বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ১৩ / ৭৬ · ১,২০১১,৩০০ / ৭,৭৫২

১,২০১.
দশম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ(পুরুষ) জয়ী কোন দেশ? 
  1. ভারত
  2. দক্ষিণ আফ্রিকা
  3. শ্রীলঙ্কা
  4. ইংল্যান্ড 
ব্যাখ্যা

- ২০২৬ সালে দশম টি-টোয়েন্টি ক্রিকেট  বিশ্বকাপ (পুরুষ)শিরোপা জয় করে ভারত। 
-
টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
- প্রথম দল হিসেবে টানা দুবার টি–টুয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত।
- প্রথম স্বাগতিক দল হিসেবে জিতল বিশ্বকাপের শিরোপাও।
- ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।
- ফাইনাল ম্যাচ: ৮ মার্চ ২০২৬, আহমেদাবাদে।
- বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ২৫৫ রানের পর্বত গড়েছিল ভারত।১ ওভার বাকি থাকতেই ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর সময়কাল: ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।
- আয়োজক দেশ ২টি।ভারত ও শ্রীলঙ্কা।
- এই আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।

উৎস :প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১,২০২.
বাংলাদেশে তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ঠাকুরগাঁও
  2. ঝিনাইদহ
  3. মৌলভীবাজার
  4. ফরিদপুর
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী:

⇒ শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

⇒ শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১,২০৩.
Global Innovation Index-2020 এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৩৫-তম
  2. ১১৬-তম
  3. ১২৪-তম
  4. ১০৭-তম
ব্যাখ্যা
WIPO, কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুল যৌথভাবে Global Innovation Index বা বৈশ্বিক উদ্ভাবনী সূচক প্রকাশ করে থাকে।
২০২০ সালে প্রকাশিত ১৩তম Global Innovation Index-2020 এ ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬তম।
রিপোর্টে শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।
(সূত্র: WIPO ওয়েবসাইট)
১,২০৪.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বর্তমানে মাথাপিছু আয় কত?
  1. ২,৭৩২ মার্কিন ডলার
  2. ২,৮২০ মার্কিন ডলার
  3. ২,৮৯৪ মার্কিন ডলার
  4. ২,৯৫১ মার্কিন ডলার
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

১,২০৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে, বাংলাদেশি পণ্যের প্রধান আমদানীকারক দেশ -
  1. ক) জার্মানি
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইউরোপীয় ইউনিয়ন
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
সুত্রঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
১,২০৬.
'OECD' এর সদস্য সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৫)
  1. ৩১টি
  2. ৩৪টি
  3. ৩৮টি
  4. ৪১টি
ব্যাখ্যা
OECD:
- 'OECD' এর পূর্ণরূপ - Organisation for Economic Co-operation and Development.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সাল।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান সদস্য: ৩৮টি। (জানুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: কোস্টারিকা।
- দেশটি ২০২১ সালে যোগদান করে।

তথ্যসূত্র - OECD ওয়েবসাইট।
১,২০৭.
যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত -
  1. পোশাক
  2. কৃষি
  3. পরিবহণ
  4. শিল্প
ব্যাখ্যা

যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি:
- বাংলাদেশের সর্বাধিক জনশক্তি কৃষি সেক্টরে নিয়োজিত।

উল্লেখ্য, বিভিন্ন খাতে মোট শ্রমশক্তির হার:
- কৃষি: ৪৪.৬৭%, 
- শিল্প: ১৭.৩৭%, 
- সেবা: ৩৭.৯৬%।

এছাড়াও,
• জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
- কৃষি: ১০.৯৪%।
- শিল্প: ৩৭.৪৪%।
- সেবা: ৫১.৬২%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১,২০৮.
সম্প্রতি (২০২৪) বিশ্বব্যাংক রোহিঙ্গা ও স্থানীয়দের সেবায় বাংলাদেশকে সহায়তা দিয়েছে কত ডলার?
  1. ৪০ কোটি ডলার
  2. ৫০ কোটি ডলার
  3. ৬০ কোটি ডলার
  4. ৭০ কোটি ডলার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বব্যাংকের অনুদান:
- বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭০ কোটি ডলার সহায়তা অনুমোদন করেছে।
- মৌলিক সেবা প্রদান এবং দুর্যোগ ও সামাজিক সহিষ্ণুতা তৈরিতে দুটি প্রকল্পের আওতায় এ অনুদান অনুমোদন দেওয়া হয়েছে।
- সংকটের ৭ বছরে পদার্পণের এই সময়ে ৩৫ কোটি ডলারের ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিজ ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন (আইএসও)’ প্রকল্প।
- এবং ৩৫ কোটি ডলারের ‘হোস্ট অ্যান্ড রোহিঙ্গা এনহান্সমেন্ট অফ লাইভস (হেল্প)’ প্রকল্প দুটি বাংলাদেশি আশ্রয়দাতা ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা করবে।
- রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বিশ্বব্যাংকের ‘আইডিএ২০ উইন্ডো ফর হোস্ট কমিউনিটিজ অ্যান্ড রিফিউজিস’ এর আওতায় এই অর্থায়ন করা হবে।
- ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিজ ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন’ প্রকল্পটি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর অন্তত: ৯ লাখ ৮০ হাজার মানুষের জীবিকা ও অপরিহার্য প্রাথমিক স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, জেন্ডার সহিংসতা মোকাবিলা ও প্রতিরোধ সেবার জন্য বিনিয়োগ করবে।
- প্রকল্পটি ১২ বছরের কম বয়সী ৩ লাখ রোহিঙ্গা শিশুকে শিক্ষাসহ মানব পুঁজি উন্নয়নে বিনিয়োগ করবে।

সূত্র- বিশ্বব্যাংকের ওয়েবসাইট (লিংক)।  
১,২০৯.
বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. SCO
  2. IAEA 
  3. ICSC
  4. GECF
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------------
জাতিসংঘ ও বাংলাদেশ: 
- বাংলাদেশ সম্প্রতি [নভেম্বর ২০২৪] জাতিসংঘের আইসিএসসি [ICSC] সদস্য নির্বাচিত।
-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত  মোহাম্মদ আব্দুল মুহিত।
-তিনি ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত চার বছরের জন্য আইসিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ICSC এর পূর্ণরূপ হলো The International Civil Service Commission.
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৭৪ সালে গঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ সিভিল সার্ভিস ফোরাম।
- এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৫ জন।
- বর্তমান [ডিসেম্বর, ২০২৪] চেয়ারম্যান Mr. Larbi Djacta [Algeria]

তথ্যসূত্র:-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট। [লিঙ্ক] ও আইসিএসসি ওয়েবসাইট।[লিঙ্ক]
১,২১০.
প্লাস্টিক দূষণ প্রতিরোধে জাতিসংঘের আয়োজনে বৈশ্বিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
প্লাস্টিক দূষণ প্রতিরোধ জাতিসংঘের বৈঠক:
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ৫ আগস্ট, ২০২৫ তারিখে বৈঠক শুরু হয়েছে।
- এ আলোচনার আয়োজন করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)।
- বৈঠকে প্রায় ১৮০টি দেশের প্রতিনিধিরা প্লাস্টিক দূষণ রোধে করণীয় ঠিক করতে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা করছে।
- আলোচনায় সভাপতিত্ব করছেন ইকুয়েডরের কূটনীতিক লুইস ভায়াস ভালদিভিয়েসো।
- এই বৈঠকে অবশ্যই প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার হ্রাসে একটি বৈশ্বিক বাধ্যতামূলক উচ্চাভিলাষী চুক্তি হওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বে বছরে প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারযোগ্য। 
- অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মতে, এই সমস্যার যদি সমাধান না করা হয়, তাহলে ২০৬০ সালের মধ্যে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ তিনগুণ হতে পারে।
- এদিকে, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিতে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
১,২১১.
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন কোথায় শুরু হয়েছে?
  1. ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
  2. লুইসিয়ানা, যুক্তরাষ্ট্র
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. টেক্সাস, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে  ২০২৪ সালের  ১০ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।
- অধিবেশনে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।
- এ বছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ।
• নিরাপত্তা পরিষদ।
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

সাধারণ পরিষদ:

- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। 
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। 
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,২১২.
২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
  1. ১৯৩
  2. ১৬৮
  3. ১৯৯
  4. ১৯৬
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কপ সম্মেলন (Cop Conference):

- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
- কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
- ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ এ ১৯৯ সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,২১৩.
তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?  (নভেম্বর-২০২৫)
  1. কুষ্টিয়া
  2. রংপুর
  3. দিনাজপুর
  4. নাটোর
ব্যাখ্যা

 • কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪:
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা - দিনাজপুর জেলা
- ধান উৎপাদনে শীর্ষ জেলা- ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা- ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা- ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা- মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা- কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা- ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা- রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

১,২১৪.
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এ তথ্য সংগ্রহের পদ্ধতি ছিল কোনটি?
  1. PAPI
  2. CAPI
  3. CAWI
  4. CATI
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১,২১৫.
ইউএস ওপেন ২০২৫ এ নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে?
  1. আরিনা সাবালেঙ্কা
  2. কোকো গাউফ
  3. জেসিকা পেগুলা
  4. নাওমি ওসাকা
ব্যাখ্যা

♦ ইউএস ওপেন ২০২৫:

⇒ নারী একক:
- চ্যাম্পিয়ন: আরিনা সাবালেঙ্কা।
- দেশ: বেলারুশ।
- রানার আপ: আমান্ডা আনিসিমোভা।

