বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৩৫ / ৭৬ · ৩,৪০১৩,৫০০ / ৭,৭৫২

৩,৪০১.
বাংলাদেশ সম্প্রতি কোন সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছে?
  1. জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন
  2. বিশ্ব খাদ্য কর্মসূচি
  3. ক + খ
  4. জাতিসংঘ জনসংখ্যা তহবিল
ব্যাখ্যা
- বাংলাদেশ সম্প্রতি ২০২২ সালের জন্যে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন ও নারী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সংস্থা দুটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

- এছাড়া ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামিম আহসান ২০২২ মেয়াদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির সভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে,
- জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট নেদারল্যান্ডসের ইয়োকা ব্র্যান্ডিট।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩,৪০২.
২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত?
  1. ৫ লাখ ৮২ হাজার কোটি টাকা
  2. ৫ লাখ ৮৫ হাজার কোটি টাকা
  3. ৫ লাখ ৮০ হাজার কোটি টাকা
  4. ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

সংশোধিত বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।
- সংশোধিত বাজেট অনুযায়ী তা ২৪ হাজার কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থবছরের জন্য মোট ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- আর সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংশোধিত জাতীয় বাজেট কার্যকর হবে।

• বাজেট ২০২৫-২৬:

- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- গত বছরের থেকে আকার কমেছে- প্রায় ৭ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

উৎস: বাজেট ২০২৫-২০২৬  ও প্রথম আলো।

৩,৪০৩.
আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
  1. মাজার-ই-শরীফ
  2. হেরাত
  3. জালালাবাদ
  4. কান্দাহার
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা এখন আর গুরুত্বপূর্ণ নয়]

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরীফ।
- আফগানিস্তানে তালেবান ১৯৯৬-২০০১ সালে ক্ষমতায় থাকা কালে ১৯৯৮ সালে মাজার-ই শরীফে অবস্থিত ইরানের কনস্যুলেটে আক্রমন চালায়।
- তাদের হামলায় সেই সময় সাতজন কূটনীতিক ও এক ইরানি সাংবাদিক নিহত হয়েছিলেন।

আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

⇒ তালেবান গোষ্ঠী:
- ১৯৯৪ সালে আফগান প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল তালেবান গোষ্ঠী।
- পশতু ভাষায় তালেবান মানে হচ্ছে 'ছাত্র'।
- আফগানিস্তান থেকে সোভিয়েত রাশিয়ার সেনারা ফিরে যাওয়ার পর ১৯৯০-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের জন্ম।
- এই আন্দোলনে মূলত পশতুন অর্থাৎ পশতুভাষীদের প্রাধান্য।
- এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো সৌদি অর্থে - এবং সেখানে খুবই কট্টর সুন্নী মতাদর্শের ইসলামই প্রচার করা হতো।
- তাদের মূল লক্ষ্য ছিল ইসলামি আইনে দেশ পরিচালনা এবং যে কোনো ধরনের বিদেশি প্রভাব দূর করা।
- ১৯৯৮ সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- তাদের সবচেয়ে ভয়াবহ কাণ্ড ছিল ২০০১ সালে আফগানিস্তানের মধ্যাঞ্চলে বিখ্যাত বামিয়ান বুদ্ধের মূর্তি ধ্বংস করা।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার হামলার পর সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে আসে আফগানিস্তানের তালেবান।

উৎস: i) National Geographic Kids ওয়েবসাইট।
ii) BBC.
৩,৪০৪.
’বিশ্বকাপ ফুটবল-২০২৬’ মোট কতটি গ্রুপে অনুষ্ঠিত হবে?
  1. ১২
  2. ২৪
  3. ৪৮
ব্যাখ্যা

বিশ্বকাপ ফুটবল ২০২৬:
- এটি ২৩ তম বিশ্বকাপ আসর।
- দল: ৪৮টি দল (আগে ছিল ৩২টি)। 
- আয়োজক: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
- সময় সূচী : ১১ জুন, ২০২৬ – ১৯ জুলাই, ২০২৬।
- গ্রুপ : ১২টি।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ‘ট্রাইওন্ডা’ (Trionda)।
- ‘ট্রাইওন্ডা’ প্রস্তুতকারক বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৩,৪০৫.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? [জুলাই, ২০২৫]
  1. বরিস জনসন
  2. কিয়ের স্টারমার
  3. সিয়ার পালমাল
  4. পল লিঞ্চ
ব্যাখ্যা
• যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।[জুলাই, ২০২৫]
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

উৎস: Britannica.
৩,৪০৬.
এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? (মে, ২০২৫)
  1. ফাতিমা ইয়াসমিন
  2. জিন লিকুন
  3. মাসাতো কান্ডা
  4. মাসাতসুগু আসাকাওয়া
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইনের।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা। (মে, ২০২৫)

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৩,৪০৭.
এলডিসি উত্তরণের পর জাপান বাংলাদেশকে কত বছর শুল্ক মুক্ত সুবিধা দিবে? 
  1. ৪ বছর
  2. ৩ বছর
  3. ২ বছর
  4. ১ বছর
ব্যাখ্যা

- এলডিসি উত্তরণের পর জাপান বাংলাদেশকে ৩ বছর শুল্ক মুক্ত সুবিধা দিবে।
- বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য ও উন্নয়ন-বিষয়ক কমিটি ৭ নভেম্বর এক নোটিশে জাপানের পক্ষ থেকে তিন বছরের জন্য এলডিসি ও এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলোকে জিএসপি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
- এলডিসি হিসেবে বাংলাদেশও এ সুবিধা পাবে। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ হওয়ার কথা ২০২৬ সালে।
- অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক শুল্কসুবিধা বা জিএসপি পাবে বাংলাদেশ

উৎস: প্রথম আলো[লিঙ্ক]

৩,৪০৮.
How many scheduled banks are there in Bangladesh? [June, 2025]
  1. 60
  2. 61
  3. 62
  4. 63
ব্যাখ্যা
তফসিলি ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এর অধীনে রক্ষিত ব্যাংকের তালিকায় থাকা ব্যাংকগুলি।
- বাংলাদেশে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে কাজ করে।
- বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে এই ব্যাংকটি তা করার ক্ষমতাপ্রাপ্ত।
- ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলি সম্পূর্ণ বা প্রধানত বাংলাদেশ সরকারের মালিকানাধীন।
- বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক কাজ করছে যা কৃষি বা শিল্প উন্নয়নের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এই ব্যাংকগুলিও সম্পূর্ণ বা প্রধানত বাংলাদেশ সরকারের মালিকানাধীন।
- ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলির বেশিরভাগই ব্যক্তি/বেসরকারি সত্তার মালিকানাধীন।
- ১টি ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক আছে [যার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি এখনও দেওয়া হয়নি] যা ব্যক্তি/বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন। এটি একটি ডিজিটাল ব্যাংক যার কোন শাখা নেই।

উৎস: বাংলাদেশ ব্যাংক।
৩,৪০৯.
বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হয়? [এপ্রিল, ২০২৫]
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন: 
- বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) এর সদস্য রাষ্ট্র/সরকার প্রধানদের ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।
- এর আগে ০২ এপ্রিল ২৫তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সভা এবং ০৩ এপ্রিল ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
- "সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত BIMSTEC" শীর্ষক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তাদের ভাগ করা নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল। 
- শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে, বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।
৩,৪১০.
ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ - চীন।

এছাড়াও ইন্টারনেট ব্যবহারে - 
- দ্বিতীয় দেশ ভারত।
- তৃতীয় দেশ - যুক্তরাষ্ট্র।
- চতুর্থ দেশ - ইন্দোনেশিয়া।
- পঞ্চম দেশ - ব্রাজিল।
- ষষ্ঠ দেশ - নাইজেরিয়া।
- সপ্তম দেশ - বাংলাদেশ।
- অষ্টম দেশ - রাশিয়া।
- নবম দেশ- জাপান।
- দশম দেশ - পাকিস্তান।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। [ লিংক]
৩,৪১১.
বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান (প্রেসিডেন্ট) কে? [জুলাই, ২০২৫]
  1. ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
  2. লুলা দ্য সিলভা (ব্রাজিল)
  3. পল বিয়া (ক্যামেরুন)
  4. ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান:
- বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হচ্ছেন ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া (৯২)।
- ১৯৮২ সালে প্রথম ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট পল বিয়া।
- ক্ষমতা গ্রহণের পর থেকে কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি।
- সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে তিনি ভোটের ৭১ শতাংশের বেশি পেয়ে জয় লাভ করেন।
- দীর্ঘ প্রায় ৪৩ বছর দেশটির ক্ষমতায় আছেন তিনি।

উল্লেখ্য,
- প্রেসিডেন্ট পল বিয়া আগামী অক্টোবরে ক্যামেরুনে অনুষ্ঠেয় নির্বাচনে অষ্টমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৩,৪১২.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, মোট আবাদযোগ্য জমির পরিমান-
  1. ২,৫৯,০৩,০০০ হেক্টর
  2. ১,৫৯,০৩,০০০ হেক্টর
  3. ৩,৫৯,০৩,০০০ হেক্টর
  4. ৪,৫৯,০৩,০০০ হেক্টর
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে,

• মোট আবাদযোগ্য জমি পরিমান =
- ৩,৯২,৯৬,০০০ একর;
- ১,৫৯,০৩,০০০ হেক্টর।

• মোট আবাদী জমির পরিমান=
- ১,৯৮,২৯,০০০ একর।
- ৮০,২৮,০০০ হেক্টর।

• এক ফসলি জমি = ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
• দুই ফসলি জমি = ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
• তিন ফসলি জমি = ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
• চার ফসলি জমি = ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।

