বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ৩৬ / ৬৪ · ৩,৫০১৩,৬০০ / ৬,৪০৪

৩,৫০১.
১০ টি সংখ্যার গড় ২০। একটি সংখ্যা আরও যোগ করলে গড় হয় ২২, নতুন সংখ্যাটি কত? 
  1. ১৬
  2. ৩০
  3. ২২
  4. ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টি সংখ্যার গড় ২০। একটি সংখ্যা আরও যোগ করলে গড় হয় ২২, নতুন সংখ্যাটি কত?

সমাধান:
১০ টি সংখ্যার গড় = ২০
∴ ১০ টি সংখ্যার যোগফল = ২০ × ১০ = ২০০

নতুন সংখ্যা যুক্ত করার পর ১১ টি সংখ্যার গড় = ২২
∴ ১১ টি সংখ্যার যোগফল = ২২ × ১১ = ২৪২

∴ নতুন সংখ্যাটি = ২৪২ - ২০০
= ৪২

৩,৫০২.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ১২ এবং ল.সা.গু. ৩০০ হলে তাদের গ.সা.গু. কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ১২ এবং ল.সা.গু. ৩০০ হলে তাদের গ.সা.গু. কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুটি যথাক্রমে ৫ক এবং ১২ক
∴ তাদের ল.সা.গু. = ৬০ক এবং গ.সা.গু. = ক

প্রশ্নমতে,
৬০ক = ৩০০
∴ ক = ৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু. = ৫
৩,৫০৩.
একটি সৈন্যদলে যদি নতুন ১১জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত?
  1. ৫৩৪
  2. ৫৮৯
  3. ৬৫১
  4. ৬৮১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১১জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 

সমাধান:
প্রশ্নমতে,
সৈন্যদলের সদস্য সংখ্যা = (২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু) - ১১

সংখ্যাগুলোর  ল. সা. গু = ৫ × ২ × ২ × ২ × ৫ × ৩
= ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = ৬০০ - ১১
= ৫৮৯ জন
৩,৫০৪.
ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কী?
  1. ক) ৮,৯৯,৯৯০
  2. খ) ৮,৯৯,০৯৯
  3. গ) ৮,৯৯,৯৯৯
  4. ঘ) ৮,০৯,৯৯৯
ব্যাখ্যা
6 অঙ্কের বৃহত্তম সংখ্যা = 999999
6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 100000
পার্থক্য = 999999 - 100000
            = 899,999
৩,৫০৫.
১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ সংখ্যাগুলোর গড় কত?
  1. ১৪
  2. ১৫
  3. ২০
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ সংখ্যাগুলোর সমষ্টি = (১২ + ১৩ + ১৪ + ১৫ + ১৬) = ৭০

∴ সংখ্যাগুলোর গড় = ৭০/৫ = ১৪
৩,৫০৬.
৩ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ৮১ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৪
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ৮১ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সবচেয়ে ছোট গুণিতকটি = ৩ক
২য় গুণিতকটি = ৩(ক + ১)
৩য় গুণিতকটি = ৩(ক + ২)

প্রশ্নমতে,
৩ক + ৩(ক + ১) + ৩(ক + ২) = ৮১
⇒ ৩ক + ৩ক + ৩ + ৩ক + ৬ = ৮১
⇒ ৯ক + ৯ = ৮১
⇒ ৯ক = ৮১ - ৯
⇒ ৯ক = ৭২
∴ ক = ৮

∴ সবচেয়ে ছোট গুণিতকটি = (৩ × ৮) = ২৪
৩,৫০৭.
৩, ৪, ৮ এবং x এর গড় ৫ হলে x এর মান কত? 
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৮ এবং x এর গড় ৫ হলে x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
৩, ৪, ৮ এবং x এর গড় = ৫ 
∴ ৩, ৪, ৮ এবং x এর সমষ্টি = ৫ × ৪ 
বা, ৩ + ৪ + ৮ + x = ২০ 
বা, ১৫ + x = ২০ 
বা, x = ২০ - ১৫ 
∴ x = ৫ 
৩,৫০৮.
২, ৬, ১২, ৩৬, ৭২, ...... এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ২১৪
  2. খ) ২১৬
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৪৬
ব্যাখ্যা
১ম পদ = ২ 
২য় পদ =  ২ × ৩ = ৬   
৩য় পদ = ৬ × ২ = ১২
৪র্থ পদ = ১২ × ৩ = ৩৬
৫ম পদ = ৩৬ × ২ = ৭২ 
৬ষ্ঠ পদ = ৭২ × ৩ = ২১৬
৩,৫০৯.
নয়টি সংখ্যার গড় ৮। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৪ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 
  1. ৫.৫ 
  2. ৬ 
  3.  ৩.৫ 
  4. ৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: নয়টি সংখ্যার গড় ৮। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৪ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
নয়টি সংখ্যার গড় ৮
৯ টি সংখ্যার সমষ্টি = ৯ × ৮ = ৭২ 

আবার, 
প্রত্যেক সংখ্যা থেকে ৪ বিয়োগ করলে নতুন নয়টি সংখ্যার সমষ্টি হবে = ৭২ - (৯ × ৪) = ৭২ - ৩৬ = ৩৬ 

∴ নতুন নয়টি সংখ্যার গড় = ৩৬ ÷ ৯ = ৪ 

৩,৫১০.
দুটি সংখ্যার গুণফল ১১৯৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯২ হলে, গ.সা.গু কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
আমরা জানি,
ল.সা.গু. × গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
⇒ গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল/ল.সা.গু. 
∴ গ.সা.গু.= ১১৯৬/৯২
                = ১৩
৩,৫১১.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮
৩,৫১২.
০.১, ০.০০০৯, ০.০২০ এবং ০.০০১ সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল হবে-
  1. ০.০০০০৯
  2. ০.০০০১
  3. ০.০০১৮
  4. ০.০০০১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১, ০.০০০৯, ০.০২০ এবং ০.০০১ সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল হবে-

সমাধান:
বৃহত্তম সংখ্যা =০.১ 
ক্ষুদ্রতম সংখ্যা=০.০০০৯

নির্ণেয় গুণফল = ০.১ × ০.০০০৯ 
=০.০০০০৯
৩,৫১৩.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ২/৩
  2. ৩/৪
  3. ৪/৫
  4. ৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন:  নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
২/৩ = ০.৬৭
৩/৪ =০.৭৫
৪/৫ = ০.৮০
৫/৭ = ০.৭১
৩,৫১৪.
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৬, ৮ , ১০ ও ১৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৭০১
  2. খ) ৭০৯
  3. গ) ৮০১
  4. ঘ) ৮০৩
ব্যাখ্যা