⇒ পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাজ।
- রানার আপ: ইয়ানিক সিনার।

⇒ উল্লেখ্য গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

তথ্যসূত্র - International Tennis Federation ওয়েবসাইট।

১,২১৬.
Recently, the United States proposed how many years of security guarantees to Ukraine to help end the war? [January, 2026]
  1. 10 years
  2. 15 years
  3.  20 years
  4. 25 years
ব্যাখ্যা

- সম্প্রতি, যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ১৫ বছর বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
- সময়: ২৯ ডিসেম্বর ২০২৫।
- ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেনকে ১৫ বছরের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
- এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
- তবে জেলেনস্কি এই দীর্ঘমেয়াদী নিরাপত্তার সময়সীমা আরও বাড়িয়ে ৩০ থেকে ৫০ বছর করার প্রস্তাব দিয়েছেন।

উৎস: আলজাজিরা নিউজ।

১,২১৭.
World's first artificial satellite made of wood is -
  1. Delta DM=9
  2. NipponSat probe
  3. LignoSat probe
  4. OhsumiSat
ব্যাখ্যা
লিগনোস্যাট প্রোব:
- বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম লিগনোস্যাট প্রোব।
- এটি মূলত কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ। 
- স্যাটেলাইটটি তৈরি করেছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক কোজি মুরাতা।
- ম্যাগনোলিয়া কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
- এতে দেখা গেছে, কাঠের তৈরি হলেও এটি টেকসই হতে পারে।
- মহাকাশে দূষণ কমাতে কৃত্রিম উপগ্রহ তৈরিতে ধাতব পদার্থের বদলে পরিবেশবান্ধব কাঠের মতো বিকল্প উপাদান কাজে লাগানো যায় কি না, সে ধারণা থেকেই লিগনোস্যাট তৈরি করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রের একটি রকেটের মাধ্যমে এই কাঠের কৃত্রিম উপগ্রহ আনুষ্ঠানিকভাবে মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে জাপান।

উৎস: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, The Guardian।
১,২১৮.
বাংলাদেশ রপ্তানি ক্ষেত্রে নিচের কোন দেশে জিএসপি সুবিধা পাচ্ছে?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. সিঙ্গাপুর
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
- বর্তমানে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো:
- যুক্তরাজ্য
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- জাপান
- কানাডা
- তুরস্ক
- রাশিয়া
- বেলারুশ
- লিচেনস্টাইন
- নরওয়ে এবং
- সুইজারল্যান্ড।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
১,২১৯.
ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
  1. ৫ম
  2. ৬ষ্ঠ
  3. ৭ম
  4. ৮ম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বাংলা ভাষা:

- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- বাংলা ভাষা 'ইন্দো-ইউরোপীয়' ভাষা-পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় 'অহমিয়া' ও 'ওড়িয়া'।
- ধ্রুপদি ভাষা 'সংস্কৃত' এবং 'পালির' সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

[বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণী (নতুন বই) অনুসারে, মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। Ethnologue এর রিপোর্ট অনুসারে, ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম।]

[আমরা অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে সপ্তম উত্তর নিয়েছি তবে এই প্রশ্নটি পরীক্ষায় আসলে আপনি চাইলে নিজ বিবেচনায় উত্তর করতে পারেন।]

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), Encyclopedia Britannica (Link).
১,২২০.
Which of the following countries is not a member of BIMSTEC?  [October, 2025]
  1. India
  2. Bhutan
  3. Nepal 
  4. Pakistan
  5. Myanmar 
ব্যাখ্যা

- পাকিস্তান বিমসটেকের (BIMSTEC) সদস্য রাষ্ট্র নয়।

BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (অক্টোবর, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

১,২২১.
২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ভিক্টর অ্যামব্রোস
  2. জেমস এ. রবিনসন
  3. জিওফ্রে ই. হিন্টন
  4. গ্যারি রাভকান
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
১,২২২.
'UNDP' এর বর্তমান প্রশাসক কে? (নভেম্বর, ২০২৫)
  1. আচিম স্টাইনার
  2. আলেকজান্ডার ডি ক্রু
  3. হেলেন ক্লার্ক
  4. ক্লাউডিয়া কেলি
ব্যাখ্যা

UNDP:
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: আলেকজান্ডার ডি ক্রু। (নভেম্বর, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।

১,২২৩.
সম্প্রতি কোন দেশ 'জাস্টিস মিশন' পরিচালনা করেছে? [জানুয়ারি, ২০২৬] 
  1. ভিয়েতনাম 
  2. ভেনেজুয়েলা
  3. তুরস্ক
  4. ইসরায়েল 
  5. চীন
ব্যাখ্যা

জাস্টিস মিশন:
- সম্প্রতি তাইওয়ানকে ঘিরে চীন 'জাস্টিস মিশন ২০২৫' (Justice Mission 2025) নামে একটি বড় সামরিক মহড়া পরিচালনা করেছে।

⇒ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় এবং কার্যকর সামরিক মহড়া, চীনের 'জাস্টিস মিশন'। 
- দক্ষিণ চীন সাগর অঞ্চলে বেইজিংয়ের এরআগে মহড়া হলেও সেগুলোর তুলনায় জাস্টিস মিশনকে একেবারেই ভিন্ন বলছে বিশ্লেষকরা। তাদের মত, তাইওয়ানকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রস্ততি নিতেই এই যুদ্ধ প্রশিক্ষণ।
- তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বরাবরই হিসেব করে আসছে চীন। এমনকি, চাইলে দ্বীপটিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো হুঁশিয়ারিও বারবার দিয়ে গেছে বেইজিং। এক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী হোক কিংবা বিদেশি শক্তির হস্তক্ষেপ, কোনোকিছুই দমন করতে পারবেনা চীনকে। 
- তাইওয়ান প্রণালীতে দু'দিনব্যাপী "জাস্টিস মিশন ২০২৫'' এর লক্ষ্য ছিলো- তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরোধ, বিশাল সমরাস্ত্র ও রনকৌশল প্রদর্শন ও বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা জারি করা। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মতো শক্তিশালী ইঙ্গিতও দিয়েছে বেইজিং।  
 
উৎস: Ministry of National Defense People's Republic of China.

১,২২৪.
বাংলাদেশে নিম্ন দারিদ্র্য সীমার নিচের বসবাসকারী জনসংখ্যা কত শতাংশ?
  1. ৮.৮৫ শতাংশ
  2. ৯.১৫ শতাংশ
  3. ১০.৫ শতাংশ
  4. ১২.৬ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে অতি বা নিম্ন দারিদ্র্য হার ১০.৫ শতাংশ।
- উচ্চ দারিদ্র্য হার ২০.৫ শতাংশ।
- দারিদ্র্য হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে ও কুড়িগ্রাম জেলায়।
- দারিদ্র্য হার সবচেয়ে কম ঢাকা বিভাগে ও নারায়ণগঞ্জ জেলায়।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
১,২২৫.
Which city has UNESCO declared as the World Book Capital for 2026?
  1. Rabat, Morocco
  2. Tirana, Albania
  3. Rome, Italy
  4. Berlin, Germany
ব্যাখ্যা

ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল:
- ২০২৬ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' (World Book Capital) হলো মরক্কোর রাজধানী রাবাত।
- ইউনেস্কোর ডিরেক্টর-জেনারেল অড্রে আজুলে ২০২৪ সালের অক্টোবরে এই ঘোষণা করেন।
- এর আগে ২০২৫ সালের জন্য রিও ডি জেনেরিও (ব্রাজিল) নির্বাচিত হয়েছে।
- ২০২৬ সালের ২৩শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস থেকে তাদের কার্যক্রম শুরু করবে। 
- ইউনেস্কো এই শহরকে নির্বাচিত করেছে কারণ রাবাতের বই ও প্রকাশনা শিল্পের প্রতি অঙ্গীকার, লাইব্রেরির একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং আফ্রিকান বই মেলা আয়োজনের অভিজ্ঞতা।

উল্লেখ্য,
- ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ইউনেস্কো আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।
- এর মাধ্যমে সকল সংস্কৃতি ও সকল ভাষায় বই পড়ার গুরুত্ব প্রচার করা হয়।
- ২০০১ সাল থেকে এই খেতাব দেওয়া হচ্ছে।
- এর আগে এই স্বীকৃতি পেয়েছিল,
- কুয়ালালামপুর (২০২০),
- তিবিলিসি (২০২১), 
- গুয়াদালাজারা (২০২২), 
- আক্রা (২০২৩), 
- স্ট্রাসবার্গ (২০২৪), 
- রিও ডি জেনিরো (২০২৫)।  

উৎস: i) UNESCO ওয়েবসাইট।
ii) Times of India. 

