বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৬৩ / ৭৬ · ৬,২০১৬,৩০০ / ৭,৭৫২

৬,২০১.
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোন দেশ? (অক্টোবর ২০২৫)
  1. সৌদি আরব 
  2. সংযুক্ত আরব আমিরাত 
  3. জর্ডান 
  4. লেবানন
ব্যাখ্যা

বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল:
- বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্যস্থল মধ্যপ্রাচ্যের দেশগুলো।
- এর মধ্যে অভিবাসী নারী শ্রমিকরা সবচেয়ে বড় গন্তব্যস্থল সৌদি আরব। 
- মোট নারী অভিবাসীর ৭২ শতাংশের গন্তব্য হলো সৌদি আরব।

এছাড়াও,
- অভিবাসী নারী শ্রমিকদের ২য় বড় গন্তব্যস্থল জর্ডান (১৮%)।
- অভিবাসী নারী শ্রমিকদের ৩য় বড় গন্তব্যস্থল কাতার (১৮%)।
- কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে গন্তব্যের পরিমাণ ১%।

উৎস: BMET ওয়েবসাইট। 

৬,২০২.
Who is the current chairman of Petrobangla? (November, 2024)
  1. Nazmul Ahsan
  2. Abul Mansur Md. Faizullah
  3. Md. Ruhul Amin
  4. ABM Abdul Fattah
  5. Zanendra Nath Sarker
ব্যাখ্যা
পেট্রোবাংলা:
- পেট্রোবাংলা সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি।
- এটি বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাতকরণের কাজ করে।
- এছাড়াও কোম্পানিটি বাংলাদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সাথে উৎপাদন অংশীদারি চুক্তি করে থাকে।
- ২৬ মার্চ, ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ২৭-এর মাধ্যমে দেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশন (বিএমওজিসি) গঠিত হয়।
- জাতির পিতা বঙ্গবন্ধুর সময়ে বাংলাদেশ খনিজ, তৈল ও গ্যাস করপোরেশন (বিএমওজিসি)-কে বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন (বিওজিসি) নামে পুনর্গঠন করা হয় এবং ১৯৭৪ সালের ২২ আগস্ট রাষ্ট্রপতির আদেশ নং ১৫ এর মাধ্যমে বিওজিসি’কে ‘পেট্রোবাংলা’ নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয়।
- বর্তমানে পেট্রোবাংলার অধীনস্তে ১৩টি কোম্পানি রয়েছে। (নভেম্বর, ২০২৪)
- পেট্রোবাংলার বর্তমান চেয়ারম্যান 'জনেন্দ্র নাথ সরকার'। (নভেম্বর, ২০২৪)
- উদ্দেশ্য: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জ্বালানি সরবরাহ করা এবং দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা/নিশ্চিত করা।

তথ্যসূত্র - পেট্রোবাংলা অফিসিয়াল ওয়েবসাইট।
৬,২০৩.
পারস্য উপসাগর তীরবর্তী কোন দেশটি GCC-এর সদস্য নয়?
  1. ইরাক
  2. কাতার
  3. বাহরাইন
  4. ওমান
ব্যাখ্যা
Gulf Cooperation Council (GCC):
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই।

⇒ এর সদস্য সংখ্যা ৬টি। এগুলো হলো:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইন,
- ওমান।

উল্লেখ্য,
- পারস উপসাগর তীরবর্তী ৮টি দেশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
- এই ৮টি দেশ হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, ইরাক।

⇒ ইরান, ইরাক GCC-এর সদস্য নয়।

উৎস: GCC ওয়েবসাইট।
৬,২০৪.
'Global Passport Index-2026' which country holds the top position for the strongest passport?
  1. Japan
  2. South Korea
  3. Singapore
  4. Switzerland
ব্যাখ্যা

হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬:
- শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে সিঙ্গাপুর।
- সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা বা অন-অ্যারাইভাল ভিসা পান।
- তালিকায় জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে।
- এ দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
- শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের পাঁচটি দেশ যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে।
- সেগুলো হলো ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।

অন্যদিকে,
- শক্তিশালী পাসপোর্ট সূচকে (Global Passport Ranking) ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
- আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের (Henley & Partners) সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।

উৎস: Global Passport Ranking 2026।

৬,২০৫.
বর্তমানে [সেপ্টেম্বর, ২০২৫] আসিয়ানভুক্ত দেশের সংখ্যা - 
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য,
- মে, ২০২৫ সালে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন ১৯৭৬ সালের ২৩-২৪ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৬,২০৬.
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
  1. ক) এলেনা রিবাকিনাকে
  2. খ) নাওমি ওসাকা
  3. গ) আরিনা সাবালেঙ্কা
  4. ঘ) অ্যাশলেই বার্টি।
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের মুকুট জিতলেন আরিনা সাবালেঙ্কা।
- বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতে নেন সাবালেঙ্কা।
- বেলারুশিয়ান তারকার এটিই প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৬,২০৭.
২০২৫-২৬ অর্থ বছরে বিধবা ভাতার পরিমাণ কত?
  1. ৫৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৭০০ টাকা
  5. ৭৫০ টাকা
ব্যাখ্যা

বিধবা ভাতা:
- ১৯৯৮-৯৯ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়।
- ঐ অর্থ বছরে ৪ লক্ষ ৩ হাজার ১১০ জনকে এককালীন মাসিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমান সরকারের উদ্যোগে প্রবর্তিত এ কর্মসূচির সকল উপকারভোগীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্নমেন্ট টু পারসন) সফলভাবে ভাতা প্রদান করা হচ্ছে।
- এ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে ২৯ লক্ষ জনের জন্য জনপ্রতি মাসিক ৬৫০ টাকা হারে মোট ২২৭৭.৮৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য:
১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান।
২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা।
৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।

৬,২০৮.
বিশ্বের শীর্ষ কন্টেইনার পোর্ট কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. সাংহাই, চীন
  2. সিঙ্গাপুর পোর্ট
  3. নিংবো-ঝুশান, চীন
  4. শেনজেন, চীন
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ কন্টেইনার পোর্ট: 
২০২৩ সালের ভলিউম অনুসারে (মিলিয়ন TEU), 
i) সাংহাই, চীন -  ৪৯.১৬ মিলিয়ন TEU.
ii) সিঙ্গাপুর পোর্ট - ৩৯.০১ মিলিয়ন TEU.
iii) নিংবো-ঝুশান, চীন - ৩৫.৩০ মিলিয়ন TEU.
iv) শেনজেন, চীন - ২৯.৮৮ মিলিয়ন TEU.

উৎস: ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল। Link
৬,২০৯.
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ কয়টি? [মে, ২০২৫]
  1. ২৭ টি
  2. ২৮ টি
  3. ২৯ টি
  4. ২০ ‍টি
ব্যাখ্যা
European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।

উল্লেখ্য,
- ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তি স্বাক্ষরিত হয়।
- ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) এবং ইউরোপীয় পারমাণবিক শক্তি সম্প্রদায় (EURATOM) প্রতিষ্ঠা করে। 
- প্যারিস চুক্তি মাধ্যমে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় (ECSC) প্রতিষ্ঠা করে।
- ব্রাসেলস চুক্তি মাধ্যমে ইউরোপীয় কমিউনিটি (EC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: European Union এবং World Atlas.
৬,২১০.
চামড়া শিল্প মালিকদের জোটের নাম কী?
  1. টোয়াব
  2. নোয়াব
  3. বিটিএ
  4. কোয়াব
ব্যাখ্যা
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ):
- চামড়া শিল্প মালিকদের জোটের নাম বিটিএ।

- বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) হলো বাংলাদেশের ট্যানারি শিল্পের একটি অলাভজনক সংস্থা।
- এই সংগঠনটি দেশের ট্যানারি শিল্পের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেয়,
- সদস্যদের স্বার্থে নীতিগত সংস্কারের পক্ষে কাজ করে এবং গোটা চামড়া খাত তথা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

•প্রধান উদ্দেশ্য:
- এই সংস্থাটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো:
- বাংলাদেশের ট্যানিং শিল্পকে সুরক্ষা প্রদান,
- প্রচারণা চালানো, এবং
- উন্নয়ন সাধন।

• বিটিএ-এর মোট ৮০৯ জন সদস্য রয়েছে, যা দুই ভাগে বিভক্ত:
- সাধারণ সদস্য (General Members):
- সংখ্যা: ১৭০ জন,
- এরা দেশের বিভিন্ন অঞ্চলে ট্যানারি কারখানার মালিক, প্রধানত ঢাকায় এদের অবস্থান।

• সহযোগী সদস্য (Associate Members):
- বিটিএ-এর মোট ৮০৯ জন সদস্য রয়েছে, যা দুই ভাগে বিভক্ত:
- সাধারণ সদস্য (General Members):
- সংখ্যা: ১৭০ জন,
- এরা দেশের বিভিন্ন অঞ্চলে ট্যানারি কারখানার মালিক, প্রধানত ঢাকায় এদের অবস্থান।
- সহযোগী সদস্য (Associate Members):
- সংখ্যা: ৬৪৯ জন,
- এরা বাণিজ্যিকভাবে রপ্তানিমুখী কার্যক্রম পরিচালনা করে,

অপরদিকে,
- ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
- সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)।
- ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

উৎস: বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ওয়েবসাইট।
৬,২১১.
নিচের কোনটি IMF এর রিজার্ভ মুদ্রা নয়?
  1. ইউএস ডলার
  2. চাইনিজ ইউয়ান
  3. পাউন্ড
  4. রুবল
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):

- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি। এগুলো হলো:
• ইউএস ডলার,
• পাউন্ড,
• জাপানিজ ইয়েন,
• ইউরো ও
• চাইনিজ ইউয়ান।

-  SDR (Special Drawing Rights) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রবর্তিত আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। সংস্থাটি ১৯৬৯ সালে SDR সিস্টেম চালু করে।



- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৬,২১২.
Environmental Performance Index-2020 রিপোর্টে শীর্ষদেশ কোনটি?
  1. কানাডা
  2. ডেনমার্ক
  3. সুইজারল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত Environmental Performance Index-2020 রিপোর্টে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্টে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক
- দ্বিতীয় : লুক্সেমবার্গ
- তৃতীয় : সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৬২তম।
- সর্বনিম্ন দেশ (১৮০তম): লাইবেরিয়া।
(তথ্যসূত্র: Environmental Performance Index-2020)
৬,২১৩.
২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  1. প্যারিস, ফ্রান্স
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. বার্লিন, জার্মানি
  4. এথেন্স, গ্রিস
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।
- ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অলিম্পিকের ৩১তম আসর।
- ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে ৫-২১ আগস্ট, ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয় ৷

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: Britannica.
৬,২১৪.
ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. নিকোলাস মাদুরো
  2. ডেলসি রদ্রিগেজ
  3. হুয়ান গুয়াইডো
  4. হোসে লুইস রমেরো
ব্যাখ্যা

ভেনেজুয়েলা:
- দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ,
- যা বিশ্বের বৃহত্তম তেলের মজুদ জন্য পরিচিত।
- অফিসিয়াল নাম: বোলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা (Bolivarian Republic of Venezuela)।
- রাজধানী: কারাকাস (Caracas)।
- বৃহত্তম শহর: কারাকাস।
- সরকার পদ্ধতি: রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: ভেনেজুয়েলার অন্তর্বর্তী/ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ (Delcy Rodríguez),
- তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- মুদ্রা: বলিভার সোবেরানো (VES)।
- ভাষা: স্প্যানিশ।

উল্লেখ্য,
- ঐতিহাসিকভাবে দীর্ঘসময় ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরো   কিন্তু ২০২৬ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র কর্তৃক আটক হওয়ার পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে।

ভৌগোলিক বৈশিষ্ট্য:
- অ্যাঞ্জেল ফলস (Angel Falls): বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত, যা ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত।
- তেলের মজুদ: ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের মজুদের (Proven Oil Reserves) অধিকারী দেশ।
- সীমান্ত বিরোধ: প্রতিবেশী গায়ানার সাথে 'এসিকুইবো' (Essequibo) অঞ্চল নিয়ে ভেনেজুয়েলার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে।

উৎস: ব্রিটানিকা, রয়টার্স এবং বিবিসি নিউজ।

৬,২১৫.
কতজন ব্যক্তিকে নজরুল পুরস্কার ২০২৪-এ ভূষিত করা হয়?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নজরুল পুরস্কার:

- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।
- নজরুল পুরস্কার ২০২৪-এ ভূষিত করা হয় ১ জনকে।
- ‘নজরুল পদক-২০২৪’ পেয়েছেন,
• রাজিয়া সুলতানা।

তথ্যসূত্র - বাংলা একাডেমি ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ২৩ মে ২০২৪।
৬,২১৬.
To which country is Western Marine Shipyard exporting ships? [January, 2025]
  1. Denmark
  2. United Arab Emirates
  3. Sweden
  4. Qatar
ব্যাখ্যা
- বাংলাদেশ থেকে সর্বশেষ জাহাজ রপ্তানি হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।
- চট্টগ্রামভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জানুয়ারির প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ‘রায়ান’ নামের একটি জাহাজ রপ্তানি করবে।
- প্রতিষ্ঠানটি একই ক্রেতার কাছে পর্যায়ক্রমে আরও সাতটি জাহাজ রপ্তানি করবে বলে জানিয়েছে।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি সর্বশেষ জাহাজ রপ্তানি করেছে ২০২০ সালের ২৯ জানুয়ারি।
- এদিন ১ কোটি ১০ লাখ ডলার মূল্যের দুটি জাহাজ ভারতে রপ্তানি করেছিল তারা।
- এ হিসেবে প্রতিষ্ঠানটি পাঁচ বছর পর রপ্তানিতে ফিরল। অবশ্য এ সময় শিপইয়ার্ডটি দেশীয় বিভিন্ন সংস্থার জন্য জাহাজ তৈরি করেছে।
- বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে ঢাকার আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ।
- ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর ডেনমার্কে জাহাজ রপ্তানির মাধ্যমে এই অভিযাত্রা শুরু হয়। 
- ২০১০ সালে জাহাজ রপ্তানিতে যুক্ত হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নাম।
- ওই বছরের ৩০ নভেম্বর প্রতিষ্ঠানটি জার্মানিতে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে।
- বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান এ দুটিই।

উৎস: প্রথম আলো (২৮ ডিসেম্বর ২০২৪)।
৬,২১৭.
গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ এর পদক তালিকায় শীর্ষ দেশ কোনটি? (আগস্ট, ২০২৪)
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. চীন
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪:
- আয়োজক -প্যারিস, ফ্রান্স।
- শুরু হবে -২৬ জুলাই-১১ আগস্ট, ২০২৪।
- নীতিবাক্য - Games wide open।
- ইভেন্ট - ৩২৯ টি।

প্যারিস অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৪০টি স্বর্ণ, মোট-১২৬টি)
- দ্বিতীয় : চীন (৪০টি স্বর্ণ, মোট-৯১টি)
- তৃতীয় : জাপান (২০টি স্বর্ণ, মোট-৪৫টি)

তথ্যসূত্র - অলিম্পিক গেমস ওয়েবসাইট।
৬,২১৮.
What is the population growth rate according to the 2022 Census?
  1. 0.85%
  2. 1.12%
  3. 1.37%
  4. 1.50%
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৬,২১৯.
২০১৯-২০ অর্থবছরে দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. মুন্সিগঞ্জ
  2. রংপুর
  3. দিনাজপুর
  4. কুমিল্লা
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশে মোট আলু উৎপাদিত হয় ১০৯.১৭ লক্ষ মেট্রিক টন।
আলু উৎপাদনে শীর্ষ জেলাসমূহ:
- প্রথম : রংপুর (১৩.১৭ লক্ষ মে.টন)
- দ্বিতীয় : বগুড়া (১২.১৯ লক্ষ মে. টন)
- তৃতীয় : দিনাজপুর (১০.৭৯ লক্ষ মে. টন)
- চতুর্থ : মুন্সিগঞ্জ (৯.৯৫ লক্ষ মে. টন)
- পঞ্চম : জয়পুরহাট (৯.১৯ লক্ষ মে. টন)।
(তথ্যসূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
৬,২২০.
২০২৩ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জাপান
  2. পাকিস্তান
  3. ভারত
  4. চীন
ব্যাখ্যা
২০২৩ এশিয়ান গেমস:
- নির্ধারিত তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ - ৮ অক্টোবর ২০২৩।
- আয়োজক দেশ: চীন।
- স্থান: হ্যাংজু অলিম্পিক স্পোর্টস এক্সপো সেন্টার।
- ক্রীড়া সংখ্যা: ৪০।

অন্যদিকে -
- সর্বশেষ আসর ২০১৮ এশিয়ান গেমস, জাকার্তা ও সুমাত্রা, ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়।

উৎস: Olympics.com.
৬,২২১.
Which of the following countries is the closest competitor of Bangladesh in the global RMG business? [May, 2025]
  1. Sri Lanka
  2. Vietnam
  3. Germany
  4. India
ব্যাখ্যা
পোশাক রপ্তানিকারক দেশ:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।
- ৩য় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।
- বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পোশাক রপ্তানির পরিমাণ কাছাকাছি।
- দুইটি দেশ সবচেয়ে প্রতিদ্বন্দী অবস্থায় রয়েছে।
- Royal Europe Textile-এর মতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৪৬,২০০ মিলিয়ন ডলার এবং ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ৪৩,৭০০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য,
⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) Royal Europe Textile. [link]
৬,২২২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বর্তমানে স্থলবন্দরের মোট সংখ্যা কয়টি?
  1. ২৪টি
  2. ২৩টি
  3. ২১টি
  4. ১৯টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ:

- স্থলপথে পণ্য আমদানি-রপ্তানি সহজতর এবং উন্নতর করাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের লক্ষ্য।
- বর্তমানে স্থলবন্দরের মোট সংখ্যা ২৪টি এবং চালুকৃত বন্দরের সংখ্যা ১৬ টি।

⇒ ১৬টি স্থলবন্দরের মধ্যে ১১টি স্থলবন্দর যেমন বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা ও ধানুয়াকামালপুর স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বাস্থবক) নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা ও বিবিরবাজার এই ৫টি স্থলবন্দর BOT ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
- এছাড়া রামগড় ও বাল্লা এই ২টি স্থলবন্দর চালুর জন্য অপেক্ষাধীন রয়েছে।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,২২৩.
SVRS-২০২০ এর রিপোর্ট অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার (Rate of Natural Increase) কত?
  1. ১.২%
  2. ১.৩%
  3. ১.৩৭%
  4. ১.১%
ব্যাখ্যা

