ব্যাখ্যা
- 4.0% is the Cash Reserve Ratio (CRR) for the scheduled commercial bank marked by Bangladesh Bank.
Source: Bangladesh Bank
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৩১ / ৩৭ · ৩,০০১–৩,১০০ / ৩,৬২২
যথা-
- এ্যাকশন প্লান ও রি-এ্যাকশন প্লান।
• মধ্যমেয়াদি পরিকল্পনা (Medium-term plan):
মধ্যম মেয়াদের পরিকল্পনা সাধারণত ১ বছর থেকে ৫ বছর মেয়াদী হয়ে থাকে।
মধ্যম ও প্রথম স্তরের ব্যবস্থাপকদের জন্য এরূপ পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ।
• দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long-term plan):
এ ধরনের পরিকল্পনা সাধারণত ৫ বছরের বেশী সময়ের জন্য হয়ে থাকে।
উৎস: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• দেশের প্রথম ফরেস্ট মিউজিয়াম:
- কুমিল্লার লালমাই পাহাড়ের বিরল উদ্ভিদ উদ্যানে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’।
- কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা কোটবাড়ির লালমাই পাহাড়ের সবুজ ভাঁজে গড়ে তোলা হয়েছে দেশের তৃতীয় বিরল এই উদ্ভিদ উদ্যান।
- এই উদ্যানে বিপন্ন প্রায় ৭৬ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে।
- এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য ও বিরল প্রজাতির কয়েকশ বৃক্ষ।
- দেশ থেকে বিলুপ্তপ্রায় উদ্ভিদের এই অভয়াশ্রম গবেষণা ও শিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন:
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)। তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
⇒ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন।
- প্রধান উপদেষ্টা অধিবেশনে ১০ম বক্তা হিসেবে ভাষণ দেন। তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন।
উৎস: i) বাসস।
ii) UN General Assembly ওয়েবসাইট।
- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীনে দেশে বর্তমানে ৮টি সরকারি ইপিজেড চালু রয়েছে।
এগুলো হলো:
- চট্টগ্রাম ইপিজেড (প্রথম ও বৃহত্তম)
- ঢাকা ইপিজেড (দ্বিতীয়)
- মংলা ইপিজেড
- কুমিল্লা ইপিজেড
- ঈশ্বরদী ইপিজেড
- উত্তরা ইপিজেড (কৃষিভিত্তিক); নীলফামারি জেলায় অবস্থিত
- আদমজী ইপিজেড
- কর্ণফুলী ইপিজেড (সর্বশেষ)।
(তথ্যসূত্র: BEPZA ওয়েবসাইট)
- ১ জুলাই, ২০১৫ তারিখে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে ঘোষণা করেছে।
• নিম্ন মধ্যম আয়ের দেশ:
- বিশ্বব্যাংক মধ্যম আয়ের দেশগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করেছে।
- একটি হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ, অন্যটি উচ্চ মধ্যম আয়ের দেশ।
- প্রতিবছর ১ জুলাই বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে দেশগুলোকে চারটি আয় গ্রুপে ভাগ করে।
- যাদের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৫ ডলার বা তার নিচে, তাদের বলা হয় নিম্ন আয়ের দেশ।
- বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ তালিকাতেই ছিল।
উৎস: World bank. L[ink]
উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।
তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
• সত্যজিৎ রায়:
- সত্যজিৎ রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত।
- ১৯২১ সালের ২ মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: বিষয় চলচ্চিত্র, একেই বলে শুটিং, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, ফেলুদা সিরিজ, শঙ্কু সিরিজ, পিকুর ডায়েরী ইত্যাদি।
- পথের পাঁচালী- এর জন্য ১৯৫৫ থেকে ১৯৬৬-এর মধ্যে ভারত ছাড়াও মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার; অপরাজিত পেয়েছে ভেনিস, সানফ্রান্সিসকো, বার্লিন, ডেনমার্কসহ ৫টি আন্তর্জাতিক পুরস্কার।
- তিনি ভারত সরকারের নিকট থেকে ৪০টি পুরস্কার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৬০টি পুরস্কার লাভ করেন।
- প্রথম বাঙালী ও দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার লাভ করেন ১৯৯২ সালে।
- ১৯৯২ সালের ২৩ এপ্রিল কলকাতায় সত্যজিৎ রায়ের মৃত্যু হয়।
