বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Analogy [Bank + Others]

মোট প্রশ্ন৮১৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Analogy [Bank + Others]

PrepBank · পাতা / · ১০১২০০ / ৮১৮

১০১.
Impeccable : Flaw :: Infallible : ________
  1. Perfect
  2. Confess
  3. Error
  4. Dependable
ব্যাখ্যা

• Impeccable : Flaw :: Infallible : Error.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:

- Impeccable: নিখুঁত; নিষ্কলঙ্ক; অন্যায় করতে অক্ষম।
- Flaw: খুঁত; ত্রুটি; কলঙ্ক; দোষ।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Infallible: ভুল বা অন্যায় করতে অসমর্থ; ভুলভ্রান্তির ঊর্ধ্বে; অভ্রান্ত।
- Error: ভুল; ভ্রম।

• Analogical Relation:
- Impeccable means without flaw.
- Similarly, Infallible means without error.

• অন্যান্য অপশন, 
- Perfect - নিখুঁত; উৎকৃষ্ট।
- Confess - (অপরাধাদি) স্বীকার করা; কবুল করা।
- Dependable - নির্ভরযোগ্য।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Error.

 Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১০২.
Assert ... Dissent.
  1. Affirm... Object.
  2. Reject... Disapprove.
  3. Acknowledge... Recognize.
  4. Endorse... Ratify.
ব্যাখ্যা
• The correct answer is - Affirm... Object.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Assert - (অধিকার) দাবি করা; দৃঢ়ভাবে ঘোষণা করা।
- Dissent - ভিন্নমতাবলম্বন করা; ভিন্নমত প্রকাশ করা; অনুমোদন করতে অস্বীকার করা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Affirm - দৃঢ়ভাবে ঘোষণা করা।
- Object - আপত্তি করা।

• অর্থাৎ, এ শব্দজোড়াগুলো পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করছে।

• অন্যান্য অপশন,
- Reject - বাতিল করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা। ... Disapprove - প্রত্যাখ্যান করা, বাতিল করা, অনুমোদন না করা।
- Acknowledge - স্বীকার করা, মেনে নেওয়া, প্রাপ্তি স্বীকার। ... Recognize - স্বীকৃতি দেওয়া, চিনতে পারা প্রভৃতি।
- Endorse - অনুমোদন করা; দাবি সমর্থন করা। ... Ratify - (চুক্তি ইত্যাদি) দৃঢ়ভাবে অনুমোদন করা; অনুসমর্থন করা।

• সুতরাং, শব্দ জোড়াগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক relationship  টি হচ্ছে- ক) Affirm... Object.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০৩.
Encomium : Praise
  1. Diatribe : Criticism
  2. Treatise : Fiction
  3. Soliloquy : Silence
  4. Parable : Science
ব্যাখ্যা
• Encomium:
- প্রশংসাসূচক বক্তৃতা। 

• Praise:
- প্রশংসা,তৃপ্তি। 

ক)
Diatribe: তীব্র সমালোচনা / কঠোর ভাষায় আক্রমণ। 
Criticism: সমালোচনা; নিন্দা। 

খ)
Treatise: গবেষণামূলক আলোচনাগ্রন্থ।
Fiction: কল্পিত কাহিনী; সাজানো কথা। 

গ)
Soliloquy: স্বগতোক্তি করা।
Silence: নীরবতা। 

ঘ)
Parable: নীতিগল্প, উপদেশপূর্ণ গল্প। 
Science: বিজ্ঞান; সুসম্বন্ধ জ্ঞান। 

Analogy: Encomium : Praise :: Diatribe : Criticism.

Relation: An encomium is a speech full of praise, just as a diatribe is filled with criticism.
১০৪.
Cardiology : Heart :: Pharmacology : ?
  1. a) Medicine shop
  2. b) Blood
  3. c) Drugs
  4. d) Diseases
ব্যাখ্যা
Cardiology তে Heart নিয়ে আলোচনা করা হয়;
অন্যদিকে Pharmacology তে Drugs (ঔষধ) নিয়ে আলোচনা করা হয়।
অতএব, সঠিক উত্তর Drugs
১০৫.
Candidate : campaign :: product : ?
  1. investment
  2. advertisement
  3. brand name 
  4. bill board
ব্যাখ্যা

Candidate : campaign :: product
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Candidate : campaign :: product :
• Candidate - পরীক্ষার্থী।
• campaign - প্রচারাভিযান। 
• product - প্রকৃতি বা মনুষ্য উৎপাদিত কোনো কিছু; উৎপন্নদ্রব্য; সৃষ্টি।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• advertisement - বিজ্ঞাপন।

• Analogical Relation:
- candidate প্রচারণা এর জন্য campaign করে থাকে, একইভাবে একটি product এর প্রচারণা এর জন্য advertisement দেয়া হয়।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক) investment - অর্থের বিনিয়োগ।

খ) advertisement

গ) brand name - এ ধরনের পণ্য যে চিহ্ন বা নামে পরিচিত।

ঘ) bill board - যে কাষ্ঠখণ্ডের উপর বিজ্ঞাপন লাগানো হয়।


সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে -
Candidate : campaign :: product : advertisement.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

১০৬.
Swift : satirical :: ______ : macabre
  1. ক) Hemingway
  2. খ) Fitzgerald
  3. গ) Dos Passos
  4. ঘ) Poe
ব্যাখ্যা
• Jonathan Swift was known as a satirical writer.
Edgar Allan Poe was known for his macabre writing.
১০৭.
Submissive - Disobedient
  1. Comply - Conform
  2. Heed - Acquiesce
  3. Observe - Defy
  4. Obey - Hearken to
ব্যাখ্যা
• Submissive: বশ্য; বাধ্য।
Disobedient: অবাধ্য।

ক)
Comply: পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়া; মেনে নেওয়া; মত দেওয়া।
Conform: অনুরূপ হওয়া; (প্রতিষ্ঠিত রীতি বা আচার) মেনে চলা।

খ)
Heed: মনোযোগ দেওয়া, লক্ষ্য করা, মনোযোগ।
Acquiesce: সম্মত বা রাজি হওয়া; সায় দেওয়া; নীরবে বা বিনা আপত্তিতে মেনে নেওয়া।

গ)
Observe: লক্ষ করা; মনোযোগসহকারে দেখা; পর্যবেক্ষণ করা, পালন করা।
Defy: প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো।

ঘ)
Obey: আজ্ঞানুবর্তী হওয়া; মেনে চলা; বাধ্য হওয়া; আজ্ঞাপালন করা।
Hearken to: কর্ণপাত/শ্রবণ করা।

Analogy: Submissive : Disobedient :: Observe : Defy.
কারণ এটি মূল শব্দজুটির মতো বিপরীত সম্পর্ক প্রকাশ করে।
১০৮.
Mask : Disguise ::
  1. Clothes: Necessity
  2. Building: Office
  3. Radio: News
  4. Makeup: Beautify
ব্যাখ্যা
• Mask : Disguise ::

- Mask - মুখোশ; আবরণ;
- Disguise - চেহারা পরিবর্তন করা; সনাক্তকরণ আড়াল করা;।
- Makeup - মেকআপ; সাজসজ্জা;
- Beautify - সুসজ্জিত করা; সৌন্দর্য বৃদ্ধি করা;।

Analogical recognition:
- A mask is an item that is used to change or conceal one's identity, leading to a disguise.
- In the same way, makeup is applied to enhance or alter a person's appearance, effectively serving to beautify them.
- Thus, both pairs share a relationship where the first item serves a purpose related to the second item.

অপশন আলোচনা:
- Clothes (noun)
English Meaning: Garments worn on the body.
Bangla Meaning: শরীরের উপরে পরা পোশাক; জামা-কাপড়।

- Necessity (noun)
English Meaning: The state of being in need of something.
Bangla Meaning: কিছু প্রয়োজনীয় হওয়ার অবস্থা; আবশ্যকতা।

- Building (noun)
English Meaning: A structure with a roof and walls.
Bangla Meaning: ছাদ এবং দেয়ালের সঙ্গে একটি কাঠামো।

- Office (noun)
English Meaning: A place where professional or clerical work is done.
Bangla Meaning: যেখানে পেশাদার বা অফিসিয়াল কাজ করা হয়।

- Radio (noun)
English Meaning: A device used to receive or transmit sound.
Bangla Meaning: শব্দ গ্রহণ বা প্রচার করার জন্য ব্যবহৃত একটি ডিভাইস।

- News (noun)
English Meaning: Newly received or noteworthy information.
Bangla Meaning: নতুন বা গুরুত্বপূর্ণ তথ্য।

- তাই, Mask এর সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হল Makeup: Beautify।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০৯.
Fill in the blanks: Lucky is to fortunate as weak is to _______.
  1. ক) obsolete
  2. খ) legitimate
  3. গ) humble
  4. ঘ) fragile
ব্যাখ্যা
• Lucky - ভাগ্যবান;
• Fortunate - ভাগ্যবান;

• Weak (adjective): দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
• Fragile (adjective): ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক।

অর্থাৎ, Lucky এবং Fortunate হচ্ছে synonymous. একইভাবে, weak ও Fragile হচ্ছে synonymous.

অপশনগুলোর মধ্যে -
• Obsolete (adjective): অপ্রচলিত; সেকেলে।
• Legitimate (adjective): আইনসঙ্গত; নিয়মসম্মত; রীতিসিদ্ধ, যুক্তিসম্মত; ন্যায়সঙ্গত।
• Humble (adjective): বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত; নিরভিমান; বিনয়নম্র।
১১০.
Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
২০) Conscious ... Careless.
  1. Careful ... Indifferent
  2. Graceful ... Ugly
  3. Generous ... Unkind
  4. Well-informed ... Knowing little
ব্যাখ্যা
• Careless যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।
• Conscious- সচেতন; সজ্ঞান 

• Careful- সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া। 
• Indifferent - নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক। 

• Other options:
• Careful - মনোযোগী; Ugly - কুৎসিত।
• Generous - উদার; Unkind - নির্দয়।
• Well-informed - সুবিদিত, ওয়াকিফহাল; Knowing little - অল্প জানা।

• Conscious লোকজন যেকোনো কিছুর ব্যাপারে careful থাকেন, careless নয়।
- যে ব্যাক্তি কোনো কিছুর ব্যাপারে careful তিনি সে ব্যাপারে indifferent থাকেন না, careless হলেই indifferent হওয়া সম্ভব।
- যদিও conscious-careless এবং careful-indifferent এর সম্পর্ক দেখে মনে হচ্ছে এরা বুঝি বিপরীত সম্পর্ক বুঝাচ্ছে, আদতে এমন হলে উত্তর অপশন গ এবং ঘ-ও হতে পারতো।
- কিন্তু এখানে প্রশ্নে আচরণের যে বিপরীতমুখিতা, তাই অপশন থেকে বেছে নিতে বলা হয়েছে।
- সে অনুযায়ী উত্তর - ক) রাখা হয়েছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১১.
Alleviate : Aggravate :: ? : ?
  1. ক) Elastic : Rigid
  2. খ) Elevate : Agree
  3. গ) Joke : Worry
  4. ঘ) Level : Grade
ব্যাখ্যা

Alleviate - হ্রাস করা, উপশম করা -এর বিপরীত শব্দঃ Aggravate - তীব্রতর করা, প্রকোপ বৃদ্ধি করা।
অন্যদিকে,
Elastic - স্থিতি-স্থাপক -এর বিপরীত শব্দ Rigid - অনমনীয়।
অতএব, উত্তর হবে অপশন (ক)।

১১২.
RHETORIC : LAWYER ::
  1. oratory : engineer
  2. deduction : detective
  3. solidarity : warrior
  4. ineptitude : accountant
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
- RHETORIC - অলংকার (শাস্ত্র); অলংকারবহুল (ও আন্তরিকতাবিহীন) ভাষা
- LAWYER - উকিল; আইনজীবী।

• অপশনে উল্লিখিত শব্দজোড়াগুলোর  অর্থ -
ক)
oratory - বাগ্মিতা; বাগাড়ম্বর।
engineer - প্রকৌশলী। 

খ)
deduction - সামান্য নিয়ম থেকে যুক্তির সাহায্যে লব্ধ বিশেষ দৃষ্টান্ত; যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো বা কিছু প্রমাণ থেকে উপসংহার টানা।
detective - গোয়েন্দা।

গ)
solidarity - সংহতি; একাত্মতা বা সাধারণ উদ্দেশ্যে একসাথে দাঁড়ানো।
warrior - (সাহিত্যিক, আলংকারিক অর্থ) যোদ্ধা; সৈনিক। 

ঘ)
ineptitude - অপটুতা; অযুক্ততা। 
accountant - ব্যবসার হিসাব রাখা ও পরীক্ষা করা যার পেশা; হিসাবরক্ষক; জমানবিশ; গাণনিক।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে, RHETORIC : LAWYER এর সঠিক analogy হচ্ছে - Deduction : Detective.
 
• RHETORIC - যুক্তিপূর্ণ এবং প্রভাবশালী ভাষায় কথা বলা বা লেখা, যা আইনজীবীদের দ্বারা ব্যবহার করা হতে পারে আদালতে এবং LAWYER - একজন পেশাদার, যিনি আদালতে যুক্তি প্রদর্শন করেন এবং ক্লায়েন্টের পক্ষে কথা বলেন।

• Deduction - যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো বা কিছু প্রমাণ থেকে উপসংহার টানা এবং Detective একজন অনুসন্ধানকারী যিনি অপরাধের তদন্ত করেন এবং তথ্যের ভিত্তিতে উপসংহার টানেন।
এখানে deduction এবং detective এর মধ্যে সম্পর্ক রয়েছে, কারণ একজন detective তার তদন্তে deduction (যুক্তি বা উপসংহার) ব্যবহার করেন। deduction একজন detective এর একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা তাকে তথ্য বিশ্লেষণ করতে সাহায্য করে।

• সুতরাং,
• RHETORIC is a key skill for a LAWYER.
• Deduction is a key skill for a Detective.

