•
১৬ সেপ্টেম্বর ২০২১ সালে বাংলাদেশ ষষ্ঠ দেশ হিসাবে 'New Development Bank (NDB)' এর সদস্য পদ লাভ করে।
• BRICS এর সদস্য দেশগুলো মিলে ‘New Development Bank' (NDB) গঠন করে।
- এটি ব্রিকস ব্যাংক নামেও পরিচিত।
- প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর - ১৫ জুলাই, ২০১৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা - জুলাই, ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান - ফোর্টালেজা, ব্রাজিল।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - Fortaleza Declaration।
-
সদস্য সংখ্যা- পূর্ণাঙ্গ সদস্য - ৭টি
- প্রস্তাবিত সদস্য দেশ - ২টি।
- সদরদপ্তর - সাংহাই, চীন।
• NDB - সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
⇒ ২০১২ সালে ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ব্রিকস - এর চতুর্থ সম্মেলনে এই জোটের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার ধারনা তৈরি হয়। ব্যাংক গঠনের প্রস্তাব করেছিলেন - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
⇒ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্যাংক গঠনের রূপরেখা চূড়ান্ত হয়।
⇒ ২০১৪ সালে ব্রাজিলের ফোর্টালেজাতে অনুষ্ঠিত সম্মেলনে Fortaleza Declaration - এর মাধ্যমে New Development Bank (NDB) গঠিত - হয়।
⇒ Fortaleza Declaration - অনুসারে, নবগঠিত ব্যাংক - এর অনুমোদিত মূলধন ধরা হয় - ১০০ বিলিয়ন ডলার। প্রাথমিক মূলধন ধরা হয় - ৫০ বিলিয়ন ডলার।
সূত্র: সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট