বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা / ২৭ · ৫০১৬০০ / ২,৬৯১

৫০১.
কোনটি শুদ্ধ বানান?
  1. অভাগিনী
  2. অপদস্ত
  3. অনাবাদি
  4. অব্যার্থ
ব্যাখ্যা
⇒ শুদ্ধ বানান: অনাবাদি।
অর্থ: অকর্ষিত; চাষাবাদের অযোগ্য।
 
অন্যদিকে, 
• শুদ্ধ শব্দ: অভাগিনি।
অর্থ: ভাগ্যহীন, হতভাগ্য।

• শুদ্ধ: অপদস্থ।
অর্থ: লাঞ্ছিত, অসম্মানিত।

• শুদ্ধ: অব্যর্থ।
অর্থ: কখনো বিফল হয় না এমন, অমোঘ, সার্থক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০২.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) শশ্মান
  2. খ) অগ্নিবীণা
  3. গ) বাল্মীকি
  4. ঘ) শিরশ্ছেদ
ব্যাখ্যা
অশুদ্ধ বানান = 'শশ্মান'
শুদ্ধ বানান- শ্মশান (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শ্মন্‌+শান
অর্থ: যেখানে মৃতদেহ দাহ করা হয়, শব দাহের স্থান। 

শুদ্ধ বানান গুলো হলো:
• শুদ্ধ বানান - অগ্নিবীণা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অগ্নি+√বী+ন+আ(টাপ)
অর্থ:
- রুদ্রবীণা 
- কাজী নজরুল ইসলামের গ্রন্থবিশেষ।

• বাল্মীকি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই 
অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি। 

• শিরশ্ছেদ (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শিরস্‌+ছেদ 
অর্থ: মাথা কেটে ছিন্নকরণ। 
                                                                                            
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫০৩.
'গবাক্ষ' শব্দের অর্থ কী?
  1. ক) গরু
  2. খ) রাখাল
  3. গ) বৃক্ষ
  4. ঘ) জানালা
ব্যাখ্যা
'গবাক্ষ' শব্দের অর্থ = জানালা

গবাক্ষ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = গো+√অক্ষ্‌+অ 
অর্থ:
- আলো বাতাস চলাচলের জন্য গাড়ি বা ঘরের দেয়ালে নির্মিত পথ, ঘুলঘুলি।
- জানালা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫০৪.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. নিক্বণ
  2. অনূর্ধ্ব
  3. আত্নস্থ
  4. জ্যোতিষ্মান
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'আত্নস্থ'।
- শব্দের শুদ্ধ বানান - 'আত্মস্থ'।

• শব্দটির অর্থ:
- আত্মগত; আত্মনিষ্ঠ, প্রকৃতিস্থ, আত্মসমাহিত, আত্মনিমগ্ন।

অন্যদিকে,
- অনূর্ধ্ব,
- নিক্বণ,
- জ্যোতিষ্মান - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০৫.
"অনুষ্ঠানে পুরষ্কার নিতে আসা অতিথিরা অপরিস্কার পরিবেশের কারণে কিছুটা হতাশ ছিলেন"- -বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
  1. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  2. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
  3. দুটোই অশুদ্ধ
  4. দুটোই শুদ্ধ
ব্যাখ্যা
• "অনুষ্ঠানে পুরষ্কার নিতে আসা অতিথিরা অপরিস্কার পরিবেশের কারণে কিছুটা হতাশ ছিলেন"- 

• প্রশ্নে প্রদত্ত বাক্যে পুরষ্কার ও পরিস্কার দুইটি বানানই অশুদ্ধ।
• বানানের শুদ্ধরূপ হলো: পুরস্কার ও অপরিষ্কার।

----------------------
• নিয়ম:
• বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।

• তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।

• অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০৬.
নিচের কোন শব্দগুচ্ছ সঠিক বানানে লিখা?
  1. ক) পিপীলিকা, ভূত, তরিৎ
  2. খ) পিশাচ, জ্যোতীষি, ভ্রাতৃত্ব
  3. গ) ব্যাভিচার, আহুতি, শ্বশ্রূ
  4. ঘ) সূচ্যগ্র, শ্মশ্রু, ত্যাজ্য
ব্যাখ্যা

সঠিক বানানে লিখা শব্দগুচ্ছ হলো - সূচ্যগ্র, শ্মশ্রু, ত্যাজ্য।
অন্যান্য শব্দগুচ্ছে ‘তড়িৎ (বিদ্যুৎ) / ত্বরিত (দ্রুত)’, ‘জ্যোতিষী’, ও ‘ব্যভিচার’ বানান ভুল লিখা আছে।
উল্লেখ্য, শ্মশ্রু - গোঁফদাড়ি এবং শ্বশ্রূ - শাশুড়ি
সূত্রঃ বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।

৫০৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. অত্যাধিক
  2. অতিথি
  3. অচিন্ত্যনীয়
  4. অদ্ভূত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অতিথি (বিশেষ্য পদ)। 
- সংস্কৃত শব্দ, 
অর্থ:
- গৃহে আগত ব্যক্তি,
- মেহমান;
- আগন্তুক।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• অচিন্ত্যনীয় - অচিন্তনীয়। 
• অত্যাধিক - অত্যধিক। 
• অদ্ভূত - অদ্ভুত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. অদ্যপি
  2. অদ্যাপি
  3. অদ্যপী
  4. অদ্যাপী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'অদ্যাপি'
- অব্যয় পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- এখনও; আজও; একাল পর্যন্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. বাগীশ্বর
  2. বাগীশর
  3. বাগিশ্বর
  4. বাগেশ্বরি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'বাগীশ্বর'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: বাক্‌ + ঈশ্বর।
অর্থ:
- কথা বলা বা বক্তৃতায় পারদর্শী ব্যক্তি,
- বাক্‌পতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১০.
নিচের কোন বানানটি শুদ্ধ বানান নয়?
  1. ক) ভূরিস
  2. খ) ঊর্ধ্বগামী
  3. গ) সূচ্যগ্র
  4. ঘ) অনূর্ধ্ব
ব্যাখ্যা
- ভূরিস বানানটি অশুদ্ধ। এর শুদ্ধ বানান ভূরিশ।

এর অর্থ 
১. প্রচুর পরিমাণে 
২. অনেকবার বারবার 

 উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৫১১.
Q 7 - 9: সঠিক বানান নির্ণয় করুন:
  1. অনুষঙ্গিক
  2. অনুসঙ্গিক
  3. আনুষঙ্গিক
  4. আনুসঙ্গিক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'আনুষঙ্গিক'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃতি প্রত্যয় - অনুষঙ্গ + ইক।
এর অর্থ:
- সংশ্লিষ্ট;
- প্রাসঙ্গিক।
- গৌণ;
- অপ্রধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১২.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) উর্ধ
  2. খ) অত্যান্ত
  3. গ) উচিৎ
  4. ঘ) নুপূর
  5. ঙ) কোনােটিই নয়
ব্যাখ্যা
'উর্ধ'  এর শুদ্ধরূপ-ঊর্ধ্ব 
'অত্যান্ত' এর শুদ্ধরূপ-অত্যন্ত 
'উচিৎ'  এর শুদ্ধরূপ-উচিত 
'নুপূর' এর শুদ্ধরূপ-নূপুর 

[উৎস: ভাষা-শিক্ষা , ড.হায়াৎ মাহমুদ ]
৫১৩.
"নাঠ্যকার নাঠকের স্ক্রিপ্ট লিখতে গিয়ে ক্রমাগত ষ্ক্রিনে চোখ রাখলেন।" - বাক্যটিতে কয়টি বানানে ভুল রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
• বাক্যটি:
"নাঠ্যকার নাঠকের স্ক্রিপ্ট লিখতে গিয়ে ক্রমাগত ষ্ক্রিনে চোখ রাখলেন।"

