বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা ১৭ / ৩৭ · ১,৬০১১,৭০০ / ৩,৬২২

১,৬০১.
Where was the first flag of Bangladesh raised?
  1. Public meeting on March 7
  2. In a student meeting at Dhaka University
  3. Bangladesh Mission in Kolkata
  4. At Bangabandhu's residence
ব্যাখ্যা
• প্রথম জতীয় পতাকা উত্তোলন:
- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের পশ্চিম গেটে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়।
- সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আ স ম আবদুর রব।
- সেই পতাকার মাঝখানে হলুদ বৃত্ত ছিল। আর বৃত্তের মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র।
- সেই থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চে তার বাসভবনে পতাকা উত্তোলন করেছিলেন।

- ১৯৭২ সালে শিবনারায়ণ দাশের ডিজাইন করা পতাকা থেকে মানচিত্রটি বাদ দেওয়া হয়। 
- পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যাসহ একটি প্রতিবেদন দিতে বলা হয় পটুয়া কামরুল হাসানকে। 
- কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার যে রূপ দিয়েছিলেন সেটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।
- বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত।
- সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক।
- বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। 
 
উৎস: বিডিনিউজ।
১,৬০২.
How much is the old age allowance in Bangladesh?
  1. 400 BDT
  2. 500 BDT
  3. 600 BDT
  4. 700 BDT
ব্যাখ্যা
বয়স্ক ভাতা:
- সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধায়নে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- বর্তমান সরকার ২০০৯-১০ অর্থবছরে জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করে।
- ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লক্ষ থেকে ৫৮.০১ লক্ষ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৬০০ টাকায় উন্নীতকরণ করা হয়।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট।
১,৬০৩.
DSE operates under the direct control of -
  1. Bangladesh Chambers of Commerce
  2. Ministry of Economics
  3. Securities and Exchange Commission
  4. Bangladesh Bank
ব্যাখ্যা
স্টক এক্সচেঞ্জ:
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ দুইটি। একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ:
- ঢাকার শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত।
- এটি দেশের বৃহত্তম শেয়ার বাজার।
- এটি রাজধানী ঢাকার প্রধানতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত।
- ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৪ সালে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ: 
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১৯৯৫ সালের ১০ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হয়।
- এর প্রতিষ্ঠাতা সদস্যগণ ১৯৯৫ সালের জানুয়ারিতে সরকারের কাছে আবেদন করলে সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হিসেবে এর অনুমোদন দেন।

উৎস: ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।
১,৬০৪.
Who was awarded "Swadhinata Padak-2024" for outstanding contribution to Sports?
  1. Kazi Abdur Sattar
  2. Mubarak Ahmed Khan
  3. Harishankar Das
  4. Firoza Khatun
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৪:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তিকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' প্রদান করা হয়েছে।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
 
পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন:
১. কাজী আব্দুস সাত্তার: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
২. বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৩. বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৪. ড. মোবারক আহমদ খান: বিজ্ঞান ও প্রযুক্তি,
৫. ডাঃ হরিশংকর দাশ: চিকিৎসাবিদ্যা,
৬. মোহাম্মদ রফিকউজ্জামান: সংস্কৃতি,
৭. ফিরোজা খাতুন: ক্রীড়া,
৮. অরন্য চিরান: সমাজসেবা/জনসেবা,
৯. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী: সমাজসেবা/জনসেবা,
১০. এস.এম. আব্রাহাম লিংকন: সমাজসেবা/জনসেবা,
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,৬০৫.
The number of convicts of the Pilkhana Massacre(BDR mutiny) having been sentenced to death is-
  1. ক) 154
  2. খ) 152
  3. গ) 153
  4. ঘ) 156
ব্যাখ্যা
The number of convicts of the Pilkhana Massacre(BDR mutiny) having been sentenced to death is 152.
Source: BBC
১,৬০৬.
Current position of Bangladesh in Human Development Index is -
  1. ক) 142nd
  2. খ) 143st
  3. গ) 130th
  4. ঘ) 133th
ব্যাখ্যা

জাতিসংঘের UNDP Human Development Index Report প্রকাশ করে। 
বর্তমান রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩৩ তম।
প্রথম স্থানে আছে নরওয়ে। 
উৎসঃ UNDP
N.B: We've updated the info based on the main question.

১,৬০৭.
What is the name of the Dhaka-Jalpaiguri passenger train between Bangladesh and India?
  1. Mitali Express
  2. Bandhon Express
  3. Mukti Express
  4. Progoti Express
  5. None of the above
ব্যাখ্যা
- ২৭ মার্চ ২০২১ উদ্বোধন করা হয় বাংলাদেশ-ভারতের মধ্যে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন - ‘মিতালী এক্সপ্রেস’।
- ঢাকা থেকে জলপাইগুড়ির দূরত্ব রেলপথে ৫৯৫ কিলোমিটার।
- বাংলাদেশ অংশে পড়েছে ৫২৬ কিলোমিটার। বাকি ৬৯ কিলোমিটার ভারত অংশে।
- ট্রেন থেকে আয় ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে।
- দূরত্ব অনুপাতে ভাড়ার ৮৫ ভাগ বাংলাদেশ এবং বাকি ১৫ ভাগ ভারত পাবে।
উৎস: চ্যানেল আই
১,৬০৮.
Recently expired renowned personality Rawshan Ara Bachchu was a
  1. Politician
  2. Freedom fighter
  3. Women activist
  4. Language hero
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]

প্রয়াত প্রখ্যাত ব্যক্তিত্ব রওশন আরা বাচ্চু ছিলেন একজন ভাষা বীর।


রওশন আরা বাচ্চু:
- ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে রওশন আরা বাচ্চু সক্রিয় ভূমিকা পালন করেন।
- তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী ছিলেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করা ছাড়াও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও হলের ছাত্রীদের ভাষা আন্দোলনের পক্ষে সুসংগঠিত করেন।
- একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারী প্রথম ছাত্রী দলের অন্যতম সদস্য ছিলেন ভাষাসংগ্রামী এই নারী।
- তিনি ‘গণতান্ত্রিক প্রগ্রেসিভ ফ্রন্ট’-এ যোগ দিয়ে ছাত্ররাজনীতি শুরু করেন।
- তিনি সলিমুল্লাহ মুসলিম হল এবং উইমেন স্টুডেন্টস রেসিডেন্সের সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য,
- রওশন আরা বাচ্চু ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর সিলেটের কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- ২০১৯ সালে বায়ান্নর অকুতোভয় যোদ্ধা ও ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উৎস: দ্য ডেইলি স্টার বাংলা।
১,৬০৯.
The river Padma enters into Bangladesh through-
  1. ক) Sylhet
  2. খ) Rajshahi
  3. গ) Mymensingh
  4. ঘ) Pabna
ব্যাখ্যা
ভারতের উত্তরাখণ্ডের দেবপ্রয়োগ নামক স্থানে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়ে গঙ্গা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। হিন্দু ধর্মে ভাগীরথী নদীকে গঙ্গার মূলধারা বিবেচনা করা হয়। ভাগীরথী নদী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। অলকানদীর উৎপত্তিও উত্তরাখণ্ড রাজ্যে।

গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্য থেকে উৎপত্তি হয়ে ভারতের উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে

বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে এটি গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়ে পদ্মা নামধারণ করেছে।

পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য ২,৬০০ কিলোমিটার।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
 
অপশনে,  চাঁপাইনবাবগঞ্জ না থাকায় সঠিক উত্তর হিসেবে রাজশাহী নেওয়া হয়েছে। 
১,৬১০.
What is article 36 of the Bangladesh Constitution?
  1. Freedom of thought and conscience, and of speech
  2. Freedom of assembly
  3. Freedom of association
  4. Freedom of movement
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা।

অন্যদিকে,
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।
 
উৎস: বাংলাদেশের সংবিধান।
১,৬১১.
What is the second most abundant element in the Earth’s atmosphere?
  1. Nitrogen
  2. Helium
  3. Carbon Dioxide
  4. Oxygen
ব্যাখ্যা

বায়ুমণ্ডল:
- বায়ুমণ্ডল এর প্রধান উপাদান দুটি- নাইট্রোজেন ও অক্সিজেন।
- সবচেয়ে বেশী রয়েছে নাইট্রোজেন। যা ৭৮.০২%।
- বায়ুমণ্ডলের ২য় প্রধান উপাদান অক্সিজেন। যার পরিমাণ ২০.৭১ শতাংশ।
- বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ০.০৩%।
- সবচেয়ে কম ধূলিকণা ও কনিকা। যা ০.০১%।
- যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। 
- ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত।
- বায়ুমণ্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয়বাষ্পের সংমিশ্রনে গঠিত।

• বায়ুমণ্ডলের উপাদানসমূহ:
- নাইট্রোজেন: ৭৮.০২ শতাংশ।
- অক্সিজেন: ২০.৭১ শতাংশ।
- আর্গন: ০.৮০ শতাংশ।
- জলীয়বাষ্প: ০.৪১ শতাংশ।
- কার্বন ডাই-অক্সাইড: ০.০৩ শতাংশ।
- অন্যান্য গ্যাস: ০.০২ শতাংশ।
- ধূলিকণা ও কণিকা: ০.০১ শতাংশ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

১,৬১২.
According to the World Bank, what will Bangladesh's average inflation rate be during the fiscal year 2023–2024?
  1. 8.5 percent
  2. 7.5 percent
  3. 6.5 percent
  4. 5.5 percent
ব্যাখ্যা

মূল্যস্ফীতি
- বিশ্বব্যাংকের পূর্বাভাস হলো ২০২৩-২৪ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৮.৫ শতাংশ হবে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২ শতাংশ।
- সর্বশেষ সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।
- খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১২ শতাংশ ছাড়িয়ে গেছে।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

১,৬১৩.
Which of the following person became the first Bangladeshi to climb all seven highest peaks in seven continents?
  1. Musa Ibrahim
  2. Nishat Majumdar
  3. Wasfia Nazreen
  4. Babar Ali
ব্যাখ্যা
'সেভেন সামিট' জয়:
- বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেন ওয়াসফিয়া নাজরীন।
- ২০১৪ সালে দুঃসাহসী অভিযানের জন্য ওয়াসফিয়া নাজরীনকে ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব দেওয়া হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ অন সেভেন সামিট কর্মসূচির অংশ হিসেবে ২০১১ সালে ওয়াসফিয়া তাঁর সেভেন সামিট অভিযান শুরু করেন।
- ২০১২ সালে তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।
- এর আগে তিনি আফ্রিকার মাউন্ট কিলিমানজারো, এশিয়ার মাউন্ট এভারেস্ট, অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন, ইউরোপের এলব্রুস, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, দক্ষিণ আমেরিকার অ্যাকোংকাগুয়া পর্বতশৃঙ্গ জয় করেন।

