বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৬২ / ৭৬ · ৬,১০১৬,২০০ / ৭,৭৫২

৬,১০১.
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICJ) মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কত তারিখে?
  1. ক) ১ নভেম্বর, ২০১৯
  2. খ) ১১ নভেম্বর, ২০১৯
  3. গ) ২১ নভেম্বর, ২০১৯
  4. ঘ) ৩০ নভেম্বর, ২০১৯
ব্যাখ্যা
১১ নভেম্বর, ২০১৯ঃ গাম্বিয়া, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICJ) মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে।
৬,১০২.
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, নিম্ন দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি?
  1. খুলনা
  2. রংপুর
  3. বরিশাল
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ:
- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ। 

• উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল (২৬.৯%)।
• নিম্ন দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: খুলনা (১৪.৮%)।

অন্যদিকে -
- ঢাকা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৯%।
- রাজশাহী বিভাগে দারিদ্র‍্যের হার: ১৬.৭%।
- চট্টগ্রাম বিভাগে দারিদ্র‍্যের হার: ১৫.৮%। 
- রংপুর বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.৮%। 
- ময়মনসিংহ বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.২%।
- সিলেট বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৪%।

উৎস: খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।
৬,১০৩.
Which country is the top ranked country in the 'Global Innovation Index (GII) 2025' published by WIPO?
  1. Sweden
  2. Switzerland
  3. Singapore
  4. United States
ব্যাখ্যা

Global Innovation Index (GII) 2025:
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৫।
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে। এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া, 
৫. সিঙ্গাপুর।

উৎস: WIPO ওয়েবসাইট।

৬,১০৪.
বর্তমানে দেশে কয়টি অ-তফসিলী ব্যাংক রয়েছে?
  1. ৪৩টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৯টি
ব্যাখ্যা
ব্যাংক খাত:
- বর্তমানে দেশে প্রধানত দুই শ্রেণির ব্যাংক রয়েছে।
- যথা:
১। তফসিলী ব্যাংক: যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। 
২। অ-তফসিলী ব্যাংক: যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না।
• মোট তফসিলি ব্যাংক: ৬১টি (ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত)।
এর মধ্যে –
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
• মোট অ-তফসিলী ব্যাংক: ৫টি।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৬,১০৫.
বাংলাদেশে মোট কয়টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে? (ডিসেম্বর, ২০২৫)
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা

আদমশুমারি:
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুমারি অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে।
- ষষ্ঠ আদমশুমারির নাম 'জনশুমারি ও গৃহগণনা'।

তথ্যসূত্র - পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।

৬,১০৬.
বর্তমানে বিশ্বের তেল উৎপাদনকারী শীর্ষ দেশ? [জানুয়ারি,২০২৬]
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. সৌদি আরব
ব্যাখ্যা

• বিশ্বের তেল উৎপাদন ও ওপেক: 
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) বিশ্বে সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ।
- এটি প্রতিদিন প্রায় ২১.৯১ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের পর তেল উৎপাদনে শীর্ষে আছে রাশিয়া এবং সৌদি আরব।
- বৃহত্তম রপ্তানিকারক দেশ হলো সৌদি আরব, এরপর আসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া।
- ওপেক- হলো তেল রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
- OPEC এর পূর্ণরূপ হলো- Organization of the Petroleum Exporting Countries.
- এটি মূলত: 
• সদস্য দেশগুলোর তেল নীতি সমন্বয় করে।
• বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখে।
• এবং তেল সরবরাহ নিয়ন্ত্রণে কাজ করে।

উল্লেখ্য,
- OPEC ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য : ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা।
- বর্তমানে OPEC-এর মোট ১২টি সদস্য দেশ রয়েছে :
• আলজেরিয়া, ইরান, ইরাক, কুয়েত, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলা।

উৎস: Britannica [লিঙ্ক]। 

৬,১০৭.
বর্তমানে দেশে অর্থনীতির খাত কয়টি রয়েছে? [মে, ২০২৫]
  1. ১৬ টি
  2. ১৫ টি
  3. ১৯ টি
  4. ২০ টি
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের জিডিপি’কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
- যথা – কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

• ১৯টি খাত: -
১। কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ।
২। খনিজ ও খনন (গ্যাস, তেল ইত্যাদি্
৩। ম্যানুফ্যাকচারিং।
৪। বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
৫। পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুর্নব্যবহার কার্যক্রম।
৬। নির্মাণ।
৭। পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত।
৮। পরিবহণ এবং সংরক্ষণ।
৯। আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম।
১৬। শিক্ষা।
১৭। মানবস্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম।
১৮। শিল্পকলা ও বিনোদন।
১৯। অন্যান্য সেবা কার্যক্রম।

উৎস : অর্থনৈতিক সমীক্ষা -২০২৪।
৬,১০৮.
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা (UNCTAD) এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (জুন, ২০২৫)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
UNCTAD:
- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা UNCTAD.
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি। (জুন, ২০২৫)
- বর্তমান মহাসচিব: রেবেকা গ্রিনস্প্যান। (জুন, ২০২৫)
- তিনি কোস্টারিকার নাগরিক।
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি ৪ বছর পরপর হয়।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।

তথ্যসূত্র - UNCTAD এর ওয়েবসাইট।
৬,১০৯.
আরব লীগের বর্তমান মহাসচিব কে? [জানুয়ারি, ২০২৬]  
  1. তানজিম আল-মাহদি
  2. মুহাম্মদ আলি আব্দুল
  3. আহমেদ আবুল ঘেইত
  4. ফাহদ আল-সালাহ
ব্যাখ্যা

 • আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র।
- আরব লীগের বর্তমান মহাসচিব: আহমেদ আবুল ঘেইত [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: Arab League ওয়েবসাইট।

৬,১১০.
২০১৯-২০ অর্থবছরের বাজেটে 'শিক্ষা ও প্রযুক্তি' খাতে বরাদ্দ মোট বাজেটের কত শতাংশ?
  1. ক) ১৮.৫%
  2. খ) ১৭.৫%
  3. গ) ১৬.৫%
  4. ঘ) ১৫.২%
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ মোট ৭৯,৪৮৬ কোটি টাকা যা মোট বাজেটের ১৫.২ শতাংশ। এটি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে যা মোট বাজেটের ১৮.৫ শতাংশ।
৬,১১১.
ইউরোপীয় ইউনিয়নের (EU) বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [মে - ২০২৫] 
  1. ২৯টি
  2. ২৭টি
  3. ২৬টি
  4. ২৮টি
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- EU ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩.
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।[মে - ২০২৫]  

• ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন

সূত্র: EU ওয়েবসাইট।
৬,১১২.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.১২%
  2. ১.১৭%
  3. ১.২১%
  4. ১.৩২%
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৬,১১৩.
Who is the current administrator of UNDP? (January, 2025)
  1. Helen Clark
  2. Achim Steiner
  3. Kemal Derviş
  4. Mark Malloch Brown
ব্যাখ্যা
UNDP:
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক অসিম স্টেইনার। (জানুয়ারি, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৬,১১৪.
বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার স্থিতির তথা রেমিট্যান্স রিজার্ভের পরিমাণ প্রায়-
  1. ক) ২২.৯৯ বিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ৩২.৯৯ বিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৪২.৯৯ বিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৫২.৯৯ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
সুত্রঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
৬,১১৫.
 সর্বশেষ জি৭ (G7) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
  1.  প্যারিস
  2. জুরিখ
  3. আলবার্টা
  4. মন্ট্রিল
ব্যাখ্যা

জি৭ (G7):
- পূর্ণ নাম: Group of Seven
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল।
- উদ্দেশ্য: বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নীতি সমন্বয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
- জি৭-এর সদস্য দেশগুলো বিশ্বের বৃহত্তম উন্নত অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
- জোটটি কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সংস্থার আওতায় নয়।
- ২০২৪ সালে সর্বশেষ G7 সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- কানাডা ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত G7 এর সভাপতিত্ব করবে এবং ২০২৫ সালের জুন মাসে আলবার্টার কানানাস্কিসে শীর্ষ সম্মেলনটি আয়োজন করবে।
- ৫১তম G7 শীর্ষ সম্মেলন ১৫ থেকে ১৭ জুন ২০২৫ পর্যন্ত কানাডার আলবার্টার কানানাস্কিসে অনুষ্ঠিত হবে ।
সদস্য দেশসমূহ:
১. যুক্তরাষ্ট্র
২. যুক্তরাজ্য
৩. কানাডা
৪. জার্মানি
৫. ফ্রান্স
৬. ইতালি
৭. জাপান

উৎস: G7 Official Website
World Economic Forum

৬,১১৬.
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (SDF) হার কত? [জুলাই, ২০২৫]
  1. ৮ শতাংশ
  2. ৮.৫ শতাংশ
  3. ৯ শতাংশ
  4. ৯.৫ শতাংশ
ব্যাখ্যা
স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ):
- স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার ৮ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ ১৫ জুলাই, ২০২৫ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
- সার্কুলারে বলা হয়েছে, মুদ্রানীতি কার্যক্রম আরও গতিশীল করতে এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
- এছাড়া, নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১.৫ শতাংশ এবং ওভার নাইট রেপো নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত আছে।
- এই সিদ্ধান্ত ১৬ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়।