উল্লেখ্য,
- অস্কার পুরস্কারটির অন্য নাম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
- পুরস্কারটি প্রদান করা হয়- ২৪টি ক্যাটাগরিতে।
- পুরস্কারটি প্রথম প্রদান করা হয় ১৯২৯ সাল থেকে।
- অস্কার পুরস্কারের অনুষ্ঠানস্থল - লস অ্যাঞ্জেলস, ডলবি থিয়েটার হল, যুক্তরাষ্ট্র।
- প্রথম অস্কার বিজয়ী ভারতীয়- বানু আথাইয়া; ১৯৮২ সালে গান্ধী চলচ্চিত্রের জন্য।
- এককভাবে দুটি ক্যাটাগরিতে অস্কার বিজয়ী প্রথম ভারতীয়- এ. আর. রহমান।
- প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী- নাফিস বিন জাফর; ২০০৭ ও ২০১৫ সালে।
তথ্যসূত্র: i) বাংলাপিডিয়া।
ii) Oscar 2023: From AR Rahman To Satyajit Ray, Here's A ., Indiatimes.com.
রপ্তানি আয়:
- ২০২৪-২৫ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৩.৮১% বা ২১,১৬২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.৬৫%।
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ১৮,১৮৪ মিলিয়ন মার্কিন ডলার।
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.৫৮%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৭৬১ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য,
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৭৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৯২%)।
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: কাচাপাট (০.৩১%)।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানী শুরু হয় ১৯৭৬ সাল থেকে। সময়ের সাথে তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।
বর্তমানে বিশ্বের ১৬০ টি দেশে প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত আছে। এসব বাংলাদেশিরা কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা ও দক্ষতার ছাপ রেখে চলেছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স (বৈদেশিক মুদ্রা) দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।
- প্রবাসী কর্মীদের অবদানের বিষয়টি বিবেচনা করে তাদের এবং দেশে বিদেশে কর্মীদের পরিবার পরিজনকে সাহয্য সহযোগিতা কিংবা উদ্ভুত সমস্যার সমাধান কল্পে তথা সার্বিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষে সরকার Emigration Ordinance-1982 এর ১৯(১) ধারার ক্ষমতাবলে ১৯৯০ সালে “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠন করে।
- “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন,২০১৮” এর মাধ্যমে “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর।
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট:
- মোট জিডিপির আকার : ৩৪,৫৬,০৪০ কোটি টাকা
- মোট বাজেট : ৬,০৩,৬৮১ কোটি টাকা
- বাজেট জিডিপির : ১৭.৫ শতাংশ
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি : ২,২৫,৩২৪ কোটি টাকা
- রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা : ৩,৮৯,০০০ কোটি টাকা
- অনুদান ব্যতীত বাজেট ঘাটতি : ২,১৪,৬৮১ কোটি টাকা
- জিডিপির অনুমিত প্রবৃদ্ধি : ৭.২ শতাংশ
- অনুমিত মূল্যস্ফিতি : ৫.৩ শতাংশ।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
মাওলানা ভাসানী সেতু:
- গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার ও প্রস্থ ৯.৬০ মিটার।
- মোট ৩০টি পিলার ও ৩১টি স্প্যান।
- সেতুটির লেন সংখ্যা ২টি।
- এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।
- সেতুটির মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
⇒ বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।
- সেতুটির মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
উৎস: প্রথম আলো।
- ১ ডিসেম্বর ২০২৫ ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়।
- সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে নতুন ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
- এ ব্যাংকের মোট ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।
