বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ২৬ / ৯৩ · ২,৫০১২,৬০০ / ৯,৩৩৪

২,৫০১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমণ:

- উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে।
- এরপর ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।
- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ। চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধজয়ের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধজয়ে জাপান আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে।
- এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করায় জাপান আরও সাম্রাজ্যবাদী হয়ে ওঠে।
- ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৭ ডিসেম্বর ২০২২।
২,৫০২.
সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক কারা ছিলেন?
  1. অ্যাডাম স্মিথ ও কার্ল মার্কস
  2. টমাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাক রুশো 
  3. প্লেটো ও অ্যারিস্টটল
  4. নিকোলো মাকিয়াভেলি ও অ্যারিস্টটল  
ব্যাখ্যা

• সামাজিক চুক্তি মতবাদ:
- এ মতবাদের মূলকথা হলো- সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্য হয়েছে।
- ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস্ ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন।
- এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত।
- কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না।
- ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
- এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে।

উল্লেখ্য,
রাষ্ট্রের উৎপত্তি:
- রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
-  রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদ প্রদান করেছেন।
- তন্মধ্যে উল্লেখযোগ্য হলো-
১। ঐশী মতবাদ,
২। বল বা শক্তি প্রয়োগ মতবাদ,
৩। সামাজিক চুক্তি মতবাদ ও
৪। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি এবং ব্রিটানিকা।

২,৫০৩.
লৌহ উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. যুক্তরাজ্য
  4. চীন
ব্যাখ্যা
লৌহ উৎপাদন:
- লৌহ উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারী দেশ চীন।
- ২০১৫ সালে চীন ১.৩ বিলিয়ন টন লোহা উৎপাদন করে যা বিশ্বের মোট লোহার ৪৪%।

অন্যদিকে,
- লৌহ উৎপাদনে পৃথিবীর ২য় স্থানে আছে অস্ট্রেলিয়া।
- লৌহ উৎপাদনে পৃথিবীর ৩য় স্থানে আছে ব্রাজিল।
- লৌহ উৎপাদনে পৃথিবীর ৪র্থ স্থানে আছে ভারত।
- লৌহ উৎপাদনে পৃথিবীর পঞ্চম স্থানে আছে রাশিয়া।

তথ্যসূত্র - Worldatlas.com
২,৫০৪.
শেনজেন (Schengen) গ্রাম কোন দেশে অবস্থিত?
  1. বেলজিয়াম
  2. ফ্রান্স
  3. লুক্সেমবার্গ
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

শেনজেন:
- শেনজেন (Schengen) গ্রাম লুক্সেমবার্গে অবস্থিত।
- এটি মূলত ফ্রান্স, জার্মানি ও লুক্সেমবার্গের সীমান্তে অবস্থিত।
- এই গ্রামে ১৯৮৫ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশ একত্রে বসে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত তুলে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

⇒ শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: European Union ওয়েবসাইট। 

২,৫০৫.
গার্ডিয়া সিভিল কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
  1. ফিনল্যান্ড
  2.  স্পেন
  3. রাশিয়া
  4. নেপাল
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী:
- স্পেন: গার্ডিয়া সিভিল
- এটি গঠিত হয়  ১৮৪৪ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।

অন্যদিকে,
- ভারত: BSF
- রাশিয়া: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া
- ইতালি: গার্ডিয়া ডি ফিনাজা
- ফিনল্যান্ড: ফিনিস বর্ডার গার্ড
- জার্মানি: জার্মান ফেডারেল পুলশ
- যুক্তরাষ্ট্র: ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল
- পাকিস্তান: রেঞ্জার্স
- মিয়ানমার: বর্ডার গার্ড পুলিশ
- বাংলাদেশ: বর্ডার গার্ড বাংলাদেশ

উৎস: ব্রিটানিকা ও বাংলাপিডিয়া।
২,৫০৬.
পাতাগোনিয়ান মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
  1. আফ্রিকা
  2. ইউরোপ
  3. দক্ষিণ আমেরিকা
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

পাতাগোনিয়ান মরুভূমি:
-  এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি।
- পাতাগোনিয়ান মরুভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। 
- এ মরুভূমি বিস্তৃত আর্জেন্টিনা ও চিলি উভয় দেশে।
- এটি দেখতে বেশ সুন্দর হওয়ায় বিশ্বব্যাপী মানুষের কাছে বেশি পরিচিত।
- এ মরুভূমির দক্ষিণ-পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বতমালা।
- আর পূর্বে আটলান্টিক মহাসাগর।
- প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে আসেন।
- প্রায় ৬ লাখ ৭৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে মরুভূমিটি বিস্তৃত। 
- অনেক উদ্ভিদ ও প্রাণী এ মরুভূমিতে দেখা যায়।

উৎস: Worldatlas.

২,৫০৭.
প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) লিবিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) বেলারুশ
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ - রাশিয়া।
- বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ - চীন।

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২,৫০৮.
নিচের কোন দেশটিতে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায়?
  1. ব্রাজিল
  2. ইথিওপিয়া
  3. কেনিয়া
  4. পেরু
ব্যাখ্যা
ইনকা সভ্যতা:
- এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- ইনকা সভ্যতা পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
- প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আন্দিজ পর্বতমালা বরাবর উত্তর ইকুয়েডর থেকে মধ্য চিলি পর্যন্ত বিস্তৃত ছিল।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় পেরুর মাচু পিচুতে।
- স্থপতি: মানকো কাপেন।
- ভাষা: কেচুয়া

তথ্যসূত্র - ব্রিটানিকা।
২,৫০৯.
সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় কত সালে?
  1. ক) ১৯১৭ সালে
  2. খ) ১৯১৮ সালে
  3. গ) ১৯২২ সালে
  4. ঘ) ১৯২৪ সালে
ব্যাখ্যা
- ১৯১৭ সালে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে রাশিয়ায় ‘বলশেভিক/অক্টোবর বিপ্লব’ সংঘটিত হয়। এর ফলে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ সালের ৩০ ডিসেম্বর চারটি সমাজতান্ত্রিক সোভিয়েত রিপাবলিক (রাশিয়া, ট্রান্স ককেশাসিয়ান ফেডারেশন, ইউক্রেন ও বেলারুশ) একত্রিত হয়ে ইউনিয়ন অব সোভিয়েত স্যোশালিস্ট রিপাবলিক (ইউএসএসআর) বা সোভিয়েত ইউনিয়ন গঠন করে।
- পরবর্তীতে আরো বেশ কিছু দেশ ও অঞ্চল সোভিয়েত ইউনিয়নে যোগ দেয়।
- ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট)
২,৫১০.
উত্তর কোরিয়ার মুদ্রার নাম কী?
  1. ইয়েন
  2. ডং
  3. উন
  4. কিয়াট
ব্যাখ্যা

বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com

২,৫১১.
আয়ারল্যান্ডের মুদ্রা -
  1. ক) ডলার
  2. খ) পাউন্ড
  3. গ) ইউরো
  4. ঘ) স্টারলিং
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
দেশগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।
এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৭টি ইইউ সদস্য দেশ যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।
১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।
Source: EU

২,৫১২.
গুপ্ত বংশের আদি পুরুষ কে?
  1. প্রথম চন্দ্রগুপ্ত
  2. সমুদ্রগুপ্ত
  3. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  4. শ্রীগুপ্ত
ব্যাখ্যা

গুপ্ত সাম্রাজ্য:
- খ্রিস্টীয় তিন শতকের শেষ এবং চার শতকের প্রথমদিকে সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্তের মাধ্যমে বাংলায় গুপ্ত শাসন সম্প্রসারিত হয়।
- শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের আদি পুরুষ।
- এল্যানের মতে, পাটলীপুত্র (মগধের অভ্যন্তরে) নগরের অদূরে শ্রীগুপ্তের রাজত্ব ছিল।
- প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে গুপ্ত শাসন প্রতিষ্ঠিত হয়।
- প্রথম কুমারগুপ্তের সময় (৪৩২-৪৪৮ খ্রি.) থেকে উত্তর বাংলা গুপ্ত সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ হিসেবে গড়ে ওঠে।
- এটির নাম ছিল তখন ‘পুন্ড্রবর্ধন ভুক্তি’।
- হুনদের আক্রমণের মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৫১৩.
নিচের কোনটি আফ্রিকা মহাদেশের মরুভূমি নয়?
  1. সাহারা
  2. কালাহারি
  3. থর
  4. নামিব
ব্যাখ্যা

আফ্রিকা মহাদেশের মরুভূমি নয়- থর।
------------------------------------
• থর মরুভূমি: 
- থর মরুভূমি এশিয়ার ভারত ও পাকিস্তান অঞ্চলে অবস্থিত।
- এটি প্রধানত ভারতের রাজস্থান রাজ্যের উত্তর-পশ্চিম অংশ এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিস্তৃত।

- থর মরুভূমি এশিয়ার একমাত্র উপক্রান্তীয় মরুভূমি।
- এটি পৃথিবীর ষোড়শ বৃহত্তম মরুভূমি। 
- এর মোট এলাকা প্রায় ৭৭,০০০ বর্গমাইল (২০০,০০০ বর্গকিমি)। 
- মরুভূমিতে ঝোপঝাড় এবং উপযুক্ত পরিবেশে কিছু গাছপালা জন্মে। 
- জলবায়ু শুষ্ক, কারণ উচ্চচাপ ও অবনমন প্রক্রিয়া প্রভাবিত করে।
- আর গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থেকে সামান্য বৃষ্টি হয়। 
- “থর” নামটি স্থানীয় ভাষার “থুল” শব্দ থেকে এসেছে, যার অর্থ বালির ঢাল।

- ভারতের বৃহত্তম মরুভূমি হিসেবে এটি একটি প্রাকৃতিক সীমান্তও গঠন করে। 
- ভারতের অংশ প্রায় ৮৫% রাজস্থান, পাঞ্জাব ও গুজরাটের কিছু এলাকায় বিস্তৃত। 
- ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে- যোধপুর, জয়সালমীর ও বিকানেরের জুড়ে এই মরুভূমি বিস্তৃত। 
- পাকিস্তানের অংশ সিন্ধু প্রদেশে অবস্থিত। 

- মরুভূমিটির সীমান্ত নির্ধারিত হয়েছে-
- উত্তরে শতদ্রু নদী,
- পূর্বে আরাবল্লি পর্বতমালা,
- দক্ষিণে কচ্ছের জলাভূমি এবং
- পশ্চিমে সিন্ধু নদী দ্বারা।
--------------------------
অন্যদিকে, 
- আফ্রিকা মহাদেশের উল্লেখযোগ্য মরুভূমি হচ্ছে- 

• সাহারা মরুভূমি:
- সাহারা শব্দটি আরবি থেকে এসেছে।
- এর অর্থ “মরুভূমি।”
- এটি বিশ্বের বৃহত্তম মরুভূমি।
- এটি প্রায় পুরো উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত।
- এর মোট এলাকা প্রায় ৩,৩২০,০০০ বর্গমাইল (৮,৬০০,০০০ বর্গকিমি)।
- দক্ষিণে সাহেল অঞ্চল রয়েছে, যা সাহারা এবং আর্দ্র সাভানা অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে।

• নামিব মরুভূমি:
- আফ্রিকার আটলান্টিক উপকূলে ১,২০০ মাইল (১,৯০০ কিমি) বিস্তৃত এই মরুভূমি।
- এর দক্ষিণাংশ কালাহারি মরুভূমির সঙ্গে সংযুক্ত। 
- “নামিব” শব্দটি নামা ভাষা থেকে এসেছে, যার অর্থ “যেখানে কিছুই নেই।”

• কালাহারি মরুভূমি:
- এটি দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ মালভূমিতে বিস্তৃত একটি বড় সমভূমি।
- এটি প্রায় পুরো বতসোয়ানা, নামিবিয়ার পূর্বাংশ এবং দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ প্রদেশের উত্তরাঞ্চল জুড়ে।
- দক্ষিণ-পশ্চিমে এটি নামিব মরুভূমির সঙ্গে মিলিত।
- এর মোট এলাকা প্রায় ৩৬০,০০০ বর্গমাইল (৯৩০,০০০ বর্গকিমি)।

উৎস: Britannica. 

