ব্যাখ্যা
• Nephew (noun):
English Meaning: A son of one's brother, sister, brother-in-law, or sister-in-law.
Bangla Meaning: ভ্রাতুষ্পুত্র বা ভাগিনেয়।
Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster dictionary.
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭ / ৫৫ · ৬০১–৭০০ / ৫,৪৭৭
• Correct sentence: খ) more, better.
Complete sentence: The more you read, the better you understand.
• Comparative Degree:
- দুটি noun বা pronoun- এর দোষ, গুণ, অবস্থা প্রভৃতির তুলনা করতে adjective- এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Comparative Degree বলে।
- যত---তত/ আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি Adverb Comparative Degree এর প্রত্যেকটির পূর্বে The বসে।
• Structure: The + Comparative +----, the + Comparative +---.
• More examples:
- The sooner, the better.
- The more you exercise, the better your health will be.
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
Correct Answer: They are being helped by themselves.
- এটি একটি Reflexive object যুক্ত বাক্য।
• Reflexive object (যেমন: themselves, myself, himself ইত্যাদি) যুক্ত active voice-কে passive voice করার নিয়ম:
- Active voice-এর subject অপরিবর্তিত থাকে এবং Passive voice-এর subject হয়।
- tense অনুযায়ী auxiliary verb বসে।
- মূল verb-এর past participle বসে।
- তারপর by + reflexive object বসে।
• প্রদত্ত বাক্যটি যেহেতু Present Continuous Tense-এ আছে তাই Passive করার সময় (am/is/are + being) হবে।
- এখানে যেহেতু Subject 'They' তাই এর সাথে are being বসবে।
- মূল Verb-এর Past Participle রূপ বসেছে(helped)।
- সবশেষে By + Reflexive Object (themselves) বসেছে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Let যুক্ত imperative বাক্যের passive গঠন-
Let + object + be + v3 (past participle) + by + let পরবর্তী ব্যক্তিবাচক object.
তাই প্রশ্নোক্ত বাক্যটির সঠিক Passive voice form হচ্ছে-
Let the sum be done by me.
কোনো কিছু তৈরি করার পর উপাদান দেখা না গেলে made from বসে।।
যেমন- Paper is made from wood/bamboo.
কিন্তু যদি উপাদান দেখা যায় তাহলে made of বসে।
যেমন- The ring is made of gold.
The correct answer is - গ) Never neglect your duty.
Never যুক্ত Assertive বাক্যকে Imperative-এ রূপান্তরের নিয়ম
- যদি কোনো Assertive বাক্যে never থাকে এবং সেটিকে Imperative-এ পরিবর্তন করতে হয়, তবে কেবল Never দিয়ে শুরু করতে হবে।
- এরপর মূল verb-এর Present form বসাতে হবে।
- তারপর verb-এর পরের অংশ অপরিবর্তিত রাখতে হবে।
Structure:
Never + মূল verb-এর Present form + বাকির অংশ
Example:
Assertive: You should never tell a lie.
Imperative: Never tell a lie.
Other options
ক) Never neglects your duty.
এখানে neglects ভুল ফর্ম; Imperative-এ verb এর base form ব্যবহার হয়।
খ) You never neglect your duty.
এটি সাধারণ Present tense বাক্য, Imperative নয়।
ঘ) Don’t neglected your duty.
এখানে neglected ভুল ফর্ম; base form হওয়া উচিত (Don’t neglect).
Correct answer: Very few girls in the class are as intelligent as she.
- One of the যুক্ত Superlative Degree কে Positive Degree করার ক্ষেত্রে এর পরিবর্তে "Very few" বসাতে হয়।
• One of the যুক্ত Superlative Degree কে Positive Degree করার নিয়ম:
- Very few বসে।
- Superlative Adjective এর পর থেকে বাকি অংশ বসে।
- Verb এর Plural form বসবে।
- As/So + Superlative Adjective positive form + As
- প্রদত্ত Sentence এর Subject বসে।
Other options:
ক) No other girls in the class are as intelligent as she.
- One of the যুক্ত Superlative Degree কে Positive Degree করার ক্ষেত্রে এর পরিবর্তে "Very few" বসাতে হয়।তাই এটি সঠিক নয়।
খ) Very few girls in the class is as intelligent as she.
