বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - International Affairs

মোট প্রশ্ন৩,৮২৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - International Affairs

PrepBank · পাতা ২০ / ৩৯ · ১,৯০১২,০০০ / ৩,৮২৬

১,৯০১.
Where is the 15th BRICS summit held?
  1. Johannesburg, South Africa
  2. New Delhi, India
  3. Beijing, China
  4. Moscow, Russia
ব্যাখ্যা
• ব্রিকস:
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- ব্রিকসের সম্মেলনে আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো - আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৯০২.
Where is ’Mount Logan’ located? 
  1. United States
  2. Canada 
  3. Norway
  4. Russia
ব্যাখ্যা

-  মাউন্ট লোগান কানাডার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এটি উত্তর আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
- মাউন্ট লোগান উচ্চতা: ৫,৯৫৯ মিটার (১৯,৫৫১ ফুট)।
- অবস্থান: আলাস্কা সীমান্তের কাছে, দক্ষিণ-পশ্চিম ইউকনের ক্লুয়েন ন্যাশনাল পার্ক এবং রিজার্ভে।
- হিমবাহ: হাবার্ড এবং লোগান হিমবাহকে ভাসায়।
- উপ-শৃঙ্গ: ৫,০০০ মিটারের উপরে এগারোটি শৃঙ্গ।
- বিশ্বের ষষ্ঠ সর্বাধিক ভূ-প্রকৃতিগতভাবে বিশিষ্ট শৃঙ্গ।
- টেকটোনিক উত্থানের কারণে পর্বত এখনও ঊর্ধ্বমুখী।
- উচ্চতা নিশ্চিত: ১৯৯২ সালে জিপিএস অভিযানের মাধ্যমে কানাডার ভূতাত্ত্বিক জরিপ।
- তাপমাত্রা: উচ্চ মালভূমিতে শীতকাল -৪৫° সেলসিয়াসের কাছাকাছি।

উৎস: world atlas.

১,৯০৩.
Who is the current president of International Court of Justice? [May, 2025]
  1. Nawaf Salam
  2. Joseph Aoun
  3. Najib Mikati
  4. Yuji Iwasawa
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।

⇒ International Court of Justice (ICJ)-কে 'World Court' বা বিশ্ব আদালত বলা হয়।
- বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- কাজ: আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত পরামর্শ প্রদান করে।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- তিনি একজন জাপানিজ আইনবিদ। তিনি ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি।
- ইউজি ইওয়াসাওয়া ৩ মার্চ, ২০২৫ তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন।
- ৬ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে নাওয়াফ সালাম ICJ-এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
- জানুয়ারি, ২০২৫-এ নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১,৯০৪.
Which organization provides low-interest concessional loans to underdeveloped Third World countries?
  1. IDA
  2. IMF
  3. IBRD
  4. IFC
  5. ITU
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯০৫.
Which is the first Islamic Sharia-based bond in Bangladesh's stock market?
  1. ক) Green-Sukuk Global Berhad
  2. খ) Green-Sukuk Al-Istisna
  3. গ) Green-Sukuk Al Ijara
  4. ঘ) Green-Sukuk Al Musharaka
ব্যাখ্যা
দেশের শেয়ার মার্কেটে ইসলামী শরিয়াহভিত্তিক প্রথম বন্ড - বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা
গত ১৪ জানুয়ারি ২০২২ সালে, সব প্রক্রিয়া শেষ করা বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা বন্ডের প্রথম দিন লেনদেন ১১০ টাকায় শুরু হয়। 

উৎস: পত্রিকা রিপোর্ট
১,৯০৬.
Poet and politician Pablo Neruda was born in which country?
  1. Argentina
  2. Chile
  3. Mexico
  4. None of these
ব্যাখ্যা
পাবলো নেরুদা:
- পাবলো নেরুদা, আসল নাম নেফতালি রিকার্ডো রেয়েস বাসোআল্টো,
- জন্ম ১২জুলাই, ১৯০৪ সালে, প্যারাল, চিলি।
- মৃত্যু ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে, সান্তিয়াগোতে।
- তিনি ছিলেন একজন চিলির কবি, কূটনীতিক, এবং রাজনীতিবিদ।
- ১৯৫০ খ্রিস্টাব্দে ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার' লাভ করেন।
- ১৯৭১ খ্রিস্টাব্দে সাহিত্যে ‘নোবেল পুরস্কার’ এ ভূষিত হন।

পাবলো নেরুদার সাহিত্যসৃষ্টি:
- Twilight (১৯১৯) (কবির প্রথম গ্রন্থ),
- Twenty Love Poems and a Song of Despair,
-  The Attempt of the Infinite Man।

কাব্যগ্রন্থ:
- গোধূলিলগ্ন, ক্ষুদ্র মানুষের ঝুঁকি, মর্ত্যরে অধিবাসী ১ ও ২, তৃতীয় অধিবাসী, হে স্পেন আমার হৃদয়, মাচ্চু-পিচ্চুর শিখরে, মুক্তিযোদ্ধা, এই প্রান্তরের নাম হুয়ান, হে মহাসমুদ্র, আমি আছি, প্রজ্বলিত তরবারি, অনুর্বর ভূখন্ড, সমুদ্রের ঘণ্টাধ্বনি ইত্যাদি।

উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট এবং সমকাল পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
১,৯০৭.
Where was the 15th BRICS summit held?
  1. New Delhi, India
  2. Beijing, China
  3. Johannesburg, South Africa
  4. Moscow, Russia
ব্যাখ্যা
ব্রিকস:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- ব্রিকসের সম্মেলনে আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো - আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
- তবে আর্জেন্টিনা যোগদান করবেনা বলে জানিয়েছে। 

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৯০৮.
Which organization was the origin of the WTO ?
  1. ক) IFC
  2. খ) GATT
  3. গ) IBRD
  4. ঘ) IDA
ব্যাখ্যা
- GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৮৬ সালে সূত্রপাত হওয়া উরুগুয়ে রাউন্ডের আটবছরব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।

(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
১,৯০৯.
Which of the following is the capital of Belize?
  1. Guatemala City
  2. Tegucigalpa
  3. San Salvador
  4. Belmopan
ব্যাখ্যা
বেলিজ:
- বেলিজ মধ্য আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত একটি দেশ।
- বেলমোপান মধ্য আমেরিকার রাষ্ট্র বেলিজের রাজধানী শহর।
- এটি ১৯৭৩ সাল পর্যন্ত ব্রিটিশ হন্ডুরাস নামে পরিচিত ছিল এবং আমেরিকান মহাদেশে ব্রিটিশদের শেষ উপনিবেশ ছিল।
- ১৯৮১ সালের ২১শে সেপ্টেম্বর বেলিজ স্বাধীনতা লাভ করে, এবং কমনওয়েলথের সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক বজায় রাখে।

সূত্র: ব্রিটানিকা। 
১,৯১০.
'A Tale of Two Cities' is a novel written by -
  1. Virginia Woolf
  2. Thomas Hardy
  3. B. D. H. Lawrence
  4. Charles Dickens
ব্যাখ্যা
- 'A Tale of Two Cities' is a novel by Charles Dickens.

• A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- এই Novel টিতে দুইটি city কে ঘিরে কাহিনী গড়ে উঠেছে। এগুলো হচ্ছ London and Paris.
- এইটি একটি Historical Novel.
- The story is set in the late 18th century against the background of the French Revolution.
- The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy.

• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Sydne Carton
- Lucie Manette
- Chrales Darnay
- Dr. Alexandre Manette
- Madame Defarge.

Charles Dickens:
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Notable work:
- A Christmas Carol, 
- A Tale of Two Cities, 
- All the Year Round, 
- American Notes, 
- Barnaby Rudge, 
- Bleak House, 
- David Copperfield, 
- Dombey and Son, 
- Great Expectations, 
- Hard Times, 
- Little Dorrit. 

Source: Britannica.
১,৯১১.
The winner of the Nobel Prize in Literature in 2022 -
  1. ক) Carolyn Bertozzi
  2. খ) Annie Ernaux
  3. গ) Ales Bialiatski
  4. ঘ) John Clauser
ব্যাখ্যা
- ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন  - আনি এরনো (ফরাসি) .
- তাঁর ৪০ বছরের ‘আপসহীন’ লেখার জন্য এই পুরস্কার দেওয়া হয়। 
- তিনি লিঙ্গ, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তিনি তুলে ধরেছেন অনমনীয় ঋজুতায় এবং দ্ব্যর্থহীনভাবে।
 
উৎস: নোবেল প্রাইজ ওয়েবসাইট

১,৯১২.
Which country has become the world's first country to ban deforestation?
  1. ক) Denmark
  2. খ) Norway
  3. গ) Netherland
  4. ঘ) Poland
  5. ঙ) Japan
ব্যাখ্যা

Norway is now the first country in the world to ban deforestation, making it perfect for those who love to travel to greener spaces. The country's decision to ban deforestation has been hailed and is expected to have a major impact on an international level.

