বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ৩৫ / ৬৪ · ৩,৪০১৩,৫০০ / ৬,৪০৪

৩,৪০১.
.২ ×.০১ ×.০০৭ ×২ = ? 
  1. ক) .০০০০১৪
  2. খ) ২৮
  3. গ) .০০০০২৮
  4. ঘ) .০০০২৮
ব্যাখ্যা
.২ ×.০১ ×.০০৭ ×২ = .০০০০২৮
৩,৪০২.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে, সংখ্যা দুইটি কী কী?
  1. ৭৫ এবং ৯০
  2. ৬০ এবং ৭৫
  3. ৬০ এবং ৪৫
  4. ৫৫ এবং ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে, সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি হলো
৪x এবং ৫x  [যেহেতু অনুপাত ৪ : ৫]

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ২০x

প্রশ্নমতে,
⇒ ২০x = ৩০০
⇒ x = ৩০০/২০
∴ x = ১৫

∴ সংখ্যা দুটি হলো,
৪x = ৪ × ১৫ = ৬০
৫x = ৫ × ১৫ = ৭৫

অতএব, সংখ্যা দুটি হলো ৬০ এবং ৭৫
৩,৪০৩.
a3 - 1, a3 + 1, a4 + a2 + 1 এর ল.সা.গু কত?
  1. a5 - 1
  2. a6 - 1
  3. a7 - 1
  4. a8 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 1, a3 + 1, a4 + a2 + 1 এর ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a3 - 1
=(a - 1)(a2 + a + 1)

২য় রাশি = a3 + 1
=(a + 1)(a2 - a + 1)

৩য় রাশি = a4 + a2 + 1
= (a2)2 + 2a2 + 1 - a2
= (a2 + 1)2 - a2
= (a2 + 1 + a)(a2 + 1 - a)

∴ ল.সা.গু = (a - 1)(a2 + a + 1)(a + 1)(a2 - a + 1)
= (a3 - 1)(a3 + 1)
= a6 - 1
৩,৪০৪.
২/৩, ৭/৯ ও ১১/১২ এর ল.সা.গু. কত?
  1. ক) ৩/১৫৪
  2. খ) ১৫৪/৩
  3. গ) ১/৩৬
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
২/৩, ৭/৯ ও ১১/১২ এর ল.সা.গু.
= (২, ৭ ও ১১ এর ল.সা.গু.)/ (৩, ৯ ও ১২ এর গ.সা.গু.)
= ১৫৪/৩
৩,৪০৫.
কোন একটি সংখ্যার এক-তৃতীয়াংশের সঙ্গে ৮ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির তিনগুণ থেকে ৩২ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ২০
  3. ২৪
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একটি সংখ্যার এক-তৃতীয়াংশের সঙ্গে ৮ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির তিনগুণ থেকে ৩২ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

শর্তমতে,
(ক/৩) + ৮ = ৩ক - ৩২
⇒ (ক + ২৪)/৩ = ৩ক - ৩২
⇒ ক + ২৪ = ৩ × (৩ক - ৩২)
⇒ ক + ২৪ = ৯ক - ৯৬
⇒ ৯ক - ক = ২৪ + ৯৬
⇒ ৮ক = ১২০
⇒ ক = ১২০/৮
∴ ক = ১৫

৩,৪০৬.
৯৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?

সমাধান: 
নিয়ম-১ঃ
৯৬ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩  = ২ × ৩
৯৬ সংখ্যাটির ভাজক = (৫ + ১) × (১ + ১) = ১২টি 

নিয়ম-২ঃ
৯৬ = ১ × ৯৬
      = ২ × ৪৮
      = ৩ × ৩২
      = ৪ × ২৪
      = ৬ × ১৬
      = ৮ × ১২

৯৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৩২, ৪৮, ৯৬
                                 = ১২ টি।
৩,৪০৭.
০.০০০০১৪৪৪ এর বর্গমূল কত?
  1. ০.০০০৩৮
  2. ০.০০৩৮
  3. ০.৩৮
  4. ০.০০০০৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০০১৪৪৪ এর বর্গমূল কত?

সমাধান:
০.০০০০১৪৪৪ এর বর্গমূল = √(০.০০০০১৪৪৪)
= ০.০০৩৮
৩,৪০৮.
নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৯
  3. গ) ৭/১২
  4. ঘ) ১১/৮
ব্যাখ্যা

৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৬
৭/১২ = ০.৫৮
১১/৮ = ১.৩৮
অর্থাৎ ক্ষুদ্রতম ভগ্নাংশ ৫/৯

৩,৪০৯.
দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং  গ.সা.গু ৩২ হলে ল.সা.গু কত?
  1. ক) ৯৮
  2. খ) ৯৪
  3. গ) ৯২
  4. ঘ) ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং  গ.সা.গু ৩২ হলে ল.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু।
ল.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/গ.সা.গু
           = ৩০৭২/৩২
          = ৯৬
৩,৪১০.
৪, ৫, ১০ ও ১২ এর ল.সা.গু কত?  
  1. ৫০
  2. ৬০
  3. ৭০
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: ৪, ৫, ১০ ও ১২ এর ল.সা.গু কত? 

সমাধান: 
৪ = ২ × ২
৫ = ৫ × ১
১০ = ২ × ৫
১২ = ৩ × ২ × ২ 
এখন, 
ল.সা.গু নির্ণয়ের সময় প্রতিটি মৌলিক সংখ্যা থেকে তার সর্বোচ্চ ঘাত নেয়া হয়- 

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ৩ × ৫ = ৬০ 

৩,৪১১.
a ও b গড় 9 এবং c = 5a + 2 হলে, b ও c এর গড় কত?
  1. a + 10
  2. 4a + 20
  3. 2a + 8
  4. 2a + 10
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b গড় 9 এবং c = 5a + 2 হলে, b ও c এর গড় কত?

সমাধান: 
a ও b গড় 9 হলে, 
(a + b)/2 = 9
⇒ a + b = 18
∴ b = 18 - a

অতএব, 
b ও c এর গড়
= (b + c)/2 
= (18 - a + 5a + 2)/2 
= (4a + 20)/2 
= 2(2a + 10)/2
= 2a + 10

সুতরাং b ও c এর গড় 2a + 10
৩,৪১২.
করিমের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে?
  1. ক) 2001
  2. খ) 2002
  3. গ) 2004
  4. ঘ) 2010
ব্যাখ্যা
ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় যখন বছরটি লিপ ইয়ার হয়।
অপশনে প্রদত্ত সালগুলোর মধ্যে 2004 হচ্ছে লিপ-ইয়ার।
৩,৪১৩.
২০১৬ সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬০ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
  1. ১৬ সে.মি.
  2. ১৬.৮ সে.মি.
  3. ১৭ সে.মি.
  4. ১৭.৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৬ সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬০ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

সমাধান:
২০১৬ সাল ছিল অধিবর্ষ।
অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনে।

∴ ফেব্রুয়ারি মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ = (০.৬০ × ২৯) সে.মি.
= ১৭.৪ সে.মি.
৩,৪১৪.
{ - ১৫ - (- ৯)} - { - ১৩ + ( - ৯)} এর মান কত? 
  1. ১২
  2. ১৬
  3. ১৮
  4. - ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: { - ১৫ - (- ৯)} - { - ১৩ + ( - ৯)} এর মান কত? 