- "Very few" যুক্ত করে Superlative Degree কে Positive Degree করার ক্ষেত্রে Verb এর Plural form বসবে। তাই এখানে verb হিসেবে "is" এর ব্যবহার সঠিক নয়।
গ) She is more intelligent than most other girls.
- এটি comparative degree এর উদাহরণ। তাই প্রশ্ন অনুসারে এটি সঠিক নয়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Positive: Very few poets were as great as Kazi Nazrul Islam.
Superlative: Kazi Nazrul Islam was one of the greatest poets.
• Very few যুক্ত Positive Degree কে Superlative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence টির শেষের Subject প্রথমে বসে।
- তারপর Subject অনুসারে verb বসে।
- তারপর one of the বসে।
- Positive Degree এর Superlative form বসে।
- Very few এরপর থেকে verb এর পূর্ব পর্যন্ত অংশ বসে।
Other options:
খ) Kazi Nazrul Islam was the greatest poet.
- ভুল কারণ, Very few যুক্ত Positive Degree কে Superlative Degree তে রূপান্তরের সময় one of the এর পর Positive Degree এর Superlative form বসে।
গ) Kazi Nazrul Islam was greater than most other poets.
- ভুল কারণ, বাক্যটি Comparative Degree তে রূপান্তরর করা হয়েছে।
ঘ) Kazi Nazrul Islam was one of the most greatest poets.
- এখানে "Largest" নিজেই "Superlative form" এ রয়েছে। এর পূর্বে 'most' যুক্ত করার প্রয়োজন নেই।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct Answer: গ) The homework must be finished by them.
Active: They must finish the homework.
Passive: The homework must be finished by them.
Active Voice থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়ম:
→ Object becomes Subject: Active Voice-এ যা Object ছিল, Passive Voice-এ সেটি Subject হয়ে যায়।
→ Be verb is added: Active Voice-এ যে verb থাকে, Passive Voice-এ তার সাথে 'be' verb যোগ করা হয়, যা verb এর tense অনুযায়ী হবে।
→ Past Participle of the verb: Active Voice-এ যে verb থাকে, Passive Voice-এ তার Past Participle form ব্যবহার করা হয়।
→ Subject becomes Object: Active Voice-এ যে Subject ছিল, Passive Voice-এ সেটি Object হয়ে যায়, এবং এর আগে "by" (বা অন্যান্য Preposition) যোগ হয়।
→ May, might, can, could, must, ought to, be going to যুক্ত Active Voice-কে Passive Voice-এ রূপান্তর করার সময়: এগুলোর পর 'be' বসে এবং তার পরেই verb এর Past Participle form বসে।
উল্লিখিত প্রশ্নে দেওয়া বাক্যটি: Active: They must finish the homework.
- Voice-এ রূপান্তরের নিয়ম অনুসারে Correct Passive: The homework must be finished by them.
Example:
Active: He can solve the problem.
Passive: The problem can be solved by him.
Active: They will complete the assignment.
Passive: The assignment will be completed by them.
Active: They have completed the task.
Passive: The task has been completed by them.
Interrogative Sentence:
যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় তাকে Interrogative sentence বলে।
A sentence that asks questions and starts with ‘wh’ or a verb is called an interrogative sentence.
How far is the train station?
উপরোক্ত বাক্যটি দ্বারা ‘রেল ষ্টেশন কত দূর’ জিজ্ঞেস করা হচ্ছে তাই এটি একটি Interrogative sentence.
Interrogative sentence Structure:
Interrogative sentence এর গঠনের ক্ষেত্রে আমরা মূলত ৩ ধরনের বাক্যগঠন দেখতে পাই। নিচে এদেরকে উদাহরণ সহ উল্লেখ করা হলো -
WH + Auxiliary Verb + Subject + Main Verb
Where did she go?
Who has done it?
Verb + Subject + Main Verb
Do you want to stay?
Does he want chocolate or ice cream?
The verb to Be + Subject
Is it right?
Are you upset?
Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
be in the ascendant - formal to be or become powerful or popular
be in the ascendant
• Mr Tony Benn was in the ascendant.
• During this period, liberal ideas were in the ascendant.
• And Mr Desmond's Star is in the ascendant, a full 5.72 per cent ahead.
