বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা ১৩ / ২৭ · ১,২০১১,৩০০ / ২,৬৯১

১,২০১.
সঠিক বানান গুচ্ছ কোনটি?
  1. অধ্যাত্ম, অকালপক্ব, উল্বণ
  2. ষড়ৈশ্বর, কৃশ, ঈষৎ,
  3. ষড়্ভূজ, আষাড়, কষ্ট
  4. ঊর্মি, উলূক, গোধুম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সঠিক বানান গুচ্ছ- অধ্যাত্ম,অকালপক্ব,উল্বণ।

অন্যদিকে,
• ’ষড়ৈশ্বর’ শব্দের শুদ্ধরূপ- ষড়ৈশ্বর্য।
- ষড়ৈশ্বর্য শড়োইশশোরজো। [স. ষট্ ঐশ্বর্য] বি. একসঙ্গে ছয়টি গুণ (প্রভুত্ব পরাক্রম যশ সম্পদ জ্ঞান ও বৈরাগ্য)।

• ’গোধুম’ শব্দের শুদ্ধরূপ- গোধূম।
- গোধূম /গোধুম্ [স. গুধ+উম] বি. নাতিশীতোষ্ণ অঞ্চলে উৎপন্ন হয় এমন ধানজাতীয় শস্যবিশেষ যা গুঁড়ো করে আটা ময়দা সুজি প্রভৃতি খাদ্যবস্তু পাওয়া যায়, গম।

• ’ষড়্ভূজ’ শব্দের শুদ্ধরূপ- ষড়্ভুজ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২০২.
শুদ্ধ বানান -
  1. মরুদ্যান
  2. ভবিষ্যৎবানী
  3. বিভিষিকা
  4. শাশুড়ি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শাশুড়ি
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
-  স্বামী বা স্ত্রীর মাতা বা তৎস্থানীয়া নারী, শ্বশু।

অন্যদিকে,
বিভিষিকা – বিভীষিকা, 
ভবিষ্যৎবানী – ভবিষ্যদ্‌বাণী, 
মরুদ্যান – মরূদ্যান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
১,২০৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নিপিড়িত
  2. খ) নীপিড়িত
  3. গ) নিপীড়িত
  4. ঘ) নিপীড়ীত
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
নিপীড়িত (বিশেষণ)

- সংস্কৃত শব্দ।
অর্থ:
- নির্যাতিত।
- নিগৃহীত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২০৪.
শুদ্ধ বাক্য কোনটি ?
  1. ক) বিপদ হতে সতর্ক থাকিও।
  2. খ) ব্যাকুলিত চিত্তে আমি তাকে দেখতে পেলাম।
  3. গ) মাদকাশক্তি ভালো নয়।
  4. ঘ) তাহার সৌজন্যেতায় মুগ্ধ হয়েছি।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ- 
- ব্যাকুল চিত্তে আমি তাকে দেখতে পেলাম। 
- মাদকাসক্তি ভালো নয়।
- তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২০৫.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ?
  1. রঙিন
  2. ভাঙা
  3. রঙ 
  4. বাঙালি
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান- রঙ। 

​• বানানের নিয়ম:

শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন: গাং, ঢং, পালং, রং, রাং, সং।

• তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন: বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২০৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. সে এ মোকদ্দমায় সাক্ষি দিয়েছে।
  2. সুমাইয়া বুদ্ধিমান মেয়ে।
  3. কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।
  4. মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।
শুদ্ধ বাক্য: কেবল গায়ের জোরে সব কাজ হয় না।

অশুদ্ধ বাক্য: সুমাইয়া বুদ্ধিমান মেয়ে।
শুদ্ধ বাক্য: সুমাইয়া বুদ্ধিমতী মেয়ে।

অশুদ্ধ বাক্য: সে এ মোকদ্দমায় সাক্ষি দিয়েছে।
শুদ্ধ বাক্য: সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২০৭.
বানানের নিয়ম অনুসারে কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) খেয়ালি
  2. খ) হেঁয়ালি
  3. গ) সোনালী
  4. ঘ) মিতালি
ব্যাখ্যা
• আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার ব্যবহৃত হবে।
যেমন- সোনালি, মিতালি, বর্ণালি, খেয়ালি, রুপালি, হেঁয়ালি ইত্যাদি।

[ তবে ‘সোনালী ব্যাংক’ এর (সোনালী) বানানটি ব্যাংক কর্তৃক এভাবেই নিবন্ধিত। তাই সোনালী ব্যাংক লিখতে সোনালী শব্দটিই ব্যবহৃত হবে। যদিও বানানের নিয়ম অনুসারে (সোনালী) শব্দের সঠিক বানান সোনালি।]

উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২০৮.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
  2. লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
  3. আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।
  4. তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
ব্যাখ্যা
অশুদ্ধ: লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
শুদ্ধ: লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও।

অন্যদিকে,
- আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
- তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
- আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২০৯.
নিচের কোনটি সঠিক বানান?
  1. পাশ্ববর্তী
  2. ইতিমধ্যে
  3. উপক্রমণিকা
  4. অব্যভহিত
ব্যাখ্যা
উপক্রমণিকা ছাড়া বাকি সবগুলো ভুল বানান। 
 
পার্শ্ববর্তী এর অর্থ হচ্ছে পাশে আছে এমন পার্শ্বস্থিত।

উপক্রমণিকা এর অর্থ:
- ভূমিকা, মুখবন্ধ, অব তরণিকা; প্রস্তাবনা।
- আরম্ভ, সূত্রপাত। 

ইতোমধ্যে এর অর্থ হচ্ছে এর মধ্যে।

অব্যবহিত এর অর্থ হচ্ছে ব্যবধানহীন।
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
১,২১০.
মহিলাদের সম্বোধনের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
  1. কল্যাণীয়াষু
  2. কল্যাণীয়েষু
  3. কল্যাণীয়াসু
  4. কল্যাণীয়েসু
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'কল্যাণীয়াসু' বানানটি শুদ্ধ।
- অর্থ: স্নেহভাজন নারীকে লিখিত পত্রের সম্বোদনসূচক পাঠ।
- এর পুরুষবাচক শব্দ কল্যাণীয়েষু।

উল্লেখ্য,
- শ্রদ্ধাভাজনাসু নারীদের সম্বোদনসূচক পাঠ। 
- শ্রদ্ধাভাজনেষু  পুরুষদের সম্বোদনসূচক পাঠ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২১১.
অশ্ব হস্তী অপেক্ষা __________ সুশ্রী।
  1. অধিকতম
  2. গুরুতর
  3. অধিকতর
  4. অধীক
ব্যাখ্যা
• তৎসম শব্দের অতিশায়নে দুইয়ের মধ্যে 'তর' এবং বহুর মধ্যে 'তম' প্রত্যয় যুক্ত হয়।

সঠিক উত্তর: গ) অধিকতর।

বাক্যটি: অশ্ব হস্তী অপেক্ষা অধিকতর সুশ্রী।
(অর্থ: ঘোড়া হাতির তুলনায় বেশি সুন্দর।)

অন্যান্য অপশন:
ক) অধিকতম - এটি বহুর মধ্যে তুলনা করে।
খ) গুরুতর - এর অর্থ "বেশি গুরুত্বপূর্ণ/মারাত্মক", এখানে প্রসঙ্গ অনুযায়ী অর্থহীন।
ঘ) অধীক - বানান ভুল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২১২.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. This is an unique case.
  2. This is a very unique case.
  3. This is a unique case.
  4. This is the most unique case.
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ?