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
১১৩.
To ____ the arrival of spring, Bangladesh Television ____ a special function.
  1. ক) commemorate : launched
  2. খ) announce : telecast
  3. গ) celebrate : organized
  4. ঘ) welcome : sanctioned
ব্যাখ্যা
এখানে, বসন্তের আগমনকে ‘উদযাপন করা যায়’ কিন্তু স্বাগত বা সম্মান প্রদর্শন করা যায় না এবং এই অনুষ্ঠান আয়োজন করা যায়।
সুতরাং option (গ) celebrate : organized সবচেয়ে গ্রহনযোগ্য উত্তর হবে।
১১৪.
Choose the pair of words that expresses a relationship similar to that of “pride : lions”-
  1. honour : thieves
  2. gaggle : geese
  3. arrogance : kings
  4. forest : tigers
  5. None of the above
ব্যাখ্যা
Pride means ‘a company of lions’ ( সিংহের দল) similarly gaggle means ‘a flock of geese’.
বাকি তিনটি pair of words এ এ ধরণের সম্পর্ক বিদ্যমান নেই।
১১৫.
Which one of the following is the analogy of BENCH : STOOL?
  1. Room : Veranda
  2. Table : Cupboard
  3. Cup : Saucer
  4. Yardstick : Foot rule
ব্যাখ্যা

• Correct Analogy: BENCH : STOOL ::  Yardstick : Foot rule.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Bench (noun) : Stool (noun)
• Bench (noun) - বেঞ্চি। 
• Stool (noun) - বসার টুল বা চৌকি।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• Yardstick - গজকাঠি। 
• Foot rule - ১২ ইঞ্চি লম্বা রুলার।

• Analogical Relation:
• Bench এবং Stool দুইটিই বসার জন্য ব্যবহৃত হয়।
• Yardstick এবং Foot rule দুইটাই দৈর্ঘ্য পরিমাপের কাজে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক)
• Room - কক্ষ। 
• Veranda - বারান্দা।

খ)
• Table - টেবিল।
• Cupboard - রান্নার কাজে বা আহারে ব্যবহৃত তৈজসপত্র রাখার তাকওয়ালা কুলুঙ্গি বা দরজাসহ আলমারি।

গ)
• Cup - পেয়ালা। 
•  Saucer - পিরিচ।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে -  Yardstick : Foot rule.

১১৬.
HAMMER : ANVIL : :
  1. pestle : mortar
  2. knocker : door
  3. hand : drum
  4. gavel : lectern
ব্যাখ্যা
• Hammer- হাতুড়ি,
• Anvil - যার উপর কিছু রাখিয়া হাতুড়ি দেওয়া হয়।

→ Analogical recognition:
 Anvil (কামারের নেহাই) এ Hammer (হাতুড়ি) ব্যবহৃত হয়; আর Mortar (বিষ্ফোরক) এ Pestle (মশাল) ব্যবহৃত হয়।

Meaning:
- Pestle (মশাল),
- Mortar (বিষ্ফোরক),
- Knocker (দরজার কড়া,)
- Door (দরজা),
- Hand (হাত),
- Drum  (ঢাক),
- Gavel (সভাপতির হাতুড়ি),
- Lectern (ভাষণ দেয়ার সময় ব্যবহারের জন্য এক প্রকার হেলানো ডেস্ক)।

Source: Live MCQ Bank English Lecture.
১১৭.
Astronomy : Stars :: Biology :
  1. ক) Oceans
  2. খ) Plants
  3. গ) Planets
  4. ঘ) Earth
ব্যাখ্যা

Astronomy - It is the scientific study of celestial objects (such as stars, planets, comets, and galaxies) and phenomena that originate outside the Earth's atmosphere.

Biology - the study of living organisms, divided into many specialized fields that cover their morphology, physiology, anatomy, behaviour, origin, and distribution; the plants and animals of a particular area.

So, Astronomy is related to stars and Biology is related to plants.

১১৮.
PESTLE : GRIND ::
  1. Balloon : Float
  2. Hinge : Fasten
  3. Mill : Turn
  4. Whetstone : Sharpen
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ - 
- PESTLE - মুষল; নোড়া; নুড়ি; কিছু ভাঙা বা গুঁড়ার জন্য মর্টারে ব্যবহৃত মোটা লাঠি।
- GRIND - ঘষে চূর্ণ বা গুঁড়া করা।

• অপশনে উল্লিখিত শব্দ গুলোর অর্থ - 
ক)
- Balloon - বায়ু বা বায়ুর চেয়ে হালকা গ্যাসপূরিত থলে বা আবরণ; বেলুন
- Float - ফাঁপা বল বা অন্য বায়ুপূর্ণ আবার, যেমন সিস্টার্নে জলের স্তর নিয়ন্ত্রণের জন্য কিংবা পানিতে উড়োজাহাজ ভাসিয়ে রাখতে ব্যবহৃত হয়; ভাসান।

খ) 
- Hinge - কবজা; দ্বারসন্ধি, যে মূলসূত্রের উপর কোনোকিছুর কার্যকারিতা নির্ভর করে; কেন্দ্রবিন্দু
- Fasten - দৃঢ়ভাবে আবদ্ধ করা।

গ)
- Mill - শস্যভাণ্ডারের কল বা কারখানা; মিল।
- Turn - ঘূর্ণন; মোচড়; পাক।

ঘ) 
- Whetstone - শান দেওয়ার পাথর; শানপাথর।
- Sharpen - ধারালো করা বা হওয়া; শানানো; ধার ওঠা/দেওয়া; (পেনসিল) কাট।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিশ্লেষন করে বোঝা যাচ্ছে যে, সঠিক Analogy টি হবে - Whetstone : Sharpen.
- In both pairs, the first term is a tool or object used to perform the action described by the second term.
- A pestle is a tool used for grinding, and a whetstone is a tool used for sharpening.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১৯.
Which one of the following is the analogy of TROPHY: CONTESTANT?
  1. Baton : Runner
  2. Honors : Student
  3. Pride : Parent
  4. Loan : Cashier
ব্যাখ্যা
Trophy (noun) - স্মৃতিচিহ্ন; বিজয়স্মারক।
Contestant (noun) - প্রতিযোগী।
সম্পর্ক: প্রতিযোগীরা পুরষ্কার হিসেবে Trophy পায়।

অপশনসমূহ,
Baton (noun) - লাঠি; Runner (noun) - যে ব্যক্তি বা জন্তু দৌড়ায়।
Loan (noun) - ঋণ; Cashier (noun) - কোষাধ্যক্ষ।
Honors (noun) - সম্মান; Student (noun) - ছাত্র বা ছাত্রী।
Pride (noun) - গর্ব; Parent (noun) - বাবা বা মা।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়,
গ) Honors : Student সঠিক, কেননা ছাত্র ছাত্রীরা পুরষ্কার স্বরূপ Honors বা সম্মান ডিগ্রী পায়।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
১২০.
Choose the pair of words that expresses a relationship similar to that of ‘‘Helmet : Head’
  1. ক) Pedal : Foot
  2. খ) Breastplate : Chest
  3. গ) Burden : Back
  4. ঘ) Crown : Hair
ব্যাখ্যা
Helmet এর কাজ হলো Head রক্ষা করা.
অন্যদিকে Breastplate এর কাজ হলো Chest রক্ষা করা।
অন্য তিন জোড়া শব্দের মধ্যে অনুরূপ সম্পর্ক নেই।
১২১.
Exercise : strong :: ?
  1. Perform: shame
  2. decide : astute
  3. watch : alter 
  4. read : knowledge 
ব্যাখ্যা

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Exercise : strong ::
• Exercise - অনুশীলন; চর্চা।
• strong - শক্ত; দৃঢ়; সুদৃঢ়।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• read : knowledge 
• read - পড়া; পাঠ করা।
• knowledge -  জ্ঞান; অবগতি।

• Analogical Relation:
Exercise করলে যেমন একজন শক্তিশালী (strong) হয়।
একইভাবে, read পড়লে জ্ঞান বা knowledge বাড়ে। 

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক) Perform: shame
• Perform - কোনো কর্ম সম্পাদন করা।
• shame - লজ্জা।

খ) decide : astute
• decide - মীমাংসা/নিষ্পত্তি করা; ফয়সালা করা।
• astute - প্রাধান্য বা সুবিধা অর্জনের ব্যাপারে তীক্ষ্ণদৃষ্টি।

গ) watch : alter 
• watch - সতর্ক দৃষ্টি; লক্ষ; প্রহরা; পর্যবেক্ষণ।
• alter - পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Exercise : strong :: read : knowledge.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

১২২.
The analogy of CONFIDENT : HAUGHTY is - 
  1. Diminished : Forsaken
  2. Liberal : Brusque
  3. Provident : Improvident
  4. Autonomous : Subordinate
  5. Serration : Braiding
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ক) Diminished : Forsaken.

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• CONFIDENT : HAUGHTY
Confident (adjective): আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত।
Haughty (adjective): উদ্ধত; অহংকারী।


সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• Diminished : Forsaken
- Diminished (adjective): হ্রাস করা; খর্ব।
- Forsaken (adjective) : পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া।

• Analogical Relation:
Confident এবং Haughty উভয় একই ধরনের অর্থ প্রকাশ হয়, বা প্রায় সমার্থক।।
অনুরূপভাবে, Diminished - হ্রাস করা এবং Forsaken পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া । 
- শব্দগুলোও প্রায় সমার্থক, একই ধরনের অর্থ প্রকাশ করে।

অন্যান্য অপশন বিশ্লেষণ,অন্যান্য অপশনগুলো -
খ) Liberal : Brusque
- Liberal - উদার; মুক্তহস্ত। 
- Brusque - রূঢ় অভব্য।
এরা বিপরীতার্থক অর্থ প্রকাশ করে। 

গ) Provident : Improvident
- Provident - দূরদর্শী; ভবিষ্যৎচিন্তক; অগ্রদর্শী; বিমৃশ্যকারী। 
- Improvident - অপব্যয়ী; অদূরদর্শী; অপরিণামদর্শী। 

ঘ) Autonomous : Subordinate
- Autonomous - স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন।
- Subordinate - অপ্রধান; গৌণ; অধীন, অধস্তন।
এখানে দুটি অপশন সবগুলোই বিপরীতার্থক।

ঙ) Serration : Braiding
- Serration (noun) - খাঁজকাটা অবস্থা।
- Braiding (noun) - বেনী করা অবস্থা।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Diminished : Forsaken.

১২৩.
Sun: Astronomy :: Tiger: _____.
  1. Entomology
  2. Biology
  3. Pathology
  4. Zoology
ব্যাখ্যা
• The correct analogy is - Zoology.

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Sun - সূর্য।
Astronomy - জ্যোতিবিজ্ঞান।

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Tiger - বাঘ।
Zoology - প্রাণীবিজ্ঞান।

- অর্থাৎ, এই শব্দজোড় গুলো পরস্পর জ্যোতিবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান এর সম্পর্ক প্রকাশ করে।
- কারণ, Sun একটি সূর্য যা (Astronomy) জ্যোতিবিজ্ঞানে আলোচিত হয় এবং Tiger একটি প্রাণী যা (Zoology) প্রাণীবিজ্ঞানে আলোচিত হয়।

উল্লিখিত অপশনগুলো,
- Entomology : পোকামাকড় সম্পর্কিত বিজ্ঞান,
- Biology : জীববিজ্ঞান,
- Pathology : রোগবিদ্যা।

• সুতরাং, Options বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক Analogy টি হচ্ছে - Tiger: Zoology.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১২৪.
Choose the pair of words that expresses a relationship similar to that of “ladder : rung”-
  1. brick : wall
  2. building : storey
  3. mountain : peak
  4. plough : cow
ব্যাখ্যা
অনেক rung (ধাপ) নিয়ে যেমন ladder (মই) তৈরি হয়, তেমনি অনেক Storey (তলা) নিয়ে building হয়।
১২৫.
Which of the following resembles DISTANCE : LIGHTYEAR?
  1. Liquid : Liter
  2. Fame : Television
  3. Bushel : Corn
  4. Weight : Scale
ব্যাখ্যা
DISTANCE -  দূরত্ব
LIGHTYEAR - আলোকবর্ষ/ a long distance or great amount.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক)
Liquid - তরল পদার্থ।
Liter - লিটার/  তরল পদার্থ পরিমাপের একক।

খ)
Fame -  খ্যাতি; যশ।
Television - টিভি অথবা কথ্যরূপ টেলি, telly) দূরদর্শন; টেলিভিশন।

গ)
Bushel - শস্য ও ফলের মাপ (৮ গ্যালন); দ্রোণ; বুশেল।
Corn - ভুট্টা।

ঘ)
Weight - ওজন।
Scale -  মাপার জন্য নিয়মিত ব্যবধানে চিহ্নিত ক্রমপরম্পরা; মাপনী; মাপদণ্ড।

- সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে,  DISTANCE : LIGHTYEAR এর সঠিক analogy হচ্ছে - Liquid : Liter.
- দূরত্ব (Distance) পরিমাপের একটি একক হচ্ছে Light year.
- তেমনি তরল (liquid) পরিমাপের একক হচ্ছে liter.

• Weight: Scale উত্তর হবে না কারণ, Scale দ্বারা আমরা ওজন নির্ণয় করতে পারি কিন্তু এটি weight এর একক নয়।
- কিন্তু প্রশ্নে উল্লেখিত Distance এর একটি একক হচ্ছে lightyear.
১২৬.
Which of the following is the best analogy of ‘Native: Indigenous‘?
  1. Old: Wise
  2. Sophisticated: Urbane
  3. Aboriginal: Foreign
  4. Eager: Reserved
ব্যাখ্যা
• The best analogy of ‘Native: Indigenous' is: Sophisticated: Urbane. 

