বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ১১ / ৭৬ · ১,০০১১,১০০ / ৭,৭৫২

১,০০১.
ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (ডিসেম্বর, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (ডিসেম্বর, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (ডিসেম্বর, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (ডিসেম্বর, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

১,০০২.
বর্তমানে বাফুফের সভাপতি কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. তাবিথ আউয়াল
  2. আবদুস সালাম মুর্শেদী
  3. ইমরুল হাসান
  4. নাসের শাহরিয়ার জাহেদী
ব্যাখ্যা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation):
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংক্ষেপে বিএফএফ এবং বাফুফে নামে পরিচিত।
- এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- বাফুফে ফিফার সদস্যপদ লাভ করে: ১৯৭৬ সালে।
- এএফসির সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- এর বর্তমান সভাপতি তাবিথ আউয়াল।

তথ্যসূত্র - বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফেডারেশন ওয়েবসাইট।

১,০০৩.
বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
  1. ক) মহেশখালি
  2. খ) টেকনাফ
  3. গ) পেকুয়া
  4. ঘ) কুয়াকাটা
ব্যাখ্যা
- কক্সবাজারের পেকুয়ায় প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপনের মাধ্যমে দেশের সামরিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে।
- গত ২০ মার্চ গণভবন থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নৌবাহিনীর প্রথম সাবমেরিন ঘাঁটি ‘বিএনএস শেখ হাসিনা’-এর কমিশনিং অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
- ২০১৭ সালের ১২ মার্চ নৌবহরে দুটি সাবমেরিন (বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা) যুক্ত করে বাংলাদেশ নৌবাহিনীকে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- ১৪ বছরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে ৪টি ফ্রিগেট, ৬টি করভেট, ৪টি বড় প্যাট্রোল ক্র্যাফট, ৫টি প্যাট্রোল ক্র্যাফট, ২টি প্রশিক্ষণ জাহাজসহ মোট ৩১টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,০০৪.
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বর্তমান প্রেসিডেন্ট কে? [মার্চ, ২০২৫]
  1. হো ইউন জিয়ং
  2. মাসাতো কান্ডা
  3. উরসুলা ভন ডার লিয়েন
  4. মাসাতসুগু আসাকাওয়া
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এর প্রধান কার্যালয় ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- বর্তমান সদস্য: ৬৯টি। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।

উল্লেখ্য,
- এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা। [মার্চ, ২০২৫]
- তিনি এডিবির বোর্ড অব গভর্নরদের দ্বারা সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট। [link]
১,০০৫.
পদ্ম সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের-
  1. ক) ৫ জুলাই
  2. খ) ৭ জুলাই
  3. গ) ৬ জুলাই
  4. ঘ) ১০ জুলাই
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- বঙ্গবন্ধু যমুনা সেতুর পর এবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় তৈরি স্মার্ট বুথে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল সিস্টেম (ইটিসি) চালু হয়েছে।
- ৫ জুলাই, ২০২৩ থেকে এ কার্যক্রম চালু হয়।
- যমুনা সেতুতে এই সিস্টেম চালু হয়েছিল ২০২০ সালের ১৫ ডিসেম্বর।
- এতে সেতুর দুই প্রান্তে একটি করে লেনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের (আরএফআইডি) মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় হবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (৬ জুলাই, ২০২৩)।
১,০০৬.
Who won the Nobel Prize in Economy in 2025?
  1. Philippe Aghion
  2. Joel Mokyr
  3. Peter Howitt
  4. All of the above
ব্যাখ্যা

নোবেল পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালের নোবেল অর্থনীতি পুরস্কার লাভ করেন ৩ জন।
- জোয়েল মোকায়ার, ফিলিপ আগিয়ন এবং পিটার হাউইট।

• জোয়েল মোকায়ার: শিল্প বিপ্লবের সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক মূল উৎসের উপর ফোকাস করেছেন।
• ফিলিপ আগিয়ন : প্রতিযোগিতা এবং উদ্ভাবনের উপর তত্ত্ব বিকশিত করেছেন।
• পিটার হাউইট: শুম্পেটারিয়ান ধারণাগুলি একীভূত করে এন্ডোজেনাস প্রবৃদ্ধি মডেলে অবদান রেখেছেন।

উৎস: Noble Prize Organization.

১,০০৭.
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা, ২০২৫ ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন- [ডিসেম্বর, ২০২৫]
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. বিশ্বের শীর্ষ ধনকুবেরগণ
  3. এআইয়ের স্থপতিগণ
  4. বিশ্বের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ
ব্যাখ্যা

‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা, ২০২৫:
- যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) স্থপতিদের বেছে নিয়েছে। - সাময়িকীটি জানিয়েছে, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য যুগান্তকারী বছর।
- এই বছর এআই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে দৃশ্যপটে এসেছে। এআইয়ের স্থপতিরা এমন এক যুগ উপহার দিয়েছেন, যখন যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারছে।
- এ বছর দুটি প্রচ্ছদ তৈরি করেছে টাইম।
- একটি শিল্পকর্ম, যেখানে ‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে কর্মীদের দেখানো হয়েছে। আরেকটি প্রচ্ছদে সরাসরি প্রযুক্তি নেতাদের চিত্রায়ণ করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,০০৮.
বাংলাদেশ এ পর্যন্ত কতটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে? [জুলাই, ২০২৪]
  1. ৪৪টি
  2. ৫৫টি
  3. ৬৩টি
  4. ৬০টি
ব্যাখ্যা
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা বাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
- বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

উল্লেখ্য,
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।
- বিগত চার দশক ধরে শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ।
- বাংলাদেশ সেনাবাহিনী ৪০টি দেশে ৬৩টি মিশনে অংশ গ্রহণ করেছে।

উৎস: i) United Nations in Bangladesh ওয়েবসাইট।
         ii) ARMED FORCES DIVISION ওয়েবসাইট। [link]
১,০০৯.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৭ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড
  4. ওয়েস্ট ইন্ডিজ
ব্যাখ্যা
• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭:
- এটি বিশ্বকাপের ১৪তম আসর।
- ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে।
- স্বাগতিক: দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
- এতে ১৪টি দল ৫৪টি ম্যাচ খেলবে।
- দুই স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে।
- নামিবিয়া তৃতীয় স্বাগতিক দেশ হলেও সরাসরি যোগ্যতা অর্জন করবে না।
- তাদের CWC লিগ ২ এর মাধ্যমে বাছাইপর্বে খেলতে হবে।

উৎস: ESPNcricinfo.
১,০১০.
ASEAN Plus Three (APT)-এর সদস্য নয় কোনটি?
  1. জাপান
  2. দক্ষিণ কোরিয়া
  3. ইরান
  4. ব্রুনাই
ব্যাখ্যা

ইরান ASEAN Plus Three (APT)-এর সদস্য নয়। 

ASEAN:

- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।

⇒ ASEAN+3 (APT):
- ASEAN Plus Three (APT) হলো ১১টি আসিয়ান সদস্য দেশ এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়া নিয়ে গঠিত।
- APT সহযোগিতা প্রক্রিয়া ১৯৯৭ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল।
- এর মূল লক্ষ্য পূর্ব এশীয় সম্প্রদায় গঠন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, যেখানে ASEAN প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে।
- APT ASEAN Community Vision 2025 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: ASEAN ওয়েবসাইট।

১,০১১.
২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহনকারী দেশ কয়টি?
  1. ক) ২৪টি
  2. খ) ৩২টি
  3. গ) ৩৬টি
  4. ঘ) ১৮টি
ব্যাখ্যা
কাতার ফুটবল বিশ্বকাপ – ২০২২:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ। প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক নজরে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর), সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- মোট ভেন্যু: ৮টি (৫টি ভিন্ন শহর)।
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি।

- বল:
আল রিহলা (গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত),
আল হিলম (সেমিফাইনাল ও ফাইনাল; এটি আল রিহলার একটি ভিন্ন ভার্শন)।
- মোট ম্যাচ: ৬৪ টি ~ মোট হ্যাট্রিক: ২ টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার) রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সিলভার বল: কিলিয়ান এমবাপ্পে।
- ব্রোঞ্জ বল: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- সিলভার বুট: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- ব্রোঞ্জ বুট: ওলিভার জিরু।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে )।
-  ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।
- মোট নারী রেফারি ছিল ৬ জন।
- ইতিহাসের ২য় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের হ্যাট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে।
- ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট প্রথম এ রেকর্ড করেন।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,০১২.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয়?
  1. ক) নাটোর
  2. খ) পাবনা
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
মে ২০২২-এ প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ অনুসারে বিভিন্ন কৃষিজ পন্য উৎপাদনে শীর্ষ জেলাসমুহ:
• ধান - ময়মনসিংহ 
• আউশ ধান - হবিগঞ্জ 
• বোরো ধান - ময়মনসিংহ 
• আমন ধান - দিনাজপুর 
• গম - ঠাকুরগাঁও 
• পাট - ফরিদপুর
• ভুট্টা - দিনাজপুর
• আলু - মুন্সীগঞ্জ 
• চা - মৌলভীবাজার 
• মসুর - ফরিদপুর
• মুগ - ভোলা 
• খেসারী - বরিশাল
 পেঁয়াজ - পাবনা
• রসুন - নাটোর 
• সয়াবিন - লক্ষ্মীপুর 
• আম - রাজশাহী 
• লিচু - দিনাজপুর
• আনারস - টাঙ্গাইল
• তুলা - বিনাইদহ 
• তামাক - কুষ্টিয়া 
• জাম্বুরা/বাতাবিলেবু - চট্টগ্রাম 
• তিল - পাবনা 
• চিনাবাদাম - পঞ্চগড় 
• পেয়ারা - চট্টগ্রাম 
• কাঁঠাল - গাজীপুর 
• কমলা - রাঙামাটি

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১,০১৩.
জুলাই-মে, ২০২১ পর্যন্ত এশিয়ার কোন দেশটিতে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে?
  1. মালয়শিয়া
  2. চীন
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য - তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - জাপানে।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২১।
১,০১৪.
নিচের কোন দেশ প্রতিরক্ষামূলক জোট কোয়াড -এর সদস্য নয়?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. জাপান
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
কোয়াড:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।

উল্লেখ্য,
- পাকিস্তান প্রতিরক্ষামূলক জোট কোয়াড -এর সদস্য নয়।

উৎস: The Guardian।
১,০১৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা কোনটি?
  1. রাঙ্গামাটি
  2. বান্দরবান
  3. খাগড়াছড়ি
  4. বাগেরহাট
ব্যাখ্যা

বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,০০০ একর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৬৪.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫৪১.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৬৪,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১,০১৬.
কোন প্রতিষ্ঠানটি অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে?
  1. দ্য রয়্যাল একাডেমি অব সায়েন্সেস
  2. ক্যারোলিনস্কা ইনস্টিটিউট
  3. সুইডিশ একাডেমি
  4. নরওয়েজিয়ান নোবেল কমিটি
ব্যাখ্যা
- নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হিসেবে বিবেচিত। এটির প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল।
- পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি –এই ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
- নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে। শুরুতে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন অ্যধাপক র‌্যাগনার ফ্রিশ।
- ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন পল মিলগ্রম ও রবার্ট উইলসন।
নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ:
- দ্য রয়্যাল একাডেমি অব সায়েন্সেস : পদার্থ, রসায়ন ও অর্থনীতি।
- ক্যারোলিনস্কা ইনস্টিটিউট : চিকিৎসা বিজ্ঞান।
- সুইডিশ একাডেমি : সাহিত্য।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি : শান্তি।
(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১,০১৭.
ASEAN+3 (APT)-এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. ভারত
  2. দক্ষিণ কোরিয়া
  3. জাপান
  4. চীন
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ ASEAN+3 (APT):
- ASEAN Plus Three (APT) হলো ১০টি আসিয়ান সদস্য দেশ এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়া নিয়ে গঠিত।
- APT সহযোগিতা প্রক্রিয়া ১৯৯৭ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল।
- এর মূল লক্ষ্য পূর্ব এশীয় সম্প্রদায় গঠন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, যেখানে ASEAN প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে।
- APT ASEAN Community Vision 2025 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,০১৮.
ডি-৮ জোটের বর্তমান সভাপতি কে?
  1. আব্দেল ফাত্তাহ সিসি
  2. রিসেপ তাইয়েপ এরদোয়ান
  3. শেখ হাসিনা
  4. ইমরান খান
ব্যাখ্যা
- মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট ডি-৮ জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধান শেখ হাসিনা।
- গত ৮ এপ্রিল ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত ডি-৮ কাউন্সিল অব মিনিস্টারস সম্মেলনে তুরস্ক বাংলাদেশের নিকট ডি-৮ প্রেসিডেন্সি হস্তান্তর করে।
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(সূত্র: D-8 ওয়েবসাইট)
১,০১৯.
সম্প্রতি যে দুটি মন্ত্রণালয়কে একীভূত করে একটি একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করা হয়েছে-
  1. ক) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়
  2. খ) বাণিজ্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়
  3. গ) বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয় দুটিকে একীভূত করে একটি একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,০২০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, চার ফসলি জমির পরিমাণ কত?
  1. ১৮,০০০ হেক্টর
  2. ১৯,০০০ হেক্টর
  3. ২০,০০০ হেক্টর
  4. ২১,০০০ হেক্টর
ব্যাখ্যা

আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮৩,৫৮,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯২,৯৬,০০০ একর বা ১,৫৯,০৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ৫০,৪৯,০০০ একর বা ২০,৪৪,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ১,০১,৪০,০০০ একর বা ৪১,০৫,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ৪৫,৯৩,০০০ একর বা ১৮,৫৯,০০০ হেক্টর।
- চার ফসলি জমি ৪৭,০০০ একর বা ১৯,০০০ হেক্টর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১,০২১.
সম্প্রতি [জুলাই, ২০২৪] গাজায় ইসরায়েলের ‘গণহত্যার অপরাধে’ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা করেছে কোন দেশ?
  1. তুরস্ক
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ব্রাজিল
  4. ইরান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):

- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ), জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- ICJ ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৫ জন বিচারক নিয়ে গঠিত।
- ১৫ জন বিচারক নিরাপত্তা পরিষদ দ্বারা নয় বছরের মেয়াদের জন্য নির্বাচিত।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত।
- এর সদস্য রাষ্ট্র ১৯৩টি।
- এর প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

⇒ ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা:
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
- যদিও দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

উৎস: i) International Criminal Court ওয়েবসাইট।
         ii) ৬ জুন, ২০২৪, Al Jazeera.
১,০২২.
From which space station India launched Chandrayaan-3?
  1. Satish Dhawan Space Centre
  2. Thumba Equatorial Space Center
  3. Odisha Sachin Burman Space Centre
  4. Gandhinagar Jawan Buz Space Centre
ব্যাখ্যা
• চন্দ্রযান-৩: 
→ ভারত বিশ্বের ৪র্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে অভিযান পরিচালনা করেছে। 
→ চন্দ্রযান-৩ চাঁদে যাত্রা শুরু করে ১৪ জুলাই, ২০২৩।
→ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে - ২৩ আগস্ট, ২০২৩।  
→ ভারতের মহাকাশগবেষণা সংস্থার নাম - ইসরো। 
→ চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের - ‘বিক্রম’।
→ চন্দ্রযান-৩-এর রোভারের নাম ‘প্রজ্ঞান’।
→ চন্দ্রযান-৩-এর পুরো অভিযান পরিচালনায় ভারতের মোট ব্যয় - ৬১৫ কোটি রুপি।
→ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে ‘চন্দ্ৰযান-৩' উৎক্ষেপণ করা হয়।

তথ্যসূত্র: বিবিসি নিউজ (২৩ আগস্ট, ২০২৩)।
১,০২৩.
রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. তুরস্ক
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
তেল আমদানি:
- তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত।
- রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।
- চীন, ভারত ও তুরস্ক মস্কোর সবচেয়ে বড় ক্রেতা।
- চীনের পর ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।
- দেশটির মোট জ্বালানির ৩০ শতাংশের বেশি আসে মস্কো থেকে।
- সম্প্রতি, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের পণ্যে শাস্তিমূলক ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।
১,০২৪.
বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র কোনটি?
  1. পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র
  2. রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র
  3. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
  4. তিস্তা সোলার লিমিটেড
ব্যাখ্যা
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র:
- বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র।
- এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
- এটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
- পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

⇒ বিদ্যুৎকেন্দ্রটি তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে।
- ২০১৪ সালে এই সংক্রান্ত চুক্তি হয়েছিল।
- নির্মাণের কাজ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।
- আড়াইশো কোটি ডলার ব্যয়ে এই কেন্দ্র নির্মাণের সিংহভাগ অর্থায়ন করেছে চীন।
- ২০১৬ সালের অক্টোবরে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছিল।
- এর কাছেই রয়েছে পায়রা বন্দর।
- যেখান থেকে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি কয়লা আমদানি সহজ হবে বলে সরকার আশা করছে।

উল্লেখ্য,
- বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারীদের মধ্যে আদানি গ্রুপই সবচেয়ে বড়।
- এরপর যথাক্রমে রয়েছে পায়রা (১ হাজার ২৪৪ মেগাওয়াট), রামপাল (১ হাজার ২৩৪ মেগাওয়াট) এবং এসএস পাওয়ার (১ হাজার ২২৪ মেগাওয়াট)।
- বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে দেশীয় কয়লা ব্যবহার হলেও তিনটি ইউনিটের মধ্যে দুটি উৎপাদনে আছে, বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ৪৪৪ মেগাওয়াট।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) The Daily Star Bangla.
১,০২৫.
GDP-তে প্রবাসী আয়ের অবদানের দিক থেকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) টোঙ্গা
  4. ঘ) লেবানন
ব্যাখ্যা
GDP-তে প্রবাসী আয়ের অবদানের দিক থেকে শীর্ষ দেশ- টোঙ্গা।

• ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন। 
প্রতিবেদন অনুসারে -

প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১) 

GDP-তে প্রবাসী আয়ের অবদানের দিক থেকে অবদানে শীর্ষ ৩ দেশ:
১. টোঙ্গা (৫০%)
২. লেবানন (৩৮%)
৩. সামোয়া (৩৪%)

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,০২৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে, কোন জেলায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয়?
  1. রাজশাহী
  2. নওগাঁ
  3. চাঁপাইনবাবগঞ্জ
  4. দিনাজপুর
ব্যাখ্যা
উৎপাদনে শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- আখ উৎপাদনে শীর্ষ বিভাগ: নাটোর।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা: সাতক্ষীরা।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া।
- আম উৎপাদনে শীর্ষ জেলা: নওগাঁ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১,০২৭.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, দেশের মোট মৎস্য উৎপাদনে চিংড়ির পরিমাণ কত শতাংশ?
  1. ৫.৫২%
  2. ৮.৩৬%
  3. ১১.৭১%
  4. ১৪.৬৮%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মৎস্য উৎপাদন:

- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪৯,১৪,৭১৫ মে.টন।
- ইলিশ - ১১.৬৩%।
- চিংড়ি - ৫.৫২%।
- মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.০৬%।
- এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.০৯%।
- অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ২.৯৪%।
- তেলাপিয়া - ৮.৫৭%।