সমাধান:
Unique (adjective):
Meaning - অদ্বিতীয়; অনন্য; একমাত্র; অনন্যরূপে; অনন্যসাধারণভাবে।

• কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে।
- যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি।
- তাই এগুলোর পূর্বে more, most, very বা অন্যকোন qualifier বসে না।
- যেমন: This is a unique case.

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc.
- তবে 'U' এর উচ্চারণ 'ইউ'-এর মত অথবা '০' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে। যেমন: A united group, a university, a one-year-old child, a unique story.
- তাই, This is a unique case. বাক্যটি সঠিক।
- কারণ উক্ত sentence টিতে Article, a এর সঠিক ব্যবহার দেখানো হয়েছে।

১,২১৩.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. দৌরাত্ম্য
  2. অগ্ন্যুৎপাত
  3. অপরাহ্ন
  4. স্মরণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অপরাহ্ন'- বানানটি সঠিক নয়। 
এর শুদ্ধ বানান- 'অপরাহ্ণ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২১৪.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অতঃপর
  2. কর্নেল
  3. শার্দূল
  4. গরিয়সী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গরিয়সী' - বানানটি অশুদ্ধ।

• 'গরীয়সী' হলো 'গরীয়ান' এর স্ত্রীবাচক শব্দ।

• 'গরীয়ান' শব্দের অর্থ:
- মর্যাদাপূর্ণ, মহান।

অন্যদিকে,
অতঃপর, কর্নেল, শার্দূল - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২১৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ না?
  1. আমি সন্তোষ হইলাম।
  2. মাতৃহীন শিশুর কি দুঃখ!
  3. হস্তীটি অত্যন্ত স্থুল।
  4. ক + গ
ব্যাখ্যা
(ক) এবং (গ) উভয়ই সঠিক উত্তর। (অশুদ্ধ বাক্য)
শুদ্ধ বাক্যঃ
- আমি সন্তুষ্ট হইলাম।
- মাতৃহীন শিশুর কি দুঃখ!
- হস্তীটি অত্যন্ত স্থূল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান।
১,২১৬.
নিচের কোন বানানটি সঠিক?
  1. শ্বাপদসংকুল
  2. প্রেষিতভর্তৃকা
  3. ভূজঙ্গ
  4. সন্ন্যসী
ব্যাখ্যা

'শ্বাপদসংকুল' বানানটি সঠিক।
• শ্বাপদসংকুল অর্থ: (যে বনে) বাঘ সিংহ প্রভৃতি হিংস্র জন্তু বিচরণ করে এমন (শ্বাপদসংকুল অরণ্য)।

অন্যদিকে,
অশুদ্ধ: প্রেষিতভর্তৃকা
শুদ্ধ: প্রোষিতভর্তৃকা

অশুদ্ধ: ভূজঙ্গ
শুদ্ধ: ভুজঙ্গ

অশুদ্ধ: সন্ন্যসী
শুদ্ধ: সন্ন্যাসী

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২১৭.
নিচের কোনটি শুদ্ধ? 
  1. হেঁয়ালী
  2. হেয়ালী
  3. হেঁয়ালি
  4. হেয়ালি
ব্যাখ্যা

• বানানের নিয়ম অনুসারে অশুদ্ধ বানান: হেঁয়ালী।
• এর শুদ্ধরূপ: হেঁয়ালি।

নিয়ম:
আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার ব্যবহৃত হবে।
যেমন- সোনালি, মিতালি, বর্ণালি, খেয়ালি, রুপালি, হেঁয়ালি ইত্যাদি।

[ তবে ‘সোনালী ব্যাংক’ এর (সোনালী) বানানটি ব্যাংক কর্তৃক এভাবেই নিবন্ধিত। তাই সোনালী ব্যাংক লিখতে সোনালী শব্দটিই ব্যবহৃত হবে। যদিও বানানের নিয়ম অনুসারে (সোনালী) শব্দের সঠিক বানান সোনালি।]

উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২১৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শৌখিন
  2. স্টিমার
  3. শার্ট
  4. ষ্টেশন
ব্যাখ্যা
ষ্টেশন -অশুদ্ধ বানান।
- এর শুদ্ধ বানান হচ্ছে - স্টেশন
 
• বিদেশি শব্দের ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।
যেমন:
- কিশমিশ, নাশতা, পোশাক, স্টিমার, বেহেস্ত, শখ, শয়তান, শরবত, শরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন।
 
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।
১,২১৯.
কোন বাক্যটি সঠিক?
  1. তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
  2. তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
  3. তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
  4. তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
ব্যাখ্যা

সঠিক বাক্য: তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।

সৌজন্যতা শব্দটি ব্যাকরণগতভাবে ভুল বানান। এর সঠিক বানান হচ্ছে- সৌজন্য।
• সৌজন্য (বিশেষ্য পদ)
অর্থ: ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার।

অন্যদিকে,
তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
[কাব্যটিতে সাধু ও চলিত ভাষার ব্যবহারে গুরুচণ্ডালী দোষ রয়েছে।]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২২০.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) অঘ্রান
  2. খ) ঝরনা
  3. গ) কল্যাণ
  4. ঘ) গভর্ণর
ব্যাখ্যা
প্রমিত বাংলা বানানের নিয়ম:
অতৎসম শব্দের বানানে 'ণ' ব্যবহার করা হবে না।
যেমন- অঘ্রান, ঝরনা, গভর্নর, হর্ন। 

এখানে 'গভর্ণর' বিদেশি শব্দ। তাই এর শুদ্ধ বানান হবে- 'গভর্নর'। 

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২২১.
আধুনিক বাংলা অভিধান অনুসারে কোন শব্দ জোড়টি শুদ্ধ?
  1. ক) অর্ঘ, অর্ঘ্য
  2. খ) পুত, পূত
  3. গ) নারি, নারী
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
অর্ঘ = মূল্য।
অর্ঘ্য = পূজার অপকরণ। 

পুত = পুত্র, ছেলে, পুত্রসন্তান।
পূত = পবিত্র। 

নারী = স্ত্রীলোক; রমণী; মহিলা।
নারি = পারি না [যারে সইতে নারি, তার চলন বাঁকা]

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২২২.
নিচের কোন গুচ্ছের সবগুলো বানাই অশুদ্ধ?
  1. গরুড়াসন, বিকিরন, কাহিনী
  2. মুমূর্ষু, মুহূর্ত, দধীচী
  3. গড্ডালিকা, অত্যাধিক, শুশ্রুষা
  4. মরুদ্যান, আপোস, দুরবস্থা
ব্যাখ্যা
অপশন ক) তে - গরুড়াসন শব্দের বানান শুদ্ধ।
অন্য দুটি শব্দের শুদ্ধরূপ - বিকিরণ, কাহিনি।

অপশন খ) তে - মুমূর্ষু, মুহূর্ত বানান দুটি শুদ্ধ।
অন্য শব্দটির শুদ্ধরূপ - দধীচি।

অপশন গ) তে সবগুলো বানান অশুদ্ধ।
শব্দগুলোর শুদ্ধরূপ - গড্ডলিকা, অত্যধিক, শুশ্রূষা।

অপশন ঘ) তে দুরবস্থা বানানটি শুদ্ধ।
অন্য দুটি শব্দের শুদ্ধরূপ - মরূদ্যান, আপস।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২২৩.
শুদ্ধ বানান নয় কোনটি?
  1. শুশ্রূষা
  2. সমীচীন
  3. মুহুর্মুহু
  4. দধিচী
ব্যাখ্যা
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী কতিপয় শুদ্ধ বানান হলো-
• শিরশ্ছেদ,
• তিতিক্ষা,
• সংশপ্তক,
• সমীচীন (সংগত, উপযুক্ত, উত্তম),
• মুহুর্মুহু,
• মনীষী,
• শুশ্রূষা,
• ত্রিভুজ,
• পাষাণ,
• মরীচিকা,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• বিকিরণ,
• দধীচি,
• মন্ত্রিসভা,
• মন্ত্রিপরিষদ,
• নিশীথিনী ইত্যাদি।