এখানে ভুল বানানগুলো চিহ্নিত করি:
নাঠ্যকার → ভুল বানান; সঠিক: নাট্যকার।
নাঠকের → ভুল বানান; সঠিক: নাটকের।
স্ক্রিপ্ট → সঠিক বানান।
স্ক্রিনে → ষ্ক্রিনে → ভুল বানান। সঠিক বানান: স্ক্রিনে।

মোট ভুল বানান: ৩টি।

সঠিক বাক্য হবে:
"নাট্যকার নাটকের স্ক্রিপ্ট লিখতে গিয়ে ক্রমাগত স্ক্রিনে চোখ রাখলেন।"

শুদ্ধ বাক্যটি হবে- 
"নাট্যকার নাটকের স্ক্রিপ্ট লিখতে গিয়ে ক্রমাগত স্ক্রিনে চোখ রাখলেন।"

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫১৪.
কোন বানানটি অশুদ্ধ?
  1. দুরারোগ্য
  2. ভষ্মীভূত
  3. নির্নিমেষ
  4. মনোহারিতা
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'ভষ্মীভূত'
- এর শুদ্ধরূপ - 'ভস্মীভূত'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- আগুনে পুড়ে ভস্মে পরিণত বা সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত।

অন্যদিকে,
- নির্নিমেষ, মনোহারিতা এবং দুরারোগ্য  শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৫.
প্রমিত বাংলায় কোন রূপটি অধিক গ্রহণযোগ্য?
  1. পদবী
  2. পদবি
  3. পদোবি
  4. পদবি/পদবী উভয়ই
ব্যাখ্যা

• বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম:

- তৎসম শব্দগুলো সংস্কৃতের যথাযথ বানানে লিখতে হবে। তবে, যে-সব বানানে মূল সংস্কৃত ই-কার ও ঈ- কার এবং উ-কার ও উ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সে বানানগুলোতে শুধু ই-কার এবং উ- কার ব্যবহৃত হবে।
যেমন:
- সংস্কৃতে পদবী ও পদবি দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে বাংলায় 'পদবি' গৃহীত হবে।
- সংস্কৃতে ঊষা ও উষা দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে 'উষা' গৃহীত হবে।
এ-রকম আরো উদাহরণ: কিংবদন্তি, শ্রেণি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচি, উর্ণা ইত্যাদি।

উৎস : প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

৫১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. গূড়
  2. মূখ্য
  3. শ্রদ্ধাস্পদ
  4. শুশ্রুষা
ব্যাখ্যা
• শ্রদ্ধাস্পদ- বানানটি শুদ্ধ।
শব্দের অর্থ: শ্রদ্ধাভাজন। 

অন্য অপশন,

• 'গূড়' শুদ্ধ বানান- গূঢ়। 
শব্দের অর্থ: গুপ্ত, লুকায়িত

• 'মূখ্য' শুদ্ধ বানান- মুখ্য।
শব্দের অর্থ: প্রধান, শ্রেষ্ঠ। 

• 'শুশ্রুষা' শুদ্ধ বানান- শুশ্রূষা।
শব্দের অর্থ: পরিচর্যা, সেবা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫১৭.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
  2. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
  3. মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
  4. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
ব্যাখ্যা
- বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে এই বাক্যটি সঠিক।
- আজকাল বিদ্বান মহিলার অভাব নেই এই বাক্যে বিদ্বান শব্দটি হল পুরুষ বাচক শব্দ।
- মেয়েটি দারুণ সবুদ্ধিমতী এই বাক্যর সবুদ্ধিমতী শব্দটি সঠিক নয়।
- তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে এই বাক্যটির আধিক্য দোষ আছে, পরামর্শ গোপন হয়।তাই গোপন পরামর্শ লেখার দরকার নেই।
৫১৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিরূপম
  2. বাল্মিকী
  3. প্রোজ্জল
  4. কূপমণ্ডূক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'কূপমণ্ডূক'
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট।

অন্যদিকে,
- 'নিরূপম' শব্দের শুদ্ধ বানান - নিরুপম।
- 'প্রোজ্জল' শব্দের শুদ্ধ বানান - প্রোজ্জ্বল।
- 'বাল্মিকী' শব্দের শুদ্ধ বানান - বাল্মীকি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৯.
নিচের কোনটি ফারসি ভাষা থেকে আগত শব্দ?
  1. জেনানা
  2. জুম্মা
  3. জেহাদ
  4. জেল্লা
ব্যাখ্যা
• জেনানা (বিশেষ্য),
- ফারসি শব্দ।
অর্থ: পত্নী, নারী, অন্তঃপুরবাসিনী।

অন্যদিকে,
• জুম্মা (বিশেষ্য),
- আরবি শব্দ।
অর্থ: শুক্রবারের দুপুরে অনুষ্ঠিত নামাজের জামাত ও খুতবা পাঠ করা হয়।

• জেল্লা (বিশেষ্য),
- আরবি শব্দ।
অর্থ: ঔজ্জ্বল্য, চাকচক্য, চেকনাই ইত্যাদি।

• জেহাদ (বিশেষ্য),
- আরবি শব্দ।
অর্থ: সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াই, ধর্মরক্ষার নামে অন্যায় যুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২০.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. হাতে টাকা নেই, একারণেই চোখে হলুদ ফুল দেখছে।
  2. গফুর মিয়া কাজের বেলায় কাজী, কাজ ফুরালে হজী।
  3. দশচক্রে ভগবান ভূত।
  4. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
ব্যাখ্যা
• অশুদ্ধবাক্য: দশচক্রে ঈশ্বর ভূত।
• শুদ্ধবাক্য: দশচক্রে ভগবান ভূত।

• অশুদ্ধবাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
• শুদ্ধবাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

• অশুদ্ধবাক্য: গফুর মিয়া কাজের বেলায় কাজী, কাজ ফুরালে হাজী।
• শুদ্ধবাক্য: গফুর মিয়া কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজী।

• অশুদ্ধবাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে হলুদ ফুল দেখছে।
• শুদ্ধবাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫২১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) কে এই ভাগ্যবান মহিলা?
  2. খ) তোমার মতো এমন বুদ্ধিমান বালিকা আমি আর দ্বিতীয়টি দেখি নি।
  3. গ) বেগম রোকেয়া একজন বিদুষী মহিলা।
  4. ঘ) সবগুলো শুদ্ধ
ব্যাখ্যা

অপশন ক ও খ -তে প্রদত্ত বাক্যে লিঙ্গ-সঙ্গতি জনিত ভুল রয়েছে।
স্ত্রীবাচক শব্দের আগে স্ত্রীবাচক বিশেষণ বসে।
ক) ও খ দুটি বাক্যের শুদ্ধরূপঃ
- কে এই ভাগ্যবতী মহিলা?
- তোমার মতো এমন বুদ্ধিমতী বালিকা আমি আর দ্বিতীয়টি দেখি নি।

অপশন গ) এ প্রদত্ত বাক্যটি শুদ্ধ। বিদ্বান - এর স্ত্রীবাচক শব্দ - বিদুষী

উৎসঃ ভাষা শিক্ষা বই, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমী অভিধান।

৫২২.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
  2. তোমার সাথে গোপনীয় পরামর্শ আছে।
  3. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
  4. আমি সাক্ষী দিব না।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: তোমার সাথে গোপনীয় পরামর্শ আছে।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।

অশুদ্ধ বাক্য: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ বাক্য: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।

অশুদ্ধ বাক্য: আমি সাক্ষী দিব না।
শুদ্ধ বাক্য: আমি সাক্ষ্য দিব না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫২৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. আহূত
  2. দুতালি
  3. দুর্বা
  4. দুরুহ
ব্যাখ্যা
শুদ্ধ বানান - 'আহূত'
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- আহ্বান করা হয়েছে এমন।

অন্যদিকে:
শুদ্ধ বানান - 'দূতালি'
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- দূতগিরি।

শুদ্ধ বানান - 'দূর্বা'
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে সারাবছর ঘনবিন্যস্তভাবে বেড়ে ওঠে এমন সরু পাতা ও কাণ্ডবিশিষ্ট ভেষজ-গুণসম্পন্ন গাঢ় সবুজ তৃণবিশেষ।

• শুদ্ধ বানান - দুরূহ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অত্যন্ত কষ্টসাধ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অধগতি
  2. অধোঃগতি
  3. অধঃগতি
  4. অধোগতি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান অনুসারে,
'অধোগতি'- বানানটি শুদ্ধ।

• 'অধোগতি' অর্থ:
- নিম্নগতি। অধঃপতন।

• অন্য অপশনের বানানগুলো অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
৫২৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. অভিষেক
  2. কল্যাণীয়েসু
  3. শ্রদ্ধাভাজনেসু
  4. প্রত্যূষ
ব্যাখ্যা

বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অভিষেক বানানটি সঠিক।

অন্যদিকে,
- অশুদ্ধ: কল্যাণীয়েসু।
- শুদ্ধ: কল্যাণীয়েষু।

- অশুদ্ধ: শ্রদ্ধাভাজনেসু।
- শুদ্ধ: শ্রদ্ধাভাজনেষু।

- অশুদ্ধ: প্রত্যূষ।
- শুদ্ধ: প্রত্যুষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫২৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিমিলীত
  2. নিমীলিত
  3. নীমীলীত
  4. নীমীলিত
  5. নির্মীলিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিমীলিত' - শুদ্ধ বানান।

• 'নিমীলিত' শব্দের অর্থ: 
- মুদিত।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫২৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. দুর্নিরীক্ষ্য
  2. শারিরীক
  3. জাত্যাভিমান
  4. জাজ্জ্বল্যমান
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: দুর্নিরীক্ষ্য (বিশেষণ)।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = (দুঃ + নিঃ + √ঈক্ষ্‌ + য)।
- অর্থ: অতি কষ্টে নিরীক্ষণ করা যায় না এমন।

⇒ অন্যান্য শব্দের শুদ্ধ বানানগুলো হলো:
- শুদ্ধ বানান: শারীরিক।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = শরীর+ইক।
- অর্থ: শরীর বিষয়ক। 

• শুদ্ধ বানান: জাত্যভিমান (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = জাতি + অভিমান।
- অর্থ: উচ্চবংশে জন্মের অহংকার, বংশগৌরব।

• শুদ্ধ বানান: জাজ্বল্যমান (বিশেষণ পদ),
অর্থ:
- অত্যন্ত উজ্জ্বল; অত্যন্ত ভাস্বর;
- সুস্পষ্ট; সুপ্রকট। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২৮.
প্রমিত বাংলা বানানের নিয়মানুযায়ী কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) মুমূর্ষু
  2. খ) চিকীর্ষা
  3. গ) চকুস্মান
  4. ঘ) রুক্ষ
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বানানের নিয়ম: 
তৎসম শব্দে 'ক', 'র'- এর পরে সাধারণত 'দন্ত্য-স' বসে না, মূর্ষণ্য- ষ বসে।  
যেমন,
ক- এর পর: চক্ষু (ক্ষ= ক্‌ + ষ), চক্ষুষ্মান, রুক্ষ, ভিক্ষুক, ভিক্ষা।
র- এর পরে: মুমূর্ষু, চিকীর্ষা। 

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী 'চকুস্মান' এর শুদ্ধ বানান হবে- 'চক্ষুষ্মান'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
৫২৯.
তা-প্রত্যয়জনিত অশুদ্ধি ঘটেছে নিচের কোন বাক্যে?
  1. তার অধৈর্যতা কেউ পচ্ছন্দ করে না।
  2. দরিদ্রতা আমাদের অভিশাপ।
  3. তার লেখায় বিচিত্রতা রয়েছে।
  4. ইহার আবশ্যকতা নাই।
ব্যাখ্যা
• অশুদ্ধ বাক্য: তার অধৈর্যতা কেউ পচ্ছন্দ করে না।- বাক্যটিতে ‘তা’ প্রত্যয়জনিত ভুল রয়েছে।
• শুদ্ধ বাক্য: তার অধীরতা কেউ পচ্ছন্দ করে না।

----------------------------
• ‘তা’ বা ‘ত্ব’ প্রত্যয় ব্যবহারের নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে।
যেমন:
- দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ ‘দীন’ বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘দৈন্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘দৈন্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

এরূপ কিছু অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ হলো:
• অধৈর্যতা - অধৈর্য, ধীরতা।
• আলস্যতা - আলস্য, অলসতা।
• ঐক্যতা - ঐক্য, একতা।
• দৈন্যতা - দৈন্য, দীনতা।
• কার্পণ্যতা - কার্পন্য, কৃপণতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৩০.
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
  1. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
  2. যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
  3. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
  4. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
ব্যাখ্যা
সঠিক উত্তর: 
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।

অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা
যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
ঐকতান, কেবল, উপরিউক্ত

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৩১.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. দুরবীন 
  2. উৎকলিত 
  3. উন্মিলণ
  4. সায়ত্ত্বশাসন 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'উৎকলিত'  বানানটি সঠিক। 
- অর্থ: ১) উদ্ধৃত; গৃহীত। ২) উদ্বিগ্ন। ৩) তরঙ্গিত।

অন্যদিকে,
- অশুদ্ধ: দুরবীন।
- শুদ্ধ: দুরবিন। 

- অশুদ্ধ: উন্মিলণ।
- শুদ্ধ: উন্মীলন।

- অশুদ্ধ: সায়ত্ত্বশাসন।
- শুদ্ধ: স্বায়ত্তশাসন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫৩২.
কোনটি ভুল বাক্য?
  1. ক) দীনতা সব সময় ভাল নয়।
  2. খ) দেশের দারিদ্র দূর করতে হবে।
  3. গ) সময় বড় সংক্ষিপ্ত।
  4. ঘ) এখানে প্রবেশ নিষিদ্ধ।
ব্যাখ্যা

অপশন খ-তে 'দারিদ্র' বানানটি ভুল৷ সঠিক রূপ হবে - 'দারিদ্র‍্য'।
সঠিক বাক্য - দেশের দারিদ্র‍্য/দরিদ্রতা দূর করতে হবে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৫৩৩.
নিচের কোন বানানটি সঠিক?
  1. অধঃগতি
  2. দুরদৃষ্ট
  3. যশলাভ
  4. নিরোগ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
•'দুরদৃষ্ট' (বিশেষ্য) শব্দটির বানান শুদ্ধ।

• 'দুরদৃষ্ট' শব্দের অর্থ:
- মন্দভাগ্য; পোড়াকপাল।

অন্যদিকে,
- 'অধঃগতি' এর শুদ্ধ বানান 'অধোগতি'।
- 'যশলাভ' এর শুদ্ধ বানান 'যশোলাভ'।
- 'নিরোগ'  এর শুদ্ধ বানান 'নীরোগ'।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৩৪.
কোনটি নির্ভুল?
  1. দুর্দশাগ্রন্থ
  2. দুর্দশাগ্রস্ত
  3. দূর্দশাগ্রস্ত
  4. দূরদশাগ্রস্ত
ব্যাখ্যা
• দুর্দশাগ্রস্ত (বিশেষণ পদ),
- একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিপন্ন,
- দুর্গত,
- দরিদ্র,
- দুরবস্থায় পতিত।
৫৩৫.
'প্রমথ' শব্দের অর্থ কী?
  1. ক) প্রথম
  2. খ) হত্যা
  3. গ) অগ্রণী
  4. ঘ) শিবানুচর
ব্যাখ্যা
প্রমথ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্র+মথ্‌+অ 
অর্থ: নৃত্যগীতে পারদর্শী শিবের অনুচর। 

