ব্যাখ্যা
এটি সংস্কৃত ভাষার শব্দ ,
'নৈপুণ্য' অর্থ পারদর্শিতা
[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৭ / ২৭ · ১,৬০১–১,৭০০ / ২,৬৯১
• শুদ্ধ বানান - ভূমিসাৎ।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- মাটির সঙ্গে মিশে গেছে এমন।
- ভূমিতে পতিত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
গুরুচণ্ডালী বলতে বোঝায় তদ্ভব এবং তৎসম শব্দের মিশ্রণ।
এমন হলে বাক্যে অপপ্রয়োগ হয়েছে বলা যায়৷
এদের গুরুচণ্ডালী ভুল গুলো হচ্ছে - গরুর শকট, মড়া দাহ, শব পোড়া, তাপদাহ।
গরুর গাড়ি, মরা পোড়া, শবদাহ, দাবদাহ - এরকম হলে গুরুচণ্ডালী দোষ হবে না।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
শুদ্ধ বানান- পরিস্রবণ।
অর্থ - তরল পদার্থ ছেঁকে শোধন।
• অন্য অপশনগুলোর শুদ্ধরূপ:
- অদ্ভুত,
- পিপীলিকা,
- কৌতূহল।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী।
• অশুদ্ধ বানান - বাগিশ্বর।
- শুদ্ধ বানান - বাগীশ্বর।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- কথা বলা বা বক্তৃতায় পারদর্শী ব্যক্তি, বাষ্পতি।
অন্যদিকে,
- শ্বেতাঙ্গ, শুচিস্মিতা এবং বন্দ্যোপাধ্যায়- শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• বিপদগ্রস্ত (বিশেষণ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [বিপদ্ +√গ্রস্ + ত],
অর্থ; বিপদে পড়েছে এমন, বিপন্ন।
• নির্গমন, দারিদ্র্যপীড়িত ও পুনর্জীবিত শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পুণ্য, সায়াহ্ন, সত্তা' - বানানগুলো শুদ্ধ।
অন্যান্য অপশনের শুদ্ধ বানান:
ক) মহত্ত - মহত্ত্ব , মহিয়সী - মহীয়সী, পক্ব।
খ) সংস্রব, ভষ্ম - ভস্ম, উচ্ছাস - উচ্ছ্বাস।
ঘ) অপরাহ্ন - অপরাহ্ণ, সস্ত্রীক, সমীচীন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- প্রদত্ত অপশন গুলোতে 'স্বায়ত্তশাসন' বানানটি শুদ্ধ।
- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
- অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়।
উৎসঃ প্রমিত বাংলা বানান রীতি ও বাংলা একাডেমির অভিধান।
• শুদ্ধ বানান- ভবিষ্যদ্বাণী।
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভবিষ্যতে কী ঘটবে সে বিষয়ে উক্তি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
বানানের নিয়ম:
- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (০ং) ব্যবহৃত হবে।
যেমন:
- গাং, ঢং, পালং, রং, রাং, সং।
- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ও হবে।
যেমন:
- বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।
• ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
অভিধানে কোন শব্দটি আগে বসবে -
• বাঞ্ছনীয়,
- সংস্কৃত শব্দ।
অর্থ: অভিলষণীয়, কাম্য, প্রত্যাশিত, প্রার্থনীয়।
অপশনের অন্যান্য যে শব্দগুলো বর্ণের ক্রম অনুসারে অভিধানে আগে বসবে-
• বাড়ন্ত,
- বাংলা শব্দ।
অর্থ: বাড়ছে এমন, বর্ধিষ্ণু, বৃদ্ধিশীল।
• বাণী,
- সংস্কৃত শব্দ।
অর্থ: শব্দ, ভাষা, উক্তি, ভাষণ।
• বাতায়ন,
- সংস্কৃত শব্দ।
অর্থ: ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• শুদ্ধ-অশুদ্ধ:
- বাংলা একাডেমি প্রণীত প্রমিত বানানের নিয়ম অনুযায়ী, ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দ সাধারণত বিশেষণ পদ হয়।
- এই প্রত্যয় কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝায়।
- এটি তদ্ধিত প্রত্যয়ের একটি উদাহরণ।
- ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দের শেষে সর্বদা ই-কার বসে, ঈ-কার নয়।
- তাই 'স্বর্ণালী' শব্দটি অশুদ্ধ।
- অতিরিক্ত ‘ঈ’ যোগ করার কারণে 'স্বর্ণালী' শব্দটি অপ্রয়োজনীয় বা বাহুল্যজনিত কারণে অশুদ্ধ হয়েছে।
- আলি’ প্রত্যয়যুক্ত শব্দের কিছু উদাহরণ-
- সোনালি, রূপালি, মায়ালি, স্বর্ণালি, মিতালি, বর্ণালি, খেয়ালি, হেঁয়ালি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• শুদ্ধ বানান - মারণাস্ত্র।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- হত্যা বা ধ্বংস করতে পারে এমন অস্ত্র।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• শুদ্ধ বানান- রাজলক্ষ্মী।
