PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
সকল পরিবর্তনশীল তথ্য
সকল পরিবর্তনশীল তথ্য
PrepBank · পাতা ৪৮ / ৭৬ · ৪,৭০১–৪,৮০০ / ৭,৭৫২
ব্যাখ্যা
টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
⇒ গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ জেতাকে বোঝায়। গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।
⇒ উইম্বলডন (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।
• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।
উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
ব্যাখ্যা
- ২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ৯ নামেও পরিচিত।
- এটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- এর নবম আসর।
- এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা আয়োজিত বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি- টোয়েন্টি ক্রিকেট লিগ।
- ২০২৩ সালের ৬ জানুয়ারি - ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নবম আসর অনুষ্ঠিত হয়েছে।
- ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড়- নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স)।
- সর্বাধিক রান সংগ্রহকারী- নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স) (৫১৬)।
অন্যদিকে -
-লিটন দাস কুমিল্লা ভিক্টোরিয়ান্স- এর অধিনায়ক ছিলেন।
- তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) (১৭) ও হাসান মাহমুদ (রংপুর রাইডার্স) (১৭) ছিলেন সর্বাধিক উইকেটধারী।
উৎস: Bangladesh Premier League 2023, Cricbuzz.com।
ব্যাখ্যা
কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫:
- কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ব্রিটেনের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড।
- পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
- প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ 'কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কার অর্জন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
- বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন ও মানুষের এবং প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত হন।
উল্লেখ্য,
- ১৯৯০ সালে প্রতিষ্ঠা পায় ‘দ্য কিংস ফাউন্ডেশন’।
- এ দাতব্য প্রতিষ্ঠান তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত হয়।
- ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্যাপন হিসেবে নতুন এ পুরস্কার প্রবর্তন করেন।
- এ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।
উৎস: পত্রিকা রিপোর্ট।
ব্যাখ্যা
জিআই(GI) পণ্য:
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশের GI পণ্য সমূহ:
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি।
- সর্বশেষ জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েস স্বীকৃতি পেয়েছে। [১৪ ডিসেম্বর,২০২৪]
- ব্রিটিশ আমলে শেরপুরের ঘোষপট্টিতে প্রথম ছানার পায়েস তৈরি হয়।
তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ। [link]
ব্যাখ্যা
- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলা সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।
তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
ব্যাখ্যা
- বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
- মোট পণ্য রপ্তানির ১৭ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
- এই বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৭ শতাংশই তৈরি পোশাক।
- তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।
তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
• খাত ভিত্তিক শ্রমশক্তি নিয়োজিত:
- কৃষি: ৪৪.৬৭%.
- শিল্প: ১৭.৩৭%.
- সেবা: ৩৭.৯৬%.
- কৃষি খাতে শ্রমশক্তি সবচেয়ে বেশি নিয়োজিত।
• ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান:
- মোট ব্যাংক : ৬১টি।
- সরকারি বাণিজ্যক ব্যাংক: ৬টি।
- বিশেষায়িত ব্যাংক: ৩টি।
- বেসরকারি বাণিজ্যক ব্যাংক: ৪৩টি।
- বিদেশী ব্যাংক: ৯টি।
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: ৩৫টি।
উৎস:অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
ব্যাখ্যা
• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে
- তুরস্ক আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে।
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
- মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।
উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা।
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।
তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC।
ব্যাখ্যা
অতি দারিদ্র্যের হার:
- সম্প্রতি 'ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউস হোল্ড লেভেল ইন মিড ২০২৫' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি)।
- যেখানে দেশের দারিদ্র্য পরিস্থিতি এবং আয়-ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
- পিপিআরসি'র গবেষণা অনুযায়ী, দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশে।
- যা ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যায় ব্যুরোর কথা প্রতিবেদনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
- তিন বছরে অতি বা চরম দারিদ্র্যের হারও বেড়েছে। ২০২২ সালের অতি দারিদ্র্যের হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ।
- যা ২০২৫ সালে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
ব্যাখ্যা
♦ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
♦ ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাসকট:
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৩টি মাসকট উন্মোচন করেছে ফিফা।
- ৩টি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে।
- ৩টি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।
- ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক।
- এই মাসকটগুলো একসঙ্গে একতা, বৈচিত্র্য আর ফুটবল নিয়ে ছড়িয়ে পড়া আবেগের প্রতীক।
তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।
ব্যাখ্যা
নাগার্নো-কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান-এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত। কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।
⇒ সম্প্রতি ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
- চুক্তি অনুযায়ী, দুই দেশ সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ভ্রমণ, ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক উন্মুক্ত হবে।
উল্লেখ্য,
- ২০২৫ সালের পূর্বে নাগার্নো-কারাবাখ অঞ্চল অঞ্চল নিয়ে চলমান সংঘাত নিরসনে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে রাশিয়া।
উৎস: i) Britannica.
ii) Reuters.
