ব্যাখ্যা
অর্থ: তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
• Ill weeds grow apace. = আগাছার বাড় বেশি।
• Hope springs eternal in the human breast. = যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
• Hunger is the best sauce. = ক্ষুধা পেলে বাঘও ধান খায়।
Source: Live MCQ Lecture
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৩১ / ৫৫ · ৩,০০১–৩,১০০ / ৫,৪৭৭
সঠিক উত্তর: খ) Anika is the brightest student in the class.
• যদি কোনো বাক্য Positive Degree হয়: No other + noun + verb + as + adjective (positive) + as + subject,
তাহলে তা Superlative-এ রূপান্তর করার নিয়ম
- Positive sentence-এর শেষের Subject কে শুরুতে আনতে হবে।
- এরপর verb (is/was) বসাতে হবে।
- তারপর the + adjective-এর superlative form বসাতে হবে।
- তারপর বাক্যের no other এর পর থেকে verb-এর আগ পর্যন্ত অংশ বসাতে হবে।
অর্থাৎ Subject + verb + the + adjective-এর superlative form + no other এর পর থেকে verb এর আগ পর্যন্ত অংশ।
Positive: No other student in the class is as bright as Anika.
Superlative: Anika is the brightest student in the class.
অন্যান্য অপশনগুলোর ভুল:
ক) "Anika is the brighter student in the class."- "brighter" Comparative form ব্যবহার করা হয়েছে (Superlative "brightest" হবে)।
গ) "Anika is one of the bright students in the class." - এটি "Very few...as...as" Positive sentence-এর রূপান্তর। আবার মূল adjective Positive (bright) এ বলা হয়েছে।
ঘ) "Anika was the brightest of all students in the class." Tense অপ্রয়োজনীয়ভাবে Past (was) করা হয়েছে এবং "of all students" অপ্রাসঙ্গিক (মূল sentence-এ "in the class" আছে)।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition—HSC Second Paper by Chowdhury & Hossain.
Agree to অর্থ – কোনো প্রস্তাবে রাজি হওয়া। সুতরাং ‘তাহারা আসিতে রাজি হলো না’ বাক্যের সঠিক ইংরেজি হলো – They did not agree to come. কিন্তু তা অপশন গুলোতে নাই। তাই কাছাকাছি উত্তর হিসেবে, “They refused to come” কে সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে।
উল্লেখ্য, Refuse অর্থ অসম্মত হওয়া/ প্রত্যাখ্যান করা, Denied অর্থ অস্বীকার করা।
Source: Bangla Academy Dictionary.
- Active: The bottle contains fresh water.
- Passive: Fresh water is contained in the bottle.
- Present indefinite tense - এর assertive sentence -এর active voice -কে passive voice -করার নিয়ম:
- Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb (am/is/are) বসবে।
- মূল verb এর past participle হয়।
- তারপর preposition (by, with, to, at, in etc. বসবে)।
- Active voice এর object টি passive voice এর subject হয়ে যায়।
• সাধারণত, আমরা জানি passive voice এ object এর পূর্বে preposition হিসেবে by বসে।
- তবে কিছু verb আছে যেগুলোর পরে passive এ in বসে।
- যেমন: Embody, Contain, Include, ইত্যাদি।
Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
Optician (চশমা বিক্রেতা) - One who examines eyes and sells glasses
Chiropodist (পায়ের পাতা রোগের চিকিৎসক) - One who treats foot diseases
Neurologist (স্নায়ুরোগ বিশেষজ্ঞ) - One who treats nerve diseases
Ophthalmologist (চক্ষু বিশেষজ্ঞ) - A doctor who treats eye diseases
Superlative এ One of the থাকলে Comparative করার সময় -
than many other + Plural Noun অথবা than most other + Plural Noun বসে।
সুতরাং Comparative করার ক্ষেত্রে খ) Subaita is more intelligent than many other girls in the class. এবং গ) Subaita is more intelligent than most other girls in the class. উভয়ই সঠিক।
Automobile অর্থ মোটরগাড়ি অর্থাৎ A self-moving vehicle.
Self-rule or control - Autonomy
A machine that functions by itself - Automatic.
• Simple sentence- এ যদি at the time of থাকে তাহলে simple sentence কে complex করার নিয়ম:
- প্রথম clause টি অপরিবর্তিত থাকবে।
- at the time of এর পরিবর্তে when বসে।
- প্রথম clause টির tense এর form অনুযায়ী পরবর্তী clause টি I was swimming হয়েছে।
• Simple Sentence: Rafique called me at the time of swimming.
