বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - International Affairs

মোট প্রশ্ন৩,৮২৬এই পাতাপ্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - International Affairs

PrepBank · পাতা ৩৯ / ৩৯ · ৩,৮০১৩,৮০৮ / ৩,৮২৬

৩,৮০১.
The first man-made satellite, Sputnik -I was launched by the former USSR in -
  1. ক) 1957
  2. খ) 1955
  3. গ) 1970
  4. ঘ) 1967
ব্যাখ্যা

Sputnik, any of a series of three artificial Earth satellites, the first of whose launch by the Soviet Union on October 4, 1957, inaugurated the space age.
Sputnik 1, the first artificial satellite launched, was a 83.6-kg (184-pound) capsule.
It achieved an Earth orbit with an apogee (farthest point from Earth) of 940 km (584 miles) and
a perigee (nearest point) of 230 km (143 miles), circling Earth every 96 minutes and remaining in orbit until January 4, 1958,
when it fell back and burned in Earth’s atmosphere.
The launch of Sputnik 1 shocked many Americans, who had assumed that their country was technologically ahead of the Soviet Union,
and led to the “space race” between the two countries.
Source: Britannica.

৩,৮০২.
Who won the first Nobel Prize in economics?
  1. Adam Smith
  2. Ragnar Frisch
  3. Paul M. Romer
  4. Donis Mukwege
ব্যাখ্যা
- নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হিসেবে বিবেচিত। 
- পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি –এই ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
- নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে।
- শুরুতে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।
- সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্স পুরস্কার প্রদানের বিষয়টি পরিচালনা করে।
- অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন অ্যধাপক র‌্যাগনার ফ্রিশ।

সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট ও প্রথম আলো। 
৩,৮০৩.
'The Montreal Protocol' deals with -
  1. ক) GHG
  2. খ) ODS
  3. গ) MSD
  4. ঘ) OCD
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- এর পুরো নাম: Montreal Protocol on Substance that Deplete the Ozone Layer।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থ (Ozone-Depleting Substances - ODS) নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়। বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।
 
The Montreal Protocol, finalized in 1987, is a global agreement to protect the stratospheric ozone layer by phasing out the production and consumption of ozone-depleting substances (ODS).

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, state.gov)
৩,৮০৪.
2025 has been declared the International Year of Quantum Science and Technology by which organization?
  1. USAID
  2. IBM
  3. UN General Assembly
  4. International Quantum Structures Association
  5. Intel
ব্যাখ্যা
জাতিসংঘ:
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- ২০২৫ সালে কোয়ান্টাম মেকানিক্সের ১০০ বছর পূর্তি হয় এবং এটি জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা "আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তির বছর" (International Year of Quantum Science and Technology) হিসেবে ঘোষণা করা হয়েছে।
- জাতিসংঘের সকল সদস্য সাধারণ পরিষদের সদস্য।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৮০৫.
Regional Cooperation Development Headquarters located in -
  1. ক) Cairo
  2. খ) Tehran
  3. গ) Istanbul
  4. ঘ) Islamabad
ব্যাখ্যা
Regional Cooperation Development:
• ২১ জুলাই, ১৯৬৪ সালের CENTO - এর আঞ্চলিক সদস্যবর্গের (ইরান, তুরস্ক ও পাকিস্তান) উদ্যোগে Regional Cooperation Development  (RCD) প্রতিষ্ঠিত হয়।
• RCD এর সদর দপ্তর অবস্থিত - ইরানের তেহরানে ।
• RCD ১৯৮৫ সালে ECO দ্বারা প্রতিস্থাপিত হয় ।
• RCD বর্তমান সংস্থা ৭ টি।
Source: icd.org
৩,৮০৬.
Who is the author of the famous political book 'The Prince'?
  1. Thomas Hobbes
  2. John Locke
  3. Immanuel Kant
  4. Niccolo Machiavelli
ব্যাখ্যা
The Prince:
- এটি রেনেসাঁ যুগের ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ নিকোলো ম্যাকিয়াভেলি রচিত একটি প্রভাবশালী বই।
- বইটি শাসক ও রাজনীতিবিদদের জন্য রাজনৈতিক কৌশল এবং ক্ষমতা অর্জনের উপায় সম্পর্কে নির্দেশনা দেয়।
- নিকোলো ম্যাকিয়াভেলির The Prince একটি বাস্তববাদী রাজনৈতিক গ্রন্থ, যেখানে শাসকদের ক্ষমতা অর্জন ও রক্ষা করতে নৈতিকতার তোয়াক্কা না করার কৌশল প্রস্তাব করা হয়েছে।
- বইটিতে কৌশলগত দক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা শাসকের সুনাম ও গৌরব অর্জনের জন্য অপরিহার্য।
- ক্ষমতা ধরে রাখতে শাসকদের কখনো কখনো নিষ্ঠুর হতে হতে পারে, তবে তা "সঠিকভাবে" প্রয়োগ করতে হবে।
- এছাড়া, ম্যাকিয়াভেলি ভাগ্যের নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন এবং ইতালির মুক্তির জন্য উদ্ধারকর্তার আহ্বান জানিয়েছেন।

উৎস: Britannica.
৩,৮০৭.
The Total number of members of the United Nations Security Council is -
  1. ক) 5
  2. খ) 15
  3. গ) 25
  4. ঘ) 10
ব্যাখ্যা
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
৩,৮০৮.
Which of the following is the currency of Argentina?
  1. Lira
  2. Peso
  3. Rand
  4. Dollar
ব্যাখ্যা
• আর্জেনটিনার মুদ্রার নাম পেসো। 

• অন্যদিকে: 
- ডলার যুক্তরাষ্ট্রের মুদ্রা,
- লিরা তুরস্কের মুদ্রা, 
- র‍্যান্ড দক্ষিণ আফ্রিকার মুদ্রা।

উৎস: ব্রিটানিকা।