ব্যাখ্যা
BRICS:
- ২০০১ সালে গোল্ডম্যান স্যাকস বিনিয়োগ ব্যাংকের একজন অর্থনীতিবিদ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির
স্বীকৃতি হিসেবে BRIC সংক্ষিপ্ত রূপটি প্রবর্তন করেন।
- ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রান্তে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম BRICS বৈঠক অনুষ্ঠিত হয়।
- ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূল সদস্য ছিলো: ৫ টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- সৌদি আরবের যোগদান নিয়ে একটু বিতর্ক ছিল, ব্রিকস অফিসিয়াললি সৌদি আরবের যোগদানের বিষয়টি ঘোষণা করেছিল, এবং তাদের ওয়েবসাইটেও আপডেট করেছিল। কিন্তু পরবর্তীতে সৌদি আরব ঘোষণা করে তারা ব্রিকসে যোগদান করে নি।
- সর্বশেষ আপডেট অনুসারে, ব্রিকসের সদস্য ১০টি (সর্বশেষ - ইন্দোনেশিয়া)।
তথ্যসূত্র - BRICS ওয়েবসাইট।
ব্যাখ্যা
২০১৯ নোবেল পুরষ্কার - অর্থনীতি (৩ জন)
১. অভিজিৎ ব্যানার্জি - ভারত (অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় ভারতীয়)
২. এস্থার দুফলো - ফ্রান্স (অভিজিৎ এর স্ত্রী, অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় নারী)
৩. মাইকেল ক্রেমার - যুক্তরাষ্ট্র।
অবদানঃ বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য।
৪র্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান - অভিজিৎ ব্যানার্জি।
২য় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান - এস্থার ডুফলো।
৫ম দম্পতি হিসেবে একই বিভাগে নোবেল পুরস্কার পান - অভিজিৎ -দুফলো দম্পতি।
৬ষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পুরস্কার পান - অভিজিৎ - দুফলো দম্পতি।
ব্যাখ্যা
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
মালয়েশিয়ার রাজা:
- মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইব্রাহিম সুলতান।
- দেশটির ১৬তম রাজা আল-সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হন তিনি।
- এর আগে তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ছিলেন।
তথ্যসূত্র: ইত্তেফাক।
ব্যাখ্যা
- ১৭তম এশিয়া কাপ- ক্রিকেট, শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
- এবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, খেলা হবে আবুধাবি ও দুবাইয়ে।
- এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হবে।
- এশিয়া কাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি, আটটি দল অংশ নিচ্ছে।
উৎস: প্রথম আলো।
ব্যাখ্যা
- ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের’ নাম পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনার নাম বাদ দিয়ে এর নাম করা হয়েছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এসংক্রান্ত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ জারি করেছেন।
- রাষ্ট্রপতি ২০২৪ সালের ২৫ আগস্ট অধ্যাদেশ জারি করার পর ২৭ আগস্ট তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
- আইনে বলা হয়েছে, ২০১৮ সালের ১৪ নম্বর আইনের ধারা ১-এর সংশোধন করা হয়েছে। উল্লিখিত ‘শেখ হাসিনা’ শব্দটি বিলুপ্ত হবে। আইনে অন্যান্য যেসব জায়গায় ‘শেখ হাসিনা’ শব্দটি রয়েছে সেটাও বিলুপ্ত করার কথা বলা হয়েছে।
- ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি হয়েছে।
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
- বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় যুব উন্নয়ন বিষয়ক কার্যক্রম এদেশের উন্নয়ন মাত্রার গতি নির্ধারক।
- যুবদের উদ্যোগ ও উদ্ভাবনী ক্ষমতার সঠিক বিকাশ ও উপযুক্ত লালনের জন্য প্রয়োজন পরিপূর্ণ শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ।
- যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ২৭১০.২৪ লক্ষ টাকা বরাদ্দে একটি উন্নয়ন প্রকল্প হিসাবে ১৯৯৮ইং সনে শেখ হাসিনা জাতীয় যুব ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়।
তথ্যসূত্র: জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট।
ব্যাখ্যা
- ৪৩তম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
- প্যারিস-ভিত্তিক জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ।
- ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করেছে।
- রাষ্ট্রদূত তালহা প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোতে দেশের ৫৩ বছরের সদস্যপদের ইতিহাসে শীর্ষ এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।
উৎস: ডেইলি স্টার পত্রিকা।[লিঙ্ক]
ব্যাখ্যা
- নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২৫ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন- ড. রুভানা রাকিব।
• বেগম রোকেয়া পদক ২০২৫:
- ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে রোকেয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হয়।
পদক প্রাপ্তরা হলেন-
- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) - রুভানা রাকিব,
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) - কল্পনা আক্তার,
- মানবাধিকার শ্রেণিতে - নাবিলা ইদ্রিস,
- নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) - ঋতুপর্ণা চাকমা।
তথ্যসূত্র: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
ব্যাখ্যা
- আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার সাড়ে আট লাখ কোটি টাকা।
- চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- নতুন বাজেটে ৫০ হাজার কোটি টাকার মতো বাড়তি বরাদ্দের পরিকল্পনা।
- দেশি-বিদেশি ঋণ এবং রাজস্ব সংগ্রহের মাধ্যমে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হবে।
- মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের জন্য নতুন আইন সংশোধনের উদ্যোগ।
- স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে।
- অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে বিদেশি অর্থায়নের ওপর জোর দেওয়া হবে।
- সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার জন্য বাড়তি বরাদ্দ থাকবে।
- মূল্যস্ফীতি: সরকার ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
- জিডিপি প্রবৃদ্ধি: আগামী বছরের জন্য লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ।
- আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনও চ্যালেঞ্জিং হবে।
- পূর্বের এডিপি আকার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা ছিল।
- বর্তমান সরকার তা সংশোধন করে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনে।
- নতুন বাজেটে এডিপি আকার হতে পারে ২ লাখ ৭০ হাজার কোটি টাকা।
উৎস: প্রথম আলো (৫ জানুয়ারি ২০২৫)।
ব্যাখ্যা
- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সরকারি খাতে বাংলাদেশের দশের পাবলিক সেক্টর কর্পোরেশনগুলোর মধ্যে সর্ববৃহৎ শিল্প সংস্থা।
- দীর্ঘদিন থেকে সফলতার সাথে ইউরিয়া সার উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশে সারের চাহিদা পূরণ করে আসছে।
- বর্তমানে বিসিআইসি'র অধীনে ৮টি চালু শিল্প কারখানা রয়েছে।
- চালু কারখানাগুলোর মধ্যে ৪টি ইউরিয়া সার কারখানা, ১টি ডিএপি সার কারখানা, ১টি টিএসপি সার কারখানা, ১টি কাগজ কারখানা ও ১টি স্যানিটারীওয়্যার ও ইন্স্যুলেটর কারখানা রয়েছে।
- সম্প্রতি প্রধান কাঁচামাল স্বল্পতার কারণে ছাতক সিমেন্ট কোম্পানি লি. ও উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লি. কারখানা ২টির উৎপাদন বন্ধ রয়েছে।
- শিল্প প্রতিষ্ঠানগুলোতে ইউরিয়া সার, কাগজ, ইনস্যুলেটর ও স্যানিটারীওয়্যার ইত্যাদি পণ্য উৎপাদিত হচ্ছে।
- বিসিআইসি'র উৎপাদিত পণ্যের ৮০ শতাংশই বিভিন্ন রাসায়নিক সার, যার মধ্যে ৭০ শতাংশ ইউরিয়া সার এবং ১০ শতাংশ অন্যান্য সার।
- বিসিআইসি'র সাথে স্থানীয়/বিদেশি যৌথ উদ্যোগে ১০টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৬৬%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৫৬%।
- নারী সাক্ষরতার হার: ৭২.৮২%।
উল্লেখ্য,
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।
- দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
- খানার আকার: ৩.৯৮।
উৎস: পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
ব্যাখ্যা
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানির উপর ২৫% অতিরিক্ত শুল্ক এবং চীন থেকে আমদানির উপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করছেন।
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা:
- সম্প্রতি, যুক্তরাষ্ট্র চীনের ওপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করেন,
- এর লক্ষ্য চীনের সঙ্গে বাণিজ্যিক চাপ সৃষ্টি করা।
- এই সিদ্ধান্তের পর, চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করার হুমকি দেয়।
- এই শুল্কের মাধ্যমে, ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত অর্থ নেওয়ার চেষ্টা করছে,
- এটি বাণিজ্যিক সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে।
সূত্র: The White House ওয়েবসাইট ও প্রথম আলো।
ব্যাখ্যা
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- OIC-এর পূর্ণরুপ হচ্ছে - The Organisation of Islamic Cooperation.
- এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- প্রতিষ্ঠা লাভ করে - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- গাম্বিয়ার রাজধানী বানজুলে হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন।
সূত্র- ওআইসি এর ওয়েবসাইট।
ব্যাখ্যা
• G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
• ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ তারিখে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
• ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট।
ব্যাখ্যা
আল উদেইদ সামরিক ঘাঁটি:
- কাতারের আল উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি।
- রাজধানী দোহার কাছে অবস্থিত এই ঘাঁটি থেকেই পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট-কম।
- মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর কার্যক্রমও এখান থেকেই পরিচালিত হয়।
- আল উদেইদ ঘাঁটিতে মার্কিন বাহিনীকে ২০০০ সালে প্রবেশের অনুমতি দেয় কাতার।
- পরের বছর, ২০০১ সালে মার্কিন বাহিনী ঘাঁটি পরিচালনার ভার নেওয়ার পরে ২০০২ সালে দোহা আর ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়।
- ২০০২ সালের ডিসেম্বরের ওই চুক্তির মাধ্যমেই কাতারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়।
- প্রায় আট হাজার মার্কিন সৈন্য আল উদেইদ-এ মোতায়েন রয়েছেন।
তথ্যসূত্র - বিবিসি বাংলা।
ব্যাখ্যা
- ২০১৮ সালের ৮ মার্চ চিলির সান্টিয়াগো শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
স্বাক্ষরকারী দেশগুলো হলো:
- কানাডা
- পেরু
- মেক্সিকো
- চিলি
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- জাপান
- মালয়েশিয়া
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- এবং
- ভিয়েতনাম।
- ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ছয়টি দেশ কর্তৃক অনুমোদনের মাধ্যমে এটি কার্যকর হয়।
- যুক্তরাষ্ট্র শুরুতে এটিতে যুক্ত থাকলেও পরবর্তীতে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- সম্প্রতি যুক্তরাজ্য এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে প্রক্রিয়া শুরু করেছে।
(তথ্যসূত্র: অস্ট্রেলিয়ান সরকারি ওয়েবসাইট)
ব্যাখ্যা
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO-এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization,
- ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ১২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ হলো তুরস্ক ও আলবেনিয়া।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য হিসেবে যোগ দেয়।
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩২টি। [এপ্রিল - ২০২৫]
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর মহাপরিচালক Mark Rutte. [এপ্রিল - ২০২৫]
সূত্র - ন্যাটো ওয়েবসাইট।
ব্যাখ্যা
- নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির করতে যাচ্ছে বাংলাদেশ।
- ২০২৪ সালের অক্টোবর মাসে নেপাল, ভারত ও বাংলাদেশ ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিপক্ষীয় এ চুক্তিতে নেপাল ইলেকট্রিসিটি অথোরিটি (এনইএ), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) স্বাক্ষর করবে।
• জলবিদ্যুৎ:
- পানি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস।
- পানির স্রোত ও জোয়ার-ভাটাকে ব্যবহার করে শক্তির উৎপাদন করা যায়।
- পানির স্রোতে আছে গতি শক্তি ও বিভব শক্তি।
- পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়।
- একে জলবিদ্যুৎ বলা হয়।
- পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন পৃথিবীতে খুবই জনপ্রিয়।
- বাংলাদেশে রাঙ্গামাটির কাপ্তাইতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে।
- জলবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভব শক্তি বা স্থিতি শক্তি ব্যবহার করা হয়।
- পানির স্রোতের সাহায্যে একটি টারবাইন ঘোরানো হয়।
- এই টারবাইন ঘূর্ণন থেকেই এখানে যান্ত্রিক শক্তি ও চৌম্বকশক্তির সমন্বয় ঘটানো হয়।
- প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে চৌম্বক শক্তির সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো প্রতিবেদন।
ব্যাখ্যা
- চীনের সরকারি সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অফ চায়না (AVIC) নির্মিত পিএল-১৫ ক্ষেপণাস্ত্র।
- এটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র, যা প্রায় ২০০-৩০০ কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম।
- এর গতি ম্যাক ৫ প্লাস (শব্দের গতির ৫ গুণ) বলে দাবি করা হয়।
- চলতি দশকে পিএলএ (চীনের বিমানবাহিনী) এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে।
সম্প্রতি,
- ভারত-পাকিস্তানের উত্তেজনাময় সময়ে পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল-১৫ ক্ষেপণাস্ত্র এবং তিনটি জেএফ-১৭ যুদ্ধবিমান তুলে দিয়েছে চীন।
- উল্লেখ্য, জেএফ-১৭ বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে।
তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
ব্যাখ্যা
• সম্প্রতি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসন করেছে দেশটির পার্লামেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,
- দক্ষিণ কোরিয়ার ৩০০ আসনের পার্লামেন্টে ১৯২টি আসন রয়েছে বিরোধী দলগুলোর।
- আর প্রেসিডেন্টকে অভিশংসন করতে ২০০ ভোট দরকার ছিল।
- অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটিতে পক্ষে ২০৪ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন।
- দেশটির সংবিধান অনুযায়ী, ইউন-এর নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য,
৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। যদিও জনগণের চাপের মুখে ছয় ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। তার এই পদক্ষেপের কারণে ইউনের পদত্যাগের জন্য দেশব্যাপী দাবি উঠেছে।
তথ্যসূত্র: বিবিসি নিউজ।[Link]
ব্যাখ্যা
• বেগম রোকেয়া পদক ২০২৫:
- নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চার নারীকে রোকেয়া পদক ২০২৫ দেওয়া হচ্ছে।
- ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রাপ্ত চার নারী হচ্ছেন নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব,
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার,
- মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস
- ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
- জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি রোকেয়া পদকের জন্য ওই চারজনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করে।
উৎস: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
ব্যাখ্যা
• জনপ্রশাসন সংস্কার কমিশন:
- ২০২৪ সালের ৩ অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।
- পরে কমিশনের সদস্যসংখ্যা আরও তিনজন বাড়ানো হয়।
- এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী।
- জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয়।
- ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১২টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়।
• অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের নাম ও প্রধান কমিশনার:
• নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন- ড. বদিউল আলম মজুমদার;
• পুলিশ প্রশাসন সংস্কার কমিশন- সফর রাজ হোসেন;
• বিচার বিভাগ সংস্কার কমিশন- বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান;
• দুর্নীতি দমন সংস্কার কমিশন- ড. ইফতেখারুজ্জামান;
• সংবিধান সংস্কার কমিশন- অধ্যাপক আলী রিয়াজ।
তথ্যসূত্র: সংস্কার কমিশনের ওয়েবসাইট বিবিসি প্রতিবেদন।
ব্যাখ্যা
• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
• জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• জি - ৭ এর ৪৯তম সম্মেলনে সভাপতিত্ব করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
ব্যাখ্যা
- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ।
- উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল (২৬.৯%)।
- নিম্ন দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: খুলনা (১৪.৮%)।
উৎস: খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।
⇒ অর্থনীতির ব্যাপ্তি:
- বৈশ্বিক GDP-এর প্রায় ৩০%,
- বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩০% (প্রায় ২.২ বিলিয়ন),
- বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%।
অন্যদিকে,
- EU-এর অর্থনীতির ব্যাপ্তি বৈশ্বিক GDP-এর প্রায় ১৪%।
- CPTPP-এর অর্থনীতির ব্যাপ্তি বৈশ্বিক GDP-এর প্রায় ১৫%।
- USMCA-এর অর্থনীতির ব্যাপ্তি বৈশ্বিক GDP-এর প্রায় ১৭%।
- AfCFTA-এর অর্থনীতির ব্যাপ্তি বৈশ্বিক GDP-এর প্রায় ৯%।
উৎস: i) ASEAN ওয়েবসাইট।
ii) World Economic Forum ওয়েবসাইট।
ব্যাখ্যা
১৬তম (২০২৪) BRICS সম্মেলন:
- এবারের ১৬তম শীর্ষ ব্রিকস সম্মেলন ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- এতে ৩০টিরও বেশি প্রতিনিধি দল, ২২টি রাষ্ট্র বা সরকারের প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- সম্মেলনটি রাশিয়ার জন্য একটি কূটনৈতিক সাফল্য ছিল, কারণ এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বকে দেখানোর সুযোগ দেয় যে রাশিয়া বিচ্ছিন্ন নয়।
- প্রথমবারের মতো একটি ন্যাটো সদস্য রাষ্ট্র, তুরস্ক, সম্মেলনে অংশ নেয় এবং ব্রিকসে যোগদানের আবেদন করে।
- কাজানের এই বৈঠক গ্লোবাল সাউথের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং বিশেষত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থায় একটি বিকল্প বহুমেরু বিশ্বব্যবস্থা গঠনের ব্রিকসের আকাঙ্ক্ষা প্রকাশ করে।
• BRICS:
- ১৬ জুন, ২০০৯ সালে গঠিত হয়।
- পূর্বনাম ছিলো ব্রিক (BRIC)।
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয় ব্রিকস (BRICS)।
- বর্তমানে সদস্য দেশ ১১টি।
উৎস: EU Parliament ওয়েবসাইট ও ব্রিটিনিকা।
ব্যাখ্যা
- বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ওপর ভিত্তি করে প্যারিস ভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্' এই সূচক প্রকাশ করে আসছে।
- রাজনীতি, অর্থনীতি, আইনি সুরক্ষা, সামাজিক ও নিরাপত্তা- এই পাঁচ বিষয়ের ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক তৈরি করা হয়।
- ৩ মে, ২০২৫ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আরএসএফ মুক্ত গণমাধ্যম সূচক - ২০২৫ প্রকাশ করে।
- সূচকে ১৮০টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে নরওয়ে এবং সর্বনিম্নে ইরিত্রিয়া।
- তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৯তম।
- প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় বাংলাদেশর স্কোর পেয়েছে ৩৩ দশমিক ৭১।
- ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। স্কোর ছিল ২৭ দশমিক ৬৪।
- ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।
উল্লেখ্য,
- আরএসএফের এই বছরের সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে:
- ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তান ১৫৮তম, মিয়ানমার ১৬৯তম, শ্রীলঙ্কা ১৩৯তম, নেপাল ৯০তম ও ভুটান ১৫২তম।
তথ্যসূত্র: World Press Freedom Index 2025. [link]
ব্যাখ্যা
- BEPZA-এর পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority.
- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
- শিল্পায়ন, রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি স্থানান্তর বাড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালে বেপজা প্রতিষ্ঠিত হয়েছে।
- এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান।
- শিল্পায়ন, বিনিয়োগ প্রচার, রপ্তানি বৃদ্ধি এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করা বেপজার মূল লক্ষ্য।
- বেপজার বর্তমান নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। (এপ্রিল, ২০২৫)
- ২০২১ সালের ৭ই নভেম্বর তিনি নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
বেপজার উদ্দেশ্য:
• বিদেশী ও স্থানীয় বিনিয়োগ বৃদ্ধি।
• রপ্তানির পরিমাণ বৃদ্ধি করা।
• চাকরির সুযোগ তৈরি করা।
• দারিদ্র্য বিমোচন।
• প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা অর্জন করা।
তথ্যসূত্র - বেপজা ওয়েবসাইট।
ব্যাখ্যা
• বর্তমানে এশিয়া মহাদেশ বৈশ্বিক গড় হারের প্রায় দ্বিগুণ উষ্ণ হচ্ছে।
- ২০২৪ সাল ছিল এশিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণ অথবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ বছর।
- এ সময়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ এবং ভয়াবহ সমুদ্র তাপমাত্রার কারণে এ অঞ্চলের অর্থনীতি, বাস্তুতন্ত্র ও সমাজে ব্যাপক প্রভাব পড়েছে।
- এশিয়ায় ভূমির পরিমাণ বিশাল এবং তা আর্কটিক পর্যন্ত বিস্তৃত হওয়ায় উষ্ণতা বৃদ্ধির হারও বেশি।
- স্থলভাগে তাপমাত্রা বৃদ্ধির হার সাধারণত সমুদ্রের চেয়ে বেশি হয়, ফলে মহাদেশটি দ্বিগুণ হারে উত্তপ্ত হচ্ছে।
- ২০২৪ সালে এশিয়ার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ছিল রেকর্ড পরিমাণ।
- এ সময় সমুদ্রপৃষ্ঠ প্রতি দশকে ০.২৪ ডিগ্রি সেলসিয়াস হারে বেড়েছে, যা বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ।
- বিশেষ করে উত্তর ভারত মহাসাগর ও পূর্ব চীন সাগরসহ সমুদ্রের বিস্তীর্ণ অংশে এই উষ্ণতা লক্ষ করা গেছে।
- এতে উপকূলীয় নিচু এলাকাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে।
উৎস: ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন।[লিঙ্ক]
ব্যাখ্যা
-----------------------
নদীবন্দর:
- দেশের প্রথম এবং বর্তমানে একমাত্র উপকূলীয় নদীবন্দর হলো - সন্দ্বীপ নদীবন্দর।
- ১১ ডিসেম্বর,২০২৪ তারিখে নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
উল্লেখ্য,
- 'সন্দ্বীপ নদীবন্দর' নিয়ে দেশে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো ৫৪টিতে।
- এর মধ্যে ৪টি বড় নদীবন্দর হচ্ছে ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল।
- এছাড়া দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও।
উৎস: বিআইডব্লিউটিএ ওয়েবসাইট, বাংলা ট্রিবিউন।
ব্যাখ্যা
• ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি' হিসাব অনুসারে:
- ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩৩৯,২১১ টাকা (২,৮২০ ইউএস ডলার)।
- পূর্ববর্তী অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ ইউএস ডলার)।
- ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে ৩৫,১০৯ টাকা (৮২ ইউএস ডলার)।
উৎস: বিবিএস।
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
⇒ ১ জানুয়ারি, ২০২৪ থেকে, ইতালি G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
- জর্জিয়া মেলোনি ২০২৪ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেন।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।
⇒ ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন:
- ২০২৪ সালে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং চীনের বাণিজ্যিক বিষয়।
- এছাড়াও আফ্রিকা এবং ভূমধ্যসাগর এ দুটি জাতীয় নিরাপত্তা ইস্যু এবারের সম্মেলনে আলোচনার মুখ্য বিষয়বস্তু ছিল।
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে সবুজ প্রযুক্তি নিয়ে কীভাবে ন্যায্য ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও যুক্তরাজ্যের রাষ্ট্র ও সরকার প্রধানেরা আলোচনা প্রাধান্য পেয়েছে।
- সম্মেলনে রাশিয়ার সামরিক সম্প্রসারণ নীতির প্রতি চীনের সমর্থন নিয়েও আলোচনা হয়েছে।
উৎস: G-7 ওয়েবসাইট।
ব্যাখ্যা
• ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে সর্বনিম্ন জেলা→ লালমনিরহাট।
• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জেলা অনুযায়ী সবচেয়ে কম ঘনত্ব: রাঙ্গামাটি।
- সর্বশেষ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন।
- তথ্য সংগ্রহ পদ্ধতি: CPI.