মিঠা পানির মাছ উৎপাদন:
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪২,৩৫,৩৩০ মে.টন।

শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৩৮,৯৫৯ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,০৯,৮৮৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪১,২২৩ মেট্রিক টন।

শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৫৩,০০৩ মেট্রিক টন।
২. খুলনা - ৭,৮৫,৮৫৩ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৫১,৭৫৪ মেট্রিক টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১,০২৮.
সম্প্রতি বঙ্গোপসাগরে হওয়া ঘূর্ণিঝড় ‘ডানা’ কোন ভাষার শব্দ?
  1. হিন্দি
  2. আরবি
  3. মান্দারিন
  4. উর্দু
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় ‘ডানা’:
-বঙ্গোপসাগর সাগরে সৃষ্ট লঘুচাপটি বুধবার ঘূর্ণিঝড়ে রূপ নেয় বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
-ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বৃহস্পতিবার সকালে এটি বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে পৌঁছাতে পারে।
-এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘ডানা’।
-ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কাতার।
-আরবি ভাষায় এই শব্দের অর্থ ‘সুন্দর এবং মূল্যবান মুক্তা’।

সূত্র- যুগান্তর।
১,০২৯.
বাংলাদেশের কোন পণ্য দ্বিতীয় হিসেবে ভৌগোলিক নির্দেশক (জি.আই ) সনদ পায়?
  1. ক) ইলিশ মাছ
  2. খ) জামদানি শাড়ি
  3. গ) পাট পণ্য
  4. ঘ) হিমসাগর আম
ব্যাখ্যা
বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation-WIPO). এ প্রক্রিয়ায় প্রথমে ওয়াইআইপিও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর-ডিপিডিটি) জিআই সনদ প্রকাশ করে। পরবর্তীতে ওয়াইআইপিও চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিমসাগর আম স্বীকৃতি পায়। (সূত্রঃ ওয়াইআইপিও এবং ডিপিডিটি ওয়েবসাইট)
১,০৩০.
সার্ক-এর সদস্য দেশ কয়টি?
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
১,০৩১.
মে মাসে বাংলাদেশে সার্বিক মূল্যস্ফীতি কত ছিল? [জুন, ২০২৫]
  1. ৭.o৫ শতাংশ
  2. ৮.o৫ শতাংশ
  3. ৯.o৫ শতাংশ
  4. ১০.o৫ শতাংশ
ব্যাখ্যা
মূল্যস্ফীতি (মে, ২০২৫):
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যানুযায়ী, গত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক শূন্য ৫ শতাংশ।
- এর আগে অর্থাৎ এপ্রিল মাসে এই হার ছিল ৯ দশমিক ১৭।
- মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
- এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

উল্লেখ্য,
- গত প্রায় এক বছরে (২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত) গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি।
- আগামী জুন মাসেই মূল্যস্ফীতি ৮ শতাংশের কোটায় নেমে আসবে বলে প্রত্যাশা করছে সরকার।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [LINK]
১,০৩২.
বর্তমানে ICC টেস্ট র‍্যাংকিং-এ শীর্ষে রয়েছে কোন দল?
  1. নিউজিল্যান্ড
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
ICC টেস্ট র‍্যাংকিং-এ শীর্ষ দেশ:
১. অস্ট্রেলিয়া।
২. ভারত।
৩. ইংল্যান্ড।
৪. দক্ষিণ আফ্রিকা।
৫. নিউজিল্যান্ড। 
৬. পাকিস্তান।
৭. শ্রীলংকা।
৮. ওয়েস্ট ইন্ডিজ।
৯. বাংলাদেশ।
১০. জিম্বাবুয়ে।

উৎস: ICC ওয়েবসাইট। [link]
১,০৩৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৩ অনুসারে, চা উৎপাদনে শীর্ষ জেলা-
  1. সিলেট
  2. মৌলভীবাজার
  3. হবিগঞ্জ
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
• সর্বশেষ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে:
- চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার।
- আম উৎপাদনে শীর্ষ জেলা: নওগাঁ।
- আখ উৎপাদনে শীর্ষ বিভাগ: নাটোর।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা: সাতক্ষীরা।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১,০৩৪.
What is the tax-free income limit for ordinary taxpayers in the 2025-26 budget?
  1. Tk 325,000
  2. Tk 350,000
  3. Tk 375,000
  4. Tk 400,000
  5. Tk 425,000
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:
- আয়কর আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য কোনো প্রকারের কর বা সারচার্জ হলো আয়কর।
- আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২(৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশীসহ সকল স্বাভাবিক ব্যক্তি (Indivisual), হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ হবে:

• সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
• প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
• কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

⇒ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য।
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%,
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১০%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ১৫%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%,
- পরবর্তী ২০,০০,০০০/- টাকার: ২৫%,
- অবশিষ্ট টাকার উপর: ৩০%।



উল্লেখ্য,
- ২০২৬-২৭ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।
১,০৩৫.
What is the HDI rank of Bangladesh in 2025?
  1. 129th
  2. 130th
  3. 133th
  4. 134th
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (Human Development Index-HDI):
- সর্বশেষ মে, ২০২৫-এ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) 'Human Development Report 2025' প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: আইসল্যান্ড, সর্বনিম্নে র‍য়েছে সিয়েরা লিওন।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান: ১৩০তম।

⇒ মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশগুলো:
১. আইসল্যান্ড,
২. নরওয়ে,
৩. সুইজারল্যান্ড,
৪. ডেনমার্ক,
৫. জার্মানি।

উৎস: Human Development Report 2025.
১,০৩৬.
৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুসারে, সাক্ষরতার হার সবচেয়ে কম কোন বিভাগে?
  1. ঢাকা
  2. ময়মনসিংহ
  3. বরিশাল
  4. সিলেট
ব্যাখ্যা
৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা:
- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, ইতিপূর্বে পরিচিত ‘আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- সে অনুসারে 'আদমশুমারি ও গৃহগণনার' পরিবর্তে ২০২২ সালের জুন মাসে '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি পরিচালনা করা হয়।

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।
- দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
- সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

সূত্র: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।
১,০৩৭.
Who won the Nobel Prize 2021 in literature?
  1. Louise Gluck
  2. Abdulrazak Gurnah
  3. Olga Tokareczuk
  4. Kazuo Ishiguro
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন আবদুলরাজাক গুরনাহ।


২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
১,০৩৮.
New Development Bank এর প্রসপেক্টিভ সদস্য দেশ কোনটি? (জানুয়ারি, ২০২৫)
  1. আর্জেন্টিনা
  2. উরুগুয়ে
  3. প্যারাগুয়ে
  4. বলিভিয়া
ব্যাখ্যা
NDB:
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠিত হয়: ২০১৫ সালে।
- BRICS দেশগুলি দ্বারা প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- বর্তমান প্রেসিডেন্ট: দিলমা রুসেফ। (জানুয়ারি, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

⇒ NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য | (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
১,০৩৯.
বাংলাদেশ একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয়-
  1. সুতা
  2. চামড়া
  3. তুলা
  4. কাপড়
ব্যাখ্যা

- বাংলাদেশ একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা।
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা, দ্বিতীয় সর্বোচ্চ – গম।

- মোট পণ্য আমদানি মূল্যের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরে চীন থেকে সর্বোচ্চ আমদানি করা হয়।
- আলোচ্য সময়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৪.১৮%) ও যুক্তরাষ্ট্র (৩.৬৭%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫।

১,০৪০.
ADB-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
  1. ৭১টি
  2. ৬৯টি
  3. ৬৫টি
  4. ৬০টি
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB):
- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- বর্তমান সদস্য: ৬৯টি। আগস্ট, ২০২৫]
- যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
- এবং ১৯ টি দেশ অন্যান্য অঞ্চল থেকে।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda. [আগস্ট, ২০২৫]

উল্লেখ্য,
- এশীয় উন্নয়ন ব্যাংক ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল।
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
- তাকেশি ওয়াতানাবে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক- এর প্রথম সভাপতি।

উৎস: ADB ওয়েবসাইট।

১,০৪১.
কী নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? [জুন, ২০২৫]
  1. গোল্ডেন ডোম
  2. ডেভিড'স স্লিং
  3. আয়রন ডোম
  4. অ্যারো
ব্যাখ্যা
গোল্ডেন ডোম:
- ‘গোল্ডেন ডোম’ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের আয়রন ডোমের মতো একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণ করার কথা বলেছিলেন।
- শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ‘গোল্ডেন ডোম’ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেছেন।
- এই কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সসহ আরও দুটি প্রতিষ্ঠান।
- গোল্ডেন ডোম প্রতিরক্ষাব্যবস্থায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সেগুলোর গতিবিধি শনাক্ত করার জন্য ৪০০ থেকে ১ হাজারের বেশি স্যাটেলাইট তৈরি করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হতে পারে।
- এ ছাড়া গোল্ডেন ডোমের আওতায় হামলা চালানোর জন্য আলাদা ২০০টি স্যাটেলাইটের বহর কক্ষপথে পাঠানো হতে পারে।
- স্যাটেলাইটগুলোয় ক্ষেপণাস্ত্র বা লেজার মোতায়েন থাকতে পারে।
- তবে স্যাটেলাইটে অস্ত্র মোতায়েনের কাজের সঙ্গে স্পেসএক্সকে যুক্ত করা হবে না বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নাম আয়রন ডোম, ডেভিড'স স্লিং এবং অ্যারো।

উৎস: প্রথম আলো (১৭ এপ্রিল ২০২৫)
১,০৪২.
Who is the current Managing Director of the IMF (International Monetary Fund)?
  1. David Lipton
  2. Kristalina Georgieva 
  3. Ajay Banga
  4. Manilla Iyarkun
ব্যাখ্যা

• IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল।
- সদর দপ্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিনচেইনস্টাইন।(সেপ্টেম্বর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।(সেপ্টেম্বর, ২০২৫)

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।

১,০৪৩.
স্কটল্যান্ড এর প্রথম মুসলিম প্রধানমন্ত্রী-
  1. ক) হামজা মির্জা
  2. খ) হামজা সোলায়মান
  3. গ) বরকত সোফেদার
  4. ঘ) হামজা ইউসুফ
ব্যাখ্যা
- স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী (First Minister) হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ।
- দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াইয়ের পর ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হন হামজা ইউসুফ। এডিনবরায় দেয়া ভাষণে দেশের জন্যে প্রচণ্ড ভালোবাসার কথা জানিয়ে হামজা ইউসেফ বলেন, স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।
- দীর্ঘ আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন। তার উত্তরসূরি হিসেবেই এসএনপির নেতৃত্ব দেবেন ইউসুফ।
- ২০১১ সালে প্রথমবার দেশটির এমপি নির্বাচিত হন হামজা ইউসুফ। যুক্তরাজ্যের গ্লাসগোতে জন্ম নেন হামজা ইউসুফ। ১৯৬০ সালে তার দাদা-দাদি পাকিস্তান থেকে ব্রিটেনে পাড়ি জমান। তার মা কেনিয়াতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন।
- ২০১২ সালে স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইউসুফ। সেই সময়ে স্কটল্যান্ডে নিযুক্ত হওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম জাতিগত সংখ্যালঘু মুসলিম মন্ত্রী হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে বিচার বিষয়ক সচিব হয়ে মন্ত্রিসভায় যোগ দেন ।
- ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রী হন হামজা ইউসুফ। জরিপ বলছে, বর্তমানে স্কটল্যান্ডের ৪৫ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে। হামজা ইউসুফরে ন্যাশনাল পার্টিরও অন্যতম ম্যানিফেস্টো "সার্বভৌম স্কটল্যান্ড"।

উৎস: যুগান্তর, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,০৪৪.
ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে শুরু করা ইসরায়েল সামরিক অভিযানের নাম কী?
  1. অপারেশন অ্যানাকোন্ডা
  2. অপারেশন ব্ল‍্যাক থান্ডার স্টর্ম
  3. অপারেশন রাউদা লায়ন
  4. অপারেশন রাইজিং লায়ন
ব্যাখ্যা
• অপারেশন রাইজিং লায়ন:
- ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।
- শুক্রবার (১৩ জুন, ২০২৫) চালানো এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
- মূলত তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে আঘাত করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।
- এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা ইরানি পরিকল্পনাগুলোর ওপর হামলা চালানো।
- এর আওতায় ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিগুলো।

•'ট্রু প্রমিজ থ্রি'
- ইসরায়েলি সরকারের সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইরান।
- অপারেশন 'ট্রু প্রমিজ থ্রি'-এর অংশ হিসেবে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

উৎস: daily-sun website.লিংক
১,০৪৫.
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ গ্রহণ কবে হয়?
  1. ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  4. ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন মন্ত্রিসভা:
- নির্বাচন অনুষ্ঠিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬। 
- একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 
- প্রাপ্ত আসন: নির্বাচিত ২০৯টি আসন বিএনপি ও মিত্র দল ২১২টি আসন। 
- মন্ত্রীসভার শপথ গ্রহণ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬। 
- প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার মোট সদস্য ৫০ জন। 
- মন্ত্রী ২৫ জন; প্রতিমন্ত্রী ২৪ জন। 
- নারী মন্ত্রী: ১ জন; নারী প্রতিমন্ত্রী: ২ জন। 
- টেকনোক্র্যাট মন্ত্রী: ২ জন; প্রতিমন্ত্রী: ১ জন। 

উৎস: বিবিসি বাংলা। [লিঙ্ক]

১,০৪৬.
How many people were awarded the independence award in 2025?
  1. 7
  2. 10
  3. 12
  4. 17
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

তথ্যসূত্র - মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।
১,০৪৭.
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [জানুয়ারি, ২০২৬]
  1. ১৬৬টি
  2. ১৬৮টি
  3. ১৭৩টি
  4. ১৭৫টি
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।

উল্লেখ্য,
- WTO-এর সর্বশেষ ১৬৫তম দেশ কমোরোস এবং ১৬৬তম দেশ পূর্ব তিমুর।

 ⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ:
- বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য ফোরাম হিসেবে কাজ করা,
-  উরুগুয়ে রাউন্ডের চুক্তিসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন করা,
- বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা,
- বিভিন্ন সদস্য দেশের জাতীয় বাণিজ্য নীতিমালা পরীক্ষা করে দেখা এবং,
- কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতিমালার বিষয়ে সহায়তা করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১,০৪৮.
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম -
  1. উন্নত শির
  2. বিদ্রোহী দ্রোহ
  3. উন্নত মম শির
  4. বিদ্রোহী শহিদ
ব্যাখ্যা

- শহীদ আবু সাঈদকে নিয়ে ‘উন্নত মম শির’ শিরোনামে শিল্পকর্মটি অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির।

‘উন্নত মম শির’:

- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ।
- ১৬ই জুলাই, ২০২৪ আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন।
- তাকে কোটা আন্দোলনকারীরা আন্দোলনের প্রথম শহিদ বলে আখ্যায়িত করে।

সূত্র: প্রথম আলো। 

১,০৪৯.
ঋণাত্মক জন্মহারে শীর্ষদেশ কোনটি?
  1. লিথুয়ানিয়া
  2. নাইজার
  3. ভেনেজুয়েলা
  4. জাপান
ব্যাখ্যা
UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১ অনুসারে:
ঋণাত্মক জন্মহারে শীর্ষ দেশসমূহ:
- লিথুয়ানিয়া : -১.৫ শতাংশ
- লাটভিয়া ও ভেনেজুয়েলা : -১.১ শতাংশ
- বসনিয়া ও হার্জেগোভিনা : -০.৯ শতাংশ।

উচ্চ জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- বাহরাইন : ৪.৩ শতাংশ
- নাইজার : ৩.৮ শতাংশ
- নিরক্ষীয় গিনি : ৩.৭ শতাংশ।

(তথ্যসূত্র: UNFPA বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১)
১,০৫০.
SIPRI প্রকাশিত রিপোর্ট অনুসারে সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের তৃতীয় শীর্ষদেশ কোনটি?
  1. রাশিয়া
  2. সৌদি আরব
  3. যুক্তরাজ্য
  4. ভারত
ব্যাখ্যা
- সুইডেনভিত্তিক The Stockholm International Peace Research Institute (SIPRI) প্রকাশিত World military expenditure-2020 রিপোর্ট অনুসারে ২০২০ সালে বিশ্বে সামরিক খাতে মোট ব্যয়ের পরিমাণ ১,৯৮১ বিলিয়ন মার্কিন ডলার।
সামরিক ব্যয়ে বিশ্বের শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৭৭৮ বি. মা. ড.)
- দ্বিতীয় : চীন (২৫২ বি. মা. ড.)
- তৃতীয় : ভারত (৭২.৯ বি. মা. ড.)
- চতুর্থ : রাশিয়া (৬১.৭ বি. মা. ড.)
- পঞ্চম : যুক্তরাজ্য (৫৯.২ বি. মা. ড.)।
(তথ্যসূত্র: SIPRI ওয়েবসাইট)
১,০৫১.
How many times has agricultural census been conducted in independent Bangladesh? [September, 2025]
  1. 4 times
  2. 7 times
  3. 5 times
  4. 8 times
ব্যাখ্যা

কৃষিশুমারি: 
- স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি ১৯৭৭ সালে।
- পাকিস্তান আমলে ১৯৬০ সালে হয়েছিল।
- স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে।  
- ১৯৭৭ সালে প্রথম, এরপর ১৯৮৩-৮৪, ১৯৯৬ এবং ২০০৮, ২০১৯ সালে শুমারি অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ শুমারিটি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। 

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

১,০৫২.
According to the Economic Survey 2024, what is the top primary commodity in Bangladesh's import sector? [July-February, 2024]
  1. Fertilizer
  2. Cotton
  3. Petroleum products
  4. Edible oil
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে,
বাংলাদেশে আমদানি খাতের প্রধান শিল্পজাত পণ্য হচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য। [জুলাই-ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত]

আমদানি খাতের প্রধান শিল্পজাত পণ্যসমূহ:
১. পেট্রোলিয়ামজাত পণ্য
২. সার
৩. সুতা
৪. ভোজ্যতেল
৫. স্টেপল ফাইবার

আমদানি খাতের প্রধান প্রাথমিক পণ্যসমূহ:
১. তুলা
২. গম
৩. তৈলবীজ
৪. অপরিশোধিত পেট্রোলিয়াম
৫. চাল

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
১,০৫৩.
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুত কোন দেশে রয়েছে?
  1. ব্রাজিল
  2. চীন 
  3. অস্ট্রেলিয়া
  4. ভারত
ব্যাখ্যা

⇒ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য বলছে, চীন বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ মজুতের অধিকারী।
- দেশটিতে ৪ কোটি ৪০ লাখ মেট্রিক টন বিরল খনিজ মজুত আছে।
- দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, দেশটির মজুতের পরিমাণ ২ কোটি ১০ লাখ টন। 

উল্লেখ্য,

⇒ ১৭টি মৌলের একটি গ্রুপ হলো বিরল খনিজ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির (আইইউপিএসি) নামকরণ অনুযায়ী, পর্যায় সারণির ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌলের (ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিয়োডিমিয়াম, নিওডিমিয়াম, প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম ও লুটেশিয়াম) সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলছে যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট।

