ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে √২২/√২ একটি অমূলদ সংখ্যা।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫৭ / ৬৪ · ৫,৬০১–৫,৭০০ / ৬,৪০৪
প্রদত্ত অপশনগুলোতে √২২/√২ একটি অমূলদ সংখ্যা।
সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু. = দুইটি সংখ্যার গুণফল
বা, সংখ্যা দুইটির ল.সা.গু. = দুইটি সংখ্যার গুণফল ÷ সংখ্যা দুইটির গ.সা.গু.
বা, সংখ্যা দুইটির ল.সা.গু. = ৩০০৭ ÷ ৯৭
∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৩১
প্রশ্ন:
সমাধান:
এখন
(১/২) + (১/২) = (১ + ১)/২ = ২/২ = ১
অতএব
১/২ যোগ করলে যোগফল ১ হবে।
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯১ হলে, বড় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ৯১
⇒ ক২ + ২ক + ১ - ক২ = ৯১
⇒ ২ক + ১ = ৯১
⇒ ২ক = ৯০
⇒ ক = ৪৫
∴ বড় সংখ্যাটি = ৪৫ + ১ = ৪৬
প্রশ্ন: চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
সমাধান:
১২, ১৮, ২৪ এবং ৩৬ এর লসাগু = ৭২
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
১০০০ কে ৭২ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৬৪
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে = ১০০০ + (৭২ - ৬৪)
= ১০০০ + ৮ = ১০০৮
যেহেতু, গ.সা.গু. = ৮
সুতরাং, ল.সা.গু. ৮ দ্বারা বিভাজ্য হবে। তাই, ৬০ ল.সা.গু. হতে পারে না।
বড় সংখ্যাটি, (১৯৭ + ১)/২ = ৯৯
√2 = 1.414
√3 = 1.732
∴ √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটি 1.5
প্রশ্ন: চারটি ঘণ্টা একসঙ্গে বেজে উঠল এবং তারপর যথাক্রমে ১৫, ২০, ২৫ ও ৩০ সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পর আবার সবগুলো একসঙ্গে বাজবে?
সমাধান:
দেওয়া আছে সময়গুলো,
১৫, ২০, ২৫ ও ৩০ সেকেন্ড
এখন, ১৫, ২০, ২৫ ও ৩০ ল.সা.গু = ৩০০ সেকেন্ড
= ৩০০/৬০ মিনিট ; [১ মিনিট = ৬০ সেকেন্ড]
= ৫ মিনিট
অতএব, ৫ মিনিট পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে।
0.001/(0.01 × 0.001)
= 0.001/0.00001
= 100
প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক?
সমাধান:
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
এখানে,
১৫ = ১ × ৩ × ৫
২২ = ১ × ২ × ১১
১৫, ২২ এর মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
∴ ১৫, ২২ পরস্পর সহমৌলিক সংখ্যা।
প্রশ্নঃ কোন ভগ্নাংশটি ৭/৯ হতে বড়?
সমাধানঃ
৭/৯ ≈ 0.৭৭৭
৭/১০ =0.৭
২/৩ = 0.৬৬৬৭
১২/১৫ = 0.৮
১০/১৩ = 0.৭৬৯২
সঠিক উত্তর: গ) ১২/১৫
প্রশ্ন: ১৫ থেকে ৩০ এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি বের করুন।
সমাধান:
১৫ থেকে ৩০ এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলো হলো ১৭, ১৯, ২৩ এবং ২৯।
সংখ্যাগুলোর সমষ্টি = ১৭ + ১৯ + ২৩ + ২৯
= ৮৮
প্রশ্ন: একটি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে এবং ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। সর্বমোট কতটি গাছ আছে নার্সারিতে?
সমাধান:
মোট জাত = ১৬ টি
১/৪ অংশ জাত = ১৬ এর (১/৪) = ৪ টি
∴ মোট গাছ = ৪ × ৫ = ২০টি ; [প্রতি জাতে ৫টি করে গাছ]
আবার,
৩/৪ অংশ জাত = ১৬ এর (৩/৪) = ১২ টি
∴ মোট গাছ = ৪ × ১২ = ৪৮ টি ; [প্রতি জাতে ৪টি করে গাছ]
∴ সর্বমোট গাছ = ২০ + ৪৮ = ৬৮টি
প্রশ্ন: ১ থেকে ৩১ পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর গড় কত?
