বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৫৭ / ৭৬ · ৫,৬০১৫,৭০০ / ৭,৭৫২

৫,৬০১.
২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ-
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. উত্তর কোরিয়া
  4. রাশিয়া
ব্যাখ্যা
সামরিক শক্তি র‍্যাংকিং ২০২৪:
১৫ জানুয়ারি, ২০২৪ গ্লোবাল ফায়ার পাওয়ার ১৪৫টি দেশকে অন্তর্ভুক্ত করে এর প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে – প্রথম অবস্থানে রয়েছে – যুক্তরাষ্ট্র।

অন্যদিকে,
-  সর্বনিম্ন অবস্থানে রয়েছে – ভুটান।
-  বাংলাদেশের অবস্থান - ৩৭তম।
- সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে – ভারত (৪র্থ)
- সার্কভুক্ত অন্য দেশগুলোর অবস্থান – ৯. পাকিস্তান; ৭৫. শ্রীলঙ্কা; ১১৫. আফগানিস্তান; ১২৮ নেপাল; ১৪৫. ভুটান।
৫,৬০২.
যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? (আগস্ট, ২০২৪)
  1. অ্যান্টনি ব্লিঙ্কেন
  2. টম ভিলস্য়াক
  3. রবার্ট গেইট
  4. লয়েড অস্টিন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র:

- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী/প্রথম কৃষ্ণাঙ্গ/প্রথম আফ্রো-এশিয়ান এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস।
- তিনি দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

উৎস: Britannica.
৫,৬০৩.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
  1. চাকমা
  2. ত্রিপুরা
  3. গারো
  4. মারমা
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
• চাকমা - ৪,৮৩,৩৬৫।
• মারমা - ২,২৪,২৯৯।
• ত্রিপুরা - ১,৫৬,৬২০।
• সাঁওতাল - ১,২৯,০৫৬।
• ওরাওঁ - ৮৫,৮৫৮।
• গারো - ৭৬,৮৫৪।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৫,৬০৪.
বাংলাদেশে 'সয়াবিন' উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? (ফেব্রুয়ারি-২০২৬)
  1. বগুড়া
  2. লক্ষ্মীপুর
  3. দিনাজপুর
  4. ফরিদপুর
ব্যাখ্যা

• বাংলাদেশে 'সয়াবিন' উৎপাদনে শীর্ষ জেলা- লক্ষ্মীপুর জেলায়।
-  দেশে মোট উৎপাদিত সয়াবিনের ৮০ শতাংশই মিলছে লক্ষ্মীপুর থেকে।
-  জেলায় এবার ৪২ হাজার হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এর চেয়ে আরও ১ হাজার ৬৬০ হেক্টর বেশি জমিতে সয়াবিনের আবাদ করা হয়েছে।

উল্লেখ্য,

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে বিভিন্ন ফসল উৎপাদনে শীর্ষ জেলা সমূহ:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এবং প্রথম আলো।

৫,৬০৫.
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ ‘A Story of My Time‘ এর লেখক -
  1. ক) শরিফ উদ্দিন আহমেদ
  2. খ) মনজুরুল হক
  3. গ) বজলুর রশীদ
  4. ঘ) মোজাম্মেল হক
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ A Story of My Time এর লেখক – মনজুরুল হক।

• মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ:
- মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ A Story of My Time এর লেখক – মনজুরুল হক।
- লেখক মনজুরুল হকের জন্ম ঢাকায়।
- তিনি ঢাকা কলেজ থেকে মাধ্যমিক পাসের পর মস্কো বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
- ১৯৯৪ সাল থাকে তিনি জাপানে স্থায়ীভাবে বসবাস করছেন।

- প্রথম আলোর জাপান প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
- এ ছাড়া তিনি জাপানের এনএইচকে রেডিওতে সাংবাদিকতায় যুক্ত, টোকিও বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন ২৫ বছর ধরে।
- ইতিহাস, শিল্পকলা, সংস্কৃতি, সাহিত্য সমালোচনা নিয়ে ইতিমধ্যে তাঁর ১০টি বই প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো (৭ ডিসেম্বর, ২০২২)।
৫,৬০৬.
The host country of 2026 Fifa World Cup will be -
  1. USA
  2. Canada
  3. Mexico
  4. All of these above
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫,৬০৭.
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?
  1. লন্ডন
  2. বার্লিন
  3. ব্রাজিল
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে।
সর্বশেষ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।

ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।

এছাড়াও,
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫,৬০৮.
২০২৪ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে -
  1. কর্ম ফুন্টশো
  2. ফারউইজা ফারহার
  3. এনগুয়েন থি এনজিওক ফুং
  4. বর্ণিত সবাই
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:

- এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি র‍্যামন ম্যাগসেসের নামে প্রবর্তিত হয়।
- ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় র‍্যামন ম্যাগসেসের মৃত্যু ঘটে।
- ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট শক্তি দমনের জন্য ১৯৫০ এর দশকে তিনি পৃথিবীর একজন যশশ্রী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।

⇒ জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

উল্লেখ্য,
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
- নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৫,৬০৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বিসিআইসি’র অধীনে কয়টি চালু শিল্প কারখানা রয়েছে?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):

- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১০টি চালু শিল্প কারখানা রয়েছে।

⇒ চালু কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৪টি (চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ, আশুগঞ্জ ফাটিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানী লিঃ)।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

উৎস: i) BCIC ওয়েবসাইট।
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৬১০.
২০২৫ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স কোথায় আয়োজিত হবে? [জানুয়ারি, ২০২৫]
  1. ব্রাজিল
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (MSC):
- মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (MSC) আন্তর্জাতিক নিরাপত্তা নীতির ওপর বিতর্ক এবং আলোচনার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম।
- এটি কূটনৈতিক উদ্যোগের জন্য একটি কেন্দ্র যেখানে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার উদ্যোগ গ্রহণ করা হয়।
- ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়, তখন এটি "ইন্টারন্যাশনাল ওয়েহর্কুন্ডে-বেগেনুং" নামে পরিচিত ছিল।
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান, জার্মান কূটনীতিক ক্রিস্টোফ হিউসজেন।
- বার্ষিক এই সম্মেলনটি আসন্ন ফেব্রুয়ারিতে(২০২৫) জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হবে।
- MSC আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা আস্থা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের ওপর জোর দেয়।

উৎস: MSC ওয়েবসাইট।
The Financial Express (Jan 22, 2025)। 
৫,৬১১.
What was the magnitude of the earthquake that struck off Russia’s eastern coast near the Kamchatka Peninsula? [August, 2025]
  1. 7.8
  2. 8.0
  3. 7.4
  4. 8.8
  5. 9.0
ব্যাখ্যা
সম্প্রতি  ভূমিকম্প: 
- রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে ৮. ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
- এর ফলে চার মিটার বা ১৩ ফুট পর্যন্ত সুনামির সৃষ্টি হয়।
- সময়: ৩০ জুলাই ২০২৫।
- এই ভূমিকম্প ও সুনামিতে ওই এলাকার ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

উৎস: BBC News. [link]
৫,৬১২.
বর্তমানে BSFIC -এর নিয়ন্ত্রণাধীন চিনিকলের সংখ্যা কতটি?
  1. ১৩টি
  2. ১৫টি
  3. ১৭টি
  4. ১৪টি
ব্যাখ্যা

 BSFIC :
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (BSFIC) হলো দেশের চিনি ও খাদ্য শিল্প খাতের সরকারি প্রতিষ্ঠান।
- BSFIC-এর পূর্ণরূপ : Bangladesh Sugar and Food Industry Corporation.
- এটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ।
- এর সদর দপ্তর ঢাকায় (চিনিশিল্প ভবন) অবস্থিত।
- বর্তমানে BSFIC -এর নিয়ন্ত্রণাধীন চিনিকলের সংখ্যা- ১৫টি , একটি ডিস্টিলারি প্ল্যান্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচালনা করে।

   উল্লেখ্য,
- এর কাজ হলো চিনি উৎপাদন, গুড়, মোলাসেস এবং অন্যান্য খাদ্য ও শিল্পজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করা।
- প্রতিষ্ঠানটি আখ চাষ ও সরবরাহে কৃষকদের সহায়তা প্রদান করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে।
- এছাড়াও, চিনি শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
- কিন্তু, জলবায়ু পরিবর্তনের কারণে আখের ফলন কমে যায়।
- অনিয়মিত বৃষ্টি, খরা, বন্যা ও তাপমাত্রা বৃদ্ধির কারণে চিনির উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়ে।

  উৎস : বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ওয়েবসাইট।

৫,৬১৩.
বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন কে? (জানুয়ারি, ২০২৬)
  1. সৈয়দ রেফাত আহমেদ
  2. আহসানুল করিম
  3. জুবায়ের রহমান চৌধুরী
  4. মোবাশ্বের হোসেন
ব্যাখ্যা

⇒ বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী (২৬তম)।

প্রধান বিচারপতি:
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।
- বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- বর্তমানে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬৭ বছর।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।

তথ্যসূত্র - সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।

৫,৬১৪.
IPCC-এর গবেষণা অনুসারে, ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানো না গেলে বিপর্যয়কর উষ্ণায়ন ঘটবে?
  1. ৩৭%
  2. ৪৩%
  3. ৫৫%
  4. ৬২%
ব্যাখ্যা
IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