উৎস: প্রথম আলো।

১,০৫৪.
২০২০-২০২১ অর্থবছরে কোন দেশ থেকে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. যুক্তরাষ্ট্র
  3. মালয়েশিয়া
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
- ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে মোট ২৪.৭৭৭ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
দেশ অনুযায়ী রেমিট্যান্স প্রবাহের শীর্ষ উৎস:
- প্রথম : সৌদি আরব (৫৭২.১৪ কোটি মা. ডলার)
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র (৩৪৬.১৬ কোটি মা. ডলার)
- তৃতীয় : সংযুক্ত আরব আমিরাত (২৪৩.৯৯ কোটি মা. ডলার)
- চতুর্থ : যুক্তরাজ্য (২০২.৩৬ কোটি মা. ডলার)
- পঞ্চম : মালয়েশিয়া (২০০.২৩ কোটি মা. ডলার)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক)
১,০৫৫.
‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর কমিটির আহ্বায়ক কে?
  1. মো. নাহিদ ইসলাম
  2. ড. এবাদুর রহমান
  3. মো. মাহফুজ আলম
  4. নুরুল মোমেন ভূঁইয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’:
- গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপ দিতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
- জুলাই স্মৃতি জাদুঘর কমিটির আহ্বায়ক করা হয়েছে কিউরেটর, শিক্ষক, লেখক ও ফিল্ম মেকার ড. এবাদুর রহমানকে।
- যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।
- শনিবার (০২ নভেম্বর ২০২৪) গণভবনের ফটকে এক সংবাদ ব্রিফিংয়ে এই কমিটির ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

উল্লেখ্য, 
- কমিটির অন্য সদস্যরা হলেন লেখক ও মানবাধিকারকর্মী মুসতাইন বিল্লাহ,
-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জাহিদ সবুজ,
-জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক নুরুল মোমেন ভূঁইয়া,
-শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক তানজিম ওয়াহাব,
-লেখক ও গবেষক সহুল আহমেদ,
-স্থপতি মেরিনা তাবাসসুম,
-স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া,
-নকশাবিদ আর্কিটেক্টসের লিড আর্কিটেক্ট বায়েজিদ মাহবুব খন্দকার,
-ডিজাইন ওয়ার্কস গ্রুপের আর্কিটেক্ট তানজিম হাসান সেলিম,
-বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক,
-আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক,
-প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক,
-স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি,
-গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী,
-ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি বা উপযুক্ত প্রতিনিধি। 
-এছাড়া কমিটিতে এক বা দুজন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হবেন।

তথ্যসূত্র: প্রথম আলো।
১,০৫৬.
সম্প্রতি কোন মোবাইল অপারেটর বাণিজ্যিকভাবে ৫-জি সেবা চালু করেছে? [সেপ্টেম্বর-২০২৫]
  1. বাংলালিংক
  2. গ্রামীণফোন 
  3. টেলিটক
  4. এয়ারটেল
ব্যাখ্যা

৫-জি সেবা:
- ১ সেপ্টেম্বর, ২০২৫ দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি বাণিজ্যিকভাবে ৫-জি সেবা চালু করেছে।
- প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় রবির ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।
পর্যায়ক্রমে দেশের বাকি অঞ্চলে এই সেবা চালু হবে।
-অন্যদিকে, গ্রামীণফোন রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোর বিভিন্ন জায়গায় তারা ফাইভ-জি চালু করেছে।
-পর্যায়ক্রমে টাওয়ার নামে পরিচিত বেজ ট্রান্সসিভার স্টেশনগুলো (বিটিএস) ফাইভ-জির আওতায় আনা হচ্ছে।
উল্লেখ্য,
- বাংলাদেশে আশির দশকের শেষ দিকে এসে প্রথম প্রজন্মের, অর্থাৎ ওয়ান-জি প্রযুক্তি আসে সিটিসেলের মাধ্যমে।
-এরপর ১৯৯৬ সালে আসে টু-জি প্রযুক্তি। এর প্রায় ১৭ বছর পর চালু হয় থ্রি-জি।
-অন্যদিকে ফোর-জি চালু হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে।
-সরকারি মোবাইল অপারেটর টেলিটক ২০২১ সালে দেশে প্রথম ফাইভ-জির পরীক্ষা করেছিল।

উৎস: প্রথম আলো [লিংক]

১,০৫৭.
Who won the Nobel Prize in economics in 2023?
  1. John Fosse
  2. Claudia Goldin
  3. Mungi G. Bawendi
  4. Cataline Carrico
ব্যাখ্যা
নোবেল ২০২৩:
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
-  শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

অন্যদিকে,
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট, সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩ ও ব্রিটানিকা।
১,০৫৮.
২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদনের পরিমাণ?
  1. ৫৯.০২ লক্ষ বেল
  2. ৬৪.৭২ লক্ষ বেল
  3. ৬৮.১৯ লক্ষ বেল
  4. ৭৭.১২ লক্ষ বেল
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদন : ৬৮.১৯ লক্ষ বেল।
পাট উৎপাদনে শীর্ষ তিন জেলা:
- প্রথম : ফরিদপুর
- দ্বিতীয় : কুষ্টিয়া
- তৃতীয় : পাবনা।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯ এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১,০৫৯.
ওআইসি- এর অফিসিয়াল ভাষা কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ১ টি
  4. ৪ টি
ব্যাখ্যা
→ ওআইসি- এর অফিসিয়াল ভাষা  ৩ টি।
• ওআইসি(OIC):

- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
→ গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [মে, ২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- এর মহাসচিব ওআইসি'র নির্বাহী ক্ষমতার অধিকারী।
- বর্তমান মহাসচিব আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।

উৎস: OIC ওয়েবসাইট।
১,০৬০.
সম্প্রতি, চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল কোন পদক জিতেছে? [আগস্ট, ২০২৫]
  1. রৌপ্য পদক
  2. স্বর্ণ পদক
  3. ব্রোঞ্জ পদক
  4. চ্যাম্পিয়ন পদক
ব্যাখ্যা

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড:
- চীনের বেইজিংয়ে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২ আগস্ট থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
- এই অলিম্পিয়াডে বিশ্বের ৭৩টি দেশের ৮৬টি দল অংশ নেয়।
- আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের এই আসরে দুটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ।
- বাংলাদেশ দলের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলাম ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিন আনোয়ার। 
- নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন পেয়েছে ‘অনারেবল মেনশন’। 
- চার সদস্যের দলের অপর সদস্য নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার শহীদ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১,০৬১.
আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন গৃহিত হয় কত সালে?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৯ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৯২ সালের ২২শে মে কেনিয়ার নাইরোবিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন গৃহিত হয়।
- এটি স্বাক্ষরের জন্যে একই বছরের ৫ জুন রিও ধরিত্রী সম্মেলনে উন্মুক্ত করা হয়।
- স্বাক্ষরকারী ৩০টি দেশ এটি অনুমোদন করলে ১৯৯৩ সালের ২৯ ডিসেম্বর এই কনভেনশন কার্যকর হয়।
- এটির অংশীদার ১৯৬টি দেশ/অঞ্চল এবং স্বাক্ষকারীরর সংখ্যা ১৬৮টি।
- ২২ মে কনভেনশন গৃহিত হওয়ার দিনটিকে প্রতিবছর ‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ হিসেবে পালন করা হয়।
(তথ্যসূত্রঃ Convention on Biological Diversity ওয়েবসাইট)
১,০৬২.
কর্মসংস্থানের দিক থেকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত কোনটি?
  1. কৃষিখাত
  2. শিল্পখাত
  3. সেবাখাত
  4. প্রবাসী
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ,
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ,
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
সুতরাং, কর্মসংস্থানের দিক থেকে সবচেয়ে বড় খাত - কৃষিখাত।

১,০৬৩.
বর্তমানে দেশে কয়টি নন-লাইফ ইন্স্যুরেন্স সংস্থা রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ৩৫টি
  2. ৩৬টি
  3. ৪৫টি
  4. ৪৬টি
ব্যাখ্যা

বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- - দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এগুলো হলো:
i) সাধারণ বীমা কর্পোরেশন এবং
ii) জীবন বীমা কর্পোরেশন।

⇒ বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন।
- এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA)-এর সর্বশেষ তথ্য অনুসারে, দেশে ৮২টি বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩৬টি জীবন বীমা সংস্থা এবং ৪৬টি নন-লাইফ ইন্স্যুরেন্স সংস্থা রয়েছে।

উৎস: i) IDRA ওয়েবসাইট। [link]
ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
iii) সাধারণ বীমা কর্পোরেশন।

১,০৬৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, দেশের চাহিদার কত শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়? 
  1. প্রায় ৯৯ শতাংশ
  2. প্রায় ৯৮ শতাংশ
  3. প্রায় ৯৬ শতাংশ
  4. প্রায় ৯৫ শতাংশ
ব্যাখ্যা
ঔষধ শিল্প:
- স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
- ফলে অনেক উচ্চ মূল্যে জনগণকে ঔষধ ক্রয় করতে হতো।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বর্তমানে শুধু মাত্র কিছু হাইটেক প্রোডাক্ট (ব্লাড বায়োসিমিলার প্রোডাক্ট, এন্টিক্যান্সার ড্রাগ, ভ্যাকসিন ইত্যাদি) আমদানি করা হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- সারা বিশ্বে বাংলাদেশের মানসম্পন্ন ঔষধ সুনাম অর্জন করেছে।
- বর্তমানে বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ ১৫৭টি দেশে রপ্তানি করছে এবং ঔষধ রপ্তানির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
১,০৬৫.
খনিজ তেল উত্তোলনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ইরান
ব্যাখ্যা
- বিপি প্রকাশিত Statistical Review of World Energy-2021 রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে বিশ্বে দৈনিক গড় তেলের উৎপাদনে:
- প্রথম : যুক্তরাষ্ট্র (১৬.৪৭ মিলিয়ন ব্যারেল)
- দ্বিতীয় : সৌদি আরব (১১.০৩ মিলিয়ন ব্যারেল)
- তৃতীয় : রাশিয়া (১০.৬৬ মিলিয়ন ব্যারেল)।
- জ্বালানি তেল ব্যবহারে শীর্ষ দেশ : চীন
- তেলের রিজার্ভে শীর্ষ দেশ : ভেনেজুয়েলা।
(তথ্যসূত্র:Statistical Review of World Energy-2021)
১,০৬৬.
মন্ট্রিল প্রটোকল মোট কতবার সংশোধন করা হয়?
  1. ৬ বার
  2. ৭ বার
  3. ৮ বার
  4. ৯ বার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মন্ট্রিল প্রটোকল:

- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়। এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1- Kigali amendment 2016.

