বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা৭৬প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৭৬ / ৭৬ · ৭,৫০১৭,৫৭৬ / ৭,৭৫২

৭,৫০১.
সম্প্রতি, কোন মহাসাগরে বিপুল পরিমাণ ন্যানোপ্লাস্টিকের সন্ধান পাওয়া গিয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ভারত মহাসাগরে
  2. প্রশান্ত মহাসাগরে
  3. দক্ষিণ মহাসাগরে
  4. উত্তর আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
ন্যানোপ্লাস্টিক:
- উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ২ কোটি ৭০ লাখ টন ন্যানোপ্লাস্টিক পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
- উত্তর আটলান্টিক মহাসাগরে থাকা ন্যানোপ্লাস্টিক এক মাইক্রোমিটারের চেয়ে ছোট।
- ন্যানোপ্লাস্টিক উত্তর আটলান্টিক এলাকায় একাধিক স্থান দিয়ে সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রবেশ করছে।
- এসব কণা প্রায়ই সূর্যালোকের সংস্পর্শে আসা বৃহত্তর প্লাস্টিকের ধ্বংসাবশেষ ভেঙে যাওয়ার ফলে তৈরি হচ্ছে।
- ব্যাকটেরিয়া থেকে মাছের মধ্যেও এসব কণার প্রবেশ ঘটছে।
- ফলে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো সামুদ্রিক বাস্তুতন্ত্রের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকি তৈরি করছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৭,৫০২.
বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালক কে? (জানুয়ারি, ২০২৬)
  1. অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
  2. অধ্যাপক মোহাম্মদ আজম
  3. অধ্যাপক মযহারুল ইসলাম
  4. অধ্যাপক মুহম্মদ নূরুল হুদা
ব্যাখ্যা

 • বাংলা একাডেমি:
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালকের নাম- অধ্যাপক মোহাম্মদ আজম (জানুয়ারি, ২০২৫)।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি -অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (জানুয়ারি, ২০২৫)।
- আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- প্রথম মহপরিচালক- প্রফেসর মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় - ১৯৬০ সাল থেকে।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমী ওয়েবসাইট।

৭,৫০৩.
২০২৫ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১২ জন
  2. ১৩ জন
  3. ১৪ জন
  4. ১৫ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৭,৫০৪.
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী?
  1. আহসান এইচ মনসুরের
  2. মোস্তাকুর রহমান
  3. সালাউদ্দিন আহমেদ
  4. আব্দুর রাজ্জাক
ব্যাখ্যা

→ বর্তমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর- মোস্তাকুর রহমান  ।
- তিনি বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হন।

মোস্তাকুর রহমান
• মোস্তাকুর রহমান ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
• তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
• পরে আইসিএমএবি থেকে হিসাববিজ্ঞানে এফসিএমএ উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
• তিনি একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী, তৈরি পোশাক ও আবাসন খাতে কাজ করেন।
• ৩০ বছরের বেশি সময় ধরে আর্থিক খাতে সুশাসন নিয়ে কাজ করছেন।
• করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ।
• বিজিএমইএ, রিহ্যাব, আটাব ও ঢাকা চেম্বারের সদস্য।
• এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন।
• চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো।।

৭,৫০৫.
দেশের কোন দ্বীপে প্লাজমা রিয়েক্টর পদ্ধতি ব্যবহার করা হবে?
  1. নিঝুম দ্বীপ
  2. সেন্টমার্টিন দ্বীপ
  3. কুতুবদিয়া দ্বীপ
  4. মহেশখালী দ্বীপ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
- দেশের সেন্টমার্টিন দ্বীপে প্লাজমা রিয়েক্টর পদ্ধতি ব্যবহার করা হবে।


সেন্টমার্টিনে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা:
- প্লাস্টিক বোতলের পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি সরবরাহ করা হবে।
- রেইন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার পরিশোধন করা হবে।
-  এটিএম কার্ডের মতো একটি বিশেষ কার্ডের মাধ্যমে পানি সংগ্রহ করা যাবে।
-  বিশেষ ল্যাবরেটরিতে পানির মান যাচাই হবে।
বর্জ্য ব্যবস্থাপনা:
- মল স্লাজ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্লাজমা রিয়েক্টর প্রযুক্তি ব্যবহার।
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, যা বাংলাদেশে দ্বিতীয়।
-  মানব বর্জ্য, মেডিকেল বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যের সমন্বিত ব্যবস্থাপনা।
- পরিবেশ দূষণ কমাবে এবং প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করবে।
- সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করবে।
- ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে "প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা" ঘোষণা করা হয়।
- ২০২৩ সালে সংলগ্ন বঙ্গোপসাগরের ১,৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা।

উল্লেখ্য, 
- প্লাজমা রিয়েক্টর হলো একটি উন্নত বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি, যা প্লাজমা আর্ক বা উচ্চ তাপমাত্রার প্লাজমা ব্যবহার করে বর্জ্যকে পরিবেশবান্ধব উপায়ে ধ্বংস এবং পুনঃব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।[লিঙ্ক]
৭,৫০৬.
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ কত শতাংশ?
  1. ২০.১%
  2. ২১.১%
  3. ২২.১%
  4. ২৩.১%
ব্যাখ্যা
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২২.১%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ১০.৪%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত পরিবহন ও যোগাযোগ ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত ভর্তুকি ও প্রণোদনা ।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর।
৭,৫০৭.
পরিবেশ সুরক্ষা সূচক, ২০২৪ অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. নরওয়ে
  2. জার্মানি
  3. লুক্সেমবার্গ
  4. এস্তোনিয়া
ব্যাখ্যা

পরিবেশ সুরক্ষা সূচক, ২০২৪:
- পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ ইউরোপের দেশ এস্তোনিয়া।
- সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৭।
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল বন ব্যবস্থাপনা এবং কার্বনশূন্য গণপরিবহনের জন্য এস্তোনিয়া সুপরিচিত।
- সূচকে ২য় অবস্থানে লুক্সেমবার্গ এবং ৩য় অবস্থানে আছে জার্মানি।
- সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৫ তম।

তথ্যসূত্র- Environmental Performance Index 2024. [link]

৭,৫০৮.
সম্প্রতি (সেপ্টেম্বর, ২০২৩) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল এর আঞ্চলিক পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়েছে কাকে?
  1. আছিয়া খাতুন
  2. টিউলিপ
  3. শেখ রেহানা
  4. সায়মা ওয়াজেদ
ব্যাখ্যা
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল (এসইএআরও)-এর আঞ্চলিক পরিচালক:
- সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল (এসইএআরও)-এর আঞ্চলিক পরিচালক পদে বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদকে মনোনয়ন দিয়েছে।
- এসইএআরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি.
- এটি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।
- সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন।
- তিনি ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজন করেন।
- ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন।
- যার স্বীকৃতিস্বরূপ, বিশ্ব সংস্থা কর্তৃক ২০১৪ সালে ডব্লিউএইচও অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন। 