২,৫১৪.
'ম্যাকাও' বর্তমানে কোন দেশের বিশেষ প্রশাসনিক অঞ্চল?
  1. পর্তুগাল
  2. ভারত
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা
'ম্যাকাও': 

• 'ম্যাকাও' হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
• 'ম্যাকাও' দ্বীপটি পর্তুগালের কলোনি ছিল।
• দ্বীপটি চীন সাগরে অবস্থিত।
• ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল গণচীনের নিকট ম্যাকাও ফেরত দেয়।
• ম্যাকাও ছিলো এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ।
• ম্যাকাওর বেশিরভাগ জনগণ বৌদ্ধ ধর্মের অনুসারী।

 তথ্যসূত্র: ব্রিটানিকা এবং বিবিসি নিউজ। 
২,৫১৫.
'ওয়েস্টফেলিয়া চুক্তি'র সাথে কোন যুদ্ধটি সংশ্লিষ্ট?
  1. বসনিয়া যুদ্ধ
  2. আফিম যুদ্ধ
  3. ত্রিশবছরব্যাপী যুদ্ধ
  4. কোরিয় যুদ্ধ
ব্যাখ্যা
Thirty years war:
- ইউরোপে ধর্মকেন্দ্রিক যুদ্ধের সর্বশেষ উদাহরণ ছিলো ত্রিশবছরব্যাপী যুদ্ধ।
- প্রোটেস্টান্ট জার্মানির উপর অস্ট্রিয়ান হ্যাপসবার্গের-এর প্রভাব অক্ষুন্ন রাখা, ডেনমার্কের রাজার উচ্চভিলাষ, বাল্টিক অঞ্চলে সুইডেনের একচ্ছত্র প্রভাব বিস্তার এবং হ্যাপসবার্গকে পরাজিত করে ফ্রান্সকে ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা এসব নিয়েই যুদ্ধ প্রলম্বিত হতে থাকে।
- ধর্মান্ধতা, স্বার্থপরতা, নিজেদের উচ্চাকাংক্ষা এবং প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতায় ইউরোপের সকল দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে।
- দীর্ঘ ত্রিশবছর ধরে যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

⇒ ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: i) Britannica.
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৫১৬.
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়-
  1. ক) ১৯১৮ সালে
  2. খ) ১৯৪১ সালে
  3. গ) ১৯৩০ সালে
  4. ঘ) ১৯২২ সালে
ব্যাখ্যা
- হরপ্পা ও মহেঞ্জোদারো ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার নিদর্শন।
- আনুমানিক ৩৫০০ খ্রিস্টপূর্ব থেকে ২৫০০ খ্রিস্টপূর্বে সিন্ধু নদীর তীরে এই সভ্যতার সূচনা হয়।
- ১৯২১ সালে পাঞ্জাবের হরপ্পা ও ১৯২২ সালে সিন্ধুর মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়।
- সিন্ধু সভ্যতা ছিলো একটি উন্নত নগর সভ্যতা।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২,৫১৭.
When was the second world war started?
  1. 3 Sep, 1939
  2. 1 Sep, 1940
  3. 1 Sep, 1938
  4. 14 Sep, 1939
  5. 1 Sep, 1939
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

উৎস: Britannica & History.com
২,৫১৮.
মার্টিন লুথার কিং জুনিয়র তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কবে?
  1. ক) ১৯৬১ সালে
  2. খ) ১৯৬২ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৬৩ সালে
ব্যাখ্যা
• মার্টিন লুথার কিং জুনিয়র (১৫ জানুয়ারি, ১৯২৯ - ৪ এপ্রিল, ১৯৬৮)
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
- মার্টিন লুথার হলেন খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।

তথ্যসূত্র: Britannica & History.com
২,৫১৯.
ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন?
  1. ইতালি
  2. তুরস্ক
  3. গ্রিস
  4. মিশর
ব্যাখ্যা
• ক্লিওপেট্রা:
- ক্লিওপেট্রা ছিলেন ইতিহাসের বিখ্যাত মিশরীয় রানী।
- খ্রিস্টপূর্ব ৬৯ সালে আলেকজান্দ্রিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন জুলিয়াস সিজারের প্রেমিকা এবং পরে মার্ক অ্যান্টনির স্ত্রী।
- ৫১ খ্রিস্টপূর্বাব্দে তার পিতা টলেমি XII এর মৃত্যুতে রানী হয়েছিলেন।
- ক্লিওপেট্রা সক্রিয়ভাবে রোমান রাজনীতিকে প্রভাবিত - করেছিলেন।
- অক্টাভিয়ানের রোমান বাহিনী তাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, অ্যান্টনি এবং ক্লিওপেট্রা আত্মহত্যা করেন।
- মিশর তখন রোমান আধিপত্যের অন্তর্ভুক্ত হয়।

উৎস: Britannica.
২,৫২০.
হালং বে কোন দেশে অবস্থিত?
  1. দ. কোরিয়া
  2. ফিলিপাইন
  3. ভিয়েতনাম
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
হালং বে:

- হালং বে হলো ভিয়েতনামে অবস্থিত পৃথিবীর অন্যতম একটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য।
- এটি একটি উপসাগর যার আয়তন প্রায় ৪৩৪ বর্গকি.মি।
- এতে প্রায় ১৬০০ চুনাপাথরের পিলার ও ছোট ছোট দ্বীপ রয়েছে।
- ইউনেস্কো হালং বে কে ১৯৯৪ সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে।

তথ্যসূত্র - ইউনেস্কো ওয়েবসাইট।
২,৫২১.
শতবর্ষব্যাপী যুদ্ধে কে জয় লাভ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
শতবর্ষব্যাপী যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।

⇒ ১৩৩৭ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন।
- এতে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে যায়, যা ১৪৫৩ সাল পর্যন্ত চলে।
- ইতিহাসে এটি শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত।
- 'জোয়ান অব আর্ক' ছিলেন ফ্রান্সের সেনাপতি।
- ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই বীর কন্যা।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।

উৎস: Britannica.
২,৫২২.
রুয়ান্ডায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুটি প্রধান উপজাতির একটি হলো টুটসি, প্রতিপক্ষের নাম কী?
  1. ক) জুলু
  2. খ) জিটু
  3. গ) হুটু
  4. ঘ) জিও
ব্যাখ্যা

- রুয়ান্ডায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুটি প্রধান উপজাতির একটি হলো টুটসি, প্রতিপক্ষের নাম হুটু।

• জনগোষ্ঠী:

 - হুটু ও টুটসি জনগোষ্ঠী ১৯৯৪ সালের ভয়াবহ  দাঙ্গা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বে বেশি পরিচিত লাভ করে।
- হুটু বা আবাহুটু  জাতিগোষ্ঠী  আফ্রিকার গ্রেট লেক এলাকায় বসবাস করে এবং টুট্‌সি মধ্য আফ্রিকার রুয়ান্ডা ও বুরুন্ডি তে বাস করে।
- রুয়ান্ডা গণহত্যা সংঘটিত হয় ১৯৯৪ সালের ৭ এপ্রিল থেকে ১৫ জুলাইয়ের মধ্যে।
- ১০০ দিনের মধ্যে দেশটির হুটু সম্প্রদায়ের মানুষ আট লাখ মানুষকে হত্যা করে।
- তাদের বড় অংশই ছিল সংখ্যালঘু টুটসি সম্প্রদায়।
- হিউমান রাইট্‌স ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যায় টুট্‌সিদের ৭৭% মানুষকে মেরে ফেলা হয়েছিল।

উৎস: রুয়ান্ডা হিস্টোরি এবং বিবিসি নিউজ [লিঙ্ক.লিঙ্ক.link]

২,৫২৩.
'ফকল্যান্ড দ্বীপ' কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) দক্ষিণ আমেরিকা
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) আফ্রিকা
  4. ঘ) এশিয়া
ব্যাখ্যা
• দক্ষিণ আমেরিকা: 
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির । 
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান সেরো আকাঙ্কাগুয়া। 
- ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আটলান্টিক সাগরে অবস্থিত বিরোধপূর্ণ ফকল্যান্ড দ্বীপকে আর্জেন্টিনার সমুদ্রসীমার অংশ বলে রায় দিয়েছে জাতিসংঘের মহিসোপানের সীমা নির্ধারণবিষয়ক কমিশন।
- জাতিসংঘের ঘোষণার মধ্য দিয়ে আর্জেন্টিনার সমুদ্র এলাকা ১৭ লাখ বর্গ কিলোমিটার বেড়েছে। 

অন্যদিকে,
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১২টি দেশ নিয়ে গঠিত। 
- এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল। যার আয়তন ৮৫,১৫,৭৯৯ বর্গ কিলোমিটার।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ সুরিনাম। 
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী 'আমাজন'।
- আমাজন নদীর উৎস স্থল আন্দিজ নেভাদা মিসমি পর্বতের চূড়া থেকে।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ' বলা হয়।

উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও World Atlas এবং প্রথম আলো পত্রিকা নিউজ।
২,৫২৪.
'My Life' is the autobiography of -
  1. Mahatma Gandhi
  2. Bill Clinton
  3. George Washington
  4. Donald Trump
ব্যাখ্যা
বিল ক্লিনটন:

- বিল ক্লিনটনের আত্মজীবনীর নাম 'My Life'.
- আত্মজীবনীটি ২০০৪ সালে প্রকাশিত হয়।
- তিনি ১৯ আগস্ট, ১৯৪৬ সালে, যুক্তরাষ্ট্রের, আরকানসাসে জন্ম গ্রহন করেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২ তম রাষ্ট্রপতি।
- তার লিখা কিছু বই সমূহ,
• My Life (2004).
• Giving: How Each of Us Can Change the World (2007).
• The thrillers The President Is Missing (2018).
• The President's Daughter (2021).

তথ্যসূত্র- Britannica.com
২,৫২৫.
নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র?
  1. ইতালি 
  2. স্পেন 
  3. বুলগেরিয়া
  4. জার্মানি 
  5. ফ্রান্স
ব্যাখ্যা

ছিদ্রায়িত রাষ্ট্র:
- একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোন স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে।
- পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি।
- এগুলো হলো ইতালি ও দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, 
- স্যানমেরিনো এবং ভ্যাটিকান সিটি নামক দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত।

উৎস: Britannica.

২,৫২৬.
বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা কোন দেশের?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. তুরস্ক
  4. জার্মানি
ব্যাখ্যা
AFP:
- AFP এর পূর্ণরূপ: Agence France Presse.
- বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা
- ১৮৩৫ সালে চার্লস লুইস হ্যাবাস AFP প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে।

উৎস: AFP ওয়েবসাইট।
২,৫২৭.
উত্তর ইউরোপের দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. বুলগেরিয়া
  3. বেলারুশ
  4. সুইডেন
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
২,৫২৮.
কিরগিজস্তান এর রাজধানী-
  1. আশখাবাদ
  2. তাশখন্দ
  3. বিশকেক
  4. আস্তানা
ব্যাখ্যা
মধ্য এশিয়ার দেশ সমূহ:
- কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান।
- অবস্থান: এশিয়ার কেন্দ্রে; রাশিয়া, চীন, আফগানিস্তান ও ইরানের মধ্যবর্তী অঞ্চল।
- সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল (১৯৯১ সালে স্বাধীনতা লাভ)।
- মধ্য এশিয়ার আয়তনে বৃহত্তম দেশ: কাজাখস্তান।

• এগুলোর রাজধানী: 
- কাজাখস্তান: আস্তানা।
- উজবেকিস্তান: তাশখন্দ।
- তুর্কমেনিস্তান: আশখাবাদ।
- কিরগিজস্তান: বিশকেক।
- তাজিকিস্তান: দুশানবে

উৎস:ব্রিটানিকা।
২,৫২৯.
পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি?
  1. কাস্পিয়ান সাগর
  2. বৈকাল হ্রদ
  3. মানস সরোবর
  4. ডেড সী
ব্যাখ্যা
বৈকাল হ্রদ:
- বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত।
- এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ।
- এর গভীরতা প্রায় ১৬৪২ মিটার।
- এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ।
- ১৯৯৬ সাল ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

অন্যদিকে,
- কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লবণাক্ত হ্রদ। এর গভীরতা প্রায় ১০২৫ মিটার।
- মানস সরোবর হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি পানির হ্রদ। এর গভীরতা প্রায় ৯০ মিটার।
- জর্ডানের ডেড সী বিশাল লবণাক্ত জলভূমি। এর গভীরতা প্রায় ৩০৪ মিটার।

তথ্যসূত্র - WorldAtlas.com
২,৫৩০.
পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
  1. ক) ২৪০
  2. খ) ২৩০
  3. গ) ১৯৩
  4. ঘ) ১৯৮
ব্যাখ্যা

