বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা ২৫ / ৩৭ · ২,৪০১২,৫০০ / ৩,৬২২

২,৪০১.
Which organization is assigned for the oversight of 'Non-Bank Financial Institutions' in Bangladesh?
  1. Ministry of Finance
  2. Securities and Exchange Commission
  3. Financial Institutions Regulatory Commission
  4. Bangladesh Bank
ব্যাখ্যা

• আর্থিক প্রতিষ্ঠান:
- আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ অনুযায়ী 'আর্থিক প্রতিষ্ঠান' বলতে বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানকে বুঝায়।
- বাংলাদেশ ব্যাংক এর আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ আর্থিক প্রতিষ্ঠানসমূহের লাইসেন্স প্রদান, নিয়ন্ত্রণ, তদারকি এবং তদসংক্রান্ত প্রবিধান প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকে এবং প্রয়োজনে আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে পারে।

- তফসিলি ব্যাংক ছাড়াও দেশে কার্যরত সকল অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (Non-Bank Financial Institutions)
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ৩৫ টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে। 
- সাধারণত মার্চেন্ট ব্যাংক, বিনিয়োগ কোম্পানী, মিউচুয়াল এসোসিয়েশন, মিউচুয়াল কোম্পানি, লিজিং কোম্পানি এবং বিল্ডিং সোসাইটিসমূহ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত হয়ে থাকে।

তথ্যসূত্র: সোনালী ব্যাংকের ওয়েবসাইট। (Link)

২,৪০২.
Which country is the largest single-country export destination for Bangladeshi products? [January,2026]
  1. USA
  2. UK
  3. Japan
  4. China
ব্যাখ্যা

রপ্তানি (২০২৪-২৫):
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সর্বোচ্চ জার্মানি
- তৃতীয় সর্বোচ্চ যুক্তরাজ্য।
- চতুর্থ সর্বোচ্চ স্পেন।

এছাড়াও,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

উৎস: বানিজ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

২,৪০৩.
'Six-point programme' is a charter of demands enunciated by the -
  1. ক) United Front
  2. খ) Awami league
  3. গ) National Awami Party
  4. ঘ) Democratic Action Committee
ব্যাখ্যা
ছয়দফা কর্মসূচি  পাকিস্তানের দু অংশের মধ্যকার বৈষম্য এবং পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরীণ উপনিবেশিক শাসনের অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি। 
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত। 

ছয়টি দফা নিম্নরূপ:
১.    লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে;
২.    ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় ফেডারেশনে অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে;
৩.    পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটিই মুদ্রাব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ও দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে তার ব্যবস্থা সম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে;
৪.    দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে;
৫.    দুই অংশের মধ্যে দেশিয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে যেকোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে।
৬.    প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা-সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।
 
উৎস : বাংলাপিডিয়া 
২,৪০৪.
Which ethnic group in Bangladesh call their language 'Mandi khusik'
  1. Garo
  2. Tripura
  3. Monipuri
  4. Chakma
ব্যাখ্যা

গারো:
- ‘গারো' ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ তথা টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় বাস করে।
- গারো জনগোষ্ঠীর আদি আবাসস্থল তিব্বতে।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
- গারোদের নিজস্ব ভাষার নাম  ‘আচিক খুসিক’ বা 'মান্দি খুসিক'।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- সমগ্র গারোসমাজ ১৩টি দলে বিভক্ত। 
- তাদের আদি ধর্মের নাম 'সাংসারেক'।
- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।
- বর্তমানে গারোদের বেশিরভাগই খ্রিস্টধর্মে বিশ্বাসী।


উৎস: i) বাংলাপিডিয়া।
ii) নৃ-গোষ্ঠীসনদ বাংলাদেশ।

২,৪০৫.
What is GDP per capita according to Economic Survey 2023?
  1. 2,426 US dollars
  2. 2,657 US dollars
  3. 2,736 US dollars
  4. 2,851 US dollars
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:

- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৫৭ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৪,৯৬৬ মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৬,৭৯৪ মিলিয়ন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.০৩%।
- মূল্যস্ফীতি: ৯.২৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +) ৭৬.৪%।
- দারিদ্র্যের হার ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
• কৃষি: ১১.২০%।
• শিল্প: ৩৭.৫৬%।
• সেবা: ৫১.২৪%।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
২,৪০৬.
The famous traveler Ibn Battuta is a citizen of which country?
  1. Greece
  2. Italy
  3. Morocco
  4. Nigeria
ব্যাখ্যা
- ইবনে বতুতা (১৩০৪-১৩৭৮)  মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। 
- ইবনে বতুতার ভারত সফরের সময়ে দিল্লীর সুলতান ছিলেন মুহাম্মদ বিন তুঘলক।
- ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে পৌঁছেন।
- সুলতান মুহাম্মদ বিন তুগলক তাঁকে দিল্লির কাজী নিযুক্ত করেন। প্রায় আট বছর তিনি এ পদে বহাল ছিলেন।
- এরপর সুলতান তাঁকে চীনে রাষ্ট্রদূত করে পাঠান (১৩৪২)। পথে জাহাজডুবির ফলে তাঁর আর চীনে যাওয়া হয় নি। 

সূত্র: The Business Standard বাংলা ও বাংলাপিডিয়া।
২,৪০৭.
In which upazila is the Burimari land port located?
  1. Patgram
  2. Hatibandha
  3. Kaliganj
  4. Aditamari
ব্যাখ্যা
বুড়িমারী স্থলবন্দর:
- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী সীমান্তে এ স্থল বন্দর অবস্থিত।
- ভারত, ভূটান এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার্থে বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয় ১৯৮৮ খ্রিষ্টাব্দে।

বিভিন্ন স্থলবন্দরের নাম ও অবস্থান:
- হিলি স্থলবন্দর: হাকিমপুর, দিনাজপুর।
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

সূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
২,৪০৮.
Which is the largest land port in Bangladesh?
  1. Burimari Land Port
  2. Benapole Land Port
  3. Akhaura Land Port
  4. Sonamasjid Land Port
ব্যাখ্যা

বেনাপোল স্থলবন্দর:
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল স্থলবন্দর।
- বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
- মোট ৮৬.৬৮ একর এলাকা জুড়ে বিস্তৃত।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
- বাংলাদেশ-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
- দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে।

কয়েকটি স্থলবন্দরের নাম ও অবস্থান:
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

২,৪০৯.
Which was the most ancient and prosperous state of Bengal?
  1. Samatata
  2. Banga
  3. Pundra
  4. Rarh
ব্যাখ্যা
পুণ্ড্র জনপদ:
- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ রাজ্য।
- পুণ্ড্র ‘জন' বা জাতি এ জনপদ গঠন করেছিল।
- পুণ্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।
- পরবর্তী কালে এর নাম মহাস্থানগড় হয়।
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর পর্যন্ত ছিল।
- পুণ্ড্র রাজ্যের উত্তর অংশের নাম বরেন্দ্র, বরেন্দ্রী অথবা বরেন্দ্রভূমি ছিল।
- রাজশাহী অঞ্চলকে এখনও বরেন্দ্র বলা হয়ে থাকে। ক্রমবর্ধমান সমৃদ্ধির সঙ্গে সঙ্গে পুণ্ড্র ৫ম-৬ষ্ঠ শতকে পুণ্ড্র বর্ধন নামে পরিচিত হয়।
- গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- পুন্ড্র জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম- দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
২,৪১০.
Which of the following is the oldest historical place in Bangladesh?
  1. Anand Vihar
  2. Somapura Mahavihara
  3. Mahasthangarh
  4. Mainamati
ব্যাখ্যা
মহাস্থানগড় বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান?

মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- মহাস্থানগড়েরবিস্তীর্ণ ধবংসাবশেষ প্রাচীর পুন্ড্রবর্ধনভূক্তির রাজধানী পুন্ড্রনগরের সুদীর্ঘ প্রায় আড়াই হাজার বছরের গৌরবোজ্জল ইতিহাসের এক নীরব স্বাক্ষী।
- এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান।

অন্যদিকে -
• সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

• ময়নামতি:
- ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।

• আনন্দ বিহার:
- চন্দ্রবংশীর রাজা ভবদেব এই বিহারটি প্রতিষ্ঠা করেন।
- ঐ সময় বিহারটি এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্র বিন্দুতে পরিগণিত হয়।
- সেই সময় একে বিশ্বিবদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়।
- তার প্রমাণ হলো, বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং আনন্দ বিহারে আসেন এবং তিনি এখানে প্রায় ৪০০০ ভিক্ষু ও ময়নামতি অঞ্চলে ৩৫টি শিক্ষাকেন্দ্র দেখতে পান।
- যার কারণে তিনি কুমিল্লাবাসীকে প্রবল শিক্ষানুরাগী বলে আখ্যায়িত করেন।
- প্রত্নতাত্ত্বিকদের মতে ভারতের নালন্দের পর এশিয়ার দি¦তীয় বৃহত্তম শিক্ষাকেন্দ্র ছিলো লালমাই-ময়নামতি অঞ্চল।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২,৪১১.
The country's only agricultural Export Processing Zone (EPZ) is located in -
  1. Pabna
  2. Nilphamari
  3. Kurigram
  4. Chittagong
ব্যাখ্যা

উত্তরা ইপিজেড:
- উত্তরা ইপিজেড দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড।

উল্লেখ্য,
- এটি নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নে অবস্থিত। 
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ১৯৯৯। 
- উদ্বোধন হয়: জুলাই, ২০০১।
- মোট আয়তন ২১৩.৬৬ একর।

উৎস: Bepza ওয়েবসাইট।

২,৪১২.
On which date is Martyr Asad Day observed?
  1. 27 January
  2. 18 January
  3. 16 January
  4. 20 January
ব্যাখ্যা
• ১৯৬৯-এর গণঅভ্যুত্থান:
- ১৯৬৯ -এর আন্দোলন বাংলাদেশে তৃণমূল পর্যন্ত পৌঁছেছিল।
- সেজন্য এ আন্দোলন গণআন্দোলন ও গণঅভ্যুত্থান নামে অভিহিত হয়েছে।
- এ সময় ছাত্র সংগ্রাম পরিষদের ঘোষিত ১১ দফা দাবির মধ্যে বঙ্গবন্ধু কর্তৃক ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে প্রায় ১০০ জন পূর্ব পাকিস্তানী নিহত হয়েছিলেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা তাদের মধ্যে অন্যতম।
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হল।
- বর্তমানে প্রতি বছর ২০ জানুয়ারি আসাদ দিবস পালন করা হয়। 
- এ আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে। আগরতলা মামলা বাতিল হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪১৩.
Which of the following is the second highest award for individual gallantry in Bangladesh?
  1. ক) Bir Bikrom
  2. খ) Bir Uttom
  3. গ) Bir Protik
  4. ঘ) Bir Sreshtho
  5. ঙ) None
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন। বীর উত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার।
Source: bgb.gov.bd
২,৪১৪.
The National Insurance Day is celebrated in Bangladesh on -
  1. ক) 1st March
  2. খ) 1st April
  3. গ) 7th April
  4. ঘ) 25th October
ব্যাখ্যা

- ১ মার্চ ২০২০ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিমা দিবসের উদ্বোধনের মাধ্যমে দেশে প্রথমবারের মতো পালিত হয় ‘জাতীয় বীমা দিবস’। দিবসটির প্রতিপাদ্য ছিল - “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি”।
১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। রাজনৈতিক জীবনের বাইরে এটাই ছিল তার প্রথম কোন চাকরি।
- এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আইডিআরএর অনুরোধে ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করেছে সরকার।
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]