উৎসঃ বিবিএস এর প্রকাশিত SVRS রিপোর্ট - ২০২০।
৬,২২৪.
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক কত টাকার স্মারক নোট প্রকাশ করে?
  1. ক) ২০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) ২০০ টাকা
ব্যাখ্যা
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।
- নোটের এক পিঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে রয়েছে পদ্মা সেতুর ছবি। উপরের অংশে লেখা আছে 'জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু'।
- নোটের অন্য পিঠে মুদ্রিত হয়েছে পদ্মা সেতুর ছবি। উপরে ইংরেজিতে 'Padma Bridge- The symbol of national pride ONE HUNDRED TAKA লেখা আছে।
- ২৬ জুন, ২০২২ থেকে এই নোট বাংলাদেশ ব্যাংক এর সকল শাখায় পাওয়া যায়।

উৎস: The Daily Star, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৬,২২৫.
২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
  1. লুক্সেমবার্গ
  2. সিঙ্গাপুর
  3. প্যারিস
  4. লস অ্যাঞ্জেলেস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর:

1. সিঙ্গাপুর,
2. প্যারিস, ফ্রান্স,
3. জুরিখ, সুইজারল্যান্ড,
4. হংকং,
5. অসলো, নরওয়ে,
6. জেনেভা, সুইজারল্যান্ড,
7. সিউল, দক্ষিণ কোরিয়া,
8. কোপেনহেগেন, ডেনমার্ক,
9. তেল আবিব, ইসরায়েল,
10 সিডনি, অস্ট্রেলিয়া।

অন্যদিকে -
- কম খরচের শহরের তালিকায় শীর্ষে সিরিয়ার দামেস্ক।
- এরপর যথাক্রমে ইরানের তেহরান (১৭২তম) ও লিবিয়ার ত্রিপোলি (১৭১তম)।

উৎস: World Popullation Review. [link]
৬,২২৬.
IPCC -এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- IPCC জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- Intergovernmental Panel on Climate Change গঠিত হয় ১৯৮৮ সালে।
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- সদস্য: ১৯৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।
৬,২২৭.
The 2024 Nobel Prize in Physics recognized foundational discoveries in which field?
  1. Quantum computing
  2. String theory
  3. Dark matter research
  4. Artificial neural networks
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার:

- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন আমেরিকার দুই গবেষক জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন।
- সু্ইডেনের অসলোতে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করে।
- কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে মাধ্যমে মেশিন লার্নিংকে সক্রিয় করার তোলার ক্ষেত্রে মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য পদার্থবিদ্যায় এরা নোবেল পুরস্কার জিতেছেন।
- তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই, তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য,
- প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৬,২২৮.
শ্রীলংকার বর্তমান [অক্টোবর, ২০২৪] প্রেসিডেন্ট -
  1. রনিল বিক্রমাসিংহে
  2. মাইধ্রিপালা সিরিসেনা
  3. অনূঢ়া কুমার দিশানায়েকে
  4. মাহিন্দ্র রাজা পাকসে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

শ্রীলংকা:
- শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- এটি ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
- রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
- বৃহত্তম নগরী: কলম্বো।
- মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।

⇒ শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া।
- শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসাবে হরিণী অমরাসুরিয়াকে নিয়োগ দিয়েছেন দেশটির বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে।
- তিনি শ্রীলংকার ১৬তম প্রধানমন্ত্রী।
- সেপ্টেম্বর, ২০২৪-এ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।
- দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন অমরাসুরিয়া।

⇒ শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।
- মার্ক্সবাদী নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা।
- সেপ্টেম্বর, ২০২৪-এ তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উৎস: Britannica.
৬,২২৯.
২০২৫ সালে কোন দেশ New Development Bank (NDB) এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে?
  1. আলজেরিয়া
  2. দক্ষিণ আফ্রিকা
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. ব্রুনাই
ব্যাখ্যা

New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- New Development Bank (NDB) ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উজবেকিস্তান (জুলাই ২০২৫) এবং কলম্বিয়া (জুলাই ২০২৫)। [উরুগুয়ে এখনও সম্ভাব্য সদস্য হিসেবে রয়েছে।]
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ৬ জুলাই সর্বশেষ উজবেকিস্তান এবং কলম্বিয়া New Development Bank (NDB)-এর সদস্য হিসেবে যোগদান করেছে।
- ২০২৫ সালের ১৯ মে আলজেরিয়া New Development Bank (NDB)-এর সদস্য হিসেবে যোগদান করেছে।
- উল্লিখিত প্রশ্নের অপশন অনুযায়ী উত্তর হবে তাই আলজেরিয়া।

উৎস: i)New Development Bank ওয়েবসাইট। [link]
ii) Xinhua. [link]

৬,২৩০.
Which city ranks first in the Global Liveability Index 2025?
  1. Copenhagen, Denmark
  2. Vienna, Austria
  3. Zurich, Switzerland
  4. Melbourne, Australia
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

৬,২৩১.
বিশ্বব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১৮৬টি
  2. ১৮৯টি
  3. ১৯১টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক: 
- বিশ্বব্যাংক (World Bank) ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের সময় প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।
- বিশ্বব্যাংকের ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে। [ডিসেম্বর, ২০২৪]
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের সময় বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বৈশ্বিক দারিদ্র্য হ্রাসে কাজ করে।

বিশ্বব্যাংকের দুটি প্রধান সংস্থা:
- IBRD (International Bank for Reconstruction and Development)
- IDA (International Development Association)

উদ্দেশ্য:
- উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য বিমোচন।
- দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে অবকাঠামো এবং সামাজিক প্রকল্পে সহায়তা।
- জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে ভূমিকা।

উৎস: World Bank Official Website
৬,২৩২.
‘G-20 সম্মেলন ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রোম, ইতালি
  2. বালি, ইন্দোনেশিয়া
  3. বেইজিং, চীন
  4. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
২০তম G-20 সম্মেলন:
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গ-এ।

⇒ G-20 বা Group of 20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
৬,২৩৩.
According to the final report of the Census and Housing Census 2022, which Division has the largest population of ethnic minorities?
  1. Chattogram
  2. Sylhet
  3. Barisal
  4. Rajshahi
  5. Mymensingh
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।

দেশে বসবাসকার উপজাতির সংখ্যা:
- মোট উপজাতির সংখ্যা - ১৬,৫০,৪৭৮ জন।
- পুরুষ - ৮,২৪,৯৩৩ জন।
- মহিলা - ৮,২৫,৫৪৫ জন। 
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- দ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ বাস করে রাজশাহী বিভাগে (এ জনগোষ্ঠীর ১৪.৮২)।
- উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।

উৎস: জনশুমারি ও গৃহগণনা-২০২২ চূড়ান্ত রিপোর্ট।
৬,২৩৪.
International Committee on Taxonomy of Viruses করোনাভাইরাসের এ নতুন প্রজাতিকে যে নামে নথিভুক্ত করে -
  1. ক) SARS-CoV-2
  2. খ) SARS-CoV-7
  3. গ) MERS-CoV-7
  4. ঘ) SARS-MERS-CoV-2
ব্যাখ্যা
International Committee on Taxonomy of Viruses করোনাভাইরাসের এ নতুন প্রজাতিকে SARS-CoV-2 নামে নথিভুক্ত করে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]
৬,২৩৫.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার পায়? [আগস্ট,২০২৫]
  1. ২ জন
  2. ৩ জন
  3. ১ জন
  4. ৫ জন
ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিব:
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।
• জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ বর্তমান। (আগস্ট, ২০২৫)

জাতিসংঘের মহাসচিববৃন্দ:

- প্রথম মহাসচিব: ট্রিগভে লি (নরওয়ে)।
- দ্বিতীয় মহাসচিব: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয় মহাসচিব: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ মহাসচিব: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম মহাসচিব: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ মহাসচিব: ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম মহাসচিব: কফি আনান (ঘানা),
- অষ্টম মহাসচিব: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬,২৩৬.
FAO এর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (ডিসেম্বর, ২০২৪)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৬,২৩৭.
সম্প্রতি, বিশ্বের সবচেয়ে বড় ধারণক্ষমতার স্টেডিয়ামের নির্মাণ শুরু হয়েছে কোন দেশে?
  1. উত্তর কোরিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র 
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের নির্মাণ:
- বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভিয়েতনাম।
- ভিয়েতনামে  নির্মাণ শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধারণক্ষমতার স্টেডিয়াম 'ত্রং ডং স্টেডিয়াম'-এর। 
- বিশাল এই স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।
- স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত রানগ্রাডো ফাস্ট অব মে স্টেডিয়ামকেকে ছাড়িয়ে যাবে।
- উত্তর কোরিয়ার এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৩০ হাজার,
- ফলে নতুন স্টেডিয়ামটি প্রায় ৫ হাজার আসন বেশি নিয়ে শীর্ষস্থান দখল করবে।
- স্টেডিয়ামটির নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। লক্ষ্য ২০২৮ সালে উদ্বোধন।
- ঐ বছরকেই সম্ভাব্য আনুষ্ঠানিক উদ্বোধনের সময় ধরা হয়েছে। সময়মতো কাজ শেষ হলে ২০২৮ সালেই বিশ্ব দেখবে নতুন এই ক্রীড়া স্থাপনা।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

৬,২৩৮.
সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কোন বিশেষ সামরিক বাহিনী? 
  1. রেঞ্জারস
  2. ডেল্টা ফোর্স
  3. নেভি সিলস
  4. গ্রিন বারেটস
ব্যাখ্যা

'ডেল্টা ফোর্স':
- মার্কিন সশস্ত্র বাহিনীর বিশেষ মিশন ইউনিট।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে নিজেদের বিশেষায়িত বাহিনী 'ডেল্টা ফোর্স' ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।
- ডেল্টা ফোর্স প্রতিষ্ঠা হয় ১৯৭৭সালে।
-  এটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সরাসরি অধীনে কাজ করে।
- নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগভিত্তিক ডেল্টা ফোর্সের মোট ৮টি অপারেশনাল 'সেবরে স্কোয়াড্রন' বা হামলা চালানোর উপযোগী স্বয়ংসম্পূর্ণ ইউনিট রয়েছে।

