বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা ২৮ / ৩৭ · ২,৭০১২,৮০০ / ৩,৬২২

২,৭০১.
Which trade body represents the garment manufacturers and exporters of Bangladesh?
  1. BGMEA
  2. FBCCI
  3. BEZA
  4. BKMEA
  5. None of the above
ব্যাখ্যা
বিজিএমই: 
- বিজিএমই হলো বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সংগঠন,
- যা দেশের তৈরি পোশাক খাতের উন্নয়ন ও বিশ্ববাজারে প্রচারের জন্য কাজ করে।
- স্থাপিত: ১৯৭৪ সালে।
- অবস্থান: ঢাকা, বাংলাদেশ।

• উদ্দেশ্য:

- বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করা।
- রপ্তানি বৃদ্ধি এবং শিল্পের নীতি নির্ধারণে সরকারের সাথে সমন্বয় করা।
- সদস্যদের জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও প্রশিক্ষণ দেয়া।
- আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের ব্র্যান্ড উন্নয়ন ও প্রচার।
- বাংলাদেশের মোট রপ্তানিতে গার্মেন্টস শিল্পের অংশ প্রায় ৮০%।
- কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বড় খাত।

অপরদিকে,
- FBCCI: এর পুরো নাম হলো ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
-  এটি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
- এই সংগঠনটি দেশের ব্যবসা-বাণিজ্য এবং শিল্পখাতের উন্নয়নে কাজ করে। 
BEZA:
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে গঠিত একটি সরকারি প্রতিষ্ঠান।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০-এর বিধানানুসারে ৯ নভেম্বর ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠিত হয়।
- বেজা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান।

উৎস: BGMEA ওয়েবসাইট।
২,৭০২.
Bank Rate is also called as __________ rate.
  1. Market
  2. General
  3. Exchange
  4. Discount
ব্যাখ্যা
ব্যাঙ্ক রেটকে ডিসকাউন্ট রেটও বলা হয়।

ব্যাংক রেট:

- ব্যাংক রেট হলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের (দীর্ঘমেয়াদি) গৃহীত ঋণের সুদ হার।
- বাংলাদেশ ব্যাংক মাসিক ভিত্তিতে ব্যাংক হার নির্ধারণ করে থাকে।
- বাংলাদেশে এই হার ব্যাংক হার নামেই পরিচিত।
- মুদ্রানীতির উপর ভিত্তি করে এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এই হার পর্যালোচনা করে।

উল্লেখ্য,
- এটি ডিসকাউন্ট রেট হিসেবেও পরিচিত।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
         ii) Investopedia.
২,৭০৩.
Kabaddi was announced as the national game of Bangladesh in which year?
  1. In 1975
  2. In 1973
  3. In 1974
  4. In 1972
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়। 
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।
 
উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
২,৭০৪.
Who is the author of the novel Khelaghar, based on the Liberation War?
  1. Jahanara Imam
  2. Shawkat Osman
  3. Mahmudul Haque
  4. Humayun Ahmed
ব্যাখ্যা
• মাহমুদুল হক:
- তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তাঁর রচিত 'খেলাঘর' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৭) পুরস্কার লাভ করেন।
- তিনি ২০০৮ সালের ১৯শে জুলাই, রবিবার দিবাগত রাত আড়াইটা; সে হিসেবে ২০শে জুলাই মৃত্যুবরণ করেন।

• তাঁর অন্যান্য রচিত উপন্যাস:
- অনুর পাঠশালা, নিরাপদ তন্দ্রা, জীবন আমার বোন, কালো বরফ চিক্কোর কাবুল, খেলাঘর, মাটির জাহাজ, অশরীরী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৭০৫.
Who is the current Governor of Bangladesh Bank? (February, 2026)
  1. Abdur Rouf Talukder
  2. Fazle Kabir
  3. Ahsan H. Mansur
  4. Salehuddin Ahmed
  5. Mostaqur Rahman
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান।
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

২,৭০৬.
On which date is Bangladesh expected to officially exit the category of Least Developed Countries?
  1. 24 October 2026
  2. 24 November 2026
  3. 25 November 2026
  4. 26 November 2026
ব্যাখ্যা

• স্বল্পোন্নত দেশ:
- ২০১৮ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণপ্রক্রিয়ায় প্রবেশ করে।
- সাধারণত ৬ বছরে এ প্রক্রিয়া শেষ হয়।
- কিন্তু কোভিডের কারণে বাংলাদেশসহ অন্য দেশকে আরও দুই বছর সময় দেওয়া হয়।
- ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ।
- সম্প্রতি, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

তথ্যসূত্র: প্রথম আলো।

২,৭০৭.
In which year was 'ECNEC' formed?
  1. 1982
  2. 1983
  3. 1984
  4. 1985
ব্যাখ্যা
ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)
- ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
- একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
- এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
২,৭০৮.
Broadcasting rights of BCB for the next 2 years is given to?
  1. ক) Ban Tech
  2. খ) Cricinfo
  3. গ) ESPN
  4. ঘ) ABS Sports
ব্যাখ্যা
Bangladesh Cricket Board has sold its television broadcast rights of the home series for next two years for 19.7 million dollars to local marketing agency Ban Tech. The broadcast rights are applicable for the national men's team's home series from May 18, 2021 to October 5, 2023, according to reports.
Source: the daily star
২,৭০৯.
Where was the headquarters of sector-1 of the war of liberation?
  1. Hejamara
  2. Masimpur
  3. Banshtala
  4. Harina
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর:
=১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী জেলার সমগ্র পূর্বাঞ্চল বেলোনিয়া বুলগের মুহুরী নদীর তীরে নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব।
- সদরদপ্তর: হরিণা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন। 

= ২নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা এবং ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মেলাঘর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এটিএম হায়দারের স্থলাভিষিক্ত হন।

= ৩নং সেক্টর:
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়।
- সদরদপ্তর: হেজামারা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, পরে মেজর এএনএম নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন। 

= ৪ নং সেক্টর:
- উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: প্রথমে করিমগঞ্জে এবং পরে আসামের মাসিমপুর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরাজন দত্ত, পরে ক্যাপ্টেন এ রবের স্থলাভিষিক্ত হন।

= ৫নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।
- সদরদপ্তর: বাঁশতলা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। 

= ৬নং সেক্টর:
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- সদরদপ্তর: বুড়ি মাড়ি (বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে একমাত্র সদর দপ্তর)।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খেদেমুল বাশার। 

= ৭নং সেক্টর:
-রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর।
- সদরদপ্তর: তরঙ্গপুর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নজরুল হক, পরে সুবেদার মেজর এ রব এবং মেজর কাজী নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন। 

= ৮নং সেক্টর:
- কুষ্টিয়া, যশোর থেকে খুলনা, সাতক্ষীরা,
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল,
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।
- সদরদপ্তর: কল্যাণী।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, পরে মেজর এম এ মঞ্জুর স্থলাভিষিক্ত হন।

= ৯নং সেক্টর:
- বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: বশিরহাট।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম জলিল, পরে মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হন।

= ১০নং সেক্টর:
- সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল,
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

= ১১নং সেক্টর:
- টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মহেন্দ্রগঞ্জ।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম আবু তাহের।

উৎস: বাংলাপিডিয়া।
২,৭১০.
In 2018-19 budget of Bangladesh, forecast of private investment is
  1. ক) 10.35% of gdp
  2. খ) 15.25% of gdp
  3. গ) 20.45% of gdp
  4. ঘ) 25.15% of gdp
ব্যাখ্যা

Moderate improvement in GDP growth and marginal increase (0.2 percentage point) in public investment have been considered.
Private investment has been estimated to be 25.1% of GDP: a 1.9 percentage point increase from FY18
Source: www.cpd.org.bd

২,৭১১.
In which district is the historic Panam Nagar located?"
  1. Dhaka
  2. Narayanganj
  3. Munshiganj
  4. Gazipur
  5. Khulna
ব্যাখ্যা
ঐতিহাসিক পানাম নগর:
- পানাম নগর নারায়নগঞ্জ  জেলার সোনারগাঁওয়ে একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর।
- ১৬১০ সালে ঢাকা সুবা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনকেন্দ্র।
- প্রায় ৫ মিটার প্রশস্ত ও ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দুইপাশে সুরম্য স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে ওঠে।
- সড়কের দুইপাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলাবিশিষ্ট ৫২টি ভবন রয়েছে।
- এই নগরের আশপাশের সর্দার বাড়ি, ঈশা খাঁর তোরণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুর বাড়ি ও পানাম নগর সেতু।
- পানামে এখনো মুগল আমলের তিনটি ইটনির্মিত সেতু রয়েছে।
- এগুলো হলো, পানাম সেতু, দালালপুর পুল ও পানামনগর সেতু।

উৎস : বাংলাপিডিয়া
২,৭১২.
Which among the following is recognized as "White Gold" concerning exports?
  1. Jute
  2. Shrimp
  3. Porcelain
  4. Hilsa fish
ব্যাখ্যা
• 'White gold':
- বঙ্গোপসাগর, মোহনা ও স্বাদুপানিতে পর্যাপ্ত পরিমাণ চিংড়ি থাকায় বাংলাদেশকে চিংড়িসমৃদ্ধ দেশ বলা যায়।
- এদেশে মোট ৫৬টি প্রজাতির চিংড়ি শনাক্ত করা হয়েছে এবং এগুলির মধ্যে ৩৭টি লবণাক্ত পানির, ১২টি কমলবণাক্ত পানির ও ৭টি স্বাদুপানির বাসিন্দা।
- বাংলাদেশের White Gold হিসেবে পরিচিত চিংড়ি মাছ।
- এছাড়া পাটকে সোনালী আশ বলা হয়।
- ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
২,৭১৩.
What is the highest Gallantry award of Bangladesh?
  1. ক) Ekushey Medal
  2. খ) Bir Shrestha
  3. গ) Bir Pratik
  4. ঘ) Bir Uttam
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার চারটি ক্যাটাগরিতে ৬৭৬ জন কে বীরত্ব সূচক খেতাব প্রদান করে।
এগুলো হলো :
- সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব : বীরশ্রেষ্ঠ (৭ জন)
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব : বীরউত্তম (৬৮ জন)
- তৃতীয় সর্বোচ্চ খেতাব : বীর বিক্রম : ১৭৫ জন
- চতুর্থ সর্বোচ্চ খেতাব : বীর প্রতীক (৪২৬ জন)।