২,৪১৫.
In which district is the 'Carew & Co (Bangladesh) Ltd' sugar mill located?
  1. Sylhet
  2. Chuadanga
  3. Brahmanbaria
  4. Rajshahi
  5. Pabna
ব্যাখ্যা
কেরু এন্ড কোং লিমিটেড:
- অবস্থান: দর্শনা, দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা জেলা, বাংলাদেশ।
- ১৮০৫ সালে মি. জন ম্যাকসওয়েল ভারতের কানপুরের জাগমু নামক স্থানে প্রথম মদের কারখানা প্রতিষ্ঠা করেন।
- ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ চলাকালে উত্তর ভারতের রোজা এলাকায় অবস্থিত কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়।
- পরে কারখানাটি পুনর্গঠন করে Joint Stock Company হিসেবে "কেরু অ্যান্ড কোং লিমিটেড” নামকরণ করা হয়।
- ১৯৩৮ সালে নদীয়া জেলার অন্তর্গত দর্শনায় দৈনিক ১,০০০ টন আখ মাড়াই ও ১৮,০০০ প্রুফ লিটার স্পিরিট উৎপাদনের লক্ষ্যে নতুন শাখা প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৬৮ সালে নতুন নামে আত্মপ্রকাশ "কেরু অ্যান্ড কোং (পাকিস্তান) লিমিটেড"।
- ১৯৭১ সালের পরবর্তীকাল: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।
- তখন থেকে এটি "কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড" নামে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (BSFIC) অধীনে পরিচালিত হচ্ছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৪১৬.
Which is the largest multilateral development partners of Bangladesh? [January, 2025]
  1. ADB
  2. IMF
  3. World Bank
  4. JICA
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী:
- বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী।

উল্লেখ্য,
- বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন প্রকল্পে এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশে ৪৩ বিলিয়ন বা ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে। বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, যোগাযোগ, সেবা খাত ডিজিটালাইজেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিশ্বব্যাংকের প্রায় ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার অর্থায়নে ৫২টি প্রকল্প চলমান রয়েছে।

⇒ বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।

উৎস: i) World Bank ওয়েবসাইট।
ii) প্রথম আলো। [link]
২,৪১৭.
Abdul Monem Economic Zone is located in-
  1. Habiganj
  2. Gazipur
  3. Gazaria
  4. Netrakuna
ব্যাখ্যা
ABDUL MONEM ECONOMIC ZONE is located in:
Char Baushia and Char Jazira,
Upazila : Gazaria,
District : Munshiganj.

Source : BEZA
২,৪১৮.
The Kailashtila Gas Field is situated in which district?
  1. Moulvibazar
  2. Sylhet
  3. Habiganj
  4. Sunamganj
ব্যাখ্যা

• কৈলাশটিলা গ্যাসক্ষেত্র: এটি সিলেট জেলায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র। পাকিস্তান শেল অয়েল কোম্পানি ১৯৬২ সালে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। এর মোট অনুমিত মজুত ৩.৬৫ টিসিএফ যার মধ্যে উত্তোলনযোগ্য মজুত ২.৫২ টিসিএফ গ্যাস। কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে কনডেনসেটও উৎপাদিত হয়ে থাকে। ১৯৮৩ সাল থেকে এই গ্যাসক্ষেত্রের গ্যাস উত্তোলন করা হচ্ছে।

• হবিগঞ্জ গ্যাসক্ষেত্র: এটি ১৯৬৩ সালে আবিষ্কৃত দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র। এটি ১১ কিমি দীর্ঘ এবং ৪.৫ কিমি প্রশস্ত। প্রায় ৩০ শতাংশ সচ্ছিদ্রতাবিশিষ্ট হবিগঞ্জ গ্যাসক্ষেত্র একটি উন্নতমানের গ্যাসাধার হিসেবে খ্যাত। বর্তমানে এটি দেশের অন্যতম একটি গ্যাস উৎপাদনক্ষেত্র। আজ পর্যন্ত এই গ্যাসক্ষেত্রে ১০টি কূপ খনন করা হয়েছে।

• বাখরাবাদ গ্যাসক্ষেত্র: এটি কুমিল্লা জেলায় অবস্থিত। ১৯৬৯ সালে শেল অয়েল কোম্পানি এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। ১৯৮৪ সালে এখান থেকে গ্যাস উৎপাদন শুরু হয় এবং ১৯৯৩ সালে এর উৎপাদন সর্বোচ্চে পৌঁছে (দৈনিক ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস)। তখন থেকে এই গ্যাসক্ষেত্রের চাপ ও উৎপাদনে দ্রুত পতন ঘটে। ২০০০ সালের শেষদিকে এখান থেকে প্রতিদিন মাত্র ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি দ্রুত নিঃশেষ হয়ে যাবে।

• সেমুতাং গ্যাসক্ষেত্র: এটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম এলাকার একমাত্র গ্যাসক্ষেত্র। ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় তেল কোম্পানি ও.জি.ডি.সি এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। খননকৃত ৪টি কূপের মধ্যে ৩নং ও ৪নং কূপে কোন গ্যাস পাওয়া যায় নি। এই গ্যাসক্ষেত্র থেকে কোন গ্যাস উত্তোলিত হয় নি।

• কুতুবদিয়া গ্যাসক্ষেত্র: এটি চট্টগ্রাম বন্দরের প্রায় ৯২ কিমি দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ইউনিয়ন অয়েল কোম্পানি ১৯৭৬ সালে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। যদিও গ্যাসক্ষেত্রটি ছোট আকৃতির, তবুও এর উন্নয়নে এখন পর্যন্ত কোন পরিকল্পনা গ্রহণ করা হয় নি।

• বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র: এটি নোয়াখালী জেলায় অবস্থিত। পেট্রোবাংলা ১৯৭৭ সালে এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রটি একটি ছোট আকৃতির গ্যাসক্ষেত্র এবং এর উন্নয়নে এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। এখানে খননকৃত দুটি গ্যাসক্ষেত্রের মধ্যে একটি শুষ্ক পাওয়া যায়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

২,৪১৯.
Which article of the Constitution of Bangladesh relates to the Supreme Court being a "court of record"?
  1. Article 107
  2. Article 108
  3. Article 109
  4. Article 110
ব্যাখ্যা
- "কোর্ট অব রেকর্ড" বাংলাদেশ সংবিধানের ১০৮নং অনুচ্ছেদের সাথে সম্পৃক্ত।

• সংবিধান:
- বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
- বাংলাদেশের সুপ্রিম কোর্ট তা নির্ধারণ করার অধিকারী, নির্বাহী বিভাগ নয়।
- অর্থাৎ সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখাকারক বা অভিভাবক।
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।

অনুচ্ছেদ - ১০৮: "কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট
সুপ্রীম কোর্ট হবে একটি "কোর্ট অব্ রেকর্ড" এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশ দানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন।

অন্যদিকে -
- ১০৯নং অনুচ্ছেদ: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
- ১১০নং অনুচ্ছেদ: অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
- ১০৭নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের বিধিপ্রণয়ন-ক্ষমতা 

সূত্র - বাংলাদেশের সংবিধান।
২,৪২০.
The highest volume of Bangladesh’s processed agricultural exports goes to which nation? 
  1. United Arab Emirates
  2. India
  3. China
  4. United States
  5. Oman
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। 

• কৃষিপণ্য রপ্তানি বাজার: 
- বর্তমানে বাংলাদেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের স্থানীয় বাজারের আকার প্রায় ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের ধারণা, ২০৩০ সালের মধ্যে এটি ৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
- সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশ থেকে ১ বিলিয়ন বা ১০০ কোাটি মার্কিন ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।
 - বর্তমানে ১৪৫টি দেশে সুগন্ধি চাল, ফল, সবজি, মাছ, মাংসের পাশাপাশি বিস্কুট, চানাচুর, নুডলস, জুস, মসলাসহ প্রায় ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হচ্ছে।
- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে। 
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়। 
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো: 
১. সংযুক্ত আরব আমিরাত (UAE)
২. সৌদি আরব
৩. ভারত
৪. যুক্তরাজ্য
৫. যুক্তরাষ্ট্র

- এই পাঁচ দেশেই মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায়। সর্বোচ্চ প্রায় ৯৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ইউএইতে।

তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। 

২,৪২১.
Among the mentioned people, who is not the 'Bir Sreshtho'?
  1. Sepoy Hamidur Rahman
  2. Sepoy Mustafa Kalam
  3. Captain Mohiuddin Jahangir
  4. Lance Naik Noor Mohammad Sheikh
ব্যাখ্যা
- সিপাহী মোস্তফা কালাম বীরশ্রেষ্ঠ নন, সিপাহী মোস্তফা কামাল হচ্ছেন বীরশ্রেষ্ঠ। (এখানে নামের বানানে পার্থক্য রয়েছে)। 

• বীরশ্রেষ্ঠ:

- মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্যে বঙ্গবন্ধু সরকার ১৯৭৩ সালে সাতজন মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করেন।
- এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য তিনজন, সাবেক ই. পি. আর. সদস্য দুইজন এবং বিমান বাহিনী ও নোবাহিনীর একজন করে।

বীরশ্রেষ্ঠরা হলেন:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সেনাবাহিনী,
- সিপাহী মোস্তফা কামাল : সেনাবাহিনী, 
- সিপাহী হামিদুর রহমান : সেনাবাহিনী, 
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন : নৌবাহিনী, 
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : বিমান বাহিনী,  
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : সাবেক ই. পি. আর,.
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : সাবেক ই. পি. আর।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাগো নিউজ।
২,৪২২.
Which district of Bangladesh has the most tea gardens?
  1. Sylhet
  2. Moulvibazar
  3. Habihanj
  4. Chittagong
  5. Panchagarh
ব্যাখ্যা
চা শিল্প:
- ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল ১৫০টি।
- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৬৯টি।
- সর্বশেষ পঞ্চগড়ের অর্গানিক অরিজিন চা বাগান।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
- মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।

অন্যদিকে,
- হবিগঞ্জ জেলায় ২৫টি চা বাগান রয়েছে।
- সিলেট জেলায় ১৯টি চাচা বাগান রয়েছে।
- চট্টগ্রাম জেলায় ২২টি চাচা বাগান রয়েছে।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
২,৪২৩.
Who is the first chief commissioner of Bangladesh?
  1. ক) Md. Abdur Rouf
  2. খ) Sultan Hossain Khan
  3. গ) A.K.M. Nurul Islam
  4. ঘ) Justice Mohammed Idris
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম ইদ্রিস।
- তাঁর কমিশনের মেয়াদ ছিল ১৯৭২ সালের ৭ জুলাই থেকে ১৯৭৭ সালের ৭ জুলাই।
- ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই কমিশনের অধীনে।
- বিচারপতি একেএম নুরুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার৷।
- বর্তমান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১৩ তম নির্বাচন কমিশনার ।

তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন।
২,৪২৪.
How many foreign branches does Sonali Bank have?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
সোনালী ব্যাংক পিএলসি:

- সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩১টি।
- দেশের অভ্যন্তরে ১২২৯টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।
- দেশের অভ্যন্তরে ১২২৯টি শাখার মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৭৩০টি এবং অবশিষ্ট ৫০০টি শহরাঞ্চলে।
- বিদেশে ২টি শাখার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় ১টি ও শিলিগুড়িতে ১টি।

তথ্যসূত্র - সোনালী ব্যাংক পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪২৫.
According to Economic Survey 2024, What is the contribution of industry to GDP?
  1. 35.34%
  2. 36.71%
  3. 37.95%
  4. 38.68%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৪২৬.
Lance Naik Nur Mohammad Sheikh fought in which sectors?
  1. 2
  2. 5
  3. 8
  4. 9
ব্যাখ্যা
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৮নং সেক্টরে ছিলেন।

মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ১নং সেক্টরে ছিলেন।
- সিপাহী মোস্তফা কামাল ২নং সেক্টরে ছিলেন।
- সিপাহী হামিদুর রহমান ৪নং সেক্টরে ছিলেন।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭নং সেক্টরে ছিলেন।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৮নং সেক্টরে ছিলেন।
- ইঞ্জিনিয়ার রুহুল আমীন ১০নং সেক্টরে ছিলেন।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান পশ্চিম পাকিস্তানে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিলেন।

সূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪২৭.
The “Mayur Singhasan” was made by which historical figure? 
  1. Nadir Shah
  2. Emperor Humayun
  3. Isha Khan
  4. Emperor Shah Jahan
ব্যাখ্যা

• ময়ূর সিংহাসন:
- ১৭শ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান সোনার তৈরি ময়ূর সিংহাসন নির্মাণ করেন।
- সিংহাসনটিতে রূপার সিড়ি দিয়ে আরোহণ করা হতো।
- সিংহাসনের পেছনে দুটি ময়ূরের ছবি ছিল, যারা তাদের অনিন্দ্যসুন্দর পেখম ছড়িয়ে দাঁড়িয়ে ছিল।
- আর এই পেখমগুলো খচিত ছিল নানা রকম দুষ্প্রাপ্য আর অতিমূল্যবান রত্নপাথর দিয়ে।
- এর মাঝে ছিল নীলকান্ত মণি, পান্না, চুনি কিংবা পদ্মরাগ মণি, মুক্তা ও অন্যান্য মূল্যবান পাথর।
- সিংহাসনের ৪টি পায়া নিরেট স্বর্ণ দ্বারা নির্মিত ছিল এবং ১২টি মরকত মণির স্তম্ভের উপর চন্দ্রাতপ ছাদ আচ্ছাদন করা হয়েছিল। 

উল্লেখ্য,
- ১৭৩৯ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে, পারস্য সম্রাট নাদির শাহ ভারতবর্ষ অভিযানকালে লুণ্ঠন করে নিয়ে যায় সিংহাসনটি।
- এর সৌন্দর্য দেখে পাগল হয়ে নাদির শাহ সিংহাসনটি সঙ্গে নিয়ে যান নিজ দেশ পারস্যে অর্থাৎ বর্তমান ইরানে।
- ১৭৪৭ সালে নাদির শাহ আততায়ীর হাতে নিহত হন। এরপরই আসল ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।

তথ্যসূত্র:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ব্রিটানিকা। 

২,৪২৮.
ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর করে -
  1. ইসরাইল ও ফিলিস্তিন
  2. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  3. ভারত ও পাকিস্তান
  4. মিশর ও ইসরাইল
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি:
- ইসরাইল ও মিশর এই দুইটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্ৰ ক্যাম্প ডেভিডে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিলো।

সূত্র: ব্রিটানিকা।
২,৪২৯.
Bangladesh won their first test cricket match against which team?
  1. West Indies
  2. Sri Lanka
  3. Zimbabwe
  4. India
ব্যাখ্যা
• বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
- তার আগে ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।

সূত্র: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
২,৪৩০.
In which country is 'Bangladesh Square' located?
  1. Haiti
  2. Somalia
  3. Congo
  4. Liberia
ব্যাখ্যা

• বাংলাদেশ স্কয়ার:
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত। 
- ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়। 
- নির্মাণ করেছে বাংলাদেশের শান্তি রক্ষীরা। 
- লাইবেরিয়া, পশ্চিম আফ্রিকার উপকূলের একটি দেশ। 
- লাইবেরিয়ার ভূখণ্ড নিম্ন এবং বালুকাময় উপকূলীয় সমভূমি থেকে ঘূর্ণায়মান পাহাড় এবং আরও অভ্যন্তরীণ বিচ্ছিন্ন মালভূমি পর্যন্ত বিস্তৃত। 
- লাইবেরিয়া আফ্রিকার একমাত্র কৃষ্ণাঙ্গ রাষ্ট্র যা কখনো ঔপনিবেশিক শাসনের অধীন হয়নি এবং আফ্রিকার প্রাচীনতম প্রজাতন্ত্র। 
- ১৮৪৭ সালে লাইবেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং এর সীমানা প্রসারিত করা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২,৪৩১.
The 'Actuarial Science' is associated with -
  1. microfinance
  2. banking
  3. insurance
  4. space technology
ব্যাখ্যা
Actuarial science is the study of risk, usually risk associated with insurance, pension, and investment plans.
An actuary is a professional who practices this science. Actuarial science uses techniques from mathematics, statistics, business, economics, and finance.
source: upei.ca
২,৪৩২.
In which year, Sundarban became inscribed as a UNESCO world heritage site?
  1. 1985
  2. 1987
  3. 1997
  4. 1999
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার।
- এর অন্য নাম বাদাবন।

⇒ সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

⇒ সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী। সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

⇒ ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- ইউনেস্কো ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে সুন্দরবনকে ৭৯৮তম 'World Heritage site' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

অন্যদিকে,
-ইউনেস্কো ১৯৮৭ সালে ভারত সংলগ্ন সুন্দরবন অঞ্চলকে 'World Heritage site' হিসেবে স্বীকৃতি প্রদান করে।

এছাড়াও,
- বাংলাদেশের তিনটি স্থান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে:
১. নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার (১৯৮৫ সালে),
২. বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫ সালে),
৩. সুন্দরবন (১৯৯৭ সালে)।

উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
ii) ইউনেস্কো ওয়েবসাইট।
২,৪৩৩.
Bangladesh became the _____ country to sign the Artemis Accords in 2025.
  1. 48th
  2. 52nd
  3. 54th 
  4. 58th 
ব্যাখ্যা

Artemis Accord:
- আর্টেমিস অ্যাকর্ডস (Artemis Accords) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই অনুসন্ধান ও ব্যবহার নিশ্চিত করতে ২০২০ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রণীত হয়।
- এই চুক্তির মূল উদ্দেশ্য হলো চাঁদ, মঙ্গল, ধূমকেতু এবং গ্রহাণু অনুসন্ধানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা।​
- আর্টেমিস অ্যাকর্ডস ১৩ অক্টোবর ২০২০ সালে প্রথম স্বাক্ষরিত হয়।
- ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫৪টি দেশ এই চুক্তিতে যোগদান করেছে।

⇒ ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।
- এপ্রিল ৮, ২০২৫ তারিখে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর সাইডলাইনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
- এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উৎস: NASA.

২,৪৩৪.
The provision for a 'Caretaker Government' in Bangladesh was added by which constitutional amendment?
  1. Twelfth
  2. Eighth
  3. Tenth
  4. Thirteenth
ব্যাখ্যা

- সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে. 

• ত্রয়োদশ সংশোধনী: 
- শিরোনাম: সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬
- পাস হয়: ১৯৯৬ সালের ২৭ মার্চ।
- বিষয়বস্তু: একটি নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে, যা অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছিল।
- সংবিধানে ৫৮(ক), ৫৮(খ), ৫৮(গ), ৫৮(ঘ), ৫৮(ঙ), এই ৫টি অনুচ্ছেদ যুক্ত করা হয়।
-  জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়। 
- গত ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। 

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান ও পত্রিকা।

২,৪৩৫.
Who was the first independent ruler in Bengal?
  1. ক) Bahram Khan
  2. খ) Raja Pratap Manikya
  3. গ) Fakhruddin Mubarak Shah
  4. ঘ) Qadar Khan
ব্যাখ্যা
ফখরুদ্দিন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯)
=> ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান এবং স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় তার হাত ধরে।
=> সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন।
=> চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ তৈরি করেছিলেন বলে জানা যায়।
=> রাজধানী ছিল- সোনারগাঁও ।
=> আফ্রিকার মরক্কো থেকে ইবনে বতুতা নামে একজন মুসলিম পর্যটক ১৩৪৫- ৪৬ খ্রি. বাংলায় অসেন।
=> তাঁর ‘রেহেলা-ই-ইবনে বতুতা’ নামক ভ্রমণ বিবরণীতে সমসাময়িক বাংলায় আর্থ-সামাজিক অবস্থার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
=> ইবনে বতুতা সিলেটের প্রখ্যাত সাধক হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করেন।
=> পরবর্তীকালে তিনি চীনের রাজদরবার গমনের উদ্দেশ্যে বাংলা ত্যাগ করেন।

সূত্র: বাংলাপিডিয়া
২,৪৩৬.
At what minimum age can Bangladeshi citizens apply for a National ID? 
  1. 15 years
  2. 16 years
  3. 17 years
  4. 18 years
ব্যাখ্যা

জাতীয় পরিচয়পত্র:
- যাদের বয়স ১৬ বছর বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে।
- নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে।
- তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে।
- যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবে।
- তাতে ইসি অগ্রিম কিছু তথ্য রাখতে পারবে।
- এনআইডি হারানো গেলে তা পেতে নির্বাচন কমিশনে আবেদনের জন্য আর থানায় সাধারণ ডায়েরি বা জিডির কপি জমা দেওয়া লাগবে না। 

তথ্যসূত্র: প্রথম আলো ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।

২,৪৩৭.
According to the final report of the Population and Housing Census 2022, which ethnic minority group has the second largest population?
  1. Chakma
  2. Marma
  3. Tripura
  4. Santal
  5. None of these
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
• চাকমা - ৪,৮৩,৩৬৫।
• মারমা - ২,২৪,২৯৯।
• ত্রিপুরা - ১,৫৬,৬২০।
• সাঁওতাল - ১,২৯,০৫৬।
• ওরাওঁ - ৮৫,৮৫৮।
• গারো - ৭৬,৮৫৪।According to the final report of the Population and Housing Census 2022, which ethnic minority group has the second largest population?

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

২,৪৩৮.
Which company has set up the largest floating solar power plant in Bangladesh? [Dec, 2025]
  1. Basundhara 
  2. Fresh 
  3. City
  4. Walton 
ব্যাখ্যা

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে জলাশয়ের পানির ওপর স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতার ফ্লোটিং সোলার প্রজেক্ট, যা দেশের মধ্যে বেসরকারি উদ্যোগে নির্মিত সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র। 

⇒ ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতে নবায়নযোগ্য টেকসই শক্তি ব্যবহারে ওয়ালটন আরেকটি নতুন মাইলফলক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন। 

⇒ পরিবেশবান্ধব সবুজ উন্নয়ন নীতি অনুসরণ করে  টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এ প্রজেক্ট গ্রহণ করে।

উৎস: ইত্তেফাক।

২,৪৩৯.
Who was the Minister of Foreign Affairs, Law and Parliamentary Affairs in the Provisional Government of Bangladesh?
  1. Khondaker Mostaq Ahmad
  2. M Mansur Ali
  3. AHM Qamaruzzaman
  4. Tajuddin Ahmad
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের সদস্যগণ মেহেরপুর বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
এর আগে ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে চার সদস্যবিশিষ্ট মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয় মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো কলকাতার ৮ নং থিয়েটার রোড।

⇒ মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
- উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম,
- প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদ,
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়: খন্দকার মোশতাক আহমেদ,
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী: ক্যাপ্টেন এম মনসুর আলী,
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়: এ এইচ এম কামরুজ্জামান,
- প্রধান সেনাপতি: কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী,
- চিফ অব স্টাফ: লে. কর্নেল (অব.) আবদুর রব, 
- ডেপুটি চিফ অব স্টাফ: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
ii) স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র: তৃতীয় খণ্ড।
২,৪৪০.
Which of the following is not a commercial bank? 
  1. Bangladesh Bank
  2. Sonali Bank
  3. Janata Bank
  4. BRAC Bank
  5. Agrani Bank
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নয়। এটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। 