দধীচ, দধীচি (বিশেষ্য)
১ পুরাণোক্ত মুনিবিশেষ যাঁর অস্থি দ্বারা বজ্র নির্মাণ করা হয়েছিল।
২ ((আলঙ্কারিক)) বিশ্বের কল্যাণে দেহদানকারী মহাপুরুষ।
{(তৎসম বা সংস্কৃত) √দধ্‌+ইচি; ঋগ্বেদ, দধ্যচ্‌}

উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।
১,২২৪.
কোন শব্দগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. ক) শোণিত, ভণীতা, কফণি
  2. খ) নিক্বণ, নিপুণ, পিণাক
  3. গ) চিক্কণ, আপণ, লাবণ্য
  4. ঘ) বিপণী, গণিকা, বীণা
ব্যাখ্যা

কতকগুলো শব্দে স্বভাবতই ণ হয়। ক-ভণীতা নয় ভণিতা, খ-নিক্কণ নয় নিক্বণ, গ-চিক্বণ নয় চিক্কণ হবে।
বাংলা একাডেমি অভিধান অনুসারে বিপণি এবং বিপণী দুটি বানানই সঠিক। এদের অর্থ- দোকান, পণ্যশালা, হাট, বাজার।

১,২২৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. চাকুরিজীবী
  2. চাকুরীজিবী
  3. চাকুরিজীবি
  4. চাকুরীজীবী
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- চাকুরিজীবী। 
- এটি একটি মিশ্র শব্দ।
- এখানে 'চাকুরি' ফারসি এবং 'জীবী' সংস্কৃত শব্দ। 
- শব্দটি বিশেষণ পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২২৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. আমার বড় দুরবস্থা
  2. আমার বড় দূরবস্থা
  3. আমার বড় দূরাবস্থা
  4. আমার বড় দুরাবস্থা
ব্যাখ্যা
⇒ দূরাবস্থা, দূরবস্থা, দুরাবস্থা - এই বানানগুলো অশুদ্ধ হওয়ায়, এই বানান সম্বলিত বাক্যগুলোও অশুদ্ধ।

• শুদ্ধ বানান: দুরবস্থা,
- সংস্কৃত শব্দ।
অর্থ: দুর্দশা।

• শুদ্ধ বাক্য- আমার বড় দুরবস্থা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২২৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. তেজস্ক্রীয়তা
  2. তেজস্কীয়তা
  3. তেজস্ক্রিয়তা
  4. তেজোস্ক্রিয়তা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - তেজস্ক্রিয়তা
- ‘তেজস্ক্রিয়তা’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘তেজস্ক্রিয়তা’ অর্থ: (পদার্থ) নিউক্লিয়াস বিভাজনের ফলে পরমাণুকেন্দ্র থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা বা গামা রশ্মির বিকিরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২২৮.
কোন বানানটি সঠিক?
  1. নীরিক্ষন
  2. নীরিক্ষণ
  3. নিরীক্ষন
  4. নিরীক্ষণ
ব্যাখ্যা
• সঠিক বানান - নিরীক্ষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (নির্+√ঈক্ষ্+ অন)
অর্থ: যত্ন সহকারে অবলোকন, গভীরভাবে পর্যবেক্ষণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২২৯.
সঠিক বানান নির্ণয় করুন।
  1. মুহুর্মুহু
  2. মূহুর্মুহু
  3. মুহুমূর্ছ
  4. মূহুর্মূহু
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'মুহুর্মুহু'।
- অব্যয় পদ।
-সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = মুহুঃ + মুহুঃ।

অর্থ:
- বারবার,
- ঘনঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৩০.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. ক) ব্যতীত, ব্যষ্টি
  2. খ) সত্ত্বা, স্বত্ব
  3. গ) সুষুপ্ত, ভষ্ম
  4. ঘ) আষীশ, কুশাসন
ব্যাখ্যা

শুদ্ধ বানানঃ
ব্যতীত, ব্যষ্টি
সত্তা, স্বত্ব
সুষুপ্ত, ভস্ম
আশিস, কুশাসন

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১,২৩১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ক্ষীণজীবী
  2. খ) ক্ষীণজীবি
  3. গ) ক্ষীনজিবী
  4. ঘ) ক্ষীণজীবি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ক্ষীণজীবী (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [ক্ষীণ+√জীব্+ইন্]
অর্থ: দীর্ঘজীবী নয় এমন, অল্পজীবী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৩২.
কোনটি শুদ্ধ বানান?
  1. অভীভুত
  2. অভিভুত
  3. অভীভূত
  4. অভিভূত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - অভিভূত
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ: 
- বিহ্বল।
- ভাবাবিষ্ট।
- পরাভূত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৩৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নূন্যতম
  2. ন্যূনতম
  3. নুনতম
  4. ন্যূন্যতম
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ন্যূনতম।
- 'ন্যূনতম' মানে হলো সর্বনিম্ন বা কমপক্ষে।
বাক্য গঠন: এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে।

অশুদ্ধ বানান- শুদ্ধ বানান:
মূর্ধণ্য- মূর্ধন্য, 
অতিথী- অতিথি,
নিরীক্ষন- নিরীক্ষণ,
শারিরীক- শারীরিক।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২৩৪.
নিচের কোনটি প্রমিত বানান?
  1. অর্জ্জন
  2. কর্ম্ম
  3. কার্য্য
  4. মূর্ছা
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,

• রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবেনা।
যেমন:
- অর্জ্জন, কর্ম্ম, কার্য্য, মূর্চ্ছা ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, কর্ম, কার্য, মূর্ছা ইত্যাদি হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৩৫.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  2. অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
  3. দশচক্রে ঈশ্বর ভূত।
  4. গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।
ব্যাখ্যা

• শুদ্ধবাক্য: গাছটি সমূল/মূলসহ উৎপাটিত হয়েছে।

অন্যদিকে, 
অশুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ: অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৩৬.
শুদ্ধ বানান - 
  1. প্রতিদন্দ্বীতা
  2. প্রতিদন্দ্বিতা
  3. প্রতিদ্বন্দ্বীতা
  4. প্রতিদ্বন্দ্বিতা
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 • শুদ্ধ বানান - প্রতিদ্বন্দ্বিতা।

- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ।
- প্রতিযোগিতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৩৭.
নিম্নের কোনটি সঠিক বানান?
  1. ঐকমত্য
  2. অগ্নাশয়
  3. আন্তরীক্ষ
  4. উৎকুলিত
ব্যাখ্যা
ঐকমত্য - বানানটি শুদ্ধ।
ঐকুমত্য (বিশেষ্য):
অর্থ - একমত, মতের অভিন্নতা।
------------
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
অগ্ন্যাশয় (বিশেষ্য):
অর্থ - পাচনগ্রন্থি

আন্তরিক্ষ (বিশেষণ):
অর্থ - আকাশসমন্ধীয়।

উৎকূলিত (বিশেষণ):
অর্থ - কূলে উঠানো হয়েছে এমন, কূলে উৎক্ষিপ্ত।


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২৩৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ন্যূন্যতম
  2. নূন্যতম
  3. নুনতম
  4. ন্যূনতম
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) ন্যূনতম।
--------------------
বাংলা একাডেমী আধুনিক বানান অভিধান অনুসারে,
শুদ্ধ বানান - ন্যূনতম।

• 'ন্যূনতম' মানে হলো সর্বনিম্ন বা কমপক্ষে।
বাক্য গঠন: এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে।

