিকা & বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৩৯.
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
  1. যুক্তরাষ্ট
  2. ভারত
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
• ভারত:
- স্বাধীনতা লাভ - ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান - ভারতের।
- প্রথম প্রধানমন্ত্রী - জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি - ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি - জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি - প্রতিভা পাতিল।

→ তথ্যসূত্র: ব্রিটানিকা।
৩,০৪০.
কোন দেশে ‘তেনেরিফে দ্বীপ' অবস্থিত?
  1. স্পেন
  2. ব্রাজিল
  3. পোল্যান্ড
  4. তুরস্ক
ব্যাখ্যা
• দ্বীপ:
- স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে তেনেরিফে দ্বীপ অবস্থিত।
-  মোট আয়তন - ২,০৩৪ বর্গকিমি।
- তেনেরিফে দ্বীপের সর্বোচ্চ বিন্দু তেইদে (৩,৭১৮ মিটার (১২,১৯৮ ফুট)।
- এটি ক্যানারি দ্বীপপুঞ্জ সর্ববৃহৎ দ্বীপ।
- আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের বিপরীতে আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- তেনেরিফের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক।

উৎস:ব্রিটানিকা. কম।[লিঙ্ক]
৩,০৪১.
ইউরোপে প্রথম শিল্প বিপ্লব কত শতকে সংঘটিত হয়?
  1. সতের শতকে
  2. আঠার শতকে
  3. উনিশ শতকে
  4. বিশ শতকে
ব্যাখ্যা
• প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব ছিল একটি যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা,
- যা আনুমানিক ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
- এবং ১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- এটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
- সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০ (অষ্টাদশ শতাব্দী)।
- প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড),
- পরে ইউরোপ ও আমেরিকা

উৎস: ব্রিটানিকা।
৩,০৪২.
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?
  1. বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব
  2. জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
  3. দীপেন্দ্র বীর বিক্রম শাহ দেব
  4. ধীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব
ব্যাখ্যা
নেপালের সর্বশেষ রাজা:
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাজতন্ত্র বিলুপ্ত না হওয়া পর্যন্ত শাসন করেন। 

উল্লেখ্য,
⇒ নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন। ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের ১ম রাজা ছিলেন পৃথ্বী নারায়ণ শাহ।
- ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

উৎস: Britannica.
৩,০৪৩.
আয়তনে আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র কোনটি?
  1. ক) ইয়েমেন
  2. খ) সৌদি আরব
  3. গ) ওমান
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
আরব উপদ্বীপ বিশ্বের বৃহত্তম উপদ্বীপ। এটির আয়তন প্রায় ১২.৫ লক্ষ বর্গমাইল। জর্ডান ও ইরাকসহ এতে নয়টি দেশ অবস্থিত। এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ সৌদি আরব এবং ক্ষুদ্রতম বাহরাইন।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৩,০৪৪.
ভেনেজুয়েলায় বর্তমানে অপরিশোধিত তেলের মজুদ - 
  1. প্রায় ৩৫০ বিলিয়ন ব্যারেল
  2.  প্রায় ৪০৫ বিলিয়ন ব্যারেল
  3. প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল
  4. প্রায় ৩৩০ বিলিয়ন ব্যারেল
ব্যাখ্যা

ভেনেজুয়েলার তেল মজুত:
- বিশ্বে সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ ৩০৩ বিলিয়ন (৩০ হাজার ৩০০ কোটি) ব্যারেলের বেশি।
- ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে দেশটির অরিনাকো বেল্ট অঞ্চলে।
- এটি বিশ্বের অন্যতম বৃহৎ ভারী তেল সংরক্ষণ এলাকা। ঘন ও গাঢ় এ অপরিশোধিত তেল পরিশোধন করে ডিজেল, কেরোসিন ও জেট ফুয়েল তৈরি করা হয়।
- কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

• বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশসমূহ: 
১) ভেনেজুয়েলা — ৩০৩.২২ বিলিয়ন ব্যারেল।
২) সৌদি আরব — ২৬৭.১৯ বিলিয়ন ব্যারেল।
৩) ইরান — ২০৮.৬০ বিলিয়ন ব্যারেল।
৪) কানাডা — ১৬৩.৬৩ বিলিয়ন ব্যারেল।
৫) ইরাক — ১৪৫.০২ বিলিয়ন ব্যারেল।
৬) সংযুক্ত আরব আমিরাত — ১১৩.০০ বিলিয়ন ব্যারেল।
৭) কুয়েত — ১০১.৫০ বিলিয়ন ব্যারেল।
৮) রাশিয়া — ৮০.০০ বিলিয়ন ব্যারেল।
৯) যুক্তরাষ্ট্র — ৫৫.২৫ বিলিয়ন ব্যারেল।
১০) লিবিয়া — ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল।

উৎস: প্রথম আলো ও ওপেক ওয়েবসাইট।

৩,০৪৫.
কোন প্রণালি কৃষ্ণসাগর ও অ্যাজভ সাগরকে সংযুক্ত করেছে?
  1. বেরিং প্রণালি
  2. ডোভার প্রণালি
  3. দার্দানেলিস প্রণালি
  4. কার্চ প্রণালি
ব্যাখ্যা
- কৃষ্ণসাগর ও অ্যাজভ সাগর কার্চ প্রণালি দ্বারা পরস্পরের সাথে যুক্ত।
- এই প্রণালি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে পৃথক করেছে।
- অ্যাজভ সাগরের তীরে ইউক্রেনের মারিয়াপোল ও রাশিয়ার রোস্টভ সমুদ্রবন্দর অবস্থিত।
- ইউক্রেনের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কার্চ প্রণালির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে: 
- বেরিং প্রণালি: বেরিং সাগর ও চুকচি সাগরকে যুক্ত করেছে।
- ডোভার প্রণালি: ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে।
- দার্দানেলিস প্রণালি: এশিয়া (তুরস্ক) ও ইউরোপ (তুরস্ক) কে পৃথক করেছে এবং মর্মর সাগর ও ঈজিয়ান সাগরকে যুক্ত করেছে।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা।
৩,০৪৬.
কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. ফিজি
  2. নাউরু
  3. নিউজিল্যান্ড
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ওশেনিয়া মহাদেশ:
- ওশেনিয়া হল একটি বিস্তীর্ণ অঞ্চল যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়ার প্রশান্ত মহাসাগরের উপ-অঞ্চলকে ঘিরে রয়েছে।
- ওশেনিয়ায় মোট ১৪টি দেশ রয়েছে।
- অস্ট্রেলিয়া ওশেনিয়ার বৃহত্তম এবং জনবহুল দেশ।

• ওশেনিয়ার দেশসমূহ:
১. অস্ট্রেলিয়া,
২.পাপুয়া নিউ গিনি,
৩. নিউজিল্যান্ড,
৪. ফিজি,
৫. সলোমান দ্বীপপুঞ্জ,
৬. মাইক্রোনেশিয়া,
৭. ভানুয়াতু,
৮. সামোয়া,
৯. কিরিবাতি,
১০. টোঙ্গা,
১১. মার্শাল দ্বীপপুঞ্জ,
১২. পালাউ,
১৩. টুভ্যালু,
১৪. নাউরু।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৩,০৪৭.
আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন?
  1. ১০তম
  2. ১৩তম
  3. ১৬তম
  4. ১৯তম
ব্যাখ্যা
আব্রাহাম লিংকন:
- তিনি ১২ ফেব্রুয়ারী ১৮০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হজেনভিলে জন্মগ্রহন করেন।
- আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট।
- ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
- গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
- তিনি যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন।
- ২২শে সেপ্টেম্বর, ১৮৬২ সালে লিংকন দাস প্রথা প্রাথমিক ভাবে মুক্তির ঘোষণা জারি করেন।
- ১ জানুয়ারী, ১৮৬৩ সালে তিনি এটিকে সরকারী করেন এবং দাস প্রথা চুড়ান্ত ভাবে বিলুপ্ত হয়।
- এ লক্ষে ১৮৬৩ সালে তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।
- ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনফেডারেট ও ইউনিয়নিস্টদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা মার্কিন গৃহযুদ্ধ নামে পরিচিত। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আব্রাহাম লিংকন।
- তিনি ১৫ এপ্রিল ১৮৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com & History.com
৩,০৪৮.
’ওন’ কোন দেশের মুদ্রার নাম?
  1. দক্ষিণ কোরিয়া
  2. ম্যাকাউ
  3. লাওস
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা

- ওন দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মুদ্রার নাম।

অন্যদিকে,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- লাওসের মুদ্রার নাম লাও কিপ।
- ম্যাকাউ মুদ্রার নাম (Macanese pataca), যার সংক্ষিপ্ত রূপ MOP.

