বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ৫৩ / ৬৪ · ৫,২০১৫,৩০০ / ৬,৪০৪

৫,২০১.
৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ২১
  2. খ) ৩৯
  3. গ) ৩৩
  4. ঘ) ২৯
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. = ৬০
৯৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১৬৬ এবং ভাগশেষ হয় ৩৯।
ভাজক ও ভাগশেষের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (৬০-৩৯) = ২১

৫,২০২.
নিচের সমীকরণে '?' চিহ্নিত স্থানে কোন গাণিতিক চিহ্নটি বসবে?
2 ? 6 - 12 ÷ 4 + 2 = 11
  1. +
  2. ÷
  3. -
  4. ×
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সমীকরণে '?' চিহ্নিত স্থানে কোন গাণিতিক চিহ্নটি বসবে?
2 ? 6 - 12 ÷ 4 + 2 = 11

সমাধান:
2 × 6 - 12 ÷ 4 + 2 
= 2 × 6 - 3 + 2
= 12 - 3 + 2
= 11
৫,২০৩.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 121 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 67
  2. 55
  3. 61
  4. 63
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 121 হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ছোট সংখ্যাটি = x
বড় সংখ্যাটি = x + 1

প্রশ্নমতে,
(x + 1)2 - x2 = 121
⇒ x2 + 2x + 1 - x2 = 121
⇒ 2x + 1 = 121
⇒ 2x = 121 - 1
⇒ 2x = 120
⇒ x = 120/2
∴ x = 60

∴ বড় সংখ্যাটি = 60 + 1 = 61

৫,২০৪.
দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত ?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত ?


সমাধান: 
আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (৩৬ × ৬)/১২ = ১৮
৫,২০৫.
১ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ৯০
  2. ৯৬
  3. ৯৪
  4. ৯৫
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
১ থেকে ১০০ পর্যন্ত ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২
অতএব, ১ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য = ৯৭ - ২ = ৯৫
৫,২০৬.
৫১২ এর ভাজক সংখ্যা কয়টি?
  1. ১০টি
  2. ১২টি
  3. ৯টি
  4. ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১২ এর ভাজক সংখ্যা কয়টি?

সমাধান:
৫১২
= ১ × ৫১২
= ২ × ২৫৬
= ৪ × ১২৮
= ৮ × ৬৪
= ১৬ ×  ৩২

৫১২ এর ভাজকসমূহ = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬ ও ৫১২

মোট ভাজক সংখ্যা ১০টি।
৫,২০৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু কত?
  1. ১২০
  2. ১১৮
  3. ১২৪
  4. ১৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু কত? 
 
সমাধান: 
ধরি, 
সংখ্যা দুটি যথাক্রমে ৫ক ও ৬ক 
∴ ৫ক ও ৬ক এর গ. সা. গু = ক 
 
প্রশ্নমতে, 
গ. সা. গু = ক 
∴ ক = ৪ 
 
∴ সংখ্যা দুটি যথাক্রমে- 
৫ক = ৫ × ৪ = ২০
এবং
৬ক = ৬ × ৪ = ২৪ 
 
এখন, 
২০ ও ২৪ এর ল. সা. গু = ১২০
 
সুতরাং, সংখ্যা দুইটির ল. সা. গু = ১২০।
৫,২০৮.
দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?
  1. ক) ৩২
  2. খ) ৯৬
  3. গ) ৬৭
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২৮৮ × ১২)/৩৬ = ৯৬

৫,২০৯.
দুটি সংখ্যার অনুপাত 5 : 8 এবং তাদের গ.সা.গু. 7 হলে ল.সা.গু. কত?
  1. ক) 200
  2. খ) 240
  3. গ) 248
  4. ঘ) 280
ব্যাখ্যা
ধরি সংখ্যা দুটি 5x, 8x
সংখ্যা দুইটির গ.সা.গু. = x
সুতরাং, সংখ্যা দুটির ল.সা.গু. 40x = 40×7 = 280
৫,২১০.
০, ১, ২ ও ৩ এর গ.সা.গু. কত?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৬
ব্যাখ্যা

০ = ১×০
১ = ১×১
২ = ১×২
৩ = ১×৩
সুতরাং, গ.সা.গু. = ১।

৫,২১১.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ১৩৭
  2. ১৪৪
  3. ২৪৮
  4. ১৫১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৭ কম । 
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪ 

∴ নির্ণেয় লঘিষ্ট সংখ্যা = (১৪৪ - ৭) 
= ১৩৭  ।
৫,২১২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩ ও ১৮৩ কে ভাগ করলে ভাগশেষ থাকবে না?
  1. ক) ৯
  2. খ) ৭
  3. গ) ৫
  4. ঘ) ৩
ব্যাখ্যা
৫৭, ৯৩ ও ১৮৩ শুধুমাত্র ৩ দ্বারাই নিঃশ্বেষ বিভাজ্য।
৫,২১৩.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √9/3
  2. √11/2
  3. √7/3
  4. √5/8
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অর্থাৎ, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য নয় এমন সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা।

এখানে,
√11/2 ; একটি অমূলদ সংখ্যা। [√11 পূর্ণ সংখ্যা নয়]
√7/3 ; একটি অমূলদ সংখ্যা। [√7 পূর্ণ সংখ্যা নয়]
√5/8 ; একটি অমূলদ সংখ্যা। [√5 পূর্ণ সংখ্যা নয়]
√9/3 = 3/3 = 1 ; একটি মূলদ সংখ্যা। [সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং 1 একটি পূর্ণ সংখ্যা]
৫,২১৪.
২৪ জন ছাত্র এবং একজন শিক্ষকের বয়সের গড় ১৬ বছর। শিক্ষককে বাদ দিয়ে শুধু ছাত্রদের গড় করলে গড় ২ বছর কমে যায়। শিক্ষকের বয়স কত?
  1. ৬৪ বছর
  2. ৫৮ বছর
  3. ৫২ বছর
  4. ৬২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ২৪ জন ছাত্র এবং একজন শিক্ষকের বয়সের গড় ১৬ বছর। শিক্ষককে বাদ দিয়ে শুধু ছাত্রদের গড় করলে গড় ২ বছর কমে যায়। শিক্ষকের বয়স কত?

সমাধান:
মোট ব্যক্তি = ২৫ জন  
গড় = ১৬ বছর  
∴ মোট বয়স = ২৫ × ১৬ = ৪০০ বছর

আবার, 
শিক্ষককে বাদ দিলে,   
ছাত্র = ২৪ জন  
গড় = ১৬ - ২ = ১৪ বছর
∴ ছাত্রদের মোট বয়স = ২৪ × ১৪ = ৩৩৬ বছর

∴ শিক্ষকের বয়স = মোট বয়স - ছাত্রদের মোট বয়স  
= ৪০০ - ৩৩৬  
= ৬৪ বছর

সুতরাং, শিক্ষকের বয়স ৬৪ বছর। 

৫,২১৫.
দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ১৮০ হলে, গ.সা.গু কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০ 
  4. ৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ১৮০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৩৬০০
সংখ্যা দুইটির ল.সা.গু = ১৮০

আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৬০০ = ১৮০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩৬০০/১৮০
∴ গ.সা.গু = ২০

৫,২১৬.
২০ থেকে ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ২৫.৮৫
  2. খ) ৩০.৮৫
  3. গ) ৩৫.৮৫
  4. ঘ) ৩৮.৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান: 
২০ থেকে ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা গুলো হলো = ২৩,২৯,৩১, ৩৭,৪১,৪৩,৪৭


গড় = (২৩ + ২৯ + ৩১ + ৩৭ + ৪১ + ৪৩ + ৪৭)/৭
       =২৫১/৭ = ৩৫.৮৫
৫,২১৭.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৬
  3. গ) ৭/৯
  4. ঘ) ১১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৮
১১/১৮ = ০.৬১
উপরিক্ত ভগ্নাংশ হতে দেখা যায় যে, ৫/৬ ভগ্নাংশটি বৃহত্তম।
৫,২১৮.
০.১/০.০১/০.০০১ = ?
  1. ১০০০০
  2. ১০০০০০
  3. ১০০০০০০
  4. ০.০০০০০১
ব্যাখ্যা
০.১/০.০১/০.০০১
= ০.১/(১/১০০)/(১/১০০০)
= ০.১ × ১০০ × ১০০০
= ০.১ × ১০০০০০
= ১০০০০
৫,২১৯.
(০.০১) = কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ০.০০১
  4. ০.০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০১) = কত?

সমাধান: 
(০.০১)
= (১/১০০) 
= ১/১০০০০ 
= ০.০০০১ 
৫,২২০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৭/৩
  2. √২৫/√৮১
  3. √৫/৪
  4. √২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অর্থাৎ, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য নয় এমন সংখ্যা।

ক) √৭/৩; ⇒ যেহেতু, √৭ একটি অমূলদ সংখ্যা, তাই এই ভগ্নাংশটি অমূলদ।

খ) √২৫/√৮১ = ৫/৯; ⇒ এটিকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে ৫ ও ৯ উভয়ই পূর্ণ সংখ্যা। ∴ এটি একটি মূলদ সংখ্যা।

গ) √৫/৪; ⇒ যেহেতু √৫ একটি অমূলদ সংখ্যা, তাই এই ভগ্নাংশটি অমূলদ।

ঘ) √২; ⇒ এটি একটি অমূলদ সংখ্যা।

অতএব, √২৫/√৮১ হলো মূলদ সংখ্যা।

৫,২২১.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৫ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৫৪
  2. খ) ৯০
  3. গ) ১০২
  4. ঘ) ২০৪
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে, ক/২ = ক/৩ + ১৫
⇒ ক/২ - ক/৩ = ১৫
⇒ (৩ক - ২ক)/৬ = ১৫
⇒ ক = ১৫X৬
∴ক = ৯০

৫,২২২.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭৩০
  2. ৭৩৫
  3. ৮০০
  4. ৭৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৮২০ - ক = ক - ৬৫০
বা, ৮২০ + ৬৫০ = ক + ক
বা ২ক = ১৪৭০
বা ক = ১৪৭০/২
∴ ক = ৭৩৫
৫,২২৩.
৫, ০, ৩, ০, ৬ এবং ১ এর গড় কত?
  1. ক) ৩.৭৫
  2. খ) ২.৫
  3. গ) ৩.৫০
  4. ঘ) ৪
ব্যাখ্যা
৫, ০, ৩, ০, ৬ এবং ১ এর গড়
= (৫ + ০ + ৩ + ০ + ৬ + ১)/৬
= ১৫/৬
= ২.৫
৫,২২৪.
১টি নার্সারিতে ২০ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। সর্বমোট কতটি গাছ আছে?
  1. ক) ৬৮টি
  2. খ) ৭৮টি
  3. গ) ৮৫ টি
  4. ঘ) ১৬৪টি
  5. ঙ) কোনটিই নয়।
ব্যাখ্যা

২০ জাতের ১/৪ অংশ = ৫ জাত। অবশিষ্ট থাকে (২০-৫) = ১৫
∴ মোট গাছের সংখ্যা (৫×৫ + ১৫×৪) = ৮৫ টি।

৫,২২৫.
১০০ থেকে ৪০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ৪১ টি
  2. ৪২ টি
  3. ৪৩ টি
  4. ৪৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ৪০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
১০০ কে ৭ দ্বারা ভাগ করলে, ভাগফল = ১৪  [ভাগশেষ = ২]
৪০০ কে ৭ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৫৭ [ভাগশেষ = ১]

∴ ১০০ থেকে ৪০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা = ৫৭ - ১৪ টি
= ৪৩ টি
৫,২২৬.
x2 - 3x, x2 - 9, x2 - 4x + 3 এর গ.সা.গু কত?
  1. ক) (x - 3)
  2. খ) (x - 1)(x - 3)
  3. গ) x(x - 3)
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x, x2 - 9, x2 - 4x + 3 এর গ.সা.গু কত? 

সমাধান:
১ম রাশি = x2 - 3x
              = x(x - 3)
২য় রাশি = x2 - 9
              = x2 - 32
              = (x + 3)(x - 3)
               
৩য় রাশি = x2 - 4x + 3
              =x2 - 3x - x + 3
              = x(x - 3) - 1(x - 3)
              = (x - 3) (x - 1)

নির্ণেয় গ.সা.গু = (x - 3)
৫,২২৭.
রেলক্রসিং-এর পাঁচটি সিগন্যাল ঘণ্টা একবার একত্রে বাজার পর যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?
  1. ১০ মিনিট
  2. ৯০ সেকেন্ড
  3. ১৪ মিনিট
  4. ৭২০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: রেলক্রসিং-এর পাঁচটি সিগন্যাল ঘণ্টা একবার একত্রে বাজার পর যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে? 

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৩, ৫, ৭, ৮ ও ১০ এর ল.সা.গু. এর সমান সময়ের পর পুনরায় একত্রে বাজবে। 

৩ = ১ × ৩ 
৫ = ১ × ৫ 
৭ = ১ × ৭ 
৮ = ১ × ২ × ২ × ২
১০ = ১ × ২ × ৫

নির্ণেয় ল.সা.গু. = ১ × ২ × ২ × ২ × ৩ × ৫ × ৭ = ৮৪০

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ৮৪০ সেকেন্ড পর = (৮৪০/৬০) মিনিট পর = ১৪ মিনিট পর
৫,২২৮.
১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত?
  1. ৩/৫
  2. ৪/৫
  3. ৫/৮
  4. ৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত?

সমাধান:
সংখ্যাগুলোর সমষ্টি = (১/২) + (৫/৬) + (৩/৪) + (৫/১২)
= (৬ + ১০ + ৯ + ৫)/১২ 
= ৩০/১২ 
= ৫/২ 

∴ সংখ্যাগুলোর গড় = (৫/২)/৪ 
= (৫/২) × (১/৪) 
= ৫/৮ 
৫,২২৯.
২৬.৫২২৫ এর বর্গমূল কত? 
  1. ৪.২৫
  2. ৫.১৫
  3. ৬.৫০
  4. ৫.৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬.৫২২৫ এর বর্গমূল কত? 

