বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৫৩ / ৭৬ · ৫,২০১৫,৩০০ / ৭,৭৫২

৫,২০১.
বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর সর্বনিম্ন দেশ কোনটি? [জুন, ২০২৫]
  1. মালি
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
বৈশ্বিক সুখ সূচক ২০২৫: 
- বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ ফিনল্যান্ড।
- সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
- গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।
- বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।
- টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে।
- সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- ২০ মার্চ 'আন্তর্জাতিক সুখ দিবস' বা 'বিশ্ব সুখী দিবস'।
- প্রতিবছর UN Sustainable Development Solutions Network ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে।

উৎস: UN Sustainable Development Solutions Network.
৫,২০২.
According to the forecast of the World Bank, the GDP growth rate of Bangladesh in the current financial year will be -
  1. 5.6 percent
  2. 6.5 percent
  3. 6.8 percent
  4. 7.5 percent
ব্যাখ্যা
- বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার হবে - ৫.৬ শতাংশ।
- চলতি ২০২৩-২৪ অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
- গত এপ্রিলে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬.২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক।

- প্রতিবেদনে উঠে এসেছে, দেশে ২০২৫ সালে ৫.৮ শতাংশ প্রবৃদ্ধি হবে।
- দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে ৬.৩ ও মালদ্বীপে ৫.২ শতাংশ প্রবৃদ্ধি হবে।

তথসূত্র: ডেইলি স্টার (৩ অক্টোবর, ২০২৩)।
৫,২০৩.
বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানী করা হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা
❐ বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান রপ্তানি গন্তব্য হলো যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি:
- দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
- জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০১টি দেশ ও অঞ্চলে মোট ৪ হাজার ৬৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানির প্রায় ১৯ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয় ৭৫৮ কোটি ৫০ লাখ ডলারের। 

উল্লেখ্য,
⇒ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার

⇒ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত দেশের তৈরি পোশাকের দেশ ভিত্তিক রপ্তানি হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার যা দেশে মোট আরএমজি রপ্তানির ৫০.১০ শতাংশ।
- মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮ শতাংশ)।
- কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) এবং ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫ শতাংশ)।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে ইউরোপীয় ইউনিয়নে ৯.১০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৩.৭৯ শতাংশ এবং কানাডায় ১২.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যে রপ্তানিতে ৩.৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
- ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন ডলার), ফ্রান্স (২.১৬ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন ডলার), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন ডলার), ইতালি (১.৫৪ বিলিয়ন ডলার) এবং ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)।

এছাড়াও,
- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

উৎস: i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
iii) প্রথম আলো।
৫,২০৪.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনতে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে?
  1. ১৫.৬ শতাংশে
  2. ১১ শতাংশে
  3. ১৮.৭ শতাংশে
  4. ৫.৬ শতাংশে
ব্যাখ্যা
- ২০২৫ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫.৬ শতাংশে নামিয়ে আনতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২০-২০২৫) লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
- ২০২৮ সালের মধ্যে দারিদ্র্যের হার ১১ শতাংশে, ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান এবং
- ২০৪১ সাল নাগাদ দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- ২০১৬-২০২২ মেয়াদে জাতীয় পর্যায়ে আয় দারিদ্র্য ৫.৬ পার্সেন্টেজ পয়েন্টস হ্রাস পেয়েছে (২৪.৩% থেকে ১৮.৭%)।

এছাড়া, 
'খানা আয় ও ব্যয় জরিপ ২০২২' অনুযায়ী:
- দেশে বর্তমানে দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ 
- অতি দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৫,২০৫.
এপ্রিল মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে কোন দেশ থেকে? [মে, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. মালয়েশিয়া
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
সর্বোচ্চ রেমিট্যান্স:
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
- এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সর্বোচ্চ ৪৯ কোটি ১৪ লাখ ডলার; যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।
- আর দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার।
- ৩৩ কোটি ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
- চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে ২৯ কোটি ৪১ লাখ ডলার এবং পঞ্চম অবস্থানে থাকা মালয়েশিয়া থেকে এসেছে ২১ কোটি ৯ লাখ ডলার।
- পর্যায়ক্রমে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
৫,২০৬.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে বাংলাদেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
  1. ঢাকা
  2. রংপুর
  3. বরিশাল
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

⇒ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
-  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- স্বাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৫,২০৭.
বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? [আগস্ট, ২০২৫]
  1. টোকিও, জাপান
  2. বেইজিং, চীন
  3. প্যারিস, ফ্রান্স
  4. সিউল, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

হিউম্যানয়েড রোবট গেমস:
- সম্প্রতি চীনের বেইজিং-এ প্রথমবারের মতো বিশ্বমানবাকৃতি রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে।
- তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা (১৫–১৭ আগস্ট, ২০২৫) তে ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করেছে।
- এর মধ্যে ১৯২টি দল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে এবং ৮৮টি দল চীনের ইউনিট্রি এবং ফোরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে।
- রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং টেবিল টেনিসের মতো খেলাধুলায় প্রতিযোগিতা করেছে। 
- এছাড়া ওষুধ বাছাই, জিনিসপত্র বহন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো রোবট-নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করেছে।

উল্লেখ্য,
- চীন রোবটিক্স এবং হিউম্যানয়েড রোবটে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। 
- এর দুটি প্রধান কারণ হলো: ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নত প্রযুক্তির প্রতিযোগিতা। 
- এছাড়া, চীন সাম্প্রতিক মাসগুলোতে তাদের অগ্রগতি প্রদর্শনের জন্য বেশ কয়েকটি বড় রোবটিক্স ইভেন্টের আয়োজন করেছে। 
- এর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন, একটি রোবট সম্মেলন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৫,২০৮.
মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কী?
  1. ক) অ্যাডমিরাল লুসি ব্রাউন
  2. খ) অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি
  3. গ) অ্যাডমিরাল সামিরা ক্লাউ
  4. ঘ) অ্যাডমিরাল জোলি ক্লে
ব্যাখ্যা
মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান:
- মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম - অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি।
- যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য লিসার মনোনয়নকে সমর্থন জানান। এর মাধ্যমে মার্কিন নৌবাহিনী ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সর্বাধিনায়ক পেল।
- ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ।
৫,২০৯.
বাংলাদেশের GDP তে বর্তমানে কৃষি খাতের অবদান আনুমানিক -
  1. ক) ১৫%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৫%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী,
জিডিপিতে কৃষি খাতের অবদান- ১৩.৬০%
জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩৫.১৪%
জিডিপিতে সেবা খাতের অবদান- ৫১.২৬%

৫,২১০.
গাজা যুদ্ধের ওপর লেখার জন্য ২০২৫ সালের পুলিৎজার জয়ী ফিলিস্তিনি ব্যক্তি কে?
  1. আদানিয়া শিবলি
  2. সুসান আবুলহাওয়া
  3. মোসাব আবু তোহা
  4. ইসাবেলা হাম্মাদ
ব্যাখ্যা

⇒ গাজা যুদ্ধের ওপর লেখার জন্য ২০২৫ সালের পুলিৎজার জয়ী ফিলিস্তিনি ব্যক্তি মোসাব আবু তোহা।

পুলিৎজার পুরস্কার ২০২৫:

- ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার লাভ ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মোসাব আবু তোহা।
- আবু তোহা তাঁর বিভিন্ন প্রবন্ধে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন।
- তাঁর প্রবন্ধগুলো গভীর অনুসন্ধানী প্রতিবেদন হলেও ব্যক্তিগত স্মৃতিকথার মিশেলে সেগুলো উপস্থাপন করেছেন তিনি, যা ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা জীবন্ত করে তুলেছে।
- আবু তোহা ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করায় বার্তা সংস্থা রয়টার্স এ বছর (২০২৫ সাল) পুলিৎজার পুরস্কার পেয়েছে।
- ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
- নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।

তথ্যসূত্র - The Pulitzer Prizes ওয়েবসাইট ও প্রথম আলো।

৫,২১১.
Which country has recently launched the Mohajer-10 drone?
  1. United States
  2. Iran
  3. Russia
  4. Palestine
ব্যাখ্যা
মোহাজের-১০:
- মোহাজের-১০ নামে নতুন একটি ড্রোন প্রকাশ্যে এনেছে ইরান।
- ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

- ইরানের প্রতিরক্ষাশিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে নতুন ড্রোনটি প্রকাশ্যে আনা হয়।
- ইরানের এই ড্রোন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপারের আদলে বানানো হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো (২৩ আগস্ট, ২০২৩)।
৫,২১২.
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৬ হাজার রানের রেকর্ড কার দখলে?
  1. শচিন টেন্ডুলকার
  2. বিরাট কোহলি
  3. মাহেলা জয়াবর্ধনে
  4. কুমার সাঙ্গাকারা
ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার:
- আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৬ হাজার রান পূর্ণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
- ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশের বিপক্ষে ৭৭তম রানের সঙ্গে সঙ্গেই নতুন এই মাইলফলকে পৌঁছে যান ৩৪ বছর বয়সি এই ব্যাটার। 
- ২৬ হাজার রানের এই মাইলফলকে পৌঁছাতে দিল্লির এ ব্যাটার  ৫৬৭টি ইনিংস খেলেছেন।

অপরদিকে-
- ভারতীয় ব্যাটিং সুপার স্টার শচিন টেন্ডুলকারকে এই মাইলফলকে পৌঁছাতে খেলতে হয়েছে ৬০০ ইনিংস।

উল্লেখ্য,
- বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে ২৬ হাজার আন্তর্জাতিক রানের মাইল ফলক স্পর্শ করলেন  কোহলি।
- এই তালিকার অন্য ব্যাটাররা হলেন ভারতের শচিন টেন্ডুলকার (৩৪,৩৫৭),শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (২৭,৭৫৭) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২৭,৩৬৮)।

উৎস: ২০ অক্টোবর ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা। 
৫,২১৩.
কন্টেইনার বাণিজ্যে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দর কোনটি?
  1. সাংহাই
  2. সিঙ্গাপুর
  3. রটারডাম
  4. নিংবো-ঝৌশান
ব্যাখ্যা

সাংহাই বন্দর:
- বিশ্বব্যাপী কন্টেইনার বাণিজ্যে সবচেয়ে ব্যস্ততম বন্দর হলো চীনের সাংহাই বন্দর (Port of Shanghai)।

• এটি বছরে প্রায় ৫০ মিলিয়ন TEUs-এর বেশি কন্টেইনার পরিচালনা করে। 
- চীনের বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড ও রপ্তানি চাহিদার কারণে সাংহাই বন্দর ধারাবাহিকভাবে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম সমুদ্রবন্দর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। 

উল্লেখ্য,
- ১ম স্থান: সাংহাই বন্দর (চীন),
- ২য় স্থান: সিঙ্গাপুর বন্দর (সিঙ্গাপুর),
- ৩য় স্থান: নিংবো-ঝৌশান বন্দর (চীন)।

উৎস: i) freightslogistics.com ওয়েবসাইট।
ii) China Daily.