• রিয়াল যেসব দেশের মুদ্রা:

- সৌদি আরব, ওমান, ইয়েমেন, কাতার, ইরান।
• দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক, কুয়েত, জর্ডান, বাহরাইন, আলজেরিয়া, তিউনেশিয়া।
• দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত, মরক্কো,
• পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর, সিরিয়া, লেবানন।

উৎস: ব্রিটানিকা।

৩,০৪৯.
মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন কোন দেশ থেকে?
  1. মালয়েশিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. সিঙ্গাপুর
  4. পাকিস্তান
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এটি নিরক্ষরেখা জুড়ে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

উল্লেখ্য,
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়াতে সর্বমোট ১৭,৫০৪ দ্বীপ রয়েছে।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- বৃহত্তম দ্বীপ সুমাত্রা।
- আচেহ প্রদেশ অবস্থিত ইন্দোনেশিয়ায়।
- জনবহুল দ্বীপ জাভা (রাজধানী জাকার্তা অবস্থিত)।

⇒ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল।
- নেদারল্যান্ডের কাছ থেকে দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।

⇒ ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি (স্বাধীনতার নেতৃত্ব প্রদান) মেঘবতী সুকর্ণপুত্রী।
- মেঘবতী সুকর্ণপুত্রী (২০০১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত)।
- তিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধান।

অন্যদিকে,
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেনজীর ভুট্টো (পাকিস্তান)।

উৎস: Worldatlas.
৩,০৫০.
শিখদের ধর্মগ্রন্থের নাম কী?
  1. ত্রিপিটিক
  2. বেদ
  3. গুরু গ্রন্থসাহেব
  4. পুরাণ
ব্যাখ্যা
• শিখ ধর্ম:
- শিখ শব্দটির উৎপত্তি পাঞ্জাবি ভাষায় শিখনা থেকে।
- পনের শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে শিখ ধর্ম প্রতিষ্ঠিত হয়।
- তার সদস্যরা শিখ নামে পরিচিত।
- শিখদের পবিত্র ধর্মগ্রন্থ 'গুরু গ্রন্থসাহেব'।
- এটি শিখ গুরুদের রচনার সংকলন।
- শিখদের প্রধান মন্দির পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির। 
- এ ধর্মের মূলকথা নিরাকার এক ঈশ্বরের উপাসনা করা।
- শিখরা তাদের বিশ্বাসকে বলে গুরমত যার অর্থ গুরুর পথ।
- শিখ ঐতিহ্য অনুসারে, শিখ ধর্ম গুরু নানক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- পরবর্তীতে আরও নয়জন গুরুর উত্তরাধিকার দ্বারা পরিচালিত হয়েছিল।

অপরদিকে,
- হিন্দুদের ধর্মগ্রন্থ নাম: বেদ।
- ইহুদীদের ধর্মগ্রন্থ: হিব্রু বাইবেল (তাওরাত)।
- বৌদ্ধধর্মের ধর্মগ্রন্থ:  ত্রিপিটক।

উৎস: বাংলাপিডিয়া ও ইসলামের প্রথম পত্র, বিএসএস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৫১.
শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি কোন যুদ্ধের প্রেক্ষিতে গৃহীত হয়েছিল
  1. কোরিয়ান যুদ্ধ
  2. ইউক্রেন যুদ্ধ
  3. ইরাক যুদ্ধ
  4. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা
Uniting for Peace Resolution:
- শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে নভেম্বর ১৯৫০ সালে গৃহীত হয়।
- এই প্রস্তাব নিরাপত্তা পরিষদ কোনো স্থায়ী সদস্যের ভেটোর কারণে ব্যর্থ হলে সাধারণ পরিষদকে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়।
- প্রস্তাব অনুযায়ী, সাধারণ পরিষদ জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে।
- এই অধিবেশনে শান্তির জন্য সম্মিলিত পদক্ষেপের সুপারিশ করা যায়, প্রয়োজনে সশস্ত্র শক্তি ব্যবহারের কথাও বলা যেতে পারে।
- যদিও সাধারণ পরিষদের সুপারিশগুলো বাধ্যতামূলক নয়, তবে এটি নিরাপত্তা পরিষদের অচলাবস্থা কাটিয়ে জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার সুযোগ দেয়।
- এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সাধারণ পরিষদের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমিক ভূমিকা নিশ্চিত হয়।

প্রেক্ষাপট:
- শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি কোরিয়ান যুদ্ধের প্রেক্ষিতে গৃহীত হয়েছিল।
- ১৯৫০ সালের জুনে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করে, যার ফলে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন হয়।
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজোলিউশন ৮৩ গ্রহণ করে, যা দক্ষিণ কোরিয়াকে সামরিক সহায়তার অনুমতি দেয়।
- তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদ বয়কট করায় প্রস্তাবটি ভেটো ছাড়াই পাস হয়।
- তবে, পরবর্তীতে স্থায়ী সদস্যদের ভেটোর কারণে নিরাপত্তা পরিষদ কার্যকর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়।
- এর ফলে ১৯৫০ সালের নভেম্বরে সাধারণ পরিষদ "ইউনাইটিং ফর পিস" প্রস্তাব গৃহীত করে।
- এই প্রস্তাবের মাধ্যমে সাধারণ পরিষদকে নিরাপত্তা পরিষদের অচলাবস্থায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

উৎস: Britannica.
৩,০৫২.
নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী এশীয় দেশ-
  1. ফিলিপাইন
  2. জাপান
  3. কম্বোডিয়া
  4. ভারত
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য দেশঃ China, France, Russia, United Kingdom এবং United States।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দেশঃ Estonia, India, Ireland, Kenya, Mexico, Niger, Norway, Saint Vincent and the Grenadines, Tunisia এবং Vietnam।

৩,০৫৩.
ব্রোঞ্জ যুগে বাণিজ্য বৃদ্ধির প্রধান কারণ-  
  1. লোহার ব্যবহার
  2. চাকার ব্যবহার
  3. তামা ও টিন সংগ্রহ
  4. মুদ্রার ব্যবহার
ব্যাখ্যা

- ব্রোঞ্জ তৈরির জন্য তামা ও টিন দূর-দূরান্ত থেকে সংগ্রহ করতে হতো, যার ফলে বিভিন্ন সভ্যতার মধ্যে আন্তর্জাতিক
বাণিজ্যের প্রসার ঘটে।

ব্রোঞ্জ যুগ (Bronze Age):
- তাম্র-প্রস্তর যুগের পর মানুষ যখন তামা ও টিনের মিশ্রণে শক্তিশালী সংকর ধাতু 'ব্রোঞ্জ' তৈরি করতে শিখল, তখন থেকেই ব্রোঞ্জ যুগের সূচনা হয়।
- আনুমানিক ৩,৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১,২০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগ স্থায়ী ছিল।

• সভ্যতার উত্থান:
- ব্রোঞ্জ যুগেই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাচীন সভ্যতাগুলো (যেমন: মেসোপটেমীয়, মিশরীয়, সিন্ধু এবং ইজিয়ান সভ্যতা) বিকশিত হয়।
- মানুষ বিশাল পিরামিড, জিকুরাত এবং সুপরিকল্পিত নগরী গড়ে তোলে।

• প্রযুক্তি ও উদ্ভাবন:
- ব্রোঞ্জের হাতিয়ার পাথরের তুলনায় অনেক বেশি টেকসই ও তীক্ষ্ণ ছিল।
- এই যুগে মানুষ চাকা, পাল তোলা নৌকা এবং লাঙলের ব্যবহার ব্যাপকভাবে শুরু করে।