১,২২৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, কোন খাতের জিডিপি প্রবৃদ্ধির হার সর্বোচ্চ?
  1. কৃষি খাত
  2. শিল্প খাত
  3. সেবা খাত
  4. নির্মাণ খাত
ব্যাখ্যা

উত্তর: গ. (সেবা খাত – ৪.৫১%)

• খাতভিত্তিক সারসংক্ষেপ (অর্থনৈতিক সমীক্ষা- ২০২৫):


১. সেবা খাত:

জিডিপিতে অবদান: ৫১.৬২%;
প্রবৃদ্ধির হার: ৪.৫১%;
নিয়োজিত শ্রমশক্তি: ৩৭.৯৬%।
 
২. শিল্প খাত:
জিডিপিতে অবদান: ৩৭.৪৪%;
প্রবৃদ্ধির হার: ৪.৩৪%;
নিয়োজিত শ্রমশক্তি: ১৭.৩৭%।
 
৩. কৃষি খাত:
জিডিপিতে অবদান: ১০.৯৪%;
প্রবৃদ্ধির হার: ১.৭৯%;
নিয়োজিত শ্রমশক্তি: ৪৪.৬৭%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫।

১,২২৭.
জাতিসংঘের কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ সম্মেলন আয়োজন করে থাকে?
  1. UNEP
  2. UNFCCC
  3. WMO
  4. IPCC
ব্যাখ্যা
- United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে গৃহীত হয় এবং ১৯৯৪ সালের ২১ মার্চ থেকে কার্যকর হয়। এটিতে ১৯৭টি দেশ ও সংস্থা স্বাক্ষর করেছে।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC তার উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করে আসছে।
- প্রথম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC Conference of Parties (CoP-1) ১৯৯৫ সালের ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২৫তম UNFCCC Conference of Parties ২০১৯ সালের ২-১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদে শহরে অনুষ্ঠিত হয়।
- পরবর্তী ২৬তম UNFCCC Conference of Parties ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
(তথ্যসূত্রঃ UNFCCC এবং জাতিসংঘ ওয়েবসাইট)
১,২২৮.
মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১৪০
  2. খ) ১৩৯
  3. গ) ১৩৩
  4. ঘ) ১৩৫
ব্যাখ্যা
- UNDP প্রকাশিত মানব উন্নয়ন সূচক-২০২০ অনুসারে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
- বাংলাদেশের স্কোর ০.৬৩২।
অন্যদিকে, সূচকে
- শীর্ষদেশ নরওয়ে
- সর্বনিম্ন দেশ নাইজার।
(সূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
১,২২৯.
সাম্প্রতিক ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কী? [জুন, ২০২৫]
  1. ২০২৫১
  2. ১০১০১
  3. ৫০৫০১
  4. ৫১৫১৫
ব্যাখ্যা
ট্রাম্প বিরোধী বিক্ষোভ ৫০৫০১: 
- সাম্প্রতিক ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম '৫০৫০১' । 
- সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
- ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পবিরোধী 'হ্যান্ডস অফ' বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিলেন।

50501 আন্দোলন: ৫০টি বিক্ষোভ, ৫০টি রাজ্য, ১টি আন্দোলন
- ৫ ফেব্রুয়ারি, ২০২৫ #50501 আন্দোলনের মাধ্যমে মানুষ গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিল।
- এই আন্দোলনের উদ্দেশ্য ছিল: একদিনে ৫০টি রাজ্যে ৫০টি প্রতিবাদ।
- শুরু হয়েছিল Reddit-এ (r/50501) এবং দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- কোনো বাজেট বা কেন্দ্রীয় সংগঠন ছাড়াই, সাধারণ মানুষের উদ্যোগে সব ৫০টি রাজ্যে ৮০টির বেশি শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
- এরপর প্রতিবাদ হয়েছে আরও কয়েকটি তারিখে: ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ৫ এপ্রিল, ১৯ এপ্রিল, ১ মে
- এই আন্দোলনে মিলিত হয়েছে লাখো মানুষ ও বহু সংগঠন — পুরোনো এবং নতুন উভয়ই।
- মূল বার্তা: আমেরিকার সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে না, যখন ধনকুবেররা তাদের গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসন ধ্বংস করতে চাইছে।
- একদিনে ৫০টি প্রতিবাদ, ৫০টি রাজ্যে — এটাই 50501 এর শক্তি।

উল্লেখযোগ্য ইভেন্টস:
- ৬ই জুন ২০২৫: ৫০৫০১ ভেটেরানস: ওমাহা বিচ থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত।
- ১৪ই জুন ২০২৫: NO KINGS

উৎস: BBC NEWS বাংলা (২০ এপ্রিল ২০২৫)
fiftyfifty.one
১,২৩০.
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় মার্কিন ডলারে (আনুমানিক) - [অর্থনৈতিক সমীক্ষা ২০২৪]
  1. ২২৫০
  2. ২৭৮৪
  3. ২২৭০
  4. ২৮২০
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন ছিল, বর্তমান প্রেক্ষাপটের সাথে সঙ্গতি রেখে প্রশ্নটি মডিফাই করা হয়েছে।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:

- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,২৩১.
সম্প্রতি, সরকার দেশে কত টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন?
  1. ২০ হাজার টাকা
  2. ১০ হাজার টাকা
  3. ৫০ হাজার টাকা
  4. ৩০ হাজার টাকা
ব্যাখ্যা

- নতুন সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
- বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
- শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের কৃষকেরা এ সুবিধা পাবেন।
-  এ সিদ্ধান্তের ফলে মওকুফ হবে মোট ১ হাজার ৫৫০ কোটি টাকা।
- এতে প্রায় ১২ লাখ কৃষক সুফল পাবেন।
- সরকারের এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, যা তাঁদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

উৎস: প্রথম আলো।

১,২৩২.
Abenomics এর প্রবক্তা কে?
  1. ক) নরেন্দ্র মোদি
  2. খ) বরিস জনসন
  3. গ) জো বাইডেন
  4. ঘ) শিনজো আবে
ব্যাখ্যা
• জাপানে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ডটি দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দখলে।
- আবে তার আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং নিজস্ব অর্থনৈতিক কৌশলের কারণে বেশি পরিচিত ছিলেন।
- রক্ষণশীল জাতীয়তাবাদী ৬৭ বছরের এই নেতার নিজস্ব অর্থনৈতিক নীতি ছিল, যেটিকে 'আবেনোমিকস' নামে ডাকা হয়। 

সূত্র: দৈনিক সমকাল ও Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
১,২৩৩.
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. রাশিয়া
  3. চীন
  4. ইরান
ব্যাখ্যা

SCO শীর্ষ সম্মেলন- ২০২৫
- চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- ৩১ আগস্ট - সেপ্টেম্বর ১, ২০২৫ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
- নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সম্মেলনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।
- এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন - অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।

উৎস: প্রথম আলো  [লিংক]

১,২৩৪.
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-২০২০ অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ৬ষ্ঠ
  2. খ) ৭ম
  3. গ) ৮ম
  4. ঘ) ৯ম
ব্যাখ্যা
জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-২০২০ অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম। এশিয়ায় পঞ্চম, মুসলিম বিশ্বে ৪র্থ এবং দক্ষিণ এশিয়ায় তৃতীয়। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬.৪৭ কোটি।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : আগস্ট)
১,২৩৫.
নিচের কোন প্রতিষ্ঠান ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে?
  1. IOM
  2. UNICEF
  3. ICRC
  4. OIC
ব্যাখ্যা
• রেডক্রস:

- ICRC- The International Committee of the Red Cross.
- সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে ‘রেডক্রস’ প্রতিষ্ঠা করেন।
- এটি মুসলিম বিশ্বে ‘রেডক্রিসেন্ট’ নামে পরিচিত।
- এটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে ‘বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- UNICEF শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ১৯৬৫ সালে।

উৎস: রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট নোবেল প্রাইজ কমিটি। 
১,২৩৬.
How many member countries does the WTO currently have? [January, 2026]
  1. 163 
  2. 166
  3. 162 
  4. 164
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ। [January, 2026]
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

• মারাকেশ চুক্তি:
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১,২৩৭.
বাংলাদেশের বর্তমান প্রধান আইন কর্মকর্তা কে? [এপ্রিল - ২০২৫]  
  1. এ এম আমিন উদ্দিন
  2. মো. আসাদুজ্জামান
  3. শেখ মোহাম্মদ মোরশেদ
  4. কোনটি নয় 
ব্যাখ্যা

- বাংলাদেশের বর্তমান প্রধান আইন কর্মকর্তা হলেন মো. আসাদুজ্জামান। 

অ্যাটর্নি জেনারেল: 
- অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
- তিনি বাংলাদেশ সরকারের মুখ্য আইন পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।
- তার পদাধিকারবলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন।
- অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করার জন্য কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ-অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত থাকেন।

উল্লেখ্য, 
- বাংলাদেশের সংবিধান মোতাবেক অ্যাটর্নি জেনারেল একটি সংবিধিবদ্ধ পদ।
- সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে থাকেন।
- বর্তমানে দেশের অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান।
- তিনি দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত হন।

সূত্র: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট।

১,২৩৮.
COP-31 কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ব্রাজিল
  2. মিশর
  3. তুরস্ক 
  4. ভারত
ব্যাখ্যা

 • জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP): 
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে তুরস্কের  আন্টালিয়া শহরে COP31 অনুষ্ঠিত হবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং আল জাজিরা।

১,২৩৯.
২০২৪-২৫ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া মহাদেশের অস্থায়ী সদস্য দেশ কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. জাপান
  3. মিয়ানমার
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
১,২৪০.
২০২৫ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. মেক্সিকো
  2. আর্জেন্টিনা
  3. ফ্রান্স
  4. কাতার
ব্যাখ্যা
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ-২০২৫ (FIFA U-17 World Cup Qatar 2025™):
- আয়োজক দেশ: কাতার। 
- সময়সূচী: ৩-২৭ নভেম্বর, ২০২৫। 
- দল: ৪৮টি। 

উল্লেখ্য,
- ২০২৫ সাল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর না হয়ে এখন থেকে প্রতি বছর আয়োজিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,২৪১.
‘দ্য ক্লাইমেট রিস্ক ইনডেক্স- ২০২৫’ অনুসারে, প্রাকৃতিক দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতির পরিমাণ কত?
  1. প্রায় ১০০ কোটি ডলার
  2. প্রায় ৩০০ কোটি ডলার
  3. প্রায় ৫০০ কোটি ডলার
  4. প্রায় ৭০০ কোটি ডলার
ব্যাখ্যা
দ্য ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৫:
- জার্মানওয়াচ কর্তৃক প্রকাশিত হয় ‘দ্য ক্লাইমেট রিস্ক ইনডেক্স ’ প্রতিবেদন।
- প্রতিবেদনে অনুযায়ী, বাংলাদেশে বন্যা, খরা, ঝড় ও তাপপ্রবাহসহ চরম আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলোর কারণে প্রতি বছর প্রায় ৩০০কোটি মার্কিন ডলার ক্ষতি হয়ে থাকে।
- দেশের ৬৩ লাখের বেশি মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।
- প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতির পরিমাণ ছিল ২৯৯ কোটি মার্কিন ডলারেরও বেশি।

উল্লেখ্য,
- প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ৯ হাজার ৪০০-এর বেশি চরম আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে, যাতে প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং মোট ৪ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
- গত ৩০ বছরে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে তিনটি ইউরোপীয় দেশ রয়েছে। দেশ তিনটি হলো ইতালি, স্পেন ও গ্রিস।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১,২৪২.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান কে? [নভেম্বর, ২০২৪]
  1. বিচারপতি শফিউল আলম মাহমুদ
  2. বিচারপতি এম সালেহ আহমেদ
  3. বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার
  4. বিচারপতি মোহাম্মদ তাজুল ইসলাম
ব্যাখ্যা
গত ১৪ অক্টোবর, ২০২৪ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন-

চেয়ারম্যান:
হাইকোর্টের বিচারপতি — গোলাম মর্তুজা মজুমদার।

সদস্য: 
১. হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও
২. অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর:
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট (০৪ নভেম্বর ২০২৪)।
১,২৪৩.
লেবাননের নব-নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী? [জানুয়ারি,২০২৫]
  1. মিশেল আউন
  2. জোসেফ আউন
  3. নাজিব মিকাতি
  4. নাওয়াফ সালাম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
লেবাননের নতুন প্রেসিডেন্ট:
- জানুয়ারি,২০২৫ সালে লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে সেনাপ্রধান জোসেফ আউন নির্বাচিত হয়েছেন।
- ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট পদ শূন্য ছিল।
- লেবাননের পার্লামেন্ট দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
- এর মাধ্যমে দুই বছরের বেশি সময় ধরে চলা ক্ষমতার শূন্যতার অবসান ঘটল।
- জোসেফ আউনের প্রার্থীতা বিভিন্ন রাজনৈতিক দল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সৌদি আরবের সমর্থন পেয়েছে।
- হিজবুল্লাহ তাদের প্রার্থীকে প্রত্যাহার করে আউনকে সমর্থন দিয়েছে।
- এই নির্বাচন এমন সময়ে ঘটেছে, যখন লেবানন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি করেছে।
- আউন ২০১৭ সাল থেকে সেনাবাহিনী পরিচালনা করছেন এবং প্রেসিডেন্ট হিসেবে কার্যক্রম চালাবেন।
- ২০২২ সালের নির্বাচনের পর থেকে লেবাননে কোনও কার্যকরী সরকার ছিল না।
- আউনকে নির্বাচিত হওয়ার পর, লেবাননবাসীর জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে।

লেবাননের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী:
- আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নাওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।


  তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]  এবং বিবিসি নিউজ। [লিঙ্ক]
১,২৪৪.
ADB-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [মে, ২০২৫]
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. শ্রীলঙ্কা
  3. ভিয়েতনাম
  4. ইসরায়েল
ব্যাখ্যা
ADB:
- ADB-এর পূর্ণরূপ: Asian Development Bank বা এশীয় উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ২২ আগস্ট, ১৯৬৬।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি (এর মধ্যে ৫০টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের)।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (Masato Kanda)।

উল্লেখ্য,
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
১,২৪৫.
সম্প্রতি আফগানিস্তানে কোন শহরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? (সেপ্টেম্বর-২০২৫)
  1. কাবুল প্রদেশ
  2. নানগারহার প্রদেশ
  3. হেলমান্দ প্রদেশ
  4. উরুজগান প্রদেশ
ব্যাখ্যা

- পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ৩১ আগস্ট রাতে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
- ভূমিকম্পটির উৎপত্তিস্থল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।
-এর গভীরতা ছিল ৮ কিলোমিটার।
-এতে নানগারহার ও কুনার প্রদেশসহ আশপাশের এলাকায় অন্তত ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
- এছাড়া আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
উল্লেখ্য,
- আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ।
-কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত।
-২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
-এতে অন্তত ১ হাজার মানুষ নিহত এবং ৩ হাজার মানুষ জন আহত হন।
-গত দুই দশকে দেশটিতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

উৎস: The Business Standard [লিংক]

১,২৪৬.
ASEAN-এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. মিয়ানমার
  2. লাওস
  3. কম্বোডিয়া
  4. পূর্ব তিমুর
ব্যাখ্যা

ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ মে, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- অক্টোবর, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যোগদান করেছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।

১,২৪৭.
২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকায় ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান কততম?
  1. ৩০ তম
  2. ৩৯ তম
  3. ৪৪ তম
  4. ৫০ তম
ব্যাখ্যা

- ২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’।
- প্রকাশিত তালিকা অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন।
- তালিকায় তাকে Interim Prime Minister of Bangladesh (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী) হিসেবে উল্লেখ করা হয়েছে।
- ‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির, দ্বিতীয় মুফতি তাকি উসমানি।
- তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১,২৪৮.
CVF-20 এর 2020-2022 মেয়াদের সভাপতি কে?
  1. নরেন্দ্র মোদী
  2. জো বাইডেন
  3. এঞ্জেলা মার্কেল
  4. শেখ হাসিনা
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ' এবং ‘ভালনারেবল টোয়েন্টি’ বা ভি-২০ গ্রুপ।
২০০৯ সালে গঠিত এই জোটের বর্তমান সদস্য - ৪৮টি।
দ্বিতীয়বারের মত CVF-20 বা V-20 জোটের সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ।
আগামী ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
উৎসঃ CVF website ও পত্রিকা রিপোর্ট।
১,২৪৯.
২০২৩ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি করেন কে?
  1. রোহিত শার্মা
  2. গ্লেন ম্যাক্সওয়েল
  3. কুইন্টন ডি' কক
  4. ভিরাট কোহলি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:

- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
১,২৫০.
সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় কোন দেশে?
  1. সুইজারল্যান্ড
  2. ইতালি
  3. কানাডা 
  4. ইসরায়েল
ব্যাখ্যা

- সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় সুইজারল্যান্ড।

- ফিলিস্তিনের গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ যোগ দেবে না ইতালি।
-  সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশটির সংবিধান ও বোর্ড অব পিসের সনদের মধ্যে যে মত পার্থক্য রয়েছে, তা আইনগত দৃষ্টিকোণ থেকে কাটিয়ে যাওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, 
’ গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকের ফাঁকে এ পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
- ট্রাম্প ছাড়াও এখন পর্যন্ত আরও ১৯ দেশের নেতারা শান্তি পর্ষদের সনদে সই করেছেন।

উৎস: প্রথম আলো।

১,২৫১.
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার: [মার্চ, ২০২০]
  1. ক) ১.৩৩%
  2. খ) ২.৩৩%
  3. গ) ১.০৩%
  4. ঘ) ১.৪৫%
ব্যাখ্যা
জনসংখ্যা ও জনতাত্বিক রিপোর্ট-২০১৯
১,২৫২.
সম্প্রতি (নভেম্বর, ২০২৫) কোন দেশ বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে?
  1. তুরস্ক
  2. দক্ষিণ আফ্রিকা 
  3. সংযুক্ত আরব আমিরাত 
  4. আলবেনিয়া
ব্যাখ্যা

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি:
- সম্প্রতি (৮ নভেম্বর, ২০২৫) তুরস্ক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

⇒ গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
- পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজন ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
- তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ধারাবাহিকভাবে জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।
- তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
- এ ছাড়া ইসরায়েল জাতি হত্যা চালাচ্ছে অভিযোগ তুলে গত বছর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে। তুরস্ক সেখানেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েল অন্তত ৬৮ হাজার ৮৭৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

উৎস: প্রথম আলো।

১,২৫৩.
মোট শ্রমশক্তির শতকরা কতভাগ শিল্পখাতে নিয়োজিত? (ডিসেম্বর-২০২৫)
  1. ২০,০০%
  2. ১৫,৭৭%
  3. ১১,১২%
  4. ১৭.৩৭%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা-২০২৫ অনুসারে:

• শ্রমশক্তি ও কর্মসংস্থান (শ্রমশক্তি জরিপ, ২০২৪ মোতাবেক)
মোট শ্রমশক্তি (১৫ বছর+) (মিলিয়ন) = ৭১.৭১%
পুরুষ = ৪৮.০২%
মহিলা = ২৩.৬৯%

মোট শ্রমশক্তির শতকরা হার হিসেবে (২০২৪)
• কৃষি = ৪৪,৬৭%
• শিল্প = ১৭.৩৭%
• সেবা= ৩৭.৯৬%
• বেকারত্বের শতকরা হার = ৩.৬৬%

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৫।

১,২৫৪.
Where was the recent NATO annual security conference held? (March 2026)
  1. Berlin, Germany
  2. Brussels, Belgium
  3. Paris, France
  4. Munich, Germany
  5. London, United Kingdom
ব্যাখ্যা

