বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৬০ / ৭৬ · ৫,৯০১৬,০০০ / ৭,৭৫২

৫,৯০১.
২১তম জি-২০ সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র, ২০২৬
  2. যুক্তরাজ্য, ২০২৭
  3. দক্ষিণ কোরিয়া, ২০২৭
  4. দক্ষিণ কোরিয়া, ২০২৮
ব্যাখ্যা

G-20 (Group of 20):
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি। দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- ১৯টি সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- পরবর্তী ২১তম জি-২০ সম্মেলন ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
- ২২তম জি-২০ সম্মেলন ২০২৭ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে।
- ২৩তম জি-২০ সম্মেলন ২০২৮ সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G20 ওয়েবসাইট। 

৫,৯০২.
বর্তমানে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? [জুন, ২০২৫]
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- বিশ্বশান্তির মঞ্চে বাংলাদেশের পথচলা শুরু ১৯৮৮ সালে।
- তখন জাতিসংঘের ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে ১৫ জন সদস্য পাঠিয়েছিল বাংলাদেশ।
- পেশাদারত্বের মাধ্যমে শান্তি রক্ষা মিশনে বর্তমানে বাংলাদেশ তৃতীয় শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।
- বর্তমানে ১০ দেশে শান্তির পতাকা হাতে নিয়োজিত আছেন ৪৪৪ নারীসহ ৫ হাজার ৮১৮ শান্তিরক্ষী।
- আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যানুযায়ী, তিন দশকের বেশি সময়ে বাংলাদেশের শান্তিরক্ষীরা ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।
- বিশ্বশান্তি রক্ষার এ যাত্রায় ৩৫ বছরে জীবন দিয়েছেন ১৬৮ বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছেন অন্তত ২৫৭ জন।
- বর্তমানে ১০টি দেশ বা স্থানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য,
- ১৯৮৯ সালে নামিবিয়া মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত হয় বাংলাদেশ পুলিশ।
- ২০০০ সাল থেকে বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করে আসছেন।

উৎস: UN peacekeeping ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।
৫,৯০৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, দেশে দারিদ্র্যের হার কত?
  1. ১২.১%
  2. ১৫.৯%
  3. ১৮.৭%
  4. ২১.৮%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৯০৪.
'Green Peace' কোন ধরনের সংস্থা?
  1. রাজনৈতিক
  2. অর্থনৈতিক
  3. পরিবেশবাদী
  4. সামরিক
ব্যাখ্যা
• 'Green Peace': 
- প্রতিষ্ঠা সাল: ১৯৭১.
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, কানাডা।
- প্রতিষ্ঠাতারা: একদল পরিবেশবাদী ও শান্তিকামী কর্মী।
- প্রথম অভিযান: একটি ছোট নৌকা (Phyllis Cormack) নিয়ে যাত্রা শুরু।
- উদ্দেশ্য ছিল: আলাস্কা উপকূলে মার্কিন পারমাণবিক পরীক্ষা বন্ধ করা।
- গ্রীনপিসের নামেই প্রকাশ পায় সংগঠনটির মূল উদ্দেশ্য "পরিবেশ ও শান্তির জন্য সংগ্রাম"।

• প্রাথমিক ও প্রধান লক্ষ্য:
- পারমাণবিক পরীক্ষা বন্ধ,
- বন ধ্বংস ও দূষণ রোধ,
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই,
- বন্যপ্রাণী ও সাগর সংরক্ষণ,
- প্লাস্টিক দূষণ ও রাসায়নিক দূষণ মোকাবিলা।

উৎস: • Green Peace ওয়েবসাইট।
৫,৯০৫.
সম্প্রতি হাইকোর্ট সংবিধানের কোন সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে? [মার্চ - ২০২৫]
  1. প্রথম সংশোধনী
  2. পঞ্চম সংশোধনী
  3. অষ্টম সংশোধনী
  4. পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা

- সম্প্রতি হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করেছে।
- ১৭ ডিসেম্বর ২০২৪, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হয়ে গেছে।
- তাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করায় সংবিধানের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
- তবে আদালত পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল না করে আংশিক বাতিল ঘোষণা করেছে।
- পাশাপাশি সংবিধানে গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, 
পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।
- এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়, তবে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়।
- এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
- জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।
 
অন্যদিকে: 
- অষ্টম সংশোধনী: ১৯৮৮ সালে গৃহীত এই সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংযোজন করা হয়।
- পঞ্চম সংশোধনী: ১৯৭৯ সালে গৃহীত এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের চারটি মূল স্তম্ভের তিনটিতে পরিবর্তন আনা হয়।
- প্রথম সংশোধনী: ১৯৭৩ সালে গৃহীত এই সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির বিধান সংযোজন করা হয়।
 
সূত্র - বিবিসি বাংলা ও দৈনিক ইত্তেফাক।

৫,৯০৬.
জাতীয় বাজেট ২০১৯-২০ বাজেট কততম?
  1. ক) ৪৮তম
  2. খ) ৪৯তম
  3. গ) ৫০তম
  4. ঘ) ৪৭তম
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরে বাজেট– ৪৮তম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন বাজেটসহ মোট বাজেট – ৪৯তম (১৯৯৬-৯৭ সহ)। বাংলাদেশে অর্থবছর মোট – ৪৮টি।
৫,৯০৭.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধির হার কত?
  1. ৮.৫%
  2. ৭.৫%
  3. ৬.৫%
  4. ৫.৫%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৫,৯০৮.
To which country does Bangladesh export the most? [November, 2025]
  1. Japan
  2. Bhutan
  3. India
  4. United States
ব্যাখ্যা

• রপ্তানি (২০২৪-২৫):
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সর্বোচ্চ - জার্মানি
- তৃতীয় সর্বোচ্চ - যুক্তরাজ্য।
- চতুর্থ সর্বোচ্চ - স্পেন।

উল্লেখ্য,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ – যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য – তৈরি পোশাক।

উৎস: বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৫,৯০৯.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন -
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজিল্যান্ড
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:

- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৫,৯১০.
What is the name of Iran's recent counterattack against the United States and Israel?
  1. Operation True Promise 3
  2. Operation True Promise 4
  3. Operation Infinite Justice
  4. Operation Iron Sword
ব্যাখ্যা

অপারেশন ট্রু প্রমিজ-৪:
- সম্প্রতি, ইরান যৌথ হামলার প্রতিশোধে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪' অভিযান পরিচালনা করে।
- ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ ও ‘কঠোর’ জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।
- আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪' শুরু করেছে।
- ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে অভিযানের আওতায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি এবং ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক আস্তানাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪' এর ২৭তম দফা হামলা চালিয়েছে।

তথ্যসূত্র - পত্রিকার নিউজ।

৫,৯১১.
সিইবিআর এর পূর্বাভাস অনুযায়ী, ২০৩৮ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের কততম অর্থনৈতিক দেশে পরিণত হবে?
  1. ১৫তম
  2. ২০তম
  3. ২৫তম
  4. ৩০তম
ব্যাখ্যা
বিশ্বের ২০তম অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ:
- লন্ডনভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) পূর্বাভাসে বলা হয়েছে, অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ২০৩৮ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
- বার্ষিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২০২৩-২৪ এবং ২০২৭-২৮ সালের মধ্যে গড়ে ৬.৮ শতাংশে উন্নীত হবে। 
- পরবর্তী ১৫ বছরে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের (ডাব্লিউইএলটি) র‌্যাঙ্কিংয়ে দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ।
- বর্তমান অবস্থান ৩৭তম। 
- বাংলাদেশ ২০৩৮ সালের মধ্যে টেবিলে ১৭ ধাপ উপরে উঠে আসবে।
- ২০৩৩ সালের মধ্যে ২৩তম স্থানে উঠে আসবে।

উল্লেখ্য,
- সিইবিআর ১৯২টি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

উৎস: ২৯ ডিসেম্বর, ২০২৩, দ্য ডেইলি স্টার।
৫,৯১২.
সম্প্রতি, টাইম সাময়িকীর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. মুহাম্মদ ইউনূসকে কোন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. লিডার
  2. টাইটান
  3. ইনোভেটর
  4. আইকন
ব্যাখ্যা
টাইম সাময়িকীর প্রভাবশালী- ১০০ ব্যক্তির তালিকা:
- ১৬ এপ্রিল ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।
- তালিকাটি বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে- আর্টিস্ট, আইকন, লিডার, টাইটান, পায়োনিয়ার ও ইনোভেটর।
- খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম'র বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- ‘টাইম–১০০’ শীর্ষক এই তালিকায় ড. মুহাম্মদ ইউনূসকে ‘লিডার বা নেতা’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
- টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে।
- সেখানে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

উল্লেখ্য,
- এ তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ট্রাম্প প্রশাসনের সদস্য ইলন মাস্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
৫,৯১৩.
What is the inflation target of Bangladesh for FY 2025-26?
  1. 5.5%
  2. 6.0%
  3. 6.5%
  4. 7.0%
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্য: ৭.০%

• জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেটের আকার:  ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫%।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা:  ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। 
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ কোটি টাকা (জিডিপির ৩.৩%)।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৭.০%।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- “জুলাই যোদ্ধা”।

