বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ৪২ / ৬৪ · ৪,১০১৪,২০০ / ৬,৪০৪

৪,১০১.
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ১১৯
  2. ১২০
  3. ১২১
  4. ১২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান: 
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ১৩১
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ১০৭
∴ সংখ্যা দুইটির গড় = (১৩১ + ১০৭)/২ = ১১৯

৪,১০২.
২৫৩১৩ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ১২৭ ও ভাগশেষ ৪০ থাকে?
  1. ১৬২
  2. ১৬৯
  3. ১৬৭
  4. ১৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫৩১৩ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ১২৭ ও ভাগশেষ ৪০ থাকে?

সমাধান:
দেওয়া আছে:
ভাজ্য =২৫৩১৩
ভাগশেষ = ৪০
ভাগফল = ১২৭

আমরা জানি,

৪,১০৩.
a³+b³, (a+b)³, (a²-b²)² এবং (a²-ab+b²)² এর ল.সা.গু-
  1. ক) (a-b)²(a²-ab+b²)
  2. খ) (a+b)³(a²-ab+b²)²
  3. গ) (a-b)³(a+b)²(a²-ab+b²)
  4. ঘ) (a-b)²(a+b)³(a²-ab+b²)²
ব্যাখ্যা
১ম রাশি, a³+b³ = (a+b)(a²-ab+b²)
২য় রাশি, (a+b)³ = (a+b)(a+b)(a+b)
৩য় রাশি, (a²-b²)² = {(a+b)(a-b)}²
= (a+b)(a+b)(a-b)(a-b)
৪র্থ রাশি, (a²-ab+b²)² = (a²-ab+b²)(a²-ab+b²)
∴ নির্ণেয় ল.সা.গু = (a+b)(a+b)(a+b)(a-b)(a-b)(a²-ab+b²)(a²-ab+b²)
= (a-b)²(a+b)³(a²-ab+b²)²
৪,১০৪.
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৪ × ২) = ? 
  1. ১১ 
  2. ৭ 
  3. ১৮ 
  4. ৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: (৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৪ × ২) = ? 

সমাধান: 
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৪ × ২)
= ১২ ÷ ৩ × ২ - (৭ - ৮) 
= ৪ × ২ + ১  
= ৮ + ১
= ৯  

৪,১০৫.
কতকগুলো ঘণ্টা একসাথে বাজার ১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
  1. ক) ১ মি. ২০ সে.
  2. খ) ১ মি. ৩০ সে.
  3. গ) ৩ মিনিট
  4. ঘ) ৫ মিনিট
ব্যাখ্যা

১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. এর ল.সা.গু. = ৩০০ সেকেন্ড = ৫ মিনিট
সুতরাং, ৫ মিনিট পরে একত্রে বাজবে।

৪,১০৬.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১৭/২১
  2. ১১/১৪
  3. ৫/৬
  4. ১২/১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
ক) ১৭/২১ = ০.৮১ 
খ) ১১/১৪ = ০.৭৮ 
গ) ৫/৬ = ০.৮৩ 
ঘ) ১২/১৫ = ০.৮০ 

∴ অপশন (খ) ১১/১৪ ভগ্নাংশটি সবচেয়ে ক্ষুদ্রতম।

৪,১০৭.
দশটি সংখ্যার গড় x এবং এদের পাঁচটি সংখ্যার গড় y। যদি বাকি ৫টি সংখ্যার গড় z হয় তবে নিচের কোনটি সঠিক?
  1. ক) 2x = y+z
  2. খ) 2x = y+x
  3. গ) x = 2y+2x
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

দশটি সংখ্যার যোগফল = 10x এবং এদের প্রথম পাঁচটির যোগফল = 5y
তাহলে বাকী পাঁচটির যোগফল = 10x - 5y
সুতরাং বাকী পাঁচটির গড় = (10x - 5y)/5 = 2x - y
প্রশ্নমতে,
z = 2x - y
বা, 2x = y + z.

৪,১০৮.
দুইটি সংখ্যার গ, সা, গু ১৫ এবং ল, সা, গু ১৯৫ । একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৫৫
  2. ৬৭
  3. ৭৭
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ, সা, গু ১৫ এবং ল, সা, গু ১৯৫ । একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাদ্বয়ের গুণফল = ল, সা, গু × গ, সা, গু
= ১৯৫ × ১৫
= ২৯২৫

∴ অপর সংখ্যাটি = সংখ্যাদ্বয়ের গুণফল/একটি সংখ্যা
= ২৯২৫/৪৫
= ৬৫
৪,১০৯.
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর হলে পিতার বয়স কত? 
  1. ক) ৬০ বছর 
  2. খ) ৪৫ বছর 
  3. গ) ৫৫ বছর 
  4. ঘ) ৫০ বছর 
ব্যাখ্যা
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩৫ বছর
পিতা ও দুই সন্তানের মোট বয়স =(৩৫ × ৩) বছর
                                                = ১০৫ বছর

 দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর 
দুই সন্তানের মোট বয়স (২৫ × ২) বছর 
                                    = ৫০ বছর 

পিতার বয়স = (১০৫ - ৫০) বছর 
                    = ৫৫ বছর 
৪,১১০.
দুইটি সংখ্যার ল.সা.গু. a এবং গ.সা.গু. b। একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি -
  1. ক) ab
  2. খ) bc
  3. গ) ab/c
  4. ঘ) ac/b
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. a  এবং গ.সা.গু. b। একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি -

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু. 
অপর সংখ্যাটি × c = a × b
∴ অপর সংখ্যা = ab/c
৪,১১১.
১০, ৬, ৮ এর গাণিতিক গড় ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ৬, ৮ এর গাণিতিক গড় ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 

সমাধান: 
১০, ৬, ৮ এর গাণিতিক গড় = (১০ + ৬ + ৮)/৩ 
= ২৪/৩ 
= ৮ 

ধরি, 
নির্ণেয় সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
(৮ + ৯ + ক)/৩ = ৮ 
বা, ১৭ + ক = ৮ × ৩ 
বা, ১৭ + ক = ২৪ 
বা, ক = ২৪ - ১৭ 
∴ ক = ৭ 
৪,১১২.
দুইটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু ১০৫ হলে, গ.সা.গু কত?
  1. ১৪
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু ১০৫ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
বা, সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
বা, ১০৫ × সংখ্যা দুইটির গ.সা.গু. = ৩১৫
বা, সংখ্যা দুইটির গ.সা.গু. = ৩১৫/১০৫
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. == ৩
৪,১১৩.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৪ × √৯০
  2. √২৭
  3. √৫০ × √৮০
  4. √২৭/√৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
√২৭ / √৪৮
= √(২৭/৪৮)
= √(৯/১৬)
= ৩/৪

∴ √২৭/√৪৮ মূলদ সংখ্যা।

√২৭, √৪ × √৯০, √৫০ × √৮০ সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।
৪,১১৪.
যদি ১৫, ২৮ ও ৩৩ এই তিনটি সংখ্যার গুণফল Z হলে, নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না?
  1. Z/২১
  2. Z/৫৫
  3. Z/২৪
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ১৫, ২৮ ও ৩৩ এই তিনটি সংখ্যার গুণফল Z হলে, নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না?

