ব্যাখ্যা
সমাধান:
১ নং গিয়ারটি ডান দিকে ঘুরলে
- ২ নং গিয়ারটি বাম দিকে ঘুরবে।
- ৩ নং গিয়ারটি ডান দিকে ঘুরবে।
- ৪ নং গিয়ারটি বাম দিকে ঘুরবে।
- ৫ নং গিয়ারটি ডান দিকে ঘুরবে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৯ / ১০ · ৮০১–৯০০ / ৯৯৮
৭ × ১০০ = ৫ × ক
⇒ ৭০০ = ৫ক
∴ ক = ১৪০
প্রশ্ন: ওজনটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এসব প্রশ্ন সমাধানের ক্ষেত্রে শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত যতগুলো কপিকল থাকবে তার দুই পাশে দুটি ঝুলন্ত রশি বিবেচনা করতে হবে।
আর যদি শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত কোন কপিকল না থাকে তবে, ঝুলন্ত রশি 1 টি বিবেচনা করতে হবে।
আমরা জানি,
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ঝুলন্ত রশির সংখ্যা
এখানে, 480 lb ওজনের সাথে সংযুক্ত কপিকল আছে 3 টি, তাই ঝুলন্ত রশির সংখ্যা হবে 6.
তাই প্রদত্ত ওজনটি উত্তোলন করতে প্রয়োজনীয় ওজন = 480/6 = 80 lb
প্রশ্ন: 'C' যদি ঘড়ির কাটার দিকে 30 rpm গতিতে ঘুরে, তবে 'A' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?
সমাধান:
আমরা জানি,
- পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
- সমান সংখ্যক দাঁত সংশ্লিষ্ট গিয়ার একই গতিতে ঘুরে।
- যে গিয়ারের দাঁত কম থাকে তার গতি বেশি এবং দাঁত বেশি হলে গতি কম থাকে।
এখানে,
- 'C' ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'B' গিয়ারটি 'C' গিয়ারের সাথে যুক্ত হওয়ায় 'B' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
- আবার 'A' গিয়ার 'B' এর সাথে যুক্ত হওয়ায় এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'A' এর দাঁত সংখ্যা 'C' এর দাঁতের দ্বিগুণ হওয়ায়। 'A' এর গতি 'C' এর অর্ধেক হবে।
- সুতরাং, 'C' এর গতি 30 rpm হওয়ায়, 'A' এর গতি হবে 15 rpm।
অর্থাৎ, 'A' ঘড়ির কাঁটার দিকে 15 rpm গতিতে ঘুরবে।
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে "?" নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
সমাধান:
শর্তমতে,
69 × 4 = 6 × ?
⇒ ? = (69 × 4)/6
⇒ ? = 276/6
∴ ? = 46
∴ নির্দেশিত স্থানে 46 kg ওজন রাখতে হবে।
x = 2a
y = a
ধরি, A ব্লকটিকে x থেকে b দুরত্বে স্থাপন করলে এটি ভারসম্য অবস্থায় থাকবে
তাহলে,
2ab = a(21-b)
2ab = 21a – ab
3ab = 21a
b = 21/3 = 7
প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ওজন প্রয়োগ করতে হবে?
সমাধান:
এখানে, ওজনের ঝুলন্ত রশির সংখ্যা = 4
আমরা জানি,
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = প্রদত্ত ওজন/ ওজনটির ঝুলন্ত রশির সংখ্যা
= 80/4 কেজি
= 20 কেজি
প্রশ্ন: মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র কোনটি?
সমাধান:
মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র - ওডোমিটার (Odometer)।
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার (Tachometer)।
সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র - ফ্যাদোমিটার (Fathometer)।
দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাকটোমিটার (Tachometer)।
উৎস: ব্রিটানিকা।
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে "?" নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
সমাধান:
শর্তমতে,
66 × 4 = 6 × ?
⇒ ? = (66 × 4)/6
⇒ ? = 264/6
∴ ? = 44
∴ নির্দেশিত স্থানে 44 kg ওজন রাখতে হবে।
প্রশ্ন: বোল্টটিকে নাটের ভেতর আটকাতে বোল্টটিকে কোনদিকে ঘুরাতে হবে?
সমাধান:
আমরা জানি,
প্যাঁচযুক্ত কোনো কিছুকে আটকাতে হলে সেটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে হয়।
সুতরাং,
কোনো বোল্টকে নাটের ভেতর আটকাতে বোল্টটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে সেটি নাটের ভেতর আটকাবে।
প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
• কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/বস্তুটি যে চাকাটি বা চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা
= ৬৮/৪ কেজি
= ১৭ কেজি
প্রশ্ন: 'D' যদি ঘড়ির কাঁটার দিকে 45 rpm গতিতে ঘুরে, তবে 'C' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?
