বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৩৪ / ৭৬ · ৩,৩০১৩,৪০০ / ৭,৭৫২

৩,৩০১.
IMF এর পূর্বাভাসমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার হবে কত শতাংশ? 
  1. ৬.৭শতাংশ
  2. ৮.৭শতাংশ
  3. ৯.২শতাংশ
  4. ১০.৪শতাংশ
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ):
- চলতি ২০২৫–২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের চেয়ে বাড়বে।
- আবার মূল্যস্ফীতির হার কমবে।
- চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭ শতাংশ হবে।
- যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১০ শতাংশ।

• আইএমএফ বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশ।
- অন্তর্বর্তী সরকার অবশ্য চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার ঠিক করেছে ৫ দশমিক ৫ শতাংশ।
- আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, এ বছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক]

৩,৩০২.
CIRDAP এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১০টি
  2. ১১টি
  3. ১৪টি
  4. ১৫টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি। (মার্চ, ২০২৫)
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।
৩,৩০৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৩ অনুসারে, ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. নীলফামারী
  2. রংপুর
  3. ঠাকুরগাঁও
  4. দিনাজপুর
ব্যাখ্যা
খাদ্য শস্য:
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।

• শীর্ষ বিভাগ:
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
 
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৩,৩০৪.
সম্প্রতি আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষের জন্য দায়ী সংগঠন কোনটি?(নভেম্বর, ২০২৫)
  1. তেহরিক-ই পাকিস্তান 
  2. তেহরিক-ই তালিবান পাকিস্তান
  3. বালুচ লিবারেশন আর্মি
  4. দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট
ব্যাখ্যা

• আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ:
- ২০২৫ সালের সাম্প্রতিক আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের মূল কারণ হিসেবে পাকিস্তান সরকার “তেহরিক-ই তালিবান পাকিস্তান (TTP)” নামের সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে।
- পাকিস্তানের দাবি অনুযায়ী, TTP-এর সন্ত্রাসীরা আফগান ভূখণ্ডে আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা চালাচ্ছে।

- পাকিস্তান সরকার আফগান তালেবান প্রশাসনের ওপর অভিযোগ তোলে যে তারা TTP-কে দমন না করে বরং নীরবে সহায়তা দিচ্ছে।
- এর ফলে সীমান্তের তোরখাম, চামান ও কুর্রাম এলাকায় তীব্র গোলাগুলি, বিমান হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

- আফগান পক্ষ পাল্টা অভিযোগ করে যে পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে এবং বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে।

উৎস: রয়টার্স, এবিসি নিউজ।

৩,৩০৫.
সম্প্রতি বাংলাদেশের সাথে কোন দেশের ট্রানজিট চুক্তি হয়?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) ভুটান
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- গত ২২ মার্চ, ২০২৩ এ  ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চুক্তিতে স্বাক্ষর করেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৩,৩০৬.
 আইসিসিসিএডি-এরতথ্য মতে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কয় লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে?
  1. প্রায় পঞ্চাশ লাখ
  2. প্রায় নব্বই লাখ
  3. প্রায় নয় লাখ
  4. প্রায় দশ লাখ
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি:
- বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশে গত ৩০ বছর ধরে উপকূলবর্তী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিবছর ৩ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ মিলিমিটার পর্যন্ত বাড়ছে।
- ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)-এর তথ্য অনুযায়ী,
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলের মানুষের ঘরবাড়ি ও জীবিকা বিপন্ন হওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় নয় লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
- এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ১২ থেকে ১৮ শতাংশ ডুবে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

উৎস: বিবিসি বাংলা [৩০ জুন ২০২৪]।
৩,৩০৭.
২০২৪ সালে কততম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে?
  1. ৪র্থ
  2. ৫ম
  3. ৬ষ্ঠ
  4. ৭ম
ব্যাখ্যা
অর্থনৈতিক শুমারি:
- অর্থনৈতিক শুমারি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সুনির্ধারিত অর্থনৈতিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট সমগ্রকের (Population) সকল অর্থনৈতিক ইউনিটের পূর্ণাঙ্গ গণনা পদ্ধতি।
- অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৪র্থ অর্থনৈতিক শুমারি পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহ করা হয়।
- এ শুমারির মূল উদ্দেশ্য হলো দেশের অকৃষি খাত বিশেষ করে শিল্প ও সেবা খাতকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে মানসম্মত পরিসংখ্যান প্রণয়ন করা।

⇒ ২০২৪ সালে ৪র্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে।
- অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য উপাত্তের মাধ্যমে দেশের শিল্প উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা যাবে, সরকারের প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা, পরবর্তী ৯ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় শিল্পনীতি ২০২২ এর আলোকে পরিকল্পনা পরিবীক্ষণ, জাতীয় অগ্রাধিকার নির্ধারণ ও সম্পদ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য,
⇒ বাংলাদেশে ১ম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালের ২৭-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ শুমারির নাম ছিল “কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যক্রম ও অক্ষম ব্যক্তিদের শুমারি-১৯৮৬"।
- ২য় অর্থনৈতিক শুমারিতে ২০০১ এবং ২০০৩ সালে দুটি পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। শহর এলাকায় ২০০১ সালে এবং পল্লী এলাকায় ২০০৩ সালে।
- ৩য় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়।

উৎস: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
৩,৩০৮.
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. চীন 
  2. রাশিয়া 
  3. যুক্তরাষ্ট্র 
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

2025 Military Strength Ranking:
- প্রকাশক: Global Firepower। 
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।
- ২০২৫ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে। এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।

⇒ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য।
- বাংলাদেশের অবস্থান ৩৫তম [সূচক: ০.৬০৬২]

উৎস: Global Firepower ওয়েবসাইট।

৩,৩০৯.
দেশে প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট কোথায় স্থাপন করা হবে? [ জুন, ২০২৫]
  1. মুন্সিগঞ্জ
  2. নারায়ণগঞ্জ
  3. কুমিল্লা
  4. ঢাকা
ব্যাখ্যা
ভ্যাকসিন প্লান্ট: 
- দেশে প্রথম ভ্যাকসিন প্লান্ট হতে যাচ্ছে মুন্সীগঞ্জে।
- সিরাজদীখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
- মোট ৩ হাজার ১২৪ কোটি টাকা ব্যয়ে ভ্যাকসিন প্লান্টটি নির্মাণ করা হচ্ছে।
- এই কারখানায় ১৫ ধরনের টিকা উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
- প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ছয় ধরনের,
- ও ২০২৯ সালে আরও ৯ ধরনের টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়।
- ২০৩০ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।

উৎস: সমকাল।[লিঙ্ক]
৩,৩১০.
বিশ্বের সর্ববৃহৎ অফিস ভবন কোনটি?
  1. পেন্টাগন
  2. সুরাট ডায়মন্ড বোর্স
  3. বুর্জ খলিফা
  4. হোয়াইট হল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সুরাট ডায়মন্ড বোর্স:

- সুরাট ডায়মন্ড বোর্স হলো একটি অলাভজনক সংস্থা যা SDB ডায়মন্ড বোর্স দ্বারা প্রচারিত।
- এটি কোম্পানি আইন, ২০১৩ এর ধারা ৮ এর অধীনে নিবন্ধিত একটি সংস্থা।
- পেন্টাগনকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অফিস ভবন ভারতের গুজরাটের সুরাট ডায়মন্ড বোর্স।
- হিরে তৈরির যাবতীয় কাজ এই অফিসে হয়।
- এটি ১৫ তলা অফিস ভবন।
- ৩৫ একর এলাকা জুড়ে এই অফিসটি তৈরি করা হয়েছে।
- আকারে এটি পেন্টাগনের চেয়েও বড়।
- ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে এই অফিস ভবনের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উৎস: Hindustan Times ও আনন্দ বাজার পত্রিকা।
৩,৩১১.
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়? (নভেম্বর, ২০২৪)
  1. ৭৮ তম
  2. ৭৯ তম
  3. ৮০ তম
  4. ৮১ তম
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯ তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং।
- ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।

তথ্যসূত্র - UN General Assembly ওয়েবসাইট।
৩,৩১২.
How many foreign banks are operating in Bangladesh?
  1. 1
  2. 3
  3. 6
  4. 7
  5. 9
ব্যাখ্যা

তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
- বর্তমানে মোট তফসিলি ব্যাংক: ৫৮টি। যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৩৮টি  (৫টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার পর),
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।

⇒ বিদেশি ব্যাংক:
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড,
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
৩. হাবিব ব্যাংক লিমিটেড,
৪. এইচএসবিসি,
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট,
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
৯. উরি ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৩,৩১৩.
নিচের কোনটি D-৮ ভুক্ত সর্বশেষ সদস্য দেশ? [জুলাই, ২০২৫]
  1. ভারত
  2. নাইজেরিয়া
  3. মালয়েশিয়া
  4. আজারবাইজান
ব্যাখ্যা
• Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [জুলাই, ২০২৫]
- D-৮ ভুক্ত সর্বশেষ সদস্য দেশ হলো আজারবাইজান।
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- ভারত Developing Eight (D-8) এর সদস্য নয়।