অশুদ্ধ বানান- শুদ্ধ বানান:
মূর্ধণ্য- মূর্ধন্য, 
অতিথী- অতিথি,
নিরীক্ষন- নিরীক্ষণ,
শারিরীক- শারীরিক।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৩৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. প্রনিপাত
  2. প্রণিপাত
  3. প্রণীপাত
  4. প্রণিপত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'প্রণিপাত'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি প্রত্যয়: প্র + নি + √পত্‌ + অ।
অর্থ:
- নত হয়ে গুরুজনের পদধুলি গ্রহণ।
- অভিবাদন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,২৪০.
কোনটি অশুদ্ধ বানান?
  1. পুনরুজ্জীবন
  2. অন্তঃস্তল
  3. অদ্ভুত
  4. ধাঁধা
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - অন্তঃস্তল
- শুদ্ধ বানান - অন্তস্তল।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- মনো-মধ্য;
- মন, হৃদয়।

অন্যদিকে,
- পুনরুজ্জীবন,
- অদ্ভুত,
- ধাঁধা।
উপরিউক্ত শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৪১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ না?
  1. ক) তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
  2. খ) সুধীমন্ডলী উপস্থিত আছেন।
  3. গ) তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
  4. ঘ) আশাকরি তুমি নিরারোগ্য হয়েছো।
ব্যাখ্যা
তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
সুধীমন্ডলী উপস্থিত আছেন।
তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১,২৪২.
বানানের নিয়ম অনুসারে ‘র, ষ, ক্ষ’ এই তিনটি অক্ষরের পরে বসে-
  1. ক) ণ
  2. খ) ঙ
  3. গ) ষ
  4. ঘ) শ
ব্যাখ্যা
⇒ বাংলা শব্দের বানানে দন্ত্য-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ ব্যবহার হওয়ার কিছু নিয়ম রয়েছে। সাধারণভাবে ‘র, ষ, ক্ষ’ এই তিনটি অক্ষরের পর মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়। 
• এখারে র অর্থ: র, ঋ, রেফ্, র-ফলা, ঋ-কার। উদাহরণ- কারণ, ঋণ, কর্ণ, তৃণ ইত্যাদি।
• ষ : ষণ্ড, ঘর্ষণ, বিষ্ণু, ভূষণ, দূষণ ইত্যাদি।
• ক্ষ : ক্ষণ, ক্ষীণ, ক্ষুণ্ন, ক্ষৌণী ইত্যাদি।

উৎস: বাংলা লেখার নিয়মকানুন, ড. হায়াৎ মামুদ।
১,২৪৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পুরষ্কার
  2. খ) বহিষ্কার
  3. গ) রেজিষ্ট্রেশন
  4. ঘ) লজ্জাস্কর
ব্যাখ্যা
• পুরষ্কার, রেজিষ্ট্রেশন, লজ্জাস্কর  বানান গুলো সঠিক নয়। 
- এর সঠিক বানানগুলো হলো যথাক্রমে- পুরস্কার, রেজিস্ট্রেশন, লজ্জাকর। 

• 'বহিষ্কার ' বানানটি শুদ্ধ।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন। 
১,২৪৪.
নিচের কোন শব্দে ‘বহুল’ এর প্রয়োগ অশুদ্ধ?
  1. ব্যয়বহুল
  2. কর্মবহুল
  3. বহুলপ্রয়োগ
  4. বিলাসবহুল
ব্যাখ্যা

বহুল শব্দের অপপ্রোয়গ ঘটেছে - বহুলপ্রয়োগ শব্দে।

• শুদ্ধ প্রয়োগ - বহুল প্রয়োগ।

‘বহুল’ শব্দ ব্যবহৃত কিছু শব্দ হলো:
- বহুল পরিমাণ,
- ব্যয়বহুল,
- বিলাসবহুল,
- কর্মবহুল ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৪৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. অগ্রগণ্য
  2. দধীচি
  3. উচ্চৈঃস্বরে
  4. চন্ডালিকা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'চন্ডালিকা' বানানটি অশুদ্ধ। 
এর শুদ্ধ বানান- 'চণ্ডালিকা'।

• 'চণ্ডালিকা' অর্থ : একপ্রকার সেতার। 

অন্য অপশনের বানান,

অশুদ্ধ - শুদ্ধ:
• অগ্রগন্য - অগ্রগণ্য;
• উচ্চৈস্বরে - উচ্চৈঃস্বরে;
• দধীচী- দধীচি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২৪৬.
'কার্পণ্যতা' শব্দটি কী কারণে অশুদ্ধ?
  1. বাহুল্যজনিত
  2. প্রত্যয়জনিত
  3. বানানজনিত
  4. সমাসসাধিত
ব্যাখ্যা

• 'কার্পণ্যতা' শব্দটি-  'অপপ্রয়োগ'। 
-এর শুদ্ধ প্রয়োগ হবে: 'কার্পণ্য'। 
এটি প্রত্যয়জনিত অপপ্রয়োগের এর উদাহরণ। 
 
• তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
- বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।
 
• এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
- সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১,২৪৭.
'ব প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
ব্যাখ্যা

প্রশ্ন: 'ব প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?

সমাধান:
'ব প হ রি' শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে - পরিবহণ।

• পরিবহণ, পরিবহন
- স্থান থেকে স্থানান্তরে প্রাণী ও বস্তু বহন।
- (বিজ্ঞান) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন।

উৎস:
১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
২. Accessible Dictionary by Bangla Academy

১,২৪৮.
শুদ্ধ বাক্য চিহ্নিত করুন?
  1. ক) আইনগতভাবে তিনি একাজ করতে পারেন না।
  2. খ) অতিশয় দুঃখিত হলাম।
  3. গ) হাসিব, তুমি ও আমি আজ পড়তে যাব।
  4. ঘ) ভাইয়ে ভাইয়ে ঐক্যতা নাই।
ব্যাখ্যা

উপরিউক্ত বাক্যগুলোর শুদ্ধরূপ:
অপশন ক: আইনত তিনি একাজ করতে পারেন না।
অপশন খ: অতিশয় দুঃখ পেলাম।
অপশন ঘ: ভাইয়ে ভাইয়ে একতা নাই।
তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ, প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন

১,২৪৯.
কোন বানানটি অশুদ্ধ ?
  1. চৈতালি
  2. চুড়ান্ত
  3. চৈত্যলিপি
  4. চূর্ণীভূত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - চুড়ান্ত।

• শুদ্ধ বানান: চূড়ান্ত (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = (চূড়া + অম+ ত),
অর্থ: চরম সীমা, পরাকাষ্ঠা, চরম উৎকর্ষ, সর্বশেষ।

অন্যদিকে,
চূর্ণীভূত, চৈতালি ও চৈত্যলিপি শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৫০.
নিম্নের কোন শব্দ গুচ্ছের বানান শুদ্ধ?
  1. অঙ্গন, কঙ্কন
  2. উজ্জ্বল, মুমুর্ষু
  3. বাণী, বীণা
  4. স্বান্তনা, আয়ত্ব
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে -

অপশন ক) 'অঙ্গন' শুদ্ধ হলেও 'কঙ্কন' বানানটি অশুদ্ধ; যার শুদ্ধ রূপ - কঙ্কণ।
অপশন খ) 'উজ্জ্বল' শুদ্ধ হলেও 'মুমুর্ষু' বানানটি অশুদ্ধ; যার শুদ্ধ রূপ - মুমূর্ষু।
অপশন গ) 'বাণী' ও 'বীণা' দুটি বানানই শুদ্ধ
অপশন ঘ) 'স্বান্তনা' ও 'আয়ত্ব' দুটি বানানই অশুদ্ধ; যাদের শুদ্ধ রূপ - 'সান্ত্বনা' ও  'আয়ত্ত'।