বর্তমান বিশ্বে কতটি দেশ স্বাধীন সার্বভৌম দেশ এ নিয়ে কিছুটা বিতর্কের অবকাশ আছে।
World Population Review অনুযায়ী,
- জাতিসংঘের ১৯৩ টি সদস্য দেশের সাথে আরো পর্যবেক্ষক দেশ আছে দুইটি। অর্থাৎ মোট দেশ ১৯৫ টি।

কিন্তু তাইওয়ান এবং কসাভোকে অনেক দেশ স্বীকৃতি দিলেও তারা এখনো জাতিসংঘের সদস্য হতে পারে নি। দুটো দেশের কর্তৃত্ব নিয়ে চীনের সাথে তাইওয়ান এবং সার্বিয়ার সাথে কসাভোর কিছু অমিমাংসিত বিষয় আছে।
তবে ব্রিটানিকার দেশের তালিকাতে আবার এ দুটো দেশের নাম উল্লেখ আছে।

আবার, যুক্তরাষ্ট্র আবার জাতিসংঘের সদস্য প্যালেস্টাইনকে স্বীকৃতি না দিয়ে কসাভোকে স্বীকৃতি দিয়েছে, তাদের হিসাব অনুযায়ী স্বাধীন দেশের সংখ্যা ১৯৫ টি।

অপশনগুলো দেখে মনে হচ্ছে, জাতিসংঘের ১৯৩ সদস্য দেশকে চিন্তা করে প্রশ্নটি করা হয়েছে, তাই আমরাও একে সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি।

উৎসঃ ব্রিটানিকা, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইট।

২,৫৩১.
কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল?
  1. উপসাগরীয় যুদ্ধ
  2.  আফগান যুদ্ধ
  3. ভিয়েতনাম যুদ্ধ
  4. কোরীয় যুদ্ধ
ব্যাখ্যা
• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
২,৫৩২.
ইউরো মুদ্রার জনক কে?
  1. রবার্ট লুকাস
  2. শার্লেমেন
  3. রবার্ট মুন্ডেল
  4. রবার্ট শুম্যান
ব্যাখ্যা
ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- ২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা এবং ২০১৫ সালে লিথুয়ানিয়া ইউরো গ্রহণ করে।
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ১ জানুয়ারী ২০২৩ তারিখে ইউরো গ্রহণ করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।

⇒ এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

উৎস: EU ওয়েবসাইট।
২,৫৩৩.
হাইডেলবার্গ মানবের কোন অঙ্গটি প্রথম আবিষ্কৃত হয়? 
  1. খুলি
  2. চোয়ালের হাড়
  3. দাঁত
  4. পায়ের হাড়
ব্যাখ্যা

হাইডেলবার্গ মানব (Heidelberg Man):
- হাইডেলবার্গ মানব বা 'হোমো হাইডেলবার্গেনসিস' (Homo heidelbergensis) হলো আধুনিক মানুষ (Homo sapiens) এবং নিয়ানডারথাল (Neanderthals) মানুষের সাধারণ পূর্বপুরুষ বলে ধারণা করা হয়।
- এরা আজ থেকে প্রায় ৭,০০,০০০ থেকে ২,০০,০০০ বছর আগে বসবাস করত।

• আবিষ্কারের ইতিহাস:
- ১৯০৭ সালে জার্মানির হাইডেলবার্গ শহরের কাছে মাউয়ার (Mauer) নামক স্থানে একটি বালুর খনিতে প্রথম এই প্রজাতির চোয়ালের হাড় (Mauer mandible) আবিষ্কৃত হয়।
- শ্রমিক ড্যানিয়েল হার্টম্যান এটি খুঁজে পান এবং পরবর্তীতে অধ্যাপক অটো শয়টেনস্যাক (Otto Schoetensack) এটি শনাক্ত করে এর নাম দেন 'হোমো হাইডেলবার্গেনসিস'।

• শারীরিক বৈশিষ্ট্য:
- এদের মস্তিষ্কের আকার ছিল প্রায় ১১০০ থেকে ১৪০০ সিসি (cc), যা আধুনিক মানুষের মস্তিষ্কের আকারের কাছাকাছি।
- এরা ছিল প্রথম দিকের এমন এক প্রজাতি যারা শীত প্রধান জলবায়ু বা ঠান্ডা পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন।

২,৫৩৪.
চীনের মানুষের প্রধান ভাষা কোনটি?
  1. ক) দোজংঘা
  2. খ) মান্দারিন
  3. গ) মালয়
  4. ঘ) দিভেহী
ব্যাখ্যা
- চীনের মানুষের প্রধান ভাষা হলো মান্দারিন ভাষা। এটি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ব্যবহৃত ভাষা।
- তবে মাতৃভাষা হিসেবে মান্দারিন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা।
(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : মার্চ/এপ্রিল-২০২১ সংখ্যা)
২,৫৩৫.
নেপালের সর্বশেষ রাজা ছিলেন—
  1. জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
  2. মহেন্দ্র বীর বিক্রম শাহ
  3. বীরেন্দ্র বীর বিক্রম শাহ
  4. পৃথ্বী নারায়ণ শাহ
ব্যাখ্যা
নেপালের সর্বশেষ রাজা:
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাজতন্ত্র বিলুপ্ত না হওয়া পর্যন্ত শাসন করেন।
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের ১ম রাজা ছিলেন পৃথ্বী নারায়ণ শাহ।

উৎস: Britannica.com.
২,৫৩৬.
কোন বাংলাদেশি বিজ্ঞানী পাটের জীবনরহস্য উন্মোচন করেন?
  1. ক) ফেরদৌসি কাদেরি
  2. খ) মাকসুদুল আলম
  3. গ) মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
  4. ঘ) মোবারক আহমদ খান
ব্যাখ্যা
বাংলাদেশের একজন প্রথিতযশা বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ২০১০ সালে পাটের জীবনরহস্য উদ্ভাবন করেন। এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন। ২০১৪ সালের ২০ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মারা যান।
(সূত্রঃ বিবিসি বাংলা)
২,৫৩৭.
‘নীলনদের দান' বলে অভিহিত করা হয় -
  1. ক) সুদানকে
  2. খ) দক্ষিণ সুদানকে
  3. গ) উগান্ডাকে
  4. ঘ) মিশরকে
ব্যাখ্যা
মিশর:
- আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে মিশরের অবস্থান।
- এটি ১৯২২ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- এর রাষ্ট্রীয় নাম ‘রিপাবলিকান অব ইজিপ্ট' যা মিশর নামে পরিচিত।
- মিশরের রাজধানী কায়রো।
- এদেশের সাথে চারটি দেশের স্থল সীমানা রয়েছে।
- দেশসমূহ হলো-ইসরাইল, লিবিয়া, সুদান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকা।
- অবশিষ্ট এলাকা ভূ-মধ্যসাগর ও লোহিত সাগর দ্বারা বেষ্টিত। 
- মিশর নীলনদের উপর খুব বেশি মাত্রায় নির্ভরশীল হওয়ায় একে ‘নীলনদের দান' বলে অভিহিত করা হয়।
- বৃহত্তম শহরগুলোর মধ্যে রয়েছে আলেকজান্দ্রিয়া, গিজা, পোর্ট সৈয়দ, সুয়েজ, আসওয়ান প্রভৃতি।
- এখানকার প্রায় ৯৫% মানুষ নীলনদ প্লাবিত অববাহিকায় বসবাস করে।
- মিশরের প্রাচীন সভ্যতার তীর্থভূমি হিসেবে সুপরিচিত।
- ঐতিহাসিক নিদর্শনসমূহের মধ্যে অন্যতম ফারাও সম্রাটদের নির্মিত পিরামিড।

সূত্র: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২,৫৩৮.
ফরাসি বিপ্লবের ফলে কোন দূর্গের পতন ঘটে?
  1. ক) মরগ্যান দুর্গ
  2. খ) বাস্তিল দূর্গ
  3. গ) সেবাস্তিয়ান দূর্গ
  4. ঘ) ব্রায়ান দূর্গ
ব্যাখ্যা
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
বাস্তিল দূর্গ ছিলো একটি রাজকীয় কারাগার। এর পতনের মাধ্যমে ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙে জনগণের অধিকার স্বীকৃত হয়।
ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত হন। ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,৫৩৯.
দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ইকুয়েডর
  2. মেক্সিকো
  3. পেরু
  4. সুরিনাম
ব্যাখ্যা
• মেক্সিকো দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ নয়।
- মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

দক্ষিণ আমেরিকা (South America):
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
২,৫৪০.
বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কী?
  1. ক) লুয়ান্ডা
  2. খ) বুজুমবুরা
  3. গ) গ্যাবোরোন
  4. ঘ) পোর্ট-নোভা
ব্যাখ্যা

বেনিনের রাজধানী - পোর্ট-নোভো 
এঙ্গোলার রাজধানী - লুয়ান্ডা
বুরুন্ডির রাজধানী - বুজুমবুরা
বতসোয়ানার রাজধানী - গ্যাবোরোন
উৎসঃ ব্রিটানিকা

২,৫৪১.
মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. গুয়াম, যুক্তরাষ্ট্র
  2. ইউকোসুকা, জাপান
  3. সুবিক বে, ফিলিপাইন
  4. হাওয়াই, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর (Seventh Fleet):
- মার্কিন যুক্তরাষ্ট্রে মূল ভূখণ্ডের বাইরে সবচেয়ে বড় নৌবহর হলো সপ্তম নৌবহর (Seventh Fleet)।
- সপ্তম নৌবহরের সদরদপ্তর জাপানের কানাগাওয়া প্রদেশের ইউকোসুকায় অবস্থিত।
- এটি মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের অংশ এবং প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে নৌ-অপারেশন পরিচালনার জন্য দায়ী।
- সপ্তম নৌবহর ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- এই নৌবহরে সাধারণত ৫০-৭০টি জাহাজ, ১৫০টিরও বেশি বিমান এবং প্রায় ২০,০০০ নৌসেনা ও মেরিন সদস্য থাকে।

উৎস: U.S. Naval Institute.
২,৫৪২.
'সদ্‌গুণ হলো জ্ঞান (প্রজ্ঞা)' - কার উক্তি?
  1. অ্যারিস্টটল
  2. প্লেটো
  3. কনফুসিয়াস
  4. থমাস হবস্‌
ব্যাখ্যা
প্লেটো সদ্‌গুণ (Virtue) সম্পর্কে বলেন -
- সদ্‌গুণ হলো জ্ঞান (প্রজ্ঞা)। 
- ন্যায়নীতি, সংযম (আত্মনিয়ন্ত্রণ) এবং সাহস - সবকিছুই জ্ঞান।
অর্থ্যাৎ, সদ্‌গুণ হলো - জ্ঞান (প্রজ্ঞা), ন্যায়নীতি, সংযম (আত্মনিয়ন্ত্রণ) ও সাহসের সমষ্টি।
২,৫৪৩.
এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. সুমাত্রা
  2. জাভা
  3. বোর্নিও 
  4. মালদ্বীপ
ব্যাখ্যা

এশিয়ার বৃহত্তম দ্বীপ:

- বোর্নিও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বৃহৎ দ্বীপ । 

- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাই এই দ্বীপটি ভাগ করে নেয়।
- ইন্দোনেশিয়া বোর্নিওর ৭৩% ভূখণ্ড নিয়ন্ত্রণ করে,
- মালয়েশিয়া ২৪% ভূখণ্ড নিয়ন্ত্রণ করে,
- দ্বীপের উত্তরে, যার মধ্যে দ্বীপের বেশিরভাগ উত্তর উপকূল রয়েছে, যা দক্ষিণ চীন সাগরের দিকে মুখ করে।
- বোর্নিওর বাকি ১% ক্ষুদ্র সুলতান ব্রুনাই দ্বারা নিয়ন্ত্রিত , যা দ্বীপের উত্তর উপকূলেও অবস্থিত।
- বোর্নিওর মোট ভূমি আয়তন ৭৪৩,৩৩০ বর্গ কিমি।
- দ্বীপের আদিবাসীরা দায়াক নামে পরিচিত। 
- তারা ৫০টি জাতিগত গোষ্ঠীতে বিভক্ত এবং ১৪০টি ভিন্ন ভাষা এবং উপভাষা রয়েছে।

অন্যদিকে. 
- মালদ্বীপ একটি ছোট দ্বীপ রাষ্ট্র।
- সুমাত্র, ও জাভা, ইন্দোনেশিয়ার দ্বীপ।

