বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - International Affairs

মোট প্রশ্ন৩,৮২৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - International Affairs

PrepBank · পাতা ৩১ / ৩৯ · ৩,০০১৩,১০০ / ৩,৮২৬

৩,০০১.
The term 'Brexit' refers to the withdrawal of which country from the European Union?
  1. France
  2. Italy
  3. Germany
  4. United Kingdom
ব্যাখ্যা
ব্রেক্সিট:

- ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’।
- এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া।
- ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়।
- অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ব্রিটিশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
- ২০ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাস হয়।
- অবশেষে, ২০২০ সালের ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে যুক্তরাজ্য।

তথ্যসূত্র:  EU ওয়েবসাইট।
৩,০০২.
Who is the current Director General of WTO? [September, 2025]
  1. Ajay Banga
  2. Jim Young Kim
  3. Micheline rey
  4. Dr. Ngozi Okonjo-Iweala
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা (Dr. Ngozi Okonjo-Iweala)।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে–
১) উরুগুয়ে রাউন্ডের চুক্তিসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন করা,
২) বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য ফোরাম হিসেবে কাজ করা,
৩) বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা,
৪) বিভিন্ন সদস্য দেশের জাতীয় বাণিজ্য নীতিমালা পরীক্ষা করে দেখা এবং,
৫) কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতিমালার বিষয়ে সহায়তা করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৩,০০৩.
What type of structure is the Colosseum?
  1. A fortress
  2. A circular temple
  3. An amphitheater
  4. A gallery
  5. None
ব্যাখ্যা

- পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য রোমের কলোসিয়াম। 
- এটি প্রাচীন ইতিহাসের প্রতীকী স্থাপনাগুলোর একটি, যেটি বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে।
- রোমের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশাল অ্যাম্ফিথিয়েটারটি ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত।
- অ্যাম্ফিথিয়েটার হচ্ছে একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার উন্মুক্ত মঞ্চ, যার চারদিকে ধাপে ধাপে বসার জায়গা থাকে, যেন দর্শকেরা নিচের মঞ্চ বা কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনা দেখতে পারেন।

- রোমের কলোসিয়াম বিশ্বের বিখ্যাত নিদর্শনগুলোর একটি। 
- খ্রিষ্টের জন্মের পর ৭২ সালে এই কলোসিয়াম নির্মাণ করা হয়। 
- একসময় এখানে গ্ল্যাডিয়েটরদের প্রাণঘাতী লড়াইয়ের আয়োজন করা হতো।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো।

৩,০০৪.
Who became the laureate of the Pulitzer Prize in 2025? [November, 2025]
  1. Mosab Abu Toha
  2. Margaret Atwood
  3. Salman Rushdie
  4. Chimamanda Ngozi Adichie
ব্যাখ্যা

• পুলিৎজার পুরস্কার ২০২৫: 
- ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মোসাব আবু তোহা।
- আবু তোহা তাঁর বিভিন্ন প্রবন্ধে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন।
- তাঁর প্রবন্ধগুলো গভীর অনুসন্ধানী প্রতিবেদন হলেও ব্যক্তিগত স্মৃতিকথার মিশেলে সেগুলো উপস্থাপন করেছেন তিনি, যা ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা জীবন্ত করে তুলেছে।

- আবু তোহা ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করায় বার্তা সংস্থা রয়টার্স এ বছর (২০২৫ সাল) পুলিৎজার পুরস্কার পেয়েছে।
-  ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
- নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।

 
তথ্যসূত্র: The Pulitzer Prizes ওয়েবসাইট ও প্রথম আলো। (Link)

৩,০০৫.
Which country is adjacent to Gibraltar?
  1. France
  2. Iran
  3. Maldives
  4. Spain
  5. All of the Above
ব্যাখ্যা
জিব্রাল্টার:
- ভূমধ্যসাগরের তীরে স্পেন উপকূলে ব্রিটিশ শাসিত একটি ভূখণ্ড জিব্রাল্টার।
- অঞ্চলটি ব্রিটিশদের অন্যতম সামরিক ও নৌঘাঁটি।
- জিব্রাল্টার নামটি নেওয়া হয়েছে আরবি জবাল তরিক বা তারিকের পাহাড় থেকে।
- তরিক হলো স্পেন বিজয়ী মুসলমান সেনাপতি, পুরো নাম তরিক ইবনে জিয়াদ।
- ১৭০৪ সালে স্পেনের কাছ থেকে জিব্রাল্টার দখল করে ব্রিটিশরা।
- অঞ্চলটির আয়তন ২.৬ বর্গমাইল।
- মুদ্রার নাম জিব্রাল্টার পাউন্ড।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি রয়েল নেভির গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল।

⇒ জিব্রাল্টার প্রণালি বা স্ট্রেইট অব জিব্রাল্টার নামে পরিচিত প্রণালিটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর পূর্বে ভূমধ্যসাগর।
- এটি আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করছে।
- আর পৃথক করেছে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে।
- জিব্রাল্টার প্রণালির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার এবং প্রস্থ ১৪.৩ কিলোমিটার।

উৎস: Britannica.
৩,০০৬.
Who introduced the term 'Global village'?
  1. Marshall McLuhan
  2. Adam Smith
  3. Max Weber
  4. Karl Marx
ব্যাখ্যা

বিশ্বগ্রাম (Global Village):
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এক দেশে বসে অন্য দেশে প্রতিবেশির মতো তথ্য বিনিময় করতে পারার প্রক্রিয়াটিই মূলত বিশ্বগ্রামের ধারণা।
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মারশেল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন।
- মারশেল ম্যাকলুহান সর্বপ্রথম ১৯৬২ সালে তার রচিত ‘The Gutenberg Galaxy: The Making of Typographic' গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন।

উল্লেখ্য,
- পরবর্তীতে ১৯৬৪ সালে 'Understanding Media' গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- তাঁর মতে, "ইলেক্‌ট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হল বিশ্বগ্রাম।
- যার মাধ্যমে খুব সহজেই পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব।"
- এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বুঝানো হয়েছে।
- সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিগোষ্ঠীকে একটি ছাতার নিচে নিয়ে আসা হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,০০৭.
In which city is the Nobel Peace Prize awarded?
  1. Helsinki, Finland
  2. Copenhagen, Denmark
  3. Oslo, Norway
  4. Stockholm, Sweden
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। 

সূত্র: নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৩,০০৮.
The longest river in the world is -
  1. Yangtze River
  2. Congo River
  3. Nile River
  4. Amazon River
ব্যাখ্যা
Nile River (নীলনদ):
• The longest river in the world,
called the father of African rivers.   
• It rises south of the Equator and flows northward through northeastern Africa to drain into the Mediterranean Sea.
• Its basin includes parts of Tanzania, Burundi, Rwanda, the Democratic Republic of the Congo, Kenya, Uganda, South Sudan, Ethiopia, Sudan, and the cultivated part of Egypt.
• It's most distant source is the Kagera River in Burundi. 

• The Nile is formed by three principal streams: the Blue Nile and the Atbara, which flow from the highlands of Ethiopia, and the White Nile, the headstreams of which flow into Lakes Victoria and Albert.

♣ Others: 
⇒ Amazon River, the greatest river of South America and the largest drainage system in the world in terms of the volume of its flow and the area of its basin.
• It's westernmost source is high in the Andes Mountains (Peru), within 100 miles (160 km) of the Pacific Ocean, and its mouth is in the Atlantic Ocean, on the northeastern coast of Brazil. 

⇒ Congo River, formerly Zaire River, river in west-central Africa.  
• It is the continent’s second longest river, after the Nile. 
• It rises in the highlands of northeastern Zambia between Lakes Tanganyika and Nyasa (Malawi). 

⇒ Yangtze River, longest river in both China and Asia and third longest river in the world.
• From its source on the Plateau of Tibet to its mouth on the East China Sea, the river traverses or serves as the border between 10 provinces or regions. 

Source:
Britannica.com.
৩,০০৯.
What is the meaning of the word "Perestroika"?
  1. Reconstruction 
  2. Development
  3. Liberalization
  4. Social Justice
ব্যাখ্যা

⇒ পেরেস্ত্রইকা নীতি:
- পেরেস্ত্রইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন।
- আর্থিক ও সামাজিক সংস্কার করতে ১৯৮৫ সালে এই নীতি প্রবর্তন করেন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ।
- ওই সময় দেশকে নতুন দিশায় নিয়ে যেতে যে পুনর্গঠন প্রকৃত শুরু করেছিলেন তিনি, সেটাই পেরেস্ত্রইকা।
- এই নীতির মূল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের আধারে এমন এক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে থাকবে একটি দক্ষ অর্থনীতি এবং সর্বোপরি একটি উন্নত বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও গণতান্ত্রিক সমাজ কাঠামো।
- শীতলযুদ্ধের প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন মূলত ভারী শিল্প বিশেষত সামরিক শিল্পের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল।
- ফলে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক বা এই ধরনের বিলাস দ্রব্যের উৎপাদন পরিকাঠামো গড়ে ওঠেনি।
- একই সাথে বিশ্ববাণিজ্যে সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে পড়েছিল।
- বাণিজ্য কেবল পূর্ব ইউরোপ এবং সমাজতান্ত্রিক শিবিরের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গেই সীমাবদ্ধ ছিল।
- এই অবস্থার পরিবর্তন ঘটানোর উদ্দেশ্যে অর্থনৈতিক উদারীকরণ এর নীতি গৃহীত হয়।

উৎস: Britannica.