- মূলধন বিবেচনায় এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র-মালিকানাধীন এবং শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্র শুরু করছে।
উল্লেখ্য,
⇒ আর্থিক সংকট ও অব্যবস্থাপনায় জেরবার হওয়া শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত (মার্জ) করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।
উৎস: বিডি নিউজ এবং প্রথম আলো।
• আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:
- ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
• UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
তথ্যসূত্র: UNESCO ওয়েবসাইট।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি:
- ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়।
- এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এবং বাকি ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো হয়।
এছাড়াও,
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’।
- তথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান ও ব্রায়ান ইভানস।
উৎস: প্রথম আলো এবং বাসস পত্রিকা রিপোর্ট।
•বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক স্থাপনা নির্মান :
- ভারতীয় সেনারা বৃহস্পতিবার ধুবরী সীমান্ত শহরে একটি মিলিটারি স্টেশনের ভিত্তি স্থাপন করেছে।
- আসামের ধুবরীতে 'লাচিত বোরফুকন মিলিটারি স্টেশন' স্থাপন করেছে, যা বাংলাদেশ সীমান্তের সবচেয়ে নিকটবর্তী ।
- মিলিটারি স্টেশনটির নামকরণ করা হয়েছে কিংবদন্তি আহোম কমান্ডার লাচিত বোরফুকনের প্রতি সম্মান হিসেবে, যিনি মোগল বাহিনীর বিরুদ্ধে তার প্রতিরোধের জন্য প্রসিদ্ধ।
- এটি বাংলাদেশের সীমান্তের সবচেয়ে কাছের স্থাপনাগুলোর মধ্যে একটি এবং গুবাহাটি অতিক্রম করে পশ্চিম আসামে প্রথম স্থাপনাটি।
- কৌশলগতভাবে এটি ‘চিকেন নেক’ করিডরের কাছে অবস্থিত – যা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে এমন একটি সংকীর্ণ পথ।
- সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রবেশাধিকার বাধাগ্রস্ত করার হুমকি দেওয়ায় ধুবরী স্টেশনের গুরুত্ব আরও বেড়েছে।
- স্টেশনটি তেজপুর ভিত্তিক চতুর্থ কর্পসের অধীনে থাকবে এবং বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত।
- এই মিলিটারি স্টেশনটি গোয়েন্দা প্রতিরোধ কার্যক্রম এবং উন্নত সিগন্যাল মনিটরিংয়ের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে, যা ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের সীমান্তে সতর্ক নজরদারি বজায় রাখতে সক্ষম করবে।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া। (Link)
• বাংলাদেশের রপ্তানি:
- বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫)) বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে উপদেষ্টা এ কথা বলেন।
- বশিরউদ্দীন জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে জার্মানি বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ১০ দশমিক ৯৬ শতাংশ।
- উল্লেখ, বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরে জার্মানিতে ৪৮৫০ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং আমদানি পরিশোধ করেছে ৯৪০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।
» শীর্ষ ৩ দেশের রপ্তানি তুলনা:
১) যুক্তরাষ্ট্র
- ২০২৪–২৫: ৮,৬৯২.৩৫ মিলিয়ন ডলার
- ২০২৩–২৪: ৭,৫৯৯.৫৩ মিলিয়ন ডলার
- বৃদ্ধির হার: ১৪.৩৮%
২) জার্মানি
- ২০২৪–২৫: ৫,২৯২.৯০ মিলিয়ন ডলার
- ২০২৩–২৪: ৪,৮৫০.৮৯ মিলিয়ন ডলার
- বৃদ্ধির হার: ৯.১১%
৩) যুক্তরাজ্য
- ২০২৪–২৫: ৪,৬২২.৭০ মিলিয়ন ডলার
- ২০২৩–২৪: ৪,৪৭৭.৯৮ মিলিয়ন ডলার
- বৃদ্ধির হার: ৩.২৩%
তথ্যসূত্র: পত্রিকা ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। (Link1) (Link2)
জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।
- জামাল নজরুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত বাঙালি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী এবং স্টিফেন হকিংয়ের একজন সহকর্মী। তিনি কৃষ্ণগহ্বর (Black Hole) ও মহাবিশ্বের বিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এবং এ বিষয়ে বাংলায় একটি বইও লিখেছেন।
