ব্যাখ্যা
সমাধান:
(5 + √7) হলো অমূলদ সংখ্যা। কারণ একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪৭ / ৬৪ · ৪,৬০১–৪,৭০০ / ৬,৪০৪
√12 = √(3 × 4)
= 2√3 সংখ্যাটি অমূলদ সংখ্যা।
সংখাগুলো হতে পারেঃ
১,২ ও ৩;
২,৩ ও ৪;
৩,৪ ও ৫;
৪, ৫ ও ৬;
৫, ৬ ও ৭ প্রভৃতি।
কিন্তু ৪×৫×৬ = ১২০
এবং ৪+৫+৬ = ১৫
∴ নির্ণেয় যোগফল ১৫
প্রশ্ন: একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
খুটির দৈর্ঘ্য = x মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (১/২ + ১/৩) × x অংশ
= (৫x/৬) অংশ
এবং পানির উপরে আছে = (x - ৫x/৬)
= (x/৬) অংশ
প্রশ্নমতে,
x/৬ = ২
∴ x = ১২
∴ খুটির দৈর্ঘ্য = ১২ মিটার।
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. 15 এবং ল.সা.গু. 225, একটি সংখ্যা 45 হলে, অপর সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
গ.সা.গু. = 15
ল.সা.গু. = 225
একটি সংখ্যা = 45
ধরি, অপর সংখ্যা = x
প্রশ্নমতে,
45 × x = 15 × 225
⇒ x = 3375/45
∴ x = 75
সুতরাং, অপর সংখ্যা হলো 75।
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু 180। সংখ্যা দুটি কী কী?
সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 3x এবং 4x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 12x2
আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
বা, 12x2 = 180 × x
বা, 12x = 180
∴ x = 15
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 15 = 45 এবং 4 × 15 = 60.
প্রশ্ন: সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ ৩, ৪ এবং ৫ থাকে?
সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে
এখানে,
২৭ - ৩ = ২৪
৪০ - ৪ = ৩৬
৬৫ - ৫ = ৬০
বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।
প্রশ্ন: নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে?
সমাধান:
বৃহত্তম সংখ্যা ০.১ এবং ক্ষুদ্রতম সংখ্যা ০.০০০৯
∴ গুণফল = ০.১ × ০.০০০৯
= ০.০০০০৯
প্রশ্ন: ৪৩২১ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
সমাধান:
৩৪) ৪৩২১ (১২৭
৩৪
_____________
৯২
৬৮
______________
২৪১
২৩৮
______________
৩
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩৪ - ৩ = ৩১
প্রশ্ন: (০.০০৪)২= ?
সমাধান:
(০.০০৪)২ = ০.০০৪ × ০.০০৪
= ০.০০০০১৬
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৬
৭/১২ = ০.৫৮
সুতরাং, বৃহত্তম ভগ্নাংশ = ৩/৪
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৪ বেশি হবে?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
বা, ২ক + ১০ = ক + ১৪
বা, ২ক - ক = ১৪ - ১০
∴ ক = ৪
∴ সংখ্যাটি = ৪ ।
প্রশ্ন: দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু ৯০ ও গ.সা.গু ১৫ হলে এবং প্রতিটি দলের সদস্য সংখ্যা গ.সা.গু অপেক্ষা বেশি হলে, উভয় দলের সদস্য মোট কত জন?
সমাধান:
আমরা জানি, সংখ্যা দুটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
সংখ্যা দুটির গুণফল = ৯০ × ১৫ = ১৩৫০
আবার, সংখ্যা দুটি অবশ্যই তাদের গ.সা.গু (১৫) এর গুণিতক হবে।
ধরি, সংখ্যা দুটি ১৫a এবং ১৫b (যেখানে a ও b পরস্পর মৌলিক সংখ্যা)।
শর্তমতে,
১৫a × ১৫b = ১৩৫০
⇒ ২২৫ab = ১৩৫০
⇒ ab = ১৩৫০/২২৫
⇒ ab = ৬
যেহেতু a ও b পরস্পর মৌলিক, তাই তাদের গুণফল ৬ হওয়ার সম্ভাব্য জোড়া হলো (১, ৬) অথবা (২, ৩)।
যদি (a, b) = (১, ৬) হয়,
তবে সংখ্যা দুটি: (১৫ × ১) = ১৫ এবং (১৫ × ৬) = ৯০
কিন্তু প্রশ্নে বলা হয়েছে প্রতিটি দলের সদস্য সংখ্যা গ.সা.গু (১৫) অপেক্ষা বেশি হতে হবে। এখানে একটি দলের সদস্য ১৫ জন, যা শর্ত পূরণ করে না।
যদি (a, b) = (২, ৩) হয়, তবে সংখ্যা দুটি: (১৫ × ২) = ৩০ এবং (১৫ × ৩) = ৪৫
এখানে ৩০ ও ৪৫ উভয়ই ১৫ অপেক্ষা বেশি, যা শর্ত পূরণ করে।
∴ উভয় দলের মোট সদস্য সংখ্যা = (৩০ + ৪৫) = ৭৫ জন।
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ৮, ১২ ও ১৮ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
সমাধান:
৬, ৮, ১২ ও ১৮ এর ল.সা.গু নির্ণয় করতে হবে।
৬ = ২ × ৩
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৮ × ৯
= ৭২
অতএব, ৭২ সেকেন্ড পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে।
প্রশ্ন: যদি দুটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং গ.সা.গু ৮ হয় এবং একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হয়, তবে ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, বড় সংখ্যাটি = ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক/৩
আমরা জানি,
সংখ্যা দুটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ক × (২ক/৩) = ৪৮ × ৮
⇒ ২ক২/৩ = ৩৮৪
⇒ ২ক২ = ৩৮৪ × ৩
⇒ ২ক২ = ১১৫২
⇒ ক২ = ৫৭৬
⇒ ক = √৫৭৬
∴ ক = ২৪
অতএব, ছোট সংখ্যাটি = (২৪ × ২)/৩ = ১৬
সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
ধরি,
অপর সংখ্যাটি = x
প্রশ্নমতে,
(৮০ × x) = ১২ × ১৮০
⇒ x = (১২ × ১৮০)/৮০
= ২৭
According to question,
√(0.25/0.0009) × √(0.09/0.36)
⇒ √((25/9)×100) × √(9/36)
⇒ ((5×10)/3) × (3/6)
⇒ 25/3
⇒ 8(1/3)
প্রশ্ন: ৪০ থেকে ৬০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা দুটির গড় কত?
সমাধান:
৪০ ও ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো:
৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯
এদের মধ্যে
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১
বৃহত্তম মৌলিক সংখ্যা = ৫৯
∴ সংখ্যা দুটির গড়
= (৪১ + ৫৯)/২
= ১০০/২
= ৫০
এখানে,
০.৩ = ০.৩
√০.৩ = ০ .৫৪৭৭
২/৫ = ০.৪
১/৩ = ০.৩৩৩৩
√০.৩ (০.৫) > ২/৫ (০.৪) > ১/৩ (০.৩৩) > ০.৩
৯৬, ১২০ এর ল.সা.গু.=২×২×২×৩×৪×৫=৪৮০
মনে করি, একটি সংখ্যা 'ক' তাহলে অপর সংখ্যা 'খ'
শর্তমতে, ক - খ = ১ ------- (১)
এবং কখ = ৪২।
এখন (ক+খ)২ = (ক-খ)২ + ৪ × কখ
বা, (ক+খ)২ = ১২ + ৪ × ৪২
বা, (ক+খ)২ = ১ + ১৬৮
বা, ক+খ = √১৬৯
বা, ক + খ = ১৩ ------- (২)
(১) + (২) করে পাই,
২ক = ১৪
বা, ক = ৭
সুতরাং ৭ + খ = ১৩
খ = ৬
প্রশ্ন: কোনো সংখ্যার ১/৩ অংশের সাথে ২৫ যোগ করলে তা সংখ্যাটির ২/৩ অংশের সমান হয়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(ক/৩) + ২৫ = ২ক/৩
বা, (২ক/৩) - (ক/৩) = ২৫
বা, (২ক - ক)/৩ = ২৫
বা, ক/৩ = ২৫
বা, ক = ২৫ × ৩
∴ ক = ৭৫
∴ সংখ্যাটি হলো ৭৫
প্রশ্ন: x/y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
সমাধান:
ধরি,
যোগ করতে হবে k
তাহলে,
x/y + k = 2y/x
⇒ k = 2y/x - x/y
⇒ k = (2y2 - x2)/ xy
∴ যোগ করতে হবে = (2y2 - x2)/ xy
আমরা জানি দুইটি সংখ্যার গুনফল = লসাগু × গসাগু
তাহলে, ৪৮ × অপর সংখ্যা = ১৬ × ১৯২
অপর সংখ্যা = ৬৪
প্রশ্ন: ০.১ × ০.০৩ × ৪.০ = ?
সমাধান:
০.১ × ০.০৩ × ৪.০ = ০.০১২
Question: The average of 10 numbers is 560. The average of the first four numbers is 520, and the average of the last five numbers is 512. Find the value of the fifth number.