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী,
- রাজশ্রী।
অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• রণনীতি (বিশেষ্য পদ)।
অর্থ: যুদ্ধসংক্রান্ত নীতি।
• রত্নজীবী (বিশেষণ পদ)।
অর্থ: রত্নব্যবসায়ী।
• রাজরানি (বিশেষ্য পদ)।
অর্থ: রাজার রানি, রাজ্ঞী; পাটরানি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- সমৃদ্ধ বাংলাদেশ কামনা করি - বাক্যটি শুদ্ধ।
বাক্যগুলোর শুদ্ধরূপ :
- এই লেখার উৎকর্ষ নেই
- দারিদ্র্য/দরিদ্রতা প্রকাশ করো না
- ভালো ভালো আম/আমগুলো নিয়ে আসো
উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
বানানের নিয়ম:
- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার ( ং) ব্যবহৃত হবে।
যেমন:
গাং, ঢং, পালং, রং, রাং, সং।
- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন :
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।
- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• শুদ্ধ বানান - নৈর্ঋত।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- দক্ষিণ পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ।
- রাক্ষসবিশেষ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
অশুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।
• সম্ভ্রান্তশালী বলে কোন শব্দ নেই।
• সঠিক শব্দ- সম্ভ্রান্ত বা সম্ভ্রমশীল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
দুর্বোধ্যতাঃ
অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়।
যেমন - তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো।
এখানে, প্রপঞ্চ শব্দটি 'মায়া' অর্থে ব্যবহৃত হয়েছে; কিন্তু শব্দটি প্রচলিত নয়।
উৎসঃ নবম - দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই।
• দুঃসংবাদটি শুনে সে চোখের জল সংবরণ করতে পারলো না। - বাক্যটি শুদ্ধ।
অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: মেয়েটি সুকেশা ও সুহাসি।
শুদ্ধ বাক্য: মেয়েটি সুকেশী ও সুহাসিনী।
অশুদ্ধ বাক্য: তুমি নির্দোষী নও।
শুদ্ধ বাক্য: তুমি নির্দোষ নও।
অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• নিমগ্ম বানানটি ভুল।
• সঠিক বানান - নিমগ্ন।
- নিধান - ১) আধার, আশ্রয় (দয়ার নিধান)। ২) অর্পণ। ৩) নিবেশ; স্থাপন। ৪) লগারিদমের ঘাতাঙ্ক গণনের প্রথম রাশি:
- নিদান - ১) মূল কারণ। ২) চিকিৎসা। ৩) মৃত্যু আসন্ন এমন ঘোষণা। ৪) অবসান। বিণ. অন্তিম (নিদানকাল)। অব্য, অন্তত; নেহাত (নিদানপক্ষে)।
নিবৃত্ত - ১) বিরত, ক্ষান্ত; সমাপ্ত। ২)প্রত্যাবৃত্ত।
উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।
নিরীহ (বিশেষণ)
১) শান্ত; গোবেচারা।
২) অহিংস্র।
৩) নিরুপদ্রব; নির্বিরোধ।
৪) নিশ্চেষ্ট; অচেষ্ট।
৫) নিঃস্পৃহ; নির্লোভ।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে শুদ্ধ বানান- অদ্ভুত।
• বানানের নিয়ম:
'অদ্ভুত' শব্দটি ছাড়া বাকি সব ক্ষেত্রে ভূত বানানে ঊ-কার হবে।
যেমন:
- ভূতুড়ে,
- উদ্ভূত,
- ভূতপূর্ব,
- পুঞ্জীভূত,
- ঘনীভূত ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে বাংলা ভাষায় অনেক ভুল দেখা যায়। উপরিউক্ত প্রশ্নের অপশন ক, খ, গ এর শব্দগুলো সঠিক।
কিন্তু অপশন ঘ তে উৎকর্ষ শব্দের সাথে ‘তা’ প্রত্যয় যোগ করা যাবে না। তাই অপশন ঘ ভুল। আর এটিই সঠিক উত্তর।
তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ব্যাবহারিক [ব্যবহার+ইক] শব্দটির বানান শুদ্ধ।
অর্থ:
১) কাজে লাগানো যায় এমন, প্রায়োগিক, ফলিত।
২) আইনবিষয়ক।
৩) বিষয়কর্ম-সম্পর্কিত, সাংসারিক।
৪)(দর্শন) অবাস্তব হলেও ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন।
অন্যদিকে,
- অশুদ্ধ: প্রমান।
- শুদ্ধ: প্রমাণ।
- অশুদ্ধ: সৌজন্যতা।
- শুদ্ধ: সৌজন্য।
- অশুদ্ধ:উৎকৃষ্টতা।
- শুদ্ধ: উৎকৃষ্ট।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।