Source: timesofindia.indiatimes.com

১,৯১৩.
International right to know Day observed on-
  1. ক) 28 August
  2. খ) 28 September
  3. গ) 28 November
  4. ঘ) 28 December
ব্যাখ্যা
২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
সূত্রঃ ইউএন ওয়েবসাইট।
১,৯১৪.
When was the famous public speech 'I Have a dream' delivered?
  1. ক) 1964
  2. খ) 1963
  3. গ) 1965
  4. ঘ) 1961
ব্যাখ্যা
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা। তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত ''আই হ্যাভ এ ড্রিম'' ভাষণটি প্রদান করেন।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
অন্যদিকে,
- মার্টিন লুথার হলেন জার্মানির খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা
১,৯১৫.
With how many countries did the 'OPEC' alliance begin?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

⇒ ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উল্লেখ্য,
- ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- এ ছাড়া ২০১৯ সালের ১ জানুয়ারি কাতার এবং ২০২০ সালের ১ জানুয়ারি ইকুয়েডর সদস্যপদ ছেড়ে দেয়।
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: OPEC ওয়েবসাইট।
১,৯১৬.
The African Union replaced which former organization?
  1. African Treaty Organization
  2. Pan-African Alliance
  3. Organization of African Unity
  4. African Council
ব্যাখ্যা
• আফ্রিকান ইউনিয়ন (AU). 
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো একটি মহাদেশীয় সংস্থা,
- যা আফ্রিকার ৫৫টি স্বাধীন দেশের সমন্বয়ে গঠিত।
- এটি ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। 
- এর পূর্ববর্তী সংস্থা (OAU) Organisation of African Unity.
• OAU প্রতিষ্ঠা:
- তারিখ: ২৫ মে, ১৯৬৩ সালে।
- স্থান: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সদস্য সংখ্যা: ৩২টি স্বাধীন আফ্রিকান রাষ্ট্র। 
- দর্শন: জাতিগত সীমা ছাড়িয়ে আফ্রিকার ঐক্য, স্বাধীনতা, ন্যায় ও ভ্রাতৃত্বের উপর গুরুত্বারোপ।

উল্লেখ্য, 
• OAU→ AU রূপান্তর:

- তারিখ: ৯ সেপ্টেম্বর ১৯৯৯ (Sirte Declaration)
- লক্ষ্য: নতুন সংগঠনের মাধ্যমে আফ্রিকার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক একত্রীকরণ ত্বরান্বিত করা।

উৎস: African Union ওয়েবসাইট।
১,৯১৭.
What is the highest civilian airport in the world?
  1. Qamdo Bamda Airport
  2. Daocheng Yading Airport
  3. Shigatse Tingri Airport
  4. Kangding Airport
ব্যাখ্যা
Daocheng Yading Airport: 
- দাওচেং ইয়াডিং বিমানবন্দর  বিশ্বের সবচেয়ে উঁচু বেসামরিক বিমানবন্দর। 
- দাওচেং ইয়াডিং বিমানবন্দর চীনের সিচুয়ান প্রদেশের গারজে তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত।
- এটি দাওচেং কাউন্টি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে এবং গাড়িতে প্রায় ১ ঘণ্টার দূরত্বে।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৪৪১১ মিটার, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ বেসামরিক বিমানবন্দর হিসেবে চিহ্নিত করে।
- বিমানবন্দরটি ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
- দাওচেং ইয়াডিং বিমানবন্দর দাওচেং কাউন্টিকে সেবা প্রদানকারী একমাত্র বিমানবন্দর।
- এর মাধ্যমে চেংদু থেকে দাওচেং ইয়াডিং ভ্রমণের সময় দুই দিনের বাসযাত্রা থেকে মাত্র ৬৫ মিনিটের বিমানযাত্রায় কমে এসেছে।

উৎস: China Discovery.
১,৯১৮.
Which of the following is the world's largest company market capitalization?
  1. ক) Apple
  2. খ) Facebook
  3. গ) Microsoft
  4. ঘ) Walmart
ব্যাখ্যা
২০২২ সালে বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষে অবস্থান করা বিশ্বের বৃহত্তম কোম্পানির তালিকা নিম্নরূপ:
১. Apple
২. আরামকো 
৩. মাইক্রোসফট 
৪. Alphabet
5. Amazon

উৎস: স্ট্যাটিস্টা ওয়েবসাইট
১,৯১৯.
What is the main point of the Basel Convention?
  1. Poverty reduction
  2. Population control
  3. Forest conservation
  4. Hazardous waste management
ব্যাখ্যা

বাসেল কনভেনশন: 
- বাসেল কনভেনশনের পূর্ণ নাম হলো The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশন সুইজারল্যান্ডের বাসেল শহরে গৃহীত হয় এবং ২২ মার্চ, ১৯৮৯ সালে এটি স্বাক্ষরিত হয়।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে, এবং
- বাংলাদেশ ১৯৯৩ সালে এই কনভেনশন অনুমোদন করে।

সূত্র: বাসেল কনভেনশন ওয়েবসাইট। 

১,৯২০.
When was the Camp David Accords signed between Egypt and Israel?
  1. in 1978
  2. in 1979
  3. in 1976
  4. in 1977
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords):
- ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords) ১৯৭৮ সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় হয়েছিল।
- এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- স্বাক্ষরকারী: মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- স্বাক্ষরিত হয়: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট।

⇒ মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ ফেরত দেয় যা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করেছিল।
- চুক্তিটির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
- চুক্তিটির জন্য তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

উৎস: Britannica.
১,৯২১.
Which one of the countries is called ‘the pearl of Africa’?
  1. ক) Uganda
  2. খ) Somalia
  3. গ) Cameron
  4. ঘ) Sudan
ব্যাখ্যা

'Uganda is a fairy-tale. You climb up a railway instead of a beanstalk, and at the end, there is a wonderful new world,' wrote Sir Winston Churchill,
who visited the country during its years under British rule and who called it 'the pearl of Africa.'
Source: www.britannica.com

১,৯২২.
Which of the following countries is not a member of ASEAN? [August - 2025]
  1. Laos
  2. India
  3. Vietnam
  4. Brunei
ব্যাখ্যা
- ভারত ASEAN এর সদস্য দেশ নয়। 

• ASEAN:

- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- ASEAN এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।[আগস্ট - ২০২৫]

সদস্য দেশগুলো:
→ মালয়েশিয়া,
→ সিঙ্গাপুর,
→ ইন্দোনেশিয়া,
→ ব্রুনাই,
→ ভিয়েতনাম,
→ লাওস,
→ থাইল্যান্ড,
→ ফিলিপাইন,
→ মিয়ানমার ও
→ কম্বোডিয়া।

সূত্র: ASEAN ওয়েবসাইট।
১,৯২৩.
Where was the Climate Vulnerable Forum (CVF) established?”
  1. Qatar
  2. Sri Lanka
  3. India
  4. Maldives
ব্যাখ্যা

• The Climate Vulnerable Forum (CVF):
- জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরাম (সিভিএফ) হল উষ্ণায়নের ঝুঁকিতে থাকা ৭৪টি দেশের একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব।
- জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় অংশগ্রহণকারী সরকারগুলিকে একসাথে কাজ করার জন্য ফোরামটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের উদ্যোগে, ২০০৯ সালের নভেম্বরে মালদ্বীপের রাজধানী মালেতে সিভিএফ প্রতিষ্ঠিত হয়।
- কোপেনহেগেন শীর্ষ সম্মেলন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (COP15) মাত্র কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে , CVF এই সমস্যা মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলির নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছে।

উৎস: The Climate Vulnerable Forum (CVF).