৩,০১০.
Which country has confirmed the first case of the contagious Marburg virus?
  1. ক) Chile
  2. খ) Guinea
  3. গ) USA
  4. ঘ) India
  5. ঙ) Kenya
ব্যাখ্যা

On 6 August 2021, the Ministry of Health of Guinea informed WHO of a confirmed case of Marburg virus disease (MVD) in Guéckédou Prefecture, Nzérékoré Region, south-western Guinea.
The village where the case resided is near both Sierra Leone and Liberian borders. This is the first known case of Marburg virus disease in Guinea and in West Africa.
Marburg virus ১৯৬৭ সালে জার্মানি ও সার্বিয়াতে দেখা দিয়েছিলো। এটি ইবোলা গোত্রের ভয়ংকর সংক্রামক একটি ভাইরাস।

উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট।

৩,০১১.
Which Middle Eastern country recently rejoined the Arab League?
  1. Lebanon
  2. Palestine
  3. Syria
  4. Jordan
ব্যাখ্যা
আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন: 
- ২০২৩ সালের ৭ মে, আরব লীগের সদস্যপদ ১২ বছরের স্থগিতাদেশের পর সিরিয়ার সদস্যপদ পুনঃস্থাপন করা হয়।
- সিরিয়ার গৃহযুদ্ধ ২০১১ সালে শুরু হওয়ার পর আরব লীগ সিরিয়াকে তাদের সদস্যপদ স্থগিত করেছিল।
- এটি প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজনৈতিক ঘটনা।
- এই পদক্ষেপটি সিরিয়ার চলমান সংকট সমাধানে একটি "আরব নেতৃত্বাধীন রাজনৈতিক পথ" তৈরির লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে।
- তবে, জর্ডান ও কাতারসহ বিরোধী গোষ্ঠী এবং দেশগুলো শান্তি পরিকল্পনার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
- আরব দেশগুলো আঞ্চলিক সমস্যা, যেমন মাদকপাচার, শরণার্থী সংকট এবং ইরান সমর্থিত মিলিশিয়াদের প্রভাব, সমাধানের জন্য সিরিয়ার সাথে সহযোগিতার কৌশল গ্রহণ করছে।
- যদিও আরব লিগ সরাসরি কোনো আর্থিক সহায়তা বা বিনিয়োগ দিতে পারবে না।
- এই পুনঃঅন্তর্ভুক্তি দামাস্কাসের জন্য একটি রাজনৈতিক বিজয়।
- বিশেষ করে উপসাগরীয় দেশগুলো ভবিষ্যতে সিরিয়ার পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উৎস: আল-জাজিরা
বিবিসি
৩,০১২.
Who is involved in the 'Fridays for Future' movement?
  1. Dilma Rousseff
  2. Hilda Hine
  3. Greta Thunberg
  4. Wangeri Mathai
ব্যাখ্যা
ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলন হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- ২০১৮ সালের আগস্টে সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত হয়।
- এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।

তথ্যসূত্র - ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।
৩,০১৩.
Which of the following countries is a member of Commonwealth?
  1. ক) Zimbabwe
  2. খ) Mozambique
  3. গ) Thailand
  4. ঘ) Vietnam
ব্যাখ্যা
প্রতিষ্ঠাকাল: ২৮ এপ্রিল, ১৯৪৯ সাল
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ
সদরদপ্তর: মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য
(১৯৬৫ সালে প্রতিষ্ঠিত)
অফিসিয়াল ভাষা: ইংরেজি

⤇ কমনওয়েলথ-এর সর্বশেষ যোগদানকারী দেশ - রুয়ান্ডা ও মোজাম্বিক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিলো না।
⤇ ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
⤇ কমনওয়েলথের সদস্য সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশ থেকে - ২১টি। এছাড়া এশিয়া থেকে - ৮টি, ক্যারিবিয়ান ও আমেরিকান অঞ্চল থেকে - ১৩টি, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে - ১১টি ও ইউরোপ থেকে - ৩টি সদস্য দেশ রয়েছে।
 
উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট
৩,০১৪.
To which region was the Domino Theory applicable?
  1. South America
  2. Southeast Asia
  3. Middle East
  4. Eastern Europe
ব্যাখ্যা
- দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য 'ডমিনো তত্ত্বটি' প্রযোজ্য ছিল।

• ডমিনো তত্ত্ব (Domino Theory):

- ডমিনো তত্ত্ব-এর মূল কথা ছিল, যদি কোনো একটি দেশে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পাশের এবং আশেপাশের দেশগুলোও ওই মতবাদে উদ্বুদ্ধ হবে এবং এক সময় রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে এবং সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- প্রেসিডেন্ট আইসেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিলের সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পরোক্ষভাবে ডমিনো তত্ত্ব-এর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে, কোনো অবস্থাতেই দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যত্র সমাজতন্ত্রের প্রসারকে এগিয়ে যেতে দেয়া যাবে না, এবং প্রয়োজনে সেইসব দেশে সামরিক হস্তক্ষেপ করতে হবে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৩,০১৫.
Who is the current Secretary General of NATO? [September, 2025]
  1. Jens Stoltenberg
  2. Mark Rutte 
  3. Anders Fogh Rasmussen
  4. George Robertson
ব্যাখ্যা

- বর্তমান মহাসচিব: মার্ক রুট। (সেপ্টেম্বর, ২০২৫)
• ন্যাটো (NATO):

- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। (সেপ্টেম্বর, ২০২৫)

উল্লেখ্য,
• ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- স্থান: হেগ, নেদারল্যান্ড। 
- সময়: দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলন।
- মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।
 
উৎস: NATO ওয়েবসাইট।

৩,০১৬.
Which district of Bangladesh has the highest number of tea gardens? [October, 2025]
  1. Chattogram
  2. Moulvibazar 
  3. Habiganj
  4. Sylhet
ব্যাখ্যা

• বাংলাদেশের চা বাগান:
- বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগান:  ১৭০টি 
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে: মৌলভীবাজারে।

• জেলা অনুসারে চা বাগানের সংখ্যা:
- মৌলভীবাজার : ৯০টি
- হবিগঞ্জ : ২৫টি
- সিলেট : ১৯টি
- চট্টগ্রাম: ২২টি
- পঞ্চগড় : ১০টি
- রাঙামাটি: ২টি
- ঠাকুরগাঁও: ১টি
- খাগড়াছড়ি: ১টি

• সর্বশেষ চা বাগান: পঞ্চগড় টি কোম্পানি।
• বাংলাদেশে চা বোর্ডের প্রধান কার্যালয়: নাসিরাবাদ, চট্টগ্রাম।

তথ্যসূত্র: বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট। (লিংক)

৩,০১৭.
Gravitational waves predicted by albert Einstein was first detected by LIGO and Virgo Scientific Collaboration in the year -
  1. ক) 2014
  2. খ) 2015
  3. গ) 2016
  4. ঘ) 2017
ব্যাখ্যা

Almost 100 years ago today, Albert Einstein predicted the existence of gravitational waves — ripples in the fabric of space-time that are set off by extremely violent, cosmic cataclysms in the early universe. With his knowledge of the universe and the technology available in 1916, Einstein assumed that such ripples would be “vanishingly small” and nearly impossible to detect. The astronomical discoveries and technological advances over the past century have changed those prospects.

In 2015, scientists in the LIGO Scientific Collaboration — with a prominent role played by researchers at MIT and Caltech — have directly observed the ripples of gravitational waves in an instrument on Earth. In so doing, they have again dramatically confirmed Einstein’s theory of general relativity and opened up a new way in which to view the universe.

Source: MIT, Caltech

৩,০১৮.
Which of the following is full form of IFC?
  1. ক) International Football Committee
  2. খ) International Finance Corporation
  3. গ) Investment Finance Corporation
  4. ঘ) Investment Football Corporation
ব্যাখ্যা
• Full form of IFC International Finance Corporation. 

- এটি ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি। IFC উন্নয়নশীল দেশগুলোর ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারি খাতের উন্নয়নে ঋণদান করে থাকে।
- IFC এর সহায়তায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা বন্ড চালু হয়।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট। 
৩,০১৯.
The Helsinki Convention was signed to protect of which marine environment?
  1. Mediterranean Sea
  2. Baltic Sea
  3. Black Sea
  4. Arabian Sea
ব্যাখ্যা

- হেলসিঙ্কি কনভেনশন মূলত বাল্টিক সাগরের সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি।
​- এটি প্রথম স্বাক্ষরিত হয় ১৯৭৪ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এবং পরবর্তীতে ১৯৯২ সালে হালনাগাদ করা হয়। 
​- বাল্টিক সাগর ইউরোপের সবচেয়ে সংবেদনশীল ও দূষণপ্রবণ সাগরগুলোর একটি, কারণ এর চারপাশে ঘনবসতি, শিল্পায়ন ও কৃষি কার্যক্রম বিদ্যমান। 
​- এসব কার্যকলাপ থেকে তেল, রাসায়নিক সার, কীটনাশক ও শিল্প বর্জ্য সরাসরি সাগরে গিয়ে পড়ে। 
​- এর ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে এবং সাগরের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। 
​- এই পরিস্থিতি মোকাবিলায় বাল্টিক উপকূলবর্তী দেশগুলো একত্রিত হয়ে দূষণ রোধ, পরিবেশ পুনরুদ্ধার ও টেকসই ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দেয়। চুক্তির আওতায় HELCOM (Helsinki Commission) গঠিত হয়। 