উৎস: worldatlas.com

২,৫৪৪.
প্রথম এটম বোমা কবে ফাটানো হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৭ সালে
ব্যাখ্যা
লিটলবয় ও ফ্যাটম্যান: 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। 
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র। 
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ। 
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে এই বোমা বর্ষণ করে। 
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়। 
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে। 
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান। 
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন। 

উৎস: History.com.
২,৫৪৫.
ইউরোপের ইতিহাসে ′ওয়াটার লু যুদ্ধ‘  ঘটনা কোন সালে ঘটেছিল?
  1. ১৮১৫
  2. ১৮২০
  3. ১৮০৫
  4. ১৮২৫
ব্যাখ্যা

• ওয়াটারলু যুদ্ধ:
- বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২,৫৪৬.
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ যে দেশে অন্তর্ভুক্ত সেই দেশের রাজধানীর নাম কী?
  1. ডাকার
  2. কিতো
  3. কোনাক্রি
  4. কিংস্টন
ব্যাখ্যা
ইকুয়েডর:
- ইকুয়েডর দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- ইকুয়েডরকে বলা হয় চির বসন্তের দেশ।
- ইকুয়েডরের রাজধানী কিতো।
- প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের অন্তর্ভুক্ত।
- এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রপতি প্রজাতন্ত্র। 
- ইকুয়েডর এর মুদ্রা মার্কিন ডলার (US Dollar)।

উল্লেখ্য,
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ:
- পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ বিশ্বের অন্যতম সুন্দর দ্বীপ এবং পর্যটন কেন্দ্র।
- গ্যালাপাগোস দ্বীপপুঞ্জটি দক্ষিণ আমেরিকার ইকুয়েডর উপকূল থেকে প্রায় ৯৬৬ কিলোমিটার পশ্চিমে নিরক্ষরেখায় অবস্থিত, রাজনৈতিকভাবে এটি ইকুয়েডরের অন্তর্ভুক্ত।
- এর বৃহত্তম দ্বীপের নাম ইসাবেলা।
- ১৯৭৮ সালে দ্বীপগুলি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত পেয়েছে।
- ১৯৮৬ সালে গ্যালাপাগোস মেরিন রিসোর্স রিজার্ভ তৈরি করা হয়েছিল।
- গ্যালাপাগোস কচ্ছপ এই দ্বীপগুলোর অন্যতম আকর্ষণীয় প্রাণবৈচিত্র্য।

অন্যদিকে -
- সেনেগালের রাজধানী ডাকার। 
- গিনির রাজধানী কোনাক্রি।
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।

উৎস: Britannica.
২,৫৪৭.
'লাইসিয়াম' নামক শিক্ষা প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠা করেন?
  1. সক্রেটিস
  2. প্লেটো
  3. অ্যারিস্টটল
  4. আলেক্সান্ডার
ব্যাখ্যা
•  ‘লাইসিয়াম’ নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন - এরিস্টটল।

• এরিস্টটল (খ্রিস্টপূর্ব ৩৮৪- খ্রিস্টপূর্ব ৩২২):
- এরিস্টটল গ্রীসে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৮ বৎসর বয়সে এথেন্সে আসেন এবং প্লেটোর একাডেমিতে ভর্তি হন।
- তিনি দীর্ঘকাল গুরু প্লেটোর সাহচর্যে জ্ঞানচর্চা করেন এবং দর্শন শাস্ত্রে প্রভূত জ্ঞান লাভ করেন।
- খ্রিস্টপূর্ব ৩৪৩ থেকে ৩৪০ অব্দ পর্যন্ত তিনি মহাবীর আলেকজেন্ডারের শিক্ষকতা করান।

এরিস্টটলের প্রতিষ্ঠান:
খ্রিস্টপূর্ব ৩৩৪ অব্দে তিনি শিক্ষা প্রতিষ্ঠান 'লাইসিয়াম' (Lyceum) গড়ে তুলেন।

এছাড়া তাঁর রচিত গ্রন্থসমূহ হল-
- Eudemian
- Ethics,
- Politics,
- Poetics,
- On the Soul,
- Metaphysics,

উৎস: ব্রিটানিকা। 
২,৫৪৮.
বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন?
  1. ৬০৫ সালে
  2. ১১৪৫ সালে
  3. ১৩৪৬ সালে
  4. ১২৪৫ সালে
ব্যাখ্যা
ইবনে বতুতা:

- মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ।
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
- এরপর তিনি ভারতে আসেন। ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে পৌঁছেন।
- সুলতান মুহাম্মদ বিন তুঘলক তাঁকে দিল্লির কাজী নিযুক্ত করেন। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২,৫৪৯.
কানাডা যে মহাদেশে অবস্থিত- 
  1. দক্ষিণ আমেরিকা
  2. ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. আফ্রিকা
ব্যাখ্যা

কানাডা:
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 

উৎস: Britannica.

২,৫৫০.
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
  1. ইতালি
  2. ইংল্যান্ড
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা
সামন্তবাদ ইউরোপীয় দেশ ইতালিতে প্রথম সূত্রপাত হয়।

সামন্তবাদ:
- মধ্যযুগে ইউরোপে জমি যার শাসন তার প্রথার সৃষ্টি হয়েছিলো।
- অর্থাৎ ভূমিভিত্তিক শাসনব্যবস্থা।
- একে সামন্তবাদ বলা হয়।
- ইউরোপীয় দেশ ইতালিতে সামন্তবাদের প্রথম সূত্রপাত হয়।
- মধ্যযুগে ইউরোপে রাষ্ট্র বলতে ছিল পবিত্র রোমান সাম্রাজ্য।
- রাজতন্ত্র এবং পোপতন্ত্র- এই দুই প্রতিষ্ঠান পরিচালনা করতো পবিত্র রোমান সাম্রাজ্য।
- পঞ্চদশ শতকে ইউরোপীয় রেনেসাঁসের পটভূমিতে পবিত্র রোমান সাম্রাজ্য ভেঙ্গে পড়তে শুরু করে।
- ইউরোপের পণ্য বাণিজ্য নিয়ন্ত্রণ করতো দক্ষিণ ইউরোপের তথা ভূমধ্যসাগরীয় অঞ্চলের ফ্লোরেন্স, ভেনিস, জেনোয়া প্রভৃতি অঞ্চলের বণিকেরা।
- চতুর্দশ শতাব্দীতে ইউরোপে সামন্তবাদ দুর্বল হয়ে পড়তে শুরু করলে এই সকল বণিকা অনেকটা স্বাধীনভাবে বাণিজ্য পরিচালনা করতে থাকে।
- এর মধ্যে দিয়ে দক্ষিণ ইতালিকে কেন্দ্র করে একটি স্বাধীন বাণিজ্যিক অর্থনীতির জন্ম নিতে।
- এইভাবে রেনেসাঁসের প্রভাবে ইউরোপে সামন্তবাদের স্থলে বাণিজ্যবাদে উদ্ভব ঘটে।

উল্লেখ্য,
- পঞ্চদশ শতকের ইউরোপের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং মানুষের জীবন জিজ্ঞাসায় যে ব্যাপক পরিবর্তনের সূচনা ঘটে, এটাকে সাধারণভাবে ইউরোপের রেনেসাঁস বা নবজাগরণ বলা হয়ে থাকে।
- নবজাগরণ ইতালিতে শুরু হয়েছিল বলে ইউরোপের অনেক ঐতিহাসিক এটিকে ইতালির রেনেসাঁস হিসেবেও অভিহিত করে থাকেন।

[সামন্তবাদের সূত্রপাত নিয়ে বিতর্ক রয়েছে। রোমানদের পেট্রোসিয়াম এবং জার্মানদের কমিটেটাসের সমন্বয়ে সামন্তবাদ গড়ে উঠে। আবার অন্যদিকে ফ্রান্সেও ভূস্বামী এবং প্রজার মধ্যে এরকমই এক প্রথা ছিল। তবে, শুরুর দিকে দেখলে মূলত রোমান সাম্রাজ্যের পতনের থেকেই সামন্তবাদের সূত্রপাত। এক্ষেত্রে তাই ইতালি উত্তর নেওয়া হয়েছে।] 

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) World History Encyclopedia.
২,৫৫১.
সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় কত সালে?
  1. ক) ১৯১৯ সালে
  2. খ) ১৯২১ সালে
  3. গ) ১৯২৫ সালে
  4. ঘ) ১৯২৭ সালে
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় ১৯২১ সালে
- সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলো দ্রাবিড় জাতি।
- পাঞ্জাব অঞ্চলের হরপ্পাতে প্রথম ১৯২১ সালে এবং তারপর ১৯২২ সালে সিন্ধু অঞ্চলের সিন্ধু নদীর কাছে মহেঞ্জোদারোতে সনাক্ত করা হয়েছিল।উভয় অংশই বর্তমান পাকিস্তানে, যথাক্রমে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে। 
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে।
- মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ ১৯৮০ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মনোনীত হয়েছিল।
- বিশ্বের তিনটি প্রাচীনতম সভ্যতার মধ্যে-অন্য দুটি হল মেসোপটেমিয়া এবং মিশর।সিন্ধু সভ্যতা ছিল সবচেয়ে বিস্তৃত।
- সিন্ধু সভ্যতা দুটি বড় শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং ১০০টিরও বেশি শহর ও গ্রাম নিয়ে গঠিত বলে জানা যায়।

তথ্যসূত্র - Britannica.com 
২,৫৫২.
মার্কিন রাজনীতিতে ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’ নামে পরিচিত কোন দল?
  1. লিবার্টারিয়ান পার্টি
  2. ডেমোক্রেটিক পার্টি
  3. রিপাবলিকান পার্টি
  4. ইন্ডিপেন্ডেন্ট পার্টি
ব্যাখ্যা

রিপাবলিকান পার্টি:
- মার্কিন রাজনীতিতে রিপাবলিকান পার্টিকে 'গ্র্যান্ড ওল্ড পার্টি' (Grand Old Party) বা সংক্ষেপে GOP নামে ডাকা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি।
- রিপাবলিকান পার্টির লোগো: হাতি।

⇒ উনিশ শতকের মাঝামাঝি সময়ে আব্রাহাম লিংকন এবং দাসপ্রথাবিরোধী হুইগরা মিলে গড়েন নতুন রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি।
- ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।
- তিনি তার কার্টুনে দেখান, সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছে।
- সিংহের ছদ্মবেশী সেই গাধাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে।
- কেবল স্থির ও অচঞ্চল একটি হাতি ছাড়া।
- হাতির এই নির্ভীক বিষয়টাই তুলে ধরেন কার্টুনশিল্পী।
- থমাস ন্যাস্টের এমন অর্থবহ কার্টুন দারুণ পছন্দ হয় রিপাবলিকানদের।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি ডেমোক্রেটিক পার্টি, অন্যটি রিপাবলিকান পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির লোগো: গাধা।
- ১৮৫৩ সালের পর থেকে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল থেকেই প্রতি চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন।

উৎস: i) CNN.
ii) Britannica.

