বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা ২২ / ৩৭ · ২,১০১২,২০০ / ৩,৬২২

২,১০১.
Which of the following ministries is the regulator of the insurance sector in Bangladesh? 
  1. Trade and Business
  2. Defense
  3. Commerce
  4. Finance
  5. None of these
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।

⇒ বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
• সাধারণ বীমা কর্পোরেশন এবং
• জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
২,১০২.
How many government EPZs are currently in Bangladesh?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
ইপিজেড:

- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯টি
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে এটি যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

তথ্যসূত্র - বেপজা ওয়েবসাইট।
২,১০৩.
Which is the widest river in Bangladesh?
  1. ক) The Padma
  2. খ) The Meghna
  3. গ) The Jamuna
  4. ঘ) The Surma
  5. ঙ) None 
ব্যাখ্যা
- চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা
- উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক নদী।
- ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
- এটি বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী

সূত্র : মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণী এবং জাতীয় তথ্য বাতায়ন।

- বাংলাপিডিয়ার সূত্র অনুযায়ী, বাংলাদেশের মধ্যে সুরমা-মেঘনা নদীর দৈর্ঘ্য ৬৭০ কিলোমিটার, ব্রহ্মপুত্র - যমুনা নদীর দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার।
২,১০৪.
When was 'Farmers Day' observed for the first time in Bangladesh? 
  1. 28 December, 2025
  2. 30 January, 2025
  3. 28 February, 2025
  4. 30 March, 2025
ব্যাখ্যা

• কৃষক দিবস ২০২৫: 
- ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো “কৃষক দিবস ২০২৫” বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় -এ জাঁকজমকভাবে পালিত হয়।  
- এই অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিযোগিতামূলক সবজি চাষসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের জন্য ছয়জন সফল কৃষককে সনদ ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
- অনুষ্ঠানটি BAU Extension Center (BAUEC) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। 
- ‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়। 

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

২,১০৫.
The gold medal winner from Bangladesh in the 59th International Mathematical Olympiad is
  1. ক) Tamjid Morshed
  2. খ) Tahnik Noor
  3. গ) Ahmed Jawad
  4. ঘ) Joydeep Saha
ব্যাখ্যা

The Bangladesh team has won gold medal in the 59th International Mathematical Olympiad, the first ever for the country in the competition.
Ahmed Jawad Chowdhury from Cantonment English School and College in Chittagong won the gold medal with a score of 32 out of 42 for the Bangladesh team, according to the International Mathematical Olympiad (IMO) website.
Source: The Daily Star

২,১০৬.
Which body of the World Bank gives Bangladesh $358 million credit to improve road safety?
  1. IBRD
  2. IDA
  3. IFC
  4. MIGA
ব্যাখ্যা
- World Bank gives Bangladesh $358m credit to improve road safety.
- The credit is from the World Bank’s International Development Association (IDA).
- The World Bank on 28 March approved $358 million of financing to help Bangladesh improve road safety and reduce fatalities and injuries from road traffic crashes on selected high-risk highways and district roads.

Source: www.tbsnews.net
২,১০৭.
Money market is a market for purchasing and selling____ securites.
  1. long-term fund
  2. hedge fund
  3. risk free assets
  4. short-term fund
  5. none of these
ব্যাখ্যা
Money Markets provide a means for lenders and borrowers to satisfy their short-term financial needs.
These markets are described as “money markets” because the assets that are bought and sold are short term—with maturities ranging from a day to a year—and normally are easily convertible into cash.
Money markets include markets for such instruments as bank accounts, including term certificates of deposit; interbank loans (loans between banks); money market mutual funds; commercial paper; Treasury bills; and securities lending and repurchase agreements (repos).

Source: IMF
২,১০৮.
Which is not the basis of 'Smart Bangladesh'?
  1. Smart Citizen
  2. Smart Economy
  3. Smart Technology
  4. Smart Government
ব্যাখ্যা
স্মার্ট টেকনোলজি স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি নয়।

স্মার্ট বাংলাদেশ:

- স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান।
- এই প্রতিশ্রুতি হচ্ছে ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর, ২০২২ এ 'ডিজিটাল বাংলাদেশ দিবস' উদ্‌যাপন অনুষ্ঠানে 'স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষণা দেন।

• স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তি:
- স্মার্ট সিটিজেন,
- স্মার্ট ইকোনমি,
- স্মার্ট গভর্নমেন্ট ও,
- স্মার্ট সোসাইটি।

স্মার্ট নাগরিক:
- শতভাগ শিক্ষিত নাগরিকেরা নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তি এবং নিজস্ব উদ্ভাবনী শক্তির সমন্বয় ঘটিয়ে নিজেদের এবং সমাজের সকলের জীবন ও জীবিকার মান বদলে দেবে। মোবাইল ফোন, ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে তারা সমাজের সঙ্গে যুক্ত থাকবে; সরকারি ও বেসরকারি খাত প্রদত্ত পণ্য ও সেবা গ্রহণ করবে; দেশ বিদেশের অর্থনীতির সঙ্গে যুক্ত থেকে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক জীবন ঋদ্ধ করে তুলবে। প্রযুক্তির মাধ্যমে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে স্থানীয় এবং কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখবে।

স্মার্ট অর্থনীতি:
- স্মার্ট অর্থনীতি ধর্ম, বর্ণ, জাতি, নারী-পুরুষ, শিক্ষা অথবা ভৌগোলিক দূরত্ব নির্বিশেষে সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবে। রোবটিক্সের ব্যবহার হবে কৃষি, শিল্প, সেবা সকল খাতে; কমিয়ে ফেলা যাবে কায়িক শ্রম; সম্পদের হবে সুষ্ঠু ব্যবহার; কমবে অপচয়; বাড়বে উৎপাদনশীলতা; খরচ কমবে উৎপাদনের; উৎপাদন হয়ে উঠবে প্রতিযোগিতামূলক; প্রসারিত হবে আভ্যন্তরীণ ও রফতানি বাজার। তথ্য প্রযুক্তি সহযোগে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নেয়া যাবে দ্রুত ও তথ্য নির্ভর সিদ্ধান্ত; সহজে করা যাবে ভবিষ্যৎ পরিকল্পনা; ব্যবস্থাপনা হয়ে উঠবে দক্ষ।

স্মার্ট সরকার:
- প্রযুক্তির ব্যবহার সরকার পরিচালনা ব্যবস্থাকে দক্ষ, কার্যকর এবং সাশ্রয়ী করে তুলবে, সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করবে। স্মার্ট সরকারের প্রতিটি সিদ্ধান্তই হবে জ্ঞাননির্ভর। আইওটি, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং, ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে সরকার, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্যাবলী কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করে এবং স্মার্ট নাগরিকদের স্মার্ট প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে সরকার পরিচালনার সিদ্ধান্তসমূহ গ্রহণ করবে। সরকার তথা রাষ্ট্র হয়ে উঠবে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

স্মার্ট সমাজ:
- স্মার্ট বাংলাদেশের প্রযুক্তির সহযোগিতায় দূর করা যাবে সব রকম সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। জ্ঞানভিত্তিক স্মার্ট সমাজে নাগরিকেরা জ্ঞান চর্চা ও প্রয়োগের সুযোগ পাবেন অনেক বেশি। সঠিক তথ্য প্রবাহের ফলে কমে যাবে ভুল ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অনৈতিক সুযোগ। প্রযুক্তি ব্যবহার সংস্কৃতি চর্চা, বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের সময় ও সুযোগ বৃদ্ধি করবে।

উৎস: smartbangladesh.gov.bd ওয়েবসাইট।
২,১০৯.
Which one of the following is true?
  1. Bangladesh is a lower middle-income country
  2. Bangladesh is an upper middle-income country
  3. Bangladesh is a low-income country
  4. Bangladesh is a high-income country
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক ও বাংলাদেশ:
- বিশ্বব্যাংকের প্রতিবেদনের বর্ণনা, সামনে দেশ মাথাপিছু আয় ১ হাজার ৪৬ মার্কিন যুক্তরাষ্ট্রের দেশকে সে দেশটিকে নিম্নমধ্যম আয়ের হিসাবে চিহ্নিত করা হয়।
- বর্তমানে পরিস্থিতি মাথাপি জাতীয় আয় ২,৯৬১ ডলার (২০২৩-২৪ মার্কিনছুটি আসন)।
- সে হিসাবে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
- কঠিন দেশগুলো মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৫ ডলার বা তার নিচে, বর্ণনা করা হয় নিম্ন আয়ের দেশ।
- বিশ্বব্যাংক 'এটলাস মেথড' আসন বিশেষ এক পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে।

এছাড়াও,
- বিশ্বব্যাংক মধ্যম আয়ের দেশকে অঞ্চলে ভাগ করেছে।
i) নিম্ন মধ্যম আয়ের দেশ,
ii) উচ্চ মধ্যম আয়ের দেশ।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট, বিবিসি বাংলা সংবাদপত্র।[ লিঙ্ক ]

২,১১০.
Who was the first English Translator of Bangladesh national anthem?
  1. ক) Syed Ahsan Kabir
  2. খ) Kamrul Hasan
  3. গ) Syed Ali Ahsan
  4. ঘ) Rabindranath Tagore
ব্যাখ্যা

- সৈয়দ আলী আহাসান বাংলাদেশে একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- অনেক আকাশ,
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- আমার প্রতিদিনের শব্দ,
- চাহার দরবেশ ও অন্যান্য কবিতা,
- সমুদ্রেই যাব,
- রজনীগন্ধা ইত্যাদি।

অনুবাদগ্রন্থঃ
- হুইটম্যানের কবিতা,
- ইডিপাস।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২,১১১.
In which UNESCO conference 21st February officially declared as International Mother Language Day?
  1. 28th General Conference
  2. 29th General Conference
  3. 30th General Conference
  4. 31st General Conference
ব্যাখ্যা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:
- ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বিশ্বজুড়ে বিশাল জাতীয় গৌরব ও সম্মানের।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সাল থেকে UNESCO এর সদস্য রাষ্ট্রগুলো এ দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ২০১০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে ৪র্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের  প্রস্তাবটি উত্থাপন করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।

 উৎস: ইউনেস্কো ওয়েবসাইট।

২,১১২.
Bangladesh Bank recently announced a new CRR to increase the flow of money by a____ in the money market.
  1. ক) 10000 crore
  2. খ) 12000 crore
  3. গ) 15000 crore
  4. ঘ) 16000 crore
ব্যাখ্যা

Bangladesh bank recently announced a new CRR to increase the flow of money by a 10,000 crore in the money market. The experts noted that the decision to cut the cash reserve requirement by 1 percentage point would increase the flow of money by Tk 10,000 crore in the money market and would have multiplying impacts.
Source: Bangladesh Bank

২,১১৩.
Sagarkanya is the geographical name of which area?
  1. Maheshkhali
  2. Saint Martin
  3. Nijhum Dwip
  4. Kuakata
ব্যাখ্যা
সাগরকন্যা:
- পটুয়াখালী জেলার কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা।