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:

- Native - কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি; জাতক; দেশীয়; আদিবাসী।
- Indigenous - দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত।

• সঠিক অপশনের শব্দগুলোর অর্থ:
- Sophisticated - জটিল; অত্যাধুনিক; দুনিয়াদারি প্রদর্শন করে এমন।
- Urbane - শিষ্ট; সুসংস্কৃত; মার্জিত; শিষ্টাচারী; শিষ্টাচারপূর্ণ; সুসভ্য।

অর্থাৎ, Native এবং Indigenous যেমন একে অন্যের সমার্থক অর্থ প্রকাশ করছে তেমনি Sophisticated এবং Urbane ও একে অন্যের  সমার্থক অর্থ প্রকাশ করছে।

• অন্যান্য অপশন,
- Old (বয়স্ক; বৃদ্ধ; বুড়ো): Wise (জ্ঞানী; প্রাজ্ঞ; অভিজ্ঞ; বিচক্ষ)
- Aboriginal (আদিবাসী; আদিম জন্তু, উদ্ভিদ ইত্যাদি।): Foreign (বিদেশি; ভিনদেশি; বৈদেশিক; পরদেশি; বহিরাগত।)
- Eager ( উৎসুক; আগ্রহান্বিত; আকুল; ব্যগ্র; অধীর।): Reserved (গুরুগম্ভীর; চাপা স্বভাবের।)

• সুতরাং, অপশন বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে সঠিক Analogy টি হচ্ছে- Sophisticated: Urbane.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১২৭.
Odometer is to mileage as compass is to
  1. ক) speed
  2. খ) hiking
  3. গ) needle
  4. ঘ) direction
ব্যাখ্যা
An odometer is an instrument used to measure mileage. A compass is an instrument used to determine direction. Choices a, b, and c are incorrect because none is an instrument.
১২৮.
UNEQUIVOCAL : CLEAR
  1. gloss : agile
  2. genuine : invisible
  3. excuse : barrier
  4. frisky : playful
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
UNEQUIVOCAL - স্পষ্ট; দ্ব্যর্থহীন।
CLEAR -  স্বচ্ছ।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক)
gloss - মসৃণ উজ্জ্বল তল বা উপরিভাগ।
agile - ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল।

খ)
genuine - প্রকৃত; খাঁটি; অকৃত্রিম।
invisible - অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।

গ)
excuse - কৈফিয়ত; রেহাই পাওয়ার জন্য প্রদর্শিত ওজর; অব্যাহতি।
barrier - যা-কিছু চলাচলের পথে বাধা সৃষ্টি করে বা চলাচল নিয়ন্ত্রণ করে; প্রতিবন্ধক।

ঘ)
frisky - প্রাণবন্ত; চনমনে; ছটফটে; তিড়বিড়ে।
playful - কৌতুকপূর্ণ; সকৌতুক; লীলাপর; ক্রীড়াপর; ক্রীড়াপরায়ণ.

•  সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হবে -
- UNEQUIVOCAL : CLEAR:: frisky : playful.
- unequivocal এর একটি বৈশিষ্ট্য বা সমার্থক শব্দ হল Clear.
- একইভাবে Frisky এর একটি সমার্থক ভাব বা বৈশিষ্ট্য প্রকাশ করে playful.

Source: Accessible Dictionary by Bangla academy.
১২৯.
True : false : : intelligent : ?
  1. ক) Clever
  2. খ) Foolish
  3. গ) Expert
  4. ঘ) Rush
ব্যাখ্যা
- True (সত্য) এর বিপরীত শব্দ False (মিথ্যা)
- Intelligent (বুদ্ধিমান) এর বিপরীত শব্দ Foolish (বোকা)।
১৩০.
Which pair expresses similar relationship to "Light : Blind"?
  1. Speech : Dumb
  2. Study : Puzzle
  3. Letter : Dye
  4. Dessert : Desert
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অংশ -
Light - আলো।
Blind - অন্ধ।

অপশনে প্রদত্ত শব্দগুলো -
Speech - বাকশক্তি, বাচন, বাচনভঙ্গি।
Dumb - বোবা, মূক, বাকশক্তিহীন।

• Study - অধ্যয়ন, বিদ্যাভ্যাস।
• Puzzle - দুর্বোধ্য প্রশ্ন, বিমূঢ় অবস্থা।

• Letter - অক্ষর, বর্ণ, চিঠি।
• Dye - রং করা বা রঞ্জিত করা।

• Dessert - ভোজের শেষ পদ রূপে পরিবেশিত ফল, মিষ্টান্ন ইত্যাদি।
• Desert -  পরিত্যাগ করা, ছেড়ে পালানো, মরু, মরুভূমি।

Relationship: অন্ধ ব্যক্তি চোখে আলো দেখতে পায় না; তেমনি বোবা মানুষ কথা বলতে পারে না।

তাই সঠিক উত্তর হবে Speech : Dumb.
১৩১.
Questions 29 to 30: Choose the correct analogy.
Burden : Encumber :: Weariness : ________
  1. Recapitulate
  2. Elongate
  3. Boredom
  4. Perceptible
  5. None
ব্যাখ্যা
• Burden : Encumber :: Weariness : Boredom. 

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- Burden (noun) - (১) ভার; বোঝা; গুরুভার; (সাহিত্য ও লাক্ষণিক) বোঝা; যা বহন করা কঠিন।
- Encumber (verb) - বাধা; বোঝা; দায়।
- Weariness (noun) - ক্লান্তি, অবসাদ।

• Given options:
ক) Recapitulate (verb) - (আলোচিত কোনো বিষয়ের) প্রধান প্রধান দফা পুনরাবৃত্তি করা; মূল প্রসঙ্গগুলো পুনর্ব্যক্ত করা।

খ) Elongate  (verb) - দীর্ঘ করা; সম্প্রসারিত করা।

গ) Boredom (noun) - একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি।

ঘ) Perceptible (adjective) - প্রত্যক্ষ করা যায় বা উপলব্ধি করা যায় এমন; প্রত্যক্ষ।

• Analogical Relation:
- 'Burden' is synonymous with 'Encumber', Similarly, 'Weariness' is synonymous with 'Boredom'.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৩২.
Esoteric is to be understood by few as Ubiquitous is to:
  1. Exceptional
  2. Pervasive
  3. Elusive
  4. Scattered
ব্যাখ্যা
Esoteric (adjective): 
English Meaning - Very unusual and understood or liked by only a small number of people, especially those with special knowledge. 
Bangla Meaning - কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।

Ubiquitous (adjective): 
English Meaning - Seeming to be everywhere. 
Bangla Meaning - একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।

Given options, 
Exceptional - ব্যতীত; ছাড়া।
Pervasive - ব্যাপ্তিশীল, পরিব্যাপক।
Elusive - পলায়নপর; বিস্মৃতিপ্রবণ।
Scattered - ইতস্তত বিক্ষিপ্ত; ছড়ানো।

» অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - Pervasive

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৩৩.
Choose the correct analogy:
COWARD : BRAVE ::
  1. philanthropist : selfish
  2. martyr : impatient
  3. traitor : careful
  4. hero : cynical
ব্যাখ্যা

• Correct Analogy: COWARD: BRAVE :: philanthropist : selfish.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Coward (noun) : Brave (adjective)
• Coward - ভীরু; কাপুরুষ।
• Brave - সাহসী; নির্ভীক।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
ক) Philanthropist (noun) : Selfish (adjective)
• philanthropist - জনহিতৈষী ব্যক্তি।
• selfish - স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী

• Analogical Relation:
• “COWARD” (কাপুরুষ) এবং “BRAVE” (সাহসী) হলো বিপরীতার্থক গুণ—একজনের অভাব আরেকজনের উপস্থিতি।
• সম্পর্ক: নেতিবাচক গুণ : তার বিপরীত ইতিবাচক গুণ।
• একইভাবে, “philanthropist” (পরোপকারী) এবং “selfish” (স্বার্থপর) হলো বিপরীতার্থক গুণ—একজন অন্যের জন্য, আরেকজন নিজের জন্য।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
খ) 
• martyr - শহীদ; ধর্মযুদ্ধ বা কোনো মহৎ কাজে আত্মোৎসর্গকারী।
• impatient - অসহিষ্ণু; অধৈর্য।

গ)
• traitor -  বিশ্বাসঘাতক।
• careful - সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

ঘ)
• hero - বীর; বীরপুরুষ।
• cynical - নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - philanthropist : selfish.

১৩৪.
VACCINE : PREVENT -
  1. wound : heal
  2. victim : attend
  3. antidote : counteract
  4. diagnosis : cure
ব্যাখ্যা
• Vaccine: মানুষকে রোগ থেকে রক্ষা করতে রক্তপ্রবাহের মধ্যে অন্তঃক্ষিপ্ত পদার্থ, যাতে সামান্য রোগলক্ষণ প্রকাশ পেলেও বিপদের কোনো আশঙ্কা থাকে না; টিকা।
- Prevent: নিবৃত্ত করা

অপশন অনুযায়ী শব্দগুলোর অর্থ:
ক)
Wound - ক্ষত, আঘাত।
Heal - আরোগ্য করা, সুস্থ করা।

খ)
Victim - শিকার, ভুক্তভোগী।
Attend - উপস্থিত হওয়া, যত্ন নেওয়া।

গ)
Antidote - প্রতিষেধক, বিষনাশক।
Counteract - প্রতিহত করা, প্রভাব নষ্ট করা।

ঘ)
Diagnosis - রোগ নির্ণয়।
Cure - নিরাময়, রোগমুক্তি।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক Analogy টি হবে - গ) antidote : counteract

ব্যাখ্যা:
- Vaccine রোগ প্রতিরোধে (prevent) ব্যবহৃত হয়। তেমনি, antidote বিষ বা ক্ষতিকর প্রভাব প্রতিহত করতে (counteract) ব্যবহৃত হয়।
- অন্য কোনো বিকল্প এই সম্পর্কটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩৫.
Plutocracy: Wealthy :: Aristocracy :
  1. Crowd
  2. Nobility
  3. Junta
  4. Masses
ব্যাখ্যা
• Plutocracy (noun):
English Meaning: Government  by the richest/ wealthy people of a country
Bengali meaning: ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র।

• Wealthy (noun) 
English Meaning: Having a lot of money, possessions, etc.
Bengali meaning: সম্পদশালী; বিত্তবান; ধনী।

• Aristocracy (noun)
Meaning: The highest class in certain societies, especially those holding hereditary titles or offices.
Bengali Meaning: অভিজাততন্ত্র।
 
• The English & Bengali meaning of the following words:

• Nobility (noun)
English Meaning: The quality of belonging to the aristocracy.
Bangla Meaning: অভিজাত-সম্প্রদায়; কুলীন সম্প্রদায়।

• Junta (noun)
English Meaning: A military or political group that rules a country after taking power by force.
Bangla Meaning: শাসন পরিচালনাকারী পরিষদ; জোরপূর্বক ক্ষমতা দখলকারী সামরিক অফিসারচক্র।

Masses (noun)
English Meaning: A large body of matter with no definite shape.
Bangla Meaning: জনসাধারণ; জনগণ।

• Crowd (noun)
English Meaning: A large number of people gathered together in a disorganized or unruly way.
Bangla Meaning:  জনতা; জনসাধারণ।
 
• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশন গুলোর মধ্যে থেকে সঠিক Analogy টি হচ্ছে - Nobility
- Wealthy বা ধনীদের দ্বারা যেমন  Plutocracy অর্থাৎ ধনিকগোষ্ঠী গঠিত ঠিক তেমনি Nobility বা অভিজাত-সম্প্রদায় এর দ্বারা Aristocracy গঠিত হয়।
 
Source:
1. Accessible dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Oxford Dictionary.
১৩৬.
ENTOMOLOGY : INSECTS :: ?
  1. Herpetology : Reptiles
  2. Ornithology : Trees
  3. Ichthyology : Birds
  4. Ecology : Mammals
ব্যাখ্যা
• Entomology: পতঙ্গতত্ত্ব; কীটতত্ত্ব। 
• Insect: এক শ্রেণির অমেরুদণ্ডী প্রাণী, যাদের দুটি পা থাকে এবং শরীর তিন ভাগে বিভক্ত হয়ে থাকে,যেমন পিপড়া, মাছি, বোলতা; অনুরূপ হামাগুড়ি দিয়ে চলা ক্ষুদ্রপ্রাণী, যেমন মাকড়শা; কীট।

ক) Herpetology: সরীসৃপ-সংক্রান্ত বিদ্যা
- Reptiles: সরীসৃপ।

খ) Ornithology: পক্ষিবিজ্ঞান।
- Trees: গাছ।

গ) Ichthyology: মত্স্যবিজ্ঞান; মৎস্যবিজ্ঞান; মীনবিদ্যা
- Birds: পাখি; পক্ষী; খেচর

ঘ) Ecology: বাস্তব্যবিদ্যা; যে বিদ্যায় পরিবেশের সঙ্গে জীবজগতের সম্পর্ক আলোচিত হয়; ইকোলজ।
- Mammals: স্তন্যপায়ী প্রাণী।

• Analogy: ENTOMOLOGY : INSECTS :: Herpetology : Reptile.

Relation:
Entomology is the branch of science that studies insects. Similarly:
Herpetology is the branch of science that studies reptiles.

• ENTOMOLOGY পোকামাকড় নিয়ে অধ্যয়ন করে, ঠিক তেমনি, Herpetology সারীসৃপ প্রাণী নিয়ে অধ্যয়ন করে।
১৩৭.
to : too :: loot : ___
  1. ক) two
  2. খ) steal
  3. গ) toot
  4. ঘ) lute
ব্যাখ্যা
homophone - each of two or more words having the same pronunciation but different meanings, origins, or spelling, for example new and knew.
Too is a homophone for to, and loot is a homophone for lute.
source: oxford dictionary
১৩৮.
Asthma : Lungs :: Conjunctivitis : ?
  1. Bones
  2. Eyes
  3. Teeth
  4. Blood
ব্যাখ্যা
• Asthma : Lungs :: Conjunctivitis : ?

- Asthma - হাঁপানি; শ্বাসকষ্ট;
- Lungs - ফুসফুস; শ্বাসযন্ত্র;
- Conjunctivitis - চোখের প্রদাহ; রক্তপাত;
- Eyes - চোখ।

• Analogical recognition:
- Asthma is a condition that primarily affects the lungs, causing difficulty in breathing.
- Similarly, conjunctivitis is an inflammation that affects the eyes, resulting in redness and irritation.
- Therefore, the relationship is based on the affected body parts associated with each condition.