উৎস: i) প্রথম আলো।
ii) BBC.
১,৬১৪.
The designer of the National Martyrs' Monument is -
  1. ক) Syed Mainul Hossain
  2. খ) Hamidur Rahman
  3. গ) Shaymol Chowdhury
  4. ঘ) Syed Abdullah Khalid
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত।
- এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
- এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের   অন্তর্ভুক্ত।
- স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা বা পর্যায় হিসেবে সাতটি ঘটনাকে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
- ১৯৭২ এর ১৬ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের ১৬ ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মুহাম্মাদ এরশাদ এর উদ্বোধন করেন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো ও বাংলাপিডিয়া।
১,৬১৫.
Which is the largest ethnic group of Bangladesh?
  1. Marma
  2. Garo
  3. Chakma
  4. Rakhain
ব্যাখ্যা
চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
১,৬১৬.
Where did the Nankar Rebellion take place?
  1. Mymensingh
  2. Sylhet
  3. Barisal
  4. Rajshahi
ব্যাখ্যা

নানকার বিদ্রোহ: 
- নানকার বিদ্রোহ ছিল সিলেট অঞ্চলের কৃষকদের এক ঐতিহাসিক শোষণবিরোধী আন্দোলন, এটি ১৮ আগস্ট ১৯৪৯ সালে রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়। "নানকার" শব্দটি ফারসি ‘নান’ (রুটি) ও ‘কার’ (কাজ) থেকে এসেছে, যার মানে খাবারের বিনিময়ে নিঃস্বার্থ শ্রমদানকারী প্রজা।
- এই প্রথায় নানকার প্রজারা ছিল জমিদারের অধীন চিরস্থায়ী ভূমিদাস। মূলত সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা প্রভৃতি অঞ্চলে এটি প্রচলিত ছিল।
- কমরেড অজয় ভট্টাচার্যসহ প্রগতিশীল নেতাদের নেতৃত্বে ১৯২২ সাল থেকে আন্দোলন শুরু হয়, যা ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিলের মাধ্যমে সফলতা লাভ করে।
- এই বিদ্রোহে ব্রজনাথ দাস, কুটুমণি দাসসহ অনেকে শহিদ হন এবং অনেক বিপ্লবী কারাবরণ করেন।
- নারীদেরও ছিল সাহসী ভূমিকা; অপর্ণা পাল, সুষমা দে প্রমুখ নারী নেত্রী মাঠে সরাসরি অংশ নেন। নানকার বিদ্রোহ ছিল কৃষক স্বাধিকার আন্দোলনের মাইলফলক। 

সূত্র: পত্রিকা রিপোর্ট। 

১,৬১৭.
What is the name of the country's current finance secretary?
  1. Fatima Yasmin
  2. Kazi Ghulam Mahbub
  3. Md. Khairuzzaman Mozumder
  4. Muzaffar Ahmad Chowdhury
ব্যাখ্যা
দেশের বর্তমান অর্থসচিব:
- অর্থ বিভাগের সচিবের পদটিকে অর্থসচিব বলা হয়ে থাকে।
- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
- খায়েরুজ্জামান মজুমদার বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
- খায়েরুজ্জামান আগে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন।
- পরে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। 
- তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এই পদে নিয়োগ পেলেন।
- তিন বছরের জন্য আন্তর্জাতিক এই সংস্থার ‘সেক্টরস ও থিম’বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।

উৎস: প্রথম আলো ও অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১,৬১৮.
How many seats were there in the provincial elections of 1954?
  1. 209
  2. 309
  3. 223
  4. 323
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে মূলত ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল 'নৌকা'।
- নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল 'হারিকেন'।
- নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

সূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬১৯.
Which country recently established direct waterway connectivity with Bangladesh?
  1. Tanzania
  2. Pakistan
  3. Taiwan
  4. Cambodia
ব্যাখ্যা
- সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি কনটেইনার জাহাজ পরিষেবা চালু হয়েছে, যা করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে পণ্য পরিবহন সহজ করবে।
- এই সেবা চালুর পেছনে রাজনৈতিক পটপরিবর্তন এবং আমদানিতে শিথিলতা একটি বড় ভূমিকা রেখেছে।
- বর্তমানে বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও ভবিষ্যতে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।
- দুবাইভিত্তিক ফিডার লাইনস ডিএমসিসি সংস্থা এই সেবা পরিচালনা করছে।
- নতুন এই কনটেইনার জাহাজের পরিষেবা শুধু পাকিস্তান-বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়।
- আরও চারটি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা-নেওয়া করবে।
- এই ছয় দেশে পুরো একবার যাত্রা শেষ করতে সময় লাগবে ৩৮ দিন।
- অর্থাৎ পণ্য আনা-নেওয়া মিলে পুরো যাত্রা শেষ করতে সময় লাগবে ৭৬ দিন।
- এখন পর্যন্ত ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামে একটি জাহাজ দিয়ে এই সেবা দেওয়া হচ্ছে।

এছাড়া, 
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন কে নরওয়ের সঙ্গে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন। [১০ নভেম্বর, ২০২৪ (বাসস)]

উৎস: প্রথম আলো (১৬ নভেম্বর, ২০২৪)। Link
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
১,৬২০.
What is the targeted inflation rate set in Bangladesh's budget for the fiscal year 2025-26?
  1. 6.5%
  2. 5.5%
  3. 8.5%
  4.  7.5%
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

তথ্যসূত্র: বাজেট ২০২৫-২০২৬।

১,৬২১.
Which of the following districts has one of the highest literacy rates in Bangladesh?
  1. Barisal
  2. Pirojpur
  3. Dhaka
  4. Sylhet
ব্যাখ্যা

-  সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর। 

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী:

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- স্বাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর ।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর ।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১,৬২২.
How many foreign commercial banks are there in Bangladesh? (July, 2025)
  1. 6
  2. 9
  3. 13
  4. 17
ব্যাখ্যা
ব্যাংক:
- তফসিলি ব্যাংকের সংখ্যা - ৬২টি।
- রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক - ৬টি।
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- বাংলাদেশে বিদেশী বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা - ৯টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি।
- আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) - ৩৫টি।

বিদেশী ব্যাংক:
- উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশে বর্তমানে বিদেশি তফসিলি ব্যাংকের সংখ্যা ৯টি। এগুলো হলো: -
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।
- হাবিব ব্যাংক লিমিটেড।
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।
- সিটি ব্যাংক এনএ।
- উরি ব্যাংক।
- হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) লিমিটেড।
- ব্যাংক আল-ফালাহ লিমিটেড।
- এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিদেশি ব্যাংক।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬২৩.
Where did US President Donald Trump and Russian President Vladimir Putin recently meet regarding the Russia-Ukraine war?” (August 2025)
  1. London
  2. Kremlin
  3. Alaska
  4. New York
  5. None
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতি আলাস্কায় বৈঠকের জন্য মিলিত হয়েছে।

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হচ্ছে একটি সামরিক ঘাঁটিতে।
- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’কে এ বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয়।
- স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (১৫-আগস্ট) বৈঠকটি শুরু হয়।
- সেখানে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন শুক্রবার প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন।
- ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ।

উৎস: প্রথম আলো।

১,৬২৪.
Who is not a martyr in the language movement?
  1. Barkat
  2. Assad
  3. Jabbar
  4. Rafiq
ব্যাখ্যা
- শহিদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহিদ ছাত্রনেতা। তিনি ভাষা আন্দোলনের শহিদ নন। 

ভাষা আন্দোলন:

- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন। 
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১,৬২৫.
Who is the Chairman of the Executive Committee of National Economic Council?
  1. ক) President
  2. খ) Finance minister
  3. গ) Planning minister
  4. ঘ) Prime Minister
ব্যাখ্যা
- দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ কাউন্সিল হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
- এই কাউন্সিলে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রপতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়।
- এটি ১৯৮২ সালে গঠিত হয় ।
- এর প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।

উৎস: পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট
১,৬২৬.
Who discovered the water route from Europe to India?
  1. Bartholomew Diaz
  2. Albukark
  3. Alvarez Cabral
  4. Vasco-the-Gamma
  5. Christopher Columbus
ব্যাখ্যা

ইউরোপীয় আগমন:
- ১৪৯৮ খ্রিস্টাব্দে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে ভাস্কো-দ্য-গামা কালিকট বন্দরে উপস্থিত হন।
- ভাস্কো-দ্য-গামা  প্রথম ইউরোপ থেকে ভারতের জলপথ আবিস্কার করেন।
- পর্তুগিজ নাবিক ভাস্কো-দ্য-গামার উপমহাদেশে আসার পরপরই পর্তুগিজরা এ দেশে আসতে শুরু করে। 
- এরপর ১৪৮৭ খ্রিস্টাব্দে বার্থলমিউ দিয়াজ, আলভারেঞ্জ ক্যাব্রাল ও ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন। 
- পরবর্তীকালে এই জলপথ দিয়েই পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, সুইডিশ, অস্ট্রিয়ান ও অন্যান্য ইউরোপীয় বণিকগণ ক্রমান্বয়ে উপমহাদেশে এসে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- কলম্বাস এবং ম্যাজিলানও বিখ্যাত পর্তুগিজ নাবিক ছিলেন।
- পর্তুগিজরা বাংলাদেশের চট্টগ্রামেও বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত করে। 

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬২৭.
Rabindranath Tagore's Gitanjali was translated by -
  1. Tagore Himself
  2. John Keats
  3. K. B Yeats
  4. Ralph Hodgson
ব্যাখ্যা
• Gitanjali or Song of Offerings: 
- এটি Rabindranath Tagore এর একটি অনন্য রচনা।
- এটি একটি collection of poetry.
- এটি ১৯১০ সালে India তে  published হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ হচ্ছে Song of Offerings.
- Tagore then translated it into prose poems in English as 'Gitanjali : Song Offerings' and it was published in 1912 with an preamble written by W.B. Yeats.
অর্থাৎ, এর অনুবাদের কাজটি লেখক নিজেই করেন। 
- তবে   ভূমিকা লেখেন, W.B. Yeats.

উৎস: britannica.com [লিঙ্ক]
১,৬২৮.
Which institution in known as the "lender of the last resort?"
  1. Commercial banks
  2. Central Bank
  3. IMF
  4. World Bank
ব্যাখ্যা

• ঋণ দানের শেষ আশ্রয়স্থল" (Lender of Last Resort): 
- কেন্দ্রীয় ব্যাংককে "ঋণ দানের শেষ আশ্রয়স্থল" (Lender of Last Resort) বলা হয়।
- কারণ এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর এবং কখনো সরকারের জন্য সর্বশেষ বা চূড়ান্ত ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

- তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ তারল্য সংকটে পড়লে যখন সকল উৎস থেকেই প্রয়োজনীয় আমানত বা ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক ও দেশের অর্থনীতির সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা হিসেবে ঋণ প্রদান করে। 
- এ কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল (Lender of Last Resort) হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
- বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক এই দায়িত্ব পালন করে।
- এটি বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এবং ব্যাংক কোম্পানি আইন অনুসারে, জামানতসহ বা বিশেষ ক্ষেত্রে জামানত ছাড়া (বিশেষ ব্যবস্থায়) ঋণ দিতে পারে।

তথ্যসূত্র: ফিন্যান্স ও ব্যাংকিং, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,৬২৯.
The referendum on the implementation of the July Charter is scheduled for which date?  
  1. 8 February, 2026
  2. 12 February, 2026
  3. 14 February, 2026
  4. 18 February, 2026  
  5. None of them 
ব্যাখ্যা

- জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে। 
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬: 

- ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে  অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 - জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

প্রসঙ্গত, 
- নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।
- তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে।
 - এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস।

তথ্যসূত্র: বিবিসি। 

১,৬৩০.
Which among the following countries had proposed the Nuclear Non-Proliferation Treaty?
  1. Netherlands
  2. Sweden
  3. Ireland
  4. New Zealand
  5. Denmark
ব্যাখ্যা

Ireland had proposed the Nuclear Non-Proliferation Treaty.
The Treaty on the Non-Proliferation of Nuclear Weapons, commonly known as the Non-Proliferation Treaty or NPT, is an international treaty whose objective is to prevent the spread of nuclear weapons.
Source: UN Treaties.