​সূত্র: HELCOM ওয়েবসাইট। 

৩,০২০.
At present, Which country is the chairman of G-7? [April, 2025]
  1. Italy
  2. Canada
  3. Japan
  4. Germany
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করবে।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৩,০২১.
The lower limit of perpetual snow in mountains such as the Himalayas is termed as the-
  1. ক) tree line
  2. খ) timber line
  3. গ) boundary line
  4. ঘ) snow line
ব্যাখ্যা
The lower limit of perpetual snow in mountains such as the Himalayas is termed as the snow line. The snow line is an irregular line located along the ground surface where the accumulation of snowfall equals ablation (melting and evaporation).
৩,০২২.
Which of the following amendments abolished slavery in the United States?
  1. 1st Amendment
  2. 13th Amendment
  3. 15th Amendment
  4. 19th Amendment
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে ।
- যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগদানকারী শেষ দুটি রাজ্য ছিল আলাস্কা (৪৯তম) এবং হাওয়াই (৫০তম)।
- এই দুইটি রাজ্যই ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগদান করে।
- আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য।
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

উল্লেখ্য,
- ১৮৬৫ সালে মার্কিন কংগ্রেস ১৩তম সংশোধনী পাস করে, যা যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
- এই সংশোধনীটি পরবর্তীতে ৬ ডিসেম্বর, ১৮৬৫ সালে অনুমোদিত হয়।
- ১৩তম সংশোধনীর মাধ্যমে আইনতভাবে দাসপ্রথা নিষিদ্ধ করা হয়।

উৎস: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট।
৩,০২৩.
What is the present name of 'Constantinople'?
  1. ক) Istanbul
  2. খ) Rome
  3. গ) Venice
  4. ঘ) Ankara
ব্যাখ্যা
ইস্তাম্বুল, পূর্বে কনস্টান্টিনোপল বা প্রাচীন বাইজান্টিয়াম শহর এবং তুরস্কের সমুদ্রবন্দর।
- কৃষ্ণ সাগরের প্রবেশদ্বারে একটি উপদ্বীপে অবস্থিত। 
- তুরস্কের বৃহত্তম শহর বসপোরাসের উভয় পাশে অবস্থিত এবং এইভাবে - ইউরোপ এবং এশিয়া উভয় স্থানেই অবস্থিত। 
- বাইজান্টিয়াম খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে গ্রীক উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ৫১২ খ্রিস্টপূর্বাব্দে পারস্য আচেনীয় রাজবংশের কাছে এবং তারপর আলেকজান্ডার দ্য গ্রেটের কাছে, এটি প্রথম শতাব্দীতে রোমানদের অধীনে একটি মুক্ত শহর হয়ে ওঠে।
- সম্রাট প্রথম কনস্টান্টাইন শহরটিকে ৩৩০ সালে পূর্ব রোমান সাম্রাজ্যের ১ আসন বানিয়েছিলেন, পরে এটির নামকরণ করা হয়েছিল কনস্টান্টিনোপল । 

উৎস: Britannica.
৩,০২৪.
The year 1789 is famous for which historical event?
  1. October Revolution
  2. Battle of Waterloo
  3. Cuba Revolution
  4. French Revolution
ব্যাখ্যা
১৭৮৯ সাল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের জন্য বিখ্যাত।

ফরাসি বিপ্লব:

- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

অন্যদিকে,
- কিউবা বিপ্লব সংঘটিত হয়েছিল ১৯৫৯ সালে।
- ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৮১৫ সালে।
- অক্টোবর বিপ্লব সংঘটিত হয়েছিল ১৯১৭ সালে।

উৎস: Britannica.
৩,০২৫.
In 2024, which country was ranked the most innovative according to WIPO?
  1. Sweden
  2. Switzerland
  3. UK
  4. USA
  5. Singapore
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- প্রকাশিত হয়: সেপ্টেম্বর, ২০২৪।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।

উল্লেখ্য, 
- বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

সূত্র: WIPO ওয়েবসাইট।
৩,০২৬.
When was the 'Global Strike for Gaza' program held?
  1. 5 April, 2025
  2. 6 April, 2025
  3. 7 April, 2025
  4. 8 April, 2025
ব্যাখ্যা
⇒ 'গ্লোবাল স্ট্রাইক ফর গাজা' কর্মসূচি পালিত হয় ৭ এপ্রিল, ২০২৫ সালে।

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’:
- ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন নিউইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড। 
- ৭ এপ্রিল, ২০২৫ তারিখে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন।
- কর্মসূচির নাম দেয়া হয় ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’।
- একই সঙ্গে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল ‘দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’।
- ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’, অর্থাৎ ‘গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ’ নামে ৭ এপ্রিল, ২০২৫ তারিখে বিশ্বজুড়ে এ অবরোধ পালন করে সংগঠনটি।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৩,০২৭.
Convention on the Elimination of All Forms of Discrimination Against Women was signed in -
  1. ক) 1970
  2. খ) 1971
  3. গ) 1979
  4. ঘ) 1989
ব্যাখ্যা

- CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সনদ।

- এটি ১৯৭৯ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরিত হয় যা ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর কার্যকর হয়।
- এই সনদে ৩০টি ধারা রয়েছে।

সূত্রঃ UN ওয়েবসাইট।

৩,০২৮.
Which country recently is named a road in “Bangladesh Road’?
  1. Uganda
  2. Angola
  3. Namibia
  4. South Sudan
ব্যাখ্যা

সম্প্রতি দক্ষিণ সুদানের একটি সড়কের নাম রাখা হয় ‘বাংলাদেশ রোড’ যেটি নির্মাণ করেন সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীরা।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩,০২৯.
The Nobel Prize in Economic Sciences is funded by -
  1. Norges Bank
  2. Sveriges Riksbank
  3. Bank Norwegian
  4. Skandinaviska Enskilda Banken
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

⇒ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪ টি। যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য,
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

• Nobel Prize in Economic Sciences:
- ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank) অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।
- এই পুরস্কারটিও রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সে নির্ধারণ করে।
- ১৯৬৯ সালে প্রথমবার এই পুরস্কার Ragnar Frisch এবং Jan Tinbergen-কে প্রদান করা হয়।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৩,০৩০.
Which is considered the 'Tallest Mountain in our Solar System'?
  1. Mount Everest
  2. Caloris Montes
  3. Olympus Mons
  4. Kangchenjunga
ব্যাখ্যা
- আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত অলিম্পাস মনস (Olympus Mons) যা মঙ্গল গ্রহে অবস্থিত।
- মঙ্গল গ্রহে অলিম্পাস মনস সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত।
- এই বিশাল পর্বতটি ২২ কিলোমিটার লম্বা এবং ৭০০ কিলোমিটার প্রসস্থ। 
- এটি মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় তিনগুণ হবে।
- এটি একটি আগ্নেয়গিরির। 

সূত্র: ব্রিটানিকা ও নাসা ওয়েবসাইট।
৩,০৩১.
Asia Cup Cricket 2022 will be held in -
  1. ক) Sri Lanka
  2. খ) United Arab Emirates
  3. গ) India
  4. ঘ) England
ব্যাখ্যা
- The Asian Cricket Council has confirmed that the Asia Cup will be held in the United Arab Emirates with Sri Lanka, the original hosts, retaining hosting rights.
- The economic crisis in Sri Lanka has seen the Asia Cup moved out of the country although Sri Lanka will continue to retain the hosting rights. The tournament will now be held in UAE between August 27 and September 11.
 
উৎস: আইসিসি ওয়েবসাইট। 
৩,০৩২.
The Large Hadron Collider (LHC), the world's largest and most powerful particle accelerator, is located at which research facility?
  1. Fermilab (USA)
  2. CERN (Switzerland/France)
  3. JINR (Russia)
  4. KEK (Japan)
ব্যাখ্যা
The Large Hadron Collider (LHC), বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী কণা স্পিড নিয়ন্ত্রক, সুইজারল্যান্ড/ফ্রান্স সীমান্তে জেনেভায় CERN (ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা)-এ অবস্থিত।

গুরুত্বপূর্ণ তথ্য:
- এটি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী কণা স্পিড নিয়ন্ত্রক।
- এলএইচসি হল ২৭ কিলোমিটার ব্যাসাকার একটি রিং স্পিড নিয়ন্ত্রক যা ১৭৫ মিটার নিচে পৃথিবীর নিচে অবস্থিত।
- এটি প্রতিদ্বন্দ্বী কণা সমূহকে প্রায় আলোর বেগে সংঘর্ষ করায়।
- CERN ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এলএইচসি প্রকল্পটি ১৯৯৪ সালে অনুমোদিত হয়েছিল।
- এলএইচসির নির্মাণ কাজ ২০০৮ সালে সম্পন্ন হয়েছিল এবং ২০১০ সাল থেকে পুরোপুরি কাজ শুরু হয়েছিল।
- এটি ২০১২ সালে প্রথম পর্যবেক্ষিত হিগস বোসন সংঘর্ষ সাধন করেছিল।
- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১০,০০০রও বেশি বিজ্ঞানী এবং প্রকৌশলী এলএইচসি গবেষণায় অংশগ্রহণ করেন।
- CERN অন্যান্য কণা স্পিড নিয়ন্ত্রক এবং সুবিধাসহ এলএইচসি পরিচালনা করে।

উৎস: Space.com & Large Hadron Collider. [লিঙ্ক]
৩,০৩৩.
Black forest is found in
  1. ক) France
  2. খ) Germany
  3. গ) Czechoslovakia
  4. ঘ) Romania
ব্যাখ্যা
Black forest is found in Germany. It is a mountainous region with dense, evergreen forests in South West Germany bordering France and surrounded by Rhine Valley.
৩,০৩৪.
Which country was part of the Axis Powers in World War II?
  1. France
  2. Italy
  3. United States
  4. Soviet Union
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

- মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• ব্রিটেন,
• ফ্রান্স,
• যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।

৩,০৩৫.
Who is the present Director-General of the World Trade Organization (WTO)?
  1. Kristalina Georgieva
  2. Ngozi Okonjo-Iweala
  3. Ajay Banga
  4. António Guterres
ব্যাখ্যা
⇒ The World Trade Organization (WTO): 
• The WTO was established on 1 January 1995.  
• It's predecessor organization is the General Agreement on Tariffs and Trade (GATT).  
• 164  members. 