অপশন আলোচনা:
- Bones (noun)
English Meaning: The rigid organs that make up the skeleton of vertebrates.
Bangla Meaning: হাড়; পশু-পাখির গঠন।

- Teeth (noun)
English Meaning: Hard, calcified structures in the jaws of many vertebrates, used for biting and chewing.
Bangla Meaning: দাঁত; চিবানোর জন্য ব্যবহৃত শক্ত ও কঠিন গঠন।

- Eyes (noun)
English Meaning: The organs of sight located on the head, responsible for vision.
Bangla Meaning: চোখ; দৃষ্টির জন্য ব্যবহৃত অঙ্গ।

- Blood (noun)
English Meaning: The red liquid that circulates in the arteries and veins, transporting oxygen and nutrients.
Bangla Meaning: রক্ত; শরীরের মাধ্যমে অক্সিজেন ও পুষ্টি পরিবহন করে।

- তাই, Conjunctivitis এর সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হল Eyes।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩৯.
STEAM: GEYSER
  1. Correct: Inverted
  2. Hear: Inaudible
  3. Coal: Mine
  4. Lava: Volcano
  5. Rock: Quarry
ব্যাখ্যা
Steam means The invisible gaseous form of water.
Geyser means a hot spring in which water intermittently boils.
Steam is emitted from Geyser. Lava is emitted from Volcano.
১৪০.
Dagger: Scabbard::
  1. Rifle: Sight
  2. Bow: Quiver
  3. Pistol: Holster
  4. Spear: Shaft
ব্যাখ্যা
• Dagger -ছুরি,
• Scabbard -খাপ।

অপশনগুলোর শব্দার্থ:

• Bow ধনুক,
• Quiver -কম্পিত হওয়া,
• Holster -পিস্তলের খাপ,
• Rifle -রাইফেল,
• Sight - দৃষ্টি,
• Spear - বর্শা,
• Shaft - বর্ষার দন্ড।

ব্যাখ্যা:
Dagger (ছোট তলোয়ার বা ছুরি) রাখা হয় Scabbard (মোড়ক বা খাপে)। আবার, Pistol (পিস্তল) থাকে Holster (পিস্তলের খাপ) এ।
১৪১.
MUTTER : INDISTINCT ::
  1. demand : obedient
  2. plead : obligatory
  3. flatter : commendable
  4. drone : monotonous
ব্যাখ্যা

Mutter (verb): 
Meaning - বিড়বিড় করে বলা; (অসন্তোষভরে) গজগজ/বিড়বিড় করা। 

Indistinct (adjective): 
Meaning - অস্ফুট; অস্পষ্ট; অব্যক্ত; অপরিস্ফুট। 

সম্পর্ক: Mutter দ্বারা বুঝায় Indistinct কথা/কাজ। 

অপশনসমূহ, 
demand - চাহিদা; obedient - আজ্ঞানুবর্তী; বাধ্য।
plead - কারো পক্ষে ওকালতি করা; obligatory - আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক। 
flatter - তোষামোদ করা; commendable - প্রশংসনীয়।
drone - একঘেয়ে, ক্লান্তিকর বক্তা বা বক্তৃতা; monotonous - একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - drone : monotonous. 
- কারণ, drone দ্বারা বুঝায় monotonous কথা/কাজ। 

১৪২.
Paw : Cat :: Hoof : ?
  1. Rat
  2. Lion
  3. Elephant
  4. Horse
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ-
- Paw - থাবা: বিশেষত বিড়ালের থাবা।
- Cat - বিড়াল।
- Hoof - পশুর পায়ের খুর, বিশেষত অশ্ব বা ঘোড়ার ক্ষুড়।

• Options -
ক) Rat - ইঁদুর।
খ) Lion - সিংহ; সাহসী পুরুষ।
গ) Elephant - হাতি; হস্তী।
ঘ) Horse - ঘোড়া; অশ্ব; ঘোটক; তুরঙ্গ; তুরঙ্গম।

- বিড়াল জাতীয় প্রাণীদের থাবা থাকে, অপরদিকে গরু, ঘোড়া এদের থাকে ক্ষুর।
- A "paw" is a part of a cat's body, and similarly, a "hoof" is a part of a horse's body.
- তাই, analogical relation অনুসারে Horse বসবে।
• Paw: Cat :: Hoof: Horse.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৪৩.
Which of the following is the analogy of CREASE : FOLDING?
  1. ক) Serration : Braiding
  2. খ) Hole : Perforation
  3. গ) Dent : Weakening
  4. ঘ) Break : Setting
ব্যাখ্যা
Crease - কাপড় বা কাগজের ভাঁজ-পড়া দাগ।
Folding - ভাঁজ করা; পাট করা।

ক)
Serration -  দাঁতকাটা, খাঁজকাটা প্রান্তযুক্ত
Braiding - আলংকারিক বিনুনি বা বিনুনি কাজ.
খ)
Hole -  ছিদ্র; গর্ত; ফুটা; গহ্বর; রন্ধ্র; বিবর
Perforation -  ছিদ্রকরণ বা ছিদ্রিত অবস্থা।
গ)
Dent - কোনো কঠিন উপরিতলে আঘাত বা চাপের ফলে সৃষ্ট গর্ত; টোল
Weakening -  দুর্বল হওয়া।
ঘ)
Break - ভেঙে ফেলা; ভেঙে যাওয়া
Setting - যাতে কোনোকিছু বিন্যস্ত বা খচিত করা হয়; আধান; আশয়; অধিষ্ঠান

Folding করার ফলে Crease বা ভাঁজের দাগ পড়ে।
তেমনি Perforation এর ফলে Hole বা ছিদ্র হয়।
১৪৪.
Policy : Formulate :: Law : _____ ?
  1. Test
  2. Enact
  3. Reject
  4. Decide
ব্যাখ্যা
Policy : Formulate :: Law : Enact.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Policy - নীতি; কর্মপন্থা; কর্মসূচি; রাজ্যশাসননীতি।
- Formulate - স্পষ্ট করে যথাযথভাবে প্রকাশ করা; সূত্রবদ্ধ করা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Law - বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন।
- Enact - আইনে পরিণত করা; আইন পাস করা।

• Analogical Relation:
- "Formulate" is the action used to create a "Policy". Similarly, "Enact" is the action used to create a "Law".
- অর্থাৎ, 'Policy' Formulate করতে হয়, তেমনি 'Law' - Enact করতে হয়।

• অন্যান্য অপশন,
ক) Test - যেকোনো সমালোচনামূলক পরীক্ষা, মূল্যমান, গুণ, গঠন ইত্যাদি জানার পরীক্ষাপ্রক্রিয়া; রোগনির্ণয়ে কৃত পরীক্ষা।
- Laws may be tested, but this isn't how they're created.

গ) Reject পরিত্যক্ত বস্তু; বাতিল; ফেলে দেওয়া; বাতিল করা।
- This is the opposite of creating a law.

ঘ) Decide - (প্রশ্ন বা সন্দেহের) মীমাংসা/নিষ্পত্তি করা; ফয়সালা করা
- While decisions precede laws, the direct parallel to "formulate" is "enact" (the formal act of making a law official).

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- খ) Enact.
১৪৫.
Marathon : Stamina :: Sprint : ?
  1. ক) Celerity
  2. খ) Announcement
  3. গ) Invasion
  4. ঘ) Principle
ব্যাখ্যা
• Marathon প্রতিযোগিতার জন্য Stamina থাকা প্রয়োজন,
- একইভাবে Sprint প্রতিযোগিতার জন্য Celerity থাকা প্রয়োজন।

• Marathon (noun) the Marathon (race) আধুনিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ২৬ মাইল বা ৪১.৮ কিমি দূরত্বের অবিরাম দৌড়; (লাক্ষণিক) সহ্যশক্তির পরীক্ষা।
• Stamina (noun) শক্তি; তেজ; দীর্ঘ পরিশ্রম করার ক্ষমতা; মারাত্মক ব্যাধি প্রতিরোধের শক্তি; (লাক্ষণিক) মনের জোর; নৈতিক দৃঢ়তা।

• Sprint
- (verb intransitive) পূর্ণবেগে সীমিত দূরত্ব দৌড়ানো: She sprinted past her competitors. 
- (noun) এ রকম দৌড়; (বিশেষত) কোনো দৌড় প্রতিযোগিতার শেষ প্রান্তে এসে প্রতিযোগী কর্তৃক সঞ্চারিত মরণপণ বেগ। 
• Celerity (noun) দ্রুততা; তৎপরতা।

Meaning of other words:
- Announcement (ঘোষণাপত্র)।
- Principle (নীতি)।
- Invasion (হামলা)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৪৬.
STARE : GLANCE :: _______
  1. Participate : Observe
  2. Scorn : Admire
  3. Gulp : Sip
  4. Confide : Tell
ব্যাখ্যা

• STARE : GLANCE :: Gulp : Sip.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Stare: দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা।
- Glance: ক্ষনিক দেখা, এক পলক দেখা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Gulp: গলাধ:করণ করা; গবগব বা ঢকঢক করে গেলা।
- Sip: একটু একটু করে চুমুক দিয়ে পান করা।

• Analogical Relation:
- Stare (স্থির দৃষ্টিতে তাকানো) ও Glance (এক পলক দেখা) তাকানোর দুটি ধরন।
- অন্যদিকে Gulp (ঢক ঢক করে গেলা) ও Sip (চুমুক দিয়ে খাওয়া) পান করার দুটি ধরন।
- দুটি শব্দজোড়া ক্ষেত্রেই অপর শব্দটি একই ধরণের কাজের বিপরীত রূপ প্রকাশ পাচ্ছে।

• অন্যান্য অপশন, 
- Participate: অংশীদার হওয়া; অংশ নেওয়া।
- Observer: যে ব্যক্তি পর্যবেক্ষণ করে।

- Scorn: অশ্রদ্ধা; ঘৃণা; তাচ্ছিল্য।
- Admire: বিস্ময়বিমুগ্ধ হওয়া; প্রশস্তি/প্রশংসা করা।

- Confide: বিশ্বাস করে কাউকে গোপন কথা বলা।
- Tell: বলা, জানানো।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Gulp : Sip.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৪৭.
Choose the one which mention the quality common to the three given words.
২৬. Wheat: Barley: Rice
  1. Food
  2. Agriculture
  3. Crams
  4. Cereals
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
- Wheat - গম
- Barley - যব।
- Rice - ভাত; চাল।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Food - খাদ্য; আহার্য; ভোজ্য; খাবার; অন্ন; অশন
খ) Agriculture - কৃষি; কৃষিকাজ; কৃষিবিজ্ঞান।
গ) Crams - ঠেসে ঠেসে ভরা; কানায় কানায় ভরা, না-বুঝে মুখস্থ করা বা করানো।
ঘ) Cereals -  যেকোনো প্রকার খাদ্যশস্য,  শস্য থেকে তৈরি (বিশেষত সকালের) খাবার।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Cereals.
- Wheat, barley, and rice are all grains that fall under the category of cereals.
- The quality common to wheat, barley, and rice is that they are all cereals.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪৮.
CARTOON : DRAWING
  1. Comic : Painting
  2. Laughter : Tears
  3. Crayon : Brush
  4. Caricature : Portrait
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
CARTOON - কৌতুকাত্মক বা ব্যঙ্গাত্মক চিত্রাঙ্কন; ব্যঙ্গচিত্র।
DRAWING - অঙ্কনবিদ্যা; পেনসিল ইত্যাদির সাহায্যে রেখা টেনে ছবি আঁকার পদ্ধতি; এভাবে আঁকা ছবি।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Comic -  হাস্যোদ্রেককর।
Painting - চিত্রকর্ম; চিত্র।

খ)
Laughter - হাস্য; সশব্দ হাসি
Tears - চোখের জল; অশ্রু।

গ)
Crayon - হালকা রঙের চকখড়ি।
Brush -  ব্রাশ; বুরুশ; ঝাড়ু; মার্জনী; সম্মার্জনী।

ঘ)
Caricature -  কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো কোনো বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব দিয়ে কোনো বস্তু বা ব্যক্তির চিত্র কিংবা ব্যক্তিবিশেষের কণ্ঠ, আচরণ ইত্যাদির অনুকরণ; ব্যঙ্গচিত্রণ; ব্যঙ্গকরণ; ব্যঙ্গকৌতুক।
Portrait -  প্রতিকৃতি, প্রতিমূর্তি, জীবন্ত বর্ণনা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Caricature : Portrait.
- Cartoon দ্বরা কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে ব্যঙ্গ করে DRAWING করা বোঝায়।
- তেমনি Caricature দ্বারাও কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে ব্যঙ্গ করে Portrait বা আঁকা নির্দেশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪৯.
PASTORAL : RURAL
  1. ক) Agrarian : Benevolent
  2. খ) Wild : Agricultural
  3. গ) Sleepy : Nocturnal
  4. ঘ) Metropolitan : Urban
ব্যাখ্যা
Pastoral describes rural areas; metropolitan describes urban areas.
১৫০.
Curdle : Milk
  1. ক) flow : water
  2. খ) change : oil
  3. গ) brew : coffee
  4. ঘ) clot : blood
ব্যাখ্যা
Curdle (verb)- দইয়ে পরিণত হওয়া/করা। 
Milk (noun)- দুধ। 
• সম্পর্ক: দুধ জমিয়ে দইয়ে পরিণত করা হয়। 

Clot (noun)- তরল পদার্থের (বিশেষত রক্তের) ঘনীভূত পিণ্ড বা চাপ।
Blood (noun)- রক্ত। 
• সম্পর্ক: রক্ত জমাট বেঁধে বা ঘনীভূত হয়ে পিন্ডে পরিণত হয়। 

অন্যান্য অপশনসমূহ, 
Flow - প্রবাহিত হওয়া; Water - পানি। 
Change - পরিবর্তন করা বা হওয়া; Oil - তেল। 
Brew - গরম পানিতে চা বা কফি মিশিয়ে এই প্রক্রিয়ায় পানীয় তৈরি করা; Coffee - কফি।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫১.
DELAY : EXPEDITE -
  1. related : halt
  2. block : obstruct
  3. drag : procrastinate
  4. detain : dispatch
ব্যাখ্যা
• The Bengali meaning of question words:
- Delay: বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা
- Expedite: (আনুষ্ঠানিক) অগ্রগতিতে সহায়তা করা; (কার্যাদি) ত্বরান্বিত করা।

The Bengali meaning of option words:
ক)
- Related: সম্পর্কিত; সম্পর্কযুক্ত
- Halt: সাময়িক নিবৃত্তি; বিরতি ।

খ)
- Block: বাধা বা প্রতিবন্ধক ।
- Obstuct: বাধা দেওয়া; পথরোধ করা ।

গ)
- Drag: যা টেনে বা হিঁচড়ে নেওয়া হয়।
- Procrastine: কালক্ষেপণ/দীর্ঘসূত্রতা/গড়িমসি করা।

ঘ)
- Detain: আটকে/ঠেকিয়ে রাখা; বিলম্ব করানো; নিবারিত/নিরুদ্ধ করা ।
- Dispatch: দ্রুত প্রেরণ ।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক Analogy টি হবে - ঘ) detain : dispatch
- কোন কিছু Delay করলেই তা Expedite করা যায় না,
- তেমনি কোন কিছু Detain করলে তা Dispatch করা যায় না। (কাজের ফলস্বরূপ)

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫২.
MASON : STONE ::
  1. soldier : weapon
  2. blacksmith : forge
  3. teacher : pupil
  4. carpenter : wood
ব্যাখ্যা
• Mason:
meaning: (১) পাথর কর্তনকারী; যে মিস্ত্রি পাথরের নির্মাণ কাজ করে। (২) রাজমিস্ত্রি।

• Stone: 
Meaning: পাথর, প্রস্তর, শিলা।

Options,
ক)
soldier: সৈনিক; সৈন্য।
weapon: অস্ত্র।

খ)
blacksmith: কামার ; কর্মকার।
forge: কামারশালা।

গ)
teacher: শিক্ষক ; গুরু।
pupil: ছাত্র; স্কুলের শিক্ষার্থী।

ঘ)
carpenter: সূত্রধর; ছুতার; কাঠমিস্ত্রি।
wood: কাঠ।

Analogy: MASON : STONE :: carpenter : wood.

