বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)

মোট প্রশ্ন৯৯৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)

PrepBank · পাতা / ১০ · ৩০১৪০০ / ৯৯৮

৩০১.
চিত্রের আয়নার ধরন কেমন?
  1. ক) অবতল
  2. খ) সমতল
  3. গ) উত্তল
  4. ঘ) উভতল
ব্যাখ্যা
উত্তল দর্পন সোজা ও ছোট প্রতিবিম্ব তৈরি করে, তাই বড় কোন দৃশ্যকে ছোট জায়গায় দেখার জন্য উত্তল দর্পন ব্যবহার করা হয়। এই জন্য মোটর গাড়ির রিয়ার ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।
৩০২.
একটি সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস 1cm এবং একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1cm হলে, কোনটির ওজন বেশি হবে?
  1. ক) সিলিন্ডারের
  2. খ) ঘনকের
  3. গ) এদের ওজন সমান
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
এখানে সিলিন্ডারের আয়তন = π × (0.5)² × 1 = 0.785 cm³ এর তুলনায় ঘনকের আয়তন = 1³ = 1 cm³ বেশি, তাই ঘনকের ওজন বেশি হবে।
৩০৩.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?
  1. টেনে নেয়া ব্যক্তির
  2. ঠেলে নেয়া ব্যক্তির
  3. দুইজনের সমান কষ্ট হবে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?

সমাধান:
- একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।
- লন রোলার কে ঠেলে নেয়ার সময় বলের একটি উপাংশ অভিকর্ষজ বলের দিকে কাজ করে, ফলস্বরুপ ওজন বেড়ে যায়।
- অন্যদিকে, রোলারকে টেনে নেওয়ার সময় একটি উপাংশ অভিকর্ষজ বলের বিপরীত দিকে কাজ করে, ফলে বস্তুর ওজন কমে যায়।
∴ টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
৩০৪.
একটি পানি ভর্তি বালতির নিচের দিকে যদি একটি ছিদ্র হয়ে যায় এবং সেই ছিদ্র দিয়ে পানি বের হয়ে যেতে থাকে তাহলে পানির বেগ ধীরে ধীরে কি হবে?
  1. ক) পানির বেগ বাড়তে থাকবে
  2. খ) পানির বেগ কমতে থাকবে
  3. গ) পানির বেগ একই থাকবে
  4. ঘ) সঠিক উত্তর নাই
ব্যাখ্যা
ধীরে ধীরে পানি বের হয়ে গেলে পানির চাপ কমে যাবে যার ফলে ঐ ছিদ্র দিয়ে পানির বেগ ও কমে যাবে।
৩০৫.
চাকার ব্যাসার্ধ ৩ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৬০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১৫০
  2. ২০০
  3. ২৫০
  4. ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ৩ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৬০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ৬০০ কেজি-ওজন
চাকার ব্যাসার্ধ = ৩ মিটার
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ মিটার
বল = কত?

আমরা জানি, 
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ 
বা, বল/৬০০ = ১/৩
বা, বল = ২০০

∴ ৬০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ২০০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
৩০৬.
চাকা A যে সময়ে ৪০ বার ঘোরে, চাকা C সে সময়ে কত বার ঘোরবে?
  1. ক) ২০ বার
  2. খ) ৪০ বার
  3. গ) ৬০ বার
  4. ঘ) ৮০ বার
ব্যাখ্যা
চাকা A যে সময়ে ৪০ বার ঘোরে, চাকা C সে সময়ে কত বার ঘোরবে?



চাকা A এর দাঁত এর সংখ্যা C এর দ্বিগুণ।
অর্থাৎ যে সময়ে চাকা A একবার ঘোরবে, সে সময়ে চাকা C দুইবার ঘোরবে।
অতএব, চাকা A ৪০ বার ঘুরলে, সে সময়ে চাকা C ৮০বার ঘোরবে।
৩০৭.
'C' যদি ঘড়ির কাটার দিকে 30 rpm গতিতে ঘুরে, তবে 'A' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার বিপরীতে 30 rpm
  2. ঘড়ির কাঁটার দিকে 60 rpm
  3. ঘড়ির কাঁটার বিপরীতে 20 rpm
  4. ঘড়ির কাঁটার দিকে 15 rpm
ব্যাখ্যা

প্রশ্ন: 'C' যদি ঘড়ির কাটার দিকে 30 rpm গতিতে ঘুরে, তবে 'A' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?

সমাধান: 
আমরা জানি, 
- পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
- সমান সংখ্যক দাঁত সংশ্লিষ্ট গিয়ার একই গতিতে ঘুরে।
- যে গিয়ারের দাঁত কম থাকে তার গতি বেশি এবং দাঁত বেশি হলে গতি কম থাকে। 

এখানে,
- 'C' ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'B' গিয়ারটি 'C' গিয়ারের সাথে যুক্ত হওয়ায় 'B' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
- আবার 'A' গিয়ার 'B' এর সাথে যুক্ত হওয়ায় এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'A' এর দাঁত সংখ্যা 'C' এর দাঁতের দ্বিগুণ হওয়ায়। 'A' এর গতি 'C' এর অর্ধেক হবে। 
- সুতরাং,  'C' এর গতি 30 rpm হওয়ায়, 'A' এর গতি হবে 15 rpm।

অর্থাৎ, 'A' ঘড়ির কাঁটার দিকে 15 rpm গতিতে ঘুরবে।

৩০৮.
নিচের কোন যন্ত্রটি ধাতব বস্তু কাটার জন্য সবচেয়ে বেশি উপযোগী?
  1. a hand saw
  2. a hacksaw
  3. a hammer
  4. a circular saw
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন যন্ত্রটি ধাতব বস্তু কাটার জন্য সবচেয়ে বেশি উপযোগী?

সমাধান:

সবচেয়ে উপযোগী কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। Hacksaw মেটাল কাটার জন্য বেস্ট।
সার্কুলার করাত আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না।
আর সার্কুলার করাত মাল্টি-পারপাস। হ্যাক স কে ডেডিকেটেড মেটাল কাটার বলা হয়।
এমনকি, Hacksaw অর্থই হচ্ছে - ধাতু কাটার করাত।
A hacksaw is a fine-toothed saw, originally and mainly made for cutting metal.
৩০৯.
স্প্রিংটিতে 10 Kg ওজনের বস্তু সংযুক্ত করায় এর প্রসারণ ঘটে 0.3 মিটার। এতে যদি আরো 5 Kg ওজন সংযুক্ত করা হয়, তবে এর সম্প্রসারণ বৃদ্ধি পাবে -
  1. ক) 15 cm
  2. খ) 0.15 cm
  3. গ) 22.5 cm
  4. ঘ) 45 cm
ব্যাখ্যা
স্প্রিংটিতে 10 Kg ওজনের বস্তু সংযুক্ত করায় এর প্রসারণ ঘটে 0.3 মিটার বাঁ 30 সেন্টিমিটার। আরো 5 কেজি ওজনের বস্তু সংযুক্ত করলে এর প্রসারণ বৃদ্ধি পাবে 0.15 মিটার বাঁ 15 সেন্টিমিটার।
৩১০.
চিত্রের ডান দিকের পুলিটি ঘুরতে শুরু করলে অন্য কোন পুলিটির ঘূর্ণনের দিক ডান দিকের পুলির ঘূর্ণনের দিকের মত হবে?
  1. A
  2. B
  3. উভয়ই
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা

চিত্রের ডান দিকের পুলিটি ঘুরতে শুরু করলে B পুলিটির ঘূর্ণনের দিক ডান দিকের পুলির ঘূর্ণনের দিকের মত হবে কারণ এরা সমান্তরালে ঘুরছে এমন বেল্ট দ্বারা সংযুক্ত। A পুলিটি ক্রসবেল্ট দ্বারা সংযুক্ত হওয়ায় এর ঘূর্ণন হবে ডান দিকের পুলির ঘূর্ণনের বিপরীত দিকে।

৩১১.
যদি A একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে নিচের কোনটি সত্য?