তথ্যসূত্র- বাসস। [Link]
৬,১১৭.
সম্প্রতি কোন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম বন্ধ হয়ে যায়?
  1. মালিতে
  2. সোমালিয়াতে
  3. রুয়ান্ডায়
  4. কঙ্গোতে
ব্যাখ্যা
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন:
- ২০১২ সালের এক বিদ্রোহের পর থেকে সহিংসতা প্রতিরোধে লড়াই করছে মালি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০১৩ সালে মিনুসমা মিশন চালু করেছিল।

- মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৩ হাজার কর্মকর্তা ও সেনাসদস্য ‘মিনুসমা’ নামের মিশনটিতে কর্মরত ছিলেন।
- এ মিশনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ জনগণকে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠীগুলো থেকে নিরাপত্তা দেয়া।
- আফ্রিকার দেশ মালিতে চালুর এক দশক পর বন্ধ হয়ে গেল জাতিসংঘের শান্তি রক্ষা মিশন। 

উৎস: UN Website এবং বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
৬,১১৮.
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ২৬তম Conference of Parties এর সভাপতি কে?
  1. মুনীর আকরাম
  2. জন কেরি
  3. মায়া গুইতো
  4. অলক শর্মা
ব্যাখ্যা
- ২০২১ সালে ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ২৬তম UNFCCC Conference of Parties (CoP-26)।
- যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে সম্মেলনেটি অনুষ্ঠিত হবে।
- CoP-26 সম্মেলনে ব্রিটিশ এমপি অলক শর্মা সভাপতির দায়িত্ব পালন করছে। সম্প্রতি সম্প্রতি তিনি বাংলাদেশ সফর করেন।
(তথ্যসূত্র: ukcop26.org ওয়েবসাইট)
৬,১১৯.
Who is the 'Person of the Year-2024' of Time Magazine?
  1. Elon Musk
  2. Cristiano Ronaldo
  3. Taylor Swift
  4. Donald J. Trump
ব্যাখ্যা
- ১৯২৭ সাল থেকে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী TIME প্রতিবছর বিশেষ অবদান ও আলোচনার তুঙ্গে থাকা সফল ব্যাক্তিদের মধ্য একজনকে Man of the Year শিরোনামে প্রচ্ছদে স্থান দেয়।

- পরবর্তিতে ১৯৯৯ সাল থেকে তা Person of the year শিরোনামে প্রকাশ করা শুরু করে।

- ২০২৪ সালের TIME Magazine এর Person of the Year নির্বাচিত হন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট Donald J. Trump। 

উৎস: টাইম ওয়েবসাইট।
৬,১২০.
বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি? [জানুয়ারি,২০২৬]
  1. খুলনা
  2. রাজশাহী
  3. সিলেট
  4. রংপুর
ব্যাখ্যা

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৪।

৬,১২১.
According to 'World Investment Report 2023', Which is the top country for investment?
  1. China
  2. USA
  3. Singapore
  4. Brazil
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2023.

প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। সিঙ্গাপুর,
৪। হংকং,
৫। ব্রাজিল।

বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাজ্য,
২। যুক্তরাষ্ট্র,
৩। দক্ষিণ কোরিয়া,
৪। নেদারল্যান্ডস,
৫। সিঙ্গাপুর।

উৎস: World Investment Report 2023.
৬,১২২.
ফুটবল বিশ্বকাপ- ২০৩০ এর মূল আয়োজক দেশ নয় কোনটি?
  1. স্পেন
  2. পর্তুগাল
  3. মরক্কো
  4. উরুগুয়ে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফুটবল বিশ্বকাপ- ২০৩০:

- ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করেছে ফিফা।
- তিনটি ভিন্ন মহাদেশ ও ছয়টি দেশে হবে বিশ্বকাপের সকল ম্যাচ।
- সময়কাল: ২০৩০ সালের ৮ জুন - ২১ জুলাই পর্যন্ত।
- মূল আয়োজক দেশ: ৩টি।
• স্পেন,
• পর্তুগাল ও
• মরক্কো।
- তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে তিনটি বিশেষ ম্যাচ।
- মূলত টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে সেটি স্মরণীয় করতেই এই বিশেষ আয়োজন।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।
৬,১২৩.
As per the Global liveability Survey, which city has been ranked as the most livable city of the world?
  1. Oslo
  2. Melbourne
  3. Amsterdam
  4. Copenhagen
  5. Vienna
ব্যাখ্যা
Global Liveability Index 2024:
- ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) ‘দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪’ শিরোনামে তালিকাটি প্রকাশ করেছে। 
- সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা।
- চমৎকার অবকাঠামো, সমৃদ্ধ সংস্কৃতি, বিনোদন এবং মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য জন্য শহরটি তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে। 

উল্লেখ্য,
- গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে মোট ১০০ পয়েন্ট রয়েছে।
- এর মধ্যে যে শহর যত বেশি পায়, তালিকায় সেটির অবস্থান তত ওপরে থাকে।

⇒ দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ অনুসারে শীর্ষ দেশ:
1. ভিয়েনা, অস্ট্রিয়া।
2. কোপেনহেগেন, ডেনমার্ক।
3. জুরিখ, সুইজারল্যান্ড। 
4. মেলবোর্ন, অস্ট্রেলিয়া। 
5. ক্যালগেরি, কানাডা। 

এছাড়াও,
⇒ বিশ্বের ১৭৩টি শহরের বসবাসের উপযোগিতা নিয়ে করা জরিপে ঢাকার অবস্থান একেবারে সর্বশেষ অবস্থানের মাত্র পাঁচ ধাপ ওপরে ১৬৮ তে।
- সূচকে ঢাকার অবনতির প্রধান কারণ নাগরিকদের শিক্ষার পরিবেশ ও গুণগত মানের পতন।
- ঢাকা স্থিতিশীলতায় ৫০, স্বাস্থ্যসেবায় ৪১.৭, সংস্কৃতি ও পরিবেশে ৪০.৫, শিক্ষায় ৬৬.৭ এবং অবকাঠামোতে ২৬.৮ পয়েন্ট পেয়েছে।

উৎস: The Economist Group ওয়েবসাইট। [link]
৬,১২৪.
সর্বশেষ জনশুমারি কত সালে অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
  1. ২০২১
  2. ২০১৯
  3. ২০২০
  4. ২০২২
ব্যাখ্যা

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- এটি অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে CAPI.
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পর পর।
- গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত ৯৮ ও ১০০।
- দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- ২০২২ সালে খানার গড় আকার - ৩.৯৮।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

৬,১২৫.
হেনলি পাসপোর্ট সূচক-২০২৪ অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করতে পারবে?
  1. ৪১টি
  2. ৪২টি
  3. ৪৩টি
  4. ৪৪টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হেনলি পাসপোর্ট সূচক-২০২৪:

- লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান Henley and partners ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। 
- কয়টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।
- সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭ তম।
- সূচক অনুসারে বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া ৪২টি দেশ ভ্রমণ করতে পারবে।

উল্লেখ্য,
- সূচকে শীর্ষে: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন।
- সূচকে দ্বিতীয় স্থানে: ফিনল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন।
- তৃতীয় স্থানে: অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড।

অন্যদিকে -
- সূচকে সবার নিচে স্থান: আফগানিস্তান (১০৪তম)।

উৎস: Henley and partners ওয়েবসাইট।
৬,১২৬.
Asian Infrastructure Investment Bank (AIIB)-তে কোন দেশের অর্থায়নের পরিমাণ সবচেয়ে বেশি? [আগস্ট, ২০২৫] 
  1. ভারত
  2. চীন
  3. তুরস্ক
  4. সৌদি আরব
ব্যাখ্যা

AIIB:
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank - AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।
- প্রতিষ্ঠিত হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।
- সর্বশেষ সদস্য: নাউরু (ফেব্রুয়ারি, ২০২৫)।

উল্লেখ্য,
- AIIB-এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার চীন।
- চীনের অর্থায়নের পরিমাণ ২৯,৭৮০ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৩০.৬৮৭৭%।

উৎস: AIIB ওয়েবসাইট।

৬,১২৭.
বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রপ্তানি বাজার-
  1. ভারত
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

রপ্তানি (২০২৪-২৫):
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সর্বোচ্চ জার্মানি
- তৃতীয় সর্বোচ্চ- যুক্তরাজ্য।
- চতুর্থ সর্বোচ্চ - স্পেন।

এছাড়াও,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

উৎস: বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৬,১২৮.
জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার প্রাক্কালে এমভি আবদুল্লাহ জাহাজটি যাচ্ছিল _______।
  1. মোজাম্বিক হতে কাতার
  2. মোজাম্বিক হতে দুবাই
  3. দুবাই হতে মোজাম্বিক
  4. মোজাম্বিক হতে সৌদি আরব
ব্যাখ্যা
এমভি আবদুল্লাহ:
- মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের দুবাই শহরে যাওয়ার পথে ১২ মার্চ ২০২৪ সালে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।
- জলদস্যুরা জাহাজের ২৩ নাবিককে জিম্মি করেছিল । 
- জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।
-  আটকের ৩২ দিন পর জলদস্যুদের থেকে জাহাজটি মুক্ত করা হয়। 
 