- তবে গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধুর চার খুনি বীরত্ব সূচক খেতাব স্থগিতের নির্দেশ দেয়।
এরা হলো :
- শরীফুল হক ডালিম (বীর উত্তম)
- নূর চৌধুরী (বীর বিক্রম)
- রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- মোসলেহ উদ্দিন (বীর প্রতীক)।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং দৈনিক যুগান্তর)

২,৭১৪.
Which institution in below was awarded the 'Independence Award-2023'?
  1. Bangla Academy
  2. National Heart Foundation of Bangladesh
  3. Department of Fire Service and Civil Defence
  4. National Institute of Neurosciences
ব্যাখ্যা
⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৩: 
• বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 
• বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৯৭৭ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।  
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছে।

- ‘সমাজসেবা/জনসেবা’ ক্ষেত্রে পুরস্কার পেয়েছে 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর'। 
- ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন-
• বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, 
• মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ,
• শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এবং
• মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।  

- ‘সাহিত্য’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন- মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)।
- ‘সংস্কৃতি’তে পবিত্র মোহন দে।
- ‘ক্রীড়া’য় এ এস এম রকিবুল হাসান।
- ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। 

উৎস: প্রথম আলো (০৯ মার্চ,২০২৩)।
২,৭১৫.
The famous Muslim traveller 'Ibn Battuta' arrived in Bengal during the reign of which ruler?
  1. Fakhruddin Mubarak Shah
  2. Shamsuddin Ilyas Shah
  3. Ghiyasuddin Azam Shah
  4. Rukunuddin Kaikaus
ব্যাখ্যা

 • ফখরুদ্দিন মুবারক শাহ:
- ১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের (তাতার খান) মৃত্যু হলে 'ফখরা' বা ফখরুদ্দিন নামে তাঁর একজন সিলাহ্দার (বর্মরক্ষক) স্বাধীনতা ঘোষণা করেন।
- তিনি 'মুবারক শাহ' উপাধি গ্রহণ করেন। 
- ফখরুদ্দিন মুবারক শাহ কদরখানের সেনাবাহিনীকে পরাজিত করে সোনারগাঁও পুনরুদ্ধার করতে সমর্থ হন।
- এই সোনারগাঁও-ই হল স্বাধীন বাংলার প্রথম রাজধানী।
- ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান।
- তিনি একজন বিচক্ষণ ও প্রজাহিতৈষী শাসক ছিলেন।
- ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে সুদূর আফ্রিকার মরক্কো থেকে ইবনে বতুতা নামে একজন মুসলিম পর্যটক ১৩৪৫-৪৬ খ্রি. বাংলায় অসেন। 

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৭১৬.
Who directed the film 'Chiranjeevi Mujib' based on Bangabandhu's 'The Unfinished Memoirs'?
  1. Nazrul Islam
  2. Subhash Dutta
  3. Morshedul Islam
  4. Khan Ataur Rahman
ব্যাখ্যা
চিরঞ্জীব মুজিব:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব।
-  চিরঞ্জীব মুজিব পরিচালনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।
- হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি আগস্ট মাসে মুক্তি পায়।
- চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল।

অন্যদিকে -
- দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২,৭১৭.
Which new province was created as a result of the partition of Bengal?
  1. East Bengal and West Bengal
  2. West Bengal and Nagaland
  3. East Bengal and Assam
  4. East Bengal and Tripura
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ: 
- ভারতের বড় লাট লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা ভাগ করেন।
- এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি।
- বঙ্গভঙ্গের এই পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল।
- বাংলা প্রেসিডেন্সির আয়তন অনেক বড় হওয়ার কারণে ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়।
- প্রকৃতপক্ষে ১৯০৩ সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং ১৯০৫ সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়।
- সে বছর অক্টোবরে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
- এই পরিকল্পনায় বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এবং ভারতের আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ।
- প্রদেশের রাজধানী হয় ঢাকা।
- অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কোলকাতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
২,৭১৮.
By whom was the first independent Muslim Sultanate in Bengal founded?
  1. Ikhtiyar Uddin Muhammad bin Bakhtiyar Khalji
  2. Ghiyasuddin Azam Shah
  3. Alauddin Firoz Shah
  4. Fakhruddin Mubarak Shah
ব্যাখ্যা
• ফখরুদ্দিন মুবারক শাহ: 
- বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
- তার রাজধানী ছিল ঐতিহাসিক নগর সোনারগাঁয়ে। 
- ১৩৩৭ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দীন সোনারগাঁয়ে শাসন ক্ষমতা করায়ত্ত করেন এবং
- স্বীয় অবস্থান সুদৃঢ় করে ১৩৩৮ খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন।
- স্বীয় মুদ্রায় ফখরুদ্দীন আল-সুলতানুল আযম ফখরুদ্দুনিয়া ওয়াদ-দ্বীন আবুল মুজাফফর মুবারক শাহ আল-সুলতান উপাধি গ্রহণ করেন।
- সোনারগাঁও দখল করে সাধীনতা ঘোষণা দেওয়ার মাধ্যমে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ১৩৩৮ সালে। 

সূত্র: বাংলাপিডিয়া।
২,৭১৯.
What was the specific number of individuals accused in the Agartala conspiracy case?
  1. 32
  2. 33
  3. 34
  4. 35
ব্যাখ্যা
• আগরতলা ষড়যন্ত্র মামলা: 
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দাযের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- এই মামলায় প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামী ছিলো ৩৫ জন।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে।
- আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
২,৭২০.
Who launched the ‘Canal Excavation Programme’ in Bangladesh?
  1. Dr. Muhammad Yunus
  2. Ziaur Rahman
  3. Abdul Hamid
  4. Mohammad Ali Bogra
  5. A. K. Fazlul Huq
ব্যাখ্যা

খাল খনন কর্মসূচী:
- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'খাল খনন কর্মসূচি' চালু করেছিলেন।

⇒ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্য নিয়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন।
- ওই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচব্যবস্থা নিশ্চিত করা এবং সহজ যোগাযোগ ও পরিবহনব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশের মডেল তৈরি করা।
- ওই মডেলকে মানুষ ‘জিয়া মডেল’ হিসেবে বিবেচনা করে।
- ওই কর্মসূচি ‘কাজের বিনিময়ে খাদ্য’ মডেলের মাধ্যমে পরিচালিত হয়েছিল যাতে গ্রামের মানুষ খাদ্য বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর বিনিময়ে খাল খননের কাজে অংশগ্রহণ করেছিল।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ সংবাদ সংস্থা।

২,৭২১.
Who was the first Chief Minister of undivided Bengal?
  1. AK Fazlul Huq
  2. Huseyn Shaheed Suhrawardy
  3. Khwaja Nazim Uddin
  4. Maulana Abul Kalam Azad
ব্যাখ্যা
এ.কে. ফজলুল হক:
- আবুল কাশেম ফজলুল হক বাকেরগঞ্জ জেলার দক্ষিণাঞ্চলের বর্ধিষ্ণু গ্রাম সাটুরিয়ায় ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে. ফজলুল হক।
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন একজন রাজনীতিবিদ ও জননেতা।
- তিনি কলকাতার মেয়র হোন ১৯৩৫ সালে।
- তাঁর নেতৃত্বে ১৯৩৫ সালে কৃষক প্রজা পার্টি গঠিত হয়।
- অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩) এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪) ছিলেন।
- তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের পদ (১৯৫৬-১৯৫৮) সহ বহু উঁচু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২,৭২২.
Where does the Rakhain tribe mainly live in Bangladesh?
  1. ক) Rangamati
  2. খ) Bandarban
  3. গ) Bogra
  4. ঘ) Patuakhali
ব্যাখ্যা
রাখাইনরা বাংলাদেশের পটুয়াখালিতে বাস করতো অনেক আগে থেকে৷কথিত আছে, রাখাইনরা এখানে এসে পানীয় জলের সন্ধানে কুপ খনন করে যে স্থানে বিশুদ্ধ ও সুস্বাধু মিঠা পানির সন্ধান পায় এবং সেখানেই তারা বসতি করে। রাখাইন ভাষায় ‘ক্যানসাই’।
Source: kalapara.patuakhali.gov.bd
২,৭২৩.
What was the picture on the first postage stamp of independence?
  1. Lalbagh Fort
  2. Shaheed Minar
  3. Chhota Sona Masjid
  4. National Memorial
ব্যাখ্যা
• স্বাধীনতার প্রথম ডাকটিকিট:
- ২৯ জুলাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাময়িক সরকার ৮টি ডাকটিকিটের একটি সেট আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য প্রকাশ করেন।
- মুক্তিযুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর ১৯৭১ এর পর প্রথম স্মারক ডাকটিকিট ২১ ফেব্রুয়ারী ১৯৭২, প্রকাশিত হয়।
- প্রকাশিত প্রথম ডাকটিকিটে ছিল ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি।
- তারপর বাংলাদেশ ডাকবিভাগ অবিরাম নির্দিষ্ট স্মারক ডাকটিকিট প্রকাশ করে চলছে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, উত্তরাধিকার ও সংস্কৃতির উপর।
- বাংলাদেশ ডাকবিভাগ ৭৩২ প্রকার ডাকটিকিট এবং ২৮টি সুভ্যেনির প্রকাশ করেছে।