  1. B ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং C ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
  2. B এবং C ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  3. B এবং C বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  4. B ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং C ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে নিচের কোনটি সত্য?



সমাধান:
আমরা জানি,
পরস্পর সংযুক্ত দুটি চাকা সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং চাকাগুলো সমান্তরাল বেল্ট দ্বারা যুক্ত আছে, তাই B ও C চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

৩১২.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 
৩১৩.
বর্তনীর তুল্যরোধ কত?
  1. 8 Ω
  2. 9.45 Ω
  3. 7.5 Ω
  4. 5.56 Ω
ব্যাখ্যা

প্রশ্ন: বর্তনীর তুল্যরোধ কত?


সমাধান:
এখানে,
রোধগুলো পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত।
∴1/Rp = (1/25) + (1/25) + (1/10)
= (2 + 2 + 5)/50
= 9/50
∴ Rp = 50/9 = 5.56 Ω

৩১৪.
উপরে বা নিচের দিকে আয়না স্থাপন করলে, “STRONG” -এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
সঠিক উত্তর ক অর্থাৎ ১ নং প্রতিবিম্ব। উপরে বা নিচের দিকে আয়না স্থাপন করলে STRONG লেখাটি দেখা যাবে।
৩১৫.
ফরহাদ একটি লন রোলার ঠেলছে, রাফি একটি লন রোলার টানছে (দুইটি লন রোলারের ওজন সমান)। কার কষ্ট কম হবে?
  1. ফরহাদের
  2. রাফির
  3. উভয়ের সমান কষ্ট হবে
  4. বলা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ফরহাদ একটি লন রোলার ঠেলছে, রাফি একটি লন রোলার টানছে (দুইটি লন রোলারের ওজন সমান)। কার কষ্ট কম হবে?

সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে।

যেহেতু রাফি লন রোলার টানছে তার কষ্ট কম হবে।
৩১৬.
প্রদত্ত চিত্রে D চাকাটি নির্দেশিত দিক অনুসারে ঘুরলে G চাকাটি কোন দিকে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. গ) স্থির থাকবে
  4. ঘ) একবার ঘড়ির কাঁটার দিকে পরেরবার বিপরীতে
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে D চাকাটি নির্দেশিত দিক অনুসারে ঘুরলে G চাকাটি কোন দিকে ঘুরবে?

সমাধান: 
- পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
- আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
- আবার দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
- এছাড়া চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে,
- সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে,
- আর বড় হলে অপেক্ষাকৃত কম দ্রুত গতিতে ঘুরবে।

প্রদত্ত চিত্রে D চাকাটির নির্দেশিত দিক হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাই E চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। F চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং G চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৩১৭.
অনড় কপিকলের দড়ির একপ্রান্তে ৩০ কেজি ওজনের ভার উপরে তোলার জন্য দড়ির অপর প্রান্তে কী পরিমান বল প্রয়োগ করতে হবে?
  1. ভারের সমান
  2. ভারের চেয়ে কম
  3. ভারের চেয়ে বেশি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
অনড় কপিকলের কাজ হচ্ছে বলের দিক পরিবর্তন করা। এ ধরনের কপিকলে প্রয়োগকৃত বল ভারের সমান হয়। কোন ভারকে উপরে তোলার জন্য ভারের সমপরিমান বল প্রয়োগ করতে হয়। ৩০ কেজি বা যত কেজিই হোক এই ওজনের সমপরিমান বল প্রয়োগ করতে হবে।


উপরোক্ত চিত্রটি অনড় কপিকল। ভারের ওজন 100 N হওয়ায় দড়ির অপর প্রান্তে 100 N বল প্রয়োগ করতে হবে।
Load-supporting rope এ 100N প্রযুক্ত হবে পাশাপাশি Redirecting-only rope এ 100N বল প্রযুক্ত হবে।
যৌগিক কপিকলে Load-supporting rope দুইটি থাকে ও Redirecting-only rope একটি থাকে।
৩১৮.
কোন ক্ষেত্রে ওজনটি কমলাদণ্ডের উপর তুলনামূলক কম বল প্রয়োগ করবে?
  1. ক) A অবস্থানে
  2. খ) B অবস্থানে
  3. গ) উভয় অবস্থানে সমান
  4. ঘ) বল প্রয়োগ করবে না
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষেত্রে ওজনটি কমলাদণ্ডের উপর তুলনামূলক কম বল প্রয়োগ করবে?

সমাধান:
A অবস্থানে কমলাদণ্ডটি একপাশে অবস্থিত হওয়ায় ওজনটি এটার উপর তুলনামূলক কম বল প্রয়োগ করবে।
৩১৯.
একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৮। এটি দিয়ে ৪৫ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যায়?
  1. ৩৬০ নিউটন
  2. ৪০০ নিউটন
  3. ৫২০ নিউটন
  4. ৬০০ নিউটন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৮। এটি দিয়ে ৪৫ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যায়?

সমাধান:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো:
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল

এখানে,
যান্ত্রিক সুবিধা ৮
প্রযুক্ত বল ৪৫ নিউটন
সূত্রানুসারে,
⇒ ৮ = ভার/৪৫
⇒ ভার = ৮ × ৪৫
⇒ ভার = ৩৬০

∴ ৪৫ নিউটন বল প্রয়োগ করে ৩৬০ নিউটন ভার তোলা যাবে।

৩২০.
ANS43Q12 এর দর্পণ প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
৩২১.
চিত্রের A বারটিকে একটি নির্দিষ্ট গতিতে ডান দিকে টান দিলে B বারটি -
  1. বামে অধিক গতিতে যাবে
  2. ডানে অধিক গতিতে যাবে
  3. বাামে একই গতিতে যাবে
  4. ডানে একই গতিতে যাবে
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রের A বারটিকে একটি নির্দিষ্ট গতিতে ডান দিকে টান দিলে B বারটি -



সমাধান:
- দুটি বার A ও B একই গতিতে চলবে কারণ বার দুটির দাঁতগুলোর সংখ্যা এবং আকার একই।
- বার A ডানদিকে সরে গিয়ে প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে চলে যাবে।
- দ্বিতীয় গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে। তৃতীয় গিয়ারটি ক্লকওয়াইজ এবং চতুর্থ গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে।
- যেহেতু, চতুর্থ গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে তাই B বারটি ডানদিকে একই গতিতে যাবে।

[গিয়ার সম্পর্কে কিছু সাধারণ নিয়ম:
- যখন একটি গিয়ার ঘুরবে, তখন সংলগ্ন গিয়ারগুলি বিপরীত দিকে ঘুরবে।
- সমান সংখ্যক দাঁতযুক্ত গিয়ারগুলি একই গতিতে ঘুরবে।।
- যদি অসম সংখ্যক দাঁত থাকে তবে কম দাঁতযুক্ত গিয়ারটি দ্রুত ঘুরবে।
- তবে, এই প্রশ্নে গিয়ারগুলোর আকার কি সেটা অপ্রাসঙ্গিক। এই ধরণের সমস্যার ক্ষেত্রে A এবং B বার দুটির দাঁতের আকার এবং সংখ্যা সমান কিনা সেটাই বিবেচ্য বিষয়।]
৩২২.
What is this tool used for?
  1. To smooth surfaces by abrasion with sandpaper
  2. To grind metal and cut tile, stucco, and pavers, rout out mortar
  3. For light cutting, grinding, and cleaning tasks
  4. To reduce the thickness of a rough piece of lumber
ব্যাখ্যা
প্রশ্ন: What is this tool used for?

সমাধান:
This power tool is a sander.
Sander, portable power tool used for smoothing, polishing, or cleaning a surface, as of wood, plastic, or metal. Sanders are also used to roughen surfaces in preparation for finishing.


৩২৩.
প্রদত্ত চিত্রে D চাকাটি নির্দেশিত দিক অনুসারে ঘুরলে A চাকাটি কোন দিকে ঘুরবে? 
  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. গ) স্থির থাকবে
  4. ঘ) যেকোনো দিকে
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে D চাকাটি নির্দেশিত দিক অনুসারে ঘুরলে A চাকাটি কোন দিকে ঘুরবে? 