সমাধান:
আমরা জানি,
- পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
- সমান সংখ্যক দাঁত সংশ্লিষ্ট গিয়ার একই গতিতে ঘুরে।
- যে গিয়ারের দাঁত কম থাকে তার গতি বেশি এবং দাঁত বেশি হলে গতি কম থাকে।
এখানে,
- 'D' ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'C' গিয়ারটি 'D' গিয়ারের সাথে যুক্ত হওয়ায় 'C' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
- 'D' এর দাঁত সংখ্যা 'C' এর দাঁতের তিনগুণ হওয়ায়। 'C' এর গতি 'D' এর তিনগুণ হবে।
অর্থাৎ, 'C' এর গতি হবে= 3 × 45= 135 rpm.
∴ C গিয়ারটি 120 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে দূরত্ব কত হবে?
সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = 27 cm
বামদিকের বস্তুর ওজন w1 = 10 kg
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ?
ডানদিকের বস্তুর ওজন w2 = 18 kg
এখন,
d1 × w1 = d2 × w2
⇒ 27 × 10 = d2 × 18
⇒ 270 = d2 × 18
⇒ d2 = 270/18
∴ d2 = 15
∴ দূরত্ব হবে = 15 cm
X চিত্রটি নিচের চিত্রের অনুরূপ।
নিচের চিত্র থেকে বুঝা যায়, দাগকাঁটা ঘর দুটি একটি আরেকটির বিপরীত দিকে থাকবে। কিন্তু চিত্র (4) এ দাগকাঁটা ঘর দুটি পাশাপাশি থাকায় এটি গঠন সম্ভব নয়।
আবার দুটি সাদা ঘর পরস্পরের বিপরীত দিকে থাকবে এবং বৃত্তযুক্ত ঘরের বিপরীতে আরেকটি সাদা ঘর থাকবে। কিন্তু (2) নং চিত্রে দুইটি সাদা ঘর এবং বৃত্তযুক্ত ঘর পাশাপাশি অবস্থান করতে দেখা যাচ্ছে বিধায় এটিও গঠন করা সম্ভব নয়।
(1) এবং (3) নং চিত্র দুইটি গঠন সম্ভব।
প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৪৫% বলতে কী বোঝায়?
সমাধান:
কর্মদক্ষতা:
- যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
- কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
- যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
- কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।
কোন যন্ত্রের কর্মদক্ষতা ৪৫% বলতে বোঝায় যন্ত্রটিতে ১০০ একক শক্তি সরবরাহ করলে তার ৪৫ একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী ৫৫ একক শক্তি অপচয় হয়।
∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
= কার্যকর ক্ষমতা/ মোট প্রদত্ত ক্ষমতা
প্রশ্ন: AB দণ্ডটি B এর দিকে অগ্রসর হলে Y গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
সমাধান:
AB দণ্ডটি B এর দিকে অগ্রসর হলে X গিয়ারটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
Y গিয়ারটি X গিয়ারটির সাথে যুক্ত থাকায়,
Y গিয়ারটির ঘূর্ণনের দিক হবে X গিয়ারটির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
প্রশ্ন: একটি গিয়ারে ৮০টি দাঁত রয়েছে এবং এটি একটি ১৬টি দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ২৪ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে?
সমাধান:
দুইটি গিয়ার পরস্পরের সাথে যুক্ত থাকলে,
ছোট গিয়ারের ঘূর্ণন সংখ্যা= (বড় গিয়ারের দাঁত সংখ্যা × বড় গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/ ছোট গিয়ারের দাঁত সংখ্যা
= (৮০ × ২৪)/১৬
= ১২০ বার
অর্থাৎ, ছোট গিয়ার প্রতি মিনিটে ১২০ বার ঘোরে।
∴ প্রতি সেকেন্ডে ঘূর্ণন = ১২০/৬০ = ২ বার
সুতরাং, ছোট গিয়ারটি প্রতি সেকেন্ডে ২ বার ঘূর্ণন হবে।
প্রথমত, দুটি বার একই গতিতে চলবে কারণ বার দুটির দাঁতগুলোর সংখ্যা এবং আকার একই।
এবার দিকের প্রসঙ্গে আসা যাক, বার এ ডানদিকে সরে যাবে। তাই, প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে চলে যাবে।
দ্বিতীয় গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে।
তৃতীয় গিয়ারটি ক্লকওয়াইজ এবং চতুর্থ গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে।
যেহেতু, চতুর্থ গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে তাই B বারটি ডানদিকে যাবে।
গিয়ার সম্পর্কে কিছু সাধারণ নিয়মঃ
- যখন একটি গিয়ারটি ঘুরবে, তখন সংলগ্ন গিয়ারগুলি বিপরীত দিকে ঘুরবে।
- সমান সংখ্যক দাঁতযুক্ত গিয়ারগুলি একই গতিতে ঘুরবে।।
- যদি অসম সংখ্যক দাঁত থাকে তবে কম দাঁতযুক্ত গিয়ারটি দ্রুত ঘুরবে।
তবে, এই প্রশ্নে গিয়ারগুলোর আকার কি সেটা অপ্রাসঙ্গিক। এই ধরণের সমস্যার ক্ষেত্রে A এবং B বার দুটির দাঁতের আকার এবং সংখ্যা সমান কিনা সেটাই বিবেচ্য বিষয়।
প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে কী বোঝায়?