বাণী:
- শব্দটি বিশেষ্য।
- অর্থ: শব্দ; ভাষা; উক্তি; ভাষণ।

বীণা:
- শব্দটি বিশেষ্য।
- অর্থ: টোকা দিয়ে বাজানো হয় এমন সাতটি তারের সেতারজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৫১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ঘূর্ণন
  2. বিভীষিকা
  3. মহত্ব
  4. সমীচীন
ব্যাখ্যা
• 'মহত্ব'- বানানটি শুদ্ধ নয়। 
এর শুদ্ধ বানান হবে- 'মহত্ত্ব'। 
 
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
'মহত্ত্ব' এর অর্থ- উদারতা, প্রকর্ষ।

অন্যদিকে,
• শুদ্ধ বানান: ঘূর্ণন (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
যার অর্থ: অনবরত আবর্তন, চক্রগতি।

• শুদ্ধ বানান: বিভীষিকা (বিশেষ্য),
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
অর্থ: আতঙ্ক, ভীতিকর ঘটনা।

• শুদ্ধ বানান: সমীচীন (বিশেষণ),
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৫২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করেন।
  2. নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা কর।
  3. মৃত্যুভয়ে সে সশঙ্কিত হল।
  4. দুষ্কৃতকারী সমাজের শত্রু।
ব্যাখ্যা
• "দুষ্কৃতকারী সমাজের শত্রু।" - বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে, 
অশুদ্ধ বাক্য: জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করেন।
শুদ্ধ বাক্য: জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করেন।

• অশুদ্ধ বাক্য: নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা কর।
শুদ্ধ বাক্য: নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা কর।

• অশুদ্ধ বাক্য: মৃত্যুভয়ে সে সশঙ্কিত হল।
শুদ্ধ বাক্য: মৃত্যুভয়ে সে শঙ্কিত হলো।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১,২৫৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. গড্ডলিকা
  2. গড্ডালিকা
  3. গড্ডলীকা
  4. গড্ডালীকা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - গড্ডলিকা
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অগ্রবর্তী ভেড়াকে অনুসরণকারী ভেড়ার পাল।

উৎস: বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৫৪.
আমি বললাম আমি ভালো আছি- বাক্যটির যতিচিহ্ন সম্বলিত সঠিক রূপ কোনটি?
  1. ক) আমি বললাম, আমি ভালো আছি।
  2. খ) আমি বললাম "আমি ভালো আছি।"
  3. গ) আমি বললাম, "আমি ভালো আছি।"
  4. ঘ) আমি বললাম আমি ভালো আছি।
ব্যাখ্যা
• যতিচিহ্ন সম্বলিত সঠিক রূপ- আমি বললাম, "আমি ভালো আছি।"
- উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৫৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নীরিহ
  2. নিরিহ
  3. নিরীহ
  4. নীরীহ
ব্যাখ্যা
শুদ্ধ বানান- নিরীহ।
- এটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,২৫৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. আমার আর বাচার স্বাদ নেই।
  2. আমার আর বাচিবার স্বাদ নেই।
  3. আমার আর বাচার সাধ নেই৷
  4. কোনোটিই নয়৷
ব্যাখ্যা
বাঁচা অর্থ জীবিত থাকা, সাধ অর্থ ইচ্ছা এবং স্বাদ অর্থ রসনা দ্বারা স্পর্শ করে প্রাপ্ত অনুভূতি। তাই এখানে কোন শুদ্ধ বাক্য নেই৷ উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান।
১,২৫৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. ঐন্দ্রজালীক
  2. ইন্দ্রজালিক
  3. ঈন্দ্রজালিক
  4. ঈন্দ্রজালীক
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: ইন্দ্রজালিক
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: ইন্দ্রজাল + ইক।
- অর্থ: ইন্দ্রজালসম্বন্ধীয়; কুহকী, মায়াবী।

অভিসম্বন্ধ: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৫৮.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. মাতৃহীন শিশুর কী দুঃখ!
  2. ফেলো টাকা মাখো তেল।
  3. কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
  4. পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
ব্যাখ্যা
অশুদ্ধ: ফেলো টাকা মাখো তেল।
শুদ্ধ: ফেলো কড়ি মাখো তেল।

অন্যদিকে,
শুদ্ধ: পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
শুদ্ধ: কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
শুদ্ধ: মাতৃহীন শিশুর কী দুঃখ!

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৫৯.
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কোন দোষ ঘটে?
  1. ক) রীতিসিদ্ধ অর্থবাচকতা
  2. খ) দুর্বোধ্যতা
  3. গ) বাহুল্য দোষ
  4. ঘ) গুরুচণ্ডালী দোষ
ব্যাখ্যা
গুরুচণ্ডালী দোষ - তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কখনো কখনো গুরুচণ্ডালী সৃষ্টি হয়।  এ দোষে দুষ্টু শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন - গরুর গাড়ি, শবদাহ, মড়াপোরা প্রভৃতির স্থলে গরুর শকট, শবপোড়া, মড়াদাহ এর ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১,২৬০.
কোন বানানটি শুদ্ধ
  1. জন্মজন্মান্তর
  2. রূপায়ন
  3. স্বায়ত্ত্বশাসন
  4. আলস্যতা
ব্যাখ্যা
⇒ শুদ্ধ বানান: জন্মজন্মান্তর (বিশেষ্য),
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = [জন্মন্ + জন্মান্তর]

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• রূপায়ণ (বিশেষ্য), 
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = [√রূপায়্‌+অন]
অর্থ: 
- মূর্তি বা আকার দান, রূপদান।
- বাস্তবে পরিণতকরণ। 

• আলস্য (বিশেষ্য),
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [অলস+য]
অর্থ: কুঁড়েমি, অলসতা, জড়তা, শ্রমবিমুখতা। 
 
• স্বায়ত্তশাসন (বিশেষ্য), 
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [স্বায়ত্ত+শাসন]
অর্থ: স্বশাসিত রাষ্ট্র। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৬১.
কোনটি সন্ধিজনিত অশুদ্ধি?
  1. ক) অতলস্পর্শী
  2. খ) ফনীভূষণ
  3. গ) অহর্নিশি
  4. ঘ) শুধুমাত্র
ব্যাখ্যা
‘অতলস্পর্শী’ সন্ধিজনিত অশুদ্ধি। এর শুদ্ধরূপ - ‘অতলস্পর্শ’।
‘ফনীভূষণ’ ও ‘অহর্নিশি’ সমাসজনিত অশুদ্ধি। এগুলো শুদ্ধরূপ - ‘ফণিভূষণ’ ও ‘অহর্নিশ’।
‘শুধুমাত্র’ বাহুল্যজনিত অশুদ্ধি। এর শুদ্ধরূপ - ‘শুধু’ অথবা ‘মাত্র’।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১,২৬২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. মাদকাশক্তি ভাল নয়।
  2. তুমিই টাকাটি আত্মস্ম্যাৎ করেছ।
  3. সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
  4. আমি সাক্ষ্য দিয়েছি।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: "আমি সাক্ষ্য দিয়েছি।"

অন্য অপশন,
• অশুদ্ধ: মাদকাশক্তি ভাল নয়।
শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।

• অশুদ্ধ: সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
শুদ্ধ: সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।