সমাধান:
প্রথমে Z এর মান বের করি:
Z = ১৫ × ২৮ × ৩
= (৩ × ৫) × (৪ × ৭) × (৩ × ১১)
= ৩ × ৪ × ৫ × ৭ × ১১

এখন, 
ক) Z/২১, এখানে Z এর মধ্যে ২১ রয়েছে, তাই পূর্ণ সংখ্যা হবে।
খ) Z/৫৫, এখানে Z এর মধ্যে ৫৫ রয়েছে, তাই পূর্ণ সংখ্যা হবে।
গ) Z/২৪, এই ভাগফলটি পূর্ণ সংখ্যা হবে না কারণ Z এর মধ্যে ২৪ সংখ্যা নেই।

অতএব, Z/২৪ একটি পূর্ণ সংখ্যা হবে না, এবং তাই এই উত্তরটি সঠিক।

৪,১১৫.
কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ১২, ১৬ এবং ৩৬ দ্বারা বিভাজ্য?
  1. ১২১
  2. ১৯৬
  3. ১৪৪
  4. ২৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ১২, ১৬ এবং ৩৬ দ্বারা বিভাজ্য?

সমাধান:
ক্ষুদ্রতম পূর্ণবর্গসংখ্যাটি নির্ণয় করতে হলে ১২, ১৬ এবং ৩৬ এর লসাগু নির্ণয় করতে হবে।
এখানে,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
৩৬ = ২ × ২ × ৩ × ৩

∴ লসাগু = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ = ১৪৪

এখানে লসাগু হবে পূর্ণবর্গসংখ্যা।

∴ নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি = ২ × ৩ = ১৬ × ৯ = ১৪৪
৪,১১৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে?
  1. ক) ১৬
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১০
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০-৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গসাগু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গসাগু = ২×২×৩ = ১২
৪,১১৭.
প্রথম 6টি 7-এর অযুগ্ম গুণিতক গড় কত?
  1. ক) 40
  2. খ) 41
  3. গ) 42
  4. ঘ) 43
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম 6টি 7-এর অযুগ্ম গুণিতক গড় কত?

সমাধান: 
৭ এর প্রথম ৬ টি অযুগ্ম গুণিতক হলো:  ৭, ২১, ৩৫, ৪৯, ৬৩, ৭৭।

নির্ণেয় গড় = (৭ + ২১ + ৩৫ + ৪৯ + ৬৩ + ৭৭)/৬
= ২৫২/৬ = ৪২

৪,১১৮.
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
  1. ১৫
  2. ২৫
  3. ৩৫
  4. ৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?

সমাধান:
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৫ ও ৭।
সুতরাং এদের গুণফল = ৫ × ৭ = ৩৫

৪,১১৯.
২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?
  1. ১৭টি
  2. ১৫টি
  3. ১৩টি
  4. ১১টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ২০ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ১৭টি মৌলিক সংখ্যা।
৪,১২০.
  1. 53/90
  2. 8/15
  3. 5/9
  4. 53/100
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

৪,১২১.
(1 + i)3= কত?
  1. ক) 2 - 2i
  2. খ) - 2 + 2i
  3. গ) - 2 - 2i
  4. ঘ) 2 + 2i
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + i)= কত? 

সমাধান:
ধরি 
z = (1 + i) 3 
z = 13 + i3 + 3 × 12 × i + 3 × 1 × i2
= 1 - i + 3i - 3
= - 2 + 2i
৪,১২২.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ক) ৭/৮
  2. খ) ১৩/১৬
  3. গ) ৩১/৪০
  4. ঘ) ৬৩/৮০
ব্যাখ্যা

হর গুলোর লসাগু = ৮০
সবগুলো হরকে ৮০ কে পরিবর্তন করলে নতুন ভগ্নাংশগুলো হবে,
৭/৮ = ৭০/৮০
১৩/১৬ = ৬৫/৮০
৩১/৪০ = ৬২/৮০
৬৩/৮০ = ৬৩/৮০
এর মধ্যে, ৭০/৮০ বৃহত্তম। অর্থাৎ, উত্তর ৭/৮

৪,১২৩.
একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত?
  1. ৬১৩ জন
  2. ৫৯২ জন
  3. ৬০৯ জন
  4. ৫৮৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত?

সমাধান:
২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু = ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = (৬০০ - ১৩) = ৫৮৭ জন
৪,১২৪.
5, 20 এবং 80 এর জ্যামিতিক গড় কত?
  1. 32
  2. 20
  3. 24
  4. 16
ব্যাখ্যা

প্রশ্ন: 5, 20 এবং 80 এর জ্যামিতিক গড় কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =
 
∴ 5, 20 এবং 80 এর জ্যামিতিক গড় = (20 × 5 × 80)1/3
= (8000)1/3
= (203)1/3
= 20

৪,১২৫.
৯০ থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ১০ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৪০
  3. ৪৫
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ১০ বেশি হয়। সংখ্যাটি কত? 

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
৯০ - ক = ক + ১০
বা, ক + ক = ৯০ - ১০
বা, ২ক = ৮০
∴ ক = ৪০
৪,১২৬.
কোন একটি নির্দিষ্ট সংখ্যা ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চারগুণকে ১১ দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে?
  1. ক) 12
  2. খ) 2
  3. গ) 9
  4. ঘ) 1
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি , x = ১১q + ৩
⇒ ৪x = ৪(১১q + ৩)
⇒ ৪x = ৪৪q + 12
এখন, ৪৪q + 12 =  11(৪q + ১) +১
সুতরাং ১১ দ্বারা ভাগ করলে ১ অবশিষ্ট থাকবে।

৪,১২৭.
কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৫০০ জন
  2. খ) ৩০০ জন
  3. গ) ৭৭৫ জন
  4. ঘ) ৬৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৮৫%
ইংরেজীতে অকৃতকার্য হয়েছে =(১০০ - ৮৫)% = ১৫%

১৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী ১০০ জন 
১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী ১০০/১৫ জন 
৭৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী (১০০ × ৭৫)/১৫ জন
                                                         = ৫০০ জন
৪,১২৮.
৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?
  1. ৩/৭
  2. ১২
  3. ১/২৮
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?