সমাধান:
৫,২৩০.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৫৬
  2. খ) ৫৯
  3. গ) ৬৩
  4. ঘ) ৬৯
ব্যাখ্যা

আমরা জানি,
৪০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১।
সুতরাং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য = ৯৭ - ৪১
= ৫৬

৫,২৩১.
একটি বাঁশের ১/৩ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির মোট দৈর্ঘ্য কত?
  1. ক) ২৫ মিটার  
  2. খ) ৩০ মিটার  
  3. গ) ৩৫ মিটার  
  4. ঘ) ৪৫ মিটার  
ব্যাখ্যা
কাঁদায় ও পানিতে আছে = (১/৩ + ৩/৫) অংশ
                                     = (৫ + ৯)/১৫ অংশ
                                     = ১৪/১৫ অংশ

অবশিষ্ট থাকে = (১ - ১৪/১৫) অংশ 
                       = (১৫ - ১৪)/১৫ 
                        = ১/১৫ অংশ

প্রশ্নানুসারে,
বাঁশটির ১/১৫  অংশ = ৩ মিটার
বাঁশটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য = ৩ ×১৫/১ মিটার  
                                        = ৪৫ মিটার  
৫,২৩২.
৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কত?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ৭টি
ব্যাখ্যা
৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ মোট ৯ টি।
৫,২৩৩.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুটির যোগফল কত?
  1. ৫৪
  2. ৬৩
  3. ৭৫
  4. ৮১
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৪ক ও ৫ক।

∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৪ × ৫ × ক) = ২০ক।

প্রশ্নমতে,
২০ক = ১৪০
⇒ ক = ১৪০/২০
⇒ ক = ৭

সংখ্যা দুটি হলো: (৪ × ৭) = ২৮ এবং (৫ × ৭) = ৩৫

∴ সংখ্যা দুটির যোগফল = ২৮ + ৩৫ = ৬৩

৫,২৩৪.
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 
  1. ২৬
  2. ৩২
  3. ১৮
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 

সমাধান: 
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা হলো যথাক্রমে ৪১ ও ৭৯ । 
∴ সংখ্যা দুইটির অন্তর = (৭৯ - ৪১) 
= ৩৮।  
৫,২৩৫.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 
  1. ৫৭৯ জন
  2. ৬১১ জন
  3. ৬১৯ জন
  4. ৫৮৯ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০০ 
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন 
= ৫৮৯ জন।

৫,২৩৬.
যদি আপনি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করেন, তবে এর মধ্যে কতটি ৫ পাবেন?
  1. ১৯ টি
  2. ১১ টি
  3. ২০ টি
  4. ২১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি আপনি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করেন, তবে এর মধ্যে কতটি ৫ পাবেন?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত ৫ পাওয়া যাবে ২০টি। যথা- ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, ৫০,৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৫, ৭৫, ৮৫, ৯৫। উল্লেখ্য ৫৫ তে দুটি ৫ আছে।

একইভাবে
১ থেকে ১০০ পর্যন্ত ০ পাওয়া যাবে ১১টি
১ থেকে ১০০ পর্যন্ত ১ পাওয়া যাবে ২১টি
১ থেকে ১০০ পর্যন্ত ২ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো পাওয়া যাবে ২০টি করে।
৫,২৩৭.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৯। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
  1. ১৬১০
  2. ১৬৪০
  3. ১৭২৪
  4. ১৮০৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৯। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা গুলো = ক, ক + ১, ক + ২

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ = ১২৯
⇒ ৩ক = ১২৯ - ৩
⇒ ৩ক = ১২৬
∴ ক = ৪২

ক্ষুদ্রতম সংখ্যা = ৪২ হলে,
২য় ক্ষুদ্রতম সংখ্যা = (৪২ + ১) = ৪৩

∴ এদের গুণফল = ১৮০৬
৫,২৩৮.
কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ৯, ১৫ ও ২৫ দ্বারা বিভাজ্য?
  1. ক) ২১৯
  2. খ) ২২২
  3. গ) ২২৫
  4. ঘ) ২২৮
ব্যাখ্যা
৯, ১৫ ও ২৫ এর লসাগু থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হবে। 
৯, ১৫ ও ২৫ এর লসাগু = ২২৫
নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা = ২২৫ - ৩ = ২২২
৫,২৩৯.
x, x2, x(x + y) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
  1. x(x + y)
  2. x2(x + y)
  3. x
  4. x2
ব্যাখ্যা
প্রশ্ন: x, x2, x(x + y) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?

সমাধান:
x, x2, x(x + y) এর ল.সা.গু = x2(x + y)
৫,২৪০.
৬টি সংখ্যার গড় ৪২। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ৩২ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ২৬
  2. ৩৬
  3. ৩৮
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৪২। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ৩২ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
৬ টি সংখ্যার গড় = ৪২
∴ ৬ টি সংখ্যার সমষ্টি = (৬ × ৪২)
= ২৫২

আবার,
৪ টি সংখ্যার গড় = ৩২
∴ ৪ টি সংখ্যার সমষ্টি = (৪ × ৩২)
= ১২৮

∴ ১০ টি সংখ্যার সমষ্টি = (২৫২ + ১২৮)
= ৩৮০

∴ ১০ টি সংখ্যার গড় = ৩৮০/১০
= ৩৮ 
৫,২৪১.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৫৮৫ এবং ১৩। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত?
  1. ৭১ 
  2. ৬৭ 
  3. ৩৯ 
  4. ৫২ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৫৮৫ এবং ১৩। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে, 
গ.সা.গু = ১৩ এবং ল.সা.গু = ৫৮৫

ধরি,
সংখ্যাটি হলো  ১৩ক এবং ১৩খ   ; [ যেখানে ক এবং খ হল সহ-মৌলিক সংখ্যা।]
∴ ১৩ক এবং ১৩খ এর ল.সা.গু = ১৩কখ

প্রশ্নমতে,
১৩কখ = ৫৮৫
⇒ কখ = ৫৮৫/১৩
⇒ কখ = ৪৫ = ৫ × ৯ 

∴ ক = ৫ এবং খ = ৯  অথবা ক = ৯ এবং খ = ৫

∴  প্রথম সংখ্যা = ১৩ক = ১৩ × ৫ = ৬৫
∴  দ্বিতীয় সংখ্যা = ১৩খ = ১৩ × ৯ = ১১৭ 

∴ সংখ্যা দুটির পার্থক্য = ১১৭ - ৬৫ = ৫২ 

অতএব, সংখ্যা দুটির পার্থক্য ৫২

৫,২৪২.
একজন চাকুরিজীবীর মাসিক আয়ের ১/৪ অংশ বাসা ভাড়ায়, ২/৫ অংশ খাদ্যে এবং ১/১০ অংশ যাতায়াতে ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ সঞ্চয় হয়? 
  1. ১৫%
  2.  ২০%
  3. ৩০%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন চাকুরিজীবীর মাসিক আয়ের ১/৪ অংশ বাসা ভাড়ায়, ২/৫ অংশ খাদ্যে এবং ১/১০ অংশ যাতায়াতে ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ সঞ্চয় হয়? 

