বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ১৯ / ৭৬ · ১,৮০১১,৯০০ / ৭,৭৫২

১,৮০১.
What is the name of the organization of the world's largest developed economies?
  1. G-7
  2. G-77
  3. G-20
  4. D-8
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

অন্যদিকে,
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- G-20 হল বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ।
- D-8 মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।

উৎস: G-7 ওয়েবসাইট।
১,৮০২.
সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট বিল পাস করে জাতিসংঘের কোন সংস্থাকে নিষিদ্ধ করেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. UNESCO
  2. UNICEF
  3. UNHCR
  4. UNRWA
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA) নিষিদ্ধ:
- পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)

- জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করতে ইসরায়েলের সংসদ সোমবার (২৮ অক্টোবর, ২০২৪) একটি আইন পাস করেছে।
- দেশটির পশ্চিমা মিত্ররা বিষয়টি নিয়ে শঙ্কিত, কারণ, এর ফলে গাজার মানবিক পরিস্থিতি আরো করুণ হয়ে উঠতে পারে।
- ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, 'এই আইনগুলোর কারণে ফিলিস্তিনিদের ভোগান্তিকে আরও বাড়িয়ে দেবে।'
- 'ইসরায়েলের সংসদের এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি।'
-‘‘ফিলিস্তিনি শরণার্থীদের মানব-উন্নয়ন সহায়তা প্রদানে ইউএনআরডব্লিউএ-র ভূমিকাকে অবৈধ করতে এবং এটিকে কলঙ্কিত করতে ধারাবাহিক প্রচারণার সর্বশেষ এটি৷''
- ইসরায়েলের নতুন পদক্ষেপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, 
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ-র কয়েক হাজার কর্মীর মধ্যে কয়েকজন জড়িত ছিলেন। 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‘ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইউএনআরডব্লিউএ কর্মীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে৷'' 

তথ্যসূত্র: ডয়চে ভেলে ও বিবিসি বাংলা নিউজ।
১,৮০৩.
শিল্পজাত পণ্যসমূহের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় আমদানি পণ্য কোনটি?
  1. পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী
  2. ক্লিংকার
  3. স্টেপল ফাইবার
  4. সুতা
ব্যাখ্যা
আমদানি ব্যয়:
- ২০২২-২৩ অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৫২,৭১৩.১ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট শিল্পজাত পণ্যসমূহের আমদানি ব্যয় ১৩,৬৪৩ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশে প্রধান শিল্পজাত আমদানিকৃত পণ্যসমূহ: 
১. পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী: ৩,৭৪৮ মিলিয়ন মার্কিন ডলার।
২. সুতা: ১,৮৬৯ মিলিয়ন মার্কিন ডলার।
৩. সার: ৪,১৮৯ মিলিয়ন মার্কিন ডলার।
৪. ভোজ্যতৈল: ২,০৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
৫. স্টেপল ফাইবার: ১,০০৯ মিলিয়ন মার্কিন ডলার।
৬. ক্লিংকার: ৭৭২ মিলিয়ন মার্কিন ডলার।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১,৮০৪.
রপ্তানি আয়ের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
- রপ্তানি/আমদানি/জিডিপি/বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ায়:
- শীর্ষ দেশ : ভারত
- দ্বিতীয় : বাংলাদেশ
- তৃতীয় : পাকিস্তান।
(তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান : ২০২০)
১,৮০৫.
'বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫' কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. জাপান
  2. দক্ষিণ কোরিয়া 
  3. চীন 
  4. যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

• বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫:
- চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫।
- এবারের প্রদর্শনীতে দেখা গেছে শিল্প ও প্রযুক্তিতে নতুন উদ্ভাবনী দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

- ‘বুদ্ধিমান সেন্সিং, নেটওয়ার্ক যোগাযোগ ও শিল্প ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের এক্সপোতে অংশ নিয়েছিল ১৫টি দেশ ও অঞ্চলের প্রায় ৪০০ প্রতিষ্ঠান।
 - এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি এবং সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা। 
 
- প্রদর্শনীর বিভিন্ন সেশনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা অংশ নেন।
 - কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইটভিত্তিক আইওটি প্রযুক্তি নিয়ে আলোচনা করেন তারা। 

উল্লেখ্য,
- ২০১৬ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই এক্সপো।
 - এটি এখন বিশ্বের অন্যতম বড় ও প্রভাবশালী আইওটি প্রদর্শনী।
 - গত ৯ বছরে এতে অংশ নিয়েছেন পাঁচ হাজারেরও বেশি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা।
- এ পর্যন্ত এক্সপোর মাধ্যমে ৩০০টিরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার মোট মূল্য প্রায় ১৫ হাজার কোটি ইউয়ান।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন।

১,৮০৬.
সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
  1. বাহরাইন
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. মিশর
  4. কুয়েত
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

৫ জুন ২০১৭ কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ছয়টি দেশ।
- এই দেশগুলো হলো: সৌদি আরব, মিসর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
- তখন মধ্যপ্রাচ্যে যে নতুন রাজনৈতিক সংকটের শুরু হয় সেখানে কুয়েত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে।

উৎস: BBC.

১,৮০৭.
বিশ্বের সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি?
  1. ইন্দোনেশিয়া
  2. চীন
  3. জাপান
  4. ভারত
ব্যাখ্যা

সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ:
- বিশ্বের সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ চীন।

উল্লেখ্য,
- চীন বিশ্বের শীর্ষ সৌরপণ্য ও সৌরবিদ্যুৎ উৎপাদক দেশ।
- সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব বিদ্যুৎ তৈরিতে বিশ্বে এখন অগ্রপথিকের ভূমিকা পালন করছে চীন।
- এ খাতে অভিনব প্রযুক্তির বিকাশ ঘটাতেও সচেষ্ট দেশটি। এরই ধারাবাহিকতায় হলুদ সাগরে স্থাপন করা হয়েছে একটি ভাসমান সৌরবিদ্যুৎ তৈরির অভিনব প্লাটফর্ম।
- ছিংহাইয়ের ৬০৯ বর্গ কিলোমিটারজুড়ে স্থাপন করা সোলার প্যানেলগুলো স্থানীয় অর্থনীতিতে এনে দিয়েছে দারুণ গতি।
- ইয়েলো সাগরে চীনের শানতোং উপসাগরীয় অঞ্চলে তৈরি হচ্ছে একটি ভিন্নধর্মী সোলার প্যানেল। সাগরে ভাসমান সোলার প্লাটফর্মটিকে বলা হচ্ছে ঢেউ প্রতিরোধী। 

উৎস: i) Ornate Solar.
ii) বাংলা ট্রিবিউন।

১,৮০৮.
বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? (নভেম্বর, ২০২৪)
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
- (WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- (WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি। (নভেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৮০৯.
স্বীকৃত টি–টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন কে? [জানুয়ারি,২০২৫]
  1. সাকিব আল হাসান
  2. তাসকিন আহমেদ
  3. মোহাম্মদ আমির
  4. সিয়াজরুল ইদরুস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
টি-টোয়েন্টি রেকর্ড:

- স্বীকৃত টি–টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন - তাসকিন আহমেদ। 
- তাসকিন আহমেদ ১৯ রানে ৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হয়েছেন।
- মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস ২০২৩ সালে ৮ রানে ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেন।
- তাসকিন বাংলাদেশের রেকর্ডে সাকিব আল হাসানের ৬/৬ পারফরম্যান্সকে পেছনে ফেলেছেন।
- বিপিএলে মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেটের রেকর্ডও ভেঙেছেন তাসকিন।

অর্থাৎ 
স্বীকৃত টি–টোয়েন্টিতে ১ম সিয়াজরুল ইদরুস: ৭/৮, মালয়েশিয়া বনাম চীন, ২০২৩।
স্বীকৃত টি–টোয়েন্টিতে ২য় কলিন অ্যাকারম্যান: ৭/১৮, লেস্টারশায়ার বনাম বার্মিংহাম, ২০১৯।
স্বীকৃত টি–টোয়েন্টিতে ৩য় তাসকিন আহমেদ: ৭/১৯, রাজশাহী বনাম ঢাকা, ২০২৫।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১,৮১০.
২০২৪-২৫ অর্থবছরে কোন দেশ থেকে সর্বোচ্চ আমদানি করা হয়? 
  1. চীন
  2. ভারত
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• ২০২৪-২৫ অর্থবছরের আমদানি:
- ২০২৪-২৫ অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮,৩৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের মোট আমদানি ব্যয়ের পরিমাণ ৬৬,৭২৫ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২.৪ শতাংশ বেশি।
- মোট পণ্য আমদানি মূল্যের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরে চীন থেকে সর্বোচ্চ আমদানি করা হয়।
- যা দেশের মোট আমদানির ৩০.০২ শতাংশ।
- আলোচ্য সময়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৪.১৮%) ও যুক্তরাষ্ট্র (৩.৬৭%)।

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫। 

১,৮১১.
“বারি ফিরিঙ্গি-১” কীসের নাম?
  1. ক) মরিচ
  2. খ) তরমুজ
  3. গ) গম
  4. ঘ) মসলা
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) উদ্ভাবন করে “বারি ফিরিঙ্গি-১” নামক মসলা। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,৮১২.
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী? [ মার্চ, ২০২৬] 
  1. মো. মুরশেদ খান 
  2. মো. মোস্তাকুর রহমান
  3. ড. আহসান এইচ মনসুর
  4. ড. মরতুজা বশির
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নরঃ 
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান এবং ১৪তম গভর্নরের নাম মো. মোস্তাকুর রহমান।

- ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়।
- তিনি সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন।
- মোস্তাকুর রহমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
- পেশাগত পরিচয়: তিনি একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (FCMA) এবং সফল ব্যবসায়ী।
- ঐতিহাসিক গুরুত্ব: বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি সরাসরি ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড থেকে গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।
- পূর্ব অভিজ্ঞতা: তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং বিজিএমইএ-র (BGMEA) গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব পালন করেছেন।

উৎস: প্রথম আলো পত্রিকা। 

১,৮১৩.
ওমানের বর্তমান সুলতানের নাম -
  1. ক) হাইতাম বিন তারিক আল-সাইদ
  2. খ) কাবুস বিন সাইদ আল সাইদ
  3. গ) সাইদ বিন তাইমুর
  4. ঘ) নতুন সুলতান এখনও ঠিক হয়নি
১,৮১৪.
কে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন? [এপ্রিল, ২০২৫]
  1. বাশার আল-আসাদ
  2. হাফিজ আল-আসাদ
  3. রিসেপ তাইয়্যেপ এরদোগান
  4. আহমেদ আল-শারা
ব্যাখ্যা
সিরিয়ার প্রেসিডেন্ট: 
- সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের নেতা আহমেদ আল-শারা। 
- আবু মোহাম্মদ আল-গোলানি ছদ্মনামেও পরিচিত তিনি। 
- আহমেদ আল-শারা জানিয়েছেন, শক্তিশালী সরকার গঠনই তার মূল লক্ষ্য।
- ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার একনায়ক বাশার আল-আসাদকে উৎখাত করে বিদ্রোহী গোষ্ঠী।
- এ সময় দৃশ্যপটে আসেন গোলানি।
- নিজের ছদ্মনাম ত্যাগ করে শারা নামেই নিজের পরিচয় দিতে শুরু করেন তিনি।
- খুব অল্প সময়ের মধ্যে একজন শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

উৎস: The Daily Star বাংলা (জানুয়ারি ৩১, ২০২৫)।
১,৮১৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. বগুড়া
  2. দিনাজপুর
  3. মুন্সীগঞ্জ
  4. রংপুর
ব্যাখ্যা

খাদ্য শস্য:
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
- প্রথম: রংপুর বিভাগ।
- দ্বিতীয়: রাজশাহী বিভাগ।

​• আলু উৎপাদনে শীর্ষ জেলা:
- প্রথম: রংপুর জেলা।
- দ্বিতীয়: বগুড়া জেলা।

​উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪।

১,৮১৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, ভুট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. খুলনা বিভাগ
  2. রাজশাহী বিভাগ
  3. রংপুর বিভাগ
  4. ময়মনসিংহ বিভাগ
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪:
- ভুট্টা উৎপাদনে শীর্ষ ‍বিভাগ রংপুর বিভাগ (২৩,৮৬,৯২৭.৪২ মে. টন)।
- ভুট্টা উৎপাদনে দ্বিতীয় শীর্ষ বিভাগ ‍খুলনা বিভাগ (৯,৪২,২৯৩.৬৪ মে. টন)।

অন্যদিকে,
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর। (৬,৪১,৪০৬.৮৯ মে. টন)।
- ভুট্টা উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা চুয়াডাঙ্গা জেলা (৫,৫৫,১১৬ মে. টন)।

এছাড়াও,
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪।

১,৮১৭.
সম্প্রতি বাংলাদেশ কত বছরের জন্য ILO পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৫ বছর
  4. ২ বছর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ ILO পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত: 

- বাংলাদেশ আগামী ২০২৪-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।
- সুইজারল্যান্ডের জেনেভায় ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়।
- আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিচালনা পর্ষদ ও নীতি নির্ধারণী ফোরাম গভর্নিং বডিতে সদস্য দেশগুলোর সরকারের জন্য ২৮টি সদস্যপদ রয়েছে।
- যার মধ্যে ১০ টি উচ্চ শিল্পগুরুত্বসম্পন্ন দেশের জন্য সংরক্ষিত থাকে।
- অবশিষ্ট ১৮ টি সরকারি সদস্যপদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার ১৭৭ টি দেশ প্রতিদ্বন্দিতা করে থাকে।
- দক্ষিণ-মধ্য এশিয়ার সাতটি দেশের জন্য একটিমাত্র সদস্যপদ বরাদ্দ থাকায় এ অঞ্চলের সদস্য নির্বাচনে সাধারণত তীব্র প্রতিদ্বন্দিতা হয়ে থাকে।
- ইতোপূর্বে বাংলাদেশ ১৯৯৬-৯৯ ও ২০০৮-১১ মেয়াদে সংস্থাটির গভর্নিং বডির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল।

সূত্র- ILO ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৮১৮.
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. উত্তর কোরিয়া
  4. ইনন্দোনেশিয়া
ব্যাখ্যা
• সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি:
→ বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে – জাপান।
→ জাপানের রাজধানী টোকিওর উত্তরে অবস্থিত নাকা শহরে এই চুল্লি বা রিয়্যাক্টরটি চালু করা হয়।
→ এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
→ নতুন এই পারমাণবিক চুল্লিটির নাম জেটি-৬০ এসএ।
→ মূলত ফিউশন বিক্রিয়ার মাধ্যমে নিরাপদে কার্বনমুক্ত উপায়ে মানবজাতির জন্য প্রয়োজনীয় শক্তির চাহিদা নিশ্চিত করা সম্ভব কিনা তা যাচাই করতেই এই পারমাণবিক চুল্লি চালু করা হয়েছে। 

তথ্যসূত্র: The Guardian (১ ডিসেম্বর, ২০২৩)।
১,৮১৯.
Who is the current Director General of Bangla Academy? [July, 2025]
  1. Prof. Harun‑Ur‑Rashid Askari
  2. Prof. Mohammad Nurul Huda
  3. Prof. Dr Mohammad Azam
  4. Prof. Abul Kashem Fazlul Haq
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ (৩ ডিসেম্বর, ১৯৫৫ সাল)।
- বাংলা একাডেমির মূল ভবনের নাম: বর্ধমান হাউস।
- বর্তমান মহাপরিচালক: অধ্যাপক মোহাম্মদ আজম। (জুলাই, ২০২৫)
- বর্তমান সভাপতি: আবুল কাসেম ফজলুল হক। (জুলাই, ২০২৫)
- প্রথম মহাপরিচালক: প্রফেসর মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি: মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

উৎস:  বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
১,৮২০.
দেশে চতুর্থ সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে কত সালে?
  1. ২০২৫ সালে
  2. ২০২৮ সালে
  3. ২০৩৩ সালে
  4. ২০৩৫ সালে
ব্যাখ্যা
সাবমেরিন ক্যাবল
• দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে- কক্সবাজারে।
•  দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-6 এর সাথে সংযুক্ত হবে।
•  এটি বাস্তবায়িত হবে ২০২৪ সালে।
• এর আগে ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-5 এর সাথে সংযুক্ত হয়।
• ২০০৬ সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA- ME-WE-SEA-ME-WE-4 এর সাথে সংযুক্ত হয়।
• SEA-ME-WE এর পূর্নরূপ South East Asia-Middle East- Western Europe)
• দেশে ক্রমবর্ধমান ব্যান্ডউইডথ চাহিদা মেটাতে ২০২৮ সাল নাগাদ চতুর্থ সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প ।
• ২০৩৩ সাল নাগাদ পঞ্চম সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
• দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবার ব্যাকবোন নির্মাণে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্কের বিস্তৃতি ৩৯ হাজার ২০০ কিলোমিটারে উন্নীত হয়েছে। 

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৮২১.
ADB এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ এপ্রিল, ২০২৫]
  1. ৫৬টি
  2. ৬৬টি
  3. ৬৯টি
  4. ৭৮টি
ব্যাখ্যা
• Asian Development Bank (ADB):
- ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।
- সদরদপ্তর: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- বর্তমান মোট সদস্য সংখ্যা: ৬৯টি।[ এপ্রিল, ২০২৫]
- এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ২০টি অন্যান্য অঞ্চলের।[ এপ্রিল, ২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি'র সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
১,৮২২.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
  1. রংপুর
  2. রাজশাহী
  3. সিলেট
  4. কুমিল্লা
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১,৮২৩.
নোমাড পাসপোর্ট সূচক ২০২৫–এ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে কোন দেশ? [এপ্রিল, ২০২৫]
  1. নেদারল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. দুবাই
  4. আমেরিকা
ব্যাখ্যা
নোমাড পাসপোর্ট সূচক ২০২৫: 
- আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের প্রকাশিত নোমাড পাসপোর্ট সূচক ২০২৫–এ বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড।

- এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১তম।
- ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৮২তম।
- সে হিসেবে দেশের পাসপোর্টের অবস্থান এক ধাপ এগিয়েছে।
- দুবাইভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট গতকাল শুক্রবার পাসপোর্টের এই বৈশ্বিক সূচক প্রকাশ করা হয়েছে।
- তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের স্কোর ১০৯। দেশটির পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়া কিংবা অন–অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন।
- নোমাডের তালিকায় বাংলাদেশের স্কোর ৩৮। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কিংবা অন–অ্যারাইভাল ভিসায় ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।