উল্লেখ্য,
- বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি।
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাটা।
- একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করার মনোমুগ্ধকর পর্যটন স্পট।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,১১৪.
Bangabandhu Sheikh Mujib Safari Park, commonly known as Sheikh Mujib Safari Park, is a safari park in -
  1. Dulahazara, Cox'sbazar
  2. Nijhum Dweep, Hatiya Upazila
  3. Gazipur, Dhaka
  4. Sandwip, Chattogram
ব্যাখ্যা
সাফারি পার্ক:
- সাফারি পার্ক হলো সরকার ঘোষিত এলাকা যেখানে বণ্যপ্রানীদেরকে তাদের প্রাকৃতিক পরিবেশে প্রতিপালন করা হয়।
- এর মধ্যে দেশী-বিদেশী বন্য প্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ থাকে এবং যাতে পর্যটকগণ পায়ে হেঁটে বা যানবাহনে ভ্রমণ করে টিকিটের বিনিময়ে শিক্ষা, গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ থাকে।
- সাফারি পার্ক চিড়িয়াখানা থেকে ভিন্নতর।
- চিড়িয়াখানায় জীব-জন্তু আবদ্ধ অবস্থায় থাকে আর সাফারি পার্কে মুক্ত অবস্থায় বিচরণ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক:
- বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত।
- যা বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে বেশি পরিচিত।
- প্রায় ৩,৬৯০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ।
- বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে সাপারী পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
- থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি ২০১৩ সালে চালু করা হয়।

অন্যদিকে,
- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজরা রিজার্ভ ফরেষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অবস্থিত।
- যা ডুলাহাজারা সাফারি পার্ক নামে বেশি পরিচিত।
- এটি ১৯৮০-৮১ সালে হরিণ প্রজনন কেন্দ্র হিসাবে চালু হয়েছিল।
- বর্তমানে এটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নানা রকম বুনো জীবজন্তুর নির্ভয় আবাস স্থল।

[অপশন বিবেচনায় অধিক গ্রহনযোগ্য হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: i) বন অধিদপ্তর ওয়েবসাইট।
         ii) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২,১১৫.
When was A.K. Fazlul Haque born?
  1. 1892
  2. 1890
  3. 1888
  4. 1880
  5. 1873
ব্যাখ্যা
এ.কে. ফজলুল হক: 
- এ.কে. ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও জননেতা।
- তাঁর জন্মস্থান ছিল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সাটুরিয়া গ্রামে।
- ফজলুল হক কিশোর বয়সে ইসলামী শিক্ষা লাভ করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন ও গণিতের শিক্ষা গ্রহণ করেন।
- তিনি সরকারি চাকরি ছেড়ে রাজনীতি ও আইন ব্যবসায় মনোনিবেশ করেন এবং ১৯০৬ সালে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেন।
- তিনি ছিলেন 'শেরে বাংলা' নামে খ্যাত, এবং তাঁর নেতৃত্বে ১৯৩৭ সালে বাংলায় মুসলিম লীগ ও হিন্দু মহাসভার সমন্বয়ে সরকার গঠন করা হয়।  

সূত্র: বাংলাপিডিয়া।
২,১১৬.
Who was the Finance Minister of Akbar's Ministry?
  1. Raja Birbal
  2. Abul Fazl
  3. Todarmal
  4. Tansen
  5. Man Singh
ব্যাখ্যা
সম্রাট আকবরের শাসনকাল:
- সম্রাট আকবর ভারতে মোগল শাসন বিস্তার ও সুদৃঢ় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
- এসব পদক্ষেপের মধ্যে রয়েছে তার রাজপুত নীতি, ভূমি ব্যবস্থা তথা মনসবদারী প্রথা ইত্যাদি।
- ভারতে মোগল রাজ্য বিস্তারের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি ছিল রাজপুত জাতি।
- জাতিগতভাবে রাজপুতরা ছিল বীর ও স্বজাত্যবোধে সচেতন যোদ্ধা।
- তিনি রাজা টোডরমল, রাজা বিহারী মল, ভগবান দাস এবং মানসিংহকে প্রশাসনের উচ্চ পদে নিযুক্ত করেন।
- তিনি কবি পণ্ডিত ও চিত্রশিল্পীদের পৃষ্ঠপোষক ছিলেন।
- আকবরের রাজপুত নীতি মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করে।
- সম্রাট আকবরের ভূমি শাসন ব্যবস্থা অনন্য কৃতিত্বের দাবীদার।
- রাজা টোডরমল সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,১১৭.
When did the current interim government take its oath? [November, 2024]
  1. 6 August 2024
  2. 7 August 2024
  3. 8 August 2024
  4. 9 August 2024
  5. 10 August 2024
ব্যাখ্যা
অন্তর্বর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২৪ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
২,১১৮.
Which element became Bangladesh’s latest UNESCO Intangible Cultural Heritage element?
  1. Mangal Shobhajatra
  2. Tangail sari weaving
  3. Sheetalpati weaving
  4. Jamdani weaving
  5. Rickshaw and Rickshaw Painting
ব্যাখ্যা

ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭), ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩) ও টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প (২০২৫)।

উল্লেখ্য,
- সর্বশেষ ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প।
- ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেসকোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে (আইসিএইচ) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 
- বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভুক্ত হলো।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
ii) প্রথম আলো।

২,১১৯.
Who is the first Bangladeshi to be nominated to the UN expert panel? [August - 2025]
  1. Khalilur Rahman
  2. Rabab Fatima
  3. Jamilur Reza Chowdhury
  4. Md. Ahsan Habib
ব্যাখ্যা

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলভুক্ত প্রথম বাংলাদেশি:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেলে পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন।
- জাতিসংঘের এই ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার এ মোট সদস্য রয়েছেন ২১ জন।
- পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক দুর্ঘটনা–পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবনে নিউইয়র্কভিত্তিক এই গবেষণা প্যানেল কাজ করবে।

উল্লেখ্য,
- অধ্যাপক আহসান হাবীব ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করছেন।
- মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈবদূষণ, জীবজগতের ওপর ভারী ধাতুসমূহের প্রভাব, ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করেন।
- তাঁর ৮১টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

সূত্র- পত্রিকা প্রতিবেদন।

২,১২০.
What is the number of rivers in the country?
  1. 907
  2. 1008
  3. 1012
  4. 912
  5. 928
ব্যাখ্যা
দেশের নদ-নদী:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮।
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- নদ-নদীর এই তালিকা তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালে। 

উল্লেখ্য,
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা নদী।
- সবচেয়ে বেশি ৩৬টি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা।
- সবচেয়ে বেশি নদ-নদী রয়েছে ঢাকা বিভাগে, ২২২টি। 
- জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।

উৎস: ২৫ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
২,১২১.
Where did the Meghna and the old Brahmaputra meet?
  1. Goalanda
  2. Chilmari
  3. Bhairav Bazar
  4. Azmirigonj
ব্যাখ্যা
বিভিন্ন নদীর মিলনস্থল:
পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল - ভৈরববাজার (কিশোরগঞ্জ)।
ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল - চিলমারি (কুড়িগ্রাম),
পদ্মা ও যমুনার মিলনস্থল - গোয়ালন্দ (রাজবাড়ী),
পুরাতন ব্রহ্মপুত্র ও যমুনার বিভক্তি হয়েছে - দেওয়ানগঞ্জে,
সুরমা ও কুশিয়ারার মিলনস্থল - আজমিরিগঞ্জ (হবিগঞ্জ),

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
২,১২২.
Who has become the man of the series in the South Africa-Bangladesh ODI Series?
  1. Mushfiqur Rahim
  2. Shakib Al Hasan
  3. Taskin Ahmed
  4. Litton Das
ব্যাখ্যা
- একদিনের আন্তর্জাতক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ২-১ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ।
- উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ চারবার জিতেছে ৯ উইকেটে।
- দেশের বাইরে প্রথমবার ৯ উইকেট জিতল বাংলাদেশ।
- প্রথম দল হিসেবে বাংলাদেশের কাছে দুবার ৯ উইকেট হারল প্রোটিয়ারা। প্রথমবার ২০১৫ সালে চট্টগ্রামে।
- ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ, ম্যান অব দ্য সিরিজ: তাসকিন আহমেদ
- ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট। সিরিজে ১১২ রান দিয়ে ৮ উইকেট, ১৪ গড়, ৪.৮৬ ইকোনমি রেট।

উৎস: পত্রিকা রিপোর্ট।
২,১২৩.
SEC stands for -
  1. Securities Exchange Commission
  2. Social Enrollment Committe
  3. Survival Environment Call
  4. Social Equality Cell
  5. None of these
ব্যাখ্যা
BSEC:
- BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission.
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম বিএসইসি।
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বর্তমান চেয়ারম্যান মাশরুর রিয়াজ।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ (শেয়ার বাজার) দুইটি।
- যথা:
• ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪ সাল),
• চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫ সাল)।

উল্লেখ্য,
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।

অন্যদিকে -
- ডিএসসি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
- সিএসই হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

উৎস: BSEC ওয়েবসাইট।
২,১২৪.
Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development (BAPARD) is located in -
  1. ক) Gazipur
  2. খ) Faridpur
  3. গ) Gopalganj
  4. ঘ) Dhaka
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড): দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স' প্রতিষ্ঠা করা হয়। -
 
- ২০১২ সালে এর নামকরণ করা হয় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)'। 
- একাডেমিটি মূলত প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে।
 
উৎস: বাপার্ড ওয়েবসাইট
২,১২৫.
Which of the following was not a criterion for Bangladesh's graduation to LDC status?
  1. ক) Income Criterion
  2. খ) Human Asset index
  3. গ) Sustainability index
  4. ঘ) Economic Vulnerability index
  5. ঙ) None
ব্যাখ্যা
উন্নয়নশীল দেশে রূপান্তরের প্রক্রিয়ায় তিন বছরের ব্যবধানে জাতিসংঘের দুটি মূল্যায়নে উত্তীর্ণ হতে হয় স্বল্পোন্নত দেশগুলোকে।
প্রথম মূল্যায়নে একটি দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে (LDC) পরিণত হতে গেলে যে তিনটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় বাংলাদেশ সেই তিনটি শর্তই পূরণ করেছে।

• প্রথম শর্ত অনুযায়ী দেশে মাথাপিছু আয় ১,২৩০ মার্কিন ডলার হতে হয়, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ১,২৭৪ মার্কিন ডলার।
আর এখন বা বর্তমানে দেশে মাথাপিছু আয় ২,০৬৪ মার্কিন ডলার।

• দ্বিতীয় শর্তে মানবসম্পদের উন্নয়ন অর্থাৎ দেশের ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা বলা হয়েছে।
এ ক্ষেত্রে বাংলাদেশ অর্জন করেছে ৭৩.২ ভাগ।

• আর তৃতীয় শর্তে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর না হওয়ার মাত্রা ৩২ ভাগের নিচে থাকতে হবে।
বাংলাদেশের ক্ষেত্রে এই মাত্রা ২৫.২ ভাগ।

সূত্র: পত্রিকার রিপোর্ট।
২,১২৬.
Who was the Governor of East Pakistan during the Language Movement of 1952?
  1. Firoz Khan Noon
  2. Muhammad Ali Jinnah
  3. Iskander Mirza
  4. Liaquat Ali Khan
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। 
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

২,১২৭.
What is the number of 'foreign commercial banks' in Bangladesh? [December, 2025]
  1. 12 banks
  2. 9 banks
  3. 6 banks
  4. 7 banks
ব্যাখ্যা