সূত্র - ডাক অধিদপ্তরের ওয়েবসাইট।
২,৭২৪.
Who served as the 'Chief of Staff' of the Bangladesh Army during the Liberation War?
  1. Khaled Mosharraf
  2. A. K. Khandker
  3. M. A. Rab
  4. M. A. G. Osmani
  5. Major Ziaur Rahman
ব্যাখ্যা
কর্নেল এম এ রব:
- এম.এ রব ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগ দেন।
- আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রব যুদ্ধে যোগ দেন।
- সিলেট অঞ্চলে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে দুর্ধর্ষ সব যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন এম এ রব
- মুজিবনগর সরকার তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ও সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ দেয়।
- মুক্তিযুদ্ধের পরে লেফটেন্যান্ট কর্নেল আবদুর রবকে মেজর জেনারেল পদ দেওয়া হয় এবং বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।
- ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-২০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুর রব।
- ১৯৭৫ সালের ১৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অন্যদিকে,
- এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
- মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন এ কে খন্দকার।
- ২নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশারফ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
২,৭২৫.
Which ethnic group lives in Garo Pahar and Tangail district of Mymensingh?
  1. Khumi
  2. Chakma
  3. Garo
  4. Cookie
ব্যাখ্যা
গারো:
- গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
- গারোদের ভাষায় 'মান্দি' শব্দের অর্থ হল 'মানুষ'।
- গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।
- আশ্বিন মাসে একেক গ্রামের মানুষদের সামর্থ্যানুযায়ী সাত দিন কিংবা তিনদিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হতো।
- তাদের আদি ধর্মের নাম 'সাংসারেক'। 
 
উৎস: নৃ-গোষ্ঠীসনদ বাংলাদেশ।
২,৭২৬.
The regulatory body of stock market in Bangladesh is -
  1. ক) DSE
  2. খ) BSEC
  3. গ) CSE
  4. ঘ) IDRA
ব্যাখ্যা
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Security Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।

বাংলাদেশের শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ ২টি।
এগুলো হলো:-
- ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪) এবং
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫)

তথ্যসূত্র: BSEC ওয়েবসাইট।
২,৭২৭.
According to Economic Survey-2024, Which one is the largest gas field in Bangladesh?
  1. Titas gas field
  2. Haripur gas field
  3. Chhatak Gas Field
  4. Bakhrabad gas field
ব্যাখ্যা
গ্যাসক্ষেত্র:
- জানুয়ারি ২০২৪ সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুদের/নীট মজুদের পরিমাণ ৮.১৭ ট্রিলিয়ন ঘনফুট।
- পেট্রোবাংলার সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী প্রাথমিক মোট মজুদ গ্যাস-এর পরিমাণ ৪০.৫৩ ট্রিলিয়ন ঘনফুট।
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।
- এর উত্তোলনের পরিমাণ ৬৩৬৭ বিলিয়ন ঘনফুট।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

উল্লেখ্য,
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা।
- এর উত্তোলনের পরিমাণ ৫৮১৮.৩ বিলিয়ন ঘনফুট।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

⇒ গুরুত্বপূর্ণ তথ্য:
- দেশের উৎপাদনরত ২০টি গ্যাসক্ষেত্রের উৎপাদনরত কূপের সংখ্যা ১০৯টি।
- এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কূপ রয়েছে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের; ২৬টি।
- দ্বিতীয় তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি।
- ২০২২-২৩ অর্থবছরে আমদানিকৃত আরএলএনজিসহ গ্যাস সরবরাহের পরিমাণ মোট প্রায় ১,০০২.৬ বিলিয়ন ঘনফুট এবং গ্যাস ব্যবহারের পরিমাণ ৯৩২.৪ বিলিয়ন ঘনফুট।

⇒ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হিসাব মতে, ২০২২-২৩ অর্থবছরে প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার – ৩৮৯.৪ বিলিয়ন ঘনফুট (৪২.০০%)। [ব্যবহারের দিক থেকে এই খাতে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়।]
- শিল্পখাতে ব্যবহার – ১৭৮.৮ বিলিয়ন ঘনফুট (১৯.০০%) [দ্বিতীয়]
- ক্যাপটিভ – ১৬৪.৩ বিলিয়ন ঘনফুট (১৮%) [তৃতীয়]
- গৃহস্থালির কাজে ব্যবহার – ১০০.৬ বিলিয়ন ঘনফুট। (১১.০০%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৭২৮.
Which one of the following is the capital of Samatata?
  1. Boro Kamota
  2. Kotiborsho
  3. Pundranagar
  4. Karnasuvarna
ব্যাখ্যা
সমতট:
- পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান।
- সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
- গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট।
- কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে।
- শালবন বিহার এদের অন্যতম।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭২৯.
The parliamentary system of Bangladesh was re-established through which amendment of the Constitution?
  1. Ninth
  2. Eighth
  3. Twelfth
  4. Eleventh
ব্যাখ্যা
দ্বাদশ সংশোধনী:
- সংসদে উত্থাপন: ২ জুলাই, ১৯৯১,
- উত্থাপনকারী: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মির্জা গোলাম হাফিজ, 
- সংসদে গৃহীত: ৬ আগস্ট, ১৯৯১, 
- রাষ্ট্রপতির সম্মতি লাভ: ১৮ সেপ্টেম্বর, ১৯৯১,   

• সংবিধানের দ্বাদশ সংশোধন আইনের সংশোধন মাধ্যমে ১৭ বছর পর বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে;
যেখানে-
১. রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন; 
২. প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী বা সরকার প্রধান হন; 
৩. প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়;
৪. উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান।
২,৭৩০.
Who is the designer of the official logo of the Bangladesh Government?
  1. A N A Saha
  2. Narayan Das
  3. Kamrul Hasan
  4. Fazle Hasan
ব্যাখ্যা
• বাংলাদেশের জাতীয় বিষয়াবলি:
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ.এন. সাহা।
- বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধীকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- এই জানোয়ারদের হত্যা করতে হবে,দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ - তিন কন্যা ,কামরুল হাসানের এসব চিত্রকর্মের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক সচেতনতা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদী মানসিকতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমাজসচেতনতাই প্রকাশিত হয়েছে।
- বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
- বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন রফিকুন্নবী।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
২,৭৩১.
Where does the river Padma meet the Jamuna?
  1. Bhairab
  2. Rajbari
  3. Rajshahi
  4. Chandpur
  5. None of the above
ব্যাখ্যা
পদ্মা (Padma):
- বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- পদ্মা নদী রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত
হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিশেছে।
- অত:পর তিন নদীর মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- বাংলাদেশে গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় ৩৪,১৮৮ বর্গকিলোমিটার।
- পদ্মার শাখানদীগুলোর মধ্যে কুমার, ভৈরব, গড়াই, মাথাভাঙ্গা, ইছামতি, আড়িয়াল খাঁ উল্লেখযোগ্য।
- পদ্মার উপনদীগুলোর মধ্যে মহানন্দা প্রধান।
- আর মহানন্দার উপনদীগুলোর মধ্যে রয়েছে পুনর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন,  পাগলা প্রভৃতি। 

তথ্যসূত্র: ভূগোল (১ম পত্র), নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৩২.
Which is the 4th Geographical Indication (GI) product of Bangladesh?
  1. ক) Jamdanee
  2. খ) Hilsa
  3. গ) Muslin
  4. ঘ) Khirsapat Mango
ব্যাখ্যা

বাংলাদেশের চার ভৌগলিক নির্দেশক পণ্যঃ
জামদানি - ১৭.১১.২০১৬ (সনদ প্রদান) - বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন।
ইলিশ - ২৪.০৮.২০১৭ - মৎস ভবন।
ক্ষীরসাপাতি - ২৭.০১.২০১৯ - বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট।
ঢাকাই মসলিন - ২৮.১২.২০২০ - বাংলাদেশ তাঁত বোর্ড।

উৎসঃ লাইভ এমসিকিউ, সাম্প্রতিক সমাচার।

২,৭৩৩.
Which craft was recently added to UNESCO’s list of Intangible Cultural Heritage? [January, 2026]
  1. Rajshahi Silk Weaving
  2. Benarasi Saree
  3. Tangail Saree Weaving
  4. Puthichitra
ব্যাখ্যা

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- সম্প্রতি বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে। 
- ৯ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার ) ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়, যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা
 - টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 

উল্লেখ্য,
 - বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
 ১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)


তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) 

২,৭৩৪.
How many people have been awarded 'The Bir Uttam' for their bravery dedication in the Liberation War of Bangladesh 1971?
  1. 67
  2. 7
  3. 69
  4. 174
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
২,৭৩৫.
What percentage of Bangladesh's products will be given duty-free export facility by China?
  1. ক) 95%
  2. খ) 97%
  3. গ) 98%
  4. ঘ) 96%
ব্যাখ্যা
- বাংলাদেশের ৯৮% পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেবে চীন। 
- এতে এখন থেকে চীনের বাজারে বাংলাদেশের ৮,৯৩০টি পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। 
- ২০২০ সালে বাংলাদেশের ৯৭% পণ্যকে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেয় চীন, যা ওই বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়।
- এর আওতায় বাংলাদেশের ৮৫৪৭টি পণ্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়েছে। অর্থাৎ, চীন বাংলাদেশের আরও ৩৮৩টি পণ্যকে নতুন করে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছর চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের মোট আমদানি ব্যয়ের এক-চতুর্থাংশ।
- একই সময়ে চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৬৮১ মিলিয়ন ডলার। এটি আগের অর্থবছরের চেয়ে ১৩.৪২% বেশি।  

উৎস: www.tbsnews.net
২,৭৩৬.
According to the Population and Housing Census 2022 report, what percentage of urban residents use the internet?
  1. 39.74%
  2. 40.46%
  3. 41.30%
  4. 42.14%
ব্যাখ্যা
⇒ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, শহর অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
- ৪১.৩০%।

জনশুমারি ও গৃহগণনা ২০২২:

- ইন্টারনেট ব্যবহারকারী (৫বছর ও তদূর্ধ্ব),
- মোট ব্যবহারকারী - ৩০.৬৯%।
- পুরুষ ব্যবহারকারী - ৩৮.০৪%।
- নারী ব্যবহারকারী - ২৩.৫২%।
- ঢাকা বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি - ৪০.৪২%।
- রংপুর বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম - ২৩.৫২%।
• শহর - ৪১.৩০%।
• গ্রাম - ২৫.৭৩%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
২,৭৩৭.
The Social Development Foundation of Bangladesh is funded by-
  1. IMF
  2. World Bank
  3. IDB
  4. ADB
ব্যাখ্যা
The Social Development Foundation (SDF) of Bangladesh is funded by the World Bank.
Regarding the funding there was an agreement between WB and Bangladesh Govt.
Under these agreements, The World Bank will provide USD 300 million to the Government of Bangladesh as Credit through Economic Relations Division, Ministry of Finance to implement the RELI Project scheduled to be started from July 2021 for five years where GoB will chip in USD 40 million making the total project cost USD 340 million.
Source: www.sdfbd.org
২,৭৩৮.
Where is the 'Ganges Fan' (Ganges Fan) landform located?
  1. Lalmai Hills
  2. Tertiary hills
  3. Bay of Bengal
  4. In Madhupur region
ব্যাখ্যা
• গঙ্গা গিরিখাত (Ganga Trench):
- বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো গঙ্গা অব নো গ্রাউন্ড (Swatch of no Ground) নামে পরিচিত।
- এটি একটি অত্যন্তখাড়া তীর বিশিষ্ট সামুদ্রিক গিরিখাত, যা উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রলম্বিত হয়ে বঙ্গোপসাগরের গভীর তলদেশের সাথে মিশেছে।
- সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ার- ভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপন, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিলোমিটার দক্ষিণে নিয়ে আসে।
- এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাতের সৃষ্টি করে শিরা- উপশিরার ন্যায় বেষ্টনি তৈরি করেছে। যা ‘বেঙ্গল ফ্যান’ (Bengal Fan) বা ‘গাঙ্গেয় ফ্যান' (Ganges Fan) নামে পরিচিত।


উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৩৯.
Which city has been declared the World Book Capital by UNESCO for 2026?
  1. Lisbon, Portugal
  2. Vienna, Austria
  3. Buenos Aires, Argentina
  4. Rabat, Morocco 
ব্যাখ্যা

• বিশ্ব বইয়ের রাজধানী-২০২৬:
- ২০০১ সাল থেকে ইউনেস্কো প্রতি বছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে মনোনীত করে।
- এ শহরগুলো ওই বছরজুড়ে বই, পাঠ ও জ্ঞান বিস্তারের জন্য নানা আয়োজন করে।
- সেই প্রেক্ষিতে মরক্কোর রাজধানী রাবাতকে ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
- শহরটিতে রয়েছে ৫৪টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং আফ্রিকার তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বই ও প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় এখানে।

উৎস: UNESCO ওয়েবসাইট। 

২,৭৪০.
When was Bangabandhu elected president of Awami League?
  1. 25 March 1966
  2. 16 March 1966
  3. 5 March 1966
  4. 1 March 1966
ব্যাখ্যা
আওয়ামী মুসলিম লীগ 
- মুসলিম লীগে নিজেদের উপদলীয় কোন্দলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আদুল হামিদ খান ভাসানী কোণঠাসা হয়ে পড়েন।
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় এক রাজনৈতিক কর্মী সম্মেলনে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ।
- নতুন দলের সভপতি নির্বাচিত হন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
- সাধারণ সম্পাদক হন টাঙ্গাইলের শামসুল হক।
- তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে দলটির অন্যতম যুগ্ম সম্পাদক এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করা হয়।
- ১৯৫৫ সালে ‘আওয়ামী মুসলিম লীগ' নিজের ভাবমূর্তি অসাম্প্রদায়িক করতে নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেয়।
- এ সময় দলটির মূলনেতা নির্বাচিত হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ে দলটি অগ্রণী ভূমিকা পালন করে।
- ১৯৬৬ সালের ১ মার্চে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৪১.
Who called Bangladesh a 'hell full of bounties and wealthiest and cheapest land of the world.'?
  1. Ibne Batuta
  2. Fa Hien
  3. I-tsing
  4. Alauddin Khalji
ব্যাখ্যা
ইবনে বতুতা:
- মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ।
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
- এরপর তিনি ভারতে আসেন।
- তিনি ১৩৩৪ খ্রিস্টাব্দে দিল্লিতে আসেন এবং সুলতান মুহম্মদ বিন তুঘলকের অধীনে দীর্ঘ প্রায় আট বছর কাজীর পদে নিয়োজিত ছিলেন।
- ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকালে বাংলায় সফর করেন।

⇒ ইবনে বতুতা তার 'আর রিহলা' গ্রন্থে বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত (hell full of bounties and wealthiest and cheapest land of the world) ’ অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেন।

উৎস: বাংলাপিডিয়া।
২,৭৪২.
The second-highest default rate in South Asia -
  1. Bangladesh
  2. SriLanka
  3. Pakistan
  4. India
ব্যাখ্যা

খেলাপি ঋণ:
• দক্ষিণ এশিয়ায়  খেলাপি ঋণে শীর্ষ দেশ - শ্রীলঙ্কা।  
- শতকরা ১৩.৩৩ শতাংশ।
• দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- যা শতকরা ১০.১১ শতাংশ।
•  তৃতীয়  অবস্থানে রয়েছে পাকিস্তান,
- যা শতকরা ৭.০৪শতাংশ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

২,৭৪৩.
Who is the director of the liberation war-based film 'Ora 11 Jan'?
  1. Subhash Dutta
  2. Zahir Raiha
  3. Chashi Nazrul Islam
  4. Mumtaz Ali
ব্যাখ্যা
• ওরা ১১ জন (১৯৭২):
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।
- এর পরিচালক চাষী নজরুল ইসলাম।
- এই চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, খলিল উল্লাহ প্রমুখ।
- সিনেমায় অভিনয় করা ১১ জন মুক্তিযোদ্ধার ১০ জনই সরাসরি যুদ্ধে অংশ নেন।
- তাঁদের মধ্যে আছেন খসরু, মুরাদ, হেলাল, নান্টু। ছবির নামটি প্রতীকী।
- মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং ১৯৬৮-৬৯ সালে ছাত্ররা ১১ দফার ভিত্তিতে আন্দোলন করে।
- এখান থেকে ছবির নামকরণ হয়েছে ‘ওরা ১১ জন’। 

উৎস: প্রথম আলো- তারিক মনজুর, শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
২,৭৪৪.
The old name of RAJUK is-
  1. ক) BIIT
  2. খ) DIT
  3. গ) BAT
  4. ঘ) None of these
ব্যাখ্যা
রাজউকের ইতিহাস
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।
- এর পূর্বনাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।
- ১৯৫৩ সালে প্রণীত The Town Improvement Act, 1953 (East Bengal Act) (Act No. XIII of 1953) আইনের আওতায় ১৯৫৬ সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়ন ও পরিবর্ধনের বিশেষ ক্ষমতা নিয়ে সর্ব প্রথম “ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট” (ডিআইটি) প্রতিষ্ঠিত হয়।
- ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত তৎকালীন ডিআইটি পরবর্তীতে ১৯৮৭ সালে উক্ত আইন সংশোধনের মাধ্যমে “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ” বা রাজউক হিসেবে পরিবর্তিত  হয়।

তথ্যসূত্র: রাজউকের ওয়েবসাইট। 
২,৭৪৫.
What is the average estimated inflation rate in Bangladesh at present?
  1. 5.1%
  2. 5.6%
  3. 5.4%
  4. 5.3%
  5. 6.4%
ব্যাখ্যা
• মাথাপিছু জাতীয় আয় ২৪৬২ মার্কিন ডলার।
• সাক্ষরতার হার ৭৪.৭%।
• প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৬ বছর।
• দরিদ্র জনসংখ্যার হার ২০.৫%।
• অতি দরিদ্র জনসংখ্যার হার ১০.৫%।
• অনুমিত মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ ভাগ।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২,৭৪৬.
Which is the largest freshwater wetland in Bangladesh?
  1. Hakaluki Haor
  2. Tangua Haor
  3. Baikka Bill
  4. Nikli Haor
ব্যাখ্যা

• হাকালুকি হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর।
- মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর পশ্চিমে হাকালুকি হাওড় অবস্থিত।
- এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
- এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর।
- এটি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার জুড়ে বিস্তৃত।
- ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশ।
- হাকালুকি হাওরকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা বিবেচনা করা হয়।

অন্যদিকে,
- টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর।
- চায়ের দেশ শ্রীমঙ্গল উপজেলায় বাইক্কা বিলের অবস্থান।
- নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন। 

২,৭৪৭.
Which article of the Constitution of Bangladesh deals with the freedom of association?
  1. Article 38
  2. Article 40
  3. Article 43
  4. Article 46
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৩৬ - চলাফেরার স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৭ - সমাবেশের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৯ - চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪০ - পেশা বা বৃত্তির স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪২ - সম্পত্তির অধিকার।
- অনুচ্ছেদ ৪৩ - গৃহ ও যোগাযোগের রক্ষণ।
- অনুচ্ছেদ ৪৪ - মৌলিক অধিকার বলবৎকরণ।
- অনুচ্ছেদ ৪৫ - শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।
- অনুচ্ছেদ ৪৬ - দায়মুক্তি-বিধানের ক্ষমতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
২,৭৪৮.
Who was the governor of Bengal during the Bengal famine?
  1. Lord Cornwallis
  2. John Cartier
  3. Robert Clive
  4. Arthur Wellesley
ব্যাখ্যা
- ছিয়াত্তরের মন্বন্তর সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গর্ভনর ছিলেন জন কার্টিয়ার।
- বাংলা ১১৭৬ সালে ও ইংরেজি ১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
- এতে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মারা যায়। একে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়।
- ছিয়াত্তরের মন্বন্তর সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গর্ভনর ছিলেন জন কার্টিয়ার।
- তার পরবর্তী গর্ভনর ছিলেন ওয়ারেন হেস্টিংস।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
২,৭৪৯.
Who was the Sector Commander of Sector 7 during the Liberation War?
  1. Chittaranjan Dutta
  2. Nazmul Huq
  3. Mir Shawkat Ali
  4. Ziaur Rahman
ব্যাখ্যা
⇒ ৭নং সেক্টর:
- রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

উল্লেখ্য:
• ১নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
• ২নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
• ৩নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
• ৪নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
• ৫নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
• ৬নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
• ৮নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
• ৯নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
• ১০নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরের নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
• ১১নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২,৭৫০.
Who was the founder of British rule in India?
  1. Lord Watson
  2. Lord Cartier
  3. Lord Clive
  4. Lord Cornwallis
ব্যাখ্যা
রবার্ট ক্লাইভ:
- উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভ।
- উপমহাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাসে রবার্ট ক্লাইভের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ।
- তরুণ বয়সে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরী গ্রহণ করে স্বীয় কর্ম প্রচেষ্টার দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
- ১৭৬৫ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করে।
- রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তাঁর অবদান অস্বীকার করা যায় না।
- উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসাবে লর্ড ক্লাইভের নাম অবিস্মরণীয়।
- কেননা প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
- দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন। তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৫১.
Bangabandhu attended the last international conference in -
  1. Lahore
  2. Cuba
  3. Jamaica
  4. London
ব্যাখ্যা
The last international conference attended by Bangabandhu was the 20th Commonwealth Conference in Kingston, Jamaica.
The President of Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman left Dhaka on 26 April 1975 for attending the 20th Summit of the Commonwealth held in Kingston, the capital of Jamaica.
The 8-day long Summit Conference was attended by the Heads of Governments of 33 Commonwealth countries.