উৎস: প্রথম আলো (৫ এপ্রিল ২০২৫)
১,৮২৪.
সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
  1. বাহরাইন
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. মিশর
  4. কুয়েত
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

৫ জুন ২০১৭ কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ছয়টি দেশ।
- এই দেশগুলো হলো: সৌদি আরব, মিসর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
- তখন মধ্যপ্রাচ্যে যে নতুন রাজনৈতিক সংকটের শুরু হয় সেখানে কুয়েত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে।

উৎস: BBC.
১,৮২৫.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, গ্রামে বসবাসকারী জনসংখ্যার শতকরা হার কত?
  1. ৬৭.৫%
  2. ৬৫%
  3. ৬৮.৩৪%
  4. ৭০%
ব্যাখ্যা

• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।

• অন্যান্য জনমিতিক বিষয়: 
- মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ (৩১.৬৬%) নাগরিক এখন শহরে বাস করে; দুই-তৃতীয়াংশ (৬৮.৩৪%) গ্রামে বাস করে

- সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বোচ্চ ৫৯,৯০,৭২৩ জন।
- বরিশাল সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বনিম্ন ৪,১৯,৪৮৪ জন।

- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ।
- রংপুর সিটি কর্পোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ।

তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।

১,৮২৬.
নিম্নের কোনটি দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল? [এপ্রিল, ২০২৫]
  1. শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল
  2. মহেশখালী অর্থনৈতিক অঞ্চল
  3. জাপানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল
  4. জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল
ব্যাখ্যা
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড):
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল।
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর।
- এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে, বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।

এছাড়াও,
- স্বল্পমেয়াদি অগ্রাধিকার পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই বছরে পাঁচটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান বেজার নির্বাহী চেয়ারম্যান। এগুলো হলো চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড), শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল ও জাপানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)।

উৎস: i) বেপজা ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
১,৮২৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত শতাংশ?
  1. ১২.৬৯%
  2. ১৫.৮৭%
  3. ১৮.৩৪%
  4. ২১.৮৫%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রপ্তানি আয়:

• একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
- প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার: ১৫.৮৭%।

• একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যে দ্বিতীয় শীর্ষ দেশ: জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার: ১১.২১%।

- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যে তৃতীয় শীর্ষ দেশ: যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার: ১০.৫২%।

⇒ এশিয়া:
- রপ্তানি বাণিজ্যে এশিয়ার শীর্ষ দেশ: জাপান।
- জাপানে রপ্তানি হার ৩.৪০%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,৮২৮.
IMF কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যমতে মাথাপিছু আয়ে শীর্ষদেশ কোনটি?
  1. ক) লুক্সেমবার্গ
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কানাডা
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
মাথাপিছু জিডিপি:
- প্রকাশকাল: ২৬শে মার্চ ২০২৩ইং।
- প্রকাশক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
- শিরোনাম: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট।
- আর্ন্তভুক্ত: দেশ ১২৩টি।
- শীর্ষ দেশ: লুক্সেমবার্গ।
- সর্বনিম্ন দেশ: বুরুন্ডি।
- বাংলাদেশের মাথাপিছু জিডিপি- ২,৬৮৭ মার্কিন ডলার।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৮২৯.
বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ২০১৯ সালে ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছিলেন?
  1. Kane Williamson
  2. Ben Stokes
  3. Jos Buttler
  4. Virat Kohli
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ২০১৯ সালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন - বেন স্টোকস।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:
- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১,৮৩০.
বর্তমানে দেশের চলমান স্থলবন্দর কয়টি? [জুলাই, ২০২৫]
  1. ২৪টি
  2. ২২টি
  3. ১৮টি
  4. ১৬টি
ব্যাখ্যা
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ:
- স্থলপথে পণ্য আমদানি-রপ্তানি সহজতর এবং উন্নতর করাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের লক্ষ্য।
- বর্তমানে স্থলবন্দরের মোট সংখ্যা ২৪টি এবং চলমান স্থলবন্দরের সংখ্যা ১৬টি।

⇒ ১৬টি চলমান স্থলবন্দরের মধ্যে ১১টি স্থলবন্দর যেমন বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা ও ধানুয়াকামালপুর স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বাস্থবক) নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং বাকি ৫টি সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা ও বিবিরবাজার এই ৫টি স্থলবন্দর BOT ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
- এছাড়া রামগড় ও বাল্লা এই ২টি স্থলবন্দর চালুর জন্য অপেক্ষাধীন রয়েছে।

⇒ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিকে) প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে।
- স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ।
- স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সহজ ও অধিকতর উন্নত করতে কাজ করে যাচ্ছে এ সংস্থাটি।
- বিএসবিকের আওতায় এ পর্যন্ত মোট ২৪টি স্থল শুল্ক স্টেশনকে ‘স্থলবন্দর’ ঘোষণা করা হয়েছে।
- স্থলবন্দরসমূহ আমদানি-রপ্তানি বৃদ্ধি ও সরকারি রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
- একই সাথে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সীমান্ত চোরাচালান হ্রাসে কার্যকর ভূমিকা পালন করছে।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি  ত্বরান্বিতকরণের উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এর দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট।
১,৮৩১.
২০২৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ -
  1. যুক্তরাষ্ট্র
  2. ওয়েস্ট ইন্ডিজ
  3. মেক্সিকো
  4. ক ও খ
ব্যাখ্যা
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। 
- টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৪ জুন, ২০২৪- ৩০ জুন, ২০২৪।
- ১০টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

উৎস:ICC ওয়েবসাইট।
১,৮৩২.
বিবিএসের খানা আয়-ব্যয় জরিপের তথ্যমতে, দেশের কত শতাংশ মানুষ মাঝারি ধরনের খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে?
  1. ২১.০১ শতাংশ
  2. ২১.৯১ শতাংশ
  3. ২০.০১ শতাংশ
  4. ২০.৯১ শতাংশ
ব্যাখ্যা
বিবিএসের খানা আয়-ব্যয় জরিপের তথ্যমতে, খাদ্য নিরাপত্তাহীনতা:
- তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ০.৮৩ শতাংশ মানুষ।
- মাঝারি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে ২১.৯১ শতাংশ।
- বর্তমানে দেশে সার্বিক দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ।
- উচ্চ ও নিম্ন দারিদ্র্যের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে দারিদ্র্যের হার ২৬.৯ শতাংশ।
- দেশের পল্লী এলাকায় তীব্র খাদ্য নিরাপত্তার হার ০.৯৫ শতাংশ।
- শহর এলাকায় খাদ্য নিরাপত্তার হার ০.৬৭ শতাংশ।
- সিটি কর্পোরেশন এলাকায় খাদ্য নিরাপত্তার হার ০.৪১ শতাংশ।

উৎস: ১ জানুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
১,৮৩৩.
এখন অব্দি কতজন বাংলাদেশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
ব্যাখ্যা

ইংলিশ চ্যানেল:
- ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
- এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনের দ্বীপকে পৃথক করে।
- এই চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।

⇒ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সর্বমোট পাঁচজন বাংলাদেশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। 
-  ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি।
- এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
- সম্প্রতি  ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে বাংলাদেশের দুই ব্যক্তি দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর। দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের এই দুই সাঁতারু। ২৯ জুলাই, ২০২৫ তারিখে ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরিয়ে তারা ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

উৎস: i) The Daily Star Bangla.
ii) Britannica.

১,৮৩৪.
চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক-
  1. রাঙ্গামাটি জেলায়
  2. খাগড়াছড়ি জেলায়
  3. বান্দরবান জেলায়
  4. সিলেট জেলায়
ব্যাখ্যা
• চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।

- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

উল্লেখ্য, 
• জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯। 
বিভাগ অনুযায়ী, চট্টগ্রামে ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন বাস করে।

• জেলার নিরিখে দেশে, 
রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি ৩ লাখ ৭২ হাজার ৮৬৪ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাস করে - চাকমা।

• এরপরই আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। এখানে জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
১,৮৩৫.
Name of the best player of SAFF women championship 2024 is-
  1. Rupna Chakma
  2. Rituparna Chakma
  3. Monika Chakm
  4. Sabina Khatun
ব্যাখ্যা
SAFF women championship 2024:
- সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪ ২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হয়।
- এটি নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম আসর।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- মোট ম্যাচ: ১২টি।
- মোট গোল: ৬২টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্স আপ: নেপাল।
- সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা।
- সেরা গোলরক্ষক: রূপনা চাকমা।
- ফেয়ার প্লে ট্রফি: ভুটান।

উৎস: SAFF Championship ওয়েবসাইট।
১,৮৩৬.
নিচের কোনটি গনভোটের অন্তর্ভূক্ত বিষয়বস্তু নয়? 
  1. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  2. বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার নিয়োগ
  3. সরকারী দল হইতে সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন
  4. জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট
ব্যাখ্যা

- সরকারী দল হইতে সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন গনভোটের অন্তর্ভূক্ত বিষয়বস্তু নয়।

গণভোট': 

- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আয়োজন করা হবে গণভোট। 
- গণভোটে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্ন উপস্থাপন করা হবে।
• গণভোটে নিম্নরূপ একটি প্রশ্ন উপস্থাপন করা হইবে-
- (ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
- (খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
- (গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
- (ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

উৎস: গণভোট অধ্যাদেশ, ২০২৫।

১,৮৩৭.
সম্প্রতি, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির স্থান পেয়েছে কোন মার্কিন অঙ্গরাজ্য? [মে, ২০২৫]
  1. ওয়াশিংটন
  2. নিউ ইয়র্ক
  3. ভার্জিনিয়া
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
বৈশ্বিক অর্থনীতি:
- বিশ্ব অর্থনীতির র‍্যাংকিংয়ে বড় ধরনের সাফল্য অর্জন করেছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া।
- ক্যালিফোর্নিয়া জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির স্থান দখল করেছে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
- ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ ট্রিলিয়ন ডলারে, যেখানে জাপানের জিডিপি হয়েছে ৪ দশমিক ০১ ট্রিলিয়ন ডলার।
- ফলে ক্যালিফোর্নিয়া এখন কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পেছনে রয়েছে। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন, কৃষি, প্রযুক্তি খাত ও বিনোদন শিল্পে ক্যালিফোর্নিয়ার প্রভাব অনেক গুরত্বপূর্ণ।
- এর পাশাপাশি দেশটির দুটি সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দর লং বিচ ও লস অ্যাঞ্জেলেস এ রাজ্যেই অবস্থিত।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
১,৮৩৮.
ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? [এপ্রিল, ২০২৫]
  1. ১ম 
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ 
ব্যাখ্যা
ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১ম।
- বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই ইলিশ উৎপাদন বেড়েছে।
- ওয়ার্ল্ডফিশের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে।

উল্লেখ্য,
- দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় ১২ শতাংশ।
- বার্ষিক উৎপাদন প্রায় তিন লাখ ৪৬ হাজার মেট্রিক টন।
- দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় ১২ শতাংশ। বার্ষিক উৎপাদন প্রায় তিন লাখ ৪৬ হাজার মেট্রিক টন
- বাংলাদেশে ইলিশের চারটি প্রজনন ক্ষেত্র এবং ছয়টি অভয়াশ্রম আছে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বিবিসি।
১,৮৩৯.
ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. উরসুলা ভন ডার লেন
  2. ক্রিস্টিন লাগার্দ
  3. চার্লস মিশেল
  4. জেন্স স্টলেনবার্গ
ব্যাখ্যা
- ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধানদের সমন্বয়ে গঠিত ফোরাম হলো ইউরোপিয়ান কাউন্সিল।
- এটি ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ রাজনৈতিক নীতি-নির্ধারণী ফোরাম।
- ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট বেলজিয়ামের চার্লস মিশেল।
- ইইউভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধান, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১,৮৪০.
অর্থনৈতিক সমীক্ষা- ২০২৫ এর তথ্যমতে, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত?
  1. ২,৬২০ মার্কিন ডলার
  2. ২,৭২০ মার্কিন ডলার
  3. ২,৮২০ মার্কিন ডলার
  4. ২,৯২০ মার্কিন ডলার
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১,৮৪১.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, একজন মানুষের মাসিক গড় আয় কত?
  1. ৬,৫১৪ টাকা
  2. ৬,৯১১ টাকা
  3. ৭,৬১৪ টাকা
  4. ৭,৭৮৪ টাকা
ব্যাখ্যা
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২: 
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী দারিদ্র্যের হার(%), 
→ খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
→ খানাপ্রতি মাসিক ব্যয় - ৩১,৫০০ টাকা।
→ একজন মানুষের মাসিক গড় আয় - ৭,৬১৪ টাকা (শহুরে ১০,৯৫১ টাকা, গ্রামীণ ৬,০৯১ টাকা)।

তথ্যসূত্র: খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।
১,৮৪২.
দেশের কোন জেলায় আবাদী জমির পরিমাণ সর্বাধিক?
  1. দিনাজপুর
  2. নওগাঁ
  3. ময়মনসিংহ
  4. সুনামগঞ্জ
ব্যাখ্যা
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২০ দেশে মোট আবাদী জমির পরিমাণ ২ কোটি ৮১ হাজার একর।
জেলা অনুযায়ী সর্বাধিক আবাদী জমির পরিমাণ:
- ময়মনসিংহ জেলা : ৭.২৫ লক্ষ একর
- দিনাজপুর জেলা : ৬.৮৪ লক্ষ একর
- নওগাঁ জেলা : ৬.২৯ লক্ষ একর।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২০)
১,৮৪৩.
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্রবিষয়ক গোপন তথ্যবিনিময় ও সুরক্ষা সংক্রান্ত চুক্তির নাম -
  1. ক) General Security of Military Intelligence Agreement (GSOMIA)
  2. খ) General Security of Military Information Armament (GSOMIA)
  3. গ) General Security of Military Information AAct (GSOMIA)
  4. ঘ) General Security of Military Information Agreement (GSOMIA)
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্রবিষয়ক গোপন তথ্যবিনিময় ও সুরক্ষা সংক্রান্ত চুক্তির নাম জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফেরমেশন অ্যাগ্রিমেন্ট)।
১,৮৪৪.
থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সংঘাত বন্ধে কোন দেশ মধ্যস্থতা করেছে? [আগস্ট, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. মালয়েশিয়া
  3. ভারত
  4. চীন
ব্যাখ্যা
থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সংঘাত:
- থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সংঘাত বন্ধে কোন দেশ মধ্যস্থতা করেছে মালয়েশিয়া।
- মালয়েশিয়ার পুত্রজায়া শহরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে ওই আলোচনায় উপস্থিত ছিলেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। ছিলেন মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতেরাও।

⇒ ১৯০৭ সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করে দেন ফরাসি ঔপনিবেশিক শাসকেরা। তবে ওই মানচিত্র নিয়ে থাইল্যান্ডের আপত্তি ছিল। বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গড়ালেও কোনো সুরাহা হয়নি। সীমান্ত বিরোধ নিয়ে দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে। তবে এবারের সংঘাত ছিল ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড়।

উৎস: Reuters.
১,৮৪৫.
বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ কত শতাংশ?
  1. ৪১ শতাংশ
  2. ৩৮ শতাংশ
  3. ৪৫ শতাংশ
  4. ৪৭ শতাংশ
ব্যাখ্যা
কৃষি খাত:
- বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৫ শতাংশ। 

উল্লেখ্য,
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,৮৪৬.
কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন করা হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. কান চলচ্চিত্র উৎসব
  2. ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  3. বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  4. টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ব্যাখ্যা

জুলাই মেমোরিয়াল প্রাইজ:
- দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
- আগামী ১৭-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠাতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হবে।
- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান চলচ্চিত্র উৎসবে ‘ভিশন এশিয়া’ বিভাগে অংশ নেওয়া ছবিগুলোর মধ্যে একটি ছবিকে পুরস্কারটি দেওয়া হবে।
- ভিশন এশিয়া বিভাগে স্থান পেয়েছে বিভিন্ন দেশের ১১টি চলচ্চিত্র।
- সামাজিক ন্যায়বিচার, বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৮৪৭.
In 2024, the largest inflow of foreign investment in Bangladesh went to which sector? 
  1. Banking sector
  2. Garment sector
  3. Agriculture & Fisheries
  4. Telecommunications
ব্যাখ্যা

• বৈদেশিক বিনিয়োগ:
- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- ২০২৪ সালে দেশে মোট নেট এফডিআই এসেছে ১.২৭ বিলিয়ন ডলার বা ১২৭ কোটি ডলার।
- এটি ২০২৩ সালের তুলনায় ১৩.২৫ শতাংশ কম।

- ২০২৪ সালে আসা মোট এফডিআইয়ের মধ্যে ৬২২ মিলিয়ন ডলার ছিল রিইনভেস্টেড আর্নিংস।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাতে—৪১৬ মিলিয়ন ডলার। 
- এরপর পোশাক খাতে এসেছে ৪০৭ মিলিয়ন ডলার।
- এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩ কোটি ৬০ লাখ, কৃষি ও মৎস্য খাতে ৭ কোটি ৫ লাখ এবং ট্রেডিং খাতে ৫ কোটি ৬৩ লাখ ডলার এফডিআই এসেছে। 
- এর মধ্যে বিদেশি বিনিয়োগ বেড়েছে চামড়া, কৃষি, মৎস্য ও ট্রেডিং খাতে; কমেছে তৈরি পোশাক ও বস্ত্র খাতে। এ ছাড়া বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যালস ও টেলিকমিউনিকেশন খাতেও গত বছর এফডিআই কমেছে।

তথ্যসূত্র: প্রথম আলো ও বিজনেস স্ট্যান্ডার্ড। (Link1) (Link2)

১,৮৪৮.
বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতুর নাম কী?
  1. নাজিহে রেলওয়ে ব্রিজ
  2. বেইপানজিয়াং রেলসেতু কিংলং
  3. চেনাব রেলসেতু
  4. নাজিহে রেলওয়ে সেতু
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু চেনাব রেলসেতু।