• দেশে প্রধানত দুই শ্রেণির ব্যাংক রয়েছে।
১)  তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
- তফসিলী ব্যাংকের সংখ্যা মোট ৬২ টি।

২) অ-তফসিলী ব্যাংক:
- যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না
 - অ- তফসিলী ব্যাংকের সংখ্যা মোট ৫ টি।
এছাড়াও,
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
- শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক : ১০ টি।
- ডিজিটাল ব্যাংক: ১ টি।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক।

২,১২৮.
What is the New Year's festival of the Chakma minority ethnic group?
  1. Sangrai
  2. Baisuk
  3. Wangala
  4. Biju
ব্যাখ্যা

চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।

২,১২৯.
The main function of the Security Exchange Commission is-
  1. ক) regulation
  2. খ) automation
  3. গ) trade analysis
  4. ঘ) authorization
ব্যাখ্যা

Main function of The Security Exchange Commission are:

- Regulating the business of the Stock Exchanges or any other securities market.
- Registering and regulating the business of stock-brokers, sub-brokers, share transfer agents, merchant bankers and managers of issues, trustee of trust deeds, registrar of an issue, underwriters, portfolio managers, investment advisers and -other intermediaries in the securities market
- Registering, monitoring and regulating of collective investment scheme including all forms of mutual funds.
- Monitoring and regulating all authorized self regulatory organizations in the securities market.
- Prohibiting fraudulent and unfair trade practices relating to securities trading in any securities market.
- Promoting investors’ education and providing training for intermediaries of the securities market.
- Prohibiting insider trading in securities.
- Regulating the substantial acquisition of shares and take-over of companies.
- Undertaking investigation and inspection, inquiries and audit of any issuer or dealer of securities, the Stock Exchanges and intermediaries and any self regulatory organization in the securities market.
- Conducting research and publishing information.


Source: SEC
২,১৩০.
Bhawaiya is a folk song of -
  1. Chattogram
  2. Sylhet
  3. Barisal
  4. Rangpur
ব্যাখ্যা
ভাওয়াইয়া:
- ভাওয়াইয়া উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার লোকগীতি।
- রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গান ভাবসমৃদ্ধ বিধায় ‘ভাব’ থেকে ‘ভাওয়াইয়া’ কথাটির উৎপত্তি বলে অনুমিত হয়।
- এ গানের মূল সুর নর-নারীর প্রণয়। প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয়।
- ভাওয়াইয়া গান দুই প্রকার- দীর্ঘ সুরবিশিষ্ট ও চটকা সুরবিশিষ্ট।
- প্রথম শ্রেণীর গানে নর-নারীর, বিশেষত নবযৌবনাদের অনুরাগ, প্রেমপ্রীতি ও ভালোবাসার আবেদন ব্যক্ত হয়।
- এরূপ গানের মধ্যে ‘ওকি গাড়িয়াল ভাই’, ‘যে জন প্রেমের ভাব জানে না’, ‘কোন দ্যাশে যান মইশাল বন্দুরে’, ‘নউতোন পিরিতির বড় জ্বালা’ ইত্যাদি অধিক জনপ্রিয়।
- অপরপক্ষে চটকা এক প্রকার রঙ্গগীতি।
- এ গান চটুল ও দ্রুত তালের।
- গ্রাম্য ‘চট’ (অর্থ তাড়াতাড়ি) শব্দটির স্ত্রীলিঙ্গান্তর করে ‘চটকা’ শব্দের উৎপত্তি হয়েছে।
- এ শ্রেণীর গানে যথেষ্ট হাস্যরসের উপাদান থাকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২,১৩১.
At the estuary of which river is the Chittagong Port located?
  1. Matamuhuri
  2. Sangu
  3. Karnaphuli
  4. Naf
ব্যাখ্যা
চট্টগ্রাম বন্দর: 
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- বাংলাদেশ আমলে ১৯৭৬ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট-কে চট্টগ্রাম পোর্ট অথরিটিতে পরিণত করা হয়। 
- এটি একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম:
১. বন্দরের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, অগ্রগতি এবং উন্নয়ন
২. বন্দর এবং বন্দরের প্রবেশমুখে পর্যাপ্ত এবং দক্ষ বন্দরসেবা ও সুবিধাদির জোগান এবং রখ
৩. বন্দর এলাকায় বার্থিং ও জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ও তদারকি
8. চবক অধ্যাদেশ অনুসারে প্রয়োজনীয় অথবা উপযোগী বিবেচনায় এর সঙ্গে সম্পর্কিত কি কোনো দায়িত্ব পালন। 

উৎস: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট। 
২,১৩২.
The construction of the architectural marvel 'Chhota Sona Masjid' occurred during the reign of -
  1. Alauddin Husain Shah
  2. Shamsuddin Ilyas Shah
  3. Ghiyasuddin Azam Shah
  4. Nasiruddin Mahmud Shah
ব্যাখ্যা

• ছোট সোনা মসজিদ:
- এটি বাংলার রাজধানী গৌড়-লখনৌতির ফিরোজপুর কোয়াটার্স এর তাহখানা কমপ্লেক্স থেকে অর্ধ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কোতোয়ালী দরওয়াজা থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে (চাঁপাইনবাবগঞ্জ জেলা) অবস্থিত। 
- এটি চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কি.মি. দূরে অবস্থিত।
- প্রধান প্রবেশ পথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপি অনুযায়ী জনৈক মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়।
- শিলালিপিতে নির্মানের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে গেছে। 
- তবে এতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর নামের উল্লেখ থেকে এটা সুস্পষ্ট যে, মসজিদটি তার রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোন এক সময় নির্মিত।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন। (Link)

২,১৩৩.
BFIU is related to which of the following?
  1. Prevention Of Money Laundering
  2. Prevention of International Dumping
  3. Infrastructure Development
  4. Education Policy
ব্যাখ্যা
BFIU:
- বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
- BFIU- এর পূর্ণরূপ: Bangladesh Financial Intelligence Unit।
- এটি মানি লন্ডারিং প্রতিরোধের সাথে জড়িত।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯৭ সালে এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি) এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদান করার মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রমের আন্তর্জাতিক প্রচেষ্টার সাথে সম্পৃক্ত হয়।
- পরবর্তীতে বাংলাদেশ সরকার অবৈধ হুন্ডি তৎপরতা, বিদেশে অর্থ পাচার এবং মানিলন্ডারিং তৎপরতা প্রতিরোধ ও দমনের কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২৭ জানুয়ারি ২০০২ তারিখে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় টাস্কফোর্স এবং বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক অফিসভিত্তিক ৭টি আঞ্চলিক টাস্কফোর্স গঠন করে এবং এপ্রিল ২০০২ এ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন জারি করে।
- উক্ত আইনে বর্ণিত দায়িত্ব পালনের জন্য ১৮ জুন ২০০২ তারিখে বাংলাদেশ ব্যাংক 'মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগ' নামে একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা করে, যা ২০১২ সালে পরিবর্তিত হয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নাম ধারণ করে।

⇒ উদ্দেশ্য:
- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হলো সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর), নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) এবং রিপোর্টিং এজেন্সি এবং থেকে প্রাপ্ত মানি লন্ডারিং (এমএল) / সন্ত্রাসবাদে অর্থায়ন (টিএফ) সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করার জন্য দায়ী অন্যান্য উত্স এবং প্রাসঙ্গিক আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য/গোয়েন্দা তথ্য প্রচার করা।
- বিএফআইইউ-এর মূল উদ্দেশ্য হল অর্থ পাচার প্রতিরোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ii) BFIU ওয়েবসাইট।
২,১৩৪.
Bangladesh's existing duty-free access to the EU market under the "Everything But Arms (EBA)" scheme will remain in effect until -
  1. December 2027
  2. November 2028
  3. November 2029
  4. December 2030 
ব্যাখ্যা

শুল্কমুক্ত সুবিধা:
- "Everything But Arms (EBA)" স্কিমের অধীনে ইইউ (EU) বাজারে বাংলাদেশের বিদ্যমান শুল্কমুক্ত প্রবেশাধিকার ২০২৬ সালে এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণ এবং তার পরবর্তী ৩ বছর অর্থাৎ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

• বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ হবে।
- এলডিসি উত্তরণের পর ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা (EBA-Everything But Arms) বজায় থাকবে।

এছাড়াও,
- কানাডা এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে ২০২৯ সাল পর্যন্ত (মূল্য সুবিধা ৩ বছর বৃদ্ধি) শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা প্রদান করবে।
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) উত্তরণ পরবর্তী ৩ বছর এই সুবিধা বহাল রাখার অনুমোদন দিয়েছে।

উৎস: i) প্রথম আলো।
ii) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ওয়েবসাইট।
iii) THE FINANCIAL EXPRESS.

২,১৩৫.
Who scored Bangladesh’s first century in Test cricket?
  1. Habibul Bashar Sumon
  2. Aminul Islam Bulbul
  3. Meherab Hossain Opi
  4. Mohammad Ashraful
  5. Khaled Mashud 
ব্যাখ্যা

• প্রথম টেস্ট
- বাংলাদেশ ২৬ জুন, ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- প্রথম অধিনায়ক - নাঈমুর রহমান।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
- টেস্ট অভিষেকের পর প্রথম জয় পেতে ৩৫ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে।
-  ২০০৫ সালের জানুয়ারিতে ৩৫তম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ।

• টেস্টে প্রথম:

- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট উইকেট শিকার করেছেন নাইমুর রহমান।
- প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার।
- প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
- প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- একমাত্র ১০ উইকেট’ শিকার করেন এনামুল হক জুনিয়র।

তথ্যসূত্র: ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।

২,১৩৬.
Which of the following is a direct tax in Bangladesh?
  1. Supplementary Duty
  2. Excise Duty
  3. Value Added Tax (VAT)
  4. Income Tax
  5. None of the Above
ব্যাখ্যা
• আয়কর:
- আয়কর বিশেষ অর্থে আয়ের উপর কর।
- সরকারি, বেসরকারি, নিবন্ধিত প্রতিষ্ঠান এর কর্মচারী এবং কর্মকর্তাদের উপর সাধারণত আয়কর আরোপ করা হয় বিধিসম্মত নিয়মে।
- আয়কর একটি প্রত্যক্ষ কর।

• আমদানি শুল্ক:
- আমদানির উপর আরোপিত করকে আমদানি শুল্ক বলে।
- এটি একটি পরোক্ষ কর। 

•মুল্য সংযোজন কর:
- কাঁচামালের মুল্য ও উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যের পার্থক্যের উপর এই কর ধার্য করা হয়।
- এটি এক ধরনের পরোক্ষ কর। 

• আবগারি শুল্ক:
- দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের উপর এই কর ধার্য করা হয়। 


উৎস:  জাতীয় রাজস্ব বোর্ড।
২,১৩৭.
In which year was the Space Research and Remote Sensing Organization founded?
  1. 1981
  2. 1980
  3. 1985
  4. 1990
ব্যাখ্যা
• SPARRSO:
- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARRSO) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- SPARRSO পূর্ণরূপ: Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO)
- ১৯৮০ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্পারসো প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থানান্তর করা হয়।
- ১৯৯৫ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ও বিদেশে মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য স্পারসোকে “ন্যাশনাল ফোকাল পয়েন্ট” নির্ধারণ করা হয়।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।