প্রদত্ত চিত্রে D চাকাটি নির্দেশিত দিক হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক
A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 
৩২৪.
প্রদত্ত সার্কিটের মোট রোধ কত?
  1. 360 Ω
  2. 1/24 Ω
  3. 24 Ω
  4. 240 Ω
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত সার্কিটের মোট রোধ কত?

 
সমাধান:
এখানে,
রোধগুলো পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত।
∴ 1/Rp = 1/240 + 1/40 + 1/80
= (1 + 6 + 3)/240
= 10/240
= 1/24

∴ Rp = 24 Ω
৩২৫.
প্রদত্ত চিত্রে কোন কোন জোড়া চুম্বক পরস্পরকে বিকর্ষণ করবে? 
  1. ক) A এবং D
  2. খ) B এবং C
  3. গ) A এবং B
  4. ঘ) A এবং C
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে কোন কোন জোড়া চুম্বক পরস্পরকে বিকর্ষণ করবে? 


চুম্বকের ধর্ম: চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে।
B এবং C চুম্বক জোড়া গুলো পরস্পরকে আকর্ষণ করবে
৩২৬.
একটি টিভির আকৃতি কিভাবে পরিমাপ করা হয়?
  1. Vertical
  2. In square inches
  3. Horizontal
  4. Diagonal
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টিভির আকৃতি কিভাবে পরিমাপ করা হয়?

সমাধান:
টিভির আকৃতি সাধারণত স্ক্রিনের কর্ণ (Diagonal) অনুযায়ী পরিমাপ করা হয়। অর্থাৎ, স্ক্রিনের এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত দূরত্বকে ইঞ্চি এককে প্রকাশ করা হয়।
৩২৭.
ভরটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?
  1. 55 lb
  2. 57.5 lb
  3. 62 lb
  4. 58.5 lb
ব্যাখ্যা

প্রশ্ন: ভরটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
আমরা জানি,
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ঝুলন্ত রশির সংখ্যা
এখানে, 220 lb ওজনের সাথে সংযুক্ত কপিকল আছে 2 টি, তাই ঝুলন্ত রশির সংখ্যা হবে 4.

তাই প্রদত্ত ওজনটি উত্তোলন করতে প্রয়োজনীয় ওজন = 220/4
= 55 lb

৩২৮.
একটি ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে একসাথে ছাড়লে কোন বলটি আগে মাটিতে পড়বে?
  1. A
  2. B
  3. দুইটি একসাথে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে একসাথে ছাড়লে কোন বলটি আগে মাটিতে পড়বে?


সমাধান:
বিনা বাধায়, মুক্তভাবে পড়ন্ত বস্তু যেহেতু বলা হয়নি তাহলে গ্যালিলিও এর সূত্র প্রযোজ্য হবে না।
এখানে বল দুটির একটি লোহার হলেও দুটি বলের ভর জানা নেই। তাই সঠিক ভাবে বলা যাবে না কোনটি আগে পড়বে আর কোনটি পরে।
তাই সঠিক উত্তর কোনটিই নয়।
৩২৯.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকের দূরত্ব কত হতে হবে?
  1. ক) ২.৫ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ১১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকের দূরত্ব কত হতে হবে?

সমাধান: 
ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয়পাশের দূরত্ব ও ভরের গুণফল সমান হতে হবে।
তাহলে,
বাম পাশের দূরত্ব × ভর = ডান পাশের দূরত্ব × ভর 
বা, বাম পাশের দূরত্ব × ৮.৫ = ৫ × ১৭
বা, বাম পাশের দূরত্ব = ৮৫ ÷ ৮.৫
∴ বাম পাশের দূরত্ব = ১০ মিটার
৩৩০.
যদি একটি গাড়ীর গতি তিনগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?
  1. ১২ গুণ
  2. ১.৫ গুণ
  3. ৪.৫ গুণ
  4. ৯ গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি গাড়ীর গতি তিনগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?

সমাধান:
আমরা জানি, 
গতিশক্তির, K.E = (1/2)mv2
গতি তিনগুণ করলে, নতুন গতি হবে, vnew = 3v

∴ নতুন গতিশক্তি: K.Enew = (1/2)m(3v)2
= (1/2)m × 9v2
= 9 × [(1/2)mv2)]
= 9 × K.E

অর্থাৎ, নতুন গতিশক্তি পুরনো গতিশক্তির ৯ গুণ হবে। 

৩৩১.
নিচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
  1. নিক্তি
  2. কাঁচি
  3. চিমটা
  4. এক চাকার ঠেলা গাড়ি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার;
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা।

৩৩২.
চিত্রের বারটির ভারসাম্য বজায় না রেখে ডান পাশে হেলিয়ে রাখতে প্রশ্নবোধক এর স্থলে কোন ভরটি ব্যবহার করতে হবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ৭
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
১০ দিলে ভারসাম্য বজায় রাখবে। তাই, ডানে হেলিয়ে রাখতে হলে ১০ এর উপরে অর্থাৎ ১৫ লাগবে।
৩৩৩.
কোন যান্ত্রিক গেয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে(সংযুক্ত অবস্থায়)-
  1. ক) আস্তে চলবে
  2. খ) একইভাবে চলবে
  3. গ) জোরে চলবে
  4. ঘ) এর কোনটিই নয়
ব্যাখ্যা
যান্ত্রিক গেয়ারে বড় চাকার চেয়ে ছোট চাকা অধিক জোরে চলে।
৩৩৪.
কাঠ, ধাতু বা অন্যান্য উপাদানের উপরিতল মসৃণ বা ফিনিশিং করার জন্য কোন টুলটি ব্যবহৃত হয়?
  1. Drill
  2. Chisel
  3. Utility knife
  4. File
ব্যাখ্যা

প্রশ্ন: কাঠ, ধাতু বা অন্যান্য উপাদানের উপরিতল মসৃণ বা ফিনিশিং করার জন্য কোন টুলটি ব্যবহৃত হয়?

সমাধান:
সঠিক উত্তর ঘ) File
কারণ, 
File(ফাইল) একটি হাতিয়ার যা কাঠ, ধাতু বা অন্যান্য উপাদানের উপরিতল মসৃণ বা ফিনিশিং করার কাজে ব্যবহৃত হয়।
এটির গায়ে ছোট ছোট দাঁত থাকে, যা উপাদানের ক্ষুদ্র অংশ ঘষে তুলে দেয় এবং পৃষ্ঠকে সমান করে।

অন্য অপশনগুলো:
Drill (ড্রিল): ছিদ্র করার জন্য ব্যবহৃত হয়।
Chisel (ছেনি): কাঠ বা ধাতু কাটার বা আকার দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Utility knife (ইউটিলিটি নাইফ): কাগজ, প্লাস্টিক ইত্যাদি কাটার কাজে ব্যবহৃত হয়।

৩৩৫.
ফিউজের প্রধান কাজ কী?
  1. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা
  2. সার্কিটে অতিরিক্ত শক্তি যোগ করা
  3. শর্ট সার্কিট থেকে সুরক্ষা প্রদান করা
  4. বৈদ্যুতিক প্রবাহের মাত্রা বৃদ্ধি করা
ব্যাখ্যা
প্রশ্ন: ফিউজের প্রধান কাজ কী?

সমাধান:
ফিউজ অতিরিক্ত প্রবাহ বা শর্ট সার্কিট থেকে সুরক্ষা প্রদান করতে কাজ করে।

ফিউজের ব্যবহার:
• বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম: ওভারলোড বা শর্ট সার্কিট রোধ করতে।
• গাড়ি: বৈদ্যুতিক সার্কিট সুরক্ষিত করতে।
• শিল্পক্ষেত্র: ভারী যন্ত্রপাতি রক্ষা করতে।
৩৩৬.
অঘূর্ণনশীল কপিকলের দড়ির একপ্রান্তে ৫০ কেজি ওজনের ভার উপরে তোলার জন্য দড়ির অপর প্রান্তে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
  1. ভারের চেয়ে বেশি
  2. ভারের চেয়ে কম
  3. ভারের সমান
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: অঘূর্ণনশীল কপিকলের দড়ির একপ্রান্তে ৫০ কেজি ওজনের ভার উপরে তোলার জন্য দড়ির অপর প্রান্তে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?