চেনাব রেলসেতু:
- বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু চেনাব রেলসেতু।
- জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর ওপর রেলসেতুটি অবস্থিত।
- ইস্পাতের তৈরি এই রেলসেতু তৈরি করেছেন ভারতীয় প্রকৌশলীরা। 
- এই রেলসেতুর উচ্চতা আইফেল টাওয়ারের চেয়ে বেশি।
- এর উচ্চতা ১,১৭৭ ফুট।
- চেনাব নদীর উপরে অবস্থিত সেতুর উচ্চতা হল ৩৫৯ মিটার
- সেতুটির দৈর্ঘ্য হল ১,৩১৫ মিটার।

অন্যদিকে,
- নাজিহে রেলওয়ে সেতুর উচ্চতা ১০১৭ ফুট। চীনের গুইঝৌয়ে অবস্থিত এই সেতু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতু। 
- জিয়াংজিহে রেলওয়ে সেতুর উচ্চতা ৯৭৮ ফুট। এটিও চীনের গুইঝৌতে অবস্থিত।
- বেইপানজিয়াং রেলসেতু কিংলং সেতুর উচ্চতা ৯৬৮ ফুট। গুয়াংঝাও বাঁধের নিচে বেইপান নদীতে এই সেতুর অবস্থান। 

উৎস: ১৬ জুন, ২০২৪, Hindustan Times.
১,৮৪৯.
Bangladesh exports the most processed agricultural products to which country? [January, 2026]
  1. United Arab Emirates
  2. United States 
  3. China
  4. Germany
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। 

• কৃষিপণ্য রপ্তানি বাজার: 

- সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশ থেকে ১ বিলিয়ন বা ১০০ কোাটি মার্কিন ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।
 - বর্তমানে ১৪৫টি দেশে সুগন্ধি চাল, ফল, সবজি, মাছ, মাংসের পাশাপাশি বিস্কুট, চানাচুর, নুডলস, জুস, মসলাসহ প্রায় ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হচ্ছে।
- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে। 
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়। 
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো: 
১. সংযুক্ত আরব আমিরাত (UAE)
২. সৌদি আরব
৩. ভারত
৪. যুক্তরাজ্য
৫. যুক্তরাষ্ট্র


তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। (Link) (Link2) 

১,৮৫০.
বর্তমান সরকারের মন্ত্রীসভায় কতজন নারী সদস্য রয়েছে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৬ জন
ব্যাখ্যা

বর্তমান সরকারের মন্ত্রীসভা:
- বর্তমান সরকারের মন্ত্রীসভায় ৩ জন নারী সদস্য রয়েছে।

• বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছে।
- তাদের মধ্যে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
- ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। 
- নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের এমপি ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। 

উৎস: প্রথম আলো। 

১,৮৫১.
অতি সম্প্রতি বাংলাদেশ কিশোরী ফুটবল দল Jockey CGI Youth Football Tournament এ চ্যাম্পিয়ন হয়েছে। Tournament টি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) শ্রীলংকা
  2. খ) মালয়েশিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) হংকং
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,৮৫২.
কোন স্থলবন্দরে বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. আখাউড়া
  2. বেনাপোল
  3. বাংলাবান্ধা
  4. বুড়িমারী
ব্যাখ্যা

সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড:
-দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ পতাকাস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে।
-
৪ নভেম্বর, ২০২৫ এই পতাকাস্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে।
- ৩০ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের পতাকা তৈরি করে ১১৭ ফুট উচ্চতায় উত্তোলন করা হয়।
- স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মাণ করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৮৫৩.
২০২৬ সালে WTO-এর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ইয়াউন্দে, ক্যামেরুন
  2. ব্রাসেলস, বেলজিয়াম
  3. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন (Ministerial conferences)।
- মন্ত্রী পরিষদের অধিবেশন সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১,৮৫৪.
How many people received the 'The Independence Day Awards' in 2025?
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
ব্যাখ্যা
স্বাধীনতা পদক:
- স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

⇒ পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন:
- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), 
- সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), 
- সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), 
- শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্যের ক্ষেত্রে আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১,৮৫৫.
ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. রিও ডি জেনেইরো
  2. জোহানেসবার্গ
  3. কাজান
  4. বেইজিং
ব্যাখ্যা
ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন:
- রাশিয়ার পশ্চিমের নগর কাজানে ২২ অক্টোবর ২০২৪ থেকে শুরু হয় ব্রিকস সম্মেলন।
- ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম রাশিয়ায় এত বৃহৎ কোনো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৬তম শীর্ষ সম্মেলনে ব্রিকস নেতৃবৃন্দ জাতিসংঘের সংস্কার থেকে চলমান বৈশ্বিক সংঘাতের বিস্তৃত বিষয়গুলোকে কাভার করে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছেন৷
সম্মেলনের সময়কাল: ২২-২৪ অক্টোবর, ২০২৪।
স্থান: কাজান, রাশিয়া।
------------------- 

BRICS:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।

সূত্র: ব্রিকসের ওয়েবসাইট, বাংলাদেশ সংবাদ সংস্থা।
১,৮৫৬.
বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে?
  1. শারমিন আখতার
  2. নিগার সুলতানা জ্যোতি
  3. নাহিদা আখতার
  4. ফারজানা হক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশ নারী ক্রিকেট দল:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক নারী ক্রিকেট দল।
- এটি বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে।
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

উল্লেখ্য,
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে।
- এশিয়া কাপের শিরোপা জয় লাভ করে ২০১৮ সালে।
- টেস্ট ক্রিকেটে মর্যাদা পায় ২০২১ সালে ।
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি।

অন্যদিকে,
- প্রথম শ্রেণির নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা।

উৎস: i) বিসিবি।
ii) ICC ওয়েবসাইট। [link]
ii) প্রথম আলো।
১,৮৫৭.
বাংলাদেশী রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোনটি? (মার্চ-২০২৬)
  1. কানাডা
  2. জাপান
  3. জার্মানি
  4. মার্কিন যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার।
- বাংলাদেশী রপ্তানি পণ্যের ‍দ্বিতীয় বৃহত্তম বাজার- জার্মানি।

- রপ্তানি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় যে, পণ্যের আমদানীকারক দেশ সমূহের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে।
- ২০২৫-২০২৬ অর্থ-বছরের জুলাই-ডিসেম্বর সময়ের যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৪৪৬৭.২১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য যা উক্ত সময়ের মোট রপ্তানির ৮১.৬২%।
- বাংলাদেশ হতে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রধান প্রধান পণ্য হলো ওভেন পোষাক ২৪৩৯.৬৪ মিলিয়ন মার্কিন ডলার,

দেশ ভিত্তিক প্রধান প্রধান বাজার বিশ্লেষণঃ
→ ইইউ: ১০,৩২৫.৫৯ মিলিয়ন মার্কিন ডলার (৪৩.০৩%)।
→ মার্কিন যুক্তরাষ্ট্র: ৪,৪৬৭.২১ মিলিয়ন মার্কিন ডলার (১৮.৬২%)।
→ কানাডা: ৭৫৮.৩২ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৬%)।
→ জাপান: ৭১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার (২.৯৭%)।
→ মোট চারটি বাজার থেকে রপ্তানি আয়: ১৬,২৬৩.৯৪ মিলিয়ন মার্কিন ডলার (৬৭.৭৮% মোট রপ্তানি আয়ের)।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

১,৮৫৮.
Economist Intelligence Unit - এর মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরী কোনটি?
  1. ক) অকল্যান্ড
  2. খ) সিঙ্গাপুর সিটি
  3. গ) কোপেনহেগেন
  4. ঘ) বার্লিন
ব্যাখ্যা
নিরাপদ নগরী সূচক:
আগস্ট ২০২১ এ The Economist Intelligence Unit (EIU) ৬০টি শহরকে অন্তর্ভুক্ত করে Safe Cities Index 2021 প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে -
- নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর - কোপেনহেগেন (ডেনমার্ক)
- সর্বনিম্ন শহর - ইয়াঙ্গুন (মিয়ানমার)।
- ঢাকার অবস্থান - ৫৪ তম।

উৎস: EIU ওয়েবসাইট।
১,৮৫৯.
গ্লোবাল ফায়ার পাওয়ার প্রকাশিত ২০২৫ সালের বৈশ্বিক সামরিক শক্তি সূচকে কোন দেশ শীর্ষ অবস্থানে আছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
বৈশ্বিক সামরিক শক্তি সূচক:
প্রতিবেদনের শিরোনাম: 2025 Military Strength Ranking.
প্রকাশ: জানুয়ারি, ২০২৫। 
প্রকাশক: গ্লোবাল ফায়ার পাওয়ার।
অন্তর্ভুক্ত দেশ: ১৪৫টি। 

প্রতিবেদন অনুযায়ী-
• শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
• সর্বনিম্ন দেশ: ভুটান।
• বাংলাদেশের অবস্থান: ৩৫তম।

সার্কভুক্ত অন্যান্য দেশের অবস্থান-
ভারত- ০৪, শ্রীলংকা- ৬৯, পাকিস্তান- ১২, নেপাল- ১২৯, আফগানিস্তান- ১১৮ ও ভুটান- ১৪৫।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট। [Link]
১,৮৬০.
বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায় -
  1. গাম্বিয়া
  2. কেনিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৮৬১.
ভাষা ও সাহিত্য বিভাগে ‘একুশে পদক ২০২২’ পুরস্কার পেয়েছেন -
  1. কবি কামাল চৌধুরী ও ঝর্না দাস পুরকায়স্থ
  2. এস এম আব্রাহাম লিংকন ও ডা. জ্ঞানশ্রী মহাথেরো
  3. জিনাত বরকতউল্লাহ
  4. নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা


- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক ২০২২’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এ বছর ভাষা আন্দোলন বিভাগে দুজন, মুক্তিযুদ্ধে চারজন, শিল্পকলা (শিল্প, সংগীত ও নৃত্য) বিভাগে সাতজন, সমাজসেবা বিভাগে দুজন, ভাষা ও সাহিত্যে দুজন, গবেষণায় চারজন এবং সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষায় একজন করে পুরস্কার পেয়েছেন।

- ভাষা ও সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন - কবি কামাল চৌধুরী ও ঝর্না দাস পুরকায়স্থ।
- সমাজসেবা বিভাগে  পুরস্কার পেয়েছেন - এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ ডা. জ্ঞানশ্রী মহাথেরো।
- নাচের জন্য  পুরস্কার পেয়েছেন - জিনাত বরকতউল্লাহ,
- সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর)।

তথ্যসূত্র:- সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ওয়েবসাইট।

১,৮৬২.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার -
  1. ১.০২%
  2. ১.১২%
  3. ১.২১%
  4. ১.৩২%
  5. ১.৩৭%
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১,৮৬৩.
জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে?
  1. আব্দুল্লাহ শহিদ
  2. ইগর কোনাশেঙ্কো
  3. মিরোস্লাভ লাজকা
  4. পিটার থমসন
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান ৭৬তম অধিবেশনের সভাপতি হলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ। মালদ্বীপ এবারই প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতিত্ব করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ একবছর করে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৮৬৪.
বাংলাদেশ কোন সংস্থার সদস্য দেশ নয়?
  1. IMF
  2. NAM
  3. OIC
  4. ASEAN
ব্যাখ্যা
- বাংলাদেশ IMF, NAM, OIC সদস্য দেশ  কিন্তু আসিয়ানে সদস্য দেশ নয়।

ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উল্লেখ্য,
- বাংলাদেশ IMF এর সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট ১৯৭২ সালে।
- বাংলাদেশ NAM সদস্য পদ লাভ করে ১৯৭৩ সালে।
- বাংলাদেশ OIC সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,৮৬৫.
দেশে ক্যানসার শনাক্তে জিন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে কোন প্রতিষ্ঠান? [মে, ২০২৫]
  1. আইসিডিডিআরবি
  2. বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
  3. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  4. বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল
ব্যাখ্যা
ক্যানসার শনাক্তে জিন প্রযুক্তি:
- বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং ১ লাখ ১৭ হাজার মানুষ মারা যান।
- ক্যানসারের ওপর নজরদারি করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবোক্যান এ তথ্য জানায়।
- বাংলাদেশে ক্যানসার চিকিৎসার একটি বড় দুর্বলতা হচ্ছে, দেশে ঠিকভাবে রোগ শনাক্ত হয় না।
- সম্প্রতি, দেশে ক্যানসার শনাক্তে জিন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
- গত ২৪ এপ্রিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জিনোম সিকোয়েন্সিং–ভিত্তিক ক্যানসার শনাক্ত শুরু করেছে।
- এতে অল্প সময়ে রিপোর্ট পাওয়া যাবে। এ ছাড়া কোনো ওষুধ ক্যানসারের ক্ষেত্রে অকার্যকর হয়ে থাকলে, তাও জানিয়ে দেবে আইসিডিডিআরবি।

উল্লেখ্য,
- বর্তমান যুগে তিনভাবে বা তিন ধরনের প্রযুক্তি ব্যবহার করে ক্যানসার শনাক্ত হয়। ইমিউনোহিস্টো কেমিস্ট্রি (আইএইচসি), রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি–পিসিআর) টেস্ট এবং নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (এনজিএস)। 
- ক্যানসার শনাক্তে আইএইচসি পরীক্ষা বাংলাদেশে বেশি হয়।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
১,৮৬৬.
The current U.S. Secretary of State is -
  1. Mark Rutte
  2. Marco Rubio
  3. Brent Christensen
  4. J.D. Vance
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তথ্যসূত্র:  United States Mission to the United Nations (.gov). 

১,৮৬৭.
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রমে আরো স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের জন্য কোন মোবাইল অ্যাপটি তৈরি করা হয়েছে?
  1. ক) লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা)
  2. খ) লেবার ইন্সপেকশন অ্যাপ্লিকেশন (লিয়া)
  3. গ) শ্রমিকদের কথা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রমে আরো স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের জন্য লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা) নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এতে সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক সংস্থা আইএলও। ‘শ্রমিকদের স্বাস্থ্যকথা’ নামেও একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে।
১,৮৬৮.
একুশে পদক- ২০২৫ পেয়েছেন -
  1. ১৬ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান
  2. ১৭ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
  3. ১৮ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান
  4. ১৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
ব্যাখ্যা
একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৭ নাগরিককে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- এ বছর ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
• গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
• ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
• সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
• বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
• সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
• সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
• শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
• সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
• আলোকচিত্র - নাসির আলী মামুন।
• চিত্রকলা - রোকেয়া সুলতানা।
• শিক্ষা - ড. নিয়াজ জামান।
• সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।
১,৮৬৯.
২০২৪ সালের 'কুল-বিএসপিএ' বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কে?
  1. নাহিদ রানা
  2. মেহেদি হাসান মিরাজ
  3. ঋতু পর্ণা চাকমা
  4. আর্চার সাগর ইসলাম
ব্যাখ্যা
বিএসপিএ'র বর্ষসেরা:
- ‘কুল-বিএসপিএ’ ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 
- কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেয় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপি)।
- ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয়েছে স্বীকৃতি।  

অন্যদিকে,
- দর্শক, সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতু পর্ণা। 

উল্লেখ্য,
- দেশের ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ালেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
- ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে দেশ সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
১,৮৭০.
বর্তমানে শেনজেনভুক্ত দেশ কয়টি? (জুন, ২০২৫)
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩১টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। (জুন, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুন, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
১,৮৭১.
কোন শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজিত হয়?
  1. ভ্যাঙ্কুভার
  2. সিডনি
  3. ইকেতারিনবার্গ
  4. টোকিও
ব্যাখ্যা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩২তম আসর।
- টোকিও অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
৩২তম অলিম্পিক গেমসে পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণসহ মোট ১১৪টি পদক)
- দ্বিতীয় : চীন (৩৮টি স্বর্ণসহ মোট ৮৮টি পদক)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণসহ মোট ৫৮টি পদক)।
(তথ্যসূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট)
১,৮৭২.
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম কী? (জানুয়ারি, ২০২৫)
  1. লেবার পার্টি
  2. কনজারভেটিভ পার্টি
  3. ডেমোক্রেটিক পার্টি
  4. রিপাবলিকান পার্টি
ব্যাখ্যা
⇒ বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম ডেমোক্রেটিক পার্টি। (১২ জানুয়ারি, ২০২৫)
- আগামী ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে জয়ী দল রিপাবলিকান পার্টি ক্ষমতা গ্রহন করবে। সে অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি।

যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি:

- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:
- প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়।
- সেই হিসাবে ২০২৪ সালের নভেম্বর মাসের ৫ তারিখে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সংখ্যা গরিষ্ঠ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
- যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১,৮৭৩.
সর্বশেষ কৃষশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?(নভেম্বর, ২০২৪)
  1. ২০২২ সালে
  2. ২০২১ সালে
  3. ২০২০ সালে
  4. ২০১৯ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ৫টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
প্রথম কৃষিশুমারি – ১৯৭৭ সালে
দ্বিতীয় কৃষিশুমারি – ১৯৮৩-৮৪ সালে
তৃতীয় কৃষিশুমারি – ১৯৯৬ সালে
চতুর্থ কৃষিশুমারি – ২০০৮ সালে
সর্বশেষ পঞ্চম কৃষিশুমারি - ৯-২০ জুন ২০১৯।

উৎস: বিবিএস ওয়েবসাইট।
১,৮৭৪.
What is the name of the latest multilateral development bank?
  1. IDB
  2. ADB
  3. WB
  4. AIIB
ব্যাখ্যা
• AIIB সর্বশেষ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।

AIIB:
- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
১,৮৭৫.
আইনের শাসন সূচক-২০২৩ অনুযায়ী, সর্বনিম্ন দেশ কোনটি?
  1. শ্রীলংকা
  2. আফগানিস্তান
  3. পাকিস্তান
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২৩:
২৫ অক্টোবর, ২০২৩ যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা World Justice Project (WJP) ১৪২টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘WJP Rule of Law Index 2023’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ - ভেনেজুয়েলা।
- সার্কভুক্ত দেশের অবস্থান: ৭১. নেপাল (৭১), ৭৭. শ্রীলংকা, ৭৯. ভারত, ১২৭, বাংলাদেশ, ১৩০, পাকিস্তান ও ১৪০, আফগানিস্তান।