• বনাঞ্চল - ৬৩,৬৩,০০০ একর (প্রায়)।

উৎস: বিবিএস ( কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪)।

৩,৪১৩.
কে বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান পদে আছেন? [মে, ২০২৫]
  1. বিচারপতি শামীম হাসনাইন
  2. বিচারপতি জিনাত আরা
  3. বিচারপতি কৃষ্ণা দেবনাথ
  4. বিচারপতি নাজমুন আরা সুলতানা
ব্যাখ্যা
জিনাত আরা:
- আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি হলেন বিচারপতি জিনাত আরা।
- বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৭৮ সালের ৩ নভেম্বর মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগদান করেন তিনি।
- একে একে সব ধাপ পেরিয়ে ২০১৮ সালের ৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
- ৪১ বছরের বেশি সময়ের কর্মজীবনের ইতি টেনে ২০২০ সালের ১৪ মার্চ অবসরে যান তিনি।
- বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান পদে আছেন।

উল্লেখ্য,
- আপিল বিভাগে তৃতীয় নারী বিচারক বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
- দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম নারী বিচারক হলেন নাজমুন আরা সুলতানা।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
আইন কমিশন, বাংলাদেশ।
৩,৪১৪.
COP30 কোন শহরে অনুষ্ঠিত হবে?[নভেম্বর,২০২৫]
  1. বাকু, আজারবাইজান 
  2. মস্কো, রাশিয়া 
  3. দাভোস, সুইজারল্যান্ড
  4. বেলেম, ব্রাজিল
ব্যাখ্যা

COP:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- COP-28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- সর্বশেষ COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- পরবর্তী COP-30 অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল (১০-২১ নভেম্বর, ২০২৫ সাল) ।

উৎস: UNFCCC website.

৩,৪১৫.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থার বর্তমান (আগস্ট, ২০২৪) সদস্য সংখ্যা -
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদর দপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (আগস্ট, ২০২৪)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪১৬.
২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য কোনটি?
  1. ক) তৈরি পোশাক
  2. খ) নীটওয়্যার
  3. গ) পাটজাত পণ্য
  4. ঘ) চামড়া
ব্যাখ্যা
রপ্তানি আয়ের শতকরা ভাগ- তৈরি পোশাক - ৪২.২১%, নীট ওয়্যার - ৪১.৭০%, পাটজাত পণ্য- ১.৭২%, চামড়া- ০.৪২% ।
৩,৪১৭.
বর্তমানে LDC-ভুক্ত দেশ কয়টি? [জানুয়ারি, ২০২৫]
  1. ৪৩টি
  2. ৪৪টি
  3. ৪৫টি
  4. ৪৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

LDC:

- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে। 
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।

⇒ LDC-এর বিভিন্ন মানদণ্ড থাকে যেমন:
- আর্থিক ভঙ্গুরতা (প্রতি মাথাপিছু আয়ের কম থাকা),
- মানবীয় উন্নয়ন সূচক (HDI) কম থাকা,
-  প্রাকৃতিক দুর্যোগ এবং মানবিক সংকটের প্রতি উচ্চমাত্রার সংবেদনশীলতা।

উল্লেখ্য,
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।

এছাড়াও,
- বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উর্ত্তীণ হবে।

উৎস: UN ওয়েবসাইট। [link]
৩,৪১৮.
সম্প্রতি, ভারতের কোন শহরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে? [জুন, ২০২৫]
  1. মুম্বাই
  2. আহমেদাবাদ
  3. দিল্লি
  4. কলকাতা
ব্যাখ্যা
বিমান বিধ্বস্ত: 
- ১২জুন ২০২৫ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
- বিমানে দুই শিশুসহ ২৩০ যাত্রী এবং ১২ জন ক্রু ছিল।
- যুক্তরাজ্যের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
- যাদের মধ্যে কেবল একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচেছেন।
- বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক,
- একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।

উৎস: বিবিসি।
৩,৪১৯.
'অ্যালায়েন্স ফর চেঞ্জ' কোন দেশের রাজনৈতিক জোট?
  1. শ্রীলঙ্কা
  2. মরিশাস
  3. সিচেলিস
  4. মাদাগাস্কার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

মরিশাস:
-পূর্ব আফ্রিকার দেশ মরিশাসের বিরোধী জোট হচ্ছে 'অ্যালায়েন্স ফর চেঞ্জ'।
- সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে দেশটির পার্লামেন্টের ৬২টি আসনের সব আসন দখল করে এই জোট।
- 'অ্যালায়েন্স ফর চেঞ্জ' জোটের জয়ের ফলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নবীন রামগুলামের প্রত্যাবর্তন ঘটবে।
- তিনি এর আগেও দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- মরিশাস দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত একটি রাষ্ট্র যা আফ্রিকা মহাদেশের অন্তর্গত।
- এর রাজধানী শহর পোর্ট লুইস।

তথ্যসূত্র: ইত্তেফাক নিউজ।
৩,৪২০.
১৫তম (২১-২২ নভেম্বর, ২০২০) G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
১৪তম (২০১৯) - জাপান
১৫তম (২১-২২ নভেম্বর, ২০২০) - সৌদি আরব
১৬তম (২০২১) - ইটালি
১৭তম (২০২২) - ভারত
৩,৪২১.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যা কত শতাংশ?
  1. ১.৪৪%
  2. ১.৩৭%
  3. ১.৪৯%
  4. ১.২৪%
ব্যাখ্যা

দেশে প্রতিবন্ধী ব্যক্তির হার:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট অনুসারে, দেশে বর্তমানে ২২ লাখ ৬৫ হাজার ২০১ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। এটি মোট জনসংখ্যার ১.৩৭ শতাংশ অর্থাৎ দেশে প্রতিবন্ধীর হার শতকরা ১.৩৭ শতাংশ।

⇒ দেশে পুরুষ প্রতিবন্ধী ১২ লাখ ৮৬ হাজার ৭৯১ জন ও নারী প্রতিবন্ধী ৯ লাখ ৭৭ হাজার ৮৬৯ জন।
- তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ৫৪১ জন।
- সবচেয়ে বেশি ৪,৫৮,৬৮৩ জন প্রতিবন্ধী ব্যক্তির বাস ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে ৪,১৬,১৫৮ জন, রাজশাহী বিভাগে রয়েছে ৩,২৭,৪৫২ জন এবং সবচেয়ে কম ১,৪২,০৯৬ জন বরিশাল বিভাগে।
- দেশে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা সর্বাধিক যা মোট প্রতিবন্ধী ব্যক্তির ৩৩.৩৮%।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।

৩,৪২২.
সম্প্রতি কোন দেশ খরাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে?
  1. জিম্বাবুয়ে
  2. দক্ষিণ কোরিয়া
  3. সেনেগাল
  4. মালি
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

• জাতীয় দুর্যোগ ঘোষণা:
- দীর্ঘস্থায়ী খরা সংকট মোকাবিলায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন।
- নানগাগওয়া বলেছেন, কম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট খরা ও ক্ষুধা মোকাবিলায় তার দেশের ২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।
- মূলত বৃষ্টিপাত কম হওয়ার ফলে দেশটির প্রায় অর্ধেক ভুট্টা ফসল নিশ্চিহ্ন হয়ে গেছে।
- এই  দুর্যোগে আনুমানিক ২৭ লাখ মানুষ ক্ষুধার মুখোমুখি হবে।

উৎস: বিবিসি & কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৩,৪২৩.
NPT চুক্তিতে নিচের কয়টি দেশ স্বাক্ষর করেছে? [মে,২০২৫]
  1. ১৮৫ টি
  2. ১৯১ টি
  3. ১৯৫ টি
  4. ১৮৯ টি
ব্যাখ্যা
• NPT চুক্তি:
- চুক্তির পূর্ণ নাম: Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT).
- বাংলায়: পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
 
• চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য:
- পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা।
- পরমাণু নিরস্ত্রীকরণ (nuclear disarmament) নিশ্চিত করা।
- খসড়া গৃহীত: ১ জুলাই ১৯৬৮।
- কার্যকর: ৫ মার্চ ১৯৭০।
- প্রাথমিক পৃষ্ঠপোষক দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া)।
- নজরদারি সংস্থা: IAEA (International Atomic Energy Agency).
- বর্তমানে প্রায় ১৯১টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। [মে,২০২৫]
- ভারত, পাকিস্তান, ইসরায়েল – চুক্তিতে কখনও স্বাক্ষর করেনি।
- উত্তর কোরিয়া – ২০০৩ সালে NPT থেকে বেরিয়ে যায়।

• চুক্তির মেয়াদ:
- প্রথমে এটি ২৫ বছরের জন্য কার্যকর ছিল।
- পরে, ১৯৯৫ সালে এটি অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারিত করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৪২৪.
ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান- [মার্চ, ২০২৬]
  1. ১ম 
  2. ২য় 
  3. ৩য় 
  4. ৪র্থ 
ব্যাখ্যা

ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ:
- বাংলাদেশ ইলিশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষে রয়েছে।
- মোট ইলিশের প্রায় ৮৬ শতাংশই দেশে উৎপাদিত হয়। 
- দেশের বিভিন্ন নদী ও অভয়াশ্রমে মা ও জাটকা ইলিশ সংরক্ষণের ব্যবস্থা, অভয়াশ্রম সম্প্রসারণ এবং সঠিক জাল ব্যবহারের কারণে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
- বিশেষ করে প্রতি বছর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ধরা নিষিদ্ধ থাকায় ইলিশের বৃদ্ধি হয়েছে।
- বর্তমানে দেশে ১২৫-১৩০টি উপজেলায় ইলিশ পাওয়া যায়।
- এবং প্রায় ৭ হাজার বর্গকিলোমিটারের অভয়াশ্রমে মাছ ধরা আইনত নিষিদ্ধ।
- এই সাফল্যের কারণে বাংলাদেশকে ইলিশ উৎপাদনের রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়।
------------------- 
উল্লেখ্য,
- বাংলাদেশের বিভিন্ন পণ্যে বিশ্বে উৎপাদন ও অবস্থান –
- বাংলাদেশ মৎস্য ও কৃষিক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম।

• জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) তথ্য অনুযায়ী, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ (Aquaculture) উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে।
• এছাড়া অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ তৃতীয়।

• বাংলাদেশ আলু উৎপাদনে বিশ্বের মধ্যে সপ্তম অবস্থানে আছে।
- এশিয়ায় আলু উৎপাদনের ক্ষেত্রে দেশটি তৃতীয় স্থানে রয়েছে। 

• বাংলাদেশ তেলাপিয়া উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে। 

• বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয় অবস্থান ধরে রেখেছে।

উৎস:
১) বনিক বার্তা,
২) দৈনিক ইত্তেফাক পত্রিকা, 
৩) প্রথম আলো পত্রিকা [ লিঙ্ক], 
৪) জাতীয় তথ্য বাতায়ন। 

৩,৪২৫.
২০২৪ সালে এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
  1. ফিলিপাইন
  2. জাপান
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা
২০২৪ সালে এশিয়ার দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা:
1. ভারত,
2. চীন,
3. ফিলিপাইন,
4. ভিয়েতনাম,
5. দক্ষিণ কোরিয়া।

উৎস: Pew Research Center ওয়েবসাইট।
৩,৪২৬.
সম্প্রতি লস অ্যাঞ্জেলেস শহরে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নি প্রতিরোধক রাসায়নিকের নাম কী?
  1. ড্রাই পাউডার
  2. ফস-চেক
  3. ওয়েট কেমিক্যাল
  4. এবিসি পাডার
ব্যাখ্যা
- সম্প্রতি লস অ্যাঞ্জেলেস শহরে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নিপ্রতিরোধক রাসায়নিকের নাম হচ্ছে ফস-চেক (Phos-Check)। 

ফস-চেক: 
- ফস-চেক একটি অগ্নিপ্রতিরোধক গুঁড়া যা আকাশ থেকে ছিটানো হয় দাবানলের বিস্তার ঠেকানোর জন্য।
- ফস-চেকের উপাদানগুলোর মধ্যে ৮০% পানি, ১৪% সারজাতীয় লবণ, এবং ৬% রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান থাকে।
- এটি উজ্জ্বল গোলাপি রঙের পাউডার জাতীয় পদার্থ, অগ্নিপ্রতিরোধক হিসেবে কার্যকর।
- ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে এটি আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হয়ে আসছে।
- পেরিমিটার নামের একটি কোম্পানি ফস-চেক বিক্রি করে।
- বার্তা সংস্থা এপি ২০২২ সালের এক প্রতিবেদনে জানায়, এটি বিশ্বে আগুন নেভানোর অন্যতম বহুল ব্যবহৃত উপাদান। ফস-চেকের লাল-গোলাপি রঙ বৈমানিক ও অগ্নিনির্বাপণকর্মীদের জন্য সহজে দৃশ্যমান হয়, যা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

উল্লেখ্য, 
- সম্প্রতি, লস অ্যাঞ্জেলেসে দাবানলের বিস্তার ঠেকাতে বিশাল এলাকাজুড়ে আকাশ থেকে এই রঙিন গুঁড়া ছিটানো হয়েছে।
 
সূত্র: বিবিসি নিউজ ও প্রথম আলো।
৩,৪২৭.
What is the current number of member states of the European Union?
  1. 27
  2. 29
  3. 32
  4. 34
ব্যাখ্যা

• ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।(সেপ্টেম্বর,২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- EU এর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর  ফ্রাংকফুট।

উৎস: EU ওয়েবসাইট।

৩,৪২৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়- 
  1. সার 
  2. পেট্রোলিয়ামজাত পণ্য
  3. চামড়াজাত পণ্য 
  4. কৃষিজাত পন্য
ব্যাখ্যা

একক পণ্য আমদানি:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয়- তুলা।
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়: পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- সার।
- শিল্পজাত পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - সুতা।

প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় তৈলবীজ।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৩,৪২৯.
বর্তমানে (২০২৪ সাল) বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট ব্রাউজার কোনটি?
  1. গুগোল ক্রোম
  2. এজ
  3. ফায়ারফক্স
  4. সাফারি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Google's Chrome:

- বর্তমানে (২০২৪ সাল) বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট ব্রাউজার হলো গুগোল ক্রোম।
- যার বৈশ্বিক বাজার শেয়ার ৬৫.৩১%।
- অন্য কথায়, দশজনের মধ্যে ছয়জনের বেশি মানুষ ইন্টারনেট ব্রাউজ করার জন্য ক্রোম ব্যবহার করেন।

অন্যদিকে -
- দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপলের সাফারি,
- ৩য় স্থানে রয়েছে মাইক্রোসফ্ট এজ,
- ৪র্থ  স্থানে রয়েছে মজিলার ফায়ারফক্স,
- ৫ম  স্থানে রয়েছে অপেরা।

উৎস: Oberlo ওয়েবসাইট। [link]
৩,৪৩০.
ভাষা ও সাহিত্যে 'একুশে পদক-২০২৪'(মরণোত্তর) লাভ করেন কে?
  1. আল মাহমুদ
  2. সুফিয়া কামাল
  3. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  4. সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

একুশে পদক-২০২৪:
- একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
- ১৯৭৬ সাল থেকে পুরস্কার প্রদান করা হয়।
- ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক দেয়া হয়।
- এই বছর ২১ জন গুণী ব্যক্তিকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।

পদকপ্রাপ্তরা হলেন -
• ভাষা আন্দোলনে- মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।
• ভাষা ও সাহিত্যে- মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।
• শিক্ষায়- প্রফেসর ড. জিনবোধি।
• সঙ্গীতে- জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।
• অভিনয়ে- ডলি জহুর ও এমএ আলমগীর।
• নৃত্যকলায়- শিবলী মোহাম্মদ।
• চিত্রকলায়- শাহজাহান আহমেদ বিকাশ।
• আবৃতিতে- খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।
• সমাজসেবায়- মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।
• মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে- কাওসার চৌধুরী।

তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৩,৪৩১.
গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ অনুযায়ী, শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

শীর্ষ দেশ:
• আইসল্যান্ড।
• আয়ারল্যান্ড।
• নিউজিল্যান্ড।
• অস্ট্রিয়া।
• সুইজারল্যান্ড।
• সিঙ্গাপুর।
• পর্তুগাল।
• ডেনমার্ক।
• স্লোভেনিয়া
• ফিনল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১২৩ তম।

তথ্যসূত্র - Global Peace Index 2025.

৩,৪৩২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, দেশে আমদানি বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি? 
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।

⇒ দেশে আমদানি বাণিজ্যে শীর্ষ দেশ: চীন।
- আমদানির পরিমাণ: ২৮.৪৬%।

⇒ দ্বিতীয় অবস্থানে রয়েছে: ভারত।
- আমদানির পরিমাণ: ১৩.৪২%

⇒ তৃতীয় অবস্থানে রয়েছে: যুক্তরাষ্ট্র।
- আমদানির পরিমাণা: ৪.৫১%।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৪৩৩.
‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট- ২০২৪’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. নয়াদিল্লী
  2. ঢাকা
  3. ইয়াঙ্গুন
  4. ব্যাংকক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলন
- ভারতের নয়াদিল্লীতে আয়োজিত তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- রাষ্ট্র বা সরকারপ্রধানদের নিয়ে ২০২৪ সালের উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য এবং মূল সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর আ সাসটেইনেবল ফিউচার’।
 - এটি গ্লোবাল সাউথের দেশগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলো একটি সাধারণ প্ল্যাটফর্মে সম্পূর্ণ পরিসরে ভাগ করার জন্য একত্র করার পরিকল্পনার অংশ।
- ভারত ২০২৩ সালের ১২ ও ১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট (ভিওজিএসএস),
- একই বছরের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল। দুটি সামিটই ভার্চ্যুয়াল ফরম্যাটে আয়োজন করা হয়।
- শীর্ষ সম্মেলনের পূর্ববর্তী উভয় আয়োজনে গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশ নিয়েছিল। 
 
সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,৪৩৪.
Which of the following districts has one of the highest literacy rates in Bangladesh?
  1. Barisal
  2. Pirojpur
  3. Dhaka
  4. Sylhet
ব্যাখ্যা

-  সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর। 

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী:

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- স্বাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর ।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর ।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৩,৪৩৫.
How many foreign commercial banks are there in Bangladesh? (July, 2025)
  1. 6
  2. 9
  3. 13
  4. 17
ব্যাখ্যা
ব্যাংক:
- তফসিলি ব্যাংকের সংখ্যা - ৬২টি।
- রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক - ৬টি।
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- বাংলাদেশে বিদেশী বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা - ৯টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি।
- আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) - ৩৫টি।