উৎস: D-8 ওয়েবসাইট।
৩,৩১৪.
নেপাল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? 
  1. ২০০৬ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা

নেপাল: 
-
২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
- রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হয়।
- বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধ্বংসের ঘটনায় কে পি শর্মা অলি পদত্যাগ করেন।
- নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি ১৩ সেপ্টেম্বর কাঠমান্ডুতে শপথ গ্রহণ করেন।
নেপালের রাজনৈতিক ইতিহাস: 

- নেপালে ১৯৯০ সালে 'জন আন্দোলন' বা 'পিপলস মুভমেন্ট' মাধ্যমে রাজতন্ত্রের সীমিত ক্ষমতা প্রাপ্ত সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও তা স্থায়ী হয়নি।
- ২০০৬ সালে মাওবাদী বিদ্রোহী ও মূলধারার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে রাজতন্ত্রের অবসান ঘটায়।
- এবং ২০০৮ সালে নেপাল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- তবে প্রজাতন্ত্র ঘোষণার পরও ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে নেপালে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে।
- এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে:
- রাজনৈতিক দলগুলোর ভাঙন,
- ও মতাদর্শগত পার্থক্য,
- এবং জোট সরকারের অভাবনীয় কার্যকারিতা।

উৎস: নেপাল সরকারি ওয়েবসাইট।

৩,৩১৫.
বাংলাদেশের কোন জেলায় 'কৃষি বিশ্ববিদ্যালয়' স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে?
  1. লালমনিরহাট
  2. গোপালগঞ্জ
  3. কুড়িগ্রাম
  4. নীলফামারী
ব্যাখ্যা
কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আইন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১’ নামে এই বিলটি পাসের জন্য তুললে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিলে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান এবং গবেষণা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উৎস: দৈনিক যুগান্তর।
৩,৩১৬.
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতের অবদান কত শতাংশ?
  1. ২১.২%
  2. ২৩.৫%
  3. ২৫.৩%
  4. ২৭.৭%
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৩,৩১৭.
বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ-
  1. ১০ শতাংশ
  2. ১২ শতাংশ
  3. ১৪ শতাংশ
  4. ২০ শতাংশ
ব্যাখ্যা

• ইলিশ উৎপাদনে,
- বাংলাদেশ বিশ্বে প্রথম,
- ভারত বিশ্বে দ্বিতীয়,
- মিয়ানমার বিশ্বে তৃতীয়।
• বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ- ১২%।
• মোট দেশজ উৎপাদনে ইলিশের অবদান- ১%।
• বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৬% (World Fish- এর তথ্যানুসারে)
• বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৫% (FAO এর The State of World Fisheries and Aquaculture 2020 এর তথ্যানুসারে)।

৩,৩১৮.
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ -
  1. যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া
  3. যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
  4. পাকিস্তান ও শ্রীলংকা
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- সময়কাল: ২-২৯ জুন, ২০২৪।
- অংশগ্রহণকারী দল: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা। (ভেন্যু: গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র)
- ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। (ভেন্যু: কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ)
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
- ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।
- সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
- সর্বোচ্চ উইকেট শিকারি: ফজল হক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৩,৩১৯.
কোন শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে?
  1. প্যারিস
  2. বার্লিন
  3. টোকিও
  4. সিউল
ব্যাখ্যা
২০২০ সালের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
কিন্তু করোনা মহামারির কারণে তা একবছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট সময়ে একই শহরে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তবে এর নাম 'টোকিও ২০২০' ই থাকবে।
নতুন তারিখেও যদি তা আয়োজন করা সম্ভব না হয় তাহলে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বাতিল ঘোষিত হবে।
(উৎসঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট ও ডেইলি স্টার)
৩,৩২০.
According to the Economic Survey 2025, what percentage of GDP does the service sector contribute?
  1. 51.62%
  2. 53.19%
  3. 55.27%
  4. 57.90%
ব্যাখ্যা

- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১০.৯৪%।
• শিল্প: ৩৭.৪৪%।
• সেবা: ৫১.৬২%।

⇒ ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি: ৪৪.৬৭%।
• শিল্প: ১৭.৩৭%।
• সেবা: ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৩,৩২১.
আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ : চতুর্থ মূল্যায়নের রিপোর্ট অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত মিটার বৃদ্ধি পেলে সুন্দরবনের ম্যানগ্রোভ বন হারিয়ে যাবে?
  1. ক) ১.৫ মিটার
  2. খ) ০.৫ মিটার
  3. গ) ১ মিটার
  4. ঘ) ২ মিটার
ব্যাখ্যা
আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ II তাদের চতুর্থ মূল্যায়নে রিপোর্ট করেছে যে,
চাল ও গমের উৎপাদন ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে যথাক্রমে ৮ শতাংশ এবং ৩২ শতাংশ হ্রাস পেতে পারে। 
বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিশেষ করে উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হবে। 
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেলে, সুন্দরবনের ম্যানগ্রোভ বন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 
 
উৎস: http://nda.erd.gov.bd/, National Plan for Disaster Management 2010 - 2015
৩,৩২২.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, প্রবাসী আয়ে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. ভারত
  2. মেক্সিকো
  3. চীন
  4. ফিলিপাইন
ব্যাখ্যা
• প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
-  বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বিভিন্ন দেশের অবস্থান: 
- প্রথম - ভারত।    
- দ্বিতীয় - মেক্সিকো।   
- তৃতীয় - চীন।    
- চতুর্থ - ফিলিপাইন।   
- পঞ্চম - মিশর।    
- ষষ্ঠ - পাকিস্তান।  
- সপ্তম - বাংলাদেশ। 

তথ্যসূত্র: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
৩,৩২৩.
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. জনপ্রশাসন
  2. শিক্ষা ও প্রযুক্তি
  3. পরিবহন ও যোগাযোগ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২২.১%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ১০.৪%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত পরিবহন ও যোগাযোগ ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত ভর্তুকি ও প্রণোদনা ।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর।
৩,৩২৪.
বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান কত?
  1. ৮৫ তম 
  2. ১০২ তম
  3. ৭২ তম
  4. ১০৬ তম
ব্যাখ্যা

⇒ বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান ৮৫ তম।

শীর্ষ দেশ:
• ১ম - আর্মেনিয়া।
• ২য় - বেলারুশ।
• ৩য় - বসনিয়া ও হার্জেগোভিনা।
• ৪র্থ - বুলগেরিয়া।
• ৫ম - চিলি।
• ৬ষ্ঠ - চীন।

তথ্যসূত্র - Global Hunger Index.

৩,৩২৫.
Who chaired the COP-29 climate conference held in Baku?
  1. Mukhtar Babayev
  2. Christiana Figueres
  3. Andrea Bosek
  4. Yasmine Fouad
ব্যাখ্যা

২০২৪ সালে ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ২৯) ২৯তম আসর।

কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন মুখতার বাবায়েভ।

উল্লেখ্য,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।

৩,৩২৬.
৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্যাংকক
  2. কুয়ালালামপুর
  3. হ্যানয়
  4. জাকার্তা
ব্যাখ্যা

৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন:
- স্থান ও তারিখ: কুয়ালালামপুর, ২৬-২৭ মে ২০২৫।
- মুল ঘোষণা: ASEAN Community Vision 2045 ঘোষণা ও কৌশলগত পরিকল্পনা।
- মুল আলোচ্য বিষয়: মিয়ানমারের রাজনৈতিক সংকট, দক্ষিণ চীন সাগর ইস্যু, আন্তঃASEAN একমত ও নিরাপত্তা।
- এবারের সম্মেলনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

উল্লেখ্য,
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পুর্ব তিমুর।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৩,৩২৭.
মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য ২০২৫ সালে আগা খান পুরস্কার লাভ করেন?
  1. বাইতুর-রউফ মসজিদ
  2. জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
  3. খুদি বাড়ি
  4. জল বাড়ি
ব্যাখ্যা

আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, 
- মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। 

উৎস: প্রথম আলো।

৩,৩২৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জিডিপিতে সেবাখাতের অবদান কত শতাংশ?
  1. ৩৩.২৭%
  2. ৩৭.৯৫%
  3. ৪৫.৩৮%
  4. ৫১.০৮%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৩২৯.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. কোপেনহেগেন
  2. ভিয়েনা
  3. জুরিখ
  4. মেলবোর্ন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

৩,৩৩০.
২০২৫ সালের বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. ইয়েমেন
  3. দক্ষিণ সুদান
  4. ইউক্রেন
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক (Global Peace Index):
- প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics & Peace.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- প্রধান তিনটি বিষয় হলো- সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া এবং বাংলাদেশের অবস্থান ১২৩তম।