উৎস: ৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৭,৫০৯.
২০২৫ সালে কোন বাংলাদেশি স্থপতি আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন?
  1. মাজহারুল ইসলাম
  2. মেরিনা তাবাশ্যুম
  3. কাজী গোলাম নাসির
  4. ফেরদৌসী রহমান
ব্যাখ্যা

আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।

⇒ বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

উল্লেখ্য,
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।

উৎস: প্রথম আলো।

৭,৫১০.
সাক্ষরতার হারঃ [মার্চ। ২০২০]
  1. ক) ৭৩.২%
  2. খ) ৭১.৮%
  3. গ) ৭৮%
  4. ঘ) ৭২.২%
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার - ৭৩.৯% (সূত্র : প্রধানমন্ত্রী)।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে দেশের সাক্ষরতার হার ৭২.৩%।

তবে, জনসংখ্যা ও জনতাত্বিক রিপোর্ট-২০১৯ অনুসারে উত্তর ৭৩.২%
৭,৫১১.
How many women have been awarded Nobel Prize so far? [March, 2025]
  1. 65
  2. 64
  3. 66
  4. 67
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

⇒ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪ টি। যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য,
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

উল্লেখ্য,
- ১৯০১ - ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৫ জন নারী ৬৬ বার নোবেল পুরস্কার লাভ করেন।
- এর মধ্যে মাদাম কুরি ২ বার নোবেল পুরস্কার লাভ করেছে।


উৎস: Nobel Prize ওয়েবসাইট। [link]
৭,৫১২.
স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য কত বছরের লাইসেন্স পেয়েছে? [মে, ২০২৫]
  1. ৫ বছর
  2. ১০ বছর
  3. ১৫ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
বাংলাদেশে স্টারলিংক:
- স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের মালিকানাধানী প্রতিষ্ঠান স্টারলিংক ।
- প্রতিষ্ঠানটিকে ১০ বছর মেয়াদে দুটি লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
- লাইসেন্স দুটি হলো: নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স, রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স।
- প্রথম লাইসেন্সটি হস্তান্তর করেছে বিটিআরসির লাইসেন্সিং বিভাগ, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
- দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে; যার আওতায় ইন্টারনেট–সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে স্টারলিংক।

উল্লেখ্য,
- দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় ৯ এপ্রিল, ২০২৫।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
৭,৫১৩.
ফিফা দ্য বেস্ট-এ ২০২৫ সালের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন কে? 
  1. কিলিয়ান এমবাপ্পে
  2. উসমান দেম্বেলে
  3. মোহাম্মদ সালাহ
  4. লামিনে ইয়ামাল
ব্যাখ্যা

ফিফা দ্য বেস্ট, ২০২৫:
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স);
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন);
সেরা নারী ও পুরুষ কোচ: ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা ভিগমান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে;
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং।

বর্ষসেরা একাদশ (পুরুষ):
গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা;
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস;
মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো;
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৭,৫১৪.
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন কে?
  1. জন ফ্রান্সিস
  2. মুখতার বাবায়েভ
  3. সিমন স্টিয়েল
  4. আন্দ্রিয়া বোসেক
ব্যাখ্যা
• কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ২৯) ২৯তম আসর।
- COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন মুখতার বাবায়েভ। 

এছাড়াও,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।
৭,৫১৫.
সাফ নারী চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ 'সেরা খেলোয়াড়' কে?
  1. সাবিনা খাতুন
  2. রূপনা চাকমা
  3. ঋতুপর্ণা চাকমা
  4. দেকি লাজোম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
---------------------------
২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা লাভ করে।
- ২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হয়।
- নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম সংস্করণ।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- মোট ম্যাচ: ১২টি।
- মোট গোল: ৬২টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্স আপ: নেপাল।
- সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা।
- সেরা গোলরক্ষক: রূপনা চাকমা।
- ফেয়ার প্লে ট্রফি: ভুটান।

উল্লেখ্য,
- সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে যমুনায় সংবর্ধনা প্রদান করেছেন অন্তবর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ বিজয়ী  নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ এক কোটি টাকা পুরস্কার প্রদান করা হয়।
- সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দলের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।

তথ্যসূত্র: SAFF Championship ওয়েবসাইট।
৭,৫১৬.
What is the growth rate of gross domestic product (GDP) in Bangladesh in the financial year 2023-24?
  1. 3.45 percent
  2. 5.82 percent
  3. 6.95 percent
  4. 8.35 percent
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৫.৮২%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭,৫১৭.
বর্তমানে বাংলাদেশে ইউনেস্কোর স্বীকৃত ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ এর সংখ্যা কতটি?  [ডিসেম্বর, ২০২৫]
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- সম্প্রতি বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে। ]
- ৯ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার ) ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়, যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা
 - টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 

উল্লেখ্য,
 - বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
 ১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)


তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) 

৭,৫১৮.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট অনযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.২%
  2. ১.১২%
  3. ২.১২%
  4. ১.৩২%
ব্যাখ্যা
• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- সর্বশেষ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন।
- তথ্য সংগ্রহ পদ্ধতি: CPI.
- গণনা পদ্ধতি: Modified De-fecto.
- দেশে মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকায়।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: বরিশাল বিভাগে।
- জেলা অনুযায়ী সবচেয়ে কম: রাঙ্গামাটি।

উৎস: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২।
৭,৫১৯.
Who received the Independence Award 2025 in the field of Science & Technology?
  1. Badruzzaman Mohammad Umar
  2. Professor Jamal Nazrul Islam
  3. Mohammad Mahbubul Haque Khan
  4. Mir Abdus Shukur Al Mahmud
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৭,৫২০.
'আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩'-এর 'ম্যান অব দ্যা টুর্নামেন্ট' নির্বাচিত হন কে?
  1. ট্রাভিস হেড
  2. ভিরাট কোহলি
  3. গ্লেন ম্যাক্সওয়েল
  4. রোহিত শর্মা
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৭,৫২১.
ভৌগোলিক নির্দেশক (GI) সনদ প্রাপ্ত সর্বশেষ পণ্য কোনটি?
  1. ক) শীতলপাটি
  2. খ) নাটোরের কাচাগোল্লা
  3. গ) আশ্বিনা আম
  4. ঘ) বগুড়ার দই
ব্যাখ্যা
- বাংলাদেশের GI পণ্য সমূহ:
- বাংলাদেশে বর্তমানে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে - ১৭ টি পণ্য।
- ১. জামদানি ২. ইলিশ ৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম ৪. বিজয়পুরের সাদা মাটি ৫. দিনাজপুরের কাটারীভোগ ৬. কালিজিরা ৭. রংপুরের শতরঞ্জি ৮. রাজশাহী সিল্ক ৯. ঢাকাই মসলিন ১০. বাগদা চিংড়ি ১১. ফজলি আম ১২. তুলসীমালা ধান ১৩. বগুড়ার বিখ্যাত সরার দই ১৪. ল্যাংড়া ও ১৫. আশ্বিনা আম, ১৬. শীতলপাটি ও ১৭. নাটোরের কাচাগোল্লা।
- সর্বশেষ ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে - নাটোরের কাচাগোল্লা।