• লিখন পদ্ধতির উদ্ভব:
- বাণিজ্যের হিসাব এবং রাষ্ট্রীয় প্রশাসনিক কাজের প্রয়োজনে এই যুগেই প্রথম লিখন পদ্ধতি বা লিপির (যেমন: কিউনিফর্ম ও হায়ারোগ্লিফিক্স) উদ্ভব ঘটে।

বাণিজ্যিক প্রসার:
- ব্রোঞ্জ তৈরির জন্য তামা ও টিন দূর-দূরান্ত থেকে সংগ্রহ করতে হতো, যার ফলে বিভিন্ন সভ্যতার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং হিস্টোরি .কম।

৩,০৫৪.
নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন-
  1. ক) ১৯৯১ সালে
  2. খ) ১৯৯৩ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা

- ১৯৬১ সালে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন।
- ১৯৬২ সালে বর্ণবাদী সরকার তাকে গ্রেফতার করে এবং ১৯৬৪ সালে অন্তর্ঘাতসহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
- প্রচন্ড প্রতিবাদের মুখে বর্ণবাদী সরকার ১৯৯০ সালে ম্যান্ডেলাকে মুক্তি দিতে বাধ্য হয়।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের মধ্যে ১৮ বছর তিনি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের রুবেন দ্বীপে অন্তরীণ ছিলেন।
- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় শান্তিপূর্ণ নির্বাচন হলে জয় লাভ করেন এবং তিনি প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন‌।

উৎসঃ দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট।

৩,০৫৫.
'বি-৫২' কী ধরনের বিমান?
  1. বোমারু বিমান
  2. বিশেষ ধরনের হেলিকপ্টার
  3. যাত্রীবাহী বিমান
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বি-৫২:
- বি-৫২, যাকে স্ট্যাটোফোর্ট্রেসও বলা হয়।
- এটি এক ধরণের মার্কিন বোমারু বিমান।
- এটি ১৯৪৮ সালে ডিজাইন করা হয়েছিল।
- এটি প্রথম ১৯৫২ সালে উড্ডয়ন করা হয়েছিল।
- ১৯৫৫ সালে প্রথম সামরিক পরিষেবা দেয়।

তথ্যসূত্র - Britannica.com
৩,০৫৬.
'ভূমিকম্পের দেশ' বলা হয় কোন দেশকে?
  1. জাপান
  2. ইরান
  3. ফিলিপাইন
  4. তুরস্ক
ব্যাখ্যা
ভূমিকম্পের দেশ:
- ভূমিকম্পের দেশ' হিসেবে পরিচিত জাপান।
- পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে।
- ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়।  
- দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।
- জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত।
- রিং অব ফায়ারের অর্থ হল আগুনের গোলা। 
- এই রিং অব ফায়ারই ৯০ শতাংশ ভূমিকম্পের কারণ।
- এশিয়ার জাপান, পলিনেশিয়ার টোঙ্গো, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
- তাই এইসব অঞ্চলেই বেশি ভূমিকম্প হয়ে থাকে।

উল্লেখ্য,
- সম্প্রতি ১ জানুয়ারি, ২০২৪ তারিখে জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
- এরপর জাপানি কর্তৃপক্ষ ইশিকাওয়া, নিগাতা, নাগানো এবং তোয়ামা প্রশাসনিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।।

উৎস: i) ২ জানুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) ৪ আগস্ট, ২০২১, নিউজ২৪।

৩,০৫৭.
জাপানের মুদ্রার নাম কী?
  1. ইয়েন
  2. ইউয়ান
  3. উঁন
  4. নিপ্পন
ব্যাখ্যা

জাপানের মুদ্রার নাম - ইয়েন।

বিভিন্ন দেশের মুদ্রার নাম:

- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- নেপালের মুদ্রার নাম রুপি।

উৎস: Britannica.com

৩,০৫৮.
কুর্দি কোন অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী?
  1. ক) আফ্রিকা
  2. খ) মধ্যপ্রাচ্য
  3. গ) দক্ষিন আমেরিকা
  4. ঘ) ইউরোপ
ব্যাখ্যা
কুর্দি জনগোষ্ঠী:

- মধ্যপ্রাচ্যে বসবাসকারী একটি জনগোষ্ঠীর নাম হলো কুর্দি।
- দক্ষিণ-পূর্ব তুরস্ক, পশ্চিম ইরান এবং উত্তর ইরাকে কুর্দি জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস।
- এছাড়া সিরিয়া ও আর্মেনিয়ায় কুর্দি জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
- জনসংখ্যায় কুর্দিরা প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন। কিন্তু এদের নিজস্ব কোন দেশ নেই।
- কুর্দিরা মধ্যপ্রাচ্যে কুর্দিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও কুর্দিস্তান প্রজেক্ট ওয়েবসাইট।
৩,০৫৯.
তুরস্কের রাষ্ট্রপ্রধান কে?
  1. রাজা
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
তুরস্ক:
- আনুষ্ঠানিকভাবে তুরস্ক প্রজাতন্ত্র।
- দেশটি পশ্চিম এশিয়া এবং দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত।
- আয়তন: ২৯৭,১৪৬ বর্গ মাইল (৭৬৯,৬০৪ বর্গ কিমি)।
- রাজধানী: আঙ্কারা।
- ভাষা: তুর্কি (অফিসিয়াল), কুর্দি, আরবি।
- ধর্ম: ইসলাম।
- মুদ্রা: তুর্কি লিরা।
- দেশটি বহুদলীয় প্রজাতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- তুরস্কের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি।
- বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৩,০৬০.
ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
  1. ১৮৬২
  2. ১৮৬৭
  3. ১৮৭২
  4. ১৮৭৬
ব্যাখ্যা
আদমশুমারি:
- ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় ব্রিটিশ আমলে ১৮৭২ সালে। 
- পরের আদমশুমারি হয় ১৮৮১ সালে। এরপর থেকে এই উপমহাদেশে প্রতি ১০ বছর পরপর আদমশুমারি হয়েছে।
- বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা হয় ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে।
- পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৩ লাখ। 
- -প্রতি ১০ বছর পরপর ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে আদমশুমারি ও গৃহগণনা হয়েছে।
- কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ সালে না হয়ে এক বছর পিছিয়ে যায়।
- ২০২২ সালে এটিকে জনশুমারি নাম দেয়া হয়।
- ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৫১৬ জন। 
- ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারত নিজেদের সীমান্ত এলাকায় আদমশুমারি করে।

উৎস: বিবিসি নিউজ বাংলা। [লিঙ্ক]
৩,০৬১.
কোন সভ্যতায় সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা' বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়?
  1. সুমেরীয় সভ্যতা
  2. ব্যাবিলনীয় সভ্যতা
  3. গ্রিক সভ্যতা
  4. মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
- কৃষিনির্ভর ছিল মিশরীয় সভ্যতা।
- সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ।
- ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে।

মিশরীয় সভ্যতার অবদান: 
- চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা' বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।

- মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।
- ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল ।
- চিকিৎসাশাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল।
- মিশরীয়রা দর্শন, সাহিত্য চর্চাও করত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৬২.
কাকে ‘তুরস্কের গান্ধী’ নামে অভিহিত করা হতো?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. কেনেথ কাউন্ডা
  3. কামাল কিলিচদারোগ্লু
  4. উপরের কেউই নয়
ব্যাখ্যা
কামাল কিলিচদারোগ্লু:
- কামাল কিলিচদারোগ্লু তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারম্যান।
- সিএইচপি একটি মধ্য-বামপন্থী দল।
- এটি তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধী দল।
- সিএইচপি প্রতিষ্ঠা করেন আধুনিক তুরস্কের রূপকার মোস্তফা কামাল আতাতুর্ক।
- মৃদুভাষী আচরণের জন্য অনেকে তাঁকে ‘তুরস্কের গান্ধী’ বলে অভিহিত করেন।
- ‘নীরব শক্তি’ হিসেবে পরিচিত হতেই পছন্দ করেন কিলিচদারোগ্লু।

অন্যদিকে,
- জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট কেনেথ কাউন্ডা'কে আফ্রিকার গান্ধী বলা হয়।
- নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয়।