সূত্র: SPARRSO এর ওয়েবসাইট।
২,১৩৮.
According to the National Budget 2025-26, what is the tax-free income limit of a common person?
  1. 300000 BDT
  2. 350000 BDT
  3. 400000 BDT
  4. 450000 BDT
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

২,১৩৯.
Which type of monetary policy is Bangladesh Bank currently using to control inflation?
  1. Expansionary monetary policy
  2. Contractionary monetary policy
  3. Neutral monetary policy
  4. Mixed monetary policy
  5. None of the above
ব্যাখ্যা

- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য  বর্তমানে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি (Contractionary monetary policy) গ্রহণ করে।
- ব্যাংকের ভাষ্যমতে: মূল্যস্ফীতি ৭ শতাংশে না নামা পর্যন্ত সংকোচনমূলক নীতি অব্যাহত থাকবে।

- মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুদহার (পলিসি রেট) অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি ৭ শতাংশে না নামা পর্যন্ত এই সংকোচনমূলক অবস্থান বজায় রাখা হবে।

- বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। ২০২৪ সালের অক্টোবর থেকে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

• নীতি সুদহার ১০ শতাংশ।
• মূল্যস্ফীতি লক্ষ্য: ৭ শতাংশে না আসা পর্যন্ত সংকোচনমূলক নীতি চলবে।
• বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ।
• মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা জুন নাগাদ সাড়ে ১১ শতাংশ।

উল্লেখ্য,
সংকোচনমূলক মুদ্রানীতি- অর্থনীতিতে মুদ্রা সরবারহ হ্রাস করতে সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগ করা হয়। দেশের কেন্দ্রীয় ব্যাংক মূলত মূল্যস্ফীতি হ্রাস করতে এই মুদ্রানীতি প্রয়োগ করে। 

উৎস: প্রথম আলো।

২,১৪০.
What was the capital of 'Gauda'? 
  1. Karnataka
  2. Pundranagar
  3. Bikrampur
  4. Karnasuvarna
ব্যাখ্যা

• গৌড়:
- ধারণা করা হয় যে, গুড় উৎপাদনের কেন্দ্র বলে গৌড় নগর ও দেশের নামের উদ্ভব হয়।
- এই জনপদের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে, সমগ্র বাংলাকেই সময়ে সময়ে গৌড়দেশ বিবেচনা করা হতো।
- সেনবংশীয় রাজারা ‘গৌড়েশ্বর' উপাধি গ্রহণ করে গৌরববোধ করতেন।
- আদিকালে গৌড় বলতে বর্তমানের মুর্শিদাবাদ জেলা ও মালদা জেলার দক্ষিণাংশকে বুঝাত।
- হিউয়েন সাঙ শশাঙ্ককে কর্ণসুবর্ণ দেশের সম্রাট বলেছেন এবং হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে 'গৌড়াধিপতি' বলে উল্লেখ করা হয়েছে।
- এ থেকে প্রতীয়মান হয় যে, কর্ণসুবর্ণ দেশ ও গৌড়দেশ অভিন্ন।
- গৌড়ের রাজধানী শহর ছিল কর্ণসুবর্ণ।
- মধ্যযুগের খ্যাতিমান মুসলিম পণ্ডিত আল বেরুনির বিবরণ অনুযায়ী পূর্বভারতের বিভিন্ন দেশের অর্থাৎ বর্তমান বাংলা, উড়িষ্যা, আসামের আদি মধ্যযুগীয় লিপির প্রকৃত রূপ হলো এই “গৌড়ীয় লিপি”।
- মুসলিম যুগে অঞ্চলটি কখনো ‘গৌড়' আবার কখনো লক্ষণাবতী নামে পরিচিত ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,১৪১.
'July Shaheed Smriti Bhaban' is located at which university? 
  1. University of Dhaka
  2. Begum Rokeya University
  3. Sylhet Agricultural University
  4. Khulna University
ব্যাখ্যা

• জুলাই শহিদ স্মৃতি ভবন:
- জুলাই শহিদ স্মৃতি ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসনের জন্য নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার উদ্বোধন করা হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১- তলা বিশিষ্ট ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’-এর ২৫২ টি কক্ষে ১ হাজার ৮জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য,
- জুলাই ৩৬ গেইট - সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে।
- ‘শহীদ মীর মুগ্ধ তোরণ- খুলনা বিশ্ববিদ্যালয়।

তথ্যসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও পত্রিকা প্রতিবেদন।

২,১৪২.
What is the full form of NEIR?
  1. National Equipment Identification Register
  2. National Equipment Identity Register 
  3. National Electronic Identity Register
  4. National Electronic Information Register
ব্যাখ্যা

অবৈধ ও নকল হ্যান্ডসেটের ব্যবহার রোধে চালু  হওয়া এনইআইআর (NEIR) ব্যবস্থার পূর্ণরূপ- National Equipment Identity Register 

- অবৈধ হ্যান্ডসেট রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল বাজারের বিশৃঙ্খলা দূর করতেই এনইআইআর চালু করা হয়েছে।
- কারিগরিভাবে এনইআইআর মূলত আইএমইআই, সিম নম্বর ও আইএমএসআই (ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেনটিটি)—এই তিনটি বিষয় যাচাই করে নেটওয়ার্ক সচল রাখে। এটি কোনো কল রেকর্ড করে না, মেসেজ পড়ে না কিংবা ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণ করে না।

- ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অধীনে।।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২,১৪৩.
Which bank is an institution of the Bangladesh Police Welfare Trust?
  1. Eastern Bank Limited PLC
  2. Community Bank Bangladesh PLC
  3. Prime Bank PLC
  4. Mutual Trust Bank PLC
ব্যাখ্যা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি:
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC) একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
- 'কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি' বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ মালিকানায় প্রতিষ্ঠিত হয়।
- পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণের জন্য আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদান করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
- প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
- ব্যাংকটি অব্যাংকিত জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করছে।

তথ্যসূত্র - কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট।
২,১৪৪.
In 2024, the total number of days is-
  1. 365 days
  2. 366 days
  3. 364 days
  4. None of these
ব্যাখ্যা
অধিবর্ষ বের করার নিয়ম:
- শর্ত-১: সালটি যদি ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং ১০০ দিয়ে না হয় তাহলে অধিবর্ষ। যেমন, ২০১৬, ২০২০ এবং ২০২৪ ।
অথবা,
- শর্ত-২: সালটি যদি ৪, ১০০ এবং ৪০০ সবগুলো দিয়েই নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ। যেমন, ১৬০০, ২০০০ এবং ২৪০০।

আমরা জানি,
- অধিবর্ষ হলে একদিন বাড়তি যোগ করতে হয়।
- উক্ত আলোচনার ভিত্তিতে ২০২৪ সাল  অধিবর্ষ এবং ৩৬৬ দিন।

উৎস:  ব্রিটানিকা।


২,১৪৫.
Who was the founder of British rule in the Indian subcontinent?
  1. Robert Clive
  2. William Bentinck
  3. Warren Hastings
  4. Lord Cornwallis
ব্যাখ্যা

রবার্ট ক্লাইভ:
- উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভ।
- উপমহাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাসে রবার্ট ক্লাইভের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ।
- তরুণ বয়সে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরী গ্রহণ করে স্বীয় কর্ম প্রচেষ্টার দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
- ১৭৬৫ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করে।
- রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তাঁর অবদান অস্বীকার করা যায় না।
- উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসাবে লর্ড ক্লাইভের নাম অবিস্মরণীয়।
- কেননা প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
- দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন। তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,১৪৬.
The incident known as the ‘Black Hole Tragedy’ took place under the reign of which Nawab of Bengal?
  1. Siraj-ud-Daulah
  2. Alivardi Khan
  3. Nawab Murshid Quli Khan
  4. Mir Qasim
ব্যাখ্যা

• অন্ধকূপ হত্যা:  
- অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy)  ১৭৫৬ সালের ২০ জুন বাংলার নওয়াব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় সংঘটিত হওয়া কথিত ঘটনা।
-এ কাহিনী মূলত কলকাতা রক্ষার দায়িত্বে নিয়োজিত ইংরেজ সেনাপতি জে.জেড হলওয়েলের বিবরণের ওপর ভিত্তি করে রচিত। 

-১৭৫৬ সালের ১৬ জুন ত্রিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে ইংরেজদের হাত থেকে কলকাতা জয়ের লক্ষ্যে নওয়াব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়মের প্রবেশদ্বারে উপনীত হন।
-দুদিন যুদ্ধের পর ইংরেজ গভর্নর রজার ড্রেক নিশ্চিত হন যে, নওয়াবের সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। তাই তিনি ১৯ জুন দুর্গের ইংরেজ বাসিন্দাদের বড় অংশ নিয়ে ফুলতা পালিয়ে যান।
-  ইংরেজ সেনাপতি হলওয়েল ইউরোপীয় এবং আর্মেনীয় সেনা ছাড়াও প্রায় ১৭০ জন শ্বেতাঙ্গ সৈন্যের একটি দল নিয়ে ফোর্ট উইলিয়ম দুর্গে থেকে যান।
-  ২০ জুন সিরাজউদ্দৌলার সৈন্যরা কলকাতার দুর্গ দখল করে। ইংরেজ নেতা হলওয়েল আত্মসমর্পণ করলে কিছু ইউরোপীয় সৈন্যকে বন্দি করা হয়। 
-অভিযোগ ওঠে তাদের একটি ছোট কক্ষে (Black Hole) গাদাগাদি করে রাখা হয়েছিল। প্রচণ্ড গরম ও শ্বাসকষ্টে রাতেই ১৪৬ জন বন্দির মধ্যে প্রায় ১২৩ জন মারা যায়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,১৪৭.
What was the 'Third point' of the six point movement?
  1. Declaration of Independent Bangladesh
  2. Creations of two province
  3. Separation of two wings
  4. Currency or money-related power
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা ‘ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত।
- ১৯৬৬ সালে ঘোষিত ছয় দফা কর্মসূচীর মূল বক্তব্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।

• দফা গুলো হলো:
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন,
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

উৎস: ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,১৪৮.
The 'Food for Education' program started in which year?
  1. 1990
  2. 1991
  3. 1992
  4. 1993
ব্যাখ্যা

'শিক্ষার বিনিময়ে খাদ্য' কর্মসূচি:
- দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসরত পরিবারের শিশুদেরকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১৯৯৩-৯৪ অর্থ বছর থেকে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়।
- ১৯৯৩ সালে 'শিক্ষার বিনিময়ে খাদ্য' কর্মসূচি চালু হয়।

উল্লেখ্য:
- ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার 'ফুড ফর ওয়ার্ক' বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

২,১৪৯.
Which product is declared as the product of the year 2024?
  1. Jamdani
  2. Handicrafts
  3. Jute products
  4. ICT products
ব্যাখ্যা
২০২৪ সালের বর্ষপণ্য:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় হস্তশিল্পকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন।
- ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
- প্রধানমন্ত্রী বলেন এটি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।
- মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে।
- হস্তশিল্প দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে।