• বাণিজ্যিক ব্যাংক:

- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 
- ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৭টি রাষ্ট্রয়াত্ত, ৩৮টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

⇒ ব্যাংক খাত:
• দেশের মোট তফসিলি ব্যাংক: ৫৮টি।         [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬] 
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৭টি,  (সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর) 
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৩৮টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
- স্থানীয় বেসরকারি ডিজিটাল  ব্যাংক: ১টি।

উল্লেখ্য,
- সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক।
- ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। 

অন্যদিকে,
• বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। 

২,৪৪১.
Palli Daridro Bimochon Foundation (PDBF) was established in -
  1. in 1999
  2. in 2000
  3. in 2001
  4. in 2002
ব্যাখ্যা
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ):
- দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের মতো বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম।
- এই কার্যক্রমকে সফলভাবে পরিচালনার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে “পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)” প্রতিষ্ঠা করা হয়।
- পিডিবিএফ একটি সংবিদিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।

⇒ পিডিবিএফ সৃষ্টির গোড়ায় ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
- ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছিল।
- সরকারী সেক্টরে এগুলিই সর্বপ্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম যা পরবর্তীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে একটি স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।

⇒ মাইক্রোফাইনেন্স আন্দোলনে দেখানো হয়েছে যে আর্থিক পন্য তাদের কিছু চাহিদা প্রদান করলেও একটি সমৃদ্ধ বাজার দারিদ্র্যের ভিতর আছে। দরিদ্ররা যে কোন অথনীতিতে একটি সক্রিয় গ্রুপ। পিডিবিএফ দেখিযেছে যে তাদের চাহিদা পূরন করানোর পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠান লাভবান ও হতে পারে। পিডিবিএফ ক্ষুদ্র ঋন এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ঋন (SELP) পরিচালনা করে যাতে করে গ্রামীন বঞ্চিত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়।

উৎস: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ওয়েবসাইট।
২,৪৪২.
Banga Bhanga was done in which year?
  1. ক) 1904
  2. খ) 1905
  3. গ) 1947
  4. ঘ) 1911
ব্যাখ্যা
- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন।
- এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 
- কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং আন্দোলন শুরু করে।
- ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- এতে করে ১৯১২ সালে পুনরায় দুই বাংলা একত্রিত হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
২,৪৪৩.
Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy helmed by -
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) World Bank(WB)
  4. ঘ) IMF
ব্যাখ্যা

বঙ্গবন্ধুর নামে প্রথম কোন পুরস্কার প্রবর্তন করে UNESCO.
পুরস্কারের নাম 'UNESCO-Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy'।
এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার মার্কিন ডলার।
২-১১ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত UNESCO'র নির্বাহী পরিষদের ২১০তম অধিবেশনে এই পুরস্কার প্রবর্তনের প্রস্তাব গৃহিত হয়।
সৃজনশীল অর্থনীতিতে উদ্যোগের জন্য তরুনদের উৎসাহিত করতে দুই বছর পর পর দেয়া হবে এই পুরস্কার।
প্রথমবারের মত নভেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য UNESCO'র ৪১তম সাধারন সভা চলাকালে এই পুরস্কার সর্বপ্রথম প্রদান করা হবে।
বাংলাদেশ তথা বাংলাদেশের কোন প্রথিতযশা ব্যাক্তির নামে UNESCO বা জাতিসংঘের কোন অংগ সংস্থা প্রবর্তিত এটাই প্রথম কোন আন্তর্জাতিক পুরস্কার।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২,৪৪৪.
What type of organization is SPARRSO?
  1. Financial institution
  2. Social welfare organization
  3. Environmental organization
  4. Space research organization
ব্যাখ্যা

SPARRSO:
- SPARRSO এর পূর্ণরূপ: Space Research and Remote Sensing Organization বা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। 

⇒ বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটির ম্যান্ডেট হচ্ছে- কৃষি, বন, মৎস্য, ভূতত্ত্ব, মানচিত্র অংকন, পানি সম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র বিজ্ঞান, শিক্ষা এবং জ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করা এবং উক্ত প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগের জন্য গবেষণা কাজ পরিচালনা করা।

⇒ ১৯৬৮ সালে পরমাণু শক্তি কমিশনে অটোমেটিক পিকচার ট্রান্সমিশন (APT) গ্রাউন্ড স্টেশন স্থাপিত হয়। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রথম Earth Resources Technology Satellite (ERTS) উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মহাকাশ প্রযুক্তি গবেষণার লক্ষ্যে ERTS প্রোগ্রাম এবং মহাকাশ ও বায়ুমন্ডল গবেষণা কেন্দ্র (SARC) চালু করা হয়। পরবর্তীতে ERTS ও SARC থেকে পর্যায়ক্রমে ১৯৮০ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্পারসো প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থানান্তর করা হয়। ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয় সংসদের ২৯ নম্বর আইন দ্বারা স্পারসোকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়। ১৯৯৫ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ও বিদেশে মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য স্পারসোকে “ন্যাশনাল ফোকাল পয়েন্ট” নির্ধারণ করা হয়।

⇒ স্পারসোর নীতি নির্ধারণ ও পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাবান হলো স্পারসো বোর্ড। সরকার কর্তৃক নিয়োগকৃত ১ জন চেয়ারম্যান ও ৪ জন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত। ১৬ টি কারিগরি বিভাগ ও ৫ টি সহায়ক শাখা এবং সাভারে অবস্থিত ১ টি আঞ্চলিক দূর অনুধাবন কেন্দ্রের (RRSC) সমন্বয়ে স্পারসোর কার্যক্রম পরিচালিত হয়।

⇒ ভিশন:
- মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান অর্জন এবং শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন তথা জাতীয় উন্নয়নে অবদান রাখা।

উৎস: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) ওয়েবসাইট।

২,৪৪৫.
What is the average temperature in Bangladesh in January?
  1. 7.7° Celsius
  2. 11° Celsius
  3. 17.7° Celsius
  4. 20.7° Celsius
ব্যাখ্যা
শীতকাল:
- সাধারণত এ দেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক-ফাল্গুন) পর্যন্ত সময়কে শীতকাল বলে।
- সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পর তাপমাত্রা কমতে থাকে।
- জানুয়ারি মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে।
- আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে।
- এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস।
- জানুয়ারি শীতলতম মাস এবং এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস।
- শীতকালে দেশের উপকূল ভাগ থেকে উত্তর দিকে তাপমাত্রা কম থাকে।
- বাংলাদেশের ইতিহাসে ১৯০৫ সালে দেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে সর্বনিম্ন ১° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২,৪৪৬.
Among the European traders who came first to Bengal were-
  1. The English
  2. The Dutch
  3. The French
  4. The Portuguese
ব্যাখ্যা

পর্তুগিজ:
- পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন, তাঁর নাম ভাস্কো-ডা-গামা।
- তিনি ১৪৯৮ সালের ২৭শে মে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন।
- উপমহাদেশে তাঁর এ আগমন ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।
- পর্তুগিজ ব্যবসায়ীরা প্রথম বাংলায় আসেন।

অপরদিকে,
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি:
- উপমহাদেশে সর্বশেষে আগত ইউরোপীয় বণিক কোম্পানি হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
- ১৬৬৪ সালে এই বাণিজ্যিক কোম্পানি গঠিত হয়।
- ১৬৬৮ সালে কোম্পানি সর্বপ্রথম সুরাট এবং পরের বছর মুসলিপট্টমে বাণিজ্য কুঠি স্থাপন করে।
- ১৬৭৩ সালে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে।

ওলন্দাজ বা ডাচ:
- হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচ।
- 'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে বাণিজ্যিক উদ্দেশে ১৬০২ সালে এই উপমহাদেশে আসে।
- ওলন্দাজ ও অপর ইউরোপীয় শক্তি ইংরেজদের মধ্যে ব্যবসায়-বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয়।
- ১৭৫৯ সালে সংঘটিত বিদারার যুদ্ধে তারা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়।
- ফলে ১৮০৫ সালে তারা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়।
- প্রথমে পর্তুগিজ পরে ওলন্দাজ শক্তির পতন।
- ভারতে ইংরেজ শক্তির উত্থানের পথ সুগম করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নবম-দশম শ্রেণি।

২,৪৪৭.
Which of the following is a 'Ramsar Site' of Bangladesh?
  1. Tanguar Haor
  2. Cox's Bazar
  3. Hakaluki Haor
  4. Boga Lake
ব্যাখ্যা
বাংলাদেশ ও রামসার: 
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এই চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে- 
যথা- 
১. সুন্দরবন (২১ মে ১৯৯২) ও
২. টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০)

উৎস: রামসার ওয়েবসাইট।
২,৪৪৮.
The Bangladesh infrastructure Development Fund (BIDF). Formed with a portion of foreign exchange reserve will finance which of the following projects?
  1. ক) Karnaphuli Tunnel
  2. খ) Dhaka metro rail
  3. গ) Payra Port
  4. ঘ) Matarbari port
  5. ঙ) None
ব্যাখ্যা
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করেছে সরকার।
- বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল (বিআইডিএফ) বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ দিয়ে পায়রা বন্দরে অর্থায়ন করে।

- ঘূর্ণায়মান এই তহবিল থেকে বছরে ২ বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। 
- এই তহবিল থেকে অর্থায়নের জন্য পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং শীর্ষক স্কিমে অর্থায়নের জন্য ত্রি-পক্ষীয় ঋণচুক্তি স্বাক্ষর করে অর্থবিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংক।  

- চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ৫৪১৭ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সোনালী ব্যাংকে ডিপোজিট করে।
- সোনালী ব্যাংক তা ১০ বছর মেয়াদে পায়রা বন্দর কর্তৃপক্ষকে ঋণ হিসেবে বিতরণ করবে।

তথ্যসূত্র: The Business Standard বাংলা।
২,৪৪৯.
Where is located Sonadia Sea Beach?
  1. Teknaf
  2. Ukhia
  3. Chakaria
  4. Maheshkhali
ব্যাখ্যা

সোনাদিয়া সমুদ্র সৈকত:
- সোনাদিয়া সমুদ্র সৈকত মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত।
- সোনাদিয়া কক্সবাজার জেলাধীন মহেশখালী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দ্বীপ। 
- দ্বীপটির আয়তন ৭ বর্গ কিলোমিটার।
- কক্সবাজার জেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে সোনাদিয়া অবস্থিত।
- এটি ২১˙২৮˝-২১˙৩৩˝উত্তর অক্ষাংশ ও ৯১˙৫০˝-৯১˙৫৬˝পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
- একটি খাল দ্বারা সোনাদিয়া মহেশখালী মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন।

• মহেশখালী:
- বাংলাদেশের সর্বদক্ষিনের জেলা কক্সবাজার।
- তারই অদুরে সাগর আর পাহাড়ের অদুরে মহেশখালী দ্বীপ উপজেলা।
- এটি কক্সবাজার জেলার 'ভাটি আঁচল দ্বীপ' হিসেবে বিবেচিত।
-  এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ ।
- এটি মহেশখালী দ্বীপ বা মহেশখালী দ্বীপ নামেও পরিচিত ।
- বিশেষ করে, প্রায় ২০০ বছর আগে এটি মহেশ খালি নামে পরিচিতি পায়।
- বৌদ্ধ সেন মহেশ্বরের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল ।
- মহেশখালী একটি দ্বীপ যা বেশ পাহাড়ি এবং ম্যানগ্রোভ বনে ঘেরা।
- এই দ্বীপটি লবণ উৎপাদনের জন্যও বিখ্যাত। 
- আদিনাথ মন্দির দ্বীপের একটি বিখ্যাত তীর্থস্থান যেখানে প্রতি বছর হাজার হাজার হিন্দু ভক্ত সমাগম করেন।
- দ্বীপটি উপকূলীয় সমুদ্র সৈকতের পাশে বনভূমি পাহাড় এবং ম্যানগ্রোভ গাছ দ্বারা বেষ্টিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন [link]।