উৎস: Britannica.
৩,০৬৩.
ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন?
  1. এডলফ হিটলার
  2. বেনিটো মুসোলিনি
  3. নেপোলিয়ন বোনাপার্ট
  4. ম্যাক্সিমিলান রোবস্পীয়র
ব্যাখ্যা
নেপোলিয়ন বোনাপার্ট :
- নেপোলিয়ন বোনাপার্ট একজন ফরাসি সামরিক জেনারেল এবং রাষ্ট্রনায়ক ছিলেন।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৭৬৯ সালের ১৫ আগস্ট ফ্রান্সের কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন।
- নেপোলিয়ন ফরাসি বিপ্লবে (১৭৮৯ থেকে ১৭৯৯) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপোর্টকে।
- তার একটি উপাধি ছিলো লিটল করপোরাল।
- ফ্রান্সের প্রথম কনসাল (১৭৯৯ থেকে ১৮০৪) হিসাবে কাজ করেছিলেন এবং ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন। 
- নেপোলিয়নকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক জেনারেল হিসেবে বিবেচনা করা হয়।
- ওয়াটারলু যুদ্ধে এক চরম পরাজয়ের পর, তিনি আবারও পদত্যাগ করেন এবং প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনায় নির্বাসিত হন।
- সেখানে থাকা অবস্থায় নেপোলিয়ন বোনাপার্ট ১৮২১ সালের ৫ মে মৃত্যুবরণ করেন।

তার বিখ্যাত কিছু উক্তি:
- I am the Revolution.
- Give me a Good Mother, I will give you a good nation.
- Impossible is a word only found in a fool's dictionary.

উৎস: Worldatlas.com
৩,০৬৪.
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কী ?
  1. ক) এন্থনি রিঙ্কেন
  2. খ) লয়েড অস্টিন
  3. গ) জন সি মার্শাল
  4. ঘ) ডিক চেনী
ব্যাখ্যা
• লয়েড অস্টিন:
- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে বেছে নিয়েছেন। 
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে ছিলেন জেনারেল অস্টিন।
- তার আগে অস্টিন মার্কিন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ ছিলেন।
- তিনি ইরাকে মার্কিন বাহিনীর সবশেষ কমান্ডিং জেনারেল ছিলেন।
- আফগানিস্তানেও দায়িত্ব পালন করেছেন অস্টিন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৩,০৬৫.
ভলগা নদী কোন দেশে অবস্থিত?
  1. ক) জার্মানি
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা

- ভলগা নদী রাশিয়ায় অবস্থিত।
- এটি দৈর্ঘ্য, প্রবাহ ও অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী।
- মস্কোসহ রাশিয়ার ১১টি শহর নদীটির অববাহিকায় অবস্থিত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

৩,০৬৬.
প্যারিস জলবায়ু চুক্তি থেকে কোন দেশ নিজেকে সরিয়ে নিয়েছিলো?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
ব্যাখ্যা

২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে COP-21 নামের সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির গৃহীত হয়। চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।যুক্তরাষ্ট্রসহ ১৯৫টি দেশ ও সংস্থা এতে স্বাক্ষর করে।
- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন ১ জুন, ২০১৭। যা ৪ নভেম্বর ২০২০ কার্যকর হয়।
- কিন্তু ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন ২০ জানুয়ারি, ২০২১। ১৯ ফেব্রুয়ারি, ২০২১ আনুষ্ঠানিকভাবে ঐ চুক্তিতে প্রত্যাবর্তন করে যুক্তরাষ্ট্র।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।

N.B: We've updated the info based on the main question.

৩,০৬৭.
'রেঞ্জার্স' কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. আফগানিস্তান
  4. ইরান
ব্যাখ্যা

পাকিস্তান রেঞ্জার্স (Pakistan Rangers)
- এটি পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।

- প্রতিষ্ঠা: ১৪ আগস্ট ১৯৪৭
- দেশ: পাকিস্তান
- অংশ: পাকিস্তানি সশস্ত্র বাহিনী (আধাসামরিক বাহিনী)
- নিয়ন্ত্রণ: পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Pakistan Ministry of Interior)
- সদস্য: পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত
- সদর দপ্তর: ইসলামাবাদ, করাচি ও লাহোর
- নীতিবাক্য: দাইমের সাহিরন ("Ever Ready")

• প্রধান দায়িত্ব
- যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদান।
- অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা।
- আইন-শৃঙ্খলা রক্ষা।
- পুলিশের কাজে সহায়তা প্রদান।

ইতিহাস

• ১৯৯৫ সালের আগে পাকিস্তান রেঞ্জার্স দুটি আলাদা বাহিনী ছিল:

- Pakistan Rangers Punjab – সদর দপ্তর লাহোর (পাঞ্জাব)।
- Mehran Force – সদর দপ্তর করাচি (সিন্ধু)।

- উভয় বাহিনী পৃথক ইউনিফর্ম ও চেইন অফ কমান্ড বজায় রাখলেও একই আইন অনুসারে পরিচালিত হতো: Pakistan Rangers Ordinance, 1959।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৩,০৬৮.
'টজলকিন' কোন সভ্যতার ধর্মীয় ক্যালেন্ডার?
  1. পারস্য
  2. গ্রিক
  3. রোমান
  4. মায়া
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।
- মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
১. প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
২. ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

⇒ মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল:
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
• টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

তথ্যসূত্র - Britannica & history.com
৩,০৬৯.
তাইওয়ানের রাষ্ট্রীয় নাম কোনটি?
  1. তাইওয়ান প্রজাতন্ত্র
  2. চায়নিজ তাইপে
  3. রিপাবলিক অব চায়না
  4. পিপলস রিপাবলিক অব তাইপে
ব্যাখ্যা
তাইওয়ান:
- তাইওয়ান সরকারীভাবে রিপাবলিক অব চায়না।
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
- আয়তন: ১৩,৯৭৬ বর্গ মাইল (৩৬,১৯৭ বর্গ কিমি)।
- ভাষা: ম্যান্ডারিন চাইনিজ (অফিসিয়াল), তাইওয়ানিজ, ফুকিয়েন এবং হাক্কা উপভাষায়ও কথা বলা হয়।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, দাওবাদ, কনফুসিয়ানিজম, খ্রিস্টধর্ম।
- মুদ্রা: নতুন তাইওয়ান ডলার।

তথ্যসূত্র - Britannica.com
৩,০৭০.
'পঞ্চশীল নীতি’র অন্যতম প্রবক্তা -
  1. ক) জওহরলাল নেহেরু
  2. খ) জামাল আবদেল নাসের
  3. গ) ইন্দিরা গান্ধী
  4. ঘ) চন্দ্র শেখর
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো -পণ্ডিত জওহরলাল নেহেরু।

• 'পঞ্চশীলা' নীতি:
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা  ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু এবং নেতৃবৃন্দ ছিলেন সাবেক যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার নক্রমা।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।
- এই ‘পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- এই পাঁচটি নীতি হলো:
১) শান্তিপূর্ণ সহাবস্থান;
২) ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা; 
৩) অনাগ্রাসন; 
8) অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
৫) সমতা ও পারস্পরিক সুবিধা।

তথ্যসূত্র:-বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৩,০৭১.
আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
  1. অ্যাকাঙ্কাগুয়া
  2. পুসাক জায়া
  3. ভিনসন ম্যাসিফ
  4. মাউন্ট কিলিমাঞ্জারো
ব্যাখ্যা
মাউন্ট  কিলিমাঞ্জারো:
- আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম ‘মাউন্ট কিলিমাঞ্জারো’।
- এটি তানজানিয়ায় অবস্থিত।
- এটি উত্তর-পূর্ব তানজানিয়াতে কেনিয়ার সাথে সীমান্তে অবস্থিত।
- এটি একটি মৃত আগ্নেয়গিরি।
- কিলিমাঞ্জারো তিনটি শৃঙ্গ দ্বারা গঠিত: কিবো, মাওয়েঞ্জি এবং শিরা।
- উচ্চতর শৃঙ্গটির নাম কিবো।
- কিবোর জ্বালামুখ সর্বদাই বরফে আবৃত থাকে।