- গণনা পদ্ধতি: Modified De-fecto.
- দেশে মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকায়।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম : বরিশাল বিভাগে।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা - ৫০টি
- বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা →(২৯.২৯%)
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে শীর্ষ বিভাগ→-চট্টগ্রাম
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে সর্বনিম্ন বিভাগ→ বরিশাল
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে শীর্ষ জেলা→ রাঙ্গামাটি
উৎস: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২।
ব্যাখ্যা
• ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি।
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
উৎস: ASEAN ওয়েবসাইট।
ব্যাখ্যা
১৭ ডিসেম্বর, ২০২০ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
- দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শীর্ষ বৈঠকের আগে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সাতটি কাঠামো চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে সই হয়।
উৎসঃ ডয়েচভেলে এবং প্রথম আলো
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাত।
• বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে।
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়।
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ দেশেই মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায়।
- সর্বোচ্চ প্রায় ৯৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ইউএইতে।
উৎস: প্রথম আলো পত্রিকা।
ব্যাখ্যা
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।
- মোট উপদেষ্টা: ২৩ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।
⇒ মিজ্ নূরজাহান বেগম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
অন্যদিকে,
- ড. সালেহ উদ্দিন আহমেদ: অর্থ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
- লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:): স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়।
- শেখ বশিরউদ্দীন: বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
ব্যাখ্যা
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি:
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে সভাপতিত্ব করবেন খন্দকার এম. তালহা।
⇒ সম্প্রতি (অক্টোবর, ২০২৫)-এ বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা জাপানের প্রার্থীকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।
- রাষ্ট্রদূত তালহা বর্তমানে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এবং এর সঙ্গে ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ারের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
- তিনি ইউনেস্কোর আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনে (এই মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।
- রাষ্ট্রদূত তালহা ২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান।
উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
ব্যাখ্যা
- দীপঙ্কর প্রসাদ চাকমার মতো শান্তিবাহিনীর বহু সদস্য ১৯৮০ এবং ৯০’র দশকে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করেছিলেন।
- প্রায় দুই দশকের সশস্ত্র লড়াইয়ের ইতি হয়েছিল ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তির মাধ্যমে।
⇒ চুক্তিতে স্বাক্ষর করেন:
- তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ।
- ও জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা হিসেবে পরিচিত।
• যে-সকল বিষয় অন্তর্ভুক্ত ছিল:
- তিন পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদ সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে।
- উপজাতীয় আইন এবং সামাজিক বিচারকাজ এই পরিষদের অধীনে থাকবে।
- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা
- উপজাতীয়দের ভূমি মালিকানা অধিকার ফিরিয়ে দেওয়া।
- পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা।
উৎস: বিবিসি বাংলা, ২ ডিসেম্বর ২০২২।
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস):
- এটি বাংলাদেশের প্রধান ও জাতীয় সংবাদ সংস্থা।
- বাসস ১ জানুয়ারী, ১৯৭২ সালে চালু হয়েছিল।
- অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) এর ঢাকা ব্যুরো নতুন দেশের জাতীয় সংবাদ সংস্থায় পরিণত হয়েছিল।
- ঢাকায় এর প্রধান কার্যালয়।
- বাসস-এর এখন চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, বরিশাল, রাঙ্গামাটি এবং সিলেটেও ব্যুরো রয়েছে।
- দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় জাতীয় সংবাদ সংস্থার সংবাদদাতা রয়েছে।
- বাংলাদেশে বাংলা সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ১৯৯৯ সালে বাসস বাংলা সংবাদ পরিষেবা চালু করে।
তথ্যসূত্র - বাংলাদেশ সংবাদ সংস্থা ওয়েবসাইট।
ব্যাখ্যা
ব্যাখ্যা
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করছে।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- বিশ্বকাপ চলবে: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
উৎস: ICC Cricket ওয়েবসাইট।
ব্যাখ্যা
সিরিয়া:
- আনুষ্ঠানিকভাবে সিরিয়ান আরব প্রজাতন্ত্র।
- সিরিয়া মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত।
- আয়তন: ৭১,৪৯৮ বর্গ মাইল (১৮৫,১৮০ বর্গ কিমি)।
- সীমান্তবর্তী দেশ: তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন ও ইসরায়েল।
- রাজধানী: দামেস্ক।
- ভাষা: আরবি (অফিসিয়াল), কুর্দি, আর্মেনিয়ান।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি), এছাড়াও খ্রিস্টান।
- মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
- দেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।
তথ্যসূত্র - Britannica.com
ব্যাখ্যা
ব্যাখ্যা
সাহিত্য:
- আবদুল রাজ্জাক গুরনাহ (যুক্তরাজ্য, জন্ম-তাঞ্জানিয়া)
শান্তি:
- মারিয়া রোসা (ফিলিপাইন)
- দিমিত্রি মুরাতভ (রাশিয়া)
অর্থনীতি:
- ডেভিড কার্ড (যুক্তরাষ্ট্র, জন্ম-কানাডায়)
- জোশুয়া অ্যাঙ্গরিস্ট (যুক্তরাষ্ট্র)
- গুইদু ডব্লিউ ইমবেন্স (যুক্তরাষ্ট্র, জন্ম-নেদারল্যান্ডসে)
চিকিৎসা:
- ডেভিড জুলিয়াস (যুক্তরাষ্ট্র)
- আর্ডেম প্যাটাপোসিয়ান (যুক্তরাষ্ট্র, জন্ম-লেবানন)
রসায়ন:
- ডেভিড ম্যাকমিলান (যুক্তরাষ্ট্র, জন্ম-যুক্তরাজ্য)
- বেঞ্জামিন লিস্ট (জার্মানি)
পদার্থে:
- সিউকুরু মানাবে (যুক্তরাষ্ট্র, জন্ম-জাপান)
- ক্লাউস হ্যাসেলম্যান (জার্মানি)
- জির্জিও পারিসি (ইতালি)।
(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট এবং আল জাজিরা)
ব্যাখ্যা
ব্যাখ্যা
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে শেনজেনভুক্ত দেশ মোট ২৯টি।[মার্চ - ২০২৫]
- এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চারটি দেশ, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।[মার্চ - ২০২৫]
উৎস: European Union ওয়েবসাইট।
ব্যাখ্যা
ব্যাংক খাত:
- বর্তমানে দেশে মোট তফসিলি ব্যাংক: ৬২টি। যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।
এছাড়াও,
⇒ বর্তমানে অ-তফসিলী ব্যাংক: ৫টি।
উল্লেখ্য,
- দেশের ৬২তম তফসিলি ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।
⇒ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ)-এর ৩৭(২) (a) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ৩ জুন, ২০২৪ থেকে 'নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হল।
- ফলে এখন থেকে অন্যান্য প্রচলিত ব্যাংকের মতোই কার্যক্রম পরিচালনা করতে পারবে নগদ ডিজিটাল ব্যাংক।
- তবে ব্যাংকটির সদর দফতর থাকলেও অন্য কোনো শাখা থাকবে না।
উৎস: i) Nagad ওয়েবসাইট।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ব্যাখ্যা
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
-এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে।
- ইউক্রেন কর্তৃক ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়ার তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে। এই যুদ্ধ এখনো চলমান রয়েছে।
- ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে। একইসময়ে রাশিয়ার উপর তেল-গ্যাসসহ বহুমুখী অবরোধ আরোপ করা হয়।
- তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি বিষয়ে চুক্তি স্বাক্ষর করে- ২২ জুলাই, ২০২২
- ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়- ইউক্রেনকে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ যে নদীর তীরে অবস্থিত- নিপার নদী।
তথ্যসূত্র: ব্রিটানিকা এবং প্রথম আলো।
ব্যাখ্যা
- ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা এই পরিকল্পনার মূল লক্ষ্য।
- এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ।
- ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং উচ্চ দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্যস্থির করা হয়েছে।
তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলার তথা ৪ লাখ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া।
- স্থানীয় সময় ৯ জুলাই এই মাইলফলক অর্জন করে এআই চিপ নির্মাতা কোম্পানিটি।
- মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় এই কোম্পানির শেয়ারদরও বেশ বেড়েছে।
- যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিটি ২০২৩ সালের জুনে প্রথমবার ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়।
- তারপর থেকে তাদের শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকে।
উল্লেখ্য,
- NVIDIA ১৯৯৩ সালে জেনসেন হুয়াং (Jensen Huang), ক্রিস মালাকোভস্কি (Chris Malachowsky), এবং কার্টিস প্রিয়েম (Curtis Priem) দ্বারা প্রতিষ্ঠিত।
- এটি বিশ্বব্যাপী কম্পিউটার গ্রাফিক্স, গেমিং, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ক্ষেত্রে একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
- NVIDIA-এর সবচেয়ে জনপ্রিয় পণ্য হলো GPU (Graphics Processing Unit), যা মূলত গ্রাফিক্স প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
ব্যাখ্যা
- মোট মাছ উৎপাদনের পরিমাণ : ৪৫.০৩ লক্ষ মে. টন
- অভ্যন্তরীণ মৎস্য : ৩৮.৩২ লক্ষ মে. টন
- সামুদ্রিক মৎস্য : ৬.৭১ লক্ষ মে. টন
- অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে আহরণ : ১২.৪৮ লক্ষ মে. টন
- অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে চাষ : ২৫.৮৪ লক্ষ মে. টন
- ইলিশ উৎপাদন : ৫.৫০ লক্ষ মে. টন
- চিংড়ি উৎপাদন : ২.৪১ লক্ষ মে. টন।
(তথ্যসূত্র: মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট)
ব্যাখ্যা
- প্রায় ২.৭ বিলিয়ন মানুষের আবাসস্থল কমনওয়েলথভুক্ত।
- সদস্যদের মধ্যে রয়েছে উন্নত অর্থনীতি সম্পন্ন দেশ এবং উন্নয়নশীল দেশ—৩৩টি দেশই ছোট রাজ্য, যার মধ্যে অনেকগুলোই দ্বীপ রাষ্ট্র।
- এই সংগঠনের মূল্যবোধ ও নীতিমালা "কমনওয়েলথ চার্টার"-এ তুলে ধরা হয়েছে।
- কমনওয়েলথের শিকড় ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে, তবে আজকের দিনে যেকোনো দেশ এই সংগঠনে যোগ দিতে পারে।
- ২০২২ সালে গ্যাবন ও টোগো সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেয়।
- নাউরু (Nauru) হলো সবচেয়ে ছোট সদস্য দেশ, যার জনসংখ্যা মাত্র ১০,০০০।
- ভারত হলো সবচেয়ে জনবহুল দেশ, যার জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি।
- রাজা তৃতীয় চার্লস (King Charles III) বর্তমানে কমনওয়েলথের প্রধান।
উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
ব্যাখ্যা
- ফ্রিস্টাইল ফুটবলে ‘অ্যারাউন্ড দ্য মুন’ এর অর্থ হলো হাতের স্পর্শ ছাড়া মাথার চারপাশে ফুটবল ঘোরানো।
- ফ্রিস্টাইল ফুটবলে ‘অ্যারাউন্ড দ্য মুন’ কঠিন এই কাজই করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আতিক আজিজ।
- ৩০ সেকেন্ডে ২৯ বার মাথার চারপাশে ফুটবল ঘুরিয়েছেন তিনি।
- নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘মোস্ট অ্যারাউন্ড দ্য মুন ফুটবল কন্ট্রোল ট্রিকস ইন থার্টি সেকেন্ডস’ বিভাগে।
উল্লেখ্য,
- এর আগের রেকর্ডটিও ছিল একজন বাংলাদেশির।
- নটর ডেম কলেজের শিক্ষার্থী মুনতাকিম উল ইসলামের।
- ৩০ সেকেন্ডে ২৭ বার ফুটবল ঘুরিয়ে রেকর্ড করেছিলেন তিনি।
উৎস: ১৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো। [link]
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তবর্তীকালীনসহ ৫৪তম)।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- সংসদে বাজেট পাশ হয় : ৩০ জুন, ২০২৪ ।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৪।
- জিডিপির আকার: ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি : ২,৫১,৬০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা (জিডিপির ৪.৭% ও বাজেটের ৩৩.২%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৮১,৪৫৩ কোটি টাকা।
তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫।
ব্যাখ্যা
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।
সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৫৫.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫১৬.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৪৬,০৮১.৬১ একর।
তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।
ব্যাখ্যা
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে আইসল্যান্ড, যার স্কোর ১.০৯৫।
- সর্বনিম্ন অবস্থানে আছে রাশিয়া, যার স্কোর ৩.৪৪১।
- ২.৩১৮ স্কোর নিয়ে বাংলাদেশ এ বছর তালিকায় ১২৩তম স্থানে রয়েছে।
- গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম।
তথ্যসূত্র- Global Peace Index 2025. [link]
ব্যাখ্যা
কোয়াড:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।
উল্লেখ্য,
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যে কোয়াডের ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অন্যসিকে,
- ২০২৫ সালে কোয়াডের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে।
উৎস: Department of the Prime Minister and Cabinet.