• অশুদ্ধ: তুমিই টাকাটি আত্মস্ম্যাৎ করেছ।
শুদ্ধ: তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৬৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. হোষ্টেল 
  2. হুকুমজারী 
  3. হুঁশিয়ার 
  4.  তীতিক্ষা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- হুঁশিয়ার। 
- এটি একটি ফারসি শব্দ।
- শব্দটি বিশেষণ পদ। 
অর্থ:
- সতর্ক, সাবধান (দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার / লংঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার নজরুল)।
- চতুর।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো- হোস্টেল, হুকুমজারি, তিতিক্ষা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৬৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ষাণ্মাসিক
  2. ভীস্ম
  3. হিরন্ময়
  4. নিস্ক্রিয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ষাণ্মাসিক'- বানানটি শুদ্ধ। 

• 'ষাণ্মাসিক' শব্দের অর্থ:
- ছয় মাস পর পর ঘটে বা প্রকাশিত হয় এমন।

অন্যান্য অপশনের অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ বানান:
অশুদ্ধ বানান- শুদ্ধ বানান- 
ভীস্ম- ভীষ্ম, 
হিরন্ময় - হিরণ্ময়, 
নিস্ক্রিয় - নিষ্ক্রিয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২৬৫.
'স্বর্ণালী' শব্দটি কেন অশুদ্ধ?  
  1. রীতিসিদ্ধ কারণে 
  2. বাহুল্যজনিত কারণে 
  3. সন্ধিজনিত কারণে
  4. সমাসসাধিত কারণে 
ব্যাখ্যা

শুদ্ধ-অশুদ্ধ: 
- বাংলা একাডেমি প্রণীত প্রমিত বানানের নিয়ম অনুযায়ী, ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দ সাধারণত বিশেষণ পদ হয়।
- এই প্রত্যয় কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝায়। 
- এটি তদ্ধিত প্রত্যয়ের একটি উদাহরণ। 
- ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দের শেষে সর্বদা ই-কার বসে, ঈ-কার নয়। 
- তাই 'স্বর্ণালী' শব্দটি অশুদ্ধ।
- অতিরিক্ত ‘ঈ’ যোগ করার কারণে 'স্বর্ণালী' শব্দটি অপ্রয়োজনীয় বা বাহুল্যজনিত কারণে অশুদ্ধ হয়েছে। 
- আলি’ প্রত্যয়যুক্ত শব্দের কিছু উদাহরণ- 
- সোনালি, রূপালি, মায়ালি, স্বর্ণালি, মিতালি, বর্ণালি, খেয়ালি, হেঁয়ালি ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,২৬৬.
শুদ্ধ বানানগুচ্ছ হলো-
  1. ক) ব্যূহ, বিভীষিকা
  2. খ) ভুড়িওয়ালা, মর্ত্য
  3. গ) মন্বন্তর, মরুদ্যান
  4. ঘ) ইতিমধ্যে, ইতপূর্বে
ব্যাখ্যা

শুদ্ধ বানান:
- ব্যূহ, বিভীষিকা
- ভুঁড়িওয়ালা, মর্ত্য
- মন্বন্তর, মরূদ্যান
- ইতোমধ্যে, ইতঃপূর্বে

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১,২৬৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. অনূসূয়া
  2. অনুসুয়
  3. অনসূয়া
  4. অনুসূয়া
  5. অনুসুয়া
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'অনসূয়' শব্দটি শুদ্ধ।  
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'। 

• অনসূয় (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া। 
শব্দের অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন। 
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৬৮.
কোন বানানটি সঠিক নয়?
  1. মরীচিকা
  2. তৃণভোজী
  3. নিরীক্ষণ
  4. নীশিথীনি
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে নীশিথীনি বানানটি ভুল।
- শুদ্ধ বানানটি হচ্ছে নিশীথিনী।
- যার অর্থ গভীর রাত।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,২৬৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. শোকোচ্ছ্বাস
  2. শোকচ্ছ্বাস
  3. শোকচ্ছাস
  4. শোকোচ্ছাস
ব্যাখ্যা

শুদ্ধ বানান- শোকোচ্ছ্বাস।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
অর্থ:
- শোকের প্রাবল্য বা আধিক্য, শোকের আবেগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,২৭০.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. চিকিৎসিত
  2. নিরীক্ষণ
  3. চিকির্ষীত
  4. চিকিৎসাধীন
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- চিকির্ষীত।

• শুদ্ধ বানান- চিকীর্ষিত (বিশেষণ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অভিপ্রায়যুক্ত, অভিপ্রেত, অভিলষিত।

অন্যদিকে, নিরীক্ষণ, চিকিৎসিত ও চিকিৎসাধীন শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎ: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৭১.
'মহীয়ান' শব্দের স্ত্রী‘বাচক শব্দ কোনটি?
  1. ক) মহীয়সী
  2. খ) মহিয়সী
  3. গ) মহিয়সি
  4. ঘ) মহীয়শী
ব্যাখ্যা
মহীয়সী শব্দটির বানান শুদ্ধ।
- এটি 'মহীয়ান' শব্দের স্ত্রীলিঙ্গ।
অর্থ - অতি মহান, মহত্তর।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২৭২.
শুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) ব্যাকরণবিদ
  2. খ) বৈয়াকরণ
  3. গ) ব্যাকরণিক
  4. ঘ) বৈয়াকরণিক
ব্যাখ্যা
শুদ্ধ শব্দ = বৈয়াকরণ 

বৈয়াকরণ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ব্যাকরণ+অ 
অর্থ:
- ব্যাকরণবিদ 
- ব্যাকরণসম্পর্কিত 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২৭৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অনুসূয়া
  2. স্বচ্ছল
  3. নিরীক্ষণ
  4. সম্পূর্ন
ব্যাখ্যা
• নিরীক্ষণ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- দর্শন, মনোযোগ সহকারে দেখা।

অন্যদিকে, অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ বানান: অনসূয়া(বিশেষ্য পদ),
- অনসূয়া শব্দের অর্থ - হিংসাশূণ্যতা, ঈর্ষাহীনতা ইত্যাদি।
 
• শুদ্ধ বানান: সচ্ছল;
- যার অর্থ: অভাব নেই এমন।
 
• শুদ্ধ বানান: সম্পূর্ণ (বিশেষণ পদ])
অর্থ:
- সমাপ্ত, পরিপূর্ণ; সমস্ত; সমগ্র; পুরাপুরি; সমুদায়।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৭৪.
কোন বানানটি সঠিক?
  1. কংকাল
  2. ভয়ঙ্কর
  3. সঙ্গীত
  4. শঙ্কা
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,

• সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে।
যেমন:
- অহম্ + কার = অহংকার
এভাবে ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।

• সন্ধিবদ্ধ না হলে ঙ স্থানে ং হবে না। যেমন:
অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম
১,২৭৫.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) অন্তকরন
  2. খ) অন্তকরণ
  3. গ) অন্তঃকরন
  4. ঘ) অন্তঃকরণ
ব্যাখ্যা
অন্তঃকরণ - হৃদয়, মন, দিল৷
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
১,২৭৬.
শুদ্ধ বানান ‍কোনটি?
  1. ক) অপরাহ্ন
  2. খ) অপরাহ্ণ
  3. গ) অপরাণ্য
  4. ঘ) অপরান্য
ব্যাখ্যা
শুদ্ধ বানান ‍= অপরাহ্ণ

অপরাহ্ণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অপর + অহ্ণ 
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কাল, বিকেল। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২৭৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিশিথিনী
  2. নীশিথিনী
  3. নিশীথিনী
  4. নিশিথিনি
ব্যাখ্যা

• 'নিশীথিনী'- বানানটি শুদ্ধ।

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
- 'নিশীথিনী' সংস্কৃত শব্দ।
- 'নিশীথিনী' (বিশেষ্য) শব্দের অর্থ- রাত্রি; রজনী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।