⇒ Global Peace Index-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. আয়ারল্যান্ড,
৩. নিউজিল্যান্ড,
৪. অস্ট্রিয়া,
৫. সুইজারল্যান্ড।

⇒ শান্তি সূচকে সর্বনিম্ন দেশ:
১৬৩. রাশিয়া,
১৬২. ইউক্রেন,
১৬১. সুদান,
১৬০. কঙ্গো প্রজাতন্ত্র, 
১৫৯. ইয়েমেন।

উৎস: Global Peace Index 2025. [link]
৩,৩৩১.
ডি-৮ জোটের সর্বশেষ সদস্য দেশ কয়টি? [জানুয়ারি, ২০২৫]
  1. আজারবাইজান
  2. নাইজেরিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. পাকিস্তান
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

⇒ ১১তম ডি-৮ সম্মেলন (D-8 Summit) ২০২৪ সালের ডিসেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে।
- ডি-৮ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথ সুগম করা

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৩,৩৩২.
২০২৫ এশিয়া কাপ ক্রিকেটে কয়টি দল অংশগ্রহণ করেছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫:
- এশিয়া কাপের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং)।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: পাকিস্তান।
- টুর্নামেন্টে সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: অভিষেক শর্মা।
- সর্বাধিক উইকেটধারী: কুলদীপ যাদব (১৭)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

৩,৩৩৩.
বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু কোথায় অবস্থিত?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
• বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু (ভারত)।

- এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রেসি জেলার বাক্কাল ও কুরির মধ্যে একটি ইস্পাত এবং কংক্রিট খিলান যুক্ত রেল সেতু।
- নদীর তলদেশ থেকে এ সেতুর উচ্চতা ৩৫৯ মিটার (১,১৭৮ ফুট)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ ও হিন্দুস্তান টামস। 
৩,৩৩৪.
বাংলাদেশ নিচের কোন সংস্থাটির সদস্য নয়?
  1. NAM
  2. BRICS
  3. BIMSTEC
  4. OIC
ব্যাখ্যা
• বাংলাদেশ — BRICS এর সদস্য নয়।

• BRICS এর সদস্যদেশ:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।

এছাড়াও - 
- বাংলাদেশ OIC এর সদস্য (২৩ ফেব্রুয়ারি, ১৯৯৪)।
- বাংলাদেশ NAM এর সদস্যপদ লাভ করে - ২৭ সেপ্টেম্বর, ১৯৭২ সালে।
- বাংলাদেশ BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য (৬ জুন, ১৯৯৭ সালে)।

বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য তার কতিপয় নাম উল্লেখ করা হলো:
- (UN), IBRD, IDA, IFC, ICSID, MIGA, IMF, ILO, FAO, UNESCO, UPU, ITU, WMO, UNIDO, IFAD, IAEA, WTO, UNHCR, UNCTAD, UNFPA, UNDP, CEDAW, IPCC, OIC, NAM, কমনওয়েলথ, সিরডাপ, জি-৭৭, সার্ক, বিমসটেক প্রভৃতি।

তথ্যসূত্র:
- সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৩,৩৩৫.
কোন জেলায় সর্বাধিক পাট উৎপাদন হয়?
  1. ফরিদপুর
  2. রাজবাড়ী
  3. নাটোর
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদন : ৬৮.১৯ লক্ষ বেল।
পাট উৎপাদনে শীর্ষ তিন জেলা:
- প্রথম : ফরিদপুর
- দ্বিতীয় : পাবনা
- তৃতীয় : কুষ্টিয়া।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯ এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৩,৩৩৬.
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কত হবে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৩ শতাংশ
  2. ৪ শতাংশ
  3. ৫ শতাংশ
  4. ৬ শতাংশ
ব্যাখ্যা

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার:
- আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ শতাংশ হবে।
- যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল। অর্থাৎ প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে।
- এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- তবে আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে।
- এছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি ২০২৪ সালে কমে ৪ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৩,৩৩৭.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এডিপির বরাদ্দ-
  1. ২ লাখ ৩৫ হাজার কোটি
  2. ২ লাখ ৪০ হাজার কোটি
  3. ২ লাখ ২০ হাজার কোটি
  4. ২ লাখ ৩০ হাজার কোটি
ব্যাখ্যা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উল্লেখ্য, 
• পরিবহণ ও যোগাযোগ খাত: ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা (২৫.৬৪%)
• বিদ্যুৎ ও জ্বালানি খাত: ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা (১৪.৮%)
• শিক্ষা: ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা (১২.৪২%)
• গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত: ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা (৯.৯০%)
• স্বাস্থ্যে খাত: ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা (৭.৮৯%)

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
৩,৩৩৮.
WMO এর বর্তমান ও প্রথম নারী মহাসচিব কে? (সেপ্টেম্বর - ২০২৪)
  1. রাফায়েল মারিয়ানো গ্রসি
  2. সেলেস্তে সাওলো
  3. ওকোনজো আইওয়েলা
  4. উইনি বায়ানিমা
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- WMO এর বর্তমান ও প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)। (সেপ্টেম্বর - ২০২৪)

উৎস: WMO ওয়েবসাইট।
৩,৩৩৯.
আঙ্কটাড এর পরবর্তী ১৫তম মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
  1. ব্রিজটাউন
  2. বাকু
  3. জেনেভা
  4. দোহা
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চারবছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৩-৮ অক্টোবর বার্বাডোসের ব্রিজটাউনে।
সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(উৎসঃ আঙ্কটাড ওয়েবসাইট)
৩,৩৪০.
২০২৪ সালে ব্যালন ডি'অর বর্ষসেরা পুরুষ খেলোয়াড় -
  1. ভিনিসিয়ুস জুনিয়র
  2. কিলিয়ান এমবাপ্পে
  3. লামিনে ইয়ামাল
  4. রদ্রি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ব্যালন ডি'অর:

- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ২০২৪ সালে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

⇒ Ballon d'Or 2024:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)।
- বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।
- বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস।
- বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।
- বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: হেনিফার এরমোসো।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উৎস: i) Goal.com.
ii) FIFA.
৩,৩৪১.
৬ষ্ঠ জনশুমারি অনুসারে, কোন সিটি কর্পোরেশনের জনসংখ্যা সর্বোচ্চ?
  1. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  2. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  3. কুমিল্লা সিটি কর্পোরেশন 
  4. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।

• সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

• ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বোচ্চ ৫৯,৯০,৭২৩ জন।
- বরিশাল সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বনিম্ন ৪,১৯,৪৮৪ জন।

• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ।
- রংপুর সিটি কর্পোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।
৩,৩৪২.
D-8 (Developing Eight)- সদস্যদেশের অন্তর্ভুক্ত নয় কোন দেশ? (সেপ্টেম্বর-২০২৫)
  1. পাকিস্তান
  2. তুরস্ক
  3. বাংলাদেশ
  4. ইরাক
ব্যাখ্যা

D-8 (Developing Eight)- সদস্যদেশের অন্তর্ভুক্ত দেশ নয়- ইরাক।

 D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- এটির সদর দপ্তর- ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব-ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

৩,৩৪৩.
নিম্নের কোনটি Gulf Cooperation Council-এর সদস্য দেশ নয়?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ইরান
  3. কাতার
  4. কুয়েত
ব্যাখ্যা

ইরান Gulf Cooperation Council-এর সদস্য দেশ নয়।

GCC:

- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.

৩,৩৪৪.
চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় আজীবন সম্মাননা পাচ্ছেন যে অভিনেতা?
  1. ক) সোহেল রানা
  2. খ) ইলিয়াস কাঞ্চন
  3. গ) আহমেদ শরিফ
  4. ঘ) রেজওয়ান শাহরিয়ার সুমিত
ব্যাখ্যা
• জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩:
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
- ২০২১ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে।
- চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
- শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে লাল মোরগের ঝুঁটি ও নোনাজলের কাব্য,
- শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধর।
- শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বধ্যভূমিতে একদিন।
- শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য),
- শ্রেষ্ঠ অভিনেতা যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।
- শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)।
- শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য),
- শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ),
- শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।

তথ্যসূত্র: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৩,৩৪৫.
বাংলাদেশ থেকে রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কতজন? ( মার্চ ২০২৫)
  1. ১৩ জন
  2. ১২ জন
  3. ১৪ জন
  4. ১০ জন
ব্যাখ্যা
রেমন ম্যাগসেসে পুরস্কার:
- এশিয়ার নোবেল নামে খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কার।
- বাংলাদেশ থেকে মোট ১৩ জন রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রেমন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।
- ১৯৫৮ সাল থেকে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

২০২৪ সালের রেমন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্তরা হলেন:
১. নগুয়েন থি নগক ফুং: ভিয়েতনামের একজন সমাজকর্মী।
২. কারমা ফুনতসো: ভুটানের একজন শিক্ষাবিদ।
৩. হায়াও মিয়াজাকি : জাপানের প্রখ্যাত অ্যানিমেটর ও চলচ্চিত্র পরিচালক।
৪. রুরাল ডক্টর্স মুভমেন্ট : থাইল্যান্ডের একটি সংগঠন, যা গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও সমর্থন করে।
৫.ফারওয়িজা ফারহান: ইন্দোনেশিয়ার একজন পরিবেশকর্মী।

