বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা ৩২ / ৩৭ · ৩,১০১৩,২০০ / ৩,৬২২

৩,১০১.
'World Heritage' status for the Sundarbans was given by-
  1. UNESCO
  2. UNICEF
  3. UNICAD
  4. UNDP
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: বনবিভাগ ওয়েবসাইট।
৩,১০২.
1000 Taka Note was introduced to the market in-
  1. 2007
  2. 2008
  3. 2009
  4. 2010
ব্যাখ্যা
• মুদ্রা চালু:
- ১৯৭২ সালে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট প্রচলন হয়।
- ১৯৭৫ সালে : ৫০ টাকার নোট,
- ১৯৭৭ সালে : ৫০০ টাকার নোট,
- ১৯৮০ সালে : ২০ টাকার নোট,
- ১৯৮৯ সালে : ২ টাকার নোট,
- ২০০৮ সালে : ১০০০ টাকার নোট,
- ২০২০ সালে : ২০০ টাকার নোট।

উৎস: প্রথম আলো এবং জাতীয় তথ্য বাতায়ন।
৩,১০৩.
'Parki Sea Beach' is situated in -
  1. Bagherhat
  2. Cox's Bazar
  3. Chittagong
  4. Patuakhali
ব্যাখ্যা
- পারকী, পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত।
- কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত।
- লাবনী, হিমছড়ি, ইনানী, সাবরাং ইত্যাদি সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত‌।
- কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালীতে অবস্থিত।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৩,১০৪.
In which district the 'Bibir Bazar land port' is situated?
  1. Lalmonirhat
  2. Kurigram
  3. Gaibandha
  4. Cumilla
ব্যাখ্যা
বিবির বাজার স্থলবন্দর:
- বিবির বাজার স্থলবন্দর কুমিল্লা জেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর, যা ভারতীয় সীমান্তের সাথে সংযুক্ত এবং বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়।

উল্লেখ্য, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
৩,১০৫.
The time required by earth in 360 degree rotation to make a star return to the same position is called _____ day?
  1. ক) Solar Day
  2. খ) Sidereal Day
  3. গ) Real Day
  4. ঘ) Synodic Day
  5. ঙ) None of these
ব্যাখ্যা

The spinning of the earth on its polar axis in fact takes 23 hours, 56 minutes and 4.09 seconds for rotation through the 360 degree. This is called sidereal day.
During the time needed by the Earth to complete a rotation around its axis (a sidereal day), the Earth moves a short distance (approximately 1°) along its orbit around the sun.
So, after a sidereal day, the Earth still needs to rotate a small additional angular distance before the sun reaches its highest point. A solar day is, therefore, nearly 4 minutes longer than a sidereal day.

৩,১০৬.
Kabaddi was announced as a national game in which year?
  1. 1973
  2. 1976
  3. 1972
  4. 1975
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৩,১০৭.
The name of the digital financial service by the Bangladesh Post Office is -
  1. ক) nagad
  2. খ) postPay
  3. গ) post Cash
  4. ঘ) eCash
ব্যাখ্যা
নগদ:
- মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ চালু করেছে সরকারের ডাক বিভাগ।
- ২০১৯ সালের ২৬শে মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘নগদ’ সেবা উদ্বোধন করেন।

অন্যদিকে,
 - Post Cash হলো মোবাইল অ্যাপলিকেশনের জন্য স্লানজে নোভকা পোষ্ট্যান্সকোম আপউটনিকম।
- eCash হল মিল্টন ফ্রিডম্যানের মতো আর্থিক দর্শনে আলোকিত ব্যক্তিদের দ্বারা কল্পনা করা প্রযুক্তি-সুরক্ষিত অর্থের বাস্তবায়ন।
- PostPay হলো সংযুক্ত আরব আমিরাতের অনলাইন শপিং সাইট।

(সূত্র: নগদ, প্রথম আলো ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট
৩,১০৮.
According to 'World Economic League Table 2022', Bangladesh will be the ___ largest economy in 2036.
  1. 23th
  2. 25th
  3. 24th
  4. 27th
ব্যাখ্যা
যুক্তরাজ্যের Center for Economic and Business Research (CEBR) ২৬ ডিসেম্বর ২০২১ 'World Economic League Table 2022' প্রকাশ করে। 
এই প্রতিবেদনে ১৯১টি দেশকে অন্তর্ভুক্ত করে দেশগুলোর অর্থনীতি নিয়ে ২০৩৬ সাল পর্যন্ত পূর্বাভাস দেয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী-
GDP'র ভিত্তিতে ২০২১ সালে বিশ্বের সর্বনিম্ন অর্থনীতির দেশ: টুভ্যালু (১৯১)।
GDP'র ভিত্তিতে ২০২১ সালে বাংলাদেশের অবস্থান: ৪২তম।
২০৩৬ সালে বাংলাদেশ হবে ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশ।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৩,১০৯.
Which district has the most parliamentary seats in Bangladesh?
  1. Dhaka
  2. Chattogram
  3. Khulna
  4. Rajshahi
  5. Barishal
ব্যাখ্যা

সংসদীয় আসন:
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা: ৩৫০টি।
- মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন: ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন সংখ্যা: ৩টি।
• বান্দরবান।
• রাঙ্গামাটি।
• খাগড়াছড়ি।
- পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে। 

- জাতীয় সংসদের ১ নং আসন: পঞ্চগড়-১।
- জাতীয় সংসদের ৩০০ নং আসন: বান্দরবান।
- বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায়।
- ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৩,১১০.
Which company is allowed by BSEC to raise Tk 150 crore as a green bond?
  1. ক) Abul Khair Group
  2. খ) Navana Group
  3. গ) Pran Agro
  4. ঘ) Akij Group
  5. ঙ) City Group
ব্যাখ্যা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) প্রাণ এগ্রোকে দেশের দ্বিতীয় গ্রিন বন্ড হিসেবে ১৫০ কোটি টাকা তোলার অনুমতি দেয় - ৭ জুলাই, ২০২১।
উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার
৩,১১১.
As per the final calculation for the fiscal year 2024–25, Bangladesh’s per capita income stands at how many US dollars?
  1. 2,600 USD
  2. 2,780 USD
  3. 2,769 USD
  4. 2,820 USD
  5. 2,950 USD
ব্যাখ্যা

 • ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব: 
- দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়।
- সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়। এটি দেশের মানুষের গড় মাথাপিছু আয়।
- দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।
- ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য দিয়েছে।
- আগের বছরের চেয়ে মাথাপিছু আয় ৩১ ডলার বেড়েছে। আগের অর্থবছরের (২০২৩–২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার।
- বিবিএসের হিসাবে গণ–অভ্যুত্থানের বছরে অর্থাৎ ২০২৪–২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। যা সাময়িক হিসাবে এ হার প্রাক্কলন করা হয়েছিল ৩ দশমিক ৯৭ শতাংশ।

তথ্যসূত্র: বিবিএস ও প্রথম আলো। 

৩,১১২.
Which is the first oil field of Bangladesh?
  1. Haripur
  2. Zakiganj
  3. Bakhrabad
  4. Titas
ব্যাখ্যা
১৯৮৬ সালে সিলেটের হরিপুরে বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়।
 
হরিপুর তেলক্ষেত্র: 
বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
→ ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
→ হরিপুর তেলক্ষেত্রের তেল গাঢ় বাদামী রঙের প্যারাফিনিক শ্রেণির মোমযুক্ত তেল।
→ হরিপুর তেলের ঘনত্ব মধ্যম মাত্রার এবং এর (API Gravity) এপিআই গ্রাভিটি মান ২৮.২০।
→ মহাদেশীয় ভূ-খন্ডের উদ্ভিদ জাতীয় জৈবিক পদার্থ হতে এর সৃষ্টি।
→ হরিপুর তেলক্ষেত্রে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ধরা হয়েছিল প্রায় ৬ মিলিয়ন ব্যারেল।
→ এ হিসেবে হরিপুর তেলক্ষেত্র ছোট তেলক্ষেত্র।
 
সূত্র: বাংলাপিডিয়া।
৩,১১৩.
Bangladesh won their first test cricket match against which team?
  1. Pakistan
  2. West Indies
  3. Sri Lanka
  4. India
  5. Zimbabwe
ব্যাখ্যা
• বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
- তার আগে ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।

সূত্র: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
৩,১১৪.
Who was the Sector Commander of Sector No. 1 during the Liberation War?
  1. Khaled Mosharraf
  2. Rafiqul Islam
  3. K.M. Shafiullah
  4. A.T.M. Haider
ব্যাখ্যা
১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

উল্লেখ্য,
• ২ নং সেক্টর: মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
• ৩ নং সেক্টর: মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
• ৪নং সেক্টর: মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
• ৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
• ৬ নং সেক্টর: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
• ৭ নং সেক্টর: মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
• ৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
• ৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
• ১০ নং সেক্টর: নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
• ১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের ও স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ।
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩,১১৫.
Recently, Bangladesh was elected as the president of which United Nations organization? [Dec, 2025]
  1. UNESCO
  2. UNDP
  3. UNHCR
  4. UNICEF
ব্যাখ্যা

⇒ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
-  প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO)

- UNESCO- এর পূর্ণরুপ -
United Nations Educational Scientific and Cultural Organization 
- এর প্রধান কাজ হলো– বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
- প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।

- সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা– ১৯৩ টি  এবং সহযোগী সদস্য -১১ টি।
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
- UNESCO ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য - ৩ টি।

উৎস: UNESCO Official website.