৬, ৮ , ১০ ও ১৪ এর লসাগু = ৮৪০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
৮৪০| ৯৯৯৯৯ |১১৯
         ৮৪০
       ________
         ১৫৯৯
           ৮৪০
         ________  
            ৭৫৯৯
            ৭৫৬০
           ________
                ৩৯
∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৮৪০ - ৩৯ = ৮০১

৩,৫১৫.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে?
  1. ক) 41
  2. খ) 42
  3. গ) 44
  4. ঘ) 43
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
2x + 2 = 88
∴ x = 43

৩,৫১৬.
চারটি ঘণ্টা যথাক্রমে ৮, ১২, ১৮ ও ২৪ মিনিট পরপর বাজে। যদি সকাল ১১ : ০০ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?
  1. ১২ : ১২ টা
  2. ১২ : ৩৬ টা
  3. ১২ : ৪৮ টা
  4. ১ : ১০ টা
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা যথাক্রমে ৮, ১২, ১৮ ও ২৪ মিনিট পরপর বাজে। যদি সকাল ১১ : ০০ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৮, ১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু সমান সময়ের পর আবার একত্রে বাজবে।

সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক:
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

∴ ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৭২ মিনিট

৭২ মিনিট = ১ ঘণ্টা ১২ মিনিট

সুতরাং, পরবর্তীতে একত্রে বাজবে:
১১ : ০০ + ১ ঘণ্টা ১২ মিনিট = ১২ : ১২ টায়

৩,৫১৭.
২৩৭৮৬ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ১১২ ও ভাগশেষ ৪২ থাকে?
  1. ১৯৪
  2. ২১২
  3. ২১৮
  4. ১৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২৩৭৮৬ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ১১২ ও ভাগশেষ ৪২ থাকে?

সমাধান:
ভাজ্য = ২৩৭৮৬
ভাগশেষ = ৪২
ভাগফল = ১১২

ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল
= (২৩৭৮৬ - ৪২) ÷ ১১২
= ২৩৭৪৪ ÷ ১১২
= ২১২
৩,৫১৮.
  1. ৭/১০
  2. ১১/১৮
  3. ২/৩
  4. ৬/১১
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৩,৫১৯.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
  1. ক) ২
  2. খ) ৯
  3. গ) ৩৯
  4. ঘ) ১২৫
ব্যাখ্যা
মৌলিক সংখ্যাগুলোর মাঝে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হল 2।
৩,৫২০.
মানহার ১/৪ অংশের টাকা, রোজার ১/৬ অংশ টাকার সমান। দুজনের মোট টাকা ১২০০ হলে, তাদের টাকার পার্থক্য কত?
  1. ২০০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২৩৬ টাকা
  4. ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মানহার ১/৪ অংশের টাকা, রোজার ১/৬ অংশ টাকার সমান। দুজনের মোট টাকা ১২০০ হলে, তাদের টাকার পার্থক্য কত?

মনেকরি,
মানহার টাকার পরিমাণ = ক
এবং রোজার টাকার পরিমাণ = (১২০০ - ক)

শর্তমতে,
ক × (১/৪) = (১২০০ - ক) × (১/৬)
⇒ ক/৪ = (১২০০ - ক)/৬
⇒ ৬ক = ৪৮০০ - ৪ক
⇒ ৬ক + ৪ক = ৪৮০০
⇒ ১০ক = ৪৮০০
⇒ ক = ৪৮০০/১০
∴ ক = ৪৮০

সুতরাং, দুজনের টাকার পার্থক্য = (১২০০ - ক) - ক টাকা
= (১২০০ - ২ক ) টাকা
= ১২০০ - (২ × ৪৮০) টাকা
= (১২০০ - ৯৬০) টাকা
= ২৪০ টাকা
৩,৫২১.
একটি বাক্সে ২৬০ টি কলম আছে। এর সাথে কমপক্ষে আরো কতগুলো কলম যোগ করলে সেগুলো ৩, ৪ এবং ৬ জনের ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ক) ৮ টি
  2. খ) ৪ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৬ টি
ব্যাখ্যা
৩, ৪, ৬ এর ল.সা.গু হল ১২
এখন ২৬০ কে ১২ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৮
সুতারাং কলম যোগ করতে হবে ১২ - ৮ = ৪ টি
৩,৫২২.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৯, ১৩ ও ১৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ৫ ও ৯ অবশিষ্ট থাকবে?
  1. ১৮৯১
  2. ১৯৮১
  3. ১৯৮৯
  4. ১৯৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৯, ১৩ ও ১৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ৫ ও ৯ অবশিষ্ট থাকবে? 

সমাধান:
এখানে,
৯ - ১ = ৮
১৩ - ৫ = ৮
১৭ - ৯ = ৮

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৯, ১৩ ও ১৭ এর ল.সা.গু অপেক্ষা ৮ কম।
৯ = ১ × ৩ × ৩
১৩ = ১ × ১৩
১৭ = ১ × ১৭

এখন,
৯, ১৩ ও ১৭ এর ল.সা.গু = ১ × ৩ × ৩ × ১৩ × ১৭ = ১৯৮৯

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ১৯৮৯ - ৮ = ১৯৮১
৩,৫২৩.
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?
  1. ২.৪ কি.মি
  2. ১.৮ কি.মি
  3. ১.৬ কি.মি
  4. ১.২ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?

সমাধান:
৩ এবং ৪ এর ল.সা.গু = ১২
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ১২ মিটার গেলে
∴ ১০০ বার বেশি ঘুরবে = ১২ × ১০ = ১২০০ মিটার = ১.২ কি.মি. পথ গেলে
৩,৫২৪.
নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৮৭
  2. খ) ৪৭
  3. গ) ৯১
  4. ঘ) ১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? 