উৎস: বিবিসি নিউজ।[Link]

৬,২৩৯.
বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম-
  1. কান পুরস্কার
  2. বুকার পুরস্কার
  3. ম্যাগেসেসে পুরস্কার
  4. অস্কার পুরস্কার
ব্যাখ্যা
অস্কার পুরস্কার:
- প্রবর্তক: অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স।
- আয়োজক: যুক্তরাষ্ট্র।
- অস্কার পুরস্কার অপর নাম - Academy Award.
- বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম- অস্কার।
- প্রথম পুরস্কার দেওয়া হয়- ১৯২৮ সালে।
- প্রথম  বাংলাদেশি হিসেবে অস্কার বিজয়ী - নাফিস বিন- জাফর।

⇒ অপরদিকে,
- কান পুরস্কার দেয়া হয়  ফ্রান্স থেকে।
- ব্রিটেনের সাহিত্য সর্বোচ্চ পুরস্কার - বুকার পুরস্কার।

উৎস: Oscar ওয়েবসাইট।
৬,২৪০.
Which of the following was recently inscribed on UNESCO’s list of Intangible Cultural Heritage? [December, 2025]
  1. Rajshahi Silk Weaving
  2. Benarasi Saree
  3. Tangail Saree Weaving
  4. Puthichitra
ব্যাখ্যা

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে। ]

- ৯ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার ) ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়, যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা
- টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 

উল্লেখ্য,
- বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)


তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) 

৬,২৪১.
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি? [অক্টোবর, ২০২৪]
  1. টুভালু
  2. টোকেলাউ
  3. ভ্যাটিকান সিটি
  4. নাউরু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------- 
[স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যার তথ্য প্রচার-প্রকাশ করে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৪ সালের তথ্য অনুসারে, ভ্যাটিকান সিটির জনসংখ্যা সবচেয়ে কম। এই সংখ্যা ৪৯৬।]

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৪ সালের তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার ১০ দেশ-অঞ্চলের তালিকা দেওয়া হলো—

১. ভ্যাটিকান সিটি:
- ভ্যাটিকান সিটির জনসংখ্যা সবচেয়ে কম। এই সংখ্যা ৪৯৬।

২. নিউ:
- দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্বশাসিত দ্বীপরাষ্ট্র নিউ। জনসংখ্যা ১ হাজার ৮১৯ জন।

৩. টোকেলাউ:
- দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নির্ভরশীল অঞ্চল টোকেলাউ। জনসংখ্যা ২ হাজার ৫০৬ জন।

৪. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জনসংখ্যা ৩ হাজার ৪৭০ জন।
 
৫. মন্টসের্রাট:
- ক্যারিবীয় এলাকায় অবস্থিত মন্টসের্রাটের জনসংখ্যা ৪ হাজার ৩৮৯ জন।

৬. সেন্ট পিয়ের ও মিকেলন:
- সেন্ট পিয়ের ও মিকেলনের জনসংখ্যা ৫ হাজার ৬২৮ জন।

৭. টুভালু:
- টুভালুর জনসংখ্যা ৯ হাজার ৬৪৬ জন।

৮. সেন্ট বার্থেলেমি:
সেন্ট বার্থেলেমির জনসংখ্যা ১১ হাজার ২৫৮ জন।

৯. ওয়ালিস ও ফুটুনা: 
- ওয়ালিস ও ফুটুনার জনসংখ্যা ১১ হাজার ২৭৭ জন।

১০. নাউরু:
- নাউরুর জনসংখ্যা ১১ হাজার ৯৪৭ জন।

উৎস:
- প্রথম আলো পত্রিকা রিপোর্ট, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।
৬,২৪২.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছরে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা কত?
  1. ৪,০০,০০০ টাকা 
  2. ৪,৫০,০০০ টাকা
  3. ৪,৭৫,০০০ টাকা
  4. ৫,০০,০০০ টাকা 
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,৭৫,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫,০০,০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,৭৫,০০০ টাকা। 

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩,৭৫,০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৬,২৪৩.
২০২১ সালে দেশে চা উৎপাদনের পরিমাণ ছিল-
  1. ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি
  2. ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার
  3. ৯ কোটি ৬০ লাখ কেজি
  4. ৯ কোটি ৭৫ লাখ কেজি
ব্যাখ্যা

- বাণিজ্যিক চা চাষে ১৬৮ বছরের ইতিহাসে গেল বছর সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার চা উৎপাদন করে রেকর্ড গড়েছে বাংলাদেশ।
- ২০২১ সালে ছোট-বড় সব বাগান থেকে রেকর্ড পরিমাণ এ চা উৎপাদনের হয়েছে বলে জানান বাংলাদেশ চা বোর্ড।
- ২০২০ সালের তুলনায় এক কোটি ১১ লাখ কেজি বেশি।
- এর আগে ২০১৯ সালে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিল, যা ছিল সেসময় পর্যন্ত দেশে চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ।
- চা বোর্ডের তথ্য অনুসারে, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র- বাংলাদেশ চা বোর্ড।

৬,২৪৪.
কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
  1. মানবাধিকার
  2. নারীর ক্ষমতায়ন
  3. শিশু মৃত্যুহার হ্রাস
  4. মাতৃ মৃত্যুহার হ্রাস
ব্যাখ্যা
নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পদক পান।

প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন:
- গ্লোবাল পার্টনারশিপস ফোরাম-এর পক্ষ থেকে ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন-উইম্যান-এর পক্ষ থেকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কার প্রদান করা হয়।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালটার প্রেসিডেন্ট ম্যারি লুইস কোলেইরো প্রেকা এবং জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুন-তায়েকও ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কার প্রদান করা হয়।

উৎস: i) যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ মিশনের ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।
৬,২৪৫.
AFTA চুক্তির সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. লাওস
  2. মায়ানমার 
  3. মালয়েশিয়া
  4. নেপাল 
ব্যাখ্যা

• AFTA:
AFTA -এর সদস্য রাষ্ট্র নয় নেপাল।
- AFTA গঠিত হয়েছিল আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করতে।
- এর পূর্ণরূপ হলো ASEAN Free Trade Area, যার প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা।
- ১৯৯২ সালে আসিয়ানভুক্ত দেশগুলো আসিয়ানের অর্থনৈতিক একীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে মুক্ত বাণিজ্য অঞ্চল (AFTA) প্রতিষ্ঠা করা হয়।
- এটি ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- AFTA-এর মাধ্যমে প্রথমে আসিয়ানের ছয়টি প্রাথমিক সদস্য দেশ—ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মধ্যে শুল্ককে ০-৫ শতাংশে কমিয়ে আনা হয়।
• বর্তমানে AFTA-এর মোট সদস্য দেশ ১০টি:
- মালয়েশিয়া,
- ইন্দোনেশিয়া,
- ফিলিপাইন,
- সিঙ্গাপুর,
- ভিয়েতনাম,
- কম্বোডিয়া,
- লাওস,
- থাইল্যান্ড,
- ব্রুনাই,
- মায়ানমার।

উৎস: আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।

৬,২৪৬.
বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান এজি৬০০ তৈরি করেছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান:
- চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান এজি৬০০।
- এজি৬০০ উভচর বিমানটির সর্বোচ্চ উড্ডয়নের ওজন (টেক-অফ ওয়েট) ৬০ টন।
- অগ্নিনির্বাপণসহ নানা জরুরি অভিযানে ব্যবহারের লক্ষ্যে নির্মিত এই বিমান ১২ টন পানি বহন করতে পারে।
- নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই বিমানটি সম্প্রতি পার্শ্বীয় বাতাসে উড্ডয়ন ও অবতরণের কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করেছে।
- এজি-৬০০ ইতিমধ্যে চায়না সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) থেকে টাইপ সার্টিফিকেট পেয়েছে।
- যা এর সফল উন্নয়ন ও বাজারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন নির্দেশ করে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
৬,২৪৭.
মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর কোনটি?
  1. ১৬২৬৩
  2. ১০৬৫৫
  3. ক+খ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর
- মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মাঙ্কিপক্স ভাইরাস
- আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।
- আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

এমপক্স লক্ষণগুলো 
- এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা।
- আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশসহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে।
- অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায়। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে।