২,৫৫৩.
প্রাচীন মিশরীয় সভ্যতার শাসকদের কী বলা হতো?
  1. সম্রাট
  2. ফারাও
  3. জার
  4. কাইজার
ব্যাখ্যা

- প্রাচীন মিশরের শাসকদের সাধারণত ফারাও বলা হতো।  

মিশরীয় সভ্যতা:
- প্রাচীন মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল খ্রিস্টপূর্ব ৫০০০-৫২৫ পর্যন্ত।
- আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশ যা আমাদের কাছে পরিচিত ইজিপ্ট বা মিশর নামে।
- খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে।
- স্থাপত্য ও ভাস্কর্যে তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা যায়।
- চিত্রকলায় আছে বিশেষ বৈচিত্রপূর্ণ অবদান।
- লিখন পদ্ধতির উদ্ভাবন, সেচ ব্যবস্থা চালু, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র অংক শাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান সভ্যতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল।
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর।
- প্রাচীন মিশরের রাজাদের সাধারণত ফারাও বলা হতো।  

অন্যদিকে: 
- জার (Tsar): "জার" ছিল রাশিয়ার রাজাদের উপাধি। 
- কাইজার (Kaiser): "কাইজার" ছিল জার্মানির সম্রাটদের উপাধি। 

সূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৫৫৪.
আহমদ সুকর্ণের নাম জড়িত কোন দেশের সাথে?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) বাহরাইন
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
আহমদ সুকর্ণ (১৯০১ - ১৯৭০)
• ১৯০১ সালের ৬ জুন তিনি জন্মগ্রহণ করেন। তিনি যৌবনে হল্যান্ডের দখলদারিত্বের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করেছেন। এ জন্যে সুকর্ণকে কারাগারে ও নির্বাসনে থাকতে হয়েছে। ১৯৭০ সালের ২১ জুন তিনি মৃত্যুবরণ করেন।

⤇ সুকর্ণ, ইন্দোনেশিয়ার জাতির পিতা। ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্থপতি। তিনি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের উত্থানকালের প্রধান সারির নেতা।
⤇ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোনেশিয়া দখল করে। কিন্তু ১৯৪৫ সালে জাপান পরাজিত হবার পর ইন্দোনেশিয়া থেকে সেনা প্রত্যাহার করে। এ সময় স্বাধীনতাকামীরা জাপানীদের রেখে যাওয়া অস্ত্র ব্যবহার করে এবং সুকর্ণর নেতৃত্বে তারা স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতাকামীরা চার বছর লড়াই করে হল্যান্ডের সেনাদের ইন্দোনেশিয়া থেকে বিতাড়িত করে।
⤇ সুকর্ণ ১৯৪৯ সালে দেশের প্রেসিডেন্ট হন। তিনি ইন্দোনেশিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সংস্কার সাধন করেন। সুকর্ণ জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। 

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
২,৫৫৫.
ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন?
  1. ক) ইতালি
  2. খ) মরক্কো
  3. গ) পর্তুগাল
  4. ঘ) গ্রিস
ব্যাখ্যা
- ইবনে বতুতা মরক্কোর পর্যটক ছিলেন।
- তিনি ১৩৩৪ সালে ভারতে ও ১৩৪৬ সালে বাংলায় ভ্রমণ করেন।
- তাঁর লিখিত গ্রন্থ কিতাবুল রেহালা বা সফরনামা।
- তিনি বাংলার চাটগাঁও ও সোনারগাঁও সফর করেন।

উৎসঃ বাংলাপিডিয়া।
২,৫৫৬.
সুয়েজ খাল নির্মাণে সময় লেগেছিল -
  1. ক) ৮ বছর
  2. খ) ৯ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ১১ বছর
ব্যাখ্যা
সুয়েজ খাল
- ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগকারী একটি কৃত্রিম খাল।
- মূলত মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- এই প্রণালী দ্বারা আফ্রিকার মূল ভূখণ্ড থেকে পৃথক মিশর হয়ে গেছে। 
- খালটি উত্তরে পোর্ট সাইদ (বুর সাঈদ) এবং দক্ষিণে সুয়েজের মধ্যে ১৯৩ কিমি (১২০ মাইল) বিস্তৃত, পোর্ট সাইদের উত্তরে ভূমধ্যসাগরে এবং সুয়েজের দক্ষিণে ড্রেজ করা অ্যাপ্রোচ চ্যানেল সহ।
- মূলত বাণিজ্যিক সুবিধার জন্য এই খাল খনন করা হয়েছে।
- এই খাল খননের আগে সাগর পথে জাহাজে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো।
- এর ফলে মালামাল পরিবহনে বহু সময় ব্যয় হতো।
- সেই সাথে পরিবহন খরচও বেড়ে যেতো অনেক।
- ১৮৫৪ খ্রিষ্টাব্দ এই খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়।
- ১৮৫৯ খ্রিষ্টাব্দের এপ্রিল মাস থেকে খাল খনন শুরু হয়।
- দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

উৎস: SCA - Canal History, Suez Canal Authority.
২,৫৫৭.
ইসরায়েলে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
  1. রাষ্ট্রপতি শাসিত
  2. সামরিক শাসন
  3. সংসদীয় গণতন্ত্র
  4. একনায়কতন্ত্র
ব্যাখ্যা

→ ইসরায়েলে সংসদীয় গণতন্ত্র বা সংসদীয় শাসন ব্যবস্থা বিদ্যমান।

ইসরায়েল:
- ইসরায়েল মধ্যপ্রাচ্যে, ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
- আয়তন: এর স্বীকৃত ভূমির আয়তন অর্থাৎ পশ্চিম তীর ও গাজা উপত্যকা বাদ দিয়ে, প্রায় ২২,০৭২ বর্গকিলোমিটার (৮,৫২২ বর্গমাইল)।
- সীমান্তবর্তী দেশ: মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন।
- ভাষা: হিব্রু।
- ধর্ম: ইহুদি।
- মুদ্রা: নতুন ইসরায়েলি শেকেল (NIS)।

তথ্যসূত্র - Bitannica.com

২,৫৫৮.
নিচের কোন দেশটি ওপেকভুক্ত?
  1. ইন্দোনেশিয়া
  2. কাতার
  3. নাইজেরিয়া
  4. মিয়ানমার
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।
অন্যদিকে
- কাতার, ইন্দোনেশিয়া ও অ্যাঙ্গোলা পূর্বে ওপেক এর সদস্য ছিলো কিন্তু বর্তমানে সদস্য নয়। মিয়ানমার ওপেকভুক্ত নয়।
(তথ্যসূত্রঃ OPEC ওয়েবসাইট)
২,৫৫৯.
'সাংস্কৃতিক বিপ্লব' কোন দেশে সংঘটিত হয় কোথায়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) মিসর
ব্যাখ্যা
কতিপয় ঐতিহাসিক বিপ্লব:

- আমেরিকান বিপ্লব (১৭৭৬) যুক্তরাষ্ট্র।
- ফরাসি বিপ্লব (১৭৮৯) ফ্রান্স।
- রুশ বিপ্লব (১৯১৭) রাশিয়া।
- সাংস্কৃতিক বিপ্লব (১৯৬৬- ১৯৭৬) চীন।
- ইসলামিক বিপ্লব (১৯৭৯) ইরান।
- ভেলভেট বিপ্লব ( ১৯৮৯) চেকোগ্লোভাকিয়া।
রোজ বিপ্লব (২০০৩) জর্জিয়া।
- অরেঞ্জ বিপ্লব (২০০৪) ইউক্রেন।
- টিউলিপ বিপ্লব (২০০৫) কিরগিজস্থান।
- নীল বিপ্লব (২০১১) মিসর।
- জেসমিন বিপ্লব (২০১১) তিউনিসিয়া।
- ইউরোমেইডেন বিপ্লব (২০১৩) ইউক্রেন।

উৎস: ব্রিটানিকা।
২,৫৬০.
যুক্তরাষ্ট্রের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত করােনা ভাইরাসের টিকা-
  1. ক) Covishield
  2. খ) tozinameran
  3. গ) mRNA-1273
  4. ঘ) Sputnik-V
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না।
- ২০১০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
- mRNA-1273: মডার্না উদ্ভাবিত করােনা ভাইরাসের টিকা।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনকা কোম্পানি উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম Covishield.
- টিকাটির কার্যকারিতা ৬২% থেকে ৯০%।
- বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট এই টিকাটি ব্যাপক আকারে উৎপাদন করছে।

অন্যদিকে,
tozinameran : ফাইজার-বায়ােএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা।
Sputnik-V রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত করােনা ভাইরাসের টিকা।
উৎসঃ বিবিসি ওয়ার্ল্ড ও লাইত এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২,৫৬১.
'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
  1. জার্মানি ও পোল্যান্ড
  2. পর্তুগাল ও স্পেন
  3. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
  4. ইসরাইল ও সিরিয়া
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

২,৫৬২.
নিচের কোন দেশের মুদ্রার নাম দিনার?
  1. জর্ডান
  2. ওমান
  3. কাতার
  4. মরক্কো
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
২,৫৬৩.
কোন দেশটি BENELUX এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) লিচেনস্টাইন
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
- BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
(তথ্যসূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
২,৫৬৪.
হায়া সোফিয়া কোথায় অবস্থিত?
  1. ক) জেরুজালেম
  2. খ) এথেন্স
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) রোম
ব্যাখ্যা
বাইজান্টাইন সম্রাট জাস্টিনিয়ান ৫৩৭ খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কের ইস্তাম্বুল নগরে অবস্থিত হায়া সোফিয়া স্থাপত্য নির্মাণ করেন যা ছিলো তৎকালীন সময়ের সবচেয়ে বড় গির্জা।
১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় ‍মুহাম্মদ ইস্তাম্বুল অধিকার করে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন।
১৯৩৫ সালে তুরস্কের কামাল আতাতুর্ক সরকার হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর করে। সম্প্রতি তুরস্ক সরকার হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করেছে।
(সূত্র: হিস্টোরি ডটকম)
২,৫৬৫.
ইসরাইল কত সালে সিরিয়ার নিকট থেকে গোলান মালভূমি দখল করে নেয়?
  1. ক) ১৯৪৯ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
গোলান মালভূমি হলো মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরাইল দখলকৃত সিরিয়ার একটি পার্বত্য ভূমি। এটি জর্ডান নদীর পশ্চিমে ইসরাইল, সিরিয়া, লেবানন এবং জর্ডানের মাঝে অবস্থিত।

১৯৬৭ সালের ৫-১০ জুন ছয়দিনব্যাপী তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি দখল করে নেয়।
১৯৮১ সালে ইসরাইল গোলান মালভূমিকে নিজেদের অবিচ্ছেদ্য ভূমি হিসেবে অন্তর্ভুক্ত করে নেয়। তবে আন্তর্জাতিকভাবে গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃত।
গোলান মালভূমিতে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন নিয়োজিত রয়েছে।

(তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,৫৬৬.
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলে____
  1. ১৯৩৯-১৯৬৯
  2. ১৯৫০-১৯৯০
  3. ১৯৪৭-১৯৭৫
  4. ১৯৪৫-১৯৯১
ব্যাখ্যা
স্নায়ুযুদ্ধ:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে টানাপোড়া শুরু হয়।
- ১৯৪০ দশকের মাঝামাঝি থেকে ১৯৮০ দশকের শেষ অব্দি চলমান এই যুদ্ধ ইতিহাসে স্নায়ু যুদ্ধ নামে পরিচিত।
- এই যুদ্ধ শুরু হয় ১৯৪৫ সালে।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ু যুদ্ধের অবসান ঘটে।
- ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে আনুষ্ঠানিক ভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
- তখন ১৫টি সোভিয়েত ইউনিয়ন স্বাধীন রাষ্ট্রে রুপান্তরিত হয়।
- রাষ্ট্র গুলো হলো: রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, ইউক্রেন, উজবেকিস্থান, এস্তোনিয়া, কাজাকিস্থান, কিরগিজস্তান, জর্জিয়া, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, বেলারুশ, মলদোভা, লিথুয়ানিয়া এবং লাটভিয়া।

উল্লেখ্য,
- তখন পৃথিবী ছিল দুই ভাগে বিভক্ত।
- একদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবিরের দেশগুলো।
- এই দুই শিবিরেই গঠিত হয়েছিল দুটি সামরিক জোট।
- একটি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো), অন্যটি ওয়ারশ জোট।
- পুরো স্নায়ুযুদ্ধের কালজুড়ে মধ্য ইউরোপের উভয় পক্ষের দেশগুলো পরস্পরের দিকে তাক করে রেখেছিল পারমাণবিক শক্তিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- তখন তীব্র স্নায়ুযুদ্ধের কালেও ১৯৬৩ সালে রাজনীতিক, গবেষক ও নাগরিক সমাজকে নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্যোগ শুরু হয়।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন।

উৎস: Britannica.
২,৫৬৭.
‘এ্যাংলো হিন্দু কলেজ' প্রতিষ্ঠা করেন -
  1. সলিমুল্লাহ খান
  2. রাজা রামমোহন রায়
  3. লতিফ, নওয়াব আবদুল
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
রাজা রামমোহন রায়:
- বাংলার নবজাগরণের স্রষ্টা, ভারতের প্রথম আধুনিক পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়।
- ১৭৭৪ খ্রিস্টাব্দে হুগলী জেলার রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহন করেন।
- অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী রামমোহন, বিশেষ করে আরবি, ফারসি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় অসামান্য দক্ষতা অর্জন করেন।
- তিনি 'সম্বাদ কৌমুদী', ‘মিরাত-উল-আখবার' ও 'ব্রাহ্মনিকাল ম্যাগাজিন' নামে তিনটি পত্রিকার প্রকাশক ছিলেন।
- তিনি হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা, মূর্তিপূজা ও অন্যান্য কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন।
- রাজা রামমোহন ১৮২২ খ্রিস্টাব্দে কলকাতায় ‘এ্যাংলো হিন্দু কলেজ' প্রতিষ্ঠা করেন।
- ১৮৩৩ খ্রিস্টাব্দে এই মহাপুরুষ, ভারতীয় নবজাগরণের স্রষ্টা, রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৫৬৮.
'কলকাতার সন্ত টেরিজা' হিসেবে পরিচিত -
  1. ক) মহাত্মা গান্ধী
  2. খ) নেলসন মেন্ডেলা
  3. গ) ইন্দিরা গান্ধী
  4. ঘ) মাদার তেরেসা
ব্যাখ্যা
'কলকাতার সন্ত টেরিজা' হিসেবে পরিচিত - মাদার তেরেসা।