⇒ Director-General
• Ngozi Okonjo-Iweala is the seventh Director-General of the WTO. 
• She took office on 1 March 2021, becoming the first woman and the first African to serve as Director-General.
• Her term of office will expire on 31 August 2025. 

⇒ Others: 
• António Guterres, the ninth Secretary-General of the United Nations. 
• Ajay Banga is the current 14th President of the World Bank Group.  
• Kristalina Georgieva is the current Managing Director of the International Monetary Fund (IMF).  

Source: WTO, World Bank, IMF and United Nations official website.
৩,০৩৬.
In which country is the 'Black Forest' mountain located?
  1. India
  2. Italy
  3. Brazil
  4. Germany
ব্যাখ্যা
• চ্যুতি-স্তূপ পর্বত:
- ভূ-আলোড়নের সময় ভূ-পৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হলে ভূ-ত্বকে ফাটলের সৃষ্টি হয়।
- কালক্রমে ফাটল বরাবর ভূ-ত্বকের উপরের শিলাসমূহ ক্রমে স্থানচ্যুত হয়, যা চ্যুতি নামে পরিচিত ভূ-ত্বকের এ স্থানচ্যুতির ফলে একটি বিশাল শিলা খন্ড উপরে বা নিচের দিকে সরে যায়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে।
- ভারতের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত চ্যুতি-স্তূপ পর্বতের উদাহরণ।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৩৭.
Where is the Mojave Desert located?
  1. USA
  2. UAE
  3. South Africa
  4. China
ব্যাখ্যা
- মোজাবে মরুভূমি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাংশ জুড়ে অবস্থিত।
- কিছু অংশ নেবাদা, এরিজোনা, উতাহ অঙ্গরাজ্যে জুড়ে বিস্তৃত। 
- মোজাবে মরুভূমির আয়তন ২৫০০০ বর্গ মাইল (৬৫০০০বর্গ কিমি)। 
 
• বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান। 
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া। 
- সাহারা মরুভূমি : আফ্রিকা। 

সূত্র: ব্রিটানিকা।
৩,০৩৮.
Japanese military launched a surprise attack on the US Naval base at Pearl Harbor on -
  1. December 7, 1940
  2. December 7, 1941
  3. December 8, 1940
  4. December 8, 1941
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমণ:
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।

উল্লেখ্য,
- উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে।
- এরপর ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।
- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ।
- চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধজয়ের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধজয়ে জাপান আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে।
- এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করায় জাপান আরও সাম্রাজ্যবাদী হয়ে ওঠে।
- ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে।

উৎস: Britannica.
৩,০৩৯.
Who is the new Executive Director of UNICEF?
  1. Gail K. Boudreaux
  2. Rosalind Brewer
  3. Catherine M. Russell
  4. Debra A. Cafaro
ব্যাখ্যা
Catherine M. Russell became UNICEF’s eighth Executive Director on 1 February 2022. 
Ms. Russell brings to the role decades of experience in developing innovative policy that empowers underserved communities around the world, including high-impact programmes that protect women and girls, including in humanitarian crises. She has extensive experience building, elevating and managing diverse workforces and mobilizing resources and political support for a broad range of initiatives.

Source: https://www.unicef.org/
৩,০৪০.
Where was the 43rd ASEAN Summit held?
  1. Jakarta
  2. New york
  3. London
  4. Bangkok
ব্যাখ্যা
৪৩তম আসিয়ান সম্মেলন:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলন ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে৷
- ‘আসিয়ান ২০২৩ এর প্রতিপাদ্য - প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’।
- মিয়ানমার সংকট ও দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়ে সেখানে আলোচনা হয়েছে৷

এছাড়াও,
- শীতল যুদ্ধ চলার সময় কমিউনিজমের প্রসার ঠেকাতে ১৯৬৭ সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল৷চ
- সম্মিলিতভাবে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
- আসিয়ানের ১০টি দেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৩,০৪১.
Where was the first SAARC summit held?
  1. New Delhi
  2. Colombo
  3. Dhaka
  4. Islamabad
ব্যাখ্যা
- SAARC প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ঢাকায়। 

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- SAARC দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- এই সংগঠনের প্রতিষ্ঠা ঢাকায় হয় এবং প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়।
- এটি SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ।

সূত্র: - SAARC ওয়েবসাইট।
৩,০৪২.
'Himers' is a rocket launcher made by which country?
  1. ক) United States
  2. খ) India
  3. গ) Israel
  4. ঘ) Iran
ব্যাখ্যা
- গাড়িতে স্থাপন করা উচ্চপ্রযুক্তির হালকা রকেট লঞ্চার হলো এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা সংক্ষেপে HIMARS (হিমার্স)। 
- হিমার্স এর প্রস্তুতকারক যুক্তরাষ্ট্র। 
- রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স দিচ্ছে যুক্তরাষ্ট্র।
- ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে ও এক স্থান থেকে অন্য স্থানে এটি সহজে মোতায়েন করা যায়।
-  প্রতিটি ইউনিটে ছয়টি করে জিপিএস গাইডেড রকেট থাকে। 
- প্রায় এক মিনিটের মধ্যে অল্প কয়েকজন মিলেই পুনরায় রকেট লোড করে ফেলতে পারে।
 
উৎস: পত্রিকা রিপোর্ট।
৩,০৪৩.
'Capital punishment' means -
  1. Death penalty
  2. Misery
  3. Financial penalty
  4. Imprisonment
ব্যাখ্যা
• capital punishment
- English meaning: a punishment by death or death penalty as ordered by a legal system.
- Bangla Meaning: মৃত্যুদণ্ডে দণ্ডিত করা.

Ex. sentence: The killer received capital punishment.
- Bangla Meaning: খুনিটি মৃত্যুদণ্ড পেলো।

Sources: Live MCQ Lecture and Cambridge Dictionary.
৩,০৪৪.
Which of the following individuals is not a recipient of the 2025 Nobel Prize in Economics? [November, 2025]
  1. María Corina Machado
  2. Joel Mokyr
  3. Philippe Aghion
  4. Peter Howitt
ব্যাখ্যা

• নোবেল পুরস্কার- ২০২৫:
- রয়েল সুইডিশ একাডেমি সিদ্ধান্ত নিয়েছে যে আলফ্রেড নোবেল স্মৃতিতে অর্থনীতিতে 'সুইডিশ রিক্সব্যাংক পুরস্কার' (নোবেল পুরস্কার) ২০২৫ সালে জয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইটকে প্রদান করা হবে।

- চলতি ২০২৫ সালের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন অর্থনীতিবিদ:
১। জোয়েল মোকির
২। ফিলিপ আগিয়োঁ ও
৩। পিটার হাউইট।

 - উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তাঁরা এ পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে,
 - ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।

তথ্যসূত্র: প্রথম আলো ও নোবেল পুরস্কার ওয়েবসাইট। 

৩,০৪৫.
ইসরায়েল কত তারিখে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে?
  1. ১১ জুন, ২০২৫
  2. ১৩ জুন, ২০২৫
  3. ১২ জুন, ২০২৫
  4. ৯ জুন, ২০২৫
  5. কোনটি নয়
ব্যাখ্যা
- ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।
- শুক্রবার (১৩ জুন, ২০২৫) চালানো এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
- মূলত তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে আঘাত করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।
- এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা ইরানি পরিকল্পনাগুলোর ওপর হামলা চালানো।
- এর আওতায় ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিগুলো।

উৎস: daily-sun website.
৩,০৪৬.
In which of the following countries is the second largest country in Europe?
  1. ক) Russia
  2. খ) Ukraine
  3. গ) France
  4. ঘ) Poland
ব্যাখ্যা
- ইউক্রেন ইউরোপের ২য় বৃহত্তম দেশ।
- আয়তন: ৬০৩৫০০ বর্গ কিলোমিটার
- মুদ্রার নামঃ Ukrainian hryvnia
- কেন্দ্রীয় ব্যাংক: Naional Bank of Ukraine
- বর্তমান প্রেসিডেন্ট: Volodymyr Zelenskyy
- বর্তমান প্রধানমন্ত্রী:: Denys Shmyhal

- রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ তথা ইউরোপের বৃহত্তম দেশ ।

তথ্যসূত্র: statista.com
৩,০৪৭.
Which country has withdrawn its membership from Commonwealth? [Feb, 2025]
  1. Zimbabwe
  2. Pakistan
  3. South Africa
  4. India
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান। এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

উল্লেখ্য,
- জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর একসময় কমনওয়েলথ (Commonwealth) এর সদস্য ছিল, কিন্তু ২০০২ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি নির্বাচনের পর, যেটি ব্যাপক রাজনৈতিক সহিংসতা ও ভোটের স্বাধীনতার অভাবের কারণে আন্তর্জাতিক সমালোচনার শিকার হয়েছিল, কমনওয়েলথ কাউন্সিল থেকে স্থগিত করা হয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট। [link]
৩,০৪৮.
Where is 'The Saint Helena Island'  located?
  1. Southern oceans
  2. Atlantic Ocean
  3. Pacific Ocean
  4. Indian Ocean
  5. None
ব্যাখ্যা

• সেন্ট হেলেনা দ্বীপ:
- সেন্ট হেলেনা হল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মধ্য-আটলান্টিক পর্বতের উপর অবস্থিত একটি প্রত্যন্ত গ্রীষ্মমন্ডলীয় আগ্নেয়গিরির দ্বীপ।
-​ দ্বীপটি ভৌগোলিকভাবে আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে প্রায় ১,৯৫০ কিলোমিটার পশ্চিমে এবং ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
- ​সেন্ট হেলেনা দ্বীপটি পর্তুগিজ নাবিক জোয়াও দা নোভা ২১শে মে, ১৫০২ সালে আবিষ্কার করেন।
-​ কনস্টান্টিনোপলের সেন্ট হেলেনার সম্মানে এই দ্বীপের নামকরণ করা হয়।
- ​১৮১৫ সালের অক্টোবরে, নেপোলিয়ন বোনাপার্টকে ব্রিটিশ সরকার সেন্ট হেলেনায় নির্বাসিত করে। 
- ​তিনি দ্বীপের লংউড হাউসে অবস্থান করেন এবং ৫ মে, ১৮২১ সালে সেখানেই মারা যান। 

​উৎস: Worldatlas Website.