উৎস: The Ramon Magsaysay Award Foundation.
৩,৩৪৬.
কোন দেশ মারবার্গ ভাইরাস রোগের (MVD) প্রাদুর্ভাবের (outbreak) সমাপ্তি ঘোষণা করেছে? [জানুয়ারি, ২০২৫]
  1. রুয়ান্ডা
  2. উগান্ডা
  3. জিবুতি
  4. মরক্কো
  5. সুদান
ব্যাখ্যা
- ২০ ডিসেম্বর ২০২৪-এ রুয়ান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় মারবার্গ ভাইরাস রোগের (MVD) প্রাদুর্ভাবের (outbreak) সমাপ্তি ঘোষণা করে।
- WHO-এর সুপারিশ অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়।
- ৭ নভেম্বর শেষ নিশ্চিত কেসের দ্বিতীয় নেতিবাচক পিসিআর পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
- প্রাদুর্ভাবটি ২৭ সেপ্টেম্বর ২০২৪-এ ঘোষণা করা হয়েছিল।
- ১৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, ৬৬টি নিশ্চিত কেস এবং ১৫টি মৃত্যু (মৃত্যুর হার ২৩%) রিপোর্ট করা হয়েছে।
- ৫১ জন রোগী সফলভাবে সুস্থ হয়েছেন।
- সর্বশেষ নিশ্চিত কেসটি রিপোর্ট করা হয় ৩০ অক্টোবর ২০২৪-এ।
- WHO এবং ডেভেলপমেন্ট পার্টনাররা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করেছে।
- প্রাদুর্ভাব শেষ হলেও ভাইরাসের পুনঃউত্থানের ঝুঁকি এখনও রয়ে গেছে।

মারবার্গ ভাইরাস রোগ:
- মারবুর্গ ভাইরাস রোগ একটি গুরুতর এবং প্রায়ই প্রাণঘাতী রোগ।
- এটি পূর্বে মারবুর্গ হেমোরেজিক ফিভার নামে পরিচিত ছিল। 
- এটি মারবার্গ ভাইরাস দ্বারা সৃষ্ট, যা ফলের বাদুড় (Fruit Bat) থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়।
- এই রোগটি উচ্চ মৃত্যুর হার দ্বারা চিহ্নিত করা হয়, গড় প্রায় ৫০%।

উৎস: WHO ওয়েবসাইট।
Rwanda Biomedical Centre.
৩,৩৪৭.
Recently US President Donald Trump has declared which armed group as a 'Foreign Terrorist Organization'? [February, 2025]
  1. Hamas
  2. Hezbollah
  3. Houthis
  4. Hayat Tahrir al-Sham
  5. None of above
ব্যাখ্যা
বিদেশি সন্ত্রাসী সংগঠন:
- হুতি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে।
- হুতিরা আনসারুল্লাহ নামে পরিচিত।
- হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- ১৯৯০ এর দশকে এই গোষ্ঠীটির উত্থান।

উলেখ্য,
- সম্প্রতি (জানুয়ারি, ২০২৫) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- হুতিদের কার্যক্রম মার্কিন নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি উল্লেখ করে আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
- যুক্তরাষ্ট্রের দাবি, হুতিরা ইরানের সমর্থনে কাজ করে আসছে এবং তারা মার্কিন জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে।

উৎস: i) The White House (.gov).
ii) BBC. [link]
৩,৩৪৮.
বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি হাজারে স্থূল জন্মহার কত?
  1. ক) ১৫.৯
  2. খ) ১৮.৩
  3. গ) ১৮.১
  4. ঘ) ২০.০
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে প্রতি হাজারে স্থূল জন্মহার ১৮.১। এর মধ্যে শহর অঞ্চলে স্থূল জন্মহার ১৫.৯ এবং গ্রামাঞ্চলে স্থূল জন্মহার ২০.০। বাংলাদেশে প্রতি হাজারে স্থূল মৃত্যুহার ৪.৯।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট)
৩,৩৪৯.
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান আছে -
  1. ১৫টি
  2. ১৬টি
  3. ১৭টি
  4. ১৮টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রাবার বাগান:

- বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান আছে - ১৮টি।
- টাংগাইল-শেরপুর জোন (৫টি বাগান)
- চট্টগ্রাম জোন (৯টি বাগান
- সিলেট জোন (৪টি বাগান)

তথ্যসূত্র: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন।
৩,৩৫০.
Recently, which country recognized Bengali as a classical language?(November, 2024)
  1. India
  2. Egypt
  3. Germany
  4. USA
  5. Japan
ব্যাখ্যা
ধ্রুপদি ভাষা:
- ধ্রুপদি ভাষা হল সেই ভাষা যা প্রথাগত এবং ঐতিহ্যবাহী সাহিত্যের জন্য ব্যবহৃত হয়।
- ৩ অক্টোবর, ২০২৪ তারিখে বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার।
- বাংলাসহ পাঁচটি ভাষাকে ভারতের ধ্রুপদি ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- ধ্রুপদি ভাষার প্রথম স্বীকৃতি পেয়েছিল ভারতে তামিল ভাষা।

উৎস: প্রথম আলো।
৩,৩৫১.
বৈশ্বিক শান্তি সূচক, ২০২৫ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? 
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

বৈশ্বিক শান্তি সূচক- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Global Peace Index 2025.
প্রকাশ: জুন ২০২৫ ।
প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics and Peace (IEP)। 
অন্তর্ভুক্ত দেশ: ১৬৩টি। 

সূচক অনুযায়ী-
- সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড।
- সর্বনিম্ন দেশ: রাশিয়া।
- বাংলাদেশের অবস্থান: ১২৩ তম।

উৎস: Global Peace Index 2025

৩,৩৫২.
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা -----
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ১
ব্যাখ্যা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর বাইরে মরিশাসের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
- উল্লেখ্য, তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
উৎসঃ টাইমস্‌ অব ইন্ডিয়া রিপোর্ট।

৩,৩৫৩.
সম্প্রতি, বাংলাদেশে কোন দুইটি গাছ রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে? [মে, ২০২৫]
  1. গামার ও কড়ই
  2. আকাশমণি ও রেইনট্রি
  3. ইউক্যালিপটাস ও গামার
  4. ইউক্যালিপটাস ও আকাশমণি
ব্যাখ্যা
ইউক্যালিপটাস ও আকাশমণি:
- সারা দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি দুটি প্রজাতির গাছের চারা রোপণ, তৈরি করা ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। 
- প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
- নানা গবেষণায় দেখা গেছে এসব গাছের পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে।
- এছাড়া এসব গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে। ফলে এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না।
- তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
৩,৩৫৪.
WIPO এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯২টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
WIPO:
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (জুন, ২০২৫)
- সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৫৫.
Bangladesh’s newest coastal river port is located in which Upazila? 
  1. Bholaganj
  2. Chilmari
  3. Sandwip
  4. Hatiya
ব্যাখ্যা

• দেশের উপকূলীয় নদীবন্দর:
- দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর হলো সন্দ্বীপ।
- চট্টগ্রামের সন্দ্বীপকে দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর ঘোষণা করেছে সরকার।
- দেশের সর্বশেষ উপকূলীয় নদীবন্দর হলো হাতিয়া।
- নোয়াখালীর হাতিয়াকে দেশের ৫৪তম নদীবন্দর ঘোষণা করেছে সরকার।
- ৩ জুন ২০২৫ তারিখে বিষয়টি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
- এই গেজেট অনুযায়ী, হাতিয়ার চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের একটি নির্দিষ্ট অংশকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বন্দর সংক্রান্ত ১৯০৮ সালের একটি আইনের আওতায়।

তথ্যসূত্র: i) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওয়েবসাইট।
ii) দৈনিক ইনকিলাব। 

৩,৩৫৬.
ফাইনালে কোন দেশকে পরাজিত করে বাংলাদেশ ১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়?
  1. ক) শ্রীলংকা
  2. খ) ইংল্যান্ড
  3. গ) ভারত
  4. ঘ) ওযেস্ট ইন্ডিজ
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারী ২০২০ ১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে পরাজিত করে বাংলাদেশ (অনূর্ধ্ব-১৯) জাতীয় ক্রিকেট দল প্রথম বারের মতো কোন বৈশ্বিক শিরোপা লাভ করে।
এতে ম্যান অব দ্য ফাইনাল হন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। ১৭ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২০। ১৮ জানুয়ারী ২০২০ বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করে।
(সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো)
৩,৩৫৭.
সম্প্রতি সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?  [জানুয়ারি, ২০২৬]
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. নেপাল
  4. ভুটান
ব্যাখ্যা