তথ্যসূত্র: বাজেট ২০২৫-২০২৬।  

৫,৯১৪.
জাতীয় বাজেট ২০২৫-২৬ এর শিরোনাম কোনটি?
  1. উন্নয়নমুখী বাজেট: আগামীর বাংলাদেশ
  2. সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন
  3. বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
  4. অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধির পথ
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতীয় বাজেট ২০২৫-২৬:

- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৫,৯১৫.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ?
  1. ১.২২ শতাংশ
  2. ১.৩৭ শতাংশ
  3. ১.২৫ শতাংশ
  4. ১.১২ শতাংশ
ব্যাখ্যা

​• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জেলা অনুযায়ী সবচেয়ে কম ঘনত্ব: রাঙ্গামাটি।
- সর্বশেষ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন।
- তথ্য সংগ্রহ পদ্ধতি: CPI.
- গণনা পদ্ধতি: Modified De-facto.
- দেশে মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।

এছাড়াও,
- সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকায়।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম : বরিশাল বিভাগে।

​উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২।

৫,৯১৬.
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট আকার নির্ধারণ করা হয়েছে -
  1. ২,২৬,০০০.০০ কোটি টাকা
  2. ২,৩০,০০০.০০ কোটি টাকা
  3. ২,৩৪,০০০.০০ কোটি টাকা
  4. ২,৫৬,০০০.০০ কোটি টাকা
ব্যাখ্যা

ADP:
- ADP-এর পূর্ণরূপ: Annual Development Programme.
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হলো বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের কৌশল ও লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা। স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- ১৯৭২-৭৩ অর্থবছরের এডিপি'র আকার ছিল ৫০১ কোটি টাকা।
- ৫৩ বছরের ব্যবধানে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট আকার নির্ধারণ করা হয়েছে ২,৩০,০০০.০০ কোটি (জিওবি ১,৪৪,০০০.০০ কোটি ও প্রকল্প ঋণ/অনুদান ৮৬,০০০.০০ কোটি) টাকা।
- এছাড়া, বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশন এর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহের অনুকূলে বরাদ্দকৃত ৮,৫৯৯.৭১ কোটি টাকাসহ মোট এডিপির আকার দাঁড়িয়েছে ২,৩৮,৫৯৯.৭১ কোটি টাকা।
- ১৯৭২ সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ৯২ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ২,৮২০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিচ্ছবি।

উৎস: বাংলাদেশ পরিকল্পনা কমিশন।

৫,৯১৭.
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন, বাংলাদেশে বর্তমানে কয়টি চিনিকল আছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১৫টি
  2. ১৬টি
  3. ১৮টি
  4. ২১টি
ব্যাখ্যা

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (BSFIC):
- BSFIC-এর পুর্ণ রূপ: Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ স্বাধীনতার পর রাষ্ট্রপতির ২৭ (১৯৭২ সালে রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশ) নম্বর আদেশক্রমে গঠিত বাংলাদেশ সুগার মিলস্ করপোরেশন এবং বাংলাদেশ ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ করপোরেশন নামক করপোরেশন দুটি একীভূত করে ১৯৭৬ সালের ১ জুলাই হতে রাষ্ট্রপতির ২৫ নং আদেশবলে (সংশোধিত) বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন (BSFIC) গঠিত হয়।
- বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন ২০১৮ অনুযায়ী বিএসএফআইসি শিল্পমন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন, বাংলাদেশে বর্তমানে ১৫টি চিনিকল রয়েছে।
- ২০২৪-২০২৫ মাড়াই মৌসুমে ৯ টি চিনিকলের মাড়াই কার্যক্রম অব্যাহত আছে।

⇒ করপোরেশনের আওত্তাধীন চিনিকলসমূহ:
- পঞ্চগড় সুগার মিলস লি:
- ঠাকুরগাঁও সুগার মিলস লি:
- শ্যামপুর সুগার মিলস লি:
- জয়পুরহাঁট সুগার মিলস লি:
- সেতাবগঞ্জ সুগার মিলস লি:
- রংপুর সুগার মিলস লি:
- ফরিদপুর সুগার মিলস লি:
- নর্থ বেঙ্গল সুগার মিলস লি:
- কেরু এন্ড কোং (বিডি) লি:
- পাবনা সুগার মিলস লি:
- রাজশাহী সুগার মিলস লি:
- নাটোর সুগার মিলস লি:
- জিল বাংলা সুগার মিলস লি:
- কুষ্টিয়া সুগার মিলস লি:
- মোবারকগঞ্জ সুগার মিলস লি:।

উৎস: i) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
ii) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট।

৫,৯১৮.
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমার নাম কী? [মার্চ, ২০২৫]
  1. আনোরা
  2. কনক্লেভ
  3. দ্য ব্রুটালিস্ট
  4. অ্যা রিয়েল পেইন
ব্যাখ্যা
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২রা মার্চ অস্কারের জমকালো আসরে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়।
- ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘আনোরা’।
- সিনেমার নির্মাতা হচ্ছেন শন বেকার।
- সিনেমাটি সেরা ছবি, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।
- ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে 'আনোরা' সিনেমার গল্প।
- এ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন শন বেকার, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।

উল্লেখ্য,
- ২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায়।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৫,৯১৯.
বিশ্বে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. রাশিয়া
ব্যাখ্যা
- বিশ্বে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন।
UNEP এর Emissions Gap Report-2020 অনুসারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : চীন
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র
- তৃতীয় : ইইউ+যুক্তরাজ্য
- চতুর্থ : ভারত
- পঞ্চম : রাশিয়া।
(তথ্যসূত্রঃ UNEP এর Emissions Gap Report-2020)
৫,৯২০.
বর্তমান বিশ্বে শীর্ষ পরমাণু অস্ত্রধারী দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
বর্তমান বিশ্বে শীর্ষ পরমানু অস্ত্রধারী দেশ - রাশিয়া।

১৩ জুন ২০২২ সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) বিশ্বের পরমাণু শক্তিধর দেশ ও পরমাণু অস্ত্রের সংখ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে।  প্রতিবেদন অনুসারে -
- মোট অস্ত্রের সংখ্যা - ১২,৭০৫।
পরমাণু অস্ত্রধারী দেশ ও অস্ত্রের সংখ্যা:
- রাশিয়া (৫,৯৭৭)
- যুক্তরাষ্ট্র (৫,৪২৮)
- চীন (৩৫০)
- ফ্রান্স (২৯০)
- যুক্তরাজ্য (২২৫)
- পাকিস্তান (১৬৫)
- ভারত (১৬০)
- ইসরায়েল (৯০)
- উত্তর কোরিয়া (২০)

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫,৯২১.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর অনুযায়ী, জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ কত?
  1. ২১.৫%
  2. ২২.৫%
  3. ২৩.৫%
  4. ২৪.৫%
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৫,৯২২.
Which product is declared as the product of the year 2024?
  1. ICT products
  2. Jute products
  3. Light Engineering
  4. Jamdani
  5. Handicrafts
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের বর্ষপণ্য:

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় হস্তশিল্পকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন।
- ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
- প্রধানমন্ত্রী বলেন এটি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।
- মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে।
- হস্তশিল্প দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে।

উৎস: প্রথম আলো ও বাসস।
৫,৯২৩.
বাংলা একাডেমি কর্তৃক নজরুল পুরস্কার-২০২৫ পেয়েছে-
  1. অধ্যাপক আনোয়ারুল হক
  2. শবনম মুশতারী
  3. ক+খ
  4.  বদরুদ্দীন মোহাম্মদ উমর
ব্যাখ্যা

নজরুল পুরস্কার -২০২৫: 
- নজরুল পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে নজরুল পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে।
- নজরুল পুরস্কারের অর্থমূল্য (প্রতিটি) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
- ২৫ মে ২০২৫ তারিখে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

উল্লেখ্য,
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।

৫,৯২৪.
বর্তমানে (অক্টোবর, ২০২৪) বাংলাদেশে চা-বাগানের সংখ্যা -
  1. ১৬৭টি
  2. ১৬৮টি
  3. ১৬৯টি
  4. ১৭০টি
ব্যাখ্যা

এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

চা শিল্প:

- ১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়।
- তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো।
- একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি' নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি' নামে পরিচিত ছিল।
- বঙ্গবন্ধু ১৯৭৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশ টি রিসার্চ স্টেশনকে পূর্ণাঙ্গ চা গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করেন।
- বর্তমানে তা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) নামে পরিচিত।
- ২০২১ সাল থেকে ৪ জুন জাতীয় চা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
- ২০২৩ সালের ৪ জুন প্রথমবারের মত চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আট ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট আটটি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য,
- ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল ১৫০টি।
- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৬৯টি।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৫,৯২৫.
বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
  1. শ্যামনগর
  2. ঘাটাইল
  3. সাভার
  4. বরকল
ব্যাখ্যা
বিভিন্ন সরকারি ওয়েবসাইটে বাগাইছড়ি ও শ্যামনগর উভয়কে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হিসেবে দেখানো হয়েছে। 
 