উল্লেখ্য,
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে গ্রীন হাউজ গ্যাসের নি:সরণ ২০২৫ সালের মধ্যে হ্রাস করা শুরু করতে হবে।
- এতে আরও বলা হয়, ২০১৯ সালের সাপেক্ষে এই নি:সরণ ২০৩০ সালের মধ্যে ৪৩ শতাংশ ও ২০৫০ সালের মধ্যে ৮৪ শতাংশে নামিয়ে আনতে হবে।
- এই প্যানেল বিশেষত জ্বালানি খাতে বড় ধরনের রূপান্তরের আহ্বান জানিয়েছে, কারণ সর্বমোট নি:সরণের এক-তৃতীয়াংশ উৎপন্ন হয় এই খাত থেকে।
- তারা তেল ও কয়লা জাতীয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিপুল পরিমাণ হ্রাস করার এবং সৌর ও বায়ুশক্তি জাতীয় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে।

উৎস: IPCC ওয়েবসাইট। [link]
৫,৬১৫.
২০২৫ সালে ক্রীড়ায় একুশে পদক পেয়েছে- 
  1. বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  2. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
  3. অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল
  4. অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল
ব্যাখ্যা

একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৭ নাগরিককে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- এ বছর ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
• গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
• ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
• সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
• বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
• সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
• সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
• শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
• সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
• আলোকচিত্র - নাসির আলী মামুন।
• চিত্রকলা - রোকেয়া সুলতানা।
• শিক্ষা - ড. নিয়াজ জামান।
• সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

উৎস: ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।

৫,৬১৬.
Which country has recently filed a case against Israel at the International Court of Justice accusing it of genocide?
  1. Egypt
  2. Qatar
  3. Iran
  4. South Africa
ব্যাখ্যা

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে।

International Court of Justice (ICJ):

- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- ১৫ জন বিচারক ৯ বছরের মেয়াদে নির্বাচিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।

⇒ ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা:
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
- যদিও দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

উৎস: i) International Criminal Court ওয়েবসাইট।
         ii) ৬ জুন, ২০২৪, Al Jazeera.

৫,৬১৭.
Which country has the most nuclear reactors?
  1. Russia
  2. USA
  3. China
  4. France
ব্যাখ্যা
সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি:
- পারমাণবিক চুল্লি একটি যন্ত্র, যা একটি স্বনির্ভর নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া শুরু এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন এবং পারমাণবিক শক্তি ভিত্তিক সামুদ্রিক জলযানের ইঞ্জিন চালনায় ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লি। 
- সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

উল্লেখ্য,
- ২য় স্থানে রয়েছে ফ্রান্স।
- ৩য় স্থানে রয়েছে চীন।
- ৪র্থ স্থানে রয়েছে রাশিয়া।
- ৫ম স্থানে রয়েছে জাপান।

উৎস: Nuclear power plants in the world 2023 (Statista) ওয়েবসাইট।
৫,৬১৮.
বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি-
  1. ক) জয়া চাকমা
  2. খ) জয়া আহসান
  3. গ) আফিফা মারমা
  4. ঘ) সেলিনা পারভীন
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি জয়া চাকমা। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৫,৬১৯.
বর্তমানে বাংলাদেশে শীর্ষ তুলা সরবরাহকারী দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. ব্রাজিল
  3. ক্যামেরুন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

শীর্ষ তুলা সরবরাহকারী দেশ:
- বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।
- এই দেশে তুলা সরবরাহে প্রতিবেশী ভারতকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
- মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ বিপণনবর্ষে বাংলাদেশ ৮ দশমিক ২৮ মিলিয়ন বেল কাঁচা তুলা আমদানি করেছে।
- এর মধ্যে ব্রাজিল প্রায় ১ দশমিক ৯ মিলিয়ন বেল তুলা সরবরাহ করেছে, যা মোট আমদানির ২৩ শতাংশ।
- ১ দশমিক ৪ মিলিয়ন বেল নিয়ে সরবরাহকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত।
- এরপর যথাক্রমে বেনিন, ক্যামেরুন ও যুক্তরাষ্ট্রের অবস্থান।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,৬২০.
Global Innovation Index 2025 প্রকাশ করে কোন সংস্থা?
  1. World Bank
  2. IMF
  3. WIPO
  4. UNDP
ব্যাখ্যা

Global Innovation Index 2025: 
- এটি প্রকাশ করে জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)। 
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে।
- বাংলাদেশ ২০২৫ সালে ১৩৯টি দেশের মধ্যে ১০৬তম স্থানে রয়েছে। 
- সূচকের সর্বনিম্নে রয়েছে নাইজার।

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ এ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,

উৎস: WIPO ওয়েবসাইট।

৫,৬২১.
২০২৬ সালে ৫২তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্র
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা

G-7: 
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।
- ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে।

উৎস: G-7 ওয়েবসাইট।

৫,৬২২.
বর্তমান ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে? (মার্চ-২০২৬)
  1. মারিয়া কোরিনা মাচাদো
  2. দেলসি রদ্রিগেজ
  3. হিউগো চাভেজ
  4. হুয়ান গুইদো
ব্যাখ্যা

- বর্তমান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট - দেলসি রদ্রিগেজ।
- ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য,
- ৩ রা জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। 

উৎস: বিবিসি এবং প্রথম আলো।

৫,৬২৩.
Which country has been nominated as the host for the 2030 Commonwealth Games?
  1. Canada 
  2. Australia
  3. India
  4. England
ব্যাখ্যা

- ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ হিসেবে মনোনীত হয়েছে- ভারত।
- ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষী আসরের আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ।
- বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম থাকা আহমেদাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াজগতে পরিচিত একটি নাম। - ২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
- ২৬ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে।

উৎস: ইন্ডিয়া টাইমস।[লিঙ্ক]

৫,৬২৪.
আফ্রিকান ইউনিয়ন (AU)-এর বর্তমান সদস্য সংখ্যা কত?[ জানুয়ারি, ২০২৬]
  1. ৬৫টি
  2. ৩৫টি
  3. ৫৫টি
  4. ৪৫টি
ব্যাখ্যা

• আফ্রিকান ইউনিয়ন: 
- আফ্রিকান ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা কেন্দ্রিক সংস্থা।
- আফ্রিকান ইউনিয়ন (AU)-এর সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়ন (AU)-এর বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি। 
- এর মূল দায়িত্ব- শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংঘাত প্রতিরোধ ও সমাধান করা।
- সংস্থাটির অধীনে একটি শান্তি ও নিরাপত্তা পরিষদ এবং "আফ্রিকান স্ট্যান্ডবাই ফোর্স" রয়েছে, যা শান্তিরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যবহৃত হয়।

উল্লেখ্য,
- আফ্রিকান ইউনিয়ন মহাদেশজুড়ে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে কাজ করে এবং প্রয়োজনে সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ সংকটেও হস্তক্ষেপ করতে পারে।
- সংগঠনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগ দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনা তৈরি, সাধারণ আফ্রিকান প্রতিরক্ষা নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- শাসনব্যবস্থা, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত আইনি কাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং মহাদেশব্যাপী স্থিতিশীলতা জোরদারে বিভিন্ন নীতি বাস্তবায়নও AU–এর কার্যক্রমের অন্তর্ভুক্ত।


উৎস: Britannica

৫,৬২৫.
'Bali Action Plan' কোন জলবায়ু শীর্ষ সম্মেলনে গৃহীত হয়?
  1. ক) COP15
  2. খ) COP13
  3. গ) COP16
  4. ঘ) COP21
ব্যাখ্যা
- ২০০৭ সালের ডিসেম্বরে বালিতে অনুষ্ঠিত হয় জাতিসংঘ আয়োজিত ১৩তম বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন যা COP13 নামে পরিচিত। 
- এই সম্মেলনে Bali Action Plan গৃহীত হয়। 
- বালি অ্যাকশন প্ল্যান মূলত একটি নিরাপদ জলবায়ু ভবিষ্যত অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ চিহ্নিত করে।
 
The 13th Conference of Parties to the UN Frame work Convention on Climate Change (UNFCCC), held in Bali in December 2007, launched the Bali Action Plan, which identified a set of actions essential to achieve a secure climate future. Bangladesh, in its subsequent submission on the Bali Action Plan, made it explicit that development and poverty eradication is the priority for the country. The country opposes any action that may jeopardize the attainment of secure access to food, water, energy and livelihoods.
 
উৎস: nda.erd.gov.bd
৫,৬২৬.
What is the name of the country's largest economic region?
  1. Bangladesh Special Economic Zone
  2. Bangladesh Economic Zone
  3. National Economic Zone
  4. National Special Economic Zone
ব্যাখ্যা
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড):
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল।
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর।
- এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে, বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।

⇒ ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এই শিল্পনগরের উদ্বোধন করা হয়।
- ২০১৮ সালে এটির নাম পাল্টে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ রাখা হয়।
- সম্প্রতি নভেম্বর, ২০২৪-এ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’-এর নাম পাল্টে নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’।

উল্লেখ্য,
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে এবংংসেখান থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।

উৎস: i) বেপজা ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫,৬২৭.
মাথাপিছু চাল গ্রহণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? [নভেম্বর, ২০২৫]
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
ব্যাখ্যা

মাথাপিছু চাল গ্রহণ:
- বিশ্বে মাথাপিছু চাল গ্রহণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। 
- সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
- তালিকায় প্রথম স্থানে প্রতিবেশী মায়ানমার এবং তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার আরেক দেশ ভিয়েতনাম।
- প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে চালের ব্যবহার হবে ৪২.৪ মিলিয়ন টন।
- এর মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু চাল গ্রহণ ২০২৫-২৬ অর্থবছরে থাকবে বার্ষিক ১৯১.১ কেজি।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]

৫,৬২৮.
সম্প্রতি, অস্ট্রেলিয়ায় আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কয়টি পদক লাভ করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ১৩টি
ব্যাখ্যা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড:
- গত ১৭ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়।
- এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেন।
- তারা ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে।
- বাংলাদেশ দলের পক্ষে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল টিটু।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৫,৬২৯.
Rabindra Award 2025 was awarded to -
  1. AMM Mohiuzzaman Chowdhury Moyna
  2. Bhishmadev Chowdhury
  3. Laisa Ahmed
  4. Sheila Momen
  5. None of them
ব্যাখ্যা
রবীন্দ্র পুরস্কার-২০২৫:
- ২০২৫ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন ড. অসীম দত্ত ও শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননায় ভূষিত করা হয়।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণায় ড. অসীম দত্ত এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’—এ ভূষিত হয়েছেন।
- অসীম দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। অন্যদিকে মহীউজ্জামান চৌধুরী দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে বেশ সমাদৃত।

⇒ বাংলা একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

অন্যদিকে,
- ২০২৪ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমদ।
- রবীন্দ্র গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পী শীলা মোমেনকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২৩ দেওয়া হয়।

উৎস: i) বাংলা একাডেমি ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫,৬৩০.
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ এর আয়োজক দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. রাশিয়া
  3. চীন
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

SCO শীর্ষ সম্মেলন- ২০২৫
- চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- ৩১ আগস্ট -সেপ্টেম্বর ১, ২০২৫ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
- নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সম্মেলনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।
- এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য,
- এসসিও মূলত ‘সাংহাই ফাইভ’ মেকানিজম থেকে উদ্ভূত, যা চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান নিয়ে গঠিত ছিল, পরে উজবেকিস্তান ষষ্ঠ সদস্য হিসেবে যোগ দেয়।
- বর্তমানে এতে ১০টি সদস্যরাষ্ট্র, ২টি পর্যবেক্ষক এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৪টি সংলাপ অংশীদার রয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৫,৬৩১.
কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হন ডোনান্ড ট্রাম্প। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন ১৮৬৮ সালে এবং ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১৯৯৮ সালে অভিশংসিত হন। ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭৪ সালে অভিশংসিত হওয়ার আগে পদত্যাগ করেন। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৫,৬৩২.
ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪ অনুযায়ী, দেশে মোট জনসংখ্যার থ্যালাসেমিয়া রোগের বাহক কত শতাংশ?
  1. ১১.২%
  2. ১১.৪%
  3. ১১.৮%
  4. ১১.৯%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪

- ৭ জুলাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪ প্রকাশ করে। 
- প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখার  শতাংশ থ্যালাসেমিয়া রোগের বাহক ১১.৪%
• পুরুষ : ১১.৯%, • মহিলা : ১১.২%
• শহরে : ১১%, • গ্রামে: ১১.৬%
- হেপাটাইসিস - বি- পজেটিভের বাহক ১.২%
• পুরুষ : ১.৩%, • মহিলা : ১.১%
• শহরে : ১.৪%, • গ্রামে: ১%


সূত্র- ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪।
৫,৬৩৩.
Who has received the Independence Award-2025 for his contributions to Liberation War and Culture?
  1. Azam Khan
  2. Mir Abdus Shukur Al Mahmud
  3. Sir Fazle Hasan Abed
  4. Abrar Fahad
  5. Badruddin Mohammad Umar
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৫,৬৩৪.
"ফিফা বিশ্বকাপ- ২০৩০" এর মূল আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে -
  1. স্পেন
  2. পর্তুগাল
  3. মরক্কো
  4. সবগুলোই
ব্যাখ্যা
• ফুটবল বিশ্বকাপ- ২০৩০:
২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করেছে ফিফা। একটি টুর্নামেন্ট, তিনটি ভিন্ন মহাদেশ ও ছয়টি দেশে হবে ওই মেগা ইভেন্টের ম্যাচগুলো। ২০৩০ সালের ৮ জুন শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে ২১ জুলাই।

মূল আয়োজক হিসেবে থাকবে,
ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার তিনটি দেশ — স্পেন, পর্তুগাল ও মরক্কো। 
- তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে তিনটি বিশেষ ম্যাচ।
- মূলত টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে সেটি স্মরণীয় করতেই এই বিশেষ আয়োজন।

উল্লেখ্য,
- ১৩টি দেশের অংশগ্রহণে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আসর বসেছিল উরুগুয়েতে।
- ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হবে সেখানে।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট।
৫,৬৩৫.
২০২৩ সালে কতজন নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ৩ জন
  2. ৭ জন
  3. ১১ জন
  4. ১৩ জন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়:  চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- ২০২৩ সালে ১১ জন নোবেল পুরস্কার লাভ করেন।

২০২৩ সালের নোবেল বিজয়ী:
 
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৫,৬৩৬.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৫)
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩১টি
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (ডিসেম্বর, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (ডিসেম্বর, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

৫,৬৩৭.
বর্তমান জাতীয় সংসদে মহিলাদের জন্যে সংরক্ষিত আসন রয়েছে কতটি?
  1. ৪৫টি
  2. ৫০টি
  3. ৪০টি
  4. নির্দিষ্ট নয়
ব্যাখ্যা
- বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
- এটি এক কক্ষবিশিষ্ট।
- জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০।
- ৩০০টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে।
- নারী সংসদ সদস্যগণ ৩০০ জন সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়ে থাকেন।

সূত্র: পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৬৩৮.
'গ্লোবাল ডেমোক্রসি র‍্যাংকিং - 2018 ' সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) 80
  2. খ) 88
  3. গ) 85
  4. ঘ) 109
ব্যাখ্যা
'গ্লোবাল ডেমোক্রসি র‍্যাংকিং - 2018 ' সূচকে চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৮৮ তম।
Source: Dhaka Tribune
৫,৬৩৯.
আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে - [মার্চ, ২০২০]
  1. ক) সপ্তম
  2. খ) অষ্টম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ এবং কৃষি মন্ত্রণালয়ের সালতামামি (Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২০) অনুসারে
৫,৬৪০.
সর্বশেষ বাংলাদেশের কোন শিল্পটি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে? [জানুয়ারি, ২০২৬]
  1. জামদানি বয়ন শিল্প
  2. শীতল পাটি বয়ন শিল্প
  3. নকশিকাঁথা শিল্প
  4. টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭), ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩) ও টাঙ্গাইল শাড়ি বুননের ঐতিহ্যবাহী শিল্প (২০২৫) ।

উল্লেখ্য,
- সর্বশেষ ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প।
- ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেসকোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে (আইসিএইচ) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 
- বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভুক্ত হলো।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
ii) প্রথম আলো।

৫,৬৪১.
২৫ আগস্ট, ২০২৪ তারিখে কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) ত্যাগ করবে?
  1. মোজাম্বিক
  2. মালি
  3. হন্ডুরাস
  4. কেনিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।

⇒ বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. IBRD.
2. IFC.
3. MIGA.
4. ICSID.
5. IDA.

ICSID:
- ICSID-এর পূর্ণরূপ: International Center for Settlement of Investment Disputes.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সংস্থাটি পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উল্লেখ্য,
- ২৫ আগস্ট, ২০২৪ তারিখে হন্ডুরাস ICSID ত্যাগ করবে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫,৬৪২.
বর্তমানে নারীদের জন্যে করমুক্ত আয় সীমা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ৩৫০০০০ টাকা
  2. ৩৭৫০০০ টাকা
  3. ৪০০০০০ টাকা
  4. ৪৫০০০০ টাকা
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৫,৬৪৩.
Non-Aligned Movement-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [জুলাই, ২০২৪]
  1. ১২২টি
  2. ১২১টি
  3. ১২৩টি
  4. ১২৪টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

NAM:

- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৬১ সালে পুরোনো যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড-এ জন্ম হয় জোটনিরপেক্ষ আন্দোলনের।
- প্রথম কনফারেন্স হয় বেলগ্রেড, ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

উল্লেখ্য,
- NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।

উৎস: NAM ওয়েবসাইট।
৫,৬৪৪.
দেশের একমাত্র পাথর খনি কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) দিনাজপুর
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
- দিনাজপুর জেলার মধ্যপাড়ায় অবস্থিত বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরের খনি।
-মধ্যপাড়া গ্রানাইট পাথরের মজুতটি ১৯৮৫ সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ বিভাগ আবিষ্কার করে।
- এখানে প্রায় এক বর্গকিলোমিটার এলাকায় অতি অল্প গভীরতায় গ্রানাইট পাথরের মজুত ১৭ কোটি ৪০ লাখ টন বলে প্রমাণিত হয়, যার প্রায় ৪২ শতাংশ উত্তোলনযোগ্য।
-  ২০০৭ সাল থেকে এ পাথর উত্তোলন করা হচ্ছে।
- বিস্ফোরকের অভাবে বর্তমানে উৎপাদন বন্ধ।

উৎস: প্রথম আলো প্রতিবেদন।
৫,৬৪৫.
Paul Romer, one of the joint recipients of the 2018 Nobel Prize in Economics, was awarded the prize for integrating into macroeconomic analysis issues relating to -
  1. climate change
  2. technological innovations
  3. poverty alleviation
  4. woman empowerment
ব্যাখ্যা
⇒ ২০১৮ সালের নোবেল বিজয়ী:
- ২০১৮ সালে ১২ জন ব্যক্তিকে নােবেল পুরস্কার দেওয়া হয়।
- ২০১৮ সালে উইলিয়াম নর্ডহাউসকে 'দীর্ঘমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে জলবায়ু পরিবর্তনকে একীভূত করার' জন্য এবং পল রোমারকে ' দীর্ঘমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে প্রযুক্তিগত উদ্ভাবনগুলিকে একীভূত করার ' জন্য যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়াও, 
⇒ ২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৫,৬৪৬.
Gulf Cooperation Council-এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ইরান
  2. কাতার
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

ইরান Gulf Cooperation Council-এর সদস্য দেশ নয়।

GCC:

- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.