সমাধান:
ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু
লব এর ল.সা.গু = ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
হর এর গ.সা.গু = ৪ ও ৭ এর গ.সা.গু = ১
তাহলে ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু = ১২/১ = ১২
৪,১২৯.
৩০ এবং ৪৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ক) ১১২
  2. খ) ১২৬
  3. গ) ১৫২
  4. ঘ) ১৬১
ব্যাখ্যা

৩০ এবং ৪৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা = ৩১, ৩৭, ৪১ এবং ৪৩
এদের সমষ্টি = ৩১ + ৩৭ + ৪১ + ৪৩ = ১৫২

৪,১৩০.
১-১০০ পর্যন্ত লিখতে '১' সংখ্যাটি কতবার আসে?
  1. ১৮ বার
  2. ২০ বার
  3. ২১ বার
  4. ২৩ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ১-১০০ পর্যন্ত লিখতে '১' সংখ্যাটি কতবার আসে?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯" সংখাগুলো আছে ২০ বার করে।
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "১" সংখ্যাটি আছে ২১ বার।
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "০" আছে ১১ বার।
৪,১৩১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৭২
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
৭২, ৮৭, ৬৩ সবগুলো সংখ্যাকেই ৩ দ্বারা ভাগ করা যায়।
সুতরাং, এখানে কোনো সংখ্যাই মৌলিক নয়।
৪,১৩২.
২৫ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ৬৫
  2. ৬৪
  3. ৬৩
  4. ৬২
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
২৫ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
২৫ থেকে ৯৯ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ২৯

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = (৯৭ + ২৯) = ১২৬
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১২৬/২ = ৬৩
৪,১৩৩.
আকাশের 9 ইনিংস পর্যন্ত যে গড় রান ছিল, দশম ইনিংসে 100 রান করার পর সেই গড় 8 রান বেড়ে যায়। তার নতুন গড় রান কত?
  1. 46
  2. 29
  3. 17
  4. 28
ব্যাখ্যা

প্রশ্ন: আকাশের 9 ইনিংস পর্যন্ত যে গড় রান ছিল, দশম ইনিংসে 100 রান করার পর সেই গড় 8 রান বেড়ে যায়। তার নতুন গড় রান কত?

সমাধান:
ধরি,
9 টি ইনিংসের গড় ছিল x রান
তাহলে 9 ইনিংসের মোট রান = 9x

দশম ইনিংসে তিনি 100 রান করেন
∴ দশম ইনিংসের পর মোট রান =  9x+100
∴ নতুন গড় = x + 8

শর্তমতে,
10(x + 8) = 9x+100
⇒ 10x + 80 = 9x + 100
⇒ 10x - 9x = 100 - 80
∴ x = 20

অতএব, নতুন গড় = 20 + 8 = 28

৪,১৩৪.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে x, y, z এর মানের গড় কত? 
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে x, y, z এর মানের গড় কত? 

সমাধান:
দেওয়া আছে, 
x ও y এর মানের গড় = ৯ 
∴  x ও y এর মানের সমষ্টি = ৯ × ২ 
∴ x + y = ১৮ 

এখন, 
x, y ও z এর মানের সমষ্টি = x + y + z 
= ১৮ + ১২ 
= ৩০ 
∴ x, y ও z এর মানের গড় = ৩০/৩ 
= ১০ 
৪,১৩৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে।
  1. ক) ২১
  2. খ) ৪১
  3. গ) ৩১
  4. ঘ) ৫১
ব্যাখ্যা
২, ৩, ৫, ৬ এর লসাগু + ১ = ৩০ + ১ = ৩১
৪,১৩৬.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল -
  1. ১৭
  2. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল -

সমাধান:
মনেকরি,
সংখ্যা দুইটি ক ও ক + ১

প্রশ্নমতে 
(ক + ১) - ক = ১৭
বা, ক + ২ক + ১ - ক = ১৭
বা, ২ক + ১ = ১৭ 
বা, ২ক = ১৭ - ১
বা, ২ক = ১৬
∴ ক = ৮ 

সংখ্যাদ্বয়ের যোগফল = ৮ + ১ + ৮ = ১৭
৪,১৩৭.
একটি ঝুড়ির দুই-তৃতীয়াংশ ফল পরীক্ষা করার পর ৪টি ত্রুটিযুক্ত এবং বাকি ৩৬টি ত্রুটিমুক্ত ফল পাওয়া গেল। ৮৫% ফল ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট ফলের মধ্যে কতটি ফল ত্রুটিমুক্ত পেতে হবে?
  1. ১৫ টি
  2. ১৯ টি
  3. ২৩ টি
  4. ৫১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়ির দুই-তৃতীয়াংশ ফল পরীক্ষা করার পর ৪টি ত্রুটিযুক্ত এবং বাকি ৩৬টি ত্রুটিমুক্ত ফল পাওয়া গেল। ৮৫% ফল ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট ফলের মধ্যে কতটি ফল ত্রুটিমুক্ত পেতে হবে?

সমাধান:
প্রশ্নমতে,
২/৩ অংশ = ৪ + ৩৬ = ৪০
⇒ ১ বা সম্পূর্ণ অংশ =  (৪০ × ৩)/২ = ৬০ টি

এখন,
৬০ এর ৮৫% = (৬০ × ৮৫)/১০০ = ৫১ টি

∴ ত্রুটিমুক্ত ফল পেতে হবে = ৫১ - ৩৬ = ১৫ টি
৪,১৩৮.
দুটি সংখ্যার সমষ্টি ১২ এবং তাদের গুণফল ৩৫। সংখ্যাদ্বয়ের বিপরীত ভগ্নাংশের সমষ্টি কত?
  1. ৪/৩৫
  2. ১/৩৫
  3. ৩৫/৮
  4. ১২/৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার সমষ্টি ১২ এবং তাদের গুণফল ৩৫। সংখ্যাদ্বয়ের বিপরীত ভগ্নাংশের সমষ্টি কত?