সূত্র- স্বাস্থ্য অধিদপ্তর।
৬,২৪৮.
২০১৯-২০২০ অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশের মাথাপিছু জাতীয় কত মার্কিন ডলার?
  1. ২,০২৪ মার্কিন ডলার
  2. ২,০৬৪ মার্কিন ডলার
  3. ২,০৭৭ মার্কিন ডলার
  4. ২০৯৮ মার্কিন ডলার
ব্যাখ্যা
বিবিএস প্রকাশিত ২০১৯-২০২০ অর্থবছরের চূড়ান্ত হিসাবে:
- মাথাপিছু জাতীয় আয় : ২,০২৪ মার্কিন ডলার
- মাথাপিছু জিডিপি : ১,৯৩০ মার্কিন ডলার
- জিডিপির প্রবৃদ্ধির হার : ৩.৫১ শতাংশ
২০১৯-২০২০ অর্থবছরের সাময়িক হিসাবে:
- মাথাপিছু জাতীয় আয় : ২,০৬৪ মার্কিন ডলার
- মাথাপিছু জিডিপি : ১,৯৭০ মার্কিন ডলার
- জিডিপির প্রবৃদ্ধির হার : ৫.২৪ শতাংশ
২০২০-২০২১ অর্থবছরের সাময়িক হিসাবে:
- মাথাপিছু জাতীয় আয় : ২,২২৭ মার্কিন ডলার
- মাথাপিছু জিডিপি : ২,০৯৭ মার্কিন ডলার
- জিডিপির প্রবৃদ্ধির হার : ৫.৪৭ শতাংশ।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
৬,২৪৯.
২০২৬ সালে নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. নিউজিল্যান্ড
  3. ইংল্যান্ড
  4. ওয়েস্ট ইন্ডিজ
ব্যাখ্যা
• ২০২৬ নারী টি২০ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
-  এই টুর্ণামেন্টে হবে  ১২ দলের ।
-  ছয়টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।
- ভেন্যুগুলো হলো ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড
-  নারী টি২০ বিশ্বকাপের ফাইনাল ইংল্যান্ডের ঐতিহাসক লর্ডসে অনুষ্ঠিত হবে।

উৎস: বাসস
৬,২৫০.
বর্তমানে ডি-নথি কার্যক্রম দেশের মোট কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু আছে?
  1. ক) ১০ টি
  2. খ) ১২ টি
  3. গ) ১৬ টি
  4. ঘ) ১৮ টি
ব্যাখ্যা
- বর্তমানে ডি-নথি (ডিজিটাল নথি) কার্যক্রম দেশের মোট ১৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু আছে।
- পেপারলেস অফিস প্রতিষ্ঠার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ডি-নথির (ডিজিটাল নথি) সঙ্গে যুক্ত হলো দেশের আরও ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই নিয়ে মোট ১৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডি-নথি কার্যক্রম শুরু হলো

- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের ডি-নথি কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
- শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ডি–নথির মাধ্যমে যেকোন স্থান থেকে ফাইল নিষ্পত্তি করা যায়। ফলে কোনো ফাইল আটকে থাকছে না, বাড়ছে কাজের গতি।

তথ্যসূত্র: প্রথম আলো (১৪ আগস্ট, ২০২৩)।
৬,২৫১.
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইটালিয়ান ভাষায় কে অনুবাদ করেন?
  1. ক) আন্না কোক্কিয়ারেল্লা
  2. খ) জয়ি ট্রিবিয়ানি
  3. গ) রেজিনা ফেলাঞ্জি
  4. ঘ) আর্ট ভেন্ডালে
ব্যাখ্যা
১৯ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ১৩টি ভাষায় অনূদিত হয়। সর্বশেষ ইতালি ভাষায় অনূদিত হয়। অনুবাদ করেন আন্না কোক্কিয়ারেল্লা।
৬,২৫২.
দিল্লির সর্বকনিষ্ঠ (২০২৪) মুখ্যমন্ত্রী কে?
  1. আতিশি মারলেনা
  2. সুষমা স্বরাজ
  3. অরবিন্দ কেজরিওয়াল
  4. শীলা দীক্ষিত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা। 
- দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোয় অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন আম আদমি পার্টির নেত্রী আতিশি মারলেনা। 
- তিনি দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। তার বর্তমান বয়স ৪৩ বছর। 
- ২০১৩ সালের জানুয়ারিতে আম আদমি পার্টিতে (এএপি) যোগদানের মাধ্যমে আতিশির রাজনৈতিক জীবন শুরু হয়।  
- ২০২২-২৩ সময়কালে, তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। 

সূত্র- বিবিসি রিপোর্ট।
৬,২৫৩.
রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়-
  1. ১৯০০ সালে
  2. ১৯০৫ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৮৯৫ সালে
ব্যাখ্যা
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন। এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল - ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।

উৎস: Rotary International ওয়েবসাইট।
৬,২৫৪.
Who is the best goalkeeper in Copa America 2024?
  1. Camilo Vargas
  2. Emiliano Martinez
  3. Alisson
  4. Sergio Rochet
ব্যাখ্যা
কোপা আমেরিকা ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- মোট দল: ১৬টি।
- অনুষ্ঠিত সময়: ২১ জুন - ১৫ জুলাই, ২০২৪।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (১৬তম শিরোপা)
- রানার-আপ: কলম্বিয়া।
- তৃতীয় স্থান: উরুগুয়ে।
- মোট ম্যাচ ৩২।
- গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ৫টি গোল)।
- টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: হামেস রোদ্রিগেস (কলম্বিয়া)।
- সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- ফেয়ার প্লে পুরস্কার: কলম্বিয়া।

উৎস: Copa América ওয়েবসাইট।
৬,২৫৫.
মাইক্রোসফটের বর্তমান সিইও কে (সেপ্টেম্বর ২০২৪)?
  1. ইলন মাস্ক
  2. স্টিভ জবস
  3. সত্য নাদেলা
  4. টিম কুক
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের বর্তমান (সেপ্টেম্বর ২০২৪) চেয়ারম্যান এবং সিইও হলেন Satya Nadella.
- মাইক্রোসফট প্রতিষ্ঠা হয় ১৯৭৫ সালে।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৬,২৫৬.
বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় কত? [আগস্ট, ২০২৫]
  1. ২,৭৩৪ মার্কিন ডলার
  2. ২,৭৮২ মার্কিন ডলার
  3. ২,৮০২ মার্কিন ডলার
  4. ২,৮২০ মার্কিন ডলার
ব্যাখ্যা
মাথাপিছু আয়:
- ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২,৮২০ মার্কিন ডলার বা ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা।
- ২৭ মে, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

⇒ বিবিএসের তথ্যমতে,
- ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার।
- ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলারে।
- ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ২৭৩৮ ডলার।

উল্লেখ্য,
- দেশের অভ্যন্তরের মোট আয় এবং রেমিট্যান্সসহ যত আয় হয়, তা ওই দেশের মোট জাতীয় আয়।
- ওই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয়ের হিসাব করা হয়।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৬,২৫৭.
২০২৮ সালে গ্রীস্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?  
  1. বেইজিং
  2. টোকিও
  3. লস অ্যাঞ্জেলেস 
  4. বার্লিন
ব্যাখ্যা

২০২৮ সালে গ্রীস্মকালীন অলিম্পিক: 
- বাংলাদেশ প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস।
- প্রতিযোগী ছিল: ১ জন।
- সাইদুর রহমান ডন অ্যাথলেটিকস।
- ২০২৪ সালে সর্বশেষ প্যারিসে অলিম্পিক গেমসের ৩০তম আসর বসে।
- ২০২৪ সালের পূর্বে বাংলাদেশ অলিম্পিকের ১১টি আসরে অংশ নিয়েছে।
- পরবর্তী ২০২৮ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের ৩১ তম আসর বসবে।

উৎস: অলিম্পিক ওয়েবসাইট।

৬,২৫৮.
সম্প্রতি (অক্টোবর, ২০২৩) কোন দেশ ‘সাদা ফসফরাস’ যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে?
  1. ইসরায়েল
  2. ফিলিস্তিনি
  3. জর্ডান
  4. সিরিয়া
ব্যাখ্যা
 ‘সাদা ফসফরাস’ যুদ্ধাস্ত্র:
- ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হামলায় সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল।
- লেবাননে হামলায়ও তারা সাদা ফসফরাস ব্যবহার করেছে।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
- সাদা ফসফরাসের ব্যবহার বেসামরিক নাগরিকদের গুরুতর ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলছে।
- সাদা ফসফরাস অত্যন্ত দাহ্য রাসায়নিক।
- সাদা ফসফরাস মানুষকে মারাত্মকভাবে দগ্ধ করতে পারে।
- ঘরবাড়িতে আগুন ধরে যেতে পারে।
- জনবহুল এলাকায় সাদা ফসফরাসের ব্যবহার বেআইনি।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক আইনে সাদা ফসফরাসের ব্যবহার, বেসামরিক মানুষের ওপর বোমা হামলা ও যৌথ শাস্তি প্রদান নিষিদ্ধ।

উৎস: ১৩ অক্টোবর ২০২৩, প্রথম আলো। [link]
৬,২৫৯.
Which country will host the G20 summit in 2024?
  1. Italy
  2. Brazil
  3. China
  4. Japan
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- G-20'র ২১তম সদস্যপদ লাভ করে - আফ্রিকান ইউনিয়ন।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে

উৎস: ডেইলি স্টার (সেপ্টেম্বর ৯, ২০২৩)।
৬,২৬০.
Who was the 'Man of the Final' of the ICC Champions Trophy-2025?
  1. Kane Williamson
  2. Virat Kohli
  3. Matt Henry
  4. Rachin Ravindra
  5. Rohit Sharma
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৬,২৬১.
শান্তিতে ২০২৩ সালে কে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ক্লদিয়া গোল্ডিন
  2. নার্গেস মোহাম্মদী
  3. জন ফসে
  4. ক্যাটালিন কারিকো
ব্যাখ্যা
নোবেল শান্তি পুরস্কার ২০২৩:
- 'নোবেল শান্তি পুরষ্কার ২০২৩' পেয়েছেন নার্গেস মোহাম্মদী।
- নোবেল কমিটি জানিয়েছে, ইরানে নারীদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গেস মোহাম্মদীকে শান্তি পুরষ্কার দেয়া হয়েছে।
- ২০১১ সাল থেকে তাকে বেশ কয়েক-দফা কারাদণ্ড দেয়া হয়।
- সবমিলিয়ে ইরানের শাসক গোষ্ঠী তাকে ১৩ বার গ্রেফতার করেছে।
- এরমধ্যে তাকে পাঁচবার দোষী সাব্যস্ত করে সর্বমোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-এন্ডারসেন।