৩,০৪৯.
Which country recently has named a road of that country as “Bangladesh Road’?
  1. ক) Uganda
  2. খ) Angola
  3. গ) Namibia
  4. ঘ) South Sudan
ব্যাখ্যা

সম্প্রতি দক্ষিণ সুদানের একটি সড়কের নাম রাখা হয় ‘বাংলাদেশ রোড’ যেটি নির্মাণ করেন সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীরা।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩,০৫০.
The only player from Bangladesh included in the Leading Lights of ICC is -
  1. ক) Sakib Al Hasan
  2. খ) Mushfiqur Rahim
  3. গ) Mohammad Mahmudullah
  4. ঘ) Mustafizur Rahman
ব্যাখ্যা
Shakib Al Hasan is the only player from Bangladesh included in the leading lights of ICC.

Source: ICC
৩,০৫১.
Which U.S. president served for 12 years?
  1. Franklin Delano Roosevelt
  2. William Henry Harrison
  3. James Monroe
  4. Bill Clinton
ব্যাখ্যা
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর (১৯৩৩ - ১৯৪৫) ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে নির্বাচিত হয়েছেন।
- রুজভেল্ট দীর্ঘ ১২ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- রুজভেল্ট বিংশ শতাব্দীর দুটি সর্বশ্রেষ্ঠ সংকট: গ্রেট ডিপ্রেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ- এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছিলেন।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে ‘নিউ ডিল' (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।
- তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমনের (৭ ডিসেম্বর, ১৯৪১) প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়
- ডি রুজভেল্ট ‘সৎ প্রতিবেশি নীতি'র প্রবক্তা।
- ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির বিপরীতে এই নীতি প্রবর্তন করেন।
- ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনেই ফ্রাঙ্কলিন ডি. - রুজভেল্ট প্রথমবারের মতো 'জাতিসংঘ (United Nations)' নামটি ব্যবহার করেন।

উৎস: Britannica.
৩,০৫২.
Which of the following is not an Eastern European country?
  1. Romania
  2. Russia
  3. Slovakia
  4. Norway
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৩,০৫৩.
Who signed the Shimla Agreement on behalf of India?
  1. Jawahar Lal Nehru
  2. Rajiv Gandhi
  3. Indira Gandhi
  4. Lal Bahadur Shastri
ব্যাখ্যা
সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দানকারী দেশ  ভারত এবং প্রতিপক্ষ পাকিস্তানের মধ্যে সম্পাদিত একটি শান্তিচুক্তি।
- পাকিস্তান সেনাবাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং যুদ্ধবন্দী হিসেবে ভারত তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়।
- বাংলাদেশ যুদ্ধাপরাধী হিসেবে এদের বিচার করতে চেয়েছিল।
- ভারতের হেফাজত থেকে যুদ্ধবন্দীদের মুক্তি এবং যুদ্ধবন্দি হিসেবে তাদের বিচার রহিতকরণ ছিল পাকিস্তান সরকারের জন্য একটি জাতীয় জরুরি বিষয়।
- অপরদিকে একটি শান্তিকামী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ছিল ভারতের জন্য খুবই জরুরি।
- এ প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে (২৮ জুন হতে ২ জুলাই ১৯৭২) একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
- সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় - ২ জুলাই ১৯৭২ সালে।

সূত্র: বাংলাপিডিয়া।
৩,০৫৪.
'Victoria Falls' is located in -
  1. ক) Kenya and Zambia
  2. খ) Zambia and Zimbabwe
  3. গ) Switzerland and France
  4. ঘ) Zimbabwe and Kenya
ব্যাখ্যা
Victoria Falls, spectacular waterfall located about midway along the course of the Zambezi River, at the border between Zambia to the north and Zimbabwe to the south.
 
Source: Britannica
৩,০৫৫.
'Oreshnik' is a missile of which country?
  1. USA
  2. Russia
  3. Ukraine
  4. Iran
ব্যাখ্যা
ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’:
- রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’।

উল্লেখ্য,
- ওরেশনিক এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
- পেন্টাগন বলেছে, ‘আরএস–২৬ রুবেজ’ নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওরেশনিক।
- হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ গতিতে ছুটতে পারে।
- আবার পথিমধ্যে পারে কৌশল বদলাতে, এ কারণে এগুলো শনাক্ত করা ও আটকে দেওয়া অধিকতর কঠিন।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে ছুটে যায়।

উৎস: i) BBC.
ii) The Business Standard.
৩,০৫৬.
Oxfam International is a volunteer-based charitable organization based in which country?
  1. United States
  2. United Kingdom
  3. Australia
  4. Netherlands
  5. Canada
ব্যাখ্যা

• Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থার দ্বারা গঠিত হয়েছিল
- এর সদর দপ্তর - কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল - ব্রিটেনে।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।

৩,০৫৭.
Which country is not included in the Quadrilateral Security Dialogue-
  1. United States of America
  2. India
  3. China
  4. Australia
  5. Japan
ব্যাখ্যা

চীনবিরােধী সামরিক জোট কোয়াড্রালেটারাল সিকিউিরিটি ডায়ালগ যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোয়াড (Quad)।

- কোয়াডের সূচনা হয়েছিল ২০০৭ সালে।

- মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অস্ট্রেলিয়া, জাপান ও ভারত এর সদস্য৷

উৎসঃ বিবিসি নিউজ এবং এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।

৩,০৫৮.
The five rings of the Olympic symbol are the five different colors: Red, Green, Yellow, Blue and _____ . 
  1. ক) Indigo
  2. খ) Violet
  3. গ) Black
  4. ঘ) Orange
ব্যাখ্যা
The Olympic symbol consists of five interlaced rings of equal dimensions (the Olympic rings), used alone, in one or in five different colours. 
When used in its five-colour version, these colours shall be, from left to right, blue, yellow, black, green and red. 
 
The rings are interlaced from left to right; the blue, black and red rings are situated at the top, the yellow and green rings at the bottom in accordance with the following graphic reproduction.”
 
উৎস: olympics.com
৩,০৫৯.
Which country's currency is 'Dinar'?
  1. Kuwait
  2. Yemen
  3. Qatar
  4. Iran
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৩,০৬০.
Which country has launched the world’s first green Islamic bond?
  1. Indonesia
  2. Saudi Arabia
  3. Malaysia 
  4. United Arab Emirates
ব্যাখ্যা

- মালয়েশিয়া বিশ্বের প্রথম সবুজ ইসলামিক বন্ড চালু করেছে।

⇒ মালয়েশিয়ার  ’Green Islamic Bonds’ ‘Green Sukuk’ নামে পরিচিত।

- গ্রিন সুকুকের অর্থ পরিবেশ-বান্ধব প্রকল্পে ব্যবহার করা যেতে পারে।
- গ্রিন সুকুক একটি শারিয়াহ-অনুগত আর্থিক যন্ত্র।
- গ্রিন সুকুকের দুইটি লেবেল থাকে: “ইসলামিক” এবং “গ্রিন”।

- ইসলামিক লেবেল বোঝায় যে সুকুক একটি সুদ-মুক্ত বন্ড যা বিনিয়োগকারীদের জন্য রিটার্ন উৎপন্ন করে।
- এটি শারিয়াহ (ইসলামিক আইন) মূলনীতির ওপর ভিত্তি করে।
- সুদের পরিবর্তে, বিনিয়োগকারীরা মূল সম্পদের পুল থেকে উদ্ভূত মুনাফার একটি সম্মত অংশ পান, যা আংশিকভাবে বিনিয়োগকারীদের মালিকানাধীন।

- গ্রিন লেবেল বোঝায় যে সুকুক গ্রিন বন্ড স্ট্যান্ডার্ডস (প্রিন্সিপল ও ফ্রেমওয়ার্ক) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
- গ্রিন বন্ড থেকে প্রাপ্ত অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং পরিবেশ সংক্রান্ত প্রকল্পে ব্যবহার করা হয়।

- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গ্রিন সুকুক আন্তর্জাতিক মান, GBP এবং ASEAN স্ট্যান্ডার্ডের পাশাপাশি তাদের নিজস্ব জাতীয় ফ্রেমওয়ার্কও অনুসরণ করে।

- প্রথম গ্রিন ইসলামিক বন্ড হিসেবে, গ্রিন সুকুক জুন ২০১৭-এ ইস্যু করা হয়। এরপর থেকে বার্ষিক ইস্যু পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে এবং ২০১৯ সালে ৪ বিলিয়ন ডলার এ পৌঁছেছে। ২০১৯ সালে বার্ষিক গ্রিন সুকুক ইস্যু সমস্ত সুকুকের ২.৪% এবং বিশ্বের সব গ্রিন বন্ডের ১.৭% ছিল।
সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত, চারটি দেশ থেকে ১১টি সংস্থা মোট ১০ বিলিয়ন ডলারের গ্রিন সুকুক ইস্যু করেছে।
এই দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া।

উৎস: ADB.