[প্রশ্নে আপডেট তথ্য দেওয়া হয়েছে। লেকচার পিডিএফে আপডেট তথ্য নেই। শীঘ্রই আপডেট করা হবে।]

তথ্যসূত্র: প্রথম আলো।
৭,৫২২.
৪৯তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে -
  1. ক) যুক্তরাজ্যে
  2. খ) ফ্রান্সের প্যারিসে
  3. গ) ইতালির রোমে
  4. ঘ) জাপানের হিরোশিমায়
ব্যাখ্যা
- ২০২৩ সালে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হবে ৪৯তম জি-৭-এর শীর্ষ সম্মেলন।
- ১৯-২১ মে তে জাপানে G7 শীর্ষ সম্মেলনের অনুষ্ঠিত হবে।
- ১৯৭৫ সালে শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো একটি এ-বোমা বিধ্বস্ত শহরে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের ইঙ্গিতের আলোকে, প্রধানমন্ত্রী, যিনি হিরোশিমা জেলার প্রতিনিধিত্ব করেন, সিদ্ধান্ত নেন যে হিরোশিমা আন্তর্জাতিক শান্তি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য সর্বোত্তম স্থান।

উল্লেখ্য,
- G7 ১৯৭৩ সালে উদ্ভূত হয়েছিল।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- G7 হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির একটি অনানুষ্ঠানিক গ্রুপিং।


উৎস: G7 - Agriculture and rural development - European Union, europa.eu।
৭,৫২৩.
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, গড় আয়ুতে শীর্ষ দেশ -
  1. ক) মালদ্বীপ
  2. খ) লিচটেনস্টাইন
  3. গ) হংকং
  4. ঘ) বুরুন্ডি
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, গড় আয়ুতে শীর্ষ দেশ - হংকং।

৮ সেপ্টেম্বর, ২০২২ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৫টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২ (৩১তম) প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম: HUMAN DEVELOPMENT REPORT 2021-22; Uncertain Times, Unsettled Lives: Shaping our Future in a Transforming World.  

প্রতিবেদনে বিশ্ব:
• মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, 
• গড় আয়ু – ৭১.৪ বছর। 
• মাথাপিছু আয় – ১৬,৭৫২ মার্কিন ডলার। 
• গড় আয়ুতে শীর্ষ দেশ – হংকং (৮৫.৫ বছর)। সর্বনিম্ন – শাদ (৫২.৫ বছর)।
• মাথাপিছু আয়ে শীর্ষ দেশ – লিচটেনস্টাইন (১,৪৬,৮৩০ মার্কিন ডলার)। সর্বনিম্ন – বুরুন্ডি (৭৩২ মার্কিন ডলার)।

প্রতিবেদনে সার্কভূক্ত দেশসমূহ:
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে (সূচকে) – শ্রীলংকা। সর্বনিম্ন – আফগানিস্তান। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ – চতুর্থ। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ – মালদ্বীপ। সর্বনিম্ন – আফগানিস্তান।
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ – মালদ্বীপ। সর্বনিম্ন – আফগানিস্তান।

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৭,৫২৪.
সম্প্রতি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের - 
  1. একুশের বই মেলা
  2. রিকশা ও রিকশাচিত্র
  3. মঙ্গল শোভাযাত্রা
  4. প্রাচীন স্থাপনা সমূহ
ব্যাখ্যা
ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে শহরে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক ২০০৩ কনভেনশনের চলমান ১৮তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় ৬ ডিসেম্বর, ২০২৩ সালে এ স্বীকৃতি প্রদান করা হয়। 
- ফলে রিকশা ও রিকশাচিত্র বৈশ্বিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭,৫২৫.
সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে কে কমলা বাসিন পুরস্কার পেয়েছেন? [ডিসেম্বর ২০২৪]
  1. জয়া চাকমা
  2. রূপনা চাকমা
  3. ঋতুপর্ণা চাকমা
  4. সাবিনা খাতুন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

কমলা বাসিন পুরস্কার: 
- সম্প্রতি ভারতের কমলা বাসিন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের প্রথম ফিফা নারী রেফারি ও বিকেএসপির ফুটবল কোচ জয়া চাকমা।
- বাংলাদেশের জয়া চাকমা পেয়েছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসাবে ভারতের এই অ্যাওয়ার্ড পেলেন তিনি।
- এই অ্যাওয়ার্ডের জন্য দক্ষিণ এশিয়া থেকে মোট ৯০টি আবেদন জমা পড়ে।
- সেখান থেকে যাচাই-বাছাই করে দুজনকে কমলা বাসিন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
- আর দুজনকে দেওয়া হয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড।
- মোট চারজনকে পুরস্কার দেওয়া হয়।
- পুরস্কার পাওয়া অন্য তিনজনের দুজন ভারতের ও একজন শ্রীলংকার।

উল্লেখ্য, 
- কমলা ভাসিন পুরস্কার দক্ষিণ এশিয়ার নারী আন্দোলনের পথিকৃৎ এবং শান্তি ও সামাজিক ন্যায়ের অগ্রণী ব্যক্তিত্ব কমলা ভাসিনের স্মরণে প্রতিষ্ঠিত একটি বার্ষিক পুরস্কার।
- ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক ও অধিকারকর্মী কমলা ভাসিন ২০২১ সালে মারা গেছেন,  তার মৃত্যুর পর থেকে দেওয়া হচ্ছে কমলা ভাসিন পুরস্কার।
- পুরস্কারটির লক্ষ্য হলো জেন্ডার সমতা প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের কাজকে স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত করা।
- ১৯৭০ সাল থেকে ভারতসহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীদের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিলেন কমলা ভাসিন।
- তাঁর লেখা বইয়ের মধ্যে রয়েছে ‘সতরঙ্গি লাড়কে’, ‘সতরঙ্গি লাড়কিয়া’ ইত্যাদি। এসব বইয়ে পিতৃতান্ত্রিক সমাজকাঠামোকে চ্যালেঞ্জ করেছিলেন কমলা।
- ২০০২ সালে তিনি ‘সংগত’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা প্রত্যন্ত ও অন্যান্য সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করে থাকে।

তথ্যসূত্র: যুগান্তর নিউজ ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৭,৫২৬.
ASEAN-এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ব্রুনাই
  2. লাওস
  3. কম্বোডিয়া
  4. পূর্ব তিমুর
ব্যাখ্যা

• ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ মে, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- অক্টোবর, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যোগদান করেছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৭,৫২৭.
সম্প্রতি, বাংলাদেশিদের জন্য কোন দেশ ‘ই-ভিসা সেবা’ চালু করেছে ? [ডিসেম্বর,২০২৪]
  1. ভারত
  2. মালদ্বীপ
  3. থাইল্যান্ড
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
বাংলাদেশিদের জন্য ‘ই-ভিসা সেবা’

- বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজ করার লক্ষ্যে থাইল্যান্ড ই-ভিসা সেবা চালু করেছে।
- আগামী ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা শুরু হবে।
- সাধারণ নাগরিকরা ২ জানুয়ারি থেকে এই সেবা পাবেন,
- তবে সরকারি পাসপোর্টধারীরা ১৯ ডিসেম্বর থেকেই ই-ভিসা সুবিধা পাবেন।
- আবেদনকারীরা ১০ দিনের মধ্যে ইমেইলে অনুমোদিত ভিসা পাবেন।
- আবেদনকারীদের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
- এছাড়া, আবেদনকারীরা ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন।
- এই নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলে অনুমোদিত ভিসা পাবেন এবং সেটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন।

উল্লেখ্য, 
- ই-ভিসা সেবা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হবে।

তথ্যসূত্র: বিজিবি ওয়েবসাইট ও ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]
৭,৫২৮.
বর্তমানে বাংলাদেশের উপজেলার সংখ্যা কত? (জানুয়ারি-২০২৬)
  1. ৪৯৩টি
  2. ৪৯২টি
  3. ৪৯৫টি
  4. ৪৯৪টি
ব্যাখ্যা

• দেশের প্রশাসনিক কাঠামো:
- বিভাগ = ৮টি।
- জেলা = ৬৪টি।
- সিটি কর্পোরেশন= ১২ টি।
- উপজেলা= ৪৯৫ টি।
- মেট্রো থানা= ১০৫ টি।
- পৌরসভা= ৩২৭ টি।
- ইউনিয়ন = ৪,৫৯৬ টি।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ এবং জাতীয় তথ্য বাতায়ন।

৭,৫২৯.
চীনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) ডিং জুয়েজিয়াং
  2. খ) লি কিয়াং
  3. গ) লি কেকিয়াং
  4. ঘ) ওয়াং হুনিং
ব্যাখ্যা
• চীনের নতুন প্রধানমন্ত্রী:
- চীনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং।
- চীনের তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট শি জিনপিং নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াংকে।
- বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন।
- এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন লি কেকিয়াং। তারই স্থলাভিষিক্ত হলেন লি কিয়াং।
- শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক থাকাকালীন ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল লি কিয়াং।
- তা ছাড়া চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও ছিলেন লি কিয়াং। 

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর নিউজ।
৭,৫৩০.
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
  1. বৈদেশিক সাহায্যে
  2. উন্নয়নের গতি ধারা
  3. দুর্ভিক্ষ ও দারিদ্র
  4. ক্ষুদ্র ঋণ
ব্যাখ্যা
প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান - অমর্ত্য সেন।
১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।
উৎসঃ নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৭,৫৩১.
International Monetary Fund (IMF) -এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?[জানুয়ারি, ২০২৬]
  1. নাউরু
  2. লিচেনস্টাইন
  3. পালাও 
  4. তুরস্ক 
ব্যাখ্যা

• IMF:
- IMF- এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

৭,৫৩২.
দশম D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. নয়া দিল্লি
  2. ঢাকা
  3. আঙ্কারা
  4. ইস্তাম্বুল
ব্যাখ্যা
- ২০২১ সালের ৮ এপ্রিল বাংলাদেশের ঢাকায় ভার্চুয়াল পদ্ধতিতে D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের মধ্যদিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা D-8 জোটের নতুন চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন।
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন গঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
(তথ্যসূত্রঃ D-8 ওয়েবসাইট)
৭,৫৩৩.
Which country produces the most crude oil in the world? [November, 2024]
  1. Canada
  2. Saudi Arabia
  3. United States
  4. United Arab Emirates
  5. Kuwait
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ:

১. মার্কিন যুক্তরাষ্ট্র,
২. সৌদি আরব,
৩. রাশিয়া,
৪. কানাডা,
৫. চীন,
৬. ইরাক,
৭. ব্রাজিল,
৮. সংযুক্ত আরব আমিরাত,
৯. ইরান,
১০. কুয়েত।

উৎস: i) U.S. Energy Information Administration (EIA) (.gov).
ii) Investing News Network. [link]
৭,৫৩৪.
২০২৪–২৫ অর্থবছরে, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের কত শতাংশ ভারত থেকে আসে?
  1. ৩.৬৫%
  2. ৯.৩৪ %
  3. ১১.৪২ %
  4. ১৪.২২ %
ব্যাখ্যা

• ২০২৪–২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের ভারতে ১,৭৬৪.২৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে যা বিবেচ্য সময়ের মোট রপ্তানি আয়ের ৩.৬৫%।
- ভারতে রপ্তানিকৃত প্রধান পণ্য হলো পাট ও পাটজাতপণ্য (৫৩, ৬৩০৫১০) ,(২১১.২৩ মিলিয়ন মার্কিন ডলার), ওভেন গার্মেন্টস্ (৬২) (৪২৮.৪৮ মিলিয়ন মার্কিন ডলার), নীটওয়‍্যার (৬১) (২১৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলার), কটন ও কটন প্রোডাক্টস (৫২) (২৯.৮৮ মি: মা: ড:), প্লাস্টিক দ্রব্যাদি (৩৯) (৫৬.৭২ মিলিয়ন মার্কিন ডলার) এবং চামড়া ও চামড়াজাত পণ্য (৪১–৪৩, ৬৪০৩) (১০৮.১৬ মিলিয়ন মার্কিন ডলার)।
- বিগত বছরের একই সময়ের রপ্তানি আয় ১,৫৬৯.২৪ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ১২.৪৩% বেশি।

 উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার।
- আমাদের রপ্তানি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় যে, বরাবরের মত আমাদের পণ্যের আমদানীকারক দেশ সমূহের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে।
- ২০২৪–২০২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৮,৬৯২.৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য যা উক্ত সময়ের মোট রপ্তানির ১৮.০০%। 

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

৭,৫৩৫.
দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন - (ডিসেম্বর-২০২৫)
  1. ময়মনসিংহ সিটি করপোরেশন
  2. কুমিল্লা সিটি কর্পোরেশন
  3. গাজীপুর সিটি কর্পোরেশন
  4. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
ব্যাখ্যা

• সিটি কর্পোরেশন:
- বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি।
- দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন - ময়মনসিংহ সিটি করপোরেশন। (এপ্রিল-২০১৮)

•অন্য সিটি গুলো হলো:
- ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ),
- চট্টগ্রাম সিটি কর্পোরেশন
- রাজশাহী সিটি কর্পোরেশন,
- খুলনা সিটি কর্পোরেশন,
- সিলেট সিটি কর্পোরেশন,
- বরিশাল সিটি কর্পোরেশন,
- রংপুর সিটি কর্পোরেশন,
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন,
- কুমিল্লা সিটি কর্পোরেশন,
- গাজীপুর সিটি কর্পোরেশন
 - ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

৭,৫৩৬.
BIMSTEC-এর সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর,২০২৫)
  1. ৪টি
  2. ৭টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা

• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (ডিসেম্বর,২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।