অন্যদিকে-
- এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট।
- উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট ডেনালি।
- দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম অ্যাকাঙ্কাগুয়া।
- ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম পুসাক জায়া।
- এন্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ভিনসন ম্যাসিফ।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট ও  National Geographic Society.
৩,০৭২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল?
  1. ১৯১৪-১৯১৮ সাল
  2. ১৯১৪-১৯১৯ সাল
  3. ১৯৩৯-১৯৪৫ সাল
  4. ১৯৪০-১৯৪৫ সাল
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ: 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫) ছিল একটি বৈশ্বিক সংঘাত, যা প্রায় সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছিল।
- অক্ষ শক্তি: জার্মানি, ইতালি, জাপান।
- মিত্রশক্তি: ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন।
- এটি প্রথম বিশ্বযুদ্ধের অনিষ্পন্ন বিরোধগুলোর ধারাবাহিকতা হিসেবে শুরু হয়।
- আনুমানিক ৪ থেকে ৫ কোটি মানুষ প্রাণ হারায়, যা এটিকে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ করে তোলে।

উৎস: Britannica.
৩,০৭৩.
ইরানে ইসলামের আগমনের পূর্বে কোন সাম্রাজ্য বিদ্যমান ছিলো?
  1. কুইং সাম্রাজ্য
  2. সসনিয়ন সাম্রাজ্য
  3. হ্যান সাম্রাজ্য
  4. ইউয়ান সাম্রাজ্য
ব্যাখ্যা
সসনিয়ন সাম্রাজ্য: 
- ইরানে ইসলামের আগমনের পূর্বে সেখানকার সর্বশেষ সাম্রাজ্য এটি।
- প্রায় ৪০০ বছর ধরে এটি পশ্চিম এশিয়া ও ইউরোপের দুইটি প্রধান শক্তির একটি ছিল।
- প্রথম আর্দাশির পার্থীয় রাজা আর্দাভনকে পরাজিত করে সসনিয়ন রাজবংশের পত্তন করেন।
- ইসলামের আরব খলিফাদের কাছে শেষ সসনিয়ান রাজা শাহানশাহ ৩য় ইয়াজদেগের্দের পরাজয়ের মাধ্যমে সসনিয়ন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে।
- সসনিয়ন সাম্রাজ্যের অধীনস্থ এলাকার মধ্যে ছিল বর্তমান ইরান, ইরাক, আর্মেনিয়া, দক্ষিণ ককেসাস, দক্ষিণ-পশ্চিম মধ্য এশিয়া, পশ্চিম আফগানিস্তান, তুরস্কের ও সিরিয়ার অংশবিশেষ, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাংশ এবং আরব উপদ্বীপের কিছু উপকূলীয় এলাকা।
- এক পর্যায়ে প্রায় ২.৫৫ মিলিয়ন বর্গমাইল এলাকা এ সাম্রাজ্যের আওতায় ছিল।

সূত্র: কালের কণ্ঠ ও ব্রিটানিকা।
৩,০৭৪.
কার সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়?
  1. ক) পিসিসট্রাস
  2. খ) পেরিক্লিস
  3. গ) সোলন
  4. ঘ) ইখনাটন
ব্যাখ্যা
- গ্রিক সভ্যতার স্বর্ণযুগ হিসেবে ধরা হয় পেরিক্লিসের সময়কে।
- তিনি খ্রিস্টপূর্ব ৪৬০ অব্দ থেকে প্রায় ৩০ বছর গ্রিকদের নেতৃত্ব দেন।
- পেরিক্লিস নাগরিকদের সকল রাজনৈতিক অধিকারের দাবী মেনে নিয়ে সরকার ব্যবস্থায় নাগরিকদের অবাধ অংশ্রগ্রহণের সুযোগ সৃষ্টি করেন।
- খ্রিস্টপূর্ব ৪৩০ অব্দে পেরিক্লিস মারা যান।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৩,০৭৫.
জাপানের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
  1. হোক্কাইদো
  2. হনসু
  3. কিউশু
  4. শিকোকু
ব্যাখ্যা

• জাপান:
- সংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy).
- সম্রাটের ক্ষমতা আনুষ্ঠানিক কিন্তু কার্যকর শাসন প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হয়।
- রাজধানী: টোকিও (Tokyo) ১৮৬৮ সালে ইডো থেকে টোকিওতে স্থানান্তরিত হয়।
- ভৌগোলিক অবস্থান: পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশ; চারটি প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু , শিকোকু, কিউশু।
- জাপানের আয়তন: ৩৭৭,৯১৫ বর্গকিলোমিটার।
- সবচেয়ে বড় দ্বীপ: হনসু।
- আয়তন প্রায় ২২৭,৯৬২ বর্গকিলোমিটার
- জনসংখ্যা (২০২৫ আনুমানিক): প্রায় ১২৩,১০৫,০০০ জন।
- জাতীয় ভাষা: জাপানি (Japanese)।
- ধর্ম: শিন্তো ও বৌদ্ধ ধর্ম প্রধান; খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৩,০৭৬.
নেলসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে বন্দি রাখা হয়?
  1. সেন্ট হেলেনা দ্বীপ
  2. সেনকাকু দ্বীপ
  3. রোবেন দ্বীপ
  4. ফকল্যান্ড দ্বীপ
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।

⇒ ম্যান্ডেলাকে 'রোবেন দ্বীপ' এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।
- ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়।
- ১৯৮৮ সালে ম্যান্ডেলাকে ভিক্টর ভার্সটার কারাগারে সরিয়ে নেয়া হয়।
- ভিক্টর ভার্সটার কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো ৪৬৬।
- কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।

উৎস: i) Britannica.
ii) BBC.
৩,০৭৭.
'চে গুয়েভারা' কোন বিপ্লবের সাথে সম্পর্কিত ছিলেন?
  1. রাশিয়ান বিপ্লব
  2. ফরাসি বিপ্লব
  3. কিউবান বিপ্লব
  4. চীনা বিপ্লব
ব্যাখ্যা

চে গুয়েভারা:
- চে গুয়েভারার পুরো নাম- এর্নেস্তো গেভারা দে লা সের্না।
- ১৯২৮ সালের ১৪ই জুন তিনি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- চে গুয়েভারা ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।
- তিনি ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বন্ধু ও সহযোদ্ধা। 
- তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবায় বিপ্লব সফল করার পর চে বেরিয়ে পড়েছিলেন মূলত বিপ্লবের নেশায়।
- ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনীর নিহত হন চে।
- ১৯৯৭ সালের অক্টোবরে ফিদেল কাস্ত্রো তাঁকে বিপ্লবীদের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য,
- 'Guerrilla Warfare' গ্রন্থটি চে গুয়েভারা (Che Guevara) রচনা করেছেন।
- এই বইটি ১৯৬০ সালে প্রকাশিত হয় এবং এটি গেরিলা যুদ্ধের কৌশল ও কৌশলগত দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করে।

⇒ তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- কিউবার স্বৈরশাসক ফুলহেনসিও বাতিস্তাস-এর বিরুদ্ধে ১৯৫৩ – ১৯৫৯ সালের দিকে কিউবান বিপ্লব সংঘটিত হয়।
- এর ফলে বাতিস্তাস সরকারের পতন ঘটে এবং ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন। 

উৎস: i) Britannica.
ii) BBC.