৩,১১৬.
What is Bangladesh's current rank in the world economy?
  1. 37th
  2. 35th
  3. 34rd
  4. 29th
ব্যাখ্যা
অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ:
- ২০১৫ সালের ১ জানুয়ারি বিশ্বব্যাংকের মানদন্ড অনুযায়ী বাংলাদেশ নিম্ন- মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
- ২০২১ সালে বাংলাদেশ জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে।
- ১৪ বছরে দেশে জিডিপি'র গড় প্রবৃদ্ধি হয়েছে ৬.৭ শতাংশের বেশি।
- বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Centre for Economics and Business Research এর ডিসেম্বর, ২০২২ মাসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০৩৭ সালে বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।
- বাংলাদেশ এখন বিশ্ব র‌্যাংকিংয়ে ৩৫তম অর্থনীতির দেশ এবং এটি ১৩তম বড় অর্থনীতির অবস্থানের দিকে এগুচ্ছে।
- সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, নিঃসন্দেহে ২০৪১ সালের মধ্যে দেশ একটি উন্নত এবং স্মার্ট দেশে পরিণত হবে।
- কারণ, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় উন্নয়নের ভিত্তি তৈরি করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা ও জাতীয় বাজেট ২০২৩-২৪।
৩,১১৭.
Where is the National Academy for Primary Education (NAPE) located?
  1. Dhaka
  2. Chittagong
  3. Comilla
  4. Rajshahi
  5. Mymensingh
ব্যাখ্যা
নেপ:
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এটি ময়মনসিংহে অবস্থিত।
- মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা শুরু করে ।
- ১৯৭৮ সালে ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)" ।
- ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: নেপ ওয়েবসাইট।
৩,১১৮.
What  is the size of the National Budget for the fiscal year 2023-2024?
  1. 6,78,715 Crore
  2. 7,11,322 Crore
  3. 7,46,677 Crore
  4. 7,61,785 Crore
ব্যাখ্যা
২০২৩ - ২৪ অর্থবছরের বাজেট:
২০২৩ - ২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৭ লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
২০২৩ - ২৪ অর্থবছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা। 
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
- বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। 
- এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আয় ধরা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৭০ হাজার কোটি টাকা।
- আরও লক্ষ্যমাত্রা রয়েছে এনবিআর বহির্ভূত ২০ হাজার কোটি টাকা ও কর ব্যতীত প্রাপ্তি ৫০ হাজার কোটি টাকা।
- বাজেটঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
- ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি ও অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা আহরণ করা হবে।
- অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ১৮ হাজার কোটি টাকা, ব্যাংকবহির্ভূত উৎস থেকে ২৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৫ হাজার কোটি টাকা সংস্থান করা হবে।

উৎস: দৈনিক প্রথম আলো, ২৩ জুন ২০২৩। [লিঙ্ক]
৩,১১৯.
Dr. Muhammad Yunus was awarded the Nobel Prize under which category?
  1. Peace
  2. Economics
  3. Finance
  4. Banking
  5. None of these
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।
- ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

উল্লেখ্য,
- মুহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
- ড. ইউনুসকে ২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।
- ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ড. ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন।
- তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন ১৯৮৭ সালে।

তথ্যসূত্র - ইউনূস সেন্টার।
৩,১২০.
Which of the following one is the longest river of Bangladesh?
  1. Padma
  2. Meghna
  3. Ichamoti
  4. Brahmaputra
ব্যাখ্যা
দেশে নদ-নদীর সংখ্যা:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

উল্লেখ্য,
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮টি।
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।
- এক কিলোমিটারের‌ও কম দৈর্ঘ্যের নদী রয়েছে ৪১টি।
- নদ-নদীর এই তালিকা তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালে। 
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে।
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

উৎস: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
৩,১২১.
What is the title of the budget speech for the financial year 2025-26?
  1. ‘বৈষম্যহীন ও উন্নত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
  2. ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার অঙ্গীকার’।
  3. ‘বৈষম্যহীন ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়’।
  4. ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬: 

- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
- সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ- ২,০৭,৬২৯ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
৩,১২২.
Which one serves as a clearing house? 
  1. Agrani Bank
  2. Janata Bank
  3. Rupali Bank
  4. Bangladesh Bank
ব্যাখ্যা
• নিকাশ ঘর: 
- বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহের নিকাশ ঘর হিসেবে কাজ করে।
- বিভিন্ন ব্যাংকের গ্রাহকগণ চেকের মাধ্যমে লেনদেন করার ফলে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনাপাওনার সৃষ্টি হয়।
- বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘর হিসেবে ঐসব পারস্পরিক দেনাপাওনা মিটিয়ে দেয়।

উল্লেখ্য, 
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক- বাংলাদেশ ব্যাংক। 

অন্যদিকে,
বাংলাদেশ ব্যাংক যেসব এলাকায় না থাকে সেসব এলাকায় নিকাশঘর হিসেবে সোনালী ব্যাংক কাজ করে।

উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়।
৩,১২৩.
Which article of the constitution of Bangladesh is described about 'Freedom of religion'?
  1. 38
  2. 41
  3. 65(1)
  4. 48(1)
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ ৪১ নং অনুযায়ী, ধর্মীয় স্বাধীনতা,
১। আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে,
- প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে;
- প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
২। কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।

অন্যদিকে -
- অনুচ্ছেদ ৩৮: জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।
- অনুচ্ছেদ ৬৫ (১): "জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে:
- অনুচ্ছেদ ৪৮(১): বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,১২৪.
Who is the founder of the cultural organization 'Udichi'?
  1. Badiul Alam
  2. Dr. Rashedul Islam
  3. Sirajul Islam
  4. Satyen Sen
  5. Iqbal Karim
ব্যাখ্যা
• সত্যেন সেন: 
- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক।
- ১৯০৭ সালের ২৮ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে তাঁর জন্ম।
- তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠক এবং উদীচী (১৯৬৯) সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা। 
-  তাঁর রচিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ।
- উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ: উপন্যাস-  ভোরের বিহঙ্গী, অভিশপ্ত নগরী, পদচিহ্ন, পাপের সন্তান, কুমারজীব, বিদ্রোহী কৈবর্ত, পুরুষমেধ, আলবেরুনী, মা, অপরাজেয় ইত্যাদি।

সূত্র: বাংলাপিডিয়া। 
৩,১২৫.
Where is the 'Bangladesh Handloom Education & Training Institute' in Bangladesh?
  1. Chattogram
  2. Sylhet
  3. Dhaka
  4. Narsingdi
ব্যাখ্যা
বাংলাদেশ এর কিছু গবেষণা কেন্দ্র এবং তাদের অবস্থান:
- ধান গবেষণা ইনস্টিটিউট — জয়দেবপুর, গাজীপুর।
- মৎস্য গবেষণা কেন্দ্র — ময়মনসিংহ।
- আলু গবেষণা ইনস্টিটিউট — রংপুর।
- বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট — নরসিংদী।
- পাট গবেষণা কেন্দ্র — ঢাকা।
- তুলা গবেষণা ইনস্টিটিউট — যশোর।
- মসলা গবেষণা কেন্দ্র — বগুড়া।
- নদী গবেষণা কেন্দ্র — ফরিদপুর।

উৎস: বাংলাপিডিয়া।
৩,১২৬.
At Chittagong Port’s Laldia Char, which country will invest in the new terminal? 
  1. France
  2. Japan
  3. Denmark
  4. United States
ব্যাখ্যা

• লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তি:
- পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ১৭ নভেম্বর, ২০২৫ ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।
- মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের।
- এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার।
- সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি ৫৫ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক ভিত্তিক কোম্পানিটি। 
- চুক্তিটি স্বাক্ষরের পরপরই ২৫০ কোটি টাকা ‘সাইনিং মানি’ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

তথ্যসূত্র: প্রথম আলো।

৩,১২৭.
Who is the head of the Interim Government's 'Police Reforms Commission'?
  1. Badiul Alam Majumdar
  2. Iftekharuzzaman
  3. Muhammad Yunus
  4. Safar Raj Hossain
ব্যাখ্যা
পুলিশ সংস্কার কমিশন:
- অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে গঠিত পুলিশ সংস্কার কমিশনের প্রধান জনাব মো. সফর রাজ হোসেন।
- তিনি একজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা এবং সাবেক সচিব।
- তার নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশমালা প্রণয়ন করে।

উল্লেখ্য,
- কমিশন ১৮৬১ সালের পুলিশ আইন, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এবং ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস আধুনিকায়নের প্রস্তাব দেয়।
- প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। এতে বিভিন্ন প্রস্তাব, যেমন গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ পদ্ধতি সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে ওয়াচডগ কমিটি, থানা পর্যায়ে জবাবদিহিতা, এবং মানবাধিকার সুরক্ষায় সুপারিশমালা অন্তর্ভুক্ত ছিল।

এছাড়াও,
সংবিধান সংস্কার কমিশন:
- ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
- ৯ সদস্য বিশিষ্ট এ কমিশন গঠন করা হয়েছে।
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
৩,১২৮.
Which financial institution was merged with Bangladesh Shilpa Bank to form Bangladesh Development Bank?
  1. Bangladesh Industrial Credit Bank
  2. Community Bank Bangladesh
  3. Bangladesh Shilpa Rin Sangstha
  4. Infrastructure Development Company
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকার শিল্প ব্যাংক (বিএসবি) এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস)-কে একীভূত করে বিডিবিএল (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) গঠন করে। 

◉ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড: 

- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক।
- সরকারি সিদ্ধান্তের আওতায় বাংলাদেশে শিল্প ব্যাংক (বিএসবি) এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস)-কে একীভূত করে বিডিবিএল গঠিত এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এ নিবন্ধিত হয়।
- রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে সার্টিফিকেট অব ইনকরপোরেশন এবং বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ও অনুমোদন নিয়ে ২০০৯ সালের নভেম্বর মাসে বিডিবিএল-এর কার্যক্রম শুরু হয়।
- বিএসবি এবং বিএসআরএস এর পরিসম্পদ ও দায়গ্রহণের ভেন্ডারস এগ্রিমেন্ট ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে সরকার এবং সরকার মনোনীত বিডিবিএল-এর পরিচালনা পর্যদ কর্তৃক স্বাক্ষরিত হয়।
- ২০১০ সালের ৩ জানুয়ারি নতুন ব্রত আর আদর্শ নিয়ে বিডিবিএল-এর কর্মযাত্রা শুরু।
- ১৯৯১ সালের ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের আওতায় যাবতীয় অভ্যন্তরীণ এবং আন্তর বাণিজ্যিক ব্যাংকিং এর কার্যাবলী সম্পাদনে বিডিবিএল-এর কর্মসূচি পরিব্যাপ্ত।
- বিডিবিএল অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০ কেটি টাকা যার পুরোটাই বাংলাদেশ সরকার কর্তৃক লগ্নীকৃত।

সূত্র: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ওয়েবসাইট।
৩,১২৯.
According to the ‘Bangladesh Economic Review 2022’, the population density (per sq km) of Bangladesh -
  1. ক) 1210
  2. খ) 1140
  3. গ) 1168
  4. ঘ) 1123
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে বাংলাদেশে:
- মোট জনসংখ্যা : ১৬ কোটি ৯১ লাখ ১০ হাজার
- জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ
- পুরুষ ও নারীর অনুপাত  : ১০০.২ : ১০০
- স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৫.২% যার মধ্যে পুরুষ - ৭৭.৪% নারী - ৭২.৯%।

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৩,১৩০.
The last international conference attended by Bangabandhu was -
  1. UN General Assembly
  2. OIC
  3. Commonwealth Conference
  4. NAM
ব্যাখ্যা
The last international conference attended by Bangabandhu was the 20th Commonwealth Conference in Kingston, Jamaica.
The President of Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman left Dhaka on 26 April 1975 for attending the 20th Summit of the Commonwealth held in Kingston, the capital of Jamaica.
The 8-day long Summit Conference was attended by the Heads of Governments of 33 Commonwealth countries.