১,৯২৪.
Which of the following Sustainable Development Goals (SDGs) specifically focuses on the empowerment of women?
  1. Goal 4
  2. Goal 5
  3. Goal 13
  4. Goal 17
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়।
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।
- ৫ নং লক্ষ্যমাত্রা লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন। 

অন্যদিকে,
- ৪ নং লক্ষ্যমাত্রা : মানসম্মত শিক্ষা। 
- ১৩ নং লক্ষ্যমাত্রা : ক্লাইমেট অ্যাকশন। 
- ১৭ নং লক্ষ্যমাত্রা : অভীষ্ট অর্জনের জন্যে অংশীদারিত্ব।

উৎস: জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট। 
১,৯২৫.
Which of the following is not a member of the “Five Eyes” alliance?
  1. Canada
  2. New Zealand
  3. France
  4. Australia
ব্যাখ্যা
- ফ্রান্স Five Eyes এর সদস্য নয়। 

Five Eyes:

- প্রতিষ্ঠা: ১৯৪৬
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড।  
-মূল উদ্দেশ্য: গোপন নজরদারি ও বিশ্বব্যাপী গোয়েন্দা তথ্য আদান-প্রদান
- এই চুক্তির আওতায় পাঁচ দেশ একে অপরের সাথে ইলেকট্রনিক নজরদারি, বিশ্লেষণ, ডিক্রিপশন ও তথ্য বিনিময় করে থাকে।
- তারা তাদের সংগৃহীত সব গোয়েন্দা তথ্য স্বয়ংক্রিয়ভাবে একে অপরের সঙ্গে ভাগ করে নেয়।

সহযোগী জোটসমূহ:
- 9 Eyes: Five Eyes + ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে। 
- 14 Eyes: 9 Eyes + জার্মানি, বেলজিয়াম, ইতালি, স্পেন, সুইডেন। 
- 41 Eyes: 14 Eyes + আফগানিস্তান মিশনে অংশগ্রহণকারী অন্যান্য মিত্র দেশ

Tier B দেশসমূহ (বিশেষ নেটওয়ার্ক নজরদারি সহযোগী):
- অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, জাপান, লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক। 

উৎস: privacyinternational.org
১,৯২৬.
Peter Hendke, winner of the Nobel Prize in Literature in 2019 is a playwright poet and translator of which language?
  1. ক) Polish
  2. খ) English
  3. গ) German
  4. ঘ) Spanish
  5. ঙ) None
ব্যাখ্যা

Peter Handke, (born December 6, 1942, Griffen, Austria), avant-garde Austrian playwright, novelist, poet, and essayist, one of the most original German-language writers in the second half of the 20th century.
He was awarded the 2019 Nobel Prize for Literature, cited for “an influential work that with linguistic ingenuity has explored the periphery and the specificity of human experience.”

Source: britannica

১,৯২৭.
Which of the following organs of the United Nations is primarily responsible for overseeing the administration and budget of the organization?
  1. Security Council
  2. General Assembly
  3. Secretariat
  4. Economic and Social Council
  5. All of the above
ব্যাখ্যা
• জাতিসংঘ:
• Security Council (নিরাপত্তা পরিষদ):
- নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য দায়ী।
- এটি সংঘাতের পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে,

• General Assembly (সাধারণ পরিষদ):
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান আলোচনাসভা, যেখানে সমস্ত সদস্য রাষ্ট্র উপস্থিত থাকে।
- এটি জাতিসংঘের বাজেট অনুমোদন এবং সংস্থার প্রশাসনিক কার্যক্রমের উপর নজরদারি করার জন্য দায়ী।
- সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের মতামত অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে,
- এবং এটি জাতিসংঘের আয়-ব্যয়ের পরিকল্পনা ও বাজেট অনুমোদন করে।

• Secretariat (সচিবালয়):
- সচিবালয় জাতিসংঘের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে,
- কিন্তু এটি বাজেট এবং প্রশাসনের উপর তদারকি করে না।
- সচিবালয়ের প্রধান হল জাতিসংঘের মহাসচিব,
- যিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন।

•  Economic and Social Council (অর্থনৈতিক ও সামাজিক পরিষদ):
- এটি অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে কাজ করে,
- এবং বিশ্বব্যাপী উন্নয়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯২৮.
The headquarters of the Arab League located in -
  1. Tunis, Tunisia
  2. Amman, Jordan
  3. Cairo, Egypt
  4. Riyadh, Saudi Arabia
ব্যাখ্যা
Arab League:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

উৎস: Arab League ওয়েবসাইট।
১,৯২৯.
Which of the following statements about Cleopatra is not correct?
  1. She was the lover of Julius Caesar.
  2. Cleopatra was born in 69 BC.
  3. Cleopatra became queen in 51 BC.
  4. Cleopatra was married to Octavian. 
ব্যাখ্যা

ক্লিওপেট্রা সম্পর্কে  সঠিক নয়- ক্লিওপেট্রা অক্টাভিয়ানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।
- কারণ তিনি অক্টাভিয়ানের সঙ্গে কখনো বিবাহ করেননি; তিনি মার্ক অ্যান্টনির স্ত্রী ছিলেন।

• ক্লিওপেট্রা:

- ক্লিওপেট্রা ছিলেন ইতিহাসের বিখ্যাত মিশরীয় রানী।
- খ্রিস্টপূর্ব ৬৯ সালে আলেকজান্দ্রিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন জুলিয়াস সিজারের প্রেমিকা এবং পরে মার্ক অ্যান্টনির স্ত্রী।
- ৫১ খ্রিস্টপূর্বাব্দে তার পিতা টলেমি XII এর মৃত্যুতে রানী হয়েছিলেন।
- ক্লিওপেট্রা সক্রিয়ভাবে রোমান রাজনীতিকে প্রভাবিত করেছিলেন।
- অক্টাভিয়ানের রোমান বাহিনী তাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, অ্যান্টনি এবং ক্লিওপেট্রা আত্মহত্যা করেন।
- মিশর তখন রোমান আধিপত্যের অন্তর্ভুক্ত হয়।

উৎস: Britannica.

১,৯৩০.
Which country is the second largest exporter of arms in the world?
  1. ক) UK
  2. খ) United States
  3. গ) France
  4. ঘ) Russia
ব্যাখ্যা
অস্ত্র রপ্তানি: 
• ৫ ডিসেম্বর ২০২২ তারিখে সুইডেনের স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) অস্ত্র রপ্তানি প্রতিবেদন অনুসারে:
• অস্ত্র রপ্তানিতে শীর্ষ ৫ দেশ:
 - যুক্তরাষ্ট্র (৩৮.৬%)
 - রাশিয়া (১৮.৬%)
 - ফ্রান্স (১০.৭%)
 - চীন (৪.৬%)
 - জার্মানি (৪.৫%)
• এশিয়ার বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক  চীন।

উৎস: www.sipri.org
১,৯৩১.
In 2023, G20 summit will be held in -
  1. ক) Bali
  2. খ) Rome
  3. গ) Berlin
  4. ঘ) New Delhi
ব্যাখ্যা
- In 2021, the - In 2021, the G20 summit was held in Rome, Italy.
- In 2022 the G20 summit will be held in Bali, Indonesia.
- In 2023 it will be held in New Delhi, India.

Source: g20.org
১,৯৩২.
What is the name of the world's first satellite made of wood?
  1. Odysseus
  2. LignoSat
  3. X-37B
  4. Starship
ব্যাখ্যা
লিগনোস্যাট (LignoSat):
- বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম লিগনোস্যাট (LignoSat)।
- ৫ নভেম্বর ২০২৪, তারিখে কাঠের তৈরি স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করে জাপান।
- জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও গৃহনির্মাণ প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি যৌথভাবে স্যাটেলাইটটি তৈরি করেছে।
- এটি প্রথমে স্পেসএক্স মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয় এবং পরে এটি পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) ওপরে কক্ষপথে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য,
- লিগনোস্যাট স্যাটেলাইট ভুপৃষ্ঠের প্রায় ৪০০ কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে অবস্থান করে মহাকাশে থাকা পুনর্বিকিরণযোগ্য উপাদানের খোঁজ করবে।
- আগামী ৫০ বছরের মধ্যে চাঁদ ও মঙ্গল গ্রহে কাঠের ঘর তৈরির পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের।
- আর এ পরিকল্পনার অংশ হিসেবেই মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো হয়েছে।

⇒ কাঠ পৃথিবীর তুলনায় মহাকাশে বেশি টেকসই; কারণ, সেখানে কোনো পানি বা অক্সিজেন নেই।
- ফলে মহাকাশে কাঠের পচন বা স্ফীত হওয়ার সুযোগ কম।
- কাঠের স্যাটেলাইটের পরিবেশগত প্রভাবও কম।
- কাঠের তৈরি স্যাটেলাইটের মাধ্যমে দূষণ কম।

উৎস: i) Space.com
ii) Reuters.
১,৯৩৩.
Who is the current prime minister of Japan?
  1. ক) Yoshihiko Noda
  2. খ) Kan Naoto
  3. গ) Yoshihide Suga
  4. ঘ) Shinzo Abe
ব্যাখ্যা

- জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ইয়োশিহিদে সুগা।
গত ১৪ সেপ্টেম্বর, ২০২০ জাপানের পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং এর দুদিন পরে শিনজো অ্যাবে পদত্যাগ করেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দেন।
সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড এবং  ব্রিটানিকা 

১,৯৩৪.
What type of rock is "Quartzite"?
  1. Mixed Rocks
  2. Igneous Rocks
  3. Sedimentary Rocks
  4. Metamorphic Rocks
ব্যাখ্যা

• রূপান্তরিত শিলা (Metamorphic Rocks):
- আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে।
যেমন: 
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল,
- বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট,
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট,
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস;
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

• আগ্নেয় শিলা (Igneous Rocks):
- জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়।
- পরে আরও তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে।
- এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে।
যেমন: ব্যাসন্ট,রায়োলাইট, অ্যান্ডিসাইট, গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ,।

• পাললিক শিলা (Sedimentary Rocks):
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে।
যেমন:
- বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর ও কেওলিন পাললিক শিলার।