২,৪৫০.
The Agartala conspiracy case trial began at -
  1. Islamabad High Court
  2. Dhaka Sessions Judge Court
  3. Dhaka Cantonment
  4. Lahore Supreme Court
ব্যাখ্যা
• আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”।
- তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া। 
২,৪৫১.
What was the average inflation rate in Bangladesh in 2025?
  1. 8.29%
  2. 8.49%
  3. 8.58%
  4. 8.77%
ব্যাখ্যা

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে।
- সময়: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ প্রকাশ করে।
- ২০২৫ সালে দেশের গড় মূল্যস্ফীতি  ৮ দশমিক ৭৭ শতাংশ ছিল।
- ২০২৬ সালের জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ।
-  ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।
- এর আগে নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

উৎস:প্রথম আলো।

২,৪৫২.
Which country is the highest investor in EPZs of Bangladesh? [February, 2025]
  1. China
  2. USA
  3. Sri Lanka
  4. South Korea
  5. Japan
ব্যাখ্যা
ইপিজেডে বিদেশি বিনিয়োগ:
- বাংলাদেশের ইপিজেডগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে চীন থেকে।

উল্লেখ্য,
- বেপজার অধীনে বর্তমানে ৮টি ইপিজেড ও বেপজার অর্থনৈতিক অঞ্চলে মোট ৪৪৯ শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে।
- এর বাইরে পটুয়াখালী ও যশোরে দুটি ইপিজেড স্থাপনের কাজ চলছে। আর গাইবান্ধায় একটি ইপিজেড স্থাপনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।
- এ পর্যন্ত বেপজার ইপিজেডগুলোতে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ এসেছে।
- সবচেয়ে বেশি এসেছে চীন থেকে। চীনের মোট ১০৮টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে ইপিজেডে।
- এরপর বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার ৬১টি, জাপানের ২৯টি, ভারতের ১৯টি, যুক্তরাজ্যের ১৯টি, যুক্তরাষ্ট্রের ১৭টি ও শ্রীলঙ্কার ৭টি প্রতিষ্ঠান।

⇒ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ২৯ শতাংশই এসেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে।
- গত অর্থবছরে বাংলাদেশে মোট ১৪৬ কোটি ৮২ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যার মধ্যে ৪২ কোটি ৪৩ লাখ ডলার ইপিজেডগুলোর মাধ্যমে এসেছে।
- বেপজা রপ্তানি করেছে ৭০৭ কোটি ডলারের পণ্য, এবং ২০২৪ সালে ২৮টি নতুন বিনিয়োগ চুক্তি হয়েছে।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো। [link]
২,৪৫৩.
Who was the real founder of Portuguese power in the Indian subcontinent?
  1. Bartholomeu Dias
  2. Álvares Cabral
  3. Afonso de Albuquerque
  4. Vasco da Gama
  5. Francisco de Almeida
ব্যাখ্যা

- আফোঁসো দে আলবুকার্ক (Afonso de Albuquerque) ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।

- পর্তুগিজ নাবিক ভাস্কো-দ্য-গামার উপমহাদেশে আসার পরপরই পর্তুগিজরা এ দেশে আসতে শুরু করে।
- এরপর ১৪৮৭ খ্রিস্টাব্দে বার্থলমিউ দিয়াজ, আলভারেঞ্জ ক্যাব্রাল ও ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- কলম্বাস এবং ম্যাজিলানও বিখ্যাত পর্তুগিজ নাবিক ছিলেন।
- উপমহাদেশে আসার অল্পদিনের মধ্যেই তাঁরা এদেশের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি বন্দরে, সিংহলের নানাস্থানে এবং বাংলার হুগলী বন্দরে তাঁদের বাণিজ্য কুঠি স্থাপন করেন।
- তাঁদের নৌ ও সেনাবাহিনী খুব শক্তিশালী ছিল।

- পর্তুগিজরা বাংলাদেশের চট্টগ্রামেও বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত করে। 
- পর্তুগিজরাই প্রথম ইউরোপীয় যাঁরা ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজে এদেশে সুদূরপ্রসারী ও স্থায়ী প্রভাব রেখে গেছে।
- পর্তুগিজরা চীন, ব্রুনাই, মালাক্কা, হরমুজ, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশ থেকে মূল্যবান কাপড়, বাদাম, মসলা, রং, কড়ি, কপূর এনে উপমহাদেশে বিক্রি করতো আর বাংলাদেশ থেকে সূতি ও রেশমী কাপড়, পাট, তামাক, চামড়া, চাল, ডাল, ঘি, তেল, মধু মোম অন্যান্য দেশে নিয়ে যেত।

উৎস: ইতিহাস ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৪৫৪.
Who is the first player to score a double century in Test cricket for Bangladesh?
  1. Shakib Al Hasan
  2. Mushfiqur Rahim
  3. Tamim Iqbal
  4. Mominul Haque
ব্যাখ্যা
টেস্টে প্রথম:
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট উইকেট শিকার করেছেন নাইমুর রহমান।
- প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার।
- প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
- প্রথম ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান।
- প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের।
- প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- একমাত্র ১০ উইকেট’ শিকার করেন এনামুল হক জুনিয়র।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
২,৪৫৫.
Where is the only sports education institution of Bangladesh located?
  1. Mirpur
  2. Gazipur
  3. Savar
  4. Motijheel
ব্যাখ্যা
• বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানঃ
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যা খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বিত কার্যক্রম পরিচালনা করেছে। 
-  ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং আধুনিক ও যথাযথ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে একটি প্রকল্প হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
- ১৯৮৬ সাল থেকে এ প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম শুরু হয়।
- ইনস্টিটিউটটি সাভারের জিরানিতে ১১৯ একর জমির উপর অবস্থিত।

উৎসঃ BKSP website.
২,৪৫৬.
An approach to business information management that relies on integrated application software to provide data on manufacturing finance, inventory, human resources, sales etc. is known as -
  1. ক) DHCP
  2. খ) DAO
  3. গ) CAM
  4. ঘ) ERP
ব্যাখ্যা
An approach to business information management that relies on integrated application software to provide data on manufacturing finance, inventory, human resources, sales etc. is known as ERP.
Source: oracle.com
২,৪৫৭.
Who was the first person to impose martial law in Pakistan?
  1. Ayub Khan
  2. Tikka Khan
  3. Iskandar Mirza
  4. Yahya Khan
ব্যাখ্যা
সামরিক শাসন:
- ১৯৫৮ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা দেশে সামরিক শাসন জারি করেন।
- প্রেসিডেন্ট মির্জা সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করেন।
- তখন সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙ্গে দেয়া হয়।
- সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়।
- প্রেসিডেন্ট মির্জার গণতন্ত্র বিরোধী উপরোক্ত কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।

⇒ উচ্চ বিলাসী আইয়ুব খান সামরিক শাসন যাত্রার ২১ দিনের মাথায় ইস্কান্দর মির্জাকে পদচ্যুত করে নিজে প্রেসিডেন্ট পদ দখল করেন।
- ক্ষমতাদখলের পর আইয়ুব খান কঠোর হস্তে দুর্নীতি দমন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করেন।
- অতঃপর তিনি রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
- ১৯৫৯ সালে 'পোডো' (PODO) এবং 'এবডো' (EBDO) নামক দুটি আদেশ জারি করে রাজনৈতিক দলের কার্যকলাপ ও নির্বাচনে রাজনীতিবিদদের অংশগ্রহণ নিষিদ্ধ করেন।
- ১৯৫৯ সালের অক্টোবর মাসে আইয়ুব খান 'মৌলিক গণতন্ত্র' নামে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করেন।
- এই প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের দুই অঞ্চল থেকে ৪০ হাজার করে ৮০ - হাজার মৌলিক গণতন্ত্রী সদস্য নির্বাচন করা হয়।
- আইয়ুব খান ৫ স্তর বিশিষ্ট প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন।
- তাঁর প্রশাসনিক কাঠামোর সর্ব নিম্নস্তর ছিল ইউনিয়ন কাউন্সিল।
- মৌলিক গণতন্ত্রী সদস্যরা ছিলেন ইউনিয়ন কাউন্সিল সদস্য।
- এরাই জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচনে ভোট দানের ক্ষমতার অধিকারী ছিলেন।
- ১৯৬০ সালে এসব মৌলিক গণতন্ত্রীর আস্থা ভোটে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪৫৮.
According to Bangladesh Economic Survey 2024, Bangladesh imports the most from which country?
  1. Japan
  2. UK
  3. China
  4. India
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে আমদানি ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে।
- শতকরা ২৮.৪৬ ভাগ আমদানি হয়েছে চীন থেকে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৩.৪২%) ও যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৪৫৯.
Recently where was the 'Cashless Bangladesh Summit - 2025' held?
  1. Dhaka
  2. Chittagong
  3. Sylhet
  4. Cox's Bazar
ব্যাখ্যা

ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫:
- আগস্ট, ২০২৫-এ  মাস্টারকার্ড ও বাংলাদেশ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (ICMAB) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫।
- এটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে। 
- ‘দ্য ইন্টারসেকশন অব ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে ব্যাংক ও ফিনটেক খাতের গুরুত্বপূর্ণ অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারকেরা একত্রিত হয়ে ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন।
- সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
- উদ্বোধনী আলোচনায় ছিল ‘ক্যাশলেস অর্থনীতি গঠনে ফিনটেকের ভূমিকা’। 
- একটি ক্যাশলেস সোসাইটি উদ্ভাবনকে ত্বরান্বিত করে, দক্ষতা বৃদ্ধি করে ও সমাজের সব স্তরে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে। 

উৎস: ICMAB ওয়েবসাইট। 

২,৪৬০.
Which theme is more prominently highlighted in the national anthem of Bangladesh?
  1. History of Bangladesh
  2. Natural beauty of Bangladesh
  3. General people of Bangladesh
  4. Culture of Bangladesh
ব্যাখ্যা
• জাতীয় সংগীত:
- বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বেশি আলোকপাত করা হয়। 
- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- গানটির গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।

সূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
২,৪৬১.
Which one is the first privatized bank of Bangladesh
  1. AB Bank Limited
  2. Uttara Bank Limited
  3. Standard Bank Limited
  4. National Bank Limited
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।

এবি ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।
- ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর এবি ব্যাংক পিএলসি আত্মপ্রকাশ করে।
- শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে ১৯৮২ সালের ১২ই এপ্রিল ব্যাংকটি তার কর্মকান্ড শুরু করে।
- ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে।
- ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।

তথ্যসূত্র - এবি ব্যাংক পিএলসি ওয়েবসাইট।
২,৪৬২.
Who is the director of the movie 'Muktir Gaan'?
  1. Zahir Raihan
  2. Alamgir Kabir
  3. Khan Ataur Rahman
  4. Tareq Masud
ব্যাখ্যা
তারেক মাসুদ:
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো 'মুক্তির গান'।
- এই চলচ্চিত্রটি ১৯৯৫ সালে মুক্তি পায়।

⇒ তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছ -
• সোনার বেড়ি।
• অন্তর্যাত্রা।
•আদম সুরত।
• মাটির ময়না।
• রানওয়ে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৪৬৩.
When 'National Flag Day' is observed in Bangladesh?
  1. 6 March 
  2. 3 March
  3. 2 March