Source: Daily Newspaper
৩,১৩১.
According to Economic Survey 2024, which manufactured goods is mostly imported?
  1. Petroleum
  2. Cotton
  3. Fertilizer
  4. None of above
ব্যাখ্যা
একক পণ্য আমদানি:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।

শিল্পজাত পণ্য আমদানি:
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- সার।
- শিল্পজাত পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - সুতা।

প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - তৈলবীজ।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,১৩২.
Budget deficit(%of GDP) stands at FY 2018-19 of Bangladesh is-
  1. ক) 3.9
  2. খ) 4.9
  3. গ) 5.9
  4. ঘ) 6.3
ব্যাখ্যা

Finance Minister AMA Muhith proposed the budget deficit in the fiscal 2018-19 at Tk 1,25,293 which is 4.9 percent of the GDP.
Of the deficit, Tk 54,067 crore will come from external sources while domestic sources will provide Tk 71,226 crore
Source: www.cpd.org.bd

৩,১৩৩.
Who directed the film Pather Panchali?
  1. Zahir Raihan
  2. Tareque Masud
  3. Bibhutibhushan Bandopadhyay
  4. Satyajit Ray
ব্যাখ্যা
→ 'পথের পাঁচালী' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়।
- পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত  উপন্যাস।

• পথের পাঁচালী: 
- সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা উঠলেই অবধারিতভাবে যে চলচ্চিত্রটির নাম সামনে চলে আসে, সেটি হচ্ছে ‘পথের পাঁচালী’।
- ১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দিয়ে মি. রায় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেনG
- এবং প্রথম ছবিতেই সমালোচকদের নজর কাড়তে সক্ষম হন।
- চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলা ভাষার খ্যাতনামা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে।

উৎস: বাংলাপিডিয়া 
৩,১৩৪.
The number of freedom fighters who received the second highest gallantry award in Bangladesh is -
  1. 67
  2. 68
  3. 175
  4. 176
ব্যাখ্যা

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- এই প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
- মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে তিনি এই প্রস্তাব করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

⇒ স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় বীরত্বসূচক খেতাবের নতুন নামকরণ হয়:
- সর্বোচ্চ পদমর্যাদার খেতাব: বীরশ্রেষ্ঠ, 
- উচ্চ পদমর্যাদার খেতাব: বীর উত্তম, 
- প্রশংসনীয় পদমর্যাদার খেতাব: বীর বিক্রম, 
- বীরত্বসূচক প্রশংসাপত্রের খেতাব: বীর প্রতীক।

⇒ মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়। যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
         ii) প্রথম আলো। 

৩,১৩৫.
Which is the full meaning of IDRA?
  1. Income Tax Development & Regulatory Authority
  2. Insurance Development & Regulatory Authority
  3. Insurance Design & Regulatory Authority
  4. Insurance Development & Regulation Authority
ব্যাখ্যা
IDRA:
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority.
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র - বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৩,১৩৬.
Who is the author of the liberation war-based novel 'Dui Sainik'?
  1. Syed Shamsul Haque
  2. Shaukat Osman
  3. Abul Kalam Shamsuddin
  4. Alauddin Al Azad
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'দুই সৈনিক' এর রচয়িতা শওকত ওসমান।  
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে। 
- ১৯৭১ সালের ২৫ মার্চ পরবর্তী কোনো দিনের অনুর্ধ্ব পাঁচ ঘন্টার মধ্যে সংঘটিত একটি ঘটনার বাণীস্বরূপ 'দুই সৈনিক' উপন্যাস।
- কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান এর প্রকৃত নাম প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। 

• শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস - 
- জাহান্নম হইতে বিদায়,  
- দুই সৈনিক, 
- নেকড়ে অরণ্য, 
- জলাঙ্গী ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩,১৩৭.
Which organization develops and regulates Bangladesh's internal waterway transportation system?
  1. BRTA
  2. BIWTA
  3. BRTC
  4. BSEC
  5. none of the above
ব্যাখ্যা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA): 
- BIWTA বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনা করে। 
- অভ্যন্তরীণ নৌপরিবহন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ৩১ অক্টোবর, ১৯৫৮ সালে East Pakistan Inland Water Transport Authority Ordinance 1958 জারি করে।
- ৪ নভেম্বর, ১৯৫৮ সালে সরকার একটি তিন সদস্যের কর্তৃপক্ষ গঠন করে, যা East Pakistan Inland Water Transport Authority (EPIWTA) নামে পরিচিত।
- BIWTA ১৯৫৮ সালের ওই অধ্যাদেশের মাধ্যমে EPIWTA-এর উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- BIWTA-কে অভ্যন্তরীণ নৌপরিবহন ও জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
- বাংলাদেশে প্রায় ২৪,০০০ কিমি দীর্ঘ নদী, খাল এবং স্রোতধারা রয়েছে, যা দেশের মোট ভূমির প্রায় ৭% কভার করে।
- বর্ষাকালে ৫,৯৬৮ কিমি এবং শুষ্ক মৌসুমে ৩,৮৬৫ কিমি নৌযান চলাচলযোগ্য।
- ৫০% আর্টেরিয়াল পণ্য পরিবহন এবং ২৫% যাত্রী পরিবহন এই খাতের মাধ্যমে সম্পন্ন হয়।
- বর্ষাকালে নৌপরিবহন নেটওয়ার্কের ব্যাপক প্রসার ঘটে।
- BIWTA বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: BIWTA ওয়েবসাইট। 
৩,১৩৮.
Wari-Bateshwar is located in which district?
  1. Rajshahi
  2. Narsingdi
  3. Narail
  4. Bogra
ব্যাখ্যা
উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৩,১৩৯.
The Government of Bangladesh earn highest revenue from -
  1. Income tax
  2. Value added tax
  3. Supplementary Duty
  4. Import tax
ব্যাখ্যা

বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
১. কর রাজস্ব এবং
২. কর বহির্ভূত রাজস্ব।
- কর রাজস্ব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
• রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আহরিত করসমূহের উৎস:
- মূল্য সংযোজন কর ১,৮৮,৫১৮ কোটি টাকা। 
- আয়, মুনাফা ও মূলধনের উপর কর- ১,৮২,০০১ কোটি টাকা।
- সম্পূরক শুল্ক- ৬৮,২৪৪ কোটি টাকা।
- আমদানি শুল্ক- ৫১,৪৩৮ কোটি টাকা।
- আবগারি শুল্ক- ৬,০৯১ কোটি টাকা।
- রপ্তানি শুল্ক- ৭৮ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২৬।

৩,১৪০.
Which among the following European merchants came first to Bengal?
  1. ক) Dutch
  2. খ) English
  3. গ) French
  4. ঘ) Portuguese
ব্যাখ্যা
• পর্তুগিজ:
- পর্তুগিজ ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে।
- ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন।
- এরপর থেকে বিভিন্ন ইউরোপীয় শক্তি বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে পাড়ি জমাতে শুরু করে।
- পর্তুগিজরা ভারতের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি গড়ে তোলে।
- কিন্তু অন্যান্য ইউরোপীয় শক্তিসমূহের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে পতুর্গিজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।  
৩,১৪১.
When did the Mujibnagar government take the oath?
  1. 10 April, 1971
  2. 15 April, 1971
  3. 17 April, 1971
  4. 25 April, 1971
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার: 
- মুজিবনগর সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
- সরকার গঠন ১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের হাইকমান্ড তথা প্রধান নেতৃবৃন্দকে নিয়ে একটি সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথতলায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
৩,১৪২.
When was Bangladesh Bank formally nationalized?
  1. 26 December, 1971
  2. 16 December, 1971
  3. 26 March, 1972
  4. 16 December, 1972
ব্যাখ্যা

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক:
- স্বাধীন বাংলাদেশের বিজয় দিবস ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক' এর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশ (বাংলাদেশ ব্যাংক টেম্পরারি অর্ডার) বলে কেন্দ্রীয় ব্যাংক গঠন করা হয়। স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখার সকল দায় ও পরিসম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়।

• বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২:
- স্টেট ব্যাংক অব পাকিস্তানের নীতিনির্ধারণী কাজ, মুদ্রাবিষয়ক ব্যাংকিং জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হতো পশ্চিম পাকিস্তানের করাচিতে।
- এ অবস্থায় পুরো ব্যাংকব্যবস্থা পুনর্বাসন ও অর্থনৈতিক গতি চালু করতে ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশ-এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গঠন করা হয়।
- এ আদেশ কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে।
- সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকাস্থ ডিজি অফিসের স্থলে 'বাংলাদেশ ব্যাংক' এর প্রধান কার্যালয় স্থাপিত হয়।

⇒ বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ:
- ১৯৭২ সালের ২৬ মার্চ বাংলাদেশ ব্যাংকস (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ২৬ নম্বর আদেশ) অনুসারে ব্যাংক জাতীয়করণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [link]

৩,১৪৩.
Who was the first Governor General of Bengal?
  1. ক) Robert Clive
  2. খ) William Bentinck
  3. গ) Warren Hasting
  4. ঘ) Col. Sanders
ব্যাখ্যা
Warren Hastings is the first British Governor General of Bengal. He took the charge as a Governor General on 20th October,1773
৩,১৪৪.
How many international airports are there in the country currently? [December, 2025]
  1. 2
  2. 3
  3. 5
ব্যাখ্যা

আন্তর্জাতিক বিমানবন্দর:
- দেশে বর্তমানে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এগুলো হলো:
১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। 
২. শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম। 
৩. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

উল্লেখ্য,

- কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

- এর আগে ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন এসেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে।

উৎস: i) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৩,১৪৫.
Tax imposed on goods produced and consumed within the country is known as -
  1. Customs Duty
  2. Excise Duty
  3. Value Added Tax
  4. Income Tax
ব্যাখ্যা

আবগারি শুল্ক (Excise Duties):
- দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়।
- রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়।
- বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়।

তথ্যসূত্র - অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৩,১৪৬.
'Bangladesh to be known as the People's Republic of Bangladesh' is written in which article of the Constitution?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
Part 1 : The Republic
Article 1. Bangladesh is a unitary, independent, sovereign Republic to be known as the People's Republic of Bangladesh.
Article 7. (1) All powers in the Republic belong to the people, and their exercise on behalf of the people shall be effected only under, and by the authority of, this Constitution.