৫,২১৪.
সম্প্রতি, কোন দেশ তাদের প্রথম 'হাইপারস্পেক্ট্রাল স্যাটেলাইট' উৎক্ষেপণ করেছে?[ অক্টোবর, ২০২৫]
  1. চীন
  2. সৌদি আরব
  3. পাকিস্তান
  4. ভারত
ব্যাখ্যা

• পাকিস্তানের হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ:
- ১৯ অক্টোবর, ২০২৫ সালে চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) উৎক্ষেপণ করেছে।
- দেশটির মহাকাশ সংস্থা একে 'একটি যুগান্তকারী সাফল্য' বলে বর্ণনা করেছে।
- জার্নাল অব কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড নিউরোসায়েন্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, 'হাইপারস্পেকট্রাল ইমেজিং হল এক ধরণের উন্নত ক্যামেরা বা প্রযুক্তি, যা পৃথিবী ও মহাকাশ বিজ্ঞানের জন্য উপগ্রহে ব্যবহৃত হয়।
- এটি আলোর ক্ষুদ্র পার্থক্য শনাক্ত করতে পারে, যা মানুষের চোখ, এমনকি সাধারণ উপগ্রহও দেখতে পায় না।

উৎস: সমকাল পত্রিকা রিপোর্ট।

৫,২১৫.
২০২৫ সালের 'Military Strength Ranking’-এ বাংলাদেশের অবস্থান -
  1. ৩৫তম
  2. ৩৬তম
  3. ৩৭তম
  4. ৩৮তম
ব্যাখ্যা
Military Strength Ranking-২০২৫:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ‘২০২৫ Military Strength Ranking’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।
- ২০২৫ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে।
- এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।

উল্লেখ্য।
- বাংলাদেশের অবস্থান ৩৫তম।

• প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া,
- ৬ষ্ঠ: যুক্তরাজ্য,
- ৭ম: ফ্রান্স,
- ৮ম: জাপান,
- ৯ম: তুর্কিয়ে,
- ১০ম: ইতালি।

উৎস: Global Firepower ওয়েবসাইট।
৫,২১৬.
At what minimum age can Bangladeshi citizens apply for a National ID? 
  1. 15 years
  2. 16 years
  3. 17 years
  4. 18 years
ব্যাখ্যা

জাতীয় পরিচয়পত্র:
- যাদের বয়স ১৬ বছর বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে।
- নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে।
- তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে।
- যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবে।
- তাতে ইসি অগ্রিম কিছু তথ্য রাখতে পারবে।
- এনআইডি হারানো গেলে তা পেতে নির্বাচন কমিশনে আবেদনের জন্য আর থানায় সাধারণ ডায়েরি বা জিডির কপি জমা দেওয়া লাগবে না। 

তথ্যসূত্র: প্রথম আলো ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।

৫,২১৭.
নিচের কোন দেশটি প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে আছে?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
• প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ ভারত।

প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ সমূহ-
- প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ ছয়ে থাকা দেশগুলো হলো-ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন, মিশর ও পাকিস্তান।
- দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান।
- ২০২০ সালে করোনার কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়ার পর ২০২১ সালে ভারতের রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ৮ শতাংশ বেড়ে ৮৯ বিলিয়ন ডলার হয়, অন্যদিকে পাকিস্তানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ২০ শতাংশ বেড়ে ৩১ বিলিয়ন হয়েছে।
- ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র - ডেইলী স্টার, ১৩ মে ২০২২।
৫,২১৮.
’গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স- ২০২৫’ এ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? 
  1. ২য়
  2. ৪র্থ
  3. ১ম
  4. ৩য় 
ব্যাখ্যা

- গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স'- ২০২৫ এ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ১ম।
- বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ২৪তম স্থানে। 
- অঞ্চলগতভাবে দক্ষিণ এশিয়ায় (সাতটি দেশের মধ্যে) সবার ওপরে রয়েছে বাংলাদেশ।
- এরপরে যথাক্রমে রয়েছে—ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫:

- ২০২৫ সালের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী, লিঙ্গ সমতার ক্ষেত্রে শীর্ষ দেশ আইসল্যান্ড।
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ,
শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

উৎস: Global Gender Gap Report 2025. এবং প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

৫,২১৯.
সরকার কোন পণ্যকে '২০২৩ সালের বর্ষপণ্য' হিসেবে ঘোষণা করেছে?
  1. পাটজাত পণ্য
  2. চামড়াজাত পণ্য
  3. চিংড়ি
  4. ইলিশ
ব্যাখ্যা
২০২৩ ‘বর্ষপণ্য’:
- পাট কেবল আমাদের সোনালি আঁশ নয়, আমাদের ইতিহাস ঐতিহ্যের এক সোনালি অধ্যায়।
- স্বাধীনতার পরে পাট ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত।
- আমাদের দেশেই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয়।
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরে ৭ লাখ ২১ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়।
- পাট অধিদপ্তরের তথ্যানুযায়ী, বছরে দেশে ৮৫ থেকে ৯০ লাখ বেল কাঁচাপাট উৎপাদিত হয়। 
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরে পাট ও পাটপণ্য রপ্তানিতে ১১২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার আয় হয়েছে।
- এর মধ্যে কাঁচাপাট রপ্তানি থেকে এসেছে ২১ কোটি ৬১ লাখ ৮০ হাজার ডলার।
- এছাড়া দেশের অভ্যন্তরীণ বাজারে কেবল পাটজাত ব্যাগের চাহিদা ১০ কোটি থেকে ৭০ কোটিতে উন্নীত হয়েছে এবং অন্যান্য পাটপণ্যের চাহিদা রয়েছে প্রায় ৭১৭ কোটি টাকার।
- পাটজাত পণ্যকে ২০২৩ সালের বর্ষপণ্য ঘোষণা করেছে সরকার।
- রপ্তানি নীতি ২০২১-২৪ এর অনুচ্ছেদ ৯.১২ অনুসারে ‘পাটজাত পণ্য’কে বর্ষপণ্য-২০২৩ (প্রোডাক্ট অব দি ইয়ার-২০২৩) ঘোষণা করা হয়।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৫,২২০.
পাট থেকে ঢেউটিনের আবিষ্কার করেন কে?
  1. ক) মাকসুদুল আলম
  2. খ) আনোয়ার হোসেন
  3. গ) আলী আকবর চৌধুরী
  4. ঘ) মোবারক আহমেদ খান
ব্যাখ্যা
পাট থেকে ঢেউটিনের আবিষ্কার করেন ড. মোবারক আহমেদ খান। পাট (Jute) দিয়ে তৈরী বলে এ টিনের নাম জুটিন (Jutin)। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর- ২০১৯]
৫,২২১.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হার -
  1. ৭৬.৫৬%
  2. ৭৪.৪৬%
  3. ৭৪.৬৬%
  4. ৭২.৮২%
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জনশুমারি ও গৃহগণনা ২০২২:

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- গণনা পদ্ধতি: Modified Defacto।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৬৬%।
- পুরুষ: ৭৬.৫৬%।
- নারী: ৭২.৮২%।

উল্লেখ্য,
- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী ইতিপূর্বে পরিচিত ‘আদমশুমারি'-কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- সে অনুসারে আদমশুমারি ও গৃহগণনার পরিবর্তে ২০২২ সালের জুন মাসে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি পরিচালনা করা হয়।
- ১৯৮১ সালে দ্বিতীয় ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৫,২২২.
২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ-
  1. ২,৪৫,৫০০ কোটি
  2. ২,৪৫,৬০৯ কোটি
  3. ২,৪৫,৭০৯ কোটি
  4. ২,৩৫,৬০০ কোটি
ব্যাখ্যা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬
৫,২২৩.
সম্প্রতি আলোচিত মোবাইল ফোনে আঁড়িপাতার ইসরায়েলি স্পাইওয়্যারটির নাম কী?
  1. কামাথ
  2. আয়রন ডোম
  3. পেগাসাস
  4. আতামাকা
ব্যাখ্যা
- ইসরায়েলের সংস্থা এনএসও একটি সফটওয়্যার তৈরি করেছে, যা দিয়ে মোবাইলে আড়িপাতা যায়।
- ফোনের কথাবার্তা, হোয়াটসঅ্যাপের চ্যাট, ছবি, কী তথ্য আছে সবই জানা যায়। মোবাইল যিনি ব্যবহার করছেন তিনি কিছুই জানতে পারেন না।
- সম্প্রতি বহুল আলোচিত ও বিতর্কিত এই সফটওয়্যারটি নাম - পেগাসাস (Pegasus)।

- সাধারণত ফোনে একটি ওয়েবসাইটের লিংক পাঠানো হয়। সেই লিংকে ক্লিক করলেই পেগাসাস ডাউনলোড হয়ে যায়।
- হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করেও পেগাসাস যে কোনো ফোনে ইনস্টল করা যায়।

সম্প্রতি ভারত, বাংলাদেশ সহ আরো অনেক দেশের রাজনৈতিক অঙ্গনে এই স্পাইওয়্যার নিয়ে বিতর্ক শুরু হয়।

উৎস: NDTV ও আল জাজিরা প্রতিবেদন।
৫,২২৪.
ঘূর্ণিঝড় 'সিত্রাং' নামকরণ করে -
  1. ক) ভারত
  2. খ) মালয়েশিয়া
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
সিত্রাং: 
- ২৪ অক্টোবর ২০২২ ঘুর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে আঘাত হানে।
- ‘সিত্রাং’ নামকরণ করে থাইল্যান্ড
- ভিয়েতনামি ভাষায় যার অর্থ ‘পাতা’।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২।
৫,২২৫.
D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. আবুজা
  2. তেহরান
  3. ইস্তাম্বুল
  4. ঢাকা
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।