  4. 7 March 
  5. None
ব্যাখ্যা

জাতীয় পতাকা প্রথম উত্তোলন:
- ১৯৭১ সালের ২ মার্চ, ছাত্র সংগঠনগুলো 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে।
- একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় একটি ছাত্রসভায় ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
- এই ঘটনাটি স্মরণীয় হয়ে থাকে, তাই ২ মার্চ 'জাতীয় পতাকা দিবস' হিসেবে পালন করা হয়।

​জাতীয় পতাকা:
- জাতীয় পতাকা অন্যান্য দেশের মতো বাংলাদেশও জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং ও পতাকা উত্তোলনের ধরনের কিছু অনুমোদিত নিয়মকানুন অনুসরণ করে।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার।
- তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝখান দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে।

উৎস: বাংলাপিডিয়া।

২,৪৬৪.
Who was the captain of the 'Shadhin Bangla Football Team' formed during the Liberation War?
  1. Khondkar M. Nurunnabi
  2. Pratap Shankar Hazra
  3. Kazi Salahuddin
  4. Zakaria Pintoo
ব্যাখ্যা
স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবময় ইতিহাস:
- ১৯৭১ সালের ২৫ জুলাই, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে স্বাধীন বাংলা ফুটবল দল তাদের প্রথম ম্যাচ খেলে।
- এই দল গঠন করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ এবং জনমত তৈরি করার উদ্দেশ্যে।
- প্রতিপক্ষ ছিল নদীয়া জেলা ক্রীড়া সমিতি, আর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
- দলটি মাঠে নামার আগে বাংলাদেশি পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করেন অধিনায়ক জাকারিয়া পিন্টু ও সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, যা এক স্মরণীয় মুহূর্ত হয়ে আছে।
- ম্যাচের স্কোরলাইন ছাড়িয়ে, এই দলটি দেশের জন্য ভালোবাসা এবং আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছিল।
- এই গৌরবময় অধ্যায়টি আজও বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে।

গুরুত্বপূর্ণ তথ্য:
প্রথম ম্যাচ: ২৫ জুলাই ১৯৭১।
স্থান: কৃষ্ণনগর স্টেডিয়াম, নদীয়া, পশ্চিমবঙ্গ।
উদ্দেশ্য: মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ এবং জনমত তৈরি।
প্রথম ম্যাচের স্কোর: ২-২।
অধিনায়ক: জাকারিয়া পিন্টু।
গোলদাতা: শাহজাহান ও এনায়েত।

উৎস: প্রথম আলো (২৫ জুলাই ২০২২)।
২,৪৬৫.
Identify the district where the "Baikka Beel" is situated -
  1. Sunamganj
  2. Moulvibazar
  3. Sylhet
  4. Kishoreganj
ব্যাখ্যা

- বাইক্কা বিল,
- মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা বাগান সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্বদিকের একটি জলাভূমির নাম। 
- এ বিলটি মৎস্য সম্পদের একটি  অভয়াশ্রম। আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওড়ে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্যেই শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল।
- এটি একটি নয়নাভিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে।
- এটি মৌলভীবাজার জেলা সদর থেকে দূরত্ব প্রায় ২০ কি.মি.।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২,৪৬৬.
Sylhet city is located on the banks of which river?
  1. Brahmaputra
  2. Jamuna
  3. Surma
  4. Meghna
  5. Padma
ব্যাখ্যা
- সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।

সিলেট:

- সিলেটের উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়। 
- সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা, অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা।
- সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।

উল্লেখ্য, 
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ। 
- ১৪ শতকে ইয়েমেনের সাধক পুরুষ হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরু করেন।

উৎস: সিলেট জেলা ওয়েবসাইট।
২,৪৬৭.
Which article provides for Supplementary and excess grants in the budget?
  1. Article 90
  2. Article 91
  3. Article 92
  4. Article 93
ব্যাখ্যা

অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
- অনুচ্ছেদ ১০১ - হাইকোর্ট বিভাগের এখতিয়ার।
- অনুচ্ছেদ ১০২ - কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

২,৪৬৮.
When was the first general election of independent and sovereign Bangladesh held?
  1. April 12, 1973
  2. March 16, 1973
  3. March 7, 1972
  4. June 10, 1974
  5. March 7, 1973
ব্যাখ্যা
প্রথম নির্বাচন:
- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালে।
- নির্বাচন অনুষ্ঠিত হয়ঃ ৭ই মার্চ ১৯৭৩ সালে।
- প্রধান নির্বাচন কমিশনারঃ বিচারপতি এম ইদ্রিস।
- স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এটিই ছিল সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন।
- এই নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে।
- মোট ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩টি আসন লাভ করে
- এই নির্বাচনের সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন।
- তিনি ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- মোট আসন: ৩০০।
- সংরক্ষিত মহিলা আসন: ১৫ টি।
- অংশগ্রহণকারী মোট দল: ১৪ টি।

উৎস: মক্তিযুদ্ধ আর্কাইভ।
২,৪৬৯.
'Puthia Rajbari' is located in which district?
  1. Dinajpur
  2. Rajshahi
  3. Bogra
  4. Tangail
ব্যাখ্যা
পুঠিয়া রাজবাড়ি:
- পুঠিয়া রাজবাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত।
- ১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী আকর্ষনীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন।
- দোতলা রাজবাড়ি ভবনের সম্মুখে উত্তর দিকে খোলা প্রাঙ্গণের অপর পার্শ্বে রয়েছে সম্মুখভাগ ৬০.৯৬ মিটার বিস্তৃত বিশাল পিরামিড আকৃতির চারতলা মনোরম দোলমঞ্চ। ভবনের পূর্ব ও পশ্চিম প্রান্তে রয়েছে একই ধরনের দুটি সম্প্রসারিত অংশ এবং প্রায় ১৫.২৪ মিটার দীর্ঘ মধ্যবর্তী অংশে রয়েছে এক বিশাল তোরণ।
- চারদিকে পরিখাবেষ্টিত রাজবাড়ির এ বিশাল এলাকায় টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ বেশ কয়েকটি সুদৃশ্য মন্দির আছে।
- এদের মধ্যে রয়েছে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, প্রাসাদের পেছনে একটি ছোট দোচালা সুদৃশ্য মন্দির, পশ্চিম দিকে কুঁড়েঘর আকৃতির জগদ্ধাত্রী মন্দির এবং রাজবাড়ির প্রবেশপথে বিরাট শিবমন্দির।

পুঠিয়া রাজবংশ:
- পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবর এর সময় (১৫৫৬-১৬০৫) প্রতিষ্ঠিত হয়। সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অর্ন্তগত ছিল। ১৫৭৬ সালে মুঘল সম্রাট আকবর এর সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জায়গীরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয়। এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন। এ জন্য মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারী দান করেন। বৎসাচার্য জমিদারী নিজ নামে না নিয়ে তার পুত্র পীতম্বর এর নামে বন্দোবস্ত নেন। পীতম্বর জমিদারীর আয়তন বৃদ্ধি করেন।পীতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণকরলে তার সহোদর নীলাম্বর জমিদারী প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন।

তথ্যসূত্র - পুঠিয়া উপজেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
২,৪৭০.
How long is a valid check valid for?
  1. 15 days
  2. 30 days
  3. 100 days
  4. 180 days
ব্যাখ্যা
চেক বুক:
- চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে।
- চেক একটি হস্তান্তরযোগ্য দলিল।
- ব্যাংক সাধারণত গ্রাহক বরাবর চেক প্রদান করে।
- ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে গ্রাহক সেই চেক ইস্যু করতে পারেন।
- একটি চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাস বা ১৮০ দিন মেয়াদে কার্যকর থাকে।
- ওই মেয়াদের মধ্যে তিনবার চেকে উল্লেখিত টাকা পরিশোধের জন্য ব্যাংকের কাছে প্রদান করা যায়।

উৎস: প্রথম আলো ও ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র, ৯ম - ১০ম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪৭১.
When was the Battle of Plassey fought?
  1. 1756
  2. 1757
  3. 1856
  4. 1857
ব্যাখ্যা

পলাশীর যুদ্ধ:
- ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়।
- এই যুদ্ধে নবাবের পক্ষে ছিলেন দেশপ্রেমিক মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে।
- জেতার সবধরণের সুযোগ সুবিধা এবং এদের প্রাণপাত লড়াইয়ের পরও নবাব পরাজিত হন তার সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে।
- সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে।
- যুদ্ধের ফলে মীরজাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে।
- পলাশী যুদ্ধের ফলে ইংরেজ বা বাংলায় একচেটিয়া ব্যবসা-বাণিজ্যের সুযোগ পায়।

তথ্যসূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৪৭২.
‘Rajban Bihar’ belongs to which district? 
  1. Khagrachhari
  2. Rangamati
  3. Cumilla
  4. Naogaon
ব্যাখ্যা

• রাজবন বিহার: 
- অবস্থান: রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
- রাজবন বিহার শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয়;
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই এখানে প্রবেশাধিকার রয়েছে।
- নির্মল প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ বিহারে দেখা যাবে স্বর্গীয় সিড়ি।
- বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের বিশাল গর্ত।
- আরও আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় মূর্তি।
- যে জিনিসটি বিশেষ দ্রষ্টব্যজনক সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মগুরু শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)'র মৃতদেহ ভক্তদের দেখার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।

এছাড়াও,
• কুমিল্লার কয়েকটি উল্লেখযোগ্য বিহার হলো: শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া এবং সতের রত্নমুড়া।
• সোমপুর মহাবিহার (বর্তমান নওগাঁ জেলায় অবস্থিত) এবং জগদ্দল বিহার (বর্তমান নওগাঁ জেলায় অবস্থিত)।

তথ্যসূত্র: জাতীয় তথ্যবাতায়ন।

২,৪৭৩.
Which articles of the Constitution of Bangladesh mention the word 'ombudsman'?
  1. Article 71
  2. Article 77
  3. Article 76
  4. Article 73
ব্যাখ্যা
- সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ এর কথা উল্লেখ করা হয়েছে।

• অনুচ্ছেদ - ৭৭ : ন্যায়পাল:
১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরকম দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৩. ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।

অন্যদিকে:
- ৭১নং অনুচ্ছেদ: দ্বৈত সদস্যতায় বাধা,
- ৭৬নং অনুচ্ছেদ : সংসদের স্থায়ী কমিটিসমূহ,
- ৭৩নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
২,৪৭৪.
Which is the highest state Award in Bangladesh?
  1. Prime Minister's National Award
  2. Bangla Academy Award
  3. Independence Award
  4. Ekushey Padak
  5. None of the above
ব্যাখ্যা
• স্বাধীনতা পদক:
- বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক।
- ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতা পদক প্রদান করে থাকে।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক যা ১৯৭৬ সাল থেকে দেওয়া হচ্ছে।
- বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা।

সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
২,৪৭৫.
Who is the author of the novel 'Rifle Roti Aurat'?
  1. Humayun Ahmed
  2. Humayun Kabir
  3. Anwar Pasha
  4. Humayun Azad
ব্যাখ্যা
রাইফেল রোটি আওরাত:
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
- উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত। 
-  মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস এটি। 
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি প্রচলিত অর্থের চরিত্র নির্ভর উপন্যাস নয়।

আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

আনোয়ার পাশা রচিত উপন্যাস: 
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২,৪৭৬.
When did the Bangladesh Constitution experience its amendment for the first time?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
ব্যাখ্যা
প্রথম সংশোধনী:
- বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় ১৯৭৩ সালে।
- সংসদে উত্তাপিত হয় ১২ জুলাই ১৯৭৩ সালে।
- বিলটি সংসদে পাশ হয় ১৫ জুলাই, ১৯৭৩ সালে।
- প্রথম সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল ‘গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপ আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ' এর বিচার ও শাস্তি অনুমোদন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪৭৭.
The 'Actuarial Science' is associated with -
  1. ক) banking organization
  2. খ) financial bank
  3. গ) interest
  4. ঘ) insurance
ব্যাখ্যা
Actuarial science:
• Actuarial science is associated with insurance, pension, and investment plans.
• ম্যাথমেটিক্স, ফিনান্স, প্রব্যাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স এবং কম্পিউটার প্রোগ্রামিং এই সবকিছু সমন্বয়ে তৈরি অ্যাকচুয়ারিয়াল সায়েন্স।
• সাধারণত বিভিন্ন আর্থিক সংস্থা, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক, রিটায়ারমেন্ট ফান্ড বা বিমা সংস্থাগুলির ভবিষ্যতের পরিকল্পনা,  রূপায়ণ এবং পরবর্তীকালে তা উন্নত করার জন্য অ্যাকচুয়ারিয়াল সায়েন্সকে ব্যবহার করা হয়।  
• জীবন বিমা, স্বাস্থ্য বিমা, সাধারণ বিমা বা যানবাহন বিমা—সবক্ষেত্রেই Actuarial Science প্রভাব রয়েছে। 

উৎস: upei.ca.com
২,৪৭৮.
Bangabandhu's village, is located on the banks of the river -
  1. Baigar
  2. Atrai
  3. Mahananda
  4. Vairab
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (1920-1975) স্বাধীন বাংলাদেশের স্থপতি। 
- শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে।
- পিতার নাম শেখ লুৎফর রহমান।
- টুঙ্গিপাড়া গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত। 
- বাবা-মা তাকে খোকা বলে ডাকতেন।
- খোকার শৈশবকাল কাটে টুঙ্গিপাড়ায়। 
- ১৯৭৩ সালে বিশ্ব শান্তি পরিষদ তাঁকে'জুলি ও কুরি' পদকে ভূষিত করে।
- তাঁর জীবনের ১৩টি বছর কারাগারে কেটেছে।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায়ধানমন্ডিস্থ বাস ভবনে একদল বিদ্রোহী সামরিক ঘাতকের হাতে সপরিবারেনির্মমভাবে নিহত হন। 
- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার  টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ জেলায় অবস্থিত।  

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৪৭৯.
Which was the first organization of the Language Movement?
  1. State Language Action Committee
  2. Bangla Language Reform Committee
  3. Cultural Assembly
  4. Pakistan Literary Society
  5. Tamaddun Majlish
ব্যাখ্যা

তমদ্দুন মজলিশ:
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। 
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়। এটিই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।

• ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিস"।
- পাকিস্তান প্রতিষ্ঠার পর নতুন বাস্তবতায় তমদ্দুন মজলিস কেবল বাংলা ভাষায়ই নয়, বরং একটা সার্বিক জীবন ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পরিচ্ছন্ন ভাষায় একটা ধারণা দেয়ার চেষ্টা করেছিলো।
- তমদ্দুন মজলিশ ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে অধ্যাপক আবুল কাশেম সম্পাদিত একটি পুস্তিকা প্রকাশ করে।
- তমদ্দুন মজলিসের নেতৃত্বেই ১৯৪৭ সালের পহেলা অক্টোবর প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- ১৯৪৮ সালের দোসরা মার্চ তমদ্দুন মজলিশসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীদের যৌথসভায় শামসুল আলমকে আহ্বায়ক করে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ' নামে নতুন কমিটি হয়েছিলো।

অন্যদিকে,
- বাংলা ভাষা সংস্কার কমিটি: প্রাদেশিক সরকার ১৯৪৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে বাংলা ভাষা সংস্কারের জন্য একটি ভাষা কমিটি গঠন করে। এর সভাপতি ছিলেন মাওলানা মোহাম্মদ আকরম খাঁ এবং সেক্রেটারি ছিলেন কবি গোলাম মোস্তফা।
- সংস্কৃতি সংসদ: ১৯৫১ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সংস্কৃতি সংসদ' নামে আরেকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। এই সংগঠনটি ক্রমে পূর্ববাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
- পাকিস্তান সাহিত্য সংসদ: ১৯৫২ খ্রিস্টাব্দের শেষদিকে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 'পাকিস্তান সাহিত্য সংসদ'।

উৎস: i) ইতিহাস, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) প্রথম আলো

২,৪৮০.
How many Principles of Social Business?
  1. 6
  2. 7
  3. 3
  4. 5
ব্যাখ্যা
• সামাজিক ব্যবসা:
- একটি সামাজিক ব্যবসা হল একটি অ-লভ্যাংশ ব্যবসা যার লক্ষ্য ব্যবসায়িক পদ্ধতির মাধ্যমে একটি সামাজিক সমস্যা সমাধান করা। এটি একটি ঐতিহ্যবাহী ব্যক্তিগত মুনাফা অর্জনকারী ব্যবসা এবং একটি অলাভজনক প্রতিষ্ঠান উভয়ের থেকে আলাদা।

• সামাজিক ব্যবসার ৭টি মূলনীতি :
- ব্যবসায়িক লক্ষ্য হবে দারিদ্র্য, অথবা এক বা একাধিক সমস্যা (যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তির অ্যাক্সেস এবং পরিবেশ) যা মানুষ এবং সমাজকে হুমকির মুখে ফেলে, তা কাটিয়ে ওঠা; মুনাফা সর্বাধিকীকরণ নয়।
- আর্থিক ও অর্থনৈতিক স্থায়িত্ব।
- বিনিয়োগকারীরা কেবল তাদের বিনিয়োগের পরিমাণ ফেরত পান। বিনিয়োগের অর্থের বাইরে কোনও লভ্যাংশ দেওয়া হয় না।
- যখন বিনিয়োগের পরিমাণ ফেরত দেওয়া হয়, তখন কোম্পানির মুনাফা সম্প্রসারণ এবং উন্নতির জন্য কোম্পানির কাছেই থাকে।
- লিঙ্গ সংবেদনশীল এবং পরিবেশ সচেতন।
- কর্মীরা উন্নত কাজের পরিবেশের সাথে বাজার মজুরি পান।
- আনন্দের সাথে করো।

উৎস : ইউনূস সেন্টার।
২,৪৮১.
Where is the Association of Southeast Asian Nations (ASEAN) conference 2022 held?
  1. ক) Jakarta, Indonesia
  2. খ) Hanoi, Vietnam
  3. গ) Phnom Penh, Cambodia
  4. ঘ) Manila, Philippines
ব্যাখ্যা
কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৮ - ১১ নভেম্বর চারদিনব্যাপী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- করোনা মহামারির কারণে চলতি বছর আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে হয়েছে। চেয়ারম্যান দেশ - কম্বোডিয়া (২০২২) এবং ইন্দোনেশিয়া (২০২৩)।
- ১৫-১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে ১৭ তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- ১৮তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের নয়াদিল্লীতে। চেয়ারম্যান দেশ - ভারত (২০২২-২০২৩)।

সূত্র: ASEAN ওয়েবসাইট
২,৪৮২.
According to the Ministry of Land's decision, Bhasan Char falls under which upazila? (January 2026)
  1. Hatiya
  2. Sandwip 
  3. Lakshmipur
  4. Teknaf
ব্যাখ্যা

 ভাসানচর:
- সম্প্রতি ভূমি মন্ত্রণালয় ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্গত বলে চূড়ান্ত ঘোষণা করে।
- ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে, ভাসানচরের ৬টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত।
- এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিনের সীমানা বিরোধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে।
- ভাসানচরের ইতিহাস মূলত সন্দ্বীপের ন্যায়ামস্তি ইউনিয়নের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
- স্থানীয় সূত্র ও প্রশাসনিক নথি অনুযায়ী, ১৯৯২ সালের দিকে ন্যায়ামস্তি ইউনিয়ন ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে সম্পূর্ণভাবে সাগরে বিলীন হয়ে যায়।

উল্লেখ্য,
-  ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সেখানে ‘ভাসানচর থানা’ গঠনের প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনেও ভাসানচরকে হাতিয়া ও নোয়াখালীর অংশ বলে উল্লেখ করা হলে সন্দ্বীপের ছাত্র, পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ তখন বিক্ষোভ করেন।

উৎস: প্রথম আলো।

২,৪৮৩.
The first Five Year Plan (FYP) of Bangladesh was launched in-
  1. ক) July 1972
  2. খ) July 1973
  3. গ) June 1974
  4. ঘ) June 1975
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সময়ের জন্য। 
- বর্তমানে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২৫) চলমান রয়েছে।
- পরিকল্পনা কমিশন  বাংলাদেশের কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন প্রতিষ্ঠান।
- পরিকল্পনা কমিশন পাঁচ বছর মেয়াদী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে।
- Joseph Stalin সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেন।

উৎস: banglapedia.org ও britannica.com
২,৪৮৪.
Which article of the Basic Provisions of the Constitution is considered non-amendable?
  1. Article 5
  2. Article 6
  3. Article 7A
  4. Article 7B
ব্যাখ্যা

অনুচ্ছেদ নং ৭খ:
- অনুচ্ছেদ ৭খ এ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য বলা আছে। 
- ৭খ।সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।]

অন্যদিকে,
- ৫ নং অনুচ্ছেদে রাজধানীর কথা বলা আছে।
- ৬নং অনুচ্ছেদে নাগরিকত্ব নিয়ে বলা আছে।
- অনুচ্ছেদে ৭ক এ সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ সম্পর্কে বলা আছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।

২,৪৮৫.
Which product of Netrokona is declared as GI product? [October, 2025]
  1. Kachagolla
  2. Tilera khaja
  3. Amritsagar Kala
  4. Balisa misti
ব্যাখ্যা

• ৫৮তম জিআই পণ্য:
- সম্প্রতি, নেত্রকোনার শতবর্ষের ঐতিহ্যের ধারক ‘বালিশ মিষ্টি’ কে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
- পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বালিশ মিষ্টিকে এই স্বীকৃতি দিয়েছে।
- নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে ডিপিডিটিতে বালিশ মিষ্টির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়।
- এর আগে ২০২১ সালে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরের সাদামাটি জিআই স্বীকৃতি পেয়েছিল।

উল্লেখ্য,
- ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে আকারের জন্যই এর নাম ‘বালিশ মিষ্টি’।
- বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়।
- আনুমানিক ১২০ বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টি তৈরি করেন।

উৎস:  দৈনিক ইত্তেফাক [লিংক]।

২,৪৮৬.
Recently Bangladesh Bank has increased its policy rate by.....
  1. 50 Basis points
  2. 75 basis points
  3. 100 basis points
  4. None of these
ব্যাখ্যা
 মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ:
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করেছে।
- বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো রেটে অর্থ ঋণ নেয়।
- তাই রেপো রেট বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদের হারও বেড়ে যায়।
- নীতি সুদহার বৃদ্ধির ফলে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৯ দশমিক ২৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিট ৪ দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ২৫ শতাংশ হবে।

উৎস: বাংলাদেশ ব্যাংক এবং ডেলি স্টার পত্রিকা রিপোর্ট।
২,৪৮৭.
Where did Titumir construct his bamboo fort?
  1. Dhaka
  2. Bihar
  3. Narkelbaria
  4. Nobinagar
ব্যাখ্যা