উৎস: ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি বোর্ড বই।

১,৯৩৫.
How many times has the SAARC Summit been held in Bangladesh? [November, 2025]
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ বাংলাদেশে মোট ৩টি সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- বাংলাদেশে অনুষ্ঠিত হয়: ১ম, ৭ম, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন।

এছাড়াও,
- ভারতে অনুষ্ঠিত হয়: ২য়, ৮ম, ১৪তম সার্ক শীর্ষ সম্মেলন,
- নেপালে অনুষ্ঠিত হয়: ৩য়, ১১তম, ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন,
- পাকিস্তানে অনুষ্ঠিত হয়: ৪র্থ, ১২তম সার্ক শীর্ষ সম্মেলন,
- মালদ্বীপে অনুষ্ঠিত হয়: ৫ম, ৯ম, ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন,
- শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়: ৬ষ্ঠ, ১০ম, ১৫তম সার্ক শীর্ষ সম্মেলন,
- ভুটানে অনুষ্ঠিত হয়: ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন।

উৎস: SAARC ওয়েবসাইট।

১,৯৩৬.
Who has recently broken the record hold by Michael Phelps in the 400 IM swimming competition?
  1. Leon Marchand
  2. Lewis Clareburt
  3. Alberta Razzull
  4. Cedric Buessing
  5. Adam Ponty
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মাইকেল ফেলপস:

- মাইকেল ফেলপস একজন আমেরিকান সাঁতারু।
- তিনি অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা সাঁতারু।
- মোট অলিম্পিক পদক: ২৮টি।
- অলিম্পিক স্বর্ণপদক: ২৩টি।
- ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু।
- বেইজিং অলিম্পিকের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ফেল্‌প্‌স সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড।

উল্লেখ্য,
- সম্প্রতি ২০২৪ সালে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকে মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙেছেন তরুণ সাঁতারু ফ্রান্সের লিওন মার্চান্ড।
- তিনি গড়েছেন অলিম্পিকে দ্রুততম সময়ে ৪০০ মিটার মিডলে বিশ্বরেকর্ড।
- অলিম্পিক সাঁতারের ৪০০ মিটার মিডলের ইভেন্টে পুলে নেমে মাত্র ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মার্চান্ড, যা এই ইভেন্টে রেকর্ড।
- এর আগে এই রেকর্ডটি ছিল ফেলপসের নামের পাশে।
- ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড, যা আজ ছাড়িয়ে গেছেন ২২ বছর বয়সি এ ফরাসি সাঁতারু।
- গ্যালারিতে বসে ফেলপসের দেখেছেন তার রেকর্ড ভাঙছেন মার্চান্ড।

উৎস: i) Britannica.
ii) Olympics.
১,৯৩৭.
Which of the following is considered a Eurasian country?
  1. ক) Oman
  2. খ) Albania
  3. গ) Greece
  4. ঘ) Turkey
  5. ঙ) Cyprus
ব্যাখ্যা

Oman - Western Asia
Albania - Southeastern Europe
Greece - Europe
Turkey - occupies a unique geographic position, lying partly in Asia and partly in Europe
Cyprus - Middle East Asia 

Source: Britannica

১,৯৩৮.
Which Arab nation's crown prince has dissolved the parliament and called for early elections?
  1. ক) Bahrain
  2. খ) Jordan
  3. গ) Kuwait
  4. ঘ) Oman
ব্যাখ্যা
Kuwait's crown prince dissolved parliament on June 22, 2022, and called for an early election following a stand-off between the government and elected assembly that has hindered fiscal reforms in the country.
 
Source: News Report
১,৯৩৯.
How many EU members use the Euro as their currency? [December,2025]
  1. 19
  2. 21
  3. 22
  4. 20
ব্যাখ্যা

•European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন ,৩১ জানুয়ারি, ২০২০।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২০টি ইউরোকে তাদের অফিসিয়াল মুদ্রা হিসেবে ব্যবহার করে।
- এই দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন।

উল্লেখ্য,
- মাস্ট্রিখট চুক্তির (১৯৯২) পর থেকে এটি চালু হয়েছে, এবং ২০২৩ সালে ক্রোয়েশিয়া যোগদান করে সংখ্যা ২০-এ পৌঁছেছে।
- বুলগেরিয়া অনুমোদিত কিন্তু এখনও যোগদান করেনি।

উৎস: European Union ওয়েবসাইট।লিঙ্ক

১,৯৪০.
Where does the Colorado River originate?
  1. Yellowstone Plateau
  2. Cascade Range
  3. Appalachian Mountains
  4. Sierra Nevada
  5. Rocky Mountains
ব্যাখ্যা
কলোরাডো নদী (Colorado River):
- কলোরাডো নদী উত্তর আমেরিকার একটি গুরুত্বপূর্ণ নদী।
- এটি মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবাহিত হয়ে মেক্সিকোতে ক্যালিফোর্নিয়া উপসাগরে গিয়ে পতিত হয়েছে।
- কলোরাডো নদীর দৈর্ঘ্য প্রায় ২,৩৩০ কিলোমিটার।
- কলোরাডো নদীর উৎপত্তিস্থল কলোরাডো রাজ্যের রকি পর্বতমালা।

উল্লেখ্য, 
- কলোরাডো নদীর স্রোত এবং ভূমিক্ষয়ের কারণে বর্তমান রূপ নিয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন।
- যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের উত্তর দিকে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন।
- গিরিখাতের মাঝে বয়ে যাওয়া খরস্রোতা কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টির প্রধান উৎস।

উৎস: Britannica.
১,৯৪১.
Who are Hayat Tahrir al-Sham (HTS)?
  1. Syrian militant group
  2. Afghani militant group
  3. Iraqi militant group
  4. Libyan militant group
ব্যাখ্যা
হায়াত তাহরির আল শাম (HTS):
- হায়াত তাহরির আল শাম (HTS) একটি সিরিয়াভিত্তিক সশস্ত্র গোষ্ঠী।
- এটি ২০১৭ সালে বিভিন্ন দল একত্রিত হয়ে গঠিত হয়, যার মধ্যে আল-কায়েদার সাবেক শাখা জাবহাত আল-নুসরা অন্যতম।
- HTS মূলত সিরিয়ার ইদলিব প্রদেশ এবং আশেপাশের এলাকায় সক্রিয় ছিল, এবং তারা শরিয়া আইনের ভিত্তিতে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
- গোষ্ঠীটির নেতৃত্বে আছেন আবু মোহাম্মদ আল-জুলানি, যিনি জাবহাত আল-নুসরারও নেতা ছিলেন।
- সাম্প্রতিক বছরগুলোতে তারা আল-কায়েদার সাথে দূরত্ব বজায় রেখে একটি স্থানীয়কেন্দ্রিক মনোভাব প্রদর্শন করছে।
- HTS উত্তর-পশ্চিম সিরিয়ার বিশেষ করে ইদলিব অঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।
- সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশারকে হটিয়ে সিরিয়ার ক্ষমতা দখল করেছে। 

উৎস: Britannica.
BBC
১,৯৪২.
Manat is the currency of which country?
  1. ক) Azerbaijan
  2. খ) Ethiopia
  3. গ) Gambia
  4. ঘ) Benin
ব্যাখ্যা

দেশের নাম - আজারবাইজান
রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Republic of Azerbaijan
রাজধানী - বাকু
মুদ্রার নাম - মানাত (Manat)
রাষ্ট্রীয় ভাষা - আজারবাইজানি
সংসদের নাম - National Assembly/Milli Majlis
অন্যদিকে,
মরিশাসের মুদ্রার নাম - রূপী, বাহরাইনের মুদ্রার নাম - দিনার ও ব্রুনাই এর মুদ্রার নাম - ব্রুনেই ডলার।
উৎসঃ Live MCQ content (Upcoming)

১,৯৪৩.
'COMESA' is a trade bloc of which region?
  1. Europe and Asia
  2. North and South America
  3. Eastern and Southern Africa
  4. Western and Central Africa
ব্যাখ্যা
COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৪৪.
Which organization is known for fostering regional cooperation in South America?
  1. MERCOSUR
  2. APTA
  3. COMESA
  4. ECO
ব্যাখ্যা

MERCOSUR:
- MERCOSUR বা The Southern Common Market.
- এটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ মার্চ, ১৯৯১।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion.
- চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া)।  
- সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।
- সহযোগী সদস্য: ৭টি (বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, পানামা, সুরিনাম)।

⇒ বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, মার্কোসুর রাষ্ট্রীয় পক্ষ হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।

উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।

১,৯৪৫.
In which year was the Algiers Agreement signed?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- এই চুক্তিটি একটি দ্বিপাক্ষিক চুক্তি।
- ইরাক-ইরান দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯৭৫ সালে।
- অনুমোদিত হয়: ১৯৭৬ সালে।
- মধ্যস্থতাকারী দেশ: আলজেরিয়া।
- স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর,১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com
১,৯৪৬.
Who is the founder of the International Committee of the Red Cross?
  1. Gustave Moynier
  2. Henry Dunant
  3. Florence Nightingale 
  4. Clara Barton
ব্যাখ্যা