Explanation:
- A "Mason" works with "Stone."
- Similarly, a "Carpenter" works with "Wood."
- Thus, the relationship is one of profession to the material they work with.

Relation: একটি মেসন পাথরের সাথে কাজ করে, ঠিক যেমন একজন কাঠমিস্ত্রি কাঠের সাথে কাজ করে। উভয়ই বিশেষ ধরনের পেশাজীবী যারা নির্দিষ্ট একটি উপকরণ (পাথর এবং কাঠ) নিয়ে কাজ করে।

Source: Accessible Dictionary.
১৫৩.
Which one of the following is the analogy of ‘Barren: Fecund‘?
  1. Incessant: Nonstop
  2. Dry: Parched
  3. Stereotyped: Original
  4. Dexterous: Skillful
  5. None of the above
ব্যাখ্যা
• The correct analogy of ‘Barren: Fecund‘ is - Stereotyped: Original.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Barren - অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়।
- Fecund - উর্বর; প্রচুর উৎপাদনশীল।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Stereotyped -  নূতনত্বহীন; মামুলি; বাঁধা বুলির মতো।
- Original - নবগঠিত; মৌলিক; নকল বা অনুকৃত নয় এমন

• অর্থাৎ, শব্দজোড়াগুলো বিপরীত অর্থ প্রকাশ করছে।

• অন্যান্য অপশন,
ক) Incessant (অবিরাম; অবিরত): Nonstop (একটানা; বিরতিহীনভাবে)

খ) Dry (শুষ্ক; জলীয় বাষ্পহীন): Parched (শুষ্ক; বিশুষ্ক; দগ্ধ)

ঘ) Dexterous (দক্ষ; হাতের কাজে পারদর্শী; কুশলী): Skillful (দক্ষ; পটু)

• অর্থাৎ, শব্দজোড়াগুলো সমার্থক অর্থ প্রকাশ করছে।

• সুতরাং, সঠিক analogy টি হচ্ছে- গ) Stereotyped: Original.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৫৪.
Questions 31 to 35: Choose the suitable pair of words whose meaning matches the meaning of the given pair.
INNOVATION : NOVEL
  1. Debater : Argument
  2. Business : Profits
  3. Medicine : Curative
  4. Movie : Plot
  5. None
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
INNOVATION (noun) [uncountable noun, countable noun]
English meaning: A new method, idea, product, etc.
Bangla Meaning: নব্যতাপ্রবর্তন; নূতন প্রবর্তন; নূতন রীতি; নবরীতি; নবমার্গ; নবধারা; নবব্যবহার।

• NOVEL (adjective)
English meaning: interestingly new or unusual
Bangla Meaning: অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত।


• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক)
• Debater (noun)
- তার্কিক।
• Argument (noun) [Countable noun]
- গুরুতর মতের অমিল; তীব্র মতানৈক্য; উত্তপ্ত বাক্যবিনিময়; কলহ; ঝগড়া।

খ)
• Business (noun) [uncountable noun]
- ব্যবসা; কারবার; বাণিজ্য; ক্রয়বিক্রয়।

• Profits (noun) [Uncountable noun]
- কোনো কিছু থেকে প্রাপ্ত উপকার; লাভ; সুফল।

গ) 
• Medicine (noun) [uncountable noun]
- চিকিৎসাবিদ্যা; ভেষজবিদ্যা।

• Curative (adjective)
- উপশমসহায়ক; আরোগ্য-সহায়ক।

ঘ)
• Movie (noun) 
- চলচ্চিত্র; প্রেক্ষাগৃহ; চলচ্চিত্রশিল্প।
• Plot (noun) 
- (বিশেষত উপন্যাস বা নাটকের ঘটনাপরম্পরার)পরিকল্পনা বা রূপরেখা; বস্তু; কথাবস্তু।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে - সঠিক উত্তর হবে: ঙ) None.
- INNOVATION : NOVEL শব্দজোড়া উদ্ভাবন এবং তার বৈশিষ্ট্য হিসেবে নতুনত্বকে নির্দেশ করে, যেখানে 'Novel' উদ্ভাবনের একটি essential বা defining characteristic.
- সুতরাং,  INNOVATION : NOVEL যে ধরনের সম্পর্ক নির্দেশ করছে, তা অন্য কোনো অপশনে নেই।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫৫.
Find the correct analogical relation:
Telephone: Cable :: radio: ___.
  1. Wireless
  2. Microphone
  3. Wire
  4. Electricity
ব্যাখ্যা
The correct answer is: ক) Wireless.

- এই Analogical সম্পর্কটি হলো- "transmission medium" সম্পর্ক।
- Telephone দিয়ে কথা বলা হয় Cable এর মাধ্যমে — অর্থাৎ, Telephone এর সিগনাল পাঠানোর মাধ্যম হলো Cable।
- তেমনি, Radio দিয়ে শব্দ পাঠানো বা গ্রহণ করা হয় Wireless মাধ্যমে।
• যেভাবে telephone তার (cable) এর মাধ্যমে প্রর্চার হয় সেভাবে radio তরঙ্গ (wireless) মাধ্যেমে প্রচার হয়। 

অন্য অপশনগুলো:
খ) Microphone – Microphone হলো একটি ডিভাইস, Radio নয়। এর সঙ্গে কোনো "medium" সম্পর্ক নেই।

গ) Wire – এটি ভুল কারণ Radio তে মূলত Wireless প্রযুক্তি ব্যবহৃত হয়, Wire নয়।

ঘ) Electricity – Electricity হলো শক্তির উৎস, transmission মাধ্যম নয়।

Source: Live MCQ Lecture.
১৫৬.
If Elucidate: Clarity then –
  1. ক) Mystify : Enlightenment
  2. খ) Illuminate : Light
  3. গ) Aggravate : Problem
  4. ঘ) Conceal : Oblivion
ব্যাখ্যা

-Elucidate - ব্যাখ্যা করা।
-Clarity – পরিষ্কার ভাব; স্পষ্টতা।
-Mystify – ধাঁধা লাগানাে; বিভ্রান্ত করা; ধোকা দেওয়া।
-Enlightenment - শিক্ষা; সংস্কৃতি; আলােকসম্পাত।
-Illuminate – আলােকিত / উদ্ভাসিত করা।
-Light - আলােকবিশিষ্ট; উজ্জ্বল।
-Aggravate -অবনতি ঘটানাে; শােচনীয় করে তােলা।
-Problem - সমস্যা; জটিল।
-Conceal – গােপন করা; লুকিয়ে রাখা।
-Oblivion – বিস্মরণ; বিস্মৃতি; (কথ্য) অচেতন অবস্থা।

কোনাে কিছু Elucidate এর মাধ্যমে Clarity আসে। আর কোনাে কিছুতে Illuminate করলে তাতে Light আসে।

১৫৭.
(25-28) each question has a pair of capitalized words followed by four pairs of words. Choose the pair of words which best expresses the relationship similar to that expressed in the capitalized pair.
(25) EXPAND: VOLUME
  1. deflect : heading
  2. proliferate : number
  3. bend : flexibility
  4. ascend : flight
ব্যাখ্যা
EXPAND - প্রসারিত করা বা হওয়া।
VOLUME - খণ্ড,  বৃহৎ/বিপুল পরিমাণ,  ঘনফল; ঘনমান; আয়তন, অত্যন্ত শক্তিশালী কণ্ঠ, স্বরের প্রাবল্য।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
deflect - বিভ্রষ্ট/বিচ্যুত/বিমার্গগামী হওয়া বা করা; একপাশে সরে যাওয়া বা সরানো
heading - শিরোনাম।
খ)
proliferate - কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির দ্বারা বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।
number - পরিমাণ বা অঙ্ক; সংখ্যা
গ)
bend - বাঁকানো; বাঁকা করা; বক্রাকৃতি করা; নোয়ানো; আনমিত করা বা হওয়া
flexibility - নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
ঘ)
ascend -  আরোহণ করা; উপরে ওঠা; চড়া
flight - উড্ডয়ন; উড়াল।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে- যে, সঠিক analogy টি হবে - proliferate : number.
- expand is to increase in volume and proliferate is to increase in number.
- অর্থাৎ, expand হচ্ছে কোনো কিছুর আয়তন বা volume বৃদ্ধি পাওয়া তেমনি proliferate হচ্ছে কোনো কিছুর সংখ্যা বা number বৃদ্ধি পাওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫৮.
CONGEAL : SOLIDIFY :: ______ : CHAR
  1. ক) Conceal
  2. খ) Singe
  3. গ) Evaporate
  4. ঘ) Charge
  5. ঙ) None of the above
ব্যাখ্যা

To congeal means to solidify, and to singe means to char.

১৫৯.
Biography : Autobiography ::
  1. Testimony : Confession
  2. Mobile : Automobile
  3. Thesaurus : Rhyme
  4. Catalogue : Dates
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ :
- Biography - জীবনী; জীবনইতিহস; বিভিন্ন ব্যক্তির জীবনকথাবিষয়ক সাহিত্যের বিশেষ শাখা।
- Autobiography - আত্মজীবনী, আত্মচরিত।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ:
ক) Testimony - প্রামাণিক সাক্ষ্য (আদালতে) কোনো কিছুর সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান।
- Confession - স্বীকারোক্তি; অপরাধ স্বীকার; নিজের দোষ বা অপরাধ নিজেই স্বীকার করা।

খ)  Mobile - যা স্থানান্তরিত হতে পারে, চলমান, স্থিরভাবে এক জায়গায় থাকে না।
- Automobile - স্বয়ংচালিত যান: নিজের শক্তিতে চলে এমন গাড়ি, যেমন মোটর গাড়ি।

গ) Thesaurus - অর্থের সাদৃশ্য অনুযায়ী বর্গীকৃত শব্দ ও বাক্যাংশের অভিধান; ভাব-অভিধান।
- Rhyme - অন্তমিলযুক্ত শব্দ।

ঘ) Catalogue - সুবিন্যস্ত তালিকা।
- Dates - তারিখ।

সম্পর্ক: সঠিক analogy টি হচ্ছে - Testimony : Confession.
- নিজের সম্পর্কে যে biography লেখা হয় তা হচ্ছে auytobiography.
- আর নিজের নিজের দোষ বা অপরাধ নিজেই স্বীকার করে যে Testimony দেওয়া হয় তা হচ্ছে Confession.

Source: Accessible Dictionary by Bangla Academy.

১৬০.
Apprentice : Master is analogous to -
  1. ক) Slave : Owner
  2. খ) Novice : Novitiate
  3. গ) Employee : Employer
  4. ঘ) Pupil : Teacher
ব্যাখ্যা

The Bengali meaning of question words:
Apprentice: শিক্ষানবিশ।
Master: শিক্ষক।

The Bengali meaning of option words:
Slave: ক্রীতদাস; কেনা গোলাম।
Owner: মালিক।

Novice: এখনো যে শিক্ষাগ্রহণে নিযুক্ত এবং অভিজ্ঞতাহীন; নবব্রতী; শিক্ষানবিশ।
Novitiate: শিক্ষানবিশির কাল; শিক্ষানবিশি; নবব্রতিত্ব।

Employee: চাকরিজীবী; নিয়োগপ্রাপ্ত ব্যক্তি; কর্মচারী।
Employer: নিয়োগকারী।

Pupil: ছাত্র; স্কুলের শিক্ষার্থী।
Teacher: শিক্ষক।

Master এর অধীনে থাকে Apprentice
Teacher এর অধীনে থাকে Pupil.

Source: Bangla Academy Dictionary.