• মাদার তেরেসা:

- মাদার তেরেসার জন্ম ১৯১০ সালের ২৬ আগস্ট।
- মাদার তেরেসা নামে অধিক পরিচিত হলেও তার আসল নাম মেরি টেরিজা বোজাঝিউ।
- তিনি  ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক।
- ১৯৫০ সালে কলকাতায় ‘দ্য মিশনারিজ অফ চ্যারিটি’ (দাতব্য ধর্মপ্রচারক সংঘ) নামে একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন।
- প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্মপ্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে।
- ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে 'সন্ত' হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায়  মাদার তেরেসায় ‘কলকাতার সন্ত টেরিজা’ হিসেবে আখ্যায়িত হন।
- ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন।
 - ১৯৭৯ সালে মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরষ্কার পান। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২,৫৬৯.
'শ্যাম দেশ' বলা হতো কোনটিকে?
  1. থাইল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. ইন্দোনেশিয়া
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
থাইল্যান্ড:
- থাইল্যান্ডের প্রাচীন নাম শ্যাম দেশ।
- থাইল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ১৯৩৯ সাল পর্যন্ত শ্যাম বলা হত।
- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’। 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।

উল্লেখ্য,
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- থাইল্যান্ড উত্তর সীমান্তের পাহাড়ী বনাঞ্চল, কেন্দ্রীয় সমভূমির উর্বর ধানের ক্ষেত্র, উত্তর-পূর্বের বিস্তৃত মালভূমি এবং সংকীর্ণ দক্ষিণ উপদ্বীপের বর্বর উপকূল সহ বিভিন্ন বাস্তুতন্ত্রকে অন্তর্ভুক্ত করে।
- রাজধানী: ব্যাংকক।
- মুদ্রা: বাথ।

উৎস: Britannica.
২,৫৭০.
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির রাজনৈতিক দলের নাম কী? 
  1. কনজারভেটিভ পার্টি 
  2. লিবারেল পার্টি 
  3. গ্রিন পার্টি
  4. নিউ ডেমোক্রেটিক পার্টি 
ব্যাখ্যা

কানাডা:  
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৮৬৭ সালে।
- রাজধানী: অটোয়া।
- মুদ্রার নাম: ডলার।
- রাষ্ট্রের প্রধান রাজা তৃতীয় চার্লস ও রাষ্ট্রের সরকার প্রধান প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: মার্ক কার্নি।

• কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
- মার্ক কার্নির রাজনৈতিক দলের নাম লিবারেল পার্টি।
- তিনি ১৪ মার্চ, ২০২৫ তারিখে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য,
- মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন।
- তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

উৎস: i) Government of Canada.
ii) Britannica.

২,৫৭১.
'মোসাদ' এর পূর্ব নাম ছিল-
  1. ক) দ্য আম্মান
  2. খ) দ্য মাইখাদিম
  3. গ) দ্য ইনস্টিটিউট
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
'মোসাদ' এর প্রতিষ্ঠা ১৩ সেপ্টেম্বর, ১৯৪৯ সালে। এর পূর্ব নাম দ্য ইনস্টিটিউট। মোসাদ নামকরণ করা হয় ১৯৫১ সালের সেপ্টেম্বরে। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
২,৫৭২.
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
  1. ক) বিল ক্লিনটন
  2. খ) জিমি কার্টার
  3. গ) নিক্সন
  4. ঘ) রিগান
ব্যাখ্যা
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina। বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।

- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক (যুক্তরাষ্ট্রের কূটনীতিক)।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার

তথ্যসূত্র: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
২,৫৭৩.
কোন মার্কিন প্রেসিডেন্ট এর নির্দেশে জাপানে আণবিক বোমা নিক্ষেপ করা হয়?
  1. ক) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  2. খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  3. গ) হ্যারি এস ট্রুম্যান
  4. ঘ) লিন্ডন বি জনসন
ব্যাখ্যা
- ২য় বিশ্বযুদ্ধের শেষ সময়ে পশ্চিমে জার্মানদের সাথে তাল মিলিয়ে এশিয়ার রণাঙ্গণে একাই লড়ে যাচ্ছিল জাপানি রাজকীয় বাহিনীর দুর্ধর্ষ সৈন্যরা। 
- এদিকে যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলার জন্য মিত্রবাহিনীর অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্রের চরম ক্ষোভ ছিল জাপানের ওপর। 
- কিন্তু যে ক্ষোভের বহিঃপ্রকাশ যে এতটা নির্মম ও জঘন্য হবে তা কেউ চিন্তা করতে পারেনি।
-  মানুষের ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনার নজির স্থাপন করে ৬ ও ৯ আগস্ট যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা হয় লিটল বয় ও ফ্যাট ম্যান নামের দুটি ধ্বংসাত্মক আনবিক বোমা। 
- ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমায় প্রথম বোমাটি নিক্ষেপ করা হলে তাৎক্ষণিক প্রাণ যায় ১ লাখ বিশ হাজার মানুষের। আর তার দ্বিগুণ মানুষ মারা যায় এর একটু পরে। 
- স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান আনবিক বোমা নিক্ষেপের এ পাশবিক সিদ্ধান্ত দিয়েছিলেন। 
- এনোলা গে নামের বিমানটি থেকে যখন হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয় তখন থমকে গিয়েছে বিশ্ব মানবতা এর ধ্বংসযজ্ঞ দেখে। 
- অন্তত পরপর দুটি আঘাত সইতে না পেরেই জাপানিরা ১৫ আগস্ট এসে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য হয়। 
- ১৯৪৫ সালের ৮ মে জার্মানি যুদ্ধে আত্মসমর্পণ করলেও জাপানে সম্রাট হিরোহিতোর বাহিনী ছিল নাছোড়বান্দা। 
- তারা সমান তালে লড়ে যাচ্ছিল মিত্রবাহিনীর বিরুদ্ধে, কিন্তু তাদের দুটি সমৃদ্ধ শহরের এমন করুণ পরিণতি তাদের থমকে দেয় সেখানেই; জাপানিরাও বাধ্য হয় আত্মসমর্পণে।
 
উৎস: ইতিহাস ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ব্রিটানিকা । 
২,৫৭৪.
ইনকা সভ্যতার একটি নিদর্শন হলো-
  1. ক) তেনোচতিৎলান
  2. খ) মাচুপিচু
  3. গ) চিচেন ইতজা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- ইনকা সভ্যতা হলো দক্ষিণ আমেরিকায় বিকশিত একটি সভ্যতা। দ্বাদশ শতকে রেড ইন্ডিয়ানরা এই সভ্যতার সূচনা করে।
- উত্তরদিকে ইকুয়েডর থেকে শুরু করে দক্ষিণ দিকে মধ্য চিলি পর্যন্ত ইনকা সাম্রাজ্য বিস্তৃত ছিলো। ষোড়শ শতকে স্পেনিশ উপনিবেশিকদের দ্বারা ইনকা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।
- পেরুতে অবস্থিত মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন যা পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন।

(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা)
২,৫৭৫.
কত সাল থেকে হিজরি সন গণনা শুরু হয় ?
  1. ৬১০ সাল থেকে
  2. ৬২২ সাল থেকে
  3. ৬২০ সাল থেকে
  4. ৬১৫ সাল থেকে
ব্যাখ্যা
• হিজরি সন:
- ৬২২ সালে মহানবী (সা.) মক্কা ছেড়ে মদিনায় যান।
- ইসলামে একে বলা হয় ‘হিজরত’।
- হিজরি সনের সূচনা হয় মহানবীর (সা.) হিজরতের সময়কে কেন্দ্র করেই।
- তাই ৬২২ সাল থেকেই হিজরি সন গণনা শুরু হয়।
- ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.)-এর আমলে আনুষ্ঠানিকভাবে হিজরি সন গণনা শুরু হয়।
- আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘ওমর (রা.) হিজরি সন প্রবর্তনের সিদ্ধান্ত নেন।
- তিনি তখন একটি পরামর্শ সভার আহ্বান করেন।
- সভায় নবীজি (সা.)-এর জন্ম, মৃত্যু, নবুওয়াত ও হিজরত- বিশেষত এই চারটি সময় থেকে বর্ষ গণনার প্রস্তাব আসে।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
২,৫৭৬.
আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম?
  1. কাতার
  2. ওমান
  3. কুয়েত
  4. আলজেরিয়া
ব্যাখ্যা
আল জাজিরা:
- আল জাজিরা আরব বিশ্বের প্রথম স্বাধীন সংবাদ মাধ্যম। 
- আল জাজিরা ১ নভেম্বর ১৯৯৬ সালে কাতারের রাজধানী দোহা থেকে সম্প্রচার শুরু করে।
- এই সংবাদ মাধ্যমটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত গণমাধ্যমের বিপরীতে নিরপেক্ষ সাংবাদিকতা প্রতিষ্ঠা করে।
- “দ্য অপিনিয়ন অ্যান্ড দ্য আদার অপিনিয়ন” স্লোগানের মাধ্যমে ভিন্নমতকে গুরুত্ব দেয়।
- আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে গভীর বিশ্লেষণ ও মানবকেন্দ্রিক সংবাদ প্রচার করে।
- অবিচল সাংবাদিকতার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে।
প্রযুক্তিগত উদ্ভাবন ও সম্প্রসারণ
- এটি ১৫০+ দেশ ও অঞ্চলে ৪৩০ মিলিয়নেরও বেশি বাড়িতে সম্প্রচারিত হয়।
- আল জাজিরা একটি স্বাধীন সংবাদ সংস্থা, যা কাতার সরকারের আংশিক অর্থায়নে পরিচালিত হয়।
- এটি পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উৎস: আল জাজিরা
২,৫৭৭.
কোন মহাকাশ গবেষণা সংস্থা মঙ্গল গ্রহের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে?
  1. ক) CSA
  2. খ) CNSA
  3. গ) ESA
  4. ঘ) DRC
ব্যাখ্যা
•মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে চীন।
• চীনা মহাকাশ গবেষণা সংস্থা 'চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (CNSA)' এর পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১' পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।
• ২০২২ সালে থেকে চীন পৃথিবীর কক্ষপথে তাদের স্পেস স্টেশন কাজ করতেছে।

এছাড়াও
• কানাডা মহাকাশ গবেষণা সংস্থা- Canadian Space Agency (CSA) 
• চীন মহাকাশ গবেষণা সংস্থা -China National Space Administration (CNSA)
• ডেনমার্ক মহাকাশ গবেষণা সংস্থা -Danish National Space Center (DRC)
• ইউরোপ (সম্মিলিত ) মহাকাশ গবেষণা সংস্থা- European Space Agency (ESA)

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ ও bd24online.net ও বিভিন্ন  মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইট।
২,৫৭৮.
ইউরোপের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন চুক্তির মাধ্যমে ত্রিশ বছরের যুদ্ধের অবসান হয়?
  1. লিসবন চুক্তি
  2. ওয়েস্টফেলিয়া চুক্তি
  3. প্যারিস চুক্তি
  4. লুজান চুক্তি
ব্যাখ্যা
Thirty years war:
- ইউরোপে ধর্মকেন্দ্রিক যুদ্ধের সর্বশেষ উদাহরণ ছিলো ত্রিশ বছরব্যাপী যুদ্ধ।
- প্রোটেস্টান্ট জার্মানির উপর অস্ট্রিয়ান হ্যাপসবার্গের-এর প্রভাব অক্ষুন্ন রাখা, ডেনমার্কের রাজার উচ্চভিলাষ, বাল্টিক অঞ্চলে সুইডেনের একচ্ছত্র প্রভাব বিস্তার এবং হ্যাপসবার্গকে পরাজিত করে ফ্রান্সকে ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা এসব নিয়েই যুদ্ধ প্রলম্বিত হতে থাকে।
- ধর্মান্ধতা, স্বার্থপরতা, নিজেদের উচ্চাকাংক্ষা এবং প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতায় ইউরোপের সকল দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে।
- দীর্ঘ ত্রিশবছর ধরে যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে। 
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৫৭৯.
‘লাদাখ’ কোথায় অবস্থিত? 
  1. ভারত
  2. চীন
  3. পাকিস্তান
  4. নেপাল
ব্যাখ্যা