সমাধান:

- অঘূর্ণনশীল বা অনড় কপিকলের কাজ হচ্ছে বলের দিক পরিবর্তন করা। এ ধরনের কপিকলে প্রয়োগকৃত বল ভারের সমান হয়।
- কোন ভারকে উপরে তোলার জন্য ভারের চেয়ে বেশি বল প্রয়োগ করতে হয়।

৫০ কেজি বা যত কেজিই হোক এই ওজনের সমপরিমান বল প্রয়োগ করতে হবে।
৩৩৭.
Find the minimum number of straight lines required to make the given figure.
  1. 12
  2. 13
  3. 15
  4. 18
ব্যাখ্যা
Question: Find the minimum number of straight lines required to make the given figure.

Solution:

The figure may be labelled as shown.


The horizontal lines are IJ, AB, EF, MN, HG, DC and LK = 7 in number.
The vertical lines are AD, EH, IL, FG, BC and JK = 6 in number.
So, the minimum number of straight lines required to make the given figure = 7 + 6= 13
৩৩৮.
একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? 
  1. ৪০ সে.মি.
  2. ১৬০ সে.মি.
  3. ৮০ সে.মি.
  4. ০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? 

সমাধান:
দেওয়া আছে, 
বেগ: v = 10 cm/s
সময়: t = 4

বস্তু চলে গেছে:
s = v × t = 10 × 4 = 40 cm

আয়নার ক্ষেত্রে, প্রতিবিম্বের দূরত্ব দ্বিগুণ হয়:

দূরত্ব (বস্তু ↔ প্রতিবিম্ব) = 2 × s = 2 × 40 = 80 cm

∴ 4 সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 80 সে.মি.। 

৩৩৯.
X ঘড়ির কাটার দিকে প্রতি সেকেন্ডে ১০ বার ঘুরে তাহলে Y -
  1. ক) ঘড়ির কাটার দিকে প্রতি সেকেন্ডে বেশি বার ঘুরবে
  2. খ) ঘড়ির কাটার বিপরীতে প্রতি সেকেন্ডে বেশি বার ঘুরবে
  3. গ) ঘড়ির কাটার দিকে প্রতি সেকেন্ডে সম সংখ্যক বার ঘুরবে
  4. ঘ) ঘড়ির কাটার বিপরীতে প্রতি সেকেন্ডে সম সংখ্যক বার ঘুরবে
৩৪০.
স্প্রিংটি 10 পাউন্ড ওজনের বস্তু ধরলে এর প্রসারণ ঘটে 0.5 ইঞ্চি। 15 পাউন্ডের বস্তুর বেলায় এর প্রসারণ হবে -
  1. ক) 0.25
  2. খ) 0.5
  3. গ) 0.75
  4. ঘ) 1
ব্যাখ্যা
স্প্রিংটি 10 পাউন্ড ওজনের বস্তু ধরলে এর প্রসারণ ঘটে 0.5 ইঞ্চি। অর্থাৎ, প্রতি 5 পাউন্ডের জন্য প্রসারণ ঘটে 0.25 ইঞ্চি। তাহলে 15 পাউন্ডের জন্য প্রসারণ হবে 0.75 ইঞ্চি।
৩৪১.
প্রশ্নবোধক স্থানের Z চিত্রটি কোনটি হবে?
  1. 1
  2. 3
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের Z চিত্রটি কোনটি হবে?

সমাধান:
W চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি আবর্তন করে সরলরেখাটির উপরের অনুভূমিক ছোট রেখাটি অপসারণ করলে X চিত্রটি পাওয়া যায়।

অনুরূপভাবে,
Y চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি আবর্তন করে সরলরেখাটির উপরের ছোট রেখাটি অপসারণ করলে অপশনের (4) নং চিত্রটি পাওয়া যায়।

অর্থাৎ Z চিত্রটি হবে (4) নং চিত্র।

৩৪২.
XEROX শব্দটি আয়নায় কেমন দেখাবে?
  1. ক) XOƎЯX
  2. খ) XƎЯOX
  3. গ) XEROX
  4. ঘ) XOЯƎX
ব্যাখ্যা
XEROX = XOЯƎX
৩৪৩.
নিচের কোন জিনিসটি পানিতে ভেসে থাকবে না?
  1. ক) কাঠ পেন্সিল
  2. খ) সোডিয়াম
  3. গ) আপেল
  4. ঘ) পারদ
ব্যাখ্যা

কাঠ পেন্সিল এবং আপেল দুইটাই পানির চেয়ে হালকা। তাই, এই দুটি পানিতে ভাসবে।
অন্যদিকে,
সোডিয়াম ধাতু হলেও পানির চেয়ে হালকা। লিথিয়াম, পটাসিয়াম এবং সোডিয়াম এই তিনটি ধাতু পানির চেয়ে হালকা।

পারদ সবচেয়ে ভারি ধাতুর মধ্যে একটি। তাই এটি পানিতে ভেসে না থেকে ডুবে যাবে।
সঠিক উত্তরঃ পারদ।

৩৪৪.
স্প্রিং নিক্তি দিয়ে কী মাপা হয়?
  1. বেগ
  2. ওজন
  3. ত্বরণ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: স্প্রিং নিক্তি দিয়ে কী মাপা হয়?

সমাধান:
স্প্রিং নিক্তি দিয়ে ওজন মাপা হয়।
৩৪৫.
ডুবন্ত কলমটিকে কোনটির মত দেখাবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: ডুবন্ত কলমটিকে কোনটির মত দেখাবে?

সমাধান:
প্রতিসরণ (Refraction): 
- এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে তীর্যকভাবে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। 
অর্থাৎ, দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। 
- বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। 
- আপতন বিন্দুতে আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যে সৃষ্ট কোণকে আপতন কোণ এবং প্রতিসরিত রশ্মি ও অভিলম্বের মধ্যে সৃষ্ট কোণকে প্রতিসরণ কোণ বলে। 
৩৪৬.
রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে -
  1. গড়িয়ে গড়িয়ে সামনের দিকে নেওয়া হয়
  2. গড়িয়ে গড়িয়ে পিছনের দিকে নেওয়া হয়
  3. ঠেলে নিয়ে যাওয়া হয়
  4. টেনে নিয়ে যাওয়া হয়
ব্যাখ্যা

কোন বস্তুকে টেনে নিলে বা ঠেলা দিলে ঘর্ষণের প্রভাব থাকার ফলে পরিশ্রম বেশি হয়।
কিন্তু কোন বস্তুকে সামনের দিকে গড়িয়ে নিলে ঘর্ষণের প্রভাব কমে যায়; ফলে পরিশ্রম কমে যায়।
কোন বস্তুতে ঘর্ষণ থাকলে ঐ বস্তুর ঘর্ষণের বিরুদ্ধে বেশি পরিমানে বল প্রয়োগ করতে হয়।
রোলারকে যখন গড়িয়ে নেয়া হয় তখন ঘর্ষণের প্রভাব কমে যায়।

রাস্তা সমান করার রোলার সরাবার জন্য যখন গড়িয়ে সামনের দিকে বা পিছনের দিকে নেওয়া হয় তখন ঘর্ষণের প্রভাব একই থাকলেও রোলার গড়িয়ে গড়িয়ে পিছনের দিকে গড়িয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের শরীরের পায়ের গোড়ালির উপর অতিরিক্ত চাপ পড়ে। এই কারণে রোলারকে সামনের দিকে গড়িয়ে নেওয়ার তুলনায় পিছনের দিকে গড়িয়ে গড়িয়ে নিলে তুলনামুলকভাবে পরিশ্রম বেশি হয়।

উল্লেখ্য,
রোলার বা যেকোনো বস্তু টেনে নেওয়া হলে, একই বস্তু ঠেলে নেওয়ার তুলনায় পরিশ্রম কম হবে।

৩৪৭.
'CIVILSERVICE' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: 'CIVILSERVICE' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি?