তথ্যসূত্র - UNEP ওয়েবসাইট & Ozone Secretariat।999.
১,০৬৭.
Which of the following films won the best picture award in the Oscars 2013?
  1. Life of Pi
  2. Argo
  3. Lincoln
  4. Sky fall
  5. None of these
ব্যাখ্যা
২০১৩ সালে সেরা ছবির অস্কার পুরস্কার জিতেছে 'আরগো'।

অস্কার পুরস্কার:

- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে: সেরা সিনেমা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনী, সেরা রূপান্তরিত সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যানিমেশন সিনেমা, সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা শিল্প নির্দেশনা, সেরা চিত্রগ্রহন, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা মৌলিক গান, সেরা সুর, সেরা পোশাক পরিকল্পনা, সেরা মেকআপ, সেরা শব্দ সম্পাদনা, সেরা শব্দ সংমিশ্রণ, সেরা ডকুমেন্টারি, সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি, এবং সেরা বিদেশি ভাষার সিনেমা।
- অস্কারে নমিনেশন প্রক্রিয়াটি ১৯৩৫ সাল থেকে করে আসছে লন্ডন ভিত্তিক বহুজাতিক অর্থ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার কুপারস (পিডব্লিউসি)।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালে ৯৬তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার।
- পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান।

অন্যদিকে ২০২৩ সালে ৯৫তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’,
- সেরা আন্তর্জাতিক সিনেমা: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি,
- সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: ‘অ্যান আইরিশ গুডবাই’।

উৎস: Oscar ওয়েবসাইট।
১,০৬৮.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাজ্য
  2. নেদারল্যান্ডস
  3. চীন
  4. জাপান 
ব্যাখ্যা

• প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI): 
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) এসেছে নেদারল্যান্ডস থেকে। 
- নেদারল্যান্ডস এই অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা আগের বছরের ২৩.২ মিলিয়ন ডলার (FY24) এবং তার আগের বছরের ৭২.১১ মিলিয়ন ডলার (FY23) থেকে অনেক বেশি।

- অন্যান্য বড় বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য (৩০০ মিলিয়ন ডলার), চীন (২৭৪ মিলিয়ন ডলার) এবং সিঙ্গাপুর (১৬১ মিলিয়ন ডলার)।
- যুক্তরাজ্য এবং চীনের বিনিয়োগ আগের বছরের তুলনায় কমেছে, কিন্তু সিঙ্গাপুরের বিনিয়োগ ৭১.৬% বৃদ্ধি পেয়েছে।



তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) 

১,০৬৯.
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? [আগস্ট, ২০২৫]
  1. ১০ বার
  2. ১১ বার
  3. ১২ বার
  4. ১৩ বার
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে। এরা হলেন: দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সাল) ও কফি আনান (২০০১ সাল)।

⇒ পুরস্কার:
- ২০২০ সাল: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ২০১৩ সাল: অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)।
- ২০০৭ -সাল: আইপিসিসি (IPCC) এবং Al Gore Jr.
- ২০০৫ সাল: আইএইএ (IAEA) এবং Mohamed ElBaradei.
- ২০০১ সাল: জাতিসংঘ এবং কফি আনান।
- ১৯৮৮ সাল: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
- ১৯৮১ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৬৯ সাল: আইএলও (ILO)।
- ১৯৬৫ সাল: ইউনিসেফ (UNICEF)।
- ১৯৬১ সাল: দ্যাগ হেমারশোল্ড।
- ১৯৫৪ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৫০ সাল: Ralph Bunche.

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [link]

১,০৭০.
ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুট্টে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. নেদারল্যান্ডস
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

NATO:

- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে (১৪তম)।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
- ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুট্টে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন।
- ২০১০ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রায় ১৪ বছর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন রুট। 
- জুন, ২০২৪-এ তিনি ন্যাটোর মহাসচিব নির্বাচিত হয়েছেন।
- অক্টোবরের ১, ২০২৪ তারিখ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

উৎস: NATO ওয়েবসাইট।
১,০৭১.
According to Economic Survey 2024, what is the amount of GDP per capita?
  1. 2,563 USD
  2. 2,675 USD
  3. 2,725 USD
  4. 2,821 USD
  5. 2,976 USD
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,০৭২.
বিশ্বের স্বল্পোন্নত দেশের (LDC) সংখ্যা হল- (ডিসেম্বর-২০২৫)
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৩টি
  4. ৪৭টি
ব্যাখ্যা

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়। 
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা। 
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- জাতিসংঘ কর্তৃক শ্রেণীবদ্ধ ৪৪ টি স্বল্পোন্নত দেশ বর্তমানে রয়েছে।

উল্লেখ্য, 
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট।

১,০৭৩.
২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয়ে পাট ও পাটজাত পণ্যের অবস্থান কততম?
  1. দ্বিতীয়
  2. তৃতীয়
  3. চতুর্থ
  4. পঞ্চম
ব্যাখ্যা
- সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ৩৮.৭৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পাট ও পাটজাত পণ্য রপ্তানির পরিমাণ ১১৬১.৪৮ মিলিয়ন মার্কিন ডলার।
- আয়ের দিক থেকে রপ্তানি তালিকায় পাট ও পাটজাত পণ্যের অবস্থান ছিলো দ্বিতীয়।
- পাট ও পাটজাত পণ্যের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিলো ১১৬৭ মিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
১,০৭৪.
According to ADB's forecast, what percentage of Bangladesh's GDP growth is expected to be in the fiscal year 2025-26?
  1. 2%
  2. 3%
  3. 4%
  4. 5%
ব্যাখ্যা

জিডিপি প্রবৃদ্ধি:
- গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’ প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫% হতে পারে।
- গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হলো ৪ শতাংশ।
- প্রতিবেদনে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭ শতাংশ।
- গত অর্থবছরের তা বেড়ে দাঁড়ায় ১০ শতাংশ।
- ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন সাধনে কাজ করছে।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ৬৯টি দেশ।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১,০৭৫.
২০২০-২০২১ অর্থবছরের সাময়িক হিসাবে মোট জাতীয় সঞ্চয়ের পরিমাণ জিডিপির কত শতাংশ?
  1. ২১.২৫ শতাংশ
  2. ২৪.১৭ শতাংশ
  3. ২৯.৯২ শতাংশ
  4. ৩০.৩৯ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ২০২০-২০২১ অর্থবছরের সাময়িক হিসাবে:
- মোট জাতীয় সঞ্চয় জিডিপির : ৩০.১৯ শতাংশ
- মোট দেশজ সঞ্চয় জিডিপির : ২৪.১৭ শতাংশ।
মোট বিনিয়োগ জিডিপির : ২৯.৯২ শতাংশ
- সরকারি বিনিয়োগ : ৮.৬৭ শতাংশ
- বেসরকারি বিনিয়োগ : ২১.২৫ শতাংশ
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
১,০৭৬.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে? (জুন, ২০২৫)
  1. মার্গারেট চ্যান
  2. টেড্রোস আধানম গেব্রেইসাস
  3. গ্রো হার্লেম ব্রুন্ডল্যান্ড
  4. হিরোশি নাকাজিমা
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি। (জুন, ২০২৫)
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (জুন, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
১,০৭৭.
How many countries are members of the APTA? (July, 2025)
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
ব্যাখ্যা
APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
১,০৭৮.
দেশের প্রথম ধান জাদুঘর অবস্থিত -
  1. ক) গাজীপুর
  2. খ) বগুড়া
  3. গ) চাদঁপুর
  4. ঘ) ময়মসিংহ
ব্যাখ্যা
দেশের প্রথম ধান জাদুঘর অবস্থিত - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।

• ধান জাদুঘর:
- দেশের প্রথম ধান জাদুঘর অবস্থিত - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।
- ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যনিরাপত্তায় উৎপাদন বাড়াতে উদ্ভাবন হয়েছে ধানের উচ্চফলনশীল নতুন নতুন জাত। তাই হারিয়ে যেতে বসা ঐতিহ্যগুলোকে ধরে রাখতে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) স্থাপন করা হয়েছে দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর।

- এখন পর্যন্ত উদ্ভাবিত ১০৮টি ধানের জাত তাকে তাকে সাজিয়ে রাখা হয়েছে
- ব্রি উদ্ভাবিত নতুন জাতের প্রদর্শনীর পাশাপাশি এ জাদুঘরের মাধ্যমে আধুনিক ধান বিষয়ক কৃষিপ্রযুক্তি দেশি-বিদেশি পরিদর্শকদের জন্য - তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। ধানের জাত ও প্রযুক্তিগুলোর নমুনা ও রেপ্লিকা স্থাপন করা হয়েছে।
- কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় সব কটি জাত এই জাদুঘরে রাখা হয়েছে।
- জাদুঘর প্রকল্পের পরিচালক আবদুল মোমিন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো (১৫ আগস্ট, ২০২২)।
১,০৭৯.
নিম্নের কোন দেশ আরব লিগের সদস্য নয়? [আগস্ট, ২০২৫]
  1. সিরিয়া
  2. ইরাক
  3. ইরান
  4. সৌদি আরব 
ব্যাখ্যা