Source: Daily Newspaper
২,৭৫২.
When was the Mujibnagar government formed?
  1. April 10, 1971
  2. April 17, 1971
  3. April 13, 1971
  4. March 16, 1971
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 

- এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)।
- পরবর্তীকালে স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়।
- এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তাই তাঁরই নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

সূত্র: - ইতিহাস তৃতীয় পত্র, BA & BSS প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৫৩.
On what demand was the Tebhaga movement organized?
  1. Demanding the abolition of the zamindari system
  2. Demanding one-third of agricultural production
  3. Demanding reduction in agricultural taxes
  4. Demanding two-thirds of agricultural production
ব্যাখ্যা

• তেভাগা আন্দোলন:
- তেভাগা আন্দোলন কৃষি উৎপাদনের দুই-তৃতীয়াংশের দাবিতে সংগঠিত বর্গাচাষিদের আন্দোলন।
- ১৯৪৬-৪৭ সালে এ আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
- মূলত তেভাগা আন্দোলন সংগঠিত করেন বাংলার প্রাদেশিক কৃষকসভার কম্যুনিস্ট কর্মীরা।
- তাদের নেতৃত্বে বর্গাচাষিরা ভূমিমালিক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ হয়। খুব দ্রুত নিচের স্তরে এর নেতৃত্ব গড়ে ওঠে।
- এ তেভাগা আন্দোলন বাংলার ১৯টি জেলায় ছড়িয়ে পড়ে।
- আন্দোলনটি তীব্র আকার ধারণ করে দিনাজপুর, রংপুর, জলপাইগুড়ি, খুলনা, ময়মনসিংহ, যশোর এবং চবিবশ পরগনা জেলায়। 
- এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল বর্গাচাষিদের অধিকার আদায়।
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। 

উৎস: বাংলাপিডিয়া।

২,৭৫৪.
Which article of the constitution mentions 'war'?
  1. Article 63
  2. Article 67
  3. Article 70
  4. Article 73
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৬৩ - যুদ্ধ।
- অনুচ্ছেদ ৬৪ - অ্যাটর্নি-জেনারেল।
- অনুচ্ছেদ ৬৫ - সংসদ-প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৬৬ - সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা।
- অনুচ্ছেদ ৬৭ - সদস্যদের আসন শূন্য হওয়া।
- অনুচ্ছেদ ৬৮ - সংসদ-সদস্যদের [পারিশ্রমিক] প্রভৃতি।
- অনুচ্ছেদ ৬৯ - শপথগ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদণ্ড।
- অনুচ্ছেদ ৭০ - রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া।
- অনুচ্ছেদ ৭১ - দ্বৈত-সদস্যতায় বাধা।
- অনুচ্ছেদ ৭২ - সংসদের অধিবেশন।
- অনুচ্ছেদ ৭৩ - সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
২,৭৫৫.
'The Art of Triumph' is a —
  1. Mural
  2. Structure
  3. Painting
  4. Book
  5. Drone show
ব্যাখ্যা

The Art of Triumph:
- The Art of Triumph হলো ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার গ্রাফিতি চিত্রগুলোর একটি সংকলন, যা এই আন্দোলনের প্রতিচ্ছবি এবং প্রতিরোধের এক শক্তিশালী দলিল হিসেবে কাজ করে।
- এটি শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি চিত্রের একটি বই যা আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশগুলিকে তুলে ধরে।
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (July Shaheed Smriti Foundation) এই সংকলনটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্বে ছিল। 

উৎস: The Art of Triumph গ্রন্থ ও টিবিএস নিউজ।

২,৭৫৬.
Twenty Taka notes bear the Signature of -
  1. ক) Secretary, Ministry of Finance
  2. খ) Governor, Bangladesh Bank
  3. গ) Finance Minister
  4. ঘ) President
ব্যাখ্যা
সরকারি মুদ্রা - ১, ২ ও ৫ টাকার নোট এবং ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার মুদ্রা।
সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের।

ব্যাংক নোট - ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা মূল্যমানের ৭টি নোট।
ব্যাংক নোটের প্রবর্তক বাংলাদেশ ব্যাংক এবং এ নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের।

উৎসঃ বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রনালয়ের ওয়েবসাইট। 
২,৭৫৭.
Which country cooperated in the construction of the Bangabandhu tunnel?
  1. France
  2. Netherlands
  3. China
  4. Japan
ব্যাখ্যা
- কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি বঙ্গবুন্ধু টানেলের দৈর্ঘ্য প্রায় ৩ দশমিক ৩২ কিলোমিটার.
- যা চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। 
- টানেলটি নির্মানে চীনা রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে যৌথ ভাবে নির্মিত হয়েছে। 
- ২৮ অক্টোবর শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধন করেন। 
- এবং পরদিন ২৯ অক্টোবর চার লেনের এই টানেলটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। 
- এটি দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সড়ক টানেল।
- এই টানেলটি চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেল।
- ২০১৫ সালের ১ নভেম্বর টানেলের আনুষ্ঠানিক প্রকল্পের কাজ শুরু হয়। 

উৎস: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট ও বনিক বার্তা। 
২,৭৫৮.
Who is the current Director General of Bangla Academy? (November, 2024)
  1. Ashraf Siddiqui
  2. Mohammad Azam
  3. Muhammad Nurul Huda
  4. Ahmed Kamal
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমীর মুল ভবনের নাম ছিল বর্ধমান হাউস।
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম- অধ্যাপক মোহাম্মদ আজম। (নভেম্বর, ২০২৪)
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন সেলিনা হোসেন। (নভেম্বর, ২০২৪)
- আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- প্রথম মহাপরিচালক প্রফেসর মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
২,৭৫৯.
According to the World Urbanization Prospects 2025 report, which city has the second largest population among megacities?
  1. Dhaka
  2. Tokyo
  3. New Delhi
  4. Jakarta 
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

উৎস:- World Urbanization Prospects 2025।

২,৭৬০.
From which constituency did Bangabandhu win independent Bangladesh's first national parliamentary election?
  1. Dhaka - 10
  2. Dhaka - 14
  3. Dhaka - 12
  4. Dhaka - 13
ব্যাখ্যা
• জাতীয় সংসদ:
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
- সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়।
- সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি।
- নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে।
- বঙ্গবন্ধু সে সময় ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ
- ডেপুটি স্পিকার নির্বাচিত হন বায়তুল্লাহ।
 
উৎস: লাইভ এম সি কিউ লেকচার ও বাংলাপিডিয়া।
২,৭৬১.
Garo Hills are located in which district?
  1. Cumilla
  2. Chittagong
  3. Mymensingh
  4. Cox's Bazar
  5. Sylhet
ব্যাখ্যা
• গারো পাহাড়:
- বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়।
- গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত একটি পর্বতশ্রেণী।
- গারো পাহাড় মূলত পূর্ব গারো পাহাড়, পশ্চিম গারো পাহাড় এবং দক্ষিণ গারো পাহার এই তিনটি অঞ্চলে বিভক্ত।
- এর ভৌগোলিক অবস্থান ৮৯°৫০´ পূর্ব হতে ৯০°৫০´ পূর্ব অক্ষাংশ এবং ২৮°০৮´ উত্তর হতে ২৬°০১´ উত্তর দ্রাঘিমাংশে এর আয়তন প্রায় ৮১৬৭ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলাসমূহ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই অঞ্চলসমূহ এই পাহাড়ের পাদদেশীয় পালিজ সমৃদ্ধ।

সূত্র:- বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট জেলা সমূহের ওয়েবসাইট।
২,৭৬২.
Payra Sea Port is the country’s which number sea port?
  1. Fourth
  2. Second
  3. First
  4. Third
ব্যাখ্যা

• পায়রা বন্দর: 
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।

উল্লেখ্য, 
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।
- ১৯৫৪ সালের ২০শে জুন মোংলা বন্দর নামকরন করা হয়।
- ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২,৭৬৩.
According to Economic Survey 2024 Bangladesh exports medicines to how many countries?
  1. 157
  2. 158
  3. 159
  4. 160
ব্যাখ্যা
ঔষধ শিল্প:
- স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- বর্তমানে বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল ১৫৭টি দেশে রপ্তানি করছে।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৭৬৪.
As per the latest change in Bengali Calendar, Leap year is calculated in month -
  1. ক) Boishakh
  2. খ) Bhadro
  3. গ) Ashwin
  4. ঘ) Falgun
ব্যাখ্যা
According to the new Bengali calendar, the six months — Bôishakh, Jyôishţhô, Ashaŗh, Shrabôn, Bhadrô, Ashshin — will count as 31-day, said the Bangla Academy.
The five months — Kartik, Ôgrôhayôn, Poush, Magh, Chôitrô — will count as 30-day. Only Falgun will count as 29-day. However, the year that will be Gregorian calendar leap year — that year will be counted as 30-day.