সমাধান:
ধরি, সংখ্যাদ্বয় ক এবং খ 
শর্তমতে, ক + খ = ১২ এবং ক × খ = ৩৫
(১/ক) + (১/খ)
= (ক + খ)/(ক × খ)
= ১২/৩৫

৪,১৩৯.
৯৭ এবং ১৪০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ১১৮
  2. ১২০
  3. ১১৭
  4. ১২৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৭ এবং ১৪০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৯৭ এবং ১৪০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ১০১
৯৭ এবং ১৪০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ১৩৯

তাদের গড় = (১০১ + ১৩৯)/২
= ১২০
৪,১৪০.
  1. ৪/৩
  2. ১১/৭
  3. ১২/১৭
  4. ১০/৯ 
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৪,১৪১.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১২। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান ৫৪ হ্রাস পায়। সংখ্যাটি কত?
  1. ৯৩
  2. ৩৯
  3. ৭৫
  4. ৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১২। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান ৫৪ হ্রাস পায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি= ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y
প্রশ্নমতে,
১০y + x - ৫৪ = ১০x + y
⇒ ৯y - ৯x = ৫৪
⇒৯(y - x) = ৫৪
∴ y - x = ৬

এবং x + y = ১২
এখন,
২y = ১৮
∴ y = ৯
এবং x = ৩
∴ সংখ্যাটি = ১০ × ৯ + ৩
= ৯০ + ৩
= ৯৩
৪,১৪২.
দুইটি সংখ্যার ল.সা.গু ১৫০। সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৬ হলে, সংখ্যাদ্বয়ের অন্তর কত?
  1. ৩৫
  2. ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ১৫০। সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৬ হলে, সংখ্যাদ্বয়ের অন্তর কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ৫ক ও ৬ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ১৫০
⇒ ক = ১৫০/৩০
∴ ক = ৫

∴ সংখ্যাদ্বয়ের অন্তর = ৬ক - ৫ক = ক = ৫
৪,১৪৩.
০.৩ × ০.০৩ × ০.০০৩ = ?
  1. ০.০০০০২৭ 
  2. ০.০০০০০৯
  3. ০.০০০০৯
  4. ০.০০০৯
ব্যাখ্যা
০.৩ × ০.০৩ × ০.০০৩ = ০.০০০০২৭ 
দশমিকের পর মোট ৬ টি অঙ্ক থাকায় সঠিক অপশনে দশমিকের পর মোট ৬ টি অঙ্ক থাকবে। 
দশমিকের পর ৪ টি শূন্য বসিয়ে দুই অঙ্কবিশিষ্ট ২৭ সংখ্যাটি বসানো হয়েছে। কারণ ৩ টি ৩ গুণ করলে ২৭ হয়।
৪,১৪৪.
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৭
  2. খ) ১৩
  3. গ) ১৫
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত?

সমাধান: 
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি
 
মৌলিক সংখ্যার সমষ্টি = ২ + ৩ + ৫ + ৭ = ১৭

৪,১৪৫.
নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?
  1. ক) ৩/৪
  2. খ) ৬/৭
  3. গ) ৪/৫
  4. ঘ) ৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?

সমাধান:
৪, ৫, ৭, ৮ এর ল. সা. গু. = ২৮০

(৩/৪) × ২৮০ = ২১০
(৬/৭) × ২৮০ = ২৪০
(৪/৫) × ২৮০ = ২২৪
(৭/৮) × ২৮০ = ২৪৫

∴ ৭/৮ সংখ্যাটি বৃহত্তম। 
৪,১৪৬.
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৭২
  2. খ) ৪৮
  3. গ) ২৪
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

দুইটি সংখ্যার গ.সা.গু - ২, ল.সা.গু ৩৬০ এবং একটি সংখ্যা ১০।
আমরা জানি, গ.সা.গু × ল.সা.গু  = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ১০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৩৬০)/১০ = ৭২

৪,১৪৭.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৪ গুণ । সংখ্যাটি কত?
  1. ১৪
  2. ৪৭
  3. ২৫
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৪ গুণ । সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
দশকের অঙ্ক ক হলে,
এককের অঙ্ক (ক + ৩)

∴ সংখ্যাটি = ১০ক + ক + ৩ = ১১ক + ৩

প্রশ্নানুসারে,
১১ক + ৩ = ৪ (ক + ক + ৩)
⇒ ১১ক - ৮ক = ১২ - ৩
⇒ ৩ক = ৯
∴ ক = ৩

∴ সংখ্যাটি = (১১ × ৩ + ৩) = ৩৬
৪,১৪৮.
০.০১ × .০২  = কত?
  1. ০.০০২
  2. ০.০০০২
  3. ০.০০০০২
  4. ০.০২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০১ × .০২ = কত?

সমাধান:
০.০১ × .০২ = ০.০০০২
৪,১৪৯.
কত?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
৪,১৫০.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৩৪০
  2. খ) ৩৪১
  3. গ) ৩৪২
  4. ঘ) ৩৪৪
ব্যাখ্যা

If the number is x then ৩৮১ - x = x - ৩০১
or, ২x = ৩৮১ + ৩০১
or, x = ৩৪১

৪,১৫১.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির ওপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১১ মিটার
  2. খ) ১৩ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১০ মিটার
ব্যাখ্যা

ধরি, খুটির দৈর্ঘ্য x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির উপরে আছে (১/২+১/৩)x অংশ = (৫/৬)x অংশ।
এবং পানির উপরে আছে (১ - ৫/৬)x বা (১/৬)x বা x/৬ অংশ।
প্রশ্নমতে,
x/৬ = ২
∴ x = 12

৪,১৫২.
দুটি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে ছোট সংখ্যাটি কত
  1. ২০
  2. ৩০
  3. ১০
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে ৬০ ও ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক২ = ১০০
∴ ক = ১০

অতএব,
ছোট সংখ্যাটি = ২ × ১০ = ২০
৪,১৫৩.
নিচের কোনটি অমুলদ সংখ্যা?
  1. √৩৬১
  2. ০.৭২১৬৭২১৬৭২১৬.........
  3. √৫২৯
  4. ০.৭৬১২৩২৭১৯............
ব্যাখ্যা
√৫২৯ = √(২৩ × ২৩) = ২৩; সুতরাং এটি মুলদ সংখ্যা
√৩৬১ = √(১৯ ×১৯) = ১৯; সুতরাং এটি মুলদ সংখ্যা
০.৭২১৬৭২১৬৭২১৬......... দশমিকের পর ৭২১৬ এর পুনরাবৃত্তি হচ্ছে তাই এটিও মুলদ সংখ্যা
০.৭৬১২৩২৭১৯............ দশমিকের পর কোন পুনরাবৃত্তি নাই এবং ডট ডট দ্বারা অসংখ্য সংখ্যা আছে বোঝায়; সুতরাং এটি অমুলদ সংখ্যা
৪,১৫৪.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৮৯
  2. ৭০
  3. ১৭০
  4. ১৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
লঘিষ্ঠ সংখ্যাটি হবে ১২, ১৮ এবং ২৪ ল.সা.গু থেকে ২ কম 