১,২৭৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মুহর্মুহু
  2. শুশ্রুষা
  3. ফণিভূষণ
  4. বহ্ণি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ফণিভূষণ'- শুদ্ধ বানান।

• 'ফণিভূষণ' শব্দের অর্থ:
- সাপ যার গলার ভূষণ,
- সাপের আকৃতিবিশিষ্ট হাতের অলংকারবিশেষ। 

অন্য অপশনের শুদ্ধ বানানগুলো হলো:
• মুহর্মুহু - মুহুর্মুহু। 
• শুশ্রুষা - শুশ্রূষা।
• বহ্ণি - বহ্নি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২৭৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. গুণতি
  2. ঝরণা
  3. ক্ষণ
  4. গোণা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ক্ষণ।

--------------------
• নিয়ম:
বাংলা শব্দের বানানে দন্ত্য-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ ব্যবহার হওয়ার কিছু নিয়ম রয়েছে। সাধারণভাবে ‘র, ষ, ক্ষ’ এই তিনটি অক্ষরের পর মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়।
• এখারে র অর্থ: র, ঋ, রেফ্, র-ফলা, ঋ-কার। উদাহরণ- কারণ, ঋণ, কর্ণ, তৃণ ইত্যাদি।
• ষ: ষণ্ড, ঘর্ষণ, বিষ্ণু, ভূষণ, দূষণ ইত্যাদি।
ক্ষ: ক্ষণ, ক্ষীণ, ক্ষুণ্ণ, ক্ষৌণি ইত্যাদি।

• মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার:
- অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না।
যেমন:
অঘ্রান, ইরান, কান, কোরান, গভর্নর, গুনতি, গোনা, ঝরনা, পরান, রানি, সোনা।

উৎস: বাংলা লেখার নিয়মকানুন, ড. হায়াৎ মামুদ।
১,২৮০.
তার চোখে ছিল বিজয়ের _________।
  1. উচ্ছ্বাশ
  2. উচ্ছ্বাস
  3. উচ্ছাস
  4. উচ্ছ্বাষ
ব্যাখ্যা
প্রশ্ন: তার চোখে ছিল বিজয়ের _________।

সমাধান:
• এখানে "উচ্ছ্বাস" শব্দটি সঠিক বানান এবং এর অর্থ হলো আনন্দ, উৎসাহ বা উদ্দীপনা, যা বাক্যের প্রেক্ষিতে পুরোপুরি মানানসই।

• তাই বাক্যটি হবে- 
- তার চোখে ছিল বিজয়ের উচ্ছ্বাস।

অন্যদিকে:
উচ্ছ্বাষ, উচ্ছাস, উচ্ছ্বাশ – এগুলো বানানগত অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২৮১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) সহযোগীতা
  2. খ) স্বশাসিত
  3. গ) ভূগোলিক
  4. ঘ) একাকীত্ব
ব্যাখ্যা

- সহযোগীতা শব্দের সঠিক বানান সহযোগিতা।
- ভূগোলিক শব্দের সঠিক বানান ভৌগোলিক।
- একাকীত্ব শব্দের সঠিক বানান একাকিত্ব।
উৎসঃ প্রমিত বাংলা বানান রীতি ও বাংলা একাডেমির অভিধান।

১,২৮২.
নিচের কোন শব্দটির বানানে ‘ণ’ - এর ভুল প্রয়োগ ঘটেছে?
  1. বিপণি
  2. নিপুণ
  3. আপণ
  4. পিণ্ডারি
ব্যাখ্যা

• তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।

• বিপণি- 
→ শুদ্ধ বানান: বিপণি (অর্থ: দোকান)
→ ‘ণ’ ব্যবহারে ভুল নেই।

• নিপুণ- 
→ শুদ্ধ বানান: নিপুণ (অর্থ: দক্ষ/কুশলী)
→ সঠিক প্রয়োগ।

• আপণ- 
→ আপণ একটি পুরনো তদ্ভব শব্দ, যার অর্থ: নিজের মালিকানাধীন বা দোকান।
→ যদিও অনেকেই আপন ভাবেন, আসলে আপণ বানানটিও অভিধানসম্মতভাবে স্বীকৃত।
→ উদাহরণ: “আপণ প্রতিষ্ঠানে সে কর্মরত।”

অন্যদিকে,
• 'পিণ্ডারি'  শব্দটির সঠিক বানান - পিন্ডারি।
• 'পিন্ডারি' অর্থ- মহারাষ্ট্রীয় অশ্বারোহী দস্যদল, বর্গি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।

১,২৮৩.
নিচের কোন শব্দগুচ্ছের সব বানান শুদ্ধ?
  1. ক) বইঠা, অন্তরিন, স্বচ্ছল
  2. খ) ঠ্যালা, নির্ণিমেষ, বউ
  3. গ) কাঁচ, দরুন, ফরমুলা
  4. ঘ) দারুণ, বর্গি, গায়েবি
ব্যাখ্যা
অপশন ঘ) - এর সবগুলো বানান শুদ্ধ।

অপশন ক) - এর স্বচ্ছল বানানটি অশুদ্ধ। শুদ্ধরূপ - সচ্ছল
অপশন খ) - এর নির্ণিমেষ বানানটি অশুদ্ধ। শুদ্ধরূপ - নির্নিমেষ
অপশন গ) - এর কাঁচ বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - কাচ

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২৮৪.
শুদ্ধ বানান -
  1. প্রোজল
  2. প্রোজ্জল
  3. প্রোজ্জ্বল
  4. প্রোজ্বল
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান: 'প্রোজ্জ্বল'।

• 'প্রোজ্জ্বল' শব্দের অর্থ:
- বিশেষভাবে উজ্জ্বল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৮৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. গীতাঞ্জলী
  2. গিতাঞ্জলী
  3. গিতাঞ্জলি
  4. গীতাঞ্জলি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'গীতাঞ্জলি'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সংগীতাঞ্জলি, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৮৬.
কোনটি সঠিক বানান?
  1. ক) পরিবেজ্য
  2. খ) পারিব্রজ্য
  3. গ) পারিব্রর্জ
  4. ঘ) পারিব্রর্জ্য
ব্যাখ্যা
সঠিক বানান - পারিব্রজ্য

পারিব্রজ্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = পরিব্রাজ+য
অর্থ: পরিব্রাজকের আচরণ বা ধর্মপালন; পরিব্রজ্যা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২৮৭.
"ঘরের খেয়ে পরের মোষ তাড়ানো।" বাক্যটি কোন কারণে অশুদ্ধ?
  1. বানান ভুল আছে
  2. প্রত্যয়সাধিত শব্দের ভুল প্রয়োগ 
  3. প্রবাদের বিকৃতি
  4. বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে
ব্যাখ্যা

• "ঘরের খেয়ে পরের মোষ তাড়ানো" বাক্যটি অশুদ্ধ কারণ এটি একটি প্রচলিত প্রবাদের বিকৃত রূপ।

সঠিক প্রবাদ: "ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো"।

প্রবাদের অর্থ: "ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো" মানে নিজের ঘরে খাওয়া-দাওয়া করে অন্যের (বনের) কাজ করা - অর্থাৎ কৃতজ্ঞতা না দেখিয়ে অন্যের পক্ষে কাজ করা।