সমাধান
আমরা জানি, 
যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। 
৪৭ = ১ × ৪৭ 
৮৭ = ৩ × ২৯ 
৯১ = ৭ × ১৩  
১৪৩ = ১১ × ১৩ 

∴ মৌলিক সংখ্যাটি = ৪৭ 
৩,৫২৫.
দু'টি সংখ্যার ল.সা.গু. a2b(a + b) এবং গ.সা.গু. (a + b) যদি একটি সংখ্যা a3 + a2b হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) (a + b)
  2. খ) a(a + b)
  3. গ) b(a + b)
  4. ঘ) ab(a + b)
ব্যাখ্যা

ল.সা.গু. = a2b(a + b)
গ.সা.গু. = a + b
১ম সংখ্যা = a3 + a2b
= a2(a + b)
∴ ২য় সংখ্যা = ?
এখন,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু.
বা, ২য় সংখ্যা = (ল.সা.গু. × গ.সা.গু.)/১ম সংখ্যা
= {a2b(a + b) × (a + b)}/a2(a + b)
= b(a + b)

৩,৫২৬.
৫৬ থেকে ১০০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১৯
  4. ঘ) ১১
ব্যাখ্যা

৫৬ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে ৯ টি।
সংখ্যাগুলো হচ্ছে - ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭ 

৩,৫২৭.
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্কে ৭। তাদের সমষ্টি কত?
  1. ক) ১০৭
  2. খ) ১০১
  3. গ) ১০৫
  4. ঘ) ৯৯
ব্যাখ্যা
একক স্থানীয় অঙ্কে ৭ এর সমষ্টি = ১৭ + ৩৭ + ৪৭
= ১০১
৩,৫২৮.
একটি সংখ্যা ৬৪২ থেকে যত বড়, ৭০২ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৬৫০
  2. ৬৭২
  3. ৬৯২
  4. ৬৬০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৬৪২ থেকে যত বড়, ৭০২ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৬৪২ = ৭০২ - ক
⇒ ক + ক = ৭০২ + ৬৪২
⇒ ২ক = ১৩৪৪
⇒ ক = ১৩৪৪/২
∴ ক = ৬৭২

অতএব, সংখ্যাটি ৬৭২

৩,৫২৯.
নিচের উল্লেখিত ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ৪/৭
  2. ৫/৮
  3. ৩/৫
  4. ৬/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের উল্লেখিত ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

সমাধান:
৩/৫ = ০.৬
৪/৭ = ০.৫৭
৫/৮ = ০.৬২৫
৬/১১ = ০.৫৪৫

এখানে,
৫/৮ > ৬/১১ > ৪/৭ > ৩/৫

∴ বৃহত্তম ভগ্নাংশটি হলো: ৫/৮।
৩,৫৩০.
১ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল কত?
  1. ৯৪
  2. ৯৫
  3. ৯৬
  4. ৯৭
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
১ থেকে ১০০ পর্যন্ত ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২
নির্ণেয় বিয়োগফল = ৯৭ - ২ = ৯৫
৩,৫৩১.
১ম ১৫টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
  1. ১২১
  2. ১৪০
  3. ১৯৬
  4. ২২৫
ব্যাখ্যা
১ম ১৫টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল = ১৫ = ২২৫
[ ১ম ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল = ক ]
৩,৫৩২.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?
  1. ক) ৭৫
  2. খ) ৭৩
  3. গ) ৭৭
  4. ঘ) ৭৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
সংখ্যা তিনটি ক, ক + ২, ক + ৪
প্রশ্নমতে,
ক + (ক + ২) + (ক + ৪) = ২১৯
৩ক + ৬ = ২১৯
৩ক = ২১৯ - ৬
৩ক = ২১৩
ক = ২১৩/৩
ক = ৭১
 
শেষ সংখ্যাটি = ৭১ + ৪ = ৭৫ 
৩,৫৩৩.
কোনো কারখানায় যদি আরো ১০ টি মেশিন যোগ করা হয়, তবে মেশিনগুলোকে ১২, ১৫, ২০, ২৫ ও ৩০ সংখ্যক সারিতে সাজানো সম্ভব হবে। কারখানায় শুরুতে কতটি মেশিন ছিল?
  1. ২৯০ টি 
  2. ১৮০ টি 
  3. ২৭০ টি 
  4. ৩০০ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো কারখানায় যদি আরো ১০ টি মেশিন যোগ করা হয়, তবে মেশিনগুলোকে ১২, ১৫, ২০, ২৫ ও ৩০ সংখ্যক সারিতে সাজানো সম্ভব হবে। কারখানায় শুরুতে কতটি মেশিন ছিল?

সমাধান:
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
২৫ = ৫ × ৫
৩০ = ২ × ৩ × ৫

∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০

অর্থাৎ, মেশিন সংখ্যা = ৩০০ - ১০ = ২৯০

∴ কারখানায় শুরুতে ২৯০ টি মেশিন ছিল।

৩,৫৩৪.
দুটি ভগ্নাংশের গুণফল ১৮/৫৫। যদি একটি ৩/১১ হয়, তবে অপর ভগ্নাংশ কত?
  1. ১১/৩ 
  2. ৬/৫ 
  3. ৪/৫ 
  4. ৩/১১ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৮/৫৫। যদি একটি ৩/১১ হয়, তবে অপর ভগ্নাংশ কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি ভগ্নাংশের গুণফল = ১৮/৫৫
এদের একটি = ৩/১১

∴ অপর ভগ্নাংশ = গুণফল/প্রথম ভগ্নাংশ
= (১৮/৫৫)/(৩/১১)
= (১৮/৫৫) × (১১/৩)
= (১৮ × ১১)/(৫৫ × ৩)
= ৬/৫ 

সুতরাং, অপর ভগ্নাংশ = ৬/৫

৩,৫৩৫.
দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং তাদের গ.সা.গু ও ল.সা.গু- এর গুণফল ৩৩৭৫০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?
  1. ৪২০
  2. ৪২৫
  3. ৩৫০
  4. ৩৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং তাদের গ.সা.গু ও ল.সা.গু- এর গুণফল ৩৩৭৫০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি = ২ক ও ৩ক
সংখ্যা দুইটির গুণফল = ৬ক

সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু 

শর্তমতে,
৬ক = ৩৩৭৫০
⇒ ক = ৫৬২৫
⇒ √ক = √৫৬২৫
⇒ ক = ৭৫

∴ সংখ্যা দুইটির যোগফল = ২ক + ৩ক = ৫ক = ৫ × ৭৫ = ৩৭৫
৩,৫৩৬.
দুইটি সংখ্যার গ.সা.গু, অন্তর ও ল.সা.গু যথাক্রমে ২০, ৪০ ও ৭০০। সংখ্যা দুইটি নির্ণয় করুন।
  1. ক) ৬০, ১০০
  2. খ) ১০০, ১৪০
  3. গ) ৪০, ৮০
  4. ঘ) ৮০, ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু, অন্তর ও ল.সা.গু যথাক্রমে ২০, ৪০ ও ৭০০। সংখ্যা দুইটি নির্ণয় করুন।

সমাধান: 
ধরি,
একটি সংখ্যা ক
অপর সংখ্যা ক + ৪০ 

এখন,
ক(ক + ৪০) = ২০ × ৭০০
বা, ক + ৪০ক = ১৪০০০ 
বা, ক + ৪০ক - ১৪০০০ = ০
বা, ক + ১৪০ক - ১০০ক - ১৪০০০ = ০
বা, ক(ক + ১৪০) - ১০০(ক + ১৪০) = ০
বা, (ক + ১৪০)(ক - ১০০) = ০
হয়, ক + ১৪০ = ০ অথবা ক - ১০০ = ০
 ∴ ক = - ১৪০        অথবা ক = ১০০

∴ একটি সংখ্যা ১০০
অপর সংখ্যা ১০০ + ৪০ = ১৪০ 
৩,৫৩৭.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি ১৮৩ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৫৯
  2. ৬১
  3. ৬৩
  4. ৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি ১৮৩ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যা তিনটির সমষ্টি = ১৮৩
সংখ্যা তিনটির গড় = ১৮৩/৩ = ৬১
∴ বড় সংখ্যাটি = ৬১ + ২ = ৬৩
৩,৫৩৮.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ০.৩
  2. ১/৩
  3. √০.৩
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
০.৩ = ০.৩
১/৩ = ০.৩৩
√০.৩ = ০.৫৪৭
২/৫ = ০.৪
৩,৫৩৯.
কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?
  1. ২২৪
  2. ২৪৪
  3. ২৮৪
  4. ২৯২
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

শর্তমতে, 
ক এর ২/৭ = ৬৪
বা, ক = ৬৪ এর ৭/২
বা, ক = ২২৪

৩,৫৪০.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 
  1. ৫/৬
  2. ৩/৪
  3. ৯/১৩
  4. ৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 

সমাধান: 
৫/৬ = ০.৮৩৩ (বৃহত্তম), 
৩/৪ = ০.৭৫০ (বৃহত্তম), 
৯/১৩ = ০.৬৯২ (ক্ষুদ্রতম) এবং 
৭/৯ = ০.৭৭৭ (বৃহত্তম) । 

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ৯/১৩ ভগ্নাংশটি ক্ষুদ্রতম।
৩,৫৪১.
A = x3 - 3x2 - 10x, B = x3 + 6x2 + 8x হলে, A ও B এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. x(x - 2)
  2. x(x + 2)
  3. (x - 5)
  4. x(x + 3)
ব্যাখ্যা

প্রশ্ন: A = x3 - 3x2 - 10x, B = x3 + 6x2 + 8x হলে, A ও B এর গ.সা.গু নির্ণয় করুন।

∴ A = x3 - 3x2 - 10x
= x(x2 - 3x - 10)
= x(x2 - 5x + 2x - 10)
= x{x(x - 5) + 2(x - 5)}
= x(x + 2)(x - 5)

∴ B = x3 + 6x2 + 8x
= x(x2 + 6x + 8)
= x(x2 + 4x + 2x + 8)
= x{x(x + 4) + 2(x + 4)}
= x(x + 2)(x + 4)

∴ নির্ণেয় গ.সা.গু = x(x + 2)

৩,৫৪২.
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 
  1. ৩২৯৭৬
  2. ৩০৮৭০
  3. ৩৩৯৭৬
  4. ৪১৯৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 

সমাধান: 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৪৩২১০ 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩৪ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল = (৪৩২১০ - ১০২৩৪) 
= ৩২৯৭৬। 
৩,৫৪৩.
a এবং b উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1. a + b + 1
  2. a + b
  3. a ÷ b + 1
  4. a × b
ব্যাখ্যা
দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হবে।
তাই (a + b) হবে সঠিক উত্তর।
৩,৫৪৪.
একটি  ধনাত্মক সংখ্যার তিনগুণের বর্গের সাথে 19 যোগ করলে 100 হয়। সংখ্যাটি কত?
  1. 3
  2. 9
  3. 12
  4. 15
ব্যাখ্যা

প্রশ্ন: একটি  ধনাত্মক সংখ্যার তিনগুণের বর্গের সাথে 19 যোগ করলে 100 হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি x
⇒ (3x)2 + 19 = 100
⇒ 9x2 = 81
⇒ x2 = 9 
⇒ x = 3

৩,৫৪৫.
- ২ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? 
  1. ক) - ২
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: - ২ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? 

সমাধান: 
ধরি
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
- ২ - ক = ০
- ২ = ক 
ক = - ২
৩,৫৪৬.
দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১২ এবং ৭২। একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?
  1. ১৬
  2. ১৮
  3. ২৪
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১২ এবং ৭২। একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = গ.সা.গু × ল.সা.গু
৩৬ × ক = ১২ × ৭২
বা, ৩৬ক = ৮৬৪
বা, ক = ৮৬৪/৩৬
∴ ক = ২৪
৩,৫৪৭.
দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০ । একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, বড় সংখ্যাটি কত? 
  1. ১০
  2. ১৫
  3. ৩০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, বড় সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = x 
ছোট সংখ্যাটি = ২x/৩ 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু 
⇒ x. ২x/৩ = ৬০ × ১০
⇒ ২x = ৬০০ × ৩
⇒ x = ১৮০০/২
⇒ x = √৯০০
∴ x = ৩০

বড় সংখ্যাটি = ৩০ ।
৩,৫৪৮.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০ একটি সংখ্যা ২০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ক) ২৪
  2. খ) ৩৬
  3. গ) ৬২
  4. ঘ) ৭২
ব্যাখ্যা

দুইটি সংখ্যার গ.সা.গু - ২, ল.সা.গু ৩৬০ এবং একটি সংখ্যা ২০।
আমরা জানি, গ.সা.গু × ল.সা.গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ২০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৩৬০)/২০ = ৩৬ 

৩,৫৪৯.
15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য?
  1. 17
  2. 19
  3. 21
  4. 23
ব্যাখ্যা

• 1 থেকে 69 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য এমন পদসংখ্যা = 23 (69/3)
• আবার, 1 থেকে 12 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য এমন পদসংখ্যা = 4 (12/3)
• সুতরাং 15 থেকে 69 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য পদসংখ্যা = 23 - 4
= 19

৩,৫৫০.
দুটি সংখ্যার গ.সা.গু ৬ এবং ল.সা.গু ৭২। যদি একটি সংখ্যা ২৪ হয়, তবে অপর সংখ্যাটি কত? 
  1. ১০
  2. ১৫
  3. ১৮
  4. ১১
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ৬ এবং ল.সা.গু ৭২। যদি একটি সংখ্যা ২৪ হয়, তবে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গ.সা.গু = ৬ এবং ল.সা.গু = ৭২
একটি সংখ্যা = ২৪
অপর সংখ্যা = ?