৩,০৭৮.
কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে?
  1. ক) প্রিন্স নরোনম সিহানুক
  2. খ) হেং শামবিন
  3. গ) পল পট
  4. ঘ) লন নল
ব্যাখ্যা
মার্শাল লন নল প্রে ভেং প্রদেশে জন্মগ্রহণকারী কম্বোডিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও জেনারেল ছিলেন। ১৯৬৬-৬৭ ও ১৯৬৯-৭১ মেয়াদে দুইবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপূর্বে প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালে প্রিন্স নরোদম সিহানুক সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন ও নিজেকে নবগঠিত খেমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন। সোশ্যাল রিপাবলিকান পার্টি প্রতিষ্ঠাতার ভূমিকায় অবতীর্ণ হন ও খেমার ন্যাশনাল আর্মড ফোর্সের কমান্ডার-ইন-চিফ হন।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৩,০৭৯.
ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান কোনটি?
  1. গার্ডিয়ান কাউন্সিল
  2. এক্সপেডিয়েন্সি কাউন্সিল
  3. অ্যাসেম্বলি অব এক্সপার্টস
  4. মজলিস
ব্যাখ্যা
গার্ডিয়ান কাউন্সিল
- ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল।
- পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে।
- চাইলে তারা যে কোনো বিলে ভেটো দিতে পারে।
- পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন বা হবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে।
- বারো সদস্যের গার্ডিয়ান কাউন্সিলে থাকেন ছয়জন ধর্মীয় তাত্ত্বিক যাদের নিয়োগ করেন শীর্ষ নেতা।
- বাকি ছয়জন হলেন আইন বিশেষজ্ঞ যাদের নাম প্রস্তাব করে আইন বিভাগ যদিও এই ছয়জনের চূড়ান্ত নিয়োগ পেতে পার্লামেন্টের অনুমোদন লাগে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ
- অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ।
- এতে থাকেন ইসলাম বিশেষজ্ঞ এবং ধর্মীয় নেতা।
- শীর্ষ নেতার নিয়োগ এবং তার পারফরমেন্সের ওপর নজরদারির ক্ষমতা রয়েছে এই পরিষদের হাতে।
- এই পরিষদ যদি মনে করে শীর্ষ নেতা তার দায়িত্ব ঠিকমত পালন করতে পারছেন না, তাহলে তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন।
- অবশ্য শীর্ষ নেতার কোনো সিদ্ধান্তকে বিশেষজ্ঞ পরিষদ চ্যালেঞ্জ করেছে তার কোনো নজির এখন পর্যন্ত নেই।

এক্সপেডিয়েন্সি কাউন্সিল
- এই পরিষদের অন্যতম দায়িত্ব বিভিন্ন বিষয়ে শীর্ষ নেতাকে পরামর্শ দেওয়া।
- তাছাড়া, কোনো আইন নিয়ে পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধে মধ্যস্থতা করে এই পরিষদ।
- শীর্ষ নেতা ৪৫ সদস্যের পরিষদের সদস্যদের নিয়োগ দেন। সুপরিচিত ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাই এর সদস্য হন।

মজলিস
- ইরানের পার্লামেন্টের নাম মজলিস। এর আসন সংখ্যা ২৯০। প্রতি চার বছর অন্তর মজলিসের নির্বাচন হয়।
- আইন তৈরির এবং জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের।
- সেই সাথে পার্লামেন্ট সরকারের মন্ত্রী এবং প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারে অর্থাৎ তাদের ক্ষমতা থেকে সরাতে পার্লামেন্টে বিচারের মুখে দাঁড় করাতে পারে।
- প্রতি চার বছর অন্তর মজলিসের নির্বাচন হয়। আইন তৈরির এবং জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের
কিন্তু পার্লামেন্টে পাশ করা আইন আবার গার্ডিয়ান কাউন্সিলকে অনুমোদন করতে হয়।

সূত্র- বিবিসি রিপোর্ট।
৩,০৮০.
প্রথম ক্লোন শিশু 'ইভ'-এর জন্ম তারিখ কত?
  1. নভেম্বর ২০, ২০০২
  2. ডিসেম্বর ২৬, ২০০২
  3. জানুয়ারি ৭, ২০০৩
  4. মার্চ ২৩, ২০০৩
ব্যাখ্যা
প্রথম ক্লোন শিশু 'ইভ'-এর জন্ম তারিখ ডিসেম্বর ২৬, ২০০২ ।

প্রথম ক্লোন শিশু 'ইভ':
- কোন জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ার হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলে।
- পৃথিবীর প্রথম ক্লোন মানব শিশুর জন্ম হয় ২০০২ সালের ২৬ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে।
- প্রথম ক্লোন মানব শিশুটির নাম দেয়া হয় ইভ।
- এটি একটি কন্যা সন্তান।
- মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানব গবেষণা কেন্দ্র ক্লোনেইড এই ক্লোন শিশুটির জন্মদানে সক্ষম হয়।
- ক্লোন শিশু ‘ইভ’ এর জন্মদানে মুখ্য ভূমিকা পালন করেন ক্লোনেইডের প্রধান ব্রিজিট বোইসেলিয়া।

উৎস: ডিসেম্বর ২৭, ২০০২, The Guardian. 
৩,০৮১.
গ্রীকদের কৃষি বিষয়ক দেবীর নাম কি?
  1. এরিস
  2. ডিমিটার
  3. জিউস
  4. হারমেস
ব্যাখ্যা

• গ্রীকদের 'ভালোবাসা ও সৌন্দর্যের দেবতা' আফ্রোডাইট।
• গ্রীকদের কৃষি বিষয়ক দেবী ডিমিটার,
• ব্যবসা বিষয়ক দেবতা- হারমেস,
• দেবতাদের রাজা- জিউস,
• যুদ্ধ দেবতা- এরিস।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৩,০৮২.
নিচের কোন দেশে কোন নদী নেই?
  1. কুয়েত
  2. জর্ডান
  3. তুরস্ক
  4. সৌদি আরব
ব্যাখ্যা

নদী ছাড়া দেশ:
- পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর কোনো নদী নেই।
- এগুলি বেশিরভাগই মরুভূমির দেশ।
- ১৯টি বিভিন্ন দেশ যেখানে স্থায়ী প্রাকৃতিক নদী নেই।
- যেমন: কমোরোস, জিবুতি, লিবিয়া, বাহামাস, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মাল্টা, মোনাকো, ভ্যাটিকান সিটি, কিরিবাতি, নাউরু, টোঙ্গা, টুভালু।

 
উৎস: WorldAtlas.

৩,০৮৩.
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম ব্যবহারকারী দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ৮ ডিসেম্বর ২০২০ ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত BNT162b2 নামের করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু করে।
এর আগে ২ ডিসেম্বর ‍যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এই ভ্যাকসিনের অনুমোদন প্রদান করেছিলো।
(সূত্র: এনবিসি নিউজ রিপোর্ট)
৩,০৮৪.
মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ রাফাহ ক্রসিং সংলগ্ন মরুভূমি কোনটি?
  1. সাহারা মরুভূমি
  2. গিলফ কেবির মরুভূমি
  3. পশ্চিম মরুভূমি
  4. সিনাই মরুভূমি
ব্যাখ্যা
রাফা ও রাফা ক্রসিং
- রাফাহ ক্রসিং সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ।
- গাজার সর্ব দক্ষিণে অবস্থিত।
- মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ।
- শুধুমাত্র রাফা ক্রসিং দিয়েই ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা।

- রাফাহ ক্রসিং ছাড়াও স্থলপথে গাজার আরও দুটি ক্রসিং রয়েছে। একটি কেরেম শালম ক্রসিং আরেকটি বেইত হানুন বা ইরেজ ক্রসিং।
- এই দুটি ক্রসিং ব্যবহৃত হতো শুধু পণ্য পরিবহনে। যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই এখন বন্ধ।
- গত ৭ই অক্টোবর, ২০২৩ গাজার উত্তরাঞ্চলের ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে আক্রমণ করে হামাস।
- হামাস ইসরায়েলে হামলা চালানোর সময় থেকেই ইসরায়েলের সাথে গাজার দুটি ক্রসিং বন্ধ করে দেয়া হয়।
- খোলা থাকে শুধুমাত্র রাফাহ ক্রসিং।
- এমন অবস্থায় রাফাহ ক্রসিং হয়ে উঠেছিল যুদ্ধবিধ্বস্ত মানুষদের গাজা ছেড়ে যাওয়া এবং ভয়াবহ এই সংকটকালে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একমাত্র স্থলপথ, একে তখন গাজার লাইফলাইনও বলা হয়েছিল।

অন্যদিকে, 
- মিশরের পশ্চিম মরুভূমি হল সাহারার একটি এলাকা যা নীল নদের পশ্চিমে লিবিয়ার সীমান্ত পর্যন্ত এবং দক্ষিণে ভূমধ্যসাগর থেকে সুদানের সীমান্ত পর্যন্ত অবস্থিত।
- গিলফ কেবির হল মিশর এবং লিবিয়ার সীমান্তে একটি মালভূমি।
- সাহারা মরুভূমি হলো বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। আফ্রিকার ১১ টি দেশের সীমানাজুড়ে সাহারা মরুভূমি। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মৌরিতানিয়া, ইরিত্রিয়া, সুদানের অংশে রয়েছে এই মরুভূমি। 