বিদেশী ব্যাংক:
- উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশে বর্তমানে বিদেশি তফসিলি ব্যাংকের সংখ্যা ৯টি। এগুলো হলো: -
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।
- হাবিব ব্যাংক লিমিটেড।
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।
- সিটি ব্যাংক এনএ।
- উরি ব্যাংক।
- হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) লিমিটেড।
- ব্যাংক আল-ফালাহ লিমিটেড।
- এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিদেশি ব্যাংক।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪৩৬.
সম্প্রতি (২০২৪ সাল) হাসিনা - মোদি দ্বিপাক্ষিক বৈঠকে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে?
  1. ৩টি
  2. ৫টি
  3. ৮টি
  4. ১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সম্প্রতি (২০২৪ সাল) হাসিনা - মোদি দ্বিপাক্ষিক বৈঠকে সমঝোতা স্মারক

- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে ১০টি সমঝোতা স্মারক।
- যার মধ্যে ৩টি সমঝোতা নবায়ন করা হয়েছে।

সমঝোতার বিষয়গুলো হলো:
১. বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ
২. ইন্ডিয়া-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ
৩. সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি
৪. ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা
৫. দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা
৬. সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা
৭. কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা
সমঝোতা নবায়ন তিনটি হলো:
১. স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন
২. মৎসম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন
৩. দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন। 

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,৪৩৭.
আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. খুলনা
  4. রংপুর
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে। এর মধ্যে আয়তনে,
- সবচেয়ে বড় : চট্টগ্রাম বিভাগ (৩৩,৯০৪ বর্গ কিমি)
- সবচেয়ে ছোট : ময়মনসিংহ বিভাগ (১০,৫৫২ বর্গ কিমি)।
জনসংখ্যায়,
- সবচেয়ে বড় : ঢাকা বিভাগ
- সবচেয়ে ছোট : বরিশাল বিভাগ
- সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে ১৩টি
- সবচেয়ে কম ৪টি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।
(তথ্যসূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
৩,৪৩৮.
Where will Bangladesh's first deep-sea port be constructed? [May, 2025]
  1. Khulna
  2. Chittagong
  3. Patuakhali
  4. Cox's Bazar
ব্যাখ্যা
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর:
- বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ধলঘাট এলাকায়।
- বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ১ হাজার ৩১ একর জায়গার নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি।
- মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প ২০২০ সালের ১০ মার্চ একনেক সভায় অনুমোদন দেয়া হয়।
- ১১ নভেম্বর, ২০২৩ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
- এ ছাড়া প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
- ২০২৪ সালের অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির ব্যয় ২৪ হাজার ৩৮১ কোটি টাকা নির্ধারণ করে। 
- এ প্রকল্পে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
- মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হলে ৮ হাজার ২০০ টিইইউএস ক্ষমতাসম্পন্ন কন্টেনার বহনকারী জাহাজ নোঙ্গর করতে পারবে।
- ২০২৯ সালের মধ্যেই বন্দরটি চালু হতে পারে। 

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৩,৪৩৯.
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কে?
  1. ইউসুফ সিদ্দিক
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. লুকাজ ভাস্কেজ
  4. হাইথাম আল গাইস
ব্যাখ্যা
ফিলিপ্পো গ্রান্ডি:
- ফিলিপ্পো গ্রান্ডি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জানুয়ারি ২০১৬ তারিখে এই পদে নিযুক্ত হন এবং পরবর্তীতে তার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
- তিনি একজন ইতালীয় কূটনীতিক। 

• UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৩,৪৪০.
দৈনিক কত ডলার এর নিচে আয়কে চরম দারিদ্র্য হিসেবে অভিহিত করা হয়? [মে, ২০২৫]
  1. ১.৫০ ডলার
  2. ২.১৫ ডলার
  3. ৩.৬৫ ডলার
  4. ৬.৮৫ ডলার
ব্যাখ্যা
- Poverty and Equity Briefs (PEBs) হলো একটি সংক্ষিপ্ত প্রতিবেদন যা বিশ্বব্যাংক এবং আইএমএফ-এর বসন্ত ও বার্ষিক সভার সময় বছরে দু’বার প্রকাশিত হয়।
- এর মাধ্যমে ১০০টিরও বেশি উন্নয়নশীল দেশের দারিদ্র্য, সমবণ্টিত উন্নয়ন ও বৈষম্যের প্রবণতা তুলে ধরা হয়।
- জাতীয় দারিদ্র্যরেখা এবং আন্তর্জাতিক চরম দারিদ্র্যরেখা (২০১৭ সালের পিপিপির পরিভাষায় ২.১৫ ডলার) অনুসারে দারিদ্র্যের হার এবং মোট দরিদ্রের সংখ্যা, পাশাপাশি নিম্ন-মধ্যম আয়ের (৩.৬৫ ডলার) এবং উচ্চ-মধ্যম আয়ের (৬.৮৫ ডলার) দারিদ্র্যরেখা।
- শুধু আয়ের ভিত্তিতে নয়, বরং শিক্ষা ও মৌলিক সেবা প্রাপ্তির মতো অ-আর্থিক দিকগুলো থেকেও দারিদ্র্যকে মূল্যায়ন করা হয়।
- Gini Index-এর মাধ্যমে সমাজে আয় ও সম্পদের বৈষম্য বোঝা যায়।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩,৪৪১.
সম্প্রতি, বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে কোন দেশে? [জানুয়ারি, ২০২৬]
  1. ভারত 
  2. বাংলাদেশ
  3. ভুটান 
  4. নেপাল
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে ভুটানে।
- দেশটিতে ৭দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
- এরপরের দ্বিতীয় স্থানে আছে ভারত।
- চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ছয় শতাংশ।
- এ ছাড়া শ্রীলঙ্কায় সাড়ে ৩ শতাংশ,
- নেপালে ২ দশমিক ১ শতাংশ,
- মালদ্বীপে ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

উল্লেখ্য,
- প্রতিবেদনে পাকিস্তান ও আফগানিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়নি বিশ্বব্যাংক।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক]

৩,৪৪২.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী দুই ফসলি জমির পরিমাণ কত?
  1. ৪৫,৯২,০০০ একর
  2. ৫০,০০০ একর
  3. ৫০,৮৪,০০০ একর
  4. ১,০১,৪৯,০০০ একর
ব্যাখ্যা
আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২, ৯০,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯৩,৫৮,০০০ একর।
- এক ফসলি জমি ৫০,৮৪,০০০ একর।
- দুই ফসলি জমি ১,০১,৪৯,০০০ একর।
- তিন ফসলি জমি ৪৫,৯২,০০০ একর।
- চার ফসলি জমি ৫০,০০০ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৩,৪৪৩.
বাংলাদেশের মোট রপ্তানিতে ইপিজেডের অবদান কত শতাংশ?
  1. ১০.৩০ শতাংশ
  2. ১৪.৭০ শতাংশ
  3. ২১.৮০ শতাংশ
  4. ২৭.২৫ শতাংশ
ব্যাখ্যা
২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে ইপিজেডের অবদান ১৪.৭০ শতাংশ।
বিগত অর্থবছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ৩৩৬৭.৪ কোটি মা. ডলার যার মধ্যে ইপিজেড থেকে রপ্তানির পরিমাণ ছিলো ৪৯৪.৩৭৪ কোটি ডলার।
২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে ইপিজেডের অবদান ১৮.৫৬ শতাংশ এবং ২০১৭-২০১৮ অর্থবছরে ছিলো ১৯.৬৬ শতাংশ।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক)
৩,৪৪৪.
Which is the size (closest one) of the proposed budget for the fiscal year 2013-2014 in Bangladesh?
  1. TK. 1.97 Billion
  2. TK. 2.00 Trillion
  3. TK. 2.01 Billion
  4. 2.23 Trillion
  5. None of these
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৪তম)।
- বাজেটের স্লোগান: সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- সংসদে বাজেট পাশ: ৩০ জুন, ২০২৪।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৪।
- ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের আকার: ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।
- ২০২৪-২৫ বাজেটের আকার: ৭,৯৭,০০০ কোটি টাকা।
- অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫ শতাংশ।
- রাজস্ব প্রাপ্তি: ৫,৪১,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,৫৬,০০০ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা (জিডিপির ৪.৭% ও বাজেটের ৩৩.২%)।
- মাথাপিছু আয়: ২,৯৬১ মার্কিন ডলার।
- পরিচালন বাজেট: ৪,৩৬,২৪৭ কোটি টাকা।
- উন্নয়ন বাজেট: ২,৮১,৪৫৩ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬%।

⇒ সার্বিকভাবে (পরিচালন ও উন্নয়ন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত:
১। জনপ্রশাসন: ১,৭৫,৭৭৪ কোটি টাকা,
২। শিক্ষা ও প্রযুক্তি: ১,১১,১৫৭ কোটি টাকা,
৩। পরিবহন ও যোগাযোগ: ৮২,৯১৮ কোটি টাকা।

⇒ উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত:
১। পরিবহন ও যোগাযোগ: ৭৫,৮১৬ কোটি টাকা,
২। শিক্ষা ও প্রযুক্তি: ৪৬,৭৪৫ কোটি টাকা,
৩। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ৪২,০১৮ কোটি টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৪-২৫।
৩,৪৪৫.
ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী কোন জেলায় সাক্ষরতার হার বেশি?
  1. পিরোজপুর
  2. লালমনিরহাট
  3. গাইবান্ধা
  4. বরিশাল
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।

উল্লেখ্য,
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৭১%।
- নারী সাক্ষরতার হার: ৭২.৯৪%।