সমাধান:
আয়নায় প্রতিবিম্ব
৩৪৮.
একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৪। যদি ভার হয় ১২০ নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?
  1. ৩০ নিউটন
  2. ৪৮০ নিউটন
  3. ৮০ নিউটন
  4. ৬০ নিউটন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৪। যদি ভার হয় ১২০ নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
যান্ত্রিক সুবিধা = ৪
ভার = ১২০ নিউটন
প্রযুক্ত বল = ?

আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ ৪ = ১২০/প্রযুক্ত বল
⇒ প্রযুক্ত বল = ১২০/৪
∴ প্রযুক্ত বল = ৩০

∴ ৩০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
৩৪৯.
'wrote' শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচেরটা কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
'wrote' শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ। 

৩৫০.
ডিজিটাল ঘড়িটিতে আসলে কয়টা বাজে?
  1. ক) 12:21
  2. খ) 12:12
  3. গ) 21:21
  4. ঘ) 15:51
ব্যাখ্যা

৩৫১.
প্রদত্তচিত্রের কতগুলো চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্তচিত্রের কতগুলো চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে?

সমাধান:
প্রদত্ত চিত্রে চাকা রয়েছে ৮টি 
প্রদত্ত চিত্রে C  এবং E চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।  
অর্থাৎ ২টি চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।
৩৫২.
কাঁচি কোন শ্রেণির লিভার?
  1. প্রথম শ্রেণি
  2. দ্বিতীয় শ্রেণি
  3. তৃতীয় শ্রেণি
  4. চতুর্থ শ্রেণি
ব্যাখ্যা

প্রশ্ন: চিমটা কোন শ্রেণির লিভার?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা।

৩৫৩.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ 
   
৩৫৪.
চাকা A যে সময়ে ৫০ বার ঘুরে, চাকা B সে সময়ে কত বার ঘুরবে?
  1. ২৫ বার
  2. ৫০ বার
  3. ৭৫ বার
  4. ১০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: চাকা A যে সময়ে ৫০ বার ঘুরে, চাকা B সে সময়ে কত বার ঘুরবে?


সমাধান:
চাকা A এর দাঁত এর সংখ্যা B এর দ্বিগুণ।
অর্থাৎ যে সময়ে চাকা A একবার ঘুরবে, সে সময়ে চাকা B দুইবার ঘুরবে।
অতএব, চাকা A ৫০ বার ঘুরলে, সে সময়ে চাকা B ১০০ বার ঘুরবে।
৩৫৫.
একটি চুম্বক শলাকাকে সুতার সাহায্যে অনুভূমিকভাবে ঝুলিয়ে দিলে শলাকাটি সর্বদাই কোন দিক মুখ করে থাকে?
  1. উত্তর দিক
  2. উত্তর-দক্ষিণ দিক
  3. দক্ষিণ দিক
  4. পূর্ব-পশ্চিম দিক
ব্যাখ্যা
চুম্বকত্ব: 
- যে বস্তু অন্য বিশেষ ধর্ম বিশিষ্ট বস্তুকে আকর্ষণ করতে পারে এবং যাকে মুক্তভাবে ঝুলিয়ে দিয়ে সাম্যাবস্থায় একটি নির্দিষ্ট দিকে (উত্তর -দক্ষিণে) মুখ করে থাকে, তাকেই সাধারণ ভাবে চুম্বক বলা হয়।
- যে ধর্মের জন্য একটি চুম্বক অন্য বস্তুকে আকর্ষণ করে সেই ধর্মকে বলা হয় চুম্বকত্ব।
- চুম্বকত্ব পদার্থের একটি ভৌত ধর্ম। 
- কোন পদার্থকে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করলে এর ভর, ঘনত্ব, আয়তন, তাপমাত্রা ইত্যাদির তেমন কোনো পরিবর্তন হয় না।

- আর যেসব বস্তু চুম্বক দ্বারা আকর্ষিত (বা বিকর্ষিত) হয় অর্থাৎ চুম্বক দ্বারা প্রভাবিত হয় তাদের কে চৌম্বক পদার্থ (Magnetic substance) বলা হয়।
যেমন- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি চৌম্বক পদার্থ। 
- একটি চুম্বক শলাকাকে এর ভারকেন্দ্রে অনুভূমিকভাবে ঝুলিয়ে দিলে শলাকাটি সর্বদাই উত্তর-দক্ষিণ দিকে মুখ করে থাকে।
- চুম্বকের এই অবস্থায় সপ্তদশ শতাব্দীর প্রথমভাগে রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ড. গিলবার্ট সর্বপ্রথম এই সিদ্ধান্তে উপনীত হন যে, একটি চুম্বক ক্ষেত্র পৃথিবীকে ঘিরে রয়েছে অর্থাৎ পৃথিবী নিজেই একটি বড় চুম্বক।
- পৃথিবীর এ চুম্বকত্বকে ভূ-চুম্বকত্ব বলে।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৬.
নিম্নে উল্লিখিত বর্তনীর তুল্যরোধ কত?
  1. 6 Ω
  2. 10 Ω
  3. 12 Ω
  4. 15 Ω
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নে উল্লিখিত বর্তনীর তুল্যরোধ কত?


সমাধান:
এখানে,
রোধগুলো পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত।

আমরা জানি, 
1/Rp = (1/R1) + (1/R2) + (1/R3)
∴ 1/Rp = (1/60) + (1/30) + (1/20)
= (1 + 2 + 3)/60
= 6/60 
= 1/10

∴ বর্তনীটির তুল্যরোধ হলো Rp = 10 Ω

৩৫৭.

ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
  1. ক) 4 kg
  2. খ) 6 kg
  3. গ) 8 kg
  4. ঘ) 10 kg
ব্যাখ্যা
ক × ৩ = ৪ × ৬
ক = ৮ কেজি
৩৫৮.
ভারসাম্য রক্ষা করতে প্রশ্নচিহ্নিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
  1. ক) 7 kg
  2. খ) 5 kg
  3. গ) 6 kg
  4. ঘ) 8 kg
ব্যাখ্যা

বাম পাশের (দূরত্ব×ওজন) = ডান পাশের (দূরত্ব×ওজন)
⇒ 15 × 2 = 5×?
⇒ ? = 30/5
⇒ ? = 6
অর্থাৎ 6 kg ওজন রাখতে হবে।

৩৫৯.
একটি ৫০০ ওয়াটের ইলেকট্রিক কেটলি পানি গরম করতে ৬ মিনিট সময় নেয়। যদি প্রতিদিন ৪ বার ব্যবহার করা হয়, তাহলে ১৫ দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
  1. ০.২ ইউনিট
  2. ২ ইউনিট
  3. ২.৫ ইউনিট
  4. ৩ ইউনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ৫০০ ওয়াটের ইলেকট্রিক কেটলি পানি গরম করতে ৬ মিনিট সময় নেয়। যদি প্রতিদিন ৪ বার ব্যবহার করা হয়, তাহলে ১৫ দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

সমাধান: 
কেটলির ক্ষমতা = ৫০০ ওয়াট = ০.৫ কিলোওয়াট
একবার পানি গরম করতে সময় = ৬ মিনিট = ৬/৬০ ঘণ্টা = ০.১ ঘণ্টা
প্রতিদিন মোট সময় = ৪ × ০.১ = ০.৪ ঘণ্টা ; [প্রতিদিন ব্যবহার = ৪ বার] 

∴ প্রতিদিন বিদ্যুৎ খরচ = ০.৫ কিলোওয়াট × ০.৪ ঘণ্টা = ০.২ ইউনিট

∴ ১৫ দিনে মোট খরচ = ০.২ × ১৫ = ৩ ইউনিট

সুতরাং, ১৫ দিনে ৩ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

৩৬০.
প্রথম চিত্রের দর্পণ প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) A
  2. খ) C
  3. গ) D
  4. ঘ) B
ব্যাখ্যা
দর্পণে C প্রতিবিম্ব দেখতে পাওয়া যাবে।
৩৬১.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 
 
৩৬২.
স্বচ্ছ কাগজে আকা চিত্রটিকে মাঝখানে ভাজ করলে পাওয়া যাবে নিচের কোন চিত্রটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
ভাজ করলে রেখাগুলো একে অন্যের উপর স্থাপিত হয়।
৩৬৩.
লিভারটির ভারসাম্য বজায় রাখতে বাম পাশের ওজন থেকে ফালক্রাম এর দূরত্ব কত হবে?
  1. ৫ মিটার
  2. ৭.৫ মিটার
  3. ১০ মিটার
  4. ১১.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: লিভারটির ভারসাম্য বজায় রাখতে বাম পাশের ওজন থেকে ফালক্রাম এর দূরত্ব কত হবে?