আমরা জানি,
দুটি সংখ্যার গ.সা.গু × ল.সা.গু = প্রথম সংখ্যা × অপর সংখ্যা
⇒ ৬ × ৭২ = ২৪ × অপর সংখ্যা
⇒ অপর সংখ্যা = (৬ × ৭২)/২৪
⇒ অপর সংখ্যা = ৪৩২/২৪
∴ অপর সংখ্যা = ১৮

৩,৫৫১.
২টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে বড় সংখাটি কত?
  1. ক) ৩৬
  2. খ) ৩৭
  3. গ) ৩৮
  4. ঘ) ৪০
ব্যাখ্যা

৩৬ + ১২ = ৪৮
৩৬ X ১২ = ৪৩২
∴ বড় সংখাটি = ৩৬।

৩,৫৫২.
৩/৪, ৪/৫, ৫/৬ সংখ্যা গুলোর গ.সা.গু. কত?
  1. ১/৩০
  2. ৩০
  3. ১/৬০
  4. ৬০
ব্যাখ্যা

এখানে,
লবগুলো (৩, ৪ ও ৫) এর গ.সা.গু. = ১ এবং
হরগুলো (৪, ৫ ও ৬) এর ল.সা.গু. = ৬০
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু. = লবগুলোর গ.সা.গু./ হরগুলোর ল.সা.গু.
= ১/৬০

৩,৫৫৩.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57। মধ্যম সংখ্যাটি কত?
  1. ক) 19
  2. খ) 21
  3. গ) 23
  4. ঘ) 17
ব্যাখ্যা
ধরি, সংখ্যাগুলো - 2x + 1, 2x + 3, 2x + 5
∴ 2x + 1 + 2x + 3 + 2x + 5 = 57
6x + 9 = 57
6x = 57 - 9 = 48
x = 8
সুতরাং মধ্যের সংখ্যাটি হবে 2×8 + 3 = 19
৩,৫৫৪.
কত টাকার ৩/৫ অংশ, ১৮০ টাকার ৫/৬ অংশের সমান?
  1. ২২৫ টাকা
  2. ২৩৫ টাকা
  3. ২৫০ টাকা
  4. ২৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৫ অংশ, ১৮০ টাকার ৫/৬ অংশের সমান?

সমাধান:
ধরি,
নির্ণেয় টাকার পরিমাণ = ”ক”

প্রশ্নমতে,
ক এর ৩/৫ = ১৮০ এর ৫/৬
⇒ ৩ক/৫ = ১৫০
⇒ ৩ক = ১৫০ × ৫
⇒ ক = (১৫০ × ৫)/৩
∴ ক = ২৫০
৩,৫৫৫.
9c2 + 14c এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) 49/6
  2. খ) 27/3
  3. গ) 49/9
  4. ঘ) 7
ব্যাখ্যা
9c2 + 14c
= (3c)2 + 2.3c.7/3 + (7/3)2 – 49/9
= (3c + 7/3)2 – 49/9
অতএব, 9c2 + 14c এর সাথে 49/9 যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে।
৩,৫৫৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ৭০ 
  2. ৭২
  3. ১৪২ 
  4. ১৭০ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান: 
সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এর ল.সা.গু অপেক্ষা ২ কম। 
১২, ১৮, ২৪ এর ল.সা.গু = ৭২ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ২
 = ৭০ ।

৩,৫৫৭.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৪, ১২ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন:  ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৪, ১২ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
৬, ৮, ১০ এর গাণিতিক গড়  = (৬ + ৮ + ১০)/৩
= ২৪/৩
= ৮

ধরি,  ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৪, ১২ এবং ক সংখ্যার গাণিতিক গড়ের সমান
(৪ + ১২ + ক)/৩ = ৮
⇒ ১৬ + ক = ২৪
⇒ ক = ২৪ - ১৬
= ৮
৩,৫৫৮.
সরল করুন: ৮ + [{৫৫ ÷ ১১ + ৩} × {(১১ - ৬) × ২ - ৫} - ১] ÷ ১৩
  1. ১১
  2. ২৩
  3. ২৯
ব্যাখ্যা

সরল করুন: ৮ + [{৫৫ ÷ ১১ + ৩} × {(১১ - ৬) × ২ - ৫} - ১] ÷ ১৩

সমাধান:
৮ + [{৫৫ ÷ ১১ + ৩} × {(১১ - ৬) × ২ - ৫} - ১] ÷ ১৩
= ৮ + [{৫ + ৩} × {৫ × ২ - ৫} - ১] ÷ ১৩
= ৮ + [৮ × {১০ - ৫} - ১] ÷ ১৩
= ৮ + [৮ × ৫ - ১] ÷ ১৩
= ৮ + [৪০ - ১] ÷ ১৩
= ৮ + ৩৯ ÷ ১৩
= ৮ + ৩
= ১১

৩,৫৫৯.
কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮, ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৫৯
  2. ৬৯
  3. ৭২
  4. ৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮, ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি ১২, ১৮, ২৪ এর ল.সা.গু. থেকে ৩ কম হবে।
১২ = ২ × ৩
১৮ = ২ × ৩
২৪ = ২ × ৩
∴ ল.সা.গু. = ২ × ৩ = ৭২

∴ সংখ্যাটি = ৭২ - ৩ = ৬৯

৩,৫৬০.
৫ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ১০৫ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ১০৫ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সবচেয়ে ছোট গুণিতকটি = ৫ক
২য় গুণিতকটি = ৫(ক + ১)
৩য় গুণিতকটি = ৫(ক + ২)

প্রশ্নমতে,
৫ক + ৫(ক + ১) + ৫(ক + ২) = ১০৫
⇒ ৫ক + ৫ক + ৫ + ৫ক + ১০ = ১০৫
⇒ ১৫ক + ১৫ = ১০৫
⇒ ১৫ক = ১০৫ - ১৫
⇒ ১৫ক = ৯০
⇒ ক = ৯০/১৫
⇒ ক = ৬

∴ সবচেয়ে ছোট গুণিতকটি = ৫ × ৬ = ৩০

৩,৫৬১.
একটি লাঠি ২৪ ইঞ্চি লম্বা, এটি দুটি অংশে ভাগ করা হয়েছে যাতে ছোট অংশটি বড় অংশের ১/৩ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ১৭.৪৮ সে.মি.
  2. ১৩.৩৪ সে.মি.
  3. ১২.৫৪ সে.মি.
  4. ১৫.২৪ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লাঠি ২৪ ইঞ্চি লম্বা, এটি দুটি অংশে ভাগ করা হয়েছে যাতে ছোট অংশটি বড় অংশের ১/৩ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ছোট অংশটি = ক ইঞ্চি
তাহলে, বড় অংশটি = ৩ক  ইঞ্চি

শর্তমতে,
ক + ৩ক = ২৪ ইঞ্চি
⇒ ৪ক = ২৪ ইঞ্চি
⇒ ক  = ২৪/৪ ইঞ্চি
∴ ক = ৬ ইঞ্চি

অতএব, ছোট অংশটি ৬ ইঞ্চি লম্বা।

আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি.
∴ ৬ ইঞ্চি = ৬ × ২.৫৪ = ১৫.২৪ সে.মি.