১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২ 
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ২ = ৭০
৪,১৫৫.
13 + । - 1 - 4 । - 3 - । - 8 । = ?
  1. ক) 29
  2. খ) 7
  3. গ) 17
  4. ঘ) 15
ব্যাখ্যা
13 + । - 1 - 4 । - 3 - । - 8 ।
= 13 + । - 5। - 3 - । - 8 ।
= 13 + 5 - 3 - 8
= 18 - 11
= 7
৪,১৫৬.
যদি q একটি মৌলিক সংখ্যা হয়, তবে √q -
  1. ক) একটি স্বাভাবিক সংখ্যা
  2. খ) একটি পূর্ণ সংখ্যা
  3. গ) একটি মূলদ সংখ্যা
  4. ঘ) একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

√মৌলিক সংখ্যা = অমূলদ সংখ্যা। অতএব, √q= অমূলদ সংখ্যা

৪,১৫৭.
যদি 15, 28 ও 33 এই তিনটি সংখ্যার গুণফল z হয়, তাবে নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না?
  1. ক) Z/21
  2. খ) Z/24
  3. গ) Z/55
  4. ঘ) সবগুলোই পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্নমতে,
z = 15 × 28 × 33
বা, z = 13860
এখানে z/24 = 13860/24 = 577.5

৪,১৫৮.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) √০.০২
  2. খ) ১/৩
  3. গ) ২/২১
  4. ঘ) ১/১১
ব্যাখ্যা
১/১১ = ০.০৯০৯
২/২১ = ০.০৯৫
১/৩ = ০.৩৩
√০.০২ = ০.১৪১
৪,১৫৯.
৪টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৮ ও ২৪ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে?
  1. ১ মিনিট ৬ সেকেন্ড
  2. ২ মিনিট
  3. ১ মিনিট
  4. ১ মিনিট ১২ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৪টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৮ ও ২৪ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে?

সমাধান: 
৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু হবে ঘণ্টা চারটি পরবর্তীতে একত্রে বাজার সময়।

৬ = ২ × ৩
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

লসাগু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

অর্থাৎ, ৭২ সেকেন্ড = ৭২/৬০ মিনিট
= ১.২ মিনিট বা ১ মিনিট ১২ সেকেন্ড পর আবার একত্রে বাজবে।

৪,১৬০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √5/2
  2. √7/3
  3. √5/8
  4. √9/3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অর্থাৎ, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য নয় এমন সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা।

এখানে,
√5/2 ; একটি অমূলদ সংখ্যা। [√5 পূর্ণ সংখ্যা নয়]
√7/3 ; একটি অমূলদ সংখ্যা। [√7 পূর্ণ সংখ্যা নয়]
√5/8 ; একটি অমূলদ সংখ্যা। [√5 পূর্ণ সংখ্যা নয়]

√9/3 = 3/3 = 1 ; একটি মূলদ সংখ্যা। [সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং 1 একটি পূর্ণ সংখ্যা]
৪,১৬১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৫ ও ৪৬৩ কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৫ ও ৭ থাকে?
  1. ক) ২০
  2. খ) ২২
  3. গ) ২৪
  4. ঘ) ২৬
ব্যাখ্যা

যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৫ ও ৪৬৩ কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৫ ও ৭ থাকে, কাজেই নির্ণেয় সংখ্যাটিঃ
হবে (৩৬৫-৫) বা ৩৬০ এবং (৪৬৩-৭) বা ৪৫৬ এর গসাগু।
এখানে ৩৬০ ও ৪৫৬ এর গসাগু ২৪।
সুতরাং, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি ২৪।

৪,১৬২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ৯ 
  2. ১২ 
  3. ১৫ 
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০ 

বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু 
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

৪,১৬৩.
a, a2, a(a + b)–এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
  1. ক) a2
  2. খ) a(a + b)
  3. গ) a2(a + b)
  4. ঘ) a
ব্যাখ্যা

a, a2, a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) = a2(a+b)

৪,১৬৪.
৭২ সংখ্যার মোট ভাজক আছে-
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?

সমাধান:
৭২
= ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯

৭২ এর ভাজকসমূহ
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২ 

∴ মোট ভাজক সংখ্যা ১২টি
৪,১৬৫.
  = কত?
  1. 6i
  2. 0
  3. - 6i
  4. - 6
ব্যাখ্যা

প্রশ্ন:  = কত?

সমাধান:

৪,১৬৬.
147 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে?
  1. ক) 9
  2. খ) 7
  3. গ) 3
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 147 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে?

সমাধান:


147 = 3 × 7 × 7 = 3 × (7 × 7)
এখানে 3 জোড়বিহীন
3 জোড়ায় থাকলে সংখ্যাটি পুর্ণবর্গ হবে।

∴ সংখাটিকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
৪,১৬৭.
৬ থেকে ৩৪ পর্যন্ত ৫ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোর গড় কত? 
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
৬ থেকে ৩৪ পর্যন্ত ৫ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো হলো = ১০,১৫,২০,২৫,৩০
সংখ্যা = ৫টি 

নির্ণেয় গড় = (১০ + ১৫ + ২০ + ২৫ + ৩০)/৫
                 = ১০০/৫
                 = ২০
৪,১৬৮.
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারাে জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
  1. 522
  2. 252
  3. 225
  4. 155
ব্যাখ্যা
প্রশ্ন: একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারাে জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?

সমান:
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে ৩ পথে গমন করে,
৭ ঘাটে পানি পান করে,
৯ টি বৃক্ষের নিচে ঘুমায় এবং
১২ জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। 

তাহলে, গরুর সংখ্যা = ৩, ৭, ৯ এবং ১২ এর ল.সা.গু.
সুতরাং, গরুর সংখ্যা = ২৫২
৪,১৬৯.
4a2 + 9b2 রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্নবর্গ হবে?
  1. ক) 12bc
  2. খ) 6ab
  3. গ) 18ab
  4. ঘ) 12ab
ব্যাখ্যা

4a2 + 9b2
= (2a)2 + 2.2a.3b + (3b)2 - 12ab
= (2a + 3b)2 - 12ab
অতএব, 4a2 + 9b2 রাশিটির সাথে 12ab যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।

৪,১৭০.
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
  1. ক) (৪,৬)
  2. খ) (৯,১২)
  3. গ) (৮,১৫)
  4. ঘ) (৬,৯)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

সমাধান: 
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
৮  এর গুণনীয়কগুলো হচ্ছেঃ ১, ২, ৪, ৮
১৫ এর গুণনীয়কগুলো হচ্ছেঃ ১, ৩, ৫, ১৫
৪,১৭১.
কত জন লোকের মধ্যে ২৪০টি আম ও ২৮৮টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?
  1. ২৪ জন
  2. ২৮ জন
  3. ৪৮ জন
  4. ৭২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কত জন লোকের মধ্যে ২৪০টি আম ও ২৮৮টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?