'প্রমাথ' শব্দের অর্থ: হত্যা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৩৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) অতিশয্য
  2. খ) অপকর্ষ
  3. গ) উর্ধ্বতল
  4. ঘ) অধিপত্য
ব্যাখ্যা
শুদ্ধ বানান = অপকর্ষ

অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ:
• ঊর্ধ্বতল (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ঊর্ধ্ব+তল
অর্থ: উপরি তল। 

• আতিশয্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অতিশয়+য
অর্থ: আধিক্য, প্রাচুর্য

• আধিপত্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অধিপতি+য
অর্থ: 
- কর্তৃত্ব, প্রভুত্ব
- প্রাধান্য
- রাজত্ব 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৩৭.
নিচে কোন বাক্যটি শুদ্ধ?
  1. অধ্যায়নই ছাত্রদের তপস্যা
  2. তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
  3. পূর্বদিকে সূর্য উদয় হয়।
  4. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য: 'অধ্যায়নই ছাত্রদের তপস্যা'।
শুদ্ধ - 'অধ্যয়নই ছাত্রদের তপস্যা।'

অশুদ্ধ বাক্য: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ বাক্য: পূর্বদিকে সূর্য উদিত হয়।

অশুদ্ধ বাক্য: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৩৮.
শুদ্ধ বানান নয় কোনটি?
  1. ক) জ্যৈষ্ঠ
  2. খ) উচ্ছ্বাস
  3. গ) ন্যুজ
  4. ঘ) প্রত্যুষ
ব্যাখ্যা
'ন্যুজ' এর শুদ্ধ রূপ = 'ন্যুব্জ' 

ন্যুব্জ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = নি+√উব্‌জ্‌+অ
অর্থ: কুব্জ, কুঁজো, বক্রপৃষ্ঠ, অধোমুখ। 

অন্যান্য অপশনে প্রদত্ত বানানগুলো শুদ্ধ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৩৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বিবাক্ষী 
  2. উদীচী
  3. সমীরন 
  4. সুক্ষ্ম
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - উদীচী (বিশেষ্য):
- অর্থ: দিক; উত্তর দিক।

অন্য অপশনের বানানগুলোর শুদ্ধরূপ:
বিবাক্ষী - বিবাক্ষি।
সমীরন - সমীরণ।
সুক্ষ্ম - সূক্ষ্ম।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

৫৪০.
কোনটি অশুদ্ধ বানান?
  1. পুঙ্খানুপুঙ্খ
  2. প্রনয়িণী
  3. রীতিনীতি
  4. অনুকূল
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - প্রনয়িণী
- শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অনুরক্ত ব্যক্তি।

অন্যদিকে,
শুদ্ধ বানানগুলো - অনুকূল, পুঙ্খানুপুঙ্খ এবং রীতিনীতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪১.
Q 3-5 শুদ্ধ বানান নির্ণয় করুন:
  1. দেদিপ্যমান
  2. দেদিপ্যমাণ
  3. দেদীপ্যমাণ
  4. দেদীপ্যমান
ব্যাখ্যা
• দেদীপ্যমান বানানটি শুদ্ধ।

• দেদীপ্যমান (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
শব্দের অর্থ:
-  অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন;
- অতিশয় দীপ্তিশীল;
- জাজ্বল্যমান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৪২.
অশুদ্ধ বানান কোনটি?
  1. কাপড়চোপড়
  2. অচিন্ত্যনীয়
  3. তদনুসারে
  4. অঙ্গীকার
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'অচিন্ত্যনীয়'

- শব্দটির শুদ্ধরূপ - 'অচিন্তনীয়'
- এটি একটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- অভাবনীয়, চিন্তার অতীত।

অন্যদিকে,
- অঙ্গীকার, তদনুসারে এবং কাপড়চোপড় - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৪৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. অশরীরি
  2. নিরহঙ্কার
  3. পুঙ্খানুপুঙ্ক
  4. চূর্ণবিচূর্ণ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - চূর্ণবিচূর্ণ
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- সম্পূর্ণ চূর্ণিত,
- সম্পূর্ণ বিনষ্ট।

অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
- অশরীরী, নিরহংকার এবং পুঙ্খানুপুঙ্খ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪৪.
শুদ্ধ বানান -
  1. জ্বরাজীর্ণ
  2. কুটনীতি
  3. আইনজীবি
  4. অগ্নিমান্দ্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অগ্নিমান্দ্য

অন্যদিকে,
আইনজীবি – আইনজীবী, 
কুটনীতি – কূটনীতি, 
জ্বরাজীর্ণ – জরাজীর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৪৫.
কোনটি বানানটি শুদ্ধ নয়?
  1. ক) প্রতিষেধক
  2. খ) সুষমা
  3. গ) অগ্নিষাৎ
  4. ঘ) অভিষেক
ব্যাখ্যা
সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে কখনো ষ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।
৫৪৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. কূপমন্ডূক
  2. কূপমণ্ডূক
  3. কুপমণ্ডূক
  4. কুপমন্ডূক
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - কূপমণ্ডূক।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪৭.
‘গরুর শকট’ শব্দটির কি দোষ দেখা যায়?
  1. ক) গুরুচণ্ডালী দোষ
  2. খ) বাহুল্য দোষ
  3. গ) দ্বিত্বজনিত ভুল
  4. ঘ) বাচ্যজনিত দোষ
ব্যাখ্যা
• সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ। অর্থাৎ তৎসম শব্দের সাথে দেশীয় শব্দ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন-
অশুদ্ধ- গরুর শকট (দেশি + তৎসম)
শুদ্ধ- গরুর গাড়ি (দেশি + দেশি)

অশুদ্ধ- মড়াদাহ (দেশি + তৎসম)
শুদ্ধ- শবদাহ (তৎসম + তৎসম)
শুদ্ধ- মড়াপোড়া (দেশি + দেশি)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫৪৮.
অশুদ্ধ বানান কোনটি?
  1. প্রণয়ন
  2. শিরশ্ছেদ
  3. মূহুর্মুহু
  4. ভাগীরথী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - মূহুর্মুহু
- শুদ্ধ বানান - মুহুর্মুহু।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বারবার, ঘনঘন।

অন্যদিকে,
- ভাগীরথী,
- শিরশ্ছেদ, 
- প্রণয়ন।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪৯.
কোন শব্দ জোড়টি অশুদ্ধ?
  1. আকাঙ্ক্ষা, পূর্ণতা
  2. মরুদ্যান, আয়ত্ব
  3. পঞ্চনদ, শশিভূষণ
  4. বিঘূর্ণন, বিমর্দন
ব্যাখ্যা

- অশুদ্ধ শব্দ জোড়টি হলো মরুদ্যান, আয়ত্ব।
- শব্দ জোড়টির শুদ্ধরূপ হচ্ছে মরূদ্যান, আয়ত্ত।
উৎসঃ বাংলা একাডেমির প্রতিম বাংলা বানানের নিয়ম।

৫৫০.
অশুদ্ধ বানান -
  1. মাতৃষ্বসা
  2. নিক্বণ
  3. অনূর্ধ্ব
  4. সূচগ্রমোদিনী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - সূচগ্রমোদিনী
এর শুদ্ধ বানান - সূচ্যগ্রমোদিনী।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ: 
- সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি,
- সামান্য পরিমাণ জমি।

অন্যদিকে,
- অনূর্ধ্ব,
- নিক্বণ,
- মাতৃষ্বসা।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৫১.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) গণিত খুব কঠিন
  2. খ) গণিত খুব জটিল
  3. গ) বানান ভুল দোষণীয়
  4. ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
ব্যাখ্যা

‘গণিত খুব কঠিন’-বাক্যটি ভুল। এর শুদ্ধরূপ-‘গণিত খুব জটিল’ ।
অন্যদিকে-
‘বানান ভুল দোষণীয়’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বানান ভুল দূষণীয়।
‘বিধি লঙ্ঘন হয়েছে’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বিধি লঙ্ঘিত হয়েছে।