The Bangla Academy has been researching for a long time to reform the Bengali calendar. Originally, the reforms were introduced in the Bengali calendar to coordinate the glorious days of the Nation’s history on the same date in the Bengali and Gregorian calendar.
For example – February 21, 1952, was in Falgun 8, but usually, February 21 was Falgun 9.
Due to this modification of the calendar, the Bengali date of International Mother Language Day Ekushey February will be Falgun 8.
The date of Independence Day of March 26 will be Chôitrô 12.
source: daily newspaper
২,৭৬৫.
According to the Constitution, which of the following is not one of the four fundamental principles of state policy?
  1. Nationalism
  2. Socialism
  3. Democracy
  4. Capitalism
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান: 
- বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ ৮ এ মূলনীতিসমূহ সম্পর্কে বলা আছে।

• মূলনীতিসমূহ-
- ৮৷ [(১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে।] 
- (২) এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না৷
- পুঁজিবাদ (Capitalism) এই চারটি মূলনীতির মধ্যে নেই।

উৎস: বাংলাদেশের সংবিধান।

২,৭৬৬.
Which district of Bangladesh shares borders with India and Myanmar?
  1. Chattogram
  2. Bandarban
  3. Cox's Bazar
  4. Rangamati
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ:
- বাংলাদেশের ৮ টি বিভাগে মোট জেলার সংখ্যা হল ৬৪।
- এর মধ্যে সীমান্তবর্তী জেলা রয়েছে ৩২ টি।
- এই সীমান্তবর্তী জেলাগুলো ভারত ও মিয়ানমার এর সাথে।
- ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে ৩০ টি জেলার আর মিয়ানমারের সাথে রয়েছে ৩টি জেলার।
- এদের মধ্যে ১টি জেলার (রাঙ্গামাটি) আবার দুই দেশের সাথেই সীমান্ত রয়েছে।
-  ঢাকা ও বরিশাল বিভাগ ব্যতীত সকল বিভাগের সীমান্তবর্তী জেলা রয়েছে।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের ৩টি সীমান্তবর্তী জেলা হল কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান।

সূত্র: ডিএমপি নিউজ।
২,৭৬৭.
Who established the Mughal Empire in 1526 and became its first ruler?
  1. Babar
  2. Jahangir
  3. Humayun
  4. Akbar
ব্যাখ্যা
• জহির উদ্দিন মুহম্মদ বাবর মুঘল শাসন প্রতিষ্ঠা করেন ১৫২৬ সালে।
- তারপর দীর্ঘ পনের বছর পর বাবরের পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসন দখল করেন।
- ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে জালাল উদ্দিন মুহাম্মদ আকবর নাম ধারণ করে দিল্লির মোগল সিংহাসনে আরোহণ করেন।
- ১৬০৫ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর পর যুবরাজ সেলিম ‘নুরউদ্দীন মুহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী' উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। 
- মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন 'জহির উদ্দিন মুহম্মদ বাবর'।
- মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তার আত্মজীবনী লিখেছিলেন যার শিরোনাম ছিল তুজুক-ই-বাবরী।
- এতে তাঁর সংঘটিত যুদ্ধের বর্ণনা রয়েছে।

উৎস: ইতিহাস ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও  BBC বাংলা।
২,৭৬৮.
In which month does the Santal year begin?
  1. Falgun
  2. Baishakh
  3. Poush
  4. Chaitra
ব্যাখ্যা

সাঁওতাল:
- সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চলে।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
- সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য, পর্বত দেবতা (মারাং বুরু) তাদের জন্য যথেষ্ট মর্যাদাব্যঞ্জক হয়ে গ্রামদেবতায় পরিণত হয়েছে।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। প্রায় প্রতিমাসে বা ঋতুতে রয়েছে পরব বা উৎসব।
- সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব।
- যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
- সাঁওতাল সমাজে পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
- সাঁওতালদের ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

২,৭৬৯.
Where is the first tribal cultural academy of Bangladesh located?
  1. Netrokona
  2. Rangpur
  3. Chattogram
  4. Rangamati
ব্যাখ্যা
• উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র:
- বাংলাদেশে প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি অবস্থিত - বিরিশিরি, নেত্রকোনা।
- এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত যা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বিরিশিরি ব্যতীত কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও রাজশাহী জেলায় সরকারি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
২,৭৭০.
Where is the Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development (BAPARD) situated?
  1. ক) Cumilla
  2. খ) Faridpur
  3. গ) Gopalganj
  4. ঘ) Madaripur
ব্যাখ্যা
 Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development (BAPARD)
• বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স' প্রতিষ্ঠা করা হয়।
- ২০১২ সালে এর নামকরণ করা হয় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)'।
- একাডেমিটি মূলত প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে।

তথ্যসূত্র:- বাপার্ড ওয়েবসাইট।
২,৭৭১.
The main regulatory authority for capital markets in Bangladesh is-
  1. BIDA
  2. Bangladesh Bank
  3. Dhaka Stock Exchange
  4. BSEC
  5. BKMEA
ব্যাখ্যা
BSEC: 
- এর পূর্ণরূপ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
- BSEC- দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থা,
- যা বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করে।
- প্রতিষ্ঠা:১৯৯৩ সালে বাংলাদেশ সরকার পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য BSEC গঠন করে।

দায়িত্ব ও কর্তব্য:
- শেয়ার বাজারের সকল লেনদেন তদারকি করা।
- লিস্টেড কোম্পানিগুলোর নিয়মাবলী প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করা।
- অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা ও বাজারের দুর্নীতি প্রতিরোধ করা।
- আর্থিক বাজারের স্থিতিশীলতা রক্ষা করা।
- নতুন পুঁজিবাজার পণ্যের অনুমোদন দেয়া।

উৎস: BSEC ওয়েবসাইট।
২,৭৭২.
Which of the following company is NOT founded under Dr. Muhammad Yunus’s Grameen initiatives?
  1. Grameen Microsoft
  2. Grameen Shakti
  3. Grameen fund
  4. Grameen Telecom
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক ড. মুহাম্মদ ইউনূস।
- বহু পরীক্ষা-নিরীক্ষার পর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশেষ আইনবলে যাত্রা শুরু করে ১৯৮৩ সালে।
- এ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বহুমাত্রিক সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের সূচনা হয়।
- এ জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারও পান ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাথে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর থেকেই তার প্রতিষ্ঠিত সাতটি প্রতিষ্ঠান নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে।
- এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি।

অন্যদিকে,
- গ্রামীন মাইক্রোসফট ড. মুহাম্মদ ইউনূসের তৈরি প্রতিষ্ঠান নয়।

উৎস: i) প্রথম আলো।
ii) বিবিসি বাংলা। [link]
২,৭৭৩.
Which article of the Constitution provides for amendment of the Constitution?
  1. 136
  2. 139
  3. 141
  4. 142
ব্যাখ্যা

সংবিধান সংশোধন:
- সময়ের চাহিদা ও প্রয়োজনে জনগণের কল্যাণার্থে সংবিধানের সংশোধন, পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করা হয়ে থাকে। 
- বাংলাদেশ সংবিধানের দশম ভাগে ১৪২ নং অনুচ্ছেদে এ সংক্রান্ত সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। 
- বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে। 

⇒ সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা -
- সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হতে পারবে।
- সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না;
- উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তা উপস্থাপিত হলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করবেন, এবং তিনি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করেছেন বলে গণ্য ইবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।

২,৭৭৪.
When the stock prices are persistently on the rise, it is known as _____market.
  1. ক) lucrative
  2. খ) prospective
  3. গ) bullish
  4. ঘ) bearish
ব্যাখ্যা
- A bull market is a market that is on the rise and where the conditions of the economy are generally favorable.
The commonly accepted definition of a bull market is when stock prices rise by 20% after two declines of 20% each. 
- A bear market exists in an economy that is receding and where most stocks are declining in value.
২,৭৭৫.
Maulana Bhasani strongly opposed whose foreign policy at the Kagmari Conference in 1957?
  1. Khawaja Nazimuddin
  2. Chowdhury Mohammad Ali
  3. Liaquat Ali Khan
  4. Huseyn Shaheed Suhrawardy
ব্যাখ্যা
কাগমারী সম্মেলন: 
- ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় কাগমারি সম্মেলন।
- টাঙ্গাইল জেলার সন্তোষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
- প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- মাওলানা ভাসানী পাকিস্তানের পশ্চিমা শাসকদের  'আসসালামুআলাইকুম' বলে সর্বপ্রথম পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘন্টা বাজিয়েছিলেন। 
-  ঐ সম্মেলনে তিনি সোহরাওয়ার্দীর বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন।
- এ মতবিরোধের কারণে দলে ভাঙন স্পষ্ট হয়ে ওঠে। ঐ বছর মওলানা ভাসানী ঢাকায় পাকিস্তানের সকল বামপন্থি দলের একটি সম্মেলন আহবান করেন এবং  ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি নতুন দল গঠন করেন।
- তিনি এ দলের সভাপতি হন এবং এর সেক্রেটারি জেনারেল হন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী। 

সূত্র: বাংলাপিডিয়া।
২,৭৭৬.
What was the first organization of the Language Movement?
  1. Tamaddun Majlish
  2. State Language Action Council
  3. State Language Movement Committee
  4. All-Party State Language Action Council
ব্যাখ্যা
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:
- পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়।
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়।
- পুস্তিকাটিতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'।
- এর আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঞা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২,৭৭৭.
Remittance inflow of Bangladesh in January 2022 -
  1. ক) $1207.35 million
  2. খ) $1704.45 million
  3. গ) $1904.05 million
  4. ঘ) $1037.35 million
ব্যাখ্যা
Bangladesh received $1704.45 million in remittances in January 2022, which is $73.79 million more than in December 2021.
The Bangladesh Bank (BB) released the latest remittance update of inward remittances sent by the non-residents Bangladeshis (NRBs) through different banks.