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: i) Noble Prize ওয়েবসাইট।
         ii) ৬ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
৬,২৬২.
বাংলাদেশে বেসরকারি ইপিজেড (EPZ) কয়টি?
  1. ২টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ৫টি
ব্যাখ্যা

বেসরকারি ইপিজেড (EPZ):
- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা (Bangladesh Export Processing Zone Authority-BEPZA) দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
- বাংলাদেশে বেসরকারি ইপিজেড (EPZ) ২টি।  এগুলো হলো: কোরিয়ান ইপিজেড ও রাঙ্গুনিয়া ইপিজেড।

উল্লেখ্য যে, 
- ১৯৯৯ সালের ১০ অক্টোবর রাঙ্গুনিয়া ইপিজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাঙ্গুনিয়া ইপিজেড (REPZ) প্রকল্পটি ১৯৯৯ সালে শুরু হলেও এখনও পুরোপুরি চালু হয়নি।
- সে হিসেবে বাংলাদেশের একমাত্র বেসরকারি ইপিজেড কোরিয়ান ইপিজেড।

এছাড়াও,
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে। যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।

উৎস: বেপজা ওয়েবসাইট।

৬,২৬৩.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? [নভেম্বর, ২০২৪]
  1. ৫১টি
  2. ৫৩টি
  3. ৫৫টি
  4. ৫৭টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নাম গ্রহণ করে।
- সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা
- বর্তমান চেয়ারপারসন Mohammad Ould Ghazouani

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।
৬,২৬৪.
নিচের কোন প্রতিষ্ঠানটি শান্তিতে নােবেল পুরস্কারপ্রাপ্ত?
  1. ক) আসিয়ান
  2. খ) ইউরােপীয় ইউনিয়ন
  3. গ) ন্যাটো
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- উপরোক্ত প্রতিষ্ঠনগুলোর মধ্যে শুধু ইউরােপীয় ইউনিয়ন নােবেল পুরস্কার লাভ করে। 
- ইউরোপে শান্তি ও মানবাধিকারে ছয় দশকব্যাপী অবদানের জন্য ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

উৎস: nobelprize.org
৬,২৬৫.
'বুড়িগঙ্গা: নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী, বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
  1. ৩৯ কিলোমিটার
  2. ৪১ কিলোমিটার
  3. ৪৯ কিলোমিটার
  4. ৬১ কিলোমিটার
ব্যাখ্যা
বুড়িগঙ্গা নদী:
→ 'বুড়িগঙ্গা: নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী, বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য - ৪১ কিলোমিটার। 
→ সরকারি-বেসরকারি নথিপত্র থেকে উইকিপিডিয়াসহ সব জায়গায় বুড়িগঙ্গার উৎপত্তিস্থল হিসেবে ‘তুরাগ’ নদকে বলা হয়ে আসছে; যা মূলত ‘ধলেশ্বরী’ নদী হবে।
→ আবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জাতীয় নদী রক্ষা কমিশন বলছে বুড়িগঙ্গা নদীর প্রকৃত দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, বিআইডব্লিউটিএর হিসাবে ৪৫ কিলোমিটার এবং পর্যটন করপোরেশনের হিসাবে ২৭ কিলোমিটার। কিন্তু এসব তথ্য ভুল।
→ এক গবেষণায় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রকৃত দৈর্ঘ্য নিরূপণ করে দেখা গেছে, কেরানীগঞ্জের হযরতপুরের ধলেশ্বরীর উৎপত্তিস্থল থেকে কোন্ডা ইউনিয়নের জাজিরা পর্যন্ত বুড়িগঙ্গার দৈর্ঘ্য ৪১ কিলোমিটার।

তথ্যসূত্র: সমকাল।
৬,২৬৬.
টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে? [অক্টোবর, ২০২৫]
  1. বাংলাদেশ ও ভারত
  2. ভারত ও পাকিস্তান
  3. ভারত ও শ্রীলঙ্কা
  4. পাকিস্তান ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা

টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।

৬,২৬৭.
ইউরোপীয় ইউনিয়নে যোগদানকারী সর্বশেষ দেশ- [ জুলাই, ২০২৫]
  1. বুলগেরিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. রুমানিয়া
  4. স্লোভাকিয়া
ব্যাখ্যা
ব্রেক্সিট: 
- ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দ দুটি মিলিয়ে তৈরি একটি শব্দ।
- যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়াকে বোঝায়।
- জনমত জরিপ (Referendum):অনুষ্ঠিত হয়: ২৩ জুন ২০১৬।
- যুক্তরাজ্য EU ত্যাগ করে: ৩১ জানুয়ারি ২০২০। 

 • European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।

উৎস: European Union ওয়েবসাইট। 
৬,২৬৮.
প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) জার্মানী
  4. ঘ) কোরিয়া
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য।
- কিন্তু বিশ্বের প্রথম দেশ হিসাবে এবং কোনরকম তথ্য প্রকাশ না করেই অগাস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য টিকার লাইসেন্স দেয় রাশিয়া।
- প্রশ্নের অপশন অনুযায়ী উত্তর করতে হবে।

উৎস: বিবিসি বাংলা নিউজ পত্রিকা রিপোর্ট।
৬,২৬৯.
What is the percentage of Bangladesh’s total labor force employed in agriculture, according to the Economic Survey 2024?
  1. 49%
  2. 45%
  3. 55%
  4. 52%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।

এছাড়াও -
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০০%
- সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮.০০%
- কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৫.০০%
- অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কৃষিখাতে বেশি কর্মসংস্থান হয়।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,২৭০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুযায়ী, কোন ধরনের ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
  1. আউশ ধান
  2. আমন ধান
  3. বোরো ধান
  4. ক ও খ উভয়
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪:
• উৎপাদনের পরিমাণ (মেট্রিক টন):
- আউশ ধান (স্থানীয় + অন্যান্য)= ২৯.৭৩ লক্ষ।
- আমন ধান (স্থানীয় + অন্যান্য)= ১৬৬.৫৬ লক্ষ।
- বোরো ধান (স্থানীয় + অন্যান্য)= ২১০.৬৮ লক্ষ।

 • ধান উৎপাদনে আবাদকৃত জমির পরিমান:
- আমন ধান আবাদকৃত জমির পরিমাণ- ১,৪২,১০,০০০ (একর)।
- বোরো ধান আবাদকৃত জমির পরিমাণ- ১২,০৫,৩০০০ (একর)।
- আউশ ধান আবাদকৃত জমির পরিমাণ- ২৫,৫৭,০০০ (একর)।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪।

৬,২৭১.
BIMSTEC এর সদস্যসংখ্যা কত?(জানুয়ারি,২০২৫)
  1. ৭ টি
  2. ৮ টি
  3. ১০ টি
  4. ১৫ টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC -এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
- সদস্য: ৭টি।(জানুয়ারি, ২০২৫)।
• সদস্য সমূহ:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- ভুটান,
- মায়ানমার, 
- নেপাল।

• প্রতিষ্ঠাকালীন সদস্য:৪টি;
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা ও
- থাইল্যান্ড।
- সর্বশেষ  সদস্য: নেপাল ও ভুটান 
- ২০০৪ সালে যোগদান করেছে।।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৬,২৭২.
২০১৯-২০ অর্থবছরের বাজেটে 'শিক্ষা ও প্রযুক্তি' খাতে বরাদ্দ মোট বাজেটের কত শতাংশ?
  1. ক) ১৮.৫%
  2. খ) ১৭.৫%
  3. গ) ১৬.৫%
  4. ঘ) ১৫.২%
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ মোট ৭৯,৪৮৬ কোটি টাকা যা মোট বাজেটের ১৫.২ শতাংশ। এটি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে যা মোট বাজেটের ১৮.৫ শতাংশ।
৬,২৭৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী যুক্তরাষ্ট্রে রপ্তানি হার কত শতাংশ?
  1. ১৫.৮৭%
  2. ১৬.২৩%
  3. ১৭.৩৮%
  4. ১৮.৫১%
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,২৭৪.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? 
  1. আজটেকা স্টেডিয়ামে 
  2. মেটলাইফ স্টেডিয়াম
  3. সোফাই স্টেডিয়াম
  4. ওয়েম্বলি স্টেডিয়াম
ব্যাখ্যা

• ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আগামী বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়বে মেক্সিকো।
- একমাত্র দেশ হিসাবে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপের আসর বসবে মেক্সিকোতে। 
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।  
- ১৬টির মধ্যে ১১ টি আমেরিকার। বাকি ৫ টি শহর মেক্সিকো ও কানাডার। 
 
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা।
- তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।
- ‘মেপল, জায়ু ও ক্লাচ এগুলো  আনন্দ, উদ্যম আর একতার প্রতীক।

উল্লেখ্য,
- ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু মেক্সিকো সিটিতে, ফাইনাল ম্যাচ অনুষষ্ঠিত হবে যুক্তরাষ্টের নিউজার্সিতে। 
- ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে (অফিশিয়াল নাম Mexico City Stadium)।
- ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে  নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (অফিশিয়াল নাম New York New Jersey Stadium)
- ১৯৮৬ বিশ্বকাপে এ স্টেডিয়ামেই ‘হ্যান্ড অফ গড’ গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। 

তথ্যসূত্র: FIFA ওয়েবসাইট। (Link)  (Link2) 

৬,২৭৫.
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার হটলাইন নম্বর কত?
  1. ১৬৪৩০
  2. ১৬৪২০
  3. ১৬৫৩০
  4. ১৬৩৪০
ব্যাখ্যা
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড):

- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ১ লাখ ৭৮ হাজার ৫০৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন।
- জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
- দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে‘'আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এই সেবা দেয়া হয়।

আইনগত সহায়তা কি?
 