সমাধান: 
নির্ণেয় লোকের সংখ্যা হবে ২৪০ এবং ২৮৮ এর গ.সা.গু এর সমান।

১২০ এবং ১৪৪ এর গ.সা.গু. হলো ৪৮

তাই ৪৮ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৪,১৭২.
একটি টুর্নামেন্টে মাশরাফি গড়ে ৩০ রান দিয়ে ৮ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১০ রান দিয়ে ২ উইকেট পান। মাশরাফি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ২২ রান
  2. ২৪ রান
  3. ২৫ রান
  4. ২৬ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টুর্নামেন্টে মাশরাফি গড়ে ৩০ রান দিয়ে ৮ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১০ রান দিয়ে ২ উইকেট পান। মাশরাফি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
৮ উইকেট পেতে মোট রান দেয় = ৩০ × ৮ = ২৪০ রান
আবার, ২ উইকেট পেতে মোট রান দেয় = ১০ × ২ = ২০ রান

মোট রান দেয় = ২৪০ + ২০ = ২৬০ রান
মোট উইকেট পায় = ৮ + ২ = ১০ টি

∴ উইকেট প্রতি রান দিয়েছেন = ২৬০/১০ রান
= ২৬ রান
৪,১৭৩.
নিচের কোন সংখ্যার সর্বাধিক সংখ্যক ভাজক আছে?
  1. ৯৫
  2. ৩৬
  3. ৮৭
  4. ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যার সর্বাধিক সংখ্যক ভাজক আছে?

সমাধান:
আমরা জানি,
মোট ভাজকের সংখ্যা বের করার নিয়ম হলো = (গুণনীয়ক গুলোর সূচকের মান + ১) করে গুণ করা।

৯৫ = ৫ × ১৯
= ৫ × ১৯
∴ ৯৫ এর ভাজক সংখ্যা = (১ + ১) × (১ + ১)
= ২ × ২
= ৪

৩৬ = ২ × ২ × ৩ × ৩
= ২ × ৩
∴ ১০০ এর ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১)
= ৩ × ৩
= ৯

৮৭ = ৩ × ২৯
= ৩ × ২৯
∴ ৮৭ এর ভাজক সংখ্যা = (১ + ১) × (১ + ১)
= ২ × ২
= ৪

৫২ = ২ × ২ × ১৩
= ২ × ১৩
∴ ৫২ এর ভাজক সংখ্যা = (২ + ১) × (১ + ১)
= ৩ × ২
= ৬
৪,১৭৪.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ২৫২ বেশি হলে সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ২৫২ বেশি হলে সংখ্যাটি কত?

সমাধান:
১৬ এর বর্গ = ১৬ = ২৫৬
১৬ এর বর্গমূল = √১৬ = ৪
∴ সংখ্যাটির বর্গ তার বর্গমূলের চেয়ে (২৫৬ - ৪) = ২৫২ বেশি।
∴ নির্ণেয় সংখ্যাটি ১৬

[এই ধরণের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অপশন টেস্ট করে বের করলে তুলনামূলক কম সময়ে উত্তর বের করা যায়]
৪,১৭৫.
a ও b এর মানের গড় 9 এবং c = 12 হলে a, b ও c এর মানের গড় কত? 
  1. 4
  2. 6
  3. 10
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b এর মানের গড় 9 এবং c = 12 হলে a, b ও c এর মানের গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a ও b এর মানের গড় = 9
∴ a ও b এর মানের সমষ্টি = 9 × 2 = 18 
∴ a, b ও c এর মানের সমষ্টি = 18 + 12 = 30

∴ a, b ও c এর মানের গড় = 30/3
= 10  । 
৪,১৭৬.
একটি সংখ্যা ২৫০ হতে যত বড় ৪২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৩৩০
  2. ৩৩৫
  3. ৩৪০
  4. ৩৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ২৫০ হতে যত বড় ৪২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ২৫০ = ৪২০ - ক
⇒ ক + ক = ৪২০ + ২৫০
⇒ ২ক = ৬৭০
⇒ ক = ৬৭০/২
∴ ক = ৩৩৫

অতএব, সংখ্যাটি = ৩৩৫
৪,১৭৭.
যদি m একটি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? 
  1. m2 + 2
  2. 3(m - 1) + 3 
  3. 2m + 2
  4. 3m + 3
ব্যাখ্যা
ধরি,
m = 2 

m2 + 2 = 22+ 2 = 4 + 2 = 6         [যা জোড়] 
2m + 2 =  2× 2 + 2 = 4 + 2 = 6    [যা জোড় ]
3(m - 1) + 3 = 3(2 - 1) + 3 = 3 + 3 = 6 [যা জোড়] 
3m + 3 = 3 × 2 + 3 = 6 + 3 = 9  [যা বিজোড়]
৪,১৭৮.
০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে -
  1. ক) ২/৩
  2. খ) ১/৫
  3. গ) ১/৪
  4. ঘ) ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে -

সমাধান: 
০.২৫ = ২৫/১০০
          = ১/৪
৪,১৭৯.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি ক 

শর্তমতে 
√ক  + ৯ = ১৪ 
√ক = ১৪ -৯ 
√ক = ৫ 
ক = ২৫
৪,১৮০.
প্রথম n সংখ্যক জোড় সংখ্যা থেকে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল কত?
  1. ক) n/2
  2. খ) n
  3. গ) 0
  4. ঘ) n2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা থেকে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল কত?