সমাধান:
ধরি,
বাম পাশের ওজন থেকে ফালক্রামের দূরত্ব ক মিটার
∴ ডান পাশের ওজন থেকে ফালক্রামের দূরত্ব ১৫ - ক মিটার

ভারসাম্য রক্ষার জন্য,
বামদিকের ফালক্রমের দূরত্ব × বামদিকের বস্তু ভর = ডানদিকের ফালক্রমের দূরত্ব × ডানদিকের বস্তুর ভর
বা, ক × ৮ = (১৫ - ক) × ১৬
বা, ৮ক = ২৪০ - ১৬ক
বা, ৩২ক = ২৪০
∴ ক = ১০

∴ বাম পাশের ওজন থেকে ফালক্রামের দূরত্ব হবে ১০ মিটার।
৩৬৪.
নিচের কোন কাজটিতে কষ্ট কম হবে?
  1. লন রোলার টানা
  2. লন রোলার ঠেলা
  3. লন রোলারের সাথে দাঁড়িয়ে থাকা
  4. সবগুলোই সঠিক
ব্যাখ্যা
একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।
কারণ, ঠেলে দিলে বল ২ ভাগে বিভক্ত হয়ে যায়, যথা: উলম্ব ও অর্ধমুখী বল। কিন্তু টেনে নিলে বল বিভক্ত হয় না। তাই, ঠেলে নেওয়ার চেয়ে টেনে নিলে কষ্ট কম হবে।
-------------------
অন্যদিকে, কাজের অন্যতম শর্ত হচ্ছে সরণ। সরণ না হলে কাজ হবে না। লন রোলারের উপর দাঁড়িয়ে থাকলে কোন সরণ হবে না, তাই এটি কাজ হবে না। আর কাজ না হলে কষ্টের বিষয়টি আসবে না। 

তাই এই প্রশ্নের সঠিক হবে, লন রোলার টানা।
৩৬৫.
নিচের চিত্রের ফালক্রামটিকে কিছুটা ডান দিকে নিয়ে গেলে কি হবে?
  1. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা সহজ হবে
  2. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা কঠিন হবে
  3. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা একই রকম হবে
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
লিভারের ক্ষেত্রে ফালক্রাম থেকে বল প্রয়োগের দূরত্ব বাড়ালে বড় উত্তোলন করা সহজ হয়।
৩৬৬.
Question figure-এ প্রদত্ত শব্দের আয়নার প্রতিবিম্ব হবে -
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
ব্যাখ্যাঃ
৩৬৭.
২নং সুইচটি চালু করা হলে নিচের কোন ঘটনাটি ঘটবে?
  1. A বাল্বটি জ্বলবে
  2. B বাল্বটি জ্বলবে
  3. A ও B দুইটি বাল্বই জ্বলবে
  4. A ও B কোনো বাল্বই জ্বলবে না
ব্যাখ্যা

প্রশ্ন: ২নং সুইচটি চালু করা হলে নিচের কোন ঘটনাটি ঘটবে?


সমাধান:
১ নং সুইচ চালু করলে A ও B বাল্ব দুটিই বর্তনীপূর্ণ হবে এবং দুটির মাঝে দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। তাই দুটি বাল্বই জ্বলবে।

২ নং সুইচ চালু করলে A ও B কোনো বাল্বই জ্বলবে না কারণ ১ নং সুইচটি বন্ধ আছে।

৩৬৮.
A পিস্টনের ক্ষেত্রফল 5 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 15 বর্গমিটার। যদি A পিস্টনে 6N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?
  1. 12.5 N
  2. 15 N
  3. 18 N
  4. 25 N
ব্যাখ্যা

প্রশ্ন: A পিস্টনের ক্ষেত্রফল 5 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 15 বর্গমিটার। যদি A পিস্টনে 6N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?
 

সমাধান:
A পিস্টনের ক্ষেত্রফল (A1) = 5 বর্গমিটার
B পিস্টনের ক্ষেত্রফল (A2) = 15 বর্গমিটার
A পিস্টনে প্রযুক্ত বল (F1) = 6 নিউটন
B পিস্টনে অনুভূত বল (F2) = ?

প্যাসকেলের সূত্র অনুযায়ী,
F1/A1 = F2/A2
⇒ F2 = (F1 × A2)/A1
= (6 × 15)/5
= 18 N

৩৬৯.
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
  1. ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  2. খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  3. গ) দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

দুইটি স্ক্রু-ড্রাইভারকেই সমান সংখ্যকবার ঘুরাতে হবে। কারণ হাতলের ব্যাস যা-ই হোক না কেন সেটা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘোরে এবং সেই সাথে স্ক্রুটিও ৩৬০ ডিগ্রি ঘোরবে। কিন্তু হাতল মোটা হলে কম বল প্রয়োগ করতে হবে তথা যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে।
কিছু গাইডে ভুল উত্তর দেয়া আছে।
দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে। ছবিটি দেখুন। নিচের দিকে স্ক্রু একবার ঘুরলে উপরে ড্রাইভারও একবারই ঘুরবে।

৩৭০.
লিভারটি ভারসাম্যে না রেখে প্রশ্নবোধক স্থানে সর্বোচ্চ কত পাউন্ড রেখে বামে হেলিয়ে রাখা যাবে?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ২০
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
৩৫ এ ভারসাম্যে থাকবে। আর বাকিগুলোতে বামে হেলে থাকবে। তবে, প্রশ্নে যেহেতু সর্বোচ্চ কত সেটা চেয়েছে তাই উত্তর হবে ঘ) ৩৪
৩৭১.
প্রদত্ত  শব্দটি আয়না দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি ? 

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
সঠিক উত্তর অপশন (ক)





৩৭২.
নিচের কোন বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই দেখায়?
  1. OMHU
  2. TOOP
  3. NWOX
  4. HRTO
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই দেখায়?