- আইনগত সহায়তা'র অর্থ আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং বিভিন্ন কারণে বিচার পাওয়ার ক্ষেত্রে অসমর্থ বিচারপ্রার্থীকে-
- কোন আদালতে দায়ের যোগ্য মামলায় আইনি পরামর্শ ও সহায়তা প্রদান;
- দায়ের হয়েছে বা বিচার চলছে এমন মামলায় আইনি পরামর্শ ও সহায়তা প্রদান;
- আইনজীবীর ফিস বা মামলার প্রাসঙ্গিক খরচ প্রদান; নিযুক্ত সালিশকারীকে সম্মানী প্রদান;

লিগ্যাল এইডের মূল উদ্দেশ্য:
- বিচার প্রাপ্তি নিশ্চিত করা।
- আইনি প্রক্রিয়ায় দরিদ্র ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে পরামর্শ, মামলা পরিচালনা এবং আইনি সহায়তা প্রদান।

সংস্থার কার্যক্রম:
- বিনামূল্যে আইনি পরামর্শ: মামলা দায়ের বা প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা।
- আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা: বিচার প্রক্রিয়ায় সহায়তা।
- মধ্যস্থতা বা সালিশি ব্যবস্থা: বিরোধ মীমাংসার জন্য বিকল্প ব্যবস্থা।
- কারাবন্দি ব্যক্তিদের সহায়তা: আর্থিক অসচ্ছলতায় জামিনের ব্যবস্থা।
- তথ্য ও পরামর্শ কেন্দ্র: আইনি সচেতনতা বৃদ্ধি।

লিগ্যাল এইড পাওয়ার জন্য নিম্নলিখিত ব্যক্তিরা সাধারণত যোগ্য বিবেচিত হন:
- যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার নিচে।
- নির্যাতিত নারী ও শিশু।
- মানব পাচারের শিকার ব্যক্তি।
- বয়স্ক, প্রতিবন্ধী বা নিঃস্ব ব্যক্তি।
- হেফাজতে থাকা ব্যক্তি।

কোথায় আবেদন করা যায়:
জেলা লিগ্যাল এইড অফিস: প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস রয়েছে।
উপজেলা লিগ্যাল এইড কমিটি: উপজেলা পর্যায়ে সহায়তা পাওয়া যায়।
হটলাইন: হেল্পলাইন নম্বর: ১৬৪৩০ , টোল ফ্রি কলের মাধ্যমে সহায়তা পাওয়া যায়।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইট। [লিঙ্ক]
৬,২৭৬.
According to the 'Travel and Tourism Development Index-2024', what is the rank of Bangladesh?
  1. 102
  2. 107
  3. 109
  4. 111
  5. None
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স (TTDI):

- এটি একটি বৈশ্বিক সূচক যা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন খাতের বিকাশ, টেকসইতা, অন্তর্ভুক্তি, এবং প্রতিযোগিতা মূল্যায়ন করে।
- এই সূচকটি বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) থেকে ২০০৭ সাল থেকে প্রকাশিত হচ্ছে।
- পূর্বে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইনডেক্স (TTCI) নামে পরিচিত ছিল।
- TTDI-এর প্রধান লক্ষ্য হলো বিভিন্ন দেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নের ওপর জোর দেওয়া।
- এটি শুধু পর্যটকদের আকর্ষণের দিকেই মনোযোগ দেয় না, বরং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, এবং স্থানীয় জনগণের উপর পর্যটন খাতের ইতিবাচক ও টেকসই প্রভাব কীভাবে তৈরি করা যায়, তা নিশ্চিত করার জন্যও কাজ করে।
- সর্বশেষ, 'Travel and Tourism Development Index-2024' এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এই সূচকে ১০৯ তম।

তথ্যসূত্র- World Economic Forum ওয়েবসাইট।
৬,২৭৭.
ভারতের প্রথম Chief of the Defence Staff (CDS) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন -
  1. ক) জেনারেল বিপিন রাওয়াত
  2. খ) মনোজ মুকুন্দ নারাভান
  3. গ) রামনাথ কোবিন্দ
  4. ঘ) নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
ভারতের নতুন সেনাপ্রধানের নাম লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভান। তিনি জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হয়েছেন। ১ জানুয়ারি ২০২০ ভারতের প্রথম Chief of the Defence Staff (CDS) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন - জেনারেল বিপিন রাওয়াত।
৬,২৭৮.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা-
  1. ঠাকুরগাঁও
  2. মৌলভীবাজার
  3. দিনাজপুর
  4. ঝিনাইদহ 
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪:
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- চা উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা হবিগঞ্জ।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪। 

৬,২৭৯.
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের দ্বিতীয় প্রধান খাত কোনটি?
  1. তৈরি পোশাক
  2. রেমিট্যান্স
  3. পাট ও পাটজাত পণ্য
  4. কৃষিজাত পণ্য
ব্যাখ্যা
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান খাতসমূহ:
- প্রথম : তৈরি পোশাক
- রপ্তানি দ্বিতীয় : প্রবাসিদের প্রেরিত অর্থ বা রেমিট্যান্স
- তৃতীয় : পাট ও পাটজজাত পণ্য।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো)
৬,২৮০.
What is the per capita GDP according to the Economic Survey 2025?
  1. 2,597 US dollars
  2. 2,671 US dollars
  3. 2,712 US dollars
  4. 2,853 US dollars
ব্যাখ্যা

জিডিপি:
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৪,৭৯,০০১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,৩৯,২১১ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৬,২৮১.
Who secured gold medal in the recurve men’s individual category at the 2025 Asia Cup Leg 2?
  1. Abdur Rahman Alif
  2. Kulsum Akhter Moni
  3. Mohammad Ruman Sana
  4. Sagar Islam
  5. None
ব্যাখ্যা
এশিয়ান কাপ আর্চারি-২০২৫:
- সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ।

⇒ ২০ জুন, ২০২৫ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন।
- ১৯ বছর বয়সী আলিফের এটি প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত সোনা।
- রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে আছেন আলিফ।
- দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে তিনি এশিয়ান পর্যায়ে সোনা জেতার কীর্তি গড়লেন।
- এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন।

উৎস: The Daily Star.
৬,২৮২.
মুজিববর্ষ পালন করবে কতটি দেশ?
  1. ক) ১৯৫
  2. খ) ১৯৪
  3. গ) ১৯৩
  4. ঘ) ১৯০
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনে সম্মত হয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা UNESCO । ২৫ নভেম্বর, ২০১৯ সালে প্যারিসে UNESCO’র সদর দপ্তরে ৪০তম সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। যার মাধ্যমে মুজিববর্ষ বিশ্ব স্বীকৃতি লাভ করে। এর ফলে UNESCO’র ১৯৩টি সদস্য দেশে দিবসটি পালিত হবে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৬,২৮৩.
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর সদস্য রাষ্ট্র কতটি? [ সেপ্টম্বর, ২০২৫]
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৩টি
ব্যাখ্যা

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- এই সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাজকর্মের করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- পরিষদের সদস্য সংখ্যা ৫৪টি।[সেপ্টম্বর, ২০২৫]
- প্রথম দিকে এই সদস্য সংখ্যা ছিল ১৮টি।
- সদস্য দেশ ৩ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে।
- প্রতিবছর ১৮টি সদস্য রাষ্ট্র তিন বছরের জন্য নির্বাচিত হয় এবং যে ১৮টি রাষ্ট্রের তিন বছরের মেয়াদ শেষ হয়, তাদের স্থান পুরণ করে নতুন ১৮টি রাষ্ট্র।
- সংখ্যাগরিষ্ট ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।
- ECOSOC-এর বর্তমান (৮০ তম) প্রেসিডেন্ট বব রে।

উৎস: ECOSOC এর অফিসিয়াল সাইট।

৬,২৮৪.
সার্কের বর্তমান মহাসচিব কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. এসলা রুয়ান উইরাকুন
  2. আরজু রানা দেউবা
  3. আহমদ সালিম
  4. মো. গোলাম সারোয়ার
ব্যাখ্যা

সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।

৬,২৮৫.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫ অনুসারে, চরম দারিদ্র্যের হার কত?
  1. ৪.৮%
  2. ৫.৬%
  3. ৬.৪%
  4. ৭.৮%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৬,২৮৬.
বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
  1. ক) আয়কর
  2. খ) ভূমিকর
  3. গ) আমদানি-রপ্তানি শুল্ক
  4. ঘ) মূল্য সংযােজন কর
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো মূ্ল্য সংযোজন কর বা ভ্যাট।
- বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
- সরকারি আয়ের দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর
- তৃতীয় সম্পূরক শুল্ক এবং চতুর্থ আমদানি শুল্ক।

বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত সমূহ:
- প্রথম : মূল্য সংযোজন কর (৩৯.৫৫ শতাংশ)
- দ্বিতীয় : আয়কর (৩৩.০৫ শতাংশ)
- তৃতীয় : সম্পূরক শুল্ক
- চতুর্থ : আমদানি শুল্ক।

উৎস: এনবিআরের ওয়েবসাইট ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।
৬,২৮৭.
According to Economic Survey 2025, which is the main export product of the country?
  1. Home Textiles
  2. Leather goods
  3. Frozen Fish
  4. Knitwear
ব্যাখ্যা

নীট পোষাক:
- বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য নীটওয়্যার।
- এখাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৪৩.৮২%।
• ওভেন পোষাক:
- ওভেন পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৩৭.৬৭%।

• হোম টেক্সটাইল:
- হোম টেক্সটাইল খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার। উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ১.১৮%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫.