৫,৬৪৭.
২০২৪ সালে বিশ্ব বাকু সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল -
  1. Fixing the Host World
  2. Fixing the Fractured World
  3. Fixing the Future World
  4. Fixing the Gripping World
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাকু সম্মেলন:
- আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ, ২০২৪ একাদশ বিশ্ব বাকু ফোরাম অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল 'Fixing the Fractured World’
- সম্মেলনের আয়োজক ছিল নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার।
- সম্মেলনে বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ, বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার সাবেক-বর্তমান প্রধান, নোবেলজয়ীসহ প্রায় ৪০০ ব্যক্তি অংশ নেন।
- ফোরামে বিশিষ্ট নেতা ও নোবেল লরিয়েটদের উপস্থিতি পৃথিবীর সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো যেমন - দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবায় অধিকার, টেকসই পরিবেশ নিশ্চিত ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।


উৎস: প্রথম আলো ও বিবিসি পত্রিকা রিপোর্ট।
৫,৬৪৮.
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীনে বর্তমানে কতটি চিনিকল রয়েছে?
  1. ১২টি
  2. ১৪টি
  3. ১৫টি
  4. ১৭টি
ব্যাখ্যা
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীনে বর্তমানে ১৫টি চিনিকল রয়েছে।
এদের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ২.১ লক্ষ মেট্রিক টন। তবে দেশে বার্ষিক চিনির চাহিদা প্রায় ১৮ লক্ষ মেট্রিক টন।
(সূত্র: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১)
৫,৬৪৯.
বতর্মানে বিশ্বের শীর্ষ ধনী -
  1. ক) জেফ বেজোস
  2. খ) ইলন মাস্ক
  3. গ) বার্নার্ড আর্নল্ট
  4. ঘ) বিল গেটস
ব্যাখ্যা
ফোর্বস ও ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট।
তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

পরিবর্তনশীল তথ্য, যে কোন সময় পরিবর্তন হতে পারে। তাই সংশ্লিষ্ট ওয়েব সাইট থেকে যাচাই করে নেয়া উত্তম।
ফোর্বস এর ওয়েবসাইট - [লিংক]
ব্লুমবার্গের এর ওয়েবসাইট - [লিংক]
৫,৬৫০.
বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ১৭০টি
  2. ১৭১টি
  3. ১৭২টি
  4. ১৭৩টি
ব্যাখ্যা

বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগান:
- চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৭১টি।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।

উল্লেখ্য,
- ১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৭ সালে।
- দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো। একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি' নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি' নামে পরিচিত ছিল।

• ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল ১৫০টি।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৫,৬৫১.
UNHCR প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু সংকটের কারণে গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা-
  1. ১৫ কোটি
  2. ২৫ কোটি
  3. ৩৫ কোটি
  4. ৪৫ কোটি
ব্যাখ্যা

এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা:
- সম্প্রতি UNHCR প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু সংকটের কারণে গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২৫ কোটি।
- প্রতিবেদন অনুযায়ী, ১০ বছর ২৫ কোটি হিসাবে প্রতিদিন বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ হাজার মানুষ।
- ‘নো স্কেপ-২: দ্য ওয়ে ফরওয়ার্ড’ বা ‘পালানোর পথ নেই-২: আগামীর দিশা’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ঝড়, খরা ও তীব্র তাপমাত্রার মতো আবহাওয়া পরিস্থিতির কারণে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ও সংঘাত বাড়ছে।
- পাশাপাশি ধীরে ধীরে আঘাত হানা বিভিন্ন দুর্যোগ, যেমন বন উজাড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাস্তুসংস্থান ধ্বংস, খাবার ও পানির নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।


উল্লেখ্য,
- সংঘাত ও জলবায়ুর কারণে মানুষ বাস্তুচ্যুত হয়েছে- এমন দেশের সংখ্যা ২০০৯ সাল থেকে তিন গুণ হয়েছে বলে জানিয়েছে UNHCR।

- ২০৪০ সাল নাগাদ চরম জলবায়ু বিপর্যয়ের মুখে পড়া দেশের সংখ্যা ৩ থেকে বেড়ে ৬৫–তে পৌঁছাতে পারে।

উৎস: প্রথম আলো। [link]

৫,৬৫২.
সম্প্রতি, দেশে ’গণমাধ্যম সম্মেলন ২০২৬' কোথায় অনুষ্ঠিত হয়েছে? [জানুয়ারি,২০২৬]
  1. বাংলা একাডেমি অডিটোরিয়াম
  2. ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেল
  3. কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ
  4. ঢাকা প্রেস ক্লাব 
ব্যাখ্যা

’গণমাধ্যম সম্মিলন ২০২৬' :
- দেশে প্রথমবারের মতো 'গণমাধ্যম সম্মিলন ২০২৬' অনুষ্ঠিত হচ্ছে।
- সময়: ১৫ জানুয়ারি,২০২৬]
- স্থান: রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) ।
- মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
- এর পরে একটি ডকুমেন্টারিতে গণমাধ্যম সম্মিলনের আয়োজনের উদ্দেশ্য তুলে ধরা হয়।

উৎস: ডেইলিস্টার পত্রিকা নিউজ।[লিঙ্ক]

৫,৬৫৩.
‘আমঝুপি নীলকুঠী জাদুঘর’ কোন জেলায় অবস্থিত
  1. ক) কুমিল্লা
  2. খ) মেহেরপুর
  3. গ) গাজীপুর
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
দেশের ২১তম প্রত্নতত্ত্ব জাদুঘর আমঝুপি নীলকুঠী জাদুঘরটি মেহেরপুর জেলায় অবস্থিত। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর- ২০১৯]
৫,৬৫৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার -
  1. ১.১২%
  2. ১.২২%
  3. ১.৩১%
  4. ১.৩৭%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৫,৬৫৫.
সাম্প্রতিক সময়ে কোন দুই দেশের মধ্যে এমারেল্ড ট্রায়াঙ্গল ঘিরে সংঘাত শুরু হয়? [আগস্ট - ২০২৫]
  1. থাইল্যান্ড ও ভিয়েতনাম
  2. থাইল্যান্ড ও কম্বোডিয়া
  3. কম্বোডিয়া ও লাওস
  4. কম্বোডিয়া ও ভিয়েতনাম
ব্যাখ্যা

◉ সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এমারেল্ড ট্রায়াঙ্গল ঘিরে সংঘাত শুরু হয়েছে। এই অঞ্চলটি সীমান্তবর্তী ধর্মীয় স্থাপনা ও ভূখণ্ড দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্কিত।

এমারেল্ড ট্রায়াঙ্গল:
- "এমারেল্ড ট্রায়াঙ্গল" হলো একটি বনভূমি ও পাহাড়ি অঞ্চল যা কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস- এই তিন দেশের সীমান্ত এলাকায় বিস্তৃত।
- এটি "Mom Bei" (কম্বোডিয়ান নাম) অথবা থাইল্যান্ডে "Chong Bok" নামে পরিচিত।
- বন–জঙ্গলে ঘেরা এই অঞ্চলে অনেক মন্দির রয়েছে।
- কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে শত বছরের বেশি সময় ধরে দ্বন্দ্ব চলে আসছে।
- এই অঞ্চলে রয়েছে প্রচুর মূল্যবান কাঠ, ভেষজ উদ্ভিদ, এবং সম্ভবত খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ।
- ফলে কম্বোডিয়া ও থাইল্যান্ড দুই দেশই এই অঞ্চলের নিয়ন্ত্রণে আগ্রহী।

উল্লেখ্য
- কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ৮১৭ কিলোমিটারের সীমান্ত রয়েছে।
- কম্বোডিয়া একসময় ফরাসি উপনিবেশের অংশ ছিল।
- ১৯০৭ সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি সীমানারেখা নির্ধারণ করে দেয় ঔপনিবেশিক সরকার।
- তবে পরে ওই মানচিত্র নিয়ে আপত্তি তোলে ব্যাংকক।
- তাদের অভিযোগ, ১১ শতকে নির্মিত প্রেয়াহ বিহার মন্দির কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে।
- সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারো সংঘাত শুরু হয়।

সূত্র- পত্রিকা প্রতিবেদন। 

৫,৬৫৬.
বাংলাদেশের ১৩তম প্রস্তাবিত সিটি কর্পোরেশন কোনটি? [জুলাই, ২০২৫]
  1. ফেনী
  2. বগুড়া
  3. যশোর
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
সিটি কর্পোরেশন:
- বাংলাদেশের প্রধান শহর কেন্দ্রিক স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে সিটি কর্পোরেশন।
- বাংলাদেশের মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে।
- এগুলো হলো: ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
- বাংলাদেশে ১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া। [জুলাই, ২০২৫]
- ১০ এপ্রিল, ২০২৫ বগুড়া পৌরসভা এলাকার ২১ টি ওয়ার্ডের মৌজাসমূহকে নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