৭,৫৩৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম?
  1. সিলেট
  2. রংপুর
  3. খুলনা
  4. বরিশাল
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
• চাকমা - ৪,৮৩,৩৬৫।
• মারমা - ২,২৪,২৯৯।
• ত্রিপুরা - ১,৫৬,৬২০।
• সাঁওতাল - ১,২৯,০৫৬।
• ওরাওঁ - ৮৫,৮৫৮।
• গারো - ৭৬,৮৫৪।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৭,৫৩৮.
২০২৪ সালে Wimbledon আসরের পুরুষ এককে কে চ্যাম্পিয়ন হয়েছে?
  1. ইয়ানিক সিনার
  2. কার্লোস আলকারাস
  3. নোভাক জোকোভিচ
  4. টেলর ফ্রিটজ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

টেনিস:

- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ Wimbledon 2024:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাস
- রানার আপ: নোভাক জোকোভিচ।

অন্যদিকে,
⇒ ইউএস ওপেন (US OPEN) ২০২৪:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: টেলর ফ্রিটজ (যুক্তরাষ্ট্র)।

উৎস: ESPN ওয়েবসাইট।
৭,৫৩৯.
‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ কতজন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হয়?
  1. ৬ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ১০ জন
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।

উল্লেখ্য,
- স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
- ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।
- ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এ পুরস্কার প্রদান করা হয়।
 
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৭,৫৪০.
According to Energy Transition Index-2024, which is the top country?
  1. Denmark
  2. Switzerland
  3. Finland
  4. Sweden
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪:

- এনার্জি ট্রানজিশন ইনডেক্স হলো ১২০টি দেশকে তাদের শক্তি ব্যবস্থার কার্যকারিতা, সেইসাথে একটি নিরাপদ, টেকসই, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শক্তি ভবিষ্যতে রূপান্তরের জন্য তাদের প্রস্তুতির উপর ভিত্তি করে।
- প্রকাশিত হয়: জুলাই, ২০২৪।
- এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪ শীর্ষ দেশ সুইডেন।

⇒ এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪ অনুসারে শীর্ষ দেশ:।
১. সুইডেন,
২. ডেনমার্ক,
৩. ফিনল্যান্ড
৪. সুইজারল্যান্ড,
৫. ফ্রান্স,
৬. নরওয়ে,
৭. আইসল্যান্ড,
৮. অস্ট্রিয়া,
৯. এস্তোনিয়া,
১০. নেদারল্যান্ডস।

উৎস: World Economic Forum ওয়েবসাইট।
৭,৫৪১.
জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে, কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার সর্বনিম্ন? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ঢাকা
  2. সিলেট
  3. খুলনা
  4. চট্রগ্রাম
ব্যাখ্যা

জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক:
প্রতিবেদনের শিরোনাম: National Multidimensional Poverty Index For Bangladesh.
প্রকাশকাল: ৩১ জুলাই, ২০২৫। 
প্রকাশক: পরিকল্পনা কমিশনের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগ (GED)।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। 
- বহুমাত্রিক দারিদ্র্যের হার ১১টি সূচকের সমন্বয়ে হিসাব করা হয়। 
- এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪.৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ।
- গ্রামীণ এলাকায় এই হার ২৬.৯৬ শতাংশ, আর শহরে ১৩.৪৮ শতাংশ।
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ ৩৭.৭০ শতাংশ  এবং সর্বনিম্ন খুলনা বিভাগে ১৫.২২ শতাংশ।

তথ্যসূত্র- National Multidimensional Poverty Index For Bangladesh.

৭,৫৪২.
'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪' পুরস্কার লাভ করে -
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ১০ জন
ব্যাখ্যা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪:
- বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।
- প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের পুস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।

• ফেব্রুয়ারি, ২০২৫-এ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' প্রদান করা হয়। তারা হলেন-
- কবিতায়: মাসুদ খান,
- নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা,
- প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান,
- অনুবাদে: জি এইচ হাবীব,
- গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া,
- বিজ্ঞানে: রেজাউর রহমান,
- ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ।

উল্লেখ্য,
- শুরুতে এ তালিকায় ১০ জন কবি, লেখক ও গবেষকের নাম ছিল। তবে পুনর্বিবেচনার পর চূড়ান্ত তালিকায় সাতজনের নাম রাখা হয়েছে।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৭,৫৪৩.
‍According to World Population Report 2023, which is the second largest country in the world by population?
  1. Russia
  2. United States
  3. India
  4. China
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৩:
 -প্রকাশকাল: – ১৯ এপ্রিল, ২০২৩
- প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।

প্রতিবেদন অনুযায়ী -
- জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ - ভারত।
- জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ - চীন
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম।

তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৩।
৭,৫৪৪.
Which is the most diverse country in terms of language? 
  1. Indonesia
  2. Papua New Guines
  3. India 
  4. Nigeria 
ব্যাখ্যা

পাপুয়া নিউগিনি:
- পাপুয়া নিউগিনি (Papua New Guinea) প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত।
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল। ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউগিনি।
- রাজধানী: পোর্ট মোর্সবি।
- পাপুয়া নিউ গিনির কয়েক হাজার আলাদা সম্প্রদায় রয়েছে, যার বেশিরভাগই মাত্র কয়েকশ লোক। ভাষা, রীতিনীতি এবং ঐতিহ্য সবই আলাদা।

⇒ বিশ্বের সর্বোচ্চ ভাষার দিক থেকে শীর্ষ দেশ:
১. পাপুয়া নিউগিনি (৮৪০), 
২. ইন্দোনেশিয়া (৭১০), 
৩. নাইজেরিয়া (৫৩০), 
৪. ভারত (৪৫৩), 
৫. চীন (৩০৬)।

উৎস: i) Britannica.
ii) The Indian Express. [link]

৭,৫৪৫.
এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর আয়োজক দেশ কোনটি?
  1. অস্ট্রেলিয়া
  2. চীন
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬:
- এটি নারীদের প্রধান মহাদেশীয় টুর্নামেন্টের ২১তম আসর। 
- আয়োজক দেশ: অস্ট্রেলিয়া। 
- তারিখ: ১ - ২১ মার্চ, ২০২৬।
- দল: ১২টি (৩টি গ্রুপে বিভক্ত)। 

উৎস: AFC Women's Asian Cup 2026.

৭,৫৪৬.
'এশিয়া কাপ ২০২৩' টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে?
  1. শুবমন গিল
  2. মোহাম্মদ সিরাজ
  3. রোহিত শর্মা
  4. কুলদীপ যাদব
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৩০ আগস্ট, ২০২৩ - ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে এবং অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: শ্রীলঙ্কা।
- তৃতীয় স্থান: বাংলাদেশ।
- ফাইনাল অনুষ্ঠিত হয়: শ্রীলঙ্কায়।
- ভারতের অষ্টম এশিয়া কাপের শিরোপা জয় এটি।
- টুর্নামেন্টে সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব।
- ফাইনালের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: শুবমন গিল।
- চ্যাম্পিয়ন দলের অধিনায়ক: রোহিত শর্মা (ভারত)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৭,৫৪৭.
নতুন নকশার ৫ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? [জুলাই, ২০২৫]
  1. তারা মসজিদ
  2. কুসুম্বা মসজিদ
  3. ষাট গম্বুজ মসজিদ
  4. বায়তুল মোকাররম মসজিদ
ব্যাখ্যা
৫ টাকার নোট:
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- সরকারি নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
- ০১ জুন ২০২৫ থেকে প্রাথমিকভাবে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট সীমিত পরিসরে বিতরণ শুরু হয়।
- ৫ টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকার তারা মসজিদের ছবি আছে।
- নোটের পেছনভাগে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত আছে।
- নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে এবং জলছাপ হিসেবে আছে বেঙ্গল টাইগারের মুখ।
- এছাড়া, ১০০ টাকার ব্যাংক বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ছবি এবং ১০ টাকার ব্যাংক নোটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি আছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে। নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৭,৫৪৮.
জলবায়ু সম্মেলন কপ-৩১ কোন দেশে অনুষ্ঠিত হবে? [নভেম্বর, ২০২৫]
  1. ব্রাজিল
  2. তুরস্ক
  3. স্পেন
  4. ইতালি
ব্যাখ্যা

জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর–কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

উৎস: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।

৭,৫৪৯.
IMF -এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?[ জানুয়ারি, ২০২৬] 
  1. ডেভিড মালপাস
  2. ক্রিস্টালিনা জর্জিভা
  3. ইয়ং কিম
  4. ক্রিস্টিন ল্যাগার্ডজিম
ব্যাখ্যা

• IMF:
- IMF - এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিভা
- জর্জিভা ২০১৯ সালের ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন এবং এই পদে উনি প্রথম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- তার দ্বিতীয় মেয়াদ শুরু হয় ২০২৪ সালের অক্টোবর মাসে।

উল্লেখ্য,
- বাংলাদেশ IMF-এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৭,৫৫০.
How many countries are the current members of CIRDAP?
  1. 9
  2. 12
  3. 15
  4. 18
ব্যাখ্যা
• CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP কার্যালয়ের নাম চামেলি হাউজ।
- এর অবস্থান ঢাকায় জাতীয় প্রেসক্লাবের পাশে।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
৭,৫৫১.
সার্ক( SAARC)-এর বর্তমান সদস্য দেশ কতটি? [ নভেম্বর,২০২৫]
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৫টি
ব্যাখ্যা

• সার্ক( SAARC):
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র ৮টি।[ নভেম্বর,২০২৫]
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৭,৫৫২.
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
  1. লিটন দাস
  2. মুশফিকুর রহিম
  3. সাকিব আল হাসান
  4. মাহমুদুল্লাহ রিয়াদ
ব্যাখ্যা
⇒ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:
- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৭,৫৫৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে, বর্তমানে বাংলাদেশে কয়টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে?
  1. ৫১টি
  2. ৫২টি
  3. ৫৩টি
  4. ৫৪টি
ব্যাখ্যা
ঔষধ শিল্প:
- স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
- ফলে অনেক উচ্চ মূল্যে জনগণকে ঔষধ ক্রয় করতে হতো।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- বর্তমানে বাংলাদেশে ৫৪টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।
- এরা বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ রপ্তানি করছে ১৫৭টি দেশে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৭,৫৫৪.
সর্বশেষ কোন দুটি দেশ শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. লাটভিয়াস ও লিথুয়ানিয়া
  2. রোমানিয়া ও স্লোভাকিয়া
  3. ক্রোয়েশিয়া ও সাইপ্রাস
  4. রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন চুক্তি হল ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাধীন ও নিয়ন্ত্রণমুক্ত সীমানা চলাচলের জন্য একটি চুক্তি।
- এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: শেনজেন, লুক্সেমবার্গ।
- শেনজেন নামটি এসেছে লুক্সেমবার্গের একটি ছোট গ্রাম থেকে, যা জার্মানি ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত।

- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। সদস্য দেশসমূহ:
• ২৫টি EU সদস্য রাষ্ট্র;
• ৪টি ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (EFTA) সদস্য দেশ: আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে, সুইজারল্যান্ড।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
• ৩০ ডিসেম্বর ২০২৩ - EU কাউন্সিল বুলগেরিয়া ও রোমানিয়ার বিমান ও সমুদ্র সীমান্ত থেকে নিয়ন্ত্রণ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।
• ১২ ডিসেম্বর ২০২৪ - EU কাউন্সিল ভূমি সীমান্তের নিয়ন্ত্রণও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
• ২০২৫ সালের জানুয়ারিতে সম্পূর্ণরূপে শেনজেন অঞ্চলে যুক্ত হয় রোমানিয়া ও বুলগেরিয়া।

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।
৭,৫৫৫.
বাংলা সাহিত্যের গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪' পেয়েছেন কে?
  1. মুহম্মদ শাহজাহান মিয়া
  2. সলিমুল্লাহ খান
  3. ইমতিয়ার শামীম
  4. মুহাম্মদ সামাদ
ব্যাখ্যা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার:
- বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।
- প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের পুস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।
- প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩,০০,০০.০০ (তিন লক্ষ) টাকা।
- ১৯৬০ সাল থেকে প্রবর্তন করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

⇒ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪: 
• ফেব্রুয়ারি, ২০২৫-এ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' প্রদান করা হয়। তারা হলেন—
- কবিতায়: মাসুদ খান,
- নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা,
- প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান,
- অনুবাদে: জি এইচ হাবীব,
- গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া,
- বিজ্ঞানে: রেজাউর রহমান,
- ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭,৫৫৬.
নিচের কোন দেশটিতে কপ-২৯ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে?
  1. আজারবাইজান
  2. যুক্তরাজ্য
  3. ব্রাজিল
  4. ভারত
  5. কাতার
ব্যাখ্যা
কপ-২৯ ক্লাইমেট সামিট:
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে কপ-২৯ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে। 
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

⇒ এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।
- পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।

উল্লেখ্য,
- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব একটি বৈশ্বিক সমস্যা।
- তাই জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাঠামো কনভেনশনের (ইউনএফসিসিসি) আওতায় ১৯৯৫ সাল থেকে প্রতিবছর Conference of Parties (COP) অনুষ্ঠিত হয়ে থাকে।
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- পরবর্তী কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭,৫৫৭.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা -
  1. দিনাজপুর
  2. বরিশাল
  3. রংপুর
  4. ঠাকুরগাঁও
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ধান উৎপাদন:

- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৩ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

উল্লেখ্য:
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৭,৫৫৮.
বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ করে-
  1. ক) ২৯ ডিসেম্বর ২০২২
  2. খ) ৩০ ডিসেম্বর ২০২২
  3. গ) ৩১ ডিসেম্বর ২০২২
  4. ঘ) ৩১ ডিসেম্বর ২০২১
ব্যাখ্যা
- বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয়- ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে।
- দীর্ঘ ৮১ বছর চলার পর ২০২২ সালের ৩১শে ডিসেম্বর শেষ হলো বিবিসি বাংলার রেডিও সার্ভিস।
- বিবিসি বাংলা বেতারের যাত্রা শুরু হয়েছিল ১১ই অক্টোবর ১৯৪১ সালে।
- সর্বশেষ ডিজিটাল প্লাটফর্মের ওপর বেশি জোর দিয়ে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায় ২০২২ সালের ৩১শে ডিসেম্বর।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, ফ্রেব্রুয়ারি ২০২৩ এবং বিবিসি।
৭,৫৫৯.
উন্নত প্রযুক্তি সূচকে বাংলাদেশে অবস্থান কত?
  1. ক) ১২৫
  2. খ) ১১৬
  3. গ) ১২৬
  4. ঘ) ৯২
ব্যাখ্যা
উন্নত প্রযুক্তি সূচক :
- প্রকাশকাল: ২ এপ্রিল ২০২৩ইং।
- প্রকাশক: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড।
- শিরোনাম: ফ্রন্টিয়ার টেকনোলজিস ইনডেক্স।
- দেশ: ১৬৬টি।
- শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