(2) This Constitution is, as the solemn expression of the will of the people, the supreme law of the Republic, and if any other law is inconsistent with this Constitution that other law shall, to the extent of the inconsistency, be void.

Source: Constitution of Bangladesh
৩,১৪৭.
When was mobile financial service (MFS) first introduced in Bangladesh?
  1. 2009
  2. 2010
  3. 2011
  4. 2012
ব্যাখ্যা

• এমএফএস-সেবা:
- দেশে মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় ২০১১ সালের মার্চে।
- বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক প্রথম এ সেবা চালু করে।
- পরে সেবাটির নাম বদলে রাখা হয় রকেট। 
- এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমএফএস-সেবা চালু করে বিকাশ।
 
উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ও ডাক বিভাগের সেবা নগদসহ দেশে এখন এমএফএস প্রতিষ্ঠান রয়েছে ১৩টি।
- এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ, মাইক্যাশ, ট্যাপ প্রভৃতি।
- বর্তমানে এমএফএস-সেবার শীর্ষে রয়েছে বিকাশ। তাদের নিবন্ধিত গ্রাহকসংখ্যা প্রায় আট কোটি। 
- এ সেবায় দ্বিতীয় অবস্থানে আছে নগদ।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link1)

৩,১৪৮.
Who is the current captain of Bangladesh in Test cricket? [June, 2025]
  1. Najmul Hossain Shanto
  2. Mominul Haque
  3. Mahmudullah Riyadh
  4. Liton Das
  5. Mehidy Hasan Miraz
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল:
- আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ক্রিকেট দল।
- তারা টাইগারস নামেও পরিচিত।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে।
- বাংলাদেশ আইসিসি’র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাসপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত।
- বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে।

• টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- টেস্ট স্ট্যাটাস লাভ করে — ২০০০ সালে।
- সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে — ২০০০ সালের ১০ই নভেম্বর — ভারতের বিপক্ষে।
- টেস্ট ম্যাচে প্রথম জয় পায় — ২০০৫ সালে — জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট সিরিজ জয় লাভ করে — ১০ জানুয়ারি, ২০০৫ সালে — জিম্বাবুয়ের বিপক্ষে ।

উল্লেখ্য,
- টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

উৎস: i) Bangladesh Cricket Board।
ii) প্রথম আলো।
৩,১৪৯.
The Old Age Allowance programme began in -
  1. in 1998
  2. in 1999
  3. in 2000
  4. in 2001
ব্যাখ্যা
বয়স্ক ভাতা:
- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৮ সালে ‘বয়স্ক ভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- ২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, অধিক সংখ্যক মহিলাকে ভাতা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং ডাটাবেইজ প্রণয়ন।

⇒ ২০২৪-২৫ বাজেটে, ভাতাভোগীর মাসিক ভাতার হার:
- বয়স্ক ভাতা: ৬০০ টাকা।

উৎস: i) ২০২৪-২৫ জাতীয় বাজেট।
ii) সমাজসেবা অধিদপ্তর ওয়েবসাইট।
৩,১৫০.
Which country is the largest producer of Hilsa fish?
  1. Pakistan
  2. Myanmar
  3. India
  4. Bangladesh
ব্যাখ্যা
ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ইলিশ উৎপাদনকারী দেশ। 
- ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১ম।
- ২০১৮-১৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। 
- বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই ইলিশ উৎপাদন বেড়েছে।
- বর্তমানে ১২৫টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে।
- ইলিশের ভৌগোলিক নির্দেশক নিবন্ধন সনদ (জিআই সনদ) প্রাপ্তি পেটেন্ট,  ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এর ভৌগোলিক নিবন্ধন প্রদান করেছে।
- বিশ্বে ইলিশের দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে এখন পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশের অধিক ইলিশ উৎপাদিত হচ্ছে।  
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো।
৩,১৫১.
Which is currently the longest river in Bangladesh?
  1. Meghna
  2. Jamuna
  3. Gomti
  4. Padma
ব্যাখ্যা
পদ্মা নদী:

- পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী।
- এটি বাংলাদেশের দীর্ঘতম নদী।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় (মানাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন) বাংলাদেশে প্রবেশ করে।
- এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে।
- গঙ্গার অন্য শাখাটি ভগীরতি নামে ভারতে হুগলীর দিকে প্রবাহিত হয়।
- উৎপত্তিস্থল হতে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে।
- সবশেষে পদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ও জাতীয় তথ্য বাতায়ন।
৩,১৫২.
When did Bangladesh start its journey in International Test Cricket?
  1. 26 November 2000
  2. 13 November 2000
  3. 10 November 2000
  4. 16 November 2000
  5. 18 November 2000
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় লাভ করে ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ে দলের বিপক্ষে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
৩,১৫৩.
Which Article discusses the amendment process of the Constitution?
  1. Article 141
  2. Article 144
  3. Article 142
  4. Article 148
ব্যাখ্যা
→ ১৪২ নং অনুচ্ছেদ: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। 
- ১৪২নং অনুচ্ছেদ:  এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও-
- (ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ
- তবে শর্ত থাকে যে,
- (অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না;
- (আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না;
- (খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

উৎস: বাংলাদেশ সংবিধান। 
৩,১৫৪.
Bangabandhu Tunnel is being built under which river?
  1. ক) Turag
  2. খ) Karnaphuli
  3. গ) Buriganga
  4. ঘ) Shitalakshya
ব্যাখ্যা

- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুরঙ্গপথ বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে।
- এটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার।
- চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করে এটি নির্মিত হচ্ছে।
- দীর্ঘ টানেলটি নির্মাণে মোট ব্যয় প্রায় দশ হাজার চারশ কোটি টাকা।
- এটি নির্মাণে চীনা সরকার আর্থিক ও কারিগরি সহায়তা করছে। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে।
- ২০২২ সালে ডিসেম্বরে এটি যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।
(তথ্যসূত্র: সেতু কর্তৃপক্ষ ও প্রথম আলো)

৩,১৫৫.
Which of the following institutions is involved in primary education?
  1. NICAR
  2. NIPORT
  3. NAPE
  4. None of them
ব্যাখ্যা
• National Academy for Primary Education (NAPE):
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
- ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয় ও
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)"

- অন্যদিকে:
• National Institute of Population Research and Training (NIPORT):
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
- ১৯৭৭ সালে নিপোর্ট প্রতিষ্ঠিত।

• National Implementation Committee for Administrative Reform (NICAR):
- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- এটি ১৯৮২ সালে গঠিত।
- মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটির আহবায়ক।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,১৫৬.
Which of the following is not a function of a commercial bank in Bangladesh?
  1. Bill of exchange
  2. Investment in shares
  3. Advising customers
  4. Issuance of legal tender
ব্যাখ্যা
- Issuance of legal tender এটা বানিজ্য ব্যাংকের কাজ নয়। 

• বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি: 

- আমানত গ্রহণ,
- ঋণ প্রদান,
- ঋণ আমানত সৃষ্টি,
- বিনিময় মাধ্যম সৃষ্টি,
- মূলধন গঠন,
- বিনিময় বিল,
- অর্থ স্থানান্তর,
- অর্থের নিরাপত্তা প্রদান,
- পরামর্শ দান।

উৎস: ফিনান্স এন্ড ব্যাংকিং এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩,১৫৭.
Which sector received the highest allocation in the 2025-26 National Budget?
  1. Education and Technology
  2. Transport and Communication
  3. Health and Family Welfare
  4. Public Administration
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৩,১৫৮.
Which is not a specialized bank?
  1. Probashi Kallyan Bank
  2. Bangladesh Development Bank
  3. Bangladesh Krishi Bank
  4. Rajshahi Krishi Unnayan Bank
ব্যাখ্যা
বিশেষায়িত ব্যাংক:
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
- বাংলাদেশ কৃষি ব্যাংক।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