উল্লেখ্য,
- বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৮৭৬ সালে বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮১ সালে এই পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা পায়।
- ২০০০ সালে এর আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গ কিলোমিটার।
- ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়।
- ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় জনসংখ্যা প্রায় ১০ লাখ।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৫,৬৫৭.
বর্তমানে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ:
- মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র।
- দেশটির জিডিপির পরিমাণ ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার।

⇒ ২০২৫ সালের হিসাবে বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির তালিকা প্রকাশ করেছে আর্ন্তজাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।
- একটি দেশের অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী তা পরিমাপ করা হয় জিডিপি দিয়ে। 
- একটি নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত এক বছর) একটি দেশের মধ্যে উৎপাদিত এবং বাজারে বিক্রি হওয়া সব পণ্য ও পরিষেবার বাজারে সামষ্টিক মূল্যই হলো জিডিপি।

⇒ বিশ্বের ২য় বৃহত্তম অর্থনীতির দেশ: চীন (জিডিপির পরিমাণ ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার)।
- বিশ্বের ৩য়  বৃহত্তম অর্থনীতির দেশ: জার্মানি (জিডিপির পরিমাণ ৪.৯২ ট্রিলিয়ন ডলার)।
- বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতির দেশ: জাপান (জিডিপির পরিমাণ ৪.৩৯ ট্রিলিয়ন ডলার)।
- বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ: ভারত (জিডিপির পরিমাণ ২. ৯৪ ট্রিলিয়ন ডলার)।

উৎস: IMF ওয়েবসাইট। [link]
৫,৬৫৮.
বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
  1. ১৯ শতাংশ
  2. ১২ শতাংশ
  3. ১৬ শতাংশ
  4. ৯ শতাংশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------------
বনাঞ্চল:

- বাংলাদেশের মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে।
সুতরাং,
সে হিসেবে উত্তর ১৬ শতাংশ ধরা হয়েছে।

- এর মধ্যে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০ দশমিক ৭৪ শতাংশ।
- বাংলাদেশে সংরক্ষিত বনের পরিমাণ ১৫.৫ লক্ষ হেক্টর।
- বাংলাদেশের বনাঞ্চলের মোট আয়তন ২৫৭৫১৯৬.০১ হেক্টর বা ২৫.৭৫ লক্ষ হেক্টর।

উল্লেখ্য,
- বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. এবং বনভূমির পরিমাণ প্রায় ২৬ লক্ষ হেক্টর।
- ভৌগলিক অবস্থান ও জলবায়ুর তারতম্যের কারণে বাংলাদেশে বিভিন্ন ধরনের বনাঞ্চল রয়েছে।
- যেমন- পাহাড়ী বন, প্রাকৃতিক ম্যনগ্রোভ বন, সৃজিত উপকূলীয় বন, শাল বন, জলাভূমির বন ইত্যাদি।
- বর্তমানে দেশের মোট আয়তনের মোট ১৩.২৮% এলাকা বৃক্ষাচ্ছাদিত।
- বনভূমি ছাড়াও দেশের গ্রাম এলাকায় প্রচুর গাছপালা রয়েছে।

উৎস: বন অধিদপ্তর ওয়েবসাইট, প্রথম আলো রিপোর্ট (৬ ফেব্রুয়ারি, ২০২৪)।
৫,৬৫৯.
বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. জার্মানি
ব্যাখ্যা

- বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি।
- দীর্ঘ্য ৩৪ বছর পর জাপানকে হটিয়ে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হলো জার্মানি।

⇒ জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণ ছিল ৫৩৩ দশমিক শূন্য পাঁচ ট্রিলিয়ন ইয়েন (প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ১২ দশমিক নয় শতাংশ বেশি ‘

⇒ জার্মানির নিট বৈদেশিক সম্পদ ছিল ৫৬৯ দশমিক ৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে বেশি। এ কারণেই ঋণদাতার তালিকায় জার্মানি প্রথম স্থান অধিকার করেছে।

উৎস: দ্যা ডেইলি স্টার বাংলা [লিংক]

৫,৬৬০.
মেরিনা তাবাশ্যুম কোনো প্রকল্পের জন্য দ্বিতীয় দফায় আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন?
  1. ভাস্কর্য 
  2. মানবিক বাড়ি 
  3. কমিউনিটি হাউজিং
  4. খুদি বাড়ি
ব্যাখ্যা

• আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।

⇒ বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

উল্লেখ্য,
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। 

তথ্যসূত্র: প্রথম আলো।

৫,৬৬১.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা কত?  
  1. ৬৮ জন
  2. ৭০ জন
  3. ৭৪ জন
  4. ৭৬ জন
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী: 
- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
- ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার ৯৮১ জন। এর মধ্যে নারী প্রার্থী ৭৬ জন, যা মোট প্রার্থীর মাত্র ৩.৮৯ শতাংশ।
- প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকা বিশ্লেষণে জানা যায়, লড়াইয়ে থাকা ৫১টি দলের মধ্যে ২০টি দলের নারী প্রার্থী রয়েছে। 
- ৭৬ জন নারী প্রার্থীর মধ্যে ১৫ জনই স্বতন্ত্র।

তথ্যসূত্র: কালের কণ্ঠ। 

৫,৬৬২.
নিচের কোন দেশটি NATO-এর সদস্য নয়? [এপ্রিল - ২০২৫]
  1. মন্টিনিগ্রো
  2. সুইজারল্যান্ড
  3. নরওয়ে
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
- সুইজারল্যান্ড NATO এর সদস্য নয়।

NATO:

- NATO-এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organisation.
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়।
- এই জোটটি মূলত উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে গঠিত হয় এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি দেশ।
- NATO গঠনের প্রধান উদ্দেশ্য ছিল পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিরোধে।

উল্লেখ্য, 
- সংগঠনটির সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে NATO-এর মহাসচিব হলেন মার্ক রুট্টে।
- এই জোটে মুসলিম দেশ হিসেবে আলবেনিয়া ও তুরস্ক সদস্য রয়েছে।
- সুইডেন সর্বশেষ (৩২তম) দেশ হিসেবে NATO-তে যোগ দিয়েছে। 

ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন।

সূত্র: NATO ওয়েবসাইট।
৫,৬৬৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, দেশে এক ফসলি জমির পরিমাণ কত?
  1. ৫০,৮৪,০০০ একর
  2. ৫৩,৩৬,০০০ একর
  3. ৫৫,১৯,০০০ একর
  4. ৫৯,৬৪,০০০ একর
ব্যাখ্যা
আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২, ৯০,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯৩,৫৮,০০০ একর।
- এক ফসলি জমি ৫০,৮৪,০০০ একর।
- দুই ফসলি জমি ১,০১,৪৯,০০০ একর।
- তিন ফসলি জমি ৪৫,৯২,০০০ একর।
- চার ফসলি জমি ৫০,০০০ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫,৬৬৪.
উইম্বলডন ২০২৫-এ পুরুষ এককের চ্যাম্পিয়ন কে হয়েছেন?
  1. কার্লোস আলকারাস
  2. ইয়ানিক সিনার
  3. নোভাক জোকোভিচ
  4. রাফায়েল নাদাল
ব্যাখ্যা
উইম্বলডন ২০২৫-এর পুরুষ এককের চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির ইয়ানিক সিনার।

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ উইম্বলডন (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
৫,৬৬৫.
কততম দেশ হিসেবে ক্রোয়েশিয়া শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয়?
  1. ক) ২৭তম
  2. খ) ২০তম
  3. গ) ২৮তম
  4. ঘ) ২৯তম
ব্যাখ্যা
• ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয় ক্রোয়েশিয়া।
- একক মুদ্রা হিসেবে ‘ইউরো’ ব্যবহারের মধ্য দিয়ে ইউরোজোনের ২০তম দেশ হলো ক্রোয়েশিয়া।
- এ ছাড়া ইউরোপের ২৭তম দেশ হিসেবে শেনজেন তালিকায় যুক্ত হলো এটি।
- এ উপলক্ষে ক্রোয়েশিয়া সফর করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন।

উৎস: সময় নিউজ ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫,৬৬৬.
সম্প্রতি পাকিস্তান জাতীয় পরিষদের নতুন স্পিকার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন-
  1. সাদিক রহমান
  2. সরদার আয়াজ আবদুল্লাহ
  3. সাদিক আয়াজ করিম
  4. সরদার আয়াজ সাদিক
ব্যাখ্যা

এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

সরদার আয়াজ সাদিক:
- পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা সরদার আয়াজ সাদিক দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।
- জাতীয় পরিষদের আইনপ্রণেতারা আয়াজ সাদিককে ২৩তম স্পিকার নির্বাচিত করেন।
- তাঁকে শপথবাক্য পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।
- সরদার আয়াজ সাদিক ১৯৯ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন। 

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৫,৬৬৭.
বুরকিনা ফাসোর তরুণ বিপ্লবী সেনাশাসকের নাম কী?
  1. জেনারেল ওলিগুই এনগুয়েমার
  2. ইব্রাহিম ত্রাওরে
  3. লীনা কোফি হফম্যান
  4. আলী বঙ্গো
ব্যাখ্যা
• বুরকিনা ফাসোর তরুণ বিপ্লবী সেনাশাসকের নাম ইব্রাহিম ত্রাউরে।
- ৩৭ বছর বয়সী একজন ক্যারিশম্যাটিক বুরকিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে দক্ষতার সাথে একজন প্যান-আফ্রিকানবাদী নেতার ব্যক্তিত্ব গড়ে তুলেছেন।
- তিনি তার জাতিকে পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং নব্য-উপনিবেশবাদের কবল থেকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