উৎস:- বিবিসি ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৬,১২৯.
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার সদস্য সংখ্যা -
  1. ১২২টি
  2. ১৭৫টি
  3. ১৮৫টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সংস্থার প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ।
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- বার্বাডোস ২৯ নভেম্বর, ২০২২ সালে IOM এর স্বীকৃতি লাভ করে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: IOM ওয়েবসাইট।
৬,১৩০.
Who won the Nobel Prize in medicine in 2025?
  1. Victor Ambros
  2. Mary E. Brunkow 
  3. K. Barry Sharpless 
  4. Katalin Karikó
  5. Demis Hassabis
ব্যাখ্যা

নোবেল পুরস্কার ২০২৫:
• ২০২৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন-মেরি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি।

- অবদান: আমাদের দেহে আক্রমণ করার চেষ্টাকারী হাজার হাজার বিভিন্ন জীবাণু থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে আমাদের রক্ষা করে তা আবিষ্কার করার জন্য ত্রয়ী বিজ্ঞানীকে ২০২৫ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- সুইডেনের স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ঘোষণা করেছে যে, "পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত মৌলিক আবিষ্কারের জন্য" মেরি ই. ক্রনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি এই পুরষ্কার ভাগ করে নেবেন।

অন্যদিকে,
• নোবেল পুরস্কার ২০২৫:
- পদার্থ বিজ্ঞানে নোবেল পায়: মার্কিন তিন বিজ্ঞানী। তারা হলেন-জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।
- রসায়নে নোবেল পায়: জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।

উৎস: Noble Prize Organization.

৬,১৩১.
BIDA-এর বর্তমান চেয়ারম্যান - [জুন, ২০২৫]
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. ড. এম আসলাম আলম
  3. জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান
  4. আশিক চৌধুরী
ব্যাখ্যা
BIDA:
- BIDA-এর পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
- এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
- এর নিয়ন্ত্রক প্রধানমন্ত্রী/ প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।
- নির্বাহী চেয়ারম্যান: চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।
- গঠিত হয়: ২০১৬ সালে।
- কাজ: বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ কারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- ৭ এপ্রিল, ২০২৫ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার।

অন্যদিকে,
- বেপজার বর্তমান নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

উৎস: BIDA ওয়েবসাইট।
৬,১৩২.
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা -
  1. ক) ২ লাখ ৫০ হাজার টাকা
  2. খ) ২ লাখ টাকা
  3. গ) ৩ লাখ টাকা
  4. ঘ) ২ লাখ ৮০ হাজার টাকা
ব্যাখ্যা
সুত্রঃ জাতীয় বাজেট ২০১৯-২০
৬,১৩৩.
বাংলাদেশে পেঁয়াজ এর ফলন উত্তোলনের আদর্শ সময়কাল কোনটি? [মার্চ, ২০২০]
  1. ক) মধ্য নভেম্বর থেকে মধ্য জানুয়ারি
  2. খ) এপ্রিলের শেষ থেকে জুনের মাঝামাঝি
  3. গ) মার্চের শুরু থেকে মধ্য এপ্রিল
  4. ঘ) সারা বছর
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ এবং কৃষি মন্ত্রণালয়ের সালতামামি (Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২০) অনুসারে
৬,১৩৪.
WTO এর ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
  1. নুর সুলতান
  2. জেনেভা
  3. ব্রিজটাউন
  4. নাইরোবি
ব্যাখ্যা
- WTO (World Trade Organization) এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রিপর্যায়ের সম্মেলন। সাধারণত প্রতি দুই বছর পরপর WTO মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- WTO এর পরবর্তী ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৬,১৩৫.
পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা কত?
  1. পাঁচ হাজার
  2. এক হাজার
  3. আড়াই হাজার
  4. তিন হাজার
ব্যাখ্যা

[প্রশ্নটি পুরনো ব্যাকরণ বই থেকে করা হয়েছে। সুতরাং পুরনো ব্যাকরণ বই অনুসারে উত্তর গ্রহণ করা হলো।]

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ২০১৯ সংস্করণের ব্যাকরণ বই অনুসারে,

• বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত আছে
। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষীজনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা।বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলেরমানুষের ভাষা বাংলা। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে বাংলাভাষী জনগণ রয়েছে।বর্তমানে পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা।

উল্লেখ্য, Ethnologue ওয়েবসাইট অনুসারে,
বর্তমান পৃথিবীতে প্রায় ৭১৬৪টি ভাষার অস্তিত্ব আছে, তারমধ্যে ২৩টি প্রধান ভাষায় অধিকাংশ লোক কথা বলে।

[এরূপ প্রশ্নের তথ্য সর্বদা পরিবর্তনশীল। রিয়াল পরীক্ষায় অপশন দেখে সে অনুসারে উত্তর করবেন।]

৬,১৩৬.
কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
  1. চীন
  2. ভারত
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ:
- ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি।
- ২য় অবস্থানে আছে চীন।
- ৩য় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
- ৪র্থ অবস্থানে আছে ইন্দোনেশিয়া।
- ৫ম অবস্থানে আছে পাকিস্তান।
- ৬ষ্ঠ অবস্থানে আছে নাইজেরিয়া।
- ৭ম অবস্থানে আছে ব্রাজিল।
- ৮ম অবস্থানে আছে বাংলাদেশ।
- ৯ম অবস্থানে আছে রাশিয়া।
- ১০ম অবস্থানে আছে ইথিওপিয়া।

তথ্যসূত্র - worldpopulationreview.com
৬,১৩৭.
সম্প্রতি কোন দুটি দেশ 'তেলের বিনিময়ে পানি চুক্তি' স্বাক্ষর করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. তুরস্ক ও আলবেনিয়া
  2. ইরাক ও তুরস্ক
  3. ইরান ও তুরস্ক
  4. ইরাক ও আলবেনিয়া
ব্যাখ্যা

তেলের বিনিময়ে পানি চুক্তি:
- সম্প্রতি ইরাক ও তুরস্ক 'তেলের বিনিময়ে পানি চুক্তি' স্বাক্ষর করেছে।
- নভেম্বর, ২০২৫-এ দুই দেশের মধ্যে কয়েক শ কোটি ডলারের 'ওয়াটার কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট' চূড়ান্ত হয়।
- এই চুক্তির আওতায় তুর্কি কোম্পানিগুলো ইরাকের পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণ করবে। বিষয়টি অনেকটা তেলের বিনিময়ে পানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টার মতো।

⇒ ইরাকের পানির উৎসের প্রায় ৬০ শতাংশই আসে প্রতিবেশী দেশ তুরস্ক থেকে।
- তবে উজানে বাঁধ নির্মাণের কারণে আগের চেয়ে অনেক কম পানি পাচ্ছে দেশটি।
- এই সংকট কাটাতে এবার তুরস্কের সঙ্গে বিতর্কিত একটি সহযোগিতা চুক্তিতে গেছে বাগদাদ।
- সহজ কথায়, এই চুক্তির মূল বিষয় হলো—ইরাকের তেল আয়ের বিনিময়ে দেশটির পানি অবকাঠামো উন্নয়ন করে দেবে তুরস্ক।

উৎস: The Business Standards.

৬,১৩৮.
২০২৫ সালের Global Peace Index-এ বাংলাদেশ কোন অবস্থানে রয়েছে?
  1. ১০৫ তম
  2. ১২০ তম
  3. ১২৩ তম 
  4. ১৩৫ তম
ব্যাখ্যা

বৈশ্বিক শান্তি সূচক- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: Global Peace Index 2025.
- প্রকাশ: জুন ২০২৫ ।
- প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics and Peace (IEP)। 
- অন্তর্ভুক্ত দেশ: ১৬৩টি। 

সূচক অনুযায়ী-
সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড।
সর্বনিম্ন দেশ: রাশিয়া।
বাংলাদেশের অবস্থান: ১২৩ তম।

উৎস: Global Peace Index 2025.