⇒ সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
- সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
- সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর জেলায়।
- সাক্ষরতার হার সবচেয়ে কম জামালপুর জেলায়।

উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।
৩,৪৪৬.
The referendum on the implementation of the July Charter is scheduled for which date?  
  1. 8 February, 2026
  2. 12 February, 2026
  3. 14 February, 2026
  4. 18 February, 2026  
  5. None of them 
ব্যাখ্যা

- জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে। 
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬: 

- ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে  অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 - জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

প্রসঙ্গত, 
- নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।
- তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে।
 - এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস।

তথ্যসূত্র: বিবিসি। 

৩,৪৪৭.
বাংলাদেশে মহিলা প্রতি প্রজনন হার কত?
  1. ক) ২.০৫
  2. খ) ২.১৫
  3. গ) ২.৩৮
  4. ঘ) ২.৫০
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2018 অনুসারে ১৫-৪৯ বয়সী মহিলাদের জনপ্রতি সন্তান প্রজনন হার বা মোট প্রজনন হার ২.০৫। এর মধ্যে গ্রামাঞ্চলে এই হার ২.৩৮ এবং শহরাঞ্চলে ১.৬৮। ২০১৬ ও ২০১৪ সালে (১৫-৪৯ বয়সী)মহিলা প্রতি মোট প্রজনন হার ছিলো যথাক্রমে ২.১০ ও ২.১১। (সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2018)
৩,৪৪৮.
প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন নারী?
  1. ক) শিরিন এবাদি
  2. খ) এমিলি গ্রিন ব্লাচ
  3. গ) লিন্ডা বি বাক
  4. ঘ) টনি মরিসন
ব্যাখ্যা
নোবেল বিজয়ী মার্কিন সাহিত্যিক টনি মরিসন ৫ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৩ সালে প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। উল্লেখযোগ্য উপন্যাস – The Bluest Eye, Beloved, Song of Solomon etc.
৩,৪৪৯.
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ কোন দুটি?
  1. ভারত ও বাংলাদেশ
  2. ভারত ও শ্রীলঙ্কা
  3. শ্রীলঙ্কা ও পাকিস্তান
  4. ভারত ও অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। 
- ৭ ফেব্রুয়ারি,  ২০২৬ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- ৮ মার্চ আহমেদাবাদের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
- আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার বাইরে স্বয়ংক্রিয়ভাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাত দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।
- টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা তিনটি দল—নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
- ইউরোপিয়ান বাছাইপর্ব থেকে এই বিশ্বকাপে খেলার টিকিট কেটেছে নেদারল্যান্ডস ও ইতালি।
- এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ইতালি।

উৎস: ইত্তেফাক।

৩,৪৫০.
দেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার কে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. এ এম এম নাসির উদ্দীন
  2. এ এম এম জামাল উদ্দীন
  3. এ কে এম জমির উদ্দীন
  4. এ এম এম ফয়সাল আহমেদ
ব্যাখ্যা
• বাংলাদেশ নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে।
- প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে।
- জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।

• নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন:
- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার,
- সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ,
- সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ
- অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

উৎস: বিডিনিউজ২৪ ও নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
৩,৪৫১.
'বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ?
  1. পাকিস্তান
  2. কেনিয়া
  3. পাপুয়া নিউগিনি
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। 

UNFPA - এর ২০০০ সালের রিপোর্ট অনুসারে নারী নির্যাতনে শীর্ষে ছিল পাপুয়া নিউগিনি।

উৎস: UNFPA ওয়েবসাইট।
৩,৪৫২.
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
  1. লিটন দাস
  2. মুশফিকুর রহিম
  3. সাকিব আল হাসান
  4. মাহমুদুল্লাহ রিয়াদ
ব্যাখ্যা
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি মোট ৩২৮ রান করেন।

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
⇒ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ বাংলাদেশ:
- ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ৯টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় লাভ করে।
- ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মাহমুদুল্লাহ রিয়াদ (৩২৮ রান)।
- বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন শরিফুল ইসলাম (১০ উইকেট)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩,৪৫৩.
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কততম আসর শুরু হয়েছে? [মার্চ - ২০২৫]
  1. ৮ম
  2. ৯ম
  3. ১০ম
  4. ১১ম
ব্যাখ্যা
৯ম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫:
- সম্প্রতি, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ৯ম আসর শুরু হয়েছে।
- এই টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শুরু হয় এবং পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে আয়োজিত হচ্ছে।
- টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি করাচিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
- ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে গ্রুপ 'এ' তে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড এবং গ্রুপ 'বি' তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে।
- ফাইনাল ম্যাচটি ৯ মার্চ, ২০২৫ অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য,
- প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

সূত্র- প্রথম আলো।
৩,৪৫৪.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যার ঘনত্ব -
  1. ১০১৯ জন
  2. ১১১৯ জন
  3. ১১২৯ জন
  4. ১২১৯ জন
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৩,৪৫৫.
বর্তমানে বাংলাদেশ বিশ্বের কয়টি দেশে কৃষি ও কৃষিজাত পণ্য রফতানি করে? [জানুয়ারি, ২০২৬]
  1. ১৪৫টি
  2. ১৪৮টি
  3. ১৫০টি
  4. ১৫২টি
ব্যাখ্যা

- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও কৃষিজাত পণ্য রফতানি করে।
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য পাঠানো হয়।
- এ খাতের প্রধান পাঁচ রফতানি পণ্যের গন্তব্য হলো:
-সংযুক্ত আরব আমিরাত (ইউএই),
- সৌদি আরব,
- ভারত,
- যুক্তরাজ্য
- ও যুক্তরাষ্ট্র।

উৎস: প্রথম আলো পত্রিকা। 

৩,৪৫৬.
ইউনেস্কো কোন শহরকে ২০২৬ সালের জন্য ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করেছে? 
  1. রাবাত, মরক্কো
  2. বার্লিন, জার্মানি
  3. তিরানা, আলবেনিয়া
  4. বাকু, আজারবাইজান 
ব্যাখ্যা

ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল:
- ২০২৬ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' (World Book Capital) হলো মরক্কোর রাজধানী রাবাত।
- ইউনেস্কো এই শহরকে নির্বাচিত করেছে কারণ রাবাতের বই ও প্রকাশনা শিল্পের প্রতি অঙ্গীকার, লাইব্রেরির একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং আফ্রিকান বই মেলা আয়োজনের অভিজ্ঞতা।

উল্লেখ্য,
- ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ইউনেস্কো আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।
- এর মাধ্যমে সকল সংস্কৃতি ও সকল ভাষায় বই পড়ার গুরুত্ব প্রচার করা হয়।
- ২০০১ সাল থেকে এই খেতাব দেওয়া হচ্ছে।
- এর আগে এই স্বীকৃতি পেয়েছিল, মাদ্রিদ (২০০১), আলেকজান্দ্রিয়া (২০০২), নয়াদিল্লি (২০০৩), অ্যান্টওয়ার্প (২০০৪), মন্ট্রিল (২০০৫), তুরিন (২০০৬), বোগোতা (২০০৭), আমস্টারডাম (২০০৮), বৈরুত (২০০৯), লুব্লিয়ানা (২০১০), বুয়েনস আইরেস (২০১১), এরেভান (২০১২), ব্যাংকক (২০১৩), পোর্ট হারকোর্ট (২০১৪), ইনচিওন (২০১৫), রোকলা (২০১৬), কোনাক্রি (২০১৭), অ্যাথেন্স (২০১৮), শারজাহ, (২০১৯), কুয়ালালামপুর (২০২০), তিবিলিসি (২০২১), গুয়াদালাজারা (২০২২), আক্রা (২০২৩), স্ট্রাসবার্গ (২০২৪), রিও ডি জেনিরো (২০২৫)।  

উৎস: i) UNESCO ওয়েবসাইট। 
ii) Times of India. 

৩,৪৫৭.
নিচের কোন আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
  1. ক) ল্যাংরা
  2. খ) গোপালভোগ
  3. গ) ফজলি
  4. ঘ) হিমসাগর
ব্যাখ্যা

বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation-WIPO).
এ প্রক্রিয়ায় প্রথমে ওয়াইআইপিও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর-ডিপিডিটি) জিআই সনদ প্রকাশ করে।
পরবর্তীতে ওয়াইআইপিও চূড়ান্ত অনুমোদন দেয়।
বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিমসাগর আম স্বীকৃতি পায়।

(সূত্রঃ ওয়াইআইপিও এবং ডিপিডিটি ওয়েবসাইট)

৩,৪৫৮.
বর্তমানে দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? (মার্চ-২০২৬)
  1. ২,৭২০ মার্কিন ডলার
  2. ২,৭৬৯ মার্কিন ডলার
  3. ২,৮৬৯ মার্কিন ডলার
  4. ২,৮০০ মার্কিন ডলার
ব্যাখ্যা

মাথাপিছু আয়:
- দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে মাথাপিছু আয় হিসাব করা হয়।

- দেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ২,৭৬৯ মার্কিন ডলার।
- এটি ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
- এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩১ মার্কিন ডলার।

- এসংক্রান্ত বিবিএস ২০২৪–২৫ অর্থবছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে।

⇒ বিবিএসের তথ্যমতে,
- ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার।
- ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলারে।
- ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ২৭৩৮ ডলার।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
ii) অর্থনৈতি সমীক্ষা-২০২৫।