সুতরাং, ‘His stars are now in the ascendant’ - এর বাংলা হবে - এখন তার একাদশে বৃহস্পতি বা সুসময়
Source: Longman Dictionary of Contemporary English
• Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative এবং negative হলে positive হবে।।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।
• Confusing Contraction sentence এর tag question করার নিয়ম:
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে modal auxiliary হিসেবে would ধরতে হবে।
- Example: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?
- তবে 'd এরপরের verb টি যদি past participle form এ থাকে তাহলে তাকে past perfect tense এর had হিসেবে ধরতে হবে।
- Example: I'd reached there in time, hadn't I?
• Correct answer: He'd written the report before the meeting, hadn't he?
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: By whom am I being called?
• Who যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice এর রূপান্তরের নিয়ম:
- Who এর পরিবর্তে By whom দিয়ে বাক্য শুরু হবে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- Active voice এর object টি passive voice এ subject হিসেবে বসে।
- অনেক সময় be/ being/ been বসাতে হয়।
- মূল verb এর past participle হয়।
- Question mark (?) হয়।
• প্রদত্ত বাক্যটি Present Continuous Tense-এ আছে।
- তাই Passive voice এ রূপান্তরের-এর ক্ষেত্রে (am/is/are + being) বসাতে হয়।
- এখানে নতুন Subject হলো 'I' তাই এর সাথে 'am+ being' বসবে।
- তারপর মূল Verb 'call'-এর Past Participle রূপ called বসবে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
The correct answer is - ক) Work hard and you will succeed.
• Complex sentence-এর একটি clause যদি if you-দ্বারা গঠিত হয় বা if-clause হয় তাহলে নিম্নরূপে তাকে compound-এ রূপান্তরিত করতে হয়:
Complex sentence টি যদি affirmative বা হ্যাঁ-বোধক হয় তাহলে if you তুলে দিয়ে verb-এর পরে and বসাতে হয়।
• Examples:
- Complex: If you study, you will pass.
- Compound: Study and you will pass.
- Complex: If you eat a balanced diet, you will remain healthy.
- Compound: Eat a balanced diet and you will remain healthy.
- Complex: If you work hard, you will prosper in life.
- Compound: Work hard and you will prosper in life.
Other options:
খ) Working hard or you will succeed.
- Bangla meaning: কঠোর পরিশ্রম করা অথবা তুমি সফল হবে।
“Working hard” → এটি একটি phrase, পূর্ণ বাক্য নয়।
“or” ব্যবহৃত হলেও দুটি clause নেই।
এটি compound sentence নয় এবং অর্থও অস্পষ্ট।
গ) Worked hard and you will succeed.
- Bangla meaning: পরিশ্রম করেছিলে এবং তুমি সফল হবে।
- “Worked hard” → একটি past tense phrase.
- এটি যথাযথ clause নয় এবং অর্থও মেলে না।
ঘ) Worked hard or you will succeed.
- Bangla meaning: পরিশ্রম করেছিলে অথবা তুমি সফল হবে।
- "Worked hard" → subject ছাড়া, incomplete clause।
- “or” দ্বারা যুক্ত হলেও মানে অসংগত।
- এটি neither grammatically correct nor meaningful.
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
- Active: I saw him carrying a basket.
- Passive: He was seen carrying a basket by me.
• Object + present participle যুক্ত active voice কে passive voice এ পরিবর্তনের সময়-
- Object টি Subject হয়।
- Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে।
- মূল verb-এর past participle বসে।
- present participle যুক্ত অংশটি বসে।
- by + Subject টির objective form বসে।
অর্থাৎ,
- Present participle থেকে বাক্যের বাকি অংশ অপরিবর্তিত থাকে।
- এক্ষেত্রে শুধু present participle এর পূর্ববর্তী বাক্যাংশের passive form হয়ে থাকে।
- আর, By+ object যুক্ত অংশ বাক্যের শেষে বসে।
অন্যান্য অপশন,
ক) He was seen carried a basket by me.
- "Carried" ব্যবহার হয়েছে, যা past participle কিন্তু এখানে -ing form দরকার।
খ) He was being seen to carry a basket by me.
- "Being seen" + "to carry" → continuous এবং এর পরে infinitive form ভুল।
ঘ) He had been seen carrying a basket by me.