৬,১৩৯.
চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১৭০টি
  2. ১৭১টি
  3. ১৭২টি
  4. ১৭৩টি
ব্যাখ্যা

বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগান:
- চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৭১টি।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।

⇒ ১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৭ সালে।
- দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো। একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি' নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি' নামে পরিচিত ছিল।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৬,১৪০.
How many members are there in ADB? (February 2025)
  1. 68
  2. 69
  3. 56
  4. 77
ব্যাখ্যা
ADB:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank। 
- এটা প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ সালে।
- সদর দপ্তর - ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমানে এর সদস্য সংখ্যা- ৬৯টি। (ফেব্রুয়ারি ২০২৫)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য  ছিল ৩১টি।
- সর্বশেষ সদস্য Israel (সেপ্টেম্বর ২০২৪)।
- বাংলাদেশ এডিবির সদস্য পদ লাভ করে -১৯৭৩ সালে। 
- এডিবির বর্তমান প্রেসিডেন্ট  Masatsugu Asakawa (ফেব্রুয়ারি ২০২৫)।

উল্লেখ্য, 
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ১৯৬৬ সালের ২২ আগস্ট ০১ লক্ষ শেয়ার ও ৩১টি সদস্যদেশ নিয়ে যাত্রা শুরু করে। 
- ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিগত ৫০ বছর যাবৎ এশিয়া প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন সহায়তা প্রদান করে আসছে। 
- এডিবিতে বাংলাদেশের অবস্থান ২০তম এবং,
- আঞ্চলিক দেশসমূহের মধ্যে ১৩ তম।

উৎস: ADB  ওয়েবসাইট।
৬,১৪১.
সম্প্রতি উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে?(সেপ্টেম্বর, ২০২৫)
  1. বগুড়া ও জয়পুরহাট
  2. মানিকগঞ্জ ও পাবনা
  3. গাইবান্ধা ও কুড়িগ্রাম
  4. টাঙ্গাইল ও সিরাজগঞ্জ
ব্যাখ্যা

• মওলানা ভাসানী সেতু:
- কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দৈর্ঘ্যের তৃতীয় তিস্তা সড়ক সেতুর নাম দেওয়া হলো 'মওলানা ভাসানী সেতু'।
- ২০ আগস্ট, ২০২৫ সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
- তিস্তা নদীর বুকে এটি তৃতীয় সড়ক সেতু এবং এটিই সবচেয়ে বড়।
- সেতুটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ২৯০টি পাইল, ৩০টি পিলার, ২৮টি স্প্যান এবং ১৫৫টি গার্ডার।
- উভয় প্রান্তে পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে ১২টি ব্রিজ ও ৫৮টি বক্স কালভার্ট।
- পাশাপাশি ১৩৩ একর জমি অধিগ্রহণ করে নদীশাসনসহ মোট ৫৭ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে।
- এ সেতুর মূল কাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩৬৭ কোটি টাকা।
- সংযোগ সড়ক, নদীশাসন, কালভার্ট ও জমি অধিগ্রহণে খরচ হয়েছে আরও ৩৬৩ কোটি ৮৫ লাখ টাকা। 

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা। Link

৬,১৪২.
বিসিবির নির্বাচিত নতুন সভাপতির নাম কী? [অক্টোবর, ২০২৫]
  1. আসিফ আকবর
  2. আমিনুল ইসলাম বুলবুল
  3. তামিম ইকবাল
  4. শাখাওয়াত হোসেন
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি):
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- প্রধান সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল।

উল্লেখ্য,
- ৬ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
- একই নির্বাচনে দুজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
- এছাড়াও, পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।

উৎস: বিসিবি ওয়েবসাইট।

৬,১৪৩.
২০২৩ সালে 'অর্থনৈতিক স্বাধীনতা সূচকে' বাংলাদেশের অবস্থান কত?
  1. ১২৯তম
  2. ১২৬তম
  3. ১২৩তম
  4. ১৩৭তম
ব্যাখ্যা
• অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩:
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে।
- এতে এবার ১৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
- ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ,
- যা ২০২২ সালে ছিল ১৩৭তম।
- ২০২১ সালের সূচকে যে অবস্থান ছিল ১২০তম।
- প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়েছে বাংলাদেশ,
- যা আগের বছরের স্কোর থেকে ১.৭ শতাংশ বেশি। 
- শীর্ষদেশ - সিঙ্গাপুর।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ (লিঙ্ক)।
৬,১৪৪.
Which is the world’s largest oil producing company?  
  1. Saudi Aramco 
  2. Chevron
  3. Shell
  4. BP
  5. ExxonMobil
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
 - ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।



তথ্যসূত্র:
 i) ব্রিটানিকা।
ii) সৌদি আরামকো কোম্পানি। 
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন।  

৬,১৪৫.
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতি জিডিপির কত শতাংশ?
  1. ৩.৬২ শতাংশ
  2. ৩.৮৮ শতাংশ
  3. ৪.৮ শতাংশ
  4. ৫.০২ শতাংশ
ব্যাখ্যা

২০২৫-২৬ বাজেট:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেট উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের শিরোনাম: বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- সামাজিক নিরাপত্তার ঝার বৃদ্ধি: ১২.১৮%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%।

উল্লেখ্য,
- যে বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি ধরা হয় তাকে ঘাটতি বাজেট বলে।
- ঘাটতি বাজেট বলতে বোঝায় যখন ব্যয় আয়ের চেয়ে বেশি হয়। সাধারণত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত ঘাটতিকে সহনীয় বলে ধরা হয়।
- উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে কিছুটা ঘাটতি বাজেট প্রণয়ন করতে হয়।
- অর্থনীতিবিদরা মনে করেন, বাংলাদেশের মতো দরিদ্র দেশে কিছুটা ঘাটতি থাকা ভালো।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।

৬,১৪৬.
Who won the Nobel Prize in Literature in 2025?
  1. Laszlo Krasznahorkai
  2. Mary E. Brunkow
  3. Susumu Kitagawa
  4. Yoel Mokyr
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৬,১৪৭.
ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪)
  1. ময়মনসিংহ
  2. দিনাজপুর 
  3. কুষ্টিয়া
  4. ফরিদপুর
ব্যাখ্যা

 • কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪:
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা - দিনাজপুর জেলা
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৬,১৪৮.
তামা উৎপাদনে শীর্ষ দেশ-
  1. পেরু
  2. চিলি
  3. জাম্বিয়া
  4. ব্রাজিল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

তামা উৎপাদনে শীর্ষ দেশ:
- তামা উৎপাদনে শীর্ষ দেশ দক্ষিন আমেরিকার দেশ চিলি।
- চিলি বছরে ৫,৭৫০,০০০ টন তামা উৎপাদন করে।

অন্যদিকে,
- দ্বিতীয় অবস্থানে আছে চীন।
- তৃতীয় অবস্থানে আছে পেরু।
- চতুর্থ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
- পঞ্চম অবস্থানে আছে কঙ্গো।

তথ্যসূত্র - Worldatlas.com. 
৬,১৪৯.
সর্বশেষ কোন জেলায় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়? (মার্চ, ২০২৫)
  1. সিলেট
  2. পঞ্চগড়
  3. মৌলভীবাজার
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
চা নিলাম কেন্দ্র:
- চট্টগ্রাম ও সিলেটের পরে ২ সেপ্টেম্বর, ২০২৩ সালে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
- এই নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
- এতে চা উৎপাদনকারীদের ব্যয় কমবে।
- চা-চাষিরা পাতার মূল্য না পেলে এই নিলামকেন্দ্র চালু করা মূল্যহীন হবে।
- দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড় ও পাশ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন হচ্ছে।

তথ্যসূত্র - বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৬,১৫০.
আরব লীগের বর্তমান মহাসচিবের নাম কী? (এপ্রিল, ২০২৫)
  1. আহমেদ আবুল ঘেইত
  2. আহমেদ আসমত আবদেল-মেগুইদ
  3. আমের মূসা
  4. নাবিল ইলারাবি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (এপ্রিল, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (এপ্রিল, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৬,১৫১.
বিবিএস SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার কত?
  1. ৭৪.৩ শতাংশ
  2. ৭৪.৮ শতাংশ
  3. ৭৫.২ শতাংশ
  4. ৭৫.৫ শতাংশ
ব্যাখ্যা
পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে:
- ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার : ৭৫.২ শতাংশ।
- ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার : ৭৫.৬ শতাংশ।
(তথ্যসূত্রঃ বিবিএস SVRS Report-2020)
৬,১৫২.
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. জনপ্রশাসন
  2. শিক্ষা ও প্রযুক্তি
  3. পরিবহন ও যোগাযোগ
  4. চিকিৎসা
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৬,১৫৩.
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ ফুটবলের কয়টি মাসকট উন্মোচন করেছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।

⇒ ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিন মাসকট:
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা। 
- তিনটি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে। 
- তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার। 
- ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক। 
- এই তিন মাসকট আবার ফুটবলারও। মেপল গোলকিপার, জায়ু স্ট্রাইকার এবং মাঝমাঠে সবকিছু গুছিয়ে রাখে ক্লাচ, অর্থাৎ মিডফিল্ডার। ফিফার মতে, এই মাসকটগুলো একসঙ্গে ‘একতা, বৈচিত্র্য আর ফুটবল নিয়ে ছড়িয়ে পড়া আবেগের প্রতীক।’

উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৬,১৫৪.
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? (অক্টোবর, ২০২৪)
  1. ড. কামাল উদ্দিন আহমেদ
  2. ড. মিজানুর রহমান
  3. ড. কাজী রিয়াজুল হক
  4. ড. আমিনুল ইসলাম
ব্যাখ্যা
জাতীয় মানবাধিকার কমিশন:
- বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ দ্বারা ২০১০ সালের ২২ জুন জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়।
- একজন চেয়ারম্যান, একজন সার্বক্ষণিক সদস্য এবং পাঁচজন অবৈতনিক সদস্য সমন্বয়ে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়।
- জাতীয় মানবাধিকার কমিশন একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সরকারি সংস্থা।
- ৮ ডিসেম্বর ২০১২ সালে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও নতুন পাঁচ অবৈতনিক সদস্য নিয়োগ পেয়েছেন।
- জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। (অক্টোবর, ২০২৪)
- কমিশনের নতুন পাঁচ অবৈতনিক সদস্য হলেন,
• সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম
• খাগড়াছড়ি চেম্বার্স অব কমার্সের সভাপতি কংজুরি চৌধুরী।
• বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বিজৎ চন্দ।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক।
• সুপ্রিম কোর্টের আইনজীবী কাওসার আহমেদ।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০২২ ও জাতীয় মানবাধিকার কমিশন ওয়েবসাইট।
৬,১৫৫.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তা সৃষ্টি ও নারীর ক্ষমতায়নসহ সার্বিক উন্নয়নে কত টাকার সংস্থান রাখা হয়েছে?
  1. ২৫০ কোটি টাকা
  2. ১২৫ কোটি টাকা
  3. ৯২ কোটি টাকা
  4. ৭২ কোটি টাকা
ব্যাখ্যা

- নারী উদ্যোক্তা সৃস্টি ও নারীর ক্ষমতায়নসহ সার্বিক উন্নয়নে ১২৫ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
- স্টার্টআপ তহবিল বাবদ ১০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
- ব্লু ইকোনমি সম্পদ আহরণে গবেষণা তহবিল বাবদ ১০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
- স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা তহবিল-এ ২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
- অর্থনৈতিক ও প্রাকৃতিক দূর্যোগের অভিঘাত মোকাবেলা তহবিলে ৮,০০০ কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে।

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- জিডিপিপ্রবৃদ্ধির - ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা”।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

৬,১৫৬.
কোন দেশ থেকে ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত সবচেয়ে বেশি আমদানি করা হয়?
  1. চীন
  2. ভারত
  3. জাপান
  4. রাশিয়া
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত সবচেয়ে বেশি আমদানি করেছে চীন থেকে।
- দেশের আমদানির ৭টি দেশভিত্তিক চিত্র নিম্নরূপ:



উৎস: বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড, জুলাই-ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত।

৬,১৫৭.
বাংলাদেশ নিচের কোন দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. সিঙ্গাপুর
  3. পোল্যান্ড
  4. সৌদি আরব
ব্যাখ্যা
- বর্তমানে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো:
- যুক্তরাজ্য
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- জাপান
- কানাডা
- তুরস্ক
- রাশিয়া
- বেলারুশ
- লিচেনস্টাইন
- নরওয়ে এবং
- সুইজারল্যান্ড।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)
৬,১৫৮.
WTO-এর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. মরক্কো
  2. ব্রাজিল
  3. ক্যামেরুন
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে–
১) উরুগুয়ে রাউন্ডের চুক্তিসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন করা,
২) বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য ফোরাম হিসেবে কাজ করা,
৩) বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা,
৪) বিভিন্ন সদস্য দেশের জাতীয় বাণিজ্য নীতিমালা পরীক্ষা করে দেখা এবং,
৫) কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতিমালার বিষয়ে সহায়তা করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৬,১৫৯.
এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক নিম্নের কোন সম্মেলনের উদোক্তা?
  1. ক) প্যারিস শান্তি সম্মেলন
  2. খ) মিউনিখ নিরাপত্তা সম্মেলন
  3. গ) বন জলবায়ু সম্মেলন
  4. ঘ) জাতিসংঘের মহাসাগর সম্মেলন
ব্যাখ্যা
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

- ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২২ সালের ১৮-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন। 

তথ্যসূত্র:- সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট, প্রথম আলো।
৬,১৬০.
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল–২০২৩ সালে সেরা খেলোয়াড় কে হয়েছেন?
  1. স্যাম কার
  2. স্টেফানি বানিনি
  3. এমা স্মিথ
  4. আইতানা বনমাতি
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
৬,১৬১.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন বিভাগে? 
  1. ঢাকা 
  2. বরিশাল
  3. রাজশাহী
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা

• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)। -
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৬,১৬২.
সম্প্রতি নতুন করে সরকার কতটি নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে?  [জানুয়ারি, ২০২৬]
  1. ৫টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ২টি
ব্যাখ্যা

- সম্প্রতি নতুন করে সরকার ৩টি নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
 
নগর উন্নয়ন কর্তৃপক্ষ:

- বরিশাল, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
- সময়: ১৪ জানুয়ারি,২০২৬।
- বর্তমানে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা বেড়ে হয়েছে ৯টি।
- এছাড়াও দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে।

উৎস: পত্রিকার নিউজ।[ লিংক]

৬,১৬৩.
জনসংখ্যা নীতি ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় কতজন মানুষ বাস করে? [আগস্ট, ২০২৫]
  1. ৯৯৯ জন
  2. ১,০১১ জন
  3. ১,১১৯ জন
  4. ১,২১১ জন
ব্যাখ্যা

বাংলাদেশের জনসংখ্যা নীতি ২০২৫:
- সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকেই বলা হয় দেশটির জনসংখ্যা নীতি। 
​- দেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়। 
​- গত ১৪ জুলাই, ২০২৫ ‘বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০২৫’ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
​- এতে বলা হয়েছে, দেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ১ হাজার ১১৯ জন মানুষ বাস করে।
​- দেশে মোট প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ৩ শতাংশ।
​- শিশুমৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে ৩১, মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৩৫।
​- দেশে ১৫ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠীর ৩ দশমিক ৬৪ শতাংশ বেকার।

​​তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৬,১৬৪.
Who is the current vice president of the United States? [May, 2025]
  1. Marco Rubio
  2. Janet Louise Yellen
  3. JD Vance
  4. Scott Bessent
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট।

উৎস: United States Mission to the United Nations (.gov).
৬,১৬৫.
ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার ২০২৪ কে লাভ করেন?
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. শি জিন পিং
  3. রেদওয়ান
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার ২০২৪:
- ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার ২০২৪ লাভ করেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর 'ট্রি অব পিস' পুরস্কারে ভূষিত করা হয়েছে।
- একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
- বাকু ফোরাম একটি উচ্চ মর্যাদাসম্পন্ন সম্মেলন, যার আয়োজক নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার। 
- সম্মেলনে অংশ নেন বিশ্বের খ্যাতনামা রাজনৈতিক, বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বর্তমান ও সাবেক প্রধান এবং নোবেল বিজয়ীসহ প্রায় ৪০০ বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।

⇒ ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের-এর একটি ভাস্কর্য। 
-  আজারবাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনুসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদান করা হয়েছে।

উৎস: i) দ্য ডেইলি স্টার বাংলা।
ii) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৬,১৬৬.
সর্বাধিক ভাষার দেশ হিসেবে স্বীকৃত -
  1. ক) টোঙ্গা
  2. খ) ভানুয়াতু
  3. গ) পাপুয়া নিউগিনি
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- সবচেয়ে বেশি ভাষা যে দেশটিতে রয়েছে তার নাম পাপুয়া নিউগিনি।
- এদেশে মোট ভাষার সংখ্যা ৮৩৯ টি।
এছাড়াও-
• পাপুয়া নিউ গিনি পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। 
• দেশটি অবস্থিত ওশেনিয়া মহাদেশে।
• দেশটি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২৩ এবং বাংলানিউজ২৪।
৬,১৬৭.
How many people are awarded the Independence Award 2025?
  1. 5
  2. 7
  3. 17
  4. 10
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার:
- 'স্বাধীনতা পুরস্কার' বাংলাদেশের জাতীয় এবং "সর্বোচ্চ বেসামরিক পুরস্কার"।
- ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৫ সালে ৭টি ক্যাটাগরিতে ৭ জন বিশিষ্ট নাগরিককে এই পুরস্কার দেয়া হয়। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৬,১৬৮.
What is the Annual Development Programme (ADP) allocation in the 2025–26 national budget, expressed in crore taka?
  1. 220,000
  2. 225,000
  3. 230,000
  4. 235,000
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।
৬,১৬৯.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বর্তমানে মাথাপিছু আয় কত?
  1. ২,৬৩০ মার্কিন ডলার
  2. ২,৭১০ মার্কিন ডলার
  3. ২,৮২০ মার্কিন ডলার
  4. ২,৯৬০ মার্কিন ডলার
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৬,১৭০.
২০২৫-২৬ বাজেটে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত?
  1. ৭.৫ শতাংশ
  2. ৬.৫ শতাংশ
  3. ৬.৪ শতাংশ
  4. ৫.৫ শতাংশ
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

৬,১৭১.
আর্জেন্টিনার পর কোন দেশ বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দেয়?
  1. ক) বলিভিয়া
  2. খ) পেরু
  3. গ) মেক্সিকো
  4. ঘ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
- আর্জেন্টিনার পর এবার লাতিন আমেরিকার আরেক শক্তিশালী রাষ্ট্র মেক্সিকো বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে। 
- চলতি বছরের মাঝামাঝি এই দূতাবাস খুলবে বলে (৩ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঘোষণা দেয়।