১,৬৩১.
Where is the 'Bengal Fan' landform located?
  1. In Madhupur region
  2. In the Bay of Bengal
  3. Tertiary hills
  4. In the Indian Ocean
ব্যাখ্যা
• গঙ্গা গিরিখাত (Ganga Trench):
- বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো গঙ্গা অব নো গ্রাউন্ড (Swatch of no Ground) নামে পরিচিত।
- এটি একটি অত্যন্তখাড়া তীর বিশিষ্ট সামুদ্রিক গিরিখাত, যা উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রলম্বিত হয়ে বঙ্গোপসাগরের গভীর তলদেশের সাথে মিশেছে।
- সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ার- ভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপন, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিলোমিটার দক্ষিণে নিয়ে আসে।
- এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাতের সৃষ্টি করে শিরা- উপশিরার ন্যায় বেষ্টনি তৈরি করেছে। যা ‘বেঙ্গল ফ্যান’ (Bengal Fan) বা ‘গাঙ্গেয় ফ্যান' (Ganges Fan) নামে পরিচিত।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৩২.
Which of the following current locations is regarded as the site of the ancient 'Tamralipta' township?
  1. Bardhaman
  2. Medinipur
  3. Barishal
  4. Assam
ব্যাখ্যা

• তাম্রলিপ্ত জনপদ:
- হরিকেলের উত্তরে ছিল তাম্রলিপ্ত জনপদ।
- বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার (প্রাচীন যুগে মিধুনাপুর নামে পরিচিত) তমলুক শহরই ছিল প্রাচীন তাম্রলিপ্তি নগরস্থল।
- বর্তমান শহরটি বঙ্গোপসাগরের কাছে রূপনারায়ণের তীরে অবস্থিত।
- সমুদ্র উপকূলবর্তী এ এলাকা ছিল খুব নিচু ও আর্দ্র।
- নৌ চলাচলের জন্য জায়গাটি ছিল খুবই উওম।
- প্রাচীনকালে তাম্রলিপ্ত গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
- চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং তাম্রলিপ্তি শহরকে ‘তান-মো-লি-তি’ হিসেবে উল্লেখ করেছেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

১,৬৩৩.
Which is the westernmost place of Bangladesh?
  1. Manakosa
  2. Haribandha
  3. Akhainthong
  4. Banglabandha
ব্যাখ্যা
• বাংলাদেশের সর্ব উত্তর:
- স্থান: বাংলাবান্ধা।
- উপজেলা: তেঁতুলিয়া
- জেলা: পঞ্চগড় ।

• সর্ব দক্ষিণ:
- স্থান: ছেঁড়া দ্বীপ সেন্টমার্টিন।
- উপজেলা: টেকনাফ
- জেলা: কক্সবাজার।

• সর্ব পশ্চিম:
- স্থান: মনাকষা
- উপজেলা: শিবগঞ্জ ।
- জেলা: চাপাইনবাবগঞ্জ।

• সর্ব পূর্ব:
- স্থান: আখাইনঠং।
- উপজেলা: থানচি।
- জেলা: বান্দরবান।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
১,৬৩৪.
Who was the most prominent emperor of the Kushan Empire?
  1. Kujula Kadphises
  2. Vima Kadphises
  3. Kanishka
  4. Huvishka
ব্যাখ্যা

কুষাণ যুগ:
- যে সকল বিদেশি জাতি ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করেছিল তাদের মধ্যে কুষাণদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
- কুষাণরা ছিল ইউ-চি জাতির একটি শাখা।
- কুষাণ শাখার নেতা কুজলা কদফিসেস কর্তৃক খ্রিস্টপূর্ব ৩০ অব্দ নাগাদ পাঁচটি শাখায় বিভক্ত ইউ-চিরা ঐক্যবদ্ধ হয়।
- তিনি কাবুল, সোমায়ার, কাশ্মির অধিকার করেন।
- তাঁর পুত্র বিম কদফিসেস সিংহাসনে বসেন।
- তাঁর সাম্রাজ্য মধ্য এশিয়ার তুর্কিস্থান থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল।
- কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কণিষ্ক।
- ৭৮ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং একটি অব্দ বা সম্বৎ প্রবর্তন করেন যা পরবর্তীতে শকাব্দ নামে পরিচিতি লাভ করে।
- ভারতে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন, এটি উত্তর- পশ্চিমে পেশোয়ার থেকে পূর্বে পশ্চিমবাংলা, উত্তরে কাশ্মির থেকে দক্ষিণে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল।
- ভারতের বাইরে বর্তমান সোভিয়েত তুর্কিস্থানের এবং আফগানিস্তানের কিছু অংশও তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল।
- পুরুষপুর বা বর্তমান পেশোয়ার তাঁর রাজধানী ছিল।
- বিশাল সাম্রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন রাজকর্মচারীদের মাধ্যমে এখান থেকেই তিনি শাসনকার্য পরিচালনা করতেন।
- তাঁর আমলেই বৌদ্ধ ধর্ম 'মহাযান' ও 'হীনযান' -এ দুভাগে বিভক্ত হয়ে পড়ে। 
- ২৩ বছর রাজত্ব করার পর কণিষ্ক ১০১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৩৫.
BFIU is related with-
  1. Money Printing
  2. Money Laundering
  3. Share Market
  4. Money Market
ব্যাখ্যা
• BFIU:
- BFIU- এর পূর্ণরূপ: Bangladesh Financial Intelligence Unit।
- বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
- ১৮ জুন ২০০২ তারিখে বাংলাদেশ ব্যাংক 'মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগ' নামে একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা করে.
- যা ২০১২ সালে পরিবর্তিত হয়ে 'বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)' নাম ধারণ করে।

উদ্দেশ্য:- বিএফআইইউ-এর মূল উদ্দেশ্য হল অর্থ পাচার প্রতিরোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ii) BFIU ওয়েবসাইট।
১,৬৩৬.
Which article of the constitution mentions equality under the law?
  1. Article 27
  2. Article 26
  3. Article 39
  4. Article 31
ব্যাখ্যা
→ ২৭নং অনুচ্ছেদ: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 

• কয়েকটি অনুচ্ছেদ:

- ২৬ নং:মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল;
- ২৭নং: আইনের দৃষ্টিতে সমতা;
- ২৮ নং: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য;
- ২৯নং:  সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা;
- ৩০নং:  বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ;
- ৩১নং: আইনের আশ্রয়-লাভের অধিকার;
- ৩২নং: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ;
- ৩৩নং: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ;
- ৩৪নং: জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ;
- ৩৫নং: বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ;
- ৩৬নং: চলাফেরার স্বাধীনতা;
- ৩৭নং:সমাবেশের স্বাধীনতা।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
১,৬৩৭.
The constitution Drafting Committee of Bangladesh was formed in -
  1. ক) 23 March, 2972
  2. খ) 10 April, 1972
  3. গ) 11 April, 1972
  4. ঘ) 11 October, 1972
ব্যাখ্যা
- ১৯৭২ সালের ১১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন।
- এ আদেশ অনুযায়ী সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন ইত্যাদি সিদ্ধান্ত গৃহীত হয়। এই আদেশে গণপরিষদকে আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয় নি । এ ক্ষমতা নির্বাহী বিভাগের উপর ন্যস্ত ছিল। 

- ১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক গণ পরিষদ আদেশ জারি করা হয়। এ আদেশ বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ।
- রাষ্ট্রপতি ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহবান ও উদ্বোধন করেন। 
 
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ন্যাপ (মোজাফফর) থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্য সুরঞ্জিন সেনগুপ্ত। 
- কমিটিতে ৭ জন গণপরিষদ মহিলা সদস্য থেকে ১ (রাজিয়া বানু) অন্তর্ভুক্ত করা হয়।
- সুরঞ্জিন সেনগুপ্ত ছাড়া বাকি সবাই ছিল আওয়ামী লীগের।
- কমিটিকে পরবর্তী ১০ জুনের মধ্যে গণপরিষদে সংবিধানের খসড়া উপস্থাপন করতে বলা হয়।

- ১৯৭২ সালরে ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- চূড়ান্ত খসড়াটি কমিটির সভাপতি এবং দেশের তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন ১২ অক্টোবর গণপরষিদে পেশ করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১,৬৩৮.
According to the final report of Population and Housing Census 2022, what is the population growth rate in Bangladesh?
  1. 2.50%
  2. 1.25%
  3. 1.12%
  4. 1.15%
ব্যাখ্যা

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- সর্বশেষ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন।
- তথ্য সংগ্রহ পদ্ধতি: CPI.
- গণনা পদ্ধতি: Modified De-fecto.
- দেশে মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
-  সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম : বরিশাল বিভাগে।
- জেলা অনুযায়ী সবচেয়ে কম ঘনত্ব: রাঙ্গামাটি।

উৎস: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ রিপোর্ট।

১,৬৩৯.
In the first session of the Pakistan Constituent Assembly, which language was NOT used for proceedings?
  1. English
  2. Bengali
  3. Urdu
  4. Both a and b
ব্যাখ্যা
- পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলা ভাষা ব্যবহার করা হয়নি। 
- ১৯৪৮ সালের প্রথম থেকেই শিক্ষিত বাঙালি সমাজ বাংলা ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠে।
- এ সময় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের এক সভায় শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণের প্রস্তাব দেওয়া হয়।
- ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলাকেও অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
- কিন্তু মুসলিম লীগের সকল সদস্য এ দাবি প্রত্যাখ্যান করে।
- এ ঘটনায় পূর্ব বাংলার শিক্ষার্থীরা ব্যাপকভাবে প্রতিবাদ করতে থাকে।
- ২৬ ও ২৯শে ফেব্রুয়ারি ১৯৪৮ সালে ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।
- ২রা মার্চ দেশের শিক্ষার্থী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১,৬৪০.
Who is the first Bangladeshi cricketer to play his 100th Test match?
  1. Liton Das
  2. Nazmul Hossain
  3. Mushfiqur Rahim
  4. Mominul Haque
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ:
- বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। 

⇒ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।
- বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 
- আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলেন মুশফিক।
- এতে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।  
- ভেন্যু: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
- সময়: ২০ নভেম্বর, ২০২৫।