• Complex Sentence: Rafique called me when I was swimming.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Who যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice এর রূপান্তরের নিয়ম:
- Who এর পরিবর্তে By whom দিয়ে বাক্য শুরু হবে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- Active voice এর object টি passive voice এ subject হিসেবে বসে।
- অনেক সময় be/ being/ been বসাতে হয়।
- মূল verb এর past participle হয়।
- Question mark (?) হয়।
• Active voice: Who is texting me?
• Passive voice: By whom am I being texted?
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Positive: Very few cities are as clean as Singapore.
Comparative: Singapore is cleaner than most other cities.
• Very few যুক্ত positive Degree কে Comparative Degreeতে পরিবর্তন করার নিয়ম -
- প্রদত্ত sentence এর শেষের subject + verb + positive degree এর comparative form + very few এর পরিবর্তে than most other + বাকি অংশ।
Example:
Positive: Very few students are as good as Rahim.
Comparative: Rahim is better than most other students.
Positive: Very few people are as generous as she is.
Comparative: She is more generous than most other people.
• Because of যুক্ত Simple Sentence কে Complex-এ পরিবর্তনের নিয়ম:
- প্রথমে Simple sentence এ because of থাকলে Complex sentence এর পরিবর্তে Since/ as ব্যবহৃত হয়।
-তারপর Subject বসে + Verb বসে,
- এরপর Adjective /Noun + Comma বসে,
- সবশেষে অপর বাক্যটি বসে।
• নিয়মানুযায়ী, সঠিক উত্তর
Simple: Because of her dedication, she won the scholarship.
Complex: As she was dedicated, she won the scholarship.
More examples:
Simple: Because of my illness, I could not attend the meeting.
Complex: Since I was ill, I could not attend the meeting.
Simple: Because of her injury, she couldn't participate in the competition.
Complex: As she was injured, she couldn't participate in the competition.
Correct answer: He was so honest that he could not show an excuse.
• Too + --- + to যুক্ত Simple sentence- কে Complex sentence এ রূপান্তরের নিয়ম:
- Subject এরপরে প্রথম too এর জায়গায় so বসে।
- that বসে।
- প্রথম subject টি আবারো বসে।
- tense অনুযায়ী can not / could not বসে।
- to উঠে যায়।
- বাকী অংশ বসে।
Other options:
ক) He was honest that he could not show an excuse.
- ভুল কারণ, Too + --- + to যুক্ত Simple sentence- কে Complex sentence এ রূপান্তরের ক্ষেত্রে Subject এরপরে প্রথম too এর জায়গায় so বসে।
খ) ভুল কারণ, Too + --- + to যুক্ত Simple sentence- কে Complex sentence এ রূপান্তরের ক্ষেত্রে Subject এরপরে প্রথম too এর জায়গায় so বসে। তারপর that বসে।
গ) He was too honest that he could not show an excuse.
- ভুল কারণ, Too + --- + to যুক্ত Simple sentence- কে Complex sentence এ রূপান্তরের ক্ষেত্রে Subject এরপরে প্রথম too এর জায়গায় so বসে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Correct Answer: She suddenly burst into tears.
- Burst into tears:
- English Meaning: To suddenly start to cry.
- Bangla Meaning: কান্নায় ভেঙে পড়া।
• সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। - "She suddenly burst into tears."
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
Compound Sentence: যদি কোন Sentence এ একাধিক Principal clause and, but, or, yet, and so, therefore ইত্যাদি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয় তাকে Compound Sentence বলে।
যেমন-
- Learn English and get a good job.
- He is rich but he is honest.
about (preposition)
- She said something about leaving town.
- He lied about his age.
about (adverb)
- I live about 10 miles away.
- a tiny computer about as big as a postcard
- We left the restaurant at round about 10.30.
• The proper English translation of: তুমি কি জানো সে কোথায় থাকে?
- গ) Do you know where he lives?
• Embedded question (বাক্যের মাঝখানে প্রশ্ন) -এর ক্ষেত্রে,
- Wh word দ্বারা কোনো বাক্যে যদি Embedded question থাকে তাহলে Wh word -এর পরে subject + verb + ext বসে।
- কারণ, Subordinate clause টি Interrogative হয় না, Assertive -এর নিয়মানুযায়ী হয়ে থাকে।
• Structure:
- Principal clause (auxiliary verb +subject + verb) + (Subordinate clause) Wh word + subject + verb + ext?
- প্রদত্ত বাক্যে, (তুমি কি জানো) হচ্ছে Principal Clause (Interrogative Sentence).
- তাই Interrogative structure হচ্ছে- Do you know হবে।
- আর (সে কোথায় থাকে?) Sub-ordinate Clause -এ Assertive structure হবে।
- অর্থাৎ Auxiliary Verb 'Subject' এর আগে বসবে না।
- আবার, Subject (he) হওয়ায় verb হবে lives.
- তাই সঠিক translation টি হলো- গ) Do you know where he lives?
• Too + --- + to যুক্ত Simple sentence কে Complex sentence এ রূপান্তরের নিয়ম:
- Subject এরপরে প্রথম too এর জায়গায় so বসে।
- Too + --- + to এর মাঝের Adjective word টি বসে।
- to এর পরিবর্তে that বসে।
- প্রথম subject টির Pronoun form বসে।
- tense অনুযায়ী can not/ could not বসে।
- বাকী অংশ বসে।
• Simple sentence: He was too tired to continue working.
• Complex sentence: He was so tired that he could not continue working.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: Amina doesn’t like solving math problems, does she?
- এই sentence টি একটি negative sentence. এখানে 'doesn't' verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- বাক্যের subject, feminine gender এবং বাক্যটি না বোধক হওয়ায় সঠিক tag question হবে does she?
Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- Auxiliary verb না থাকলে to do verb দ্বারা tag question তৈরি হয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
• The correct answer is - ঘ) চেনা বামুনের পৈতার দরকার হয় না।
• Good wine needs no bush.
- Bangla meaning: চেনা বামুনের পৈতার দরকার হয় না।
- প্রবাদ বাক্যে কোনো শব্দকে পরিবর্তন করা যায় না, এবং কোনো শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দও ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
Other options:
• After meat comes mustard.
- Bangla meaning: নুন আনতে পান্তা ফুরায়।
• After death comes the doctor.
- Bangla meaning: চোর পালালে বুদ্ধি বাড়ে।
• Grasp all, loose all.
- Bangla meaning: অতি লোভে তাতি নষ্ট।
Source: Live MCQ Lecture.
• কোনো বাক্য যখন WH word যেমন: Who, Which, whom, where, when, why, whose, whom, and how দিয়ে শুরু হয় তখন passive voice WH-word দিয়ে শুরু হয়ে থাকে।
• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর Wh word টি প্রথমে বসে
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসাতে হয়।
- Object টি Subject হয়।
- Tense অনুযায়ী কর্তার পরে be/being/been বসাতে হয়।
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
Active: Why do you ignore my messages?
Passive: Why my messages are ignored by you?
• শূন্যস্থানে সঠিক tag question টি হবে - would I?
- Complete sentence: If I were a rich man, I'd establish a hospital, would I?
• Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
• Conditional sentence এর tag question করার সময়, ২য় clause এর subject এবং tense অনুযায়ী tag question টি হবে।
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, subject এরপর verb টি short form এ আসে, তবে 'd এরপরের verbটি base form এ থাকলে এটিকে Modal auxiliary হিসেবে would ধরতে হবে।
- আর যদি 'd এরপরের verbটি past participle form এ থাকলে এটিকে had ধরতে হবে।
- যেমন
- I'd buy a new mobile next month, wouldn't I?
- I'd reached there on time, hadn't I?
• প্রশ্নে উল্লিখিত বাক্যে I'd এরপর establish verb টি base form এ বসেছে।
- তাই সঠিক বাক্যটি হবে - If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?
• Assertive to Exclamatory করার structure:
- প্রথমে What/How বসে + Adjective বসে
- এরপর Subject + Verb + বাকি অংশ + Exclamation mark.
• বিঃ দ্রঃ Adjective এর পূর্বে a/an থাকলে Exclamatory করার সময় What বসবে এবং এরপর a/an হবে।আর যদি Adjective এর পূর্বে a/an না থাকে তবে How দিয়ে Exclamatory করতে হবে।
Assertive: The flower is very beautiful.
Exclamatory: How beautiful the flower is!
• Save money lest you should suffer in the future. This is a - Complex sentence.
• আমরা জানি,
- Complex sentence এ দুটো clause থাকে, একটি independent clause অপরটি dependent clause.
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, lest, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
• "Save money lest you should suffer in the future" প্রদত্ত বাক্যটিতে, "Save money" is an imperative clause, which functions as a command or instruction. It is the main clause of the sentence.
- "lest you should suffer in the future" is a subordinate clause introduced by the conjunction "lest."
- The sentence as a whole conveys a warning or advice to save money in order to avoid suffering in the future.
Source: Cliff's TOEFL, A Passage to the English Language by S.M. Zakir Hossain.
• Than most other/ than few other যুক্ত Comparative Degree কে Superlative Degree তে রূপান্তরের নিয়ম:
• Structure:
- প্রথম Subject প্রথমেই বসে
- এরপর Verb + one of the + Comparative Degree-এর Superlative form + Plural noun বসে
- সব শেষে most other/ few other এর পরের অংশ।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - The Nile River is one of the longest rivers in Africa.
আবার,
- Comparative Degree + than all other/ than any other) থাকলে (the + superlative degree) হয়।
- the + superlative degree এর পর Singular Noun বসে।
- যেমন - The Nile River is the longest river in Africa.