তথ্যসূত্র: WJP Rule of Law Index 2023.
১,৮৭৬.
বর্তমানে একনেকের বিকল্প চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করবেন কে? (মার্চ-২০২৬)
  1. আমীর খসুর মাহমুদ চৌধুরী
  2. মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
  3. খলিলুর রহমান
  4. মো. সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন:
• একনেকের চেয়ারম্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান।
• বিকল্প চেয়ারম্যান: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
• সদস্যরা:
- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী : আমীর খসুর মাহমুদ চৌধুরী।
- স্বরাষ্ট্র মন্ত্রী : সালাহউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র মন্ত্রী : খলিলুর রহমান।
- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী : খন্দকার আব্দুল মুক্তাদির।
- আইন মন্ত্রী : আসাদুজ্জামান।
- স্বাস্থ্যমন্ত্রী : সরদার মো. সাখাওয়াত হোসেন।
- সড়ক পরিবহন, সেতু, রেল, নৌপথ মন্ত্রী : শেখ রবিউল ।
- সংশ্লিষ্ট এজেন্ডাভুক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

১,৮৭৭.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা- 
  1. রংপুর
  2. মুন্সীগঞ্জ
  3. বগুড়া
  4. নীলফামারী
ব্যাখ্যা

আলু উৎপাদন:
​• আলু উৎপাদনে শীর্ষ জেলা:
- প্রথম: রংপুর জেলা।
- (১৩,২৬,৩৪৫ মে. টন)
- দ্বিতীয়: বগুড়া জেলা।
- (১১,৮৭,০২৩ মে. টন)
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
- প্রথম: রংপুর বিভাগ।
- (৪৩,৪৪,৫৪৬ মে. টন)
- দ্বিতীয়: রাজশাহী বিভাগ।
- (৩,৫৭৬,৮৯৬ মে. টন)

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪।

১,৮৭৮.
বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল বিদেশে কয়টি টেস্ট সিরিজ জিতেছে? (সেপ্টেম্বর,২০২৪)
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সম্প্রতি, পাকিস্তানের বিরুদ্ধে দুইটি টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ  করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।  এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

• টেস্ট ক্রিকেট:
- বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় ।
- তার আগে ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।

সূত্র- আইসিসি, বিসিবি ওয়েবসাইট।
১,৮৭৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুসারে, জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ কত শতাংশ?
  1. ৩৮%
  2. ৩৯%
  3. ৪০%
  4. ৪১%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান: ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান: ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান: ৫১.০৮%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,৮৮০.
ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?
  1. চতুর্থ
  2. পঞ্চম
  3. ষষ্ঠ
  4. সপ্তম
ব্যাখ্যা
ভাষার অবস্থান:

- ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম।
- সারা পৃথিবীতে মোট ২৭ কোটির বেশি সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে।
- ১ম অবস্থানে: ইংরেজী।
- ২য় অবস্থানে: মান্দারিন (চাইনিজ)।
- ৩য় অবস্থানে: হিন্দী।
- ৪র্থ অবস্থানে: স্প্যানিশ।
- ৫ম অবস্থানে: ফরাসি।
- ৬ষ্ঠ অবস্থানে: আরবী।
- ৮ম অবস্থানে: রাশিয়ান।
- ৯ম অবস্থানে: পর্তুগিজ।
- ১০ম অবস্থানে: উর্দু।

তথ্যসূত্র - Britannica.com
১,৮৮১.
বর্তমানে সর্বোচ্চ গড় প্রত্যাশিত আয়ুর দেশ কোনটি? [নভেম্বর, ২০২৪]
  1. মোনাকো
  2. সুইডেন
  3. জাপান
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বর্তমানে সর্বোচ্চ গড় প্রত্যাশিত আয়ুর দেশ মোনাকো।


গড় আয়ুতে শীর্ষ দেশ:
- ইউরোপের ছোট নগররাষ্ট্র মোনাকো।
- নারী এবং পুরুষ উভয়ের প্রত্যাশিত সর্বোচ্চ গড় আয়ু মোনাকোর।
- মোনাকোর সর্বোচ্চ গড় আয়ু ৮৬.৫০ বছর।

⇒ সর্বোচ্চ গড় প্রত্যাশিত আয়ুর দেশ:
১. মোনাকো,
২. সান মারিনো,
৩. হংকং,
৪. ম্যাকাও,জাপান,
৫. দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে,
- ছয়টি দেশেরর আয়ু ৬০ বছরের নিচে।
- নাইজেরিয়ায় সর্বনিম্ন গড় আয়ু ৫৪.৬৪ বছর।

উৎস: i) StatisticsTimes.com [link]
ii) UN (World Population Prospects 2024).

১,৮৮২.
According to the Bangladesh Economic Survey for 2024, which country is at the top in terms of imports in Bangladesh?
  1. India
  2. Japan
  3. China
  4. United States
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে আমদানি ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে।
- শতকরা ২৮.৪৬ ভাগ আমদানি হয়েছে চীন থেকে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৩.৪২%) ও যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,৮৮৩.
ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. ভিয়েতনাম
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩: 
- জুলাই, ২০২৩ এ বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ ৫ দেশ -
- প্রথম - চীন।
- দ্বিতীয় - বাংলাদেশ।
- তৃতীয় - ভিয়েতনাম।
 -চর্তুথ - তুরস্ক।
- পঞ্চম - ভারত।

তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
১,৮৮৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, নিম্নের কোন খাতে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. ক্যাপটিভ
  2. শিল্পখাতে
  3. গৃহস্থালির কাজে
  4. বিদ্যুৎ উৎপাদনে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গ্যাসক্ষেত্র:

⇒ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হিসাব মতে, ২০২২-২৩ অর্থবছরে প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার: ৩৮৯.৪ বিলিয়ন ঘনফুট (৪২.০০%) [ব্যবহারের দিক থেকে এই খাতে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়]।
- শিল্পখাতে ব্যবহার: ১৭৮.৮ বিলিয়ন ঘনফুট (১৯.০০%) [দ্বিতীয়]। 
- ক্যাপটিভ: ১৬৪.৩ বিলিয়ন ঘনফুট (১৮%) [তৃতীয়]।
- গৃহস্থালির কাজে ব্যবহার: ১০০.৬ বিলিয়ন ঘনফুট (১১.০০%)।

⇒ জানুয়ারি ২০২৪ সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুদের/নীট মজুদের পরিমাণ ৮.১৭ ট্রিলিয়ন ঘনফুট।
- পেট্রোবাংলার সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী প্রাথমিক মোট মজুদ গ্যাস-এর পরিমাণ ৪০.৫৩ ট্রিলিয়ন ঘনফুট।
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।
- এর উত্তোলনের পরিমাণ ৬৩৬৭ বিলিয়ন ঘনফুট।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

অন্যদিকে,
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা।
- প্রাথমিক মোট মজুদ পরিমাণ – ৮৩৫০.০ বিলিয়ন ঘনফুট।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

এছাড়া,
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।
- এর পরিমাণ ৮১৪৮.৯ বিলিয়ন ঘনফুট।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,৮৮৫.
স্বাধীন বাংলাদেশে কয়টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে? [মে, ২০২৫]
  1. ৪ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
• আদমশুমারি:
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- প্রতি ১০ বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়।
- এই পর্যন্ত বাংলাদেশে মোট ৬ টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- ২০২২ সালের ১৫-২১ জুন  ৬ষ্ঠ আদমশুমারি হয়।
- যা 'জনশুমারি ও গৃহগণনা' নামে পরিচালিত হয়।
- এ পর্যন্ত আদমশুমারি অনুষ্ঠিত হয়: ৬ বার যথা- 
- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ এবং ২০২২সালে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
১,৮৮৬.
কমনওয়েলথ অফ নেশনসের ৫৬ তম দেশ-  [অক্টোবর,২০২৫]
  1. মালদ্বীপ
  2. গ্যাবন
  3. টোগো 
  4. রুয়ান্ডা 
ব্যাখ্যা

- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।

কমনওয়েলথ:

- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [অক্টোবর,২০২৫]
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

উৎস: Commonwealth ওয়েবসাইট।[লিঙ্ক]

১,৮৮৭.
NATO-এর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় GDP-এর কত শতাংশ রাখার লক্ষ্য রয়েছে?
  1. ২%
  2. ৩%
  3. ৪%
  4. ৫%
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ ন্যাটোর মূলনীতি হলো- ‘ইউরোপ বা উত্তর আমেরিকায় জোটের এক বা একাধিক সদস্যের বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে জোটের সকল সদস্যের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।’
- NATO-এর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় তাদের মোট দেশজ উৎপাদনের (GDP) ন্যূনতম ২ শতাংশ রাখার লক্ষ্য রয়েছে।
- এই লক্ষ্যমাত্রা ২০০৬ সালে নির্ধারণ করা হয়েছিল। 

উল্লেখ্য,
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশ জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- কিন্তু বেশিরভাগ সদস্য দেশ এ লক্ষ্য এ লক্ষ্য পূরণ করছে না।
- ন্যাটোর সাম্প্রতিক এক হিসাবে, ২০২১ সালে সাতটি সদস্য রাষ্ট্র ন্যাটোর নির্দেশনা অনুযায়ী প্রতিরক্ষা খাতের বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। দেশগুলো হলো—গ্রিস, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, যুক্তরাজ্য, এস্তোনিয়া, লাটভিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, রোমানিয়া এবং ফ্রান্স।
- ২০২৪ সালে, ৩২টি সদস্য দেশের মধ্যে ২৩টি এই ২ শতাংশ লক্ষ্য পূরণ করেছে বা অতিক্রম করেছে বলে প্রত্যাশিত।
- NATO-এর মহাসচিব মার্ক রুটে ২০২৫ সালে বলেছেন যে ভবিষ্যতে এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩ শতাংশ বা তার বেশি করার প্রয়োজন হতে পারে।