সমাধান:
{ - ১৫ - (- ৯)}  - { - ১৩ + ( - ৯)} 
= {- ১৫ + ৯} - {- ১৩ - ৯}
= - ৬ - {- ২২}
= - ৬ + ২২ 
= ১৬
৩,৪১৫.
নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?
  1. ক) ৩/৪
  2. খ) ৬/৭
  3. গ) ২/৫
  4. ঘ) ৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?

সমাধান:
৪, ৫, ৭, ৮ এর ল. সা. গু. = ২৮০


(৩/৪) × ২৮০ = ২১০
(৬/৭) × ২৮০ = ২৪০
(২/৫) × ২৮০ = ১১২
(৭/৮) × ২৮০ = ২৪৫

∴ ৭/৮ সংখ্যাটি বৃহত্তম।
৩,৪১৬.
৭৫৬ এর মোট কতগুলো ভাজক আছে? 
  1. ২৮ 
  2. ১৮ 
  3. ৩২ 
  4. ২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৫৬ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান:
৭৫৬ = ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৭
= ২ × ৩ × ৭

এখানে,
২ এর সূচক ২, ৩ এর সূচক ৩ এবং ৭ এর সূচক হলো ১

এখন, প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (৩ + ১) × (১ + ১)
= ৩ × ৪ × ২
= ২৪

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ২৪।

৩,৪১৭.
১, ৫, ৯, .... ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪১
  3. গ) ৪৪
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ৯, .... ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ম পদ a = ১
সাধারণ অন্তর d = ৫ - ১ = ৪

এখন
n তম পদ = a + (n - ১) × d
বা, ৮১ = ১ + (n - ১) × ৪
বা, ৪ (n - ১) = ৮১ - ১
বা, n - ১ = ৮০/৪
বা, n - ১ = ২০
বা,  n = ২০ + ১
n = ২১

 
n তম পদের সমষ্টি = (n/২){২a + (n - ১)d}
২১ পদের সমষ্টি = (২১/২) {২ × ১ + (২১ - ১) × ৪}
= (২১/২) {২ + ৮০}
= ২১ × ৪১

 নির্ণেয় গড় = (২১ × ৪১)/২১ = ৪১
৩,৪১৮.
রাফি একটি বক্স থেকে ৩/৫ অংশ বল তুলে নেওয়ার পর অবশিষ্ট বল থেকে তার ছোট ভাই ৩/৫ অংশ বল তুলে নিল। ছোট ভাইয়ের বল নেওয়ার পর অবশিষ্ট বল থেকে ৩/৫ অংশ রাফির ছোট বোন তুলে নিল। বক্সে আর কত অংশ বল অবশিষ্ট আছে?
  1. ৯/৮৫ অংশ
  2. ১৭/১৩০ অংশ
  3. ৮/১২৫ অংশ 
  4. ৭/ ৭৫ অংশ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি একটি বক্স থেকে ৩/৫ অংশ বল তুলে নেওয়ার পর অবশিষ্ট বল থেকে তার ছোট ভাই ৩/৫ অংশ বল তুলে নিল। ছোট ভাইয়ের বল নেওয়ার পর অবশিষ্ট বল থেকে ৩/৫ অংশ রাফির ছোট বোন তুলে নিল। বক্সে আর কত অংশ বল অবশিষ্ট আছে?

সমাধান:
রাফি নেওয়ার পর বল অবশিষ্ট থাকলো = ১ - (৩/৫) অংশ 
= ২/৫ অংশ

ছোট ভাই নিল = (২/৫) × (৩/৫) = ৬/২৫,
অবশিষ্ট রইলো = (২/৫) - (৬/২৫) = (১০ - ৬)/২৫ = ৪/২৫

ছোট বোন নিল = (৪/২৫) × (৩/৫) = ১২/১২৫,
বক্সে অবশিষ্ট রইলো = (৪/২৫) - (১২/১২৫) অংশ 
= (২০ - ১২)/১২৫ অংশ 
= ৮/১২৫ অংশ 
৩,৪১৯.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত?
  1. ক) 16
  2. খ) 24
  3. গ) 20
  4. ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x
শর্তমতে,
3x + 2x = 90
⇒ 5x = 90
⇒ x = 18
৩,৪২০.
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৬ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
  1. ২৮ বছর
  2. ৩০ বছর
  3. ৩২ বছর
  4. ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৬ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?

সমাধান: 
৩ সদস্যের গড় বয়স = ২৬ বছর 
৩ সদস্যের মোট বয়স = ২৬ × ৩ বছর 
= ৭৮ বছর 

২ সদস্যের গড় বয়স = ২১ বছর 
২ সদস্যের মোট বয়স = ২১ × ২ বছর 
= ৪২ বছর 

একজনের সর্বোচ্চ বয়স = (৭৮ - ৪২) বছর 
= ৩৬ বছর 
৩,৪২১.
একটি সংখ্যার ৩ গুণের সাথে এর দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ১৪
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৩ গুণের সাথে এর দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি,
সংখ্যাটি ক
প্রশ্নমতে,
 ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ১৮
৩,৪২২.
নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?
  1. ৩৮১
  2. ৬৮৪
  3. ২৯৩
  4. ১২৬
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?

সমাধান:
আমরা জানি, কোনো সংখ্যার অংকগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হয়।

(ক) ৩৮১ ⇒ ৩ + ৮ + ১ = ১২ (৩ দ্বারা বিভাজ্য)
(খ) ৬৮৪ ⇒ ৬ + ৮ + ৪ = ১৮ (৩ দ্বারা বিভাজ্য)
(গ) ২৯৩ ⇒ ২ + ৯ + ৩ = ১৪ (৩ দ্বারা বিভাজ্য নয়)
(ঘ) ১২৬ ⇒ ১ + ২ + ৬ = ৯ (৩ দ্বারা বিভাজ্য)

∴ ২৯৩ সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।

সঠিক উত্তর: (গ) ২৯৩

৩,৪২৩.
১০টি কাঠির গড় দৈর্ঘ্য ৫২.৫ সে. মি. এবং এদের ৯টির গড় দৈর্ঘ্য ৪৯ সে. মি.। ১০ম কাঠিটির দৈর্ঘ্য কত সে. মি.?
  1. ৮৪ সে. মি.
  2. ৭২ সে. মি.
  3. ৯৮ সে. মি.
  4. ১০২ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি কাঠির গড় দৈর্ঘ্য ৫২.৫ সে. মি. এবং এদের ৯টির গড় দৈর্ঘ্য ৪৯ সে. মি.। ১০ম কাঠিটির দৈর্ঘ্য কত সে. মি.?

সমাধান:
১০টি কাঠির গড় দৈর্ঘ্য = ৫২.৫ সে. মি.
∴ ৮টি কাঠির মোট দৈর্ঘ্য = (৫২.৫ × ১০) সে.মি = ৫২৫ সে.মি

আবার,
৯টির গড় দৈর্ঘ্য ৪৯ সে.মি.
∴ ৯টির মোট দৈর্ঘ্য = (৪৯ × ৯) সে.মি. = ৪৪১ সে.মি.