সমাধান:
দেওয়া আছে,
বাসা ভাড়া = ১/৪ অংশ
খাদ্য = ২/৫ অংশ
যাতায়াত = ১/১০ অংশ

মোট ব্যয় = (১/৪) + (২/৫) + (১/১০)
= (৫ + ৮ + ২)/২০ 
= ১৫/২০
= ৩/৪ অংশ

∴ সঞ্চয়ের অংশ = মোট আয় - মোট ব্যয়
= ১ - (৩/৪)
= ১/৪ অংশ

∴ শতকরা সঞ্চয় = (১/৪) × ১০০% = ২৫%

সুতরাং, তার আয়ের শতকরা ২৫ ভাগ সঞ্চয় হয়। 

৫,২৪৩.
রানা, রনি ও জনির বয়সের গড় ৫x বছর। যদি রানা ও রনির বয়সের গড় ৫x বছর হয় এবং রনি ও জনির বয়সের গড় ১৩x/২ বছর হয়। রনির বয়স ১৬ বছর হলে তিন জনের বয়সের গড় কত?
  1. ১০ বছর
  2. ১৩ বছর
  3. ১৪ বছর
  4. ১৬ বছর
ব্যাখ্যা

রানা + রনি = ৫x × ২ = ১০x বছর
রনি + জনি = ১৩x/২ × ২ = ১৩x বছর
---------------------------------------
∴ রানা + ২×রনি + জনি = ২৩x বছর (যোগ করে)
আবার, রানা + রনি + জনি = ১৫x বছর
∴ রনির বয়স = ৮x বছর

প্রশ্নমতে,
৮x = ১৬ বছর
∴ x = ২

∴ তিনজনের বয়সের গড় = ৫ × ২ = ১০ বছর।

৫,২৪৪.
একটি ভাগ অঙ্কের ভাগশেষ ভাজকের এক-চতুর্থাংশ এবং ভাগফল ভাজকের দ্বিগুণ। ভাজক ১২ হলে ভাজ্য কত?
  1. ২৭৫
  2. ২৯১
  3. ২৮৮
  4. ৩১০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাগশেষ ভাজকের এক-চতুর্থাংশ এবং ভাগফল ভাজকের দ্বিগুণ। ভাজক ১২ হলে ভাজ্য কত?

সমাধান:
দেয়া আছে, ভাজক = ১২
ভাগশেষ = ভাজকের এক-চতুর্থাংশ = ১২/৪ = ৩
ভাগফল = ভাজকের দ্বিগুণ = ১২ × ২ = ২৪

আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (১২ × ২৪) + ৩
= ২৮৮ + ৩
= ২৯১

∴ ভাজ্য = ২৯১

৫,২৪৫.
5√2 কোন ধরনের সংখ্যা? 
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) ঋণাত্মক সংখ্যা
  3. গ) অমূলদ সংখ্যা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা     বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
   যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-  অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়। 
-  5√2 একটি অমূলদ সংখ্যা।
৫,২৪৬.
একটি সংখ্যা ৫৫৩ থেকে যত বড় ৬৫১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৬০২
  2. ৬০৪
  3. ৬২৫
  4. ৬২৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৫৩ থেকে যত বড় ৬৫১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৫৫৩ = ৬৫১ - ক
⇒ ক + ক = ৬৫১ + ৫৫৩
⇒ ২ক = ১২০৪
∴ ক = ৬০২
৫,২৪৭.
- 40 হতে - 50 এর বিয়োগফল কত?
  1. 10
  2. - 10
  3. 45
  4. - 45
ব্যাখ্যা
প্রশ্ন: - 40 হতে - 50 এর বিয়োগফল কত?

সমাধান:
- 40 হতে - 50 এর বিয়োগফল = - 40 - (- 50)
= - 40 + 50 
= 10
৫,২৪৮.
কতজন বালককে ১২৫ টি কমলালেবু ও ১৪৫ টি কলা সামন ভাগ করে দেয়া যায়?
  1. ২৫
  2. ১৫
  3. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালককে ১২৫ টি কমলালেবু ও ১৪৫ টি কলা সামন ভাগ করে দেয়া যায়?

সমাধান:
বালকের সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. 
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫
তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৫,২৪৯.
5√3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
  1. মূলদ সংখ্যা
  2. জটিল সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. বাস্তব সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 5√3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?

সমাধান: 
• যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
• পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
• যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
• কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

∴ 5√3 একটি অমূলদ সংখ্যা।
৫,২৫০.
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটি সংখ্যার যোগফল ৩৯ হলে, শেষ তিনটি সংখ্যার গড় কত?
  1. ১৬
  2. ১৫
  3. ১৪
  4. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটি সংখ্যার যোগফল ৩৯ হলে, শেষ তিনটি সংখ্যার গড় কত?

সমাধান:
ধরি,
১ম তিনটি সংখ্যার মধ্যে ১ম সংখ্যাটি = ক
∴ ২য় সংখ্যা = ক + ১
∴ ৩য় সংখ্যা = ক + ১ + ১ = ক + ২

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ = ৩৯
⇒ ৩ক + ৩ = ৩৯
⇒ ৩ক = ৩৯ - ৩
⇒ ৩ক = ৩৬
∴ ক = ১২

অর্থাৎ ১ম তিনটি সংখ্যা যথাক্রমেঃ ১২, ১৩, ১৪

যেহেতু ছয়টি সংখ্যাই ক্রমিক পূর্ণসংখ্যা।
∴ শেষ তিনটি সংখ্যা হবে = ১৫, ১৬, ১৭

∴ শেষ তিনটি সংখ্যার গড় = (১৫ + ১৬ + ১৭)/৩
= ১৬
৫,২৫১.
একটি গার্মেন্টস ফ্যাক্টরি ৮ ধরনের রঙের ৬ টি ভিন্ন স্টাইলের শার্ট বানায়। রঙ এবং স্টাইল বিবেচনায় নিলে ফ্যাক্টরিটি কত ধরনের ভিন্ন রকমের শার্ট বানাতে পারবে?
  1. ক) ২৪
  2. খ) ৩২
  3. গ) ৩৬
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
শার্টের রঙ = ৮
শার্টের স্টাইল = ৬
তাহলে ফ্যাক্টরিটি = ৮×৬ = ৪৮ টি ভিন্ন রকমের শার্ট বানাতে পারবে।
৫,২৫২.
একটি নার্সারিতে ৪৮ জাতের আম গাছ আছে। ১/৪ অংশ জাতের ৬টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে আম গাছ আছে। নার্সারিতে সর্বমোট কতটি আম গাছ আছে?
  1. ২১৬ টি
  2. ২২৮ টি
  3. ২৪৬ টি
  4. ২৭৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নার্সারিতে ৪৮ জাতের আম গাছ আছে। ১/৪ অংশ জাতের ৬টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে আম গাছ আছে। নার্সারিতে সর্বমোট কতটি আম গাছ আছে?