উত্তর: গ) ইরান।

​আরব লিগ:

- পূর্ণ নাম: League of Arab States.
- প্রতিষ্ঠা: ২২ মার্চ ১৯৪৫।
- ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদরদপ্তর: কায়রো, মিশর।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক সহযোগিতা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ২২টি। [আগস্ট, ২০২৫]
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

তথ্যসূত্র: Arab League ওয়েবসাইট।

১,০৮০.
‘আনতালিয়া কূটনীতি ফোরাম- ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. মিশর
  2. কাতার
  3. তুরস্ক
  4. সৌদি আরব
ব্যাখ্যা
আনতালিয়া কূটনীতি ফোরাম- ২০২৫:
- এই ফোরাম বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে কূটনৈতিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। 
- আনতালিয়া কূটনীতি ফোরাম- ২০২৫ গত ১১-১৩ এপ্রিল তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হয়।
- এটি ফোরামের চতুর্থ আসর, এবারের প্রতিপাদ্য ছিল ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’।
- এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল বিশ্বব্যাপী বিভাজন ও সংঘাতের প্রেক্ষাপটে কূটনীতির গুরুত্ব পুনরায় প্রতিষ্ঠা করা।
- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করে।
- বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে আনতালিয়া কূটনীতি ফোরামে (এডিএফ) যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
১,০৮১.
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? [অক্টোবর, ২০২৫]
  1. ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  2. ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  3. ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  4. ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন:
- গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি জার্মান কূটনীতিক ও রাজনীতিবিদ আনালিনা বেয়ারবক দিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করেন।
- এ সম্মেলনে জাতিসংঘের সদস্যদেশ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং রোহিঙ্গা প্রতিনিধিসহ ৬৩ জন বক্তব্য দেন। 
- এ সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা, মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ গ্রহণ।

উল্লেখ্য,
- সম্মেলনে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাত দফা প্রস্তাব দিয়েছেন।
- তাঁর মতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যায়। রোহিঙ্গা সমস্যাকে মিয়ানমারের বৃহত্তর সংস্কারের ওপর ফেলে রাখা উচিত হবে না।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,০৮২.
INTERPOL এর বর্তমান সদস্য কয়টি? (সেপ্টেম্বর - ২০২৪)
  1. ১৯৮টি
  2. ১৯৭টি
  3. ১৯৬টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- প্রতিষ্ঠাকালীন নাম: International Criminal Police Commission (ICPC)
- এটি পুলিশের একটি আন্তর্তজাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য সংখ্যা: ১৯৬টি দেশ। (সেপ্টেম্বর - ২০২৪)
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সর্বশেষ সদস্য: পালাউ। (সেপ্টেম্বর - ২০২৪) 

সূত্র: INTERPOL ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,০৮৩.
'আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ- ২০২৪' এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
নবম আইসিসি T-20 বিশ্বকাপ - ২০২৪:
আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
সময়কাল: ২⎯২৯ জুন, ২০২৪।
অংশগ্রহণকারী দল: ২০টি।
চ্যাম্পিয়ন দল: ভারত।
রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।

তথ্যসূত্র: espncricinfo ওয়েবসাইট। [Link]
১,০৮৪.
কোন তত্ত্বের জন্য ২০২৫ সালে ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন?
  1. স্থিতিশীল বিনিয়োগ তত্ত্ব
  2. সৃজনশীল বিনাশ তত্ত্ব 
  3. জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব
  4. মুদ্রানীতি তত্ত্ব
ব্যাখ্যা

২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- এই তিন অর্থনীতিবিদের মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন ইওয়েল মোকিয়র। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো শনাক্ত করার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। ঐতিহাসিক উপাত্ত ও দলিল ব্যবহার করে ইওয়েল মোকিয়র দেখিয়েছেন, কীভাবে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিয়মিত বিষয়ে পরিণত করেছে। 
- ‘সৃজনশীল বিনাশ’ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। অন্যদিকে আগিয়োঁ ও হাউইট সেই প্রবৃদ্ধির অন্তর্নিহিত প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখিয়েছেন। ১৯৯২ সালের এক প্রবন্ধে তাঁরা গাণিতিক মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেন, যখন নতুন ও উন্নত কোনো পণ্য বাজারে আসে, তখন পুরোনো পণ্য বিক্রি করা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে টিকে থাকতে পারে না। এই প্রক্রিয়াই অর্থনীতিতে ‘সৃজনশীল বিনাশ’ নামে পরিচিত। অর্থাৎ পুরোনো ব্যবস্থার ভেতর থেকেই নতুন উদ্ভাবন হয়।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) প্রথম আলো

১,০৮৫.
জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. সালাহউদ্দিন নোমান চৌধুরী
  2. মুহাম্মদ আবদুল মুহিত
  3. ইসমত জাহান
  4. তৌহিদ হোসেন
ব্যাখ্যা

জাতিসংঘ ও বাংলাদেশ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার .০১ শতাংশ।

⇒ জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।

উল্লেখ্য, 
- ১৬তম স্থায়ী প্রতিনিধি: মুহাম্মদ আবদুল মুহিত।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।

১,০৮৬.
সবচেয়ে ঘন বসতি পূর্ণ দেশ: [অক্টোবর, ২০২৪]
  1. বাংলাদেশ
  2. মোনাকো
  3. সিঙ্গাপুর
  4. ম্যাকাও
ব্যাখ্যা
- প্রথম - মোনাকো (১৯,১৯৬ জন প্রতি বর্গ কি.মি.)।
- দ্বিতীয় - সিঙ্গাপুর (৭,৯৫৩ জন প্রতি বর্গ কি.মি.)।
- তৃতীয় - বাহরাইন (২,০১৭ জন প্রতি বর্গ কি.মি.)। 
- ব্রাজিল এবং নাইজেরিয়া যথাক্রমে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ।
- উল্লেখ্য, আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ - কাজাখস্তান ও জনসংখ্যায় - ইন্দোনেশিয়া।
- জনসংখ্যায় বাংলাদশ বিশ্বের অষ্টম ও মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ।

সূত্র:- ওয়ার্ল্ড এটলাস।
১,০৮৭.
The Climate Vulnerable Forum জোটের বর্তমান সভাপতি কে?
  1. পল কাগামে
  2. ওবেদ মোজেস
  3. শেখ হাসিনা
  4. রদ্রিগো দুদার্তে
ব্যাখ্যা
- The Climate Vulnerable Forum (CVF) জোটের বর্তমান সভাপতি বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটের নেতৃত্ব দিচ্ছেন।
- The Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
- ২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে মালদ্বীপের উদ্যোগে এই জোট গঠিত হয়।
- এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।
(সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট)
১,০৮৮.
চীনের যে প্রদেশে নাগরিকরা ইচ্ছেমতো সন্তান নিতে পারেন-
  1. ক) সিচুয়ান প্রদেশ
  2. খ) নারিকেল প্রদেশ
  3. গ) ইউয়ান প্রদেশ
  4. ঘ) ওহান প্রদেশ
ব্যাখ্যা
চীনের যে প্রদেশে নাগরিকরা ইচ্ছেমতো সন্তান নিতে পারেন - সিচুয়ান প্রদেশ।

• জনসংখ্যা কমেছে চীনে:
- ’বিগত ছয় দশকের মধ্যে প্রথমবারে মতো জনসংখ্যা কমেছে চীনে।
- ২০২২ সালে দেশটির জনসংখ্যা অন্তত ৮ লাখ ৫০ হাজার কমেছে।
- চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।

- ১৯৬১ সালে চীনে কয়েক বছরব্যাপী মহাদুর্ভিক্ষের শেষ বছরে চীনে শেষবারের মতো জনসংখ্যা কমেছিল।
- এরপর ৬১ বছর পেরিয়ে ২০২২ সালে এসে দেশটির জনসংখ্যা প্রায় ৮ লাখ ৫০ হাজার কমলো।
- জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের সিচুয়ান প্রদেশে নাগরিকেরা এখন থেকে ইচ্ছা মতো সন্তান নিতে পারবেন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১,০৮৯.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (আগস্ট, ২০২৫)
  1. ডেভিড ম্যালপাস
  2. ক্রিস্টিন লাগার্দ
  3. মার্কোস
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (আগস্ট, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
১,০৯০.
'গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০২৪' লাভ করে -
  1. আইপিডিসি ফাইন্যান্স
  2. বাংলাদেশ ব্যাংক
  3. বিএসইসি
  4. উপরের কোনটি নয়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’:

- দেশের তরুণ সম্প্রদায়কে আর্থিক খাতে অন্তর্ভুক্তির স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।
- সেপ্টেম্বর, ২০২৪-এ মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরামের সভায় বাংলাদেশ ব্যাংককে এ সম্মাননা দেওয়া হয়।
- পুরস্কার প্রদানকারী সংস্থা: Alliance for Financial Inclusion.