∴ ১০ম কাঠিটির দৈর্ঘ্য = (৫২৫ - ৪৪১) সে. মি. = ৮৪ সে. মি.
৩,৪২৪.
পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩০ বছর হলে, পুত্রের বয়স কত?
  1. ২১ বছর
  2. ১৯ বছর
  3. ২০ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩০ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর
∴ পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৩৫ × ২) বছর
= ৭০ বছর

আবার,
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩০ বছর
∴ পিতা, মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি = (৩০ × ৩) বছর
= ৯০ বছর

∴ পুত্রের বয়স = (৯০ - ৭০) বছর
= ২০ বছর
৩,৪২৫.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭ এবং তাদের ল. সা. গু ১৬৮ হলে, সংখ্যা দুটি কত?
  1. ২০, ৩২
  2. ২৪, ৫৬
  3. ২৪, ৪২
  4. ২৬, ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭ এবং তাদের ল. সা. গু ১৬৮ হলে, সংখ্যা দুটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭
ল. সা. গু ১৬৮

মনে করি,
একটি সংখ্যা ৪ক
অপর সংখ্যাটি ৭ক

সংখ্যা দুটির গ. সা. গু ক
সংখ্যা দুটির ল. সা. গু ২৮ক

প্রশ্নমতে,
২৮ক = ১৬৮
বা, ক = ১৬৮/২৮
∴ ক = ৬

∴ একটি সংখ্যা (৪ × ৬) = ২৪
অপর সংখ্যাটি (৭ × ৬) = ৪২

∴ সংখ্যা দুটি হলো ২৪, ৪২

৩,৪২৬.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ক) ৭৭/১৪৩
  2. খ) ১০২/২৮৯
  3. গ) ১১৩/৩৫৫
  4. ঘ) ৩৪৩/১০০১
ব্যাখ্যা
এখানে,
(৭৭ ÷ ১৪৩) = ০.৫৩৮,
(১০২ ÷ ২৮৯) = ০.৩৫২,
(১১৩ ÷ ৩৫৫) = ০.৩১৮,
(৩৪৩ ÷ ১০০১) = ০.৩৪২

সবচেয়ে ছোট ভগ্নাংশ = ১১৩/৩৫৫
৩,৪২৭.
৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
  1. a + ১১ = ৪০
  2. a + ৪০ = ১১
  3. a = ৪০ + ১১
  4. a = ৪০ + ১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
৪০ সংখ্যাটি a হতে ১১ কম।

প্রশ্নমতে,
৪০ = a - ১১
∴a = ৪০ + ১১
৩,৪২৮.
নিচের কোন ভগ্নাংশটি ৩/৪ হতে বড়?
  1. ৫/৭
  2. ৭/৯
  3. ১১/১৫
  4. ১৩/১৮
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ৩/৪ হতে বড়?

সমাধান:
৩/৪ = ০.৭৫

এখানে,
৫/৭ = ০.৭১
৭/৯ = ০.৭৮
১১/১৫ = ০.৭৩
১৩/১৮ = ০.৭২

এখানে, ৩/৪ < ৭/৯

∴ ৭/৯ ভগ্নাংশটি ৩/৪ হতে বড়।

৩,৪২৯.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৯৭২ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৭২
  2. ৯৬
  3. ১০২
  4. ১০৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৯৭২ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি, গ.সা.গু ক এবং ল.সা.গু ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
১২ক × ক = ৯৭২
⇒ ১২ক = ৯৭২
⇒ ক = ৮১
∴ ক = ৯

∴ ল.সা.গু = (১২ × ৯) = ১০৮
৩,৪৩০.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭।
  1. ২১ ও ২২
  2. ২২ , ২৩
  3. ২৩ ও ২৪
  4. ২৪ ও ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭। 

সমাধান:
মনে করি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

শর্তমতে,
(ক + ১) - ক = ৪৭
⇒ ক + ২ক + ১ - ক = ৪৭
⇒ ২ক + ১ = ৪৭
⇒ ২ক = ৪৭ - ১
⇒ ২ক = ৪৬
⇒ ক = ২৩

∴ ছোট সংখ্যাটি  = ২৩
এবং, বড় সংখ্যাটি = (ক + ১) = (২৩ + ১) = ২৪
৩,৪৩১.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৪০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৫০ হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৯০
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৪০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৫০ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৪০
প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = ৪০ × ২ = ৮০ 

 প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৫০
 প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = ৫০ × ৩ = ১৫০ 

তৃতীয় সংখ্যাটি = ১৫০ - ৮০ = ৭০
৩,৪৩২.
x³ + x²y এবং x²y + xy² এর ল.সা.গু. কত?
  1. ক) xy
  2. খ) x+y
  3. গ) xy(x+y)
  4. ঘ) x²y(x+y)
ব্যাখ্যা

১ম রাশি = x³ + x²y
= x²(x+y)
২য় রাশি = x²y + xy²
= xy(x+y)
∴ ল.সা.গু. = x²y(x+y)

৩,৪৩৩.
কতগুলো ঘণ্টা একসঙ্গে বাজার ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৫ সেকেন্ড এবং ৩০ সেকেন্ড পরপর বাজতে লাগলো। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে? 
  1. ক) ২ মিনিট
  2. খ) ৪ মিনিট
  3. গ) ৫ মিনিট
  4. ঘ) ৭ মিনিট
ব্যাখ্যা
কতগুলো ঘণ্টা একসঙ্গে বাজার সময় হবে ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৫ সেকেন্ড এবং ৩০ সেকেন্ড এর ল.সা.গু
১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৫ সেকেন্ড এবং ৩০ সেকেন্ড এর ল.সা.গু.
= ৩০০ সেকেন্ড
= ৫ মিনিট

সুতরাং, ৫ মিনিট পরে একত্রে বাজবে।
৩,৪৩৪.
চারটি সংখ্যা M, 2M + 5, 3M - 5 এবং 5M + 2 এর গড় 61 । M এর মান কত?
  1. ক) 21
  2. খ) 22
  3. গ) 23
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্নমতে,
(M + 2M + 5 + 3M - 5 + 5M + 2)/4 = 61
⇒ (11M + 2) = 61 ×  4
⇒ 11M = 244 - 2
⇒ 11M = 242
⇒ M = 242 / 11
⇒ M = 22
৩,৪৩৫.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √18/√32
  2. √3/√2
  3. √8/√6
  4. 1/√8
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: মূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার ভগ্নাংশ (p/q) হিসেবে প্রকাশ করা যায়, যেখানে q শূন্য নয়। 
অমূলদ সংখ্যা: মূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার ভগ্নাংশ (p/q) হিসেবে প্রকাশ করা যায় না, যেখানে q শূন্য নয়। 

ক) √18/√32
= √(18/32) = √(9/16) = 3/4 = 0.75
→ এটি একটি মূলদ সংখ্যা

খ) √3/√2 = √(3/2) = 1.22474487
এটি অমূলদ সংখ্যা

গ) √8/√6 = √(8/6) = √(4/3) = 1.15470054
এটি অমূলদ সংখ্যা

ঘ) 1/√8 = 0.35355339
 এটি অমূলদ সংখ্যা

৩,৪৩৬.
ছয়টি সংখ্যাকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো হলো। প্রথম পাঁচটি সংখ্যার গড় ৩০ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ২৫। প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য কত? 
  1. ২০ 
  2. ২৪
  3. ২৫
  4. ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: ছয়টি সংখ্যাকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো হলো। প্রথম পাঁচটি সংখ্যার গড় ৩০ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ২৫। প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য কত? 

সমাধান: 
মনেকরি 
সংখ্যা ছয়টি a, b, c, d, e, f যেখানে a > b > c > d > e > f

১ম শর্তমতে 
(a  + b + c + d + e)/5 = 30
a  + b + c + d + e = 150 ...................(1)

২য় শর্তমতে 
(b + c + d + e + f)/5 = 25
b + c + d + e + f = 125 ...................(2)

(1) - (2) ⇒
(a + b + c + d + e) - (b + c + d + e + f) = 150 - 125
a + b + c + d + e -  b - c - d -  e  -  f = 25
a - f = 25 


৩,৪৩৭.
০.৫ × ০.৭ × ২ = কত?
  1. ক) ০.০০৭
  2. খ) ০.০৭
  3. গ) ৭০
  4. ঘ) ০.৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ × ০.৭ × ২ = কত? 