D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৮টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- এশিয়া এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ এলাকার প্রতিনিধিত্ব করে থাকে এসব দেশ।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৫,২২৬.
বাংলাদেশে বিনিয়োগের হার কত? ( মে ২০২৫)
  1. ৩০.৮৯%
  2. ৩০.২৩%
  3. ৩০.৭৯%
  4. ৩০.৯৮%
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা-২০২৪:
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা: 
- চলিত মূল্যে জিডিপি- ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জিডিপি- ২,৬৭৫  মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি- ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- চলিত মূল্যে মোট জাতীয় আয় - ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জাতীয় আয় - ২,৭৮৪ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি-  ৯.৭৪%।
- জিডিপিতে কৃষির অবদান - ১১.০২%।
- জিডিপিতে শিল্পের অবদান - ৩৭.৯৫%।
- জিডিপিতে সেবার অবদান -৫১.০৪%।
- জাতীয় সঞ্চয়ের হার-৩১.৮৬%।
- বিয়োগের হার- ৩০.৯৮%
- অর্থনীতিতে মোট খাত - ১৯ টি (২০১৫-১৬ ভিত্তি বছর)


উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
৫,২২৭.
যুক্তরাজ্যের বর্তমান রাজা কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. চার্লস II
  2. এলিজাবেথ II
  3. চার্লস III
  4. উইলিয়াম
ব্যাখ্যা

চার্লস III (জন্ম: ১৪ নভেম্বর ১৯৪৮, বাকিংহাম প্যালেস, লন্ডন): 
- তৃতীয় চার্লস ৮ সেপ্টেম্বর ২০২২ থেকে যুক্তরাজ্যের রাজা।
- তিনি রানি এলিজাবেথ II এবং প্রিন্স ফিলিপের জ্যেষ্ঠ পুত্র।
- ৭৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
- ৭০ বছরের মধ্যে প্রথম রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয় ৬ মে ২০২৩।
- তিনি ব্রিটেনের ৪০তম রাজা।
- সিংহাসনে বসার পর, চার্লস তার বড় ছেলে উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস উপাধি প্রদান করেন।
- ব্রিটেনকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার এবং সেখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে।
- রাজা যুক্তরাজ্যের রাষ্ট্র-প্রধান।
- তবে তার ক্ষমতা প্রতীকী এবং আনুষ্ঠানিক।
- তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করেন।
- প্রতিদিন ব্রিটিশ সরকারের কাজের রিপোর্ট তার কাছে লাল রঙের চামড়ার একটি বাক্সে করে পাঠানো হয়, যার মধ্যে থাকে গুরুত্বপূর্ণ কোনো বৈঠকের আগে সে সম্পর্কে ব্রিফিং, অথবা কাগজপত্র যাতে তার স্বাক্ষর করা প্রয়োজন।
- সাধারণত ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি বুধবার বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করে তার সরকারের কার্যক্রম সম্পর্কে রাজাকে অবহিত করেন।
- এসব বৈঠক একান্ত ব্যক্তিগত এবং সেখানে যেসব কথাবার্তা হয় সেগুলোর আনুষ্ঠানিক কোনো রেকর্ড রাখা হয় না।
- রাজা তৃতীয় চার্লস তার প্রথম রাষ্ট্রীয় সফরে জার্মানি গিয়েছিলেন যেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দিয়েছেন।
- তিনিই প্রথম ব্রিটিশ রাজা যিনি জার্মান পার্লামেন্টে ভাষণ দিলেন।
- ব্রিটিশ রাজা কমনওয়েলথেরও প্রধান।
- ৫৬টি স্বাধীন দেশ নিয়ে এটি গঠিত এবং এই কমনওয়েলথভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা প্রায় ২৫০ কোটি।
- ব্রিটেনের রাজা এই কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ১৪টির রাষ্ট্র-প্রধান।
- কমনওয়েলথের ১৫টি দেশে এখনো আনুষ্ঠানিকভাবে চার্লসই রাজা।

দ্বিতীয় এলিজাবেথ: 

- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান।
- তিনি দীর্ঘ সত্তর বছর ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন।
- ব্রিটেনের রাজা-রানিদের প্রায় ১,২০০ বছরের ইতিহাসে কেউ এত দীর্ঘ সময় সিংহাসনে অধিষ্ঠ ছিলেন না।

উৎস: বিবিসি বাংলা 
Britannica. 

৫,২২৮.
Which country won FIFA Women's World Cup 2023?
  1. England
  2. Spain
  3. Sweden
  4. Japan
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫,২২৯.
সম্প্রতি, ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? [মে, ২০২৫]
  1. মাহমুদ আব্বাস
  2. মোহাম্মদ সালাম
  3. হুসেইন আল-শেখ
  4. রামি হামদাল্লাহ
ব্যাখ্যা
ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট:
- ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন হুসেইন আল-শেখ। [মে, ২০২৫]
- হুসেইন আল-শেখ ফাতাহ আন্দোলনের নেতা, যিনি ইসরাইলের সঙ্গে আলোচনায় পরিচিত মুখ।
- ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুসেইন আল-শেখকে তার উপদেষ্টা (ডেপুটি) হিসেবে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেয়।
- প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের (পিসিসি) ৩২তম অধিবেশনের এ সিদ্ধান্ত অনুমোদন করে।

উল্লেখ্য,
- প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিল পিএলও’র সর্বোচ্চ আইনসভা, যার সদস্য সংখ্যা ১৮৮।
- ১৭০ জন সদস্য হুসেইন আল-শেখের মনোনয়নের পক্ষে ভোট দেন, মাত্র একজন বিরোধিতা করেন এবং একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
- তবে পিসিসির এই অধিবেশন ও সিদ্ধান্ত নিয়ে পিএলওর কিছু গুরুত্বপূর্ণ দল — যেমন পপুলার ফ্রন্ট, ডেমোক্র্যাটিক ফ্রন্ট ও প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ- অসন্তোষ প্রকাশ করে অধিবেশন বয়কট করেছে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
৫,২৩০.
অপরিশোধিত জ্বালানি তেল মজুতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভেনেজুয়েলা
  3. রাশিয়া
  4. সৌদি আরব
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।
- দেশটি প্রতিদিনি ২১ দশমিক ৯১ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে।
-  যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ২২ শতাংশ।

- যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুত ঠিক কত তা নিয়ে অনেক ভিন্নতা আছে।
- এক হিসাবে দেশটির মোট তেলের মজুত ৬৮ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল। আরেক হিসাবে তাদের মজুত ৭৪ বিলিয়ন ব্যারেল।

সৌদি আরব
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি।
- দেশটি প্রতিদিন ১১ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে। যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ১১ শতাংশ।

উল্লেখ্য,
- অপরিশোধিত জ্বালানি তেল মজুতে শীর্ষ দেশ- ভেনেজুয়েলা।

উৎস: প্রথম আলো এবং যুগান্তর।

৫,২৩১.
দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন হয় -
  1. ক) ২৭ জানুয়ারি, ২০২৩ সালে
  2. খ) ২ ফেব্রুয়ারি, ২০২৩ সালে
  3. গ) ৬ ফেব্রুয়ারি, ২০২৩ সালে
  4. ঘ) ৭ ফেব্রুয়ারি, ২০২৩ সালে
ব্যাখ্যা
• দেশের প্রথম পাতাল মেট্রোরেল:
- দেশের প্রথম উড়াল ও পাতাল মেট্রোরেল- এমআরটি লাইন-১
- নির্মাণ ও পরিচালনায়- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)
- দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন হয়- ২ফেব্রুয়ারি, ২০২৩
- দৈর্ঘ্য ৩১.২৪১ কিলোমিটার।

- উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মোট ব্যয়-৫২,৫৬১.৪৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) ৩৯,৪৫০.৩২ কোটি টাকার ব্যয়ভার বহন করবে।
- একনেক অনুমোদন দেয়- ২০১৯ সালে।
- জাপানি ফার্মের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিমানবন্দর-কমলাপুর-পূর্বাচল মেট্রো লাইন নির্মাণকাজ তদারকি করবে।

- এ পথে থাকবে দুটি রুট। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, যার দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার। এ রুটে ১২টি পাতাল স্টেশন থাকবে। বিমানবন্দর-কমলাপুর রুটই হবে দেশের প্রথম পাতাল রেলপথ। এটিও উত্তরা-আগারগাঁও রুটে চলাচলকারী মেট্রোরেলের আদলে বিদ্যুতে চলবে।
- আর দ্বিতীয়টি হবে নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত। যাকে পূর্বাচল রুট বলা হবে। দ্বিতীয় অংশের দৈর্ঘ্য ১১ কিলোমিটার। এর পুরোটাই উড়ালপথ। এ পথে স্টেশনের সংখ্যা নয়টি।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৫,২৩২.
কতজন ব্যক্তি র‍্যামন ম্যাগসেসে পুরস্কার- ২০২৪ লাভ করে?
  1. ২ জন
  2. ৪ জন
  3. ৭ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
র‍্যামন ম্যাগসেসে পুরস্কার- ২০২৪:
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। 

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উল্লেখ্য,
- ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে তাঁর মৃত্যুর পর থেকে র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
- র‍্যামন ম্যাগসেসে পুরস্কার 'এশিয়ার নোবেল' খ্যাত এই পুরস্কার সারা বিশ্বে খুবই মর্যাদাপূর্ণ।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৫,২৩৩.
Which of the following GI products is recognized as the 17th GI product in the country?
  1. Bogra Curd
  2. Langra Mango
  3. Shitalpati
  4. Kachagolla
ব্যাখ্যা
• জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- ০৮ আগস্ট, ২০২৩ দেশের ১৭ তম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের ঐতিহ্যবাহী মিষ্টি 'কাঁচাগোল্লা'।
- বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।

- বাংলাদেশের GI পণ্য সমূহ:
- জামদানি, ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারীভোগ, কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, বাগদা চিংড়ি, ফজলি আম, তুলসীমালা ধান, বগুড়ার বিখ্যাত সরার দই, ল্যাংড়া আম, আশ্বিনা আম,  শীতলপাটি ও নাটোরের কাঁচাগোল্লা।

তথ্যসূত্র: প্রথম আলো (১০ আগস্ট, ২০২৩)।
৫,২৩৪.
২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন খাতে শীর্ষ বরাদ্দ খাত-
  1. বিদ্যুৎ ও জ্বালানি
  2. পরিবহন ও যোগাযোগ
  3. শিক্ষা খাত
  4. স্বাস্থ খাত
ব্যাখ্যা
• ২০২৫-২৬ অর্থবছরের এডিপি: 
- মোট এডিপির পরিমাণ: ২,৩০,০০০ কোটি টাকা।
- স্থানীয় উৎস থেকে: ১,৪৪,০০০ কোটি টাকা।
- প্রকল্প সহায়তা (বিদেশি অর্থায়ন): ৮৬,০০০ কোটি টাকা।
- মোট প্রকল্প সংখ্যা: ১,১৭১টি।
- স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশন প্রকল্প: ৮,৫৯৯.৭১ কোটি টাকা।