তিতুমীর:
- তিতুমীরের নেতৃত্বে পরিচালিত আন্দোলন তাহরিক ই মুহম্মদীয়া।
- মীর নিসার আলী ওরফে তিতুমীর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের (তাহরিক ই মুহম্মদীয়া) জোয়ার চলছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে এই আন্দোলন প্রবল আকার ধারণ করে।
- ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
- তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
- ১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর তাঁর প্রধান ঘাটি স্থাপন করেন। নির্মাণ করেন ইতিহাস খ্যাত তাঁর বাঁশের কেল্লা।
- ১৮৩১ খ্রিস্টাব্দে তিতুমীরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনা বাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিতুমীরের নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।এই যুদ্ধে তিনি নিহত হন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৪৮৮.
In which year did Bangladesh Football Federation become a member of FIFA?
  1. 1972
  2. 1982
  3. 1976
  4. 1979
ব্যাখ্যা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন:
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবল খেলার প্রশাসনিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- ১৯৭৩ সালে এএফসি এবং ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।
- বাফুফে সভাপতি: তাবিথ আউয়াল।
- প্রধান কার্যালয়: ঢাকার মতিঝিলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-এর কাছে ‘বিএফএফ ভবন’-এ অবস্থিত।

⇒ এই সংস্থাটি বাংলাদেশের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং ফেডারেশন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

উৎস: i) বাফুফে ওয়েবসাইট।
ii) FIFA ওয়েবসাইট।

২,৪৮৯.
Who was the Prime Minister of Pakistan during the Language Movement?
  1. Liaquat Ali Khan
  2. Khawaja Nazimuddin
  3. Iskander Mirza
  4. Muhammad Ali Bogra
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। 
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

২,৪৯০.
Which one of the following books is written by Syed Mujtaba Ali?
  1. Chacha Kahini
  2. Badhon Hara
  3. Deshe Bideshe
  4. a & c
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলী'র 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা। 

সৈয়দ মুজতবা আলী: 
- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
- 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

এছাড়াও,
- অবিশ্বাস্য, শবনম, শহর-ইয়ার, তুলনাহীন ইত্যাদি সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস।
- পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু, কত না অশ্রুজল, চাচা কাহিনী এগুলো তাঁর রচিত রম্যরচনা।

- বাধনহারা - কাজী নজরুল ইসলাম ইসলাম কর্তৃক রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪৯১.
In which year did Bangladesh become a member of the World Olympic Association?
  1. in 1976
  2. in 1977
  3. in 1979
  4. in 1980
ব্যাখ্যা
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন:
- বাংলাদেশ অলিম্পিক সংস্থা (Bangladesh Olympic Association - BOA) বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি.
- এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) স্বীকৃতিপ্রাপ্ত। 
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালে।
- বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশানের সদস্যপদ লাভ করে: ১৯৮০ সালে।
- সদর দপ্তর: পুরানা পল্টন, ঢাকা। 
- বর্তমান সভাপতি: জেনারেল ওয়াকার-উজ-জামান।

উৎস: Bangladesh Olympic Association ওয়েবসাইট।
২,৪৯২.
Who was the first Chinese traveller to visit india?
  1. Megasthanese
  2. Fa-Hien
  3. Huyan Tsang
  4. Ma Huan
ব্যাখ্যা
• ফা-হিয়েন:
- ফা-হিয়েন ভারতে চৈনিক তীর্থ-ভ্রমণকারীদের মধ্যে সর্বপ্রথম যাঁর বিবরণী পাওয়া যায়।
- পাঁচ শতকের সূচনায় তিনি ভারত ভ্রমণ করেন।
- এ সময় গুপ্ত বংশীয়রা বাংলার অংশবিশেষসহ ভারত শাসন করছিলেন।
- ফা-হিয়েন ৩৯৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর আবার চীনে ফিরে যান।
- ভারত ভ্রমণের শেষ পর্যায়ে তিনি সীমান্ত রাজ্য চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন।
- তাঁর গন্তব্যস্থল ছিল সে সময়ের বিখ্যাত আন্তর্জাতিক বন্দর তাম্রলিপ্তি (তমলুক, পশ্চিমবঙ্গের বর্তমান মেদিনীপুর জেলার অন্তর্গত)।

অন্যদিকে,
- মা হুয়ান চীনা পরিব্রাজক । গিয়াস উদ্দীন আজম শাহের সময় বাংলায় আসেন।
- বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে আসেন।
- মেগাস্থিনিস (গ্রিস) রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোটাস) রাজদরবারে দায়িত্ব পালন করেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
২,৪৯৩.
According to the Global Gender Inequality Report, the position of Bangladesh is -
  1. ক) 71
  2. খ) 63
  3. গ) 89
  4. ঘ) 93
ব্যাখ্যা
বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন:
১৩ জুলাই ২০২২ বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদন অনুসারে -
শীর্ষ দেশ – আইসল্যান্ড।
সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।
বাংলাদেশের অবস্থান - ৭১তম।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
২,৪৯৪.
Among the options, which sector holds the highest contribution to Bangladesh's GDP?
  1. Industry
  2. Service
  3. Agriculture
  4. Household
ব্যাখ্যা
• সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে -
- জিডিপির সর্ববৃহৎ খাত – সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং
- ছোট খাত – কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত – কৃষিখাত (৪৫.৩৩% শ্রমশক্তি নিয়োজিত) এবং
- ছোট খাত – শিল্পখাত (১৭.০২% শ্রমশক্তি নিয়োজিত)।  

• জিডিপিতে অবদান:
- সেবাখাতের অবদান - ৫১.২৪%।
- শিল্পখাতের অবদান - ৩৭.৫৬%।
- কৃষিখাতের অবদান - ১১.২০%।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
২,৪৯৫.
What is the name of a living fossil in Bangladesh?
  1. Chitra deer
  2. king crab
  3. Slow loris
  4. Elephant
ব্যাখ্যা
• The King crab(Raj Kankra) is considered a living fossil due to its ancient lineage and minimal evolutionary changes over millions of years.

• রাজ কাঁকড়া:
- বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া।
- রাজ কাঁকড়া (অশ্বখুরাকৃতির কাকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃত পক্ষে কাঁকড়া নয় তবে কাঁকড়ার সহিত সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।
- এরা Xiphosura (গ্রীক, xiphos, তলোয়ার এবং uros, লেজ) বর্গের অর্ন্তভুক্ত।
- পৃথিবীব্যাপী ৩টি গনের অধীনে এদের ৪টি জীবিত প্রজাতি রয়েছে।
- প্রাগৈতিহাসিক এই প্রাণীকে "জীবন্ত জীবাশ্ম" বলা হয় যা প্রায় ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
২,৪৯৬.
Skill for Employment Investment Program (SEIP) is under which Ministry?
  1. Ministry of Commerce
  2. Ministry of Finance
  3. Ministry of Education
  4. Ministry of Industries
ব্যাখ্যা
- সরকার জাতীয় শিক্ষা নীতি ২০১০ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০১১ এর বাস্তবায়নের মাধ্যমে টিভেট পদ্ধতির উন্নতি বিধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
- এই নীতিগুলাে টেকনিক্যাল ও ভােকেশনাল শিক্ষা কর্মসূচিসমূহের প্রসার, বহুমূখীকরণ, সম্প্রসারণ ও উন্নয়নে জোর দেবে।
- জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির অধীন জাতীয়ভাবে স্বীকৃত যােগ্যতা গুণগতমান সংগতি রক্ষার্থে জাতীয় টেকনিক্যাল ও ভােকেশনাল যােগ্যতা কাঠামাে (NTVQF) প্রণয়ন করা হয়েছে।
- আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলাে এডিবি (ADB) ও সরকারের আর্থিক সহযােগিতায় অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (এসইআইপি)।
- বেসিস, বিটিএমএ, বিজিএমইএ, এইওএসআইবি (AEOSIB) এবং অন্যান্যরা কারিগরি প্রশিক্ষণের সাথে বৈশ্বিকভাবে স্বীকৃত দক্ষতা সনদ প্রদানের জন্য এর সাথে সংযুক্ত রয়েছে।
- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি সমন্বিত টিভেট উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য টিভেট কর্মকাণ্ড উৎসাহিত করা যায়।
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২১
২,৪৯৭.
The first Hydrogen Energy Laboratory is situated in-
  1. ক) Chittagong
  2. খ) Mongla
  3. গ) Narayanganj
  4. ঘ) Dhaka
ব্যাখ্যা
Establishment of Hydrogen Energy Laboratory Project in Chittagong by Bangladesh Council of Science & Industrial Research (BCSIR) is all set to begin operations by June next year.
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
২,৪৯৮.
According to the Bangladesh Bureau of Statistics (BBS), Bangladesh's current GNI per capita is -
  1. $ 2,931
  2. $ 2,462
  3. $ 2,591
  4. $ 2,095
ব্যাখ্যা
৮ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রকাশ করেছে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত GDP'র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় সংক্রান্ত হিসাব। 

প্রতিবেদন অনুসারে -
- GDP গণনার ক্ষেত্রে যে তিনটিকে খাঁত হিসেবে বিবেচনা করা হয় - কৃষি, শিল্প ও সেবা।
- জনসংখ্যা - ১৬৯.১১ মিলিয়ন।
- GDP এর পরিমাণ - ৩৫,৩০১,৮৪৮ মিলিয়ন টাকা।
- GNI এর পরিমান - ৩৭,১৫৯,৯৬৬ মিলিয়ন টাকা।
- মাথাপিছু GDP - ২০৮,৭৫১ টাকা বা ২,৪৬২ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় - ২১৯,৭৩৮ টাকা বা ২,৫৯১ মার্কিন ডলার।
- GDP'র প্রবৃদ্ধির হার - ৬.৯৪%

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২,৪৯৯.
Who imposed the first martial law in Pakistan?
  1. Ayub Khan
  2. Yahya Khan
  3. Iskandar Mirza
  4. Malik Feroz Khan Noon
ব্যাখ্যা
আইয়ুবের সামরিক শাসন (১৯৫৮-১৯৬২):
- ১৯৫৮ সালের ৭ অক্টোবর রাত ১০:৩০ মিনিটে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মীর্জা সামরিক বাহিনীর সহায়তায় মালিক ফিরোজ খান নুনের সংসদীয় সরকারকে উৎখাত করে পাকিস্তানে সামরিক আইন জারি করেন।
- ৭ অক্টোবরের ফরমান বলে ইস্কান্দার মীর্জা পাকিস্তান সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহম্মদ আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন, ১৯৫৬ সালের সংবিধান বাতিল করেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারসমূহকে বরখাস্ত করেন, জাতীয় ও প্রাদেশিক পরিষদসমূহ ভেঙে দেন, রাজনৈতিক দলসমূহ বিলুপ্ত করেন, মৌলিক অধিকার কেড়ে নেন।
- এরপর নিজেই আইয়ুব খান কর্তৃক উৎখাত হয়ে ২৭.১০.৫৮ তারিখে দেশ ত্যাগ করতে বাধ্য হন।
- আইয়ুব খান ২৮ অক্টোবর এক ফরমান জারি করে প্রধানন্ত্রীর পদ বিলুপ্ত করেন এবং নিজে পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৫০০.
Who is the first Bangladeshi female cricketer to score a century in an ODI?
  1. Salma Khatun
  2. Rumana Ahmed
  3. Fargana Hoque
  4. Jahanar Alam
ব্যাখ্যা
Fargana Hoque became the first Bangladeshi woman cricketer to score an ODI century during the third and final ODI against India.

নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে প্রথম সেঞ্চুরিয়ান:
- বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেছেন ফারজানা হক।
- ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে ১০৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখেন ফারজানা।
- ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

উল্লেখ্য,
- বাছাই পর্বে বাংলাদেশ নারী দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন শারমীন আক্তার।
- প্রথম শ্রেণির নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা।

⇒ বাংলাদেশ নারী ক্রিকেট দল:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক নারী ক্রিকেট দল।
- এটি বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে।
- এশিয়া কাপের শিরোপা জয় লাভ করে ২০১৮ সালে।
- টেস্ট ক্রিকেটে মর্যাদা পায় ২০২১ সালে ।
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি।

উৎস: i) বিসিবি।
ii) The Daily Star.