উৎসঃ ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।

৫৫২.
নিচের কোনটি শুদ্ধ?
  1. হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছ।
  2. অতিশয় দুঃখিত হলাম।
  3. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
  4. তাহারা বাড়ি যাচ্ছে।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে হলদে ফুল দেখছ।
শুদ্ধ বাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছ।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: অতিশয় দুঃখিত হলাম।
শুদ্ধ বাক্য: অত্যন্ত দুঃখিত হলাম।

অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

অশুদ্ধ বাক্য: তাহারা বাড়ি যাচ্ছে।
শুদ্ধ বাক্য: তারা বাড়ি যাচ্ছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৫৩.
বানানের ক্ষেত্রে নিচের কোন নিয়মটি সঠিক?
  1. বানানে যে বর্ণের উপর রেফ থাকবে সেই বর্ণে দ্বিত্ব হবে না।
  2. রেফ এর পর তৎসম ও অতৎসম কোনো শব্দে ব্যঞ্জনবর্ণে ঈ-কার যুক্ত হবে।
  3. রেফ এর পর তৎসম ও অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের পর ই-কার যুক্ত হবে।
  4. রেফ এর পর তৎসম ও অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হবে।
ব্যাখ্যা
বানানে যে বর্ণের উপর রেফ থাকবে সেই বর্ণে দ্বিত্ব হবে না।
যেমন:
- কার্য্যালয় হবে না, সঠিক বানান হবে কার্যালয়।
- নির্দ্দিষ্ট হবে না, সঠিক বানান নির্দিষ্ট।
- ধর্ম্মসভা বানানটি ভুল, সঠিক বানান হবে ধর্মসভা।
- তেমনি ভাবে পর্ব্বত হবে না, সঠিক বানান হবে পর্বত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৫৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. রিতীনিতী
  2. রিতীনীতি
  3. রীতিনিতি
  4. রীতিনীতি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - রীতিনীতি
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- আচার-আচরণ, প্রথা, রেওয়াজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৫৫.
কোনটি শুদ্ধ?
  1. সহযোগী - সহযোগীতা
  2. দায়ী - দায়িত্ব
  3. কৃতী - কৃতীত্ব
  4. প্রতিযোগি - প্রতিযোগিতা
ব্যাখ্যা
• বানানের নিয়ম:
তৎসম শব্দে ইন্-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ‘ত্ব’ ও ‘তা’ প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে।
যেমন:
কৃতী - কৃতিত্ব,
দায়ী - দায়িত্ব,
প্রতিযোগী - প্রতিযোগিতা,
মন্ত্রী - মন্ত্রিত্ব,
সহযোগী - সহযোগিতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৫৬.
নিচের কোন বানানটি সঠিক?
  1. নিরঞ্জণ
  2. শ্রীপর্ন
  3. বৈহাসিক
  4. শ্রেষ্ঠত্ত্ব
ব্যাখ্যা
শুদ্ধ বানান- বৈহাসিক।
শব্দটির অর্থ : পরিহাসসম্বন্ধীয়,  যে ভাঁড়ামি করে।

অন্যদিকে,
’নিরঞ্জণ’ শব্দের শুদ্ধরূপ- নিরঞ্জন।
’শ্রীপর্ন’ শব্দের শুদ্ধরূপ- শ্রীপর্ণ।
’শ্রেষ্ঠত্ত্ব’ শব্দের শুদ্ধরূপ- শ্রেষ্ঠত্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৫৭.
প্রমিত বানান কোনটি?
  1. ইতপূর্বে
  2. ইতোপূর্বে
  3. ইতঃপূর্বে
  4. ইতোঃপূর্বে
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 প্রমিত বানান- ইতঃপূর্বে।
অর্থ- এর আগে।

অন্যদিকে,
• 'উন্মোচণ' এর শুদ্ধ রূপ- 'উন্মোচন'।
• 'ভাগীরথি' এর শুদ্ধ রূপ- 'ভাগীরথী '।
• 'বিভূতী' এর শুদ্ধ রূপ- 'বিভূতি'।
• 'ইতিমধ্য' এর শুদ্ধ রূপ- 'ইতিমধ্যে/ইতোমধ্যে'।
• 'প্রনয়ণ' এর শুদ্ধ রূপ- 'প্রণয়ন'।
•  'সংষ্করণ' এর শুদ্ধ রূপ- 'সংস্করণ'।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৫৮.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. একটা গোপন কথা বলি।
  2. এ কথা প্রমাণ হয়েছে।
  3. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
  4. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: একটা গোপন কথা বলি।।
শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।

অশুদ্ধ বাক্য: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
শুদ্ধ বাক্য: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৫৯.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. মাতাহীন শিশুর কী দুঃখ।
  2. অতিলোভে তাতী নষ্ট।
  3. আমি সাক্ষী দিব না।
  4. আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।

এরূপ কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্য হলো:
• অশুদ্ধ বাক্য: দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভূল করে৷
• শুদ্ধ বাক্য: দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল করে৷

• অশুদ্ধ বাক্য: আমি সাক্ষী দিব না।
• শুদ্ধ বাক্য: আমি সাক্ষ্য দিব না।

• অশুদ্ধ বাক্য: প্রতিযোগীতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
• শুদ্ধ বাক্য: প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।

• অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
• শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

• অশুদ্ধ বাক্য: মাতাহীন শিশুর কী দুঃখ।
• শুদ্ধ বাক্য: মাতৃহীন শিশুর কী দুঃখ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৬০.
শুদ্ধ বানান কোনটি?
  1. পীপিলিকা 
  2. পিঁপিলীকা 
  3. পিপীলিকা 
  4. পিঁপীলিকা 
ব্যাখ্যা


শুদ্ধ বানান- পিপীলিকা। 
- শব্দটি বিশেষ্য পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ।  

এরূপ কিছু সগুদ্ধ বানান হলো- সমীচীন, আইনজীবী, শারীরিক, শিরশ্ছেদ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫৬১.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. এর একটা ব্যবস্থা কর।
  2. তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই।
  3. শশান ঘাট কোথায়?
  4. প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: শশান ঘাট কোথায়?
শুদ্ধ বাক্য: শ্মশান ঘাট কোথায়?

অন্যদিকে,
- এর একটা ব্যবস্থা কর।
- তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই।
- প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে।
• উপরিউক্ত বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৬২.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. শশীভূষণ কি আসে নাই?
  2. হস্তীটি অপরিসীম স্থুল।
  3. মাদকাসক্তি ভালো নয়।
  4. কালীদাস বিখ্যাত কবি।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: মাদকাসক্তি ভালো নয়।

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: কালীদাস বিখ্যাত কবি।
শুদ্ধ বাক্য: কালিদাস বিখ্যাত কবি।

অশুদ্ধ বাক্য: হস্তীটি অপরিসীম স্থুল।
শুদ্ধ বাক্য: হস্তীটি অত্যন্ত স্থূল।

অশুদ্ধ বাক্য: শশীভূষণ কি আসে নাই?
শুদ্ধ বাক্য: শশিভূষণ কি আসে নাই?