১৬১.
SANCTUARY : SAFETY
  1. Prison : Inmates
  2. Empathy : Compassion
  3. Shrine : Sanctity
  4. Fort : Enemy
  5. None
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -

• SANCTUARY (noun)
- পবিত্র স্থান, বিশেষত মসজিদ, মন্দির বা গির্জা; আশ্রয়স্থল; শরণস্থ; পবিত্র স্থান (যেমন গির্জার বেদি), যেখানে পূর্বকালে আইন বা পাওনাদারদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য কেউ আশ্রয় নিলে গির্জার আইন অনুযায়ী নিরাপত্তা ভোগ করতে পারত; অভয়স্থল; যে এলাকায় পাখি বা পশু হত্যা, পাখির বাসা নষ্ট করা ইত্যাদি আইনত নিষিদ্ধ; অভয়ারণ্য।

• SAFETY (noun) [uncountable noun]
-  নিরাপত্তা: ঝুঁকি এড়িয়ে চলা।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
• Prison (noun) [Countable noun]
- কারাগার; বন্দিশালা; কারা; কারাগৃহ; জেলখানা; গারদ্
• Inmates (noun)
- বিশেষত হাসপাতাল, কারাগার বা অন্য কোনো প্রতিষ্ঠানে একত্র বসবাসকারী; নিবাসী; বাসিন্দা।

খ)
• Empathy [noun] [Uncountable noun]
(মনস্তত্ত্ব) কোনো শিল্পকর্মে কিংবা কোনো ধ্যানগম্য বিষয়ে আত্মনিবিষ্ট হওয়ার ক্ষমতা; অন্যের আবেগ-অনুভূতির সঙ্গে একাত্ম হওয়ার ক্ষমতা।
Compassion (noun) [uncountable noun]
- করুণা; সমবেদনা।

গ)
• Shrine (noun) [countable noun]
- পবিত্র স্মৃতিচিহ্নসংবলিত সমাধি; বিশেষ অনুষঙ্গজড়িত কিংবা স্মৃতিবিজড়িত কোনো বেদি বা প্রার্থনালয়; তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির; অত্যন্ত শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে অনুষঙ্গযুক্ত কোনো ভবন বা হান; মন্দির।
• Sanctity (noun) [uncountable noun]
- পবিত্রতা; সাধুতা; ধর্মপ্রাণতা; পবিত্র দায়িত্বকর্তব্য, অনুভূতি ইত্যাদি

ঘ)
• Fort (noun)
- দুর্গ; গড়; কেল্লা।
• Enemy (noun)
- শত্রু: (যুদ্ধে) শত্রুপক্ষ;  শত্রুসেনা; শত্রুপক্ষের লোক;  ক্ষতিকারক যে কোনো কিছু।

• সুতরাং, বুঝা যাচ্ছে, সঠিক analogy টি হবে - SANCTUARY : SAFETY :: Shrine : Sanctity.
- The relationship between Sanctuary and Safety is that a Sanctuary is a place that provides Safety. Similarly, a Shrine is a place associated with Sanctity, or sacredness.
- Sanctuary এবং Safety এর মধ্যে সম্পর্ক হল যে Sanctuary এমন একটি স্থান যা Safety (নিরাপত্তা) প্রদান করে। একইভাবে, Shrine এমন একটি স্থান যা Sanctity (পবিত্রতা) বা পবিত্রতার সাথে সম্পর্কিত। উভয় জোড়ায় দেখা যায় যে প্রথম শব্দটি এমন একটি স্থান বা অবস্থা যা দ্বিতীয় শব্দের বৈশিষ্ট্য ধারণ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬২.
'Indolence' is related to 'Work' in the same way as 'Taciturn' is related to:
  1. Cheat
  2. Speak
  3. Act
  4. Observe
  5. Defeat
ব্যাখ্যা
অলস (indolence) যারা, তারা কাজের ব্যাপারে আগ্রহী না
স্বল্পভাষী (taciturn) লোকেরা কথা বলতে আগ্রহী না।
১৬৩.
Ice : Coldness :: Earth : ____ .
  1. ক) Weight
  2. খ) Jungle
  3. গ) Sea
  4. ঘ) Gravity
ব্যাখ্যা
Ice থেকে আমরা Coldness বা ঠাণ্ডাভাব অনুভব করি, আর Earth থেকে Gravity বা অভিকর্ষ অনুভব করি।
১৬৪.
Frightened: Scream:: Angry: ____?
  1. Cry
  2. Shiver
  3. Sneer
  4. yell
ব্যাখ্যা

- Frightened: Scream:: Angry: yell.
- Frightened - ভীত/আতঙ্কিত/সন্ত্রাসিত করা; ভয় পাইয়ে দেওয়া।
- Scream - তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো; চিৎকার/আর্তনাদ করে ওঠা।

- Angry - ক্রুদ্ধ; রুষ্ট।
- Analogical recognition:
→ When we are frightened we scream and we shout when we are angry.

অপশন আলোচনা:
- Cry (কাঁদা; আর্তনাদ করা),
- Shiver (থর থর করা; ভয়ে শিউরে ওঠা; ভয় পাইয়ে দেওয়া),
- Sneer (বিদ্রূপের হাসি দিয়ে অবজ্ঞা প্রদর্শন করা; বিদ্রূপ করা),
- yell (চিৎকার; চেঁচানি; চেঁচামেচি; ডাক)।

Source: merriam-webster, Accessible Dictionary by Bangla Academy.

১৬৫.
FORGERY : COUNTERFEIT ::
  1. ক) Arson : Insurance
  2. খ) Duplicity : Testimony
  3. গ) Theft : Punishment
  4. ঘ) Embezzlement : Fraud
ব্যাখ্যা
• FORGERY (Noun):
English Meaning: The crime of falsely and fraudulently making or altering a document 
Bangla Meaning: জালিয়াতি; কূটকর্ম; জাল দ্রব্য; জালবাজি।

• COUNTERFEIT (Adjective & Noun):
English Meaning: 
1. To imitate or feign especially with intent to deceive.
2. Made in imitation of something else with intent to deceive. 
Bangla Meaning:  জাল; নকল; কৃত্রিম; জাল টাকা; নকল হীরা; কৃত্রিম শোক।

- প্রদত্ত প্রশ্নের শব্দজোড়া মোটামুটি একই অর্থ প্রদান করে। তাই শব্দ দুইটি কে একে অপরের সমার্থক শব্দ বলা যায়।

অপশনের অন্যান্য শব্দের অর্থ-
● Duplicity এর অর্থ-  প্রতারণা।
● Testimony এর অর্থ- সাক্ষ্য; প্রমাণ।
● Arson এর অর্থ- অগ্নি সংযোগ।
● Insurance এর অর্থ- বীমা, বীমাকরণ।
● Embezzlement এর অর্থ- অর্থ আত্মসাৎ।
● Fraud এর অর্থ- প্রতারণা; জুয়াচুরি।
● Theft এর অর্থ- চুরি,চৌর্য।
● Punishment এর অর্থ- সাজা, দন্ড।

উপরের শব্দের অর্থগুলো ব্যখ্যা করলে দেখা যায়, Embezzlement এবং Fraud এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি প্রশ্নে প্রদত্ত শব্দের অর্থের সাথে মিল রয়েছে। কেননা Forgery বা জালিয়াতি এবং Counterfeit বা জাল, নকল’ এই শব্দ দুইটি যেমন সমঅর্থ প্রদান করে।

- তাই সঠিক উত্তর Embezzlement : Fraud.

Source: GRE Big Book, merriam-webster Dictionary, and English-bangla Dictionary.
১৬৬.
ARID :MOISTURE ::
  1. deserted : dune
  2. verdant : sunshine
  3. tap : drops
  4. silent : sound
ব্যাখ্যা
• Arid: (মাটি, জমি) অনুর্বর; (আবহাওয়া, অঞ্চল সম্বন্ধে) শুষ্ক; বৃষ্টিপাতহীন।
• Moisture: আর্দ্রতা; জলীয়তা; জলকণা।

Options,

ক) Deserted: জনমানবশূন্য।
- Dune: বালিয়াড়ি; সমুদ্র উপকূলে বা মরুভূমিতে বায়ুপ্রবাহে সৃষ্ট বালির স্তূপ।

খ) Verdant: তাজা ও সবুজ; সুশ্যামল।
Sunshine: সূর্যালোক।

গ) Tap: তরলপদার্থ বা গ্যাসের নির্গম নলের মুখ।
Drop: বিন্দু; ফোঁটা।

ঘ) Silent: নীরব; শব্দহীন।
Sound: শব্দ; ধ্বনি।

Analogy: ARID :MOISTURE :: silent : sound.

Relation: "ARID" শব্দটি "MOISTURE" বা আর্দ্রতার অভাবকে নির্দেশ করে। তেমনি, "SILENT" শব্দটি "SOUND" বা শব্দের অভাবকে নির্দেশ করে। উভয় জোড়ায় এমন একটি সম্পর্ক প্রকাশ করা হয়েছে যেখানে একটি গুণ বা অবস্থা অপরটির অনুপস্থিতি বা অভাবকে প্রকাশ করে।
১৬৭.
The correct analogy "Debate: Soliloquy:: 
  1. Elegant: Regal   
  2. Ovation: Silence
  3. Group: Hermit 
  4. None of these
ব্যাখ্যা

Correct answer: Group: Hermit.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
Debate: Soliloquy
- Debate: অর্থ আনুষ্ঠানিক আলোচনা, বিতর্ক, বাগযুদ্ধ, তর্ক, বিতণ্ডা।
- Soliloquy অর্থ স্বগতোক্তি, নিজের সঙ্গে কথা বলা। 

Given options:
ক) Elegant: Regal
- Elegant: রুচিশীল। 
- Regal: রাজকীয়। 

খ) Ovation: Silence
- Ovation: উচ্ছ্বসিত সংবর্ধনা।
- Silence: নীরবতা, শব্দহীনতা। 

গ) Group: Hermit
- Group: গোষ্ঠী, দল, উপদল।
- Hermit: নির্জনবাসী ব্যক্তি; তপস্বী।

• Debate (গ্রুপে কথা বলা); Soliloquy (একা কথা বলা)। অর্থাৎ, একাধিক থেকে একক - সংখ্যাগত ও অংশগ্রহণের বিপরীত সম্পর্ক।এখানে, Group এবং Hermit পরস্পর সংখ্যাগত ও অংশগ্রহণের বিপরীতধর্মী শব্দ। সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Group: Hermit. মূল সম্পর্ক - সমষ্টি গত ভাবে একটি কাজ করা এবং একক ব্যক্তি হিসেবে কাজ সম্পন্ন করা।

Source:  Accessible Dictionary by Bangla Academy.

১৬৮.
The analogy of FRUGAL : MISERLY ::
  1. confident : uptight
  2. courageous : pugnacious
  3. famous : aggressive
  4. rash : foolhardy
ব্যাখ্যা
• FRUGAL (adjective):
English Meaning: Careful when using money or food, or (of a meal) cheap or small in amount.
Bangla Meaning: (বিশেষত খাদ্য, ব্যয় ইত্যাদি) সাবধান; মিতব্যয়ী; হিসাবি।

• MISERLY (adjective):
English Meaning: especially: marked by grasping meanness and penuriousness.
Bangla Meaning: কিপটে, কৃপণস্বভাব।

অপশনে থাকা অন্যান্য শব্দের অর্থ-
ক) Confident এর অর্থ- আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত।
Uptightএর অর্থ- আশঙ্কিত; বিচলিত।

খ) Courageous এর অর্থ- সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ।
Pugnacious এর অর্থ- যুদ্ধংদেহী; লড়াইপ্রিয়; কলহপ্রিয়; কলহপ্রবণ; ঝগড়াটে।

গ) Famous এর অর্থ- বিখ্যাত; সুবিদিত। 
Aggressive এর অর্থ- কলহপরায়ণ; হামলাবাজ; ঝগড়াটে; আগ্রাসী।

ঘ) Rash এর অর্থ- হঠকারী; অপরিণামদর্শী; অবিমৃশ্যকৃত, চামড়ার ছোট ছোট লাল ফুসকুড়ি; রক্তস্ফোট।
Foolhardy এর অর্থ- হঠকারিতাপূর্ণ; গোঁয়ার্তুমিপূর্ণ; প্রগলভ।

============
Let's think deeply:
"Frugal" is about being economical and careful with resources in a positive or neutral way, while "miserly" is a negative term indicating excessive stinginess or greed.

Let's examine the two strongest contenders:

খ) courageous : pugnacious
"Courageous" refers to someone who is brave and faces dangers or challenges head-on. It's a positive trait. "Pugnacious" describes someone who is eager to fight or be confrontational. The negative aspect here is the unnecessary aggression or readiness to engage in conflict.

ঘ) rash : foolhardy
"Rash" means acting quickly without careful consideration, implying a slight negative connotation. "Foolhardy" suggests recklessness and an even more significant disregard for potential consequences, carrying a stronger negative connotation.

Considering the pattern and looking deeply:

The shift from "frugal" to "miserly" is a transition from a neutral/positive sense of economizing to an excessively negative form of it. The shift from "rash" to "foolhardy" is a transition from a slightly negative sense of acting without caution to an even more pronounced negative form of it.

Given this reasoning the analogy of FRUGAL : MISERLY :: rash : foolhardy

Source: GRE Big Book, Merriam-webster Dictionary, Bangla-English Dictionary and Accessible Dictionary.
১৬৯.
Human : hair :: sheep : ? 
  1. horn
  2. skin
  3. wool
  4. tail
ব্যাখ্যা

• Correct Answer: wool.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
Human : hair :: sheep : ? 
Human - মানুষ।
hair - চুল।
sheep - ভেড়া।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
wool - পশম।

• Analogical Relation:
Human বা মানুষের যেমন hair বা চুল/লোম থাকে একইভাবে, sheep এর wool বা পশম থাকে।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক) horn - শিং।

খ) skin - চামড়া।

ঘ) tail - লেজ।


সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Human : hair :: sheep : wool. 

১৭০.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair:
Breeze : Gale ::
  1. Shower: Storm
  2. Skyscraper: Ocean
  3. Snake: Fire
  4. Desert: Flood
ব্যাখ্যা
সঠিক উত্তর:ক) Shower : Storm,

Breeze (মৃদু বাতাস) : Gale (প্রবল ঝড়) সম্পর্কটি হলো "হালকা প্রকৃতি : তীব্র প্রকৃতি"। অর্থাৎ, Gale হলো Breeze-এর চেয়ে আরও শক্তিশালী রূপ।

একই সম্পর্ক দেখানো হয়েছে:
Shower (বৃষ্টি) : Storm (ঝড়), 
হালকা বৃষ্টি (Shower) এবং তীব্র ঝড়বৃষ্টি (Storm) এর মধ্যে একই ধরনের তীব্রতার সম্পর্ক রয়েছে।

অন্যান্য অপশনগুলো:
খ) Skyscraper : Ocean: সুউচ্চ ভবন ও সমুদ্র আকারের পার্থক্য,
গ) Snake : Fire: সাপের সাথে আগুন এর কোন সম্পর্ক নেই,
ঘ) Desert : Flood: মরুভূমি ও বন্যা বিপরীত সম্পর্কযুক্ত। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৭১.
Endure : Survivor ::
  1. Compete : Rival
  2. Condemn : Culprit
  3. Evade : Guardian
  4. Excel : Imitator
ব্যাখ্যা
• Endure : Survivor :: Compete : Rival

• Endure - দুঃখকষ্ট ভোগ করা; টিকে থাকা; স্থায়ী হওয়া।
• Survivor - বেঁচে যাওয়া;
• Compete - প্রতিদ্বন্দ্বিতা করা;
• Rival - প্রতিদ্বন্দ্বী হওয়া।

•  Analogical recognition:
→ উল্লিখিত প্রশ্নের শব্দ দুটির অর্থ বিবেচনা করলে দেখা যায় যে, Endure : Survivor শব্দযুগলটি প্রায় একই অর্থ প্রকাশ করছে।
→ একই ভাবে Compete : Rival এই শব্দযুগলটির অর্থ বিবেচনা করে দেখা যায় এরাও প্রায় একই অর্থ প্রকাশ করছে।
→ তাই, সঠিক উত্তর হবে: Compete : Rival.

