ব্যাখ্যা
- গ্রিন হাউস হচ্ছে এক ধরনের কাচের ঘর।
- যেসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের ‘গ্রিনহাউজ গ্যাস’ বলা হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- ‘গ্রিন হাউস ইফেক্ট' কথাটি প্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভানটে আরহেনিয়াস।
⇒ গ্রিনহাউজ গ্যাসের মধ্যে রয়েছে:
- কার্বন ডাই-অক্সাইড, মিথেন, জলীয়বাষ্প, নাইট্রাস অক্সাইড, ওজোন, হ্যালোকার্বন জাতীয় গ্যাস প্রভৃতি।
⇒ বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
- এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
- প্রায় ৩৪% গ্রিনহাউস গ্যাস এই খাত থেকে নিঃসরিত হয়।
অন্যদিকে,
- পরিবহন থেকে প্রায় ১৫% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- শিল্প থেকে প্রায় ২৪% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- ভবন নির্মাণ থেকে প্রায় ৬% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
উৎস: i) U.S. Environmental Protection Agency (.gov)। [link]
ii) Britannica.