• ২০২২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর, ট্রোরের শাসনামল প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্সকে ছেড়ে রাশিয়ার সাথে একটি শক্তিশালী জোটের পক্ষে যায়, যার মধ্যে একটি রাশিয়ান আধাসামরিক ব্রিগেড মোতায়েন অন্তর্ভুক্ত রয়েছে এবং বামপন্থী অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়েছে।

উৎস: বিবিসি লিংক
৫,৬৬৮.
২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত ছিল? [জানুয়ারি, ২০২৫]
  1. ৪৮৪৯ কোটি ডলার
  2. ৪৪৪৬ কোটি ডলার
  3. ৪৬৫১ কোটি ডলার
  4. ২৪৫৩ কোটি ডলার
ব্যাখ্যা
রপ্তানি আয়: 
- ২০২৪–২৫ অর্থবছরের (জুলাই-ডিসেম্বর) প্রথম ছয় মাসে বাংলাদেশ পণ্য রপ্তানিতে প্রায় ১২.৮৪% প্রবৃদ্ধি অর্জন করেছে।
- ২০২৪–২৫ অর্থবছর (জুলাই-ডিসেম্বর): ২৪৫৩ কোটি ডলার।
- ২০২৩–২৪ অর্থবছর (জুলাই-ডিসেম্বর): ২১৭৪ কোটি ডলার।
- ২০২৩–২৪ অর্থবছর ৪৪৪৬ কোটি ডলার। 
- তৈরি পোশাক রপ্তানি আয়: ১৯৮৯ কোটি ডলার।
- তৈরি পোশাক প্রবৃদ্ধি: ১৩.২৮%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো রিপোর্ট।
৫,৬৬৯.
Recently how many institutions Bangladesh Bank approved to form a full-fledged digital bank? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 8
ব্যাখ্যা
• ডিজিটাল ব্যাংক:
- দেশে প্রথম ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- ২২ অক্টোবর, ২০২৩ কেন্দ্রীয় ব্যাংক আট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়। 
- এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক গঠনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- ব্যাংক দুটি হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং এসিআইয়ের কড়ি ডিজিটাল পিএলসি।
- এ ছাড়া তিন প্রতিষ্ঠানকে ডিজিটাল উইং চালুর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি তিন প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকের অনুমতি পাবে। তবে এখন অনুমতি পাওয়া দুই প্রতিষ্ঠানের সেবা কেমন, তা পর্যালোচনার পর।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (২২ অক্টোবর, ২০২৩)।
৫,৬৭০.
'ফ্রেঞ্চ ওপেন ২০২৩' পুরুষ এককে চ্যাম্পিয়ন হন -
  1. ক) রাফায়েল নাদাল
  2. খ) কার্লোস ময়া
  3. গ) নোভাক জোকোবিচ
  4. ঘ) কার্লোস আলকারাজ
ব্যাখ্যা
 ফ্রেঞ্চ ওপেন:
- ফ্রেঞ্চ ওপেন জিতে নতুন উচ্চতায় জোকোভিচ।
- ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন নোভাক জোকোভিচ।
- ১১ জুন, ২০২৩ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
- ফ্রেঞ্চে এটি তার তৃতীয় শিরোপা।
- প্যারিসে রোলাঁ গাঁরোয় ফাইনালে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জিতে নতুন উচ্চতায় উঠলেন জোকোভিচ।
- রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নিলেন তিনি।
- ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ১০টি, উইম্বলডন ৭টি, ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেন ৩বার করে জিতেন তিনি।
- রোলাঁ গাঁরোর অবিসংবাদিত রাজা রাফায়েল নাদাল চোটের কারণে না থাকায় জোকোভিচই ছিলেন ফেভারিট।
- সেই মর্যাদা রক্ষা করেছেন সার্বিয়ান এই কিংবদন্তি।
- জোকোভিচই একমাত্র খেলোয়াড় যিনি চার গ্র্যান্ডস্লামের সবকটি অন্তত তিনবার করে জিতেছেন। 

উৎস: ১১ জুন, ২০২৩, Channel24।
৫,৬৭১.
বাংলাদেশে জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে কোন প্রতিষ্ঠান?
  1. নির্বাচন কমিশন
  2. স্থানীয় সরকার বিভাগ
  3. স্বাস্থ্য অধিদপ্তর
  4. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৫,৬৭২.
’ওআইসি’ এর ১৬তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? [সেপ্টম্বর,২০২৫]
  1. সৌদি আরব
  2. আজারবাইজান
  3. মরক্কো
  4. সিরিয়া 
ব্যাখ্যা

-  OIC এর ১৬তম সম্মেলন আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

’ওআইসি’: 

- OIC এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃত্ব আল আকসা মসজিদ অগ্নিসংযোগের প্রেক্ষাপটের OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল: ২৪ টি।
- বর্তমান সদস্য: ৫৭ টি [সেপ্টেম্বর,২০২৫]
- সদর দপ্তর : জেদ্দা সৌদি আরব।
- অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফারসি।
- প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯ সাল)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
- OIC এর ১৬তম সম্মেলন ২০২৬ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ও.আই.সি ১৫ তম সম্মেলন, ৪-৫ মে, ২০২৪ সালে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।

উৎস: OIC ওয়েবসাইট।

৫,৬৭৩.
KNOMAD প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

প্রবাসী আয়:

- প্রকাশিত হয়: জুন, ২০২৪।
- প্রকাশক: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (KNOMAD)'।
- প্রতিবেদনের শিরোনাম: Migration and Development Brief 40.

⇒ প্রতিবেদন অনুযায়ী: প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষে থাকা দেশগুলো হলো:
1. ভারত,
2. মেক্সিকো,
3. চীন,
4. ফিলিপাইন,
5. পাকিস্তান.
6. বাংলাদেশ,
7. গুয়াতেমালা,
8. নাইজেরিয়া,
9. মিশর,
10. ইউক্রেন।

উল্লেখ্য,
- প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ।

এছাড়া,
- জিডিপিতে অবদানে শীর্ষ দেশ: টোঙ্গা (৪১%)।

উৎস: KNOMAD ওয়েবসাইট।
৫,৬৭৪.
বর্তমানে মন্ট্রিল প্রটোকল অনুমোদনকারী দেশ কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ১৯৭টি
  2. ১৯৮টি
  3. ১৯৯টি
  4. ২০০টি
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

উল্লেখ্য,
- প্রটোকল গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- প্রটোকল কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- প্রটোকল স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- প্রটোকল স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- প্রটোকল অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উৎস: i) UNEP ওয়েবসাইট। [link]
ii) Ozone Secretariat।
৫,৬৭৫.
২০২৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচকে কম দুর্নীতির দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৪৯ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - নিউজিল্যান্ড।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - সোমালিয়া।
• দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
• তৃতীয় - ইয়েমেন।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৫,৬৭৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ কত?
  1. ১৪.২৩%
  2. ১৭.৩৭%
  3. ২০.৮৫%
  4. ২৩.৭১%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.৬২%।

⇒ উল্লেখ্য:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৪.৬৭%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.৩৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৫,৬৭৭.
‘সিএআইআর’(CAIR) কোন দেশ ভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা?
  1. ইরান
  2. যুক্তরাষ্ট্র
  3. সৌদি আরাবিয়া
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর):
-যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।
- যা মুসলিমদের নাগরিক অধিকার রক্ষা, ন্যায় বিচার ও মানবাধিকার প্রচারের কাজ করে।
- CAIR এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত।
- সম্প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে  প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়েছে সংস্থাটি।
- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে জরুরিভিত্তিতে মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর জন্য গত মাসে ইসরায়েলকে ৩০ দিনের সময় বেঁধে দেয় আমেরিকা।
- অন্যথায় সামরিক সহায়তায় কাটছাঁট করা হবে বলেও হুঁশিয়ারি দেয় ওয়াশিংটন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সেই কথা রাখেননি।
- তারপরও অবাধে ইসরাইলকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিএআইআর।
- এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধের অর্থায়ন আপনাকে যুদ্ধাপরাধী করে তুলেছে।
- কেনো গণহত্যায় মদদ! সেই প্রশ্নই তুলল আমেরিকার সবচেয়ে বড় মুসলিম নাগরিক সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর)।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘যুদ্ধাপরাধী’ বলেও ঘোষণা করেছে সংগঠনটি।

তথ্যসূত্র: ইত্তেফাক ও CAIR এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
৫,৬৭৮.
IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৮৫টি
  2. ১৮৬টি
  3. ১৮৯টি
  4. ১৯০টি
ব্যাখ্যা
IBRD:
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- এটি হল একটি বিশ্বব্যাপী উন্নয়ন সমবায় যা ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫,৬৭৯.
বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
  1. সপ্তম
  2. অষ্টম
  3. নবম
  4. দশম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------- 
[স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যার লাইভ (তাৎক্ষণিক) তথ্য প্রচার-প্রকাশ করে।]
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকা দেওয়া হলো-

১. ভারত:
জনসংখ্যা: ১৪৫ কোটি ৯ লাখ ৪০ হাজার।

২. চীন:
জনসংখ্যা: ১৪১ কোটি ৯৩ লাখ ২০ হাজার।

৩. যুক্তরাষ্ট্র:
জনসংখ্যা: ৩৪ কোটি ৫৪ লাখ ২৭ হাজার।

৪. ইন্দোনেশিয়া:
জনসংখ্যা: ২৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার।