• খাতভিত্তিক শীর্ষ বরাদ্দ: 
- সর্বোচ্চ পরিবহন ও যোগাযোগ: ৫৮,৯৭৩ কোটি টাকা ।
- দ্বিতীয় বিদ্যুৎ ও জ্বালানি: ৩২,৩৯২ কোটি টাকা।
- তৃতীয় সর্বোচ্চ শিক্ষা: ২৮,৫৫৭ কোটি টাকা।ৎ

উল্লেখ্য,
- মোট বাজেট পরিমান:  ৭,৮৯,৯৯৯ কোটি টাকা।

উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
৫,২৩৫.
বে অর্থনৈতিক অঞ্চল কোন জেলায় অবস্থিত?
  1. নরসিংদী
  2. গাজীপুর
  3. নারায়ণগঞ্জ
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
- বে অর্থনৈতিক অঞ্চল গাজীপুরে অবস্থিত। 
- প্রস্তাবিত ভূমি: ৬৫ একর। 
- মোট বিনিয়োগ: ৮৮.৮৬ মিলিয়ন মার্কিন ডলার
উৎস: বেজা ওয়েবসাইট
৫,২৩৬.
সম্প্রতি, বিশ্বব্যাংক বাংলাদেশে দারিদ্র্য কমার গতি বাড়াতে কয়টি সুপারিশ করেছে? [ডিসেম্বর,২০২৫]
  1. ৫টি
  2. ৪টি
  3. ২টি 
  4. ৩টি
ব্যাখ্যা

- সম্প্রতি, বিশ্বব্যাংক বাংলাদেশে দারিদ্র্য কমার গতি বাড়াতে  ৪টি সুপারিশ করেছে।
- সময়: ২৫ নভেম্বর ২০২৫।
- 'বাংলাদেশ: দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ, সমৃদ্ধির পথে অগ্রযাত্রা' শীর্ষক প্রতিবেদনে দারিদ্র্য কমার গতি বাড়াতে চারটি সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

• চারটি সুপারিশ পত্র: 
- ১. উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের ভিত্তি মজবুত করা;
- ২.  দুই. দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ বিস্তৃত করা;
- ৩. তিন. গ্রামের দরিদ্রদের জন্য কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলা
- ৪.  এবং সমতাভিত্তিক ও দক্ষ রাজস্বনীতির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বৃদ্ধি।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

৫,২৩৭.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন (২০২৪) মহাপরিচালক কে?
  1. খন্দকার তোফায়েল রহমান
  2. খন্দকার আজিজুর রহমান
  3. খন্দকার মিজানুর রহমান
  4. খন্দকার মোস্তাফিজুর রহমান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান।
- বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
- মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়ার আগে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সূত্র- প্রথম আলো।  
৫,২৩৮.
বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট- ২০২৪’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সিঙ্গাপুর
  2. লিসবন
  3. কুয়ালালামপুর
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

‘ওয়েব সামিট- ২০২৪’:
- ১১ নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট-২০২৪ শুরু হয়েছিল।
- চার দিনব্যাপী বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সম্মেলনে ১৫৩টি দেশেরও বেশি নাগরিক এবং দেশগুলোর স্টার্ট-আপ অংশগ্রহণ করেছে।
- এই আসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।
- সম্মেলনে বাংলাদেশি কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করার খবর পাওয়া যায়নি।

ওয়েব সামিট কী?
- পলিটিকো (Politico) একে "বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সম্মেলন" বলেছে,
- অ্যাটলান্টিক (Atlantic) বলেছে, "এটি সেই স্থান যেখানে ভবিষ্যৎ জন্ম নেয়," এবং
- নিউ ইয়র্ক টাইমস (New York Times)বলেছে, ওয়েব সামিট প্রযুক্তি শিল্পের "উচ্চপদস্থ ব্যক্তিদের একটি বিশাল সমাবেশ"।
- দ্য গার্ডিয়ান ওয়েব সামিটকে "গ্লাস্টনবারি ফর গীকস" (প্রযুক্তি ও উদ্ভাবনী মনোভাবের জন্য উৎসব) বলেছে।
- ইনক ম্যাগাজিন ওয়েব সামিটকে "পৃথিবীর সেরা প্রযুক্তি সম্মেলন" বলে উল্লেখ করেছে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট ও ওয়েব সামিট অফিসিয়াল ওয়েবসাইট। [ লিঙ্ক]
৫,২৩৯.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, সার্বিকভাবে ধান উৎপাদনে শীর্ষ জেলা?
  1. দিনাজপুর
  2. ময়মনসিংহ
  3. রংপুর
  4. ফরিদপুর
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা।

উল্লেখ্য,
- আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪।

৫,২৪০.
D-8 এর সদর দপ্তর -
  1. জাকার্তা, ইন্দোনেশিয়া
  2. তেহরান, ইরান
  3. কায়রো, মিশর
  4. ইস্তাম্বুল, তুরস্ক
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৫,২৪১.
সম্প্রতি, যুক্তরাজ্য ভোটারদের ন্যূনতম বয়স কত বছর করার সিদ্ধান্ত নিয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ১৬ বছর
  2. ১৮ বছর
  3. ২০ বছর
  4. ২১ বছর
ব্যাখ্যা
যুক্তরাজ্যের ভোটারদের ন্যূনতম বয়স:
- ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স ১৮ বছর থেকে নামিয়ে ১৬ করছে যুক্তরাজ্য সরকার।
- যুক্তরাজ্য সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, দেশটির আগামী সাধারণ নির্বাচনে ১৬ ও ১৭ বছর বয়সীরা ভোট দিতে পারবে।
- নতুন ইলেকশন বিলে বয়স কমিয়ে আনা সংক্রান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এদিকে স্কটল্যান্ড ও ওয়েলসের স্থানীয় সরকার নির্বাচন ও পার্লামেন্ট নির্বাচনে আগে থেকেই ১৬ বছর বয়সে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
- তবে, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন, ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং উত্তর আয়ারল্যান্ডের সব ধরনের নির্বাচনে ভোট দেওয়ার বয়সসীমা এখনো ১৮।

উল্লেখ্য,
- সারা যুক্তরাজ্যে ভোটদানের বয়স ১৬-তে নামিয়ে আনা হলে তা হবে দেশটির ভোটারদের বয়স কমানোর ক্ষেত্রে ১৯৬৯ সালের পর সবচেয়ে বড় পরিবর্তন।
- ওই বছরই প্রথম ভোটারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৫,২৪২.
'Asia Cup Cricket-2025' কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৫:
- এশিয়া কাপের ১৭তম আসর।
- আয়োজক দেশ: ভারত।
- অনুষ্ঠিত হবে: সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।

উল্লেখ্য,
- ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর থেকে উপমহাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
- এর সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও।
- এরইমধ্যে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের বিপক্ষে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা।
- রাজনৈতিক কারণে ২০১২ সাল থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে।
- বর্তমানে কেবল এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টেই মুখোমুখি হয় এই দুই দল। 
- বর্তমান পরিস্থিতির কারণে ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনই স্থগিত হয়ে যেতে পারে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৫,২৪৩.
ইউএস ওপেন-২০২৫ পুরুষ এককে কে চ্যাম্পিয়ন হয়েছেন?
  1. ইয়ানিক সিনার
  2. নোভাক জোকোভিচ
  3. কার্লোস আলকারাজ
  4. ড্যানিল মেদভেদেভ
ব্যাখ্যা

ইউএস ওপেন (US OPEN) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাজ ।
- রানার আপ: ইয়ানিক সিনার (ইতালি)।

• নারী একক: 
- চ্যাম্পিয়ন: আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)।
- রানার আপ: আমান্ডা আনিসিমোভা।

উল্লেখ্য গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট। 

৫,২৪৪.
‘অপারেশন গজব-লিল হক’ কোন দেশের সামরিক অভিযান? 
  1. ভারত 
  2. পাকিস্তান 
  3. আফগানিস্তান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- ‘অপারেশন গজব-লিল হক’ পাকিস্তান এর সামরিক অভিযান। 
- আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- এর ইউরোপ শাখা এক বার্তায় চাঞ্চল্যকর দাবি করেছে।
- বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন।
- ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ সালে এই অপারেশন পরিচালিত হয় আফগানিস্তানের বিরুদ্ধে। 
-  উল্টো আফগানিস্তান দাবি করেছে যে, তাদের হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে।

উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

৫,২৪৫.
দেশে বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে কয়টি সংস্থা দায়িত্ব পালন করছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা

• বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে ৬টি বিতরণ সংস্থা/কোম্পানি দায়িত্ব পালন করছে।
যথা:
(১) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)
(২) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
(৩) ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ডিপিডিসি)
(৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ (ডেসকো)
(৫) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো)
(৬) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো)

• ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪,৯৮২ মেগাওয়াট।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২১।

৫,২৪৬.
দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে?
  1. কঠিন শিলা
  2. কয়লা
  3. চুনাপাথর
  4. সাদামাটি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------
তৎকালীন সময়ের প্রশ্ন হিসেবে উত্তর (খ) - কয়লা। 

• আবিষ্কৃত পাঁচটি কয়লাখনির মধ্যে অন্যতম দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লাখনি উন্নয়নের কাজ শুরু হয় ১৯৯৬ সালে।

• দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লাখনি: 
- বাংলাদেশের দিনাজপুর জেলাটি কয়লা সমৃদ্ধ। 
- বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি। 
- এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। 
- এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। 
- এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 

উৎস: বাংলাপিডিয়া।
৫,২৪৭.
২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুসারে, কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
  1. ১.১৯%
  2. ১.২৯%
  3. ১.৫৯%
  4. ১.৭৯%
ব্যাখ্যা

খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
- ইতঃপূর্বে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিলো।
- ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়েছে।
- সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭% [উল্লেখ্য, চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৪.২২%]।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।

⇒ সর্বশেষ (মে, ২০২৫) ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুসারে -
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ১.৭৯%।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৪.৩৪।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৪.৫১%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।

৫,২৪৮.
বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক কোম্পানি কোনটি? 
  1. এক্সনমোবিল
  2. সৌদি আরামকো
  3. শেভরন 
  4. টোটালএনার্জিজ
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
- ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।
২০১৯ সালে কোম্পানিটির আইপিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, যা ইতিহাসের সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব (IPO)।