উৎস:
লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩ এবং সময় নিউজ।
৬,১৭২.
২০২৩-২৪ জাতীয় বাজেট অনুযায়ী, আয়ের প্রথম কত টাকার ওপর কোনো কর দিতে হবে না?
  1. ৩,০০,০০০ টাকা
  2. ৩,৫০,০০০ টাকা
  3. ৪,০০,০০০ টাকা
  4. ৪,৫০,০০০ টাকা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে করমুক্ত আয়সীমা:

- প্রস্তাবিত বাজেট ২০২৩-২৪ অনুযায়ী, আয়ের প্রথম ৩,৫০,০০০/- টাকার ওপর কোনো কর দিতে হবে না।
- পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫% আয়কর দিতে হবে।
- পরবর্তী ৩ লাখ টাকায় ১০% আয়কর দিতে হবে।
- পরবর্তী ৪ লাখ টাকায় ১৫% আয়কর দিতে হবে।
- পরবর্তী ৫ লাখ টাকায় ২০% আয়কর দিতে হবে।
-বাকি টাকার আয়ের উপর ২৫% আয়কর দিতে হবে।

উৎস: ২০২৩-২৪ জাতীয় বাজেট।
৬,১৭৩.
বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা

আপিল বিভাগ:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে।
- সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রীম কোর্ট গঠিত হবে।
- সুপ্রীম কোর্টের আপিল বিভাগ হলো বাংলাদেশের সর্বোচ্চ আপীল আদালত।
- এটি হল প্রথম স্তরের আপীল আদালত, যা হাইকোর্ট বিভাগের চূড়ান্ত বিচারিক রায় পর্যালোচনা করার কর্তৃত্ব রাখে।

⇒ ক্ষমতা ও কার্যাবলী:
- হাইকোট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা দন্ডাদেশের বিরুদ্ধে আপীল শুনানির ও তাহা নিস্পত্তির এখতিয়ার ও ক্ষমতা রয়েছে। 
- এ বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনা করতে পারে।
- রাষ্ট্রপতির প্রয়োজন মোতাবেক আপিল বিভাগ আইন বিষয়ে মতামত জ্ঞাপন করতে পারে।
- সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে কোন ব্যক্তিকে আদালতে হাজির করা ও কাগজপত্র পেশ করার আদেশ দিতে পারে। 

⇒ বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত ২টি।
- প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই (আজ রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেম্বার জজ–১ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে এবং চেম্বার জজ–২ হিসেবে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেছেন।
- চেম্বার জজ–১ আদালত দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির মামলা থেকে উদ্ভূত মামলাগুলো রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বেলা সোয়া একটা থেকে শারীরিক উপস্থিতিতে যথারীতি শুনানি করবেন। চেম্বার জজ–২ আদালত হাইকোর্ট বিভাগের রিট ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয় থেকে উদ্ভূত মামলাগুলো প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে যথারীতি শুনানি গ্রহণ করবেন।
-  দুটি চেম্বার আদালত সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম। দুটি আদালতের অধিক্ষেত্র আলাদা করে দেওয়া হয়েছে, খুবই ভালো হয়েছে।

উল্লেখ্য,
- বর্তমানে আপিল বিভাগের বিচারকের সংখ্যা ৭ জন।
- মোট বিচারক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব শপথ ।

উৎস: i) সুপ্রীম কোর্ট ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৬,১৭৪.
Who is the current Secretary General of Hezbollah? [November, 2024]
  1. Hassan Nasrallah
  2. Abbas al-Musawi
  3. Naim Qassem
  4. Khaled Mashal
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হিজবুল্লাহ:

- হিজবুল্লাহ একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন।
- এটি লেবাননের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্ৰ গোষ্ঠী।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- ১৯৭৫ সাল থেকে ১১৯০ সাল পর্যন্ত চলা লেবাননের গৃহযুদ্ধের সময় ইরানের রেভলিউশনারি গার্ডস ১৯৮২ সালে হিজবুল্লাহ গঠন করে।
- সংগঠনটি মূলত ইসলামিক জাতীয়তাবাদ, ইহুদিবাদ বিরোধী ও পশ্চিমা সংস্কৃতি বিরোধী।
- মূলত ইরানের উদ্যোগেই হিজবুল্লাহ সংগঠনটির জন্ম হয়েছিল।
- বর্তমান মহাসচিব: নাইম কাসেম।

⇒ হিজবুল্লাহ লেবানন সরকারে প্রতিনিধিত্ব করছে।
- হিজবুল্লাহ লেবাননে একটি শক্তিশালী গ্যারিলা গ্রুপের জন্ম দিয়েছে।
- এজন্য হিজবুল্লাহকে বলা হয় 'রাষ্ট্রের ভেতরে আলাদা রাষ্ট্র'।

⇒ এর তৃতীয় মহাসচিব: শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে শেখ হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- সম্প্রতি ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: Britannica.
৬,১৭৫.
জনশুমারি ও গৃহগণনা- ২০২২ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
  1. চাকমা
  2. গারো
  3. খাসিয়া
  4. মারমা
  5. সাওঁতাল
ব্যাখ্যা
• ক্ষুদ্র নৃগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২: 
- বাংলাদেশে 'ক্ষুদ্র জাতিগোষ্ঠীর' সংখ্যা মোট ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- পার্বত্য চট্টগ্রামে বসবাস করে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
→ সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: হলো চাকমা।
→ দ্বিতীয়:মারমা।
→ তৃতীয় : ত্রিপুরা।

উল্লেথ্য,
- জেলা হিসেবে,
- বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে রাঙামাটিতে।
- দিয়ে-দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২।
৬,১৭৬.
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলের অধিনায়ক কে?  
  1. মেহেদী হাসান মিরাজ
  2. লিটন কুমার দাস
  3. জাকের আলী অনিক
  4. আফিফ হোসেন
ব্যাখ্যা

• দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ: 
- ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস, সহ অধিনায়ক সাইফ হাসান।
- বিশ্বকাপ দলটিতে ব্যাটসম্যান রাখা হয়েছে ৭ জন, স্পিনার ৩ জন। বাকি পাঁচজন পেসার।

উল্লেখ্য,
-  ৭ ফেব্রুয়ারি, ২০২৬ সালে ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। 
- প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link) 

৬,১৭৭.
বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী কে ছিলেন?
  1. এম মনসুর আলী
  2. তাজউদ্দীন আহমদ
  3. আজিজুর রহমান মল্লিক
  4. মির্জা নূরুল হুদা
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট:
- বাংলাদেশের প্রথম বাজেট অনুমোদিত হয়েছিল প্রবাসী সরকারের আমলেই।
- ১৯৭১ সালের ১৯ জুলাই প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে বাজেটের অনুমোদন দিয়েছিলেন, তাতে ব্যয় ধরা হয়েছিল ৭ কোটি ৭৩ লাখ ২৮ হাজার ২০৭ রুপি।
- স্বাধীন দেশের প্রথম অর্থমন্ত্রী হলেন তাজউদ্দীন আহমদ।
- তিনি একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
- একসঙ্গে তিনি দুই অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।

⇒ তাজউদ্দীন আহমদ:
- তাজউদ্দীন আহমদ ছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী।
- তাজউদ্দীন আহমদ পরপর তিনটি বাজেট দিয়েছিলেন।
- তিনি একই সঙ্গে পরিকল্পনামন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
- দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাও তৈরি হয় তাঁর সময়েই।
- বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটলে ১৯৭৪ সালের ২৬ অক্টোবর পদত্যাগ করেন। 
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হলে পরদিন তাজউদ্দীন আহমদ গৃহবন্দী হন।
- ২২ আগস্ট তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
- কারাগারে বন্দী অবস্থায় ৩ নভেম্বর অপর তিন জাতীয় নেতার সঙ্গে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।

⇒ জাতীয় বাজেট ২০২৩-২৪:
- বাজেটের ক্রম: ৫২-তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৩-তম)।
- বাজেট উত্থাপনকারী: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (তাঁর টানা পঞ্চম বাজেট পেশ)।
- বাজেটের আকার: ৭,৬১,৭৮৫ কোটি টাকা।
- রাজস্ব প্রাপ্তি: ৫,০০,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৩,০০০ কোটি টাকা।

অন্যদিকে,
- দেশের ৫৩তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৪তম) বাজেট ২০২৪-২৫ পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

উৎস: i) ৩১ মে ২০২২, প্রথম আলো।
         ii) জাতীয় বাজেট ২০২৩-২৪।
৬,১৭৮.
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়? [ডিসেম্বর- ২০২৪]
  1. ৪৭তম
  2. ৬৫তম
  3. ৫৯তম
  4. ৬০তম
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:
- প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়।
- সেই হিসাবে ২০২৪ সালের নভেম্বর মাসের ৫ তারিখে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না।
- ‘ইলেক্টোরাল কলেজ’ নামে পরিচিত একদল কর্মকর্তার পরোক্ষ ভোটেই নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট।

ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। 
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।

উৎস:  প্রথম আলো, বিবিসি নিউজ।।
৬,১৭৯.
২০২৪-২৫ অর্থবছরে আইসিটি সেবা রপ্তানির মাধ্যমে বাংলাদেশের আয়ের পরিমাণ -
  1. ৭০১.৮ মিলিয়ন মার্কিন ডলার
  2. ৭২০.১ মিলিয়ন মার্কিন ডলার
  3. ৭২৪.৬ মিলিয়ন মার্কিন ডলার
  4. ৭৩২.৩ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা

- ২০২৪-২৫ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা রপ্তানির মাধ্যমে বাংলাদেশের আয় হয়েছে মাত্র ৭২৪.৬ মিলিয়ন মার্কিন ডলার।
- যা এই খাতের জন্য নির্ধারিত ৫ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।
- বাংলাদেশের আইসিটি রপ্তানিতে প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি কম্পিউটার সেবা খাত।
- ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট আইসিটি রপ্তানির প্রায় ৮৭% এসেছে কম্পিউটার সেবা থেকে।

তথ্যসূত্র - দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৬,১৮০.
বাংলাদেশের গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1.  রাজশাহী
  2. ঠাকুরগাঁও 
  3. ফরিদপুর 
  4. দিনাজপুর
ব্যাখ্যা

গম:
- গম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দানাজাতীয় খাদ্যশস্য।
- দানাজাতীয় খাদ্যশস্যের মধ্যে ধান ও ভুট্টার পরেই গমের অবস্থান।
- গম অধিক পুষ্টিগুণ সম্পন্ন, কৃষি উপকরণ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব একটি ফসল।
- গম বপনের উপযুক্ত সময় নভেম্বর মাসের ১৫ থেকে ৩০ পর্যন্ত (অগ্রহায়ণ মাসের ১ম থেকে ২য় সপ্তাহ পর্যন্ত)।
- গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও।

⇒ গম চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য:
- দোআঁশ অথবা মাঝারি দোআঁশ মাটি গম চাষের জন্য ব্যাপক উপযোগী। অধিকন্তু এটেল দোআঁশ মাটিও গমের চাষের জন্য নির্বাচিত করা যেতে পারে।
- উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযুক্ত। হাওড় বা বিল অঞ্চল গম চাষের জন্য অনুপযোগী।
- সহজে পানি নিস্কাশিত হয় এমন ভারী মাটিতে (যেমন, এঁটেল ও এঁটেল দোআঁশ) গমের চাষ করা যেতে পারে।
 -লবণাক্ত মাটি গম চাষের অনুকুল নয়।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস।
ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।
iii) কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,১৮১.
How many people are currently holding the title of Grand Master in chess in Bangladesh? [May, 2025]
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
দাবায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার:
- গ্র্যান্ড মাস্টার দাবার সর্বোচ্চ খেতাব।
- এটি দাবার আন্তর্জাতিক সংগঠন ‘ফিদে’র তরফ থেকে দেওয়া হয়।
- একজন দাবারুকে ফিদে মাস্টার খেতাব পেতে হলে কমপক্ষে ২৩০০ রেটিং থাকতে হয়।
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।

⇒ বাংলাদেশ থেকে পাঁচজন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার সম্মাননা অর্জন করেছেন।
- এরা হলেন নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। ১৯৮৭ সালে ২১ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার।
- দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ২০০২ সালে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন।

এছাড়াও
- ২০০৬ সালে রিফাত বিন সাত্তার।
- ২০০৭ সালে আবদুল্লাহ আল রাকিব।
- সর্বশেষ ২০০৮ সালে এনামুল হোসেন রাজীব।
- তবে তারও আগে ১৯৮৫ সালে রানী হামিদ আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান।

উৎস: i) কালের কন্ঠ।
ii) প্রথম আলো।
৬,১৮২.
দেশের বৃহত্তম সার কারখানা কোনটি? [মে, ২০২৫]
  1. যমুনা সার কারখানা
  2. শাহজালাল সার কারখানা
  3. ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  4. চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা
ব্যাখ্যা
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা:
- দেশের বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।

⇒ এটি নরসিংদীতে অবস্থিত।
- দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বার্ষিক ৩,৪০,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ এবং ১৯৮৫ সালে বার্ষিক ৯৫,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১২ নভেম্বর ২০২৩ তারিখে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক এ কারখানার উদ্বোধন করা হয়।
- সার উৎপাদনের ক্ষমতা: বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন।
- বিসিক জানায়, কারখানাটি ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।
- ১১০ একর জমিতে কারখানাটি নির্মিত হবে।
- নির্মাণ ব্যয়: ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
- কারখানাটির দৈনিক সার উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।
- এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে প্রাথমিক পর্যায়ে ফ্লু গ্যাস থেকে পরিবেশদূষণকারী আহরণ করা হবে এবং ক্যাপচার করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা হবে (প্রায় ১০ শতাংশ)।
- এটি দেশে ‘অত্যাধুনিক, শক্তি সাশ্রয়ী ও সবুজ’ সার কারখানা, যা ইউরিয়া সারের আমদানি কমিয়ে দেবে এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

উৎস: i) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৬,১৮৩.
২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয়ে মোট প্রবৃদ্ধি কত?
  1. ক) ৩৪.৩৮%
  2. খ) ৩৮.৩৪%
  3. গ) ৪৩.৩৮%
  4. ঘ) ৪৫.২৩%
ব্যাখ্যা
২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয়ে মোট প্রবৃদ্ধি হয় – ৩৪.৩৮%
- রপ্তানি খাতে প্রথম অবস্থানে রয়েছে তৈরি পোশাক খাত যার রপ্তানি আয় ৪,২৬১ কোটি মার্কিন ডলার।
- দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে হোমটেক্সটাইল (১৬২ কোটি মা.ড.); চামড়া ও চামড়াজাত (১২৫ কোটি মা.ড.); কৃষি প্রক্রিয়াজাত (১১৬ কোটি মা.ড.); পাট ও পাটজাত (১১৩ কোটি মা.ড.)

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৬,১৮৪.
বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. ৩,৯২,৯৬,০০০ একর
  2. ১,৯৮,২৯,০০০ একর
  3. ৪,৪৮,২৯,০০০ একর
  4. ৬৩,৬৩,০০০ একর
ব্যাখ্যা

এক নজরে কৃষি পরিসংখ্যান:
- মোট আবাদযোগ্য জমি (Gross Cropped Area): ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
- মোট আবাদী জমি (Net Cropped Area): ১,৯৮,২৯,০০০ একর (৮০,২৮,০০০ হেক্টর)।
- এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
- দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
- তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
- চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ: ৮৩, ৫৮,০০০ একর।
- বনাবচল: ৬৩,৬৩,০০০ একর।
- মোট জমির পরিমাণ: ৩,৬৪,৬৫,০০০ একর।
- মোট খাদ্যশস্য: ৪,৪৮,২৯,০০০ মেট্রিক টন।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৬,১৮৫.
How many tea gardens are currently registered in the country? [November, 2024]
  1. 168
  2. 169
  3. 170
  4. 171
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

চা শিল্প:

- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৬৯টি।
- সর্বশেষ পঞ্চগড়ের অর্গানিক অরিজিন চা বাগান।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।

উল্লেখ্য,
- ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল ১৫০টি।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
- মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে
- হবিগঞ্জ জেলায় ২৫টি চা বাগান রয়েছে।
- সিলেট জেলায় ১৯টি চাচা বাগান রয়েছে।
- চট্টগ্রাম জেলায় ২২টি চাচা বাগান রয়েছে।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৬,১৮৬.
২০২৫ সালের ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন -
  1. জুড বেলিংহাম
  2. ভিনিসিয়ুস জুনিয়র
  3. লামিন ইয়ামাল
  4. উসমান দেম্বেলে
ব্যাখ্যা

Ballon d'Or 2025:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)।
- বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে (পিএসজি)।
- বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার (ইয়াসিন ট্রফি): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)।
- বর্ষসেরা নারী গোলকিপার (ইয়াসিন ট্রফি): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন
- বর্ষসেরা পুরুষ ক্লাব: পিএসজি।
- বর্ষসেরা নারী ক্লাব: আর্সেনাল৷

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৬,১৮৭.
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি? ( নভেম্বর-২০২৫)
  1. মারমা
  2. গারো
  3. চাকমা
  4. ত্রিপুরা
ব্যাখ্যা

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে,
• দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা – ৫০টি।
• জনসংখ্যায় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা (৪,৮৩,৩৬৫ জন)।
• জনসংখ্যায় দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী যথাক্রমে মারমা (২,২৪,২৯৯ জন) ও ত্রিপুরা (১,৫৬,৬২০ জন)। -
• জনসংখ্যায় সবচেয়ে ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী বিল (৯৫জন)।
• ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি যে জেলায় রাঙ্গামাটি (৩,৭২,৮৭৫ জন)।
• ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম যে জেলায় -লালমনিরহাট (১১৮ জন)।

উৎস: বিবিএস।

৬,১৮৮.
রসায়নে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কে অন্তর্ভুক্ত নয়?
  1. David Baker
  2. Jennifer Doudna
  3. Demis Hassabis
  4. John Jumper
ব্যাখ্যা
• ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার:

• পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানীরা:
- ডেভিড বেকার:
- ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি প্রফেসর।
- তিনি কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন প্রযুক্তিতে কাজ করেছেন।
- ডেমিস হাসাবিস এবং জন জাম্পার:
- যথাক্রমে তাঁরা গুগল ডিপমাইন্ডের সিইও এবং পরিচালক।
- তাঁরা প্রোটিন গঠনের পূর্বাভাস দেওয়ার জন্য AI প্রযুক্তি আলফা ফোল্ড ২ তৈরি করেছেন​।