সমাধান:
৪৮ জাতের ১/৪ অংশ = ১২ জাত

অবশিষ্ট থাকে (৪৮ - ১২) = ৩৬ জাত

∴ মোট আম গাছের সংখ্যা = {(১২ × ৬) + (৩৬ × ৪) টি
=  ২১৬ টি
৫,২৫৩.
১৫ জন খেলোয়াড়ের একটি ফুটবল দলে অধিনায়কের বয়স ২৮ বছর এবং গোলকিপারের বয়স অধিনায়কের থেকে ৬ বছর বেশি। যদি অধিনায়ক ও গোলকিপারকে বাদ দিয়ে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের থেকে ২ বছর কম হয়, তবে পুরো দলের গড় বয়স কত?
  1. ১৬ বছর
  2. ১৮ বছর
  3. ১৯ বছর
  4. ২১ বছর
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন খেলোয়াড়ের একটি ফুটবল দলে অধিনায়কের বয়স ২৮ বছর এবং গোলকিপারের বয়স অধিনায়কের থেকে ৬ বছর বেশি। যদি অধিনায়ক ও গোলকিপারকে বাদ দিয়ে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের থেকে ২ বছর কম হয়, তবে পুরো দলের গড় বয়স কত?

সমাধান:
ধরি,
পুরো দলের গড় বয়স = ক বছর
∴ পুরো দলের মোট বয়স = ১৫ক বছর

দেওয়া আছে,
অধিনায়কের বয়স = ২৮ বছর
∴ গোলকিপারের বয়স = (২৮ + ৬) = ৩৪ বছর

অধিনায়ক ও গোলকিপার বাদ দিলে বাকি খেলোয়াড় গড় বয়স = (ক - ২)
∴ অধিনায়ক ও গোলকিপার বাদ দিলে বাকি খেলোয়াড় মোট বয়স = ১৩(ক - ২)

প্রশ্নমতে,
১৫ক - (২৮ + ৩৪) = ১৩(ক - ২)
⇒ ১৫ক - ৬২ = ১৩ক - ২৬
⇒ ১৫ক - ১৩ক = ৬২ - ২৬
⇒ ২ক = ৩৬
∴ ক = ১৮

∴ পুরো দলের গড় বয়স = ১৮ বছর
৫,২৫৪.
কোন অমূলদ সংখ্যা-
  1. √8/√2
  2. 5√16/8
  3. √27/3
  4. 3√125/5
ব্যাখ্যা

এখানে,
√27/3 = 3√3/3
= √3 যা অমূলদ সংখ্যা।

√8/√2 = 2
5√16/8 = 5/2
3√125/5 = 1
সুতরাং, এগুলো মূলদ সংখ্যা।

৫,২৫৫.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬।  তাদের ল.সা.গু ৩৬০ হলে সংখ্যা দুইটির যোগফল কত? 
  1. ১৪২
  2. ১১২
  3. ১২২
  4. ১৩২
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যা দুটি ৫ক এবং ৬্ক

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক  = ৩৬০
বা, ক = ৩৬০/৩০
         = ১২

∴ সংখ্যা দুটি ৫ × ১২ বা ৬০ এবং ৬ × ১২ বা ৭২

অতএব
 সংখ্যা দুইটির যোগফল  =  ৬০ + ৭২
                                      = ১৩২
৫,২৫৬.
প্রথম ১১টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ক) ৫.৫
  2. খ) ৬.৫
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ১১টি স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান: 
প্রথম ১১টি স্বাভাবিক সংখ্যার যোগফল = (১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭ + ৮ + ৯ + ১০ + ১১) 
= ৬৬ 

∴ প্রথম ১১টি স্বাভাবিক সংখ্যার গড় = ৬৬/১১ = ৬ 
৫,২৫৭.
৩০ থেকে ৮০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৪৫
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৮০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
৩০ ও ৮০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯
৩০ ও ৮০ ক্ষুদ্রতম এর মধ্যে মৌলিক সংখ্যা ৩১
∴ তাদের পার্থক্য = ৭৯ - ৩১ = ৪৮
৫,২৫৮.
১২ এর কত শতাংশ ১৮ হবে? 
  1. ১২০%
  2. ৫০%
  3. ১৫০%
  4. ১১০%
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৮ হবে?

[মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম: অফিস সহায়ক]
সমাধান:
প্রশ্ন অনুযায়ী,
১২ এর ক% = ১৮
⇒ (ক/১০০) × ১২ = ১৮ 
⇒ ক = (১০০ × ১৮)/১২
∴ ক = ১৫০% 

∴ ১২ এর ১৫০% হলো ১৮

৫,২৫৯.
দুটি সংখ্যার অনুপাত ৯ : ১০ এবং এদের ল.সা.গু ১৮০ হলে সংখ্যা দুটি কত?
  1. ১৮, ২০
  2. ১০, ১৮
  3. ২৭, ৩০
  4. ৩৬, ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৯ : ১০ এবং এদের ল.সা.গু ১৮০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যা ৯ক
২য় সংখ্যা ১০ক

সংখ্যা দুটির ল.সা.গু ৯০ক

প্রশ্নমতে,
৯০ক = ১৮০
∴ ক = ২

∴ ১ম সংখ্যা  ৯ × ২ = ১৮
২য় সংখ্যা  ১০ × ২ = ২০
৫,২৬০.
ছয়টি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড পর পর বাজে। ৬০ মিনিটে, তারা একসাথে কতবার বাজবে?
  1. ২৮ বার
  2. ২৯ বার
  3. ৩১ বার
  4. ১৫ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড পর পর বাজে। ৬০ মিনিটে, তারা একসাথে কতবার বাজবে?

সমাধান:
২, ৪, ৬, ৮, ১০, ১২ এর ল.সা.গু. হল ১২০।
তাহলে, ঘণ্টাগুলো প্রতি ১২০ সেকেন্ড বা, ২ মিনিট পর একসাথে বাজবে।

∴ ৬০ মিনিটে, তারা একসাথে বাজবে ৬০/২ + ১ = ৩০ + ১ = ৩১ বার
৫,২৬১.
৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 
  1. ৩৫ বছর
  2. ৪৫ বছর
  3. ৪০ বছর
  4. ৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 

সমাধান: 
৩ বছর পূর্বে- 
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর 
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে- 
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর 
= ৪০ বছর 
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর 
= ৫০ বছর 

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর 
= ৪০ বছর।
৫,২৬২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬০, ১৫০ এবং ৩০০ নিঃশেষে বিভাজ্য? 
  1. ২০
  2. ৩০
  3. ১৫
  4. ২৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬০, ১৫০ এবং ৩০০ নিঃশেষে বিভাজ্য?

সমাধান: 
নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে ৬০, ১৫০ এবং ৩০০ এর গ.সা.গু
৬০ = ৩ × ২ × ৫ × ৫ × ২
১৫০ = ২ × ৫ × ৩ × ৫
৩০০ = ২ × ৫ × ৫ × ৩ × ২

∴ প্রদত্ত সংখ্যাগুলোর গ.সা.গু = ২ × ৩ × ৫ = ৩০

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৩০

৫,২৬৩.
দুইটি সংখ্যার ল.সা.গু. ab এবং গ.সা.গু. cd। একটি সংখ্যা m হলে, অপর সংখ্যাটি কত?
  1. abcd/m
  2. m/abcd
  3. ab/mcd
  4. abcdm
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ab এবং গ.সা.গু. cd। একটি সংখ্যা m হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু. = ab এবং গ.সা.গু. = cd
একটি সংখ্যা = m

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.