তথ্যসূত্র - The Daily Star, Britannica.
৩,০৮৫.
Leonardo da Vinci, famous for his master pieces painting 'Mona Lisa' was a/an-
  1. French artist
  2. German painter
  3. Italian artist
  4. None
ব্যাখ্যা
Mona Lisa:
- বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি।

উল্লেখ্য, 
- ধারণা করা হয় ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
- ল্যুভর জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্র টি দেখার জন্য আসে।
- ছবিটি আঁকতে তার প্রায় চারবছর সময় লাগে।
- মোনালিসার এই ছবিটির মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৮৩০ মিলিয়ন ডলার।
- অনেক শিল্প গবেষক পোর্ট্রেটের এই বিখ্যাত নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর (Gioconda) স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন।
- আবার অনেকে প্রায় লোমহীন মুখটায় অনেকে দাড়ি লাগিয়ে স্বয়ং লিওনার্দোকেই আবিষ্কার করে ফেলেন, অর্থাৎ তারা দাবি করেন, মোনা লিসা চরিত্রটি লিওনার্দো দ্য ভিঞ্চির নারীসত্ত্বা (এক্ষেত্রে ড্যান ব্রাউন এর দ্য ভিঞ্চি কোড বইটিতেও কিছুটা বলা হয়েছে)।

অন্যদিকে -
- লিওনার্দো দ্য ভিঞ্চি কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়।
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।
- তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার একজন। লিওনার্দো ফ্লোরেন্স কাছাকাছি Tuscany, ছোট শহরে ভ্যানি মধ্যে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত চিত্রকলার মধ্যে রয়েছে দ্য লাস্ট সাপার, ভিট্রুভিয়ান ম্যান, লেডি উইথ অ্যান আরমিন, ভার্জিন অফ দ্যা রক্স, সেন্ট জন ব্যাপটিস্ট, The Adoration of the Magi (1481), The Virgin and Child with St Anne (1510), Portrait of Ginevra de' Benci (1474-1476)।

উৎস: Brittanica.
৩,০৮৬.
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? [মে, ২০২৫]
  1. জাস্টিন ট্রুডো
  2. পিয়েরে ট্রুডো
  3. মার্ক কার্নি
  4. পিয়েরে পলিয়েভর
ব্যাখ্যা
- মার্ক কার্নি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী।
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি।
- লিবারেল পার্টি টানা চতুর্থবার কানাডার ক্ষমতায়।
- কানাডার ৩৪৩ আসনের হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭২ আসনে জিততে হয়।
- পিয়েরে পলিয়েভর হলেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা।
- মার্ক কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী।
- তিনি কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন এবং ২০২৫ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
- তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দেন যা কানাডিয়ানদের ঐক্যবদ্ধ করার, কানাডার সার্বভৌমত্ব রক্ষা করার এবং G7-এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য পদক্ষেপ নেবে।

উৎস: প্রথম আলো (২৯ এপ্রিল ২০২৫)
Prime Minister of Canada ওয়েবসাইট। 
৩,০৮৭.
নিচের কোন জোড়াটি ভুল?
  1. ক) কলোসিয়াম - ইতালি
  2. খ) মাচু পিচু - পেরু
  3. গ) চিচেন ইৎজা - ব্রাজিল
  4. ঘ) পেট্রা - জর্ডান
ব্যাখ্যা
- কলোসিয়াম ইতালিতে অবস্থিত। 
- মাচু পিচু পেরুতে অবস্থিত। 
- চিচেন ইৎজা মেক্সিকোতে অবস্থিত। 
- পেট্রা জর্দানে অবস্থিত। 
৩,০৮৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. ক) মিখাইল গর্বাচভ
  2. খ) ভ্লাদিমির ইলিচ লেলিন
  3. গ) জোসেফ স্ট্যালিন
  4. ঘ) উইন্সটন চার্চিল
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন। তিনি ১৯২৯ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তার সময়ে সোভিয়েত ইউনিয়ন কৃষিভিত্তিক সমাজ থেকে শিল্পোন্নত ও সামরিক সুপার পাওয়ারে পরিণত হয়। তাকে স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয়। (সূত্রঃ হিস্টোরি ডটকম)
৩,০৮৯.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন?
  1. থমাস জেফারসন
  2. আব্রাহাম লিঙ্কন
  3. জর্জ ওয়াশিংটন
  4. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা
 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন।
- মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন।
- ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়।
- যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।

সূত্র: হিস্টোরি ডট কম এবং নিউইয়র্ক টাইমস।
৩,০৯০.
নাবিক হিসেবে কাদের খ্যাতি ছিল?
  1. সুমেরীয়দের
  2. ক্যালডীয়দের
  3. মিশরীয়দের
  4. ফিনিশীয়দের
ব্যাখ্যা
ফিনিশীয় সভ্যতা:
- খ্রিস্টপূর্ব 3000 অব্দে উত্থান । 
- ভূমধ্যসাগর ও লেবানন পর্বতের মাঝে অবস্থিত । 
- আয়ের একমাত্র উপায় ছিল বাণিজ্য।
- নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে খ্যাতি ছিল। 

অবদান: 
নৌ-বাণিজ্য।
ধ্রুবতারা দেখে দিক নির্ণয়।
বর্ণমালা উদ্ভাবন (২২ টি বর্ণ)।

পতন: 
খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে গ্রিক বীর আলেকজান্ডার টায়ার নগরী দখল করলে এ সভ্যতার পতন হয়।

উৎস: ইতিহাস, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩,০৯১.
'সিটি অব লাভ এন্ড লাইটস' কোথায়?
  1. ক) বার্লিন
  2. খ) প্যারিস
  3. গ) হেগ
  4. ঘ) লাস ভেগাস
ব্যাখ্যা
- প্যারিস হলো ফ্রান্সের রাজধানীর।
- প্যারিস শহরটি City of Love এবং City of Light নামে পরিচিত।

উৎসঃ ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট।
৩,০৯২.
বেনিতো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
• মুসোলিনি
- ইতালীয় ফ্যাসিবাদের প্রবক্তা ছিলেন বেনিতো মুসোলিনি।
- ১৮৮৩ সালে উত্তর ইতালিতে তিনি জন্মগ্রহণ করেন। 
- প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালের মার্চ মাসে তিনি সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যদের নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য একটি সভা করেন।
- তাদের সাথে নিয়ে তিনি গঠন করেন Fascio di Combattamento, যার বাংলা অর্থ হচ্ছে সংগ্রামী ঐক্য।
- তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন আনা।
- তিনি ছিলেন উগ্র জাতীয়তাবাদের সমর্থক।
- ১৯২১ সালের নভেম্বর মাসে তিনি তার আন্দোলনকে Fascist Party তে রূপান্তরিত করেন।
- তার দলের মতাদর্শ ছিল কমিউনিস্ট বিরোধী।
- এই দলটি ইতালি শাসন করেছে ১৯২২ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত।
- ১৯৪৩ সালে Grand Council of Fascism কর্তৃক মুসোলিনি অপসারিত হয়েছিলেন।
- ইতিহাস থেকে জানা যায় মুসোলিনি প্রথমে ১৯১৫ সালে রাজনৈতিক দল হিসেবে Revolutionary Fascist Party গঠন করেন (Partito Fascista Rivoluzionario-RER)।
- ১৯১৯ সালের নির্বাচনে RER খারাপ ফলাফল করলে ১৯২১ সালের নভেম্বর মাসে দলটি National Fascist Party নামে আত্মপ্রকাশ করে। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর - তারেক শামসুর রেহমান।
৩,০৯৩.
‘মাওরি‘ উপজাতি কোথায় বসবাস করে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. আমেরিকা
  3. নিউজিল্যান্ড
  4. সাইবেরিয়া
ব্যাখ্যা
উপজাতি:
→ উইঘুর—চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
→ কারেন – স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
→ গুর্খা – নেপালের যোদ্ধা জাতি।

→ টোডা - বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
→ পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
→ এক্সিমো – সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি - ব্যবহার করে।
→ পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
→ জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
→ রেড ইন্ডিয়ান - আমেরিকার আদিবাসী।
→ মাওরি– নিউজিল্যান্ডের আদিবাসী।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি.কম। [Link]
৩,০৯৪.
হর্ন অব আফ্রিকার অন্তর্ভুক্ত নয় কোন দেশ?
  1. ইথিওপিয়া
  2. ইরিত্রিয়া
  3. জিবুতি
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা

Horns of Africa:
- 'Horns of Africa' আফ্রিকার শিং হলো আফ্রিকার পূর্বতম অঞ্চল।
- আরব সাগরের দিকে প্রসারিত শিং-এর মতো আকৃতির কারণে এই অঞ্চলকে "আফ্রিকার শিং" বলা হয়। 
- হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশগুলো হলো: ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া।

উল্লেখ্য,
- নাইজেরিয়া হর্ন অব আফ্রিকার অন্তর্ভুক্ত নয়।

উৎস: i) World Atlas.
ii) Britannica.