৩,০৬১.
Who is the writer of the book 'Nexus'?
  1. Helen Keller
  2. Yuval Noah Harari
  3. Gabriel Garsia Marquez
  4. Michel Foucault
ব্যাখ্যা
Nexus:
- 'নেক্সাস' বইটির লেখক (ইয়ুভাল নোয়াহ হারারি) Yuval Noah Harari.
- Nexus: A Brief History of Information Networks from the Stone Age to AI.
- এটি ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়।
- প্রকাশক: Penguin Random House।
- এটি তথ্য প্রবাহের ইতিহাস ও মানব সমাজে এর প্রভাব নিয়ে একটি গভীর বিশ্লেষণ প্রদান করে।

⇒ ইয়ুভাল নোয়াহ হারারি এই বইয়ে দেখিয়েছেন কিভাবে তথ্য নেটওয়ার্যে- মন ভাষা, ধর্ম, মিথ, বই, সংবাদপত্র, ইন্টারনেট, এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানব ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- তিনি ব্যাখ্যা করেছেন যে, তথ্যের প্রবাহ কিভাবে সমাজ গঠন, রাজনৈতিক ক্ষমতা, এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে।

উৎস: i) The Guardian.
ii) The Daily Star.
৩,০৬২.
Joe Biden became ____ President of the USA.
  1. ক) 55th
  2. খ) 49th
  3. গ) 40th
  4. ঘ) 46th
ব্যাখ্যা

- ২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সূত্র: বিবিসি নিউজ।

৩,০৬৩.
Which country is the top ranked country in the 'Global Innovation Index (GII) 2025' published by WIPO?
  1. Sweden
  2. Switzerland
  3. Singapore
  4. United States
ব্যাখ্যা

Global Innovation Index (GII) 2025:
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৫।
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে। এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া, 
৫. সিঙ্গাপুর।

উৎস: WIPO ওয়েবসাইট।

৩,০৬৪.
Which country is not located in Central America?
  1. Costa Rica
  2. Guatemala
  3. Panama
  4. Colombia
  5. Honduras
ব্যাখ্যা

মধ্য আমেরিকা: 
- মধ্য আমেরিকা অঞ্চলের দেশগুলো হলো পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাদর, গুয়াতেমালা এবং বেলিজ।

অন্যদিকে: 
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ,
- এর আয়তন ৪৪০,৫৩১ বর্গ মাইল।
- দেশের রাজধানী হল বোগোটা এবং এর অফিসিয়াল ভাষা হল স্প্যানিশ।
- প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টধর্ম। কলম্বিয়ার মুদ্রা হলো পেসো। কফি দেশের প্রধান অর্থকরী ফসল। 

সূত্র: ব্রিটানিকা। 

৩,০৬৫.
Which individual won the Pulitzer Prize in the year 2025? [November, 2025]
  1. Mosab Abu Toha
  2. Margaret Atwood
  3. Salman Rushdie
  4. Chimamanda Ngozi Adichie
ব্যাখ্যা

• পুলিৎজার পুরস্কার ২০২৫: 
- ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মোসাব আবু তোহা।
- আবু তোহা তাঁর বিভিন্ন প্রবন্ধে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন।
- তাঁর প্রবন্ধগুলো গভীর অনুসন্ধানী প্রতিবেদন হলেও ব্যক্তিগত স্মৃতিকথার মিশেলে সেগুলো উপস্থাপন করেছেন তিনি, যা ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা জীবন্ত করে তুলেছে।

- আবু তোহা ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করায় বার্তা সংস্থা রয়টার্স এ বছর (২০২৫ সাল) পুলিৎজার পুরস্কার পেয়েছে।
-  ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
- নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।

 
তথ্যসূত্র: The Pulitzer Prizes ওয়েবসাইট ও প্রথম আলো। (Link)

৩,০৬৬.
In which of the following countries the game 'Chess' was originated?
  1. ক) India
  2. খ) China
  3. গ) Japan
  4. ঘ) Russia
ব্যাখ্যা
Chess বা দাবা খেলার উৎপত্তি হয় ভারতে।
এছাড়া,
কাবাডি খেলার উৎপত্তি হয় ভারতে।
ভলিবল ও বাস্কেটবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে।
ক্রিকেট ও টেনিস খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে।
হকি ও বক্সিং খেলার উৎপত্তি হয় গ্রিসে।
৩,০৬৭.
Bringing all poor people under banking net is called -
  1. ক) Retail Banking
  2. খ) Financial inclusion
  3. গ) Wholesale Banking
  4. ঘ) Universal Banking
ব্যাখ্যা
- Financial inclusion means that individuals and businesses have access to useful and affordable financial products and services that meet their needs – transactions, payments, savings, credit and insurance – delivered in a responsible and sustainable way.
- The World Bank Group considers financial inclusion a key enabler to reduce extreme poverty and boost shared prosperity, and has put forward an ambitious global goal to reach Universal Financial Access (UFA) by 2020.

Source: https://www.worldbank.org/
৩,০৬৮.
What is the name of the data center that EU unveils to probe crimes in Ukraine?
  1. ক) Game Changer
  2. খ) Tulip
  3. গ) Game Over
  4. ঘ) Rose
ব্যাখ্যা
Game Changer
⇒ ইউক্রেনে অপরাধ তদন্তের জন্য 'গেম চেঞ্জার' ডেটা সেন্টার উন্মোচন করেছে- ইইউ। 
- ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগীয় সহযোগিতা সংস্থা (ইউরোজাস্ট) এক বছর আগে রাশিয়া ইউক্রেনে আক্রমনের অপরাধের প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের জন্য একটি "গেম পরিবর্তন" ডেটা সেন্টার ছিল।
- ইউরোজাস্টের সভাপতি লাদিস্লাভ হামরান বলেছেন হেগ-ভিত্তিক সংস্থা এবং ইউক্রেন  আক্রমণের পরে সংঘটিত অপরাধ তদন্তের সমন্বয় করার জন্য ইউরোপীয় ইউনিয়নের ঘোষণাকে সমর্থন করেছিল।

তথ্যসূত্র: DAWN.COM.
৩,০৬৯.
Which organization provides low-interest concessional loans to underdeveloped Third World countries?
  1. IMF
  2. IBRD
  3. IFC
  4. IDA
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

৩,০৭০.
Which of the following is the Central Bank of the United States of America?
  1. Federal Reserve System
  2. The State Bank of USA
  3. The Federal Bank of USA
  4. The Central Reserve System
  5. None of above
ব্যাখ্যা
Federal Reserve System:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হলো Federal Reserve System।
- এটি মার্কিন সরকারের জন্য একটি আর্থিক এজেন্ট হিসেবে কাজ করে, বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের তত্ত্বাবধায়কমার্কিন মিন্টের সাথে সমন্বয় করে মুদ্রাসহ মুদ্রা সরবরাহের তত্ত্বাবধান করে।
- সিস্টেমটি ফেডারেল রিজার্ভ আইন দ্বারা তৈরি করা হয়েছিল, যা রাষ্ট্রপতি উড্রো উইলসন ২৩ ডিসেম্বর, ১৯১৩ সালে আইনে স্বাক্ষর করেছিলেন।
- বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দ্বারা চার বছরের মেয়াদে নিযুক্ত হন।

উল্লেখ্য,
- এটি রাষ্ট্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বোর্ড অব গভর্নরস বা ফেডারেল রিজার্ভ বোর্ড (FRB) দ্বারা পরিচালিত হয়।
- দেশের প্রধান শহরগুলিতে অবস্থিত ১২টি ফেডারেল রিজার্ভ ব্যাংক নিয়ে গঠিত।
- এটি ব্যক্তিগত মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমুহকে নিয়ন্ত্রণ ও তদারকি করে।

উৎস: Federal Reserve Board (.gov).
৩,০৭১.
Nagorno-Karabakh is a disputed region between which two countries?
  1. Georgia and Russia
  2. Armenia and Azerbaijan
  3. Turkey and Armenia
  4. Azerbaijan and Iran
ব্যাখ্যা

নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য:
- আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ২১ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা।

৩,০৭২.
Who is the current administrator of UNDP? (January, 2025)
  1. Helen Clark
  2. Achim Steiner
  3. Kemal Derviş
  4. Mark Malloch Brown
ব্যাখ্যা
UNDP:
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক অসিম স্টেইনার। (জানুয়ারি, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৭৩.
The headquarters of 'International Criminal Court' is situated in -
  1. Nuremberg
  2. The Hague
  3. Geneva
  4. Berlin
ব্যাখ্যা
ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

⇒ International Criminal Court চার ধরনের অপরাধের বিচার করে:
-জেনোসাইড,
- মানবতাবিরোধী অপরাধ,
- যুদ্ধাপরাধ,
- আগ্রাসনের অপরাধ।

উৎস: i) BBC.
ii) International Criminal Court ওয়েবসাইট।
৩,০৭৪.
Which country will host the 17th UN Biodiversity Conference (CBD COP17) in 2026?
  1. Azerbaijan 
  2. Armenia 
  3. Peru
  4. South Africa 
ব্যাখ্যা

• 'কপ জীববৈচিত্র্য সম্মেলন'/Convention on Biological Diversity (CBD): 
-  নিয়ন্ত্রক সংস্থা: Conference of the Parties
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘আর্থ সামিটে’ ‘জীববৈচিত্র্য–বিষয়ক কনভেনশন’ (CBD) গৃহীত হয়। 
-  লক্ষ্য: 
১) জীববৈচিত্র্যের সংরক্ষণ, 
২) জীববৈচিত্র্য থেকে প্রাপ্ত সুফলের ন্যায্য বণ্টন ও 
৩) জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার।

- এ পর্যন্ত সংস্থাটি ১৬টি সাধারণ অধিবেশন এবং ২টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করেছে।
- ২০২৫ সালে ১৬তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে - রোম, ইটালি। 
- ২০২৬ সালে ১৭তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হবে - ইয়েরেভান, আর্মেনিয়া। 