উৎস: প্রথম আলো ও বাসস।
২,১৫০.
In which century did the Faraizi Movement began?
  1. 17th century
  2. 19th century 
  3. 18th century
  4. 20th century 
ব্যাখ্যা

• ফরায়েজি আন্দোলন:
- ফরায়েজী আন্দোলন  ঊনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি সংস্কার আন্দোলন।
- ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ 
- তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলার শাসশাইল গ্রামে ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করেন।
- সেখানে তিনি ইসলাম ধর্মের ওপর লেখাপড়া করে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন।
- দেশে ফিরে তিনি বুঝতে পারেন যে,বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে।
- তাদের মধ্যে অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার,অনাচার প্রবেশ করেছে।
- ইসলাম ধর্মকে কুসংস্কার আর অনাচারমুক্ত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন।
- এই প্রতিজ্ঞার বশবর্তী হয়ে উনিশ শতকের প্রথমার্ধে তিনি এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন।
- হাজী শরীয়তউল্লাহর এই ধর্মীয় সংস্কার আন্দোলনের নামই 'ফরায়েজি আন্দোলন'।
- তিনি বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসন মেনে নিতে পারেননি।
- তিনি ইংরেজ রাজত্বকে সমালোচনার চোখে দেখতেন।
- তিনি বিধর্মী-বিজাতীয় শাসিত দেশে জুমা এবং দুই ঈদের নামাজ বর্জনের জন্য তাঁর অনুসারী মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বোর্ড বই, নবম ও দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

২,১৫১.
Which regiments formed the Z Force Brigade?
  1. 1st, 3rd & 8th East Bengal Regiment
  2. 2nd & 11th East Bengal Regiment
  3. 4th, 9th & 10th East Bengal Regiment
  4. 1st, 2nd & 3rd East Bengal Regiment
ব্যাখ্যা

• জেড ফোর্স:
- জেড ফোর্স নামে পরিচিত মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়।
- এই ব্রিগেডের কমান্ডার মেজর জিয়াউর রহমানের নামের ইংরেজি আদ্যক্ষর ‘জেড’ অনুসারে ব্রিগেডটির নামকরণ করা হয়।
- ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।

•এস ফোর্স:
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়।
এ ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।

• কে ফোর্স:
-‘কে ফোর্স’ ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে ৭ই অক্টোবর গঠিত হয়।
- এ ব্রিগেডের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ।
- এই ব্রিগেডের কমান্ডার খালেদ মোশাররফের নামের ইংরেজি আদ্যক্ষর ‘কে’ অনুসারে ব্রিগেডটির নামকরণ করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।

২,১৫২.
In which district is Kantaji Temple located?
  1. Rangpur
  2. Naogaon
  3. Bogra
  4. Dinajpur
ব্যাখ্যা
কান্তজীর মন্দির: 
- স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন।
- দিনাজপুরের কান্তজীউ মন্দির কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত।
- টেরাকাটা অলঙ্কারের বৈচিত্র্যে এবং ইন্দো-পারস্য স্থাপনা কৌশল অবলম্বনে মন্দিরটি নির্মিত।
- শ্রীকৃষ্ণের যুদ্ধ-বিগ্রহ অধিষ্ঠানের জন্য এই মন্দির নির্মিত হয়।
- মহারাজা প্রাণনাথের (মৃত্যু ১৭২২ খ্রিঃ) প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় ১৭০৪ খ্রিঃ থেকে মন্দিরটি নির্মাণ শুরু হয়।
- তার নির্দেশ মতে মহারাজার দত্তক পুত্র রাজ রামনাথ রায় ১৭৫২ খ্রিঃ এর নির্মাণ কাজ শেষ করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,১৫৩.
Which of the following is not a specialized bank in Bangladesh?
  1. Bangladesh Krishi Bank
  2. Probashi Kallyan Bank
  3. Rajshahi Krishi Unnayana Bank
  4. Pubali Bank PLC
ব্যাখ্যা
-পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

- কোন বিশেষ খাতের উন্নয়নের জন্যে বিশেষায়িত ব্যাংক গঠিত হয়।
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক হলো তিন টি।

এগুলো হলো :
→ বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক।
→ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
→ প্রবাসী কল্যাণ ব্যাংক।

অন্যদিকে,
• পূবালী ব্যাংক : 
- কিছু বাঙালি উদ্যোক্তার উদ্যোগে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নামে ব্যাংকটির আবির্ভাব ঘটে। 
-  ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর সরকারের নীতি অনুসারে এই ব্যাংকটি জাতীয়করণ করা হয়।
- ব্যাংকটির নতুন নামকরণ করা হয় - পুবালী ব্যাংক।
- বর্তমানে, পূবালী ব্যাংক বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

উৎস : বাংলাদেশ ব্যাংক এবং পূবালী ব্যাংকের ওয়েবসাইট।
২,১৫৪.
Which is the fastest-growing sector of Bangladesh's GDP?
  1. Service sector
  2. Agriculture sector
  3. Industry sector 
  4. None of these
ব্যাখ্যা
• জিডিপির সর্ববৃহৎ খাত – সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং
- ছোট খাত – কৃষিখাত।

- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত – কৃষিখাত (৪৫.৩৩% শ্রমশক্তি নিয়োজিত) এবং
- ছোট খাত – শিল্পখাত (১৭.০২% শ্রমশক্তি নিয়োজিত)।  

- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত;
- প্রবৃদ্ধির হার – ৮.১৮%।

অন্যদিকে,
কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম;
- প্রবৃদ্ধির হার - ২.৬১%।      

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
২,১৫৫.
In which year was Bangladesh connected to Submarine cable SEA-ME-WE-4?
  1. ক) 2004
  2. খ) 2006
  3. গ) 2015
  4. ঘ) 2017
ব্যাখ্যা
– ২০০৬ সালে বাংলাদেশ প্রথমবারের মত SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
– এটির landing station  কক্সবাজার।
– আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5  চালু হয় ২০১৭ সালের সেপ্টেম্বরে।
–  এটির landing station  পটুয়াখালি।

Source: ictd.gov.bd
২,১৫৬.
The first Bangladeshi to earn Grand Master title is :
  1. ক) Niaz Morshed
  2. খ) Ziaur Rahman
  3. গ) rani Hamid
  4. ঘ) Quazi Motahar Hossain
ব্যাখ্যা

- গ্র্যান্ড মাস্টার দাবা খেলার সর্বোচ্চ খেতাব। বাংলাদেশিদের মধ্যে নিয়াজ মোর্শেদ ১৯৮৭ সালে প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়ার খেতাব অর্জন করেন।
- এরপর আরো চারজন বাংলাদেশি এই খেতাব অর্জন করেন।
এরা হলেন:
- জিয়াউর রহমান (২০০২ সালে)
- রিফাত বিন সাত্তার (২০০৬ সালে)
- আব্দুল্লাহ আল রাকিব (২০০৭ সালে) এবং
- এনামুল হোসেন রাজীব (২০০৮ সালে)।
(সূত্র: বাংলাদেশ দাবা ফেডারেশন ওয়েবসাইট এবং বাংলাদেশ প্রতিদিন)

২,১৫৭.
Bangladesh became a Test cricket nation in which year? 
  1. In 1999
  2. In 1998
  3. In 2000
  4. In 2001
ব্যাখ্যা

• টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে ২০০০ সালে।
- ২০০০ সালের ১০ই নভেম্বর বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে।
- ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায়।
- ১০ জানুয়ারি, ২০০৫ সালে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে।
- টেস্টে শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ রান করেছে বাংলাদেশ। ২০১৩ সালে গল’এ ৬৩৮ রান করে টাইগাররা।
- টেস্টে এটিই একমাত্র ৬শ রান বাংলাদেশের।

তথ্যসূত্র: ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো ও বাসস। (Link) 

২,১৫৮.
During the Liberation War, what was the name of the famous report by American Consul General Archer Blood? 
  1. Genocide Memo
  2. Dhaka Dispatch
  3. Blood Telegram
  4. Bengal Crisis Report
  5. East Pakistan Report
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধের সময় আমেরিকান কনসাল জেনারেল আর্চার ব্লাডের বিখ্যাত প্রতিবেদনের নাম 'The Blood Telegram'।

• 'ব্লাড টেলিগ্রাম'/The Blood Telegram:
- আর্চার কেন্ট ব্লাড (Archer Kent Blood) ছিলেন একজন মার্কিন কূটনীতিক, যিনি ১৯৭১ সালে ঢাকায় পূর্ব পাকিস্তানের মার্কিন কনস্যুলেট জেনারেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আর্চার ব্লাড যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান গণহত্যা বন্ধে ব্যর্থ হওয়ায় একটি টেলিগ্রাম বার্তা পাঠান, যা ইতিহাসে 'ব্লাড টেলিগ্রাম' নামে পরিচিতি পায়। 
- তারবার্তাটি ১৯৭১ সালের ৬ এপ্রিল ঢাকা থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়।
- এটির শিরোনাম ছিল "Dissent From U.S. Policy Toward East Pakistan"।
- এই তারবার্তাটি ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর দমনমূলক অভিযানের বিরুদ্ধে মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছিল।
- এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন সরকারের নৈতিক দেউলিয়াত্বের (moral bankruptcy) অভিযোগ তুলেছিল এবং পূর্ব পাকিস্তানে সংঘটিত নৃশংসতাকে 'জেনোসাইড' বা 'গণহত্যা' হিসেবে বর্ণনা করেছিল।

উল্লেখ্য, 
- বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমেরিকান অধ্যাপক গ্যারি জে বাসের  'দ্য ব্লাড টেলিগ্রাম: নিক্সন, নিসিঞ্জার অ্যান্ড আ ফরগটেন জেনোসাইড' নামে একটি বই রয়েছে। 

তথ্যসূত্র:
i) Department of State, United States of America. (Link) (Link2) 
ii) Daily Star. (Link) 
iii) Washington Post. (Link) 

২,১৫৯.
Who is the author of the book "July: Motherland or Death"?
  1. Asif Mahmud
  2. Dr. Muhammad Yunus
  3. Adilur Rahman Khan
  4. Asif Nazrul
ব্যাখ্যা
জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু:
- বইটির লেখক: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
- বিষয়: ইতিহাস, বইমেলা ২০২৫, জুলাই গণঅভ্যুত্থান।
- প্রকাশক: প্রথমা প্রকাশন।

⇒ ১৫ মার্চ, ২০২৫ তারিখে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
- এ বই জুলাই গণ-অভ্যুত্থানে এক নিবিড় অংশগ্রহণকারীর বিস্তারিত স্মৃতিকথা। এতে প্রথমবারের মতো উঠে এসেছে অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী সেই সময়ের ভেতরের বহু অজানা কথা। ছাত্র-জনতার অভ্যুত্থানকে জানতে ও বুঝতে এ বইটি অপরিহার্য।