অপশন আলোচনা:
- Condemn (নিন্দা করা),
- Culprit (অপরাধী),

- Evade (কৌশলে এড়ানো),
- Guardian (অভিভাবক),

- Excel (অন্যদের চেয়ে ভালো করা),
- Imitator (অনুকারক)।

Source: 
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭২.
If 'Hymn' is a song in praise of God, 'Requiem' is a song for -
  1. ক) Newly weds
  2. খ) Babies
  3. গ) Dead
  4. ঘ) Nature
ব্যাখ্যা
Hymn
English Meaning: A lyric poem or song in praise of God, or a deity or a hero.
Bangla Meaning: ঈশ্বরস্তোত্র; ঈশ্বরবন্দনা; স্তোত্রগীত।

• অন্যদিকে, 
• Requiem
English Meaning:A kind of funeral prayer, A musical composition for the mass of a dead person.
Bangla Meaning: মৃত ব্যক্তির আত্মার সদ্গতির উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা (সংগীত)।


• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Song for Newlyweds or wedding song: Epithalamion
English Meaning: A kind of lyric poem written to celebrate a wedding.
Bangla Meaning: বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্য লেখা গান অথবা কবিতা।

• Song for babies can be termed as Nursery Rhymes.

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary.
১৭৩.
Biography : Autobiography
  1. Testimony : Confession
  2. Mobile : Automobile
  3. Thesaurus : Rhyme
  4. Catalogue : Dates
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ - 
Biography - জীবনী; জীবনইতিহস; বিভিন্ন ব্যক্তির জীবনকথাবিষয়ক সাহিত্যের বিশেষ শাখা।
Autobiography - আত্মজীবনী, আত্মচরিত।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ - 
ক)
- Testimony - প্রামাণিক সাক্ষ্য (আদালতে) কোনো কিছুর সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান।
- Confession - স্বীকারোক্তি; অপরাধ স্বীকার; নিজের দোষ বা অপরাধ নিজেই স্বীকার করা।
খ) 
- Mobile - যা স্থানান্তরিত হতে পারে, চলমান, স্থিরভাবে এক জায়গায় থাকে না।
- Automobile - স্বয়ংচালিত যান: নিজের শক্তিতে চলে এমন গাড়ি, যেমন মোটর গাড়ি।
গ)
- Thesaurus - অর্থের সাদৃশ্য অনুযায়ী বর্গীকৃত শব্দ ও বাক্যাংশের অভিধান; ভাব-অভিধান।
- Rhyme - অন্তমিলযুক্ত শব্দ
ঘ)
- Catalogue - সুবিন্যস্ত তালিকা।
- Dates - তারিখ।

• সম্পর্ক: সঠিক analogy টি হচ্ছে - Testimony : Confession.
- নিজের সম্পর্কে যে biography লেখা হয় তা হচ্ছে auytobiography.
- আর নিজের নিজের দোষ বা অপরাধ নিজেই স্বীকার করে যে Testimony দেওয়া হয় তা হচ্ছে Confession.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭৪.
Eulogy : Panegyric :: Condemnation : ?
  1. ক) Reprimand
  2. খ) Arduous
  3. গ) Scoundrel
  4. ঘ) Saint
ব্যাখ্যা
• Eulogy অর্থ উচ্চপ্রশংসা এবং Panegyric অর্থ স্তুতি। অর্থাৎ, এই দুটি শব্দ সমার্থক।
একইভাবে, 
• Condemnation অর্থ  নিন্দা; দোষারোপ এবং Reprimand অর্থ কঠোর তিরস্কার।

অপশনের অন্য শব্দগুলো -
Arduous - দুঃসাধ্য; কষ্টকর।
Scoundrel - বদমাশ; দুর্বৃত্ত; দুরাচার; পামর; দুরাত্মা; পাপিষ্ঠ।
Saint - সন্ত; পূতচরিত্র ব্যক্তি; নিঃস্বার্থ বা ধৈর্যশীল ব্যক্তি; ঋষি।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৭৫.
Choose the correct sentence:
  1. These presents belong to you and I.
  2. These presents belong to you and me.
  3. These presents belong to he and me.
  4. These presents belong to I and we.
ব্যাখ্যা

Correct answer: The presents belong to you and me.
- Preposition (for, with, to, etc.) এর পরে objective  pronoun (me, him, her, us, them) ব্যবহার করতে হয়।
- এখানে "to" preposition, তাই me সঠিক, I সঠিক নয়।

Other options:
- ক)These presents belong to you and I.
- ইহা ভুল কারণ "I" subjective case preposition এর পরে বসে না।

  গ) These presents belong to he and me. ভুল।
- ইহা ভুল কারণ এখানে "he" subjective case preposition এর পরে বসে না।

  ঘ)These presents belong to I and we  ভুল।
- "I" এবং "we" দুটোই subjective case preposition এর পরে ব্যবহার হয় না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১৭৬.
Confident: Haughty ::
  1. Liberal: Brusque
  2. Diminished: Forsaken
  3. Provident: Penurious
  4. Autonomous: Subordinate
  5. None
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Provident : Penurious.

Explanation:
• (Confident : Haughty):
Confident (আত্মবিশ্বাসী) এবং Haughty (অহংকারী) শব্দ দুটির মধ্যে সম্পর্ক হলো একটি ইতিবাচক গুণের অতিরিক্ত বা বিকৃত রূপ।
অর্থাৎ, আত্মবিশ্বাস যখন অতিরিক্ত হয়, তখন তা অহংকারে পরিণত হয়।
গ) Provident : Penurious
Provident (মিতব্যয়ী) এবং Penurious (কৃপণ) শব্দ দুটির সম্পর্ক Confident : Haughty-এর মতোই।
মিতব্যয়িতা যখন অতিরিক্ত হয়, তখন তা কৃপণতায় পরিণত হয়। সঠিক মিল।
তাই Analogical relation বিবেচনায় (গ) option টি সঠিক সম্পর্কযুক্ত।

অন্যান্য অপশন বিশ্লেষণ:
ক) Liberal : Brusque
উদার (Liberal) এবং রূঢ় (Brusque)-এর মধ্যে এমন সম্পর্ক নেই। বেমানান।
খ) Diminished : Forsaken
হ্রাসপ্রাপ্ত (Diminished) এবং পরিত্যক্ত (Forsaken)-এর মধ্যে যৌক্তিক সংযোগ নেই।
ঘ) Autonomous : Subordinate
স্বায়ত্তশাসিত (Autonomous) এবং অধীনস্থ (Subordinate) বিপরীতার্থক শব্দ, তাই এটি ভুল।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৭৭.
‘Desert’ is to ‘camel’ as ‘sea’ is to —
  1. bird
  2. ship
  3. tiger
  4. island
ব্যাখ্যা

• এখানে প্রথম জোড়ায় কোনো কিছুর স্বাভাবিক পরিবেশে চলাচল বা ব্যবহারের সম্পর্ক বোঝানো হয়েছে।
- এটি Habitat / Natural environment ↔ User/Resident/Vehicle সম্পর্কের analogy.

- Camel মরুভূমিতে (desert) চলাচলের জন্য সবচেয়ে উপযোগী প্রাণী।
- একইভাবে ship সমুদ্রে (sea) চলাচলের জন্য ব্যবহৃত যান।
- অন্য অপশনগুলোর ক্ষেত্রে এই environment–usage relationship বজায় থাকে না—
- bird → আকাশের সাথে সম্পর্কিত।
- tiger → বনের সাথে সম্পর্কিত।
- island → স্থান, চলাচলকারী নয়।
- তাই যুক্তিসংগত ও সমতুল্য সম্পর্ক অনুযায়ী সঠিক উত্তর হলো ship.

১৭৮.
Obfuscate : Clarify :: Excoriate : ?
  1. Praise
  2. Criticize
  3. Spasmodic
  4. Obtrude
ব্যাখ্যা
• Obfuscate:
- (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।

• Clarify:
- পরিষ্কার করা বা হওয়া; শোধন করা।

• Excoriate:
- কঠোর সমালোচনা করা।

Options,
ক) Praise:
- প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।

খ) Criticize:
- সমালোচনা করা; ত্রুটিনির্দেশ করা।

গ) Spasmodic
- অনিয়মিত বিরতিতে বা থেকে থেকে ঘটে বা করা হয় এমন।

ঘ) Obtrude:
- অযাচিতভাবে (নিজেকে, নিজের মতামতকে অন্যের উপর) চাপিয়ে দেওয়া; অনধিকারচর্চা করা।

Analogy: Obfuscate : Clarify :: Excoriate : Praise.
Excoriate : Praise এবং Obfuscate : Clarify দুটি সম্পর্কই বিপরীত (Antonyms) শব্দের সম্পর্ক।
১৭৯.
Trepidation : Courage :: Lassitude : ______
  1. Energy
  2. Lethargy
  3. Secrecy
  4. Impotence
ব্যাখ্যা

• Trepidation : Courage :: Lassitude : Energy.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- Trepidation: সচকিত উত্তেজিত মনোভাব; কাঁপুনি; ভয়।
- Courage: সাহস; মনোবল।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
- Lassitude: অবসন্নতা; ক্লান্তভাব; নিস্পৃহতা।
- Energy: কর্মশক্তি; উদ্যম; শক্তি বা তেজ।

• Analogical Relation:
- Trepidation (fear, anxiety) is lack of Courage.
- Similarly, Lassitude (tiredness, lack of energy) is the lack of Energy.

• অন্যান্য অপশন, 
- Lethargy (আলস্য; তন্দ্রা).
- Secrecy (গোপনীয়তা).
- Impotence (অক্ষমতা; নিবীর্যতা).

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- ক) Energy.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৮০.
The analogy of "Dormant: Inactivity::
  1. Malleable: Plasticity
  2. Prone: Uprightness
  3. Infuriating: Tedium
  4. Slack: Excess
ব্যাখ্যা

The correct analogy is- Dormant: Inactivity:: Malleable: Plasticity.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
Dormant :: Inactivity
- Dormant: সুপ্ত।
- Inactivity: আলস্য।
 
Given options:
ক) Malleable: Plasticity
- Malleable: নমনীয়/পিটিয়ে অন্য আকৃতি আনা যায় এমন/ নমনীয়তা।
- Plasticity- স্থিতিস্থাপকতা।

খ) Prone: Uprightness
- Prone: প্রবণতা।
- Uprightness: ঋজুতা।

গ) Infuriating: Tedium
- Infuriating: ক্ষিপ্ত করা।
- Tedium- এক ঘেয়েমি।

ঘ) Slack: Excess
- Slack: অদৃঢ়/ শিথিল।
- Excess: আতিশয্য/অতিরিক্ততা।

- Option বিশ্লেষণ করে দেখা যায় যে Dormant (সুপ্ত) হলো Inactivity (আলস্য) এর গুণাবলী। আর Malleable (নমনীয়তা) হলো Plasticity হলো (স্থিতিস্থাপকতা) এর গুণাবলী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৮১.
Anachironistic: Time ::
  1. discordant: sound
  2. dilapidated: construction
  3. disreputable: personality
  4. contagious: illness
  5. nauseating: odor
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
- Anachironistic (adjective) - সময়ের অসঙ্গতি বা ভুল
- Time [uncountable noun] - অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
- Discordant (adjective) বিসদৃশ; বেসুরো।
- Sound (noun) শব্দ; ধ্বনি, সুর।

খ)
- Dilapidated (adjective) - দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত; ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত।
- Construction (noun - নির্মাণ; গঠন; গঠনকৌশল: নির্মিত বস্তু; দালান।

গ)
- Disreputable (adjective) - কুখ্যাত; অসম্ভ্রান্ত; কলঙ্কজনক; অশোভ
- Personality [Uncountable noun] ব্যক্তিত্ব; ব্যক্তিগত অবস্থা

ঘ)
- Contagious (adjective) - সংক্রামক, সংক্রামক রোগবহনকারী, দেখাদেখি বিস্তৃত হয় এমন
- Illness [uncountable noun] রোগ; পীড়া; ব্যাধি; অসুস্থতা; রুগ্‌ণতা; রোগব্যাধি; অসুখ।

ঙ)
- Nauseating (adjective) - বমিবমি ভাব;বিবমিষাকর; বিতৃষ্ণাজনক।
- Odor [countable noun] গন্ধ।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুখা যাচ্ছে সঠিক analogy টি হবে - Anachironistic: Time :: discordant: sound.
- Discordant (বেসুরো) শব্দটি সঙ্গীতে বা সুরের বা শব্দের মধ্যে অমিল বা অশ্রাব্যতা বোঝায়, ঠিক যেমন anachronistic সময়ের মধ্যে অমিল বোঝায়।

Source: Accessible Dictionary By Bangla Academy.
১৮২.
Choose the correct analogy of METAMORPHOSIS : CHANGE ::
  1. Evolution : Adapt
  2. Mutation : Reproduce
  3. Growth : Expand
  4. Migration : Traveller
ব্যাখ্যা
Metamorphosis (noun): 
Meaning - A complete change of character, appearance, or condition; রূপান্তর; আকারের বা চরিত্রের পরিবর্তন।

Change (verb): 
Meaning - পরিবর্তন করা বা হওয়া। 

• সম্পর্ক: Metamorphosis ও Change হচ্ছে similar words; Metamorphosis এর ফলাফল হচ্ছে Change. 