উল্লেখ্য,
- টেস্ট ইতিহাসের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে জয় পেয়েছেন তিনি। মুশফিকের আগে এই তালিকায় নাম লিখিয়েছেন গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার।

উৎস: প্রথম আলো।

১,৬৪১.
Who was the Sector Commander of Sector 1 during the Liberation War of Bangladesh?
  1. A.T.M. Haider
  2. A.N.M. Nuruzzaman
  3. Mir Shawkat Ali
  4. Rafiqul Islam
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

⇒ ১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

উল্লেখ্য:
• ২ নং সেক্টর: মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
• ৩ নং সেক্টর: মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
• ৪নং সেক্টর: মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
• ৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
• ৬ নং সেক্টর: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
• ৭ নং সেক্টর: মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
• ৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
• ৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
• ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
• ১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১,৬৪২.
'C' in CAMELS stands for -
  1. Capital Shortage
  2. Capital profitability
  3. Capital adequacy
  4. Capital quality
ব্যাখ্যা

CAMELS:
- CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়।
- এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়, এর প্রথমটি হলো Capital adequacy.
- কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে তা বোঝায়।
- মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে।
- এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা ও গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
- 'A' বলতে তাই সরাসরি বোঝানো হয় Asset Quality (সম্পদের মান)।

⇒ CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা)
A = Asset Quality (সম্পদের মান)
M = Management Quality (ব্যবস্থাপনার মান)
E = Earnings (আয়)
L = Liquidity (তরলতা)
S = Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা)

তথ্যসূত্র - Corporate Finance Institute ওয়েবসাইট।

১,৬৪৩.
Bangladesh’s pharmaceutical industry in has achieved nearly ____  self‑sufficiency in meeting domestic demand. [November, 2025]
  1. 78%
  2. 82%
  3. 88%
  4. 98%
ব্যাখ্যা

বাংলাদেশের ঔষধ শিল্প::
- বাংলাদেশের ওষুধ শিল্প যাত্রা শুরু করে ১৯৫০-এর দশকে।
- ১৯৭১ সালের স্বাধীনতার পর এটি আরও বৃদ্ধি পায়।
- প্রাথমিকভাবে দেশের ২০ শতাংশ চাহিদা মাত্র পূরণ করতে পারতো, বাকি ৮০ শতাংশ আমদানি করা হতো।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।
- দেশে বর্তমানে ২৮৪টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিবন্ধিত, যার মধ্যে ২২৯টি সক্রিয়ভাবে উৎপাদনে রয়েছে।
- এ বাজারের প্রায় ৭১ শতাংশ নিয়ন্ত্রণ করে শীর্ষ ১০টি কোম্পানি।
- এর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা, বেক্সিমকো, রেনাটা, অপসনিন, এসকেয়ার, হেলথকেয়ার অন্যতম। বড় কোম্পানিগুলো আধুনিক প্রযুক্তি, গবেষণায় বিনিয়োগ এবং বিস্তৃত বিতরণ কাঠামোর মাধ্যমে এগিয়ে যাচ্ছে। 

⇒ বাংলাদেশে ১৯৮২ সালে ড্রাগ অর্ডিন্যান্স জারি হওয়ার পর প্রথম বারের মতো ঔষধ বা ফার্মাসিউটিক্যালসকে ম্যানুফ্যাকচারিং শিল্প হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
-  এতে বহুজাতিক কোম্পানির একচেটিয়া দাপট কমে আসে, গুণগত মান ও ন্যায্য মূল্য নিশ্চিতের মাধ্যমে দেশীয় কোম্পানিগুলো ধীরে ধীরে আস্থা অর্জন করতে থাকে।
- বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি শুরু হয় ১৯৮৫ সালে।
- বর্তমানে বাংলাদেশ বিশ্বের ১৫৭ টিরও বেশি দেশে ঔষধ রপ্তানি করছি।
- বাংলাদেশের ওষুধ রপ্তানির শীর্ষ ১০টি গন্তব্য হলো– মিয়ানমার, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কেনিয়া, কম্বোডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম ও নেপাল।

উল্লেখ্য,
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০১০ সালে ওষুধশিল্পের বাজার ছিল প্রায় ৯ হাজার কোটি টাকার, যা ২০২৪ সালে পৌঁছেছে সাড়ে ৪২ হাজার কোটিতে, ইউএস ডলারে প্রায় ৩.৫ বিলিয়ন। গত এক দশকে এই খাতের গড় বার্ষিক প্রবৃদ্ধি ১০-১৪ শতাংশ।

উৎস: i) MedEx.
         ii বণিক বার্তা।

১,৬৪৪.
What is the length of the first Expressway of Bangladesh?
  1. ক) 50 km
  2. খ) 53 km
  3. গ) 55 km
  4. ঘ) 65 km
ব্যাখ্যা
- দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।     
 - জাতির পিতার নামে এই সড়কের নামকরণ করে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
- ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ৫৫ কিলোমিটার দীর্ঘ এ পথের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৬ সালে।
 - এর ফলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন যুগের সূচনা হয়েছে।
- এক্সপ্রেসওয়েতে ৫টি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস এবং প্রায় ১০০টি সেতু এবং কালভার্ট রয়েছে, যা দেশের ব্যবসা-বাণিজ্য বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।     

সূত্র:- প্রথম আলো এবং যুগান্তর। 
১,৬৪৫.
The Cyber Security Act was passed by the National Parliament -
  1. 15 September
  2. 14 September
  3. 13 September
  4. 12 September
ব্যাখ্যা
ডিজিটাল নিরাপত্তা আইন:
- বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা আইন পাস হয়।
- নতুন সাইবার নিরাপত্তা আইনে করা মামলাগুলো পর্যালোচনায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে মামলাগুলো করেছেন ভুক্তভোগীরা।
- ‘মানুষের বাক্‌স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে যেসব ধারা সাংঘর্ষিক, সেগুলো বাতিল করা উচিত।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৬৪৬.
Which team was awarded the 'Indomitable Woman Award- 2025'? 
  1. Bangladesh National Women’s Cricket Team
  2. Bangladesh National Women’s Football Team
  3. Bangladesh National Women’s Kabaddi Team
  4. Bangladesh National Women’s Volleyball Team
ব্যাখ্যা

- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে 'অদম্য নারী পুরস্কার- ২০২৫' প্রদান করা হয়। 

• 'অদম্য নারী পুরস্কার ২০২৫:

- ৮ মার্চ, ২০২৫ তারিখে আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

• ২০২৫ সালে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেয়েছে:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল,
- জীবনসংগ্রামে জয়ী নারী লিপি বেগম,
- অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা,
- শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম,
- সফল জননী নারী মেরিনা বেসরা,
- সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা)।

তথ্যসূত্র: i) মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইট।
ii) The Daily Star Bangla.

১,৬৪৭.
Who was elected as the Chief Minister of East Pakistan after the victory in the United Front election?
  1. A. K. Fazlul Huq
  2. Abu Hossain Sarkar
  3. Syed Azizul Haque
  4. Huseyn Shaheed Suhrawardy
ব্যাখ্যা
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন:
- ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে যুক্তফ্রন্ট সরকার গঠন করে।
- যুক্তফ্রন্টের অন্যতম নেতা সোহরাওয়ার্দী কেন্দ্রীয় রাজনীতিতে ব্যস্ত থাকায় শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রী সভার মুখ্যমন্ত্রী হন।
- তিনি নিজে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- মে মাসে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়।
- মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
- শেরে বাংলা এবং যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য শেখ মুজিবুর রহমান স্বায়ত্তশাসন আদায়ের ব্যাপারে চেষ্টা চালাতে থাকেন।
- নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা এবং বর্ধমান হাউজকে বাংলা একাডেমি করার প্রস্তাবসমূহ অনুমোদন করে।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৪৮.
When was Bangla Academy established?
  1. 1950
  2. 1955
  3. 1957
  4. 1959
ব্যাখ্যা
⇒ ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।

বাংলা একাডেমি:
- বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস।
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- বর্তমান মহাপরিচালক: অধ্যাপক মোহাম্মদ আজম। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান সভাপতি: আবুল কাসেম ফজলুল হক। (জানুয়ারি, ২০২৫)
- আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- প্রথম মহাপরিচালক প্রফেসর মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
১,৬৪৯.
According to the latest BBS data, the per capita income of Bangladesh is?
  1. ক) $1980
  2. খ) $2150
  3. গ) $2270
  4. ঘ) $2554
ব্যাখ্যা
The Bangladesh Bureau of Statistics (BBS) has updated the per capita income of the country to $2,554 after changing the base year for calculations from 2005-06 to 2015-16.
Source: the daily star
১,৬৫০.
Who is the architect of Jatiya Smriti Shoudho (National Martyrs' Memorial)?
  1. Hamidur Rahman
  2. Lui Kan
  3. Hamiduzzaman
  4. Syed Mainul Hossain
ব্যাখ্যা
• জাতীয় স্মৃতিসৌধ:
- সৈয়দ মঈনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি।
- জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত।
- ১৯৭৮ সালে সৌধ নির্মাণের উদ্দেশ্যে নকশার জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- সাতান্ন জন প্রতিযোগীর মধ্য থেকে স্থপতি মঈনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়।
- জাতীয় স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা ৪৫.৭২ মিটার।
- অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজাকৃতির প্রাচীর নিয়ে মূল সৌধটি গঠিত।
-  সমগ্র কমপ্লেক্সটি ৩৪ হেক্টর (৮৪ একর) জমি জুড়ে বিস্তৃত।
- একে ঘিরে আছে আরও ১০ হেক্টর (২৪.৭ একর) সবুজ ভূমি। 
- জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ তত্ত্বাবধান করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ। 

সূত্র - বাংলাপিডিয়া।
১,৬৫১.
How many fundamental rights are outlined in the Constitution of Bangladesh?
  1. 17
  2. 18
  3. 22
  4. 26
ব্যাখ্যা
মৌলিক অধিকার:
- মৌলিক অধিকারগুলো হলো এমন কিছু অধিকার যা কোনো দেশের সংবিধানে সন্নিবেশিত করে তা বাস্তবায়নের ব্যাপারে সাংবিধানিক নিশ্চয়তা দেয়া হয়।
- গণতান্ত্রিক সরকার মৌলিক অধিকারকে অত্যন্ত যত্নসহকারে লালন করে এবং এগুলো বাস্তবায়নের ব্যাপারে সাধ্যমতো চেষ্টা করে।
- বর্তমান বিশ্বে শাসকশ্রেণীর সফলতা নির্ণয়ের অন্যতম মাপকাঠি হলো তারা কতটুকু মৌলিক অধিকারের নিশ্চয়তা জনগণকে দিতে পেরেছে।
- বাংলাদেশ সংবিধানের ২য় ভাগে, ২৭ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে।
- বাংলাদেশে বসবাসকারী বিদেশী নাগরিকদের ব্যাপারেও গুরুত্বপূর্ণ ধারা সংযোজন করা হয়েছে।
- মৌলিক অধিকার মোট ১৮টি।