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৬৩.
কোনটি শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ?
  1. বুদ্ধিজীবি
  2. বুদ্ধিজিবি
  3. বুদ্ধিজীবী
  4. বুদ্ধিজিবী
ব্যাখ্যা
- বুদ্ধিজীবি শব্দের শুদ্ধ বানান বুদ্ধিজীবী

কিছু শুদ্ধ বানান:
অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ, অনুর্বর, ঊর্ধ্বগামী, পিপীলিকা, শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৫৬৪.
অশুদ্ধ বাক্য কোনটি? 
  1. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  4. সবগুলোই
ব্যাখ্যা

• সঠিক উত্তর - সবগুলোই। অপশনে সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৬৫.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. ক) পৃথ্বীশ
  2. খ) প্রণয়
  3. গ) নির্ঝরিনী
  4. ঘ) পূষন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, 
'নির্ঝরিনী' এর সঠিক বানান- 'নির্ঝরিণী'।
'নির্ঝরিনী' এর অর্থ- 'নদী'। 

তাছাড়া, 
পৃথ্বীশ- সম্রাট/ রাজা 
পূষন- সূর্য, আদিত্য 
প্রণয়- প্রেম,অনুরাগ, ভালবাসা, 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৫৬৬.
নিচের কোন বাক্যটি সন্ধি জনিত ভুল?
  1. ক) জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করেন
  2. খ) বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল
  3. গ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়
  4. ঘ) সে শিরঃপীড়ায় কষ্ট পাচ্ছে
ব্যাখ্যা
তার দুরাবস্থা দেখে দুঃখ হয় বাক্যটি সন্ধি জনিত ভুল। দুঃ + অবস্থা = দুরবস্থা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। তাই শুদ্ধ বাক্যটি হবে তার দুরবস্থা দেখে দুঃখ হয়।
৫৬৭.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. বিদুষীত  
  2. বিদূষিত 
  3. বিদূষীত 
  4. বিদুষিত 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- বিদূষিত বানানটি শুদ্ধ।



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৫৬৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. বিদ্যান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন।
  2. সর্বদা পরিস্কার থাকবে।
  3. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
  4. আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
ব্যাখ্যা
• আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। - বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: বিদ্যান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন।
- শুদ্ধ: বিদ্বান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন।

- অশুদ্ধ: সর্বদা পরিস্কার থাকবে।
- শুদ্ধ: সর্বদা পরিষ্কার থা্কিবে।

- অশুদ্ধ: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
- শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৬৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. পুনরূজ্জীবন
  2. পুনঃরূজ্জীবন
  3. পুনরুজ্জীবন
  4. পুনরুজ্জীবণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - পুনরুজ্জীবন।
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: নতুন জীবনলাভ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৭০.
শুদ্ধ বানান কোনটি ?
  1. ষ্টেশন
  2. রুগ্‌ণ
  3. বিপ্রকর্স
  4. সাধারন
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- রুগ্‌ণ বানানটি শুদ্ধ।
- এর অর্থ: অসুস্থ ও দুর্বল (রুগ্ণ স্বাস্থ)। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭১.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. অধোগতি
  2. অদ্যপি
  3. সংকীর্ণমনা
  4. শুচিস্মিতা
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - অদ্যপি
- শব্দটির শুদ্ধ বানান - অদ্যাপি।
- এটি একটি অব্যয় পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- এখনও; আজও; একাল পর্যন্ত।

অন্যদিকে,
- শুচিস্মিতা, অধোগতি এবং সংকীর্ণমনা - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৭২.
নিচের কোনটি সঠিক?
  1. ক) নীহারিকা
  2. খ) নিহারিকা
  3. গ) নিহারীকা
  4. ঘ) নিহরিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে “নীহারিকা” শব্দটি সঠিক৷
৫৭৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. যুলুম
  2. যোহর
  3. মুয়াজযিন
  4. হজরত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - যোহর

• জ ও য-এর ব্যবহার:
- বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনিপদ্ধতি-অনুযায়ী লিখতে হবে।
যেমন: কাগজ, জাদু, জাহাজ, জুলুম, জেব্রা, বাজার, হাজার।

- ইসলাম ধর্ম-সংক্রান্ত কয়েকটি শব্দে বিকল্পে 'য' লেখা যেতে পারে।
যেমন: আযান, ওযু, কাযা, নামায, মুয়াযযিন, যোহর, রমযান, হযরত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৪.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. দুর্নাম
  2. ত্রিনয়ন
  3. লাবন্য
  4. সর্বনাম
ব্যাখ্যা
ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক এগুলো সমাসবদ্ধ শব্দ। এগুলোর ক্ষেত্রে ণত্ব বিধান খাটে না।
অপরদিকে, চাণক্য, মাণিক্য, মণি, বণিক, শোণিত, লাবণ্য, পিণাক, গৌণ, বাণ, বাণিজ্য, লবণ, গণ ইত্যাদি শব্দে স্বভাবতই 'ণ' হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫৭৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ধূতী
  2. অন্তরীক্ষ
  3. দিঙ্‌মণ্ডল
  4. কয়েদী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান - 'দিঙ্‌মণ্ডল'।

• 'দিঙ্‌মণ্ডল' শব্দের অর্থ:
- দিক্‌চক্রবাল, দিগ্‌বলয়।

অন্য অপশনের শুদ্ধ বানান:
• ধূতী - ধুতি, 
• অন্তরীক্ষ - অন্তরিক্ষ,
• কয়েদী - কয়েদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৭৬.
কোন বানানটি অশুদ্ধ?
  1. অহোরাত্রি
  2. নির্দ্বিধ
  3. পরিস্রাবণ
  4. অন্ত্যেষ্টিক্রিয়া
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'অহোরাত্রি'
- এর শুদ্ধ বানান - 'অহোরাত্র'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত কালপর্ব।

অন্যদিকে,
- 'অন্ত্যেষ্টিক্রিয়া, পরিস্রাবণ এবং নির্দ্বিধ - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৭.
কোনটি অশুদ্ধ বানান?
  1. কায়েমি
  2. ধড়মড়
  3. নুরানি
  4. আষ্টেপৃস্টে
ব্যাখ্যা
•  অশুদ্ধ বানান - 'আষ্টেপৃস্টে'

- শুদ্ধ বানান - 'আষ্টেপৃষ্ঠে'
- এটি একটি ক্রিয়া বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- সারাদেহ জুড়ে, সর্বাঙ্গে।

অন্যদিকে,
- নুরানি, ধড়মড়, এবং কায়েমি - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৮.
নিম্নের কোন শব্দটি সঠিক?
  1. ক) ক্রিত্তিবাস
  2. খ) কৃত্বিবাস
  3. গ) কৃত্তিবাস
  4. ঘ) ক্রিত্তিবাশ
ব্যাখ্যা

কৃত্তিবাস হিন্দুদের দেবতা মহাদেব; শিব; যিনি বাঘের ছাল পরিধান করেন।
বাংলা ভাষায় রামায়ণ রচনাকারী কবি (কৃত্তিবাস নাম তার)
উৎস: বাংলা একাডেমি অভিধান

৫৭৯.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) আনুতোশিক
  2. খ) আন্তরিক্ষ
  3. গ) আন্তর্জাতিক
  4. ঘ) আনুকূল্য
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে অশুদ্ধ বানান হচ্ছে আনুতোশিক। এর শুদ্ধ বানান- আনুতোষিক
- অপশনের বাকি বানানগুলো শুদ্ধ।

• আনুতোষিক:
- এর সঠিক উচ্চারণ আনুতোশিক্‌।
- এর ব্যুৎপত্তি শব্দ 'অনুতোষ+ইক।
- এর অর্থ হচ্ছে সাহায্য হিসেবে প্রদত্ত অর্থ, বৃত্তি।

উল্লেখ্য:
অন্তরিক্ষ - আকাশ
আন্তরিক্ষ - আকাশসম্বন্ধীয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৮০.
নিম্নে কোন বাক্যটি সঠিক?
  1. দুর্বলবশত তিনি আসতে পারেননি।
  2. এটা লজ্জ্বাকর ব্যাপার।
  3. তাহার জীবন সংশয়ময়।
  4. তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।

• অশুদ্ধ বাক্য- এটা লজ্জ্বাকর ব্যাপার।
• শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।