উল্লেখ্য,
- রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক - ৬টি।
- বাংলাদেশে বিদেশী বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা - ৯টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি।
- আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) - ৩৫টি।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,১৫৯.
When did the English East India Company acquired the Diwani of Bengal, Bihar and Orissa?
  1. 1690
  2. 1765
  3. 1793
  4. 1829
  5. 1865
ব্যাখ্যা
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ:
- ১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর প্রকৃতপক্ষে ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে।
- এ সময়ে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব লাভে সক্ষম হয়।
- বক্সারের যুদ্ধে বাংলার নবাব, অযোধ্যার নবাব এবং দিল্লীর সম্রাটের পরাজয় ইংরেজ শক্তিকে এই ক্ষমতা লাভের সুযোগ করে দেয়।
- বক্সারের যুধের পর ক্লাইভ দ্বিতীয়বার (১৭৬৫ খ্রিস্টাব্দ) ভারতবর্ষে এলে পরিস্থিতি পাল্টে যায়।
- ক্লাইভ দেশ থেকে ফিরে অযোধ্যার পরাজিত নবাবের সঙ্গে মৈত্রী স্থাপন করেন।
- তার বিনিময়ে আদায় করে নেন কারা ও এলাহাবাদ জেলা দুটি।
- যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আদায় করেন পঞ্চাশ লক্ষ টাকা।
- ১৭৬৫ খ্রিস্টাব্দে কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দান করা হয়।
- এর বিনিময়ে ছাব্বিশ লক্ষ টাকা নবাব প্রতিবছর সম্রাটকে পাঠাবেন।
- এই টাকা নিয়মিত পাঠাবার জামিনদার হবে কোম্পানি।
- ইতিহাসে এটি এলাহাবাদ চুক্তি নামে পরিচিত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৬০.
Who led the 'Tebhaga Andolan' in Bangladesh?
  1. Taramon Bibi
  2. Ila Mitra
  3. Sumitra Devi
  4. Pritilata Waddedar
ব্যাখ্যা
• তেভাগা আন্দোলন:
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।
- ১৯৪০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত বাংলায় সংঘটিত হয় এই বর্গাচাষীদের কৃষক আন্দোলন।
- নাচোলের রাণী ইলা মিত্র আন্দোলনটি পুনরুজ্জীবিত করেন।
- অন্যজন নেতা হলেন হাজী দানেশ।
- তেভাগা আন্দোলনের দাবী ছিলো বর্গাচাষীরা তাদের উৎপন্ন ফসলের এক ভাগ দিবে মালিকপক্ষকে এবং দুই ভাগ পাবে তারা।
- রংপুর, দিনাজপুর, যশোর, চব্বিশ পরগণা প্রভৃতি জেলায় তেভাগা আন্দোলন সংঘটিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৩,১৬১.
How many physiographic units is the land of Bangladesh divided into?
  1. 26
  2. 18
  3. 20
  4. 17
ব্যাখ্যা
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলাদেশের ভূমিকে ২০টি ফিজিওগ্রাফিক ইউনিটে ভাগ করা হয়। 
- ৩০টি এগ্রো-ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়।
- সার্বিকভাবে কৃষি বিজ্ঞানীরা বাংলাদেশের ভূমিকে প্রকৃতি অনুসারে ১৯টি মাটি এককে (Soil type units) ভাগ করেছেন।
- বন্যায় প্লাবিত হওয়ার ভিত্তিতে বাংলাদেশের ভূমিকে ৮টি ভাগে ভাগ করা হয়েছে।
- ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে। যথা- খরিফ ফসল, রবি ফসল।
- বসন্তের শেষে ও গ্রীষ্মের সময়ে রোপন করা হয় এবং শীতের পূর্বেই ফসল তোলা হয়।
- রবি ফসল শীতের সময়ে রোপন করা হয় এবং বসন্ত বা গ্রীষ্মের শুরুতে ফসল তোলা হয়।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)।
৩,১৬২.
Which of the following was the capital of ancient Gauda (Gaur)?
  1. Pundranagar
  2. Karnatak
  3. Karnasubarna
  4. Barkamata
ব্যাখ্যা

গৌড়:
- বাংলার প্রাচীন জনপদগুলো যে যুগে যুগে সীমানা সম্প্রসারণ করেছে তার বড় উদাহরণ হলো গৌড়।
- এই জনপদের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে, সমগ্র বাংলাকেই সময়ে সময়ে গৌড়দেশ বিবেচনা করা হতো।
- পূর্ব ভারতীয় দেশসমূহের সামগ্রিক নাম হিসেবে এমনকি উত্তর ভারতের আর্যাবর্তের নাম হিসেবেও কখনো কখনো গৌড়ের ব্যবহার দেখা যায়।
- সর্বপ্রথম পাণিনির গ্রন্থে গৌড়ের উল্লেখ পাওয়া যায়।
- সেনবংশীয় রাজারা ‘গৌড়েশ্বর' উপাধি গ্রহণ করে গৌরববোধ করতেন।
- ব্যাপক অর্থে ‘গৌড়' বলতে অনেক সময় বাংলা ভাষাভাষী সমগ্র অঞ্চলকে বুঝাত।
- আদিকালে গৌড় বলতে বর্তমানের মুর্শিদাবাদ জেলা ও মালদা জেলার দক্ষিণাংশকে বুঝাত।
- হিউয়েন সাঙ শশাঙ্ককে কর্ণসুবর্ণ দেশের সম্রাট বলেছেন এবং হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে ‘গৌড়াধিপতি' বলে উল্লেখ করা হয়েছে।
- গৌড়ের রাজধানী শহর ছিল কর্ণসুবর্ণ।
- মুসলিম যুগে অঞ্চলটি কখনো ‘গৌড়' আবার কখনো লক্ষ্মণাবতী নামে পরিচিত ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৬৩.
What is the amount allocated for the Annual Development Programme in the current fiscal year 2021-2022 budget?
  1. TK 2,25,324 crore
  2. TK 2,15,524 crore
  3. TK 2,05,024 crore
  4. TK 2,27,524 crore
ব্যাখ্যা
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট:
- মোট বাজেট : ৬,০৩,৬৮১ কোটি টাকা
- বাজেট জিডিপির : ১৭.৫ শতাংশ
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি : ২,২৫,৩২৪ কোটি টাকা
- রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা : ৩,৮৯,০০০ কোটি টাকা
- অনুদান ব্যতীত বাজেট ঘাটতি : ২,১৪,৬৮১ কোটি টাকা
- জিডিপির অনুমিত প্রবৃদ্ধি : ৭.২ শতাংশ
- অনুমিত মূল্যস্ফিতি : ৫.৩ শতাংশ।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
৩,১৬৪.
Who is the first female 'Magsaysay' award winner in Bangladesh?
  1. Tahmina Anam
  2. Taherunnesa Abdullah
  3. Mokbula Manzoor
  4. Anwar Syed Haq
ব্যাখ্যা
- বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসেসে পুরস্কার পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
- তিনি ম্যাগসাইসাই পান ১৯৭৮ সালে।
- তিনি প্রধানত নারী সমবায় সমিতি গঠন ও পরিবার পরিকল্পনা বিষয়ে কাজ করেন।

• ম্যাগসেসে পুরস্কার:
- ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‍্যামন ম্যাগসেসে।
- ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও ম্যাগসেসে ওয়েবসাইট।
৩,১৬৫.
Which is the 29th gas field of Bangladesh?
  1. Jokigonj gas field
  2. Ilisha-1 gas field
  3. Habiganj gas field
  4. Titas gas field
ব্যাখ্যা
• গ্যাসক্ষেত্র:
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে ।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। 
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্র।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সর্বশেষ ভোলার ইলিশা -১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

এছাড়াও, 
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
 
উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৩,১৬৬.
The Indian Independence Act 1947 was based on which plan?
  1. Wavell Plan
  2. Mountbatten Plan
  3. Cabinet Mission Plan
  4. Cripps Mission
  5. None of these
ব্যাখ্যা

ভারত স্বাধীনতা আইন-১৯৪৭:
- ভারত স্বাধীনতা আইন-১৯৪৭ লর্ড মাউন্টব্যাটেন ঘোষিত মাউন্টব্যাটেন পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই পরিকল্পনার মাধ্যমে ব্রিটিশ ভারত বিভাজন করে ভারত ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন রাষ্ট্র সৃষ্টির বিধান রাখা হয়েছিল।

উল্লেখ্য,
- ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে ভারত বিভক্তির সুপারিশের বহিঃপ্রকাশ ঘটে।
- ১৯৪৬ সালে ব্রিটিশ মন্ত্রী মিশন পরিকল্পনার একটি বড় দিক ছিল এতে অত্যন্ত শিথিল কেন্দ্রীয় কাঠামোর মাধ্যমে মুসলিম লীগের পাকিস্তান দাবির মাধ্যমে স্বীকার করে নিয়ে ভারতের ভৌগোলিক অখন্ডতা বজায় রাখার শেষ চেষ্টা করা হয়েছিল। মুসলিম লীগ তথা মোহাম্মদ আলী জিন্নাহ এ প্রস্তাব গ্রহণে সম্মত ছিলেন। কিন্তু ভারতীয় কংগ্রেস এই প্রস্তাবে রাজী ছিল না। যার ফলে ভারতকে আর একত্রে রাখা গেল না। মন্ত্রী মিশন পরিকল্পনায় গৃহীত প্রস্তাব কংগ্রেস ও মুসলিম লীগ যদি মেনে নিত তাহলে হয়ত ১৯৪৭সালে ভারত বিভক্ত হত না। মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ভারত বিভাক্তিকে অপরিহার্য করে তোলে। এই অবস্থার প্রেক্ষিতে ভারতের ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দের সাথে সমযোতার ভিত্তিতে ১৯৪৭ সালের ৩রা জুন ভারত বিভাগ সম্পর্কে পরিকল্পনা পেশ করে। এই প্রস্তাবে বলা হয় ভারতবর্ষকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুইটি অংশে বিভক্ত করে দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই প্রস্তাবে পাঞ্চাব ও বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ করার কথা বলা হয়। সেই পরিকল্পনার ভিত্তিতে ও বাস্তবতার অপরিহার্যতায় ১৯৪৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বি-জাতি তত্ত্বের উপর ভিত্তি করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় হিন্দু রাষ্ট্র ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় মুসলিম রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠিত হয়।

• ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য:
(১) ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুইটি নতুন ডোমিনিয়নের সৃষ্টি করা হয়,
(২) ভারত স্বাধীনতা আইনের ফলে ভারতবর্ষের উপর হইতে বিটিশ কৃতিত্বের অবসান ঘটে। কেননা এই আইনে বলা হয় ১৯৪৭ সালের ১৪ই আগষ্টের পর ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন ভারত ও পাকিস্তানের উপর প্রযোজ্য হবে না,
(৩) এই আইন ভারত ও পাকিস্তান নামক ডোমিনিয়নের গণপরিষদের হাতে আইন প্রনয়নের ক্ষেত্রে পূর্ণ সার্বভৌমত্ব অর্পন করে।
(৪) প্রাদেশিক আইন পরিষদের ইচ্ছা অনুযায়ী পাঞ্চাব ও বাংলাকে হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ আঞ্চলে বিভক্ত করা হয়। ফলে পশ্চিম পাঞ্চাব ও পূর্ব বাংলা পাকিস্তানের অর্ন্তভুক্ত হয়। পশ্চিম বাংলা ও পূর্ব পাঞ্চাব ভারতের অর্ন্তভুক্ত হয়।
(৫) তবে নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত উভয় ডোমিনিয়নের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলি ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী পরিচালিত হবে বলে বলা হয়।
(৬) দুই ডোমিনিয়ন ইচ্ছে করলে কোন সময় কমনওয়েলথ থেকে বেরিয়ে আসতে এবং ব্রিটিশ রাজ্যেও সাথে যেটুকু নামমাত্র যোগাযোগ রয়েছে তা ছিন্ন করতে পারবে। 