ব্যাখ্যা
- প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের প্রায় ৬ হাজার ৩৩২ মিটার উঁচু ডোলমা খাং পর্বতচূড়ায় পা রাখেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বিথী।
- প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি দুর্গম এ পর্বতচূড়ায় পা রাখেন।
- ৫ নভেম্বর, ২০২২ সালে ডোলমা খাং চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান শায়লা বিথী।
- ২০১৬ সালে তিনি ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
- প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৮ সালের মে মাসে তিনি ৭ হাজার ৪৫ মিটার উচ্চতায় তিব্বতের লাকপারি পর্বতচূড়া জয় করেন।
- ২০১৯ সালের মে মাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ৫ হাজার ৭৫৫ মিটার দীর্ঘ হিমালয়ের দুর্গম তাশিলাপচা গিরিপথ পার হন।
তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ:
- মধ্যপ্রাচ্যে সৌদি আরব সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ।
- অন্যদিকে বিশ্বে তেল উৎপাদনে সৌদি আরব দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে।
মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনে শীর্ষ দেশ-
১। সৌদি আরব।
২। ইরাক।
৩। সংযুক্ত আরব আমিরাত।
৪। ইরান।
৫। কুয়েত।
উৎস: Energy Information Administration (.gov).
ব্যাখ্যা
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ:
- বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ ক্লাইমেট রেজিলিয়েন্স উইল বি প্রাইভেট সেক্টর লেড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি।
- ২০৩০ সালের মধ্যে এই অঞ্চলের ৯০ শতাংশ মানুষ চরম উচ্চ তাপের ঝুঁকিতে থাকবে ও প্রায় এক-চতুর্থাংশ মানুষ বন্যার ঝুঁকিতে থাকবে।
- আর এর মধ্যেই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
- দেশের ২৫০টি উপকূলীয় গ্রামে পরিচালিত এক জরিপে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সবচেয়ে জরুরি জলবায়ু সহনশীল অবকাঠামো।
- দীর্ঘ মেয়াদে ৫৭ শতাংশ পরিবার পর্যাপ্ত দুর্যোগ-সুরক্ষা অবকাঠামোর অভাবকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
ব্যাখ্যা
ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৫৮টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।
তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
ব্যাখ্যা
→ অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
→ তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এ পদে নিয়োগ পেলেন।
→ তিন বছরের জন্য আন্তর্জাতিক এ সংস্থার ‘সেক্টরস ও থিম’–বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।
==========================
→ ১৯৬৬ সালে এডিবি প্রতিষ্ঠিত হয়।
→ বর্তমানে এর সদস্যসংখ্যা ৬৮।
→ সংস্থাটিতে আরও পাঁচজন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন।
তথ্যসূত্র: প্রথম আলো (২৮ জুন, ২০২৩)।
ব্যাখ্যা
সোনালী ব্যাংক পিএলসি:
- সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক পিএলসি এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩৪টি।
- দেশের অভ্যন্তরে ১২৩২টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।
⇒ দেশের অভ্যন্তরে ১২৩২টি শাখা রয়েছে।
• গ্রামাঞ্চলে রয়েছে ৬৯৬টি।
• শহরাঞ্চলে রয়েছে ৫৩৬টি।
⇒ বিদেশে ২টি শাখা রয়েছে।
• কোলকাতায়।
• শিলিগুড়ি।
তথ্যসূত্র - সোনালী ব্যাংক পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট।
ব্যাখ্যা
- পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে।
- এগুলো হচ্ছে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর।
- ফরিদপুরের ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
- ৪ এপ্রিল, ২০২৩ পদ্মা বহুমুখী সেতুতে শুরু হয় পরীক্ষামূলক এ ট্রেন চলাচল।
- ৪১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে চলাচল করে ৭ বগির বিশেষ ট্রেনটি।
উৎস: কালের কন্ঠ, ০৪ এপ্রিল ২০২৩।
ব্যাখ্যা
- সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক পিএলসি এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩৪টি।
- দেশের অভ্যন্তরে ১২৩২টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।
⇒ দেশের অভ্যন্তরে ১২৩২টি শাখা রয়েছে।
• গ্রামাঞ্চলে রয়েছে ৬৯৬টি।
• শহরাঞ্চলে রয়েছে ৫৩৬টি।
⇒ বিদেশে ২টি শাখা রয়েছে।
• কোলকাতায়।
• শিলিগুড়ি।
তথ্যসূত্র - সোনালী ব্যাংক পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট।
ব্যাখ্যা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য ৫৬টি।
- বর্তমান প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
উৎস: Commonwealth ওয়েবসাইট।
ব্যাখ্যা
- কিন্তু এশিয়ান উন্নয়ন ব্যাংক এখনো এমন কোনো ফান্ড তৈরি করতে এগিয়ে আসেনি। - তবে আইএমএফ ৬৫০ মিলিয়ন ডলারের একটি এসডিআর ফান্ড তৈরি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
- কপ-২৬-এ এই বিষয়গুলো অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয়েছে।
উৎসঃ যুগান্তর পত্রিকা।
ব্যাখ্যা
‘গোলাপি মানব’ খেতাব
- দেশে স্তন ক্যানসার সচেতনতায় অবদান রাখায় বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদারকে ‘গোলাপি মানব’ খেতাব দেওয়া হয়েছে।
- ‘ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ’ জাতীয় স্কাউট ভবনে এক অনুষ্ঠানে হাবিবুল্লাহ তালুকদারকে এ খেতাব ও সংবর্ধনা দেয়।
- হাবিবুল্লাহ তালুকদার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যানসার এপিডেমিওলোজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন।
- হাবিবুল্লাহ তালুকদার ২০০৪ সালে ‘স্তন ক্যানসার সেবা সপ্তাহ’ নামে স্ক্রিনিং প্রোগ্রাম আয়োজন করেন লালমাটিয়ায় অনকোলজি সেন্টারে।
- ২০১৩ সালে গঠিত হয় স্তন ক্যানসার সচেতনতা ফোরাম, বর্তমানে যার সদস্য স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ৪৭টি সংগঠন।
সূত্র- প্রথম আলো রিপোর্ট।
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর বর্তমান মহাসচিব: বাংলাদেশের গোলাম সারওয়ার।
- তিনি সার্কের ১৫ তম মহাসচিব।
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Cooperation.