রাঙামাটি জেলা ওয়েবসাইটের তথ্যানুসারে,
- বাঘাইছড়ি উপজেলা বাংলাদেশের পূর্ব দক্ষিণাংশের সর্ব উত্তরে সীমান্তবর্তী একটি উপজেলা। - রাঙামাটি জেলা সদর হতে এর দূরত্ব ১৪৬কি.মি.। 
- এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা, যার আয়তন ৭০৩ বর্গমাইল। 
- এ উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মিজোরাম রাজ্য, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা।
 
========================== 
 
অপরদিকে, সাতক্ষীরা জেলা ওয়েবসাইটের তথ্যানুসারে,
- শ্যামনগর উপজেলাটি বঙ্গোপসাগর তীরবর্তী সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার অধীন একটি উপজেলা। 
- এর আয়তন ৪৮৩.১১ বর্গ কিঃমিঃ বা ১৮৬.৫২ বর্গমাইল (সুন্দরবন সহ ১৯৬৮.২৪ বর্গ কিঃমিঃ বা ৭৫৯.৯৪ বর্গ মাইল )।
- আবার সুন্দরবনকে যুক্ত করলে শ্যামনগর উপজেলাটি ১৯৬৮.২৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট, যার মূল ভূখন্ড ৪৮৩.১১ বর্গ কিলোমিটার এবং সুন্দরবন ১৪৮৫.১৩ বর্গ কিলোমিটার।
 
অর্থাৎ, মূল ভূখণ্ডের ভিত্তিতে বাঘাইছড়ি হলো সর্ববৃহৎ উপজেলা। 
অপশনে যদি বাঘাইছড়ি ও শ্যামনগর থাকে, তবে সঠিক উত্তর হবে বাঘাইছড়ি। আর যদি অপশনে শুধু শ্যামনগর থাকে, তবে সঠিক উত্তর হবে শ্যামনগর। 
 
উৎস: রাঙামাটি জেলা ওয়েবসাইট, সাতক্ষীরা জেলা ওয়েবসাইট।
৫,৯২৬.
লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? 
  1. ৫ম
  2. ৭ম
  3. ৮ম
  4. ১০ম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
---------------- 
• ২০২৪ সালে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান — ৮ম। (২০২৪ সাল)


• এক নজরে বাংলাদেশ:
- সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
- আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৮৮০।
- আন্তর্জাতিক সময় অঞ্চল: বিএসটি (জিএমটি +৬ ঘণ্টা)।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- ভৌগোলিক অবস্থান: ২৬° ৩৮' উত্তর অক্ষাংশ থেকে ২০° ৩৪' উত্তর অক্ষাংশ এবং ৮৮° ০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশ।

- আয়তন: ১,৪৮,৪৬০ বর্গ কি.মি.।
- সমুদ্রতট রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- রাজনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য ১২ নটিক্যাল মাইল।
- অর্থনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য ২০০ নটিক্যাল মাইল।
- সিটি কর্পোরেশন রয়েছে ১২ টি।
- জেলা রয়েছে ৬৪টি।
- পৌরসভা রয়েছে ৩৩০টি।
- উপজেলা রয়েছে ৪৯৫টি।
- ইউনিয়ন পরিষদ ৪৫৯৬টি।

উল্লেখ্য,
- জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ।
- বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।

উৎস:
i) World Population Review ওয়েবসাইট।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
iii) worldometers.info
৫,৯২৭.
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ পেয়েছেন কে?
  1. বদরুদ্দীন মোহাম্মদ উমর
  2. মোহাম্মদ মাহবুবুল হক খান
  3. মীর আবদুস শুকুর আল মাহমুদ
  4. মুহাম্মদ মুহিবুল হক
ব্যাখ্যা
⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৫,৯২৮.
সর্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ স্কিম কোনটি? [মে, ২০২৪]
  1. প্রত্যয়
  2. সমতা
  3. প্রগতি
  4. প্রবাস
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন:
- দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৫টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো যথাক্রমে-
• প্রবাস স্কিম,
• প্রগতি স্কিম,
• সুরক্ষা,
• সমতা স্কিম,
• প্রত্যয়।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নিতে পারবেন।
- অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা নিজ কাজে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল, তাঁতিরা এই স্কিমে অংশ নিতে পারবে।
- দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) এই স্কিমে অংশ নিতে পারবেন।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।
 
তথ্যসূত্র - ডেইলি স্টার, ১৭ আগস্ট, ২০২৩ ও বিবিসি নিউজ, ২১ মার্চ ২০২৪।
৫,৯২৯.
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা (রূপকল্প-২০৪১) অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধি হবে -
  1. ক) ৯%
  2. খ) ৯.৭%
  3. গ) ৯.৯%
  4. ঘ) ৮.৮%
ব্যাখ্যা

বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা তথা রূপকল্প-২০৪১ঃ
বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে রোডম্যাপ তৈরি করেছে সরকার।
মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার।
মূল্যস্ফীতির হার ৪-৫ শতাংশের মধ্যে রাখা হবে।
৯২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। বছরে গড়ে বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি হবে ৪৬০০ মেগাওয়াট।
জিডিপি প্রবৃদ্ধি হবে ৯.৯%।
কর-জিডিপির ১৭% হবে।
চরম দারিদ্রের হার শূন্যের কৌঠায় আসবে। মাঝারি দারিদ্রের হার হবে ৫ শতাংশ।

৫,৯৩০.
Global Gender Gap Report-2025 অনুযায়ী লিঙ্গসমতায় শীর্ষ দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. সুইডেন 
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, লিঙ্গসমতায় শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী লিঙ্গসমতায় শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।

অন্যদিকে,
- লিঙ্গসমতায় সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।

উৎস: Global Gender Gap Report 2025.

৫,৯৩১.
নিচের কোন দেশটি G-20-এর সদস্য দেশ নয়? [জুলাই, ২০২৫]
  1. ব্রাজিল
  2. কানাডা
  3. ভারত
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
G-20:
- G-20 (Group of Twenty) হলো বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনীতির একটি ফোরাম।
- এটি মূলত অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৯৯ সাল।
- ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- সদস্য সংখ্যা: ১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন = মোট ২০টি সদস্য।
- স্থায়ী সদর দপ্তর: নেই (এটি ঘূর্ণায়মান সভাপতিত্ব ভিত্তিক)।
• সদস্য দেশসমূহ:
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
- সুইজারল্যান্ড জি- ২০ সদস্য দেশ নয়।

উৎস: G-20 ওয়েবসাইট।
৫,৯৩২.
নিম্নের কোন দেশটি সামরিক জোট 'Joint Expeditionary Force'-এর সদস্য নয়? (নভেম্বর, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. ডেনমার্ক
  3. যুক্তরাজ্য
  4. লিথুয়ানিয়া
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র সামরিক জোট 'Joint Expeditionary Force'-এর সদস্য নয়। 

Joint Expeditionary Force:

- Joint Expeditionary Force হলো যুক্তরাজ্য-নেতৃত্বাধীন একটি উত্তর ইউরোপীয় সামরিক জোট।
- এই জোট সংকট মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। 
- গঠিত হয়: ২০১৪ সালে।
- সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশসমূহ: যুক্তরাজ্য, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেন।
উদ্দেশ্য: উত্তর ইউরোপ এবং উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সংকট মোকাবিলায় প্রতিক্রিয়া জানানো।
কার্যকারিতা: জেইএফ-এর নিজস্ব বাহিনী আছে যা প্রয়োজন অনুযায়ী দ্রুত মোতায়েন করা যায়। প্রয়োজনে এটি NATO, UN বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অধীনেও কাজ করতে পারে।

উল্লেখ্য, 
- ৫ নভেম্বর, ২০২৫ তারিখে জেইএফ-এ ‘বর্ধিত অংশীদারিত্ব’ মর্যাদা পেয়েছে ইউক্রেন।

উৎস: Joint Expeditionary Force ওয়েবসাইট।

৫,৯৩৩.
দেশে খানার আকার কত? [জনশুমারি ও গৃহগণনা ২০২২]
  1. ৩.৮৪
  2. ৩.৯৮
  3. ৪.০২
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
- খানার আকার: ৩.৯৮।

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

উৎস: পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।

৫,৯৩৪.
IAEA এর বর্তমান সদস্য - [এপ্রিল - ২০২৫]
  1. ১৮০টি
  2. ১৮৭টি
  3. ১৮৯টি
  4. কোনটি নয়
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি। [এপ্রিল - ২০২৫] 
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
৫,৯৩৫.
সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোন উপাধি লাভ করেছেন? [মে, ২০২৫]
  1. ডক্টর অব সায়েন্স (D.Sc)
  2. ডক্টর অব ল (LL.D)
  3. ডক্টর অব ফিলোসফি (Ph.D)
  4. ডক্টর অব লিটারেচার (D.Litt)
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- তিনি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- সম্প্রতি মে, ২০২৫-এ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার’ (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
- ১৪ মে, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি প্রদান করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার।
- ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ১৯৭২ সালে শিক্ষকতা শুরু করে প্রায় এক দশক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

উৎস: i) The Daily Star বাংলা.
ii) প্রথম আলো।
৫,৯৩৬.
কোন দেশ মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে? 
  1. জার্মানি
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. সুইডেন
ব্যাখ্যা