সমাধান: 
 ০.৫ × ০.৭ × ২ =০.৭
৩,৪৩৮.
কোনটি সবচেয়ে ছোট?
  1. 4/15
  2. 3/11
  3. 2/11
  4. 2/13
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সবচেয়ে ছোট?

সমাধান:
2/11 = 0.18
3/11 = 0.27
2/13 = 0.15
4/15 = 0.27

সবচেয়ে ছোট = 2/13
৩,৪৩৯.
২/৩, ৪/৯, ১৬/২১ এর গ.সা.গু কত?
  1. ক) ২/৬৫
  2. খ) ২/৬৩
  3. গ) ৪/৬৩
  4. ঘ) ১/৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩, ৪/৯, ১৬/২১ এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ২, ৪, ১৬
প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ৩, ৯, ২১

২, ৪, ১৬ এর গ.সা.গু = ২
৩, ৯, ২১ এর ল.সা.গু = ৬৩

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবের গ.সা.গু/ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু
= ২/৬৩

∴ নির্ণেয় গ.সা.গু = ২/৬৩
৩,৪৪০.
একটি সংখ্যার এক-চতুর্থাংশের এক-তৃতীয়াংশ যদি ১৫ হয়। সংখ্যাটির তিন-দশমাংশ কত?
  1. ৩৫
  2. ৩৬
  3. ৪৫
  4. ৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার এক-চতুর্থাংশের এক-তৃতীয়াংশ যদি ১৫ হয়। সংখ্যাটির তিন-দশমাংশ কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(১/৩) × (১/৪) ×  ক = ১৫
বা, ক/১২ = ১৫
বা, ক = ১৫ × ১২
∴ ক = ১৮০

৩ক/১০ = (৩ × ১৮০)/১০ = ৫৪

৩,৪৪১.
কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯,২১২ টাকা । ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
  1. ৭,৭৫০ টাকা
  2. ৭,৮৯৬ টাকা
  3. ৮,৭৫৬ টাকা
  4. ৮,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত টাকা?

সমাধান:
সম্পত্তিটির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা
∴ সম্পত্তিটির ১ অংশের মূল্য = (৯২১২ × ৮)/৭ টাকা
∴ সম্পত্তিটির ৩/৪ অংশের মূল্য = (৯২১২ × ৮ × ৩)/(৭ × ৪) টাকা
= ৭৮৯৬ টাকা।
৩,৪৪২.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ১/১১
  2. ৩/৩১
  3. ২/২১
  4. √০.০২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
ক) ১/১১ = ০.০৯০৯
খ) ৩/৩১ = ০.০৯৬৭
গ) ২/২১ = ০.০৯৫২
ঘ) √০.০২ = ০.১৪১৪
৩,৪৪৩.
কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ১৫ জন
  2. ২৫ জন
  3. ৫ জন
  4. ৩৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
বালকের সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু।
১২৫ = ৫ × ৫ × ৫
১৪৫ = ৫ × ২৯

এখানে সাধারণ উৎপাদক হলো ৫
∴ নির্ণেয় গ.সা.গু = ৫

সুতরাং, সর্বোচ্চ ৫ জন বালককে এই ফলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।

৩,৪৪৪.
কতজন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক চকলেট ও বিস্কুট পায়?
  1. ৩৬ জন
  2. ৩২ জন
  3. ২৪ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক চকলেট ও বিস্কুট পায়?

সমাধান:
এখানে,
১৪৪ ও ১৮০ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা।

১৪৪ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
১৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫

∴ ১৪৪ ও ১৮০ এর গ.সা.গু = ২ × ২ × ৩ × ৩ = ৩৬

∴ ৩৬ জন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৩,৪৪৫.
বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয় এই শর্তে যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল?
  1. ৮০
  2. ৮৫
  3. ৯৫
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয় এই শর্তে যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল?

সমাধান:
ধরি,
যাত্রী সংখ্যা = ক জন
৫জন না আসায় বাসের যত্রীসংখ্যা = ক - ৫ জন

প্রশ্নমতে,
৫৭০০/(ক - ৫) = (৫৭০০/ক) + ৩
⇒ ৫৭০০/(ক - ৫) - (৫৭০০/ক) = ৩
⇒ [৫৭০০ক - {(৫৭০০(ক - ৫)}]/{ক(ক - ৫)} = ৩
⇒  {৫৭০০(ক - ক + ৫)}/(ক - ৫ক) = ৩
⇒ (৫৭০০ × ৫)/(ক - ৫ক) = ৩
⇒ (১৯০০ × ক)(ক - ৫ক) = ১
⇒ ক - ৫ক = ৯৫০০
⇒ ক - ৫ক - ৯৫০০ = ০
⇒ ক - ১০০ক + ৯৫ক - ৯৫০০ = ০
⇒  ক(ক - ১০০) + ৯৫(ক - ১০০) = ০
⇒ (ক - ১০০)(ক + ৯৫) = ০

ক - ১০০ = ০
⇒ ক = ১০০

ক + ৯৫ = ০
⇒ ক = - ৯৫ [গ্রহণযোগ্য নয় কারণ যাত্রীসংখা ঋণাত্মক হতে পারেনা]

∴ বাসের যত্রীসংখ্যা = ১০০ - ৫ = ৯৫ জন
৩,৪৪৬.
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ১৮
  2. ২২
  3. ২৪
  4. ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩
∴ পার্থক্য = ৭৯ - ৫৩ = ২৬
৩,৪৪৭.
তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫। তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা.গু কত? 
  1. ৪০
  2. ৬০
  3. ৭০
  4. ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫। তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা.গু কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা তিনটি যথাক্রমে ২ক, ৩ক ও ৫ক 
∴ তাদের ল.সা.গু = ২ × ৩ × ৫ × ক = ৩০ক 

প্রশ্নমতে, 
৩০ক = ২৪০০ 
∴ ক = ৮০ 
সুতরাং সংখ্যা তিনটি হলো- 
২× ৮০=১৬০, 
৩× ৮০=২৪০, 
৫× ৮০=৪০০ 
∴ ১৬০, ২৪০ এর ৪০০ এর গ.সা.গু = ৮০ ।
৩,৪৪৮.
৩, ০, ৫, ৮ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ৫৩৬২
  2. ৫৫০৪
  3. ৫৪৭২
  4. ৮১৭২
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ০, ৫, ৮ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান:
৩, ০, ৫, ৮ দ্বারা গঠিত চার অঙ্কের,
বৃহত্তম সংখ্যা = ৮৫৩০
এবং ক্ষুদ্রতম সংখ্যা = ৩০৫৮

∴ এদের পার্থক্য = ৮৫৩০ - ৩০৫৮ = ৫৪৭২

৩,৪৪৯.
এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ১০
  2. ০১
ব্যাখ্যা
প্রশ্ন: এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?

সমাধান:
এক অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯
এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১

দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯
দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০

তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
৩,৪৫০.
চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৪, ৮ ও ১২ দ্বারা বিভাজ্য হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৪, ৮ ও ১২ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৪, ৮ ও ১২ এর ল.সা.গু = ২৪
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

এখন,
৯৯৯৯ ÷ ২৪ ⇒
ভাগফল = ৪১৬
ভাগশেষ = ১৫

∴ ক্ষুদতম সংখ্যাটি হবে = (২৪ - ১৫) = ৯

সুতরাং, ৯ যোগ করলে যোগফল ৮, ১২ ও ১৬ দ্বারা বিভাজ্য হবে।
৩,৪৫১.
কোন পুস্তুকের ৯৬ পৃষ্ঠা পড়াবার পরেও তাঁর ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ক) ১৮৫ পৃষ্ঠা
  2. খ) ১৫৬ পৃষ্ঠা
  3. গ) ২৫০ পৃষ্ঠা
  4. ঘ) ৩২০ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পুস্তুকের ৯৬ পৃষ্ঠা পড়াবার পরেও তাঁর ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান: 
পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১ অংশ 

অবশিষ্ট অংশ = ১ - (৫/১৩) অংশ 
= (১৩ - ৫)/১৩ অংশ 
= ৮/১৩ অংশ 

প্রশ্নমতে
 ৮/১৩ অংশ  = ৯৬ পৃষ্ঠা 
১ অংশ  =(৯৬ × ১৩)/৮
= ১৫৬ পৃষ্ঠা 
৩,৪৫২.
কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪ ও ৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৩ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৪৮
  2. খ) ৬০
  3. গ) ৫৮
  4. ঘ) ৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪ ও ৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৩ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২ 

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩, ৪, ৫ এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ২) = ৫৮
৩,৪৫৩.
অমূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়?
  1. ক) Q
  2. খ) Q′
  3. গ) {Q ∪ Q′}
  4. ঘ) R
ব্যাখ্যা
বাস্তব সংখ্যার (Real Number) সেট গঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। সাধারণত মূলদ সংখ্যাকে (Rational Numbe) Q এবং অমূলদ সংখ্যাকে(Irrational Number) I বা Q' দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং বাস্তব সংখ্যার সেট হবে R = {Q ∪ Q′}
৩,৪৫৪.
আলিফ এন্টারপ্রাইজ প্রতি প্যাকেট লাঞ্চ ৭৫ টাকায় বানিয়ে মোট ১৫০ টি লাঞ্চ প্যাকেট একটি অফিসে সরবরাহ করে। যদি ২/৩ লাঞ্চ প্যাকেট ১৫০ টাকায় এবং বাকিগুলো ২০০ টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের পরিমাণ কত টাকা?
  1. ১০২৫০
  2. ১২৭৫০
  3. ১৩৭৫০
  4. ১৬৫০০
  5. ১৮৫২৫
ব্যাখ্যা
প্রশ্ন: আলিফ এন্টারপ্রাইজ প্রতি প্যাকেট লাঞ্চ ৭৫ টাকায় বানিয়ে মোট ১৫০ টি লাঞ্চ প্যাকেট একটি অফিসে সরবরাহ করে। যদি ২/৩ লাঞ্চ প্যাকেট ১৫০ টাকায় এবং বাকিগুলো ২০০ টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের পরিমাণ কত টাকা?

সমাধান:
মোট লাঞ্চ প্যাকেট সংখ্যা = ১৫০ টি
প্রতি প্যাকেট খরচ = ৭৫ টাকা
∴ মোট  খরচ = ১৫০ × ৭৫ = ১১২৫০ টাকা

এখন,
মোট প্যাকেট সংখ্যা = ১৫০
২/৩ অংশ প্যাকেট = (২/৩) × ১৫০ = ১০০ টি প্যাকেট
∴ বাকি প্যাকেট = ১৫০ - ১০০ = ৫০ টি প্যাকেট

∴ ১০০ প্যাকেটের বিক্রয়মূল্য = ১০০ × ১৫০ = ১৫০০০ টাকা
এবং ৫০ প্যাকেটের বিক্রয়মূল্য = ৫০ × ২০০ = ১০০০০ টাকা

∴ মোট বিক্রয়মূল্য = ১৫০০০ + ১০০০০ = ২৫০০০ টাকা

∴ লাভ = ২৫০০০ - ১১২৫০ = ১৩৭৫০ টাকা
৩,৪৫৫.
কোনটি মূলদ সংখ্যা?
  1. √16
  2. √12
  3. √18
  4. √27
ব্যাখ্যা
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
৩,৪৫৬.
  1. 2i
  2. - 2i
  3. 2
  4. i
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
আমরা জানি,
i2 = - 1

∴ i3 = i2 . i 
= (- 1) . i
= - i 

এবং
1/i = - (i2)/i = - i 

এখন
(1 + i3)(1 + 1/i)
= (1 - i)(1 - i)
= (1 - i)2
= 1 - 2i + i2
= 1 - 2i - 1
= - 2i
৩,৪৫৭.
১ কোন ধরনের সংখ্যা-
  1. মৌলিক
  2. যৌগিক
  3. উভয়ই
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কোন ধরনের সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 
অর্থাৎ, ১ মৌলিক বা যৌগিক কোনটিই নয়। 
৩,৪৫৮.
সরল করুন: ২ - [২ - (৪ + ১) - {২ - (৩ - ৪ + ২)} + ৬]
ব্যাখ্যা

সরল করুন: ২ - [২ - (৪ + ১) - {২ - (৩ - ৪ + ২)} + ৬]

সমাধান:
দেওয়া আছে,
২ - [২ - (৪ + ১) - {২ - (৩ - ৪ + ২)} + ৬]
 = ২ - [২ - (৪ + ১) - {২ - (৫ - ৪)} + ৬]
 = ২ - [২ - ৫ - {২ - ১}+ ৬]
 = ২ - [২ - ৫ - ১ + ৬]
= ২ - ২
= ০

৩,৪৫৯.
দুইটি সংখ্যার সমষ্টি ১৩২ এবং অন্তরফল ১২ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৫০
  3. ৫৬
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ১৩২ এবং অন্তরফল ১২ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ক - ১২

প্রশ্নমতে,
ক + (ক - ১২) = ১৩২
⇒ ২ক - ১২ = ১৩২
⇒ ২ক = ১৩২ + ১২
⇒ ২ক = ১৪৪
⇒ ক = ১৪৪/২
∴ ক = ৭২
∴ বড় সংখ্যাটি = ৭২

∴ ছোট সংখ্যাটি = ক - ১২
= ৭২ - ১২
= ৬০
৩,৪৬০.
  1. 4.5
  2. 5.25
  3. 2.6
  4. 3.75
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৩,৪৬১.
একটি চিত্রাংকন প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী একটি করে ছবি আঁকল। সবার আঁকা শেষে দেখা গেল যে ১/৪ অংশ ফুলের ছবি, ১/৯ অংশ ফলের ছবি, ২/৫ অংশ পাখির ছবি এবং বাকি ৮৬ টি গাছের ছবি আঁকা হয়েছে। ঐ প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা কত?
  1. ২৪০
  2. ২৮০
  3. ৩৬০
  4. ৩৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চিত্রাংকন প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী একটি করে ছবি আঁকল। সবার আঁকা শেষে দেখা গেল যে ১/৪ অংশ ফুলের ছবি, ১/৯ অংশ ফলের ছবি, ২/৫ অংশ পাখির ছবি এবং বাকি ৮৬ টি গাছের ছবি আঁকা হয়েছে। ঐ প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা কত?