অপশনসমূহ, 
ক) Evolution - বিবর্তনপ্রক্রিয়া; Adapt - খাপ খাওয়ানো;
খ) Mutation - রূপান্তর; Reproduce - বংশবৃদ্ধি করা।
গ) Growth - ক্রমবৃদ্ধি; Expand - প্রসারিত করা বা হওয়া।
ঘ) Migration - অভিপ্রয়াণ; Traveller - পর্যটক।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে গ) Growth : Expand. 
কারণ, Growth এর ফলাফল হচ্ছে Expand; যা প্রদত্ত analogy এর সাথে সম্পর্কযুক্ত। 
১৮৩.
Travel : Journey :: Sailor : ?
  1. Voyage
  2. Water
  3. Ship
  4. Crew
ব্যাখ্যা
• Travel : Journey :: Sailor : ?

- Travel - ভ্রমণ;
- Journey - যাত্রা;
- Sailor - নাবিক;
- Voyage - সফর;

• Analogical recognition:
- Travel refers to the act of going from one place to another, while a journey is the experience or the event that takes place during that travel.
- Similarly, a sailor is someone who navigates or operates a ship, and a voyage is the specific journey taken by a ship across water.
- Thus, the relationship here is that just as a journey describes the experience of travel, a voyage describes the experience of a sailor at sea.

অপশন আলোচনা:
- Water (noun)
English Meaning: A clear, colorless, odorless liquid essential for most plant and animal life.
Bangla Meaning: একটি স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন তরল যা বেশিরভাগ উদ্ভিদ এবং প্রাণী জীবনের জন্য অপরিহার্য।

- Ship (noun)
English Meaning: A large vessel for transporting people or goods across water.
Bangla Meaning: পানির ওপর মানুষ বা মালপত্র পরিবহনের জন্য একটি বড় জাহাজ।

- Crew (noun)
English Meaning: A group of people who work on and operate a ship.
Bangla Meaning: একটি জাহাজে কাজ করা এবং জাহাজটি পরিচালনা করা মানুষের একটি দল।

- Voyage (noun)
English Meaning: A long journey involving travel by sea or in space.
Bangla Meaning: সমুদ্র বা মহাকাশে ভ্রমণের অন্তর্ভুক্ত একটি দীর্ঘ যাত্রা।

- তাহলে, Sailor এর সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হল Voyage।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮৪.
Waitress : Restaurant
  1. ক) doctor : diagnosis
  2. খ) actor : role
  3. গ) driver : truck
  4. ঘ) teacher : school
ব্যাখ্যা
Waitress এর কর্মস্থল হলো Restaurant.
অপরদিকে, teacher এর কর্মস্থল হলো school.
১৮৫.
Malingerer: Duty:: Recluse:
  1. Pedantry
  2. Wealth
  3. Humanity
  4. Criticism
ব্যাখ্যা

• Malingerer: Duty:: Recluse:

- Malingerer- কর্তব্য এড়ানোর উদ্দেম্যে অসুস্থতার ভানকারী, Duty কর্তব্য।
​- Scholar -পণ্ডিত, Pedantry -পণ্ডিতিপনা।
​​- Miser-কৃপণ, Wealth -সম্পদ।
​- Recluse - নিঃসঙ্গ, Humanity - মানবতা।
- Patron রক্ষাকর্তা, Criticism-সমালোচক।
- অর্থ অনুসারে সঠিক analogical relation হলো- Humanity.
​- Malingerer হলো Duty এড়ানোর উদ্দেশ্যে অসুস্থ্যতার ভানকারী; আর Recluse হলো Humanity এর সঙ্গ পরিহারকারী।

​Source: Live MCQ Lecture.

১৮৬.
If Heart : Human then
  1. Wall : Brick
  2. Hand : Child 
  3. Kitchen : House
  4. Engine : car
ব্যাখ্যা

The correct answer is: ঘ) Engine : Car.
Analogy: Heart : Human :: Engine : Car.

অর্থাৎ: যেমন হৃদয় মানুষের জীবনীশক্তি, তেমনি ইঞ্জিন গাড়ির চালিকাশক্তি।

• Heart : Human
- হৃদয় : মানুষ
→ Heart হলো Human এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যার ছাড়া Human বাঁচতে পারে না। - এটা Human-কে চালায়/জীবন দেয়।

ঘ) Engine : Car
- ইনজিন; যন্ত্রপাতি : গাড়ি
→ একদম ঠিক। Engine হলো Car-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। Engine না থাকলে Car চলে না। ঠিক যেমন Heart না থাকলে Human বাঁচে না।

Other options,

ক) Wall : Brick
- দেওয়াল : ইট

খ) Hand : Child
- হাত : অজাত বা নবজাত মানবশিশু; বালক বা বালিকা; (যেকোনো বয়সের) পুত্র বা কন্যা। 

গ) Kitchen : House
- রান্নাঘর : বাড়ি

১৮৭.
Abstruse : Obvious :: Pernicious : ?
  1. Harmless
  2. Dangerous
  3. Subtle
  4. Trivial
ব্যাখ্যা

• Abstruse: 
- দুর্বোধ্য; গূঢ়; নিগূঢ়।

• Obvious:
- স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।

• এখানে Abstruse এবং Obvious হলো বিপরীতার্থক শব্দ (Antonyms).

Pernicious:
- ক্ষতিকর; ধ্বংসকর।

Options,

ক) Harmless:
- (১) ক্ষতি করে না এমন। (২) নির্দোষ; নিরীহ।

খ) Dangerous:
- বিপজ্জনক; বিপৎসংকুল।

গ) Subtle:
- সূক্ষ্ম; অতিসূক্ষ্ম; নিগূঢ়।

ঘ) Trivial:
- সামান্য; তুচ্ছ; অকিঞ্চিৎকর; নগণ্য।

• Pernicious - ক্ষতিকর; ধ্বংসকর।
Pernicious এর বিপরীত = Harmless ((১) ক্ষতি করে না এমন। (২) নির্দোষ; নিরীহ।)

উত্তর: ক) Harmless.

সুতরাং সম্পূর্ণ analogy হলো: Abstruse : Obvious :: Pernicious : Harmless.

১৮৮.
______ : NAVIGATION :: ABACUS : CALCULATION
  1. ক) Circumference
  2. খ) Automation
  3. গ) Sextant
  4. ঘ) Hydration
  5. ঙ) Sail
ব্যাখ্যা
A sextant is a tool used in navigation, and an abacus is a tool Used in calculation.
১৮৯.
Diarrhoea : water :: _____ : air
  1. ক) Cholera
  2. খ) Covid-19
  3. গ) Hypertension
  4. ঘ) Migraine
ব্যাখ্যা
Diarrhoea হচ্ছে একটি পানিবাহিত রোগ, আর Covid-19 হচ্ছে একটি বায়ুবাহিত রোগ।
১৯০.
Opaque : Transparent :: ? : ?
  1. ক) Concentrated : Dissipated
  2. খ) Tepid : Seething
  3. গ) Intimate : Famous
  4. ঘ) Turbid : Swollen
ব্যাখ্যা
Opaque - অস্পষ্ট। এর বিপরীত শব্দ Transparent - স্বচ্ছ।
Dissipated - ছড়ানো এর বিপরীত শব্দ: Concentrated - এক জায়গায় জড়ো হওয়া।
১৯১.
Incongruous: Consistent ::
  1. Unequivocal: Ambiguous
  2. Slumber: Snooze
  3. Inculcate: Install
  4. Indolent: Slothful
ব্যাখ্যা
• The correct answer is - Unequivocal: Ambiguous.

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Incongruous: অসমঞ্জস্য; সামঞ্জস্যহীন; সঙ্গতিবিহীন।
- Consistent: সঙ্গতিপূর্ণ; নিয়মিত ও রীতিমাফিক; পূর্বাপর একই রকম।

সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Unequivocal: স্পষ্ট; দ্ব্যর্থহীন।
- Ambiguous: অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

• অর্থাৎ, Incongruous (সঙ্গতিবিহীন): Consistent (সঙ্গতিপূর্ণ) :: Unequivocal (স্পষ্ট): Ambiguous (অনিশ্চিত)।
- যা একটি বিপরীতার্থক Analogy হিসেবে ব্যবহার হয়েছে।

অন্যান্য অপশনগুলো
,
- Slumber (বিশেষত সুখে বা আরামে নিদ্রা যাওয়া): Snooze (হালকা ঘুমানো)
- Inculcate (হৃদয়ে নিবিষ্ট/প্রোথিত করা): Install (অধিষ্ঠিত/অভিষিক্ত করা)
- Indolent (অলস): Slothful (নিষ্ক্রিয়; অলস)

• সুতরাং options বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক Analogy টি হচ্ছে - Unequivocal: Ambiguous.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture.
১৯২.
Microphone : Loud :: Microscope : ?
  1. ক) Elongate
  2. খ) Investigate
  3. গ) Magnify
  4. ঘ) Examine
ব্যাখ্যা
মাইক্রোফোন যেমন জোরে শব্দ করে
তেমনি মাইক্রোস্কোপ বস্তুকে বড় করে তোলে।
১৯৩.
Q. 26 – 30: Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
FISH : SHOAL
  1. ক) Beagle : Clan
  2. খ) Elephant : Jungle
  3. গ) Wolf : Pack
  4. ঘ) Herd : Peacock
ব্যাখ্যা
A group of fish is a shoal;  a group of wolves is a pack.
১৯৪.
Mimicry: Camouflage ::
  1. Photosynthesis: Pollination
  2. Territoriality: Migration
  3. Hibernation: Generation
  4. Mutation: Variation
  5. None
ব্যাখ্যা
সঠিক উত্তর:
ঘ) mutation : variation

ব্যাখ্যা:
এই Analogy "একটি বিশেষ প্রক্রিয়া যা একটি বৃহত্তর ধারণার অংশ"-এর সম্পর্ক প্রকাশ করে। নিচে বিশ্লেষণ করা হলো:
- (Mimicry : Camouflage):
 (Mimicry) হলো (Camouflage)-এর একটি বিশেষ ধরন।
অর্থাৎ, Mimicry হলো এমন একটি কৌশল যার মাধ্যমে প্রাণীরা অন্য প্রাণী বা পরিবেশের সাথে মিশে যায় (যা Camouflage ধারণার অধীনে পড়ে)।
Relation: বিশেষ কৌশল : সাধারণ ধারণা।
ঘ) mutation : variation
জিনগত পরিবর্তন (Mutation) প্রজাতির মধ্যে বৈচিত্র্য (Variation) এর একটি প্রধান ধরন ।
(Mimicry : Camouflage)-এর মতোই বিশেষ প্রক্রিয়া : সাধারণ ধারণা সম্পর্ক।
তাই Analogical relation বিবেচনায় (ঘ) option টি সঠিক সম্পর্কযুক্ত।

• অন্যান্য অপশন বিশ্লেষণ:
ক) photosynthesis : pollination
সালোকসংশ্লেষণ (Photosynthesis) এবং পরাগযোগ (Pollination) উভয়ই উদ্ভিদের প্রক্রিয়া, কিন্তু একে অপরের অংশ নয়। অপ্রাসঙ্গিক।
খ) territoriality : migration
সীমানা নির্ধারণ (Territoriality) এবং অভিপ্রয়াণ (Migration) উভয়ই প্রাণীর আচরণ, কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত নয়।
গ) hibernation : generation
শীতনিদ্রা (Hibernation) এবং প্রজন্ম (Generation) সম্পূর্ণ আলাদা ধারণা। ভুল সম্পর্ক।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৯৫.
Class : Student-
  1. ক) Team : Player
  2. খ) Meeting : Teacher
  3. গ) Common : Ordinary
  4. ঘ) Bird : Beast
ব্যাখ্যা
ক্লাস গঠিত হয় স্টুডেন্ট নিয়ে, টিম গঠিত হয় প্লেয়ার নিয়ে৷
১৯৬.
Choose the word which is least like the other words in the group.
  1. Zebra
  2. Lion
  3. Tiger
  4. Horse
ব্যাখ্যা
• The word "Horse" is the least like the other words in the group.
- কারণ, Zebra, Lion এবং Tiger হচ্ছে - বন্য প্রাণী বা  wild animals, specifically found in the wild.
- অন্যদিকে, ঘোড়া একটি গৃহপালিত প্রাণী যা সাধারণত মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যেমন অশ্বারোহণ, দৌড় এবং খামারের কাজের জন্য ব্যবহার করে।
১৯৭.
BONE : BODY ::
  1. ক) Scaffold : hinge
  2. খ) brace : corner
  3. গ) girder : skyscraper
  4. ঘ) lattice : division
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর 'girder : skyscraper' 

শব্দের অর্থ–

• Body – শরীর
• Bone – হাড়
• Girder – ইস্পাতের তৈরি কাঠামো 
• Skyscraper – সুউচ্চ দালান.

- Body  বা শরীরের গঠন ধরে রাখার ক্ষেত্রে Bone বা হাড় যে ভূমিকা পালন করে থাকে,
- তেমনি 'skyscraper' বা সুউচ্চ দালানের সাথে 'girder' বা ইস্পাতের তৈরি কাঠামো একই ভূমিকা পালন করে থাকে।

Source:
merriam-webster Dictionary and GRE Big book. 
১৯৮.
Triangle : Hexagon :: ___ : ___
  1. Angle : Quadrilateral
  2. Pentagon : Heptagon
  3. Cone : Sphere
  4. Rectangle : Octagon
  5. Cone : Octagon
ব্যাখ্যা
ত্রিভুজের দ্বিগুণ বাহু আছে ষড়ভুজের। আর, চতুর্ভুজের দ্বিগুণ বাহু আছে অষ্টভুজের।
১৯৯.
Beast : tiger :: tree : _____.
  1. ক) jackfruit
  2. খ) coconut
  3. গ) mango
  4. ঘ) banyan
ব্যাখ্যা
আমাদের জাতীয় পশু (beast) হচ্ছে বাঘ।
একইভাবে জাতীয় গাছ হচ্ছে আমগাছ।
২০০.
Explore : Discover
  1. ক) read : skim
  2. খ) research : learn
  3. গ) write : print
  4. ঘ) sleep : wake
ব্যাখ্যা

Discover - আবিষ্কার করতে হলে যেমন Explore - আবিষ্কারার্থ ভ্রমণ করতে হয়।
তেমনি, Learn - জ্ঞান অর্জন করতে হলে Research - অনুসন্ধান করতে হয়।