রেডক্রস:
- রেডক্রস এর অফিসিয়াল নাম - ICRC.
- ICRC এর পূর্ণাঙ্গ রূপ International Committee of the Red Cross.
- প্রতিষ্ঠিত হয়: ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: মির্জানা স্পোলজারিক এগার। (জানুয়ারি, ২০২৬)
- ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান রেডক্রস।
- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে রেডক্রস নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: ICRC অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯৪৭.
Which country lost to Bangladesh in the SAFF Women's Football Final 2022?
  1. ক) India
  2. খ) Sri Lanka
  3. গ) Nepal
  4. ঘ) Maldives
ব্যাখ্যা
- ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা অর্জন করা।
- নেপালেরকাঠমুন্ডের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ।
১,৯৪৮.
Where was the most recent G7 Summit held? [June, 2025]
  1. Rome, Italy
  2. Bonn, Germany
  3. Rambouillet, France
  4. Alberta, Canada
ব্যাখ্যা
• জি-৭:
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G7-এর পূর্ববর্তী নাম ছিল G-8।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক বছর পর কানাডা সদস্য পদ হয়। 
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি:
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

• সম্মেলন:
- G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: আলবার্টা , কানাডায়। 
- সময়: 16 থেকে 17 জুন 2025.
- ১৯৯৮ সালে,মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে, রাশিয়াকে G-7-এ পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে।
- অন্যান্য সদস্য দেশগুলো রাশিয়াকে G8 থেকে বহিষ্কার করে, ফলে এটি আবার G-7 নামে পরিচিত হয়। 

উৎস: G7 এর ওয়েবসাইট।
১,৯৪৯.
As per the recent statement from the UN, 9 million people are at risk of displacement in which country?
  1. Azerbaijan
  2. Armenia
  3. Ethiopia
  4. Kenya
  5. South Sudan
ব্যাখ্যা
The United Nations has recently warned that around nine million people are at the risk of displacement in Ethiopia. As per the Office for the Coordination of Humanitarian Affairs, OCHA report, about 6 lakh people depend on food aid. Due to the declaration of emergency by the Ethiopian government, there was blockage in food and other aid.
১,৯৫০.
Where is the Mojave Desert located?
  1. Afghanistan
  2. China
  3. USA
  4. South Africa
ব্যাখ্যা
- মোজাবে মরুভূমি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাংশ জুড়ে অবস্থিত।
- কিছু অংশ নেবাদা, এরিজোনা, উতাহ অঙ্গরাজ্যে জুড়ে বিস্তৃত। 
- মোজাবে মরুভূমির আয়তন ২৫০০০ বর্গ মাইল (৬৫০০০বর্গ কিমি)। 
 
• বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান। 
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া। 
- সাহারা মরুভূমি : আফ্রিকা। 

সূত্র: ব্রিটানিকা।
১,৯৫১.
What type of organization is BIMSTEC?
  1. Economical
  2. Social
  3. Humanitarian
  4. Environmental
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি (Bangladesh, India, Sri Lanka, Thailand)।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১,৯৫২.
New member of G20 -
  1. African Union
  2. Bangladesh
  3. Arab League
  4. Singapore
ব্যাখ্যা
♦ G-20 সামিট:
- G20 হল বিশ্বের শিল্পোন্নত দেশগুলির সরকার এবং গভর্নরদের একটি জোট।
- এটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি 20 19 টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের একটি 20 সদস্যের জোট।
- G20 জোটের বর্তমান সদস্যরা হলেন
আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি,
জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- ২০২৩ সালে, জি-২০ শীর্ষ সম্মেলন ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হয়েছিল।
- স্লোগান ছিল: 'এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যত'।
- সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য হিসেবে স্বাগত জানান নরেন্দ্র মোদী।
- আফ্রিকান ইউনিয়নের জি-২০-র সদস্য হওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ব নেতারা।
- এছাড়া ২০২৪ সালে ব্রাজিলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎসঃ
i) G-20 website. (লিংক)
ii) 9 September 2023, Prothom Alo.
১,৯৫৩.
'Uruguay Round' is associated with the establishment of which organization?
  1. World Bank (WB)
  2. United Nations Development Program (UNDP)
  3. International Monetary Fund (IMF)
  4. World Trade Organization (WTO)
ব্যাখ্যা
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।

- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO) - এর।

উৎস: WTO ওয়েবসাইট।
১,৯৫৪.
In which continent is the Orange River located?
  1. Asia
  2. South America
  3. Africa
  4. North America
ব্যাখ্যা
অরেঞ্জ নদী:
- অরেঞ্জ নদী দক্ষিণ আফ্রিকা জুড়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে।
- এটি পূর্ব কেপ, ফ্রি স্টেট এবং উত্তর কেপ প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- নদীটি উত্তর কেপের আলেকজান্ডার উপসাগরে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়েছে।
- অরেঞ্জ নদীর দুটি প্রধান উপনদী রয়েছে। এর মধ্যে ভ্যাল নদী এবং ক্যালেডন নদী অন্যতম।

সূত্র - Britannica Kids.com
১,৯৫৫.
When did the Black Sea Trade and Development Bank start its operations?
  1. 1990
  2. 1993
  3. 1996
  4. 1999
ব্যাখ্যা

BSTDB:
- BSTDB এর পূর্ণরূপ Black Sea Trade and Development Bank.
- এই ব্যাংকটি Black Sea Region অঞ্চলে বাণিজ্য ও প্রকল্প অর্থায়ন ঋণ, গ্যারান্টি এবং সদস্যদেশগুলোর বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় ইকুইটি অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করে।
- সদর দপ্তর: থেসালোনিকি, গ্রিস।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৯৯ সাল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১১টি। যথা:
• আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, জর্জিয়া, গ্রিস, মলদোভা, রোমানিয়া, রাশিয়া, তুর্কি এবং ইউক্রেন।
- বর্তমান সভাপতি: সেরহাট কোকসাল।

তথ্যসূত্র - BSTDB ওয়েবসাইট।

১,৯৫৬.
When was the Paris Climate Agreement adopted?
  1. 2014
  2. 2015
  3. 2016
  4. 2017
ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তি, ২০১৫:
- ১২ ডিসেম্বর ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত COP-21 সম্মেলনে ১৯৫ দেশ অংশগ্রহণ করে প্যারিস চুক্তি স্বাক্ষর করে।
- চুক্তি কার্যকর: ২০১৬ সালের ৪ নভেম্বর।
- চুক্তির মূল লক্ষ্য হলো শিল্প-বিপ্লবের আগে তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ২° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা, সম্ভব হলে ১.৫° সেলসিয়াসে রাখা। 
 
• COP - 21 সম্মেলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
- আয়োজনের সময়: ৩০ নভেম্বর - ১১ ডিসেম্বর, ২০১৫ সাল
- আয়োজনের স্থান: প্যারিস, ফ্রান্স
- অংশগ্রহনকারী পক্ষ: ১৯৫টি দেশ
- সম্মেলনের ফলাফল: প্যারিস জলবায়ু চুক্তি, ২০১৫
 
উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,৯৫৭.
How many member states does the Islamic Development Bank (IDB) have?  [January ,2026]
  1. 57
  2. 61
  3. 59
  4. 54
ব্যাখ্যা

- আইডিবির বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি দেশ। 

• ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB):
- এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- সৌদি আরবের জেদ্দায় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলন হয়;
- তখন IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
- প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব।
- ইসলামী উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে।
- ইসলামী উন্নয়ন ব্যাংক ১৯৮৩ সালে বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে।
- বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser।  [January ,2026]
- আইডিবির বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি দেশ।  [January ,2026]

• কার্যাবলী:   
- আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা।
- অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে।

উল্লেখ্য,
- ওআইসি সদস্যভূক্ত দেশ সমূহ IsDB সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ১২ আগস্ট ‍যুক্ত হয়।

উৎস: IDB ওয়েবসাইট।

১,৯৫৮.
Which is the last member country of The North Atlantic Treaty Organization?
  1. Finland
  2. Poland
  3. Sweden
  4. Iceland
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
 
• NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- মহাপরিচালক- Jens Stoltenberg. 
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO র বর্তমান সদস্য ৩২টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া। 
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।  
 
সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১,৯৫৯.
The international Court of Justice has
  1. ক) 10 Judges
  2. খ) 11 Judges
  3. গ) 15 Judges
  4. ঘ) 21 Judges
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা International Court of Justice (ICJ) জাতিসংঘের ছয়টি মূলসংস্থার একটি।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- এটির নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস বা শান্তি প্রসাদে অবস্থিত।
- মোট ১৫জন বিচারক নিয়ে ICJ গঠিত। বিচারকদের পদের মেয়াদ ৯ বছর করে।
- সভাপতির মেয়াদ ৩ বছর।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডনোহু।