সমাধান:
 ফুল, ফল এবং পাখির ছবির আঁকা হয়েছে = (১/৪) + (১/৯) + (২/৫) অংশ
= (৪৫ + ২০ + ৭২)/১৮০  
= ১৩৭/১৮০ অংশ

বাকি থাকে = ১ - (১৩৭/১৮০) = ৪৩/১৮০ অংশ।

প্রশ্নমতে,
৪৩/১৮০ অংশ = ৮৬ জন
∴ ১ বা সম্পূর্ণ অংশ = (৮৬ × ১৮০)/৪৩ = ৩৬০ জন
∴ ঐ প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা = ৩৬০ জন।
৩,৪৬২.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত 3 : 2। লব থেকে 6 বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের 2/3 গুণ হয়, মূল ভগ্নাংশটি কত?
  1. 6/4
  2. 3/9
  3. 18/27
  4. 15/21
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত 3 : 2। লব থেকে 6 বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের 2/3 গুণ হয়, মূল ভগ্নাংশটি কত?

সমাধান:
মনেকরি,
ভগ্নাংশটির লব= 2x 
ভগ্নাংশটির হর= 3x

প্রশ্নমতে,
(2x - 6)/3x = (2x/3x) × (2/3)
⇒ (2x - 6)/3x = 4/9
⇒ 18x - 54 = 12x 
⇒ 18x - 12x = 54
⇒ 6x = 54
∴ x = 9

ভগ্নাংশটির লব = 2 × 9 = 18
ভগ্নাংশটির হর = 3 × 9 = 27

∴ ভগ্নাংশটি 18/27
৩,৪৬৩.
১৫ জন ফুটবল খেলোয়াড়ের একটি দলে তাদের কোচের ওজন যোগ করলে গড় ওজন ১ কেজি বেড়ে যায়। কোচের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন ৪৬ কেজি হয় তাহলে কোচের ওজন কত?
  1. ৬১ কেজি
  2. ৫১ কেজি
  3. ৪৬ কেজি
  4. ৬৫ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন ফুটবল খেলোয়াড়ের একটি দলে তাদের কোচের ওজন যোগ করলে গড় ওজন ১ কেজি বেড়ে যায়। কোচের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন ৪৬ কেজি হয় তাহলে কোচের ওজন কত?

সমাধান:
কোচসহ ১৫ জন খেলোয়াড়ের গড় ওজন ৪৬ কেজি
∴ কোচসহ ১৫ জন খেলোয়াড়ের মোট ওজন (৪৬ × ১৬) কেজি
= ৭৩৬ কেজি

১৫ জন খেলোয়াড়ের গড় ওজন (৪৬ - ১) = ৪৫ কেজি
∴ ১৫ জন খেলোয়াড়ের মোট ওজন (৪৫ × ১৫) কেজি
= ৬৭৫ কেজি

∴ কোচের ওজন = (৭৩৬ - ৬৭৫) কেজি
= ৬১ কেজি
৩,৪৬৪.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৬৫৫
  2. ৬৭৫
  3. ৬৮০
  4. ৬৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৮০০ - ক = ক - ৫৬০
৮০০ + ৫৬০ = ক + ক
বা ২ক = ১৩৬০
বা ক = ১৩৬০/২
ক = ৬৮০
৩,৪৬৫.
নিচের কোনটি মানের অধঃক্রমে সাজানো?
  1. 11/17, 9/13, 5/8
  2. 9/13, 11/17, 5/8
  3. 5/8, 11/17, 9/13
  4. 5/8, 9/13, 11/17
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মানের অধঃক্রমে সাজানো?

সমাধান:
11/17 = 0.647
9/13 = 0.692
5/8 = 0.625

∴ 9/13 > 11/17 > 5/8
৩,৪৬৬.
দুইটি সংখ্যার অনুপাত ২ঃ৩ এবং গসাগু ৫ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ১৫
  3. গ) ১২
  4. ঘ) ১০
ব্যাখ্যা
২ ও ৩ এর গসাগু ১ হওয়ায় ক্ষুদ্রতম সংখ্যাটি ২ × ৫ = ১০
-----------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
মনে করি, সংখ্যা দুইটি ২ক এবং ৩ক
২ক এবং ৩ক এর গসাগু ক
অতএব, ক = ৫
সংখ্যা দুইটি ২ × ৫ এবং ৩ × ৫ অর্থাৎ ১০ এবং ১৫
১০ ও ১৫ এর মধ্যে বৃহত্তম সংখ্যা ১৫ এবং ক্ষুদ্রতম সংখ্যা ১০
অতএব, ক্ষুদ্রতম সংখ্যাটি ১০
৩,৪৬৭.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 

সমাধান: 
৬, ৮, ১০ এর গাণিতিক গড় = (৬ + ৮ + ১০)/৩ 
= ২৪/৩ 
= ৮ 

ধরি, 
নির্ণেয় সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
৭ + ৯ + x = ৮ × ৩ 
বা, ১৬ + x = ২৪ 
বা, x = ২৪ - ১৬ 
∴ x = ৮ 
৩,৪৬৮.
নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?
  1. ৫৬
  2. ৯১
  3. ৫১
  4. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?

সমাধান: 
৫৬ = ২ × ২ × ২ × ৭
∴ ভাজক সংখ্যা = ( ৩ + ১) × (১+১) = ৮

৯১ = ৭ × ১৩
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১+১) = ৪

৫১ = ৩ × ১৭
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১+১) = ৪

২৮ = ২ × ২ × ৭
∴ ভাজক সংখ্যা = ( ২ + ১) × (১+১) = ৬

সুতরাং ৮৮ এর সর্বোচ্চ ভাজক সংখ্যা আছে।
৩,৪৬৯.
কোন সংখ্যার ১/২ অংশ এবং ১/৮ অংশের মধ্যে পার্থক্য ১৮ হলে, সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৪৮
  3. ৫৬
  4. ৬৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশ এবং ১/৮ অংশের মধ্যে পার্থক্য ১৮ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ক/২ - ক/৮ = ১৮
⇒ (৪ক - ক)/৮ = ১৮
⇒ ৩ক/৮ = ১৮
⇒ ৩ক = ১৮ × ৮
⇒ ৩ক = ১৪৪
⇒ ক = ১৪৪/৩
∴ ক = ৪৮

অতএব, সংখ্যাটি হলো ৪৮।

৩,৪৭০.
৩৬ সংখ্যাটির কতটি ভাজক সংখ্যা রয়েছে? 
  1. ক) ৮টি
  2. খ) ৭টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
নিয়ম-১:
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২× ৩
৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১)
                                 = ৩ ×  ৩
                                 = ৯টি
নিয়ম-২:
৩৬ = ১ × ৩৬
       = ২ × ১৮
       = ৩ × ১২
       = ৪ × ৯
       = ৬ × ৬

৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ = ৯টি।
৩,৪৭১.
১১ টি সংখ্যার গড় ১৬। একটি সংখ্যা যুক্ত করলে গড় হয় ১৮, নতুন সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৪০
  3. ২৯
  4. ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ টি সংখ্যার গড় ১৬। একটি সংখ্যা যুক্ত করলে গড় হয় ১৮, নতুন সংখ্যাটি কত?

সমাধান:
১১ টি সংখ্যার গড় ১৬
∴ ১১ টি সংখ্যার সমষ্টি = (১৬ × ১১)
= ১৭৬

আবার,
১২ টি সংখ্যার গড় ১৮
∴ ১২ টি সংখ্যার সমষ্টি = (১৮ × ১২)
= ২১৬

∴ নতুন সংখ্যাটি = (২১৬ - ১৭৬)
= ৪০ 
৩,৪৭২.
অপ্রকৃত ভগ্নাংশ কোনটি?
  1. ৩/৪
  2. ৯/১৩
  3. ৭/৪
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশ কোনটি?