উৎস: প্রথম আলো।
২,১৬০.
How many schedules are there in the constitution of Bangladesh?
  1. 7
  2. 9
  3. 11
  4. 13
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তফসিলসমূহ:
- বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে।
• প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
• দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
• তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
• চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
• পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
• ষষ্ঠ তফসিল: স্বাধীনতার ঘোষণা।
• সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
২,১৬১.
Bir Shreshtha Ruhul Amin joined in-
  1. Army
  2. Air Force
  3. Navy
  4. EPR
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন(১৯৩৫-১৯৭১):
১৯৩৫ সালের জুন মাসে ফেনী জেলার বেগমগঞ্জ থানার বাঘচাপড়া গ্রামে তাঁর জন্ম। পিতা  মোহাম্মদ আজহার পাটোয়ারি এবং মাতা জোলেখা খাতুন। ছোটবেলায় তাঁর পড়াশোনা শুরু হয় পাড়ার মক্তবে, পরে বাঘচাপড়া প্রাইমারি স্কুল এবং আমিষা পাড়া হাইস্কুলে।
১৯৫৩ সালে তিনি নৌবাহিনীতে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।
উৎসঃ বাংলাপিডিয়া।

২,১৬২.
What percentage of GDP is the Annual Development Program (ADP) in the 2025-26 budget?
  1. 2.4%
  2. 3.7%
  3. 5.5%
  4. 6.5%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

২,১৬৩.
The contribution of the industry sector to the GDP of Bangladesh is -
  1. ক) 39.07%
  2. খ) 38.09%
  3. গ) 37.07%
  4. ঘ) 33.08%
ব্যাখ্যা
সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে -
• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
• অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
২,১৬৪.
Rajshahi Krishi Unnayan Bank is a -
  1. ক) Specialized Bank
  2. খ) Investment Bank
  3. গ) Commercial Bank
  4. ঘ) International Bank
ব্যাখ্যা
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (RAKUB) বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, রাজশাহী ও রংপুরের ১৬টি জেলার কৃষকদের অর্থায়নের জন্য একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৮৬ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ নং ৫৮ দ্বারা প্রতিষ্ঠিত, ব্যাংকটি  ১৯৮৭ সালের ১৫ মার্চ তারিখে কাজ শুরু করে।
- এটি একটি বিশেষায়িত ব্যাংক (Specialized Bank)। 


• বাংলাদেশে বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক কাজ করছে। 
- ব্যাংকগুলো কৃষি বা শিল্প উন্নয়নের মত নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রতিষ্ঠিত হয়েছ।
- এই ব্যাংকগুলো বাংলাদেশ সরকারের মালিকানাধীন।

- এই গুলো হলো: 
১। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। 
২। বাংলাদেশ কৃষি ব্যাংক। 
৩। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। 

সূত্র: বাংলাদেশ ব্যাংক, Banksbd.org ও বাংলাপিডিয়া।
২,১৬৫.
In which year was Saint Martin’s declared a Marine Protected Area?
  1. In 1999
  2. In 2015
  3. In 2019
  4. In 2022
ব্যাখ্যা

• সেন্ট মার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া:
- অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকার চলাচল, মাত্রাতিরিক্ত মত্স্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল উপনিবেশ ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তন রোধে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রের ১ হাজার ৭৪৩ বর্গ কিমি এলাকাকে ২০২২ সালের ৪ জানুয়ারি মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে।

• বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ১৩ (১) ও ১৩ (২)-এর ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্টমার্টিন দ্বীপকে ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করে।
- এ মেরিন প্রটেক্টেড এরিয়াটি এখন পর্যন্ত দেশের সর্ববৃহৎ এবং দ্বিতীয় মেরিন প্রটেক্টেড এরিয়া।
- প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে হুমকির মুখে থাকা প্রবাল, গোলাপী ডলফিন, হাঙ্গর, রে মাছ, সামুদ্রিক কাছিম, সামুদ্রিক পাখি, সামুদ্রিক ঘাস, সামুদ্রিক জীব বৈচিত্র্য এবং এদের আবাসস্থল সংরক্ষণ; সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই আহরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার মানোন্নয়ন; ব্লু ইকোনমি সমৃদ্ধকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৪) অর্জনের লক্ষ্যে এই সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য,
- মিয়ানমার সীমান্তের কাছে বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রবালদ্বীপ সেন্ট মার্টিন।
- দ্বীপটি কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।
- দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষায় ১৯৯৯ সালে সেন্ট মার্টিনের ৫৯০ হেক্টর এলাকাকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষণা করেছিল সরকার।

তথ্যসূত্র:
i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বণিক বার্তা।

২,১৬৬.
Which is a "shade-loving" cash crop?
  1. Tea
  2. Sugarcane
  3. Tobacco
  4. Rice
ব্যাখ্যা

⇒ 'ছায়া প্রেমী' অর্থনৈতিক ফসল বলতে চা গাছকে বোঝানো হয়। চা গাছের জন্য অতিরিক্ত তাপ ও সরাসরি সূর্যালোক থেকে রক্ষা পেতে ছায়াযুক্ত পরিবেশে ভালোভাবে বৃদ্ধি পায়। এ কারণে চা গাছকে ছায়া প্রেমী ফসল হিসেবে চিহ্নিত করা হয়।

♦ চা চাষ:
→ চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিশেষ উপযোগী।
→ সাধারণত যেসব স্থানে ২৬০-২৮° সেলসিয়াস তাপমাত্রা থাকে সেসব স্থান চা চাষের উপযুক্ত।
→ গাছের বৃদ্ধিকালীন সময়ে ২০° সেলসিয়াস এর অধিক তাপমাত্রা প্রয়োজন।
→ চা চাষের জন্য ১৭৫ - ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত এবং বাতাসের আর্দ্রতা ৭০-৯০% আবশ্যক।
→ বাংলাদেশে চা চাষের একটি অবিচ্ছেদ্য উপাদান হলো ছায়া গাছ।
→ চা বাস্তুতন্ত্রের পরিবেশ পরিবর্তন, মাটির উর্বরতা সমৃদ্ধকরণ, তাপমাত্রা এবং বাষ্পীভবন ক্ষমতা হ্রাস, মাটির আর্দ্রতা সংরক্ষণ এবং কিছু পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য ছায়া গাছ অপরিহার্য, যা ইতিবাচকভাবে তাপীয়ভাবে প্রভাবিত করে।
→ ছায়া গাছ চা গাছগুলিকে আংশিক ছায়া প্রদান করে, যা চা পাতার মান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ।
→ সঠিক ধরণের ছায়া গাছ এবং তাদের সঠিক ব্যবস্থাপনা সফল চা ফসল চাষের পূর্বশর্ত।
→ অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি বা খরা কোনোটিই চা গাছের জন্য উপযুক্ত নয়।
→ চা গাছের জন্য যেমন প্রচুর পানি প্রয়োজন তেমনি উপযুক্ত নিষ্কাশনের ব্যবস্থাও থাকতে হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাপিডিয়া ও ভূগোল ২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,১৬৭.
The capital city of ancient Radha (Rarh) region was -
  1. Kotivarsha
  2. Karnasuvarna
  3. Barakamata
  4. Panam Nagar
ব্যাখ্যা

রাঢ়:
- বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে বলা যায় যে, রাঢ় বলতে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকেই বুঝানো হতো।
- এটি গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল।
- তবকত-ই-নাসিরীর বর্ণনায়ও গঙ্গার দক্ষিণে রাঢ়ের অবস্থান নির্দেশিত হয়েছে।
- এই জনপদটি দুটি অংশে বিভক্ত ছিল।
• দক্ষিণ রাঢ়।
• উত্তর রাঢ়।
- এই উত্তর ও দক্ষিণ রাঢ়ই ছিল যথাক্রমে বজ্রভূমি ও সুহ্মভূমি।
- রাঢ়ের প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ।
- রাঢ় বা সূহ্মদেশের অন্তর্গত তাম্রলিপ্তের কথা টলেমির ভূগোলে উল্লিখিত ছিল ।
- অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্বপ্রান্ত অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,১৬৮.
Which one of the following is the first private sector bank of Bangladesh?
  1. ক) IFIC Bank
  2. খ) AB Bank
  3. গ) National Bank
  4. ঘ) City Bank
ব্যাখ্যা

AB Bank Limited is the first private sector bank in Bangladesh.
AB Bank Limited was incorporated on 31st December, 1981. Arab Bangladesh Bank as formerly known started its effective operation from 12th April, 1982 with the mission to be the best performing bank of the country.
Source: AB Bank

২,১৬৯.
What percentage of US tariffs have been imposed on Bangladeshi exports? [July - 2025]
  1. 25 percent
  2. 30 percent
  3. 35 percent
  4. 40 percent
  5. 45 percent
ব্যাখ্যা
মার্কিন শুল্ক:
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
- এই তালিকায় জাপান ও কোরিয়ার মতো দেশও রয়েছে।
- মূলত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি পূরণে বিভিন্ন দেশের সাথে চুক্তি না হলে পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন।
- এই নতুন শুল্ক ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য,
- আগে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল।
- এরপর ২০২৫ সালের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেও, তা তিন মাস পিছিয়ে দেওয়া হয়। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশকে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল।

সূত্র- বিবিসি।
২,১৭০.
Who got Ekushey Padak in education in 2024?
  1. Lutfur Rahman Riton
  2. Jinabodhi Bhikkhu
  3. Rudra Mohammad Shahidullah
  4. Muhammad Samad
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালে শিক্ষায় একুশে পদক পেয়েছেন ড. জিনবোধি ভিক্ষু।

একুশে পদক-২০২৪:

- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এই ‘একুশে পদক’।
- বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে ২১ জন বিশিষ্ট নাগরিক এবার একুশে পদক পেয়েছেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীত ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১৩ ফেব্রুয়ারি ২০২৪ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।
- তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেলেন।

উল্লেখ্য,
- ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দু’জন: মৌ. আশরাফুদ্দীন আহমদ(মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার (মরণোত্তর)।
- শিল্পকলায় ১২ জন: জালাল উদ্দীন খা(মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যানী ঘোষ (মরণোত্তর), বিদিত লাল দাস(মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্রদেব, শিবলী মোহাম্মদ, ডলি জহুর, এম এ আলমগীর, খান মো.মুস্তাফা ওয়ালিদ(শিমুল মুস্তাফা), রূপা চক্রবর্তী, শাহজাহান আহমেদ বিকাশ, কাওসার চৌধুরী।
- সমাজসেবায় দু’জন: মো. জিয়াউল হক, রফিক আহামদ।
- ভাষা ও সাহিত্যে চার জন: মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর , রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ(মরণোত্তর)।
- শিক্ষায় একজন: প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
২,১৭১.
'Sandre' is a festival of which indigenous ethnic group?
  1. Rakhine
  2. Santal
  3. Khiang
  4. Marma
ব্যাখ্যা

রাখাইন:
- রাখাইন বাংলাদেশে বসবাসরত একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।
- আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
- বর্তমানে বেশির ভাগ রাখাইনের বসবাস কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়, এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও কিছু রাখাইন বাস করে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে।

⇒ রাখাইদের সামাজিক ও ধর্মীয় উৎসবগুলো হচ্ছে: প্রবারণা পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, জলকেলি (লেই খেখু), নববর্ষ প্রভৃতি।
- রাখাইন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম সান্দ্রে (জলকলি)।
- প্রতি বছর রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব 'সাংগ্রাং পোয়ে' বা 'জলকেলি উৎসব'। উদযাপন করে থাকে।