⇒ আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক জোট অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) আর্থিক খাতের সম্মানজনক ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে।
- পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দেশের যুব সমাজের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু কার্যক্রম বিবেচনা করা হয়েছে।
- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য আর্থিক সাক্ষরতার নির্দেশিকা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
- পাশাপাশি এ নির্দেশিকা অনুসারে শিক্ষার্থী ও তরুণদের নির্দিষ্ট শ্রেণির আওতাভুক্তকরণ ও তাদের আর্থিক সাক্ষরতা নিশ্চিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে তারা।
- আর্থিক সাক্ষরতা প্রদান ও গ্রাহক স্বার্থ নিশ্চিতে পৃথক ওয়েবসাইট চালু করা হয়েছে।
- এ ছাড়া জাতীয় শিক্ষাক্রমে আর্থিক সাক্ষরতাবিষয়ক অধ্যায় সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎস: Alliance for Financial Inclusion ওয়েবসাইট।
১,০৯১.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৩২টি
  2. ৩৬টি
  3. ৪৪টি
  4. ৪৮টি
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফুটবল বিশ্বকাপ ২০২৬:

- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

১,০৯২.
দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড হয়েছে কোন মাসে? [জানুয়ারি - ২০২৫]
  1. ২০২২ সালের সেপ্টেম্বরে
  2. ২০২৪ সালের নভেম্বরে
  3. ২০২১ সালের জুলাইয়ে
  4. ২০২৪ সালের ডিসেম্বরে
ব্যাখ্যা
এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স:
- ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সর্বোচ্চ ২৬৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পেয়েছে। [জানুয়ারি - ২০২৫] 
- এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।
- এর আগে ২০২০ সালের জুলাই মাসে ২.৫৯ বিলিয়ন ডলার ছিল সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।
- রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণগুলো হলো ডলারের দাম বৃদ্ধি, হুন্ডির চাহিদা কমে যাওয়া এবং অর্থ পাচার হ্রাস।
- ২০২৪ সালে মোট রেমিট্যান্স আয় ২৭ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।
- এটি দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব এবং প্রবাসীদের ভূমিকার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

সূত্র: প্রথম আলো ও The Business Standard।
১,০৯৩.
Global Terrorism Index 2025 অনুসারে, সন্ত্রাসবাদের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
  1. নাইজার
  2. বুরকিনা ফাসো
  3. সোমালিয়া
  4. সিরিয়া
ব্যাখ্যা

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫:
- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) মার্চ, ২০২৫ তারিখে Global Terrorism Index (GTI) 2025: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- রিপোর্ট অনুসারে, সন্ত্রাসবাদে শীর্ষ কয়েকটি দেশের তালিকা নিচে দেওয়া হল-
• প্রথম: বুরকিনা ফাসো।
• দ্বিতীয়: পাকিস্তান।
• তৃতীয়: সিরিয়া।
• চতুর্থ: মালি।
• পঞ্চম: নাইজার।
• ষষ্ঠ: নাইজেরিয়া।
• সপ্তম: সোমালিয়া।
• অষ্টম: ইসরায়েল।
• নবম: আফগানিস্তান।
• দশম: ক্যামেরুন।

⇒ উল্লেখ্য:
⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ এ বাংলাদেশের অবস্থান ৩৫ তম।

তথ্যসূত্র - Global Terrorism Index ওয়েবসাইট।

১,০৯৪.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ -
  1. ৮০,৪১,০৭০ একর
  2. ৮৩,৫৮,০০০ একর
  3. ৮৫,৭৯,৩২১ একর
  4. ৮৯,২৮,৬৯২ একর
ব্যাখ্যা

আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮৩,৫৮,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯২,৯৬,০০০ একর বা ১,৫৯,০৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ৫০,৪৯,০০০ একর বা ২০,৪৪,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ১,০১,৪০,০০০ একর বা ৪১,০৫,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ৪৫,৯৩,০০০ একর বা ১৮,৫৯,০০০ হেক্টর।
- চার ফসলি জমি ৪৭,০০০ একর বা ১৯,০০০ হেক্টর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১,০৯৫.
২০২৪ সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ২ জন
ব্যাখ্যা
২০২৪ সালের নারী নোবেল বিজয়ী:
- ২০২৪ সালে নোবেল বিজয়ী একমাত্র নারী হান কাং। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।

এছাড়াও,
- ২০২৪ সালে মোট নোবেল পুরস্কার লাভ করেন ১১ জন ও একটি সংস্থা।
- সংস্থাটি হলো জাপানি সংস্থা নিহন হিদানকিও যা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

⇒ ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি সংস্থা নিহন হিদানকিও। 
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
১,০৯৬.
কর্মসংস্থানের দিক থেকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে ছোট খাত কোনটি?
  1. শিল্প খাত
  2. শিক্ষা খাত
  3. সেবা খাত
  4. কৃষিখাত
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে,
- জিডিপির সর্ববৃহৎ খাত – সেবাখাত (৯টি খাত নিয়ে গঠিত) এবং
- ছোট খাত – কৃষিখাত (২টি খাত নিয়ে গঠিত)।

- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত – কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং
- ছোট খাত – শিল্পখাত (২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।

অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত; প্রবৃদ্ধির হার - ৬.১২%।
অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ৩.৪৫%।
১,০৯৭.
গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?
  1. Yellow Line
  2. Blue Line
  3. Green Line
  4. Red Line
ব্যাখ্যা

'Yellow Line' বা হলুদ রেখা:
- গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী যে নতুন সীমান্তরেখা প্রতিপাদন করছে, তাকে 'Yellow Line' বা হলুদ রেখা বলা হচ্ছে।
- এই রেখাটি ইসরায়েলি সামরিক বাহিনীর প্রথম ধাপের সরিয়ে নেওয়া অবস্থান এবং যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষাপটে গাজার মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা আলাদা করার জন্য ব্যবহৃত হচ্ছে।
- সম্প্রতি, ইসরায়েলি বাহিনী জানায়, যুদ্ধবিরতির পরের ধাপগুলোয় ওই সীমারেখা থেকে আর পিছিয়ে যাবে না তারা।
- হলুদ রেখা হবে ইসরায়েলের নতুন সীমান্ত।
- এই রেখা বরাবর তাদের অভিযান কার্যক্রম চলবে।

তথ্যসূত্র - প্রথম আলো।

১,০৯৮.
বর্তমান আয়কর আইনে পুরুষদের জন্য নিম্নতম করযোগ্য আয় কত টাকা? [মে, ২০২৫]
  1. ৩,০০,০০০ টাকা
  2. ৩,২৫,০০০ টাকা
  3. ৩,৫০,০০০ টাকা
  4. ৩,৭৫,০০০ টাকা
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:
- আয়কর আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য কোনো প্রকারের কর বা সারচার্জ হলো আয়কর।
- সাধারণভাবে, মোট আয়ের করহারের তফসিল অনুযায়ী করহার প্রয়োগ করে একজন করদাতার মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমান নিরূপণ করা হয়।
- আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২(৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশীসহ সকল স্বাভাবিক ব্যক্তি (Indivisual), হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ হবে:

• সাধারণ করদাতা (পুরুষ): ৩,৫০,০০০ টাকা।
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
• প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
• কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

উৎস: জাতীয় রাজস্ব বোর্ড।
১,০৯৯.
বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষস্থানীয় ক্রেতা 'H&M' কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
  1. ডেনমার্ক
  2. নেদারল্যান্ডস
  3. সুইডেন
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

পোশাকের শীর্ষ ক্রেতা:

- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ক্রেতাদের তথ্য অনুয়ায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কয়েক হাজার ক্রেতার কাছে ৩ হাজার ৬৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। তার মধ্যে শীর্ষ ১০ ক্রেতা প্রতিষ্ঠান ১ হাজার ৫০ কোটি ডলারের পোশাক কিনেছে। অর্থাৎ মোট রপ্তানির ২৯ শতাংশই নিয়েছে এই ১০ বহুজাতিক প্রতিষ্ঠান। তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিয়ে মূলত বড় বাজারগুলোতে বিক্রি করছে। বাংলাদেশি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র।

⇒ বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ১০ ক্রেতার তালিকায় এইচঅ্যান্ডএম, ইন্ডিটেক্স ও প্রাইমার্কের পরে আছে ডেনমার্কের বেস্টসেলার, যুক্তরাজ্যের মার্কস অ্যান্ড স্পেনসার, নেদারল্যান্ডসের সিঅ্যান্ডএ, জাপানের ইউনিক্লো, পোল্যান্ডের এলপিপি, যুক্তরাজ্যের নেক্সট ও পোল্যান্ডের পেপকো। 

• শীর্ষ ক্রেতা H&M:
- বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা সুইডেনের বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান H&M।
- ২০২৩-২৪ অর্থবছরে বিশ্বের ৪৪টি দেশের সহস্রাধিক আউটলেটে ‘মেড ইন বাংলাদেশ’ পোশাক তুলেছে এই কোম্পানি।
- বাংলাদেশে তৈরি এইচঅ্যান্ডএমের পোশাক বেশি বিক্রি হচ্ছে পোল্যান্ড, জার্মানি ও যুক্তরাষ্ট্রে।
- ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ২৫৯ কোটি ডলারের তৈরি পোশাক কিনেছে এইচঅ্যান্ডএম।
- বাংলাদেশের দুই শতাধিক কারখানা থেকে এই পোশাক কিনেছে তারা। 

এছাড়াও,
- বাংলাদেশি তৈরি পোশাকের দ্বিতীয় শীর্ষ ক্রেতা ইন্ডিটেক্স। স্পেনের বহুজাতিক এই কোম্পানি প্রতিবছরই বাংলাদেশ থেকে পোশাক কেনা বাড়াচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ থেকে ২১৮ কোটি ডলারের পোশাক কিনেছে ইন্ডিটেক্স। এর আগে তারা বাংলাদেশ থেকে এক অর্থবছরে দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের তৈরি পোশাক কেনেন।

উৎস: প্রথম আলো।
১,১০০.
ইন্টারপোলের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?[সেপ্টেম্বর,২০২৫]
  1. ১৯৫টি
  2. ১৯৬টি
  3. ১৯৪টি
  4. ১৯৭টি
ব্যাখ্যা

Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এর বর্তমান সদস্য ১৯৬টি দেশ। [সেপ্টেম্বর,২০২৫]
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

উৎস:  ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।