[তৃতীয় ভাগে ২৬-৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ থাকলেও অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে ১৭টি এবং এদের মধ্যে মৌলিক অধিকার ১৮টি, কারণ ২৮ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার ২টি। একটি ২৮(১) এবং অপরটি ২৮(২)।]

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৫২.
Out of the 6 points of 1966, how many were related to economics?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
• 'ছয় দফা':
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির মুক্তির সনদ' বা 'ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।

• ছয়টি দফা হলো-
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন, 
২. ফেডারেল সরকার, 
৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা, 
৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য, 
৫. বৈদেশিক বাণিজ্য, 
৬. প্যারা মিলিশিয়া গঠন।

সুতরাং, ৬ দফার মধ্যে ৩টি দফা অর্থনীতি ও মুদ্রা বিষয়ক এবং বাকি ৩টি শাসন ও নিরাপত্তা বিষয়ক ছিলো।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১,৬৫৩.
What is the current name of ancient Chandradwip?
  1. Cumilla
  2. Dhaka
  3. Noakhali
  4. Barisal
ব্যাখ্যা
- প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল।

• চন্দ্রদ্বীপ:
- প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- মধ্যযুগের শেষ দিকে বাখরগঞ্জ জেলার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল ব্যাপী চন্দ্রদ্বীপ জমিদারি বিস্তৃত ছিল।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাপিডিয়া।
১,৬৫৪.
Which country supplies the most cotton to Bangladesh? [January, 2026]
  1. United States
  2. India
  3. China
  4. Brazil
ব্যাখ্যা

- বাংলাদেশে সবচেয়ে বেশি তুলা সরবরাহ করে - ব্রাজিল। 

• বাংলাদেশে শীর্ষ তুলা সরবরাহকারী দেশ:
- বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।
- বাংলাদেশে তুলা সরবরাহে প্রতিবেশী ভারতকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
- মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ বিপণনবর্ষে বাংলাদেশ ৮ দশমিক ২৮ মিলিয়ন বেল কাঁচা তুলা আমদানি করেছে।
- এর মধ্যে ব্রাজিল প্রায় ১ দশমিক ৯ মিলিয়ন বেল তুলা সরবরাহ করেছে, যা মোট আমদানির ২৩ শতাংশ।
- ১ দশমিক ৪ মিলিয়ন বেল নিয়ে সরবরাহকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত।
- এরপর যথাক্রমে বেনিন, ক্যামেরুন ও যুক্তরাষ্ট্রের অবস্থান।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা।

১,৬৫৫.
Who was the first Bangladeshi winner of K2?
  1. Rebecca Hamid
  2. Nishat Majumdar
  3. Wasfia Nazreen
  4. Musa Ibrahim
  5. Rashed karim
ব্যাখ্যা
- বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2.
- এটি কারাকুম রেঞ্জে অবস্থিত। 
- K2 বিজয়ী প্রথম বাংলাদেশি - ওয়াসফিয়া নাজরীন।
 
- মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা, ডেইলি স্টার।
১,৬৫৬.
The constitution of Bangladesh is written in how many languages?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
- বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় লিখিত।
- এগুলো হলো বাংলা ও ইংরেজি।
- তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
         iii) বাংলাদেশ আওয়ামীলীগ ওয়েবসাইট।
১,৬৫৭.
Which forests are constantly flooded by salt water?
  1. Madhupur forest
  2. Mangrove forest
  3. Hill forest
  4. Shalban forest
ব্যাখ্যা
- ম্যানগ্রোভ বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়। 
- ম্যানগ্রোভ (Mangrove)  বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- ম্যানগ্রোভ বন (Mangrove Forest), জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি।
- উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত।
- এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।

উৎস: বাংলাপিডিয়া।
১,৬৫৮.
The 13th National Parliament elections will be held in -
  1. 12 February, 2026
  2. 10 February, 2026
  3. 8 February, 2026
  4. 11 February, 2026
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:
-  ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
- তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে।
- নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে।
-  রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত।
-কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।
-  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার।
- ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। 

উৎস: নির্বাচন কমিশন।

১,৬৫৯.
In which year Bangladesh part of the Sundarbans was declared a UNESCO World Heritage Site?
  1. 1995
  2. 1997
  3. 2000
  4. 2008
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড ম্যানগ্রোভ বনভূমি এবং সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের একটি অনন্য উদাহরণ।
- এটি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত।
- প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনভূমির মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে।
- সুন্দরবন (বাংলাদেশের অংশ) ১৯৯৭ সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।

এছাড়াও,
- ১৯৯২ সালের ২১শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি পায়। 

উল্লেখ্য, 
- সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে অসংখ্য সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত পরিবেশ, এটিকে একটি অনন্য বাস্তুতন্ত্রে পরিণত করেছে। এই বনভূমিতে সুন্দরী গাছের প্রাচুর্য রয়েছে, যেখান থেকে সম্ভবত "সুন্দরবন" নামটির উৎপত্তি হয়েছে। "সুন্দরবন"-এর আক্ষরিক অর্থ "সুন্দর জঙ্গল" বা "সুন্দর বনভূমি"। 

সূত্র: বাগেরহাট জেলা, জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট।
১,৬৬০.
Before nationalization is 1972, the former name of present Janata Bank PLC was
  1. Standard Bank PLC
  2. Habib Bank PLC
  3. National Bank of Pakistan
  4. United Bank PLC
ব্যাখ্যা
১৯৭২ সালে জাতীয়করণের আগে, বর্তমান জনতা ব্যাংক পিএলসি-র পূর্ব নাম ছিল - United Bank PLC.

জনতা ব্যাংক পিএলসি:
- ১৯৭১ সালে যুদ্ধের পর স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে সাথে, রক্ত, অশ্রু, বেদনা এবং আমাদের লক্ষ লক্ষ প্রিয়জনের বেদনায় ভরা একটি যুদ্ধ, দেশের ইতিমধ্যেই ভাঙা আর্থিক ভিত্তি পুনর্নির্মাণের উত্তরাধিকারকে একটি নবজাত রাষ্ট্রের ধসে পড়া অর্থনৈতিক বাস্তবতার বিরুদ্ধে দিনের একটি জরুরি আহ্বান হিসেবে অনুভূত হয়েছিল।
- এই পটভূমিতে, দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য, এই অঞ্চলে পূর্বে পরিচালিত বেশ কয়েকটি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং এই উদ্যোগের ফলে ১৯৭২ সালে ব্যাংক জাতীয়করণ আদেশ (রাষ্ট্রপতির আদেশ নং ২৬) এর অধীনে পূর্ববর্তী ইউনাইটেড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে জনতা ব্যাংক গঠিত হয়।

⇒ ২০০৭ সালের ১৫ নভেম্বর জনতা ব্যাংক জয়েন্ট স্টক অফ রেজিস্ট্রারদের সাথে নিবন্ধিত হয় এবং জনতা ব্যাংক লিমিটেড নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পুনর্গঠন করে।
- কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সংশোধনীর আওতায়, ব্যাংকটির নামকরণ করা হয় জনতা ব্যাংক পিএলসি।
- চেয়ারম্যান: জনাব এম. ফজলুর রহমান।

উৎস: Janata Bank PLC ওয়েবসাইট।
১,৬৬১.
Which of the following serves as a clearing house?
  1. Bangladesh Bank
  2. Rupali Bank
  3. Agrani Bank
  4. Janata Bank
ব্যাখ্যা

নিকাশ ঘর (clearing house):
- নিকাশ এমন একটি প্রক্রিয়া যাহার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা পাওনা অতি সহজেই নিষ্পত্তি করা যায়।
- এই প্রক্রিয়াটি সমাধা করার জন্য বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে নেতা ব্যাংকের তত্ত্বাবধানে একে অন্যের উপর আদিষ্ট চেক, ড্রাফট ইত্যাদি দলিলসমূহ বিনিময় করেন।
-  ব্যাংক ব্যবস্থার সূচনা হতেই বিভিন্ন ব্যাংকের মধ্যে সহজে দেনা পাওনা নিষ্পত্তির জন্য কোন প্রকার বৈজ্ঞানিক পদ্ধতি চালু ছিল না।
- ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হবার পূর্ব পর্যন্ত পাক-বাংলা-ভারত-উপমহাদেশে ইম্পোরিয়াল ব্যাংক অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে বিকাশ কার্য পরিচালিত হত।
- নিকাশ ঘরে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ মিলিত হয় এবং সকলে সেখানে আসার সময় অন্য ব্যাংকের নামে কাটা চেকসমূহ সাথে করে নিয়ে আসে।
- নিকাশ-ঘরে একত্রিত হওয়ার পর তারা চেক বিনিময় করে।

⇒ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিকাশ ব্যবস্থার দায়িত্ব 'বাংলাদেশ ব্যাংক' গ্রহণ করে।
- যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে।
- বর্তমানে বাংলাদেশ ব্যাংক ১৬টি জেলা শহরে নিকাশ ঘর ব্যবস্থা পরিচালনা করছে।
- এর মধ্যে বাংলাদেশ ব্যাংক সরাসরি ৪টি কেন্দ্র এবং সোনালী ব্যাংক ১২টি কেন্দ্র পরিচালনা করে।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৬২.
Which article of the Constitution mentions the establishment of the Supreme Court?
  1. Article 94
  2. Article 95
  3. Article 96
  4. Article 97
ব্যাখ্যা

অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
- অনুচ্ছেদ ১০১ - হাইকোর্ট বিভাগের এখতিয়ার।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

১,৬৬৩.
The Bangladesh government first awarded the titles for freedom fighters through a gazette notification on -
  1. 1972
  2. 1973
  3. 1975
  4. 1976
ব্যাখ্যা

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়। এই প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
- ১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি ৪৩ জন মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাবের জন্য নির্বাচন করা হয়।
- ১৯৭৩ সালের ২৬ মার্চ পূর্বের ৪৩ জনসহ মোট ৫৪৬ জন মুক্তিযোদ্ধা খেতাবের জন্য নির্বাচিত হন।
- ১৯৭৩ সালের ১৪ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেতাব তালিকায় স্বাক্ষর করেন।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

⇒ মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়। যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।


উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ii) বাংলাপিডিয়া।

১,৬৬৪.
Where is the historical 'Panam Nagar' located?
  1. Mahasthangarh
  2. Mainamati
  3. Sonargaon
  4. Bikrampur
ব্যাখ্যা
• পানাম নগর:
- পানাম  সোনারগাঁয়ের একটি প্রাচীন এলাকা।
- বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত এ এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে অবস্থিত।
- তেরো শতকের শেষপাদে সোনারগাঁয়ে হিন্দু আমলের রাজধানী শহরটি এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তী সময়ে পুরনো রাজধানী শহরের দক্ষিণে যে মুসলিম রাজধানী শহর গড়ে ওঠে, তারও অংশ ছিল এ পানাম এলাকা। 
- মুগলদের সোনারগাঁও অধিকারের (১৬১১) পর মহাসড়ক ও সেতু নির্মাণ করে রাজধানী শহরের সঙ্গে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
১,৬৬৫.
Which of the following is recognized as a notified crop?
  1. Rice
  2. Jute
  3. Sugarcane
  4. All of the above
ব্যাখ্যা