সমাধান:
যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৩/৪ = প্রকৃত ভগ্নাংশ
৯/১৩ = প্রকৃত ভগ্নাংশ
৭/৪ = অপ্রকৃত ভগ্নাংশ
৩,৪৭৩.
একটি সংখ্যা ৪১ থেকে যত বেশি ৬৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৪৭
  3. ৪৯
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪১ থেকে যত বেশি ৬৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৪১ = ৬৫ - x 
বা, x + x = ৬৫ + ৪১ 
বা, ২x = ১০৬ 
বা, x = ১০৬/২ 
∴ x = ৫৩ 

∴ সংখ্যাটি = ৫৩ ।
৩,৪৭৪.
৩ × ৭ × ৫ × ৭ × ৩ কে কত দ্বারা গুণ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে?
  1. ক) ৩
  2. খ) ৭
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ × ৭ × ৫ × ৭ × ৩ কে কত দ্বারা গুণ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে?

সমাধান: 
৩ × ৭ × ৫ × ৭ × ৩
= ৩ × ৭ × ৫ × ৭ × ৩ × ৩ × ৩ 
= ৩ × ৩ × ৩ × ৩ × ৭ × ৭ × ৫
=(৩ × ৩) × (৩ × ৩) × (৭ × ৭) × ৫
৫ জোড়া বিহীন। 
৫ দ্বারা গুণ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে
৩,৪৭৫.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ১২ 
  2. ১৮ 
  3. ১৫ 
  4. ২১ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০ 

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু ।
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

৩,৪৭৬.
প্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ = ?
  1. প্রকৃত ভগ্নাংশ
  2. অপ্রকৃত ভগ্নাংশ
  3. পূর্ণ সংখ্যা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ = অপ্রকৃত ভগ্নাংশ
যেমন -
১/৩(প্রকৃত ভগ্নাংশ) + ৩/২(অপ্রকৃত ভগ্নাংশ) = (২ + ৯)/৬ = ১১/৬(অপ্রকৃত ভগ্নাংশ)

প্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ = পূর্ণ সংখ্যা যা সবসময় সত্য নয়।
যেমন -
৭/১০(প্রকৃত ভগ্নাংশ) + ১৩/১০(অপ্রকৃত ভগ্নাংশ) = ২; এক্ষেত্রে ২ হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু
 ১/৩(প্রকৃত ভগ্নাংশ) + ৩/২(অপ্রকৃত ভগ্নাংশ) = (২ + ৯)/৬ = ১১/৬(অপ্রকৃত ভগ্নাংশ)
৩,৪৭৭.
.০২ × .০০৫ × .০০৬ = ? 
  1. ০.০০০০০০৬
  2. ০.০০০০০৬
  3. ০.০০০০০০০৬
  4. ০.০০০০৬
ব্যাখ্যা

প্রশ্ন: .০২ × .০০৫ × .০০৬ = ?

সমাধান:
.০২ × .০০৫ × .০০৬ = ০.০০০০০০৬

৩,৪৭৮.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৫৩
  2. ৬৩
  3. ৩৬
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/২) + ৬ = ২ক/৩
⇒ ৬ = ২ক/৩ - (ক/২)
⇒ (২ক/৩) - (ক/২) = ৬
⇒ (৪ক - ৩ক)/৬ = ৬
⇒ ক/৬ = ৬
∴ ক = ৩৬
৩,৪৭৯.
কোনো বাগানে ১২৯৬টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত?
  1. ৩৪
  2. ৩৬
  3. ৩৮
  4. ৪৩
ব্যাখ্যা

বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ আছে।
∴ প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে ১২৯৬ এর বর্গমূল।
সুতরাং, আমগাছের নির্ণেয় সংখ্যা = √১২৯৬ = ৩৬

৩,৪৮০.
একটি ক্রিকেট ম্যাচে সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় ৩৮। সোহেল এবং রবিনের রানের গড় ৩৫। রুবেলের রান কত?
  1. ৩৫ রান
  2. ৪০ রান
  3. ৪৪ রান
  4. ৫২ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট ম্যাচে সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় ৩৮।সোহেল এবং রবিনের রানের গড় ৩৫। রুবেলের রান কত?

সমাধান:
সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় = ৩৮
∴ তাদের মোট রান = (৩৮ × ৩) = ১১৪

সোহেল এবং রবিনের রানের গড় = ৩৫
∴ তাদের মোট রান = (৩৫ × ২) = ৭০

সুতরাং, রুবেলের রান = (১১৪ - ৭০) = ৪৪ রান
৩,৪৮১.
১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ক) ৯৯৪০
  2. খ) ৯৯৬০
  3. গ) ৯৯৭৫
  4. ঘ) ৯৯৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?

সমাধান:
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
১৫ এবং ৩৫ এর ল.সা.গু. = ১০৫
৯৯৯৯ কে ১০৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২৪ থাকে।
তাহলে, নির্ণেয় সংখ্যা = (৯৯৯৯ - ২৪) = ৯৯৭৫
৩,৪৮২.
৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
৯৭২ = ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৩ × ৩ 
          = (২ × ২) × (৩ × ৩) × (৩ × ৩) × ৩

এখানে ৩ জোড়া  বিহীন 
৯৭২ কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৩,৪৮৩.
- 30 এবং - 40 সংখ্যা 2টির গড় ব্যবধান কত?
  1. 5
  2. - 5
  3. - 35
  4. - 70
ব্যাখ্যা
প্রশ্ন: - 30 এবং - 40 সংখ্যা ২টির গড় ব্যবধান কত?

সমাধান: 
সংখ্যা দু'টির গড় = {- 30 + (- 40)}/2
= (- 30 - 40)/2
= - 35

∴ গড় ব্যবধান = {|-30 - (-35)| + |- 40 - (-35)|}/2
={| 5 | + | - 5|}/2
= (5 + 5)/2
= 10/2
= 5
৩,৪৮৪.
২৪, ৩০ এবং ৭৭ এর গ.সা.গু. কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৫
ব্যাখ্যা

২৪। ৩০ । ১
     ২৪
    ____
      ৬ । ২৪ । ৪
           ২৪
          ____
             ০
∴ ২৪ ও ৩০ এর গ.সা.গু. = ৬
অনুরূপ ভাবে, ২৪, ৩০ এবং ৭৭ এর গ.সা.গু. হবে ১

৩,৪৮৫.
নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
  1. ৩৪৮
  2. ১০২৪
  3. ২১০
  4. ২০৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?

​সমাধান:
​পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড়। উপর্যুক্ত সংখ্যার মধ্যে শুধুমাত্র ১০২৪ পূর্ণবর্গ সংখ্যা। 
​∴ √(১০২৪) = ৩২
​সুতরাং ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে। 
​এখন,১০২৪ এর ভাজক সংখ্যা নির্ণয় করি: 
​১০২৪ = ১ × ১০২৪
​= ২ × ৫১২
​= ৪ × ২৫৬
​= ৮ × ১২৮
​= ১৬ × ৬৪
​= ৩২ × ৩২

​∴ ১০২৪ এর ভাজক সংখ্যা = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২ এবং ১০২৪ = ১১ টি।

৩,৪৮৬.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? 
  1. ক) ১/২০
  2. খ) ১/৮
  3. গ) ১/১৫
  4. ঘ) ১/১২
ব্যাখ্যা
১/২০ = ০.০৫
১/৮ = ০.১২৫
১/১৫ = ০.০৬৭
১/১২ = ০.০৮৩
৩,৪৮৭.
১৮০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?
  1. ১৮
  2. ২৪
  3. ১৬
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?