সমাধান:



উপরিক্ত ছক হতে দেখা যায় যে, OMHU এর সবগুলো বর্ণ আয়নায় ও বাস্তবে একই দেখায়।
বাকি অপশনগুলোর আয়নায় ও বাস্তবে ভিন্ন ভিন্ন।
৩৭৩.
একটা বাতি জ্বালাতে কতটি সুইচ বন্ধ করতে হবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা

বর্তনী পূর্ণ হলে বাতি জ্বলবে এবং এখানে দুইটি সুইচ বন্ধ করলেই বর্তনী পূর্ণ হবে।
সুতরাং, এখানে একটি বাতি জ্বালাতে কমপক্ষে ২টি সুইচ বন্ধ করতে হবে।

৩৭৪.
ইলেভেন তার টেলিকাইনেটিক শক্তি ব্যবহার করে 20 কেজির একটি বাক্স উলম্বভাবে 5 মিটার উপরে তুললো। তিনি মাধ্যাকর্ষণের বিপরীতে কত কাজ করেছেন? (g = 10 m/s2)
  1. 50 J
  2. 100 J
  3. 200 J
  4. 1000 J
ব্যাখ্যা

প্রশ্ন: ইলেভেন তার টেলিকাইনেটিক শক্তি ব্যবহার করে 20 কেজির একটি বাক্স উলম্বভাবে 5 মিটার উপরে তুললো। তিনি মাধ্যাকর্ষণের বিপরীতে কত কাজ করেছেন? (g = 10 m/s2)

সমাধান:
দেওয়া আছে:

বাক্সের ভর: m = 20 কেজি
উঁচুতে তোলা: h = 5 মিটার
অভিকর্ষজ ত্বরণ: g = 10 মি/সে2

মহাকর্ষের বিরুদ্ধে কাজের পরিমাণ:
W = m × g × h
⇒ W = 20 × 10 × 5
⇒ W = 1000 জুল

৩৭৫.
ঘড়িতে সকাল ৭ঃ১৫ মিনিটের সময় দুই কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণের পরিমাণ-
  1. 117.5°
  2. 127.5°
  3. 137.5°
  4. 155°
ব্যাখ্যা

ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = |(11M - 60H)/2|° = |(11×15 - 60×7)/2|° = 127.5°

৩৭৬.
বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?
  1. 18 kg
  2. 23.5 kg
  3. 19.5 kg
  4. 25 kg
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?


সমাধান:
দেওয়া আছে,
​বস্তুটির সাথে যুক্ত রশির সংখ্যা = 6 টি 

∴ রশির মুক্তপ্রান্তে প্রযুক্ত ভর = বস্তুর ভর/বস্তুর সাথে যুক্ত রশির সংখ্যা 
​= 141/6 
​= 23.5 kg

৩৭৭.
হোস পাইপকে চিত্রের নির্দেশিত দিকে টানলে ডিস্কের কোন পয়েন্টটি একই সময়ে অন্যদের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) All of them
ব্যাখ্যা
A, B, C বিন্দুগুলোর ঘূর্ণন পথকে যদি বৃত্তের সাথে কল্পনা করা যায় তবে এটি বুঝতে সুবিধা হবে। A বৃত্তের পরিধি B এবং C বৃত্তের পরিধির চেয়ে বেশি বলে একই সময়ে A বিন্দুর অতিক্রান্ত রৈখিক দূরত্ব সবচেয়ে বেশি হবে।
কিন্তু যদি প্রশ্ন করা হতো সবচেয়ে বেশিবার ঘুরবে কোনটি, তখন উত্তর হতো সবাই একই সংখ্যকবার ঘুরতো।
৩৭৮.
একটি 60 ওয়াটের বৈদ্যুতিক পাখা প্রতিদিন 7 ঘণ্টা চালালে 2025 সালের জুন মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?
  1. 10 KWh
  2. 12.6 KWh
  3. 14.2 KWh
  4. 15 KWh
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 60 ওয়াটের বৈদ্যুতিক পাখা প্রতিদিন 7 ঘণ্টা চালালে 2025 সালের জুন মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?

সমাধান:
2025 সালের জুন মাসে দিন আছে 30 দিন।
∴ মোট ঘণ্টা = (30 × 7h)
= 210 h

এখন,
ক্ষমতা, P = 60 W
= 60/1000 KW
= 0.06 KW

সুতরাং, শক্তি, W = Pt
= (0.06 × 210) KWh
= 12.6 KWh
৩৭৯.
পানিতে ও বাস্তবে দেখলে একই রকম দেখা যায় নিচের কোনগুলো?
  1. ক) A7CD
  2. খ) F6CE
  3. গ) B8CD
  4. ঘ) X5CF
ব্যাখ্যা
পানিতে ও বাস্তবে দেখলে একই রকম দেখা যায় 
Capital Letter- B , C, D, E, H, I, K, O, X
Small Letter - c,l,o,x
Number - 0,3,8
৩৮০.
একটি চাকার ব্যাসার্ধ ৬ মিটার এবং অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১.৫ মিটার। যদি ১২০০ কেজি ওজনের একটি ভার উত্তোলন করতে হয়, তবে কত বল প্রয়োগ করতে হবে?
  1. ২০০ নিউটন
  2. ৩০০ নিউটন
  3. ৩৫০ নিউটন
  4. ৪০০ নিউটন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ ৬ মিটার এবং অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১.৫ মিটার। যদি ১২০০ কেজি ওজনের একটি ভার উত্তোলন করতে হয়, তবে কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ১২০০ কেজি-ওজন
চাকার ব্যাসার্ধ = ৬ মিটার
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১.৫ মিটার
বল = কত?

আমরা জানি,
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ
⇒ বল/১২০০ = ১.৫/৬
⇒ বল = (১২০০ × ১.৫)/৬
∴ বল = ৩০০

∴ ১২০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ৩০০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
৩৮১.
চারটি গিয়ার পরপর একটি সরল রেখায় সংযুক্ত। প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।  চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার দিকে
  2. ঘড়ির কাঁটার বিপরীতে
  3. কোনটিই ঘুরবে না
  4. সবগুলো গিয়ার  একই দিকে ঘুরবে
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি গিয়ার পরপর একটি সরল রেখায় সংযুক্ত। প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।  চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
১ম(দিকে) > ২য় (বিপরীত) > ৩য় (আবার বিপরীত) > ৪র্থ (আবার বিপরীত)।
মোট ৩টি বিপরীত ঘূর্ণন হয়েছে, তাই চতুর্থ গিয়ার ঘুরবে প্রথম গিয়ারের বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে।
৩৮২.
কোন বস্তুটি তুলতে বেশি কষ্ট করতে হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) Both
  4. ঘ) None
ব্যাখ্যা

A এবং B বস্তু দুটির ওজন সমান হলেও A বস্তুটিকে একটি দড়ি ধরে রাখায় এর সমস্ত ওজন এক জায়গায় আবদ্ধ কিন্তু B বস্তুটির ভর দুটি দড়িতে ছড়িয়ে আছে।
ফলে A বস্তুটিকে তুলতে কষ্ট হলেও B বস্তুটিকে সহজেই তোলা যাবে।
ভর তুলতে কি পরিমাণ বল লাগবে সেটা নির্ভর করে ভরটাকে কত সংখ্যাক দড়ি টেনে ধরে রেখেছে তার উপর।
যত বেশি সংখ্যক দড়ি টেনে ধরে রাখবে তত সহজে ভর উত্তোলন করা যাবে। কম দড়ি হলে কষ্ট বেশি হবে।

৩৮৩.
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র নিচের কোনটি?
  1. পাইরোমিটার
  2. থার্মোমিটার
  3. হাইগ্রোমিটার
  4. ম্যানোমিটার
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:

- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
৩৮৪.
বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ওজন প্রয়োগ করতে হবে?
  1. 19.02 kg
  2. 15.36 kg
  3. 21.4 kg
  4. 19.2 kg
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ওজন প্রয়োগ করতে হবে?
 

সমাধান:
এখানে, ওজনের ঝুলন্ত রশির শাখা 4 টি।

আমরা জানি,
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা
= 76.8/4 kg
= 19.2 kg

৩৮৫.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে প্রশ্নবোধক স্থানে কত ভর রাখতে হবে?
  1. 16 কেজি
  2. 22 কেজি
  3. 26 কেজি
  4. 19 কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে প্রশ্নবোধক স্থানে কত ভর রাখতে হবে?
 
সমাধান:

আমরা জানি,
ভারসাম্য রক্ষা করতে হলে উভয় পাশে ভর ও দৈর্ঘ্যের গুণফল সমান হতে হবে।
ধরি,
ডানদিকের ভর ক কেজি

প্রশ্নমতে,
40 × 2 = 5 × ক
⇒ 5ক = 80
⇒ ক = 80/5
∴ ক = 16

∴ ডানদিকে 16 কেজি ভর রাখতে হবে।

৩৮৬.
ভারসাম্য রক্ষা করতে '?' চিহ্নিত স্থানে বস্তুটির ভর কত হবে?
  1. 25 lb
  2. 30 lb
  3. 35 lb
  4. 50 lb
ব্যাখ্যা
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে '?' চিহ্নিত স্থানে বস্তুটির ভর কত হবে?