• নোটিফায়েড ফসল:
- বাংলাদেশে নোটিফায়েড ফসল ৭টি।
- ধান, গম, পাট, আলু, আখ, মেস্তা ও কেনাফ হচ্ছে নোটিফায়েড ফসল।
- শুধুমাত্র পাব্লিক ম্যান্ডেটেড গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় নোটিফায়েড ফসলের জাত উদ্ভাবন করতে পারে।
- নোটিফায়েড ফসলের জাত অবমুক্তকরণের পূর্বে অবশ্যই জাতীয় বীজ বোর্ড এর টেকনিক্যাল কমিটি পরীক্ষণ ও নিরীক্ষণ করবে।

• নন-নোটিফায়েড ফসল:
- অন্যান্য নন-নোটিফায়েড ফসলের ক্ষেত্রে যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যথাযথ নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে জাত অবমুক্ত করতে পারে।
- এক্ষেত্রে পরীক্ষণ ও নিরীক্ষণ করবে আবশ্যক নয়।

উৎস: বীজ প্রত্যয়ন এজেন্সী (SCA)

১,৬৬৬.
On which date did the Deputy Chief of Staff of the Mukti Bahini, 'A K Khandakar', pass away?
  1. December 15, 2025
  2. December 18, 2025
  3. December 19, 2025
  4. December 20, 2025
ব্যাখ্যা

• এ কে খন্দকার: 
- এ কে খন্দকারের জন্ম ১৯৩০ সালে বাবার কর্মস্থল রংপুরে। 
- তাঁর আদি নিবাস পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা গ্রামে। 
- ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন ও ১৯৪৯ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। 
- ১৯৫২ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। 
- গ্রুপ ক্যাপ্টেন হিসেবে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন।

- মুক্তিযুদ্ধের অব্যবহিত আগে এ কে খন্দকার ছিলেন পূর্ব পাকিস্তানে পাকিস্তান বিমানবাহিনীর দ্বিতীয় প্রধান।
 - সেখান থেকে বেরিয়ে এসে ১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি মহান মুক্তিযুদ্ধে যোগ দেন।
 - তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ বৈমানিক। তাঁরা মুক্তিবাহিনীর বিমান শাখা গড়ে তোলার চেষ্টা করেন। 

- নাগাল্যান্ডের ডিমারপুরে একটি বিমানঘাঁটি করা হয় এবং ২৮ সেপ্টেম্বর বিমানবাহিনী গঠনের ঘোষণা দেওয়া হয়।

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে এ কে খন্দকার উপস্থিত ছিলেন।
 - স্বাধীনতার পর তিনি প্রথম বিমানবাহিনীর প্রধান নিযুক্ত হন।
- তাঁর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বিমানবাহিনী পুনর্গঠিত হয়। ১৯৭৫ সাল পর্যন্ত বিমানবাহিনীর প্রধান ছিলেন তিনি।

- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখার জন্য এ কে খন্দকার ১৯৭৩ সালে ‘বীর উত্তম’ খেতাব এবং ২০১১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 
- মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে এ কে খন্দকারের লেখা ১৯৭১: ভেতরে বাইরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোচিত একটি গ্রন্থ। 

- ২০ ডিসেম্বর, ২০২৫ (শনিবার) সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 
- তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।


তথ্যসূত্র: প্রথম আলো। 

১,৬৬৭.
Who is the fastest woman after winning 100-metre sprint titles of the 44th National Athletics Championship held in January, 2024?
  1. Tahmina Rahman
  2. Sonia Akhtar
  3. Sharifa Khatun
  4. Shirin Akhtar
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ দ্রুততম মানব মানবী:
- বঙ্গবন্ধু নবম  গেমসে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম নারী  শিরিন আখতার
- তিনি সময় নিয়েছেন - ১১.৬০ সেকেন্ড।
-  বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সোনিয়া আক্তার (১২.১০) ব্রোঞ্জ পদক জিতেছেন।

এছাড়াও,
-  বঙ্গবন্ধু নবম  গেমসে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম পুরুষ হয়েছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল হোসেন।
- তিনি সময় নিয়েছেন - ১১.৫০ সেকেন্ড।
- নৌবাহিনীর আব্দুল রউফ (১০.৬০) রৌপ্য পদক।
- বাংলাদেশ বিমান বাহিনীর নাঈম ইসলাম ((১০.৭০) ব্রোঞ্জ পদক জিতেছেন।

উৎস: The Business Standard পত্রিকা রিপোর্ট।

১,৬৬৮.
Women’s right to participate in all spheres of national life is mentioned in which article of the Constitution?
  1. 24
  2. 22
  3. 21(2)
  4. 19(3)
ব্যাখ্যা

- জাতীয় জীবনের প্রতিটি স্তরে নারীর সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি সংবিধানের অনুচ্ছেদ ১৯(৩) উল্লেখ রয়েছে।

• বাংলাদেশ সংবিধান:
» অনুচ্ছেদ ১৯: সুযোগের সমতা

- সুযোগের সমতা ১৯(১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হবেন৷
- (২) মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন৷
 - ১৯(৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান।

১,৬৬৯.
Six Point Demand was proclaimed in the year____.
  1. ক) 1959
  2. খ) 1966
  3. গ) 1969
  4. ঘ) 1971
ব্যাখ্যা
•Six Point Demand was proclaimed in the year 1966. 

ছয় দফা :
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন।
- এটাই ইতিহাসে ‘ছয় দফা কর্মসূচি' নামে পরিচিত।
- ১৯৬৬ সালের ৫ ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে ছয় দফা দাবী পেশ করেন। আর এটি ২৩ মার্চ, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।
- ঐতিহাসিক ছয় দফার খসড়া প্রণেতা - রুহুল কুদ্দুস। তিনি একজন সি এস পি কর্মকর্তা।

• দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন।
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

SOURCE: বাংলাপিডিয়া ও মূলধারা '৭১।
১,৬৭০.
Which one of the following channels of remittance flows does not contribute to our Foreign Exchange Reserve?
  1. ক) banking
  2. খ) draft
  3. গ) hundi
  4. ঘ) online
ব্যাখ্যা
• 'হুন্ডি' (Hundi) শব্দটি সংস্কৃত শব্দ 'হুন্ড' (Hund) থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হলো 'সংগ্রহ করা'।
- এটি বাণিজ্যিক আদান প্রদান বা ঋণ সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত লিখিত এবং শর্তহীন দলিল, যার মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে নির্দেশিত পরিমাণ টাকা লেনদেন হয়।
- এই ব্যবস্থা মুগল আমলে পরিচিত লাভ করলেও কিন্তু ব্রিটিশ আমলে জনপ্রিয়তা পায়।
- এখনও প্রবাসী চাকুরিজীবীরা একে আড়ালে ব্যবহার করছেন।

হুন্ডির অপকারিতা
- হুন্ডি (Hundi) ব্যাংকিং নিয়ম অনুসরণ করে না বলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।
- দেশের প্রচলিত আইন অনুযায়ী এটি অপরাধ।
- এর জন্য শুধু বাংলাদেশেই নয়, অনেক দেশেই এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

হুন্ডির অনেক অপকারিতা রয়েছে। যা নিম্নে তুলে ধরা হলো-
• আয়কর রেয়াত পাওয়া যায় না।
• বৈধ উপার্জন অবৈধ হিসাবে চিহ্নিত হয়।
• বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) কর্তৃক লেনদেন যাচাই হয়।
• প্রবাসী গ্রাহক হিসেবে রাষ্ট্রীয় সুযোগ হতে বঞ্চিত হয়।
• অর্থ পাঠানো ও অর্থ প্রাপ্তি ঝুকিপূর্ণ হয়।
• ব্যাংকিং সুবিধা বা বিনিয়োগ পাওয়া যায় না।
• বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখে না, ফলে অর্থনীতির ক্ষতি হয়।
• অবৈধ টাকার মালিকগণ প্রবাসীদের টাকা বিদেশে রেখে সম্পদ পাচার করে।

সূত্র: প্রথম আলো ও বিজনেস স্ট্যান্ডার্ড।
১,৬৭১.
What was the main point of the second amendment of the constitution of Bangladesh?
  1. Caretaker
  2. State of Emergency declared
  3. Women seats in Parliament
  4. None of these
ব্যাখ্যা
দ্বিতীয় সংশোধনী:
- দ্বিতীয় সংশোধনীটি উত্থাপিত হয় ১৯৭৩ সালের ১৮ সেপ্টম্বর।
- সংশোধনীটি গৃহীত হয় ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর।
- সংশোধনীটি অনুমোদিত হয় ২২ সেপ্টম্বর ১৯৭৩ সালে।
- 'জরুরি অবস্থা' জারির বিধান সংবিধানের ২য় সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে।
- সংবিধানের দ্বিতীয় সংশোধন আইন দ্বারা অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে 'জরুরি অবস্থা' ঘোষণার বিধান চালু করা হয়।
- এছাড়াও, নিবর্তনমূলক আটক ও জরুরী অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ সংক্রান্ত বিধানসমূহ সংযোজন করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৭২.
Into how many sectors was Bangladesh divided to conduct the Liberation War?
  1. 8
  2. 10
  3. 11
  4. 12
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ পরিচালনা:
- ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়।
- ১০ই এপ্রিল সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে।
- ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এ ছাড়া বেশ কিছু সাব-সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়।
- এসব সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনাসদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ যোগদান করেন।
- প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল।
- এরা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল।
- এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী-সমর্থক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছিল।
- ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে যোদ্ধাগণ দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি সামরিক ছাউনি বা আস্তানায় হামলা চালায়।
- মুক্তিযুদ্ধে সরকারের অধীন বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি আঞ্চলিক বাহিনী দেশের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,৬৭৩.
'36 Hours of Betrayal' is a -
  1. Documentary film
  2. Historical novel
  3. Graffiti
  4. Political analysis book
ব্যাখ্যা

36 Hours of Betrayal:
- পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’।

⇒ ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রামাণ্যচিত্রটি মুক্তি পেয়েছে।
- ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক সন্ধিক্ষণ, যেখান থেকে উত্থান ঘটেছিল ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু হয় ১৬ বছরের পরাধীনতা।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।

১,৬৭৪.
'Palm-leaf manuscript' illustrations are considered the artistic heritage of which dynasty?
  1. Pala dynasty
  2. Sena dynasty
  3. Kushan dynasty
  4. Gupta dynasty
ব্যাখ্যা