Source: thefinancialexpress.com.bd/
২,৭৭৮.
Raja Rammohan Roy abolished sati immolation with the help of which governor general?
  1. Lord Canning
  2. Lord Dalhousie
  3. Lord Bentinck
  4. Lord Hastings
  5. Lord Ripon
ব্যাখ্যা
লর্ড বেন্টিঙ্ক এর সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন।

সতীদাহ প্রথা:

- ভারতীয় সংবাদপত্র এবং রাজা রামমোহন রায়সহ কতিপয় দেশীয় সংস্কারবাদী জনহিতকর এই সংস্কারের পক্ষে সমর্থন যোগান।
- গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রেগুলেশন XVII, ১৮২৯ পাস করেন।
- বেন্টিঙ্ক নিজেও একজন মানবহিতৈষী সংস্কারপন্থী ছিলেন।
- এই আইনে ‘সতীদাহ প্রথা বা হিন্দু বিধবা নারীকে জীবন্ত দাহ বা সমাধিস্থ করা বেআইনি’ বলে ঘোষণা করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
২,৭৭৯.
Which of the following institutions is involved in primary education?
  1. NAPE
  2. NIPORT
  3. NICAR
  4. None of them
ব্যাখ্যা
• National Academy for Primary Education (NAPE):
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
- ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয় ও
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)"
 
অন্যদিকে:
• National Institute of Population Research and Training (NIPORT):
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
- ১৯৭৭ সালে নিপোর্ট প্রতিষ্ঠিত।
 
• National Implementation Committee for Administrative Reform (NICAR):
- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- এটি ১৯৮২ সালে গঠিত।
- মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটির আহবায়ক।
 
উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
২,৭৮০.
Who is the author of the novel ‘Japito Jibon’?
  1. Jahanara Imam
  2. Selina Hossain
  3. Rokeya Sakhwat
  4. Sufia Kamal
ব্যাখ্যা

• 'যাপিত জীবন' উপন্যাস:
- ভাষা-আন্দোলনের পটভূমিতে সেলিনা হোসেনের লেখা উপন্যাস 'যাপিত জীবন'।
- উপন্যাসের নায়ক জাফর জীবনের কথা বলে জীবনেরই বিনিময়ে।
- সেলিনা হোসেন জাফরের স্বচ্ছ প্রতীকচিত্রে বাঙালির শেকড় আর অস্তিত্বের কথা ঘোষণা করে তাঁর 'যাপিত জীবন'-এ ।
- বিজ্ঞান ও বিজ্ঞাপনের এ যুগল মাত্রার, তরঙ্গসস্কুল রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে নিজের চাষের ভূমিতে প্রতিনিয়ত ঘুরে ঘুরে একজন শিল্পীর অজানা প্রদেশের নিত্য উদ্ভাবন-কর্মের শিল্পীতরূপ 'যাপিত জীবন'।
- জাফর প্রতিটি অণুমুহূর্তে ঘোষণা করে বেড়ায় তাঁর বাঙালি অস্তিত্ব। তাঁর শেকড়। নিজের মৃত্তিকারসে জারিত স্বকীয় বিকাশের সমস্ত প্রয়াস ভর করে বাঙালি জাতিসত্তার প্রতিনিধি জাফরের মাঝে। জাফর বাঙালি কণ্ঠের বলিষ্ঠ উৎসারণ।

• সেলিনা হোসেন:
- সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন ১৯৪৭ রাজশাহী শহরে।
- ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা।
- প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
- রাজশাহীতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চেম্পিয়নশীপ স্বর্ণপদক পান।

• তাঁর রচিত উপন্যাসগুলো হলো:
- গায়ত্রী সন্ধ্যা,
- নীল ময়ূরের যৌবন,
- যাপিত জীবন,
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- হাঙর নদী গ্রেনেড,
- কালকেতু ও ফুল্লরা।

উৎস: 'যাপিত জীবন' উপন্যাস সেলিনা হোসেন।

২,৭৮১.
Which of the following is not a play written by Munir Chowdhury?
  1. Raktakta Prantar
  2. Chithi
  3. Nabanna
  4. Dandakaranya
ব্যাখ্যা
মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও বুদ্ধিজীবী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।

তাঁর রচিত নাটকের মধ্যে ‘রক্তাক্ত প্রান্তর’ (১৯৬২), ‘চিঠি’ (১৯৬৬), ‘কবর’ (১৯৫৩), ‘দণ্ডকারণ্য’ (১৯৬৬), ‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ (১৯৬৯) উল্লেখযোগ্য। তিনি ‘কেউ কিছু বলতে পারে না’ (১৯৬৯), ‘রূপার কৌটা’ (১৯৬৯), মুখরা রমণী বশীকরণ’সহ (১৯৭০) বেশ কিছু অনুবাদ নাটক লিখেছেন।
- এ ছাড়া ‘ড্রাইডেন ও ডিএল রায়’ (১৯৬৩), ‘মীর মানস’ (১৯৬৫), ‘বাংলা গদ্যরীতি’ (১৯৭০) প্রভৃতি প্রবন্ধও লিখেছেন।
- তিনি ১৯৬৫ সালে ‘মুনীর অপটিমা’ নামে বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন করেন।
- তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।

উল্লেখ্য,
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সভায় তীব্র ভাষায় বক্তব্য দেন।
- এ কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাঁকে কারাবন্দি করে।
- ১৯৫৪ সাল পর্যন্ত তিনি জেলে থাকেন এবং ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর।

অন্যদিকে,
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্রাচার্য রচিত একটি নাটক হচ্ছে 'নবান্ন'।

উৎস: বাংলাপিডিয়া।
২,৭৮২.
Who is the lyricist of the song 'Mora Ekta Phulke Bachabo bole ostro dhori'?
  1. Nazrul Islam Babu
  2. Md. Moniruzzaman
  3. Ramzan Ali
  4. Govind Halder
ব্যাখ্যা
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি:
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটি দারুণভাবে প্রেরণা জুগিয়েছিল মুক্তিযোদ্ধাদের।
- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার গোবিন্দ হালদার।
- গানটির শিল্পী আপেল মাহমুদ। 
- ‘জয়বাংলার গান’ রূপে পরিচিত গোবিন্দ হালদারের সঙ্গীতগুলো  'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' থেকে প্রচারিত হত। 

উৎস: ১৬ ডিসেম্বর ২০১৫, প্রথম আলো।
২,৭৮৩.
During a recession when GDP falls, disposable income _______.
  1. Falls less sharply
  2. Increases less sharply
  3. Becomes zero
  4. Becomes constant
  5. None of the above
ব্যাখ্যা

Disposable income is used by economists to measure and estimate various other related indicators like discretionary income, personal savings rates, marginal propensity to consume (MPC), and marginal propensity to save (MPS).
When disposable income increases, households have more money to either save or spend, which naturally leads to a growth in consumption.
In the case of recession, revenue falls while expenditures rise thereby creating a deficit.
In order to balance the budget, the government must raise more revenue (by increasing taxes) and cut expenditures.
Both of these actions will lower disposable income.
As a result, consumption and aggregate demand will fall.
২,৭৮৪.
Who directed the liberation war-based documentary film 'innocent Million'?
  1. ক) Zahir Raihan
  2. খ) Alamgir Kabir
  3. গ) Babul Chowdhry
  4. ঘ) Tareque Masud
  5. ঙ) None
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র 'ইনোসেন্ট মিলিয়ন' বাবুল চৌধুরী পরিচালনা করেন।

• মুক্তিযুদ্ধের চলচ্চিত্র:
- মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের মহত্তম অধ্যায়।
- এর মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের বিজয় ও স্বাধীনতা।
- এই মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে অনেক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্র।

- মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম চলচ্চিত্র তৈরি হয় ১৯৭১ সালে কলকাতায়। ওই সময় চারটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়।
- এগুলো ছিল জহির রায়হানের স্টপ জেনোসাইড, এ স্টেট ইজ বর্ন।
- আলমগীর কবিরের লিবারেশন ফাইটার্স ও
- বাবুল চৌধুরীর ইনোসেন্ট মিলিয়নস।
এসব ছবি নির্মাণের উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের গণহত্যা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ত্বরান্বিত করা।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
২,৭৮৫.
As per the declaration of the government, Bangladesh will turn into a 'Smart Bangladesh' by -
  1. 2041
  2. 2035
  3. 2030
  4. 2026
ব্যাখ্যা
স্মার্ট বাংলাদেশ:
- স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি রূপকল্প বা শ্লোগান যার উদ্দেশ্য হলো।
- ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা।
- ২০২২ সালের এপ্রিলে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের ৩য় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম। স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা প্রদান করেন।
- পরবর্তীতে ২০২২ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের ঘোষণা প্রদান করেন।
- স্মার্ট বাংলাদেশ গঠনের স্তম্ভ হলো চারটি। যথা:
- স্মার্ট সিটিজেন,
- স্মার্ট গভর্নমেন্ট,
- স্মার্ট ইকোনমি,
- স্মার্ট সোসাইটি। 

উৎস:  a2i অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২,৭৮৬.
How many levels of local administration are there in Bangladesh?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
• বাংলাদেশের "স্থানীয় প্রশাসন" একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়।
- বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামো ৩টি স্তরে বিভক্ত।
 
যথা:-
১। বিভাগীয় প্রশাসন, 
২। জেলা প্রশাসন এবং
৩। উপজেলা প্রশাসন। 
 
উল্লেখ্য,
→ স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন ৷
→ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ। 
 
সূত্র :- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৮৭.
Who discovered the genomics of Jute?
  1. Maqsudul Alam
  2. Abed Chowdhury
  3. Monjur Elahi
  4. Mubarak Ahmad Khan
  5. Ismail Hossain Khan
ব্যাখ্যা
পাটের জীবন রহস্য:
- বিজ্ঞানী মাকসুদুল আলম-এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবনরহস্য।

⇒ বিজ্ঞানী মাকসুদুল আলম:
- ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন মাকসুদুল আলম।
- জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
- তিনি যখন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জুট জেনোম সিকোয়েন্সিং প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন তখন তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালে তোষা পাটের জিন নকশা আবিস্কৃত হয়।
- বিজ্ঞানী মাকসুদুল আলম পাট ছাড়াও যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবারসহ মোট আটটি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচন করেন।
- তিনি ২০১৬ সালে স্বাধীনতা পদক প্রদান লাভ করেন।
- ২০১৪ সালের ২১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