তথ্যসূত্র:
i) ব্রিটানিকা। (Link1)
ii) সৌদি আরামকো কোম্পানি। (Link2)
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন। (Link3)

৫,২৪৯.
সম্প্রতি বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরী চালু করে -
  1. ক) তুরস্ক
  2. খ) চীন
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
ড্রোনবাহী রণতরী:
- প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ।

- উভচর রণতরীটির নাম ‘টিসিজি আনাদোলু’। এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।

→ তথ্যসূত্র: যুগান্তর (১১ এপ্রিল, ২০২৩)।
৫,২৫০.
'অপারেশন ১০২৭' অভিযান কোন দেশে পরিচালিত হচ্ছে -
  1. ফিলিস্তিন
  2. মিয়ানমার
  3. ইসরাইল
  4. সিরিয়া
ব্যাখ্যা
অপারেশন ১০২৭:
- ২০২৩ সালে থেকে বিদ্রোহীদের তিনটি সংগঠন মিলে 'ব্রাদারহুড অ্যালায়েন্স' নামে জোট গড়ে জান্তাদের ওপর হামলা চালিয়ে আসছে। 
- আর জান্তাবিরোধী এই সম্মিলিত অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন ১০২৭'।
- তবে আরও অনেক স্বেচ্ছাসেবী জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছে। 
- অপারেশন ১০২৭ শুরু হওয়ার পরপরই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।
- জান্তাদের অনেক সীমান্তচৌকি, অনেক এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। 

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা রিপোর্ট।
৫,২৫১.
সম্প্রতি, বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদন বাংলাদেশে বিনিয়োগে বাধার জন্য কয়টি কারণ চিহ্নিত করেছে? [অক্টোবর, ২০২৫]
  1. ৩টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৯টি
ব্যাখ্যা

বাংলাদেশে বিনিয়োগে বাধা:
- মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের  বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদন ২৬ সেপ্টেম্বর, ২০২৫ প্রকাশিত হয়েছে।
- প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগ বাধার জন্য পাঁচটি কারণ চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
- এসব বাধার মধ্যে রয়েছে- অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত অর্থায়ন, আমলাতান্ত্রিক বিলম্ব, বিদেশি সংস্থাগুলোর জন্য অন্যায্য করের বোঝা ও দুর্নীতি।
- প্রতিবেদনে বাংলাদেশ অংশে উল্লেখ করা হয়েছে, গত এক দশকে বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করা হয়েছে। যেমন- বিদ্যুৎ পরিষেবা আরও ভালোভাবে নিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে।
- তবে বিদেশি বিনিয়োগ এখনও বাধাগ্রস্ত হচ্ছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,২৫২.
‘ডেড হ্যান্ড’ কী?
  1. কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট
  2. শক্তিশালী অ-পারমাণবিক বোমা
  3. স্বয়ংক্রিয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা
  4. স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা
ব্যাখ্যা
ডেড হ্যান্ড:
- 'ডেড হ্যান্ড', যা 'পেরিমিটার' নামেও পরিচিত, হলো স্নায়ুযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের তৈরি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থা।
- এর মূল উদ্দেশ্য- যুক্তরাষ্ট্রের প্রথম আঘাতেই যদি রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবুও যেন প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করা যায়।
- এই ব্যবস্থাটি ভূকম্পন, আলো, তেজস্ক্রিয়তা ও বাতাসের চাপ মাপার সেন্সরের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে।
- সেন্সর যদি পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে এই 'ডেড হ্যান্ড সিস্টেম' স্বয়ংক্রিয়ভাবে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রক্রিয়া শুরু করতে পারে।
- শান্তির সময় 'পেরিমিটার সিস্টেম' সাধারণত নিষ্ক্রিয় রাখা হয় এবং শুধুমাত্র চরম সংকটময় মুহূর্তে এটি সক্রিয় করার কথা।
- অয়্যার্ড ম্যাগাজিনের ২০০৯ সালের প্রতিবেদন অনুসারে, এটি সম্পূর্ণ কার্যকর। প্রয়োজনে রাশিয়া এটি সক্রিয় করতে পারে।

সম্প্রতি,
- সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্টকে ‘ডেড হ্যান্ড’ কৌশলের হুমকি দেন ট্রাম্পকে।
- দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন 'উপযুক্ত অঞ্চলে' মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৫,২৫৩.
২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট প্রবাসী আয় কত?
  1. ২৭.৫৪ বিলিয়ন ডলার
  2. ২৯.৭৪ বিলিয়ন ডলার
  3. ৩০.৩৩ বিলিয়ন ডলার
  4. ৩৩.৩০ বিলিয়ন ডলার
ব্যাখ্যা

প্রবাসী আয় (২০২৪-২৫ অর্থবছর):
- ২০২৪–২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এত প্রবাসী আয় আসেনি।
- এই আয় আগের অর্থবছরের (২০২৩-২৪) ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার বা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
- এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

উৎস: বিএসএস ও বাংলাদেশ ব্যাংক রিপোর্ট।

৫,২৫৪.
Which country is the highest investor in EPZs of Bangladesh? [February, 2025]
  1. China
  2. USA
  3. Sri Lanka
  4. South Korea
  5. Japan
ব্যাখ্যা
ইপিজেডে বিদেশি বিনিয়োগ:
- বাংলাদেশের ইপিজেডগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে চীন থেকে।

উল্লেখ্য,
- বেপজার অধীনে বর্তমানে ৮টি ইপিজেড ও বেপজার অর্থনৈতিক অঞ্চলে মোট ৪৪৯ শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে।
- এর বাইরে পটুয়াখালী ও যশোরে দুটি ইপিজেড স্থাপনের কাজ চলছে। আর গাইবান্ধায় একটি ইপিজেড স্থাপনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।
- এ পর্যন্ত বেপজার ইপিজেডগুলোতে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ এসেছে।
- সবচেয়ে বেশি এসেছে চীন থেকে। চীনের মোট ১০৮টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে ইপিজেডে।
- এরপর বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার ৬১টি, জাপানের ২৯টি, ভারতের ১৯টি, যুক্তরাজ্যের ১৯টি, যুক্তরাষ্ট্রের ১৭টি ও শ্রীলঙ্কার ৭টি প্রতিষ্ঠান।

⇒ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ২৯ শতাংশই এসেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে।
- গত অর্থবছরে বাংলাদেশে মোট ১৪৬ কোটি ৮২ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যার মধ্যে ৪২ কোটি ৪৩ লাখ ডলার ইপিজেডগুলোর মাধ্যমে এসেছে।
- বেপজা রপ্তানি করেছে ৭০৭ কোটি ডলারের পণ্য, এবং ২০২৪ সালে ২৮টি নতুন বিনিয়োগ চুক্তি হয়েছে।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো। [link]
৫,২৫৫.
বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
  1. ২ বার
  2. ৩ বার
  3. ১ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
- স্থায়ী সদস্যদের ভেটো (Veto) পাওয়ার থাকে, অর্থাৎ তারা একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সেই সিদ্ধান্ত গৃহীত হবে না। 
- অস্থায়ী সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং তাদের মেয়াদকাল সাধারণত দুই বছর। এই সদস্যদের কোনো ভেটো ক্ষমতা নেই, তবে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ২ বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
- প্রথমবার ১৯৭৯-৮০ মেয়াদে এবং দ্বিতীয়বার ২০০০-০১ মেয়াদে।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৫,২৫৬.
মুজিব বর্ষ উদযাপনে ক্ষণ গণনা শুরু হয়-
  1. ক) ১০ জানুয়ারি
  2. খ) ১৭ মার্চ
  3. গ) ২ ফেব্রুয়ারি
  4. ঘ) ২৬ মার্চ
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২০।
৫,২৫৭.
হংকংয়ের আইনসভা আসামি প্রত্যর্পণ বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে-
  1. ক) ২১ সেপ্টেম্বর, ২০১৯
  2. খ) ১৯ ডিসেম্বর, ২০১৯
  3. গ) ১১ নভেম্বর, ২০১৯
  4. ঘ) ২৩ অক্টোবর, ২০১৯
ব্যাখ্যা
২৩ অক্টোবর, ২০১৯ হংকংয়ের আইনসভা চীনে বন্দি প্রত্যর্পণের সুযোগ রেখে করা প্রস্তাবিত বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৫,২৫৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে কৃষিখাতের অবদান -
  1. ১১.০২%
  2. ১৪.৬২%
  3. ১৭.৩৬%
  4. ২২.০৭%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,২৫৯.
২০২০ সালে চিকিৎসাবিদ্যায় স্বাধিনতা পুরস্কার লাভ করেন কে?
  1. ক) গোলাম দস্তগীর গাজী
  2. খ) উবায়দুল কবীর চৌধুরী
  3. গ) ফেরদৌসী মজুমদার
  4. ঘ) আজিজুর রহমান
ব্যাখ্যা

২০ ফেব্রুয়ারি ২০২০ ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ এর জন্য ৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ :
- গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)
- আব্দুর রউফ (মরণোত্তর)
- আনোয়ার পাশা (মরণোত্তর)
- আজিজুর রহমান
চিকিৎসাবিদ্যা :
- উবায়দুল কবীর চৌধুরী
- এ কে এম এ মুক্‌তাদির
সংস্কৃতি :
- ফেরদৌসী মজুমদার
- কালীপদ দাস
শিক্ষা :
- ভারতেশ্বরী হোমস (প্রতিষ্ঠান)
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]

৫,২৬০.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান - [আগস্ট, ২০২৫]
  1. ১ম 
  2. ২য়  
  3. ৩য় 
  4. ৪র্থ 
ব্যাখ্যা

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।
- বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ৬৯ শতাংশেরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।
- বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ গন্তব্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কানাডা ও জাপান। প্রতিটি বাজারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি তৈরি পোশাক রপ্তানি হয়।
- একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) The Daily Star.