ন্যাটোর (NATO) বার্ষিক নিরাপত্তা সম্মেলন ২০২৬ সালে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়েছে।

- জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বার্ষিক এ সম্মেলনে ৬০টির বেশি দেশের নেতারা অংশ নেন।
- জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ‘নতুন ট্রান্সআটলান্টিক অংশীদারত্ব’-এর আহ্বান জানান।
-  ন্যাটোর নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ক ‘পুনর্গঠন’, তথা নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউরোপের নেতারা। 

ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল ১৯৪৯ সালে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- Article 5: একটি দেশ আক্রান্ত হলে সেটিকে সব সদস্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা।
- সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ।
- ৯/১১ এর সন্ত্রাসী হামলায় প্রথমবার Article 5 প্রয়োগ করা হয়।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উল্লেখ্য,
- জুলাই ২০২৬ তুরস্কে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: ন্যাটো ওয়েবসাইট এবং প্রথম আলো।

১,২৫৫.
বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মোট বিচারক কত জন? [আগস্ট, ২০২৫]
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৭ জন
ব্যাখ্যা
আপিল বিভাগ:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে।
- সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রীম কোর্ট গঠিত হবে।
- সুপ্রীম কোর্টের আপিল বিভাগ হলো বাংলাদেশের সর্বোচ্চ আপীল আদালত।
- এটি হল প্রথম স্তরের আপীল আদালত, যা হাইকোর্ট বিভাগের চূড়ান্ত বিচারিক রায় পর্যালোচনা করার কর্তৃত্ব রাখে।

⇒ ক্ষমতা ও কার্যাবলী:
- হাইকোট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা দন্ডাদেশের বিরুদ্ধে আপীল শুনানির ও তাহা নিস্পত্তির এখতিয়ার ও ক্ষমতা রয়েছে।
- এ বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনা করতে পারে।
- রাষ্ট্রপতির প্রয়োজন মোতাবেক আপিল বিভাগ আইন বিষয়ে মতামত জ্ঞাপন করতে পারে।
- সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে কোন ব্যক্তিকে আদালতে হাজির করা ও কাগজপত্র পেশ করার আদেশ দিতে পারে।

⇒ এ বিভাগের বিচারকের নির্দিষ্ট কোন সংখ্যা নেই তবে এখানে হাইকোর্ট বিভাগের চেয়ে স্বল্প সংখ্যক বিচারক থাকে।
- স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনজন বিচারপতি নিয়ে আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়।
- ২০০৯ সালে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ১১ জনে উন্নীত করে সরকার।

উল্লেখ্য,
- বর্তমানে আপিল বিভাগের বিচারকের সংখ্যা ৭ জন।
- মোট বিচারক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব শপথ ।

উৎস: i) সুপ্রীম কোর্ট ওয়েবসাইট।
ii) পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৫৬.
বর্তমানে CIRDAP এর সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১৪টি
  2. ১৫টি
  3. ১৬টি
  4. ১৭টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।
১,২৫৭.
According to the Economic Survey 2025, which primary product is exported the most?
  1. Agricultural products
  2. Frozen food
  3. Raw jute
  4. Tea
ব্যাখ্যা

রপ্তানি:
- ২০২৪-২৫ অর্থবছরে মোট ৪৮,৩০০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জিত হয় যা পূর্ববর্তী অর্থবছর ২০২৩-২৪ এর তুলনায় ৮.৬০ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় বৃদ্ধিতে নিটওয়্যার, হস্ত শিল্পজাত দ্রব্য এবং রাসায়নিক দ্রব্যাদির উল্লেখযোগ্য অবদান
রয়েছে।

• প্রধান প্রাথমিক পণ্য:
১। কৃষিজাত পণ্য: ৮৬৫ মিলিয়ন মার্কিন ডলার।
২। হিমায়িত খাদ্য: ৪৪২ মিলিয়ন মার্কিন ডলার।
৩। কাঁচাপাট: ১৪৯ মিলিয়ন মার্কিন ডলার।
৪। চা: ৪ মিলিয়ন মার্কিন ডলার।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১,২৫৮.
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ (Wimbledon Championships) ২০২৫ পুরুষ এককে জয়ী কে?
  1. নোভাক জোকোভিচ
  2. কার্লোস আলকারাস
  3. আলেক্সান্দার জভেরেভ
  4. ইয়ানিক সিনার
ব্যাখ্যা

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

উল্লেখ্য,
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট। 

১,২৫৯.
UEFA ইউরো-২০২৪ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. পর্তুগাল
  4. ইতালি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

UEFA ইউরো-২০২৪ জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে।


UEFA ইউরো-২০২৪:
- এটি ইউরোপ মহাদেশের সর্বোচ্চ ফুটবল আসর।
- উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ১৭তম আসর।
- আয়োজক দেশ: জার্মানি। 
- অংশগ্রহণকারী দল: ২৪টি।
- গ্রুপ: ৬টি।
- ভেন্যু: ১০টি।
- অনুষ্ঠিত হবে মোট ৫১টি ম্যাচ।

উলেখ্য,
- সর্বশেষ জার্মানিতে ইউরো আয়োজিত হয়েছিলো ১৯৮৮ সালে।
- তার পরের বছরই বার্লিন ওয়াল ভেঙ্গে একক দেশ হিসেবে জার্মানির জন্ম হয়।

উৎস: UEFA.com
১,২৬০.
বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• বৈশ্বিক জ্ঞান সূচক (Global Knowledge Index - GKI) ২০২৪-এ শীর্ষ স্থানে রয়েছে সুইডেন।
এই সূচকটি মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জ্ঞান ফাউন্ডেশন (MBRF) এবং ইউএনডিপি (UNDP) দ্বারা প্রকাশিত,
- যা ১৪১টি দেশের জ্ঞান-ভিত্তিক অবস্থান মূল্যায়ন করে।
- বর্তমানে বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ সুইডেন।(৬৮.২৮)
- বৈশ্বিক জ্ঞান সূচকে  দ্বিতীয় শীর্ষ দেশ ফিনল্যান্ড।(৬৭.৯৯)
- বৈশ্বিক  জ্ঞান সূচকে  তৃতীয় শীর্ষ দেশ সুইজারল্যান্ড।(৬৭.৯১)।
- আরব বিশ্বে ইউএই শীর্ষে (বিশ্বে ২৬তম)।
• বাংলাদেশের অবস্থান ১১৩ তম।

উৎস: Global Knowledge Index[লিঙ্ক]

১,২৬১.
Which country among the following will not host the FIFA World Cup 2026?
  1. USA
  2. Brazil
  3. Mexico
  4. Canada
ব্যাখ্যা
FIFA World Cup:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালে।
- এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপের ২২টি আসর।
- ২০২২ এর শিরোপা জয়ী আর্জেন্টিনা।

⇒ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,২৬২.
৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জার্মান
  2. খ) ইতালি
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) ইউক্রেন
ব্যাখ্যা
৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত - জার্মান।

• ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন:

- ইউক্রেন ইস্যুতে রুশ এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলমান উত্তেজনায় বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে জার্মানিতে অনুষ্ঠিত হয় মিউনিখ নিরাপত্তা সম্মেলন।
- ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় -১৭-১৯ ফেব্রুয়ারি, ২০১২৩ 
- সম্মেলনের স্থান - জার্মানে।
- জার্মানিতে অনুষ্ঠানরত ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি।

তথ্যসূত্র: দৈনিক সমকাল পত্রিকা।
১,২৬৩.
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? [জানুয়ারি, ২০২৬] 
  1. মোঃ আব্দুল্লাহ আল মামুন
  2. শফিকুল ইসলাম
  3. ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার
  4. আহসান এইচ মনছুর
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী পরিচালিত হয়।
- ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- এর প্রধান কার্যালয় ব্যতীত দেশের বিভিন্ন অঞ্চলে আরও দশটি শাখা রয়েছে- 
- মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ ও রংপুর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আ ন ম হামিদুল্লাহ।  
- বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনছুর (১৩তম)। 
- আর অর্থসচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।
- গভর্নরের মেয়াদকাল চার বছর।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১,২৬৪.
জাতীয় শিল্পনীতি ২০২২ অনুসারে ২০২৭ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
  1. ক) ২৭ শতাংশ
  2. খ) ৩৫ শতাংশ
  3. গ) ৩৮ শতাংশ
  4. ঘ) ৪০ শতাংশ
ব্যাখ্যা
জাতীয় শিল্পনীতি ২০২২
দেশিয় কাঁচামাল ও সম্পদ ব্যবহার করে শ্রমঘন শিল্পায়নের পাশাপাশি ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত সুবিধাকে ধারন করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, খাতভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং উৎপাদিত পণ্যের গুণগতমানের উৎকর্ষ সাধনই জাতীয় শিল্পনীতি ২০২২ এর মূল উদ্দেশ্য।

শিল্পনীতির লক্ষ্য
- টেকসই ও পরিবেশসম্মত শিল্পায়নের মাধ্যমে দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে জনগণের আর্থসামাজিক উন্নয়ন।
- সরকারের সামগ্রিক রূপকল্প ২০৪১ অর্জনের লক্ষ্যে জনশক্তির দক্ষতা, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ২০২৭ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান ৪০ শতাংশে উন্নীতকরণ;
- ৪র্থ শিল্প বিপ্লবসহ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে দীর্ঘ মেয়াদে শিল্পায়ন প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকারি ও ব্যক্তি খাতের সক্ষমতার উন্নয়ন।