লাদাখ:
- লাদাখ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ইউনিয়ন টেরিটরি (Union Territory),
- যা জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল এবং ২০১৯ সালে আলাদা ইউনিয়ন টেরিটরি হিসেবে গঠিত হয়।
- এটি কারাকোরাম এবং পশ্চিম হিমালয় পর্বতমালার কাছে অবস্থিত।
- লাদাখের সংস্কৃতি এবং ইতিহাস তিব্বতের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।

উল্লেখ্য,
ভারত: 
- সরকারের ধরন: সংসদীয় গণতন্ত্র ও প্রজাতন্ত্র।
- রাজধানী: নয়াদিল্লি।
- সরকার প্রধান: নরেন্দ্র মোদী। 
- রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু।
- সংবিধান গৃহীত: ২৬ নভেম্বর ১৯৪৯;
- কার্যকর ২৬ জানুয়ারি ১৯৫০।
- স্বাধীনতা লাভ: ১৫ আগস্ট ১৯৪৭ (ব্রিটিশ শাসন থেকে)।
- ভাষা: সরকারি ভাষা: হিন্দি ও ইংরেজি।
- মুদ্রা: ভারতীয় রুপি।
- জনসংখ্যা: জনসংখ্যায় বিশ্বের বড় দেশ।
- জাতীয় পশু: বাঘ।
- জাতীয় পাখি: ময়ূর।
- ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
• ভারতের ২৮টি অঙ্গরাজ্য ও ৮টি ইউনিয়ন টেরিটরি অঞ্চল রয়েছে।
- ভারতের সবচেয় বড় অঙ্গরাজ্য: রাজস্থান। [আয়তনে]। 

উৎস: ব্রিটানিকা। 

২,৫৮০.
ব্রিটিশ আইন সভার নিম্ন কক্ষের নাম কী?
  1. সিনেট
  2. হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
  3. হাউজ অব লর্ডস
  4. হাউজ অব কমন্স
ব্যাখ্যা
ব্রিটিশ আইন সভা:
- আইন সভার নাম পার্লামেন্ট।
- দ্বি-কক্ষ বিশিষ্ট: উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ।
- উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
- ব্রিটিশ আইন সভার নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।

অন্যদিকে –
- সিনেট যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের নিম্ন কক্ষের নাম।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৫৮১.
'হায়ারোগ্লিফিক' কোন সভ্যতার প্রাচীনতম লিখন পদ্ধতি?
  1. ব্যাবিলনীয় সভ্যতা
  2. পারস্য সভ্যতা
  3. সুমেরীয় সভ্যতা
  4. মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
• মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ার-ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ। ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে।
- মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
- মিশরীয় সভ্যতার চিত্রলিপির নাম - হায়ারোগ্লিফিক।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারক মিশরীয়রা।
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
২,৫৮২.
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন 'বুর্জ খলিফা' কোন দেশে অবস্থিত?
  1. কাতার
  2. কুয়েত
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
বুর্জ খলিফা:
- বুর্জ খলিফা পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার।
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান।
- এই বহুতল ভবনের নামকরণ করা হয়েছে আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে।
- ১৬৩ তলাবিশিষ্ট এই ভবনের উচ্চতা ২,৭১৬.৫ ফুট বা ৮২৮ মিটার।
- স্থাপত্যপ্রতিষ্ঠান স্কিডমোর ও ওয়িংস অ্যান্ড মেরিলের স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ আকাশচুম্বী ভবনটির নকশা করেছেন।

উল্লেখ্য,
- ২০০৪ সালে বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয়।
- ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র: Britannica.
২,৫৮৩.
‘মাজার–ই–শরিফ’ কোন দেশের বিখ্যাত শহর?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. ইরান
ব্যাখ্যা
• আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর মাজার–ই–শরিফ। 
- মাজার–ই–শরিফ আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর।
- দেশটির বালখ প্রদেশের রাজধানী এটি। 

- কান্দাহার দক্ষিণ-মধ্য আফগানিস্তানের শহর।
- এটি দক্ষিণ আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং
- কাবুল , হেরাত এবং কোয়েটা (পাকিস্তান) থেকে মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত।
- কান্দাহারের একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যদিও এটি ঐতিহ্যগতভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়।
- আফগানিস্তানের আরও কয়েকটি বিখ্যাত শহর: কাবুল, হেরাত, গজনী।

সূত্র: ব্রিটানিকা।
২,৫৮৪.
মালয়েশিয়ার মুদ্রার নাম -
  1. রুপীয়া
  2. রিঙ্গিত
  3. দিনার
  4. ডলার
ব্যাখ্যা
• মালয়েশিয়া:
- মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী - পুত্রজায়া।
- মালয়েশিয়ার রাজধানী - কুয়ালালামপুর।
- মালয়েশিয়ার মুদ্রার নাম - রিঙ্গিত।

সূত্র: ব্রিটানিকা।
২,৫৮৫.
ফরাসি বিপ্লবের অপর নাম কী?
  1. অরেঞ্জ বিপ্লব
  2. বুর্জোয়া বিপ্লব
  3. নীল বিপ্লব
  4. শ্বেত বিপ্লব
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
-যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে ফরাসি রাজা ষোড়শ লুই যুক্তরাষ্ট্রকে সমর্থন করে। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। ফলে ফরাসি কোষাগার শূন্য হয়ে পড়ে। তাই রাজা ধনীদের নিকট ঋণ ও উচ্চ কর আরোপ করেন। এছাড়া ও  বুর্জোয়ারা - ব্যবসায়ী, উৎপাদনকারী, পেশাদার - আর্থিক ক্ষমতা অর্জন করেছিল কিন্তু রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। ধনীরা রাজার  নিকট রাজ্যের অংশ দাবি করে। রাজা অস্বীকৃতি জানালে ধনীরা গরিবদের নিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটায় এর মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূত্রপাত ঘটে।

এছাড়াও:

-বিপ্লবের সময়কাল- ১৭৮৯-১৭৯৯
- ফরাসি বিপ্লবের স্লোগান-স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।
- এ বিপ্লবের শিশু বলা হয়- নেপোলিয়নকে।
 -বিপ্লবের পথিকৃৎ- জ্যাঁ জ্যাক রুশো।
- ধনীদের দ্বারা সংঘটিত হওয়া  ফরাসি বিপ্লবের অপর নাম -বুর্জোয়া বিপ্লব
-ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের সামান্তবাদের অবসান হয়।
-ফ্রান্সের প্রজাতন্ত্র শুরু হয়
-বাস্তিল দুর্গের পতন হয়- ১৪ জুলাই ১৭৮৯্
- এ বিপ্লবের মধ্য দিয়ে ষোড়শ লুই এর পতন হয়।
- নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মাধ্যমে এ বিপ্লবের সমাপ্তি ঘটে।

অরেঞ্জ বিপ্লব: 
২০০৪ সালে ইউক্রেনে রাষ্ট্রপতি নির্বাচনে জাল ভোট , দুর্নীতি , অন্যায় ,ইত্যাদির কারণে বিক্ষোভ শুরু হয় যা অরেঞ্জ বিপ্লব নামে পরিচিত।

উৎস: britannica.
২,৫৮৬.
কারা যুদ্ধে সর্বপ্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে?
  1. মিশরীয়
  2. সুমেরীয়
  3. অ্যাসিরীয়
  4. পারস্যিক
ব্যাখ্যা

এ্যাসিরীয় সভ্যতা:
- আনুমানিক খ্রিস্টপূর্ব ১০০০-৯০০ অব্দের মধ্যে এ্যাসিরীয় সভ্যতার পত্তন ঘটে।
- ব্যাবিলন থেকে প্রায় দু'শ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে একটি শহর গড়ে ওঠে। সমৃদ্ধ এ শহরের নাম এ্যাসুর। এ শহরের অধিবাসীরা এ্যাসিরীয় নামে পরিচিত ছিল।
- প্রথমদিকে কৃষিকাজ আর পশুপালন করে এরা জীবন চালাত। 

⇒ সামরিক ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
- তারা গোলন্দাজ বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার করে। তারা সর্বপ্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে ও যুদ্ধ রথের ব্যবহার করে।
- ক্রমে এ্যাসিরীয় রাষ্ট্র একটি সামরিক রাষ্ট্রে পরিণত হয়।
- এ্যাসিরীয় সম্রাট বিশ্বাস করতেন তিনি দেবতা অসুরের প্রতিনিধি।
- এ্যাসিরীয়দের অর্থনীতির মূল উৎস ছিল বিভিন্ন দেশ থেকে লুণ্ঠন করে আনা ধনসম্পদ। অল্প বিস্তর বাণিজ্যও তারা করত।

⇒ ধর্মীয় ক্ষেত্রে এ্যাসিরীয়রা ব্যাবিলনীয়দের অনুসরণ করে।
- তাদের প্রধান দেবতা ছিল আসুর। এরপর ছিল ইশতারের স্থান।

⇒ এ্যাসিরীয়রা পাথর দিয়ে ঘর-বাড়ি নির্মাণ ও তৈজসপত্র তৈরিতে দক্ষ ছিল।
- জ্ঞান-বিজ্ঞানে তাদের উল্লেখযোগ্য অবদান ছিল। সম্রাট আশুরবনিপালের গড়া একটি বৃহৎ গ্রন্থাগার পাওয়া গেছে রাজধানী নিম্পরে।
- তারাই প্রথম বৃত্তকে ৩৬০° তে ভাগ করে।
- পৃথিবীকে সর্বপ্রথম তারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল।
- চিকিৎসাবিদ্যায় এ্যাসিরীয়দের ভূমিকা ছিল অসামান্য। তারা পাঁচশ'রও বেশি উদ্ভিদ ও খনিজ ওষুধের তালিকা প্রণয়ন করে সেগুলোর গুণাগুণ ও ব্যবহার পদ্ধতি লিপিবদ্ধ করে।
- উত্তরসূরি শাসকদের বিভিন্ন দুর্বলতা এবং প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমণের মুখে তিন'শ বছরের এই প্রাচীন সভ্যতা খ্রিস্টপূর্ব ৬১২ অব্দে ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৫৮৭.
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)’ কোন দেশের উদ্যোগ?
  1. চীন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীনের একটি উদ্যোগ।
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালের অক্টোবরে কাজাখস্তানে প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- মূল লক্ষ্য: বিশ্বব্যাপী বিশাল নেটওয়ার্ক তৈরি করা যা সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং ২১শ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোড (সমুদ্রপথ)-এর মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ওশেনিয়াকে সংযুক্ত করা।

• এ প্রকল্পকে 'ওয়ান বেল্ট ওয়ান রোড' বা 'নিউ সিল্ক রোড' নামেও অভিহিত করা হয়।
- চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) দেশটির উচ্চাভিলাষী নীতি পুনর্নির্মাণের কেন্দ্রবিন্দু।
- উল্লেখযোগ্য ভূ–কৌশলগত ও ভূ–অর্থনৈতিক প্রভাবসহ BRI–এর অধীনে সমস্ত বিনিয়োগের প্রায় ৪০ শতাংশ জ্বালানি ক্ষেত্র সংক্রান্ত।
- বর্তমানে বিশ্বের প্রায় ১৫০টি দেশ বিআরআই প্রকল্পের অংশীদার। 

উৎস: Britannica.

২,৫৮৮.
যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [অক্টোবর, ২০২৫]
  1. আল গোর
  2. ডিক চেনি
  3. জে. ডি. ভ্যান্স
  4. মার্কো রুবিও
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট।

উৎস: United States Mission to the United Nations (.gov).