উৎস: NATO ওয়েবসাইট। [link]
১,৮৮৮.
সার্কভুক্ত কোন দেশে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি?
  1. বাংলাদেশ
  2. নেপাল
  3. ভুটান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশে অনুষ্ঠিত হয়: ১ম, ৭ম, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন,
- ভারতে অনুষ্ঠিত হয়: ২য়, ৮ম, ১৪তম সার্ক শীর্ষ সম্মেলন,
- নেপালে অনুষ্ঠিত হয়: ৩য়, ১১তম, ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন,
- পাকিস্তানে অনুষ্ঠিত হয়: ৪র্থ, ১২তম সার্ক শীর্ষ সম্মেলন,
- মালদ্বীপে অনুষ্ঠিত হয়: ৫ম, ৯ম, ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন,
- শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়: ৬ষ্ঠ, ১০ম, ১৫তম সার্ক শীর্ষ সম্মেলন,
- ভুটানে অনুষ্ঠিত হয়: ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন।

অন্যদিকে,
- আফগানিস্তানে কোন সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

উৎস: SAARC ওয়েবসাইট।
১,৮৮৯.
বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ২৯টি
  2. ৩০টি
  3. ৩২টি
  4. ৩৪টি
ব্যাখ্যা
ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO): 
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট। 
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
- এই চুক্তি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-এর প্রতিষ্ঠার সূচনা করে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
১,৮৯০.
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়? [মে, ২০২৫]
  1. সেবা খাত
  2. শিল্প খাত
  3. কৃষি খাত
  4. পরিবহন খাত 
ব্যাখ্যা
খাতভিত্তিক কর্মসংস্থান:
⇒ বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে -
• কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।
• সেবা খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

⇔ বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এবং সবচেয়ে কম কর্মসংস্থান হয় শিল্পখাতে। 

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,৮৯১.
বর্তমান পোপ রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট কোন দেশের নাগরিক? [জুলাই - ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ব্রাজিল
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
প্রথম মার্কিন পোপ:
- ৮ মে, ২০২৫ তারিখে ২৬৭তম পোপ নির্বাচিত হন ৬৯ বছর বয়সি রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।
- রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট ইতিহাসের প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।
- গত ২১ এপ্রিল, ২০২৫ তারিখে ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
- তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।
- পোপের মৃত্যুতে শুরু হয় 'সেদে ভাকান্তে' বা 'পবিত্র আসন শূন্য' পর্ব।
- এরপরই আহ্বান করা হয় গোপন কনক্লেভ- যেখানে পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সূত্র- বিবিসি।
১,৮৯২.
দেশের প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্র -
  1. ক) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  2. খ) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
  3. গ) চুনাপুটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  4. ঘ) ঘোনাইগাট তাপবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা
• প্রথম কয়লা বিদ্যুতকেন্দ্র:
- দেশের প্রথম কয়লা বিদ্যুতকেন্দ্র - বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।
- দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার অন্তগত ভবানীপুরে বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।
- এটি দেশের প্রথম কয়লা খনি থেকে কয়লা আহরন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
- বর্তমানে ২টি ইউ্নিটের মাধ্যমে ৪৫০মে: ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে।
- বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি  দিনাজপুর জেলা শহর হইতে প্রায় ৫০ কিঃ মিঃ পূর্বে, পার্বতীপুর উপজেলা হইতে ১৬ কিঃ মিঃ দক্ষিণে এবং ফুলবাড়ী উপজেলা হইতে ৭ কিঃ মিঃ উত্তরে অবস্থিত।

তথ্যসূত্র: পার্বতীপুর উপজেলার ওয়েবসাইট।
১,৮৯৩.
FAO এর সদস্য রাষ্ট্র কয়টি? (জুন-২০২৫)
  1. ১৯৫ টি
  2. ১৯৭৪ টি
  3. ১৯৪ টি
  4. ১৯৯৩ টি
ব্যাখ্যা
• Food and Agriculture Organization (FAO):
- FAO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ক্ষুধা দূর করার আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দেয়।
- FAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ১৬ অক্টোবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্য সংকট মোকাবেলায় প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৫টি, যার মধ্যে ১৯৪টি দেশ ও ১টি সংস্থা (ইউরোপীয় ইউনিয়ন)।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO-এর সদস্যপদ লাভ করে।
- সংস্থাটির লক্ষ্য হল সকলের জন্য খাদ্য নিরাপত্তা অর্জন করা এবং নিশ্চিত করা যে মানুষের নিয়মিত পর্যাপ্ত উচ্চমানের খাবারের অ্যাক্সেস রয়েছে যাতে তারা সক্রিয়, সুস্থ জীবনযাপন করতে পারে। 

উৎস: FAO ওয়েবসাইট।
১,৮৯৪.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ৫.৫৮ শতাংশ
  2. ৬.৫৮ শতাংশ
  3. ৭.৫৮ শতাংশ
  4. ৮.৫৮ শতাংশ
ব্যাখ্যা
রপ্তানি আয় প্রবৃদ্ধি:
- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সম্প্রতি পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
- এতে দেখা যায়, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
- এই রপ্তানি তার আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি।
- গত ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছিল ৪ হাজার ৪৪৭কোটি ডলার।

উল্লেখ্য,
- সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের প্রত্যেক মাসেই পণ্য রপ্তানি বেড়েছে।
- তবে গত জুনে রপ্তানি কমেছে সাড়ে ৭ শতাংশ।
- ইপিবির তথ্যানুযায়ী, গত জুনে রপ্তানি হয়েছে ৩৩৪ কোটি ডলারের পণ্য।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
১,৮৯৫.
How many individuals were awarded the Independence Award in 2025?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

তথ্যসূত্র - মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।
১,৮৯৬.
Which OPEC country is the largest oil producer?
  1. Iran
  2. Iraq
  3. Saudi Arabia
  4. UAE
  5. Venezuela
ব্যাখ্যা
Saudi Arabia হলো OPEC-এর মধ্যে সর্ববৃহৎ তেল উৎপাদক দেশ। এটি দৈনিক প্রায় ৯.৩ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে।

OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- সদর দপ্তর - ভিয়েনা, অষ্ট্রিয়া।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি। [জুলাই - ২০২৫] 

• Member Countries:
→ Algeria,
→ Congo,
→ Equatorial Guinea,
→ Gabon,
→ Iran,
→ Iraq,
→ Kuwait,
→ Libya,
→ Nigeria,
→ Saudi Arabia,
→ United Arab Emirates,
→ Venezuela.

সূত্র: OPEC ওয়েবসাইট ও Macromicro [লিংক]।
১,৮৯৭.
COP-1 climate summit was held in -
  1. Adelaide, Australia
  2. Berlin, Germany
  3. Antalya, Turkiye
  4. Addis Ababa, Ethiopia
ব্যাখ্যা

জলবায়ু সম্মেলন (COP):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
- সম্প্রতি ব্রাজিলের বেলেম শহরে ৩০তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

⇒ প্রথম জলবায়ু সম্মেলন (COP-1):
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- ১৯৯৫ সালের ২ মার্চ - ৭ এপ্রিল জার্মানির বার্লিনে প্রথম কপ-১ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
- ওই সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

⇒ কপ- ৩০ জলবায়ু সম্মেলন ১০ - ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে অনুষ্ঠিত হয়েছে।
-  কপ৩০-এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা।
- এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলীয় কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো।
- জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর ঘোষণা কপ৩০–এর সবচেয়ে বড় অর্জন। জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা ধনী দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে তিন গুণ বাড়াতে বলা হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,৮৯৮.
What is the current tax-free income threshold for a general individual in Bangladesh? (June, 2025)
  1. 300000 BDT
  2. 350000 BDT
  3. 375000 BDT
  4. 400000 BDT
ব্যাখ্যা
করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।
১,৮৯৯.
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? [সেপ্টম্বর,২০২৫]
  1. বীরেন্দ্র শাহ দেব
  2. বীর মহেন্দ্র দেব
  3. বীর ধীরেন্দ্র দেব
  4. বীর বিক্রম শাহ দেব
ব্যাখ্যা

নেপালের ইতিহাস: 
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা বীর বিক্রম শাহ দেব। 
- তাঁর পুরো নাম - জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।

উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট। 

১,৯০০.
Which country has the most powerful military in Asian Military Strength according to the Global Firepower 2025 rankings?
  1. China
  2. India
  3. Russia
  4. South Korea
ব্যাখ্যা
Asian Military Strength-2025:
1. রাশিয়া, 
2. চীন, 
3. ভারত, 
4. দক্ষিণ কোরিয়া, 
5. জাপান,
6. তুরস্ক, 
7. পাকিস্তান, 
8. ইন্দোনেশিয়া, 
9. ইসরায়েল, 
10. ইরান।

উল্লেখ্য,
-সামরিক শক্তিতে রাশিয়া বিশ্বে ২য় এবং এশিয়ায় মধ্যে ১ম স্থানে রয়েছে।
- বাংলাদেশের অবস্থান ১৭তম।

• বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া।

উৎস: Global Firepower. [link]