৫,২৬১.
আরবলীগের  বর্তামান সদস্য রাষ্ট্র কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ২০ টি
  2. ২১ টি
  3. ২২ টি
  4. ২৪ টি
ব্যাখ্যা
আরব লীগের বর্তমান সদস্য রাষ্ট্র- ২২ টি।
আরব লীগ:
- এটি প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ ১৯৪৫।
- এর সদর দপ্তর: কায়রো,  মিশর।
- বর্তমান সদস্য: ২২টি। (এপ্রিল, ২০২৫)
- সর্বশেষ সদস্য: কমোরোস।
- বর্তমান মহাসচিব: আহমেদ আবুল ঘেইথ।
- আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৭টি।
- মিশরকে বহিষ্কার করা হয় ১৯৭৮ সালে।
- ইসরাইলের সাথে ক্যাম্প ডেবিড চুক্তির কারণে।
- মিশর পুনরায় আরব লীগে যোগদান করে: ২৩ মে ১৯৮৯।

উল্লেখ্য,
- আরব লীগের প্রতিষ্ঠাকালীন দেশ: ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়েমেন, ও সৌদি আরব।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।

উৎস: আরবলীগ ওয়েবসাইট।
৫,২৬২.
বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? [এপ্রিল, ২০২৫]
  1. ইউক্রেন
  2. ভারত
  3. ইরান
  4. রাশিয়া
ব্যাখ্যা
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট(সিপরি)-এর রিপোর্ট অনুযায়ী, 
- ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে।
- তারা অস্ত্র আমদানির পরিমাণ অনেকগুণ বাড়িয়েছে।
- ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত সারা বিশ্বজুড়ে যে অস্ত্র রপ্তানি হয়েছে, তার নয় শতাংশ হয়েছে ইউক্রেনে।
- ইউক্রেন অস্ত্র আমদানির ক্ষেত্রে এক নম্বরে এবং দুই নম্বরে আছে ভারত। তবে ভারত অস্ত্র কেনার পরিমাণ কমিয়েছে।
- এই একই সময়ে ইউরোপের দেশগুলিতে অস্ত্র কেনার পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ।
- ৩৫টি দেশ ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে।
- তার মধ্যে ৪৫ শতাংশ অস্ত্র গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে। জার্মানি ১২ শতাংশ ও পোল্যান্ড ১১ শতাংশ অস্ত্র দিয়েছে।
- বিশ্বে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে অ্যামেরিকা এক নম্বরে।
- ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে তারা ১০৭টি দেশকে অস্ত্র দিয়েছে।
- মোট অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ অ্যামেরিকা থেকে হয়।
- দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের তুলনায় তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ চারগুণেরও বেশি বলে ম্যাথিউ জর্জ জানিয়েছেন। 
- ২০১৫ থেকে ২০২৪-এর মধ্যে রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ ৬৩ শতাংশ কমেছে। 

উৎস: THE BUSINESS STANDARD বাংলা (১১ মার্চ, ২০২৫)
৫,২৬৩.
জি-৭ ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি?
  1. তাইওয়ান
  2. সিঙ্গাপুর
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
জি-৭:
- জি-৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো ‘গ্রুপ অব সেভেন’ বা সাতটি দেশের দল।
- বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত।
- জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
- জি-৭ ভুক্ত একমাত্র এশীয় দেশ জাপান।
- রাশিয়া ১৯৯৭ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল।
- তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।
- চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা এই জোটের সদস্য নয়।
- কোনো দেশে মাথাপিছু সম্পদের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকলে ওই দেশকে জি-৭-ভুক্ত দেশগুলোর মতো উন্নত অর্থনীতি হিসেবে দেখা হয় না।
- তবে চীন ও রাশিয়া জি-২০-এর সদস্য।
- ৪৯তম সম্মেলনের আয়োজক ছিল জাপান।
- ২০২৪ সালের ৫০তম জি-৭ সম্মেলন ইতালিতে আয়োজিত হয়।

উৎস: i) G7ITALIA  Website.
ii) Britannica.
৫,২৬৪.
মার্কিন কৃষি বিভাগের তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বিশ্বে চাল উৎপাদনে শীর্ষ অবস্থানে আছে-
  1. চীন
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
চাল উৎপাদন:
- মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে গত ২০২৩–২৪ অর্থবছরে ৫২ কোটি মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে।
- বিশ্বে চাল উৎপাদনে শীর্ষ অবস্থানে আছে চীন।
- বিশ্বের মোট উৎপাদিত চালের ২৮ শতাংশ উৎপাদন হয়েছে চীনে। পরিমাণ ১৪ কোটি ৪৬ লাখ টন।
- ২০২২–২৩ অর্থবছরের তুলনায় গত অর্থবছর চীনের চাল উৎপাদন কমেছে দশমিক ৯১ শতাংশ।

এছাড়া,
- গত অর্থবছর ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৭৮ লাখ টন চাল উৎপাদন হয়, যা বিশ্বের মোট উৎপাদিত চালের ২৬ শতাংশ।
- ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৩ সাল থেকে ১০ বছরে বাংলাদেশে গড়ে সাড়ে তিন কোটি টন চাল উৎপাদিত হয়।
- তালিকায় তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ ।
- গত অর্থবছর বিশ্বের মোট চাল উৎপাদনের ৭ শতাংশ বাংলাদেশে হয়েছে। পরিমাণ ৩ কোটি ৭০ লাখ টন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৫,২৬৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ -
  1. ১৭.৩৭%
  2. ২৩.৭১%
  3. ৩২.১৯%
  4. ৪৩.৩৭%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান: ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান: ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান: ৫১.৬২%।

অন্যদিকে:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৪.৬৭%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.৩৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৫,২৬৬.
বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
  1. ক) কৃষি ও বনজ
  2. খ) মৎস
  3. গ) শিল্প
  4. ঘ) স্বাস্থ্য ও সামাজিক সেবা
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.১১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৪৮ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৩২ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

৫,২৬৭.
বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি? [মে, ২০২৫]
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
সমুদ্র বন্দর:
- বাংলাদেশে সামুদ্রিক বন্দর ৩টি। এগুলো হলো:
১. চট্টগ্রাম সমুদ্র বন্দর:
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।

২. মংলা সমুদ্র বন্দর:
- মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলায় অবস্থিত। এটা দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর। বন্দরটি প্রতিষ্ঠিত হয় ১ ডিসেম্বর, ১৯৫০ সালে। এটি পশুর নদী ও মংলা নদীর সংযোগস্থলে অবস্থিত।

৩. পায়রা গভীর সমুদ্র বন্দর:
- বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর 'পায়রা বন্দর' পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত। এটি বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫,২৬৮.
ভারতের সর্বশেষ জাতীয় রাজনৈতিক দল -
  1. ক) আম জনতা পার্টি
  2. খ) আম আদমী পার্টি
  3. গ) ভারতীয় আম জানতা পার্টি
  4. ঘ) আম ভারত পার্টি
ব্যাখ্যা
- ১০ এপ্রিল, ২০২৩ সালে ভারতের নতুন জাতীয় রাজনৈতিক দল হিসেবে মর্যাদা পায় দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমী পার্টি।
- বর্তমানে আম আদমী পার্টি দিল্লী ও পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে।

উৎস:  theindianexpress (april 11, 2023).
৫,২৬৯.
রাফাল (Rafale) যুদ্ধবিমান উৎপাদনকারী দেশ-
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা
• রাফাল যুদ্ধবিমান:
- উৎপাদক: ড্যাসল্ট অ্যাভিয়েশন, ফ্রান্স।
- প্রথম উড্ডয়ন: ১৯৮৬ সালে
- সেবায় প্রবেশ: ফরাসি বিমান বাহিনীতে ২০০৬ সালে এবং নৌবাহিনীতে ২০০৪ সালে।
- ধরণ: "Omnirole" মাল্টিরোল ফাইটার।
- প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী আক্রমণ, দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী আক্রমণ, পারমাণবিক প্রতিরক্ষা।

উল্লেখ্য,
- সম্প্রতি, ৭ মে ২০২৫  ভারত রাফাল যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানে হামলা করে।
- ভারতের ৩৬ টি রাফায়াল যুদ্ধবিমান রয়েছে।
- ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। 

উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন। [Link]।
৫,২৭০.
Which country is the largest producer of gold?
  1. USA
  2. Canada
  3. England
  4. China
ব্যাখ্যা
- চায়না পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ।
- ২০২৩ সালে সর্বমোট ৩৭০ মেট্রিক স্বর্ণ উত্তোলন করেছে দেশটি।
- সবচেয়ে বেশি স্বর্ণ মজুদকারী দেশ ইউ এস এ।

উৎস: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ওয়েবসাইট, ভিজুয়াল ক্যাপিটালিস্ট ওয়েবসাইট।
৫,২৭১.
কততম জলবায়ু সম্মেলনে 'প্যারিস রুল বুক' চূড়ান্ত করা হয়?
  1. ক) ২১তম
  2. খ) ১৫তম
  3. গ) ২৬তম
  4. ঘ) ২৫তম
ব্যাখ্যা
২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে, ৩১ অক্টোবর - ১২ নভেম্বর, ২০২১ সালে।
কপ ২৬ সম্মেলনের তিনটি অর্জনের কথা বলছেন বিশ্লেষকেরা। 
- ১. এ সম্মেলনে তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে নেতারা একমত হন। 
- ২. প্যারিস চুক্তি বাস্তবায়নের কর্মপরিকল্পনা হিসেবে ‘প্যারিস রুল বুকচূড়ান্ত করা হয়। মানে হলো, প্যারিস চুক্তি কীভাবে বাস্তবায়িত হবে, তার রূপরেখা তৈরি করা। 
- ৩. ‘ক্লাইমেট প্যাক্টের’ আওতায় কোন দেশ কার্বন নিঃসরণ কতটা কমাবে, সে ঘোষণা দিয়েছে।
 
উৎস: প্রথম আলো 
৫,২৭২.
IMF-এর বর্তমানে সর্বশেষ সংযুক্ত সদস্য দেশ কোনটি?
  1. এন্ডোরা
  2. মোনাকো
  3. নাউরু
  4. লিচেনস্টাইন
ব্যাখ্যা

বর্তমানে সর্বশেষ সংযুক্ত সদস্য দেশ:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ: ১৯১টি । ( আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৫,২৭৩.
২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি?
  1. শিক্ষা
  2. স্বাস্থ্য
  3. জ্বালানি ও বিদ্যুৎ
  4. পরিবহন ও যোগাযোগ
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ (৫৮,৭৫১ কোটি টাকা)।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।

৫,২৭৪.
Recently where was the 'Cashless Bangladesh Summit - 2025' held?
  1. Dhaka
  2. Chittagong
  3. Sylhet
  4. Cox's Bazar
ব্যাখ্যা

ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫:
- আগস্ট, ২০২৫-এ  মাস্টারকার্ড ও বাংলাদেশ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (ICMAB) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫।
- এটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে। 
- ‘দ্য ইন্টারসেকশন অব ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে ব্যাংক ও ফিনটেক খাতের গুরুত্বপূর্ণ অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারকেরা একত্রিত হয়ে ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন।
- সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
- উদ্বোধনী আলোচনায় ছিল ‘ক্যাশলেস অর্থনীতি গঠনে ফিনটেকের ভূমিকা’। 
- একটি ক্যাশলেস সোসাইটি উদ্ভাবনকে ত্বরান্বিত করে, দক্ষতা বৃদ্ধি করে ও সমাজের সব স্তরে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে। 

উৎস: ICMAB ওয়েবসাইট। 

৫,২৭৫.
বায়ুমণ্ডলের ওজন স্তর রক্ষা বিষয়ক 'মন্ট্রিল প্রটোকল' এর প্রথম সংশোধনী কোনটি?
  1. ক) কোপেনহেগেন সংশোধনী
  2. খ) লন্ডন সংশোধনী
  3. গ) বেইজিং সংশোধনী
  4. ঘ) মন্ট্রিল সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
৫,২৭৬.
Which two countries recently signed a 'water-for-oil' agreement? [January, 2026] 
  1. Saudi Arabia and Turkiye
  2. Iraq and Turkiye
  3. Turkiye and Oman
  4. Russia and Iran
ব্যাখ্যা

• তেলের বিনিময়ে পানি চুক্তি:
- সম্প্রতি ইরাক ও তুরস্ক 'তেলের বিনিময়ে পানি চুক্তি' স্বাক্ষর করেছে।
- নভেম্বর, ২০২৫-এ দুই দেশের মধ্যে কয়েক শ কোটি ডলারের 'ওয়াটার কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট' চূড়ান্ত হয়। 
- এই চুক্তির আওতায় তুর্কি কোম্পানিগুলো ইরাকের পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণ করবে। 
- বিষয়টি অনেকটা তেলের বিনিময়ে পানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টার মতো।

উল্লেখ্য, 
- ইরাকের পানির উৎসের প্রায় ৬০ শতাংশই আসে প্রতিবেশী দেশ তুরস্ক থেকে। 
- তবে উজানে বাঁধ নির্মাণের কারণে আগের চেয়ে অনেক কম পানি পাচ্ছে দেশটি। 
- এই সংকট কাটাতে এবার তুরস্কের সঙ্গে বিতর্কিত একটি সহযোগিতা চুক্তিতে গেছে বাগদাদ। 
- এই চুক্তির মূল বিষয় হলো – ইরাকের তেল আয়ের বিনিময়ে দেশটির পানি অবকাঠামো উন্নয়ন করে দেবে তুরস্ক।

তথ্যসূত্র: The Business Standards.

৫,২৭৭.
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?
  1. হিলারি ক্লীন্টন
  2. থেরেসা মে
  3. এঞ্জেলা মার্কেল
  4. শেখ হাসিনা
ব্যাখ্যা
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ:
- চ্যাম্পিয়নস অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷

⇒ ২০১৫ সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৫,২৭৮.
সর্বশেষ কপ-২৯ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি - ২০২৫] 
  1. ব্রাজিল
  2. আজারবাইজান
  3. অস্ট্রেলিয়া
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- COP এর পূর্ণরূপ Conference of the Parties,
- ১৯৯২ সালে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এ স্বাক্ষরিত হয়।
- এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা।
- COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং এর প্রথম সম্মেলনটি ১৯৯৫ সালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে কপ-২৯ আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে, এবং ২০২৫ সালের কপ-৩০ সম্মেলনটি আয়োজন করবে ব্রাজিল।

উৎস: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
৫,২৭৯.
সর্বশেষ ইউরোমুদ্রা গ্রহণকারী দেশ কোনটি?[ফেব্রুয়ারি,২০২৬]
  1. বুলগেরিয়া
  2. রোমানিয়া
  3. লিথুয়ানিয়া
  4. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা

- ইউরোজোনে সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ 'বুলগেরিয়া'। 

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।
- এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

উৎস: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন।

৫,২৮০.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. দিনাজপুর
  3. পাবনা
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৫,২৮১.
কোন উপন্যাসের জন্য ২০২৪ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করা হয়?
  1. The Seven Moons of Maali Almeida
  2. At Night All Blood Is Black
  3. Kairos
  4. Prophet Song
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বুকার পুরস্কার:

- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৪ বুকার পুরস্কার বিজয়ী:
- ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে নিয়েছেন জার্মান লেখিকা জেনি এরপেনবেক।
- তার ব্যক্তিগত ও রাজনৈতিক উপন্যাস কায়রোসের (Kairos) জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।
- জার্মান ভাষা থেকে উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করে জেনির সঙ্গে বুকার জিতেছেন আরেক জার্মান মিহাইল হফমান।
- প্রসঙ্গত, জেনি এরপেনবেক জার্মানদের মধ্যে প্রথমবারের মতো বুকার পুরস্কার পেয়েছেন।
- অন্যদিকে পুরুষ অনুবাদক হিসেবে মিহাইল হফমান প্রথমবারের মতো এই পুরস্কার পেলেন।

অন্যদিকে,
- ‘At Night All Blood Is Black’ উপন্যাসটির লেখক ডেভিড দিওপ।
- উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৫,২৮২.
সারা বিশ্বে আজ পর্যন্ত মাত্র ১৭ টি উদ্ভিদের জিনোম সিকুয়েন্সিং হয়েছে, তার মধ্যে ড. মাকসুদ কতটি করেছেন?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
কৃষিখাতে অভূতপূর্ব কিছু সাফল্যের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ বারবার আলোচিত হয়েছে।প্রায় ১৬ কোটি জনগোষ্ঠীর বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিগত বছরগুলোতে বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন। প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আবিষ্কার করেছেন পাটের জিনোম সিকুয়েন্সিং। সারা বিশ্বে আজ পর্যন্ত মাত্র ১৭ টি উদ্ভিদের জিনোম সিকুয়েন্সিং হয়েছে, তার মধ্যে ড. মাকসুদ করেছেন ৩টা। তাঁর এই অনন্য অর্জন বাংলাদেশের মানুষকে করেছে গর্বিত। (রেফারেন্স- Bangladesh.gov.bd)
৫,২৮৩.
সম্প্রতি, বাংলাদেশের ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক কয়টি সুপারিশ করেছে? [মে, ২০২৫]
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
ব্যাখ্যা
ব্যাংক খাত:
- বাংলাদেশের অর্থনীতি মূলত ব্যাংকনির্ভর।
- ২০২৪ সালের জুন শেষে ব্যাংক খাতের মোট সম্পদমূল্য ২১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।
- যা বাংলাদেশের আর্থিক খাতের মোট সম্পদের ৮৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৫০ শতাংশ। 

সম্প্রতি,
- বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় ১০টি সুপারিশ দিয়েছে।
- বিশ্বব্যাংকের পক্ষ থেকে যে ১০টি সুপারিশ করা হয়েছে সেগুলো হলো:

১. ব্যাংক খাতের নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার প্রদান;
২. আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা;
৩. প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি;
৪. রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক পুনর্গঠন;
৫. খেলাপি ঋণ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী কাঠামো তৈরি;
৬. সমন্বিত দেউলিয়া আইন প্রণয়ন;
৭. ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা;
৮. জরুরি প্রয়োজনে তারল্য সহায়তা প্রদানের জন্য একটি নীতি কাঠামো তৈরি;
৯. ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চাগুলোর অনুশীলন এবং
১০. কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
৫,২৮৪.
For which project did Marina Tabassum receive the Aga Khan Award in 2025?
  1. Khudi Bari
  2. Hridi Bari
  3. Mati Bari 
  4. Jol Bari
ব্যাখ্যা

আগা খান পুরস্কার:
- স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার প্রদান করা হয়৷
- পুরস্কার প্রবর্তন করা হয়: ১৯৭৭ সালে।
- প্রয়াত আগা খান চতুর্থ প্রিন্স করিম আগা খান এই পুরস্কার প্রবর্তন করেন ।
- স্থাপত্য, পরিকল্পনা অনুশীলন, ঐতিহাসিক সংরক্ষণ এবং ভূদৃশ্য স্থাপত্যে উৎকর্ষতার নতুন মান নির্ধারণকারী প্রকল্পগুলিকে প্রতি তিন বছর অন্তর আগা খান স্থাপত্য পুরস্কার প্রদান করা হয়।

আগা খান স্থাপত্য পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাসসুম।
- মেরিনা তাবাসসুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর প্রধান পরামর্শক।
- বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত
হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি' প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার-২০২৫–এর জন্য মনোনীত হয়েছেন।
- কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- মেরিনা তাবাসসুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। - সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

তথ্যসূত্র - Aga Khan Development Network ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৫,২৮৫.
বর্তমানে দেশে দারিদ্র্যের হার -
  1. ১৮.৭%
  2. ১৭.৮%
  3. ৬.৫%
  4. ৫.৬%
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.-এ: ১,১৫৩ জন।
- স্থুল জন্মহার প্রতি হাজারে-এ: ১৮.৮ জন।
- স্থুল মৃত্যুহার প্রতি হাজারে-এ: ৫.৭ জন।
- শিশু মৃত্যুহার (প্রতি হাজার জীবিত জন্মে): ২২।
- প্রত্যাশিত গড় আয়ু (বছর): ৭২.৩।
- মাথাপিছু জাতীয় আয়: ২৭৬৫ মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৬.৪%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৮.৬%।
- মহিলা সাক্ষরতার হার: ৭৪.২%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৫,২৮৬.
Economic Cooperation Organization-এর সদস্য দেশের সংখ্যা কত? [মে, ২০২৫]
  1. ৭টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
ECO:
- ECO-এর পূর্ণরূপ: Economic Cooperation Organization.
- ECO হলো প্রধানত মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।
- সদরদপ্তর: তেহরান, ইরান।
- বর্তমান মহাসচিব: ডঃ আসাদ এম খান (পাকিস্তান)।
- সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

উৎস: Economic Cooperation Organization ওয়েবসাইট।
৫,২৮৭.
How many countries are there in SCO? (December, 2024)
  1. 9
  2. 10
  3. 12
  4. 15
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- অফিসিয়াল ভাষা: চাইনিজ এবং রাশিয়ান। 
- ২০২১ সালের হিসাবে, SCO ব্লকের সদস্য দেশ বিশ্বব্যাপী জিডিপির ২০ শতাংশের মালিক।
- SCO এখন বিশ্বের তেলের মজুদের ২০ শতাংশ এবং এর প্রাকৃতিক গ্যাসের ৪৪ শতাংশ নিয়ন্ত্রণ করে। 