অপর সংখ্যাটি × m = ab × cd

∴ অপর সংখ্যা = abcd/m

৫,২৬৪.
  1. ৪৫
  2. ৬০
  3. ৯০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
ধরি,সংখ্যাটি ক
এখানে,
০.২˙ = ২/৯ এবং ০.২ = ২/১০ = ১/৫

প্রশ্নমতে,
২ক/৯ - ক/৫ = ১
বা, ১০ক - ৯ক/৪৫ = ১
বা, ক/৪৫ = ১
∴ ক = ৪৫
৫,২৬৫.
একটি ধণাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধণাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
(২ক) + ১৫ = ৪১৫
৪ক = ৪১৫ - ১৫
৪ক = ৪০০
= ১০০
= ১০
ক = ১০
৫,২৬৬.
একটি সংখ্যার তিন-সপ্তমাংশের এক-চতুর্থাংশের দুই পঞ্চমাংশের মান ১৫। সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. ৬০০
  2. ৭০০
  3. ৫০০
  4. ৮০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিন-সপ্তমাংশের এক-চতুর্থাংশের দুই পঞ্চমাংশের মান ১৫। সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক × (৩/৭) × (১/৪) × (২/৫) = ১৫
⇒ ৩ক/৭০ = ১৫ 
⇒ ৩ক = ১০৫০
∴ ক = ৩৫০

∴ সংখ্যাটির দ্বিগুণ = ৩৫০ × ২ = ৭০০
৫,২৬৭.
পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৩৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?
  1. ১২১
  2. ১১৫
  3. ১০৯
  4. ১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৩৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?

সমাধান:
মনে করি ,
সংখ্যা ৫টি যথাক্রমে, ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ = ৫৩৫
⇒ ৫ক + ১০ = ৫৩৫
⇒ ৫ক = ৫৩৫ - ১০ = ৫২৫
⇒ ক = ৫২৫/৫ = ১০৫
∴ ক = ১০৫

অতএব ,সবেচেয়ে বড় সংখ্যাটি = ১০৫ + ৪ = ১০৯
৫,২৬৮.
একটি সংখ্যা থেকে ৩৫ বিয়োগ করলে তা কমে সংখ্যাটির ৮০% এর সমান হয়। সংখ্যাটির চার-পঞ্চমাংশের মান কত? 
  1. ১৬০ 
  2. ১০০ 
  3. ১২০ 
  4. ১৪০ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা থেকে ৩৫ বিয়োগ করলে তা কমে সংখ্যাটির ৮০% এর সমান হয়। সংখ্যাটির চার-পঞ্চমাংশের মান কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x − ৩৫ = x এর ৮০% 
বা, x − ৩৫ = x × ৮০/১০০ 
বা, ১০০x − ৩৫০০ = ৮০x
বা, ১০০x − ৮০x = ৩৫০০ 
বা, ২০x = ৩৫০০ 
বা, x = ৩৫০০/২০ 
∴ x = ১৭৫ 

∴ সংখ্যাটির চার-পঞ্চমাংশ = ১৭৫ × (৪/৫) 
= ১৪০ ।

৫,২৬৯.
দুইটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ৬৪৮০। একটি সংখ্যা ২৪০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৩২৪ 
  2. ৩৩০
  3. ৩৪৮
  4. ৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ৬৪৮০। একটি সংখ্যা ২৪০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
(একটি সংখ্যা × অপর সংখ্যা) = (ল.সা.গু. × গ.সা.গু)
∴ অপর সংখ্যা = ( ল.সা.গু. × গ.সা.গু)/একটি সংখ্যা
= (১২ × ৬৪৮০)/২৪০
= ৭৭৭৬০/২৪০
= ৩২৪

∴ অপর সংখ্যাটি = ৩২৪ 
৫,২৭০.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ এবং ৬ অবশিষ্ট থাকে?
  1. ৪০৯
  2. ৪১৫
  3. ৪১৯
  4. ৪২৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ এবং ৬ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৪ - ৩ = ১
৫ - ৪ = ১
৬ - ৫ = ১
৭ - ৬ = ১

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এবং ৭ এর ল.সা.গু অপেক্ষা ১ কম।
৪, ৫, ৬ এবং ৭ এর ল.সা.গু = ৪২০

∴ নির্ণেয় সংখ্যা = (৪২০ - ১)
= ৪১৯
৫,২৭১.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ১৪, ২১ ও ২৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৮৫
  2. ৯১
  3. ১০৭
  4. ১২২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ১৪, ২১ ও ২৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
এখানে,
১৪, ২১ ও ২৮ এর ল.সা.গু = ২ × ৭ × ৩ × ২
= ৮৪

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ল.সা.গু + ১
= ৮৪ + ১
= ৮৫
৫,২৭২.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
  1. 1600 জন
  2. 4800 জন
  3. 2500 জন
  4. 3600 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

সমাধান:
8, 10, 12 এর ল.সা.গু = 2 × 2 × 2 × 5 × 3 = 120
এখন, ছাত্রদের বর্গাকারে সাজাতে হলে ল.সা.গু কে 2 × 5 × 3 দ্বারা গুণ করতে হবে। [যে সংখ্যাগুলো বিজোড় সংখ্যক আছে]

∴ ছাত্রদের বর্গাকারে সাজানো যাবে যদি ছাত্র সংখ্যা হয় = (2 × 2) × (2 × 2) × (5 × 5) × (3 × 3)
= 3600 জন
৫,২৭৩.
২৭ থেকে ৪৮ পর্যন্ত মৌলিক অথবা ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 
  1. ১৩ টি 
  2. ১ টি
  3. ১২ টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭ থেকে ৪৮ পর্যন্ত মৌলিক অথবা ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি ? 