অতএব, ছোট অংশটি ১৫.২৪ সে.মি. লম্বা।

৩,৫৬২.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য?
  1. ক) ১৪১
  2. খ) ১৪২
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ৩ = ১৪১
৩,৫৬৩.
৭৯১ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
  1. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৯১ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?

সমাধান :
৭৯১ = (২৮ × ২৮) + ৭

এখানে,
৭৯০ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ৭ অবশিষ্ট থাকে ।
সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ৭ বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা হবে ।
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৭
৩,৫৬৪.
নিচের জোড়াটি সহমৌলিক?
  1. ক) (১৬, ১২)
  2. খ) (৯, ৩৮)
  3. গ) (৬, ৯)
  4. ঘ) (১২, ৩৬)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের জোড়াটি সহমৌলিক? 

সমাধান: 
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
৯ এর গুণনীয়কগুলো হচ্ছেঃ ১, ৩, ৯
৩৮ এর গুণনীয়কগুলো হচ্ছেঃ ১, ২, ১৯, ৩৮

(৯, ৩৮) পরস্পর সহমৌলিক
৩,৫৬৫.
বৃহত্তম ভগ্নাংটি হলো-
  1. ক) ১৩/১৫
  2. খ) ২৩/৩০
  3. গ) ৪/৫
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা
১৩/১৫ = ০.৮৭
২৩/৩০ = ০.৭।
৪/৫ = ০.৮
২/৩ = ০.৬৭
৩,৫৬৬.
রোমান সংখ্যা MCLXXVII -এর মান কত?
  1. ১১২৭
  2. ১১৭৭
  3. ১৬২৭
  4. ১১৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: রোমান সংখ্যা MCLXXVII এর মান কত?

সমাধান:
M - 1000
C - 100
L - 50
X - 10
V - 5
I - 1

MCLXXVII = 1000 + 100 + 50 + 10 + 10 + 5 + 1 + 1
=1177
৩,৫৬৭.
৩০ থেকে ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত?
  1. ১৪
  2. ১৬
  3. ৭৮
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ থেকে ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত?

সমাধান: 
৩০ থেকে ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৪৭
৩০ থেকে ৫০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১

∴ সমষ্টি = ৪৭ + ৩১ 
= ৭৮

∴ ৩০ থেকে ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি ৭৮

৩,৫৬৮.
৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 
  1. ১১৮
  2. ১২৩ 
  3. ১২৫ 
  4. ১২৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 

সমাধান: 
৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৬১ ও ৬৭ 
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৬১ + ৬৭ 
= ১২৮। 

৩,৫৬৯.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাড়িয়ে থাকে। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?
  1. ১৫
  2. ১৮
  3. ১২
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাড়িয়ে থাকে। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি,
বেঞ্চ সংখ্যা = ক টি

একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে
∴ ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন

প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়
∴ ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন

প্রশ্নমতে,
(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮ 

অতএব, বেঞ্চ আছে ১৮ টি
৩,৫৭০.
৩/৫, ৮/১৫ এবং ২/৩ এর গ.সা.গু কত? 
  1. ৩/১৫
  2. ২/৫
  3. ১/১৫
  4. ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫, ৮/১৫ এবং ২/৩ এর গ.সা.গু কত? 

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু

৩, ৮, ২ এর গ.সা.গু = ১

৫, ১৫, ৩ এর ল.সা.গু = ১৫

∴ ভগ্নাংশগুলোর গ.সা.গু = ১/১৫
৩,৫৭১.
a এবং b উভয়ই বিজোড় হলে নিচের কোনটি বিজোড় হবে?
  1. ক) a + b
  2. খ) a2 + b2
  3. গ) ab + 1
  4. ঘ) a2b2
ব্যাখ্যা

a = 3,
b = 1 হলে
a + b,
a2 + b2,
ab + 1 জোড় সংখ্যা
এবং a2b2 বিজোড় সংখ্যা 

৩,৫৭২.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১২ ও ১৭ অবশিষ্ট থাকবে?
  1. ২৬২
  2. ২৯২
  3. ৩০২
  4. ৪০৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১২ ও ১৭ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
১৫ - ৭ = ৮
২০ - ১২ = ৮
২৫ - ১৭ = ৮
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু অপেক্ষা ৮ কম।

১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু বের করি,
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
২৫ = ৫ × ৫
এখন, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ৩০০ - ৮ = ২৯২

৩,৫৭৩.
১৫, ২০ এবং ৩০ এর গ.সা.গু কত?  
  1. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫, ২০ এবং ৩০ এর গ.সা.গু কত? 

সমাধান: 
১৫ = ৩ × ৫
২০ = ৪ × ৫
৩০ = ২ × ৩ × ৫ 
তিনটি সংখ্যার মধ্যে শুধু ৫-ই একটি মাত্র সাধারণ গুণনীয়ক 

∴ নির্ণেয় গ.সা.গু = ৫ 

৩,৫৭৪.
যদি কোনো সংখ্যার দুই-তৃতীয়াংশ থেকে 50 বিয়োগ করা হয়, প্রাপ্ত ফলাফল উক্ত সংখ্যাটির  চার ভাগের এক ভাগ এবং 40 এর যোগফলের সমান, সংখ্যাটি কত? 
  1. ক) 208
  2. খ) 216
  3. গ) 224
  4. ঘ) 232
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো সংখ্যার দুই-তৃতীয়াংশ থেকে 50 বিয়োগ করা হয়, প্রাপ্ত ফলাফল উক্ত সংখ্যাটির  চার ভাগের এক ভাগ এবং 40 এর যোগফলের সমান, সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
(2x/3) - 50 = (x/4) + 40
(2x/3) - (x/4) = 40 + 50
(8x - 3x)/12 = 90
5x/12 = 90
x = (90 × 12)/5
x = 216 
৩,৫৭৫.
৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০,০০০ পিন তৈরি করা হলো। প্রতিটি পিনের ওজন কত?
  1. ক) ০.০০২০ কেজি
  2. খ) ০.০০২১ কেজি
  3. গ) ০.০০২২ কেজি
  4. ঘ) ০.০০২৩ কেজি
ব্যাখ্যা

৪০০০০ পিনের ওজন ৮৪ কেজি বা ৮৪০০০ গ্রাম
∴ ১ টি পিনের ওজন = ৮৪০০০/৪০০০০ = ২.১ গ্রাম = ০.০০২১ কিলো গ্রাম 

৩,৫৭৬.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ২৪০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৪০
  3. ৩৬
  4. ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ২৪০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত = ৫ : ৬

ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫ক ও ৬ক
∴ তাদের ল.সা.গু. = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ২৪০
⇒ ক = ২৪০/৩০
∴ ক = ৮

∴ বৃহত্তম সংখ্যা = ৬ × ৮ = ৪৮

৩,৫৭৭.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ক) ৫৬
  2. খ) ৯৭
  3. গ) ১৩৮
  4. ঘ) ১৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?