৫. পাকিস্তান:
জনসংখ্যা: ২৫ কোটি ১২ লাখ ৬৯ হাজার।

৬. নাইজেরিয়া:
জনসংখ্যা: ২৩ কোটি ২৬ লাখ ৭৯ হাজার।

৭. ব্রাজিল:
জনসংখ্যা: ২১ কোটি ১৯ লাখ ৯৯ হাজার।

৮. বাংলাদেশ:
জনসংখ্যা: ১৭ কোটি ৩৫ লাখ ৬২ হাজার।

৯. রাশিয়া:
জনসংখ্যা: ১৪ কোটি ৪৮ লাখ ২০ হাজার।

১০. ইথিওপিয়া:
জনসংখ্যা: ১৩ কোটি ২০ লাখ ৬০ হাজার।
---------------------
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২৪:
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম।

Worldometer ওয়েবসাইট অনুসারে,
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম।

সূত্র: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২৪, Worldometer ওয়েবসাইট, প্রথম আলো রিপোর্ট।
৫,৬৮০.
২০২৩ সালে শাখারভ পুরষ্কারে ভূষিত হয় কে?
  1. শিরিন এবাদি
  2. এলেক্সি নেভালনি
  3. মাহশা আমিনি
  4. ইলহাম তোতি
ব্যাখ্যা
শাখারভ পুরস্কার:
- মানব অধিকার ও স্বাধীনতা বিষয়ে আজীবন সোচ্চার ছিলেন মস্কোয় জন্মগ্রহণ করা সাবেক সোভিয়েত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভ।
- তারই নামকে চিরভাস্বর করে রাখতে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে ইউরোপীয় সংসদ বাৎসরিক ভিত্তিতে শাখারভ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেয়।
- মূলত মানবাধিকার সমুন্নত রাখতে এবং মুক্তচিন্তাকে প্রস্ফুটিত করতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগ্রাম করে, তাদের সম্মানিত করতে এ পুরস্কার দেয়া হয়।
- ১৯৮৮ সালের ডিসেম্বর থেকে মানবাধিকার ও মুক্তচিন্তার মৌলিক বিকাশে অবদানের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত ব্যক্তি কিংবা সংগঠনকে এ পুরস্কার দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
- হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে মারা যাওয়া ইরানের মাহশা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার বিষয়ক শাখারভ পুরস্কার ২০২৩ ভূষিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- মাহশা আমিনির মৃত্যুর জেরে ইরানে শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনকেও যৌথভাবে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উৎস: শাখারভ পুরস্কার এর অফিশিয়াল সাইট। [link]
৫,৬৮১.
ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কয়টি? [ফ্রেব্রুয়ারি,২০২৬]
  1. ১০টি
  2. ৮টি
  3. ৬টি
  4. ৪টি
ব্যাখ্যা

• অঙ্গরাজ্য: বর্তমানে ভারতে ২৮টি অঙ্গরাজ্য রয়েছে ।
- কেন্দ্রশাসিত অঞ্চল: ভারতে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।
-  এগুলো হলো: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি,  জম্মু ও কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি।

ভারত:
- ভারত আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র।
-  বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ।
- পূর্ণ নাম: রিপাবলিক অফ ইন্ডিয়া বা ভারত প্রজাতন্ত্র।
- রাজধানী: নয়াদিল্লি (New Delhi)।
- জাতীয় দিবস: * ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস)।
- ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস)।
- আইনসভা (Parliament): এটি দ্বিকক্ষ বিশিষ্ট।
- লোকসভা: নিম্নকক্ষ (জনগণের সরাসরি ভোটে নির্বাচিত)।
- রাজ্যসভা: উচ্চকক্ষ।
- পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারের সাথে এর স্থল সীমানা রয়েছে।
- মুদ্রা: ভারতীয় রুপি (₹ INR)।
- ভাষা:  হিন্দি ও ইংরেজি দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়।

• অঙ্গরাজ্য: বর্তমানে ভারতে ২৮টি অঙ্গরাজ্য রয়েছে ।
- কেন্দ্রশাসিত অঞ্চল: ভারতে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।

উল্লেখ্য,
- ২০৭০ সালের মধ্যে "নেট জিরো" লক্ষ্যমাত্রা অর্জনের পথে নবায়নযোগ্য জ্বালানি এবং গ্রিন হাইড্রোজেন মিশনে ভারত বিশেষ গুরুত্ব দিচ্ছে।

উৎস: Official Portal of the Government of India. এবং  Encyclopedia Britannica.লিঙ্ক

৫,৬৮২.
২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে মাথাপিছু আয় (প্রক্ষেপণ) ধরা হয়েছে ____ মার্কিন ডলার।
  1. ক) ২,১৭৩
  2. খ) ১,৯০৯
  3. গ) ২,০৯৭
  4. ঘ) ২,১৯৩
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে মাথাপিছু আয় (প্রক্ষেপণ) ধরা হয়েছে ২১৭৩ মার্কিন ডলার।
৫,৬৮৩.
বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ -
  1. ক) সৌদি আরব
  2. খ) ভারত
  3. গ) ইউক্রেন
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
•  বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি:
- প্রকাশক - সুইডেন এর Stockholm International Peace Research Institute (SIPRI)
- প্রকাশকাল - ১৩ই মার্চ ২০২৩।
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (40%)।
- অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত (11%)
- সার্কভুক্ত দেশ সমূহের মধ্যে আমদানিতে অবস্থান (%) - ভারত (11), পাকিস্তান (3.7), বাংলাদেশ (0.9), আফগানিস্তান (0.7)।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।
৫,৬৮৪.
সর্বশেষ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি চা রপ্তানি করেছে? [নভেম্বর, ২০২৫]
  1. পোল্যান্ড
  2. সৌদি আরব
  3. পাকিস্তান
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

চা:
- চা বাংলাদেশের ২য় অর্থকরী ফসল।
- বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বাংলাদেশের মৌলভীবাজার ও হবিগঞ্জে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়।
- বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে। চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে প্রথম চা উৎপাদিত হয় ১৮৪৩ সালে। কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- মালনীছড়া বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।

উৎস: i) বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
ii) কৃষি তথ্য সার্ভিস।

৫,৬৮৫.
সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কী?
  1. গোর্কি
  2. টয়োহাসি
  3. হাগিবিস
  4. মিয়াজাকী
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

টাইফুন হাগিবিস:
- ১৯৫৯ সালে টাইফুন ভেরা'র পর থেকে এটিকেই জাপানের সবচেয়ে শক্তিশালী ঝড় মনে করা হয়েছিল।
- টাইফুন হাগিবি দক্ষিণ-পশ্চিম টোকিওর ইজু উপদ্বীপে ২০১৯ সালের অক্টোবরে আঘাত হানে।
- ফিলিপিনের তাগালগ ভাষায় হাগিবিস অর্থ 'গতি।
- বহু মানুষ নিহত ও আহত হয়েছে।

উৎস: ১৩ অক্টোবর ২০১৯, বিবিসি।
৫,৬৮৬.
২০২৬ সালের ‘বর্ষপণ্য’ কোনটি?
  1. আসবাবপত্র
  2. পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
  3. চামড়া ও চামড়াজাত পণ্য
  4. কৃষিজাত প্রক্রিয়াজাত পণ্য
ব্যাখ্যা

• ২০২৬ সালের বর্ষপণ্য : 
- পেপার ও প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- 'পেপার ও প্যাকেজিং প্রডাক্টকে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- বর্ষপণ্য ঘোষণার ফলে পেপার প্যাকেজিং শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। 

উল্লেখ্য, 
- ২০২৫ সালের 'বর্ষপণ্য' ছিলো আসবাবপত্র বা ফার্নিচার। 

উৎস: বনিক বার্তা।

৫,৬৮৭.
সম্প্রতি, বাংলাদেশে ১৮তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. পিটার হাস
  2. নিকোলাস ডিন 
  3. ব্রেন্ট ক্রিস্টেনসেন
  4. ক্রিস পিটারসেন
ব্যাখ্যা

মার্কিন ১৮তম রাষ্ট্রদূত:
- ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
- তি‌নি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশটির 'সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলর'-এর একজন ক্যারিয়ার সদস্য।
- তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড (USSTRATCOM)-এর বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র- ইত্তেফাক। [link]

৫,৬৮৮.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিস কোন দেশের নাগরিক?
  1. অ্যাঙ্গোলা
  2. ত্রিনিদাদ ও টোবাগো
  3. লিবিয়া
  4. বাহরাইন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘের সাধারণ পরিষদ:

- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৮-২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- এই অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় 'আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন' ও 'ইউক্রেন যুদ্ধ'।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস।
- তিনি ত্রিনিদাদ ও টোবাগোর স্থায়ী প্রতিনিধি ছিলেন।

অন্যদিকে,
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী। 

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৫,৬৮৯.
২০২৪ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন কে?
  1. মোবারক আহমদ খান
  2. হরিশংকর দাশ
  3. মোহাম্মদ রফিকউজ্জামান
  4. ফিরোজা খাতুন
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস পুরস্কার ২০২৪:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' পেয়েছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি।
• স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ - কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (মরণোত্তর)।
• বিজ্ঞান ও প্রযুক্তি - ড. মোবারক আহমদ খান।
• চিকিৎসাবিদ্যা - ডাঃ হরিশংকর দাশ।
• সংস্কৃতি - মোহাম্মদ রফিকউজ্জামান।
• ক্রীড়া - ফিরোজা খাতুন।
• সমাজসেবা/জনসেবা - অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস.এম. আব্রাহাম লিংকন।

তথ্যসূত্র - মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট ও ডেইলি স্টার, মার্চ ১৫, ২০২৪।
৫,৬৯০.
কমনওয়েলথের ২৬তম সম্মেলন হবে-
  1. নয়া দিল্লিতে
  2. মেলবোর্নে
  3. লিভারপুলে
  4. কিগালিতে
ব্যাখ্যা