২,৫৮৯.
নাসার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) সানফ্রান্সিসকো
  2. খ) ফ্লোরিডা
  3. গ) ওয়াশিংটন ডিসি
  4. ঘ) ডেট্রয়েট
ব্যাখ্যা
নাসা হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
 - NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration.
- ১৯৫৮ সালের ২৯ জুলাই নাসা প্রতিষ্ঠিত হয়।
- এটি বাণিজ্যিকভাবে যাত্রা করে ১৯৫৮ সালের ১ অক্টোবর।
- এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো নাসার উৎক্ষেপণ কেন্দ্র। 

(উৎসঃ নাসা ওয়েবসাইট)
২,৫৯০.
পণ্য রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার -
  1. যুক্তরাজ্য
  2. ভুটান
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা
রপ্তানি:
•  বাংলাদেশ একটি বৃহত্তর  রপ্তানি দেশ হিসেবে পরিচিত। 
• বাংলাদেশ একটি মৌলিকভাবে পোশাক উৎপাদনে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
• এটি প্রধানত উত্তর আমেরিকার, ইউরোপের, এবং এশিয়ার দেশগুলিতে তৈরি পোশাক পণ্য রপ্তানি করে।
•  দেশ হিসেবে/একক দেশ হিসেবে/ পণ্য রপ্তানিতে সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র। 

• অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
•  ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো, জুলাই-ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
২,৫৯১.
What is the name of the country where no prime minister has ever served a full term?
  1. ক) Afghanistan
  2. খ) Lebanon
  3. গ) Uzbekistan
  4. ঘ) Pakistan
ব্যাখ্যা
- একমাত্র পাকিস্তানে কোন প্রধানমন্ত্রী মেয়াদ পূর্ণ করতে পারে নি। 
- ১৯৪৭ সাল থেকে পাকিস্তানের ২৯ জন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 
- এদের কেউই মেয়াদ পূর্ণ করতে পারেন নি।

উৎস : আল জাজিরা ওয়েবসাইট
২,৫৯২.
'রাফাহ ক্রসিং' সীমান্ত পথ কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
  1. ইসরায়েল ও ফিলিস্তিন
  2. মিশর ও ফিলিস্তিন
  3. সিরিয়া ও ইসরায়েল
  4. জর্ডান ও ইসরায়েল
ব্যাখ্যা

'রাফাহ ক্রসিং' সীমান্ত পথ:
- 'রাফাহ ক্রসিং' সীমান্ত পথ মিশর ও ফিলিস্তিনের মাঝে অবস্থিত।
- এটি গাজা উপত্যকার দক্ষিণ-পশ্চিম সীমান্তে, মিশরের সিনাই উপদ্বীপ এর সাথে সংযুক্ত।
- এটি গাজা উপত্যকার সাথে মিশরের সংযোগও প্রদান করে এবং ইসরায়েল ও মিশরের মধ্যে এই সীমান্তের ওপর স্থাপন করা একটি প্রধান স্থলবন্দর হিসেবে ব্যবহৃত হয়।

⇒ রাফাহ ক্রসিং গাজা উপত্যকাকে মিশরের সাথে যুক্ত করে, যেটি গাজাবাসীর জন্য জরুরি পণ্য, চিকিৎসা সামগ্রী, এবং অন্যান্য আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ রুট।
- রাফাহ ক্রসিংয়ের কার্যক্রম রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল।
- বিশেষত গাজা ও ইসরায়েল/মিশরের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের ফলে এটি মাঝে মাঝে বন্ধ হয়ে যেতে পারে।
- ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই ক্রসিংয়ের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতা আরোপ করা হয়।

উৎস: BBC.

২,৫৯৩.
আয়তনে আফ্রিকার সর্ববৃহৎ দেশ কোনটি?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. আলজেরিয়া 
  3. মিশর 
  4. লিবিয়া 
ব্যাখ্যা

• আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস। 

২,৫৯৪.
তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় -
  1. পোপ
  2. পঞ্চেন লামা
  3. দালাইলামা
  4. শেরপা তেনজিং
ব্যাখ্যা
দালাইলামা:
- তিব্বতের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধানকে দালাইলামা বলা হয়।
- মোঙ্গলীয় ভাষায় দালাই শব্দের অর্থ সমুদ্র, আর লামা শব্দের অর্থ জ্ঞানী। অর্থাৎ, দালাইলামা শব্দের অর্থ দাঁড়ায়, যে ব্যক্তির জ্ঞান সমুদ্রের মতোই গভীর।
- এই পর্যন্ত চৌদ্দ জন দালাইলামা নির্বাচিত হয়েছেন।
- বর্তমানে যিনি আছেন তানজিন গিয়েৎসো, তিনি চতুর্দশ দালাইলামা।

- ১৯৩৫ সালে ১৩তম দালাইলামার মৃত্যুর পর বর্তমান দালাইলামা তানজিন গিয়েৎসোকে খুঁজে পেতে চার বছর সময় লেগেছিল। ১৯৫০ সালে চীন কর্তৃক তিব্বত করায়ত্ব হলে, পরবর্তীতে তানজিন গিয়েৎসোর নেতৃত্বে তিব্বতের স্বাধীকার আন্দোলনের সূত্রপাত ঘটে কিন্তু ১৯৫৯ সালে আন্দোলনটি ব্যর্থ হয়। এবং তানজিন গিয়েৎসোকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তখন চতুর্দশ দালাইলামা ভারতে নির্বাসন গ্রহণ করেন। তিব্বত থেকে ভারতে নির্বাসিত হয়েও তিনি পৃথিবীর কাছে অহিংসার বাণী পৌঁছে দেবার কাজ থেকে নিজেকে নিবৃত্ত করেননি। এজন্য তাকে ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: Britannica & History.com
২,৫৯৫.
সোভিয়েত ইউনিয়ন এর বিলুপ্তি ঘটে -
  1. ক) ১৯৯২ সালের ৯ ডিসেম্বর
  2. খ) ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর
  3. গ) ১৯৯১ সালের ১৯ ডিসেম্বর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
On December 25, Gorbachev resigned as leader of the USSR. The Soviet Union ceased to exist on December 31, 1991.

- ইতিহাসের পাতায় ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর দিনটি স্মরণীয় হয়ে আছে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির দিন হিসেবে। 
- এদিন পুরো বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এক নিমিষে বদলে গিয়েছিল মনে করা হয়। 
- বিশেষত, বিশ্বের রাজনৈতিক ভারসাম্যে একটি বদল লক্ষ্য করা যায়। এর ফলে স্নায়ু যুদ্ধের অবসান ঘটে। 
- সোভিয়েত ইউনিয়নের পতন নিছক কোনো রাষ্ট্রজোটের পতন নয়। এর মধ্য দিয়ে দীর্ঘ সাত দশকের প্রতাপশালী একটি এক পরাশক্তির পতন ঘটেছিল।

- সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে প্রায় ১৫ টি নতুন স্বাধীন রাষ্ট্রের উত্থান ঘটতে দেখা যায়।
- এরপর বিশ্বের উদীয়মান রাষ্ট্রগুলোকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে লিপ্ত হয় আমেরিকা। 
- এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ লক্ষ করা যায়।
 
উৎস: History.com & আধুনিক ইউরোপের ইতিহাস -২, এসএসইএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২,৫৯৬.
ইয়েন (Yen) কোন দেশের সরকারী মুদ্রা?
  1. চীন
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. ভারত
ব্যাখ্যা

জাপান: 
-জাপান জাপানি ভাষায় নিহন বা নিপ্পন নামে পরিচিত। 
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- জাপানি মুদ্রার নাম ইয়েন (Japanese Yen)।
- টোকিও এর রাজধানী এবং প্রধান আর্থিক কেন্দ্র।

• আরও কয়েকটি দেশের মুদ্রার নাম:
- মার্কিন যুক্তরাষ্ট্র - মার্কিন ডলার (US Dollar),
- যুক্তরাজ্য -পাউন্ড স্টার্লিং (Pound Sterling),
- চীন- রেনমিনবি বা ইউয়ান (Renminbi/Yuan),
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম - উন (South Korean won),
- ভারত - ভারতীয় রুপি (Indian Rupee),
- কানাডা- কানাডিয়ান ডলার (Canadian Dollar),
- অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়ান ডলার (Australian Dollar),
- সুইজারল্যান্ড - সুইস ফ্রাঙ্ক (Swiss Franc),
- রাশিয়া- রুশ রুবল (Russian Ruble).

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

২,৫৯৭.
'ডিউটোরোনোমিক কোড' কোন সভ্যতার পরিচায়ক?
  1. ক) রোমান সভ্যতা
  2. খ) গ্রীক সভ্যতা
  3. গ) মিসরীয় সভ্যতা
  4. ঘ) হিব্রু সভ্যতা
ব্যাখ্যা
- হিব্রু জাতি প্রাচীন মিসরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব সভ্যতায় অবদান রেখেছিল। 
- হিব্রুরাই ইহুদী ধর্মের অনুসারী এবং ইসরাইলী জাতি হিসেবে সমধিক পরিচিত। 
- ঐতিহাসিকদের মতে প্রাচীন ফোরাত নদীর (ইউফ্রেটিস নদী) অপর পাড় থেকে যে সব মানবগোষ্ঠী বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে-তারাই হিব্রু জনগোষ্ঠী।
- হিব্রু শব্দের অর্থ ‘বিদেশী' (Alien) থেকে এর প্রমাণ পাওয়া যায়। তাই নৃতাত্ত্বিক অর্থে হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি নয়। 
- মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদানই 
- হিব্রুদেরও আইন তৈরীতে এ্যামোরাইটদের ন্যায় যথেষ্ট অবদান আছে। 
- তবে তাদের আইন অনেকটা হাম্মুরাবীর আইনের দ্বারা প্রভাবিত। 
- ব্যাবিলনীয় আইনের অনুকরণে তারা যে আইন তৈরী করে তা ‘ডিউটোরোনোমিক কোড' নামে পরিচিত ছিল। 
- এই কোড হাম্মুরাবীর আইনের চেয়ে অনেকটা পরিশুদ্ধ বলে মনে করা হয়। 
- তাদের প্রণীত অনুশাসনে গরীব দুঃখীদের স্বার্থরক্ষা, মানবতা, সুক্ষ্ম বিচার, সুদ গ্রহণে শাস্তির ব্যবস্থা এবং দাসদের মুক্তির যথাযথ ব্যবস্থার উল্লেখ রয়েছে। 
- ঐতিহাসিকদের মতে এই আইনের প্রয়োগের ফলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা মজবুত হয়।
 
 উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২,৫৯৮.
প্রথম NAM শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. ক) বান্দুং
  2. খ) কায়রো
  3. গ) বেলগ্রেড
  4. ঘ) হাভানা
ব্যাখ্যা
১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
২,৫৯৯.
Who is the CEO of Tesla and SpaceX?
  1. ক) Elon Musk
  2. খ) Jeff Bezos
  3. গ) Bill Gates
  4. ঘ) Jack Ma
  5. ঙ) None
ব্যাখ্যা
Tesla এবং SpaceX এর CEO হলেন Elon Musk.

এলন মাস্ক মহাকাশযান, ইলেকট্রিক গাড়ি ও অনলাইন ট্রানসেকশন এই তিন ইন্ডাস্ট্রিকে আমূল বদলে দিয়েছেন।
তিনি পে-প্যাল, টেসলা মটরস সহ স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি (SpaceX), জিপ২(zip2) এবং সোলার সিটির (SolarCity) সহপ্রতিষ্ঠাতা। একই সাথে ওপেন এ.আই(OpenAI) এর কো-চেয়ারম্যান।
২,৬০০.
মিশরীয় সভ্যতার শেয়াল দেবতা কী নামে পরিচিত?
  1. ওসিরিস
  2. আনুবিস
  3. শেঠ
  4. থোথ
ব্যাখ্যা

মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল: খ্রিস্টপূর্ব ৫০০০-৫২৫ পর্যন্ত।
- মিশরে প্রথম এই সাম্রাজ্যের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে।
- একটি ছিল উত্তর মিশর অপরটি দক্ষিণ মিশর।
- স্থাপত্য ও ভাস্কর্যে তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা যায়।
- লিখন পদ্ধতির উদ্ভাবন, সেচ ব্যবস্থা চালু, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র অংক শাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান সভ্যতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল।
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য: লিপি বা অক্ষর আবিষ্কার।
- তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- মিশরীয় সভ্যতার প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত।
- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর।
- পিরামিড: মিশরীয় স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।
- স্ফিংস: এটি ফারাও খাফরের শাসনকালে নির্মিত বিশাল মূর্তি।
- মিশরীয় সভ্যতায় বিভিন্ন দেবতার উপাসনা করা হত। যেমন -
• পাতালের দেবতা - ওসিরিস,
• যুদ্ধ এবং শিকারের সাথে যুক্ত আকাশের দেবতা - হোরাস,
• সহিংসতা, মরুভূমি এবং ঝড়ের দেবতা - শেঠ,
• শেয়াল দেবতা - আনুবিস,
• জ্ঞানের দেবতা - থোথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।