কৃত্রিম উপগ্রহ:
- মহাকাশে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সা।
- ম্যাগনোলিয়া কাঠের তৈরি এ স্যাটেলাইটের নাম লিগনোস্যাট।
- এটি আকারে একটি গড়পড়তা কফি মগের সমান। 
- ২০২৪ সালে এ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।
- বর্তমানে মহাকাশ বর্জ্যের পরিমাণ প্রায় ৮ হাজার ৪৪০ মেট্রিক টনেরও বেশি।
- বিভিন্ন রকেটের অকার্যকর অংশ এবং নষ্ট কৃত্রিম উপগ্রহগুলো ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে। মহাকাশের এসব আবর্জনাকে মহাকাশ বর্জ্য বলা হয়।
- এসব আবর্জনার বড় একটা অংশ অ্যালুমিনিয়াম ও টাইটানিয়ামের তৈরি।

উৎস: যুগান্তর ও আল জাজিরা পত্রিকা রিপোর্ট।

৫,৯৩৭.
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে 'স্বর্ণমুদ্রা' চালু করে-
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) সোমালিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• জিম্বাবুয়ে:
- ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা।
- জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি। 

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৫,৯৩৮.
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (জুন, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (জুন, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (জুন, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (জুন, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৯৩৯.
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে কয়টি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৪২টি 
  2. ৪৪টি 
  3. ৪৬টি 
  4. ৪৮টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।

৫,৯৪০.
বিশ্বের স্বল্পোন্নত দেশের (LDC) সংখ্যা হল- (জানুয়ারি, ২০২৬)
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৩টি
  4. ৪৭টি
ব্যাখ্যা

• LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়। 
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা। 
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- জাতিসংঘ কর্তৃক শ্রেণীবদ্ধ ৪৪ টি স্বল্পোন্নত দেশ বর্তমানে রয়েছে।

উল্লেখ্য, 
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট।

৫,৯৪১.
বাংলাদেশে সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছিল কত সালে?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা

• গণভোট, ১৯৭৭:
সামরিক শাসনকে বৈধ করার লক্ষ্যে ৩০ মে, ১৯৭৭ বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৮৭ শতাংশ ভোটার অংশ এবং জিয়াউর রহমানের পক্ষে ৯৯ শতাংশ ভোট পরে বলে সরকারিভাবে জানানো হয়।

​• গণভোট ১৯৮৫:
প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে ।
হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ-না ভোট।

• ​তৃতীয় গণভোট
সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৯৪২.
রামসার কনভেনশন স্বাক্ষরকারী দেশ কতটি? [জানুয়ারি,২০২৬]
  1. ১৭৫টি
  2. ১৭২টি
  3. ১৭১টি
  4. ১৮০টি
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি,
- এটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
-  এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ করা।
- এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

৫,৯৪৩.
গবেষণায় ২০২১ সালে একুশে পদক লাভ করে-
  1. ড. ফারজানা ইসলাম
  2. মৎস্য গবেষণা ইনস্টিটিউট
  3. ড. সমীর কুমার সাহা
  4. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
ব্যাখ্যা
একুশে পদক-২০২১ প্রাপ্তরা (মোট ২১ জন):
ভাষা আন্দোলনে:
- মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর)
- শামছুল হক (মরণোত্তর)
- আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)

শিল্পকলায়:
- পাপিয়া সারোয়ার (সংগীত)
- রাইসুল ইসলাম আসাদ (অভিনয়)
- সালমা বেগম সুজাতা (অভিনয়)
- আহমেদ ইকবাল হায়দার (নাটক)
- সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র)
- ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি)
- পাভেল রহমান (আলোকচিত্র)

মুক্তিযুদ্ধে:
- গোলাম হাসনায়েন
- ফজলুর রহমান খান ফারুক
- বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)

সাংবাদিকতায়:
- অজয় দাশগুপ্ত

গবেষণায়:
- ড. সমীর কুমার সাহা

শিক্ষায়:
- মাহফুজা খানম

অর্থনীতিতে:
- ড. মির্জা আব্দুল জলিল

সমাজসেবায়:
- প্রফেসর কাজী কামরুজ্জামান

ভাষা ও সাহিত্যে:
- কবি কাজী রোজী
- বুলবুল চৌধুরী
- গোলাম মুরশিদ।

অন্যদিকে,
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ২০২১ সালে গবেষণায় স্বাধীনতা পদক লাভ করে।

(তথ্যসূত্র: ডেইলি স্টার)
৫,৯৪৪.
২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী কে?
  1. ভিক্টর অ্যামব্রোস
  2. সাইমন জনসন
  3. হান কাং
  4. ডেভিড বেকার
  5. সকলেই
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৪: 
বিজয়ী: ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস রবিনসন।
গবেষণা: প্রতিষ্ঠানের গঠন ও সমৃদ্ধির প্রভাব।
উল্লেখযোগ্য কাজ: ইউরোপীয় উপনিবেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ।

অন্য পুরস্কারের সারাংশ:
চিকিৎসা: ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান।
পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন।
রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পা।
সাহিত্য: হান কাং।

নোবেল পুরস্কারের ইতিহাস:
শুরু: ১৯০১ সাল (অর্থনীতি যুক্ত হয় ১৯৬৯)।
পুরস্কার প্রদান: প্রতি বছর ১০ ডিসেম্বর।
পুরস্কার: স্বর্ণপদক, প্রশংসাপত্র ও ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ১৪ অক্টোবর ২০২৪ ।
৫,৯৪৫.
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী কোনটি? (সেপ্টেম্বর-২০২৫)
  1. চাকমা
  2. মারমা
  3. গারো
  4. সাঁওতাল
ব্যাখ্যা

মারমা
- মারমা  বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- মারমা জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।
- প্রায়শই তাদের আলাদা জনগোষ্ঠী হিসেবে দেখা হয়। 
- ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মারমা জনসংখ্যা ১,৫৭,৩০১। 
- ২০২২ সালের আদমশুমারিতে তাদের সংখ্যা ২,২৪,২৯৯  জন।

- মারমারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত। 
- মারমাদের নিজস্ব ভাষা রয়েছে। 
- ভাষাতাত্ত্বিকদের মতে, মারমাদের ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- বর্ণমালার নাম ম্রাইমাজা। 
- বাম থেকে ডান দিকে লেখার রীতি অনুসারী বর্ণমালা
- উপমহাদেশীয় প্রাচীন ব্রাহ্মী লিপি হতে উদ্ভুত। 

উৎস: বাংলাপিডিয়া, জনশুমারি-২০২২।

৫,৯৪৬.
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
  1. ক) ১৩ হাজার ১২৫ টি
  2. খ) ১৩ হাজার ১৩০ টি
  3. গ) ১৩ হাজার ১৩৬ টি
  4. ঘ) ১৩ হাজার ‌১৪৬ টি
ব্যাখ্যা
বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা, খন্ড ৩৫, বার্ষিক সংখ্যা ১৪২৪, অনুযায়ী উত্তর ১৩ হাজার ১৩৬ টি।
একমাত্র এই সোর্সেই ১৩ হাজার ১৩৬টি, এই তথ্যটি হুবহু মিলে গেছে। তার মানে প্রশ্নকর্তা সম্ভবত এটা থেকেই করেছেন।

- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে দেশে বর্তমানে ১৩,৯০৭টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে।
- বাজেট বক্তৃতা'২১ অনুসারে, সারাদেশে সরকারের কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা ১৪,৮৯০টি।
৫,৯৪৭.
দ্য ইকোনমিস্ট প্রকাশিত ‘The World in 2020’ অনুসারে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
ব্যাখ্যা
দ্য ইকোনমিস্ট প্রকাশিত ‘The World in 2020’ অনুসারে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]
৫,৯৪৮.
সম্প্রতি, দেশে কতটি নতুন  থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)? [জানুয়ারি, ২০২৬]
  1. ৪টি
  2. ৫টি
  3. ৩টি
  4. ২টি
ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের প্রথম নিকার সভা:
- দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- সময়: ২০ জানুয়ারি,২০২৬ তারিখ।
- এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়।
- এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।
- সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।
- নতুন থানাগুলো হলো গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ ও কক্সবাজার জেলার মাতারবাড়ী।
- এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক]

৫,৯৪৯.
২০২৫ সালে অ্যাবেল পুরস্কার প্রাপ্ত গণিতবিদ-  
  1. নিলস হেনরিক
  2. লুইস ক্যাফারেলি
  3. মাসাকি কাশিওয়ারা
  4. মাইকেল তালাগ্র্যান্ড
ব্যাখ্যা

অ্যাবেল পুরস্কার:
- আবেল পুরস্কার গণিতশাস্ত্রে অসামান্য অবদানের জন্য নরওয়েজিয়ান সরকার কর্তৃক প্রতিবছর প্রদান করা একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার।
- এটি ১৯ শতকের বিখ্যাত নরওয়েজিয়ান গণিতবিদ নিলস হেনরিক আবেল-এর নামে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি "গণিতের নোবেল" হিসেবে পরিচিত।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে। 
- ২০০৩ সাল থেকে নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