(তথ্যসূত্র: ICJ ওয়েবসাইট)
১,৯৬০.
Which one among the following African countries is not landlocked?
  1. ক) Zambia
  2. খ) Uganda
  3. গ) Angola
  4. ঘ) Zimbabwe
ব্যাখ্যা
প্রশ্নোক্ত আফ্রিকান দেশসমূহের মধ্যে উগান্ডা, জিম্বাবুয়ে, এবং জাম্বিয়া স্থলবেষ্টিত রাষ্ট্র।
এঙ্গোলার অবস্থান দক্ষিণ আটলান্টিকের তীরে।
উৎসঃ গুগল ম্যাপ
১,৯৬১.
Which country has recently banned China’s Huawei and ZTE in its 5G network?
  1. ক) USA
  2. খ) India
  3. গ) Sweden
  4. ঘ) Denmark
  5. ঙ) Norway
ব্যাখ্যা
The use of telecom equipment from China’s Huawei and ZTE for the 5G network has been banned by Sweden on security grounds. This announcement comes ahead of the spectrum auction scheduled for next month in the country.
The decision has been made in accordance to the advice rendered by the country’s armed forces which has described China as a biggest security threat to Sweden.
১,৯৬২.
In which ocean is the 'Great Barrier Reef' located?
  1. Arctic Ocean
  2. Pacific Ocean
  3. Atlantic Ocean
  4. Southern Ocean
  5. Indian Ocean
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগর:
- পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন ৬৩৮০০০০০ বর্গ মাইল।
- প্রশান্ত মহাসাগর গড় গভীরতা ১৪,০৪০ ফুট।
- প্রশান্ত মহাসাগর দক্ষিণে অ্যান্টার্কটিক অঞ্চল থেকে উত্তরে আর্কটিক বৃত্ত পর্যন্ত বিস্তৃত।
- পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- প্রশান্ত মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে।

সূত্র - Britannica.com
১,৯৬৩.
Sustainable Development Goals (SDGs) are supposed to be achieved by -
  1. 2025
  2. 2028
  3. 2030
  4. 2035
ব্যাখ্যা
Sustainable Development Goals(SDG):
- Sustainable Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- Sustainable Development Goals-এর মূলনীতি: Leaving no one behind

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।
১,৯৬৪.
Where was the Anti-Ballistic Missile Treaty signed?
  1. Paris
  2. Geneva
  3. Washington, D.C.
  4. Moscow
ব্যাখ্যা

Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি ডট কম।

১,৯৬৫.
Which is not a member of the World Bank Group?
  1. IDA
  2. IMF
  3. IFC
  4. IBRD
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:

- IMF বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১,৯৬৬.
In which country is Adam's Peak located?
  1. ক) Nepal
  2. খ) India
  3. গ) Bhutan
  4. ঘ) Sri Lanka
ব্যাখ্যা
Adam's peak/আদম চূড়া:
⇒ Adam's peak বা আদম চূড়া শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া যা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
- এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি।
- বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের এবং মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব আদম -এর।

উৎস: ব্রিটানিকা।
১,৯৬৭.
Which country was excluded from the Group of Seven (G-7)?
  1. Brazil
  2. India
  3. Germany
  4. Russia
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে G-7 এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।

⇒ ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: G-7 ওয়েবসাইট।
১,৯৬৮.
World Bank member countries -
  1. 187
  2. 189
  3. 193
  4. 195
ব্যাখ্যা
♦ বিশ্বব্যাংকঃ 
•বিশ্বব্যাংকের ১ম প্রেসিডেন্ট - ইগুনে মেয়ার।
•বর্তমান সভাপতি - অজয় বঙ্গ (২ জুন, ২০২৩ থেকে)।
•বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাঁচ বছরের জন্য।
•প্রতিষ্ঠাতা - জন মেনার্ড কেইনস, হ্যারি ডেক্সটার হোয়াইট।
•সদর দপ্তর - ওয়াশিংটন ডিসি
•বর্তমান সদস্য - ১৮৯ জন।
•স্থাপিত - জুলাই, ১৯৪৪।

Source: World Bank Official Website.  [Link]
১,৯৬৯.
Which country is the latest member of Interpol? [February - 2025]
  1. South Sudan
  2. Palestine
  3. Kiribati
  4. Palau
  5. None
ব্যাখ্যা
• ইন্টারপোল:
- ইন্টারপোল হলো একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা। 
- এর সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- ইন্টারপোল ১৯২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা ১৯৬টি, এবং [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
- সর্বশেষ সদস্য হিসেবে পালাউ ইন্টারপোলের ১৯৬তম সদস্যপদ লাভ করেছে। 

উৎস:- ইন্টারপোল ওয়েবসাইট।
১,৯৭০.
According to the SIPRI fact sheet, the third most military spender country in 2017 was—
  1. ক) USA
  2. খ) China
  3. গ) Saudi Arabia
  4. ঘ) Russia
ব্যাখ্যা
• ২ মে ২০১৮ সুইডেনভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান SIPRI (Stocklom International Peace Research Institute) বিশ্বের সামরিক ব্যয় শীর্ষক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে সামরিক ব্যয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব।
- ২০১৭ সালে সৌদি আরব এ খাতে ব্যয় করে ৬,৯৪০ কোটি মার্কিন ডলার। 
============
একই প্রতিষ্ঠানের ২০২২ সালের হিসাবে -
সর্বোচ্চ ব্যয় - যুক্তরাষ্ট্র; ব্যয়ের পরিমাণ - ৮০১ বিলিয়ন ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ - চীন; ব্যয়ের পরিমাণ - ২৯৩ বিলিয়ন ডলার।

অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত।
দ্বিতীয় শীর্ষ দেশ - সৌদি আরব।

সূত্র: Stockholm International Peace Research Institute।
১,৯৭১.
The economist Adam Smith was a professor of ______.
  1. ক) Oxford University
  2. খ) Cambridge university
  3. গ) Glassgow university
  4. ঘ) Starling university
ব্যাখ্যা
- Adam Smith is a Scottish social philosopher and political economist.
- Adam Smith is a towering figure in the history of economic thought. Known primarily for a single work—An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776), the first comprehensive system of political economy.
- he was appointed professor of logic at Glasgow, from which post he transferred in 1752 to the more remunerative professorship of moral philosophy, a subject that embraced the related fields of natural theology, ethics, jurisprudence, and political economy.
 
Source: Britannica
১,৯৭২.
How many EU members use the Euro as their currency? [January,2026]
  1. 21
  2. 22
  3. 20
  4. 19
ব্যাখ্যা

- বর্তমানে ইউরো ব্যবহার কারী দেশ ২১টি।
- সর্বশেষ ইউরো ব্যবহার কারী দেশ বুলগেরিয়া।

• European Union (EU):

- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন ,৩১ জানুয়ারি, ২০২০।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি ইউরোকে তাদের অফিসিয়াল মুদ্রা হিসেবে ব্যবহার করে।
- এই দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন বুলগেরিয়া।

- সর্বশেষ ইউরো ব্যবহার কারী দেশ বুলগেরিয়া।

উল্লেখ্য,
- মাস্ট্রিখট চুক্তির (১৯৯২) পর থেকে এটি চালু হয়েছে, এবং ২০২৩ সালে ক্রোয়েশিয়া যোগদান করে সংখ্যা ২০-এ পৌঁছেছে।
- বুলগেরিয়া অনুমোদিত কিন্তু এখনও যোগদান করেনি।

উৎস: European Union ওয়েবসাইট।

১,৯৭৩.
The Democratic party of U.S.A is recognised by the symbol of a -
  1. donkey
  2. elephant
  3. horse
  4. tiger
ব্যাখ্যা

Democratic Party, in the United States, one of the two major political parties, the other being the Republican Party.
The Republican party is represented by an elephant and the Democratic party is recognised by the symbol of a donkey.
Source: www.britannica.com

১,৯৭৪.
What kind of organization is Greenpeace?
  1. Environmentalist organization
  2. Humanitarian organization
  3. Political organization
  4. Nationalist organization
ব্যাখ্যা
Greenpeace International:
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবীর সব ধরনের জীববৈচিত্রের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
১,৯৭৫.
Which country is not part of the Balkan states?
  1. Czech Republic
  2. Bulgaria
  3. Croatia
  4. Serbia
ব্যাখ্যা

⇒ চেক প্রজাতন্ত্র বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়।
⇒ চেক প্রজাতন্ত্র, যা চেকিয়া নামেও পরিচিত এবং ঐতিহাসিকভাবে বোহেমিয়া নামে পরিচিত, মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। 

• বলকান রাষ্ট্র:

- বলকান হলো দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত রাষ্ট্রসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।

⇒ বলকান রাষ্ট্রসমূহ হলো:
• ক্রোয়েশিয়া,
• স্লোভেনিয়া,
• কসোভো,
• মন্টিনিগ্রো,
• বসনিয়া ও হার্জেগোভিনা,
• রোমানিয়া,
• বুলগেরিয়া,
• সার্বিয়া,
• উত্তর মেসিডোনিয়া,
• আলবেনিয়া।
• গ্রিস।