৩,০৯৫.
বাবর ও ইব্রাহিম লোদীর মাঝে কোন যুদ্ধ সংঘটিত হয়?
  1. পানিপথের প্রথম যুদ্ধ
  2. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
  3. পানিপথের তৃতীয় যুদ্ধ
  4. ওয়ারটারলু যুদ্ধ
ব্যাখ্যা
পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬)
- পানিপথের প্রথম যুদ্ধ (এপ্রিল ১৫২৬) পানিপথের কাছে সংঘটিত হয়েছিল।
- পানিপথ এমন একটি জায়গা যেখানে দ্বাদশ শতাব্দী থেকে উত্তর ভারতের নিয়ন্ত্রণের জন্য অনেক গুলি নির্ণায়ক যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- পানিপথের প্রথম যুদ্ধ ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর স্থাপন করে। 
- এই যুদ্ধে মুঘলরা গানপাউডার, আগ্নেয়াস্ত্র এবং কামান ব্যবহার করেছিল।
- পানিপথের প্রথম লড়াইটি দিল্লির লোদি রাজবংশের জাহির উদ্দিন বাবর এবং সুলতান ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়েছিল। 
- এ যুদ্ধে জাহির উদ্দিন বাবর লোদীকে পরাজিত করেন।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ (১৫৫৬)
- ১৫৫৬ সালের ৫ নভেম্বর উত্তর ভারতের হিন্দু শাসক সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য (হেমু নামে পরিচিত) এবং আকবরের সেনাবাহিনীর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।
- এটি আকবরের সেনাপতি খান জামান এবং বৈরাম খানের জন্য একটি নির্ণায়ক বিজয় ছিল।
- এই যুদ্ধের ফলে দিল্লির উপর আধিপত্য বিস্তারের জন্য মুঘল ও আফগানদের মধ্যে যে লড়াই হয়, তাতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, যার ফলে পরবর্তী তিনশো বছর ক্ষমতা মুঘলদের কাছেই থেকে যায়।

পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১)
- পানিপথের তৃতীয় যুদ্ধটি ১৭৬১ সালের ১৪ ই জানুয়ারী, দিল্লি থেকে প্রায় ৬০ মাইল (৯৫.৫ কিলোমিটার) উত্তরে পানিপথে মারাঠা সাম্রাজ্য এবং আফগানিস্তানের আহমদ শাহ আব্দালির মধ্যে সংঘটিত হয়, যে আহমদ শাহ দুরানি নামেও পরিচিত।
- এই যুদ্ধে, দোয়াবের রোহিলা, আফগান এবং আওয়াধের নবাব সুজাউদ্দৌলা আহমদ শাহ আবদালিকে সমর্থন করেছিলেন।

উৎস: ব্রিটানিকা।  
৩,০৯৬.
নিচের কোন দেশে সামরিক বাহিনী নেই?
  1. ফিনল্যান্ড
  2. মোনাকো
  3. ডেনমার্ক
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
→ সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক অনুসারে, বিশ্বের ৩৯টি দেশ এবং অঞ্চলে সামরিক বাহিনী নেই।
সিআইএ-এর সংজ্ঞা অনুসারে, এই রাজ্যগুলির মধ্যে বেশ কয়েকটির "নিয়মিত সামরিক বাহিনী" নেই, তবে তাদের জাতীয় পুলিশ বাহিনী প্রকৃত সামরিক বাহিনী হিসাবে কাজ করে।

→ উদাহরণস্বরূপ, কোস্টারিকার সামরিক বাহিনী ১৯৪৮ সালে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু এর "পাবলিক ফোর্স" (পুলিশ) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া দ্বারা প্রশিক্ষিত আধাসামরিক বাহিনীকে অন্তর্ভুক্ত করে এবং দেশের সীমানা রক্ষার দায়িত্ব নেয়।


• যেসব দেশে সামরিক বাহিনী নেই:
এন্ডোরা, কোস্টারিকা, ডমিনিকা, গ্রেনাডা, আইসল্যান্ড, কিরিবাতি, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মোনাকো, নাউরু, পালাউ, 
পানামা, সেন্ট লুসিয়া, সামোয়া, সান মারিনো, টুভালু, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।
৩,০৯৭.
তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?
  1. সৌদি আরব
  2. তুরস্ক
  3. আফগানিস্তান
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

এছাড়াও,
- তোরাবোরা পাহাড় আফগানিস্তানে অবস্থিত।
- এটি স্থানীয়ভাবে স্পিয়ন ঘর নামে পরিচিত।

উৎস: Encyclopaedia Britannica & National Geographic Kids ওয়েবসাইট। [লিঙ্ক]
৩,০৯৮.
সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় কোথায়?
  1. ক) বার্মা
  2. খ) ইরান
  3. গ) ভারত
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা

প্রশ্নের অপশন অনুযায়ী সঠিক উত্তর মালেশিয়া হবে।
বৈশ্বিক পাম ওয়েল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। দ্বিতীয় মালেশিয়া।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩,০৯৯.
সর্বপ্রথম কোন দেশের মহিলারা ভোটাধিকার লাভ করে?
  1. ব্রিটেন
  2. অস্ট্রেলিয়া
  3. নিউজিল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

নারীদের ভোটাধিকার: 
- প্রাচীন গ্রিস ও রোমে, এবং এমনকি ১৮শ শতকের শেষ দিকে ইউরোপের উদীয়মান গণতান্ত্রিক দেশগুলোতেও নারীরা ভোট দিতে পারতেন না।
- ১৮৩২ সালে যুক্তরাজ্যে যখন সাধারণ জনগণের ভোটাধিকার কিছুটা সম্প্রসারিত হয়, তখনও নারীদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়।
- ১৯শ শতকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার নিয়ে বড় আন্দোলন শুরু হয়। 
- তবে এই দুটি দেশ সবার আগে নারী ভোটাধিকার দেয়নি। 
- ১৮৯৩ সালে সর্বপ্রথম নিউজিল্যান্ডের নারীদের ভোটাধিকার প্রদান করা হয়। 
- অস্ট্রেলিয়া ১৯০২ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- ফিনল্যান্ড ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- নরওয়ে ১৯১৩ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু স্থানীয় নির্বাচনে তাদের ভোটদানের অধিকার ছিল।
- নারীদের ভোটাধিকার ছিল দীর্ঘ ও কঠিন আন্দোলনের ফল।
- আজকে যেটা নারীদের মৌলিক অধিকার, এক সময় সেটা অর্জন করতে বহু নারী আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগ করেছেন।

উৎস: ব্রিটানিকা।

৩,১০০.
স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে গড়ে ওঠে -
  1. ক) NATO
  2. খ) Warsaw Pact
  3. গ) মিউনিখ নিরাপত্তা সম্মেলন
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
স্নায়ুযুদ্ধ

- পঞ্চাশের দশকে ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল।
- তখন পৃথিবী ছিল দুই ভাগে বিভক্ত। একদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবিরের দেশগুলো।
- এই দুই শিবিরেই গঠিত হয়েছিল দুটি সামরিক জোট।
- একটি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো), অন্যটি ওয়ারশ জোট
- পুরো স্নায়ুযুদ্ধের কালজুড়ে মধ্য ইউরোপের উভয় পক্ষের দেশগুলো পরস্পরের দিকে তাক করে রেখেছিল পারমাণবিক শক্তিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- তখন তীব্র স্নায়ুযুদ্ধের কালেও ১৯৬৩ সালে রাজনীতিক, গবেষক ও নাগরিক সমাজকে নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্যোগ শুরু হয়। 
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন। 


তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও প্রথম আলো।