- প্রতিষ্ঠাকাল: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- প্রতিষ্ঠারস্থান: ঢাকা, বাংলাদেশ।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি।
- সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
- সার্কের সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
উৎস: সার্ক ওয়েবসাইট ও ব্রিটানিকা।
ব্যাখ্যা
- ৬ সেপ্টেম্বর ২০২২ তিনি এ দায়িত্ব গ্রহন করেন। পরবর্তীতে দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিন পর তিনি পদত্যাগ করেন
- মার্গারেট থ্যাচার ও থেরেসা মের পর ট্রাস ছিলেন যুক্তরাজ্যের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী।
- ট্রাস ছিলেন কনজারভেটিভ পার্টির সদস্য।
• সান্দ্রা ম্যাসন - বার্বাডোজের প্রথম নারি প্রেসিডেন্ট।
• ম্যাগডালোনা এন্ডারসন - সুইডেনের প্রথম নারী প্রেসিডেন্ট।
• আনালিনা বেয়ারবক - জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।
উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার।
ব্যাখ্যা
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- এটি আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আলোচনা এবং সমাধান নিয়ে একটি গুরত্বপূর্ণ সম্মেলন।
- এটি সাধারণত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (UNFCCC) এর আওতায় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
উৎস: UNFCCC ওয়েবসাইট।
ব্যাখ্যা
- দীর্ঘ নয় মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরলেন নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
- ২০২৪ সালের জুন মাসে মার্কিন মহাকাশযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানের প্রথম মনুষ্যবাহী পরীক্ষামূলক মিশন হিসাবে তারা যাত্রা শুরু করেছিলেন।
- কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে নভোচারীদের প্রত্যাবর্তন বিলম্বিত হয়। সেপ্টেম্বরে স্টারলাইনারটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।
- দীর্ঘ প্রতীক্ষার পর নাসা-স্পেসএক্স যৌথভাবে আইএসএসে ক্রু-নাইন মিশনের ফ্যালকন ৯ রকেট পাঠায়।
- এ মিশনের মাধ্যমে বুচ ও সুনিতাকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।
উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
ব্যাখ্যা
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।
এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।
তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।
ব্যাখ্যা
• আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।
- Google (Alphabet Inc.) এর CEO হচ্ছেন - Sundar Pichai.
- Microsoft এর CEO হচ্ছেন - Satya Nadella.
- Apple Inc. এর CEO হচ্ছেন - Tim Cook.
- Amazon এর CEO হচ্ছেন - Andy Jassy.
- Facebook (Meta) এর CEO হচ্ছেন - Mark Zuckerberg.
- Tesla, SpaceX এর CEO হচ্ছেন - Elon Musk.
- X (Twitter) এর CEO হচ্ছেন - Linda Yaccarino.
- Intel এর CEO হচ্ছেন - Patrick Pat Gelsinger.
- Oracle এর CEO হচ্ছেন - Safra Catz.
- Cisco Systems এর CEO হচ্ছেন - Chuck Robbins.
- NVIDIA এর CEO হচ্ছেন - Jensen Huang.
উৎস: অফিসিয়াল ওয়েবসাইট।
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।
⇒ অর্থনীতির ব্যাপ্তি:
- বৈশ্বিক GDP-এর প্রায় ৩০%,
- বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩০% (প্রায় ২.২ বিলিয়ন),
- বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%।
⋅ ASEAN:
- দক্ষিণ-পূর্ব এশিয়ারঅর্থনৈতিক জোট ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি (মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
উল্লেখ্য,
- RCEP-এর সদস্য দেশগুলোর মধ্যে ASEAN-এর সদস্য নয়- চীন।
উৎস: i) ASEAN ওয়েবসাইট।
ii) World Economic Forum ওয়েবসাইট।
ব্যাখ্যা
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।
- এ বছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
সূত্র - UN General Assembly ওয়েবসাইট।
ব্যাখ্যা
উৎসঃ ফিফা
ব্যাখ্যা
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (আগস্ট, ২০২৪)
তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতামূলক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে BIMSTEC-এর সদস্য ছিল ৪টি দেশ, তবে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।
• এগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল,
- ভুটান।
সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
ব্যাখ্যা
- তার প্রতিপক্ষ ছিলেন ডানপন্থী জোসে অ্যান্তোনিও কাস্ত।
(তথ্যসূত্র: প্রথম আলো)
ব্যাখ্যা
মেটা প্লাটফর্ম:
- ফেসবুকের মূল কোম্পানি মেটার নতুন প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিনা পাওয়েল ম্যাককরমিক।
- তিনি এর আগে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে এবং মেটার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।
- ডিনা পাওয়েল ম্যাককরমিক মেটার সামগ্রিক কৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বড় বিনিয়োগ তদারকি করবেন।
→ উল্লেখ্য:
- ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ।
তথ্যসূত্র - PBS news.
ব্যাখ্যা
- মোট এডিপির পরিমাণ: ২,৩০,০০০ কোটি টাকা।
- স্থানীয় উৎস থেকে: ১,৪৪,০০০ কোটি টাকা।
- প্রকল্প সহায়তা (বিদেশি অর্থায়ন): ৮৬,০০০ কোটি টাকা।
- মোট প্রকল্প সংখ্যা: ১,১৭১টি।
- স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশন প্রকল্প: ৮,৫৯৯.৭১ কোটি টাকা।
খাতভিত্তিক শীর্ষ বরাদ্দ:
- সর্বোচ্চ পরিবহন ও যোগাযোগ: ৫৮,৯৭৩ কোটি টাকা ।
- দ্বিতীয় বিদ্যুৎ ও জ্বালানি: ৩২,৩৯২ কোটি টাকা।
- তৃতীয় সর্বোচ্চ শিক্ষা: ২৮,৫৫৭ কোটি টাকা।ৎ
উল্লেখ্য,
- মোট বাজেট পরিমান: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা।
উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
ব্যাখ্যা
- সার্ক হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- প্রথম মহাসচিব: আবুল আহসান।
- বর্তমান মহাসচিব: মোঃ গোলাম সারোয়ার। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি বাংলাদেশের নাগরিক।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কাঠমুন্ডু, নেপাল।
- বর্তমান সদস্য: ৮টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।
তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন।
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৩,৯৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।