উৎস:- Worldatlas.com

১,৯৭৬.
According to the ‘COVID-19 Crisis Through a Migration Lens’ report of World Bank -2020, which country ranked top in Remittances?
  1. Australia
  2. China
  3. U.S.A
  4. India
ব্যাখ্যা

বৈশ্বিক রেমিটেন্স প্রবাহঃ
গত ২৯ অক্টোবর ২০২০ বিশ্বব্যাংক প্রকাশ করে ‘COVID-19 Crisis Through a Migration Lens’ নামক প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে-
শীর্ষ দেশ- ভারত
দ্বিতীয়- চীন
অষ্টম- বাংলাদেশ।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১,৯৭৭.
Which team won the 'Fair Play Award' in the 7th SAFF Women's Championship?
  1. Bangladesh
  2. Nepal
  3. India
  4. Bhutan
  5. Sri Lanka
ব্যাখ্যা
৭ম সাফ ফুটবল নারী চ্যাম্পিয়নশিপে ফেয়ার প্লে পুরষ্কারজয়ী দল - ভুটান।

সাফ ফুটবল নারী চ্যাম্পিয়নশিপ:

- শুরু হয় ২০১০ সালে।
- প্রথম আসরে চ্যাম্পিয়ন - ভারত।

৭ম সাফ ফুটবল নারী চ্যাম্পিয়নশিপ:
- স্বাগতিক দেশ - নেপাল।
- মোট দল - ৭ টি।
- মোট ম্যাচ - ১২টি।
- চ্যাম্পিয়ন - বাংলাদেশ।
- রানার্স আপ - নেপাল।
- সেরা গোলকিপার - রূপনা চাকমা।
- সেরা খেলোয়ার - ঋতুপর্ণা চাকমা।
- শীর্ষ গোলদাতা - দেকি লাজোম(ভুটান); গোল: ৮টি।
- ফেয়ার প্লে পুরষ্কার - ভুটান।

উৎস: প্রথম আলো।
১,৯৭৮.
Which channel separates India and Sri Lanka?
  1. Bosporus Strait
  2. Palk Strait
  3. Bering Strait
  4. Bab el-Mandeb Strait
ব্যাখ্যা
পক প্রণালী:

- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী ।
- এটি বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে।
- প্রণালীটি ৮৫ মাইল দীর্ঘ।
- এই প্রণালীটি ৪০-৮৫ মাইল প্রশস্ত।
- জাফনা বন্দর, উত্তর শ্রীলঙ্কার বাণিজ্যিক কেন্দ্র, এই প্রণালীতে অবস্থিত।
- ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র - Britannica.com 
১,৯৭৯.
Where is the 'Permanent Court of Arbitration (PCA)' located?
  1. Denmark
  2. Netherlands
  3. Belgium
  4. Germany
  5. Switzerland
ব্যাখ্যা

• আন্তর্জাতিক সালিশী আদালত বা স্থায়ী সালিশ আদালত বা Permanent Court of Arbitration (PCA):
- ১৮৯৯ সালে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত স্থায়ী সালিশ আদালত হল একটি আন্তঃসরকারি সংস্থা যা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভিন্ন ধরণের বিরোধ নিষ্পত্তি পরিষেবা প্রদান করে।
- পিসিএ হল একটি আন্তঃসরকারি সংস্থা যার ১২৪টি চুক্তিকারী পক্ষ রয়েছে।
- সদর দপ্তর: পিস প্যালেস, হেগ, নেদারল্যান্ড।
- পিসিএ ছিল প্রথম স্থায়ী আন্তঃসরকারি সংস্থা যা সালিশ এবং অন্যান্য শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি ফোরাম প্রদান করে।
- ১৮৯৯ সালে হেগে অনুষ্ঠিত প্রথম হেগ শান্তি সম্মেলনের সময় হেগে সমাপ্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য কনভেনশন দ্বারা পিসিএ প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমান মহাসচিব: ডঃ হাব মার্সিন চেপেলাক (১ জুন ২০২২ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত)। 

তথ্যসূত্র: Permanent Court of Arbitration ওয়েবসাইট। 

১,৯৮০.
How many European Union member countries have adopted Euro as their official currency?
  1. ক) 15
  2. খ) 19
  3. গ) 22
  4. ঘ) 28
ব্যাখ্যা
The euro is the sole currency of 19 EU member states:
Austria, Belgium, Cyprus, Estonia, Finland, France, Germany, Greece, Ireland, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, the Netherlands, Portugal, Slovakia, Slovenia, and Spain.
Source:europa.eu
১,৯৮১.
JANA is the news agency of -
  1. ক) Pakistan
  2. খ) vietnam
  3. গ) Libya
  4. ঘ) Saudi Arabia
ব্যাখ্যা
- JANA হচ্ছে লিবিয়ার সংবাদ সংস্থা।
- লিবিয়ান নিউজ এজেন্সি, যা LANA নামেও পরিচিত, লিবিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে একটি রাজকীয় ডিক্রি দ্বারা লিবিয়ান নিউজ এজেন্সি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, ১৯৬৯ সালে অভ্যুত্থান এবং লিবিয়ার রাজ্যের পতনের পরে ১৯৭০ সালে সংশোধন করা হয়েছিল এবং এর নাম পরিবর্তন করে আল-জামাহেরিয়া নিউজ এজেন্সি (JANA) রাখা হয়েছিল।


সূত্র: Libyan News Agency and  Media Landscapes Expert Analyses of the State of Media. (link)
১,৯৮২.
Which international agreement is commonly referred to as the 'Good Friday Agreement'? 
  1. Belfast Agreement
  2. Dayton Peace Accords
  3. Wye River Memorandum
  4. Algiers Accords
ব্যাখ্যা

- 'Good Friday Agreement' মূলত বেলফাস্ট চুক্তিকে বোঝায়।

• বেলফাস্ট চুক্তি:
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি করা হয়। 
- ব্রিটেন ও আয়ারল্যান্ড মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডের শান্তির জন্য অন্যতম মাইলফলক। 
- “বেলফাস্ট চুক্তি”র অপর নাম - Good Friday Agreement।
- উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১০ এপ্রিল, ১৯৯৮ সালে।
- চুক্তিটি কার্যকর হয় ডিসেম্বর, ১৯৯৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৯৮৩.
Which of the following one is not among the Seven Sisters states of India?
  1. Assam
  2. Sikkim
  3. Nagaland
  4. Tripura
ব্যাখ্যা
সিকিম ভারতের সেভেন সিস্টারস রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়।

সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন।
- তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।
- তাদের দাবি, অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অংশ।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
১,৯৮৪.
In 2024-25 season, the champion of the French Ligue 1 is:
  1. Paris Saint-Germain
  2. Marseille
  3. Saint-E'tienne
  4. Strasbourg
ব্যাখ্যা

- ২০২৪-২৫ মৌসুমে ফরাসি লিগ - ১ এর চ্যাম্পিয়ন হয়েছে Paris Saint-Germain (PSG)।
- তারা এই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করে ৫ এপ্রিল ২০২৫ তারিখেই ছয় ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করে।
- এটি PSG-এর ১৩তম লিগ ১ শিরোপা।

এছাড়াও, 
- Marseille দ্বিতীয় স্থানে রয়েছে। 

সূত্র: ESPN, SofaScore, WorldFootball.net.

১,৯৮৫.
The ninth Secretary-General of the United Nations is a citizen of which country?
  1. Portugal
  2. South Korea
  3. Norway
  4. Sweden
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল  ৫১ টি।
- বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি, এবং
- ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত।
- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯৮৬.
The Basel Convention mainly deals with - 
  1. Climate change
  2. Hazardous waste management
  3. Air pollution
  4. Marine biodiversity
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন:
- বাসেল কনভেনশন হলো বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থের নিষ্কাশন সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৮৯ সালে এই কনভেনশনটি স্বাক্ষরিত হয় এবং ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- এর পুরো নাম "Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal"।
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশন অনুমোদন করে এবং এর আওতাভুক্ত হয়।

সূত্র: বাসেল কনভেনশন ও UNEP ওয়েবসাইট।

১,৯৮৭.
With which department of the United States is Elon Musk associated?
  1. Commerce
  2. Energy
  3. Transportation
  4. Government Efficiency
ব্যাখ্যা

◉ ইলন মাস্ক:
- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান আছেন ইলন মাস্ক।

উল্লেখ্য, 
- ইলন মাস্ক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের "ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি" (Department of Government Efficiency বা DOGE)-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

- এই পদে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যুক্ত হয়েছেন।

এছাড়াও, 
- DOGE-এর মূল লক্ষ্য হলো সরকারি ব্যয় কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করা। এটি বিভিন্ন সরকারি সংস্থায় সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, যেমন কর্মী ছাঁটাই, চুক্তি বাতিল, এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার আধুনিকীকরণ। মাস্কের অধীনে, DOGE বিভিন্ন সংস্থায় কর্মী নিয়োগ করেছে যারা তার ব্যক্তিগত কোম্পানি যেমন টেসলা, স্পেসএক্স, এক্স (পূর্বে টুইটার), এবং xAI-এর সাথে যুক্ত।  

সূত্র: ওয়াশিংটন পোস্ট, Financial Times, Britannica.