• পাল রাজবংশ:
- প্রাচীন বাংলার ইতিহাসে পাল রাজবংশ দীর্ঘকাল শাসন করেছে।
- সুশাসন, জনকল্যাণ, ধর্মীয় সহিষ্ণুতা, উন্নত জীবনবোধ ইত্যাদি বাংলায় সর্বপ্রথম পালরাই প্রতিষ্ঠিত করে।
- পাল রাজারা বাংলা ও বিহার অঞ্চলে অষ্টম শতকের মাঝামাঝি থেকে প্রায় চারশ বছর শাসন করেছেন।
- নৈরাজ্য ও চরম অরাজকতার হাত থেকে বাংলাকে রক্ষা করে গোপাল নামক এক উচ্চবর্গীয় ব্যক্তি এই রাজবংশের প্রতিষ্ঠা করেন।
- ধর্মপাল, দেবপাল, মহিপাল নামে অনেক পাল রাজারা বাংলা শাসন করেছেন।
- তালপাতার পুঁথিচিত্র পাল যুগের নিদর্শন।
- তালপাতার উপরে চিত্রসম্বলিত বৌদ্ধ গ্রন্থ অষ্টসাহস্রিকা-প্রজ্ঞাপারমিতা পান্ডুলিপির বারোটি রঙ্গিন চিত্র বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন। 
- বর্তমানে দুর্লভ এই পান্ডুলিপি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত আছে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

১,৬৭৫.
Passenger train from Khulna to Kolkata is known as-
  1. ক) Bondhon
  2. খ) Moitree
  3. গ) Shetu
  4. ঘ) Jogajog
ব্যাখ্যা

কলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী ট্রেন সার্ভিসের নাম - বন্ধন এক্সপ্রেস
- এটি ২০১৭ সালের ১৬ নভেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে।
- এর আগে ৯ নভেম্বর পরীক্ষামূলকভাবে চালু হয় এই ট্রেনের চলাচল।
- ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর খুলনা-কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫২ বছর পর সেই ট্রেনই সে পথেই নতুন রূপে চালু করা হয়েছে।

উৎসঃ বাংলাদেশ রেলওয়ে ও প্রথম আলো আর্কাইভ।

১,৬৭৬.
Who was the convener of the implementation of the spirit of the liberation war of 1971 and the elimination of murderers and brokers?
  1. Sufia Kamal
  2. Jahanara Imam
  3. Neelima Ibrahim
  4. Shahriar Kabir
ব্যাখ্যা
• একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়ক ছিলেন জাহানারা ইমাম।

• জাহানারা ইমাম (১৯২৯-১৯৯৪) শহীদ জননী হিসেবে খ্যাত।
- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
- অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে ১৯২৯ সালের ৩ মে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন।
- তাঁর শৈশবকালে মুসলিম পরিবারের মেয়েদের নিকট আধুনিক শিক্ষালাভের দ্বার উন্মুক্ত ছিল না।
- তবে তিনি তাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট পিতা আবদুল আলীর তত্ত্বাবধানে রক্ষণশীলতার বাইরে এসে আধুনিক শিক্ষা লাভ করেছিলেন।

সূত্র: বাংলাপিডিয়া।
১,৬৭৭.
Who founded 'Nabajug Tebhaga Khamar'?
  1. Dr. Muhammad Yunus
  2. Ziaur Rahman
  3. Abdul Hamid Khan Bhashani
  4. Huseyn Shaheed Suhrawardy
ব্যাখ্যা
নবযুগ তেভাগা খামার:
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
- ১৯৭৪ সালে ড. মুহাম্মদ ইউনূস 'নবযুগ তেভাগা খামার' প্রতিষ্ঠা করেন।

উল্লেখ্য,
- ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকা অবস্থায় বিভাগে কাজের পাশাপাশি আশপাশের গ্রামে ঘুরতেন।
- জোবরা ও সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাংকঋণ সরবরাহের সম্ভাব্যতা।
- সেখানে শুরুতে তেভাগা পদ্ধতি কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমের কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনূস।
- যার নাম ছিল নবযুগ তেভাগা খামার।
- জমি যার সে ফসলের তিন ভাগের এক ভাগ পাবে, আর যে বীজ দেবে সার দেবে সে পাবে এক ভাগ, আর চাষ করবে, পানি দেবে সে পাবে এক ভাগ।

এছাড়াও,
- ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ প্রকল্প সারা বিশ্বের মডেল।
- ১৯৭৬ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।
- তার সামাজিক ব্যবসা ধারণাটি বহির্বিশ্বে অনুকরণীয়।
- ড. মুহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সূত্র: বিবিসি ও জাতীয় তথ্য বাতায়ন।
১,৬৭৮.
Who is the architect of the National Parliament building of Bangladesh?
  1. Navera Ahmed
  2. FR Khan
  3. Louis I Kahn
  4. Laros
  5. Bob Bui
ব্যাখ্যা
• সংসদ ভবন:
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
- তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
- জাতীয় সংসদ ভবন নয় তলা উচ্চতা বিশিষ্ট।
- এটি ২১৫ একর জমির উপর নির্মিত।
- ২৮ জানুয়ারি, ১৯৮২ সালে বর্তমান জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়।

উৎস: জাতীয় সংসদ ভবনের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
১,৬৭৯.
Which country was the first to recognize Bangladesh as an independent state?
  1. Maldives
  2. Nepal
  3. Sri Lanka
  4. Bhutan
ব্যাখ্যা
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ: 
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ৬ ডিসেম্বর, ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- একইদিন অর্থাৎ ৬ ডিসেম্বর, ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম দেশ হলো ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

এছাড়াও,  
- আফ্রিকার মুসলিম দেশগুলোর মধ্যে সেনেগাল প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- ৪ এপ্রিল ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
- দক্ষিণ আমেরিকার মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভেনিজুয়েলা, ২ মে ১৯৭২ সালে।
- ফ্রান্স ১৪ ফেব্রুয়ারি ১৯৭২, ব্রাজিল ১৫ মে ১৯৭২ এবং আর্জেন্টিনা ২৫ মে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান), প্রথম আলো।
১,৬৮০.
When did the first gas production begin in Bangladesh?
  1. 1955
  2. 1957
  3. 1967
  4. 1977
ব্যাখ্যা

গ্যাসক্ষেত্র:
- সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
- দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়।
- বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র হলো সাঙ্গু গ্যাসক্ষেত্র।
- দেশে বর্তমানে মোট ২৯টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা-১ হলো দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উল্লেখ্য,
- বাপেক্স জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে নতুন কূপ খননের পর প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পেয়েছে।
- সবকিছু ঠিকঠাক থাকলে এটি হতে পারে দেশের ৩০তম গ্যাসক্ষেত্র।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।

১,৬৮১.
Currently, 58 percent of the total export of Bangladesh is destined to ___.
  1. The US
  2. The UK
  3. The EU
  4. Australia
ব্যাখ্যা
The EU is the largest export destination for Bangladesh.
Currently, 58 per cent of the total export and 64 per cent of total garment items in particular of the country is destined to the EU.
Source: The Daily Star
১,৬৮২.
Which of the following was the old name of RAJUK?
  1. BAT
  2. BIIT
  3. DIT
  4. None of these
ব্যাখ্যা
রাজউকের ইতিহাস
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।
- এর পূর্বনাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।
- ১৯৫৩ সালে প্রণীত The Town Improvement Act, 1953 (East Bengal Act) (Act No. XIII of 1953) আইনের আওতায় ১৯৫৬ সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়ন ও পরিবর্ধনের বিশেষ ক্ষমতা নিয়ে সর্ব প্রথম “ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট” (ডিআইটি) প্রতিষ্ঠিত হয়।
- ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত তৎকালীন ডিআইটি পরবর্তীতে ১৯৮৭ সালে উক্ত আইন সংশোধনের মাধ্যমে “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ” বা রাজউক হিসেবে পরিবর্তিত  হয়।

সূত্র: রাজউকের ওয়েবসাইট।
১,৬৮৩.
Who was the chief commander of Bangladesh's Liberation War?
  1. Ziaur Rahman
  2. Tajuddin Ahmad
  3. General M. A. G. Osmani
  4. Colonel Abdur Rob
  5. Khandaker Mosharraf Hossain
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধ:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র অনুসারে, ১৯৭১ সালের ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত কলকাতাস্থ ৮নং থিয়েটার রোডের প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল।
- এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, কৃষক, নারী, রাজনৈতিক দলের কর্মী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিলেন।
- জেনারেল আতাউল গণি ওসমানী মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল (অব.) আবদুর রব এবং ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।
- তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস- এর বাঙালি সদস্য সমন্বয়ে গঠিত সৈন্য ব্যাটেলিয়ান ই পি আর পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে মুক্তি বাহিনীর নিয়মিত বাহিনী গঠন করা হয়।
- নিয়মিত সেনা ব্যাটেলিয়ান পরে তিনটি বিগ্রেডে পরিণত হয় যথাক্রমে এস ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স।
   
উৎস: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৮৪.
According to the official gazette, how many women martyrs are there in the July mass uprising? [ July,2025]
  1. 7
  2. 10
  3. 5
  4. 6
  5. 1
ব্যাখ্যা
• এখন পর্যন্ত সরকার মোট ৮৪৪ জন জুলাই শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে। [ জুলাই, ২০২৫]
- এর মধ্যে ৬ থেকে ৬০ বছর বয়সী ১০ জন নারীর নাম রয়েছে।
- শহীদ ১০ জন নারীর মধ্যে ৭ জন ঢাকায়,
- ২ জন নারায়ণগঞ্জে ও ১ জন সাভারে গুলিবিদ্ধ হয়েছিলেন।

উল্লেখ্য,
- শহীদ প্রথম নারী নাঈমা সুলতানা ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর উত্তরার বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

উৎস: প্রথম আলো।
১,৬৮৫.
Who discovered the genome sequencing of jute?
  1. Dr. Mahfuzur Rahman
  2. Dr. Maqsudul Alam
  3. Dr. Mubarak Ahmed Khan
  4. None of above
ব্যাখ্যা
বিজ্ঞানী মাকসুদুল আলম:
- মাকসুদুল আলম ছিলেন জিনতত্ত্ববিদ।
- ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন মাকসুদুল আলম।
- জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
- তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবনরহস্য।
- ২০১০ সালের ১৬ জুন আনুষ্ঠানিকভাবে পাটের জীবনরহস্য উন্মোচন করা হয়।
- পাট ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবারসহ মোট আটটি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচন করেন।

উল্লেখ্য,
- ২১ ডিসেম্বর ২০১৪ তারিখে বিজ্ঞানী ড. মাকসুদুল আলম মারা গেছেন।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
১,৬৮৬.
'UNESCO-Bangladesh Bangabandhu Prize' was first awarded in which year?
  1. ক) 2022
  2. খ) 2020
  3. গ) 2021
  4. ঘ) 2019
ব্যাখ্যা
ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার:

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তিসহ বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য এ পর্যন্ত ২৫ টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষ প্রবর্তিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার। বাংলাদেশ তথা বাংলাদেশের কোন ব্যক্তির নামে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা প্রবর্তিত প্রথম পুরস্কার এটি। অর্থনীতিতে অবদানের জন্য উৎসাহিত করতে দুই বছর পর পর এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের নাম: UNESCO- Bangladesh BangaBandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.