সমাধান:
৪০ থেকে ১০০ পর্যন্ত ,
বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮
৩,৫৭৮.
একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬০৮৪ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
  1. ৬৮ জন
  2. ৭৮ জন
  3. ৮৮ জন
  4. ৯৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬০৮৪ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ছাত্র সংখ্যা = ক জন

প্রশ্নমতে,
ক × ক = ৬০৮৪
⇒ ক= ৬০৮৪
⇒ ক = √৬০৮৪
∴ ক = ৭৮

অতএব, শ্রেণিতে মোট ছাত্র সংখ্যা ৭৮ জন।
৩,৫৭৯.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
  1. ২৪
  2. ১৬
  3. ১২
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি সংখ্যার গুণফল = ১৫৩৬ 
সংখ্যা দুটির ল.সা.গু = ৯৬ 

আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু 
বা, গ.সা.গু = ১৫৩৬/৯৬ 
∴ গ.সা.গু = ১৬ 
৩,৫৮০.
৯৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২১
  2. ৩৯
  3. ৩৩
  4. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন : ৯৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান : 
২, ৩, ৪, ৫ এবং ৬ এর লসাগু ৬০

৬০ দ্বারা ৯৯৯৯৯৯ কে ভাগ করলে ভাগশেষ ৩৯ হয়। 
ভাগশেষ ও ভাজকের পার্থক্য নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।

অতএব,
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৩৯
= ২১
৩,৫৮১.
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ ও গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ২০
  2. ৩০
  3. ৩৫
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ ও গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
ছোট সংখ্যাটি = ২ক/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ক × (২ক/৩) = ৬০ × ১০
⇒ ২ক/৩ = ৬০০
⇒ ২ক= ১৮০০
⇒ ক= ৯০০
∴ ক = ৩০

∴ বড় সংখ্যাটি = ৩০
৩,৫৮২.
প্রথম 6টি 3-এর অযুগ্ম গুণিতক গড় কত?
  1. ক) 15
  2. খ) 17
  3. গ) 18
  4. ঘ) 19
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম 6টি 3-এর অযুগ্ম গুণিতক গড় কত?

সমাধান: 
3 এর প্রথম 6টি অযুগ্ম গুণিতক হলো:  3, 9, 15, 21, 27, 33।

নির্ণেয় গড় = (3 + 9 + 15 + 21 + 27 + 33)/6
= 108/6 = 18
৩,৫৮৩.
What is 3% of 0.07?
  1. ক) 21
  2. খ) 0.21
  3. গ) 0.021
  4. ঘ) 0.0021
ব্যাখ্যা
Question: What is 3% of 0.07?

Solution:
0.07 এর 3%
= 0.07 এর 3/100
= 0.21/100
= 0.0021
৩,৫৮৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √১৬
  2. √(২৫/৯)
  3. √১২
  4. ০.৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
- মূলদ সংখ্যা (Rational Number) হলো এমন সংখ্যা, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। p/q, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা এবং q ≠ 0.
- যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তা অমূলদ সংখ্যা। সাধারণত পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ হয়।

ক) √১৬ = ৪; এটি একটি পূর্ণ সংখ্যা, তাই মূলদ।

খ) √(২৫/৯) = ৫/৩; এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই মূলদ।

গ) √১২ = √(৪ × ৩) = ২√৩; যেহেতু ৩ পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ, √১২ একটি অমূলদ সংখ্যা।

ঘ) ০.৭৫ = ৭৫/১০০ = ৩/৪; এটি একটি সসীম দশমিক সংখ্যা এবং একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা।

৩,৫৮৫.
নীচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯
  2. খ) ৮
  3. গ) ৪
  4. ঘ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: নীচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

এখানে,
২ মৌলিক সংখ্যা। 

অপরদিকে,
৯ = ১ × ৩ × ৩ 
৮ = ১ × ২ × ২ × ২
৪ = ১ × ২ × ২
৩,৫৮৬.
দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত? 
  1. ৩০
  2. ২০
  3. ৪০
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ক 
∴ ছোট সংখ্যাটি = ক - ১০

প্রশ্নমতে, 
ক + (ক - ১০) = ৭০ 
বা, ২ক - ১০ = ৭০ 
বা, ২ক = ৮০ 
বা, ক = ৮০/২ 
∴ ক = ৪০ 
∴ বড় সংখ্যাটি = ৪০

∴ ছোট সংখ্যাটি = ক - ১০ 
= ৪০ - ১০ 
= ৩০ ।
৩,৫৮৭.
দুইটি সংখ্যার গ. সা. গু এবং ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ. সা. গু এবং ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার গ সা গু ২, ল সা গু ৩৬০এবং একটি সংখ্যা ৩৬।

আমরা জানি,
গ. সা. গু × ল. সা. গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ৩৬ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২×৩৬০)/৩৬
= ২০
৩,৫৮৮.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২ । হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয় । ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/৯
  2. খ) ৯/১১
  3. গ) ১১/১৩
  4. ঘ) ১১/১৫
ব্যাখ্যা

লব ক হলে হর ক+২,
সুতরাং, ভগ্নাংশটি ক/(ক+২)
প্রশ্নমতে, {(ক-৩)/(ক+২-৩)} + ১/৪ = ১
বা, (ক-৩)/(ক-১) = ১ - (১/৪) = ৩/৪
বা, ৪ক - ১২ = ৩ক - ৩
বা, ক = ৯
∴ নির্ণেয় ভগ্নাংশ ৯/(৯+২) = ৯/১১

৩,৫৮৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা-
  1. 3√(8)/2
  2. √(8)/2
  3. 3√27/√3
  4. √(27)/3
ব্যাখ্যা

এখানে, 3√(8)/2 = 2/2 = 1 যা মূলদ সংখ্যা।

৩,৫৯০.
একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
৫ক + ৩(ক + ২) = ৬২
⇒ ৫ক + ৩ক + ৬ = ৬২
⇒ ৮ক = ৫৬
⇒ ক = ৫৬/৮
∴ ক = ৭ 
৩,৫৯১.
৫ টি পর্যায়ক্রমিক সংখ্যার গড় ১৯ হলে ৫ টি সংখ্যার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার সমষ্টি কত?
  1. ৩৪
  2. ৩৮
  3. ৪২
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টি পর্যায়ক্রমিক সংখ্যার গড় ১৯ হলে ৫ টি সংখ্যার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
ধরি,
৫ টি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক, ক + ১, ক + ২, ক+ ৩, ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ = ১৯ × ৫
⇒ ৫ক + ১০ = ৯৫
⇒ ৫ক = ৮৫
∴ ক = ১৭