পুরস্কারের কারণ:
- প্রোটিন ডিজাইন: ডেভিড বেকারের কাজ নতুন প্রোটিন গঠনের জন্য ডিজাইন করা, যা প্রকৃতিতে পাওয়া যায় না। এর মাধ্যমে চিকিৎসা এবং প্রযুক্তিতে নতুন কিছু তৈরি করা সম্ভব হয়েছে​।
- প্রোটিন গঠনের পূর্বাভাস: হাসাবিস এবং জাম্পারের আলফা ফোল্ড ২ প্রযুক্তি প্রোটিনের ৩-ডি গঠন পূর্বাভাসের ক্ষেত্রে ৪০% থেকে ৯০% পর্যন্ত সঠিকতা বৃদ্ধি করেছে।

- প্রোটিনের গুরুত্ব: প্রোটিন হল জীবনের মৌলিক অণু, যা শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি পরিচালনার জন্য অত্যাবশ্যক। সঠিক গঠন ও কার্যকারিতা বোঝার মাধ্যমে জীবনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আরও গভীরভাবে জানা সম্ভব হবে।

- গবেষণার প্রভাব: এই আবিষ্কারগুলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, পরিবেশগত সমস্যার সমাধান, এবং প্রোটিন-মধ্যস্থ প্রক্রিয়াগুলির উন্নয়নে সহায়তা করেছে। নতুন প্রোটিন ডিজাইন প্রযুক্তি বিভিন্ন খাতে যেমন, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ বিজ্ঞানেও ব্যবহৃত হচ্ছে।

- এই নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীদের কাজ আধুনিক রসায়ন এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের আবিষ্কার মানব জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।

অন্যদিকে,
- জেনিফার ডাউডনা হলেন একজন বিখ্যাত আমেরিকান জীবাণু রসায়নবিদ, যিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এ অধ্যাপনা করেন।
- তিনি ( CRISPR) ক্রিস্পার প্রযুক্তির সহ-আবিষ্কারক হিসেবে পরিচিত।
- তিনি ২০২০ সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন, যা জিন সম্পাদনার ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন নিয়ে আসে।
- ডাউডনা এর কাজ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে, যা চিকিৎসা এবং কৃষিতে গভীর প্রভাব ফেলেছে​।

সূত্র: nobelprize.org/prizes/chemistry [লিংক]
৬,১৮৯.
জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ৪ ফেব্রুয়ারি
  2. খ) ৫ ফেব্রুয়ারি
  3. গ) ৬ ফেব্রুয়ারি
  4. ঘ) ৭ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয় ৫ ফেব্রুয়ারি। ২০২০ সালে এ দিবস এর প্রতিপাদ্য ছিল - পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]
৬,১৯০.
সম্প্রতি (জুলাই,২০২৩) অভিবাসন মোকাবিলায় চুক্তি সই করেছে -
  1. যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়ন
  3. যুক্তরাজ্য ও ফ্রান্স
  4. রাশিয়া ও বেলারুশ
ব্যাখ্যা
অভিবাসন মোকাবিলায় চুক্তি:
- ১৭ জুলাই, ২০২৩ তারিখে অভিবাসনসংক্রান্ত একটি চুক্তি করেছে তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- উভয় পক্ষ অভিবাসন বিষয়ে কৌশলগত ও ব্যাপক অংশীদারত্বের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে।
- সমঝোতা স্মারকের উদ্দেশ্য অবৈধ অভিবাসন মোকাবিলা করা।
- পাশাপাশি তিউনিসিয়া ও ইইউর মধ্যে অর্থনৈতিকক সম্পর্ক বাড়ানো।
- ইউরোপমুখী শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় রুট তিউনিসিয়া।
- সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৬,১৯১.
জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন জেলায়? (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
  1. ঢাকা
  2. যশোর
  3. বরিশাল
  4. গাজীপুর
ব্যাখ্যা

 ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
- অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে CAPI.
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পর পর।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%।
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি যে জেলায় - গাজীপুর (৩.৮৭%)
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত ৯৮ ও ১০০।
- দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- ২০২২ সালে খানার গড় আকার - ৩.৯৮।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

৬,১৯২.
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট স্তর কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ২টি
ব্যাখ্যা
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট স্তর ৪টি। যথা- ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।
৬,১৯৩.
'BRICS' জোটের সর্বশেষ সদস্য-
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভারত
ব্যাখ্যা

- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো স্থায়ী সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।

৬,১৯৪.
According to the revised gazette, what is the current number of martyrs of the July Uprising? [August,2025]
  1. 844
  2. 836
  3. 834
  4. 830
ব্যাখ্যা

- সংশোধিত গেজেট অনুযায়ী, বর্তমানে জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, শহীদদের তালিকায় ৮৪৪ জনের নাম ছিল।
- ৩ আগস্ট ৮ জনের নাম বাদ দিয়ে আরেকটি গেজেট করেছে মন্ত্রণালয়।
- এদের মধ্যে চারজনের নাম গেজেটে দুবার এসেছে।
- বাকি চারজন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না।
- আটজন বাদ দেওয়ার পর সংশোধিত তালিকায় বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬।

উৎস: প্রথম আলো। [লিঙ্ক]

৬,১৯৫.
বর্তমানে দেশে কয়টি গ্যাসক্ষেত্র রয়েছে (আগস্ট, ২০২৩ পর্যন্ত)?
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
ব্যাখ্যা
গ্যাসক্ষেত্র:
- বর্তমানে দেশে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।
- ভোলার ইলিশা-১ কূপটি দেশের ২৯তম এবং সর্বশেষ গ্যাসক্ষেত্র।
- এটি ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র।
- সেখানকার অন্য দুটি হলো শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র।
- নতুন গ্যাসক্ষেত্রটিতে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।
- বাংলাদেশি মুদ্রায় এই গ্যাসের বাজারমূল্য ৬ হাজার ৫০০ কোটি টাকা।
- ধারণা করা হচ্ছে ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস পাওয়ার যাবে।
- সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রম বাপেক্সের হয়ে কূপটি খনন করে।
- এই কূপের তিন স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে বলে ধারণা করছে বাপেক্স।

উৎস: ২১মে, ২০২৩, প্রথম আলো।
৬,১৯৬.
Who won 2024 Ballon d'Or award for the best men's player?
  1. Erling Haaland
  2. Emiliano Martínez
  3. Rodri
  4. Harry Kane
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ব্যালন ডি'অর:

- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ২০২৪ সালে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

⇒ Ballon d'Or 2024:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)।
- বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।
- বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস।
- বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।
- বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: হেনিফার এরমোসো।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উৎস: i) Goal.com.
ii) FIFA.
৬,১৯৭.
দুর্নীতির ধারণা সূচক- ২০২৪ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. আফগানিস্তান
  2. সোমালিয়া
  3. নাইজেরিয়া
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
দুর্নীতির ধারণা সূচক- ২০২৪:
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক ১৮০টি দেশের এই প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী-
- শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ: দক্ষিণ সুদান।
- সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ: ডেনমার্ক।
- বাংলাদেশের অবস্থান: উর্ধ্ব ১৫১তম, নিম্ন- ১৪তম, স্কোর- ২৩

সার্কভুক্ত অন্যান্য দেশের অবস্থান (উর্ধ্বে)
ভারত- ৯৬, শ্রীলংকা- ১২১, পাকিস্তান- ১৩৫, নেপাল- ১০৭, আফগানিস্তান- ১৬৫ ও ভুটান- ১৮।

তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। [LINK]
৬,১৯৮.
According to 'sixth Population and Housing Census, 2022', what is the total population of the country?
  1. 169,818,911
  2. 169,858,911
  3. 169,828,911
  4. 169,878,911
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা:   
- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, ইতিপূর্বে পরিচিত ‘আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- সে অনুসারে 'আদমশুমারি ও গৃহগণনার' পরিবর্তে ২০২২ সালের জুন মাসে '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি পরিচালনা করা হয়।
- ১৯৮১ সালে দ্বিতীয় ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
জনশুমারি ও গৃহগণনা ২০২২:   
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  
- স্বাক্ষরতার হার: ৭৪.৬৬%। 
- নারী:পুরুষের অনুপাত: ১০০:৯৮.১।

উৎস: i) ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট ২০২২।
          ii) পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৬,১৯৯.
প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ভারত
  2. ইংল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।
- গত ১৮-২৩ জুন ২০২১ ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ভারতে আট উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে হলো আইসিসি প্রবর্তিত টেস্ট ক্রিকেটের বৈশ্বিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ নয়টি দেশ দুইবছর শিডিউলে ছয়টি করে সিরিজ খেলে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয়।
(তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট)
৬,২০০.
What is the rank of Bangladesh in Global Gender Gap Index 2025?
  1. 14th
  2. 17th
  3. 21st
  4. 24th
  5. 29th
ব্যাখ্যা
Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।

উৎস: Global Gender Gap Report 2025.