অর্থ মূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।

যাদের প্রদান করা হবে: সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে। 

প্রথম বিজয়ী: ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি অর্থনীতি পুরস্কার ২০২১ লাভ করে উগান্ডাভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দপ্তরে ১১ নভেম্বর ২০২১ বিজয়ীর নাম ঘোষণা করেন এবং পুরস্কার হাতে তুলে দেন।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,৬৮৭.
In the Mujibnagar Government, ____ was one of the members of the 'All Party Advisory Council'
  1. ক) Manoranjan Dhar
  2. খ) M. Mansur Ali
  3. গ) Yousuf Ali
  4. ঘ) M A G Osmani
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত।
- এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান।
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী।
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়কমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
- মনোরঞ্জন ধর ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা : নবম-দশম শ্রেণী)
১,৬৮৮.
First medicine park of Bangladesh is being established in -
  1. Kaliakoir
  2. Sripur
  3. Kaliganj
  4. Gajaria
ব্যাখ্যা
ঔষধ পার্ক:

- দেশের প্রথম ঔষধ পার্ক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবস্থিত।
- এখানকার কারখানায় উৎপাদিত ওষুধ দিয়েই দেশের বাজারে চাহিদা পূর্ণ করে রপ্তানিও করে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো।
- রাজধানীর অদূরে মেঘনা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিষ্ঠিত হচ্ছে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক।
- ঢাকা থেকে ৩৭ কিলোমিটার দূরত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে উপজেলার বাউশিয়া মৌজায় ২০০ একর জমির ওপর বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি।
- ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে ২০০৮ সালে সরকার এই শিল্প পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।
- পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, ২০০৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয় এপিআই শিল্প পার্কটির।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রতিদিন, ৭ এপ্রিল, ২০১৮।
১,৬৮৯.
Where is 'Bahadur Shah Park' located?
  1. Narsingdi
  2. Mahasthangarh
  3. Dhaka
  4. Sonargaon
ব্যাখ্যা
• বাহাদুর শাহ পার্ক:
- 'বাহাদুর শাহ পার্ক' এর পূর্বনাম ভিক্টোরিয়া পার্ক।
- 'বাহাদুর শাহ পার্ক' সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত একটি স্থান।
- পুরানো ঢাকা এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত।
- ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে।
- তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে।
- ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক।
- সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। তাই তাঁর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক’।

উৎস : ঢাকা জেলা ওয়েবসাইট।
১,৬৯০.
From which constituency did Bangabandhu win the first national parliamentary election of independent Bangladesh?
  1. Dhaka - 12
  2. Dhaka - 10
  3. Dhaka - 17
  4. Dhaka - 11
ব্যাখ্যা
• জাতীয় সংসদ নির্বাচন:
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
- সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়।
- সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি।
- নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে।
- বঙ্গবন্ধু সে সময় ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ
- ডেপুটি স্পিকার নির্বাচিত হন বায়তুল্লাহ।

উৎস: লাইভ এম সি কিউ লেকচার ও বাংলাপিডিয়া।
১,৬৯১.
The bank note of Bangladesh which has the impression of Central Shaheed Minar is
  1. Tk. 2 note
  2. Tk. 10 note
  3. Tk. 20 note
  4. Tk. 50 note
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহীদ মিনারের ছাপযুক্ত বাংলাদেশের ব্যাংকের নোটটি হল ২ টাকার নোট।

কেন্দ্রীয় শহীদ মিনার:
- শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।

⇒ প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে। শহীদ মিনারটি ছিল ১০ ফুট উচ্চ ও ৬ ফুট চওড়া। মিনার তৈরির তদারকিতে ছিলেন জিএস শরফুদ্দিন (ইঞ্জিনিয়ার শরফুদ্দিন নামে পরিচিত), ডিজাইন করেছিলেন বদরুল আলম। সাথে ছিলেন সাঈদ হায়দার। ২৪ ফেব্রুয়ারি সকালে, ২২ ফেব্রুয়ারির শহীদ শফিউরেরপিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন। ২৬ ফেব্রুয়ারি সকালে দশটার দিকে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। উদ্বোধনের দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।

⇒ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তাঁরই রূপকল্পনা অনুসারে নভেম্বর, ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশের ২ টাকার নোটে শহীদ মিনারের ছবি রয়েছে।



উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,৬৯২.
'Dengue' is a
  1. ক) Latine word
  2. খ) English word
  3. গ) French word
  4. ঘ) Spanish word
ব্যাখ্যা

ডেঙ্গু [স্পেনিস শব্দ]
অর্থ:
এডিস মশাবাহিত ভাইরাস- জনিত ক্রান্তীয় অঞ্চলের প্রাণঘাতী রোগবিশেষ যার ফলে রক্তক্ষরণ সহ গাঁট ও মাংসপেশিতে তীব্র যন্ত্রণা অনুভূত হয়I


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬৯৩.
Who started the Young Bengal Movement?
  1. William Bentick
  2. Henry Louis Derozio
  3. Warren Hastings
  4. Dadavai Norouzi
ব্যাখ্যা
ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট:
- উনিশ শতকের প্রথমার্ধ জুড়ে ছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা।
- দৃঢ়ভাবে সে ধারাকে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ ইয়াং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে।
- যার নেতৃত্বে ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও।
- তিনি তাঁর ছাত্র-অনুসারীদের স্বাধীন মতামত ব্যক্ত করার শিক্ষা দেন।

উল্লেখ্য,
- ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন।
- ডিরোজিও তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
- বাংলার ‘রেনেসাঁস’ যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পরও তাঁর হাতে গড়া অনুসারী, ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকেন।
- তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৯৪.
Who was the first governor of Bangladesh Bank?
  1. Khorshed Alam
  2. Ruhul Amin
  3. A.N. Hamidullah
  4. Md. Nurul Islam
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর (১৩তম)। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬৯৫.
Which of the following current locations is regarded as the site of the ancient 'Tamralipta' township?
  1. Bardhaman
  2. Medinipur
  3. Barishal
  4. Assam
ব্যাখ্যা

• তাম্রলিপ্ত জনপদ:
- হরিকেলের উত্তরে ছিল তাম্রলিপ্ত জনপদ।
- বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার (প্রাচীন যুগে মিধুনাপুর নামে পরিচিত) তমলুক শহরই ছিল প্রাচীন তাম্রলিপ্তি নগরস্থল।
- বর্তমান শহরটি বঙ্গোপসাগরের কাছে রূপনারায়ণের তীরে অবস্থিত।
- সমুদ্র উপকূলবর্তী এ এলাকা ছিল খুব নিচু ও আর্দ্র।
- নৌ চলাচলের জন্য জায়গাটি ছিল খুবই উওম।
- প্রাচীনকালে তাম্রলিপ্ত গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
- চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং তাম্রলিপ্তি শহরকে ‘তান-মো-লি-তি’ হিসেবে উল্লেখ করেছেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

১,৬৯৬.
Who founded the Mughal Empire in India?
  1. Humayun
  2. Jahangir
  3. Akbar
  4. Babur
ব্যাখ্যা

বাবর:
- জহিরউদ্দীন মুহম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পিতার দিক থেকে বাবর ছিলেন বিখ্যাত তুর্কি তৈমুর লং-এর অধস্তন পঞ্চম পুরুষ এবং মায়ের দিক থেকে তাঁর পূর্বপুরুষ ছিলেন বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান।
- উপমহাদেশে বাবরের প্রতিষ্ঠিত রাজবংশ মুঘল বংশ নামে পরিচিত হয়েছে মোঙ্গলদের সাথে তাঁর সম্পর্ক থাকার কারণেই।
- বাবর ১৪৮৩ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ফারগানায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ওমর মির্জা ফারগনার শাসনকর্তা ছিলেন।
- পিতার মৃত্যুর পর বাবর বার বছর বয়সে ফারগানার অধিপতি হন।
- ১৫০৪ খ্রিস্টাব্দে উজবেক শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম বারের মতো বাবর কাবুল জয় করেন।
- কাবুল বিজয়ের পরও বাবর পিতৃসিংহাসন পুনরুদ্ধার ও রক্ষায় ব্যর্থ হয়ে ভারতবর্ষের দিকে দৃষ্টি নিবন্ধ করেন।
- কাবুল অধিকারের পর বাবর ভারত বিজয়ের পরিকল্পনা করেন।
- এসময় ভারতের শাসন ক্ষমতায় ছিলেন লোদী সুলতানরা।
- বাবরের আক্রমণের পূর্বে ভারতের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদী।
- ভারতের কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগ গ্রহণ করে বাবর এদেশে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৯৭.
Saint Martin Island of Bangladesh is a -
  1. Village
  2. Union
  3. Upazila
  4. District
ব্যাখ্যা
সেন্ট মার্টিন দ্বীপ একটি -ইউনিয়ন।

সেন্টমার্টিন দ্বীপ:

- সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত।
- এটি একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কক্সবাজার জেলার সেন্টমার্টিন।
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,৬৯৮.
Who received the 'Begum Rokeya Award- 2025' for women’s education in Bangladesh? 
  1. Ruvana Rakib 
  2. Fatema Begum
  3. Shirin Akter
  4. Farida Yasmin
ব্যাখ্যা

- নারী শিক্ষায় বেগম রোকেয়া পদক ২০২৫-এ ভূষিত হয়েছেন  ড. রুভানা রাকিব। 

• বেগম রোকেয়া পদক ২০২৫:

- নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২৫ দেওয়া হয়েছে।
পদক প্রাপ্তরা হলেন-
- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) - রুভানা রাকিব, 
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) - কল্পনা আক্তার, 
- মানবাধিকার শ্রেণিতে - নাবিলা ইদ্রিস, 
- নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) - ঋতুপর্ণা চাকমা।

তথ্যসূত্র: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

১,৬৯৯.
Where is the source of the Karnaphuli River?
  1. Gangotri Glacier
  2. Himalayas
  3. Manasarovar Lake
  4. Lushai Hills
ব্যাখ্যা
• The Karnaphuli River originates from the Lushai Hills in the northeastern part of India, specifically in the state of Mizoram, before flowing into Bangladesh.

• বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।

উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৭০০.
According to the National Multidimensional Poverty Index, what percentage of the population is multidimensionally poor?
  1. 26.47%
  2. 25.87%
  3. 26.96%
  4. 24.05%
ব্যাখ্যা

• জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক:
প্রতিবেদনের শিরোনাম: National Multidimensional Poverty Index For Bangladesh.
প্রকাশকাল: ৩১ জুলাই, ২০২৫। 
প্রকাশক: পরিকল্পনা কমিশনের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগ (GED)।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। 
- বহুমাত্রিক দারিদ্র্যের হার ১১টি সূচকের সমন্বয়ে হিসাব করা হয়। 
- এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪.০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ।
- গ্রামীণ এলাকায় এই হার ২৬.৯৬ শতাংশ, আর শহরে ১৩.৪৮ শতাংশ।
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ ৩৭.৭০ শতাংশ  এবং সর্বনিম্ন খুলনা বিভাগে ১৫.২২ শতাংশ।

তথ্যসূত্র: National Multidimensional Poverty Index For Bangladesh.