তথ্যসূত্র: Conference of the Parties ওয়েবসাইট। (Link)   

৩,০৭৫.
Where is the headquarters of UNOPS (United Nations Office for Project Services) located?
  1. Geneva, Switzerland
  2. New York, USA
  3. Copenhagen, Denmark
  4. Vienna, Austria
ব্যাখ্যা

• UNOPS:
- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS) 
- UNOPS এর পূর্ণরুপ United Nations Office for Project Services 
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- সদর দপ্তর- কোপেনহেগেন, ডেনমার্ক।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (UNOPS)

৩,০৭৬.
How many percent of GDP did NATO countries agree to increase defense spending to at the 2025 summit?
  1. 4%
  2. 4.5%
  3. 5%
  4. 7%
  5. 10%
ব্যাখ্যা
ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন, ২০২৫ অনুষ্ঠিত হয়।
- দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন ২০২৫) শীর্ষ সম্মেলনে ৩২টি সদস্য দেশের নেতা ও সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
- এই সম্মেলনের ব্যয় প্রায় ১৮ কোটি ৩৪ লাখ ইউরো।
- ন্যাটোর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সম্মেলন এটি।
- এবারের সম্মেলনে মূল আলোচ্য বিষয় ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।
- উক্ত সম্মেলনে ন্যাটোভুক্ত ৩২টি দেশ তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, 
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। (জুলাই, ২০২৫)
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: সুইডেন।

সূত্র: NATO ওয়েবসাইট ও প্রথম আলো।
৩,০৭৭.
What is the name of the world's largest office building?
  1. The Pentagon
  2. Surat Diamond Bourse
  3. Willis Tower
  4. Petronas Twin Towers
ব্যাখ্যা
• সুরাট ডায়মন্ড বোর্স:
- সুরাট ডায়মন্ড বোর্স হলো একটি অলাভজনক সংস্থা যা SDB ডায়মন্ড বোর্স দ্বারা প্রচারিত।
- এটি কোম্পানি আইন, ২০১৩ এর ধারা ৮ এর অধীনে নিবন্ধিত একটি সংস্থা।
- বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন ছিল পেন্টাগন।
- ভার্জিনিয়াতে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত আমেরিকার প্রতিরক্ষা দফতরের এই অফিস।
- পেন্টাগনকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অফিস ভবন ভারতের গুজরাটের সুরাট ডায়মন্ড বোর্স।
- হিরে তৈরির যাবতীয় কাজ এই অফিসে হয়।
- এটি ১৫ তলা অফিস ভবন।
- ৩৫ একর এলাকা জুড়ে এই অফিসটি তৈরি করা হয়েছে।
- আকারে এটি পেন্টাগনের চেয়েও বড়।

উৎস: ২০ জুলাই ২০২৩, আনন্দ বাজার পত্রিকা।
৩,০৭৮.
Who wrote the book "A Long Walk to Freedom"?
  1. Bill Clinton 
  2. J. M Keynes
  3. Nelson Mandela
  4. Paul Samuelson
ব্যাখ্যা

Long Walk to Freedom:
- Long Walk to Freedom গ্রন্থটির রচয়িতা নেলসন ম্যান্ডেলা।
- এটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই। 
- বইটিতে তাঁর শৈশব, যৌবন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রাম,২৭ বছরের কারাবাস, মুক্তি এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার কাহিনি বর্ণিত আছে। 

• নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):

- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
- ম্যান্ডেলাকে 'রোবেন দ্বীপ' এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।
- ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়।
- ১৯৮৮ সালে ম্যান্ডেলাকে ভিক্টর ভার্সটার কারাগারে সরিয়ে নেয়া হয়।
- ভিক্টর ভার্সটার কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো ৪৬৬।
- কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র:
 i) Britannica.
ii) History.com.

৩,০৭৯.
The Cartagena Protocol is mainly concerned with –
  1. Climate change
  2. Biosafety
  3. Marine pollution
  4. Wildlife conservation
ব্যাখ্যা

- জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে কার্টাগেনা প্রটোকল। 
- কলম্বিয়ার কার্টাগেনা শহরে খসড়াটি অনুমোদিত হয়।

কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- কলম্বিয়ার কার্টাগেনা শহরে খসড়া অনুমোদন হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

সূত্র: UNTC ওয়েবসাইট।

৩,০৮০.
Which US President was the proponent of the Strategic Defense Initiative?
  1. Andrew Jackson
  2. Harry S. Truman
  3. Ronald Reagan
  4. James Garfield
  5. John F. Kennedy
ব্যাখ্যা
Strategic Defense Initiative:
- Strategic Defense Initiative এর প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
- রোনাল্ড রিগ্যান মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।

⇒ রোনাল্ড রিগ্যান ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেন, যা SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত।
- এটি তারকা যুদ্ধ নামে খ্যাত।
- এই পরিকল্পনার লক্ষ্য ছিল, পরমাণু ক্ষেপণাস্ত্রগুলোকে মহাকাশে বা পৃথিবীতে ধ্বংস করার মাধ্যমে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।
- তাই, একে সমালোচকরা 'নক্ষত্র যুদ্ধ' (Star Wars) হিসেবেও অভিহিত করেন।

⇒ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন এবং ঠান্ডাযুদ্ধের সমাপ্তির পর SDI প্রকল্পের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়।
- সোভিয়েত ইউনিয়নের পতন এবং পরবর্তীতে রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি এই প্রকল্পটির গুরুত্ব কমিয়ে দেয়, ফলে এটি কার্যকরভাবে স্তিমিত হয়ে যায়।
- তবে, SDI প্রকল্পের ধারণা এবং এর বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগগুলো পরবর্তীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে কিছুটা প্রভাব ফেলেছিল।

উৎস: Britannica.
৩,০৮১.
Who is the 'Person of the Year-2024' of Time Magazine?
  1. Elon Musk
  2. Cristiano Ronaldo
  3. Taylor Swift
  4. Donald J. Trump
ব্যাখ্যা
- ১৯২৭ সাল থেকে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী TIME প্রতিবছর বিশেষ অবদান ও আলোচনার তুঙ্গে থাকা সফল ব্যাক্তিদের মধ্য একজনকে Man of the Year শিরোনামে প্রচ্ছদে স্থান দেয়।

- পরবর্তিতে ১৯৯৯ সাল থেকে তা Person of the year শিরোনামে প্রকাশ করা শুরু করে।

- ২০২৪ সালের TIME Magazine এর Person of the Year নির্বাচিত হন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট Donald J. Trump। 

উৎস: টাইম ওয়েবসাইট।
৩,০৮২.
Which is the first country to withdraw from the Kyoto Protocol?
  1. Iraq
  2. Iran
  3. Canada
  4. Israel
ব্যাখ্যা
• কিয়ােটো প্রটোকল:
- ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠেয় ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (CoP)-3 এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ক কিয়োটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। 
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং
- ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুমোদন দেয়।  
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ - কানাডা।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং গার্ডিয়ান পত্রিকা।
৩,০৮৩.
Which is the name of Malaysian currency?
  1. Ringgit
  2. Dong
  3. Peso
  4. Kyat
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রা:

- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো ।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিত।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৩,০৮৪.
Which two countries have a dispute over the "Golan Heights"?
  1. Syria and Israel
  2. Iran and Iraq
  3. Palestine and Egypt
  4. Jordan and Israel
  5. None
ব্যাখ্যা
গোলান মালভূমি:
- গোলান হচ্ছে দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি মালভূমি। যার আয়তন প্রায় এক হাজার ৮০০ বর্গকিলোমিটার।
- সিরিয়ার এই অঞ্চলটি ইসরাইলের উত্তর প্রান্তে অবস্থিত।
- গোলান মালভূমি সিরিয়া - ইসরাইলের মধ্যে সংঘাতের কারণ।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- পরবর্তীতে, ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি ফেরত দেয়।
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

উল্লেখ্য,
- গোলান মালভূমি ইসরাইলে ব্যবহৃত পানির একটি বড় উৎস এবং কৃষিকাজে উপযোগী। ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটি ইসরাইলের অধীনে স্বীকৃতি দিলেও আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়ার অংশ বলে বিবেচনা করে।

উৎস: Britannica.
৩,০৮৫.
The ‘Sinatra Doctrine’, which was making news recently, has been adopted by which international association?
  1. ক) ASEAN
  2. খ) BRICS
  3. গ) EU
  4. ঘ) G-20
  5. ঙ) African Union
ব্যাখ্যা
The European Union has recently adopted the ‘Sinatra Doctrine’. The Central and Eastern Europe (CEE) member countries have accepted the doctrine.
The doctrine includes continuing cooperation with China in addressing global challenges such as climate change, COVID-19, while strengthening the EU’s sovereignty by protecting technological sectors of its economy.
৩,০৮৬.
Who won the Nobel Prize in medicine in 2025?
  1. Victor Ambros
  2. Mary E. Brunkow 
  3. K. Barry Sharpless 
  4. Katalin Karikó
  5. Demis Hassabis
ব্যাখ্যা

নোবেল পুরস্কার ২০২৫:
• ২০২৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন-মেরি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি।

- অবদান: আমাদের দেহে আক্রমণ করার চেষ্টাকারী হাজার হাজার বিভিন্ন জীবাণু থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে আমাদের রক্ষা করে তা আবিষ্কার করার জন্য ত্রয়ী বিজ্ঞানীকে ২০২৫ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- সুইডেনের স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ঘোষণা করেছে যে, "পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত মৌলিক আবিষ্কারের জন্য" মেরি ই. ক্রনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি এই পুরষ্কার ভাগ করে নেবেন।

অন্যদিকে,
• নোবেল পুরস্কার ২০২৫:
- পদার্থ বিজ্ঞানে নোবেল পায়: মার্কিন তিন বিজ্ঞানী। তারা হলেন-জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।
- রসায়নে নোবেল পায়: জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।

উৎস: Noble Prize Organization.