সার্কভুক্ত দেশ সমূহের অবস্থান:
- ভারত (৪৩),
- শ্রীলংকা (৮৯),
- নেপাল (১০৬),
- ভুটান (১১৬),
- পাকিস্তান (১২৫),
- বাংলাদেশ (১২৬),
- আফগানিস্তান (১৬৪)।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার(মে। ২০২৩)।
৭,৫৬০.
২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশে ইলিশ উৎপাদনের পরিমাণ কত মেট্রিক টন?
  1. ৫.১২ লক্ষ মে. টন
  2. ৫.৩৩ লক্ষ মে. টন
  3. ৫.৫০ লক্ষ মে. টন
  4. ৫.৮৫ লক্ষ মে. টন
ব্যাখ্যা
- বাংলাদেশে উৎপাদিত মাছের মধ্যে প্রধান হলো ইলিশ।
- মৎস্য পরিসংখ্যান বর্ষগ্রন্থ : ২০১৯-২০২০ অনুযায়ী ২০১৯-২০২০ সময়ে ইলিশ মাছ উৎপাদনের পরিমাণ ছিলো ৫.৫০ লক্ষ মেট্রিক টন যা দেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২.২২ ভাগ।
- ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- ২০১৯-২০ সময়ে দেশে মোট মাছ উৎপাদন হয় ৪৫.০৩ লক্ষ মেট্রিক টন।
(তথ্যসূত্র: মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট)
৭,৫৬১.
​​FAO-এর বর্তমান মহাপরিচালক কে? [ডিসেম্বর,২০২৫]
  1. Dr. Tedros Adhanom Ghebreyesus
  2. Qu Dongyu
  3. Dr. Pamela Sing
  4. Hiroki Takahashi 
ব্যাখ্যা

​​FAO:
- পূর্ণ নাম: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। [ ডিসেম্বর, ২০২৫]
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

​লক্ষ্য ও উদ্দেশ্য:
- FAO-এর মূল লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- এবং টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের জনগণের জীবনমান উন্নয়ন করা।

উৎস: FAO ওয়েবসাইট।

৭,৫৬২.
২০২৫-২৬ অর্থবছরে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত?
  1. ৫ লাখ ২০ হাজার কোটি টাকা
  2. ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা
  3. ৫ লাখ ৮০ হাজার কোটি টাকা
  4. ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

উৎস: বাজেট ২০২৫-২০২৬ (বিবিএস)।

৭,৫৬৩.
দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট 'MERCOSUR'-এর সদস্য দেশ নয় কোনটি?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. উরুগুয়ে
  4. চিলি
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট 'MERCOSUR'-এর সদস্য দেশ নয়- চিলি। 
উল্লেখ্য যে, এখানে প্রশ্নে সদস্য বলতে পূর্ণ সদস্য বোঝানো হয়েছে। চিলি পূর্ণ সদস্য দেশ নয়, এটি সহযোগী সদস্য দেশ।

MERCOSUR:
- MERCOSUR বা The Southern Common Market দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion.
- প্রতিষ্ঠিত হয়: ২৬ মার্চ, ১৯৯১।
- চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া)।  
- সহযোগী সদস্য: ৭টি (বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, পানামা, সুরিনাম)।

- সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।

উল্লেখ্য,
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, মার্কোসুর রাষ্ট্রীয় পক্ষ হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।

উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।

৭,৫৬৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে?
  1. হাওয়াই
  2. ক্যালিফোর্নিয়া
  3. টেক্সাস
  4. মিশিগান
ব্যাখ্যা
নির্বাচন পদ্ধতি:
- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:
- প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়।
- সেই হিসাবে ২০২৪ সালের নভেম্বর মাসের ৫ তারিখে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সংখ্যা গরিষ্ঠ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
- যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম রিপাবলিকান পার্টি। (মে, ২০২৫)

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৭,৫৬৫.
বাংলাদেশে কোন দানাদার ফসল সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন হয়?
  1. ধান 
  2. গম 
  3. ভুট্টা 
  4. যব 
ব্যাখ্যা

দানা জাতীয় ফসলের উৎপাদন:
⇒ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুসারে,
• দেশের ২৮৮.২০ লক্ষ একর জমিতে মোট ৪০৬.৯৭ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এর মধ্যে আউশ ধান উৎপন্ন হয় ২৯.৭৩ লক্ষ মেট্রিক টন, আমন ধান উৎপন্ন হয় ১৬৬.৫৬ লক্ষ মেট্রিক টন, বোরো ধান উৎপন্ন হয় ২১০.৬৮ লক্ষ মেট্রিক টন।
• দেশের ৭.৭০ লক্ষ একর জমিতে মোট ১১.৭২ লক্ষ মেট্রিক টন গম উৎপন্ন হয়।
• দেশের ১২.৭২ লক্ষ একর জমিতে মোট ৪৮.৭৬ লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হয়।
• দেশের ১১.৪৪ লক্ষ একর জমিতে মোট ৬.৩৮ লক্ষ মেট্রিক টন সরিষা উৎপন্ন হয়। 
• দেশের ০.৩৯৮ লক্ষ একর জমিতে মোট ০.১৯৫ লক্ষ মেট্রিক টন যব উৎপন্ন হয়। 

- অর্থাৎ, দানা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে ধানের উৎপাদন সবচেয়ে বেশি হয়।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৭,৫৬৬.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে? (জানুয়ারি, ২০২৬)
  1. চীন 
  2. সিরিয়া
  3. ইরাক
  4. রাশিয়া
ব্যাখ্যা

অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার:
- সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
- গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ার বিনিয়োগ পথকে সুগম করতেই এ পদক্ষেপ বলে জানা গেছে।
- ১৭ ডিসেম্বর, ২০২৫ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিষেধাজ্ঞা প্রত্যাহারে একটি বিল উত্থাপন করা হয়। 
- ভোটাভুটিতে ৭৭ জন সিনেটর বিলের পক্ষে এবং ২০ জন বিপক্ষে ভোট দেন।

উল্লেখ্য,
- সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন সিরিয়ার ওপর ডজনখানেক নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন আইনসভা।
- এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল।
- সিরিয়ায় ক্ষমতা পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্ক নিষেধাজ্ঞা স্থগিতের সুপারিশ করেছিল।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন।