অশুদ্ধতার ধরন:
প্রাচীন প্রবাদের প্রচলিত রূপে পরিবর্তন ঘটিয়ে ভুল শব্দ ব্যবহার করলে বাক্যে অশুদ্ধি ঘটে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১,২৮৮.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. মাতৃহীন শিশুর কী দুঃখ!
  2. মাতাহীন শিশুর কি দুঃখ।
  3. মাতৃহীন শিশুর কেমন দুঃখ।
  4. মাতাহীন শিশুর কী দুঃখ!
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: "মাতৃহীন শিশুর কী দুঃখ"! 
-------------------------------------
• কেন বাক্যটি শুদ্ধ- 
- "মাতৃহীন শিশুর কী দুঃখ" বাক্যটি ব্যাকরণের দিক থেকে সঠিক। 
- এখানে ‘মাতৃহীন’ শব্দটি বিশেষণের কাজ করছে এবং সঠিকভাবে ভাব প্রকাশ করছে।
- এই বাক্যটি কেবল ‘মা নেই’ বোঝায় না;
- বরং মায়ের অভাবজনিত গভীর দুঃখ ও অসহায়ত্বকে প্রকাশ করে, যা একটি আবেগপূর্ণ বাক্যের জন্য উপযুক্ত।

অন্যদিকে,
- ‘মাতাহীন’ ব্যবহার ভুল, কারণ এটি শুধু ‘মা নেই’ বোঝায়।
- কিন্তু মূল অর্থ প্রকাশের জন্য ‘মাতৃহীন’ (যার মা নেই) ব্যবহার করাই সঠিক।
-----------------------------------------
- কিছু গুরুত্বপূর্ণ বাক্যশুদ্ধি:
• অশুদ্ধ: ইহার আবশ্যক নেই।
 শুদ্ধ: ইহার আবশ্যকতা নেই।

• অশুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
 শুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

• অশুদ্ধ: বিধি লঙ্ঘন হয়েছে।
 শুদ্ধ: বিধি লঙ্ঘিত হয়েছে।

উৎস: 
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৮৯.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. উচ্ছৃঙ্খল
  2. উর্চ্ছঙ্খল
  3. উচ্ছৃঙ্মল
  4. উচ্ছৃক্ষল
ব্যাখ্যা
- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান = উচ্ছৃঙ্খল।
-------------------------------------------
’উচ্ছৃঙ্খল’ শব্দের শুদ্ধ উচ্চারণ= উচ্ছৃংখল [স, উৎ-শৃঙ্খল]
অর্থ-
- বিশৃঙ্খল; অনিয়ন্ত্রিত।
- নিজের ইচ্ছায় চলে এমন; যথেচ্ছাচারী।
- অমিতাচারী।
- শৃঙ্খলহীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৯০.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
  1. ক) রং
  2. খ) সঙ্গীত
  3. গ) ভয়ঙ্কর
  4. ঘ) সতীনাথ ভাদুড়ি
ব্যাখ্যা
অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ : সংগীত, ভয়ংকর, সতীনাথ ভাদুড়ী।
১,২৯১.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।
  2. অন্যায়ের প্রতিফল অনিবার্য।
  3. শুধুমাত্র টাকার জোরে সব কিছু হয় না।
  4. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
ব্যাখ্যা
অশুদ্ধ: শুধুমাত্র টাকার জোরে সব কিছু হয় না।
শুদ্ধ: শুধু টাকার জোরে সব কিছু হয় না।

অন্যদিকে,
শুদ্ধ: আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।
শুদ্ধ: তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৯২.
নিচের কোনটি প্রচলিত অশুদ্ধ?
  1. ধ্যানধারণা
  2. অনুকূল
  3. মরূদ্যান
  4. ইতিমধ্যে
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
প্রচলিত অশুদ্ধ বানান- ইতিমধ্যে।

'ইতোমধ্যে'-র অশুদ্ধ প্রচলিত রূপ = ইতিমধ্যে;

'ইতোমধ্যে' অর্থ: 
- ইত্যবসরে, এর মধ্যে।

অন্যদিকে,
’ধ্যাণধারণা’ শব্দের শুদ্ধরূপ = ধ্যানধারণা।
’অনূকুল’ শব্দের শুদ্ধরূপ = অনুকূল।
’মরুদ্যান’ শব্দের শুদ্ধরূপ = মরূদ্যান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৯৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. শসিভূষণ
  2. শষিভূষণ
  3. শশিভূষণ
  4. শশিভুষণ
ব্যাখ্যা

শুদ্ধ বানান- শশিভূষণ।
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- চন্দ্র যার অলংকার বা শিরোভূষণ।
- শিব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,২৯৪.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. প্রাচ্য - পাশ্চাত্য
  2. বিন্দু - রাশি
  3. অনুগ্রহ - বিগ্রহ
  4. দার - স্বামী
ব্যাখ্যা
অনুগ্রহ - বিগ্রহ, বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়। 
• সঠিক বিপরীতার্থক শব্দযুগল হবে: অনুগ্রহ - নিগ্রহ।
 
অন্যদিকে,
- প্রাচ্য - পাশ্চাত্য,
- বিন্দু - রাশি,
- দার - স্বামী।
এই বিপরীতার্থক শব্দযুগল সঠিক।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১,২৯৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্তঃপুর
  2. দৈন্যতা
  3. তিতীক্ষা
  4. জ্বরাজীর্ণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'অন্তঃপুর'
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- অন্দরমহল,
- অবরোধ।

অন্যদিকে,
- জ্বরাজীর্ণ – জরাজীর্ণ, 
- তিতীক্ষা – তিতিক্ষা,
- দৈন্যতা – দৈন্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৯৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. সৌজন্নতা
  2. সৌজন্যতা
  3. সৌজন্ন
  4. সৌজন্য
ব্যাখ্যা
শুদ্ধ বানান - সৌজন্য

 • সৌজন্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সুজন+য 
অর্থ: সুজনের ভাব বা আচরণ, সদাচরণ, ভদ্রতা, শিষ্টাচার। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২৯৭.
নিচের কোনটি অশুদ্ধ বাক্য?
  1. সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন।
  2. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
  3. কালিদাস খ্যাতিমান কবি।
  4. একের লাঠি দশের বোঝা।
ব্যাখ্যা
• অশুদ্ধ: একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।

অন্যদিকে, 
• শুদ্ধ: কালিদাস খ্যাতিমান কবি।
• শুদ্ধ: সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন।
• শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৯৮.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. কষাকষি
  2. ষাণ্মাসিক
  3. কিষমিশ
  4. বিষয়ী
ব্যাখ্যা

⇒ বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় কখনো ‘ষ’ লেখা যাবে না।
যেমন: 
- ফটোষ্ট্যাট হবে না, সঠিক বানান হবে ফটোস্ট্যাট।
তেমনইভাবে ষ্টেশন, ষ্ট্রিট ও কিষমিশ লিখলে ভুল হবে, সঠিক বানান হবে স্টেশন, স্ট্রিট এবং কিশমিশ।

অন্যদিকে,
কষাকষি, ষাণ্মাসিক ও বিষয়ী শব্দগুলোতে ‘ষ’ এর ব্যবহার শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৯৯.
কোন বানানটি অশুদ্ধ?
  1. শ্রদ্ধাঞ্জলী
  2. উপরিউক্ত
  3. ইতঃপূর্বে
  4. উপর্যুক্ত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- শ্রদ্ধাঞ্জলী।

• শুদ্ধ বানান: শ্রদ্ধাঞ্জলি (বিশেষ্য পদ)।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- শ্রদ্ধা নিবেদন।

অন্যদিকে,
উপরিউক্ত, ইতঃপূর্বে ও উপর্যুক্ত শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩০০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. শ্রাদ্ধঞ্জলি
  2. শ্রদ্ধাঞ্জলি
  3. শ্রদ্ধাঞ্জলী
  4. শ্রদ্ধেয়াঞ্জলী
ব্যাখ্যা
• সঠিক বানান 'শ্রদ্ধাঞ্জলি'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ: শ্রদ্ধা নিবেদন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।