এছাড়াও
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উৎসব -

• চাকমা - বিজু (বর্ষবরণ), বৌদ্ধ পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কঠিন চীবর দান।
• ত্রিপুরা - বৈসুক (বর্ষবরণ); 
• সাঁওতাল - সোহরাই, বাহা, ঝুমুর নাচ, ঝিকা নাচ, দোন;
• গারো - ওয়ানগালা
• রাখাইন - সান্দ্রে, (জলকেলি); 
• মুরং - ছিয়াছত
• মারমা - সাংগ্রেইন (বর্ষবরণ), ল্যাব্রে; 
• সাঁওতাল - সোহরাই, ফাগুয়া, ঝুমুর গান।
• খিয়াং - সাংলান; 
• ওঁরাও - ফাগুয়া

উৎস: বাংলাপিডিয়া।

২,১৭২.
Who is the last Nawab of Dhaka?
  1. Khwaja Atiqullah Bahadur
  2. Khawaja Habibullah Bahadur
  3. Khwaja Salimullah Bahadur
  4. Khwaja Nazimuddin Bahadur
ব্যাখ্যা
নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর:
- তিনি ২৬এপ্রিল, ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকার পঞ্চম এবং শেষ নবাব।
- তাঁর পিতা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর।
- নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুরের শাসনামলেই ঢাকার নবাবপরিবারের সম্পদ ও জৌলুশ কমতে থাকে।
- ১৯৫২ সালে ইস্ট পাকিস্তান এস্টেটঅ্যাকিউজিশন অ্যাক্ট দ্বারা যা চূড়ান্তভাবে বর্জন করতে হয়।
- ২১শে নভেম্বর ১৯৫৮ তারিখে নবাব হাবিবুল্লাহ মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ঢাকা বিভাগ ওয়েবসাইট।
২,১৭৩.
What is the name of Bangladesh’s first 3D film? 
  1. Alatchakra
  2. Monpura
  3. Aguner Poroshmoni
  4. Chander Pahar
ব্যাখ্যা

• অলাতচক্র:
- দেশের প্রথম ত্রিমাত্রিক (3D) সিনেমা ‘অলাতচক্র’।
- প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিকায় সিনেমাটি নির্মিত হয়েছে।
- এটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান।
- চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল ও জয়া আহসান।
- ‘অলাতচক্র’ ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা।

তথ্যসূত্র: i) The Daily Star Bangla.
ii) দৈনিক ইত্তেফাক।

২,১৭৪.
Who was the main defendant in the Agartala conspiracy case?
  1. Tajuddin Ahmed
  2. Sheikh Mujibur Rahman
  3. Syed Nazrul Islam
  4. Sergeant Zahurul Haque
ব্যাখ্যা
• আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। 
- তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
২,১৭৫.
What is the full meaning of 'FIR"?
  1. ক) First Investigation Report
  2. খ) First Intelligence Report
  3. গ) First Information Report
  4. ঘ) First Identification Report
ব্যাখ্যা
- A First Information Report (FIR) is officially defined the first collection of information transmitted to the police concerning commission of a major offence.
- Generally victims or witnesses of a heinous crime open criminal proceedings against alleged criminals through filing of an FIR.

Source: dailystar.com
২,১৭৬.
When was a cultural institution called Tamaddun Majlis established?
  1. October 1, 1947
  2. September 2, 1948
  3. September 2, 1947
  4. September 1, 1948
ব্যাখ্যা
তমদ্দুন মজলিস: 
- ১৯৪৭ সালের ১৭ই মে চৌধুরী খলীকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন।
- তাদের প্রস্তাবের বিরুদ্ধে আবদুল হক, ড. মুহম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমদ এবং ড. মুহাম্মদ এনামুল হকসহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে ২রা সেপ্টেম্বর ১৯৪৭ তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।
- ৬-৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে 'বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন' করার প্রস্তাব গ্রহণ করা হয়।
- ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ববাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২,১৭৭.
Which is the largest market of Bangladesh Garments export in RMG Sector?
  1. USA
  2. Uk
  3. Japan
  4. European Union
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি:
- বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইইউ (European Union)। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির অর্ধেকের গন্তব্য হচ্ছে ইইউভুক্ত দেশগুলো। এই বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দুই অবস্থানে রয়েছে চীন ও বাংলাদেশ।
- একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।

⇒ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের রপ্তানির রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার যা দেশে মোট আরএমজি রপ্তানির ৫০.১০ শতাংশ।
- মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮ শতাংশ)।
- কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) এবং ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫ শতাংশ)।
- ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন ডলার), ফ্রান্স (২.১৬ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন ডলার), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন ডলার), ইতালি (১.৫৪ বিলিয়ন ডলার) এবং ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)।

উৎস: i) BIDA ওয়েবসাইট।
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
iii) প্রথম আলো। 

২,১৭৮.
Where is the historic 'Tara Mosque' located? 
  1. Dhaka
  2. Rajshahi
  3. Naogaon
  4. Khulna
ব্যাখ্যা

• তারা মসজিদ:
- তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত।
- সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে।
- মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান) ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’ তৈরি করেন।
- ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।
- মসজিদের বতর্মান দৈর্ঘ্য ৭০ ফুট (২১.৩৪ মিটার), প্রস্থ ২৬ ফুট (৭.৯৮ মিটার)।

তথ্যসূত্র: বাংলাদেশ পর্যটন করপোরেশন।

২,১৭৯.
Which organization received the Ekushey Padak in 2025?
  1. Bangladesh National Museum
  2. Bangladesh Women’s National Football Team
  3. Bangladesh Bank 
  4. Bangla Academy
ব্যাখ্যা

• একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ ব্যক্তিত্ব ও ১ প্রতিষ্ঠান।
- এ বছর ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

• একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
- গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
- বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
- সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
- শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
- সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
- আলোকচিত্র - নাসির আলী মামুন।
- চিত্রকলা - রোকেয়া সুলতানা।
- শিক্ষা - ড. নিয়াজ জামান।
- সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো।

২,১৮০.
The present location of ancient 'Samatat' township -
  1. Rajshahi and Dinajpur
  2. Cumilla and Noakhali
  3. Sylhet and Chittagong
  4. Barisal and Bhola
  5. Chittagong and Noakhali
ব্যাখ্যা
• জনপদ:
- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।

এছাড়াও-
- বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল।
- এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, উন্মুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,১৮১.
Who was the sector commander of the 1st sector during the liberation war?
  1. Major Khaled Mosharraf
  2. Major Rafiqul Islam
  3. Major ATM Haider
  4. Major ANM Nuruzzaman
ব্যাখ্যা
১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

অন্যান্য সেক্টরের সেক্টর কমান্ডার:
⇒ ২ নং সেক্টর: মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
⇒ ৩ নং সেক্টর: মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
⇒ ৪নং সেক্টর: মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
⇒ ৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
⇒ ৬ নং সেক্টর: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
⇒ ৭ নং সেক্টর: মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
⇒ ৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
⇒ ৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
⇒ ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। নিয়মিত সেক্টর কমান্ডার চিল না।
⇒ ১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের এবং পরে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২,১৮২.
On which date was the judiciary’s independent secretariat officially inaugurated in Bangladesh? 
  1. 20 November, 2025 
  2. 5 December, 2025
  3. 11 December, 2025
  4. 20 December, 2025
ব্যাখ্যা

• সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন: 
- বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে ৩০ নভেম্বর, ২০২৫ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। 
- ২০ নভেম্বর, ২০২৫ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। 
- অধ্যাদেশ অনুযায়ী, বিচারকাজে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটিবিষয়ক সব সিদ্ধান্ত ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই সচিবালয়ের হাতে থাকবে। 
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের সচিব প্রশাসনিক প্রধান হবেন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ বিচার বিভাগের পৃথক সচিবালয়ের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।  


উল্লেখ্য, 
- সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইবুনালের ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ কার্যকরভাবে পালনের জন্য একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও ইত্তেফাক। (Link1) (Link2) 

২,১৮৩.
Bangladesh signed the “Nuclear Non-Proliferation Treaty” -
  1. 20th September, 2017
  2. 26th September, 2017
  3. 20th September, 2019
  4. 26th September, 2019
ব্যাখ্যা

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিঃ
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে - ২২ জানুয়ারী, ২০২১।
২৪ শে অক্টোবর যে দেশ ৫০তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে - হন্ডুরাস।
বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে - ২০ শে সেপ্টেম্বর ২০১৭।
বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে - ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২,১৮৪.
According to the latest Labour Force Survey, what is the total labor force of Bangladesh? [January-2026]
  1. 80.20 million
  2. 71.71 million 
  3. 65.50 million
  4. 75.80 million
ব্যাখ্যা

শ্রমশক্তি জরিপ, ২০২৪ অনুসারে, মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি = ৭১.৭১ মিলিয়ন।

• শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুসারে, 
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৪.৬৭%।
- শিল্প খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ১৭.৩৭%।
- সেবা খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৩৭.৯৬%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২৫

২,১৮৫.
The present per capita income of Bangladesh is
  1. ক) 2227 US dollar
  2. খ) 2314 US dollar
  3. গ) 2200 US dollar
  4. ঘ) None of these
ব্যাখ্যা

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় - ২,২২৭ মার্কিন ডলার।
মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (GDP) পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় - ৩০,৮৭,৩০০ কোটি টাকা।
২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার।
২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটের তথ্য অনুসারে, গত ১৫ বছরে দারিদ্র্যের হার কমে অর্ধেক হয়েছে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।


N.B: We've updated the info based on the main question.
২,১৮৬.
Which center did Dr. Yunus run in the United States to campaign for the Liberation War in 1971?
  1. Bangladesh Information Center
  2. Liberation Support House
  3. Friends of Bangladesh
  4.  Voice of Bengal Center
ব্যাখ্যা

ড. মুহাম্মদ ইউনূস:
- বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- এছাড়াও র‍্যামন ম্যাগসেসে এওয়ার্ড ও বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, মুহাম্মদ ইউনূস তখন যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেখানে স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাতে বাঙালিদের সংগঠিত করা, তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসনসহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি (Bangladesh Citizens Committee) প্রতিষ্ঠা করেন এবং অন্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন।
- যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তাঁর নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন ‘বাংলাদেশ নিউজলেটার’।

⇒ অধ্যাপক ইউনূস বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গ্রামীণ ব্যাংক ও আমার জীবন’-এ তিনি এসব উল্লেখ করেছেন।

উৎস: i) Nelson Mandela Foundation ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

২,১৮৭.
Bangladesh joined the Organization of Islamic Cooperation (OIC) as its _____ member.
  1. 32nd
  2. 42th
  3. 36th
  4. 30th
ব্যাখ্যা

 OIC এর পূর্ণরূপ হল - Organization of Islamic Cooperation.
- প্রতিষ্ঠাকাল - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল মোতাবেক ১২ রজব, ১৩৮৯ হিজরী
- প্রতিষ্ঠার স্থান - রাবাত, মরক্কো
- সদস্য সংখ্যা - বর্তমান সদস্য - ৫৭টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩০টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন - রাবাত সম্মেলন 
- সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব
- স্লোগান/Motto - “The Collective Voice of the Muslim World”
- অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ
- একমাত্র ইউরোপীয় সদস্য দেশ - আলবেনিয়া এবং দক্ষিণ আমেরিকার ২টি সদস্য দেশ - গায়ানা ও সুরিনাম। এছাড়া এশিয়া থেকে ২৭টি ও আফ্রিকা থেকে ২৭টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ৩২-তম সদস্য হিসেবে যোগদান করে।

উৎস: OIC এর ওয়েবসাইট

২,১৮৮.
Which three islands of Bangladesh are gradually uniting due to geographical changes?    
  1. Sandwip, Bhasan Char and Nijhum Dwip
  2. Sandwip, Swarnadwip and Bhasan Char
  3. Nijhum Dwip, Hatiya Island and Bhasan Char
  4. Maheshkhali Island, Kutubdia Island and Sandwip
ব্যাখ্যা

• তিন দ্বীপ একত্রে: বদলে যাচ্ছে বাংলাদেশের উপকূলের মানচিত্র
- চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যবর্তী মেঘনার মোহনায় তিনটি দ্বীপ- সন্দীপ, স্বর্ণদ্বীপ (পুরনো জাহাজ্জার চর) ও ভাসানচর ধীরে ধীরে ভৌগোলিকভাবে একীভূত হচ্ছে। 
- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) তাদের গবেষণায় এই চিত্র তুলে ধরেছে।
- এই ভূমি একসময় নদীর তলদেশে ছিল। পলি জমে ধীরে ধীরে উঠে এসেছে নতুন চর। 
- দীর্ঘ সময়ের পলির সঞ্চয়ই নেপথ্যের কারণ।
- সন্দ্বীপের মেঘনার মোহনার কাছে জেগে ওঠা এই নতুন জমি ‘সবুজ চর’ নামেই পরিচিতি পেয়েছে। 
- এর আয়তন প্রায় ৮০ বর্গকিলোমিটার, যার অর্ধেকের বেশিই বিরান। 

 


তথ্যসূত্র: প্রথম আলো। 

২,১৮৯.
Which is the first six‑lane bridge in Bangladesh?
  1. Muktarpur Bridge
  2. Madhumati Bridge
  3. Jamuna Bridge
  4. Padma Bridge
ব্যাখ্যা
মধুমতী সেতু:
- নড়াইলে নির্মিত মধুমতী সেতু, যা কালনা সেতু নামেও পরিচিত দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট সেতু।
- সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।
- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।
- সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে।
- সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
- এটি নড়াইল, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সংযুক্ত করছে এই সেতু।
- ২০২২ সালের ১০ অক্টোবর এই সেতু উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
২,১৯০.
The Constituent Assembly consists of -
  1. 403 members
  2. 499 members
  3. 469 members
  4. 399 members
ব্যাখ্যা
গণপরিষদ আদেশ:
- ১৯৭২ সালে ২৩ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন।
- এই আদেশ ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে কার্যকর হয়।
- এই আদেশ অনুসারে ১৯৭০ সালের ডিসেম্বর ও ১৯৭১ সালের জানুয়ারি মাসে নির্বাচিত প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্যগণ গণপরিষদের সদস্য বলে পরিগণিত হবেন।
- মৃত্যু এবং অন্য কোন কারণে বা আইনে অযোগ্য বলে ঘোষিত হওয়ার ফলে সর্বমোট (১৬৯+৩০০) ৪৬৯ জন সদস্যের স্থলে ৪০৩ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একটি স্থায়ী সংবিধান প্রণয়নের গুরুদায়িত্ব গণপরিষদের ওপর ন্যস্ত করা হয়।
- পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে পারবে।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২,১৯১.
Where is located Tropic of Cancer in Bangladesh?
  1. 90° East latitude
  2. 23.5° North latitude
  3. 23.5° South latitude
  4. 66.5° North latitude
ব্যাখ্যা

কর্কটক্রান্তি রেখা:
- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। 
- এটি সাড়ে ২৩.৫° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে এটি অতিক্রম করেছে। 
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

• কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে- 
- চুয়াডাঙা,
- ঝিনাইদহ,
- মাগুরা,
- রাজবাড়ি,
- ফরিদপুর,
- ঢাকা,
- মুন্সীগঞ্জ,
- নারায়ণগঞ্জ,
- কুমিল্লা,
- খাগড়াছড়ি ও
- রাঙামাটি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

২,১৯২.
What percentage of duty will Bangladesh pay on garment exports to European Union countries after LDC graduation?
  1. 8.5 percent
  2. 10.5 percent
  3. 11 percent
  4. 12.5 percent
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা:
- ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ।
- বাংলাদেশ ইইউ-এর এভরিথিং বাট আর্মস' (ইবিএ) স্কিমের আওতায় সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, যা এলডিসি উত্তরণের তিন বছর পর, অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে।
- স্বল্পোন্নত দেশ (LDC) থেকে ২০২৬ সালে চূড়ান্ত উত্তরণের পর, ট্রানজিশন সুবিধা শেষে ২০২৯ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (EU) দেশগুলিতে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে প্রায় ১২.৫% শুল্ক বা 'স্ট্যান্ডার্ড ইইউ আমদানি শুল্ক' প্রদান করতে হতে পারে। 

• ইইউ বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার।
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। তার মধ্যে ২১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ইইউর বাজারে। 
- ইইউর বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির বড় অংশই তৈরি পোশাক।
- এলডিসি উত্তরণের পর বাংলাদেশ যদি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করতে না পারে, তবে ২০২৯ সালের পর ইউরোপে পোশাক রপ্তানিতে প্রায় ১২.৫ শতাংশ শুল্ক গুনতে হবে। 
- তবে এই সময়ের মধ্যে বাংলাদেশ 'জিএসপি প্লাস' (GSP+) বা অন্য কোনো মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিশ্চিত করতে পারলে এই শুল্কের হার কমানো সম্ভব হতে পারে। 

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

২,১৯৩.
How many individuals were awarded the Independence Award 2025?
  1. 7 persons
  2. 9 persons
  3. 11 persons
  4. 13 persons
  5. 14 persons
ব্যাখ্যা

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য:  মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।

২,১৯৪.
Which of the following district is in vulnerable to Flash flood?
  1. Kurigram
  2. Moulavibazar
  3. Sirajganj
  4. Gaibandha
ব্যাখ্যা
বন্যার প্রকারভেদ: সাধারণত বন্যা চার প্রকারের হয়ে থাকে।
যথা-মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, উপকূলীয় বন্যা এবং নগর বন্যা।
১। মৌসুমী বন্যা: বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে মৌসুমী বন্যা বলে।
- কৃষি নির্ভর বাংলাদেশে মৌসুমী বন্যা তেমন ক্ষতি করে না, বরং ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে।
- তবে মাঝে মাঝে বন্যা ভয়াবহ রূপ ধারণ করে যা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। 
২। আকস্মিক বন্যা: বর্ষা মৌসুম ব্যতীত অন্য যে কোনো মৌসুমী আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢলের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে আকস্মিক বন্যা বলে।
- বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় আকস্মিক বন্যা হতে দেখা যায়। 
- বোরো মৌসুমে এ ধরনের বন্যা হলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
৩। উপকূলীয় বন্যা: উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি বা জোয়ার-ভাটাজনিত কারণে যে বন্যা সৃষ্টি হয়, তাকে উপকূলীয় বন্যা বলে।
৪। নগর বন্যা: নগর এলাকায় সুষ্ঠু ও পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়। এ ধরনের বন্যাকে নগর বন্যা বলে। ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি বড় শহরে এ ধরনের বন্যা দেখা দেয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,১৯৫.
The World's largest river delta found in Bangladesh is the delta of which river?
  1. ক) Jamuna
  2. খ) Brahmaputra
  3. গ) Surma
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- বঙ্গীয় বদ্বীপ (Bengal Delta)  দুটি হিমালয়ী নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র, সম্মিলিত স্রোতোধারায় বিশ্বের যে-কোন নদী-ব্যবস্থার তুলনায় সবচেয়ে বেশি অবক্ষেপ বঙ্গোপসাগরে এনে ফেলছে।
- এই দুই নদী অপর অহিমালয়ী নদী মেঘনার সহযোগে বিশ্বের সর্ববৃহৎ যে বদ্বীপটির সৃষ্টি করেছে, সেটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ বা বঙ্গীয় বদ্বীপ নামে পরিচিত। 
- নদীসমূহের এই বদ্বীপ গঠন কার্যক্রম বাংলাদেশের উপকূল রেখার প্রায় শতকরা ৬০ ভাগ গঠনে অবদান রেখেছে। 
- বঙ্গীয় বদ্বীপ বঙ্গীয় অববাহিকার এক বিরাট অঞ্চল জুড়ে রয়েছে, যা সমগ্র বাংলাদেশের প্রায় ৩৫%।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও WorldAtlas
২,১৯৬.
Nexus TV is an electronic media of -
  1. ক) India
  2. খ) Bangladesh
  3. গ) Nepal
  4. ঘ) Pakistan
ব্যাখ্যা
Nexus TV is an electronic media of Bangladesh. It is a concern of S. Alam Group.
Source: Daily Newspaper Report
২,১৯৭.
Abu Sayeed the martyr of the 2024 mass uprising, was a student of which department?
  1. English
  2. Bengali
  3. Accounting
  4. Finance
ব্যাখ্যা
শহীদ আবু সাঈদ:
- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বাবনপুর গ্রামের মোঃ মকবুল হোসেন এর ঘরে জন্ম নেয় আবু সাঈদ।
- ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
- তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ।
- ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে।
- আবু সাঈদ এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন।
- কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন।
- বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
- এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন।
- ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা।

উৎস: i) বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি।
ii) দৈনিক ইনকিলাব।
২,১৯৮.
Apart from Bangabandhu, how many people were charged in Agartala Conspiracy Case?
  1. 33
  2. 34
  3. 35
  4. 36
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি, ১৯৬৮ বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- বঙ্গবন্ধু ব্যতীত আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলো ৩৪ জন।
- এই মামলার সরকারি নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’।
- লোকমুখে এই মামলা পরিচিতি লাভ করে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ হিসেবে।
- বঙ্গবন্ধু এই মামলার নামকরণ করেছিলেন ‘ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা’ নামে।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

উল্লেখ্য,
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন, ১৯৬৮ কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।

এছাড়াও,
- শেখ মুজিব জেল থেকে মুক্তি পেয়ে ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্সের গণসংবর্ধনা অনুষ্ঠানে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন।
- শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
          ii) শতবর্ষে শত তথ্যে 'বঙ্গবন্ধু'।
২,১৯৯.
Who served as the first Governor of Bangladesh Bank?
  1. A. N. Hamidullah
  2. A F M Shamsul Alam
  3. Mohammad Nurul Islam
  4. Atiur Rahman
ব্যাখ্যা

• বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। (অক্টোবর, ২০২৫)
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

২,২০০.
Which one is the first novel written by Kazi Nazrul Islam?
  1. Badhon Hara
  2. Mrittukhudha
  3. Kuhelika
  4. None of these
ব্যাখ্যা
• ‘বাঁধন-হারা' উপন্যাস: 
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।