অ্যাবেল পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালে মর্যাদাপূর্ণ অ্যাবেল পুরস্কার অর্জন করেছেন জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা। 
- তিনি বর্তমানে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ ইনস্টিটিউট ফর ম্যাথমেটিকাল সায়েন্সেস’ (RIMS)-এ কর্মরত একজন বিশ্বখ্যাত গণিতবিদ।
- তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন বীজগাণিতিক বিশ্লেষণ (Algebraic Analysis) এবং রিপ্রেজেন্টেশন থিওরি (Representation Theory)-তে তার মৌলিক অবদানের জন্য।
- কাশিওয়ারা বিশেষভাবে পরিচিত ডি-মডিউল (D-modules) তত্ত্বের বিকাশ এবং ক্রিস্টাল বেস (Crystal bases) আবিষ্কারের জন্য।
----------------------
অন্যদিকে,
- ২০২৩ সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন বিশিষ্ট আর্জেন্টাইন-আমেরিকান গণিতবিদ লুইস ক্যাফারেলি।
- ২০২৪ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।

উৎস: The Abel Prize ওয়েবসাইট।

৫,৯৫০.
D-8 এর সর্বশেষ সদস্য দেশ- [আগস্ট ,2025]
  1. তুরস্ক
  2. আজারবাইজান
  3. নাইজেরিয়া
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

• Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইস্তানবুল, তুরস্ক।
- আজারবাইজান D-8 এর সর্বশেষ সদস্য দেশ। [আগস্ট ,2025]
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [আগস্ট ,2025]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।

উৎস: D-8 ওয়েবসাইট।

৫,৯৫১.
২০২৫-২৬ সালের সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) জিডিপির কত শতাংশ?
  1. ৩.৩ শতাংশ
  2. ৩.৫ শতাংশ
  3. ৩.৭ শতাংশ
  4. ৪ শতাংশ
ব্যাখ্যা

- ২০২৫-২৬ সালের সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, 
- এটি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। 
- সংশোধিত এডিপিতে বৈদেশিক অর্থায়ন ধরা হয়েছে ৭২ হাজার কোটি টাকা এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা।

- মূল বাজেটে এডিপির আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, 
- যা জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ ছিল।
- ফলে উন্নয়ন ব্যয় মূল বাজেটের তুলনায় ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে।

উল্লেখিত,
- সংশোধিত বাজেটে মোট সরকারি ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।

উৎস: বিবিএস এবং বাসস।

৫,৯৫২.
সম্প্রতি, বাংলাদেশ সরকার আইএলওর কয়টি কনভেনশনে স্বাক্ষর করেছে? [অক্টোবর,২০২৫]
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ২টি 
ব্যাখ্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থা: 
- ২০২৫ সালের ২২ অক্টোবর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
- কনভেনশনগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, ১৯৮১ (নং-১৫৫);
- কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন, ২০০৬ (নং-১৮৭)
- এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন, ২০১৯ (নং-১৯০)।
- কনভেনশন তিনটির মধ্যে কনভেনশন ১৮৭ ও কনভেনশন ১৫৫ আইএলও'র মৌলিক কনভেনশন।
- ২০২২ সালে এ দুটিকে মৌলিক কনভেনশন হিসেবে গ্রহণ করে আইএলও।

উৎস: প্রধান উপদেষ্টার কার্যালয়।[লিঙ্ক]

৫,৯৫৩.
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে - (আগস্ট, ২০২৪)
  1. এ্যডি ক্যালভো
  2. ডোনাল্ড ডাক
  3. রন ব্লুম
  4. লু লিয়ন গুয়েরেরো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গুয়াম:
- গুয়াম যুক্তরাষ্ট্রের অধীনস্ত প্রশান্ত মহাসাগরের (ওশেনিয়া অঞ্চল) পশ্চিমাংশের একটি দ্বীপ।
- রাজধানী - হাগাতনা।
- রাষ্ট্রপ্রধান - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
- সরকার প্রধানের উপাধি গভর্নর।
- বর্তমান গভর্নর  লু লিয়ন গুয়েরেরো (Lou Leon Guerrero)।
- তিনি ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন।

উৎস: Governor Lou Leon Guerrero।
৫,৯৫৪.
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ কোনটি? [জুন, ২০২৫]
  1. ভারত
  2. নেপাল
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।
- জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে আছে নেপাল। [জুন, ২০২৫]
- এ সময় মিশনে নেপালের মোট শান্তিরক্ষী পাঁচ হাজার ৯৫১ জন।
- দ্বিতীয় অবস্থানে পাঁচ হাজার ৮৯৭ জন শান্তিরক্ষী নিয়ে আছে রুয়ান্ডা।
- পাঁচ হাজার ৬৭৭ জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
- ভারত এবং পাকিস্তান যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে।

তথ্যসূত্র: United Nations Peacekeeping. [LINK]
৫,৯৫৫.
২৭ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?(সেপ্টেম্বর, ২০২৪)
  1. অষ্ট্রিয়া
  2. প্যারিস
  3. রুয়ান্ডা
  4. সামোয়া
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। 
- কমনওয়েলথ এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো।
- ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যুক্তরাষ্ট্র, মিশর, সুদান, ক্যামেরুন, জর্ডান, ইরাক, মিয়ানমার, ফিলস্তিন এই সংস্থায় যোগ দেয়নি।
- ২৪-২৫ জুন ২০২২ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – কিগালি, রুয়ান্ডা।
- ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – সামোয়া (২১ - ২৬ অক্টোবর, ২০২৪)।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট
৫,৯৫৬.
২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে?
  1. ডেভিড সা-লাই
  2. কিরণ দেশাই
  3. সামান্থা হার্ভে
  4. বানু মুশতাক এবং দীপা ভাস্তি
ব্যাখ্যা

আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৫:
- বানু মুশতাক এবং দীপা ভাস্তি ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন।
- কন্নড় ভাষা থেকে দীপা ভাস্তির অনুবাদ করা বানু মুশতাকের "হার্ট ল্যাম্প" বইটি ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ী, যা অনূদিত কথাসাহিত্যের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পুরস্কার।
- আন্তর্জাতিক বুকার পুরস্কার অনুবাদের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ, ৫০,০০০ পাউন্ড পুরস্কারের অর্থ লেখক এবং অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
- ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়।
- হার্ট ল্যাম্প গ্রামীণ ভারতের মুসলিম নারীদের জীবনযাত্রার উপর আলোকপাত করে, পুরুষতান্ত্রিক সম্প্রদায়ের মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরে।
- ৭৭ বছর বয়সী বানু মুশতাক কান্নাড়া ভাষায় লেখালেখি করেন। 
- কান্নাড়া ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।
- আইনজীবী এবং কর্মী বানু মুশতাক, ১৯৯০ এবং ২০২০ এর দশকে তার সাহায্য চেয়েছিলেন এমন নারীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। 

উল্লেখ্য,
- ২০২৫ সালে হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই তাঁর উপন্যাস ‘ফ্লেশ’-এর জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন।
- ২০২৪ সালের বুকার বিজয়ী সামান্থা হার্ভে তার বিজ্ঞান-কল্পকাহিনী উপন্যাস অরবিটালের জন্য। 
- জেনি এরপেনবেকের লেখা কাইরোস, মাইকেল হফম্যান কর্তৃক অনূদিত , ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

উৎস: বুকার প্রাইজ ওয়েবসাইট।

৫,৯৫৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) কত?
  1. ৭২.৯৪%
  2. ৭৪.৮০%
  3. ৭৬.৭১%
  4. ৭৭.৫৫%
ব্যাখ্যা
• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
→ সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
→ পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
→ মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
→ বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি - ঢাকা বিভাগে (৭৭.৫৫%)।

তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন।
৫,৯৫৮.
Which country currently has the highest military expenditure? [May, 2025]
  1. United States
  2. China
  3. Russia
  4. India
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৫:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2025’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।
- প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র। 
- ২য় অবস্থানে রয়েছে - চীন।
- ৩য় অবস্থানে রয়েছে - রাশিয়া।
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত। 
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব।

উৎস: গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট।
৫,৯৫৯.
'স্বাধীনতা পুরস্কার ২০২৫' কতজনকে প্রদান করা হয়েছে?
  1. ৭ জন
  2. ৮ জন
  3. ১০ জন
  4. ১১ জন
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।

উল্লেখ্য,
- স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
- ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।
- ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এ পুরস্কার প্রদান করা হয়।
 
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৫,৯৬০.
২০১৯-২০ অর্থবছরের বাজেটের স্লোগান কি?
  1. ক) ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’
  2. খ) ‘উন্নয়নের মহাসড়কে দেশ, সময় এখন বাংলাদেশের’
  3. গ) ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’
  4. ঘ) ‘সমৃদ্ধির সোপানে দেশ, সময় এখন বাংলাদেশের’
ব্যাখ্যা
সুত্রঃ জাতীয় বাজেট ২০১৯-২০
৫,৯৬১.
২০২৫ সালে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেয়েছে -
  1. বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  2. লিপি বেগম
  3. শরিফা সুলতানা
  4. বর্ণিত সবাই
ব্যাখ্যা
'অদম্য নারী পুরস্কার ২০২৫:
- ৮ মার্চ, ২০২৫ তারিখে আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

২০২৫ সালে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেয়েছে:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল,
- জীবনসংগ্রামে জয়ী নারী লিপি বেগম,
- অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা,
- শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম,
- সফল জননী নারী মেরিনা বেসরা,
- সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা)।