• সাফ নারী ফুটসাল: 
- প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 
- ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।
- দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।
- দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

উল্লেখ্য, 
- ফুটসাল ফুটবলের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে বল নিয়ন্ত্রণ এবং দ্রুত খেলার ওপর জোর দেওয়া হয়।
- ছোট মাঠ এবং কম খেলোয়াড় (সাধারণত ৫ জন) নিয়ে এটি খেলা হয়।
- সর্বোচ্চ ১২ জন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায়। যত খুশি খেলোয়াড় বদলি করা যায়।
- ১৯৩০ সাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ফুটসাল খেলা হয়ে আসছে।
- ফুটবলের মতো ফুটসালের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

তথ্যসূত্র: প্রথম আলো। 

৩,৩৫৮.
বর্তমানে দেশে সরকারিভাবে মোট কয়টি স্থলবন্দর রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ১৬টি
  2. ২০টি
  3. ২২টি
  4. ২৪টি
ব্যাখ্যা

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ:
- স্থলপথে পণ্য আমদানি-রপ্তানি সহজতর এবং উন্নতর করাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের লক্ষ্য।
- বর্তমানে দেশে সরকারিভাবে মোট ২৪টি স্থলবন্দর রয়েছে।
- উল্লেখ্য, এর মধ্যে চলমান স্থলবন্দরের সংখ্যা ১৬টি।

⇒ ১৬টি স্থলবন্দরের মধ্যে ১১টি স্থলবন্দর যেমন বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা ও ধানুয়াকামালপুর স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বাস্থবক) নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা ও বিবিরবাজার এই ৫টি স্থলবন্দর BOT ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
- এছাড়া রামগড় ও বাল্লা এই ২টি স্থলবন্দর চালুর জন্য অপেক্ষাধীন রয়েছে।

⇒ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিকে) প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে।
- স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট।

৩,৩৫৯.
NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. লন্ডনে
  2. প্যারিসে
  3. রোমে
  4. বেলগ্রেডে
ব্যাখ্যা
NAM:
- এর পূর্ণরূপ Non-Aligned Movement.
- NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- NAM-এর প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- ২৫টি দেশ নিয়ে সংগঠনটি শুরু হয়।
- NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২১। (ডিসেম্বর, ২০২৪)
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা ১৮টি। (ডিসেম্বর, ২০২৪)
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

তথ্যসূত্র - NAM ওয়েবসাইট।
৩,৩৬০.
সম্প্রতি “Will for Peace 2026” নৌ মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? 
  1. দক্ষিণ আফ্রিকা
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. চীন 
ব্যাখ্যা

• Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে “Will for Peace 2026” নামের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 - এতে অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো: চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
 - এই অনুশীলনের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৩,৩৬১.
সম্প্রতি কোন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম বন্ধ হয়ে যায়?
  1. উরুগুয়ে
  2. মালি
  3. সাইপ্রাস
  4. লেবানন
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।

উল্লেখ্য,
- আফ্রিকার দেশ মালি।
- জাতিসংঘ ২০১৩ সালে মালিতে মিনুসমা নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ২০২১ সালে মালি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সঙ্গে মিত্রতা করার পর থেকেই শান্তিরক্ষীদের ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছিল সরকার।
- মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 

- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই ঘোষণার মধ্য দিয়ে ১০ বছর পর দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

উৎস: i) ১১ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.
         ii) ২ জুলাই, ২০২৩, প্রথম আলো। 
৩,৩৬২.
What is the per capita income according to the provisional estimates for the 2024-25 fiscal year?
  1. 2750 USD
  2. 2790 USD
  3. 2820 USD
  4. 2954 USD
ব্যাখ্যা
- ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩৩৯,২১১ টাকা (২,৮২০ ইউএস ডলার)।
- পূর্ববর্তী অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ ইউএস ডলার)।
- ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে ৩৫,১০৯ টাকা (৮২ ইউএস ডলার)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩,৩৬৩.
'People's Action Party (PAP)' কোন দেশের প্রধান রাজনৈতিক দল?
  1. থাইল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. ইন্দোনেশিয়া
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
People's Action Party (PAP):
- পিপলস অ্যাকশন পার্টি (PAP) হচ্ছে সিঙ্গাপুরের প্রধান রাজনৈতিক দল।
- দলটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার আগে থেকেই সেখানে শাসন করছে পিএপি।
- ১৯৫৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রতিটি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে পিএপি।
- প্রায় প্রত্যেকবার পার্লামেন্টের ৯০ শতাংশের বেশি আসনে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা।

সম্প্রতি,
- গত ৩ মে সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪ বারের মতো জয় পেয়েছে শাসক দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)।
- নির্বাচনের ফলাফল অনুযায়ী, পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টি পেয়েছে পিএপি।
- মূল বিরোধী দল ওয়ার্কার্স পার্টি ১০টি আসনে জয় পেয়েছে।
- সিঙ্গাপুরে কোনো বিরোধী দলের এটি সবচেয়ে বেশি আসন পাওয়ার ঘটনা।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
৩,৩৬৪.
সম্প্রতি কোন দেশ চালকবিহীন বুলেট ট্রেন পরীক্ষামূকভাবে চালু করে?
  1. দক্ষিণ কোরিয়া
  2. জাপান
  3. জার্মানি
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক।

জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা:
- কর্মী স্বল্পতার কারণে চালক ছাড়াই ট্রেন চালু করতে চায় জাপান।
- এ উপলক্ষে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি হনশু দ্বীপের পশ্চিম উপকূলের নিগাতা অঞ্চলে স্বয়ংক্রিয় বুলেট ট্রেনের পরীক্ষা চালিয়েছে।
- পরীক্ষার শুরুতে চালক ট্রেনটির সুইচ চেপে তা ‘স্বয়ংক্রিয় মোডে’ চালু করে দেন।
- এরপর থেকে ১২টি বগিবিশিষ্ট বুলেট ট্রেনটিতে চালকের আর কোনো হস্তক্ষেপ প্রয়োজন পড়ে না।
- ই৭-সিরিজের ট্রেনটি দূরের একটি নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পরিচালনা করা হয়।
- জাপানে ইতিমধ্যে বাণিজ্যিকভাবে চালু থাকা বুলেট ট্রেনের স্বয়ংক্রিয়ভাবে বা চালকবিহীন চলাচলের প্রথম পরীক্ষা ছিল এটি।

উৎস: প্রথম আলো,  ১৮ নভেম্বর ২০২১।
৩,৩৬৫.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ- 
  1. ঢাকা
  2. খুলনা
  3. বরিশাল
  4. রাজশাহী 
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)। 
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৩,৩৬৬.
২০২৫ সালের মার্চ মাসে কোন সশস্ত্র সংগঠন যুদ্ধবিরতির ঘোষণা দেয়? [এপ্রিল, ২০২৫]
  1. ফার্ক
  2. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি
  3. সাইনিং পাথ
  4. হামাস
ব্যাখ্যা
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK): 
- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি একটি সশস্ত্র কুর্দি জাতীয়তাবাদী সংগঠন। 
- এটি ১৯৭০-এর দশকের শেষ দিকে আবদুল্লাহ "আপো" ওজালান প্রতিষ্ঠা করেন।
- শুরুতে সংগঠনটি একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের দাবি জানালেও পরবর্তী সময়ে তারা তাদের লক্ষ্য কিছুটা শিথিল করে কুর্দিদের জন্য স্বায়ত্তশাসনের দাবিতে পরিবর্তিত করে।
- ২০২৫ সালের মার্চ মাসে PKK একটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। 
- এর দুই দিন আগে ওজালান সংগঠনটির অস্ত্র পরিহার ও বিলুপ্তির আহ্বান জানিয়েছিলেন।

উৎস: Britannica.
৩,৩৬৭.
সম্প্রতি, বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার সভাপতিত্ব পদ লাভ করে? (ডিসেম্বর-২০২৫)
  1. UNDP
  2. UNESCO
  3. ICJ
  4. UNICEF
ব্যাখ্যা

 The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)
-এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।

- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোতে ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। (২০২৫ সালে)

- বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।

• জাতিসংঘের ও বাংলাদেশ:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
- ১৯৮৮ সালে ইরাক ও নামিবিয়া শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন শুরু করে।
- ছাড়া জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়।
- ১৯৭৯-৮০ এ সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচন তার এ ভূমিকার স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী।
- ১৯৮৪ সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের।
- ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- তাঁর এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাইস্মরণ করিয়ে দেয়।

উৎস:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি বোর্ড বই এবং জাতিসংঘ ওয়েব সাইট , ইউনেস্কো ওয়েবসাইট।

৩,৩৬৮.
OIC-এর বর্তমান মহাসচিব কে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ইয়াসির আল-হাদার
  2. হুসাইন ইব্রাহিম তাহা
  3. রাশিদ আল-ফায়েদ
  4. মাহমুদ আল-খান
ব্যাখ্যা

ইসলামিক সহযোগিতা সংস্থা:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৩৬৯.
According to the Economic Survey 2025, what is the GDP growth rate at constant prices?
  1. 2.91%
  2. 3.42%
  3. 3.97%
  4. 4.39%
  5. 4.85%
ব্যাখ্যা

জিডিপি:
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৪,৭৯,০০১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,৩৯,২১১ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৩,৩৭০.
বৈশ্বিক সুখ সূচক ২০২৫ -এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. ডেনমার্ক
  4. সুইডেন
ব্যাখ্যা

বৈশ্বিক সুখ সূচক ২০২৫: 
- বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ ফিনল্যান্ড।
- সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
- বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।
- টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে।
- সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- ২০ মার্চ 'আন্তর্জাতিক সুখ দিবস' বা 'বিশ্ব সুখী দিবস'।
- প্রতিবছর UN Sustainable Development Solutions Network ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে।

উৎস: UN Sustainable Development Solutions Network.