৩,৪৫৯.
'আউশ ধান' উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ময়মনসিংহ
  2. দিনাজপুর
  3. কুমিল্লা
  4. ঠাকুরগাঁও
ব্যাখ্যা
উৎপাদনে শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- আখ উৎপাদনে শীর্ষ বিভাগ: নাটোর।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা: সাতক্ষীরা।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া।
- আম উৎপাদনে শীর্ষ জেলা: নওগাঁ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৩,৪৬০.
The first country in the world to receive a loan from the IMF's Resilience and Sustainability Facility (RSF) -
  1. Bangladesh
  2. Rwanda
  3. Barbados
  4. Costa Rica
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ):
→ বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায় - বার্বাডোজ।
→ আইএমএফ-এর এই ঋণ গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ বার্বাডোস; এরপর, কোস্টারিকা ও রুয়ান্ডা আরএসএফ থেকে ঋণ পায়।
→ আইএমএফ বোর্ড ২০২২ সালের ১৩ এপ্রিল এ তহবিল অনুমোদন করে।
→ আর, ২০২২ সালের ১ মে থেকে তহবিল কার্যকর হয়।
→ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এই তহবিল সৃষ্টি করা হয়েছিল।

তথ্যসূত্র: প্রথম আলো (১৭ জানুয়ারি ২০২৩)।
৩,৪৬১.
ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করবেন? [জানুয়ারি, ২০২৫]
  1. ২০ জানুয়ারি
  2. ২১ জানুয়ারি
  3. ৩০ জানুয়ারি
  4. ৩১ জানুয়ারি
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ: 
- শপথ গ্রহণের তারিখ: ২০ জানুয়ারি ২০২৫।
- সময়: দুপুর নাগাদ (ইস্টার্ন টাইম)।
- প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেবেন, তারপর ডোনাল্ড ট্রাম্প।
- স্থান: ইউএস ক্যাপিটল বিল্ডিং, ওয়াশিংটন ডিসি।
- এটি হোয়াইট হাউস থেকে প্রায় ১.২ মাইল দূরে অবস্থিত।
- দুপুরে ইউএস ক্যাপিটলে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রশাসনের ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।
- প্রধান বিচারপতি জন রবার্টস শপথ গ্রহণ করাবেন।
- ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট উভয়ই মার্কিন সংবিধান রক্ষা এবং দায়িত্ব পালনের অঙ্গীকার করবেন।
- শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট উদ্বোধনী ভাষণ দেবেন, যেখানে তিনি দেশের জন্য তার লক্ষ্য ও পরিকল্পনা উপস্থাপন করবেন।
- এই ঐতিহ্য প্রথম শুরু হয়েছিল ১৭৮৯ সালে, যখন জর্জ ওয়াশিংটন মাউন্ট ভার্নন থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত শপথ নিতে যাত্রা করেন।
- ২০২৫ সালের উদ্বোধনী দিনটি মার্টিন লুথার কিং জুনিয়র দিবসের সঙ্গেও মিলে গেছে।
- এটি দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।

উৎস: Telegraph (২ জানুয়ারি, ২০২৫)
৩,৪৬২.
'ঢাকা মহানগর জাদুঘর' নামকরণ করা হবে কোন ভবনের?
  1. ক) বঙ্গভবন
  2. খ) রোজ গার্ডেন
  3. গ) পুরাতন হাইকোর্ট
  4. ঘ) কার্জন হল
ব্যাখ্যা
ঢাকা মহানগর জাদুঘর: 

- ২৮ মার্চ, ২০২৩ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রোজ গার্ডেনের তিনতলা আবাসিক ভবনকে সংস্কার করে ঢাকা মহানগর জাদুঘর নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯৮৯ সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়।
- ২০১৮ সালে সরকার এই ভবনটিকে কিনে নেয়।
- ২৩ জুন ১৯৪৯ সালে ঐতিহাসিক এই ভবনেই প্রতিষ্ঠিত হয় তৎকালীন আওয়ামী মুসলিম লীগ।

উৎস: দৈনিক ইত্তেফাক (২৯ মার্চ ২০২৩)।
৩,৪৬৩.
রামসার কনভেনশন স্বাক্ষরকারী দেশ কয়টি? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১৭৯টি
  2. ১৮৩টি
  3. ১৭২টি
  4. ১৭৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রামসার কনভেনশন:

- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা শুধুমাত্র জলাভূমি সংরক্ষণের উপর ভিত্তি করে কাজ করে।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।

⇒ ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে IUCN, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশে পরিবেশ সচেতন নাগরিকরা পালন করে আসছেন।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
৩,৪৬৪.
যুক্তরাজ্যের ৭৭তম প্রধানমন্ত্রী কে?
  1. ক) নাইজেল ফারাজ
  2. খ) থেরেসা মে
  3. গ) বরিস জনসন
  4. ঘ) টনি ব্লেয়ার
৩,৪৬৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা -
  1. ৩ লাখ
  2. ৪ লাখ
  3. ৪ লাখ ৭৫ হাজার
  4. ৫ লাখ
ব্যাখ্যা
করমুক্ত আয় সীমা:
- বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য আয়সীমা ৪ লাখ।
- প্রতিবন্ধী করদাতার জন্য ৪ লাখ ৭৫ হাজার।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ।
- তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছে।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৪৬৬.
What is the current number of members in NATO? [February - 2025]
  1. 32
  2. 31
  3. 30
  4. 33
ব্যাখ্যা

NATO: 
- NATO এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization.
- এটি ৪ এপ্রিল, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত এবং এর মহাপরিচালক হলেন Mark Rutte.
- প্রতিষ্ঠাকালে NATO তে ১২টি দেশ সদস্য ছিল, বর্তমানে এর সদস্য সংখ্যা ৩২টি।[ফেব্রুয়ারি - ২০২৫] 
- সর্বশেষ সদস্য দেশ হিসেবে সুইডেন NATO তে যোগদান করেছে।[ফেব্রুয়ারি - ২০২৫] 
- NATO তে দুটি মুসলিম দেশ রয়েছে: তুরস্ক এবং আলবেনিয়া।
- NATO এর ISAF মিশন আফগানিস্তানে নিয়োজিত ছিল।

সূত্র: NATO ওয়েবসাইট। 
 
 

৩,৪৬৭.
'আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ - ২০২৪' এ চ্যাম্পিয়ন হয় -
  1. সাউথ আফ্রিকা
  2. ভারত
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ - ২০২৪' এ চ্যাম্পিয়ন হয় - নিউজিল্যান্ড।

• 'আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ - ২০২৪':
- ৩ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় ১০ দলের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলে।
- ‘এ’ গ্রুপে- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা।
- ‘বি’ গ্রুপে- বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
৩,৪৬৮.
বিবিএস এর চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার কত?
  1. ৬.৮২%
  2. ৫.৮২%
  3. ৪.৬২%
  4. ৪.২২%
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে।
- তন্মধ্যে স্কুল দেশজ উৎপাদ (GDP)-সহ গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম।
 ইতঃপূর্বে সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিলো।
- এ পর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে।
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২২%, সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮২%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩,৪৬৯.
Which country won the ICC Champions Trophy, 2025?
  1. England
  2. Australia
  3. India
  4. New Zealand
  5. South Africa
ব্যাখ্যা
ICC Champions Trophy-2025:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর।
-অনুষ্ঠিত হয়: ১৯ ফেব্রুয়ারি - ৯ মার্চ, ২০২৫।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত।
- অংশগ্রহণকারী দল: ৮টি (যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান)।
- অনুষ্ঠিত ম্যাচ: ১৫টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক রান সংগ্রহকারী: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: ম্যাট হেনরি।

উৎস: ICC ওয়েবসাইট।
৩,৪৭০.
দক্ষিণ আমেরিকার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? [মার্চ, ২০২৬] 
  1. ভেনিজুয়েলা
  2. বলিভিয়া
  3. সুরিনাম
  4. পেরু
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকা:
- দক্ষিণ আমেরিকা হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ।
- এটি উত্তরে এবং উত্তর-পশ্চিমে ক্যারিবিয়ান সাগর, উত্তর-পূর্ব, পূর্ব ও দক্ষিণ-পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত।
- মহাদেশের মোট আয়তন প্রায় ৬,৮৭৮,০০০ বর্গমাইল (১৭,৮১৪,০০০ বর্গকিমি)।

- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি সার্বভৌম দেশ রয়েছে।
- প্রধান দেশগুলো হলো:
- আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে এবং ভেনিজুয়েলা। 
- এর মধ্যে ব্রাজিল বৃহত্তম দেশ, আর সুরিনাম ক্ষুদ্রতম দেশ।
- দক্ষিণ আমেরিকার সর্বশেষ স্বাধীন দেশ হলো সুরিনাম।
- এটি ১৯৭৫ সালের ২৫ নভেম্বর নেদারল্যান্ডস থেকে স্বাধীনতা লাভ করে।
- এই মহাদেশের স্থলবেষ্টিত (landlocked) দেশ হলো- বলিভিয়া ও প্যারাগুয়ে।

- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ পর্বতমালা।
- এর পশ্চিম উপকূলে অবস্থিত চিলি পৃথিবীর দীর্ঘতম এবং সবচেয়ে সরু দেশ।
- এই মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো অ্যাকনকাগুয়া পর্বত (আর্জেন্টিনা)।
- এবং নিম্নতম স্থান হলো লাগুনা দেন কার্বন (আর্জেন্টিনা)
- বিশ্বের বৃহত্তম হ্রদ হলো টিটিকাকা হ্রদ, যা দক্ষিন আমেরিকার পেরু ও বলিভিয়ার সীমান্তে অবস্থান করে।
- এই মহাদেশের বৃহত্তম রেইনফরেস্ট হলো আমাজন বন। 
- তাছাড়া এই মহাদেশেই অবস্থিত ইকুয়েডর চির বসন্তের দেশ হিসেবে পরিচিত।

উৎস: Britannica ও World Atlas. 