• অশুদ্ধ বাক্য-  তাহার জীবন সংশয়ময়।
• শুদ্ধ বাক্য- তাহার জীবন সংশয়পূর্ণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৮১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কান্ডারি
  2. ঠান্ডা
  3. মৃণ্ময়
  4. দরুন
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• মৃণ্ময় - অশুদ্ধ বানান।
এর শুদ্ধ বানান- 'মৃন্ময়'।

'মৃন্ময়' শব্দের অর্থ:
- মাটির তৈরি।

• আরো কিছু শুদ্ধ বানান:
- গুন্ডা, ক্ষুণ্ন, বিকর্ষণ, পাষাণ, মুমূর্ষু, পাণিনি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৮২.
নিচের কোন বানানটি ভুল?
  1. ক) সংঘটন
  2. খ) আকাঙ্ক্ষা
  3. গ) অংক
  4. ঘ) হৃদয়ংগম
ব্যাখ্যা
সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং) হবে।
যেমনঃ সংঘটন, হৃদয়ংগম, অহংকার, সংগীত ইত্যাদি।
সন্ধিবদ্ধ না হলে ঙ স্থানে ং হবে না।
যেমনঃ অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, গঙ্গা, বঙ্কিম ইত্যাদি।
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান]
৫৮৩.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
  2. তার কথা শুনে আমি আশ্চর্যাম্বিত হলাম
  3. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
  4. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
ব্যাখ্যা

• তােমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই- বাক্যটি সঠিক কারণ পরশ্রীকাতরতায় কেউ মুগ্ধ হয় না।
• বাক্যটি অন্যভাবে বলা যায়: তোমার পরশ্রীকাতরতায় আমি বিরক্ত/ব্যাথিত।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধ রূপ হলো:
• প্রদত্ত অপশনগুলোতে 'আপনি স্বপরিবারে আমন্ত্রিত।’ বাক্যটি ভুল।
• বাক্যটির শুদ্ধরূপ হবে- আপনি সপরিবারে আমন্ত্রিত।

• অশুদ্ধ: তার কথা শুনে আমি আশ্চর্যাম্বিত হলাম।
• শুদ্ধ বাক্য: তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।

• অশুদ্ধ বাক্য: সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
• শুদ্ধ বাক্য : তিনি সেদিন থেকে আর সেখানে যান না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৮৪.
কোন বাক্যটি সঠিক নয়?
  1. সে আরোগ্য লাভ করেছে।
  2. তার এখন সঙ্কটাপন্ন অবস্থা।
  3. ছেলেটি ভয়ানক মেধাবী।
  4. আপনি সপরিবারে আমন্ত্রিত।
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোতে 'ছেলেটি ভয়ানক মেধাবী।' বাক্যটি ভুল।
• বাক্যটির শুদ্ধরূপ হবে- 'ছেলেটি অত্যন্ত মেধাবী।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫৮৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) আদার ব্যাপারীর স্টিমারের খবর।
  2. খ) পানিতে কুমির ডাঙায় বাঘ।
  3. গ) রাঙামাটি পার্বতীয় এলাকা।
  4. ঘ) কলার পাতে ভাত খাই দুধের স্বাদ ঘোলে মেটাই।
ব্যাখ্যা
- 'কলার পাতে ভাত খাই দুধের স্বাদ ঘোলে মেটাই' বাক্যটি সঠিক।

অন্য অপশনগুলোর সঠিক বাক্য:
• প্রবাদ প্রবচনের বিকৃতি বা রূপের পরিবর্তনকে অশুদ্ধ বলে গণ্য করা হয়। 
- আদার ব্যাপারীর স্টিমারের খবর বাক্যটির সঠিক হচ্ছে আদার ব্যাপারীর জাহাজের খবর।
- পানিতে কুমির ডাঙায় বাঘ বাক্যটির সঠিক হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ।

• বিশেষণের অপপ্রয়োগজনিত বাক্য অশুদ্ধ হয়।
- রাঙামাটি পার্বতীয় এলাকা বাক্যটির সঠিক হচ্ছে রাঙামাটি পার্বত্য এলাকা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫৮৬.
কোন শব্দে ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ? 
  1. ত্রিণয়ন
  2. অগ্রহায়ণ
  3. ভীষণ
  4. কারণ 
ব্যাখ্যা

অশুদ্ধ শব্দ:
- 'ত্রিণয়ন' শব্দে ণ’ এর ব্যবহার অশুদ্ধ।
- কারণ ‘ণ-ত্ব’ বিধান খাটেনা- সমাসবদ্ধ পদে।
- সমাসবদ্ধ শব্দে দুইপদেরই অর্থের প্রাধান্য থাকলে ণ-ত্ব বিধান খাটে না।
- সমাসবদ্ধ পদে 'ন' হয়। 
- যেমন-
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
-------------------------
অন্যদিকে,
• ণত্ব বিধানের প্রধান নিয়ম হলো—

- ঋ, র, রেফ (র্), র-ফলা ও ষ-এর পরে যদি দন্ত্য-ন থাকে, তবে তা মূর্ধন্য-ণ হয়।
- উদাহরণ—
- ঋ-এর পরে: ঋণ, ঘৃণা, মৃণাল।
- র-এর পরে: কারণ, বরণ, মরণ।
- রেফ (র্)-এর পরে: বর্ণ, চূর্ণ, শীর্ণ।
- র-ফলা-এর পরে: ত্রাণ, দ্রোণ, অগ্রহায়ণ
- ষ-এর পরে: ভীষণ, বিশেষণ, পাষাণ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৫৮৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. স্বৈরাচারি
  2. স্বৈরাতন্ত্র
  3. স্বৈরাশাসক
  4. স্বৈরাচার
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: স্বৈরাচার।
অর্থ: 
- নিজ ইচ্ছানুযায়ী আচরণ।
- উচ্ছৃঙ্খলতা।

অশুদ্ধ বানান গুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ বানান: স্বৈরাচারী।
অর্থ: 
- নিজ ইচ্ছানুযায়ী আচরণ কারী।
- উচ্ছৃঙ্খল।

• শুদ্ধ বানান: স্বৈরতন্ত্র।
অর্থ:
- একনায়কের ইচ্ছা অনুযায়ী শাসিত রাষ্ট্রব্যবস্থা।
- একনায়কতন্ত্র।

• শুদ্ধ বানান: স্বৈরশাসক।
অর্থ:
- একনায়কত্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৮৮.
অশুদ্ধ বানান -
  1. পরিষেবা
  2. কনকাঞ্জলী
  3. উচ্ছ্বাস
  4. ওষুধ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - কনকাঞ্জলী
- এর শুদ্ধ বানান - কনকাঞ্জলি।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- মাঙ্গলিক ক্রিয়াকর্মে অঞ্জলিপূর্ণ স্বর্ণ প্রদানের সংস্কার।

অন্যদিকে,
- ওষুধ, উচ্ছ্বাস এবং পরিষেবা - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৮৯.
নিচের কোন বানাটি সঠিক? 
  1. উচ্ছ্বাসিত
  2. পরিসেবা
  3. দূষণীয়
  4. ভদ্রছিত
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'দূষণীয়' শুদ্ধ।

অন্যদিকে,
অশুদ্ধ: উচ্ছ্বাসিত
শুদ্ধ: উচ্ছ্বসিত

অশুদ্ধ: পরিসেবা
শুদ্ধ: পরিষেবা

অশুদ্ধ: ভদ্রছিত
শুদ্ধ: ভদ্রোচিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫৯০.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ত্রিণয়ন
  2. আকাঙ্খা
  3. দুর্নিবার
  4. শিহরণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'দুর্নিবার'
- বিশেষণ পদ। 
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- নিবারণ করা কষ্টসাধ্য এমন।
- দুর্বার।

অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
• 'শিহরন'
- বিশেষ্য পদ।
অর্থ:
- রোমাঞ্চ।