৩,৩৭১.
According to the final GDP estimate for 2023-24, what is the per capita GDP?
  1. 2,625 USD
  2. 2,643 USD
  3. 2,738 USD
  4. 2,784 USD
ব্যাখ্যা
জিডিপি'র চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে। 
- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাবের প্রতিবেদন প্রকাশ করেছে।

⇒ চূড়ান্ত হিসাব অনুসারে,
- বর্তমান মাথাপিছু আয় ২,৭৩৮ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৭৮৪ মার্কিন ডলার)।
- বর্তমান মাথাপিছু জিডিপি ২,৬২৫ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৬৪৩ মার্কিন ডলার)।
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২২% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮২%)।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ৩.৩০% (সাময়িক হিসাবে যা ছিলো ৩.২১%)।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৩.৫১% (সাময়িক হিসাবে যা ছিলো ৬.৬৬%)।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৫.০৯% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮০%)।

অন্যদিকে,
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু জিডিপি (সাময়িক) ছিল ২৬৭৫মার্কিন ডলার।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট। [link]
৩,৩৭২.
বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. কাতার
  3. যুক্তরাষ্ট্র
  4. সৌদি আরব
ব্যাখ্যা
বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ:
- বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক সর্বশেষ প্রবাসী আয় প্রেরণের শীর্ষস্থানীয় উৎসগুলোর জানুয়ারি মাসভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে।
- ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে দুই দশমিক নয় বিলিয়ন ডলার।

উৎস: i) প্রথম আলো।
ii) The Daily Star Bangla.
৩,৩৭৩.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
  1. খুলনা
  2. সিলেট
  3. চট্টগ্রাম
  4. রংপুর
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ইন্টারনেট ব্যবহারকারী (৫বছর ও তদূর্ধ্ব),
- মোট ব্যবহারকারী - ৩০.৬৯%।
- পুরুষ ব্যবহারকারী - ৩৮.০৪%।
- নারী ব্যবহারকারী - ২৩.৫২%।
- ঢাকা বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি - ৪০.৪২%।
- রংপুর বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম - ২৩.৫২%।
• শহর -৪১.৩০%।
• গ্রাম - ২৫.৭৩%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৩,৩৭৪.
বাংলাদেশে মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি বিদ্যমান?
  1. ১২.৪০
  2. ১৪.১৫
  3. ১৭.২৬
  4. ২৩.৮০
ব্যাখ্যা
জাতীয় সংসদে পরিবেশ ও বন মন্ত্রী প্রদত্ত তথ্যানুযায়ী বাংলাদেশে ২৫৪৭৫ বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে যা দেশের মোট আয়তনের ১৭.২৬ শতাংশ।
মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্যমতে বনভূমির পরিমাণ ১৭ শতাংশ।
(সূত্রঃ বাংলা ট্রিবিউন, ১২ সেপ্টেম্বর ২০১৯ এবং মাধ্যমিক ভূগোল)
৩,৩৭৫.
জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ কোনটি?
  1. সিঙ্গাপুর
  2. তাইওয়ান
  3. জাপান
  4. ভুটান
ব্যাখ্যা

- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুসারে এশিয়ার সবচেয়ে সুখী দেশ তাইওয়ান, যা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে রয়েছে।

• বৈশ্বিক সুখ প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: World Happiness Report- 2025.
- প্রকাশকাল: ২০ মার্চ ২০২৫।
- প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
- অন্তর্ভুক্ত দেশ: ১৪৭টি দেশ। 

-  জীবন নিয়ে পর্যালোচনায় সহায়তার জন্য প্রতিবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।
- সূচকগুলো হলো:
• মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি),
• সামাজিক সহায়তা,
• সুস্থ জীবনযাপনের প্রত্যাশা,
• স্বাধীনতা,
• উদারতা 
• দুর্নীতি নিয়ে মনোভাব।

সূচক অনুযায়ী-
- শীর্ষ দেশ- ফিনল্যান্ড।
- সর্বনিম্ন দেশ- আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান- ১৩৪তম

- রিপোর্টে এশিয়ার শীর্ষ ৫টি দেশের র‍্যাঙ্কিং নিম্নরূপ:
১) তাইওয়ান।
২) সিঙ্গাপুর।
৩) কাজাখস্তান।
৪) ভিয়েতনাম।
৫) থাইল্যান্ড।

তথ্যসূত্র: World Happiness Report- 2025. 

৩,৩৭৬.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কানাডার ওপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়? [মার্চ - ২০২৫]
  1. ২৫ শতাংশ
  2. ১৫ শতাংশ
  3. ২০ শতাংশ
  4. ১০ শতাংশ
ব্যাখ্যা
বাণিজ্য শুল্ক:
- সম্প্রতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।
- এই শুল্ক আরোপের ফলে নতুন একটি বাণিজ্যযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।
- যুক্তরাষ্ট্র ২০২৪ সালে কানাডা, চীন ও মেক্সিকো থেকে ৪০ শতাংশ পণ্য আমদানি করে, তাই এই শুল্ক আরোপের প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের বাজারে পড়তে পারে, যার ফলে পণ্যের দাম বেড়ে যেতে পারে।
- অর্থনীতিবিদরা বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব এবং মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
 
 সূত্র- বিবিসি ও প্রথম আলো।
৩,৩৭৭.
Which country has approved the formation of a National Artificial Intelligence (AI) Agency? [ November, 2025] 
  1. Pakistan
  2. China
  3. India
  4. Iran
ব্যাখ্যা

- জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করার অনুমোদন করছে ইরান।

• জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা:
- ইরানের সংসদ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে।
- সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের এআই ইকোসিস্টেমের উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখবে।
- ২৬ অক্টোবর ২০২৫ সংসদীয় খোলা অধিবেশনে আইনপ্রণেতারা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা ৩-এর সংশোধনী অনুমোদন করেছেন। 
- সংস্থার সচিবালয় ইরানের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করবে, যা জাতীয় এআই নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করবে। 

উৎস: OAN News.[Link]

৩,৩৭৮.
বিবিএসের সাময়িক হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি কত ছিলো?
  1. ৫.৪০ শতাংশ
  2. ৫.৫৬ শতাংশ
  3. ৫.৬৫ শতাংশ
  4. ৫.৭২ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে গত ২০২০-২০২১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফিতি ছিলো ৫.৫৬ শতাংশ।
- তবে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে অনুমিত গড় মূল্যস্ফিতি নির্ধারণ করা হয়েছিলো ৫.৪ শতাংশ।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
৩,৩৭৯.
What is Bangladesh's position in Global Innovation Index-2024?
  1. 105
  2. 106
  3. 103
  4. 101
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়। 

বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

অন্যদিকে,
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

উৎস: WIPO ওয়েবসাইট।
৩,৩৮০.
প্রথমবারের মতো সরকারিভাবে জাতীয় সংবিধান দিবস পালিত হয় -
  1. ক) ১৬ ডিসেম্বর, ২০২২
  2. খ) ৪ নভেম্বর, ২০২১
  3. গ) ১২ অক্টোবর, ২০২২
  4. ঘ) ৪ নভেম্বর, ২০২২
ব্যাখ্যা
• জাতীয় সংবিধান দিবস:
- ৪ নভেম্বর, ২০২২ প্রথমবারের মতো সরকারিভাবে জাতীয় সংবিধান দিবস পালিত হয়।
- স্বাধীনতার ৫০ বছর পর দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় সংবিধান দিবস।
- ১৯৭২ সালে ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধান গণপরিষদে সংবিধান গৃহীত হয়।
- এটি কার্যকর হয় ১৯৭২ এর ১৬ ডিসেম্বর।
- গত ৫০ বছরে ১৭ বার সংশোধন হয়েছে সংবিধান।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর ২০২২ ও প্রথম আলো নিউজ।
৩,৩৮১.
২০২০-২০২১ অর্থবছরে রপ্তানি আয়ে দ্বিতীয় শীর্ষ পণ্য কোনটি?
  1. চামড়া ও চামড়াজাত পণ্য
  2. হোম টেক্সটাইল
  3. কৃষিপণ্য
  4. পাট ও পাটজাত পণ্য
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ৩৮.৭৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
রপ্তানি আয়ে বিভিন্ন পণ্যের অবদান:
- প্রথম : তৈরি পোশাক (৩১.৪৫ বিলিয়ন ডলার)
- দ্বিতীয় : পাট ও পাটজাত পণ্য (১১৬১.৪৮ মিলিয়ন ডলার)
- তৃতীয় : হোম টেক্সটাইল (১১৩২ মিলিয়ন ডলার)
- চতুর্থ : কৃষিপণ্য (১০২৮.১৪ মিলিয়ন ডলার)
- পঞ্চম : চামড়া ও চামড়াজাত পণ্য (৯৪১.৬৭ মিলিয়ন ডলার)।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
৩,৩৮২.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, সাক্ষরতার হারে শীর্ষ জেলা হচ্ছে -
  1. পিরোজপুর
  2. জামালপুর
  3. ঢাকা
  4. গাজীপুর
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।

সূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৩,৩৮৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, এক ফসলি জমির পরিমাণ কত?
  1. ১৯,৩৪,০০০ হেক্টর
  2. ২০,৪৪,০০০ হেক্টর
  3. ২১,৬২,০০০ হেক্টর
  4. ২২,৭১,০০০ হেক্টর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮৩,৫৮,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯২,৯৬,০০০ একর বা ১,৫৯,০৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ৫০,৪৯,০০০ একর বা ২০,৪৪,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ১,০১,৪০,০০০ একর বা ৪১,০৫,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ৪৫,৯৩,০০০ একর বা ১৮,৫৯,০০০ হেক্টর।
- চার ফসলি জমি ৪৭,০০০ একর বা ১৯,০০০ হেক্টর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।
৩,৩৮৪.
Where will Bangladesh's first government vaccine plant be built?
  1. Narayanganj
  2. Manikganj
  3. Gopalganj
  4. Munshiganj
  5. Cumilla
ব্যাখ্যা
প্রথম ভ্যাকসিন প্লান্ট:
- বাংলাদেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্লান্ট নির্মিত হবে গোপালগঞ্জে।
-এর ফলে ভবিষ্যতে যেকোনো মহামারী বা অতিমারী মোকাবেলায় নিজস্ব সক্ষমতা তৈরি হবে।
- ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের শেষ নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
- প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সর্বজনীন টিকা কার্যক্রম (ইপিআই) শক্তিশালী হবে। আর ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণার সুযোগ তৈরি হবে।
 - প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ছয় ধরনের এবং ২০২৯ সালে আরো নয় ধরনের টিকা উৎপাদন করা সম্ভব হবে। 

উৎস: জাতীয় তথ্যবাতায়ন ও বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
৩,৩৮৫.
এআই রিজনিং মডেল 'ম্যাজিস্ট্রাল' উন্মোচন করেছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. ফ্রান্স
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
এআই মডেল ‘ম্যাজিস্ট্রাল’:
- ইউরোপের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘রিজনিং’ মডেল উন্মোচন করেছে ফ্রান্সের স্টার্টআপ কোম্পানি মিস্ট্রাল।
- মিস্ট্রাল ২০২৫ সালের ১০ জুন তাদের নতুন ভাষাগত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল 'ম্যাজিস্ট্রাল' উন্মোচন করেছে।
- রিজনিং এআই মডেল ব্যবহার করা হয় অপেক্ষাকৃত জটিল কাজের ক্ষেত্রে, যেখানে যুক্তি প্রয়োগ করে, সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করতে হয়।
- এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘চেইন অফ থট’ বা ধাপে ধাপে চিন্তা করে জটিল সমস্যার সমাধান করতে পারে।
- যেমন বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহৃত হয় রিজনিং এআই মডেল।

উল্লেখ্য,
- বিশ্বের প্রথম রিজনিং এআই মডেল তৈরি করে ওপেনএআই।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [link]
৩,৩৮৬.
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. সৈয়দ রেফাত আহমেদ
  2. জুবায়ের রহমান চৌধুরী
  3. এম এনায়েতুর রহিম
  4. এ এম এম নাসির উদ্দিন
ব্যাখ্যা

প্রধান বিচারপতি:
- দেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি।
- ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

⇒ প্রজ্ঞাপনের তারিখ—২৩ ডিসেম্বর ২০২৫।
- প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি ১৯৮৫ সালে জজকোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

উৎস: i) সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৩,৩৮৭.
ফ্রিডম হাউসের ইন্টারনেট স্বাধীনতা সূচক- ২০২৫ এ বাংলাদেশের স্কোর কত?
  1. ৩৮
  2. ৪০
  3. ৪৩
  4. ৪৫
ব্যাখ্যা

ফ্রিডম অন দ্য নেট ২০২৫:
- ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৪৫।
- যা গত বছর ছিল ৪০।
- এই প্রতিবেদনে বিশ্বের ৭২টি দেশের ইন্টারনেট স্বাধীনতার চিত্র তুলে ধরা হয়েছে।
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া (৪৮), ভারত (৫১) ও শ্রীলঙ্কা (৫৩)।
- প্রতিবেদন অনুযায়ী, স্কোর যত বেশি হবে, সেই দেশ ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে তত স্বাধীন।
- কোনো দেশের স্কোর ৭০ থেকে ১০০-এর মধ্যে থাকলে সেটিকে ইন্টারনেটে স্বাধীন, ৪০ থেকে ৬৯-এর মধ্যে থাকলে সেটিকে আংশিক স্বাধীন এবং শূন্য থেকে ৩৯-এর মধ্যে থাকলে দেশটি স্বাধীন নয় বলে বিবেচনা করা হয়।
- সেই হিসাবে বাংলাদেশে ইন্টারনেটে নাগরিকদের আংশিক স্বাধীনতা রয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৩,৩৮৮.
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?
  1. হিলারি ক্লীন্টন
  2. থেরেসা মে
  3. এঞ্জেলা মার্কেল
  4. শেখ হাসিনা
ব্যাখ্যা
[প্রশ্নটি বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

চ্যাম্পিয়ন অব দ্য আর্থ:

- চ্যাম্পিয়নস অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷

⇒ ২০১৫ সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৩,৩৮৯.
World Trade Organization-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [অক্টোবর, ২০২৪]
  1. ১৬৪টি
  2. ১৬৫টি
  3. ১৬৬টি
  4. ১৬৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

WTO:

- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ WTO-এর সর্বশেষ ১৬৫তম দেশ কমোরোস এবং ১৬৬তম দেশ পূর্ব তিমুর।

উল্লেখ্য,
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) হলো একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম নিয়ে কাজ করে।
- এর কেন্দ্রস্থলে WTO চুক্তি রয়েছে।
- এই চুক্তিটি আলোচনার মাধ্যমে বিশ্বের বেশির ভাগ ব্যবসায়ী দেশগুলোর দ্বারা স্বাক্ষরিত হয় এবং তাদের সংসদে অনুমোদিত হয়।
- এর মূল লক্ষ্য হলো বৈদেশিক বাণিজ্য যতটা সম্ভব সাবলীল ও অবাধে করা যায়।

উৎস: WTO ওয়েবসাইট।
৩,৩৯০.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুসারে, শীর্ষ শহর -
  1. ডেনমার্ক
  2. অস্ট্রিয়া
  3. অস্ট্রেলিয়া
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

♦ শীর্ষ দেশসমূহ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ উল্লেখ্য:
⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

৩,৩৯১.
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে কোন যুদ্ধে নিহত সৈনিকদের সমাহিত করা হয়?
  1. ১ম বিশ্বযুদ্ধ
  2. ২য় বিশ্বযুদ্ধ
  3. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  4. ভারত-পাকিস্তান যুদ্ধ
ব্যাখ্যা
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি:
- কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়।
- সম্প্রতি নিহত ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর জাপানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
- কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকার এ যুদ্ধসমাধি ঐতিহাসিক স্থান।

উল্লেখ্য,
- কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয়।
- ১৩টি দেশের ৭৩৭ জন যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের ১৭২ জন, বৌদ্ধধর্মের ২৪ জন, হিন্দুধর্মের ২ জন ও বাকিরা খ্রিষ্টধর্মাবলম্বী।
- এর মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭ জন, কানাডার ১২, অস্ট্রেলিয়ার ১২, নিউজিল্যান্ডের ৪, দক্ষিণ আফ্রিকার ১, অবিভক্ত ভারতের ১৭১, রোডেশিয়ার ৩, পূর্ব আফ্রিকার ৫৬, পশ্চিম আফ্রিকার ৮৬, বার্মার (বর্তমান মিয়ানমার) ১, বেলজিয়ামের ১, জাপানের ২৪ জন এবং পোল্যান্ডের ১ জনের সমাধি আছে।
- প্রতি বছরের নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনারসহ তাঁদের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহতদের স্মরণ করেন।
- সে ধারাবাহিকতায় এ বছরের ৯ নভেম্বর ১৩ দেশের কূটনীতিকেরা সেখানে শ্রদ্ধা জানাতে আসেন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
৩,৩৯২.
ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১ম 
  2. ২য়
  3. ৩য় 
  4. ৪র্থ
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি:
- বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইইউ। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির অর্ধেকের গন্তব্য হচ্ছে ইইউভুক্ত দেশগুলো। এই বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দুই অবস্থানে রয়েছে চীন ও বাংলাদেশ।
- ১ম স্থানে রয়েছে চীন এবং ২য় স্থানে রয়েছে বাংলাদেশ।
- ইইউর বাজারে তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ তুরস্ক।