উৎস: i) মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইট।
ii) The Daily Star Bangla.
৫,৯৬২.
২০২৪ সালের আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে?
  1. ট্রাভিস হেড
  2. যশপ্রীত বুমরা
  3. হ্যারি ব্রুক
  4. জো রুট
ব্যাখ্যা
আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার:
- ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।
- সংবাদমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।
- বর্ষসেরা হওয়ার লড়াইয়ে বুমরা পেছনে ফেলেছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট ও হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেডকে।
- পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন যশপ্রীত বুমরা।
- দেশটির পেসারদের মধ্যে তিনিই প্রথম।
- ‘ক্রিকেটের অস্কার’ খ্যাত এই পুরস্কার দেওয়া শুরু ২০০৪ সাল থেকে।
- প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন ভারতের রাহুল দ্রাবিড়।
- এরপর ২০১০ সালে শচীন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন এবং ২০১৭ ও ২০১৮ সালে জেতেন বিরাট কোহলি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
৫,৯৬৩.
বিবিএস-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, বর্তমানে দেশে মাথাপিছু আয় কত? [এপ্রিল, ২০২৫]
  1. ২,৭৩৮ মার্কিন ডলার
  2. ২,৭৫৬ মার্কিন ডলার
  3. ২,৭২৯ মার্কিন ডলার
  4. ২,৬৬৬ মার্কিন ডলার
ব্যাখ্যা
জিডিপি'র চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে।
- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাবের প্রতিবেদন প্রকাশ করেছে।

⇒ চূড়ান্ত হিসাব অনুসারে,
- বর্তমান মাথাপিছু জিডিপি ২,৬২৫ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৬৪৩ মার্কিন ডলার)।
- বর্তমান মাথাপিছু আয় ২,৭৩৮ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৭৮৪ মার্কিন ডলার)।

এছাড়াও, 
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২২% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮২%)।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ৩.৩০% (সাময়িক হিসাবে যা ছিলো ৩.২১%)।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৩.৫১% (সাময়িক হিসাবে যা ছিলো ৬.৬৬%)।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৫.০৯% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮০%)।

অন্যদিকে,
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু আয় (সাময়িক) ছিল ২৭৮৪ মার্কিন ডলার।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।
৫,৯৬৪.
A film based on the theft of Bangladesh Bank's reserves -
  1. Hacking of Bangladesh
  2. Million dollar heist
  3. Billion dollar heist
  4. Billion dollar hack
ব্যাখ্যা
বিলিয়ন ডলার হাইস্ট:
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’।
- তথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান ও ব্রায়ান ইভানস।
- যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন বা ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরির ঘটনা সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল।
- এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অপরাধগুলোর একটি মনে করা হয়।
- ২০১৬ সালের আলোচিত সেই ঘটনা নিয়ে তথ্যচিত্র বা ডকুমেন্টারি বানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট।

উৎস: প্রথম আলো (১৫ আগস্ট, ২০২৩)।
৫,৯৬৫.
বাংলাদেশে বর্তমানে কতটি তফসিলি ব্যাংক রয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ৪৩টি
  2. ৫৯টি
  3. ৬১টি
  4. ৬২টি
ব্যাখ্যা
বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা:
- বাংলাদেশের ব্যাংকগুলো তফসিলভুক্ত (Scheduled) ও অ-তফসিলভুক্ত (Non-Scheduled) ব্যাংক হিসেবে দুই ভাগে বিভক্ত।

তফসিলভুক্ত ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক, যা ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ ও ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়।
- বর্তমানে ৬২টি তফসিলভুক্ত ব্যাংক রয়েছে। 

অ-তফসিলভুক্ত ব্যাংক:
- বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যাংক, যা তফসিলভুক্ত ব্যাংকের সব কার্যক্রম পরিচালনা করতে পারে না।

উৎস: বাংলাদেশ ব্যাংক।
৫,৯৬৬.
সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? (নভেম্বর, ২০২৪)
  1. তামান্না ই লুৎফি
  2. তাসমিন দোজা
  3. কাজী ইসরাত জাহান
  4. ইয়াসমিন সুলতানা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ বিমানের প্রথম নারী পরিচালক:

- বাংলাদেশ বিমানের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা।
- এর আগে ক্যাপ্টেন দোজা বিমানের ফ্লাইট অপারেশন্স বিভাগের ট্রেনিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাসমিন দোজা ফকার এফ-২৮ উড়োজাহাজের বেইজ ট্রেনিং এবং লাইন চেক ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের দায়িত্বপ্রাপ্ত চেক পাইলট হিসেবে কাজ করেন।
- সর্বশেষ বিমানের ফ্লাইট পরিচালন বিভাগের চিফ অব ট্রেইনিং বা প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন তাসমিন দোজা।
- তিনি ফকার-২৮ এ প্রশিক্ষক পাইলট, বোয়িং-৭৩৭ এর ফ্লিট প্রধান ও প্রশিক্ষক এবং বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক পাস করে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং লাইসেন্স লাভ করেন তিনি।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৪ অক্টোবর ২০২৪।
৫,৯৬৭.
ন্যাটো জোটের বর্তমান সদস্য সংখ্যা কতটি?[ফেব্রুয়ারি,২০২৫]
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. কোনটি নয়
ব্যাখ্যা
North Atlantic Treaty Organization:
- NATO এর পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- এর সদর দপ্তর ব্রাসেলস।
- বর্তমান মহাপরিচালক- মার্ক রুট।
- ন্যাটো জোটের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য ৩২টি। (ফেব্রুয়ারি ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৫,৯৬৮.
২০২৫ সালে কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
  1. ডেনমার্ক
  2. সোমালিয়া
  3. পাকিস্তান
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- অস্থায়ী সদস্য: ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), সোমালিয়া (২০২৬), পাকিস্তান (২০২৬), পানামা (২০২৬), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উল্লেখ্য,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পাকিস্তান, পানামা এই ৫টি দেশ ১ জানুয়ারি, ২০২৫ তারিখে ২ বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে যোগদান করে।
 
উৎস: UN Security Council ওয়েবসাইট।
৫,৯৬৯.
AIIB-এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার কোন দেশ? [মে, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
AIIB:
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank - AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।
- সর্বশেষ সদস্য: নাউরু (ফেব্রুয়ারি, ২০২৫)।

উল্লেখ্য,
- AIIB-এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার চীন।
- চীনের অর্থায়নের পরিমাণ ২৯,৭৮০ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৩০.৬৮৭৭%।

উৎস: AIIB ওয়েবসাইট। [link]
৫,৯৭০.
নিচের কোন দেশ QUAD এর সদস্য রাষ্ট্র নয়?
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্র
  3. উত্তর কোরিয়া
  4. ভারত
ব্যাখ্যা
• উত্তর কোরিয়া QUAD এর সদস্য নয়।

• QUAD:

- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’। 
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- QUAD মূলত এই চারটি দেশের মধ্যে একটি কূটনৈতিক অংশীদারিত্ব।
- যা অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল এবং সমৃদ্ধশালী ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

উৎস: অস্ট্রেলিয়ান সরকারি অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৯৭১.
২০২৫ সালে মোট নোবেল পুরস্কার প্রদান করা হয় কত জন ব্যক্তিকে?
  1. ১২জন
  2. ১৪জন
  3. ১৬জন
  4. ১৮জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

মিশেল দেভরেট:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৫,৯৭২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমা কত?
  1. ৩ লাখ ৫০ হাজার
  2. ৪ লাখ
  3. ৪ লাখ ৭৫ হাজার
  4. ৫ লাখ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

করমুক্ত আয় সীমা:

- বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য আয়সীমা ৪ লাখ।
- প্রতিবন্ধী করদাতার জন্য ৪ লাখ ৭৫ হাজার।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ।
- তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছে।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৯৭৩.
ভাষা আন্দোলনে অবদানের জন্যে ২০২২ সালে একুশে পদক লাভ করেন কে?
  1. মোস্তফা এম এ মতিন
  2. মির্জ্জা তোফাজ্জল হোসেন
  3. ক + খ
  4. অধ্যক্ষ মো. মতিউর রহমান
ব্যাখ্যা
একুশে পদক ২০২২ প্রাপ্তরা হলেন:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- অধ্যক্ষ মো. মতিউর রহমান
- সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর)
- কিউ এ বি এম রহমান
- আমজাদ আলী খন্দকার
ভাষা আন্দোলনে:
- মোস্তফা এম এ মতিন (মরণোত্তর)
- মির্জা তোফাজ্জল হোসেন (মরণোত্তর)
শিল্পকলায় (নৃত্যে):
- জিনাত বরকতউল্লাহ
শিল্পকলায় (সংগীতে):
- নজরুল ইসলাম বাবু (মরণোত্তর)
- ইকবাল আহমেদ
- মাহমুদুর রহমান বেণু
অভিনয়ে:
- খালেদ মাহমুদ (মরণোত্তর)
- আফজাল হোসেন
- মাসুম আজিজ
সাংবাদিকতায়:
- এম এ মালেক
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- মো. আনোয়ার হোসেন
শিক্ষায়:
- অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ
সমাজসেবায়:
- এস এম আব্রাহাম লিংকন
- সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের
ভাষা ও সাহিত্যে:
- কবি কামাল চৌধুরী
- ঝর্ণা দাশ পুরকায়স্থ
গবেষণায়:
- আব্দুস সাত্তার মণ্ডল
- মো. এনামুল হক
- সাহানাজ সুলতানা
- জান্নাতুল ফেরদৌস।

(তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
৫,৯৭৪.
পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোটভুক্ত দেশগুলো যে নামে অভিন্ন মুদ্রা চালু করবে -
  1. ক) ACO
  2. খ) WAC
  3. গ) AFRO
  4. ঘ) ECO
ব্যাখ্যা
২৮ মে ১৯৭৫ সালে আফ্রিকার ১৫ টি দেশ নিয়ে গঠিত Economic Community of West African States (ECOWAS)। ২৯ জুন ২০১৯ তারিখে অনুষ্ঠিত এর ৫৫ তম সাধারণ সম্মেলনে সংস্থাভুক্ত দেশগুলো অভিন্ন মুদ্রা ইকো (ECO) চালু করতে সম্মত হয়। ২০২০ সাল থেকে পর্যায়ক্রমে এ মুদ্রা চালু করা হবে। ECOWAS ভুক্ত ১৫ টি দেশকেই বিভিন্ন শর্ত পূরণের সাপেক্ষে পর্যায়ক্রমে ইকোর আওতায় আনা হবে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট- ২০১৯]
৫,৯৭৫.
বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে? [মে, ২০২৫]
  1. ১৫৭টি
  2. ১৫৮টি
  3. ১৫৯টি
  4. ১৬০টি
ব্যাখ্যা
ঔষধ শিল্প:
- স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
- ফলে অনেক উচ্চ মূল্যে জনগণকে ঔষধ ক্রয় করতে হতো।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- বর্তমানে বাংলাদেশের ৫৪টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।
- এরা বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ রপ্তানি করছে ১৫৭টি দেশে।

উল্লেখ্য,
- বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি শুরু হয় ১৯৮৫ সালে।
- এরপর গত কয়েক দশকে স্বল্পোন্নত দেশগুলোয় ওষুধের বৃহত্তম উৎস হয়ে উঠেছে বাংলাদেশ।

উৎস: i) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪। 
ii) বণিক বার্তা।
৫,৯৭৬.
বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বীমা প্রতিষ্ঠান রয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩৫টি
  2. ৩৬টি
  3. ৪৬টি
  4. ৮২টি
ব্যাখ্যা

বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো: সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

⇒ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA)-এর সর্বশেষ তথ্য অনুসারে, দেশে ৮২টি বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩৬টি জীবন বীমা সংস্থা এবং ৪৬টি নন-লাইফ ইন্স্যুরেন্স সংস্থা রয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন।
- এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

উৎস: i) IDRA ওয়েবসাইট। [link]
ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
iii) সাধারণ বীমা কর্পোরেশন। 

৫,৯৭৭.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কোথায় বিমান প্রতিরক্ষা অপারেশন সেল চালু করেছে?  [জানুয়ারি,২০২৬]
  1. কাতার 
  2. মিশর
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. কুয়েত
ব্যাখ্যা

বিমান প্রতিরক্ষা অপারেশন সেল:
- মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অংশীদাররা কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে একটি নতুন সমন্বয় সেল চালু করেছে।

- ১২ জানুয়ারি ২০২৬ এই সেলটি খোলা হয়।
- এর লক্ষ্য হলো সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা। 
- নতুন এই সেলের নাম মিডল ইস্টার্ন এয়ার ডিফেন্স কম্বাইন্ড ডিফেন্স অপারেশনস সেল (MEAD-CDOC)।
- এটি আল উদেইদে অবস্থিত কম্বাইন্ড এয়ার অপারেশনস সেন্টার (CAOC)-এর ভেতরে স্থাপন করা হয়েছে।

উৎস: বিবিসি বাংলা নিউজ।

৫,৯৭৮.
জাতিসংঘ মহাসাগর সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. প্যারিস, ফ্রান্স
  2. সান জোসে, কোস্টারিকা
  3. মাদ্রিদ, স্পেন
  4. নিস, ফ্রান্স
ব্যাখ্যা

• ২০২৫ জাতিসংঘ মহাসাগর সম্মেলন:
- ফ্রান্স এবং কোস্টারিকা যৌথভাবে আয়োজিত ৯-১৩ জুন ২০২৫ তারিখে ফ্রান্সের নিসে অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো "সমুদ্র সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য সকল পক্ষকে পদক্ষেপ গ্রহণ এবং একত্রিত করা"। 
- টেকসই উন্নয়ন লক্ষ্য ১৪ বাস্তবায়নে সহায়তার জন্য উচ্চ-স্তরের জন্যে জাতিসংঘ এ সম্মেলনের আয়োজন করে।

উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

৫,৯৭৯.
ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
  1. ৩ টি
  2. ৫ টি
  3. ৭ টি
  4. ৯ টি
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ৭টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়।

উৎস: Ministry of External Affairs.
৫,৯৮০.
বাংলাদেশের নারী:পুরুষের অনুপাত কত?
  1. ১০০:১০০.২
  2. ১০০.২:১০০
  3. ৯৮:১০০
  4. ১০০:৯৮.১
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা:   
- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, ইতিপূর্বে পরিচিত ‘আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- সে অনুসারে 'আদমশুমারি ও গৃহগণনার' পরিবর্তে ২০২২ সালের জুন মাসে '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি পরিচালনা করা হয়।
- ১৯৮১ সালে দ্বিতীয় ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
জনশুমারি ও গৃহগণনা ২০২২:   
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  
- স্বাক্ষরতার হার: ৭৪.৬৬%। 
- নারী:পুরুষের অনুপাত: ১০০:৯৮.১।

উৎস: i) ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট ২০২২।
          ii) পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৫,৯৮১.
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হয়েছে -
  1. ২৫ ডিসেম্বর, ২০২৪
  2. ৩০ ডিসেম্বর, ২০২৪
  3. ৩১ ডিসেম্বর, ২০২৪
  4. ১ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
বিপিএল- ১১তম আসর:

- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসর ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে।
- সাতটি দলকে নিয়ে এবারের আসরের মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ৭ দলের অংশগ্রহণে বিপিএলের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
- এবারের বিপিএলে থাকবে অফিসিয়াল মাসকট 'ডানা ৩৬'।
- ঢাকা, সিলেট, এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট ও ট্রফি ট্যুর।

উল্লেখ্য, 
- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (সংক্ষেপে বিপিএল) বাংলাদেশের পেশাদার টি-টুয়েন্টি ক্রিকেট লিগ।
- ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম বিপিএল আয়োজন করে।
- ৭টি দল ১১তম আসরে অংশগ্রহণ করবে।
- বিপিএলে সাতটি দলের নাম হলো:
১. ফরচুন বরিশাল। 
২. দুর্বার রাজশাহী। 
৩. রংপুর রাইডার্স। 
৪. ঢাকা ক্যাপিটালস। 
৫. খুলনা টাইগার্স। 
৬. সিলেট স্ট্রাইকার্স। 
৭. চিটাগং কিংস। 

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৫,৯৮২.
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কোন দেশটিতে বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে? [আগস্ট, ২০২৫]
  1. নেদারল্যান্ডস
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. স্পেন
ব্যাখ্যা
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি:
- আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল অংশজুড়ে রয়েছে তৈরি পোশাক শিল্প। প্রতি বছর এই খাত থেকে শত শত কোটি ডলারের ব্যবসা হয় এবং পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে পোশাক রপ্তানি করে।
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
- বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনও বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হিসেবে রয়েছে। এই বাজারে রপ্তানি আয় হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার, যা দেশের মোট আরএমজি রপ্তানির ৫০.১০ শতাংশ।
- একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৯.১৮ শতাংশ। 
- কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) এবং ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫ শতাংশ)।

উল্লেখ্য,
- ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন ডলার), ফ্রান্স (২.১৬ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন ডলার), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন ডলার), ইতালি (১.৫৪ বিলিয়ন ডলার) এবং ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)।

উৎস: i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। [link]
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
iii) প্রথম আলো।
৫,৯৮৩.
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় কবে?
  1. ২০০১ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৪ সালে
ব্যাখ্যা
• স্বাধীনতা পুরস্কার:
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার।
- অর্থাৎ তাঁকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল করা হয়েছে।
- ২০০৩ সালে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)। 

উৎস: মুক্তিযুদ্ধ ‍বিষয়ক মন্ত্রণালয়।
৫,৯৮৪.
EFTA এর সদস্য নয় কোনটি? (জুন, ২০২৫)
  1. নরওয়ে
  2. লিচেস্টেন
  3. আইসল্যান্ড
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা
⇒ লুক্সেমবার্গ EFTA এর সদস্য নয়।

EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি। (জুন, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৯৮৫.
Federal Bureau of Investigation এর বর্তমান পরিচালক কে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. স্কট অল্ডেন
  2. গ্যারি অলড্রিচ
  3. ব্রায়ান ড্রিসকল
  4. জেমস ই আমোস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

FBI:
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- গোয়েন্দা সংস্থাটি ১৯০৮ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এভিনিউতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান পরিচালক ব্রায়ান ড্রিসকল। (ফেব্রুয়ারি, ২০২৫)
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৯৮৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার-
  1. ১.১৩%
  2. ১.৩৩%
  3. ১.৮৩%
  4. ১.৫৩%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৯৮৭.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' কে?
  1. জে ডি ভ্যান্স
  2. মার্কো রুবিও
  3. মার্কো রুটে
  4. ব্রেন্ট ক্রিস্টেনসেন
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও।[জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

উৎস: United States Mission to the United Nations (.gov).