তথ্যসূত্র:- শিল্প মন্ত্রণালয়।
১,২৬৫.
২০২৪ সালে ষষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. আলজিয়াস, আলজেরিয়া
  2. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  3. নাইরোবি, কেনিয়া
  4. জেনেভা, সুইজার‌ল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• জাতিসংঘ পরিবেশ সম্মেলন:
→ UNEA:  United Nations Environment Assembly    
→ আয়োজন – ষষ্ঠ;
→ স্থান - নাইরোবি, কেনিয়া;
→ সময়কাল: ২৬ ফেব্রুয়ারি-১ মার্চ, ২০২৪।

তথ্যসূত্র: UN Environment Programme.
১,২৬৬.
বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
  1. ৪৫টি
  2. ৩৭টি
  3. ৪৩টি
  4. ৪৭টি
ব্যাখ্যা

• ব্যাংকের প্রকারভেদ:
------------------------------------------------
- তফসিলী ব্যাংকের সংখ্যা মোট ৬২ টি।
- অ- তফসিলী ব্যাংকের সংখ্যা মোট ৫ টি।
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,( বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক)
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
- শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক : ১০ টি।
- ডিজিটাল ব্যাংক: ১ টি।

​উৎস: বাংলাদেশ ব্যাংক।

১,২৬৭.
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নােবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
  1. ক্যামেরুন এবং ইথিওপিয়া
  2. পেরু এবং ভেনেজুয়েলা
  3. ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
  4. মালি এবং সেনেগাল
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

ইথিওপিয়া এবং ইরিত্রিয়া দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী 'আবি আহমেদ আলী' কে। উল্লেখ্য, আবি আহমেদ আলী প্রতিবেশি দেশ ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্বের অবসানে ভূমিকা রাখার জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।

⇒ শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়ে।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার প্রদান করে।
- এটি নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।
- সাহিত্য, চিকিৎসা, পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে সুইডেন।
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এ পক্ষ থেকে।

⇒ ২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prizes ওয়েবসাইট।
১,২৬৮.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, দেশে মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ কত শতাংশ?
  1. ৯.৩১%
  2. ১০.৫৫%
  3. ১১.৭৪%
  4. ১২.৪৯%
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা পানিতে উৎপাদনের পরিমাণ: ৬,২৮,৬২৩ মে.টন।

• ইলিশ - ১০.৫৫%।
• চিংড়ি - ৫.১৯%।
• মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.৬৪%।
• এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.৩০%।
• অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ৩.১৩%।
• তেলাপিয়া - ৮.৭৬%।

মিঠা পানির মাছ উৎপাদন:
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।

শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১,২৬৯.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচীর বর্তমান নির্বাহী পরিচালক কে? (জানুয়ারি, ২০২৫)
  1. এরিক সোলহেইম
  2. ক্লাউস টফার
  3. এলিজাবেথ ডাউডেসওয়েল
  4. ইনগার অ্যান্ডারসেন
ব্যাখ্যা
UNEP:
- UNEP হল জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী।
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২ সালে।
- সদস্য রাষ্ট্র: ১৯৩ টি। (জানুয়ারি, ২০২৫)
- প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। (জানুয়ারি, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৭০.
What was the name of the recent U.S. military operation targeting Venezuela’s leadership?[January, 2026]
  1. Operation Iron Shield
  2. Operation Absolute Resolve
  3. Operation Silent Storm
  4. Operation Freedom Guard
ব্যাখ্যা

- সম্প্রতি, 'অপারেশন অ্যাবসোলিউট রিজলভ' অভিযান পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র।
- সময়: ৫ জানুয়ারি, ২০২৬।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করার জন্য যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে,
- সেটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম জটিল ও গোপন সামরিক অভিযান।
- মাসের পর মাস প্রস্তুতির পর 'অপারেশন অ্যাবসোলিউট রিজলভ' নামের এই অভিযানে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স সিআইএ ও এফবিআই।

উৎস: বিবিসি নিউজ।

১,২৭১.
The top-ranked country in the 2023 WJP Rule of Law Index is -
  1. Denmark
  2. Norway
  3. Finland
  4. Sweden
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২৩:
- ২৫ অক্টোবর ২০২৩ যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা World Justice Project (WJP) ১৪২টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘WJP Rule of Law Index 2023’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে –
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ - ভেনেজুয়েলা।
- সার্কভুক্ত দেশের অবস্থান: ৭১. নেপাল (৭১), ৭৭. শ্রীলংকা, ৭৯. ভারত, ১২৭, বাংলাদেশ, ১৩০, পাকিস্তান ও ১৪০, আফগানিস্তান।

তথ্যসূত্র: WJP Rule of Law Index 2023.
১,২৭২.
সম্প্রতি কোভিড-১৯ বিষয়ে আয়োজিত World Economic Forum (WEF) এর ভার্চুয়াল আঞ্চলিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা প্রস্তাব পেশ করেন?
  1. ক) ৫ দফা
  2. খ) ৩ দফা
  3. গ) ৩১ দফা
  4. ঘ) ৭ দফা
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে কোভিড-১৯ সংক্রান্ত ভার্চুয়াল আঞ্চলিক সম্মেলনে ‘কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের আঞ্চলিক স্থিতিস্থাপকতা বিনির্মাণ’ বিষয়ে ভাষণ দেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ‘দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাস এবং অর্থনীতিতে এ সংক্রান্ত প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক এই ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে। (রেফারেন্স- pmo.gov.bd)
১,২৭৩.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান (অক্টোবর, ২০২৩) প্রেসিডেন্টের নাম কী?
  1. ফাতাউ বেনসোডা
  2. পিওতর হফমানস্কি
  3. রোমানাম জেলেনস্কি
  4. হফম্যান সন
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- ১ জুলাই, ২০০২ সালে রোম চুক্তি কার্যকর হবার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।
- এর সদস্য রাষ্ট্র ১২৩টি।
- এর প্রেসিডেন্টের নাম পিওতর হফমানস্কি।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
১,২৭৪.
বাংলাদেশ প্রিমিয়ার লিগে - ২০২৬ এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. সিলেট টাইটানস
  2. রাজশাহী ওয়ারিয়র্স
  3. চট্টগ্রাম রয়্যালস
  4. ঢাকা ক্যাপিটালস
ব্যাখ্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে - ২০২৬:
- বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ফাইনালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৬৩ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে দেয় রাজশাহী ওয়ারিয়র্স।
- ফাইনাল তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা)।
- চ্যাম্পিয়ন: রাজশাহী ওয়ারিয়র্স।
- রানার্স-আপ: চট্টগ্রাম রয়্যালস।
- প্লেয়ার অফ দ্য ফাইনাল: তানজিদ হাসান তামিম।

তথ্যসূত্র - ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট।

১,২৭৫.
২০২৫-২০২৬ সালে সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কত?
  1. ২ লাখ ৫০ হাজার কোটি টাকা
  2. ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
  3. ২ লাখ ১০ হাজার কোটি টাকা
  4. ২ লাখ কোটি টাকা
ব্যাখ্যা

- বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার সংশোধিত বাজেটে ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ।

- মূল বাজেটে এডিপির আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ ছিল।
ফলে উন্নয়ন ব্যয় মূল বাজেটের তুলনায় ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে।

- সংশোধিত এডিপিতে বৈদেশিক অর্থায়ন ধরা হয়েছে ৭২ হাজার কোটি টাকা এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা। পরিচালনসহ বাজেটের অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা।

উৎস: বাসস ও অর্থমন্ত্রণালয়।

১,২৭৬.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি?
  1. শিক্ষা ও প্রযুক্তি
  2. জনপ্রশাসন
  3. পরিবহন ও যোগাযোগ
  4. চিকিৎসা
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয়: ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।

১,২৭৭.
ইরানি আল কুদস ফোর্সের বর্তমান প্রধান কে? (২০২৪)
  1. ইসমাঈল হানিয়া
  2. কাশেম সুলাইমানি
  3. খালেদ মেশাল
  4. ইসমাঈল কানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইরানের কুদস ফোর্স
- কুদস বাহিনী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অংশ।
- ইরানের হয়ে বাহিনীটি হিজবুল্লাহসহ তেহরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে।
- ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হন।
- তিনি নিহত হওয়ার পর ইসমাঈল কানিকে ইরানের রেভল্যুশনারি গাডর্স কোরের বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কুদস ফোর্সের প্রধান করে তেহরান।
- ৬৭ বছর বয়সী কানি উত্তর-পূর্ব ইরানের একটি রক্ষণশীল শিয়া মুসলিম ধর্মীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন।
- ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় বিপ্লবী গার্ডের হয়ে যুদ্ধ করেছিলেন তিনি।

সূত্র- বিবিসি রিপোর্ট। 
১,২৭৮.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. ইউকিয়ো আমানো
  2. গাই রাইডার
  3. ফ্রান্সিস গ্যারি
  4. রাফায়েল মারিয়ানো গ্রসি
ব্যাখ্যা
- IAEA (International Atomic Energy Agency) ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৩টি। সর্বশেষ সদস্য সামোয়া।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
(তথ্যসূত্রঃ IAEA ওয়েবসাইট)
১,২৭৯.
২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. জন এম. জাম্পার
  2. জেমস এ. রবিনসন
  3. সাইমন জনসন
  4. হান কাং
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
১,২৮০.
‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনার মূল লক্ষ্য ছিল—
  1. সন্ত্রাসবাদ নির্মূল
  2. পারমাণবিক অস্ত্র ধ্বংস
  3. সাইবার আক্রমণ প্রতিরোধ
  4. অভ্যন্তরীণ সহিংসতা দমন
ব্যাখ্যা
- ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র পরমাণু সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিল।