⇒ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের রপ্তানির রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার যা দেশে মোট আরএমজি রপ্তানির ৫০.১০ শতাংশ।
- মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮ শতাংশ)।
- কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) এবং ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫ শতাংশ)।
- ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন ডলার), ফ্রান্স (২.১৬ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন ডলার), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন ডলার), ইতালি (১.৫৪ বিলিয়ন ডলার) এবং ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)।

উৎস: i) BIDA ওয়েবসাইট।
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
iii) প্রথম আলো। [link]

৩,৩৯৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে, বাংলাদেশে মোট কয়টি তফসিলি ব্যাংক রয়েছে -
  1. ক) ৫৮
  2. খ) ৫৯
  3. গ) ৬১
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে সঠিক উত্তর - ৫৯।

নতুন তফসিলি ব্যাংকের অনুমোদনঃ
- ৯ ফেব্রুয়ারি ২০২০ বাংলাদেশ ব্যাংক এর ৪০২ তম পরিচালনা পর্ষদ সভায় দেশের ৬০ তম তফসিলি ব্যাংক হিসেবে চুড়ান্তভাবে অনুমোদন পায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এর প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
- বর্তমানে দেশে ৬০টি তফসিলি ব্যাংকের মধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ব বাণীজ্যিক ব্যাংক, ৩টি সরকারি বিশেষায়িত ব্যাংক এবং বাকি ৫১টি বেসরকারি ব্যাংক যার মধ্য়ে ৯টি বিদেশি মালিকানাধীন। [মার্চ, ২০২০]
৩,৩৯৪.
বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ক্রিস্টিনা লাগার্দ
  2. ডেভিড মালপাস
  3. অজয় বঙ্গ
  4. জিম ইয়ং কিম
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- ১৯৪৬ সালে যখন এটি কার্যক্রম শুরু করে, তখন এর সদস্য ছিল ৩৮টি। 
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

⇒ অজয় বঙ্গ:
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- তিনি বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন।
- এর আগে, অজয় বঙ্গা ভিসা, মাস্টারকার্ডের CEO হিসেবে কাজ করেছিলেন।
- তিনি দ্য সাইবার রেডিনেস ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা এবং নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবের ভাইস চেয়ারম্যান ছিলেন।

উৎস: World Bank ওয়েবসাইট।

৩,৩৯৫.
পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বৃহত্তম অপ্রচলিত বাজার কোনটি? [মে, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
পোশাক রপ্তানি ২০২৪-২৫:
- চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) অপ্রচলিত বা নতুন বাজারে ৫১২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
- বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে অপ্রচলিত সবচেয়ে বড় বাজার জাপান।
- জাপানে রপ্তানি হয়েছে ৯৬ কোটি ডলারের তৈরি পোশাক। এ রপ্তানি তার আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।
- দ্বিতীয় বড় বাজার অস্ট্রেলিয়ায় চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৬৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
- ভারত বাংলাদেশের তৈরি পোশাকের তৃতীয় শীর্ষ নতুন বাজার।
- নতুন বাজারের মধ্যে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তৈরি পোশাক রপ্তানি কমেছে।

উল্লেখ্য,
- অপ্রচলিত বা নতুন বাজার বলতে এমন দেশ বা অঞ্চলকে বোঝানো হয়, যেগুলো প্রচলিতভাবে কোনো দেশের পণ্য বা সেবার প্রধান ক্রেতা ছিল না, কিন্তু বর্তমানে যেসব দেশে রপ্তানি বাড়ছে বা রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
- প্রচলিত বাজার হিসেবে ২৭ জাতির জোট ইইউ, যুক্তরাষ্ট্র ও কানাডাকে গণ্য করা হয়।
- এর বাইরে সব দেশকে অপ্রচলিত বাজার হিসেবে গণ্য করা হয়। জাপান, অস্ট্রেলিয়া, চীন, ভারত ও তুরস্ক অপ্রচলিত শ্রেণিতে উল্লেখযোগ্য নাম।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
৩,৩৯৬.
সম্প্রতি বাংলাদেশে কত তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে? [মার্চ - ২০২৫]
  1. ২৫ ফেব্রুয়ারি
  2. ২২ ফেব্রুয়ারি
  3. ২০ ফেব্রুয়ারি
  4. ২৮ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

জাতীয় শহীদ সেনা দিবস: 
- বাংলাদেশ সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৫ ফেব্রুয়ারিকে এই দিবস হিসেবে পালনের পরিপত্র জারি করা হয়েছে।
- এই দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের তালিকায় অন্তর্ভুক্ত হবে,
- তবে এটি সরকারি ছুটি হিসেবে পালিত হবে না।  

সূত্র: প্রথম আলো। 

৩,৩৯৭.
কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? [মার্চ, ২০২৫]
  1. মার্ক স্টলেনবার্গ
  2. মার্ক রুট্টে
  3. মার্ক কার্নি
  4. মার্ক ট্রুডো
ব্যাখ্যা
কানাডা:
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- রাজধানী: অটোয়া।
- মুদ্রার নাম: ডলার।
- বর্তমান প্রধানমন্ত্রী: মার্ক কার্নি।

উল্লেখ্য,
- কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি।
- মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন।
- তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি।
- এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
- ৯ মার্চ, ২০২৫ তারিখে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে।

উৎস: i) BBC.
ii) Britannica.
৩,৩৯৮.
২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কয়টি পদক অর্জন করেছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৫টি
ব্যাখ্যা
২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড:
- ১৭-২০ জানুয়ারি, ২০২৫ তারিখে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
- এ বছর থিম ছিল ‘সাগরতলের ভবিষ্যৎ বুসান শহর: শিল্প, পর্যটন ও সংস্কৃতি।’
- এই আসরে অলিম্পিয়াডে ২৬টি দেশের প্রতিযোগীরা অংশ নেন।
- বাংলাদেশের ১০ সদস্যের রোবট অলিম্পিয়াড দল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়।
- বাংলাদেশ দল দুটি স্বর্ণপদক, চারটি রৌপ্যপদক ও চারটি ব্রোঞ্জপদকসহ মোট দশটি পদক লাভ করে।
- বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে আরিয়েত্তি ইসলাম ও ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে নামিয়া রওজাত নুবালা।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৩,৩৯৯.
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ -
  1. যুক্তরাষ্ট্র
  2. ব্রাজিল
  3. আইভরিকোস্ট
  4. ইথিওপিয়া
ব্যাখ্যা
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ:
- বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ ব্রাজিল।

উল্লেখ্য,
ব্রাজিল: 
- ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ।
- ব্রাজিল আটলান্টিক মহাসাগরের উপকূলরেখাসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে একটি বিশাল ত্রিভুজের আকৃতি নিয়েছে।
- চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার প্রতিটি দেশের সঙ্গে এর সীমান্ত আছে।

অন্যদিকে -
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশসমূহ:
১। ব্রাজিল,
২। যুক্তরাষ্ট্র,
৩। আর্জেন্টিনা,
৪। চায়না,
৫। ভারত,
৬। প্যারাগুয়ে,
৭। কানাডা,
৮। ইউক্রেন,
৯। রাশিয়া
১০। বলিভিয়া।

উৎস: World Population Review ওয়েবসাইট।
৩,৪০০.
বাংলাদেশে আইএমএফের চলমান ঋণ কর্মসূচির মেয়াদ শেষ হবে কত সালে? [নভেম্বর, ২০২৫]
  1. ২০২৫ সালে
  2. ২০২৬ সালে
  3. ২০২৭ সালে
  4. ২০২৮ সালে
ব্যাখ্যা

আইএমএফের ঋণ কর্মসূচি:
- বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফ ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে।
- এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার, একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার, ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার এবং ২০২৫ সালের জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৩ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।
- পরবর্তীতে আইএমএফের পর্ষদ বাংলাদেশের ঋণ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে ছয় মাস এবং বাড়তি ৮০ কোটি ডলারও যুক্ত করেছে। কিস্তির সংখ্যাও এখন ৭ থেকে বেড়ে ৮টি হয়েছে।
- ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি বেড়ে এখন ৫৫০ কোটি ডলারের হয়েছে। 
- নতুন সময়সীমা অনুযায়ী ঋণ কর্মসূচির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

উৎস: প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।