উৎস: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৫,২৮৮.
৬০-৭০ পর্যন্ত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ এবং কৃষি মন্ত্রণালয়ের সালতামামি অনুসারে উত্তর করুন।
বাংলাদেশে কোন ধান সবচেয়ে বেশি জন্মে? [মার্চ। ২০২০]
  1. ক) আউশ
  2. খ) আমন
  3. গ) বোরো
  4. ঘ) ইরি
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ এবং কৃষি মন্ত্রণালয়ের সালতামামি (Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২০) অনুসারে
৫,২৮৯.
Which country is the newest member of SAARC? [January,2026]
  1. Bhutan
  2. Myanmar
  3. Maldives
  4. Afghanistan
ব্যাখ্যা

- SAARC এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC:

- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৫,২৯০.
কোন সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে?
  1. APEC
  2. EU
  3. United Nation
  4. OPEC
ব্যাখ্যা
OPEC:
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- এর বর্তমান মহাসচিব হাইথাম আল গাইস। (মে, ২০২৪)
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি। (মে, ২০২৪)
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২৯১.
গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৪ অনুযায়ী, মধ্যপ্রাচ্যের কোন দেশ সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে?
  1. ইরান
  2. সৌদি আরব
  3. ইসরায়েল
  4. আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৪ অনুযায়ী, মধ্য প্রাচ্যের দেশ গুলোর মধ্যে শীর্ষে অবস্থিত সৌদি আরব।

সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৪:

- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2024’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - চীন,
- ৩য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব।

• মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ:
- ১৯ তম অবস্থানে রয়েছে - ইসরায়েল,
- ২৪ তম অবস্থানে রয়েছে - আরব আমিরাত,
- ৩৩ তম অবস্থানে রয়েছে - ইরান,
- ৩৪ তম অবস্থানে রয়েছে - কুয়েত,

• সার্কভুক্ত দেশগুলোর অবস্থান:
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ২৯তম অবস্থানে রয়েছে - বাংলাদেশ,
- ৫০তম অবস্থানে রয়েছে - পাকিস্তান,
- ৭৪তম অবস্থানে রয়েছে - শ্রীলংকা,
- ১০০তম অবস্থানে রয়েছে - আফগানিস্তান,
- ১৩৬তম অবস্থানে রয়েছে - নেপাল।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।
৫,২৯২.
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
  1. ইইউ
  2. ভারত
  3. কানাডা
  4. চীন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমা প্রেসিডেন্ট: জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কানাডা।

⇒ যুক্তরাষ্ট্রের শীর্ষ রপ্তানি বাণিজ্যের দেশ:
1. কানাডা।
2. মেক্সিকো।
3. চীন।
4. জাপান।
5. যুক্তরাজ্য।
 
উৎস: i) United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
ii) Britannica.
৫,২৯৩.
ন্যাটোর সর্বশেষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. তুরস্ক 
  2. নেদারল্যান্ডস
  3. কানাডা 
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• ন্যাটো শীর্ষ সম্মেলন-২০২৫:
- আসর: ৩৪ তম।
- সময়কাল: ২৪-২৫ জুন,২০২৫।
- আয়োজক দেশ: নেদারল্যান্ডস। 
- স্থান: হেগ শহর, নেদারল্যান্ডস। 
- নতুন মহাসচিব: মার্ক রুট (সাবেক প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস)।
-আলোচনার বিষয়বস্তু: সদস্য রাষ্ট্রগুলির জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ

নর্থ আটলান্টিক চুক্তি:

- নর্থ আটলান্টিক চুক্তি ন্যাটোর (NATO) ভিত্তি।
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ১২ জন প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র স্বাক্ষর করে।
- চুক্তিটি মোট ১৪টি অনুচ্ছেদ নিয়ে গঠিত।
- এটি সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করে।
- এই চুক্তি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ থেকে ক্ষমতা গ্রহণ করে, যেখানে স্বাধীন রাষ্ট্রগুলোর স্ব-রক্ষা বা সম্মিলিত প্রতিরক্ষার অধিকার পুনরায় নিশ্চিত করা হয়েছে।
- চুক্তির মূল ভিত্তি হলো সম্মিলিত প্রতিরক্ষা, যা অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত।
- বর্তমানে NATO-তে ৩২টি সদস্য দেশ রয়েছে (সর্বশেষ সুইডেন)।
- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- ন্যাটোর সর্বশেষ সম্মেলন হয়েছিল নেদারল্যান্ডে।

• ন্যাটোর পরবর্তী সম্মেলন হবে তুরস্কে, ২০২৬ সালে।

উৎস: NATO ওয়েবসাইট।

৫,২৯৪.
সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ অন্য দেশের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা কোন আদালত দিয়েছে? [নভেম্বর, ২০২৫]
  1. আন্তর্জাতিক অপরাধ আদালত
  2. আন্তর্জাতিক বিচার আদালত
  3. ইউরোপীয় মানবাধিকার আদালত
  4. জাতিসংঘের সমুদ্র বিষয়ক আদালত
ব্যাখ্যা

• জলবায়ু পরিবর্তনে মামলা:
- জলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশের বিরুদ্ধে এখন থেকে মামলা করতে পারবে অন্য দেশ।
- জুলাই, ২০২৫-এ এই যুগান্তকারী রায় দিয়েছে ’আন্তর্জাতিক বিচার আদালত′ (ICJ)।
- এই রায় বাধ্যতামূলক না হলেও এর ব্যাপক পরিণতি হতে পারে বলেই মনে করেন আইন বিশেষজ্ঞরা।

- আন্তর্জাতিক বিচার আদালতে এই অভূতপূর্ব মামলার বিষয়টি ২০১৯ সালে আলোচনায় এসেছিল।
- যখন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির মুখে থাকা নিম্ন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের একদল তরুণ আইনের শিক্ষার্থী এই ধারণাটি সামনে আনেন।
- বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে বিবেচিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজে, যার বৈশ্বিক অবস্থান ও এখতিয়ার রয়েছে।
- যদিও এ বিষয়ে কোনো আইনি বাধ্যবাধকতা আরোপ করা উচিত হবে না বলে আগেই বলেছিল যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলো।
- এক্ষেত্রে তাদের যুক্তি ছিল, এই সমস্যা মোকাবিলায় ২০১৫ সালে জাতিসংঘের প্যারিস চুক্তিসহ বিদ্যমান জলবায়ু চুক্তিগুলোই যথেষ্ট।
- উন্নত দেশগুলোর এই যুক্তি বুধবার খারিজ করে দেন আদালত।

তথ্যসূত্র: বিবিসি। (Link)

৫,২৯৫.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
  1. হার্ড রক স্টেডিয়াম
  2. মেটলাইফ স্টেডিয়াম 
  3. এস্তাদিও আজতেকা স্টেডিয়াম 
  4. বিএমও স্টেডিয়াম
ব্যাখ্যা

 • ফিফা বিশ্বকাপ:
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে ১২টি গ্রুপে ভাগ হয়ে।
- উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে: এস্তাদিও আজতেকা (মেক্সিকো সিটি)।
- সময়: ১১ জুন ২০২৬।
- উদ্বোধনী ম্যাচ:  মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা।
- ফাইনাল হবে ১৯ জুলাই ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

উৎস: FIFA অফিসিয়াল ওয়েবসাইট

৫,২৯৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
  1. ১০.৩৭ শতাংশ
  2. ৬.৬৬ শতাংশ
  3. ৯.৮৬ শতাংশ
  4. ৫.৩৭ শতাংশ
ব্যাখ্যা
খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

সাময়িক হিসাবে ২০২২-২৩ অর্থবছরে বৃহৎ ৩টি খাতের মধ্যে –
কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.২১% শতাংশ, যা পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবছরে ছিল ২.৬১ শতাংশ।
একই সময়ে শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৬৬% শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ৮.১৮ শতাংশ।
সেবা খাতের প্রবৃদ্ধির হার ৫.৮০% শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ৫.৮৪ শতাংশ।

গুরুত্বপূর্ণ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।
- অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার: ৩.২১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,২৯৭.
ওয়ার্ল্ড পপুলেশন তালিকা-২০২৪ অনুসারে, পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ১ম
  2. ৩য়
  3. ৫ম
  4. ৭ম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বে পেঁয়াজ উৎপাদন:

- বিশ্বে পেঁয়াজ উৎপাদনের দিক থেকে শীর্ষ ১০টি দেশের তালিকা তৈরি করেছে ওয়ার্ল্ড পপুলেশন।
- তালিকা অনুসারে, বিশ্বে বছরে প্রায় ১০ হাজার ৫০০ পাউন্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়।
- চলতি বছর প্রকাশিত এই তালিকায় নাম আছে-ভারত, চীন, মিসর, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সুদান ও রাশিয়া।
- বিশ্বে পেঁয়াজ উৎপাদনের দিক থেকে ভারতের অবস্থান শীর্ষে। দেশটিতে বছরে ২ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়।

বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন:
- বিশ্বে পেঁয়াজ উৎপাদনের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম।
- বাংলাদেশিরা রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে পেঁয়াজের ব্যবহার করে থাকে।
- এখানে বছরে ১৯ লাখ ৫৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট। [Link]
৫,২৯৮.
একক দেশ হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান-  [নভেম্বর,২০২৫]
  1. চতুর্থ
  2. প্রথম 
  3. তৃতীয়
  4. দ্বিতীয়
ব্যাখ্যা

পোশাক রপ্তানি:
- একক দেশ হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ।
- বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।
- বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম।
- আর শীর্ষ অবস্থানে আছে বরাবরের মতো চীন।
- তাদের বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।

উৎস: আমদানি রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং প্রথম আলো।

৫,২৯৯.
WMO-এর বর্তমান সেক্রেটারি জেনারেল কে? [অক্টোবর, ২০২৫]
  1. সেলেস্তে সাওলো
  2. আচিম স্টাইনার
  3. নাতালিয়া কানেম
  4. ক্যাথরিন রাসেল
ব্যাখ্যা

WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উৎস: WMO ওয়েবসাইট।

৫,৩০০.
২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে কোন দেশ থেকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সৌদি আরব
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে।
- এই অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
- দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি ৬৬ লাখ টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)।
- ৩ জুলাই, ২০২৩ প্রবাসী আয়ের এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
- জুন, ২০২৩ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ২১৯ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার।
- এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।
- এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ।

উল্লেখ্য,
- দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে করোনাকালে ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

উৎস: ৪ জলাই, ২০২৩, somoynews.tv।