৬,২৮৮.
কোন সংস্থা রোহিঙ্গাদের নিয়ে কাজ করে?
  1. UNHCR
  2. UNDP
  3. UNFPA
  4. UNEP
ব্যাখ্যা
- বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে কাজ করে- জাতিসংঘের শরণার্থী সংস্থা, UNHCR।

• United Nations High Commissioner for Refugees (UNHCR):
- জাতিসংঘের শরণার্থী সংস্থা, UNHCR,
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
-  প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্র্যান্ডি হলেন ১১তম জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার।
কার্যক্রম: UNHCR ১৩৭টি দেশে কাজ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৬,২৮৯.
বর্তমানে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা -
  1. নাইস কটন লিমিটেড, গাজীপুর
  2. ভিনটেজ ডেনিম স্টুডিও, পাবনা
  3. গ্রিন টেক্সটাইল, ময়মনসিংহ
  4. এসএম সোর্সিং, গাজীপুর
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা:
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’।
- লিডের পূর্ণরূপ: লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দেয়।
- ২০১২ সালে পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে।
- বর্তমানে দেশে তৈরি পোশাক খাতে লিড সবুজ কারখানা ২০৬টি।

উল্লেখ্য,
- বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা গাজীপুরের এসএম সোর্সিং।
- এই ছোট কারখানা লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে।
- ১১০ নম্বরের মধ্যে এসএম সোর্সিং পেয়েছে ১০৬।

অন্যদিকে -
- লিড প্রত্যয়িত দ্বিতীয় কারখানা নাইস কটন লিমিটেড ৮১ পয়েন্ট অর্জন করেছে।
- ১০৪ নম্বর নিয়ে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল (ইউনিট ৪) ছিল বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা।
- প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানা পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত ‘ভিনটেজ ডেনিম স্টুডিও।’

উৎস: i) ১৪ ডিসেম্বর, ২০২৩, কালের কন্ঠ। 
         ii) ১৩ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
৬,২৯০.
বর্তমানে চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. শ্রীলঙ্কা
  2. ভারত
  3. চীন
  4. কেনিয়া
ব্যাখ্যা
চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ:
- বর্তমানে চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন।

⇒ চা উৎপাদনে শীর্ষ দেশ:
১. চীন,
২. ভারত,
৩. কেনিয়া,
৪. শ্রীলঙ্কা,
৫. তুরস্ক,

উল্লেখ্য,
- খ্রিষ্টের জন্মের দেড় হাজার বছর আগে চীনের ইউনান প্রদেশে একটি ঔষধি পানীয় হিসাবে চা পানের প্রচলন শুরু হয়েছিলো।
- তাই সারাবিশ্বে এই স্থানটি চায়ের জন্মস্থান নামে পরিচিত।
- চা মূলত তৈরি করা হয় ক্যামেলিয়া সিনেসিস নামের চিরহরিৎ গুল্ম থেকে।
- চীনের ইউনান ও গুইঝো প্রদেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়। 

উৎস: i) BBC.
ii) Statistics. [link]
৬,২৯১.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
  1. লাওস
  2. হংকং
  3. ভিয়েতনাম
  4. কম্বােডিয়া
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে,
- হংকং ASEAN জোটভুক্ত নয়।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৬,২৯২.
কোন জেলায় দারিদ্র্য হার সবচেয়ে কম?
  1. ক) ঢাকা
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) মুন্সিগঞ্জ
  4. ঘ) কুড়িগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুসারে দেশের মধ্যে দারিদ্র্য হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় ২.৬ শতাংশ।
দ্বিতীয় কম দারিদ্র্যপূর্ণ জেলা ‍মুন্সিগঞ্জ ৩.১ শতাংশ। তৃতীয় মাদারীপুর ৩.৭ শতাংশ। অন্যদিকে দারিদ্র্য হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায় ৭০.৮ শতাংশ।
(সূত্রঃ বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬)
৬,২৯৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে সর্ববৃহৎ খাত- 
  1. শিল্প খাত
  2. সেবা খাত
  3. কৃষি খাত
  4. বানিজ্য খাত
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের জিডিপিতে উৎপাদন ভিত্তিতে ৩ টি বৃহৎ খাত।
- সার্বিক ভাবে ১৯টি খাত রয়েছে।
- বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত শিল্পখাত।
- জিডিপিতে সর্ববৃহৎ খাত- সেবা খাত।
- ছোট খাত- কৃষি খাত।
- কিন্তু কর্মসংস্থান দিক থেকে বৃহৎ খাত- কৃষি খাত।

• জিডিপিতে অবদান: 
- সেবাখাত: ৫১.০৪%।
- শিল্পখাত: ৩৭.৯৫%।
- কৃষিখাত: ১১.০২%

​উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৬,২৯৪.
২০২২ সালে মোট কতজন ব্যক্তিকে স্বাধীনতা পদক প্রদান করা হয়?
  1. আটজন
  2. নয়জন
  3. দশজন
  4. বারোজন
ব্যাখ্যা
স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। ২০২২ সালে ৯ জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।

স্বাধীনতা পদক ২০২২ বিজয়ী:

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ:
- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
- শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
- আব্দুল জলিল
- সিরাজ উদ্দীন আহমেদ
- মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) ও
- সিরাজুল হক (মরণোত্তর)

চিকিৎসাবিদ্যায়:
- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম

স্থাপত্য:
- মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন

গবেষণা ও প্রশিক্ষণে
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

শতভাগ বিদ্যুতায়নে:
- বিদ্যুৎ বিভাগ

(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট ও কালেরকণ্ঠ)
৬,২৯৫.
Who is the ICC men's cricketer of the year 2023?
  1. Pat Cummins
  2. Virat. Kohli
  3. Shaheen Shah Afridi
  4. Babar Azam
ব্যাখ্যা
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২৩:
- ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

উল্লেখ্য,
- ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ভারতের বিরাট কোহলি।
- টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।
- মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট।

উৎস: ICC ওয়েবসাইট।
৬,২৯৬.
বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শহর নির্মিত হবে - (জুলাই, ২০২৫)
  1. আবুধাবিতে
  2. প্যারিসে
  3. ভিয়েনায়
  4. নিউ ইয়র্কে
ব্যাখ্যা
প্রথম এআই ভিত্তিক শহর:
- রাজধানী আবুধাবিতে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শহর নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
- নির্মিতব্য এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'আইয়ন সেন্টিয়া'।
- আবু ধাবির বোল্ড টেকনোলজিস এবং ইতালির এআই নির্মাতা মাই আয়ন ইনকর্পোরেশনের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি নির্মাণ করা হবে।
২০২৭ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি।
- প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, এআই-চালিত পাওয়ার নেটওয়ার্ক, এবং রোবোটিক সার্ভিস।
- এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে এআই-অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৬,২৯৭.
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কয়টি কমিশন গঠন করেছে?
  1. ৪ টি
  2. ৬ টি
  3. ৯ টি
  4. ১১ টি
ব্যাখ্যা
• রাষ্ট্র সংস্কার কমিশন:
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের এগারো(১১) টি সংস্কার কমিশন গঠন করেন।

• কমিশনগুলো হলো:
- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন,
- পুলিশ সংস্কার কমিশন,
- বিচার বিভাগ সংস্কার কমিশন,
- দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন,
- জনপ্রশাসন সংস্কার কমিশন, 
- সংবিধান সংস্কার কমিশন, 
- স্থানীয় সরকার সংস্কার কমিশন, 
- নারী বিষয়ক সংস্কার কমিশন, 
- স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, 
- গণমাধ্যম সংস্কার কমিশন, 
- শ্রম সংস্কার কমিশন।

উৎস: প্রথম আলো পত্রিকা লিঙ্ক।
৬,২৯৮.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত তারিখে শপথ ও দায়িত্ব গ্রহণ করেন?
  1. ১০ জানুয়ারি, ২০২৫
  2. ১৪ জানুয়ারি, ২০২৫
  3. ২০ জানুয়ারি, ২০২৫
  4. ২৮ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন:
- যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন দল: রিপাবলিকান পার্টি।
- নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।
- তিনি দেশটির ৪৭ তম প্রেসিডেন্ট।
- ভাইস প্রেসিডেন্ট: জেডি ভ্যান্স।
- তিনি ৫০ তম ভাইস প্রেসিডেন্ট।
- নির্বাচনের তারিখ: ৫ নভেম্বর, ২০২৪।
- আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা: ৬ জানুয়ারি, ২০২৫।
- প্রেসিডেন্টের শপথ ও দায়িত্ব গ্রহণ: ২০ জানুয়ারি, ২০২৫।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৬,২৯৯.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এ সর্বশেষ কোন দেশ সদস্যপদ লাভ করে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. লিচেনস্টাইন
  2. ইউক্রেন
  3. সুরিনাম
  4. লিবিয়া
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪।
- IMF আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- IMF কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ২১ অক্টোবর, ২০২৪-এ সর্বশেষ লিচেনস্টাইন IMF-এর ১৯১তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৬,৩০০.
বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত?
  1. ৬০০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৭৫০ টাকা
ব্যাখ্যা

বয়স্ক ভাতা:
- সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধায়নে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- বর্তমানে ২০২৫-২৬ অর্থবছরে বয়স্ক ভাতার পরিমাণ ৬৫০ টাকা।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট।