• The house in the corner is for sale.
- The underlined part "in the corner" is- Adjective Phrase.
- "In the corner" preposition দিয়ে শুরু হওয়া একটি prepositional phrase যা noun "house"-কে modify করছে।
- এটা বলছে house-টা কোনটা (which house) – The house "In the corner".
- Prepositional phrase যখন কোনো noun বা pronoun-কে describe করে (কোনো গুণ বা অবস্থান বোঝায়), তখন তা Adjective Phrase হিসেবে কাজ করে।
• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun/noun phrase -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
------
অন্যদিকে,
• Noun phrase:
- যে phrase বা শব্দগুচ্ছ noun এর কাজ করে তাই মূলত Noun phrase.
- এরা কোন sentence-এ verb এর subject, object, বা complement রূপে অথবা preposition এর object রূপে ব্যবহৃত হয়।
- অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে।
- যেমন: He came with one of his friends.
- "with" preposition-এর object রূপে এটি Noun -এর কাজ করছে।
• Phrase preposition:
- কয়েকটি word একত্রে Preposition -এর কাজ করে।
- যেমন: in front of, because of, ইত্যাদি।
- যেমন: He waited in front of her house. এখানে, 'in front of' (সামনে) হলো- Phrase preposition কারণ, এটি preposition (before) -এর কাজ করেছে।
• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb -এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত verb -কে কখন (when), কোথায় (where), কেন (why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Advrbial phrase.
- যেমন: She spoke in a polite manner. এখানে, 'in a polite manner' (কীভাবে) হলো- adverbial phrase.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.