সমাধান:
১৮০ এর মৌলিক উৎপাদকসমূহ = ২ × ২ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

∴ ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১) × (১ + ১)
= ৩ × ৩ × ২
= ১৮ টি
৩,৪৮৮.
যদি P এবং Q দুটি বিজোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই জোড় হবে?
  1. P2 + 2Q
  2. 2P2 + Q
  3. 3Q + 1
  4. 2Q + P
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P এবং Q দুটি বিজোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই জোড় হবে?

সমাধান:
ধরি, P = 1 এবং Q = 1 (যেহেতু P এবং Q দুটিই বিজোড় সংখ্যা)।

এখন অপশনগুলোতে মান বসিয়ে পাই,
(ক) P2 + 2Q = 12 + 2(1) = 1 + 2 = 3 (বিজোড়)

(খ) 2P2 + Q = 2(12) + 1 = 2 + 1 = 3 (বিজোড়)

(গ) 3Q + 1 = 3(1) + 1 = 3 + 1 = 4 (জোড়)

(ঘ) 2Q + P = 2(1) + 1 = 2 + 1 = 3 (বিজোড়)

∴ সঠিক উত্তর: (গ) 3Q + 1

৩,৪৮৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং সংখ্যা দুটির ল.সা.গু ৬০ হলে, গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং সংখ্যা দুটির ল.সা.গু ৬০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
গ.সা.গু = ক
এবং সংখ্যা দুটি = ৫ক ও ৬ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ৬০
⇒ ক = ৬০/৩০
∴ ক = ২
সুতরাং, নির্ণেয় গ.সা.গু = ২
৩,৪৯০.
দুইটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৩৭
  3. ৩৫
  4. 88
ব্যাখ্যা

প্রশ্ন দুইটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান
ধরি,
দুইটি সংখ্যা হলো ক ও খ, যেখানে ক > খ

দেওয়া আছে,
ক + খ = ৭০.........(১)
ক - খ = ১০..........(২)

দুটি সমীকরণ যোগ করলে,
২ক = ৮০
⇒ ক = ৮০/২
ক = ৪০

∴ বড় সংখ্যাটি ৪০

৩,৪৯১.
কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৫?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৫?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৪) = ৫
⇒ (৪ক - ৩ক)/১২ = ৫
⇒ ক/১২ = ৫
∴ ক = ৬০
৩,৪৯২.
কোনটি অঋণাত্মক সংখ্যার সেট?
  1. ক) {0, 1, 2, 3, 4,.....}
  2. খ) {1, 2, 3, 4,.....}
  3. গ) {...,-2, -1, 1, 2}
  4. ঘ) {...,-4, - 2, 2, 4, ...}
ব্যাখ্যা
পূর্ণসংখ্যা : শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়।
অর্থাৎ ...,- 3, 2, - 1, 0, 1, 2, 3, ... ইত্যাদি পূর্ণসংখ্যা।

ধনাত্মক সংখ্যা : শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়
 যেমন,  2, 1/2, 3/2, √2, 0.415, ইত্যাদি ধনাত্মক সংখ্যা।

ঋণাত্মক সংখ্যা : শূন্য থেকে ছােট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন, -2, -1/2, -3/2, -√2, - 0.415, ইত্যাদি ঋণাত্মক সংখ্যা। 

অঋণাত্মক সংখ্যা :
শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন, 0, 3,1/2 , 0.612, .... .......ইত্যাদি অঋণাত্মক সংখ্যা।
৩,৪৯৩.
একটি সংখ্যাকে ১০০৮ দ্বারা ভাগ করা সম্ভব হলে সংখ্যাটিকে নিচের কোনটি দ্বারা ভাগ করা যাবে?
  1. ২৮
  2. ৩৫
  3. ৪৪
  4. ৪৫
ব্যাখ্যা

২৮, ১০০৮ এর একটি উৎপাদক
∴ যে সংখ্যা ১০০৮ দ্বারা বিভাজ্য ঐ সংখ্যা ২৮ দ্বারাও বিভাজ্য।

৩,৪৯৪.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের ৩ গুণ হলে পুত্রের বয়স কত?
  1. ক) ১৫ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ৩০ বছর
ব্যাখ্যা

ধরি, পুত্রের বয়স ক বছর, তাহলে পিতার বয়স ৩ক বছর
প্রশ্নমতে, ক + ৩ক = ৮০
বাঁ, ৪ক = ৮০
বাঁ, ক  = ২০
অর্থাৎ, পুত্রের বয়স ২০ বছর

৩,৪৯৫.
৩ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ৯০ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২৪
  3. ২৭
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ৯০ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সবচেয়ে ছোট গুণিতকটি = ৩ক
২য় গুণিতকটি = ৩(ক + ১)
৩য় গুণিতকটি = ৩(ক + ২)

প্রশ্নমতে,
৩ক + ৩(ক + ১) + ৩(ক + ২) = ৯০
⇒ ৩ক + ৩ক + ৩ + ৩ক + ৬ = ৯০
⇒ ৯ক + ৯ = ৯০
⇒ ৯ক = ৯০ - ৯
⇒ ৯ক = ৮১
∴ ক = ৯

∴ সবচেয়ে ছোট গুণিতকটি = (৩ × ৯) = ২৭
৩,৪৯৬.
কোন সংখ্যার ১/৩ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হয়?
  1. ৩২
  2. ৩৪
  3. ৩৬
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/৩ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হয়?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) + ৬ = ক/২
বা, (ক + ১৮)/৩ = ক/২
বা, ৩ক = ২ক + ৩৬
বা, ৩ক - ২ক = ৩৬
∴ ক = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬
৩,৪৯৭.
(2 + 5i)(3 - 2i) = কত? 
  1. ক) - 4 + 11i 
  2. খ) 4 - 19i 
  3. গ) 16 + 11i 
  4. ঘ) 20 - 11i 
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + 5i)(3 - 2i) = কত? 

সমাধান:
(2 + 5i)(3 - 2i)
= 6 - 4i + 15i - 10i2
= 6 + 11i - 10( - 1)
= 6 + 11i + 10
= 16 + 11i 
৩,৪৯৮.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৩৪০
  2. ৩৪২
  3. ৩৪৪
  4. ৩৪১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
৩৮১ - ক  =ক  - ৩০১
ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
বা ক  = ৩৪১
৩,৪৯৯.
একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 
  1. ৯৫
  2. ৯২
  3. ৯০
  4. ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 

সমাধান: 
১০ ইনিংসের রানের গড় = ৪৫.৫
∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪৫.৫)
= ৪৫৫ রান

আবার,
১১ ইনিংসের রানের গড় = ৫০.০
∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৫০.০)
= ৫৫০ রান

∴ ১১ তম ইনিংসের রান = (৫৫০ - ৪৫৫)
= ৯৫ রান ।
৩,৫০০.
৪/৫ এবং ২/৭ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু কত?
  1. ৮/৩৫
  2. ৪/৩৫
  3. ২/৩৫
  4. ১/৩৫
ব্যাখ্যা

আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু = লব গুলোর গ.সা.গু/ হর গুলোর ল.সা.গু
তাহলে ভগ্নাংশদ্বয়ের লব ৪ ও ২ এর গ.সা.গু ২।
আবার, ৫ ও ৭ হরগুলোর ল.সা.গু ৩৫। সুতরাং ৪/৫ এবং ২/৭ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু = ২/৩৫।