- "Had been seen" → past perfect passive, কিন্তু original sentence past indefinite.
Exclamatory Sentence: Had I the strength of a lion!
Assertive Sentence: I wish I had the strength of a lion.
Exclamatory Sentence কে Assertive Sentence এ রূপান্তর করতে হলে, Had এর পরিবর্তে I wish ব্যবহার করতে হবে।
Exclamatory Sentence কে Assertive Sentence এ রূপান্তরের নিয়ম:
- Exclamatory Sentence যদি Had, Could, Were দ্বারা আরম্ভ হয় তাহলে -
- Sentence এর প্রথমে 'I wish' বসাতে হয়।
- এরপর Subject বসে + had বসে এবং Exclamation mark উঠিয়ে দিয়ে Assertive sentence গঠন করা হয়।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
একটি principal clause এবং এক বা একাধিক sub-ordinate নিয়ে গঠিত sentence কে complex sentence বলে।
শেষ বাক্যটিতে একটি মাত্র finite verb রয়েছে তাই এটি একটি simple sentence.
• Answer: খ) She said that she would come the next day.
- She said, "I will come tomorrow."
- মূল বাক্য future tense (will come) এ আছে।
- Reporting verb past tense -এ থাকলে,
- Reported speech এ future tense সাধারণত past tense (would come) হয়।
- “Tomorrow” পরিবর্তিত হয়ে “the next day” হয়।
- সময়ের পরিবর্তন ও tense shift এই নিয়ম অনুসারে করা হয়।
- তাই সঠিক উত্তর হলো “She said that she would come the next day.”
Other options:
ক) She said that she will come tomorrow. → “will” ও “tomorrow” অপরিবর্তিত রেখেছে, ভুল।
গ) She said that she comes tomorrow. → Present tense ব্যবহার করা হয়েছে, ভুল।
ঘ) She said that she came tomorrow. → Past tense এবং “tomorrow” একসাথে ব্যবহার করা ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
- Active: We do not accept lazy workers.
- Passive: Lazy workers are not accepted by us.
• Present indefinite tense যুক্ত negative বাক্যের Passive voice এর গঠন করার নিয়ম:
- Object টি subject রূপে বসে।
- এরপর subject ও tense অনুযায়ী auxiliary verb বসে।
- not + verb এর past participle form বসে।
- by + subject টি object রূপে বসে।
- তাই নিয়মানুযায়ী সঠিক Passive form টি হবে- Lazy workers are not accepted by us.
Correct answer: খ) Rima is more talented than any other girl in the team.
• No other যুক্ত Positive Degree কে Comparative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence এর শেষের Subject টি প্রথমে বসে।
- প্রদত্ত Verb বসে।
- Positive Degree এর Comparative Degree বসে।
- than any other বসে।
- No other এরপর থেকে Verb এর পূর্ব পর্যন্ত বসে।
Positive Degree: No other girl in the team is as talented as Rima.
Comparative Degree: Rima is more talented than any other girl in the team.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Agree/ be anxious/ arrange/ determine/ be determined/ decide/ demand + infinitive + object যুক্ত Active voice কে passive করার নিয়ম:
- প্রদত্ত Active voice এর subject ও verb বসবে।
- that বসবে।
- infinitive এর পরের Object (direct object) বসবে।
- should be বসবে।
- infinitive এর পরের verb এর past participle বসবে।
• More examples:
- Active: Shakib decided to sell the house.
- Passive: Shakib decided that the house should be sold.
Active: They decided to build a bridge.
Passive: They decided that a bridge should be built.
Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
Causative verb যুক্ত একটি বাক্যের passive voice এর গঠনঃ
Obj কে sub + auxiliary verb + verb – এর p.p + to + verb – এর base form.
সুতরাং বাক্যটির passive voice হলোঃ She was made to recite a poem.
• সাধারণত Superlative degree এর পূর্বে the এবং পরে of/in বসে। পরে স্থান থাকলে in বসে।
• Structure টি হচ্ছেঃ The + Superlative degree + noun + of (+plural noun)/in (+singular Noun). যেমনঃ
- His wife is the worst cook in the world.
- The bus is the least expensive way to get around.
- He is the tallest in the class.
- Nature is the ________ physician. এটি একটি proverb.