সমাধান:
• কর্মদক্ষতা:
- কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
- যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
- যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
- কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।
• কোন যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে বোঝায় যন্ত্রটিতে 100 একক শক্তি সরবরাহ করলে তার 40 একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী 60 একক শক্তি অপচয় হয়।
∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
= কার্যকর ক্ষমতা/ মোট প্রদত্ত ক্ষমতা
= {(E1 - E2)/E1} × 100%
প্রশ্ন: একটি স্প্রিং-এ 15 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.3 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 75 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
সমাধান:
আমরা জানি,
হুকের সুত্র অনুসারে,
F = Kx
15 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
15 = K × 0.3
⇒ K = 15/0.3
∴ K = 50
এখন, 50 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
75 = K × x
⇒ x = 75/K
⇒ x = 75/50
∴ x = 1.5
∴ সুতরাং, 75 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 1.5 ইঞ্চি প্রসারিত হবে।
প্রশ্ন: একটি রেজিস্টার যার রোধ 20Ω। তাতে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে ভোল্টেজ কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
রোধ, R = 20Ω
তড়িৎ প্রবাহ, I = 2.5 A
আমরা জানি,
ভোল্টেজ, V = IR
= (20 × 2.5) V
= 50 V
প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৫। যদি ভার হয় ২২৫ নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এখানে,
যান্ত্রিক সুবিধা = ৫
ভার = ২২৫ নিউটন
প্রযুক্ত বল = ?
আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ ৫ = ২২৫/প্রযুক্ত বল
⇒ প্রযুক্ত বল = ২২৫/৫
∴ প্রযুক্ত বল = ৪৫
∴ ৪৫ নিউটন বল প্রয়োগ করতে হবে।
প্রশ্ন: ১ম চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, ৪র্থ চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
১ম ও ২য় চাকা একই বেল্ট দ্বারা যুক্ত। তাই ১ম চাকা যে দিকে ঘুরবে, ২য় চাকা ও সেই দিকে ঘুরবে। অর্থাৎ, ২য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
২য় ও ৩য় চাকা ক্রস বেল্ট দ্বারা যুক্ত। তাই ২য় চাকা যে দিকে ঘুরবে, ৩য় চাকা উল্টা দিকে ঘুরবে। অর্থাৎ, ৩য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
এবং,
৩য় ও ৪র্থ চাকা একই বেল্ট দ্বারা যুক্ত। তাই ৩য় চাকা যে দিকে ঘুরবে, ৪র্থ চাকা ও সেই দিকে ঘুরবে। অর্থাৎ, ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
সুতরাং, ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
হুকের সুত্র অনুসারে,
F = Kx
যেখানে,
F = প্রযুক্ত বল
x = সংকোচন বা প্রসারণ
এবং, K = স্প্রিং ধ্রুবক।
চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে।
ধরে নেই,
তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = Ko
সিরিজে বা শ্রেণিতে যুক্ত হলে,
Ks = Ko/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]
সমান্তরালে যুক্ত হলে,
Kp = 2Ko
যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই,
Fs = Fp
⇒ Ks . xs = Kp . xp
⇒ (Ko/2) . xs = 2Ko . xp
⇒ xs = 4 . xp
দেয়া আছে,
xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ১০ সেমি
তাহলে উপরের সমীকরণ অনুসারে,
xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ২.৫ সেমি
প্রশ্ন: A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
A এবং B চাকা দুইটি ক্রস বেল্ট দ্বারা যুক্ত।
সুতরাং, A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, B চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
এবং B এবং C চাকা দুইটি একই বেল্ট দ্বারা যুক্ত।
B চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, C চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
সুতরাং, C চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
প্রশ্ন: ওজনটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এসব প্রশ্ন সমাধানের ক্ষেত্রে শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত যতগুলো কপিকল থাকবে তার দুই পাশে দুটি ঝুলন্ত রশি বিবেচনা করতে হবে।
আর যদি শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত কোন কপিকল না থাকে তবে, ঝুলন্ত রশি 1 টি বিবেচনা করতে হবে।
আমরা জানি,
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ঝুলন্ত রশির সংখ্যা
এখানে, 1200 lbs ওজনের সাথে সংযুক্ত কপিকল আছে 3 টি, তাই ঝুলন্ত রশির সংখ্যা হবে 6.