• কমনওয়েলথের ২৬তম সম্মেলন হবে ২০২১ সালের জুন মাসে রুয়ান্ডার রাজধানী কিগালিতে।
• সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
• কমনওয়েলথের বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বর্তমান চেয়ারপার্সন বরিস জনসন।
• এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
• কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি।
• স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
• বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৬৯১.
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর সদস্য সংখ্যা কত?
ব্যাখ্যা
GCC:
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য। 

উৎস: Britannica.
৫,৬৯২.
কোন মুসলিম দেশটি ন্যাটোর সদস্য-
  1. আলজেরিয়া
  2. আলবেনিয়া
  3. কসোভো
  4. বসনিয়া
ব্যাখ্যা
• NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- এটি একটি সামরিক ও রাজনৈতিক জোট।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO র বর্তমান সদস্য ৩২টি। (জানুয়ারি, ২০২৫)।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- সুইডেন ৭ মার্চ,২০২৪ সালে ন্যাটোতে যোগদান করে।

উৎস: NATO ওয়েবসাইট।
৫,৬৯৩.
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী রাষ্ট্রের নাম কী? (জানুয়ারি, ২০২৬)
  1. ভেনেজুয়েলা
  2. কাতার
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ:
- ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্যমতে, বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী রাষ্ট্রের নাম যুক্তরাষ্ট্র।
- দেশটি প্রতিদিন প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ।

• উল্লেখ্য:
⇒ দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলনকারী দেশ: সৌদি আরব।
- সৌদি আরব প্রতিদিন প্রায় ১ কোটি ১১ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।

⇒ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ: রাশিয়া।
- রাশিয়া প্রতিদিন প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা প্রতিবেদন।

৫,৬৯৪.
ইন্টারপোলের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. বাহামাস
  2. পালাউ
  3. ভানুয়াতু
  4. ফিজি
ব্যাখ্যা
• ইন্টারপোল:
→ ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
→ এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিঁও শহরে।
→ এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
→ ইন্টারপোলের বর্তমান সদস্য – ১৯৬টি।
→ ইন্টারপোলের সর্বশেষ ১৯৬তম সদস্যপদ লাভ করে – পালাউ।

উৎস:- ইন্টারপোল ওয়েবসাইট।
৫,৬৯৫.
কপ-২৬ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা কত ডিগ্রির মধ্যে রাখার অঙ্গীকার করা হয়েছে?
  1. ১.০
  2. ১.৫
  3. ১.৭
  4. ১.৬৭
ব্যাখ্যা
কপ-২৬ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রির মধ্যে রাখার কথা বলা হয়েছে।
- কপ ২৬ সম্মেলন থেকে তারা বলেছে যে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে একসাথে কাজ করবে।
- কিন্তু ২০২১ সালে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে তা ১.৭ থেকে ২.৭ ডিগ্রী পর্যন্ত।
- বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ হলো চীন ও যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ২৬তম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: ukcop26.org
৫,৬৯৬.
সংবিধান সংস্কার কমিশন, সংসদের মেয়াদ কত বছর জন্য সুপারিশ করেছে?
  1. ৪ বছর
  2. ৬ বছর
  3. ৩ বছর
  4. ২ বছর
ব্যাখ্যা
সংবিধান সংস্কার কমিশন: 
- গঠিত হয়- ৬ অক্টোবর, ২০২৪
- কমিশনের প্রধান- অধ্যাপক আলী রীয়াজ
- মোট সদস্য- ৯ জন

• উল্লেখযোগ্য সুপারিশসমূহ:
- সাংবিধানিক নাম: জনগণতন্ত্রী বাংলাদেশ (People's Republic of Bangladesh),
- নাগরিকত্ব: বাংলাদেশি,
- মূলনীতি: ৪টি (সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র),
- সংসদ: দ্বিকক্ষবিশিষ্ট (নিম্নকক্ষ: ৪০০টি আসন; উচ্চকক্ষ: ১০৫টি আসন),
- মেয়াদ: ৪ বছর (সরকারের মেয়াদ, সংসদের মেয়াদ, রাষ্ট্রপতির মেয়াদ),
- সংসদীয় প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স: ২১ বছর।

উৎস: সংবিধান সংস্কার কমিশন। 
৫,৬৯৭.
"No Kings Movement” বর্তমানে কোন দেশে চলছে?[ নভেম্বর, ২০২৫]
  1.  যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. সৌদি আরব
ব্যাখ্যা

• “No Kings Movement” বর্তমানে যুক্তরাষ্ট্রে (USA) চলছে।

- এই আন্দোলনটি ২০২৫ সালে শুরু হয়, যখন জনগণের এক বড় অংশ অভিযোগ তোলে যে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাহী ক্ষমতা অতিরিক্তভাবে ব্যবহৃত হচ্ছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আন্দোলনের মূল উদ্দেশ্য হলো —
- যুক্তরাষ্ট্রে রাজতন্ত্র বা একক শাসনব্যবস্থা নয়, বরং জনগণের ক্ষমতা ও সাংবিধানিক গণতন্ত্র বজায় রাখা।
- তাদের স্লোগান “No Thrones. No Crowns. No Kings.”, অর্থাৎ “কোনো সিংহাসন নয়, কোনো মুকুট নয়, কোনো রাজা নয়”— যা বোঝায়, যুক্তরাষ্ট্রে কেউ রাজা হয়ে শাসন করতে পারবে না।

- এ আন্দোলনটি মূলত শান্তিপূর্ণ গণবিক্ষোভ আকারে যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যে চলছে এবং নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার ও প্রশাসনিক জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলছে।

উৎস: গার্ডিয়ান।

৫,৬৯৮.
সামাজিক ব্যবসার মূল লক্ষ্য কী?
  1. বৈশ্বিক বাজার দখল
  2. ব্যক্তিগত মুনাফা অর্জন
  3. বিনিয়োগকারীর মুনাফা অর্জন
  4. সামাজিক সমস্যার সমাধান
ব্যাখ্যা
সামাজিক ব্যবসা:
- মুহাম্মদ ইউনূস প্রবর্তিত সামাজিক ব্যবসা হলো একটি নতুন ব্যবসার ধারণা, যেখানে মূল লক্ষ্য মুনাফা নয়, বরং সামাজিক সমস্যার সমাধান।
- এ ধরনের ব্যবসা মুনাফা অর্জন করে, কিন্তু মালিক সেই মুনাফা গ্রহণ করে না; বরং বিনিয়োগ ফেরত পেলে বাকি মুনাফা ব্যবহার হয় সামাজিক কল্যাণে।
- সামাজিক ব্যবসা প্রচলিত পুঁজিবাদের একমাত্র মুনাফাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে।
- এটি মানবপ্রকৃতির নিঃস্বার্থ দিকটিকে সামনে এনে সমস্যার টেকসই সমাধানের পথ তৈরি করে।
- বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার প্রসার ঘটছে, যেমন: বাংলাদেশ, চীন, জার্মানি, ভারতসহ বহু দেশে।
- ইউনূস সেন্টার ‘সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব’ আয়োজনের মাধ্যমে সামাজিক ব্যবসার প্রকল্প তৈরি ও বাস্তবায়নে কাজ করছে।
- ড. ইউনূস বলেন, ক্ষুদ্রঋণ নিজেই একটি সামাজিক ব্যবসা। তিনি বিশ্বাস করেন, সফল সামাজিক ব্যবসা টিকে থাকবে এবং ভবিষ্যতে এর প্রসার ঘটবে।
- ড. ইউনূসের মতে, সামাজিক ব্যবসা এমন একটি মডেল যেখানে ব্যবসা লোকসান ছাড়াই মুনাফা অর্জন করে, তবে সেই মুনাফা সমাজের উন্নয়নে ব্যয় হয়।
- উদাহরণ: গ্রামীণ ড্যানোন—ফরাসি প্রতিষ্ঠান ড্যানোনের সঙ্গে গ্রামীনের যৌথ উদ্যোগ। এটি গ্রামের দুগ্ধ খামারিদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে, গ্রামীণ নারীদের মাধ্যমে বাজারজাত করে এবং কম মূল্যে দই বিক্রি করে।

সামাজিক ব্যবসা দিবস উদযাপন:
- ২৮ জুন ২০১১ তারিখে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ইউনূস সেন্টারের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা দিবস পালিত হয়।

উৎস: বিবিসি বাংলা।
প্রথম আলো।
৫,৬৯৯.
২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী, সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?
  1. ৩,৫০,০০০ টাকা
  2. ৪,৩০,০০০ টাকা
  3. ২,৯০,০০০ টাকা
  4. ৩,৮০,০০০ টাকা
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

​উল্লেখ্য:
- তবে ২০২৬-২৭ অর্থবছর এবং ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়ের সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।J

​ উৎস: ২০২৫-২৬ অর্থবছর বাজেট।

৫,৭০০.
২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হয় কোন দেশ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ক্রোয়েশিয়া
  3. গ) জার্মানি
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
• জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন:
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ।
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
- তিনি ২০২২ সালে কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- সভাপতি হিসেবে বাংলাদেশের মেয়াদ শেষ হওয়ার পর কমিশনের সদস্যরা ২০২৩ সালের জন্য ক্রোয়েশিয়াকে সভাপতি এবং বাংলাদেশ ও জার্মানিকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে।
- নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রাষ্ট্রদূত মুহিত আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়ার কাছে কমিশনের সভাপতির পদ হস্তান্তর করেন।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর পত্রিকা।