সমাধান:
- ২৭ থেকে ৪৮ পর্যন্ত সংখ্যা আছে = ২২টি 
-  ২৭ থেকে ৪৮ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭
- ২৭ থেকে ৪৮ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা = ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮

∴ মৌলিক অথবা ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা = {২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭} U {২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮}
= {২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৮, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮}
= ১২ টি
৫,২৭৪.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ক) ৭৭/১৪৩
  2. খ) ১০২/২৮৯
  3. গ) ১১৩/৩৫৫
  4. ঘ) ৩৪৩/১০০১
ব্যাখ্যা
যদি কোন ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক বা গুননীয়ক না থাকে তবে ঐ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে বোঝায়।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) ভগ্নাংশটির অর্থাৎ ১১৩/৩৫৫ এর লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই। 
অন্যদিকে, ৭৭/১৪৩ এর সাধারণ গুণনীয়ক ১১, ১০২/২৮৯ এর সাধারণ গুণনীয়ক ১৭ এবং ৩৪৩/১০০১ এর সাধারণ গুণনীয়ক ৭। 
সুতরাং সঠিক উত্তর (গ)।
৫,২৭৫.
০.২ × ০.০০২ × ০.০২০ = কত?
  1. ০.০০০০৬
  2. ০.০০০০৮
  3. ০.০০০০০৮
  4. ০.০০০৮
ব্যাখ্যা
০.২ × ০.০০২ × ০.০২০ = ০.০০০০০৮
৫,২৭৬.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. π
  2. √3
  3. e
ব্যাখ্যা

 প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।

এখন, 
ক) π = 3.14159…
খ) √3 = 1.73205081…
গ) e = 2.71828…
ঘ)


সুতরাং, সঠিক উত্তর ঘ 

৫,২৭৭.
২০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ৬০
  2. ৬৫
  3. ৭০
  4. ৭৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
২০ ও ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যাসমূহ: ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩,৪৭,৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১,৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
এদের মাঝে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২৩
বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
∴ এদের পার্থক্য = ৯৭ - ২৩
= ৭৪
৫,২৭৮.
১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত? 
  1. ৫৫
  2. ৫৮
  3. ৬৫
  4. ৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
১১টি সংখ্যার গড় = ৩০ 
∴ ১১টি সংখ্যার সমষ্টি = (৩০ × ১১) = ৩৩০ 

আবার, 
প্রথম ৫টি সংখ্যার গড় = ২৫ 
∴ প্রথম ৫টি সংখ্যার সমষ্টি = (২৫ × ৫) = ১২৫ 

অনুরূপভাবে, 
শেষ ৫টি সংখ্যার গড় = ২৮ 
∴ শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (২৮ × ৫) = ১৪০ 

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৩৩০ - (১২৫ + ১৪০) 
= (৩৩০ - ২৬৫) 
= ৬৫ । 

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৬৫।
৫,২৭৯.
একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ১৮০ সে.মি. ও ২৪০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?
  1. ২০ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ৪০ সে.মি.
  4. ৬০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ১৮০ সে.মি. ও ২৪০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ১৮০ সে.মি. ও ২৪০ সে.মি. এর গ.সা.গু।
১৮০ ও ২৪০ এর গ.সা.গু = ৬০

∴ সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে = ৬০ সে.মি.
৫,২৮০.
০.০০০৫ ÷ ০.০০৮ = কত? 
  1. ৬.২৫০  
  2. ০.৬২৫০
  3. ০.০৬২৫ 
  4. ০.০০৬২৫  
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০৫ ÷ ০.০০৮ = কত? 

সমাধান: 
০.০০০৫ ÷ ০.০০৮ 
= ০.০০০৫/০.০০৮ 
= ০.০০০৫/০.০০৮০ 
= ৫/৮০ 
= ১/১৬ 
= ০.০৬২৫ 
৫,২৮১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৪ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
বৃহত্তম সংখ্যাটি হবে (১০০ - ৪) = ৯৬ এবং (১৮৪ - ৪) = ১৮০ এর গ.সা.গু।

৯৬ এবং ১৮০ এর গ.সা.গু = ১২
∴ সংখ্যাটি হবে ১২
৫,২৮২.
৯/৫ ভগ্নাংশটির লব এবং হর উভয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯/৫ ভগ্নাংশটির লব এবং হর উভয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৯ + ক)/(৫ + ক) = ৫/৩
⇒ ২৫ + ৫ক = ২৭ + ৩ক 
⇒ ৫ক - ৩ক = ২৭ - ২৫
⇒ ২ক = ২
⇒ ক = ২/২ 
⇒ ক = ১
৫,২৮৩.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং 2 মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) 12 মিটার
  2. খ) 10 মিটার
  3. গ) 9 মিটার
  4. ঘ) 16 মিটার
ব্যাখ্যা
ধরি, বাঁশটির দৈর্ঘ্য = x মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (x/2 + x/3) অংশ
=(3x+2x)/6 অংশ
=5x/6
আবার, পানির উপরে আছে = (x - 5x/6) = x/6 অংশ
শর্তমতে, x/6 = 2 মিটার
∴ x = 12 মিটার
৫,২৮৪.
3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি?
  1. √5
  2. √10
  3. √17
  4. √20
ব্যাখ্যা
প্রশ্ন: 3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি?

সমাধান:
অমূলদ সংখ্যা:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।

পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

√5 = 2.236
√10 = 3.162
√17 = 4.123
√20 = 4.472

 3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা √10
৫,২৮৫.
√৬৪ ÷ √১৬ - ০.৬৪ × ০.১৬ = ?
  1. ক) ০.৮৯৭৬
  2. খ) ১.৭৬৮৯
  3. গ) ১.৮৯৭৬
  4. ঘ) ১.৯৮৭৬
ব্যাখ্যা
√৬৪ ÷ √১৬ - ০.৬৪ × ০.১৬
= ৮ ÷ ৪ - ০.৬৪ × ০.১৬
= ২ - ০.৬৪ × ০.১৬
= ২ - ০.১০২৪
= ১.৮৯৭৬
৫,২৮৬.
শূন্য নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব ও হরকে গুণ করলে ভগ্নাংশের মানের ক্ষেত্রে কি ঘটে?
  1. মানের পরিবর্তন হয়
  2. মান হ্রাস পায়
  3. মানের কোনো পরিবর্তন হয় না
  4. মান বৃদ্ধি পায়
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্য নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব ও হরকে গুণ করলে ভগ্নাংশের মানের ক্ষেত্রে কি ঘটে?

সমাধান:
শূন্য নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব ও হরকে গুণ করলে ভগ্নাংশের মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না।
যেমন,
৪/৭ = (৪ × ৫)/(৭ × ৫) = ২০/৩৫ = ০.৫৭
আবার,
৪/৭ = (৪ × ৩)/(৭ × ৩) = ১২/২১ = ০.৫৭
৫,২৮৭.
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?
  1. ২০ বছর
  2. ৪০ বছর
  3. ৫০ বছর
  4. ৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?

সমাধান:
দুই পুত্রের বয়সের গড় ২০ বছর
দুই পুত্রের বয়সের সমষ্টি = ২ × ২০ = ৪০ বছর

পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = ৩ × ৩০ = ৯০ বছর
পিতার বয়স = ৯০ - ৪০ = ৫০ বছর
৫,২৮৮.
১ মিলিমিটার ১ মিটারের কত অংশ?
  1. ১/১০
  2. ১/১০০
  3. ১/১০০০
  4. ১/১০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিলিমিটার ১ মিটারের কত অংশ?