৭,৫৬৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে, প্রতি হাজারে স্থূল জন্মহার -
  1. ক) ২০.৭ জন
  2. খ) ১৮.১ জন
  3. গ) ১৫.৯ জন
  4. ঘ) ২১ জন
ব্যাখ্যা
স্থূল জন্মহার (প্রতি হাজারে) - ১৮.১ জন
স্থূল মৃত্যুহার (প্রতি হাজারে) -  ৫.১ জন
প্রতি হাজারে শিশু মৃত্যুর হার - ২১ জন
 
উৎস: অৰ্থনৈতিক সমীক্ষা ২০২২
৭,৫৬৮.
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
  1. আর কে নারায়ণন
  2. অরুন্ধতি রায়
  3. হারমান হেস
  4. গুন্টার গ্রাস
ব্যাখ্যা
১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস।
- তার বিখ্যাত উপন্যাস 'দি টিন ড্রাম' - এর জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭,৫৬৯.
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি দেশের কত তম প্রধান বিচারপতি?[ নভেম্বর,২০২৫]
  1. ২২তম
  2. ২৩তম
  3. ২৪তম
  4. ২৫তম
ব্যাখ্যা

• বিচার বিচার বিভাগ:
- বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি: বিচারপতি সৈয়দ রেফাত আহমেদক।
- তিনি ২৫তম প্রধান বিচারপতি।
- রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ প্রধান করেন।

উল্লেখ্য,
- আবু সাদাত মো. সায়েম: বাংলাদেশের ১ম বিচারপতি।

উৎস: বিচার বিভাগ ওয়েবসাইট।

৭,৫৭০.
বাংলাদেশের ষষ্ঠ জনশুমারিতে অনুষ্ঠিত হবে-
  1. অক্টোবর, ২০২১
  2. নভেম্বর, ২০২১
  3. ডিসেম্বর, ২০২১
  4. আগস্ট, ২০২২
ব্যাখ্যা
- বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি (জনশুমারি) অনুষ্ঠিত হবে ২৫-৩১ অক্টোবর ২০২১ সালে।
- বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারিতে কারিগরি সহায়তা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।
৭,৫৭১.
সম্প্রতি, জরুরি আরব লীগ ও ওআইসির যৌথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. রিয়াদ, সৌদি আরব
  2. দোহা, কাতার
  3. কায়রো, মিশর
  4. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

আরব-মুসলিম শীর্ষ সম্মেলন:
- কাতারের রাজধানী দোহায় ১৫ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর জরুরি সম্মেলন।
- এই যৌথ বৈঠকে প্রায় ৬০টি দেশ অংশ নেয়।
- গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল।
- হামাস জানিয়েছে, হামলায় তাদের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।
- কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ কোনো নেতা নিহত হননি।
- এই হামলার প্রতিক্রিয়ায় জরুরি সম্মেলনটির আহ্বান করেছিল কাতার।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [link]

৭,৫৭২.
’বায়রাক্তার কিজিলেলমা’ (Bayraktar Kızılelma) কোন দেশের মানববিহীন যুদ্ধবিমান? 
  1. ইরান
  2. রাশিয়া
  3. তুরস্ক
  4. ইসরায়েল
ব্যাখ্যা

- ’বায়রাক্তার কিজিলেলমা’ (Bayraktar Kızılelma) তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান।

• বায়রাক্তার কিজিলেলমা:

- তুরস্কের প্রথম মানববিহীন যুদ্ধবিমান বায়রাক্তার কিজিলেলমা।
- জেটচালিত 'বায়রাক্তার কিজিলেলমা' মানববিহীন যুদ্ধ বিমান বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ ফরমেশন ফ্লাইট পরিচালনা করেছে।
- এটি তুরস্কের Baykar Technologies কোম্পানি তৈরি করছে।
- এটি জেট চালিত, স্টেলথ ডিজাইনের এবং স্বয়ংক্রিয়ভাবে উড়তে, অবতরণ করতে এবং লক্ষ্য আক্রমণ করতে সক্ষম।
বিমানটিতে আধুনিক রাডার, সেন্সর এবং স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণের ব্যবস্থা রয়েছে।
- উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিচালনা প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লাইট সম্পন্ন হয়।
- উত্তর-পশ্চিম তুরস্কের চোরলুতে অবস্থিত আকিনজি ফ্লাইট ট্রেনিং অ্যান্ড টেস্ট সেন্টারে এই ঐতিহাসিক ফ্লাইটের পরীক্ষা চালানো হয়।

উৎস: বিবিসি নিউজ।

৭,৫৭৩.
আন্তর্জাতিক টি-২০ তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি কার? 
  1.  সাকিব আল হাসান
  2. লিটন কুমার দাস
  3. তামিম ইকবাল 
  4. মুশফিকুর রহিম 
ব্যাখ্যা

- আন্তর্জাতিক টি-২০ তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি (১৫টি) লিটন কুমার দাস।

• লিটন কুমার দাস আন্তর্জাতিক ক্যারিয়ার: 
- ১০ জুন, ২০১৫ তারিখে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।
- ১৮ জুন, ২০১৫ তারিখে ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার।
- ৫ জুলাই, ২০১৫ তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।


উল্লেখ্য, 
- আন্তর্জাতিক টি-২০ তে সাকিব আল হাসানের ১৩ টি  হাফ সেঞ্চুরি রয়েছে।
- তামিম ইকবাল খানের আন্তর্জাতিক টি-২০ তে ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।
- মুশফিকুর রহিমের আন্তর্জাতিক টি-২০ তে ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে।

উৎস: ESPN Cricinfo.[LINK]

৭,৫৭৪.
সম্প্রতি, জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তা প্রকল্পে ২০ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে- [মার্চ, ২০২৫]
  1. ইউনেস্কো
  2. জাতিসংঘ
  3. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  4. ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ব্যাখ্যা
জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তা প্রকল্প:
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতার শিকার আট হাজার ব্যক্তির সহায়তায় ২০ লাখ ইউরো বরাদ্দ করেছে।
- ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে “দ্য পাথওয়েজ টু হিলিং: এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস” এ প্রকল্প চালু করা হয়েছে।
- প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
- এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার।
-  প্রকল্পটির মাধ্যমে আক্রান্ত ব্যক্তিদের ঔষধজাত পণ্য, অগ্রাধিকার ভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং নিশ্চিত করা হবে।
- বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যত দিন এ প্রয়োজনীয়তা অনুভব করবে, তত দিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
৭,৫৭৫.
World Urbanization Prospects-2025 অনুসারে, শীর্ষ মেগাসিটি কোনটি?
  1. ঢাকা
  2. টোকিও
  3. নয়াদিল্লি
  4. জাকার্তা
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

উৎস:- World Urbanization Prospects 2025।

৭,৫৭৬.
২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. সান ফ্রান্সিসকো
  2. হেগ
  3. নয়াদিল্লী
  4. রোম
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation.
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।
-  প্রতিষ্ঠিত হয়: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর।
- সদস্য সংখ্যা: ২১টি।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ১১ নভেম্বর, ২০২৩ - ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

উৎস: APEC ওয়েবসাইট।