উৎস: পৌরনীতি, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৬৭.
Where was the first tribal cultural academy established in Bangladesh?
  1. Cumilla
  2. Rangamati
  3. Netrokona
  4. Jamalpur
ব্যাখ্যা
• উপজাতীয় কালচারাল একাডেমি:
- বাংলাদেশে প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি অবস্থিত - বিরিশিরি, নেত্রকোনা।
- প্রতিষ্ঠা লাভ করে - ১৯৭৭ সালে।
 
• উপজাতীয় প্রতিষ্ঠান:
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে বর্তমানে মোট ১০টি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে চালু রয়েছে ৭টি। 
এগুলো হলো:
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি নেত্রকোনা।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান।
- কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার।
- রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী।
- মণিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজার।
 
যে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম এখনো চালু হয়নি সেগুলো হলো:
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হালুয়াঘাট।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দিনাজপুর।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ।
 
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০।
৩,১৬৮.
Bangladesh Bank issued first Shariah-based Islamic bonds in -
  1. ক) 2019
  2. খ) 2021
  3. গ) 2020
  4. ঘ) 2018
  5. ঙ) 2017
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক প্রথম শরিয়াহভিত্তিক ইসলামী বন্ড ইস্যু করে - ২৮ ডিসেম্বর ২০২০।
উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার
৩,১৬৯.
What is the national helpline number for information about government services?
  1. 999
  2. 333
  3. 106
  4. 109
ব্যাখ্যা

৩৩৩:
- নাগরিক সেবা হেল্পলাইন ৩৩৩।

⇒ উদ্দেশ্য:
- জাতীয় তথ্য বাতায়নের সকল ওয়েবসাইটের তথ্য প্রদান;
- সকল সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতির তথ্য প্রদান;
- বিভিন্ন জেলা ও উপজেলা সম্পর্কিত তথ্য প্রদান;
- সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের তথ্য প্রদান;
- সামাজিক সমস্যা প্রতিকারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নিকট অভিযোগ দাখিল;

এছাড়াও, বিভিন্ন সেবায় হেল্পলাইন:
- ৯৯৯: বাংলাদেশের জরুরি কল সেন্টার। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস
- ১০৬: দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার।
- ১০৯: নারী ও শিশু নির্যাতন অথবা পাচারের ঘটনা প্রতিরোধে কল সেন্টার।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৩,১৭০.
According to Standard & Poor's (S & P) Index, what is the sovereign rating on Bangladesh?
  1. ক) BB
  2. খ) BB+
  3. গ) BB-
  4. ঘ) B
ব্যাখ্যা
Global Rating agency Standard and Poor's (S&P) has affirmed Bangladesh's sovereign long term rating at "BB-" as it's resilient economy gradually recovers from the effects of the Coronavirus (Covid-19) pandemic.
The agency also affirmed short term "B" rating for South Asian economy. 

Source: www.business-standard.com/
৩,১৭১.
How much has been allocated for ADP in the 2025–2026 fiscal year?
  1. 23,000 crore
  2.  2,50,000 crore
  3.  2,75,000 crore
  4. 2,30,000 crore
ব্যাখ্যা
• ২০২৫-২৬ অর্থবছরের এডিপি: 
- মোট এডিপির পরিমাণ: ২,৩০,০০০ কোটি টাকা।
- স্থানীয় উৎস থেকে: ১,৪৪,০০০ কোটি টাকা।
- প্রকল্প সহায়তা (বিদেশি অর্থায়ন): ৮৬,০০০ কোটি টাকা।
- মোট প্রকল্প সংখ্যা: ১,১৭১টি।
- স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশন প্রকল্প: ৮,৫৯৯.৭১ কোটি টাকা।

• খাতভিত্তিক শীর্ষ বরাদ্দ: 
- সর্বোচ্চ পরিবহন ও যোগাযোগ: ৫৮,৯৭৩ কোটি টাকা ।
- দ্বিতীয় বিদ্যুৎ ও জ্বালানি: ৩২,৩৯২ কোটি টাকা।
- তৃতীয় সর্বোচ্চ শিক্ষা: ২৮,৫৫৭ কোটি টাকা।ৎ

উল্লেখ্য,
- মোট বাজেট পরিমান:  ৭,৮৯,৯৯৯ কোটি টাকা।

উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
৩,১৭২.
What is the VAT rate applicable to imports and domestic supplies in Bangladesh?
  1. 0%
  2. 5%
  3. 10%
  4. 15%
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

তথ্যসূত্র- জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৩,১৭৩.
Which architectural style does the 'Shatgumbad Mosque' represent?
  1. Mughal
  2. Sultani
  3. Nawabi
  4. European
ব্যাখ্যা

• ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ সুলতানী স্থাপত্য শৈলীর নিদর্শন।

- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। 
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। 
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। 
- তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।
- মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। 
- মিনারের চারটি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টিতে।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। 
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। 
- ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।

তথ্যসূত্র: i) বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
ii) প্রত্নতত্ত্ব অধিদপ্তর  ওয়েবসাইট।

৩,১৭৪.
Apart from Bangabandhu, how many defendants were there in the Agartala conspiracy case?
  1. 32
  2. 33
  3. 34
  4. 35
ব্যাখ্যা
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দাযের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- এই মামলায় প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামী ছিলো ৩৫ জন।
- বঙ্গবন্ধু ব্যতীত আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলো ৩৪ জন। 
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে।
- যার কারণে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৩,১৭৫.
Which mobile app has been developed to provide uninterrupted and quality services to Hajj pilgrims?
  1. Labbaik
  2. HELP
  3. Hajj
  4. BD Hajj
ব্যাখ্যা
- হজযাত্রীরা বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হন।
- হজযাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে 'লাব্বাইক' মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে।
- হজের সফরকে আরও সহজ, মসৃন, নিরাপদ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় 'Labbaik' শিরোনামের মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। - অ্যাপটি হজ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

উৎস: hajj.gov.bd
৩,১৭৬.
Who established British Empire in India?
  1. Lord Linlithgow
  2. Lord Wavell
  3. Robert Clive
  4. Lord Mountbatten
ব্যাখ্যা
রবার্ট ক্লাইভ:
- ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন রবার্ট ক্লাইভ।
- তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরী গ্রহণ করে স্বীয় কর্ম প্রচেষ্টার দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
- ১৭৬৫ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করে।
- রবার্ট ক্লাইভই উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তন করেন।
- প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
- দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন।
- তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৭৭.
Who was the founding president of Bangladesh Awami League?
  1. Sheikh Mujibur Rahman
  2. Maulana Abdul Hamid Khan
  3. Ataur Rahman Khan
  4. Shamsul Haq
ব্যাখ্যা
• বাংলাদেশ আওয়ামী লীগ:
- বাংলাদেশ আওয়ামী লীগ  বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দলের অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ।
- বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করে।
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে.এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতা-কর্মীদের কনভেনশনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
- নতুন এই দলের নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।
⇒ মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, আতাউর রহমান খান, শওকত হোসেন ও আলী আহমদ খানকে সহ-সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমান (তখন কারাবন্দি), খোন্দকার মোশতাক আহমদ ও এ.কে রফিকুল হোসেনকে যুগ্ম-সম্পাদক, এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে আওয়ামী লীগ গঠিত হয়।
- জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল ছিল।
- ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবরের তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়।
- দলটি কল্যাণমূলক অর্থনীতিতে বিশ্বাস করে। ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক ও মহিলাদের মধ্যে এই দলের অঙ্গ-সংগঠন রয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া। 
৩,১৭৮.
The best film title awarded in the 41st Bangladesh National Film Award 2016 is –
  1. ক) আয়নাবাজি
  2. খ) অজ্ঞাতনামা
  3. গ) শঙ্খচিল
  4. ঘ) অস্তিত্ব
ব্যাখ্যা

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত চলচ্চিত্র এবং নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের নাম ঘোষণা করেছে সরকার।
সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।
তবে সেরা পরিচালকের পুরস্কারটি পেয়েছেন অমিতাভ রেজা; আয়নাবাজির জন্য এই পুরস্কারটি যাচ্ছে তার ঝুলিতে।
উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট

৩,১৭৯.
Which of the following artists was not part of the “Concert for Bangladesh”?
  1. Ravi Shankar
  2. Allen Ginsberg
  3. George Harrison
  4. Bob Dylan
  5. Leon Russell
ব্যাখ্যা

- অ্যালেন গিন্সবার্গ 'কনসার্ট ফর বাংলাদেশ' এ অংশ নেন নি। 

• কনসার্ট ফর বাংলাদেশ:

- যুক্তরাষ্ট্রের জনগণ, প্রচার মাধ্যম, কংগ্রেসের অনেক সদস্য এ দেশের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিল;
-  যুক্তরাষ্ট্রের সরকার, চীন এবং ইরান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।
- তবে মার্কিন শিল্পী, সাহিত্যিক এবং অনেক রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষে ছিলেন।
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- পণ্ডিত রবি শংকরের উদ্যোগে আয়োজিত হয় ।
- স্থান: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- অনুষ্ঠান: 'কনসার্ট ফর বাংলাদেশ'
- দর্শক: অনুষ্ঠানে ৪০,০০০ দর্শকের উপস্থিতি ছিল।
- শিল্পী: জর্জ হ্যারিসন, বব ডিলানসহ বিশ্বখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করেন।
- এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের জন্য অর্থ জোগানের ব্যবস্থা হয়।