Solution:
Given,
First 10 number average is 560
So, sum of first 10 number= 560 × 10 = 5600
First 4 number average is 520
Sum of first 4 number = 520 × 4 = 2080
Last 5 number average is 512
Sum of last 5 number = 512 × 5 = 2560
So,
Sum of all 10 numbers= (sum of first 4) + 5th number + (sum of last 5)
5th number = Sum of all 10 numbers - (sum of first 4) - (sum of last 5)
= 5600 - 2080 - 2560
= 5600 - 4640
= 960
∴ 5th number is 960
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর এবং মা ও ঐ পুত্রের বয়সের গড় ৩০ বছর। মায়ের বয়স ৪৫ বছর হলে, পিতার বয়স কত?
সমাধান:
পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর
∴ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩৫ × ২) বছর = ৭০ বছর
মা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর
∴ মা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩০ × ২) বছর = ৬০ বছর
∴ পুত্রের বয়স = (৬০ - ৪৫) বছর = ১৫ বছর
∴ পিতার বয়স = (৭০ - ১৫) বছর = ৫৫ বছর
অতএব, পিতার বয়স ৫৫ বছর।
প্রশ্ন: ৫টি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে, প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি কত?
সমাধান:
ধরি,
সংখ্যা ৫টি যথাক্রমে ক, ক + ১, ক + ২, ক + ৩ এবং ক + ৪
প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ = ১০০
⇒ ৫ক + ১০ = ১০০
⇒ ৫ক = ৯০
∴ ক = ১৮
অতএব, প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি = ক + ক + ৪
= ১৮ + ১৮ + ৪
= ৪০
প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?
সমাধান:
সহমৌলিক সংখ্যা( Co-Prime Numbers): যদি দুটি সংখ্যার গ.সা.গু ১ হয় তাহলে তাদেরকে পরস্পর Co-Prime বা সহ মৌলিক সংখ্যা বলে।
অপশনগুলোর মধ্যে 'ঘ' এর ৫২ ও ৯৭ সংখ্যাটির মধ্যে ৯৭ সংখ্যাটি মৌলিক হওয়ায় ৫২ ও ৯৭ এর গ.সা.গু ১। কারণ এদের মধ্যে কোন সাধারণ গুণনীয়ক নেই। কিন্তু অপর তিনটি অপশনের সংখ্যাদ্বয়ের সাধারণ গুণনীয়ক ৩।
৬০ কেজি মিশ্রণে বালুর পরিমান ৬০ × ৭/(৭+৩) = ৪২০/১০ = ৪২ কেজি
এবং লবণের পরিমান (৬০-৪২) = ১৮ কেজি।
মনে করি x কেজি লবণ মিশালে অনুপাত ৩:৭ হবে। তাহলে-
৪২ : (১৮+x) = ৩:৭
বা, ৪২/(১৮+x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
∴ x = ৮০ কেজি
প্রশ্ন: ১/৩, ২/৫, ৭/৪ এবং ৩/৫ এর ল.সা.গু.কত?
সমাধান:
ভগ্নাংশের ল.সা.গু. = লবগুলোর ল.সা.গু. / হরগুলো গ.সা.গু
লবগুলো = ১, ২, ৭, ৩
ল.সা.গু.: = ১ × ২ × ৭ × ৩ = ৪২
হরগুলো = ৩, ৫, ৪, ৫
গ.সা.গু.:
৩ এর ভাজক: ১, ৩
৫ এর ভাজক: ১, ৫
৪ এর ভাজক: ১, ২, ৪
সবগুলোর সাধারণ ভাজক একমাত্র ১
ভগ্নাংশের ল.সা.গু. = ৪২ / ১ = ৪২
ধরি সংখ্যা দুইটি ৬x ও ৭x; গ.সা.গু.x=৪
বৃহত্তম সংখ্যা= ৭×৪=২৮
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৯ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২৩ বছর। স্বামীর বর্তমান বয়স কত?
সমাধান:
৩ বছর পূর্বে -
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৯ × ৩) বছর
= ৮৭ বছর
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮৭ + (৩ × ৩)} বছর
= ৯৬ বছর
আবার, ৫ বছর পূর্বে -
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৩ × ২) বছর
= ৪৬ বছর
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪৬ + (৫ × ২)} বছর
= ৫৬ বছর
∴ স্বামীর বর্তমান বয়স = (৯৬ - ৫৬) বছর
= ৪০ বছর।
প্রশ্ন: ৪, ০, ২, ৬ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত?
সমাধান:
৪, ০, ২, ৬ দ্বারা গঠিত চার অঙ্কের,
বৃহত্তম সংখ্যা = ৬৪২০
ক্ষুদ্রতম সংখ্যা = ২০৪৬
∴ এদের অন্তর = ৬৪২০ - ২০৪৬ = ৪৩৭৪