৩,৪৭১.
জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী, শিল্প খাতের অবদান কত? [মে, ২০২৫]
  1. ৩৫.২%
  2. ৪২.৫%
  3. ৩৭.৩৭%
  4. ৪০.৪%
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- জিডিপিতে কৃষির অবদান - ১১.১৯%।
- জিডিপিতে শিল্পের অবদান - ৩৭.৩৭%।
- জিডিপিতে সেবার অবদান- ৫১.৪৪%।

এছাড়াও, 
- জিডিপিতে কৃষির প্রবৃদ্ধি হার: ৩.৩%।
- জিডিপিতে শিল্পের প্রবৃদ্ধি হার: ৩.৫১%।
- জিডিপিতে সেবার প্রবৃদ্ধি হার: ৫.০৯%।
- সার্বিক প্রবৃদ্ধির হার : ৪.২২%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৪৭২.
Interpol-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [জুন, ২০২৪]
  1. ১৯৪টি
  2. ১৯৫টি
  3. ১৯৬টি
  4. ১৯৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Interpol-এর বর্তমান সদস্য দেশ ১৯৬টি।

ইন্টারপোল (Interpol):

- Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।

উল্লেখ্য,
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।

উৎস: Interpol ওয়েবসাইট।
৩,৪৭৩.
ফুটবলের বর্তমান [অক্টোবর, ২০২৪] বিশ্ব চ্যাম্পিয়ন -
  1. ব্রাজিল
  2. ফ্রান্স
  3. আর্জেন্টিনা
  4. জার্মানি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩,৪৭৪.
সম্প্রতি কোন ক্রিকেটার যুক্তরাজ্যের সম্মানজনক উপাধি 'নাইটহুড' পেয়েছেন? [এপ্রিল, ২০২৫]
  1. জেমস অ্যান্ডারসন
  2. জো র‍্যুট
  3. স্টুয়ার্ট ব্রট
  4. শচীন টেন্ডুলকার
ব্যাখ্যা
'নাইটহুড' উপাধি পাচ্ছেন জেমস অ্যান্ডারসন:
- ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ‘নাইটহুড’ পাচ্ছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিদায়ী সম্মাননা তালিকায় কিংবদন্তি পেসারের নাম রয়েছে।
- তাই ক্রিকেটার পরিচয়ের বাইরে ‘স্যার’ উপাধি পাচ্ছেন অ্যান্ডারসন।

উল্লেখ্য,
- ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ‍্যান্ডারসন। পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে তার পথচলা।
- ৪২ বছর বয়সী অ‍্যান্ডারসন দুই দশকের বেশি সময়ের দীর্ঘ ক‍্যারিয়ারে খেলেছেন ১৮৮ টেস্ট, ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি। 

অন্যদিকে,
- অ্যান্ডারসনের আগে ‘নাইটহুড’ পেয়েছেন তারই এক সময়কার দুই সতীর্থ স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রাউসও।

উৎস: ESPNcricinfo.
৩,৪৭৫.
২০২৫‑২৬ সালের উন্নয়ন বাজেটের সর্বাধিক বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি?
  1. শিক্ষা
  2. স্বাস্থ্য
  3. কৃষি
  4. পরিবহন ও যোগাযোগ
ব্যাখ্যা

• জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।

তথ্যসূত্র: জাতীয় বাজেট ২০২৫-২৬।

৩,৪৭৬.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণ করবে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা

- বাংলাদেশ দেশের দ্বিতীয় স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণ করবে - রাশিয়া (২০২৩ সালে)।

• বঙ্গবন্ধু স্যাটেলাইট-২:
- ২০২৩ সালের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ও ব্যবহার শুরু হবে।
- দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’-এর ধরন নির্ধারণের জন্য ফ্রান্সের প্রাইসওয়াটারহাউসকুপার্সকে (পিডব্লিউসি) নিয়োগ দিয়েছে বিএসসিএল।
- রাশিয়ার গ্লাভকসমস 'বঙ্গবন্ধু স্যাটেলাইট ২' তৈরি এবং উৎক্ষেপণ করবে।

অপরদিকে, 
২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।এতে বাংলাদেশের খরচ হয় ২ হাজার ৯০২ কোটি টাকা।

তথ্যসূত্র: প্রথম আলো (২০ জানুয়ারি, ২০২১)।
৩,৪৭৭.
বর্তমানে দেশে প্রত্নতত্ত্ব জাদুঘর কয়টি?
  1. ক) ১৮টি
  2. খ) ১৯টি
  3. গ) ২০টি
  4. ঘ) ২১টি
ব্যাখ্যা
বর্তমানে দেশে প্রত্নতত্ত্ব জাদুঘর - ২১টি। দেশের ২১তম প্রত্নতত্ত্ব জাদুঘর - আমঝুপি নীলকুঠী জাদুঘর, মেহেরপুর।
৩,৪৭৮.
স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
• স্মার্ট বাংলাদেশ:
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি - ৪ টি।
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে ২০৪১ সালের মধ্যে।
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চারটি ভিত্তি হলো –
১. স্মার্ট সিটিজেন, 
২. স্মার্ট ইকোনোমি, 
৩. স্মার্টগভর্নমেন্ট, 
৪. স্মার্ট সোসাইটি।
৩,৪৭৯.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে 'সর্বাধিক রান' করেছেন কোন ব্যাটসম্যান?
  1. রোহিত শর্মা
  2. বিরাট কোহলি
  3. কুইন্টন ডি' কক
  4. গ্লেন ম্যাক্সওয়েল
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩,৪৮০.
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হন কোন বাংলাদেশি?
  1. রাবেয়া খাতুন
  2. সায়মা ওয়াজেদ
  3. জাকিয়া সুলতান
  4. তারিকুল ইসলাম
ব্যাখ্যা
সায়মা ওয়াজেদ:
→ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন। 
→ ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়।
→ সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
→ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।

তথ্যসূত্র: প্রথম আলো (১ নভেম্বর, ২০২৩)।
৩,৪৮১.
Partnering for Green Growth and the Global Goals 2030 সামিট কবে কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ১৯-২০ ফেব্রুয়ারি ২০২১, ব্রাসিলিয়া
  2. ৩০-৩১ মে ২০২১, সিউল
  3. ১১-১২ জুন ২০২১, মারাক্কেশ
  4. ০৩-০৪ জুলাই ২০২১, দোহা
ব্যাখ্যা
- গত ৩০-৩১ মে ২০২১ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে Partnering for Green Growth and the Global Goals 2030 (P4G) সামিট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশ ও সংস্থার ৬৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
- P4G হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা সবুজ অর্থনীতি, টেকসই উন্নয়ন, জলবায়ু মোকাবেলায় কার্যকর উদ্যোগ প্রভৃতি বিষয়ের উপর জোর দিয়ে থাকে।
- বাংলাদেশসহ ১২টি দেশ এবং ৬টি আন্তর্জাতিক সংস্থা এটির অংশীদার।
(তথ্যসূত্র: P4G ওয়েবসাইট)
৩,৪৮২.
International Development Association এর বর্তমান সদস্য সংখ্যা কত? (আগস্ট, ২০২৪)
  1. ১৭৪টি
  2. ১৭৭টি
  3. ১৮২টি
  4. ১৯০টি
ব্যাখ্যা
IDA:
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সাল।
- বর্তমান সদস্য: ১৭৪টি। (আগস্ট, ২০২৪)
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৯৭২ সাল।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪৮৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, পাট উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. ঢাকা
  2. খুলনা
  3. রাজশাহী
  4. রংপুর
ব্যাখ্যা

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৩,৪৮৪.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কোন ক্রিকেটারের?
  1. সাকিব আল হাসান
  2. লিটন দাস
  3. তামিম ইকবাল
  4. মুশফিকুর রহিম
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস হলো লিটন দাসের।
- গত ৬ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ১৪৩ বলে ১৭৬ রান করেন যা তামিম ইকবালের ১৫৮ রানের রেকর্ডকে টপকে যায়।
- তামিম ইকবাল একই সিরিজে ৩ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রান করেন।
(সূত্র: ইএসপিএন ক্রিকইনফো)
৩,৪৮৫.
How many electoral votes did Donald Trump get in the last US Presidential election?
  1. 292
  2. 272
  3. 226
  4. 312
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন:
- ৫ নভেম্বর ২০২৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য,
 - মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮।
- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী কলেজে ৩১২ ভোট পেয়েছিলেন।

উৎস: i) Britannica.
ii) BBC. [link]
৩,৪৮৬.
বিবিএসের জরিপ অনুসারে বাংলাদেশে প্রতি লাখ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার কত?
  1. ১৫৫ জন
  2. ১৬৩ জন
  3. ১৬৯ জন
  4. ১৭২ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে প্রতি এক লাখ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার:
- জাতীয় পর্যায়ে : ১৬৩ জন।
- গ্রামাঞ্চলে : ১৭৮ জন
- শহরাঞ্চলে : ১৩৮ জন।