অন্যদিকে, 
- অ্যালেন গিন্সবার্গ, ছিলেন একজন মার্কিন কবি ও গীতিকার।
- ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর কলকাতা থেকে নৌকায় করে বাংলাদেশের যশোর সীমান্তে পৌঁছান।
- তিনি সীমান্তবর্তী শরণার্থী শিবিরগুলোতে বসবাসকারী উদ্বাস্তুদের দুর্দশা দেখে স্তম্ভিত হয়ে যান
- এবং দেশে ফিরে 'সেপ্টেম্বর অন যশোর রোড' নামক একটি কবিতা লিখেন, যা নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়।
 
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও প্রথম আলো। 

৩,১৮০.
If the parliament is dissolved, within how many days must elections be held in Bangladesh?
  1. 60 days
  2. 90 days
  3. 120 days
  4. 150 days
ব্যাখ্যা

সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ অনুসারে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ: 

নির্বাচন-অনুষ্ঠানের সময়- 
- (১) রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
- তবে শর্ত থাকে যে, যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করার জন্য নিনব্বইর্বাচন অনুষ্ঠিত হবে না, এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হতে ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

- (২) মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার পর নব্বই দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

- (৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে
(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভেঙে যাবার ক্ষেত্রে ভেঙে যাবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং
(খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাংগিয়া যাণবার ক্ষেত্রে ভেঙে যাবার পরবর্তী নব্বই দিনের মধ্যে।
- তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করবে না।

- (৪) সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দূর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তা হলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৩,১৮১.
Who appoints the Chief Justice of Bangladesh?
  1. President
  2. National Parliament
  3. Prime Minister
  4. Supreme Judicial Council
ব্যাখ্যা
রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি: 
- সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান।
- প্রজাতন্ত্রের সকল কাজ তাঁর নামে পরিচালিত হয়।
- তাঁর হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই।
- দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন।
- সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
- রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন।
- তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- সংসদ ভেঙ্গে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন।
- রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি কারও পরামর্শ গ্রহণ করেন না।
- রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করবার। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড  বই। 
৩,১৮২.
Julian Francis, known for his humanitarian role during Bangladesh’s Liberation War, is a citizen of which country? 
  1. United States
  2. United Kingdom
  3. Netherlands
  4. Australia
ব্যাখ্যা

• বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের সমাজসেবী ও উন্নয়ন কর্মী জুলিয়ান ফ্রান্সিস: 

- জুলিয়ান ফ্রান্সিস একজন ব্রিটিশ সমাজসেবক ও উন্নয়ন কর্মী।
- জুলিয়ান ফ্রান্সিস, ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম-এর সাবেক কর্মকর্তা, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
- তিনি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের জন্য অক্সফামের ত্রাণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ছিলেন, বিশেষ করে আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ অঞ্চলে।- তিনি অক্সফামের প্রকাশিত Testimony of Sixty (অক্টোবর ১৯৭১) গ্রন্থ প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- এই গ্রন্থে বিশ্বের ষাটটি বিশিষ্ট ব্যক্তির অভিজ্ঞতা তুলে ধরা হয়েছিল, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে সহায়ক হয়।

- স্বাধীনতার পর, ১৯৭২ সালের জানুয়ারিতে তিনি শরণার্থীদের পুনর্বাসনে সহায়তার জন্য বাংলাদেশে আসেন এবং দেশের পরিবহন ব্যবস্থার পুনঃস্থাপনে অবদান রাখেন, এমনকি যুক্তরাজ্য থেকে অক্সফামের মাধ্যমে কয়েকটি ফেরি সংগ্রহ করতে সক্ষম হন।
- পরবর্তী সময়ে, তিনি দারিদ্র্য বিমোচন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন।
- তিনি সরকারের দারিদ্র্য হ্রাস কর্মসূচিতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
- জুলিয়ান ফ্রান্সিস ১৯৯৮ সাল থেকে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছেন এবং ২০১৮ সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” পান।

উল্লেখ্য,
- মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২ সালের ২৭শে মার্চ জুলিয়ান ফ্রান্সিস-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়।
- বাংলাদেশের দারিদ্র্যমোচন ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য সরকার কর্তৃক ২০১৯ সালে তাঁকে 'ওবিই" খেতাবে ভূষিত করা হয়।

তথ্যসূত্র: i) বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড।
ii) সংগ্রামের নোটবুক।

৩,১৮৩.
Which is the oldest city center of Bangladesh?
  1. Moynamoti
  2. Paharpur
  3. Mahasthangarh
  4. Sonargaon
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র — মহাস্থান গড়।

• মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলো মহাস্থানগড়।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- ১৯৬০ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে শুরু করে বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
--------------------
• সোনারগাঁও:
- সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী।
- ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল।
- প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে।
- অন্য ধারণামতে বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।

• ময়নামতি:
- ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল।
- বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংশস্তুপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ।
- প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ ।
- কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান।
- ধারণা করা হয় যে খৃষ্টিয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।

• পাহাড়পুর বৌদ্ধবিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
- পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে।
- আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে।
- এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল।

সূত্র: বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
৩,১৮৪.
Bangabandhu's March 7 speech had four demands. Which of the following was NOT one of the demands mentioned in the speech?
  1. Withdrawal of Martial Law
  2. Taking the troops back to the barracks
  3. Judicial investigation of political killings
  4. Making Bengali one of the national languages
ব্যাখ্যা
• বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ:
- বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন।
- ভাষণটি ইতিহাসে ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ’ নামে অভিহিত হয়েছে। 

• ভাষণে মূলত চার দফা দাবি তোলা হয় -
১। মার্শাল ল প্রত্যাহার,
২। সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
৩। রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
৪। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

উল্লেখ্য, 
- ২১ দফা দাবির প্রথম দফা: বাংলাকে রাষ্ট্রভাষা করা  

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩,১৮৫.
Indian government has awarded 'Padma Bhushan Award -2020' to the senior diplomat of Bangladesh-
  1. ক) M Hossain Ali
  2. খ) Humayun Radhid Choudury
  3. গ) Syed Muazzem Ali
  4. ঘ) Fakhruddin Ahmed
ব্যাখ্যা
Syed Muazzem Ali was a veteran diplomat and a freedom fighter.
His momentous work in promoting deeper understanding and cooperation between the two countries was honoured by India when he was awarded posthumously the title of Padma Bhushan—the highest award received by a Bangladeshi.
source: the daily star
৩,১৮৬.
Which political party was led by A. K. Fazlul Huq in the United Front elections?
  1. Ganatantri Dal
  2. Nizam-e-Islam
  3. Awami Muslim League
  4. Krishak Praja Party
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর প্রাদেশিক নির্বাচনে মুসলিক লীগকে মোকাবিলার জন্য ৪টি রাজনৈতিক দল 'যুক্তফ্রন্ট' নামে জোট গঠন করে।
- যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- ১৯৫৪ সালের ৮-১২ মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল। যথা:
১. আওয়ামী মুসলিম লীগ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
২. কৃষক প্রজা পার্টি: শের-ই-বাংলা এ কে ফজলুল হক।
৩. নেজামে ইসলাম পার্টি: মওলানা আতাহার আলী।
৪. বামপন্থী গনতন্ত্রী দল: হাজী মোহাম্মদ দানেশ।

• যুক্তফ্রন্ট মন্ত্রিসভা:
- ১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্ট ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। মুখ্যমন্ত্রী হন শের-ই-বাংলা এ কে ফজলুল হক। অন্যান্য মন্ত্রী-
১. অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র- এ কে ফজলুল হক।
২. বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার- আবু হোসেন সরকার।
৩. বেসামরিক সরবরাহ ও যোগাযোগ মন্ত্রী- আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী।
৪. শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প - সৈয়দ আজিজুল হক।
- পরবর্তীতে ১৫ মে,১৯৫৪ সালে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৪ বছর বয়সে সর্বকনিষ্ট মন্ত্রী হিসবে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
- রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করবে এমন অজুহাতে ১৯৫৪ সালের ৩০ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন।
- ফজলুল হক মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ৫৬ দিন যার মধ্যে পূর্নাঙ্গ মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক।
৩,১৮৭.
Who is the writer of the book titled "The Cruel Birth of Bangladesh"?
  1. Richard Nixon
  2. Archer Kent Blood
  3. Simon Deming
  4. Mark Tally
ব্যাখ্যা
- "The Cruel Birth of Bangladesh" বইটির লেখক হলেন Archer Kent Blood।
- আর্চার কে. ব্লাড ছিলেন মার্কিন রাষ্ট্রদূত যিনি ১৯৭০-এর দশকের শুরুতে ঢাকা, পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) কর্মরত ছিলেন।
- ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকায় মার্কিন কনস্যুল জেনারেল ছিলেন।
- তিনি পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা বাঙালিদের বিরুদ্ধে নৃশংসতার নিবিড় বর্ণনা প্রেরণ করেছিলেন। 
- এই বইটি ২০০২ সালে প্রকাশিত হয় যেখানে তিনি যুদ্ধ ও পাকিস্তানি সেনাদের অত্যাচারের বিবরণ দিয়েছেন। 
- "নিষ্ঠুর জন্ম" শিরোনামটি বাংলাদেশের অত্যন্ত সংঘর্ষপূর্ণ জন্ম প্রসঙ্গে ইঙ্গিত করে।

উৎস: দ্য ডেলি স্টার পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৩,১৮৮.
What does Article 40 of the Constitution deal with?
  1. Freedom of assembly
  2. Freedom of profession or vocation
  3. Freedom of association
  4. Freedom of movement
ব্যাখ্যা
• ৪০ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। 

অন্যদিকে: 
- ৩৬ নং অনুচ্ছেদ : চলাফেরার স্বাধীনতা। 
- ৩৭ নং অনুচ্ছেদ : সমাবেশের স্বাধীনতা। 
- ৩৮ নং অনুচ্ছেদ : সংগঠনের স্বাধীনতা।