৫,৯৮৮.
ফোর্বসের তালিকা অনুসারে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে?
  1. ক) কমলা হ্যারিস
  2. খ) ক্রিস্টিনা লাগার্দ
  3. গ) উরসুলা ভন ডার লেন
  4. ঘ) শেখ হাসিনা
ব্যাখ্যা
- ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
- দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ।
- তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

উৎস: The Daily Star( ডিসেম্বর ১১, ২০২২)।
৫,৯৮৯.
Who is the current Director General of WTO? [September, 2025]
  1. Ajay Banga
  2. Jim Young Kim
  3. Micheline rey
  4. Dr. Ngozi Okonjo-Iweala
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা (Dr. Ngozi Okonjo-Iweala)।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে–
১) উরুগুয়ে রাউন্ডের চুক্তিসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন করা,
২) বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য ফোরাম হিসেবে কাজ করা,
৩) বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা,
৪) বিভিন্ন সদস্য দেশের জাতীয় বাণিজ্য নীতিমালা পরীক্ষা করে দেখা এবং,
৫) কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতিমালার বিষয়ে সহায়তা করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৫,৯৯০.
মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. খুলনা
  2. সাতক্ষীরা
  3. ময়মনসিংহ
  4. কুমিল্লা
ব্যাখ্যা

মাছ উৎপাদন:
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- দেশে মোট উৎপাদনের ১২ শতাংশ মাছ সরবরাহ করে এই জেলা।
- মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ময়মনসিংহ জেলায় মোট মাছ উৎপাদন হয়েছিল তিন লাখ ৪৫ হাজার টন।
- ২০২৪-২৫ অর্থবছরে এটি বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার ৬৪৫ টনে।
- বাজারমূল্য হিসাব করলে দাঁড়ায় প্রায় ১২ হাজার ৫৬০ কোটি টাকা।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,৯৯১.
নিচের কোন দেশটি GCC এর সদস্য নয়?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ইরাক
  3. ওমান
  4. বাহরাইন
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরূপ- Gulf Cooperation Council.  
- এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এই জোটটি ১৯৮১ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয়।
- জোটটির মূল উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা করা।
- বর্তমানে এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদ শহরে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ সৌদি আরব,
বাহরাইন এবং
ওমান

সূত্র: GCC ওয়েবসাইট।
৫,৯৯২.
ভাষা ও সাহিত্যে ২০২২ সালে একুশে পদক লাভ করেন কে?
  1. মো. এনামুল হক
  2. অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ
  3. এম এ মালেক
  4. কামাল চৌধুরী
ব্যাখ্যা
একুশে পদক ২০২২ প্রাপ্তরা হলেন:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- অধ্যক্ষ মো. মতিউর রহমান
- সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর)
- কিউ এ বি এম রহমান
- আমজাদ আলী খন্দকার
ভাষা আন্দোলনে:
-মোস্তফা এম এ মতিন (মরণোত্তর)
- মির্জা তোফাজ্জল হোসেন (মরণোত্তর)
শিল্পকলায় (নৃত্যে):
- জিনাত বরকতউল্লাহ
শিল্পকলায় (সংগীতে):
- নজরুল ইসলাম বাবু (মরণোত্তর)
- ইকবাল আহমেদ
- মাহমুদুর রহমান বেণু
অভিনয়ে:
- খালেদ মাহমুদ (মরণোত্তর)
- আফজাল হোসেন
- মাসুম আজিজ
সাংবাদিকতায়:
- এম এ মালেক
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- মো. আনোয়ার হোসেন
শিক্ষায়:
- অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ
সমাজসেবায়:
- এস এম আব্রাহাম লিংকন
- সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের
ভাষা ও সাহিত্যে:
- কবি কামাল চৌধুরী
- ঝর্ণা দাশ পুরকায়স্থ
গবেষণায়:
- আব্দুস সাত্তার মণ্ডল
- মো. এনামুল হক
- সাহানাজ সুলতানা
- জান্নাতুল ফেরদৌস।

(তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
৫,৯৯৩.
বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক কে?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) মাহমুদুল্লাহ রিয়াদ
  4. ঘ) মমিনুল হক
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক রয়েছে।
- টেস্ট ক্রিকেটে অধিনায়ক - মমিনুল হক।
- ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক - তামিম ইকবাল
- টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়ক - মাহমুদুল্লাহ রিয়াদ।

তথ্যসূত্র- বিসিবি ওয়েবসাইট।

৫,৯৯৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র কোনটি?
  1. জার্মানি
  2. পোল্যান্ড
  3. ডেনমার্ক
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪০%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৯৯৫.
'স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩'-এ 'শ্রেষ্ঠ প্রতিষ্ঠান' ক্যাটাগরিতে ভূষিত হয়েছে -
  1. বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
  2. বাংলাদেশ পুলিশ
  3. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
  4. বিদ্যানন্দ ফাউন্ডেশন
ব্যাখ্যা
'স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩':
- দেশের জনগণকে সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদান এবং অতি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট প্রদানের মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় বাংলাদেশ পুলিশকে সাধারণ : সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়েছে।
- বাংলাদেশ পুলিশ গত ২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ‘ই-সার্ভিস’ কার্যক্রম চালু করে।
- এযাবৎ ৪৪ লাখ এক হাজার ৭১৮ জন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন।

উৎস: ১৮ অক্টোবর ২০২৩, কালের কন্ঠ।
৫,৯৯৬.
OIC এর পরবর্তী সম্মেলন (২০২৬) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কাতার
  2. আরব আমিরাত
  3. আজারবাইজান
  4. মিশর
ব্যাখ্যা
OIC:
- অর্গানাইজেশন অব ইসলামিক কো -অপারেশন (OIC) হল মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংস্থা গঠিত হয়।
- OIC-এর প্রতিষ্ঠাকালে ২৪টি সদস্য দেশ ছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭টি। সংস্থার সদরদপ্তর সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। - OIC-এর তিনটি অফিসিয়াল ভাষা হল আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৪ সালে OIC-এর সদস্যপদ লাভ করে। 
- ও.আই.সি ১৫-তম সম্মেলন ৪-৫ মে, ২০২৪ গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।
- পরবর্তী সম্মেলন (২০২৬) আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উৎস: OIC ওয়েবসাইট।
৫,৯৯৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, মাথাপিছু জাতীয় আয়- 
  1. ২,৬৭১ মার্কিন ডলার
  2. ২,৭৬১ মার্কিন ডলার
  3. ২,৮২০ মার্কিন ডলার
  4. ২,৮৪০ মার্কিন ডলার
ব্যাখ্যা

• অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন। (প্রতি বর্গ কিমিতে)
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৫,৯৯৮.
ভারত সম্প্রতি কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে?
  1. মালয়েশিয়া
  2. ফিলিস্তিন
  3. নেপাল
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

ভারতের সেনা প্রত্যাহার:
- ভারত সরকার মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।
- চীনপন্থী রাষ্ট্রপতি  মোহাম্মদ মুইজ্জু ভারতীয় সেনাদের দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই কার্যক্রম শুরু হয়েছে।
- ভারত ও মালদ্বীপ উভয় পক্ষ সম্মত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
- মালদ্বীপে বিশাল সামুদ্রিক সীমান্ত টহল দেওয়ার জন্য মোতায়েন ছিল ভারতীয় সেনারা।

উৎস: এনডিটিভি & এএফপি পত্রিকা রিপোর্ট।
৫,৯৯৯.
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? [ এপ্রিল ২০২৫]
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. পাকিস্তান
ব্যাখ্যা
আমদানি (২০২৩-২৪):
- টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় – চীন থেকে।
- দ্বিতীয় সর্বোচ্চ - ভারত থেকে।
- আমদানির ক্ষেত্রে ট্যারিফ অপারেটিভ – এর সংখ্যা/ধাপ – ৬টি।
- সর্বোচ্চ শুল্কহার – ২৫%।
- EU-ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।

উল্লেখ্য,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ – যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য – তৈরি পোশাক।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,০০০.
How many City-corporations are there in Bangladesh?
  1. 11
  2. 12
  3. 14
  4. 13
ব্যাখ্যা
সিটি কর্পোরেশন:
- বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি।
- দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন - ময়মনসিংহ সিটি করপোরেশন।

সিটি কর্পোরেশনগুলো হচ্ছে - 
১. ঢাকা দক্ষিণ,
২. ঢাকা উত্তর,
৩. চট্টগ্রাম,
৪. খুলনা,
৫. রাজশাহী,
৬. বরিশাল,
৭. সিলেট,
৮. নারায়ণগঞ্জ,
৯. কুমিল্লা,
১০. রংপুর,
১১. গাজীপুর,
১২. ময়মনসিংহ।

উৎস: স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।