বাঙালি বিশ্ববিজ্ঞানী জামাল নজরুল ইসলাম:
- বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে মৌলিক বিজ্ঞানে জামাল নজরুল ইসলামের মতো অবদান আর কারও নেই। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর জন্ম তাঁর বাবার কর্মক্ষেত্র ঝিনাইদহে ২৪ ফেব্রুয়ারি ১৯৩৯ সালে।
- পেশাগতভাবে তিনি ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, এবং তাঁর গবেষণার ক্ষেত্র ছিল আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব।
- আইনষ্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স, কসমোলজি ও মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের মতো জটিল বিষয় নিয়ে মৌলিক গবেষণা করেছেন।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় তাঁর সবচেয়ে বিখ্যাত বই 'কৃষ্ণগহ্বর’ (ব্ল্যাক হোল)।
- ছাত্রজীবনে তাঁর সমসাময়িক ও আজীবনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিস্ময়কর বিজ্ঞান-প্রতিভা স্টিফেন হকিং। কেমব্রিজ এবং পশ্চিমে শিক্ষার গবেষণা ও অধ্যাপনায় থাকাকালে তাঁর বন্ধু ও সুহৃদমহল গড়ে ওঠে বিশ্বের সেরা বিজ্ঞানীদের নিয়ে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তাঁর শিক্ষক ফ্রিম্যান ডাইসন, পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান, ভারতের সুব্রহ্মনিয়াম চন্দ্রশেখর, পাকিস্তানের আবদুস সালাম, ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অমিয় বাগচী, তাঁর সহপাঠী জয়ন্ত নারলিকার, ব্রিটিশ অর্থনীতিবিদ জিম মার্লিস প্রমুখ।
- তাঁর গবেষণা আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় বিরাট অবদান রেখেছে। তিনি এই ধারায় গবেষণা অব্যাহত রেখে পরবর্তীকালে লেখেন ফার ফিউচার অব দ্য ইউনিভার্স বা মহাবিশ্বের দূরবর্তী ভবিষ্যৎ।
- জামাল নজরুল ইসলাম দেশে গড়ে তুলেছেন উচ্চতর বিজ্ঞান গবেষণাগার আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গাণিতিক ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র বা রিচার্স সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স (আরসিএমপিএস), যেটি সম্পর্কে বলতে গিয়ে দেশের প্রবীণ পদার্থবিজ্ঞানী প্রফেসর এ এম হারুন-অর রশিদ ‘পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আগত খ্যাতিমান পদার্থবিজ্ঞানী, আপেক্ষিকতত্ত্ববিদ এবং বিশ্ব সৃষ্টি তাত্ত্বিকদের অবদান’ স্মরণ করে এ প্রতিষ্ঠানকে প্রফেসর ইসলামের শ্রেষ্ঠ কীর্তি আখ্যা দিয়েছিলেন।
- ২০১৩ সালের ১৬ মার্চ মধ্যরাতে এ মহান বিজ্ঞানী আমাদের ছেড়ে গেছেন।
উৎস: বাংলাপিডিয়া ও দৈনিক প্রথম আলো পত্রিকা।
মাটির ময়না:
- ১৯৬০-এর দশকের শেষভাগে, স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে পূর্ব পাকিস্তানের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র মাটির ময়না।
- এটি একটি পরিবারের গল্প, যেখানে ধর্মীয় গোঁড়ামি, সাংস্কৃতিক বৈচিত্র্য, এবং মানবিকতার সংঘাত ও সমন্বয় অপূর্ব নান্দনিকতায় উঠে এসেছে।
- এর পরিচালক তারেক মাসুদ।
- চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তি পায়।
- কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিল চলচ্চিত্রটি।
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হলেও মাদ্রাসা শিক্ষা, ধর্মানুভূতি-ধর্মান্ধতার মতো বিষয় উঠে আসায় একুশ শতকেও ছবিটি অনেক বেশি প্রাসঙ্গিক।
উল্লেখ্য,
- মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র। এটি ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ফিপরেস্কি FIPRESCI) আন্তর্জাতিক সমালোচক পুরস্কার লাভ করে।
এছাড়াও,
- ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের (২০২৫) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের বিশেষ স্বীকৃতি হিসেবে 'স্পেশাল মেনশন' (Special Mention) পুরস্কার জিতেছে বাংলাদেশী নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আলী'।
উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।