সূত্রঃ বাংলাদেশের সংবিধান।
৩,১৮৯.
What is article 3 of the Bangladesh Constitution?
  1. The state language of the Republic is Bangla
  2. The capital
  3. Citizenship
  4. The territory of the Republic
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ: 
- অনুচ্ছেদ ১: বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামে পরিচিতি।
- অনুচ্ছেদ ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
- অনুচ্ছেদ ৩: প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
- অনুচ্ছেদ ৫: প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা ।
- অনুচ্ছেদ ৬: নাগরিকত্ব।
 
উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,১৯০.
Vitamin A capsules should be given to children -
  1. Once a year
  2. Twice a year
  3. Thrice a year
  4. None
ব্যাখ্যা
♦ শিশুদের টিকাঃ 
- শিশুর বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন হলে পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) এবং ওপিভি ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে হবে এবং জন্মের প্রথম বছরে টিকা দেওয়ার জন্য কমপক্ষে ৪ বার টিকা কেন্দ্রে আনতে হবে।
- ৯ মাস থেকে ১০ মাস পূর্ণ হওয়ার পর শিশুকে হামের টিকা ও ভিটামিন 'এ' ক্যাপসুল দিতে হবে।
- সকল মহিলাকে ১৫ বছর বয়সে টিটি টিকা দেওয়া শুরু করতে হবে এবং সময়সূচী অনুযায়ী টিটি টিকার ৫ ডোজ সম্পন্ন করতে হবে।
- ১-৫ বছর বয়সী শিশুদের প্রতি ৬ মাস অন্তর ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে হবে।
- অর্থাৎ শিশুকে বছরে দু'বার ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে হবে।

উৎসঃ Department of Health website. 
৩,১৯১.
The Constitution of Pakistan was enforced with effect from -
  1. 2 March 1956
  2. 11 March 1956
  3. 23 March 1956
  4. 29 March 1956
ব্যাখ্যা
১৯৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন:
- ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র।
- এটিকে বিলম্বিত শাসনতন্ত্র বলা চলে।
- সুদীর্ঘ ৯ বছর সাধনার পর শাসনতন্ত্র প্রণেতাগণ এ শাসনতন্ত্রটি দিতে পেরেছিলেন।

উল্লেখ্য,
- ১৯৫৫ সালে পাকিস্তানে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়।
- এর অগ্রভাগে ছিল তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
- ১৯৫৫ সালের ৭ই জুলাই এ পরিষদের প্রথম অধিবেশন বসে।
- এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ৮০ জন।
- ১৯৫৬ সালের ৯ই জানুয়ারি গণপরিষদে শাসনতন্ত্র বিল উত্থাপিত হয়।
- এ বিলের উপর আলোচনা-সমালোচনা চলে।
- আলোচনার পর ১৯৫৬ সালের ২৯শে ফেব্রুয়ারি গণপরিষদ পাকিস্তানে ইসলামি প্রজাতন্ত্র ধরনের শাসনতন্ত্র গ্রহণ করে।
- অবশেষে ১৯৫৬ সালের ২রা মার্চ গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বিলে সম্মতি দেন।
- ১৯৫৬ সালের ২৩ মার্চে দ্বিতীয় গণপরিষদ কর্তৃক এ শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয়।
- পাকিস্তানের ইতিহাসে এ শাসনতন্ত্রটি ১৯৫৬ সালের শাসনতন্ত্র নামে পরিচিত।

⇒ এ শাসনতন্ত্রের অধীনে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন ও সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- কিন্তু এ শাসনতন্ত্র যথার্থভাবে কাজ করতে পারেনি।
- এ শাসনতন্ত্র দিনে দিনে অকার্যকর হয়ে পড়ে।
- শাসনতন্ত্রের এ ব্যর্থতার জন্যে (পশ্চিম পাকিস্তানের) শাসকবর্গই দায়ী ছিলেন।
- যার পরিপ্রেক্ষিতে শাসনতন্ত্র রচনার আড়াই বছরের মধ্যেই এটি বাতিল ঘোষণা করা হয় এবং সামরিক শাসন জারী করা হয়।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৯২.
According to which article of the Constitution, the Election Commission is formed?
  1. Article 137
  2. Article 117
  3. Article 118
  4. Article 127
ব্যাখ্যা
নির্বাচন কমিশন:
- বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন আছে।
- নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচন ও অন্য নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত।

নির্বাচন কমিশনের গঠন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠিত হয়।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন নির্বাচন কমিশন সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠিত হয়।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদেরকে রাষ্ট্রপ্রধান নিয়োগ দান করেন।
- সংসদ কর্তৃক প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কাজের শর্তাবলী রাষ্ট্র প্রধানের আদেশের দ্বারা নির্ধারিত হয়।
- প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে দায়িত্ব পালন করেন।

অন্যান্য অপশন:
- ৭৭ নং অনুচ্ছেদ ন্যায়পাল সম্পর্কিত।
- ১১৭ নং অনুচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কিত।
- ১২৭ নং অনুচ্ছেদ মহা হিসাব-নিরীক্ষক পদ সম্পর্কিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান।
৩,১৯৩.
The percentage of Russian Investment in Rooppur Nuclear Power Plant is –
  1. ক) 75%
  2. খ) 80%
  3. গ) 85%
  4. ঘ) 90%
ব্যাখ্যা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রঃ
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার যা মোট ব্যায়ের প্রায় ৯০ শতাংশ।
- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট, প্রথম আলো এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৩,১৯৪.
Which is the largest district in Bangladesh?
  1. ক) Narayangonj
  2. খ) Rangamati
  3. গ) Meherpur
  4. ঘ) Gazipur
ব্যাখ্যা
• বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা:
- আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি
- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
- জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা।
- জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা বান্দরবান।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,১৯৫.
Which of the following is a tributary of Jamuna?
  1. Teesta
  2. Banshi
  3. Dhaleswari
  4. Karotoya
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র এবং যমুনা:
- তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে।
- আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে।
- ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি এক সময়ে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর-পশ্চিমদিক থেকে দক্ষিণ-পূর্বদিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো।
- কিন্তু ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়।
- এই নতুন স্রোত ধারাটি যমুনা নামে পরিচিত হয়।
- এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত।
- যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী-বুড়িগঙ্গা।
- ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী।
- করতোয়া ও আত্রাই হলো যমুনার উপনদী।
- ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য ২৮৯৭ কি.মি.।
- এর অববাহিকার আয়তন ৫,৮০,১৬০ বর্গ কি.মি. যার ৪৪,০৩০ বর্গ কি.মি. বাংলাদেশে অবস্থিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩,১৯৬.
Where was the first “July Martyrs’ Memorial” in Bangladesh unveiled?
  1. Dhaka
  2. Narayanganj
  3. Mymensingh
  4. Khulna
ব্যাখ্যা
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ:
- নারায়ণগঞ্জে দেশের প্রথম 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করা হয়েছে।
- শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ।
- ১৩ জুলাই, ২০২৫ জেলার সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তবর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
- স্মৃতিস্তম্ভের ফলকে ২১ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
৩,১৯৭.
Who was the Governor of East Bengal during the Language Movement?
  1. Khawaja Nazimuddin
  2. Muhammad Ali Jinnah
  3. Firoz Khan Noon
  4. Nurul Amin
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। 
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

৩,১৯৮.
Bangladesh signed a deal with which country to build and operate a terminal at Chattogram Port Laldia Char?
  1. Netherlands
  2. Canada
  3. Denmark
  4. Singapore
ব্যাখ্যা

⇒ চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার (১৭ অক্টোবর-২০২৫)-এ ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।

- ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়।
-  চুক্তি অনুযায়ী, পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে বিদেশি কোম্পানিটি।
- ৩৩ বছর মেয়াদি এ চুক্তির  করছে  বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

• লালদিয়ার চুক্তির কিছু তথ্যের -

⇒ মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের। এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার। শর্ত পূরণ হলে আরও ১৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।

⇒ আট লাখ একক কনটেইনার ওঠানো–নামানো পর্যন্ত প্রতি একক কনটেইনারে বন্দর কর্তৃপক্ষ ২১ ডলার করে মাশুল পাবে। আর আট লাখের বেশি ৯ লাখ একক কনটেইনার ওঠানো–নামানো পর্যন্ত প্রতি একক কনটেইনারের জন্য ২৩ ডলার করে পাবে বন্দর। এই দুটি স্তর ছাড়া আরও একটি স্তর রয়েছে। যেমন ৯ লাখের বেশি কনটেইনার ওঠানো–নামানো হলে বন্দরকে আরেকটি স্তরে মাশুল দেবে এপিএম টার্মিনালস। তবে সেই হার কত, তা প্রকাশ করা হয়নি।

⇒ সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় একসঙ্গে তিনটি জাহাজ ভেড়ানোর তিন জেটির এই টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি ৫৫ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
⇒  চুক্তি স্বাক্ষরের পর ২৫০ কোটি টাকা ‘আপফ্রন্ট ফি’ (এককালীন ফি) পাবে বন্দর।

উৎস: প্রথম আলো।

৩,১৯৯.
Who was the first Bangladeshi woman to climb Mount Everest?
  1. Nishat Majumdar
  2. Israt Jahan
  3. Wasfia Nazreen
  4. Nishita Chowdhury
ব্যাখ্যা
এভারেস্ট জয়ী নারী:
- বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার।
- ২০১২ সালের ১৯ মে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টার সময় তিনি এভারেস্ট শিখরে পা রাখেন।
- নিশাত মজুমদার ও সেই সঙ্গে আর এক বাংলাদেশী এম এ মুহিতের এভারেস্ট শীর্ষে আরোহণ করেন।
- ২০১০ সালের ২৩শে মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
- তবে বাংলাদেশের কোনও মহিলা হিসেবে প্রথম সেই কৃতিত্বের অধিকারিণী হলেন নিশাত মজুমদার।
- এভারেস্টজয়ী নিশাত মজুমদার এর আগে ২০০৭ সালের সেপ্টেম্বরে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১ হাজার ৮৩০ ফুট) জয় করেন।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ১৯ মে ২০১২।
৩,২০০.
On the banks of which river is Mahasthangarh located?
  1. Yamuna River
  2. Karatoya River
  3. Brahmaputra Rive
  4. Padma River
ব্যাখ্যা

- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। 
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। 
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। 
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি. মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।