অন্যদিকে -
- পঞ্চব্রীহি ধান উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী।
- পাট থেকে পলিথিন ব্যাগ উদ্ভাবন করেছেন প্রখ্যাত বিজ্ঞানী পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ জুট মিল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান।
- - পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন ইসমাইল হোসেন খান।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
২,৭৮৮.
‘Bashan Char Island’ is located in -
  1. ক) Sonaimuri Upazila
  2. খ) Subarnachar Upazila
  3. গ) Hatiya Upazila
  4. ঘ) Begumganj Upazila
  5. ঙ) Kabirhat Upazila
ব্যাখ্যা
Bashan Char Island, which was seen in the news, is located in Hatiya Upazila, Bangladesh.
The Bangladesh government started the process of relocating the Rohingyas from Cox’s Bazar refugee camp to the newly developed facility at the Bhashan char Island. Bangladesh constructed shelter houses for Rohingya refugees at an estimated cost of 2,300 crore takas.
২,৭৮৯.
Who presented the first budget of Bangladesh?
  1. Syed Nazrul Islam
  2. Tajuddin Ahmed
  3. M Mansoor Ali
  4. Abul Hasnat Muhammad Kamaruzzaman
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট:
- বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম জাতীয় বাজেট উপস্থাপিত হয় ১৯৭২ সালের ৩০শে জুন।
- ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
- একসঙ্গে তিনি দুই অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থ বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট ও বিবিসি বাংলা নিউজ, ১ জুন ২০২৩।
২,৭৯০.
Which is the first six-lane bridge in Bangladesh?
  1. Padma Bridge
  2. Jamuna Bridge
  3. Kalna Bridge
  4. Maolana Bhasani Bridge
ব্যাখ্যা

কালনা সেতু (মধুমতী সেতু):
- এটি দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট সেতু। 
- সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
- সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।
- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।
- সেতুর মধ্যখানে বসানো হয়েছে ১৫০ মিটার স্টিলের দীর্ঘ স্প্যান।
- সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
- সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে।

⇒ নড়াইল, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সংযুক্ত করছে এই সেতু।
- নিয়েলসন-লোহসে আর্চ ডিজাইন পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে। জাপানে এই নকশা অত্যন্ত কার্যকর এবং সুপরিচিত। এই নকশার মূল বৈশিষ্ট্য হলো এর ইস্পাতনির্মিত খিলান সুপারস্ট্রাকচার, যা সেতুকে একটি স্বতন্ত্র এবং দৃষ্টিনন্দন রূপ দেয়।

উৎস: প্রথম আলো।

২,৭৯১.
In which district is Puthia Rajbari located?
  1. Rajshahi
  2. Natore
  3. Pabna
  4. Naogaon
ব্যাখ্যা

পুঠিয়া রাজবাড়ি:
- পুঠিয়া রাজবাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত।
- ১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী আকর্ষনীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন।
- দোতলা রাজবাড়ি ভবনের সম্মুখে উত্তর দিকে খোলা প্রাঙ্গণের অপর পার্শ্বে রয়েছে সম্মুখভাগ ৬০.৯৬ মিটার বিস্তৃত বিশাল পিরামিড আকৃতির চারতলা মনোরম দোলমঞ্চ। ভবনের পূর্ব ও পশ্চিম প্রান্তে রয়েছে একই ধরনের দুটি সম্প্রসারিত অংশ এবং প্রায় ১৫.২৪ মিটার দীর্ঘ মধ্যবর্তী অংশে রয়েছে এক বিশাল তোরণ।
- চারদিকে পরিখাবেষ্টিত রাজবাড়ির এ বিশাল এলাকায় টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ বেশ কয়েকটি সুদৃশ্য মন্দির আছে।
- এদের মধ্যে রয়েছে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, প্রাসাদের পেছনে একটি ছোট দোচালা সুদৃশ্য মন্দির, পশ্চিম দিকে কুঁড়েঘর আকৃতির জগদ্ধাত্রী মন্দির এবং রাজবাড়ির প্রবেশপথে বিরাট শিবমন্দির।

পুঠিয়া রাজবংশ:
- পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবর এর সময় (১৫৫৬-১৬০৫) প্রতিষ্ঠিত হয়। সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অর্ন্তগত ছিল। ১৫৭৬ সালে মুঘল সম্রাট আকবর এর সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জায়গীরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয়। এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন। এ জন্য মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারী দান করেন। বৎসাচার্য জমিদারী নিজ নামে না নিয়ে তার পুত্র পীতম্বর এর নামে বন্দোবস্ত নেন। পীতম্বর জমিদারীর আয়তন বৃদ্ধি করেন।পীতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণকরলে তার সহোদর নীলাম্বর জমিদারী প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন।

তথ্যসূত্র - পুঠিয়া উপজেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

২,৭৯২.
How did Bangladesh maintain trade deficit balance?
  1. Through IDA credit
  2. Through bailout package of IMF
  3. Through remittance send by expatriate
  4. Through budgetary support o f the world bank.
  5. Through foreigh aid from first world country
ব্যাখ্যা
Bangladesh has been recording sustained trade deficits since 1976 mainly due to a high value of imports.
Main imports are petroleum and oil (11 percent of the total imports); food items (11 percent) and textile (10 percent). Main exports mainly ready made garments (80% of exports revenue).
This trade deficit is maintained by the IMF bailout package.
২,৭৯৩.
Which fertilizer is produced in Jamuna Fertilizer Factory?
  1. Compost
  2. Urea
  3. TSP
  4. MP
ব্যাখ্যা
যমুনা সার কারখানা:
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ কারখানাটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- যমুনা সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ীতে অবস্থিত।
- যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন হয়।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৬১,০০০ মেট্রিক টন।

তথ্যসূত্র - বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
২,৭৯৪.
What is the inflation target of Bangladesh for FY 2025-26?
  1. 5.5%
  2. 6.0%
  3. 6.5%
  4. 7.0%
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্য: ৭.০%

• জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেটের আকার:  ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫%।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা:  ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। 
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ কোটি টাকা (জিডিপির ৩.৩%)।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৭.০%।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- “জুলাই যোদ্ধা”।

তথ্যসূত্র: বাজেট ২০২৫-২০২৬।  

২,৭৯৫.
What is the name of the coral island in Bangladesh?
  1. Nijhum Dwip
  2. Hatiya
  3. Saint Martin’s
  4. Maheshkhali
ব্যাখ্যা
সেন্ট মার্টিন দ্বীপ:
- এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।

- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন অসাধারণ জীববৈচিত্র্যে পরিপূর্ণ।
- ৬৭২ বর্গমাইলের এই দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণ সীমানায় অবস্থিত এবং প্রবাল, ইন্দো-প্যাসিফিক হ্যাম্পব্যাক ডলফিন, বিপদাপন্ন তিমি হাঙরসহ বহুসংখ্যক সামুদ্রিক প্রাণীর গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল।

উল্লেখ্য,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
২,৭৯৬.
According to the Economic Survey 2025, what percentage of the labor force in Bangladesh is engaged in the agricultural sector?
  1. 39.50%
  2. 42.10%
  3. 44.67%
  4. 47.80%
ব্যাখ্যা

• খাতভিত্তিক কর্মসংস্থান:
⇒ বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে -
• কৃষি খাতের অবদান ১০.৯৪%।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ১.৭৯%।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৪.৬৭%।

• শিল্প খাতের অবদান ৩৭.৪৪%।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৪.৩৪%।
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.৩৭%।

• সেবা খাতের অবদান ৫১.৬২%।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৪.৫১%।
- সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৭.৯৬%।

• অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

২,৭৯৭.
Who was the founder of BARD?
  1. Dr. Qudrat-E-Khuda
  2. Dr. Muhammad Yunus
  3. Dr. Akhtar Hameed Khan
  4. Dr. M. A. Wazed Miah
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড):
- BARD- এর পূর্ণরূপ: Bangladesh Academy for Rural Development.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৯ সালের ২৭ মে।
- প্রতিষ্ঠাতা: ড. আখতার হামিদ খান।
- বার্ড স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয় যার সভাপতি হলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় - মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।
- একাডেমি কর্তৃক উদ্ভাবিত পল্লি উন্নয়নের 'কুমিল্লা মডেল' এর জন্য বার্ড দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৭৯৮.
Which scheme has been launched for the employees of the private sector in the Universal Pension Scheme?
  1. Samata scheme
  2. Probash scheme
  3. Surokkha scheme
  4. Pragati scheme
ব্যাখ্যা
• সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম): 
- ১৮ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন।
- দেশের প্রাপ্তবয়স্ক জনগণকে পেনশনের আওতায় আনার উদ্দেশ্যে ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকার মোট ৬টি স্কিমের কথা ঘোষণা করেছে। 
- আপাতত চালু হয়েছে ৪টি স্কিম।
 
- এগুলো হলো:
• প্রবাস: 
- এটি শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য।
- এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে।
 
• প্রগতি:
- এই স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য।
 
• সুরক্ষা:
- এই স্কিমটা স্বনির্ভর ব্যক্তির জন্য।
- অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন, তারা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
- এর আওতায় পড়েন ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন।
 
• সমতা:
- এই স্কিমে চাঁদার হার একটিই: এক হাজার টাকা।
- তবে এক্ষেত্রে প্রতিমাসে ব্যক্তি দেবে পাঁচশ টাকা আর বাকি পাঁচশো দেবে সরকার।
- মূলত দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম।
 
উৎস: ১৭ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
২,৭৯৯.
Who was the first lieutenant governor of the newly formed province in 1905?
  1. ক) Lord Minto
  2. খ) Warren Hastings
  3. গ) Bampfylde Fuller
  4. ঘ) Lord Curzon
ব্যাখ্যা
Sir Joseph Bampfylde Fuller was a British inventor, writer and first Lieutenant Governor of the new province of Eastern Bengal and Assam, knighted for his service in India
২,৮০০.
Which was the first Fertilizer Company in Bangladesh?
  1. Shahjalal Fertilizer Company
  2. Ashuganj Fertilizer Company
  3. Zia Fertilizer Company
  4. Fenchuganj Fertilizer Company
ব্যাখ্যা
সার কারখানা:
- ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ (ফেঞ্চুগঞ্জ সার কারখানা)।
- দেশের প্রথম ও সর্ববৃহৎ সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানা।
- এই কারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের প্রতিষ্ঠিত হয়।
- ফেঞ্চুগঞ্জ উপজেলা হতে প্রায় ০৫ কিলোমিটার দক্ষিণে সিলেট-মৌলভীবাজার হাইওয়ে রোডের পূর্ব দিকে হাইওয়ে রোড হতে ০১ কিলোমিটার দূরে অবস্থিত।

তথ্যসূত্র- সিলেট জেলার অফিসিয়াল ওয়েবসাইট।