(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2020)
৩,৪৮৭.
বাংলাদেশ কত সালে জাহাজ রপ্তানিকারক দেশ হিসাবে স্বীকৃতি পায়?
  1. ক) ২০০৯
  2. খ) ২০০৬
  3. গ) ২০০৭
  4. ঘ) ২০০৮
ব্যাখ্যা
- সম্প্রতি বাংলাদেশে তৈ‌রি এক‌টি পণ্যবাহী কন্টেইনার জাহাজ প্রথমবারের মতো যুক্তরাজ্যে রপ্তা‌নি করা হয়েছে। 
- দে‌শীয় প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডের তৈ‌রি করা ৬ হাজার ১০০ টন ধারণক্ষমতার জাহাজ‌টি কিনেছে যুক্তরাজ্যের এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেড।
- বাংলাদেশের মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকায় এ জাহাজটি বিক্রি করেছে আনন্দ শিপইয়ার্ড।
- আনন্দ শিপইয়ার্ড এ পর্যন্ত দেশি-বিদেশি ক্রেতাদের কাছে ৩৫৬টি জলযান নির্মাণ করে সরবরাহ করেছে। 
- প্রতিষ্ঠানটি ২০০৮ সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ “স্টেলা মেরিস” রপ্তানির মধ্য দিয়ে বংলাদেশের জন্য জাহাজ রপ্তানির স্বর্ণদ্বার উন্মোচন করে এবং বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিতি পায়।
- জাহাজ নির্মাণশিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় রপ্তানি খাত।
 
উৎস: বাংলা ট্রিবিউন, যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৩,৪৮৮.
সর্বশেষ জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক প্রতিবেদন অনুসারে জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান -
  1. ক) অষ্টম
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
World Population Prospects 2022: 
জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ World Population Prospects 2022 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যযুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম (১৭০ মিলিয়ন)।
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।
জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।
 
উৎস: UNFPA Website
৩,৪৮৯.
ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র কোনটি?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. স্পেন
ব্যাখ্যা

রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৮.০০%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১০.৯৬%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ৯.৫৭%।

→ এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ২.৯২%।

→ অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৩,৪৯০.
২য় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. সাংহাই
  2. বেইজিং
  3. তিয়েনজান
  4. তাইওয়ান
ব্যাখ্যা

চীনের সামরিক মহড়া:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে ৩ সেপ্টেম্বর চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ আয়োজিত হয়। 
- তিয়েনআনমেন চত্বরে সমবেত হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রনায়কেরা।
- তাঁদের মধ্যে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
- এ প্রদর্শনীতে দেখানো হয় চীনের সর্বাধুনিক হাইপারসনিক গ্লাইড ভেহিকল, ওয়াইজে-২১ অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং জেএল-৩ সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল।
- সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে নতুন ডংফেং-৫সি আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম)।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,৪৯১.
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন -
  1. ক) লিটন কুমার দাস
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) নুরুল হাসান সোহান
  4. ঘ) মোসাদ্দেক হোসেন
ব্যাখ্যা
⇨ সাকিব আল হাসানকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন। স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।

তথ্যসূত্র:- প্রথম আলো।
৩,৪৯২.
পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
  1. ফরিদপুর
  2. পাবনা
  3. নাটোর
  4. রাজশাহী
ব্যাখ্যা
- জেলা হিসাবে পেঁয়াজের সবচেয়ে বেশি উৎপাদন হয় পাবনা জেলায়। 
- উৎপাদন হয়েছে ৪,৯৪,১৬৩ মে.টন। 
পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে আছে – ফরিদপুর জেলা। 
- উৎপাদন হয়েছে ২,৬৫,১৫০ মে.টন। 
উৎস : ‘কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২০’
৩,৪৯৩.
বর্তমানে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা- [জানুয়ারি,২০২৬]
  1. ঠাকুরগাঁও
  2. দিনাজপুর
  3. ঝিনাইদহ
  4. রংপুর
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী:
• কৃষি ফসল শীর্ষ জেলা সমূহ:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৩,৪৯৪.
FAO-এর বর্তমান মহাপরিচালক কে? [নভেম্বর, ২০২৫]
  1. কু ডংগিউ
  2. অড্রে অ্যাজুলে
  3. টেড্রোস আধানম
  4. গিলবার্ট হুংবো
ব্যাখ্যা

FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট।

৩,৪৯৫.
'পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি'র কোন পূর্তি পালিত হয়েছে?
  1. ক) সুবর্ণ জয়ন্তী
  2. খ) রজত জয়ন্তী
  3. গ) হীরক জয়ন্তী
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি:
- ২ ডিসেম্বর ২০২২ সালে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি হয়েছে।
- ২৫ বছর পূর্তিকে বলা হয়-  রজত জয়ন্তী (Silver Jubilee)।
- ১৯৯৭  বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি।
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ‘পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের পথ সুগম হয়।
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল ।
- চুক্তিতে বলা হয়েছে যে, উপজাতীয়দের ভূমি মালিকানা অধিকার নির্ধারিত হলে তাদের ভূমি ফিরিয়ে দেওয়া হবে।
- এ উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমির উপর মালিকানা নির্ধারণের জন্য ভূমি জরিপব্যবস্থা পরিচালিত হবে।

অন্যদিকে,
১। ২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী (Silver Jubilee)। 
২। ৫০ বছর পূর্তিকে বলা হয় : সুবর্ণ জয়ন্তী / স্বর্ণ জয়ন্তী (Golden Jubilee)।
৩। ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী (Diamond Jubilee)। 
৪। ৭৫ বছর পূর্তিকে বলা হয় : প্লাটিনাম জয়ন্তী (Platinum Jubilee)। 
৫। ১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ (Centenary jubilee)। 
৬। ১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত (Sesquicentennial)।
৭। ২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)। 

উৎস : বাংলাপিডিয়া, ডিএমপি নিউজ এবং লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩।
৩,৪৯৬.
বর্তমানে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের করমুক্ত আয়সীমা কত? (২০২৫-২০২৬ অর্থবছর)
  1. ৩ লক্ষ ৭৫ হাজার টাকা
  2. ৪ লক্ষ ৬৫ হাজার টাকা
  3. ৪ লক্ষ ৮৫ হাজার টাকা
  4. ৪ লক্ষ ৭৫ হাজার টাকা
ব্যাখ্যা

• ২০২৫-২০২৬ অর্থবছরে করমুক্ত আয়সীমা:

- ​সাধারণ করদাতা =৩ লক্ষ ৫০ হাজার টাকা।
- মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা = ৪ লক্ষ টাকা।
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা = ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা = ৫ লক্ষ টাকা।
- তৃতীয় লিঙ্গ করদাতা = ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

​উৎস: বাজেট ২০২৫-২৬।

৩,৪৯৭.
বর্তমানে ন্যাটোর কতটি সদস্য দেশ রয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২৯টি
  2. ৩০টি
  3. ৩১টি
  4. ৩২টি
ব্যাখ্যা
ন্যাটো (NATO):
- ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে। [ফেব্রুয়ারি, ২০২৫]
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উৎস: NATO ওয়েবসাইট।
৩,৪৯৮.
পার্বত্য চট্টগ্রাম চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯৩ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৮ সালে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

⇒ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি:

- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’।
- বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) স্বাক্ষর করেন।
- চুক্তিতে ৭২টি ধারা আছে। এর মাধ্যমে তিনটি জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ গঠিত হয়।
- এই চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের পথ সুগম হয়।
- এরই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়।
- ২ ডিসেম্বর, ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি হয়েছে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো নিউজ।[লিঙ্ক]
৩,৪৯৯.
বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে কত সালে? [মার্চ, ২০২৬]
  1. ২০১০ সালে
  2. ২০১২ সালে
  3. ২০১৩ সালে
  4. ২০১৫ সালে
ব্যাখ্যা

 দারিদ্র বিমোচন কৌশল পত্র( PRSP):
- PRSP এর পূর্ণরূপ: Poverty Reduction Strategy Paper.
- দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণভাবে গৃহীত নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা।
- ২০০৩ সালে বাংলাদেশ অন্তবর্তীকালীন পিআরএসপি (আইপিআরএসপি) প্রথম প্রণয়ন করে।
- বাংলাদেশ ২০০৫ সালে প্রথম PRSP প্রণয়ন করে।
- ২০০৮ সালের অক্টোবরে ২০০৫ সালে প্রণীত দলিলটিকে হালনাগাদ করা হয়।
- এ দলিল প্রণয়নের মাধ্যমে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য (এমডিজি) এবং দক্ষিণ এশীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতি বাংলাদেশের অঙ্গীকার প্রকাশ করা হয়েছে।
- দ্রুততর দারিদ্র্য বিমোচনের কৌশল-২ (অর্থবছর ২০০৯-১১) পথে অগ্রযাত্রা’।
- ২০০৮ সালে সম্পাদিত পিআরএসপি-২ এর সরকার বদলের ফলে কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে।
- সর্বশেষ বাংলাদেশ সরকার ২০১৫ সালে দারিদ্র বিমোচন কৌশল পত্র( PRSP) প্রণয়ন করে।

উৎস: IMF .

৩,৫০০.
Who is the Current Chief Election Commissioner of Bangladesh? [December, 2024]
  1. AMM Nasir Uddin
  2. Md Anwarul Islam Sarker
  3. Abdur Rahman Masud
  4. Abul Fazal Md Sanaullah
ব্যাখ্যা
বাংলাদেশ নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগের ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
- নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়ে থাকে।
- প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে।
- একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে কাজ করবেন।
- সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।

উল্লেখ্য,
- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন।

⇒ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দীন।
- জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।

উল্লেখ্য,
- অন্য চার নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবদুর রহমানেল মাসুদ, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

উৎস: i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
ii) বাংলাদেশের সংবিধান।