সমাধান: 
{2 + 4 + 6 + .... + 2n} - {( 1 + 3 + 5 + .... +(2n - 1)}
= (2 - 1) + ( 4 - 3) + ( 6 - 5) + ..... + ( 2n - 2n + 1) [ এখানে 2n সংখ্যক সংখ্যা আছে , ফলে জোড়া আছে n টি]
= 1 + 1 + 1 + ...... + 1 [ n সংখ্যক 1 ]
= n
৪,১৮১.
একটি ড্রামের ৩/৪ অংশ পানি দ্বারা পূর্ণ এবং ড্রামটি থেকে ৩০ লিটার পানি বের করে নিলে ড্রামটির অর্ধেক পানি পূর্ণ থাকে। ড্রামটির মোট পানি ধারণ ক্ষমতা কত?
  1. ৮০ লিটার
  2. ১২০ লিটার
  3. ১৫০ লিটার
  4. ১৬০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ড্রামের ৩/৪ অংশ পানি দ্বারা পূর্ণ এবং ড্রামটি থেকে ৩০ লিটার পানি বের করে নিলে ড্রামটির অর্ধেক পানি পূর্ণ থাকে। ড্রামটির মোট পানি ধারণ ক্ষমতা কত?

সমাধান:
মোট ড্রামের অংশ = ১ বা সম্পূর্ণ অংশ
প্রথমে পূর্ণ ছিল = ৩/৪ অংশ
পানি বের করে নেওয়ার পর পূর্ণ থাকে = অর্ধেক বা ১/২ অংশ

∴ পানি বের করে নেওয়া হয়েছে = (৩/৪ - ১/২) অংশ
= (৩ - ২)/৪ অংশ
= ১/৪ অংশ

শর্তমতে,
১/৪ অংশ = ৩০ লিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৩০ ÷ (১/৪) লিটার
= ৩০ × ৪ লিটার
= ১২০ লিটার

∴ ড্রামটির মোট পানি ধারণ ক্ষমতা ১২০ লিটার।

৪,১৮২.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৫৩
  2. খ) ৬৩
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি ‘ক’ ,
(ক/২) + ৬ = ২ক/৩
বা, (২ক/৩) - (ক/২) = ৬
বা, (৪ক - ৩ক)/৬ = ৬
বা, ক/৬ = ৬
∴ ক = ৩৬
৪,১৮৩.
৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?
  1. ৯১
  2. ১০১
  3. ১১৭
  4. ১২৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?

সমাধান:
১০১ = ১ × ১০১

৯১ = ৭  × ১৩
     =  ১ × ৯১

১১৭ = ৩ × ৩৯
       = ১  × ১১৭

১২৩ = ৩ × ৪১
        = ১ × ১২৩

১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
সুতরাং, ১০১ হলো মৌলিক সংখ্যা।
৪,১৮৪.
৭২ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কয়টি? 
  1. ১২টি
  2. ১৩টি
  3. ১৪টি
  4. ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কয়টি? 

সমাধান: 
৭২ = ১ × ৭২ 
= ২ × ৩৬ 
= ৩ × ২৪ 
= ৪ × ১৮ 
= ৬ × ১২ 
= ৮ × ৯ 
∴ ৭২ এর ভাজকসমূহ ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬ এবং ৭২। 

∴ মোট ভাজক সংখ্যা ১২টি।
৪,১৮৫.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৫ ও ১৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৯০
  2. ১৭৭
  3. ১৮৩
  4. ৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৫ ও ১৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ১২, ১৫ ও ১৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।

এখানে,
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
১৮ = ২ × ৩ × ৩

∴ ১২, ১৫ এবং ১৮ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫
= ১৮০

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৮০ - ৩ = ১৭৭
৪,১৮৬.
x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ. সা. গু. কত?
  1. ক) x - 5
  2. খ) x - 6
  3. গ) x2 + x + 3
  4. ঘ) x2 - x + 3
ব্যাখ্যা

x2 - 11x + 30
= x2 - 5x -6x + 30
= x(x - 5) - 6(x - 5)
= (x - 5)(x - 6)
এবং
x3 - 4x2 - 2x -15
= x2(x - 5) + x(x - 5) + 3(x - 5)
= (x - 5)(x2 + x + 3)

∴ গ. সা.গু. = x - 5

৪,১৮৭.
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৯ অবশিষ্ট থাকে?
  1. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
  2. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
  3. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
  4. ৩৫, ৪৫, ৭০, ১১৫, ৩১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৯ অবশিষ্ট থাকে?

সমাধান:
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৯ অবশিষ্ট থাকে,
সে সংখ্যাটি ২৯ অপেক্ষা বড় এবং সংখ্যাটি (৩৪৪ - ২৯) = ৩১৫ এর গুণনীয়ক।
এখানে,
৩১৫
= ১ × ৩১৫
= ৩ × ১০৫
= ৫ × ৬৩
= ৭ × ৪৫
= ৯ × ৩৫
= ১৫ × ২১ 

∴ ২৯ অপেক্ষা বড়  ৩১৫ এর গুণনীয়কসমূহ = ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
৪,১৮৮.
পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩৮ বছর হলে মাতার বয়স কত?
  1. ক) ২৬ বছর
  2. খ) ২৮ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৩৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩৮ বছর হলে মাতার বয়স কত?

সমাধান:
ধরি,
পিতা ও তিন পুত্রের গড় বয়স =  ক বছর
∴ পিতা ও তিন পুত্রের মােট বয়স ( ক × ৪) = ৪ক বছর

প্রশ্নমতে,
মাতা ও তিন পুত্রের বয়সের গড় (ক - ২) বছর
∴ মাতা ও তিন পুত্রের মােট বয়স = ৪( ক - ২) বছর
= (৪ক - ৮) বছর

যেহেতু পিতার বয়স = ৩৮ বছর

∴ তিন পুত্রের মােট বয়স = (৪ক - ৩৮) বছর

∴ মাতার বয়স = (৪ক - ৮ - ৪ক + ৩৮)
= ৩০ বছর
৪,১৮৯.
কোনো ব্যক্তি তার সম্পত্তির ১/৩ অংশ স্ত্রীকে, ১/৪ অংশ পুত্রকে, ও ১/৫ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট সম্পত্তির মূল্য ৭৮,০০০ টাকা। মোট সম্পত্তির মূল্য কত?
  1. ৭৮০০০০ টাকা
  2. ৬৯০০০০ টাকা
  3. ৩৬০০০০ টাকা
  4. ৪২০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ব্যক্তি তার সম্পত্তির ১/৩ অংশ স্ত্রীকে, ১/৪ অংশ পুত্রকে, ও ১/৫ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট সম্পত্তির মূল্য ৭৮,০০০ টাকা। মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
কোনো ব্যক্তি তার স্ত্রীকে দিলেন সম্পত্তির ১/৩ অংশ
কোনো ব্যক্তি তার পুত্রকে দিলেন সম্পত্তির ১/৪ অংশ
কোনো ব্যক্তি তার মেয়েকে দিলেন সম্পত্তির ১/৫ অংশ