• 'ত্রিনয়ন'
- বিশেষ্য পদ।
অর্থ:
- যার তিনটি চোখ আছে।

• 'আকাঙ্ক্ষা'
- বিশেষ্য পদ।
অর্থ:
- ইচ্ছা, বাসনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯১.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. দুর্বলবশত অনাথিনী বসে পড়ল।
  2. দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল।
  3. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল।
  4. দুর্বলবশত অনাথা বসে পড়ল।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: দুর্বলতাবশত অনাথা বসে পড়ল।
- অনাথা: ‘অনাথ’ শব্দের স্ত্রীবাচক রূপ।
- যেহেতু বাক্যে একজন নারীকে নির্দেশ করা হয়েছে, তাই স্ত্রীবাচক শব্দ ‘অনাথা’ ব্যবহার করা হলো।
- ‘অনাথিনী’ ব্যাকরণগতভাবে ভুল বা অপ্রচলিত।

অন্যদিকে, 
• দুর্বলবশত অনাথিনী বসে পড়ল: এখানে ‘দুর্বলবশত’ এবং ‘অনাথিনী’ উভয়ই ভুল।
• দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল: এখানে ‘অনাথিনী’ ভুল।
- এবং বাংলা ভাষার বর্তমান রীতি অনুযায়ী শব্দের শেষে ‘ঃ’ ব্যবহার হয় না, তাই ‘দুর্বলতাবশতঃ’ অশুদ্ধ।
• দুর্বলবশত অনাথা বসে পড়ল: এখানে ‘দুর্বলবশত’ ভুল।

- কিছু গুরুত্বপূর্ণ বাক্যশুদ্ধি:
• অশুদ্ধ: ইহার আবশ্যক নেই।
 শুদ্ধ: ইহার আবশ্যকতা নেই।
• অশুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
 শুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
• অশুদ্ধ: বিধি লঙ্ঘন হয়েছে।
 শুদ্ধ: বিধি লঙ্ঘিত হয়েছে।

উৎস: 
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৯২.
নিচের কোনটি শুদ্ধ?
  1. হাতে টাকা নেই, একারণেই চোখে হলদে ফুল দেখছ।
  2. শহীদ মিনারে শ্রন্ধাঞ্জলী অপর্ণ করব।
  3. অত্যন্ত দুঃখিত হলাম।
  4. দশচক্রে ঈশ্বর ভূত।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: অতিশয় দুঃখিত হলাম।
শুদ্ধ বাক্য: অত্যন্ত দুঃখিত হলাম।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে হলদে ফুল দেখছ।
শুদ্ধ বাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছ।

অশুদ্ধ বাক্য: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ বাক্য: দশচক্রে ভগবান ভূত। 

অশুদ্ধ বাক্য: শহীদ মিনারে শ্রন্ধাঞ্জলী অপর্ণ করব।
শুদ্ধ বাক্য: শহিদ মিনারে শ্রন্ধাঞ্জলি অপর্ণ করব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৯৩.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ভাত ছড়ালে শালিখের অভাব হয় না।
  2. সব মাছগুলোর দাম কত?
  3. আমি বড় অপমানিত হইয়াছি।
  4. বুনো কচু, বাঘা তেঁতুল।
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে সঠিক বাক্যটি হলোঃ আমি বড় অপমানিত হইয়াছি।
- 'বুনো কচু, বাঘা তেঁতুল।' বাক্যটির শুদ্ধরূপ হবেঃ 'বুনো ওল, বাঘা তেঁতুল।
- 'ভাত ছড়ালে শালিখের অভাব হয় না।' বাক্যটির শুদ্ধরূপ হবেঃ ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
- 'সব মাছগুলোর দাম কত?' বাক্যটির শুদ্ধরূপ হবেঃ
মাছগুলোর দাম কত? অথবা সব মাছের দাম কত?
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫৯৪.
অশুদ্ধ বানান -
  1. সুধী
  2. প্রতিদ্বন্দ্বীতা
  3. ঊর্মি
  4. ঝঞ্ঝাট
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - প্রতিদ্বন্দ্বীতা
- শুদ্ধ বানান - প্রতিদ্বন্দ্বিতা।
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ।
- প্রতিযোগিতা।

অন্যদিকে,
- ঝঞ্ঝাট, ঊর্মি এবং সুধী - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৯৫.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. কিংকর্তব্যবিমূড়
  2. কিংকর্তব্যবিমূঢ়
  3. কিংকর্তব্যবিমুঢ়
  4. কিংকর্তব্যবীমূঢ়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'কিংকর্তব্যবিমূঢ়'
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষণ পদ।
- এর প্রকৃতি প্রত্যয়: কিম্‌ + কর্তব্য + বিমূঢ়।
এর অর্থ:
- কর্তব্য নিরূপণে অক্ষম।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৯৬.
প্রমিত বানানের নিয়ম অনুসারে, কোন বাক্যটি অশুদ্ধ?
  1. বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয়না।
  2. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবেনা।
  3. সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয়।
  4. ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
• সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয়।" - বাক্যটি ভুল।

কারণ, 
• সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয় না।
যেমন - অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। 

অন্যদিকে, 
• রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবেনা।
যেমনঃ অর্জ্জন, কর্ম্ম, কার্য্য, মূর্চ্ছা ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, কর্ম, কার্য, মূর্ছা ইত্যাদি হবে।

• বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয়না।  
যেমন- পোশাক, মাস্টার। 

• ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 
যেমন - ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৫৯৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. কায়ামনবাক্যে
  2. কায়ামনোবাক্যে
  3. কায়মনবাক্যে
  4. কায়মনোবাক্যে
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - কায়মনোবাক্যে
- এটি একটি ক্রিয়া বিশেষণ পদ।
- এটি বাংলা ভাষার শব্দ।

শব্দের অর্থ:
- দেহ মন ও কথায়,
- সম্পূর্ণরূপে,
- সর্বতোভাবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৯৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. পাণীনি
  2. উপরিঅন্ত
  3. মধুনিশী
  4. উল্লিখিত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: উল্লিখিত,
- এটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃতি প্রত্যয় = উদ্ + √লিখ্ +ত,
যার অর্থ:
- ওপরে বা পূর্বে লিখিত।
- পূর্বোক্ত।

অন্যদিকে,
• শুদ্ধ বানান: পাণিনি (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [পাণিন্ + অ],
অর্থ: খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের সংস্কৃত ব্যাকরণ প্রণেতা।

• শুদ্ধ বানান: উপরন্তু (অব্যয় পদ),
- এটি বাংলা শব্দ।
যার অর্থ:
- এছাড়াও।
- অধিকন্তু।

• শুদ্ধ বানান: মধুনিশি (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [মধু + বা. নিশি],
অর্থ: বসন্ত-রজনি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯৯.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. সোনালী ব্যাংক
  2. অপদস্ত
  3. অনভ্যস্ত
  4. অপরাহ্ণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

অপদস্ত বানানটি অশুদ্ধ।

- সঠিক বানান হবে - অপদস্থ
- অর্থ - লাঞ্ছিত, অসম্মানিত।

অন্যদিকে,
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সোনালী ব্যাংক শুদ্ধ শব্দ। সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক ব্যতিত সকল আলি প্রত্যয়যুক্ত শব্দে 'ই' কার বসবে।
- অনভ্যস্ত বানানটি শুদ্ধ।যার অর্থ - আনাড়ি, অপটু।
- অপরাহ্ণ বানানটি শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬০০.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) শ্বসণ
  2. খ) শিরশ্ছেদ
  3. গ) স্টেশন
  4. ঘ) শূন্য
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে অশুদ্ধ বানান হচ্ছে শ্বসণ। এর শুদ্ধ বানান- শ্বসন
- অপশনের বাকি বানানগুলো শুদ্ধ।

• শ্বসন:
- এর সঠিক উচ্চারণ শশোন্‌।
- এর অর্থ হচ্ছে শ্বাস গ্রহণ ও ত্যাগ, নিশ্বাস-প্রশ্বাস।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।