∴ ১ম সংখ্যাটি = ১৭
∴ ৫ম সংখ্যাটি = (১৭ + ৪) = ২১

∴ সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার সমষ্টি = (১৭ + ২১) = ৩৮
৩,৫৯২.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ক) ৩৫
  2. খ) ৫৩
  3. গ) ৩৬
  4. ঘ) ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩
বা, (২x/৩) - (x/২) = ৬
বা, (৪x - ৩x)/৬ = ৬
বা, x/৬ = ৬ 
∴ x = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬। 
৩,৫৯৩.
তিন সন্তানের গড় বয়স ৫ বছর। পিতা সহ তাদের গড় বয়স ১৩ বছর। পিতার বয়স কত?
  1. ২১ বছর
  2. ২৩ বছর
  3. ২৪ বছর
  4. ৩৭ বছর
ব্যাখ্যা
৩ সন্তানের মোট বয়স = ৫ × ৩ বছর = ১৫ বছর।
পিতা সহ তাদের মোট বয়স ১৩ × ৪  বছর = ৫২  বছর

পিতার বয়স = (৫২ - ১৫) বছর = ৩৭ বছর।
৩,৫৯৪.
দুটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তর ১০ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৩৫
  3. ৩০
  4. ৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তর ১০ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি ক
∴ ছোট সংখ্যাটি ক - ১০

প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৭০
⇒ ২ক - ১০ = ৭০
⇒ ২ক = ৮০
∴ ক = ৪০

∴ বড় সংখ্যাটি ৪০
৩,৫৯৫.
X > Y এবং Z < 0 হলে নিচের কোনটি সঠিক?
  1. XZ > YZ
  2. (Z/Y) > (Y/Z)
  3. (X/Z) > (Z/Y)
  4. XZ < YZ
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
ধরি,
x = 2, y = 1, z = - 1

অপশনে মান বসিয়ে যাচাই করি,
ক) XZ > YZ ⇒ -2 > -1; সঠিক নয়।

খ) (Z/Y) > (Y/Z) ⇒ -1 > -1; সঠিক নয়।

গ) (X/Z) > (Z/Y) ⇒ -2 > - 1;  সঠিক নয়।

ঘ) XZ < YZ ⇒ -2 < -1; সম্পর্কটি সঠিক।
৩,৫৯৬.
দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭-
  1. ক) ২১ এবং ২২
  2. খ) ২২ এবং ২৩
  3. গ) ২৩ এবং ২৪
  4. ঘ) ২৪ এবং ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭-

সমাধান: 
মনে করি,
প্রথম সংখ্যাটি ক 
দ্বিতীয় সংখ্যাটি ক + ১
শর্তমতে,
(ক + ১) - ক = ৪৭
+ ২ক + ১ - ক = ৪৭
বা, ২ক  + ১ = ৪৭
বা, ২ক = ৪৭ - ১
বা, ২ক = ৪৬
বা, ক = ২৩

প্রথম সংখ্যাটি ক = ২৩
দ্বিতীয় সংখ্যাটি = ক + ১ = ২৩ + ১ = ২৪ 
৩,৫৯৭.
ইমনের (১/২) অংশের টাকা, রাব্বির (১/৪) অংশের টাকার সমান। দুইজনের মোট টাকা ৬০০ হলে, তাদের টাকার পার্থক্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ২০০ টাকা
  4. ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ইমনের (১/২) অংশের টাকা, রাব্বির (১/৪) অংশের টাকার সমান। দুইজনের মোট টাকা ৬০০ হলে, তাদের টাকার পার্থক্য কত?

সমাধান:
মনেকরি,
ইমনের টাকার পরিমাণ = ক
এবং রাব্বির টাকার পরিমাণ = (৬০০ - ক)

শর্তমতে,
ক × (১/২) = (৬০০ - ক) × (১/৪)
⇒ ক/২ = (৬০০ - ক)/৪
⇒ ৪ক = ১২০০ - ২ক
⇒ ৪ক + ২ক = ১২০০
⇒ ৬ক = ১২০০
⇒ ক = ১২০০/৬
∴ ক = ২০০

সুতরাং, দুজনের টাকার পার্থক্য = (৬০০ - ক) - ক টাকা
= (৬০০ - ২ক ) টাকা
= ৬০০ - (২ × ২০০) টাকা
= (৬০০ - ৪০০) টাকা
= ২০০ টাকা
৩,৫৯৮.
একটি খুঁটির ৩/৫ অংশ সবুজ এবং বাকি অংশ হলুদ। খুঁটির সবুজ এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৮ মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ২৪ মিটার
  3. ৩৬ মিটার
  4. ৪০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ৩/৫ অংশ সবুজ এবং বাকি অংশ হলুদ। খুঁটির সবুজ এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৮ মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির সবুজ অংশ = ৩/৫ অংশ
∴ খুঁটির হলুদ অংশ = ১ - (৩/৫) অংশ
= (৫-৩)/৫ অংশ
= ২/৫ অংশ

সবুজ এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৩/৫) - (২/৫) অংশ
= (৩ - ২)/৫ অংশ
= ১/৫ অংশ

প্রশ্নমতে,
১/৫ অংশ = ৮ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = (৫ × ৮)/১ মিটার
= ৪০ মিটার

৩,৫৯৯.
x - [x - {x - (x + 1)}] এর মান কত?
  1. x + 1
  2. - 1
  3. 1
  4. x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x - [x - {x - (x + 1)}] এর মান কত?

সমাধান:
x - [x - {x - (x + 1)}]
= x - [x - {x - x - 1}]
= x - [x - {- 1}]
=  x - [x + 1]
=x - x - 1
=  - 1
৩,৬০০.
৭২ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ১১
  2. ১০
  3. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান: 
প্রথমে ৭২ এর মৌলিক গুণনীয়ক রূপ,
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩
৭২ = ২ × ৩
এখানে ২ এর সূচক ৩ ও ৩ এর সূচক ২।

ভাজকের সংখ্যা বের করার সূত্র:
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটিই ভাজক সংখ্যা।  
ভাজক সংখ্যা:
(৩ + ১)(২ + ১) = ৪ × ৩ = ১২

∴ ৭২ এর মোট ১২টি ভাজক আছে।