সমাধান:
১ মিটার = ১০০ সেন্টিমিটার
= ১০০ × ১০ মিলিলিটার
= ১০০০ মিলিমিটার

অর্থাৎ, ১ মিলিলিটার ১ কিলোমিটারের ১/১০০০ অংশ।
৫,২৮৯.
ক ও খ উভয়ই জোড় সংখ্যা হলে, কোনটি বিজোড় সংখ্যা হবে?
  1. ক) কখ
  2. খ) ক + খ
  3. গ) কখ + ১
  4. ঘ) ৬(ক + খ)
ব্যাখ্যা
ক ও খ উভয়ই জোড় সংখ্যা হলে, (কখ + ১) বিজোড় সংখ্যা হবে
কারণ - 
ক = ২
খ = ৪
ক × খ = ২ × ৪ = ৮ যা জোড় সংখ্যা 
ক + খ = ২ + ৪ = ৬ যা জোড় সংখ্যা
ক × খ + ১ = ৮ + ১ = ৯ যা বিজোড় সংখ্যা 
৬(ক + খ)  = ৬ × ৬ = ৩৬ যা জোড় সংখ্যা
----------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
জোড় সংখ্যা(ক) × জোড় সংখ্যা(খ) + বিজোড় সংখ্যা
= জোড় সংখ্যা(কখ) + বিজোড় সংখ্যা
= বিজোড় সংখ্যা
৫,২৯০.
১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 

    সমাধান:
    ৫,২৯১.
    নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
    1. ৩/৫
    2. ৭/৯
    3. ৮/১১
    4. ১১/১৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

    সমাধান:
    ৩/৫ = ০.৬
    ৭/৯ = ০.৭৮
    ৮/১১ = ০.৭৩
    ১১/১৫ =০.৭৩

    ∴ ৩/৫ সবচেয়ে ছোট।
    ৫,২৯২.
    নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
    1. ক) 1/3
    2. খ) 3/6
    3. গ) 2/7
    4. ঘ) 5/21
    ব্যাখ্যা
    1/3 = 0.33
    3/6 = 0.5
    2/7 = 0.29
    5/21 = 0.24
    ৫,২৯৩.
    কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়?
    1. ১২৬
    2. ১৪১
    3. ৩২৪
    4. ১৩৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়?

    সমাধান: 
    কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে , প্রদত্ত সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  
    এখানে
    ১২৬ এ ১ + ২ + ৬ = ৯, যা ৩ দ্বারা বিভাজ্য
    ১৪১ এ ১ + ৪ + ১ = ৬, যা ৩ দ্বারা বিভাজ্য
    ৩২৪ এ ৩ + ২ + ৪ = ৯, যা ৩ দ্বারা বিভাজ্য
     ১৩৯ এ ১ + ৩ + ৯ = ১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
    ৫,২৯৪.
    কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?
    1. ১২০
    2. ১৮০
    3. ৯০
    4. ১৪০
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?

    সমাধান: 
    মনে করি,
    সংখ্যাটি = ক
    ∴ প্রশ্নমতে,
    ক এর (৪/৭) = ৮০
    ⇒ ৪ক/৭ = ৮০
    ⇒ ৪ক = ৮০ × ৭
    ⇒ ৪ক = ৫৬০
    ∴ ক = ১৪০
    ৫,২৯৫.
    ১০টি সংখ্যার গড় ৭২, প্রথম চারটি সংখ্যার গড় ৮০ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ৬০ হলে পঞ্চম সংখ্যাটি কত?
    1. ৮০
    2. ১০০
    3. ১৪০
    4. ৯৬
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১০টি সংখ্যার গড় ৭২, প্রথম চারটি সংখ্যার গড় ৮০ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ৬০ হলে পঞ্চম সংখ্যাটি কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    ১০টি সংখ্যার গড় = ৭২
    ∴ ১০টি সংখ্যার সমষ্টি (৭২ × ১০) = ৭২০

    প্রথম ৪টি সংখ্যার গড় = ৮০
    প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = (৮০ × ৪) = ৩২০

    শেষ ৫টি সংখ্যার গড় = ৬০
    শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৫ × ৬০) = ৩০০

    এখন,
    ১০টি সংখ্যার মোট সমষ্টি = (প্রথম ৪টির সমষ্টি + পঞ্চম সংখ্যা + শেষ ৫টির সমষ্টি)

    ∴ পঞ্চম সংখ্যা = (মোট সমষ্টি -  প্রথম ৪টির সমষ্টি - শেষ ৫টির সমষ্টি)
    = ৭২০ - ৩২০ - ৩০০
    = ৭২০ - ৬২০
    = ১০০

    অতএব, পঞ্চম সংখ্যাটি হলো ১০০।

    ৫,২৯৬.
    দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮ । এদের একটি ৫/৬ হলে, অপর ভগ্নাংশটি কত?
    1. ৮/১২
    2. ৪/৬
    3. ৯/১৪
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮ । এদের একটি ৫/৬ হলে, অপর ভগ্নাংশটি কত?

    সমাধান:
    অপর ভগ্নাংশটি = দুটি ভগ্নাংশের গুণফল ÷ একটি ভগ্নাংশ
    = (১৫/২৮) ÷ (৫/৬)
    = (১৫/২৮) × (৬/৫)
    = ৯/১৪

    ∴ অপর ভগ্নাংশটি হলো ৯/১৪
    ৫,২৯৭.
    নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? 
    1. ১/৫
    2.  ১/৬
    3. ১/৭
    4. ১/৮
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? 

    সমাধান:
    সব ভগ্নাংশে লব (উপরের সংখ্যা) একই, অর্থাৎ ১,
    সুতরাং যে ভগ্নাংশের হর (নিচের সংখ্যা) সবচেয়ে বেশি, সেটিই সবচেয়ে ছোট।

    অপশন অনুযায়ী—
    ১/৫ = ০.২
    ১/৬ ≈ ০.১৬৬৭
    ১/৭ ≈ ০.১৪২
    ১/৮ = ০.১২৫ এই সংখ্যাটি সবচেয়ে ছোট

    ৫,২৯৮.
    ৭২০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
    1. ১০
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৭২০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

    সমাধান:
    কোনো সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা হতে হলে, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাত (power) অবশ্যই জোড় সংখ্যা হতে হবে।

    ৭২০ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫
    = ২ × ৩ × ৫

    এখানে,
    ২-এর ঘাত হলো ৪, যা একটি জোড় সংখ্যা।
    ৩-এর ঘাত হলো ২, যা একটি জোড় সংখ্যা।
    ৫-এর ঘাত হলো ১, যা একটি বিজোড় সংখ্যা।

    ৫-এর ঘাত জোড় করতে হলে আরও একটি ৫ দিয়ে গুণ করতে হবে।

    ৭২০ × ৫ = ৩৬০০ = ৬০

    সুতরাং, ৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।

    ৫,২৯৯.
    একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট 961 টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
    1. ক) 41
    2. খ) 31
    3. গ) 43
    4. ঘ) 33
    ব্যাখ্যা
    মনেকরি 
    ছাত্র সংখ্যা = x 

    প্রশ্নমতে , 
    x × x  = 961
    x2 = 312
    x = 31
    ৫,৩০০.
    ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
    1. ক) ১/৪
    2. খ) ১/২
    3. গ) ১/৮
    4. ঘ) ১/১৬
    ব্যাখ্যা

    ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট = (১×৪ + ৮×২) = ২০
    ৮ টি ৫ টাকার নোট = (৮ × ৫) = ৪০ টাকা
    অতএব, ২০/৪০ = ১/২ অংশ