১,৯৮৮.
How many founding member countries did NATO have?
  1. 10
  2. 12
  3. 15
  4. 18
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- NATO একটি রাজনৈতিক ও সামরিক জোট,
- এটি ৪ এপ্রিল ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

উল্লেখ্য, 
- NATO-র প্রতিষ্ঠাকালে মোট ১২টি সদস্য দেশ ছিল, বর্তমানে সদস্য ৩২টি। সর্বশেষ সদস্য সুইডেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তুরস্ক ও আলবেনিয়া NATO-র সদস্য। আফগানিস্তানে NATO-র নেতৃত্বে ISAF (International Security Assistance Force) মিশন পরিচালিত হয়েছিল। বর্তমানে সংগঠনটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মার্ক রুটে (Mark Rutte)।
 
সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১,৯৮৯.
Which country will host the NATO Summit in 2026?  [January, 2026]
  1. Sweden 
  2. Turkiye
  3. Finland 
  4. Norway 
ব্যাখ্যা

- ২০২৬ সালে  ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কের রাজধানী আঙ্কারায়। 

• ন্যাটো (NATO):

- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি।  [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- সর্বশেষ সদস্য দেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।
-  ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:  হেগ, নেদারল্যান্ডস। 
-  ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৬:  আঙ্কারা, তুরস্ক। 

তথ্যসূত্র: NATO ওয়েবসাইট ও ফিনানশিয়াল এক্সপ্রেস। (Link) 

১,৯৯০.
Women in which continent were the first in the world to gain the right to vote?
  1. North America
  2. Oceania 
  3. Europe
  4. South America
ব্যাখ্যা

ওশেনিয়া:
- বিশ্বে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডে।
- নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ।
- ১৮৯৩ সালে নিউজিল্যান্ড নারীদের পূর্ণ ভোটাধিকার প্রদান করে।
- এটি ছিল বিশ্বের প্রথম দেশ- যেখানে নারী-পুরুষ উভয়েই ভোট দিতে পারে।
- এই উদ্যোগে নেতৃত্ব দেন কেট শেপার্ড।

উল্লেখ্য, 
• নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া ১৯০২ সালে নারীদের ভোটাধিকার দেয়।
- তবে শুরুতে কেবল ভোটাধিকার ছিল শ্বেতাঙ্গ নারীদের জন্য।
- আদিবাসী নারীরা এই অধিকার অনেক পরে পায়।

• ফিনল্যান্ড ১৯০৬ ও যুক্তরাজ্য ১৯১৮ সালে নারীদের ভোটাধিকার দেয়।

• এশিয়ার মধ্যে রাশিয়ার নারীরা ১৯১৭ সালে ভোটাধিকার পেলেও, তা নিউজিল্যান্ডের মতো স্বশাসিত দেশের উদ্যোগ ছিল না।
- বরং এটি ছিল সমাজতান্ত্রিক বিপ্লবের ফল।

উৎস: Britannica.

১,৯৯১.
Who is the current Head of the Commonwealth? (October - 2024)
  1. King Charles I
  2. King Charles IV
  3. King Charles III
  4. King Charles II
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর বর্তমান প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
১,৯৯২.
Which country was the first in the world to introduce a national carbon tax?
  1. Norway
  2. Denmark
  3. Finland
  4. New Zealand
ব্যাখ্যা
প্রথম কার্বন কর:
- ১৯৯০ সালে ফিনল্যান্ড ছিল প্রথম কার্বন কর চালুকারী দেশ।
- দূষণ কমাতে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের উপর কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই কর চালু করা হয়েছিল।

উল্লেখ্য, 
- পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ড সহ বিশ্বের অনেক দেশ কার্বন কর চালু করে৷
- এর আওতায় কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করতে হয়।

সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা।
১,৯৯৩.
Where is the permanent secretariat of the SAARC located?
  1. Kathmandu
  2. Greenland
  3. Iceland
  4. Dhaka
  5. None of these
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
১,৯৯৪.
Where is the permanent secretariat of BIMSTEC located in?
  1. Dhaka, Bangladesh
  2. New Delhi, India
  3. Bangkok, Thailand
  4. Colombo, Sri Lanka
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়।
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

⇒ ‘BIMSTEC’ এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।
- এপ্রিল, ২০২৫-এ বাংলাদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
- বাংলাদেশ এর আগে ১৯৯-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতির দায়িত্ব পালন করে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১,৯৯৫.
In the case of perfect elasticity, the demand curve is:
  1. ক) Vertical
  2. খ) Horizontal 
  3. গ) Flat
  4. ঘ) Steep 
ব্যাখ্যা
A perfectly elastic demand curve is horizontal, as shown in below.
১,৯৯৬.
The number of countries that adopted Euro as their currency until now are -
  1. ক) 18
  2. খ) 20
  3. গ) 19
  4. ঘ) 21
ব্যাখ্যা
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- সম্প্রতি ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।

উৎস: EU-এর ওয়েবসাইট।
১,৯৯৭.
How many matches are there in the Cricket World Cup 2023?
  1. 45
  2. 46
  3. 47
  4. 48
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হিড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১,৯৯৮.
Which country has the highest number of pyramids in the world?
  1. Egypt
  2. Iraq
  3. Sudan
  4. Mexico
ব্যাখ্যা
• সর্বাধিক পিরামিডের মালিক দেশটির নাম সুদান।
- মিশরে পিরামিডের সংখ্যা ১৩৮, সেখানে সুদানে পিরামিডের সংখ্যা ২৫৫।
- সুদানের পিরামিডগুলো তৈরি হয়েছে খ্রিস্টপূর্ব এক হাজার ৭০ থেকে ৩৫০ অব্দে, কুশ নামের রাজাদের শাসনামলে।
- তবে এগুলো তৈরি হয়েছে মিশরে পিরামিড তৈরি হওয়ার রেওয়াজ চালু হওয়ার ৫০০ বছর পরে।
- মিশরের শ্রেষ্ঠত্ব উচ্চতায়ও। কুশি পিরামিডগুলোর উচ্চতা ছয় থেকে ৩০ মিটার (২০ থেকে ৯৮ ফুট) পর্যন্ত।
- যেখানে মিশরের পিরামিডগুলোর গড় উচ্চতা ১৩৮ মিটার বা ৪৫৩ ফুট। 

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও প্রথম আলো। 
১,৯৯৯.
During which historical event did the Holocaust primarily take place?
  1. World War I
  2. World War II
  3. Vietnam War
  4. Korean War
  5. Gulf War
ব্যাখ্যা

হলোকাস্ট:
- হলোকাস্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত ইহুদি গণহত্যা।
- এই সময় প্রায় ৬০ লক্ষ ইহুদি পুরুষ, নারী ও শিশুকে হত্যা করা হয়।
- এছাড়াও লক্ষ লক্ষ রোমা (জিপসি), প্রতিবন্ধী, সমকামী, রাজনৈতিক বিরোধী ও অন্যান্য গোষ্ঠীর লোকও শিকার হয়েছিল।
- এটিকে নাৎসিরা 'ইহুদি সমস্যার চূড়ান্ত সমাধান' (Final Solution) নামে অভিহিত করত।
- আউশভিৎজ, ট্রেবলিঙ্কা, সোবিবোরের মতো মৃত্যুশিবিরে গ্যাস চেম্বার ও ক্রিমেটরিয়াম ব্যবহার করা হয়।
- অ্যাডলফ হিটলারের নাৎসি আদর্শে ইহুদিদের "অধঃস্তন জাতি" (Untermenschen) ও জার্মান জাতির শত্রু হিসেবে দেখা হতো।
- এটি জাতিগত শ্রেষ্ঠত্ব (Aryan supremacy), Lebensraum (জীবনস্থান) ও ইহুদি-বিদ্বেষের (antisemitism) উপর ভিত্তি করে গড়ে উঠেছিল।
- নাৎসি জার্মানির রাষ্ট্রীয় নীতির মাধ্যমে পরিচালিত হয়ে ইহুদি জাতির প্রায় পুরো ইউরোপীয় অংশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল।
- এটি শুধু যুদ্ধের অংশ নয়, বরং একটি স্বতন্ত্র জাতিগত যুদ্ধ ছিল।

তথ্যসূত্র - Bitannica.com

২,০০০.
What is the name of the Central Bank of the UK?
  1. Central Bank of England Federation
  2. People's Bank of England
  3. Bank of England
  4. National Bank of England
ব্যাখ্যা
• UK এর কেন্দ্রীয় ব্যাংকের নাম: Bank of England.

• কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Sveriges Riksbank.
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Reserve Bank of India (RBI).
- চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: People's Bank of China. 


Source: respective bank website.