∴ কোনো ব্যক্তি তার সম্পত্তির মোট দান করলেন = {(১/৩) + (১/৪) + (১/৫)} অংশ
= (২০ + ১৫ + ১২)/৬০ অংশ
= (৪৭/৬০) অংশ

∴ অবশিষ্ট রইলো = ১ - (৪৭/৬০) অংশ
= (৬০ - ৪৭)/৬০  অংশ
= ১৩/৬০ অংশ

এখন,
(১৩/৬০) অংশ সম্পত্তির মূল্য = ৭৮,০০০ টাকা
∴ ১ বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য (৭৮,০০০ × ৬০)/১৩ টাকা
= (৬০০০ × ৬০) টাকা
= ৩৬০০০০ টাকা

∴ মোট সম্পত্তির মূল্য ৩৬০০০০ টাকা।

৪,১৯০.
৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি ৭, ১১, ২১ ও ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ক) ৯৯১৭৬
  2. খ) ৯৫৬৩৪
  3. গ) ৯১৯৯৯
  4. ঘ) ৯০৬৩৪
ব্যাখ্যা

৭, ১১, ২১ ও ২৩ এর লসাগু ৫৩১৩
অপশনগুলোর মধ্যে শুধু ৯৫৬৩৪-ই ৫৩১৩ দ্বারা বিভাজ্য। 

৪,১৯১.
একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১৯
  2. ২০
  3. ২১
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/২
সংখ্যার দ্বিগুণ = ২x

প্রশ্নমতে,
x/২ + ৬ = ২x - ২৭
⇒ x + ১২ = ৪x - ৫৪
⇒ ৩x = ৬৬
∴ x = ২২
৪,১৯২.
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২৩টি
  2. খ) ২৫টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ২৯টি
ব্যাখ্যা
নিচে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা দেয়া হল
১-১০->৪টি
১১-২০->৪টি
২১-৩০->২টি
৩১-৪০->২টি
৪১-৫০->৩টি
৫১-৬০->২টি
৬১-৭০->২টি
৭১-৮০->৩টি
৮১-৯০->২টি
৯১-১০০->১টি
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫ টি।
৪,১৯৩.
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা, ১ থেকে ১০০ পর্যন্ত মোট সংখ্যার কত গুণ?
  1. ৪ গুণ
  2. ২৫ গুণ
  3. ১/৪ গুণ
  4. ১/২৫ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা, ১ থেকে ১০০ পর্যন্ত মোট সংখ্যার কত গুণ?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫ টি
১ থেকে ১০০ পর্যন্ত মোট সংখ্যার = ১০০ টি

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা, ১ থেকে ১০০ পর্যন্ত মোট সংখ্যার = ২৫/১০০ গুণ
= ১/৪ গুণ
৪,১৯৪.
৯, ১৪, ক ও খ এর গড় ১৭ হলে (ক + ৮) ও (খ - ৫) এর গড় কত?
  1. ক) ৩৪
  2. খ) ২৪
  3. গ) ২১
  4. ঘ) ১৪
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১৪, ক ও খ এর গড় ১৭ হলে (ক + ৮) ও (খ - ৫) এর গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
৯, ১৪, ক ও খ এর গড় = ১৭

∴ (৯ + ১৪ + ক + খ)/৪ = ১৭
বা, ২৩ + ক + খ = ৬৮
বা, ক + খ = ৬৮ - ২৩
∴ ক + খ = ৪৫
(ক + ৮) ও (খ - ৫) এর গড় = {(ক + ৮) + (খ - ৫)}/২
= (ক + খ + ৮ - ৫)/২
= (ক + খ + ৩)/২
= (৪৫ + ৩)/২
= ২৪
৪,১৯৫.
দুটি সংখ্যার ল.সা.গু ১৩৫ এবং গ.সা.গু ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৪৫
  2. ২০
  3. ২৭
  4. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ১৩৫ এবং গ.সা.গু ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক এবং
ছোট সংখ্যাটি = ৩ক/৫

এখন,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
∴ ক × (৩ক/৫) = ১৩৫ × ৯
বা, ৩ক/৫ = ১২১৫ 
বা, ৩ক = ১২১৫ × ৫
বা, ক = ৬০৭৫/৩
বা, ক২ = ২০২৫
বা, ক = √২০২৫
∴ ক = ৪৫

∴ ছোট সংখ্যাটি = (৩ × ৪৫)/৫ = ২৭
৪,১৯৬.
০.১৫ × ০.০০৪ × ০.০০১০ = ?
  1. ক) ০.০০০০০৬০
  2. খ) ০.০০০০৬০
  3. গ) ০.০০০০০০৬
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন:  ০.১৫ × ০.০০৪ × ০.০০১০ = ?

সমাধান: 
০.১৫ × ০.০০৪ × ০.০০১০ = ০.০০০০০০৬
৪,১৯৭.
একটি স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
  1. ৮৩০ জন
  2. ৯০০ জন
  3. ৯৪০ জন
  4. ৯৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?

সমাধান: 
স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। ফলে স্কাউট এর সংখ্যা ৯, ১০ এবং ১২ দ্বারা বিভাজ্য। এরুপ ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১০, ১২ এর ল. সা. গু।



৯, ১০, ১২ এর ল. সা. গু = ২ × ৩  × ৩  × ৫  × ২ 
= (২  × ২)  × (৩  × ৩ ) × ৫
= ২  × ৩  × ৫

একে বর্গাকারে সাজানো যায় না। বর্গাকারে সাজাতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে। 
∴ ৯, ১০, ১২ সারিতে ও বর্গাকারে সাজানোর জন্য কমপক্ষে স্কাউট সংখ্যা প্রয়োজন 
= ২  × ৩  × ৫ × ৫ 
= ২  × ৩  × ৫
= ৯০০ জন
৪,১৯৮.
৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ৬৭
  2. ৭১
  3. ৭৪
  4. ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান:
৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯
৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

এদের গড় = (৮৯ + ৫৩)/২
= ১৪২/২
= ৭১
৪,১৯৯.
  1. ২/৩
  2. ৩/৪
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৪,২০০.
ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 
  1. ১৫
  2. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 

সমাধান: 
ছয়টি সংখ্যার গড় = ৬ 
∴ ছয়টি সংখ্যার সমষ্টি = (৬ × ৬) 
= ৩৬ 
আবার, 
প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হলে- 
ছয়টি সংখ্যার সমষ্টি = {৩৬ - (৬ × ৩)} 
= (৩৬ - ১৮) 
= ১৮ 

∴ নতুন সংখ্যাগুলোর গড় = ১৮/৬ 
= ৩।