৩,০৮৭.
Which of the following is signed for the protection and preservation of the ozone layer?
  1. Kyoto Protocol
  2. Vienna Convention
  3. Basel Convention
  4. Cartagena Protocol
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention-এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- জাতিসংঘ কর্তৃক চুক্তি গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
- বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯ সাল।
- চুক্তি সংশ্লিষ্ট পক্ষ সমূহ ৩ বছর পর পর চুক্তির অগ্রগতি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসে থাকে।

অন্যদিকে,
- বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- কার্টাগেনা প্রটোকল: জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক।
- কিয়োটো প্রটোকল: জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।

উৎস: ⅰ) UNTC ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.

৩,০৮৮.
What is the total length of World’s longest sea bridge Hong Kong Zhuhai bridge?
  1. ক) 75 km
  2. খ) 65 km
  3. গ) 50 km
  4. ঘ) 55 km
ব্যাখ্যা

Hong Kong-Zhuhai bridge is world's longest sea bridge.
- Stretching more than 55km (34 miles), the Hong Kong–Zhuhai–Macau Bridge spans the Pearl River Delta and is an unparalleled engineering feat.

Source: BBC

 
৩,০৮৯.
The smallerst continent of world is _____.
  1. ক) Asia
  2. খ) Australia
  3. গ) Africa
  4. ঘ) America
ব্যাখ্যা
পৃথিবীতে মোট ৭টি মহাদেশ রয়েছে। এদের মধ্যে আয়তন অনুসারে -
প্রথম – এশিয়া (৪.৪৫৭৯ কোটি বর্গ কিমি)
দ্বিতীয় – আফ্রিকা (৩.০৩৭ কোটি বর্গ কিমি)
তৃতীয় – উত্তর আমেরিকা (২.৪৭০৯ কোটি বর্গ কিমি)
চতুর্থ – দক্ষিণ আমেরিকা (১.৭৮৪ কোটি বর্গ কিমি)
পঞ্চম – অ্যান্টার্কটিকা (১.৪২ কোটি বর্গ কিমি)
ষষ্ঠ – ইউরোপ (১.০১৮ কোটি বর্গ কিমি)
সপ্তম – অস্ট্রেলিয়া (০.৮৫২৫ কোটি বর্গ কিমি)।

(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৩,০৯০.
Who is the author of the book ‘Rights of Man’?
  1. ক) Thomas Hardy
  2. খ) Thomas Mann
  3. গ) Thomas Moore
  4. ঘ) Thomas Paine
ব্যাখ্যা

Thomas Paine  is an English-American writer and political pamphleteer whose Common Sense pamphlet and Crisis papers were important influences on the American Revolution.
Other works that contributed to his reputation as one of the greatest political propagandists in history were Rights of Man, a defense of the French Revolution and of republican principles, and The Age of Reason, an exposition of the place of religion in society.

Source: Britannica

৩,০৯১.
When did the United States sign the first trade agreement with Taiwan?
  1. ক) June 1, 2023
  2. খ) June 10, 2023
  3. গ) June 7, 2023
  4. ঘ) June 15, 2023
ব্যাখ্যা
• তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে সই হওয়া বাণিজ্য চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
- ১ জুন, ২০২৩ যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যে চুক্তিটি সই হয়।
- এটি যুক্তরাষ্ট্র-তাইওয়ান একবিংশ শতাব্দীর বাণিজ্য উদ্যোগের আওতায় দুই পক্ষের মধ্যে সই হওয়া প্রথম বাণিজ্য চুক্তি।
- যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যকার বাণিজ্য চুক্তিটি চীনকে ক্ষুব্ধ করেছে।

সূত্র: তাইওয়ানের সরকারি ওয়েবসাইট ও প্রথম আলো। 
৩,০৯২.
BRICS is an acronym for-
  1. Britain, Russia, Iran, China, Spain
  2. Brazil, Russia, India, China, South Africa
  3. Belgium, Romania, India, Chile, Serbia
  4. Brazil, Rwanda, Italy, China, Sudan
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।
→ BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [ জুন, ২০২৫]
- ব্রিকস বর্তমান সদস্য রাষ্ট্র ১১ টি দেশ।

উল্লেখ্য,
- BRICS বৈঠক বা সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো হলো:
- আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম।
- তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে।

• অংশীদার রাষ্ট্র (Partner Countries)
- BRICS-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় থাকা কিন্তু পূর্ণ সদস্য নয় এমন দেশগুলো হলো:
- বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও উজবেকিস্তান।

উৎস: BRICS ওয়েবসাইট।
৩,০৯৩.
How many members are there in ADB? (February 2025)
  1. 68
  2. 69
  3. 56
  4. 77
ব্যাখ্যা
ADB:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank। 
- এটা প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ সালে।
- সদর দপ্তর - ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমানে এর সদস্য সংখ্যা- ৬৯টি। (ফেব্রুয়ারি ২০২৫)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য  ছিল ৩১টি।
- সর্বশেষ সদস্য Israel (সেপ্টেম্বর ২০২৪)।
- বাংলাদেশ এডিবির সদস্য পদ লাভ করে -১৯৭৩ সালে। 
- এডিবির বর্তমান প্রেসিডেন্ট  Masatsugu Asakawa (ফেব্রুয়ারি ২০২৫)।

উল্লেখ্য, 
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ১৯৬৬ সালের ২২ আগস্ট ০১ লক্ষ শেয়ার ও ৩১টি সদস্যদেশ নিয়ে যাত্রা শুরু করে। 
- ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিগত ৫০ বছর যাবৎ এশিয়া প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন সহায়তা প্রদান করে আসছে। 
- এডিবিতে বাংলাদেশের অবস্থান ২০তম এবং,
- আঞ্চলিক দেশসমূহের মধ্যে ১৩ তম।

উৎস: ADB  ওয়েবসাইট।
৩,০৯৪.
Which Commonwealth country is the largest in size?
  1. Australia
  2. Russia
  3. Brazil
  4. Canada
ব্যাখ্যা
- কানাডা আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ।

• কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- এর সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউসে।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- কানাডা আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ।

এছাড়াও,
- রাশিয়া কমনওয়েলথের সদস্য নয়।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
৩,০৯৫.
Which is another name for the Belfast Agreement?
  1. Good Friends Agreement
  2. Agreement of Peace
  3. Good Friday Agreement
  4. Eternal Peace Agreement
ব্যাখ্যা
বেলফাস্ট চুক্তি:
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়। উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
- চুক্তি স্বাক্ষর:- ১০ এপ্রিল, ১৯৯৮ সাল।
- চুক্তি কার্যকর:- ডিসেম্বর, ১৯৯৯ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান:- বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ:- ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।
- 'বেলফাস্ট চুক্তির' অপর নাম - Good Friday Agreement.

তথ্যসুত্র - Britannica.com
৩,০৯৬.
Which is the world’s largest oil producing company?  
  1. Saudi Aramco 
  2. Chevron
  3. Shell
  4. BP
  5. ExxonMobil
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
 - ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।



তথ্যসূত্র:
 i) ব্রিটানিকা।
ii) সৌদি আরামকো কোম্পানি। 
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন।  

৩,০৯৭.
Which is the biggest literary award of Britain?
  1. ক) David Cohen Award
  2. খ) Kalinya Award
  3. গ) Owen Global Prize
  4. ঘ) Golden Bear Award
ব্যাখ্যা
- David Cohen Award is the biggest literary award of Britain. 
- The David Cohen Prize for Literature is worth £40,000 and recognises a living writer from the UK or the Republic of Ireland for a lifetime's achievement in literature. 
- The prize was established in 1992 and is one of the UK's most distinguished literary honours.
৩,০৯৮.
Who won the Nobel Prize in Literature in 2025?
  1. Laszlo Krasznahorkai
  2. Mary E. Brunkow
  3. Susumu Kitagawa
  4. Yoel Mokyr
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৩,০৯৯.
Great depression happened in -
  1. 1919 to 1939
  2. 1929 to 1939
  3. 1939 to 1949
  4. 1924 to 1934
ব্যাখ্যা

১৯২৯-৩৯ সালে বিশ্বব্যাপী সংঘটিত অর্থনৈতিক বিপর্যয়কে বলা হয় ‘মহামন্দা’ বা ‘Great Depression’।
৪ সেপ্টেম্বর ১৯২৯ যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ধসের মধ্য দিয়ে এই মহামন্দা শুরু হয়।
২৯ অক্টোবর ১৯২৯ বিশ্বব্যাপী পুঁজিবাজারে এই খবর ছড়িয়ে পড়ার পর একদিনেই স্টক মার্কেটে শেয়ারের দাম হু হু করে কমে যায়।
এর ফলে আতঙ্কিত হয়ে লোকজন একদিনেই ১ কোটি ৬০ লাখ শেয়ার বিক্রি করে দেয়।
ঐ দিন ছিল মঙ্গলবার। এ কারণে এই দিনটি ইতিহাসে ‘কালো মঙ্গলবার (Black Tuesday)’ নামে পরিচিত হয়।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩,১০০.
What is the name of the Central Bank of Russia?
  1. Russian Federal Reserve System
  2. National Bank of Russia
  3. Central Bank of Russian Federation
  4. Monetary Authority of Russia
ব্যাখ্যা
কেন্দ্রীয় ব্যাংক:
– Russia এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Central Bank of Russian Federation (1860).
– US এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Federal Reserve System.
– Ukraine এর কেন্দ্রীয় ব্যাংকের নাম National Bank of Ukraine.
– Singapore এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Monetary Authority of Singapore.

Source: federalreserve.gov