অপারেশন মিডনাইট হ্যামার:
- ২১ জুন মধ্যরাতে (২২ জুন), ২০২৫ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ফরদো এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
- একইসময়ে ইস্পাহানে অবস্থিত আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় দুই ডজন টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
- অভিযানের পর একে অভাবনীয় এক সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র- পত্রিকা রিপোর্ট।
১,২৮১.
সম্প্রতি 'অপারেশন ফাস্ট লাইট' পরিচালনা করা হয় কোথায়? [ডিসেম্বর,২০২৫]
  1. মেঘনার চরাঞ্চলে
  2. পদ্মার চরাঞ্চলে
  3. যমুনার চরাঞ্চলে
  4. সেন্টমার্টিন অঞ্চলে
ব্যাখ্যা

অপারেশন ফাস্ট লাইট':
- সময়: ৯ নভেম্বর ২০২৫।
- 'অপারেশন ফাস্ট লাইট' পরিচালনা করা হয় পদ্মার চরাঞ্চলে।
- দুর্ধর্ষ সন্ত্রাসী কাঁকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে অভিযান চালিয়েছে পুলিশ।
-  ২১ জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে অপারেশন ফাস্ট লাইট।
- অভিযানে ৫টি বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশী অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এই অভিযানে ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন।] 

উৎস: প্রথম আলো।লিংক

১,২৮২.
বর্তমানে বাংলাদেশে স্বাভাবিক ব্যক্তির করমুক্ত আয়সীমা কত টাকা? [জুন, ২০২৫]
  1. ৩ লক্ষ টাকা
  2. ৩.৫ লক্ষ টাকা
  3. ৪ লক্ষ টাকা
  4. ৪.৫ লক্ষ টাকা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• করমুক্ত আয়কর সীমা:[জুন, ২০২৫]
- স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়কর সীমা ৩,৫০,০০০ টাকা।
- মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা;
- তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০ টাকা;
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০ টাকা;
- কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।

উৎস: আয়কর পরিপত্র ২০২৪-২০২৫।
১,২৮৩.
বাংলাদেশের জিডিপির সর্ববৃহৎ খাত- (মে ২০২৫)
  1. শিল্প
  2. কৃষি
  3. সেবা
  4. মৎস
ব্যাখ্যা
- বাংলাদেশের জিডিপিতে প্রধান খাত ৩ টি -
 ১. সেবা ( ১৩ টি খাত নিয়ে গঠিত)
 ২. শিল্প,
 ৩. কৃষি,
- জিডিপির সর্ববৃহৎ খাত - সেবা খাত।
- জিডিপির ছোট খাত- কৃষ খাত।
- সার্বিক ভাবে অর্থনীতিতে ক্রমবর্ধমান খাত- শিল্প খাত ।
-  সার্বিক ভাবে অর্থনীতিতে ক্রমহ্রাসমান খাত- কৃষি খাত।
- সার্বিক ভাবে জিডিপি ১৯ টি খাত নিয়ে গঠিত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
১,২৮৪.
বর্তমানে দেশে কতটি  সিটি কর্পোরেশন রয়েছে? (আগস্ট-২০২৫)
  1. ১০টি
  2. ১২টি
  3. ৮টি
  4. ১৩টি
ব্যাখ্যা

• সিটি কর্পোরেশন:
- বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে।
- সিটি কর্পোরেশনের এলাকা ও কাজের ওপর এর সদস্যসংখ্যা নির্ভর করে। কর্পোরেশনে একজন মেয়র আছেন।
- তাঁরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

• সিটি কর্পোরেশনগুলো হচ্ছে -
১. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
২. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
৩. চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
৪. খুলনা সিটি কর্পোরেশন।
৫. রাজশাহী সিটি কর্পোরেশন।
৬. বরিশাল সিটি কর্পোরেশন।
৭. সিলেট সিটি কর্পোরেশন।
৮. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
৯. কুমিল্লা সিটি কর্পোরেশন।
১০. রংপুর সিটি কর্পোরেশন।
১১. গাজীপুর সিটি কর্পোরেশন।
১২. ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

• শহরের নানাবিধ সমস্যা, যেমন- পানীয়জলের ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ময়লা-আবর্জনা অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে।
- স্থানীয় শাসনের মতো স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের জীবনধারা উন্নত করার জন্য অপরিহার্য।

উৎস: স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।

১,২৮৫.
অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ১১ তম
  2. ১২ তম
  3. ১৩ তম
  4. ১৪ তম
ব্যাখ্যা

বিশ্ব ব্যাংক:
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা। (ডিসেম্বর, ২০২৫)
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।

১,২৮৬.
Which product recently lost its Geographical Indication (GI) tag from Bangladesh to India?
  1. Baluchari Saree
  2. Tangail Saree
  3. Kola Saree
  4. Jamdani Saree
  5. None
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জিআই পণ্য:

- কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
- দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।

উল্লেখ্য,
- টাঙ্গাইল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল।
- মধুপুর গড়, বিল ও নদী সমভূমির এক বিরল সমন্বয় টাঙ্গাইল।
- 'টাঙ্গাইল শাড়ি' কিংবা 'টাঙ্গাইল পোড়াবাড়ি চমচম' এই প্রাচীন ভূগোলের গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক।
- ভৌগোলিক নির্দেশক পণ্য কেবল একটি এলাকার ঐতিহ্যগত পেশা, বাণিজ্য, জীবিকার সঙ্গেই সম্পর্কিত নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে কোনো ভূগোলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয়।
- কিন্তু সম্প্রতি ভারত দাবি করেছে 'টাঙ্গাইল শাড়ি' তাদের পণ্য। 
- ২০২৪ সালের জানুয়ারির ২ তারিখে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশকপণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
- ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্কস বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
- সুন্দরবনের মধুও এই রাজ্যটির নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি’র তথ্য বলছে, পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প বিভাগ এর জন্য আবেদন করেছিলো ২০২০ সালের সেপ্টেম্বরে।

⇒ বাংলাদেশ সরকার বিষয়টি জানবার পর টাঙ্গাইল জেলা প্রশাসন ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতির আবেদন করে।
- পরে তা অনুমোদন করে গেজেট প্রকাশ করে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর।

উৎস: i) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট।
ii) The Daily Star Bangla.
১,২৮৭.
‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন কে?
  1. মার্কি লুকাস রিজনেভেল্ট
  2. লুইস গ্ল্যুক
  3. ডগলাস স্টুয়ার্ট
  4. পিটার টমকে
ব্যাখ্যা
ব্রিটেন থেকে সাহিত্য ক্ষেত্রে প্রদত্ত ‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেছেন স্কটিশ-আমেরিকান লেখক ‘ডগলাস স্টুয়ার্ট’।
১৯৮১ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘শুগি বেইন’ এর জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।
অন্যদিকে, মার্কি লুকাস রিজনেভেল্ট ‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন।
(সূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট এবং প্রথম আলো)
১,২৮৮.
According to the Economic Survey - 2024, what is the literacy rate (above 7 years)?
  1. 78.9%
  2. 77.9%
  3. 76.9%
  4. 75.9%
  5. None
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪ অনুসারে:
- আয়তন ১,৪৭,৫৭০ (বর্গ কি. মি.)।
- মোট জনসংখ্যা ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) ১.৩৩% [জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে- ১.১২%]।
- জনসংখ্যার ঘনত্ব ১,১৭১/বর্গ কি.মি. [জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে- ১,১১৯/বর্গ কি.মি.]।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর।
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৭.৯%।
- প্রাথমিকে ভর্তির হার (২০২২) ৯৭.৫৬% ঝরে পড়ার হার – ১৩.৯৫%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩) ৯৬.৩: ১০০।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪।
১,২৮৯.
চলতি অর্থবছরে মাথাপিছু বরাদ্দ কত নির্ধারণ করা হয়েছে?
  1. ক) ১৫,১৫৫ টাকা
  2. খ) ৪১,৯৩৩ টাকা
  3. গ) ৩৫,১৫৫ টাকা
  4. ঘ) ৫১,৯৩৩ টাকা
ব্যাখ্যা
• অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.৫%। 
• অনুমিত মুদ্রাস্ফিতির হার - ৫.৬%। 
• মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা (প্রাক্কলিক) - ৩,০০৭ মার্কিন ডলার। 
• মাথাপিছু আয় - ২৮২৪ মার্কিন ডলার। 
মাথাপিছু বরাদ্দ - ৪১,৯৩৩ টাকা। 
• মাথাপিছু ঘাটতি - ১৫,১৫৫ টাকা।

তথ্যসূত্র:- অর্থ বিভাগ ওয়েবসাইট।
১,২৯০.
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে কোন সশস্ত্র গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন?
  1. হামাস
  2. হুতি
  3. আল শাবাব
  4. হিজবুল্লাহ
ব্যাখ্যা
- ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন।
- ২২ জানুয়ারি, ২০২৫  তিনি এই আদেশে সই করেন।
- হুতিরা ২০২৩ সাল থেকে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এবং সৌদি আরব ও আমিরাতে প্রাণঘাতী হামলার জন্য দায়ী।
- ট্রাম্পের নির্দেশনায় ৩০ দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য
- ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ২০ জানুয়ারি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
- ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের রোটুন্ডায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেন, এরপর প্রধান বিচারপতি জন রবার্টসের পরিচালনায় ট্রাম্প শপথ গ্রহণ করেন।

সূত্র: বিভিন্ন পত্রিকা রিপোর্ট।
১,২৯১.
বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কোনটি? [মার্চ, ২০২৬]
  1. ভেনিজুয়েলা
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. ইরান
ব্যাখ্যা

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ:
- বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়; বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।

উল্লেখ্য,
- বিশ্বের ২য় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। 

অন্যদিকে,
- বিশ্বে সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ ৩০৩ বিলিয়ন (৩০ হাজার ৩০০ কোটি) ব্যারেলের বেশি।

উৎস: i) World Population Review ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

১,২৯২.
বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
  1. ক) হংকং
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর:
- বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে নিউইয়র্ক।
- ২০২৩ সালে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করা হয়েছে।
- ২০২২ সালে এই তালিকায় নিউইয়র্ক এর অবস্থান ছিল দ্বিতীয়।
- ২০২৩ সালের ইসিএ ইন্টারন্যাশনালের কস্ট অব লিভিং র‌্যাকিংয়ে নিউইয়র্কের শীর্ষে থাকার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি ও আবাসন খরচ।
- ২০২৩ সালের বিশ্বের ব্যয়বহুল তালিকায় যে ২০ শহর শীর্ষে রয়েছে সেগুলো হলো যথাক্রমে নিউইয়র্ক, হংকং, জেনেভা, লন্ডন, সিঙ্গাপুর, জুরিখ, সান ফ্রান্সিসকো, তেল আবিব, সিউল, টোকিও, বার্ন, দুবাই, সাংহাই, গুয়াংজু, লস এঞ্জেলেস, শেনজেন, বেইজিং, কোপেনহেগেন, আবুধাবি, শিকাগো।

উল্লেখ্য,
- সবচেয়ে কম ব্যয়ের শহর কলম্বো।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই - ২০২৩।
১,২৯৩.
Which country with the highest inflation in the world? (April, 2025)
  1. Afghanistan
  2. Somalia
  3. Zimbabwe
  4. Venezuela
ব্যাখ্যা
মুদ্রাস্ফীতি:
-
মুদ্রাস্ফীতি (Inflation) হলো একটি অর্থনৈতিক অবস্থা, যেখানে নির্দিষ্ট সময়ে একটি দেশের পণ্য ও সেবার সাধারণ মূল্য বৃদ্ধি পায় এবং এর ফলে মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যায়।
জিম্বাবুয়ে সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ।
- দ্বিতীয় - আর্জেন্টিনা।
- তৃতীয়- সুদান।
- চতুর্থ- ভেনিজুয়েলা।
- পঞ্চম- তুরস্ক।

উৎস: Global Finance.
১,২৯৪.
যুক্তরাষ্ট্রের পরিচালিত "অপারেশন অ্যাবসলিউট রিজলভ" ভেনেজুয়েলায় কবে হামলা করে?
  1. ১ জানুয়ারি, ২০২৬ 
  2. ২ জানুয়ারি, ২০২৬ 
  3. ৩ জানুয়ারি, ২০২৬ 
  4. ৪ জানুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসলিউট রিজলভ:
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে  'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

⇒ কারাকাসে চালানো এক বিশেষ অভিযানে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরোর বাসভবনে ঢুকে তাকে সস্ত্রীক আটক করে। 
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামের এই মিশনের নীল নকশা তৈরি হয়েছিল অন্তত চার মাস আগে।
- গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনিজুয়েলার ভেতরে একটি গোপন দল মোতায়েন করেছিল। তাদের একমাত্র কাজ ছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা। 
- অভিযান শুরু হতেই ২০টি ভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে ওড়ে। রাডার ফাঁকি দিতে হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপর দিয়ে উড়ে কারাকাসে পৌঁছায়। মার্কিন সাইবার কমান্ডের মাধ্যমে কারাকাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ বিকল করে দেয়া হয়।
- বর্তমানে মাদুরো ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন বলে জানানো হয়েছে।

উৎস: The New York Times.

১,২৯৫.
সর্বশেষ কৃষি পরিসংখ্যান অনুযায়ী, কোন জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়? [জুন, ২০২৫]
  1. ঠাকুরগাঁও
  2. ফরিদপুর
  3. সাতক্ষীরা
  4. ঝিনাইদহ
ব্যাখ্যা
তুলা:
- বস্ত্র শিল্পের মূল ও প্রধান উপাদান তুলা।
- তুলা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং আন্তর্জাতিক শিল্প ফসল, যা বিশ্বব্যাপী ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত।
- বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল তুলা।

⇒ তুলা থেকে আঁশ ছাড়াও ভোজ্য তেল, খৈল, জ্বালানি উপজাত হিসাবে পাওয়া যায়।
- খৈল গবাদি পশু ও মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
- তুলা উৎপাদন, জিনিং, টেক্সটাইল, গার্মেন্টস, ভোজ্য তেল এবং সাবান শিল্প ইত্যাদির মাধ্যমে লক্ষ লক্ষ লোকের জীবিকা নির্বাহ করে।
- তুলা বিশ্বের অন্যতম টেক্সটাইল তন্ত্র এবং তুলা অর্থনৈতিক ও সামাজিক কল্যাণে মুখ্য ভূমিকা পালন করে থাকে।
- বর্তমানে বস্ত্র এবং গার্মেন্টস খাত বাংলাদেশের প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত।

উল্লেখ্য,
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।
ii) দৈনিক ইত্তেফাক।
১,২৯৬.
The Chief Economist of the World Bank is - (February 2025)
  1. Ajay Banga
  2. John Maynard Keynes
  3. Indermit Gil
  4. Ansula kant
ব্যাখ্যা
World Bank:
- বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ Indermit Gill।
- এর ১৪ তম প্রেসিডেন্ট Ajay Banga।
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে।
- বিশ্বব্যাংকের পাঁচটি সদস্যকে একত্রে বিশ্বব্যাংক গ্রুপ বলে। যথা -
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4. International Center for Settlement of Investment Dispute (ICSID).
5. International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।
১,২৯৭.
ময়মনসিংহ দেশের কততম শিক্ষা বোর্ড?
  1. ক) ১১তম
  2. খ) ১২তম
  3. গ) ১০ম
  4. ঘ) ৯ম
ব্যাখ্যা
২ নভেম্বরঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহ - দেশের ১১তম শিক্ষা বোর্ড, এই তারিখে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
১,২৯৮.
ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম কী?
  1. ট্রিবল
  2. ট্রায়োন্ডা
  3. ট্র্যালিন
  4. ট্রানিজম
ব্যাখ্যা

• ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে—ট্রাই ও ওন্ডা।
- ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল—এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।

• ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

১,২৯৯.
According to the World Urbanization Prospects 2025, what is Dhaka’s position among the world’s most populous cities? [December, 2025]
  1. 1st
  2. 2nd
  3. 3rd
  4. 5th
ব্যাখ্যা

• বিশ্বের সবচেয়ে জনবহুল নগর: 
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫’ প্রতিবেদনে ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার জাকার্তা। 
- দ্বিতীয় অবস্থানেই রয়েছে ঢাকা। 
- ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এ প্রতিবেদনটি প্রস্তুত করেছে।
- প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে গত ১৮ নভেম্বর। 
- তবে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ২০৫০ সালে সবচেয়ে জনবহুল নগরের বৈশ্বিক তালিকায় জাকার্তা আবারও দ্বিতীয় স্থানে নেমে যাবে। 
- ওই সময় নগরটির (জাকার্তার) জনসংখ্যা হবে ৫ কোটি ১৮ লাখ। 
- জাকার্তাকে ছাড়িয়ে প্রথম স্থানে উঠে আসবে ঢাকা।

• ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫: 
১) জাকার্তা, ইন্দোনেশিয়া
২) ঢাকা, বাংলাদেশ
৩) টোকিও, জাপান
৪) নয়াদিল্লি, ভারত
৫) সাংহাই, চীন
৬) গুয়াংঝু, চীন
৭) কায়রো, মিশর
৮) মানিলা, ফিলিপাইন
৯) কলকাতা, ভারত
১০) সিউল, দক্ষিণ কোরিয়া

তথ্যসূত্র: ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫ ও প্রথম আলো। (Link1) (Link2) 

১,৩০০.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সর্বোচ্চ গন্তব্য কোন দেশ? 
  1. কানাডা 
  2. জার্মানি 
  3. যুক্তরাষ্ট্র 
  4. স্পেন
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সর্বোচ্চ গন্তব্য যুক্তরাষ্ট্র। 

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি:

- দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
- জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০১টি দেশ ও অঞ্চলে মোট ৪ হাজার ৬৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানির প্রায় ১৯ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয় ৭৫৮ কোটি ৫০ লাখ ডলারের।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত দেশের তৈরি পোশাকের দেশ ভিত্তিক রপ্তানি হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার যা দেশে মোট আরএমজি রপ্তানির ৫০.১০ শতাংশ।
- মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮ শতাংশ)।
- কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) এবং ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫ শতাংশ)।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে ইউরোপীয় ইউনিয়নে ৯.১০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৩.৭৯ শতাংশ এবং কানাডায় ১২.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 
- ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন ডলার), ফ্রান্স (২.১৬ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন ডলার), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন ডলার), ইতালি (১.৫৪ বিলিয়ন ডলার) এবং ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)।

এছাড়াও,
- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

উৎস: i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
iii) প্রথম আলো।