সমাধান:
ধরি,
প্রয়োজনীয় ওজন = x

ভারসাম্য রক্ষার ক্ষেত্রে:
প্রয়োজনীয় ওজন × ফালক্রাম থেকে দূরত্ব = (১ম ওজন × দূরত্ব) + (২য় ওজন × দূরত্ব)
বা, x × 6 = (20 × 6) + (30 × 3)
বা, x × 6= 120 + 90
বা, x = 210/6
∴ x = 35 lb
∴ প্রয়োজনীয় ওজন = 35 lb
৩৮৭.
বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
  1. 300 Kg
  2. 35 Kg
  3. 50 Kg
  4. 55 Kg
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/(বস্তুটি যে চাকাটি/চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 300/6 Kg
= 50 Kg

৩৮৮.
নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার নয়?
  1. নলকূপের হাতল
  2. নিক্তি
  3. সাঁড়াশি
  4. চিমটা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার নয়?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা

৩৮৯.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবি হবে অপশন ক 
৩৯০.
নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?
  1. ৫৫ ফুট
  2. ৬০ ফুট
  3. ৬৫ ফুট
  4. ৭৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?


সমাধান:
বামপাশের মোট বল (৪ × ৫০)+ (৫ × ৭০) = ৫৫০
ভারসাম্য করতে ডানে লাগবে  = ৫৫০/১০ = ৫৫ ফুট
৩৯১.
চিত্রের বস্তুটি তুলতে কত বল প্রয়োজন?
  1. ক) 75 lbs
  2. খ) 35.5 lbs
  3. গ) 90 lbs
  4. ঘ) 25 lbs
ব্যাখ্যা
বল = ভার/দঁড়ির ভাগ হওয়া অংশ = 75/3 = 25 lbs
৩৯২.
গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায়, গ্যালাক্সিটি -
  1. পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে
  2. পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে 
  3. মোটেই নড়ছে না
  4. নিজের অক্ষে ঘূর্ণায়মান
ব্যাখ্যা

• গ্যালাক্সির স্পেকট্রাল রেখার রেডশিফট (Redshift):
- রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি গ্যালাক্সি বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
- এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
- রেডশিফটের কারণ: গ্যালাক্সির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
- ডপলার ইফেক্টের মতো, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু গ্যালাক্সির আপাত অবস্থান পরিবর্তিত হয় না।

• গ্যালাক্সির ব্লুশিফট (Blueshift):
- ব্লুশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে গ্যালাক্সির আলো ছোট তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিকে ধাবিত হচ্ছে।
- এটি গ্যালাক্সির আপেক্ষিক গতিবেগ নির্ণয়ে সহায়ক।

• গ্যালাক্সির ঘূর্ণন:
- একটি গ্যালাক্সি নিজ অক্ষে ঘূর্ণায়মান হতে পারে।
- তবে এর ফলে সাধারণভাবে রেডশিফট বা ব্লুশিফট দেখা যায় না।
- ঘূর্ণন শুধুমাত্র গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাস বা তারা গতির পরিবর্তন ঘটায়।

- সুতরাং, গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায় যে গ্যালাক্সিটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।  
- সঠিক উত্তর: খ) পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

সূত্র: NASA [link]

৩৯৩.
রাত ৯ঃ০২ মিনিটের সময় ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে -
  1. ক) 90°
  2. খ) 93°
  3. গ) 101°
  4. ঘ) 114°
ব্যাখ্যা

উৎপন্ন কোণ = |(11M - 60H) / 2|°
= |(11×2 - 60×9) / 2|°
= |(22 - 540) / 2|°
= 259°

কিন্তু ৯ঃ০২ মিনিটের ঘড়ির ডায়ালের দিকে তাকালে বুঝা যাবে যে এটা উত্তর না।

∴ উৎপন্ন কোণ হবে = (360 - 259)°
= 101°

৩৯৪.
Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?
  1. ক) 7 meters
  2. খ) 14 meters
  3. গ) 10 meters
  4. ঘ) 6 meters
ব্যাখ্যা


ΔXYZ 
XZ2= XY2 + YZ2
XZ2 =42 + 32
XZ2 = 25
XZ2 = 52
XZ = 5

ΔXQR 
XQ2 = XR2 + QR2
XQ2 =42 + 32
XQ2 = 25
 XQ2= 52
XQ = 5

Total distance = 5 + 5 = 10 meters
৩৯৫.
নিচের কোন পাত্রের তরল সবচেয়ে দ্রুততম সময়ে ফুটতে শুরু করবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) এরা একই সময়ে ফুটতে শুরু করবে
ব্যাখ্যা
পারদ (Mercury) এর স্ফুটনাংক সবচেয়ে বেশি, সবচেয়ে কম স্ফুটনাংক এলকোহলের। তাই উপরের চিত্রের A পাত্রের তরল সবচেয়ে দ্রুত ফুটবে।
৩৯৬.
একটি গিয়ারে 50টি দাঁত রয়েছে এবং এটি একটি 25 দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে 32 বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে? 
  1. 64 বার
  2. 32 বার
  3. 96 বার
  4. 66 বার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গিয়ারে 50টি দাঁত রয়েছে এবং এটি একটি 25 দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে 32 বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?

সমাধান:
দুইটি গিয়ার পরস্পরের সাথে যুক্ত থাকলে, 
ছোট গিয়ারের ঘূর্ণন সংখ্যা= (বড় গিয়ারের দাঁত সংখ্যা × বড় গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/ ছোট গিয়ারের দাঁত সংখ্যা
= (50 × 32)/25 = 64 বার 

সুতরাং, ছোট গিয়ার প্রতি মিনিটে 64 বার ঘুরবে। 

৩৯৭.
ছবিতে প্রদর্শিত ওজনটি ২০ ফুট ওঠাতে চাইলে দড়িটি কতটুকু টানতে হবে?
  1. ক) ২০ ফুট
  2. খ) ৪০ ফুট
  3. গ) ৬০ ফুট
  4. ঘ) ৮০ ফুট
ব্যাখ্যা

এখানে, রশির শাখা তিনটি
সুতরাং, ৩×২০ = ৬০ ফুট

৩৯৮.
চিত্রে প্রদর্শিত দ্বিতীয় গিয়ার টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পঞ্চম গিয়ারটি কোনদিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার বিপরীতে 
  2. ঘড়ির কাঁটার দিকে 
  3. কোনদিকেই ঘুরবে না 
  4. যে কোনো দিকে ঘুরতে পারে 
ব্যাখ্যা

প্রশ্ন: চিত্রে প্রদর্শিত দ্বিতীয় গিয়ার টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পঞ্চম গিয়ারটি কোনদিকে ঘুরবে?


সমাধান:
চিত্রে প্রদর্শিত দ্বিতীয় গিয়ার টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পঞ্চম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 

আমরা জানি,
​পরস্পর সংযুক্ত দুইটি গিয়ার একটি অন্যটির বিপরীত দিকে ঘুরে।

​দ্বিতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পরবর্তী গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
​৩য় গিয়ার (ঘড়ির কাঁটার দিকে) - ৪র্থ গিয়ার (ঘড়ির কাঁটার বিপরীতে) - ৫ম গিয়ার (ঘড়ির কাঁটার দিকে)

৩৯৯.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
কৌণিক বিপরীত ঘরগুলোতে টানা দাগগুলোও বিপরীত অক্ষে হবে।
৪০০.
চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন প্রয়োগ করা লাগবে ?
  1. ক) 10kg
  2. খ) 20kg
  3. গ) 15kg
  4. ঘ) 30kg
ব্যাখ্যা
চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন প্রয়োগ করা লাগবে ?
 

প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                            = 20kg/1
                            = 20kg