সমাধান:
১ থেকে ৩১ পর্যন্ত জোড় সংখ্যাগুলো = ২, ৪, ৬, ৮, ১০, ১২ ,১৪, ১৬, ১৮, ২০, ২২, ২৪, ২৬, ২৮, ৩০
এখানে, ১ম সংখ্যা = ২, শেষ সংখ্যা = ৩০
∴ গড় = (১ম সংখ্যা + শেষ সংখ্যা)/২
= (২ + ৩০)/২
= ৩২/২
= ১৬
প্রশ্ন: একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে a, b, c হলে সংখ্যাটি হবে-
সমাধান:
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে a, b, c হলে সংখ্যাটি হবে,
100 × শতক স্থানীয় অঙ্ক + 10 × দশক স্থানীয় অঙ্ক + 1 × একক স্থানীয় অঙ্ক
= (100 × a) + (10 × b) + (1 × c)
= 100a + 10b + c
ধরি, সংখ্যাদ্বয় x ও (x + 1)
প্রশ্নমতে,
(x + 1)² - x² = 199
⇒ x² + 2x + 1 - x² = 199
⇒ 2x = 199 - 1
⇒ x = 198/2 = 99
∴ বড় সংখ্যাটি = 199 - 99 = 100
পূর্ণ সংখ্যাঃ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে।
স্বাভাবিক সংখ্যাঃ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে।
মূলদ সংখ্যা (Rational Numbers): যেসব সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করা যায়, অর্থাৎ (p/q আকারে লিখা যায়, যেখানে q ≠ 0), যেমন: ১/২, ৩, -৫, ০.৭৫ ইত্যাদি।
অমূলদ সংখ্যা (Irrational Numbers): যেসব সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করা যায় না, অর্থাৎ (p/q আকারে লিখা যায় না, যেখানে q ≠ 0)যেমন: √২, π, √৫ ইত্যাদি।
ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে, ক/২ = ক/৩ + ১৭
⇒ ক/২ - ক/৩ = ১৭
⇒ (৩ক - ২ক)/৬ = ১৭
⇒ ক = ১৭X৬
∴ক = ১০২
প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
সমাধান:
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭
= ২৪ × ৩২ × ৭১
এখানে,
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১
এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) (২ + ১) (১ + ১)
= ৫ × ৩ × ২
= ৩০
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০।
Other number
= (12×336)/84
= 48
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = (লব গুলোর ল.সা.গু)/( হর গুলোর গ.সা.গু)
প্রদত্ত ভাগ্নাংশগুলোর লব ২১, ৯ এর ল.সা.গু = ৬৩
প্রদত্ত ভাগ্নাংশগুলোর হর ৪, ৮ এর গ.সা.গু = ৪
∴ভগ্নাংশের ল.সা.গু = ৬৩/৪
x2 - 8x - 8y + 16 + y2
সূত্র: (a - b - c)2
= a2 + b2 + c2 - 2ab + 2bc - 2ca
x2 - 2.x.4 - 2.4.y + (4)2 + y2
= {42 + x2 + y2 - 2.x.4 + 2xy - 2.y.4} - 2xy
=(4 - x - y)2 - 2xy
অতএব, x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে 2xy যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে।
x2 - 8x - 8y + 16 + y2 + 2xy
= (4 - x - y)2 - 2xy + 2xy
= (4 - x - y)2
প্রশ্ন: নিচের কোন সংখ্যাদ্বয়ের গ.সা.গু ১৮?
সমাধান:
৩৬ এর গুণনীয়ক:
১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬
আবার,
৫৪ এর গুণনীয়ক:
১, ২, ৩, ৬, ৯, ১৮, ২৭, ৫৪
উভয় সংখ্যার সাধারণ গুণনীয়ক:
১, ২, ৩, ৬, ৯, ১৮
এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক = ১৮
∴ নির্ণেয় গ.সা.গু = ১৮
∴ ৩৬ এবং ৫৪ সংখ্যাদ্বয়ের গ.সা.গু ১৮
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে।
এখানে,
২৭ - ৩ = ২৪
৪০ - ৪ = ৩৬
৬৫ - ৫ = ৬০
∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু
২৪, ৩৬ ও ৬০ এর ল.সা.গু = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।
প্রশ্ন: একটি ১২০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে?
সমাধান:
১২০ ও ৭০ এর গ.সা.গু ই হবে সর্বোচ্চ বর্গাকৃতির টাইলসের সংখ্যা কারণ টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থ এমন সংখ্যা হতে হবে যাতে তা দিয়ে ১২০ এবং ৭০ উভয় সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে কোন টাইলস কাটতে হবে না।
৭০ = ২ × ৫ × ৭
১২০ =২ × ২× ২ × ৩ × ৫
∴ গসাগু = ২ × ৫ = ১০
∴ সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য হবে ১০ ফুট ।
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১।
এদের অন্তর ৭৯ - ৪১ = ৩৮।
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক ছাত্রকে ৬, ৯ এবং ১৫ জনের দলে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব?
সমাধান:
৬, ৯ এবং ১৫ এর ল.সা.গু. নির্ণয় করি,
৬ = ২ × ৩
৯ = ৩ × ৩
১৫ = ৩ × ৫
∴ ল.সা.গু. = ২ × ৩ × ৩ × ৫
এখন,ছাত্রদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব হলে মোট ছাত্রসংখ্যা অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক উৎপাদকগুলোর সূচক (power) অবশ্যই জোড় সংখ্যা হতে হবে।
∴ লসাগু এর সাথে ২ এবং ৫ দ্বারা গুণ করতে হবে।
∴ ছাত্রসংখ্যা = (২ × ২) × (৩ × ৩) × (৫ × ৫) = ৯০০
প্রশ্ন: x3 - 2x2, x2 - 4, xy - 2y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত?
সমাধান:
১ম রাশি = x3 - 2x2
= x2(x - 2)
২য় রাশি = x2 - 4
= x2 - 22
= (x + 2)(x - 2)
৩য় রাশি = xy - 2y
= y(x - 2)
∴ নির্ণেয় গ.সা.গু = (x - 2)