তাই প্রদত্ত ওজনটি উত্তোলন করতে প্রয়োজনীয় ওজন = 1200/6 = 200 lbs
প্রশ্ন: ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?
সমাধান:
- ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে তিনটি চাকাই স্থির থাকবে।
- কারণ ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে চাইলে ২ নং চাকাটি ১ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে এবং ২ নং চাকাটি ৩ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে।
- আবার ৩ নং চাকাটি ২ নং চাকা থেকে ঘড়ির কাঁটার দিকে বল প্রাপ্ত হবে।
- অর্থাৎ, চাকাগুলো ঘড়ির কাঁটার দিকে ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে সমান বল প্রাপ্ত হবে।
- ফলস্বরূপ চাকাগুলো কোন দিকেই ঘুরবে না।
প্রশ্ন: হাসান একটি যন্ত্র দিয়ে ১৫ নিউটন বল প্রয়োগ করে ৯০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
সমাধান: লিভার যন্ত্র: লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো:
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
এখানে,
যান্ত্রিক সুবিধা = ক
প্রযুক্ত বল = ১৫ নিউটন
ভার = ৯০ নিউটন
∴ যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
বা, ক = ৯০/১৫
∴ ক = ৬
∴ যান্ত্রিক সুবিধা ৬।
প্রশ্ন: একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি করতে হবে?
সমাধান:
দুইটি স্ক্রু ড্রাইভারকে একই সংখ্যকবার ঘুরাতে হবে।
একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে স্ক্র দুইটিকে নির্দিষ্ট সংখ্যকবার ঘুরাতে হবে।
এক্ষেত্রে চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার থেকে মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভারকে ঘুরান সহজ হলেও,
স্ক্র-কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে মোটা ও চিকন হাতল বিশিষ্ট স্ক্র- ড্রাইভার দুইটিকেই সমান সংখ্যকবার ঘুরাতে হবে।
প্রশ্ন: একটি 100 ওয়াটের সিলিং ফ্যান এবং দুটি 60 ওয়াটের বাল্ব প্রতিদিন 5 ঘণ্টা করে জ্বললে এক সপ্তাহে (৭ দিনে) মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
সমাধান:
একটি সিলিং ফ্যানের শক্তি = 100 ওয়াট
দুটি বাল্বের শক্তি = 2 × 60 = 120 ওয়াট
∴ মোট শক্তি = 100 + 120 = 220 ওয়াট
প্রতিদিন সময় = 5 ঘণ্টা
∴ ৭ দিনে মোট সময় = 5 × 7 = 35 ঘণ্টা
∴ মোট শক্তি ব্যবহার = 220 × 35 = 7700 ওয়াট-ঘণ্টা
আমরা জানি,
১ ইউনিট = 1000 ওয়াট-ঘণ্টা
∴ মোট ইউনিট = 7700 ÷ 1000 = 7.7 ইউনিট
প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা 12। এটি দিয়ে 20 নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যায়?
সমাধান:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
এখানে,
যান্ত্রিক সুবিধা 12
প্রযুক্ত বল 20 নিউটন
⇒ 12 = ভার/20
⇒ ভার = 240
∴ 20 নিউটন বল প্রয়োগ করে 240 নিউটন ভার তোলা যাবে।
প্রশ্ন: রাস্তা সমান করার রোলার সহজে স্থানান্তরযোগ্য হবে, যদি রোলারকে -
সমাধান:
লন রোলারকে যখন F বলে টানা হয় তখন F বলকে F cosθ অনুভূমিক বরাবর এবং Fsinθ উল্লম্ব বরাবর এ দুটি লম্ব উপাংশে বিভক্ত করা যায়। এখানে, θ হলো F বল ও অনুভূমিকের মধ্যবর্তী কোণ। বলের অনুভূমিক উপাংশ F cosθ রোলারকে সামনের দিকে এগিয়ে নেবে এবং F sinθ উপাংশ এর আপাত ওজনকে কমিয়ে দেবে। একইভাবে ঠেলার ক্ষেত্রে অনুভূমিক উপাংশ রোলারকে সামনের দিকে এগিয়ে নেবে কিন্তু উল্লম্ব উপাংশ নিচের দিকে ক্রিয়া করায় রোলারের আপাত ওজন বৃদ্ধি পাবে।
- এ কারণে লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ।