বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Fill in the Blanks and Sentence Correction

মোট প্রশ্ন৯,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Fill in the Blanks and Sentence Correction

PrepBank · পাতা ৮৯ / ৯৯ · ৮,৮০১৮,৯০০ / ৯,৯১২

৮,৮০১.
Basketball has a small ____ in Bangladesh
  1. follow on
  2. following
  3. follow
  4. fall out
ব্যাখ্যা

অপশনে উল্লিখিত শব্দসমূহের অর্থ -
ক) Follow on - অনুগামী হওয়া।
খ) Following - সমর্থক, ভক্ত।
গ) Follow - অনুসরণ করা।
ঘ) Fall out - ঝগড়া করা; পরিত্যাগ করা।

- সুতরাং, বোঝা যাচ্ছে, শূন্যস্থানে following শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- এক্ষেত্রে, Following মানে হচ্ছে a body of supporters or admirers.
- Complete Sentence: Basketball has a small following in Bangladesh.
- Bangla Meaning: বাংলাদেশে ক্রিকেটের অনেক দর্শক/সমর্থক আছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৮,৮০২.
If we lived near the beach, _____
  1. we would gone swimming every day.
  2. we would go swimming every day.
  3. we would have gone swimming every day.
  4. we will go swimming every day.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - we would go swimming every day.
- Correct sentence: If we lived near the beach, we would go swimming every day.

• প্রশ্নে উল্লিখিত বাক্যটি একটি second conditional জাতীয় বাক্য।
• Second Conditional এর structure: 
→ If + simple past (Verb এর past form/were/had) + would/could/might + base form of the verb.
→ অর্থাৎ, If যুক্ত clause টিতে If এরপর verb এর past indefinite or were/had আসলে এরপর subject + would/could/might এর সাথে verb এর base form ব্যবহৃত হয়।

• More Examples of second conditional sentences:
1. If she knew how to cook, she would make dinner for us.
2. If they studied harder, they would pass the exam.
3. If I were you, I would take that job.
৮,৮০৩.
The workload was divided __________ the members of the group.
  1. between
  2. among
  3. in between
  4. in among
ব্যাখ্যা
Complete Sentence: The workload was divided among the members of the group.

• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে between এবং দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।

Example Sentence:
1. The responsibilities were divided among the team members to ensure fairness.
2. The cookies were shared among the children at the party.
3. The decision was made to distribute the tasks evenly between the two teams.
৮,৮০৪.
The road was blocked ____, we had to take a different route.
  1. although
  2. but
  3. eventually
  4. therefore
ব্যাখ্যা
• Complete sentence: The road was blocked therefore, we had to take a different route.
- Bangla meaning: রাস্তা বন্ধ ছিল,সেজন্য আমাদের একটি ভিন্ন পথ নিতে হয়েছে

• Therefore (adverb)
- English Meaning: as a result; because of that; for that reason.
- Bangla Meaning: সেই কারণে; সেজন্য; সুতরাং।

• এইমাত্র কোনোকিছু বলা হয়েছে এমন বিষয়ের যুক্তিসাপেক্ষ ফলাফল উল্লেখ করতে (সেই কারণে; সেজন্য; সুতরাং) অর্থে Therefore ব্যবহৃত হয়।

• More examples: 
1. The defendant was depressed and therefore not fully responsible for her own actions.
2. We were unable to get funding and therefore had to abandon the project.

• Other options:
ক) although - যদিও, স্বত্বেও অর্থে ব্যবহৃত হয়।

খ) but - শুধু; কেবল; মাত্র/ এমন কেউ/কিছু যে/ কিন্তু; তবে ইত্যাদি অর্থে বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হয়।

গ) eventually - অবশেষে; পরিণামে ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

• সুতরাং, প্রদত্ত বাক্যে এগুলো উপযুক্ত না।
৮,৮০৫.
Identify the correct sentence.
  1. Everything is ready, is everything?
  2. Everything is ready, isn't there?
  3. Everything is ready, isn't it?
  4. Everything is ready, isn't everything?
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি Positive এ আছে, তাই negative Tag question  হবে এবং বাক্যটি presenttense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - isn't it??
- Complete sentence: Everything is ready, isn't it?

Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
৮,৮০৬.
“Don’t worry; one of the robbers …………… .” said a policeman to the gathering crowd.
  1. ক) Are being pursued
  2. খ) Have been pursuing
  3. গ) Is being pursued
  4. ঘ) Will be pursuing
ব্যাখ্যা

বাক্যে one of থাকলে এর পরের noun টি plural হয় কিন্তু verb singular হয়।
যেমনঃ At least one of the students gets full marks every time.

সুতরাং, অপশন গ-ই হবে সঠিক উত্তর।

৮,৮০৭.
Raju’s friend has gone to ______ hospital to see him.
  1. ক) a
  2. খ) the
  3. গ) an
  4. ঘ) no article
ব্যাখ্যা

bed, school, college, university, hospital ইত্যাদি শব্দগুলো যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের পূর্বে ‍article বসে না। তবে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে তাদের পূর্বে ‍article বসে।
প্রশ্নোল্লেখিত Raju এর বন্ধু হাসপাতালে নিজে চিকিৎসার জন্য যায়নি। বরং রাজুকে দেখতে গিয়েছে। সুতরাং এখানে Raju এর হসপিটালে যাওয়ার মূল উদ্দেশ্য চিকিৎসা নয়।
তাই এখানে ‍article ‘the’ বসবে। আর ‍‘a ও an’ না বসার কারণ হলো এখানে রাজুর বন্ধুর চিকিৎসা নেওয়া হসপিটালটি নির্দিষ্ট। অনির্দিষ্ট নয়।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

৮,৮০৮.
Choose the correct sentence:
  1. The cloud are covering into the village.
  2. The clouds cover the village.
  3. The village is surrounded by clouds.
  4. The cloud have encircled the village.
ব্যাখ্যা

• Correct sentence: The clouds cover the village.
- Bangla meaning: গ্রামটি মেঘে ঢাকা পড়েছে।

• Cover -এর বাংলা অর্থ হলো ঢেকে দেওয়া; ঢেকে ফেলা; ছেয়ে যাওয়া।
- প্রদত্ত sentence টিতে গ্রামটিকে ঢেকে দেওয়া বা ঢেকে ফেলা হয়েছে বুঝানো হচ্ছে।
- তাছাড়া clouds এখানে plural হিসেবে ব্যবহার হয়েছে। 
- তাই, সঠিক বাক্যেটি হবে: খ) The clouds cover the village.

• Other options:
ক) The cloud are covering into the village. 
- ভুল। কারণ, “Cloud” singular কিন্তু verb are-  plural ব্যবহার করা হয়েছে।
- আবার, “covering into” preposition ভুল।

গ) The village is surrounded by clouds. 
- ভুল। কারণ, grammatically ঠিক, কিন্তু এখানে অর্থ পরিবর্তিত হয়েছে। যা দ্বারা চারপাশে বেষ্টিত; পরিবেষ্টিত; ঘিরা বোঝাচ্ছে, সরাসরি cover বা ঢেকে দেওয়া; ঢেকে ফেলা বোঝাচ্ছে না)।
- কোনো কিছুর চারপাশে ঘিরা বুঝাতে surrounded with/by ব্যবহৃত হয়।
- যেম্পন: The lake is surrounded with trees.

ঘ) The cloud have encircled the village. 
- ভুল। কারণ, “Cloud” singular, কিন্তু have plural verb ব্যবহার করা হয়েছে। আবার, ঢেকে ফেলা বুঝাতে সাধারণত Cover ব্যবহৃত হয়।

৮,৮০৯.
Identify the missing word from the given choices: Next monday be a holiday for all the stuff.
  1. ক) will
  2. খ) is
  3. গ) not
  4. ঘ) was
ব্যাখ্যা
- সঠিক উত্তর হচ্ছে Will.

• Monday এবং be এর মাঝে Will বসবে। কারণ next monday দ্বারা ভবিষ্যতের ঘটনা বুঝাচ্ছে।
Correct Sentence: Next monday will be a holiday for all the stuff.
বাক্যের অর্থ: সকল স্টাফের জন্যে আগামী সোমবার ছুটির দিন।
৮,৮১০.
The academic journal was looking for submissions of scholarly _____________ on biotechnology.
  1. thesis
  2. theses
  3. thesises
  4. theseses
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - theses.
- Complete Sentence: The academic journal was looking for submissions of scholarly theses on biotechnology.
- বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে The academic journal মূলত multiple thesis papers এর জন্য অপেক্ষা করছে, তাই শূন্যস্থানে Thesis এর plural form বসবে।

• Thesis:
English meaning: a long piece of writing on a particular subject, especially one that is done for a higher college or university degree.
Bangla meaning: যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য।
Plural form: Theses.
৮,৮১১.
Complete the sentence with appropriate words:
Faults are ___ where love is thin.
  1. thin 
  2. thick
  3. hidden
  4. rare 
ব্যাখ্যা

Correct sentence: Faults are thick where love is thin.
- প্রদত্ত sentence টি একটি প্রবাদ বাক্যে।

• Faults are thick where love is thin.
- Bangla meaning: যারে দেখতে নারি তার চলন বাঁকা।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

৮,৮১২.
Applications of those ______ will be considered.
  1. who are graduate
  2. who graduates only
  3. who are only graduates
  4. only who are graduates
ব্যাখ্যা

শূন্যস্থানটি পূরণের জন্য সঠিক বিকল্প: গ) who are only graduates.
Complete sentence: Applications of those who are only graduates will be considered.

• "graduate" singular; কিন্তু এখানে আমরা general অর্থে ব্যবহার করছি → "graduates" plural ব্যবহার করা উচিত।
- এটি বোঝাচ্ছে কেবলমাত্র গ্র্যাজুয়েটরা বিবেচিত হবেন।
 - তাই “who are only graduates” সঠিক, কারণ এটি স্পষ্টভাবে বোঝাচ্ছে যে শুধুমাত্র গ্র্যাজুয়েটদের আবেদন বিবেচনা করা হবে।
 
ভুল বিকল্পগুলো:

ক) who are graduate → “graduate” singular ব্যবহার করা ভুল; এখানে plural অর্থে “graduates” হবে। কারণ “those” নির্দেশ করছে একাধিক ব্যক্তির দিকে।
তাই এই বাক্যটি grammatically ভুল।

খ) who graduates only:
- এখানে “graduates” verb form হিসেবে এসেছে, কিন্তু “who” এর পরে subject-verb agreement অনুযায়ী “are” লাগবে।সুতরাং এটি ভুল।

ঘ) only who are graduates → সঠিক বাক্য গঠন নয়।

৮,৮১৩.
Hardly had the train stopped _______________.
  1. and we got down.
  2. then we got down.
  3. than we got down.
  4. before we got down.
ব্যাখ্যা
• বাক্যে No sooner had ...... than , scarcely had ........... when , hardly had ........ when থাকলে এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয় ।
- উল্লেখ্য, no sooner থাকলে than, scarcely থাকলে when, hardly থাকলে when/before আসে - এ বিষয়টি মনে রাখতে হবে।

যেমন:
No sooner had the thief seen the police than he ran away.
Hardly had the train stopped before/when we got down.
Scarcely had we started when it began to rain.
৮,৮১৪.
They_____ at least an hour ago.
  1. ক) might have arrived
  2. খ) ought to arrive
  3. গ) should arrive
  4. ঘ) must have arrived
ব্যাখ্যা
Ago একটি সময় নির্দেশক adverb যা বাক্যের verb এর past form নির্দেশ করে। সুতরাং সঠিক বাক্য হবে They might have arrived at least an hour ago।
৮,৮১৫.
Fill in the blank with appropriate pronouns. Let ____ and _______ be supportive of each other's dreams and aspirations.
  1. ক) him, you
  2. খ) he, you
  3. গ) you, him
  4. ঘ) he, you
ব্যাখ্যা
• শূন্যস্থান সমূহে সঠিক উত্তর হবে - you, him.
- Complete sentence: Let you and him be supportive of each other's dreams and aspirations.

• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক Pronoun বসলে তা 231 নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- Let এর পরে Objective Pronoun হবে, তাই he এর পরিবর্তে him হবে।
৮,৮১৬.
The ____ seventh grader towered over the other players on his basketball team.
  1. ক) gangling
  2. খ) yearling
  3. গ) begrudging
  4. ঘ) hatchling
ব্যাখ্যা
gangling - (of a person) tall, thin, and awkward in movements or bearing.
শূন্যস্থানে gangling ব্যবহৃত হবে কারণ সপ্তম শ্রেণির কোনো একজন ছাত্রকে বাস্কেটবল টিমের সবার চেয়ে লম্বা দেখাচ্ছিলো এবং এটা হওয়ার একমাত্র কারণ সে gangling (অনেক লম্বা)।
Source: oxford dictionary
৮,৮১৭.
A police officer patrolling _____ witnessed the incident.
  1. by foot
  2. on foot
  3. in foot
  4. by feet
ব্যাখ্যা
Complete sentence: A police officer patrolling on foot witnessed the incident.

• On foot (Phrase):
Meaning: walking.
- if you go somewhere on foot, you walk there.
- অর্থাৎ, যানবাহন ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে On foot ব্যবহৃত হয়।

• Example:
- Are you going by bicycle or on foot?
- He got out of his car and fled on foot.
৮,৮১৮.
(Qs. 5-8): Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningfully complete.

By writing the slanderous article, the journalist tried to ____ the politician.
  1. begrudge
  2. besmirch
  3. behoove
  4. befall
ব্যাখ্যা
• Complete sentence: By writing the slanderous article, the journalist tried to besmirch the politician.
- Bangla meaning: মানহানিকর প্রবন্ধটি লিখে, সাংবাদিক রাজনীতিবিদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল।

• Options:
ক) Begrudge - কারো প্রতি অসন্তুষ্ট/বিদ্বেষপরায়ণ ইত্যাদি হওয়া।
খ) Besmirch - নোংরা করা; কলুষিত করা; সুনাম ক্ষুণ্ন করা; মলিন করা।
গ) Behoove - উপযুক্ত হত্তয়া; উচিত হত্তয়া; মানানসই হত্তয়া; কর্তব্য হত্তয়া; শোভন হত্তয়া।
ঘ) Befall - সংঘটিত হওয়া; ঘটা।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- Besmirch.
- বাক্যে বলা হয়েছে যে, সাংবাদিকটি মানহানিকর আর্টিকেল লিখে রাজনীতিবিদের সম্মান/সুনাম নষ্ট করার চেষ্টা করেছিলেন।
- সুতরাং, শূন্যস্থানে "Besmirch" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৮,৮১৯.
That magnificent _________ castle was constructed by the Chinese.
  1. eight-centuries-old
  2. eight century's old
  3. eight-century-old
  4. old eight centuries
ব্যাখ্যা
• Complete sentence: That magnificent eight-century-old castle was constructed by the Chinese.

• দুই বা ততোধিক Adjective Hyphen (-) দ্বারা যুক্ত হলে, এদেরকে Hyphenated Adjective বলা হয় এবং এরা কখনো Plural হয় না।
- যেমন: That magnificent eight-century-old castle was constructed by the Chinese.

• More examples:
- Incorrect: Naim has a ten-months-old Baby.
- Correct: Naim has a ten-month-old Baby.
৮,৮২০.
Choose the incorrect sentence.
  1. ক) My friend has got brown eyes.
  2. খ) She has short black hairs.
  3. গ) My friend is going to buy some new furniture.
  4. ঘ) He is going to buy some new chairs.
ব্যাখ্যা

অপশনের বাক্যগুলোর শুদ্ধ রূপ- My friend is going to buy some new furniture.
- My friend has got brown eyes.
- She has short black hair.
- He is going to buy some new chairs.

৮,৮২১.
Fill in the gap with appropriate pronouns. The gift was for ______.
  1. we and you
  2. her and you
  3. her and them
  4. he and I
ব্যাখ্যা
• শূন্যস্থানে  সঠিক উত্তর হবে - her and them
-Complete sentence: The gift was for her and them.

• সাধারণত preposition এরপর সবসময় objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - her and them হচ্ছে objective pronoun.
- এর subjective form হচ্ছে - she and they.

• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person (you), তারপর third person(he, she, they, it, rahim, Karim) এবং শেষে first person (I, we)
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
- যেমন: You, he and I are present.
 
• কিন্তু দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
- অর্থাৎ first person'+ second person +third person + auxiliary verb এর plural form.
- যেমন: I, you and he are guilty.

উল্লেখ্য যে, 
- '231' অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- '23' অর্থাৎ প্রথমে second person, তারপর third person.
- '21' অর্থাৎ, second person এরপর  first person.
- '31' নিয়মে অর্থাৎ third person ও এরপরে first person.
৮,৮২২.
Fill in the blank with appropriate preposition : He led a life devoid ___ blame.
  1. ক) from
  2. খ) in
  3. গ) of
  4. ঘ) At
ব্যাখ্যা
Devoid of একটি appropriate preposition যার অর্থ হলো সচরাচর যা আশা করা হয় বা যা ঘটে তা ঘটে না। Blame বা দোষ পাওয়া আমাদের সবার জীবনেই ঘটে কিন্তু বাক্যের ব্যাক্তিটি সারাজীবন কাটিয়ে দিয়েছেন দোষারোপের স্বীকার না হয়ে।
৮,৮২৩.
Which one is the correct sentence?
  1. The mangoes of Rajshahi are sweeter than Cumilla.
  2. The mangoes of Rajshahi are sweeter than that of Cumilla.
  3. The mangoes of Rajshahi are sweeter than those of Cumilla.
  4. The mangoes of Rajshahi is sweeter than Cumilla.
ব্যাখ্যা
তুলনা কুমিল্লার সাথে নয়, বরং কুমিল্লার আমের সাথে হবে। 
তাই কুমিল্লার আমকে নির্দেশ করতে than এর পর ‘those’ pronoun টি বসবে।
mangoes যেহেতু plural noun সেহেতু এর স্থলে plural pronoun ‘those’ বসবে, singular noun এর জন্য that বসে.
৮,৮২৪.
Identify the correct sentence.
  1. Too much stress is detrimental at productivity.
  2. Too much stress is detrimental on productivity.
  3. Too much stress is detrimental to productivity.
  4. Too much stress is detrimental upon productivity.
ব্যাখ্যা

Correct sentence: Too much stress is detrimental to productivity.

• Detrimental (Adjective).
- English meaning: Causing or capable of causing harm.
- Bangla meaning: ক্ষতিকর।

- Detrimental এরপর preposition হিসেবে To বসে।

Example Sentence:
01. Laziness is detrimental to success.
02. Excessive screen time can be detrimental to children's eyesight.
03. Pollution is highly detrimental to the environment.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.

৮,৮২৫.
Pick an appropriate word to complete the sentence -
The renowned scientist's groundbreaking research __________ a paradigm shift in the field of quantum physics.
  1. ক) initiated
  2. খ) propelled
  3. গ) precipitated
  4. ঘ) catalyzed
ব্যাখ্যা
In this sentence, the word 'paradigm' refers to a fundamental change or shift in the way things are understood or approached in a particular field of study.  
অর্থাৎ, 'paradigm' শব্দটি দ্বারা উদাহরণ; নমুনা বুঝাচ্ছে। 

অপশনসমূহ হচ্ছে, 
Initiated - চালু/প্রবর্তিত করা;
Propelled - সম্মুখে চালানো;
Precipitated - আকস্মিকভাবে বা দ্রুত ঘটানো; 
Catalyzed - পরিবর্তনসাধনে সহায়ক করা। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, 'catalyzed' শব্দটি বসালে বাক্যটি যথার্থ হবে। 

Complete Sentence - The renowned scientist's groundbreaking research catalyzed a paradigm shift in the field of quantum physics.
Meaning - বিখ্যাত বিজ্ঞানীর যুগান্তকারী গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত পরিবর্তনকে অনুঘটক করেছে।

Source: 
1. Oxford Learner's Dictionaries. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৮,৮২৬.
Fill in the blank. Spinal cord stimulators also are used in the treatment of __________ pain.
  1. Occlusive
  2. Illusory
  3. Intractable
  4. Beneficial
ব্যাখ্যা
♦ Intractable (adjective)

♦ English Meaning: Difficult or impossible to manage or control.
Bangla Meaning: সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন; দুরন্ত; দুর্দান্ত; দুঃশাসন; দুর্দম; দুর্ধর্ষ।

♦ Synonyms: Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য), Disobedient (অবাধ্য), Obdurate (একগুঁয়ে; অনমনীয়), Difficult (কঠিন), Unruly (অবাধ্য), Obstinate (অনঢ়, দদূর্দমনীয়)। 
Antonyms: Manageable (নিয়ন্ত্রণসাধ্য), Compliant (নমনশীল; ভদ্র), Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য), Docile (বিনয়ী, অনুগত, সহজবশ্য), Gentle (ভদ্র)। 

♦ Other Forms:
Intractability [ইন্‌ট্যাকটাবিলাটি] (noun) দুর্দান্ততা।

♦ Example Sentence: 
1. Spinal cord stimulators also are used in the treatment of intractable pain.
2. Radicalization is one of the most intractable issues of our era.

♦ other option
- Occlusive (adjective) অবরোধক; (রসায়ন) অন্তর্ধারক
- Illusory - অলীক; ইন্দ্রজালিক
- Beneficial [বেনিফিশ্‌ল্‌] (adjective) লাভজনক; মঙ্গলজনক; হিতকর

Source: Live MCQ Lecture.
৮,৮২৭.
We are looking forward ________ payment for the services detailed above.
  1. ক) receive
  2. খ) to receive
  3. গ) to receiving
  4. ঘ) received
ব্যাখ্যা
• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- I am looking forward to seeing you.
- Would you mind closing the door?
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - to receiving.
- Complete Sentence: We are looking forward to receiving payment for the services detailed above.
৮,৮২৮.
Special heat sensors on the front of the rattlesnake's head enable it___ to detect the presence of prey in the dark ____ to strike its victim accurately.
  1. ক) in addition/due
  2. খ) not only/but also
  3. গ) whether/or
  4. ঘ) either/or
ব্যাখ্যা
বিশেষ heat sensors র‍্যাটেলস্নেককে শুধু শিকারের উপস্থিতিই শনাক্ত করতে সমর্থ করে না, উপরন্তু শিকারকে যথাযথভাবে আক্রমণ করতেও সামর্থ্যবান করে।
বাক্যের context অনুসারে not only/but also ব্যবহৃত হবে।
not only (in addition to being or doing something)
not only ... (but) also ...
Shakespeare was not only a writer but also an actor.
He was required to pay not only the price but also a carriage charge.
৮,৮২৯.
The Colosseum in Rome ____________ by the ancient Romans in the first century AD.
  1. is built
  2. is build
  3. was build
  4. was built
ব্যাখ্যা
Complete Sentence: The Colosseum in Rome was built by the ancient Romans in the first century AD.

→ বাক্যটি অতীত কালের কোনো ঘটনা বুঝিয়েছে। যেহেতু, "the first century AD"- এর কথা বলা হয়েছে অর্থাৎ, অনেক পূর্বের কথা বলা হয়েছে।
→ অর্থাৎ, বাক্যটি past indefinite form- এ রয়েছে।
→ এছাড়াও, বাক্যটি passive form- এ রয়েছে।
→ এ জন্য শূন্যস্থানে "was built" বসেছে।

More Example:
- Rome was not built in a day.
৮,৮৩০.
To walk ____ a good exercise.
  1. ক) are
  2. খ) have
  3. গ) is
  4. ঘ) were
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- is.

• যখন কোনো Infinitive, Gerund, Verbal Noun, Clause অথবা Phrase কোন sentence এর subject হয় তখন verb singular হয়।
Example:
To walk is a good exercise.
Walking is a good exercise.

Source: Advanced Learner's, Xi & Xii Classes.
৮,৮৩১.
Fill in the gap with the correct words. The exam questions were tricky _____________.
  1. to be answer
  2. to have answered
  3. to answer
  4. to be answered
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to answer.
- Complete sentence: The exam questions were tricky to answer.

• কোন sentence এ adjective এর পর সাধারণত infinitive সব সময় active হয়।
- Passive/ to be হয় না।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে তাই tough (কুটিল; দুরূহ) adjective এরপর to answer বসেছে।
৮,৮৩২.
It is less ________ than it was during the day, like the nurses and machines are all a little tired and have reverted to power-saving mode.
  1. sleepy
  2. frenetic
  3. calm
  4. colorful
  5. None of these
ব্যাখ্যা

• Correct sentence: It is less frenetic than it was during the day, like the nurses and machines are all a little tired and have reverted to power-saving mode.
- Bangla meaning: দিনের তুলনায় এখন পরিবেশ কম উন্মত্ত, যেন নার্সরা এবং মেশিনগুলোও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে এবং আবার শক্তি সঞ্চয় কর্মপদ্ধতিতে ফিরে গেছে।

• উল্লিখিত অপশনগুলো,
ক) sleepy - নিদ্রালু; নিদ্রাতুর। (needing sleep; ready to go to sleep)

খ) frenetic - ক্ষিপ্ত; উন্মত্ত; সংরব্ধ। ​(involving a lot of energy and activity in a way that is not organized)

গ) calm - স্থির; শান্ত। (not excited, nervous or upset)

ঘ) colorful - রঙিন, উজ্জ্বল আনন্দময়। (full of bright colors or having a lot of different colors)

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, শুন্যস্থানে frenetic বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৮,৮৩৩.
Which of the following sentences is correct?
  1. The director, together with the actors, is preparing for the new play.
  2. The director, together with the actors, are preparing for the new play.
  3. The director, together with the actors, have been preparing for the new play.
  4. The director, together with the actors, are to be preparing for the new play.
ব্যাখ্যা

Correct sentence: The director, together with the actors, is preparing for the new play.

• as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb, as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
- প্রথম subject  The director singular বিধায় verb টি singular হবে। 

• along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে  The director এবং the actors - as well as দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject  The director singular বিধায় verb টি singular হবে। 

Example Sentence:
- The manager, along with his team, is attending the conference today.
- The mayor, along with several officials, is visiting the flood-affected areas.

Other options,
খ) The director, together with the actors, are preparing for the new play. → “as well as” দিয়ে subject plural হয় না, তাই ভুল।

গ) The director, together with the actors, have been preparing for the new play. → tense ভুল এবং subject singular.

ঘ) The director, together with the actors, are to be preparing for the new play. → ভুল। "Are" plural, এবং "are to be preparing" স্ট্রাকচারটি অপ্রচলিত; সাধারণ present continuous "is preparing" ব্যবহার হয়।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৮,৮৩৪.
In each of the following questions, the sentence is broken into four parts labelled (P), (Q), (R) and (S). You are required to arrange these parts so as to form a complete meaningful sentence and then choose the correct combination (Qs. 38-40).
The administration will soon launch (P) to educate the people about their rights (Q) a consumer protection drive (R) against using fraudulent means (S) and to warn traders
  1. PQSR
  2. PSQR
  3. SPQR
  4. QPSR
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - QPSR
- অর্থাৎ, The administration will soon launch (Q) a consumer protection drive (P) to educate the people about their rights (S) and to warn traders (R) against using fraudulent means

• Complete sentence: The administration will soon launch a consumer protection drive to educate the people about their rights  and to warn traders against using fraudulent means.
- Bangla Meaning: প্রশাসন শীঘ্রই জনগণকে তাদের অধিকার সম্পর্কে শিক্ষিত করতে এবং প্রতারণামূলক উপায় ব্যবহার করার বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করার জন্য একটি ভোক্তা সুরক্ষা অভিযান শুরু করবে।
৮,৮৩৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Credit this amount against his name
  2. খ) Every girls is at her desk
  3. গ) We made a fun of it
  4. ঘ) A little number of boys were present
ব্যাখ্যা
- Credit this amount against his name বাক্যটিতে amount এর পর ‘to’ বসাতে হবে। কারণ amount এর পর appropriate preposition হিসেবে 'to' ব্যবহৃত হয়। 
- Every girls is at her desk বাক্যটিতে Every girls এর পরিবর্তে ‘Every girl’ বসাতে হবে। কারণ 'every' দ্বারা সকলকে বুঝায়, তাই 'every' এর পর Singular subject বসে এবং verb টি singular হয়। 
- A little number of boys were present বাক্যটিতে A little এর পরিবর্তে A few অথবা শুধু Few বসবে। কারণ মানুষ গণনার ক্ষেত্রে 'Little' ব্যবহৃত হয় না। 
- We made a fun of it বাক্যটিতে কোন ভুল নেই। মজা করা বা আনন্দ করার ক্ষেত্রে 'make fun' ব্যবহৃত হয়। 
তাই সঠিক উত্তরটি হবে - We made a fun of it. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain, Applied English Grammar & Composition by P.C. Das.
৮,৮৩৬.
It is ten years since I _______ living here.
  1. begin
  2. began
  3. begun
  4. had begun
ব্যাখ্যা
• Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
- আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। 

• Present Indefinite + since + Past Indefinite Tense.
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে since এর আগে Present Indefinite, তাই পরের অংশে Past Indefinite Tense হবে। 

Begin (verb) - শুরু, আরম্ভ।
- এর 3rd person present: begins;
- past tense: began.
- past participle: begun.
- gerund or present participle: beginning; past participle: begun

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - began.
- Complete Sentence: It is ten years since I began living here.
৮,৮৩৭.
Spouse is a ______ gender.
  1. ক) Feminine
  2. খ) Common
  3. গ) Neuter
  4. ঘ) Masculine
ব্যাখ্যা

- Spouse is a common gender.
- এর অর্থ স্বামী বা স্ত্রী।
- এর Masculine হচ্ছে husband.
- এর Feminine হচ্ছে wife.
- তাই spouse বলতে বোঝায় Husband or wife.

৮,৮৩৮.
I read the book _______ you recommended last week.
  1. what
  2. that 
  3. whom
  4. whose
ব্যাখ্যা

• Complete sentence: I read the book that you recommended last week.

• এ বাক্যটিতে Relative pronoun বসবে, যা inactive object 'book' কে বুঝানো হয়েছে।
- বস্তুবাচক পদার্থের ক্ষেত্রে সাধারণত Pronoun হিসেবে that বসে।
- বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসবে।

• Example sentence:
- He gave me what I wanted.
- He gave me the book that I wanted.

• এখানে whose, whom হলো Personal Pronoun.
- যা কেবল ব্যক্তিকে বুঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

• তাই প্রদত্ত শুন্যস্থানটিতে pronoun হিসেবে that বসবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৮,৮৩৯.
Fill in the blank: They found, one of the boys ____ ill.
  1. was
  2. were
  3. is
  4. are
ব্যাখ্যা

• Complete sentence: They found, one of the boys was ill.

• Subject-Verb Agreement অনুযায়ী,
- One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- কারণ এগুলো দ্বারা singular entity বুঝায়।

- Structure: One of + plural noun + singular verb + ext.

- প্রদত্ত বাক্যে, one of -এর পরে plural noun 'boys' আছে তাই এর পরে singular verb বসেবে।
- আবার বাক্যে 'They found' দ্বারা অতীতের কথা বলা হয়েছে তাই 'was' ব্যবহৃত হবে।

৮,৮৪০.
Identify the correct sentence.
  1. If you mix sugar with water, it will dissolves.
  2. If you mix sugar with water, it will dissolve.
  3. If you mix sugar with water, it dissolves.
  4. If you mixed sugar with water, it dissolves.
  5. If you will mix sugar with water, it dissolves.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - If you mix sugar with water, it dissolves.
- বাক্যটি একটি Zero conditional এর উদাহরণ।

• If যুক্তটি অংশটি যদি present tense এ থাকে তবে তা Zero conditionals or First Conditionals হয়ে থাকে।
- সে অনুযায়ী এরপরের clause এ Present indefinite or Future Indefinite হয়।
- সেক্ষেত্রে চিরন্তন সত্য, ভৌগলিক বা বৈজ্ঞানিক সত্য এর ক্ষেত্রে Present indefinite হয়।
- সাধারণ বিষয় বা ঘটনা এর ক্ষেত্রে Future Indefinite হয়।

• প্রশ্নোক্ত বাক্যটি বৈজ্ঞানিক সত্য, তাই If + present + present হবে।
৮,৮৪১.
The chairman was forced to ______ his post.
  1. abduct
  2. abide
  3. abetment
  4. abdicate
ব্যাখ্যা
Let's look at the meanings of the given words:
abduct - take (someone) away illegally by force or deception; kidnap
abide - accept or act in accordance with (a rule, decision, or recommendation)
abetment - encourage or assist (someone) to do something wrong, in particular, to commit a crime or other offense
abdicate - renounce one's throne or post as per the context of the sentence, the chairman had to give up his post owing to external factors.
In the current scenario, the verb 'abdicate' is the correct choice in the given blank.
৮,৮৪২.
Rearrange the sentence.
Even though he had prepared well;
'(P) in the examination hall (Q) and could not do (R) for the examination, (S) he got nervous'
as well as he had hoped to do.
  1. SPQR
  2. QRSP
  3. PQRS
  4. RSPQ
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হবে - RSPQ.
- অর্থাৎ, Even though he had prepared well (R) for the examination (S) he got nervous (P) in the examination hall (Q) and could not do as well as he had hoped to do.

• Complete sentence: Even though he had prepared well for the examination, he got nervous in the examination hall and could not do well as well as he had hoped to do.
- Bangla Meaning: যদিও পরীক্ষার জন্য তিনি ভাল ভাবে প্রস্তুতি নিয়েছিলেন, তবে পরীক্ষা হলে তিনি উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন এবং যেমন প্রত্যাশা করেছিলেন ঠিক তেমন ভাল করতে পারেননি।
৮,৮৪৩.
He attempted several times _____ he should be accused of inactivity.
  1. ক) unless
  2. খ) lest
  3. গ) but
  4. ঘ) and
ব্যাখ্যা
Lest দ্বারা যুক্ত দুটি Clause এর মধ্যে পরেরটির verb এর আগে should বসে। আর lest যেহেতু negative, তাই পরের clauseটির negative form হয় না।
বাক্যের অর্থ- সে কয়েকবার উদ্যোগ নিয়েছিল যাতে সে নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত না হয়।
৮,৮৪৪.
Rearrange the jumbled parts of the following sentence to produce the correct sentence.
The leader of the opposition
P) In the manner
Q) On realizing that he had failed to convince the assembly
R) Who had a reputation for speech making
S) Was very disappointed
(6)He had planned to convince them
  1. QSRP
  2. PSRQ
  3. SPRQ
  4. RSQP
  5. None above these
ব্যাখ্যা
• সঠিক উত্তর টি হবে - RSQP.
- অর্থাৎ, The leader of opposition R) Who had a reputation for speech making S) Was very disappointed Q) On realizing that he had failed to convince the assembly P) in the manner 6) he had planned to convince them

• Complete sentence: The leader of the opposition who had a reputation for speech making was very disappointed on realizing that he had failed to convince the assembly in the manner he had planned to convince them.
- Bangla Meaning: বিরোধী দলের নেতা, যিনি বক্তৃতার জন্য বিখ্যাত ছিলেন, তিনি খুব হতাশ হয়েছিলেন এটা অনুভব করে যে তিনি যে উপায়ে সভাকে প্রভাবিত করার পরিকল্পনা করেছিলেন সেভাবে তিনি সভাকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছেন।
৮,৮৪৫.
The teacher got angry _____ them because they were behaving badly.
  1. ক) for
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) because
ব্যাখ্যা

With means ‘in the same place as someone or something’ or ‘accompanying’:
- She arrived with her boyfriend.
- I don’t like tea with milk.
- There was a free phone with the car.

With: reactions and feelings
With often follows adjectives which refer to reactions and feelings:
- Are you happy with your music lessons?
- The teacher got angry with them because they were behaving badly.
- I’m delighted with this new jacket.

With meaning ‘using’
We use with to refer to what we use to do something:
- I finally killed the fly with a rolled up newspaper.
- They opened the package with a knife.
- I’ll tie it with some tape to keep it closed.
- He cleaned the table with a cloth he found in the kitchen.

৮,৮৪৬.
The medicine is designed to __________ the symptoms of the flu, providing relief to the patient.
  1. aggravate
  2. intensify
  3. attenuate
  4. amplify
ব্যাখ্যা
• Attenuate (verb-transitive)

Complete Sentence: The medicine is designed to attenuate the symptoms of the flu, providing relief to the patient. 

English Meaning: To make something less or weaker.
Bangla Meaning: কৃশ বা শীর্ণ করা; লঘু বা লাঘব করা।
 
Synonyms:
- Thin (পাতলা, রোগা হওয়া বা করা),
- Narrow (সংকীর্ণ করা বা হওয়া),
- Weakened, (কাহিল),
- Dilute (শক্তিমত্তা কমে যাওয়া),
- Faded (ধূসর বা মলিন হয়ে যাওয়া)। 

Antonyms:
- Plump (সুডৌল/সুগোল করা বা হওয়া),
- Broad (চওড়া; প্রশস্ত), 
- Fortified, (শক্তিশালী করা বা হওয়া),
- Amplify (বাড়ানো)। 

Other Forms:
- Attenuate (adjective).

Example Sentence: 
1. They propose more peacekeeping troops to attenuate the violence.
2. The attenuated tones of an old recording.

Other Options:
- aggravate - অধিক গুরুতর/সঙ্গিন/শোচনীয় করে তোলা; প্রকোপ অধিকতর বৃদ্ধি করা; অবনতি ঘটানো।
- intensify - তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া।

Source: Live MCQ Lecture.
৮,৮৪৭.
They tried to ___ the hardship of their lives.
  1. aggravate
  2. instigate
  3. masticate
  4. palliate
  5. None of these
ব্যাখ্যা
• Complete sentence: They tried to palliate the hardship of their lives.
- Bangla meaning: তারা তাদের জীবনের অসচ্ছলতা/কঠোরতা লাঘব করার চেষ্টা করেছিল।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
ক) aggravate - অধিক গুরুতর/সঙ্গিন/শোচনীয় করে তোলা।

খ) instigate - প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া

গ) masticate - চিবানো; দাঁত দিয়ে খাদ্যাদি চূর্ণ বা নরম করা।

ঘ) palliate - প্রশমন করা; লাঘব করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- ঘ) palliate
- এখানে "Palliate" অর্থ কোনো কিছুর কঠোরতা বা কষ্ট কমানো বা লাঘব করা, যা এখানে জীবনের কঠোরতা কমানোর জন্য ব্যবহার করা হয়েছে।
- অর্থাৎ, বাক্যে বলা হয়েছে যে তারা তাদের জীবনের কঠিনতা কমানোর চেষ্টা করছিল, তাই "palliate" শব্দটিই উপযুক্ত।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,৮৪৮.
Pick the correct part to fill the gap in the following sentence:
"Each of the boys has done ___ task."
  1. his
  2. one's
  3. their
  4. whose
ব্যাখ্যা
→ The correct answer is: ক) his.

• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Everybody should do his or her duty.
তবে,
• One এর Possessive Case 'one's' বসে, his বা her বসে না।
- One should do one's duty.

• "Each of the boys" individual ছেলেকে নির্দেশ করে, তাই "his" ব্যবহৃত হবে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
- Complete sentence: "Each of the boys has done his task."
৮,৮৪৯.
The correct sentence of the following is -
  1. ক) A new cabinet has been sworn in in Dhaka
  2. খ) A new cabinet has been sworn in Dhaka
  3. গ) A new cabinet has sworn in Dhaka
  4. ঘ) A new cabinet has been sworn by in Dhaka
ব্যাখ্যা
Swear in শপথ গ্রহণ করা এবং স্থানের নামের পূর্বে in হবে। আবার শপথ কাজটি প্রধান বিচারপ্রতি করান, cabinet নিজে করে না। তাই বাক্যটি passive voice হবে।
৮,৮৫০.
I need __________ information on the timeline of the student protests.
  1. a
  2. an
  3. some
  4. a piece
ব্যাখ্যা
• Information (uncountable noun)
Meaning: facts about someone or something.

- শূন্যস্থানে সঠিক উত্তর হবে - some.
Complete Sentence: I need some information on the timeline of the student protests.

- প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of, a little, some বসবে।
- Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।

• অন্যদিকে,
• a, an, ইত্যাদি determiner হিসেবে countable noun এর পূর্বে বসে।
• 'a peice' uncountable noun এর পূর্বে বসে কিন্তু এর জন্য a price এর পর একটি preposition of এর প্রয়োজন হয়। যেমন:

1. He asked for a piece of information on the application process.
2. She told me an interesting piece of information about the new manager.
৮,৮৫১.
Do not make a noise while your teacher _____ lecture.
  1. ক) has provided
  2. খ) is being provided
  3. গ) is providing
  4. ঘ) provided
ব্যাখ্যা
Subordinate clause এর শুরুতে while থাকলে সেটির সাথে tense অনুযায়ী present continuous বা past continuous tense হয়।
তাই শূন্যস্থানে is providing বসবে।
৮,৮৫২.
Unlike legislative bodies, courts are not directly _______ voters, and at least in theory, they are not influenced by public opinion.
  1. ক) accountable by
  2. খ) accountable in
  3. গ) accountable to
  4. ঘ) accountable for
ব্যাখ্যা
• Accountable  (to somebody) (for something) দায়ী; জবাবদিহি।
- Unlike legislative bodies, courts are not directly accountable to voters, and at least in theory, they are not influenced by public opinion.
- In settings where responsibility for policy making is most clear, incumbent politicians are held accountable for macroeconomic performances.
৮,৮৫৩.
The widow then burst ____ tears at the sad news.
  1. ক) into
  2. খ) to
  3. গ) over
  4. ঘ) for
ব্যাখ্যা

Burst into song/tears/laughter - to suddenly begin to sing/cry/laugh.
Example: Much to my surprise, Tamim suddenly burst into song.
- She burst into tears.
Source: Cambridge Dictionary

৮,৮৫৪.
Parents should not pressurize kids. They must not choose friends for their kids ____.
  1. ক) too
  2. খ) as well
  3. গ) though
  4. ঘ) either
ব্যাখ্যা

Either - 
used to indicate a similarity or link with a statement just made.

Example:

- ''You don't like him, do you? I don't either''
- It’s not an easy car to drive, and at $40,000 it’s not cheap either.
- ''I didn't know you could go skiing in Hawaii.'' ''I didn't either.''
- It was a really nice hotel, and it wasn’t very expensive either.
- She doesn’t like eggs and she doesn’t like fish either.
- Parents should not pressurize kids. They must not choose friends for their kids either.

৮,৮৫৫.
In each of the following questions, the sentence is broken into four parts labelled (P), (Q), (R) and (S). You are required to arrange these parts so as to form a complete, meaningful sentence and then choose the correct combination.

Some achievements
(P) have made  
(Q) happier and more comfortable
(R) of science
(S) human life
  1. PQRS
  2. QRSP
  3. RPSQ
  4. RSPQ
  5. none
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) RPSQ.

Complete Sentence - Some achievements (R) of science (P) have made (S) human life (Q) happier and more comfortable.
Bangla: বিজ্ঞানের কিছু অর্জন মানুষের জীবনকে করেছে সুখী ও আরামদায়ক।

৮,৮৫৬.
He registered to vote as soon as he ______ eighteen.
  1. turned
  2. was turning
  3. had turned
  4. are turned
ব্যাখ্যা
• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- যেহেতু উল্লেখিত প্রশ্নে as soon as এর পূর্বে past indefinite tense, তাই এর এর পরের অংশেও past indefinite হবে।

- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - turned
Complete Sentence: He registered to vote as soon as he turned eighteen.

অন্যদিকে, 
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example sentence: I shall ring you up as soon as I arrive.
৮,৮৫৭.
Choose the correct sentence.
  1. He completed not only the project but also presented it flawlessly.
  2. He completed the project not only but also presented it flawlessly.
  3. He not only completed the project but also presented it flawlessly.
  4. He not only completed the project presented it flawlessly.
ব্যাখ্যা

Correct answer: He not only completed the project but also presented it flawlessly.
- Translation: তিনি কেবল প্রকল্পটি সম্পন্ন করেননি, বরং এটিকে নিখুঁতভাবে উপস্থাপনও করেছেন।

• Not only --- but also is a Correlative Conjunction.
- সমজাতীয় শব্দের আগে বসে।
- not only যদি Subject এর আগে বসে তাহলে but also ও Subject এর আগে বসবে।
- not only যদি Object এর আগে বসে তাহলে but also ও Object এর আগে বসবে।
- not only যদি Verb এর আগে বসে তাহলে but also ও Verb এর আগে বসবে।

- প্রদত্ত Sentence এ, He not only completed the project but also presented it flawlessly. এ not only এবং but also উভয়ই Verb এর আগে বসেছে।

Other Options:
ক) He completed not only the project but also presented it flawlessly.
- এখানে “not only” প্রথম ক্রিয়ার পরে বসানো হয়েছে, যা বাক্যটিকে অস্বাভাবিক করেছে। নিয়ম অনুযায়ী “not only” প্রথম ক্রিয়ার আগে বা যেটি আগে করা হচ্ছে তার আগে আসা উচিত।

খ) He completed the project not only but also presented it flawlessly.
- এখানে “not only” কোথায় প্রয়োগ হচ্ছে তা স্পষ্ট নয়। তাই এটি ভুল।

ঘ) He not only completed the project presented it flawlessly.
- এখানে “but also” বাদ গেছে। দুইটি ক্রিয়াকে ভুলভাবে একত্রিত করা হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৮,৮৫৮.
Questions (26 to 30): Pick out the most effective word from the given words to fill in the blanks to make the sentence meaningfully complete.
Rajeev failed in the examination because none of his answers were ________ to the questions asked.
  1. allusive
  2. revealing
  3. pertinent 
  4. referential
ব্যাখ্যা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) allusive (adjective)
- পরোক্ষ উল্লেখসংবলিত।

খ) revealing (adjective) 
- প্রকাশক। 

গ) pertinent (adjective)
- (আনুষ্ঠানিক) প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক

ঘ) referential (adjective)
- সম্পর্ক; সম্বন্ধ।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - pertinent.
- Complete sentence: Naeem failed the examination because none of his answers were pertinent to the questions asked.
- বাক্যের অর্থ: নাঈম পরীক্ষায় ফেল করেছিল কারণ যেসব প্রশ্ন করা হয়েছিল সেগুলোর সাথে তার কোন উত্তরই প্রাসঙ্গিক ছিল না।

• অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
• Allusive: অর্থ হলো "ইঙ্গিতপূর্ণ," যা এখানে খাপ খায় না।
• Revealing: অর্থ হলো "উন্মোচনকারী" বা "অপ্রকাশিত তথ্য প্রকাশকারী," যা এখানে উপযুক্ত নয়।
• Referential: অর্থ হলো "উদ্ধৃতিমূলক" বা "সংকেত প্রদানকারী," যা প্রশ্নের প্রসঙ্গে ঠিক নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৮,৮৫৯.
Which of the following sentences uses a modal verb to express moral obligation?
  1. He must have missed the train.
  2. You ought to help others when they are in need.
  3. Could you help me to complete the task?
  4. May Allah bless you.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - You ought to help others when they are in need.
-  The sentence contains a modal verb 'ought to' expressing moral obligation (নৈতিক বাধ্যতা)।

• অন্যদিকে, 
• Could you help me to complete the task?
-  uses 'could' modal verb to indicate request.

• May Allah bless you.
-  uses 'may' modal verb to indicate certainty and obligation.

• He must have missed the train.
- সে নিশ্চয়ই ট্রেন মিস করেছে।
- uses 'must' modal verb to indicate certainty. 

• Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ বহন করে।
- সাধারণত potential ও uncertain কোনোকিছুতে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- Model 'auxiliary verb' হলেও do, does কিংবা did কোনো model verb নয়।
- এর পর সাধারণত verb এর present form ব্যবহৃত হয়।
- Modal auxiliary verb এর পর to ব্যবহৃত হয় না।

• Model auxiliary verb: can, could, will, would, shall, should, may, might, and must.
- কয়েকটি Modal Auxiliary Verb এবং তাদের General Function হলো:
- Will (asking),
- Would (requesting),
- Shall (asking),
- Should (suggestion),
- Can (ability),
- Could (requesting + ability),
- May (possibility + permission + prayer),
- Might (possibility + suggestion),
- Must (certainty + obligation),
- Dare (bold assertion),
- Ought to (moral obligation + suggestion),
- Used to (habit), etc.

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
৮,৮৬০.
The ______ of war is expected very soon.
  1. cessation
  2. cession
  3. session
  4. cestion
ব্যাখ্যা
Cessation (noun): 
English Meaning - The ending of a condition or the stopping of an activity. 
Bangla Meaning - (আনুষ্ঠানিক) ক্ষান্তি; বিরতি। 

Other options, 
Cession - পরিত্যাগ বা সমর্পণ। 
Session - অধিবেশন। 

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তর হচ্ছে - cessation

Complete Sentence - The cessation of war is expected very soon. 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,৮৬১.
To act on this world-famous stage is surely the ____ of any actor's career.
  1. acme
  2. abattoir
  3. admonish
  4. penury
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - acme.
- Complete sentence: To act on this world-famous stage is surely the acme of any actor's career.
 
• Acme:
- English meaning: the highest stage of development or the most excellent example of something.
- Bengali meaning:  শীর্ষ; চূড়া; উন্নতির সর্বোচ্চ শিখর; পরোৎকর্ষ: the acme of one’s career.

• অন্যদিকে, 
• abattoir -  কসাইখানা।
• admonish - মৃদু ভর্ৎসনা। 
• penury - দারিদ্র্য

Source: Accessible Dictionary by Bangla Academy.

৮,৮৬২.
She needs _________ sugar for the cake.
  1. fewer
  2. a some
  3. a few
  4. a little
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete Sentence: She needs a little sugar for the cake.

• little, a little, a few, few এর ব্যবহার: 
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 

অর্থাৎ,
• A few + Countable Noun হয়।
• A little + Uncountable noun হয়।
• Some + Countable Noun এবং Uncountable noun উভয়ই হয়।

• sugar যেহেতু uncountable noun সুতরাং এর পূর্বে determiner হিসেবে a little বসবে।
৮,৮৬৩.
Rising air temperatures _______ the physical nature of our oceans.
  1. alter
  2. shrink
  3. induce
  4. affect
ব্যাখ্যা
• Complete sentence: Rising air temperatures affect the physical nature of our oceans.
- Bangla meaning: বায়ুর তাপমাত্রা বৃদ্ধি আমাদের মহাসাগরের ভৌত বৈশিষ্ট্যে প্রভাব পড়ে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
ক)
• alter (verb)
- পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া।

খ)
• shrink(verb)
- সংকুচিত হওয়া বা করা।

গ)
• induce (verb)
- প্রবর্তিত/উৎসাহিত করা; ঘটানো।

ঘ) affect (verb)
- প্রভাবিত করা; ক্ষতিগ্রস্ত করা; (কিছুর উপর) প্রভাব ফেলা।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে most appropriate উত্তরটি হবে - affect.
- বায়ুর তাপমাত্রা বৃদ্ধি সাধারণত মহাসাগরের শারীরিক প্রকৃতিতে (যেমন তাপমাত্রা, স্রোত এবং আবহাওয়া পরিস্থিতি ইত্যাদি) প্রভাব ফেলে।
- The word "affect" is the most appropriate in this context because it suggests an influence or impact, which is what rising temperatures do to the oceans.

- সুতরাং, শূন্যস্থানে affect বসালে বাক্যের অর্থ পরিপূর্ণ হয়।
- অন্যান্য অপশনগুলো এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৮,৮৬৪.
Have you got _______ money?
  1. any
  2. some
  3. many
  4. All of the above
ব্যাখ্যা
• Positive sentence এর ক্ষেত্রে some ব্যবহার করা হয়।
Example: I'm going to buy some clothe.

• Negative sentence এর ক্ষেত্রে any ব্যবহার করা হয়।
Example: I'm going to buy any clothes.

• Question এর ক্ষেত্রে any ব্যবহার করা হয়।
Example: Have you got any money?

• কাউকে কিছু offer করার ক্ষেত্রে some ব্যবহার করা হয়।
Example: Would you like some coffee?

Source: Essential Grammar in Use by Raymond Murphy.
৮,৮৬৫.
Choose the correct sentence.
  1. She decided to finish quickly the assignment.
  2. She decided quickly to finish the assignment.
  3. She decided to finish the assignment quickly.
  4. She decided to quickly finish the assignment.
ব্যাখ্যা
• Correct Sentence: She decided to finish the assignment quickly.

• Infinitive (to + verb) এর সাথে Adverb এর অবস্থান।
- Adverb (quickly) সাধারণত বাক্যের শেষে বসে।
- বিশেষত যখন verb এর object (the assignment) থাকে।

- "to finish the assignment quickly":
- এখানে "quickly" - adverb - সঠিকভাবে "finish" (ক্রিয়া) এর পরে এসেছে।
- ইংরেজিতে adverb সাধারণত ক্রিয়ার শেষে আসে এবং এটি ক্রিয়ার গতি বা অবস্থা বর্ণনা করে।
- "quickly" এখানে কাজের গতিকে বোঝাচ্ছে, অর্থাৎ, সে দ্রুত কাজটি শেষ করতে চেয়েছিল।

• অপশন আলোচনা:
ক) She decided to finish quickly the assignment.
- adverb - "quickly" সাধারণত ক্রিয়া (finish) এর পরে আসে, object - "the assignment" এর আগে নয়।

খ) She decided quickly to finish the assignment.
- কিছুটা বিভ্রান্তিকর: এখানে "quickly" "decided" (ক্রিয়া) এর পাশে এসেছে, যা ভুল অর্থ তৈরি করতে পারে, অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নেওয়া। কিন্তু, এখানে প্রকৃত উদ্দেশ্য ছিল কাজটি দ্রুত শেষ করা, তাই "quickly" "finish" এর পরে আসা উচিত ছিল।

ঘ) She decided to quickly finish the assignment.
- ইংরেজিতে "to" এর পরে সাধারণত adverb আসে না।
৮,৮৬৬.
Fill in the Blank: Each of the boys ___ a prize.
  1. get
  2. gots
  3. gets
  4. getting
ব্যাখ্যা
correct answer: gets.

• "Each of the boys" একটি singular subject হিসেবে ব্যবহৃত হয়, যদিও "boys" plural noun।
Each শব্দটি যখন "of + plural noun" এর আগে থাকে, তখন পুরো subject-টি singular হিসাবে ধরা হয় এবং singular verb ব্যবহৃত হয়।

- Subject–Verb Agreement এর নিয়ম অনুযায়ী, 
- Complete sentence: Each of the boys gets a prize.

অন্যান্য অপশনের ব্যাখ্যা:
ক) get → plural verb, কিন্তু subject singular হওয়ায় ভুল।
খ) gots → Not a valid verb in English grammar।
ঘ) getting → verb-এর ing form, এখানে প্রয়োজন নেই কারণ main verb হিসেবে এটি বসছে না।

উল্লেখ্য যে, Each, Every, Either, Neither → সব সময় singular verb নেয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৮,৮৬৭.
Rajshai has one of lowest motor fatality rates in the country.
  1. ক) Is
  2. খ) The
  3. গ) Of
  4. ঘ) Between
  5. ঙ) No word is missing
ব্যাখ্যা
বাক্যটি superlative degree তে পূর্ণ ভাবে প্রকাশ করার জন্য one of the ব্যবহার করতে হবে। Rajshahi has one of the lowest motor fatality rates in the country.
৮,৮৬৮.
His reputation was put at ______ after his business failed.
  1. ক) stark
  2. খ) stake
  3. গ) steak
  4. ঘ) sterk
  5. ঙ) streak
ব্যাখ্যা
At stake - বিপদাপন্ন, ঝুঁকিপূর্ণ।
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে Stake বসবে। বাক্যটির অর্থ - তার ব্যবসা ব্যর্থ হওয়ার পরে তার খ্যাতি ঝুঁকিতে পড়েছিল।
৮,৮৬৯.
The thickness of the mats
  1. vary
  2. varies
  3. have varied
  4. were variable
ব্যাখ্যা
• Subject–Verb Agreement Rules অনুযায়ী
- If the subject is singular, the verb must be singular too.
- যখন subject singular হয় (thickness), তখন verb-এর সাথে s/es যোগ হয়।

তাই সঠিক উত্তর হলো: varies.

Complete sentence: The thickness of the mats varies.

Options,
ক) vary
- ভুল, কারণ vary হলো plural verb form.
- এটি singular subject এর জন্য ভুল।

গ) have varied:
- Present Perfect plural, যা এক্ষেত্রে ব্যবহার ভুল হবে। 

ঘ) were variable:
- "were" হলো past tense plural verb, আর "variable" adjective তাই এটি ভুল।
৮,৮৭০.
A phlegmatic person is someone who-
  1. ক) Quarrels with everybody
  2. খ) Helps poor people
  3. গ) Remains calm and doesn't get excited easily
  4. ঘ) Does not believe in god
ব্যাখ্যা

phlegmatic - calm and not easily excited or worried
The taxi driver, a phlegmatic man in middle age, showed no surprise at this request.
Source: Cambridge & Longman Dictionary

৮,৮৭১.
Identify one of the underlined parts that must be changed to make the sentence correct.
She was a jealous worker for charitable bodies, tirelessly devoting her time and effort to helping those in need.
  1. jealous
  2. for
  3. devoting
  4. in
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে থেকে, বাক্যটি শুদ্ধ করতে হলে Jealous শব্দটিকে পরিবর্তন করতে হবে।
- বাক্যের অর্থানুযায়ী এখানে Jealous শব্দটির ব্যবহার ভুল।
- বাক্যটি দ্বারা এমন অর্থ প্রকাশ করছে যে, তিনি দাতব্য সংস্থাগুলির জন্য  এমন একজন উদ্যোগী কর্মী ছিলেন, অভাবীদের সাহায্য করার জন্য যিনি অক্লান্তভাবে   প্রচেষ্টা এবং সময় উৎসর্গ করেছিলেন।
- অর্থাৎ, তার একটি গুণ প্রকাশ পাচ্ছে, তাই এখানে negative word হিসেবে jealous এর ব্যবহার ভুল।

• jealous এর পরিবর্তে এখানে zealous ব্যবহৃত হলে, বাক্যটি শুদ্ধ হবে।

• Zealous (adjective)
English Meaning: showing great energy or enthusiasm in pursuit of a cause or objective.
Bangla Meaning:  উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক, উদ্দমী, আগ্রহী।
- Correct sentence: She was a zealous worker for charitable bodies, tirelessly devoting her time and effort to helping those in need.

Source: Accessible Dictionary by Bangla ACademy and Oxford Learner's Dictionary.
৮,৮৭২.
Identify the correct sentence.
  1. He had sent the email with all the necessary attachments before the client calling to ask for them.
  2. He had sent the email with all the necessary attachments before the client calls to ask for them.
  3. He have sent the email with all the necessary attachments before the client called to ask for them.
  4. He has sent the email with all the necessary attachments before the client called to ask for them.
  5. He had sent the email with all the necessary attachments before the client called to ask for them.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন এর উপর ভিত্তি করে। 

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction: He had sent the email with all the necessary attachments before the client called to ask for them.

- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

- তাই নিয়মানুযায়ী অন্য অপশনগুলো ভুল।
৮,৮৭৩.
Choose the correct sentence:
  1. ক) 40,000 dollars were spent on building the house.
  2. খ) 40,000 dollar was spent on building the house.
  3. গ) 40,000 dollar were spent on building the house.
  4. ঘ) 40,000 dollars was spent on building the house.
ব্যাখ্যা
40,000 যেহেতু plural তাই এর পরে dollars হবে।
আবার, 
টাকা, সময়, দূরত্ব ইত্যাদি যখন একটি সমষ্টি হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা সিঙ্গুলার হয়। এখানে যেহেতু 40,000 dollars একটি সমষ্টি হিসেবে আছে তাই এটা সিঙ্গুলার হবে এবং was ব্যবহৃত হবে।
উল্লেখ্য Taka এর ‍Singular ও Plural একই। কিন্তু dollar, pound, rupy ইত্যাদি Plural হলে s/es যোগ করে Plural করতে হয়।
৮,৮৭৪.
Identify the correct sentence.
  1. ক) He together with his friends has come yet.
  2. খ) He together with his friends have already come.
  3. গ) He together with his friends has already come.
  4. ঘ) He together with his friends have not come yet.
ব্যাখ্যা
Together with দ্বারা যুক্ত একাধিক Noun/Pronoun এর ক্ষেত্রে পূর্বের Noun/Pronoun অনুযায়ী verb হবে।
হ্যাঁ বোধক sentence এ already হবে।
গঠনটি হবে- sub + have/has + already + past participle + object + ext.
না বোধক sentence এ yet হবে।
গঠনটি হবে- sub + have not / has not + past participle + object + yet.
৮,৮৭৫.
Set 3 
  1. What date is today?
  2. What date is it?
  3. Which date is today?
  4. All of these
  5. None of these
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত সবগুলোর বাক্যই সঠিক।
- All three sentences are grammatically correct, but "What date is today?" and "What date is it?" are more commonly used in English. "Which date is today?" is less common and might sound a bit odd to native speakers.
৮,৮৭৬.
Which one of the following sentences is correct?
  1. Did you finished the task yet?
  2. Have you finish the task yet?
  3. Did you have finish the task yet?
  4. Have you finished the task yet?
ব্যাখ্যা
• The correct sentence is - Have you finished the task yet?

Yet সাধারণত adverb এবং conjunction হিসেবে ব্যবহৃত হয়।
• Yet (adverb)
- (১) (নঞর্থক ও শর্তযুক্ত ক্ষেত্রে অথবা অজ্ঞাত অবস্থা ও অনিশ্চয়তার ক্ষেত্রে সাধারণত বাক্যের শেষদিকে বা ঠিক 'not' শব্দের পরে বসে) এই পর্যন্ত; এখন পর্যন্ত; বর্তমান সময় পর্যন্ত: He has not arrived yet. No improvement of the situation yet.

- (২) (প্রশ্নবোধক বা নঞর্থক ভাব বোঝাতে): Do you have to support him yet? Has the doctor advised anything yet? তথাপি ডাক্তার কি কিছু নির্দেশ দিয়েছেন; তৎসত্ত্বেও।

- (৩) (অস্ত্যর্থক বাক্যে) এখন পর্যন্ত; যখন পর্যন্ত (still শব্দের প্রতিশব্দ হিসেবে): How nice that you are here yet. This is yet a dangerous course, আরো ভয়ানক; আরো বেশি ঝুঁকিবহুল পথ।

- (৪) ভবিষ্যতে কোনো এক সময়ে; সবকিছু শেষ হওয়ার আগে: What misfortunes await, I am yet to know. 

- (৫) as yet এখন পর্যন্ত; তখন পর্যন্ত: No fixed programme has been announced as yet.
- nor yet (সাহিত্যে) এবং তা সত্ত্বেও (তাই বলে) এ-ও নয়: The boy is not obedient nor yet is he honest.

• Yet
(conjunction)
-
তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক: The novel was no good, yet I could not leave it.

প্রশ্নে  উল্লিখিত অপশনগুলোর মধ্যে গঠন অনুযায়ী - Have you finished the task yet? বাক্যটি সঠিক।
- Yet যুক্ত Present perfect tense -এ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে,
- Structure: Auxiliary verb (Have/has) + sub + verb -এর past participle + ...... + yet?

• অন্য অপশনগুলোতে,
ক) "Did you finished the task yet?" - এখানে 'Did' - past tense বিধায় এর পরে verb -এর base form হবে।

খ) "Have you finish the task yet?" - এখানে 'Have' - present perfect tense বিধায় এর পরে verb -এর past participle হবে।

গ) "Did you have finish the task yet?" - গঠনগত দিক থেকে এটি ভুল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
৮,৮৭৭.
Which of the following sentences is grammatically correct?
  1. One should take care of his health.
  2. Ten kilometers are too far to walk.
  3. The furniture in the living room needs to be cleaned regularly.
  4. Every students are present at today.
ব্যাখ্যা

Correct Sentence: The furniture in the living room needs to be cleaned regularly.
- কারণ Furniture হচ্ছে uncountable noun তাই এর Plural হয় না। এটি Singular verb নেয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) his এর পরিবর্তে one's হবে। কারণ, One এর Possessive case টি one's হয়।
খ) একক সমষ্টি বুঝাতে অর্থ, সময়, দূরত্ব এর রকক দেখতে Plural হলেও Singular verb নেয়। তাই Ten kilometers এরপর is হবে।
ঘ) Every এবং Singular Noun একত্রিত হয়ে একটি Singular Subject তৈরি করে, তাই Verb ও Singular হয়।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৮,৮৭৮.
Find the correct sentence:
  1. One of the houses on the street has for sale.
  2. One of the houses on the street is for sale.
  3. One of the house on the street is for sale.
  4. One of the houses on the street are for sale.
ব্যাখ্যা

• Correct sentence: One of the houses on the street is for sale.

• Subject-Verb Agreement অনুযায়ী,
- One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- অর্থাৎ, এদের পরে plural noun এবং singular verb বসে।

- One of/Each of…+ plural noun + singular verb + ext.
- যেমন: One of the houses on the street is for sale.

আবার,
- For sale একটি সাধারণ phrase, যার সাথে is ব্যবহৃত হয় (যেমন: The car is for sale)। Has ব্যবহার হয় না।

৮,৮৭৯.
Gold is a _____ noun.
  1. ক) Proper
  2. খ) Material
  3. গ) Collective
  4. ঘ) Abstract
ব্যাখ্যা

Gold অর্থ স্বর্ণ, যা ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না। আর যা ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাকে Material Noun বলে।
অন্যভাবে বললে, Gold একটি পদার্থের নাম।
কঠিন, তরল, বায়বীয় সব ধরনের পদার্থের নাম Material Noun হয়ে থাকে। অতএব, এটি একটি Material Noun.

৮,৮৮০.
Do you mind ______ down the volume a little, please?
  1. ক) to turn
  2. খ) turning
  3. গ) turned
  4. ঘ) have turned
ব্যাখ্যা

Would you mind? and Do you mind?
We use the phrases would you mind + -ing form, and do you mind + -ing form to ask people politely to do things. Would you mind is more polite and more common:
Would you mind opening the window, please?
Do you mind turning down the volume a little, please?
Do you mind me turning on the light? (I want to turn on the light)

৮,৮৮১.
Which of the following is not a correct sentence?
  1. ক) Nothing can come out of anything.
  2. খ) Nothing succeeds like success.
  3. গ) Nothing ventures, nothing has.
  4. ঘ) Nothing like force.
ব্যাখ্যা
• Nothing can come out of nothing.
- অকারনে কিছুই ঘটে না।
• Nothing like force.
 - ঠেলার নাম বাবাজি।
• Nothing succeeds like success.
- জলেই জল বাঁধে।
• Nothing ventured, nothing gained.
- ঝুঁকি না নিলে লাভ হয় না।

Source: Live MCQ Lecture
৮,৮৮২.
Use appropriate verb form : Shall I ___ the room clean while you are out?
  1. ক) spoil
  2. খ) try
  3. গ) finish
  4. ঘ) sweep
ব্যাখ্যা

Sweep (verb) (past tense and past participle swept /swept/)
-  to clean the dust, dirt etc from the floor or ground, using a brush with a long handle SYN brush

Sweep something off/out/up etc
Will you sweep the leaves off the patio?
আমরা একটা রুমকে পরিষ্কার করতে ঝাড়ু দেই। তাই শূন্যস্থানে হবে - sweep.

৮,৮৮৩.
Cricket enjoys a huge ____  in Bangladesh.
  1. ক) Follow on
  2. খ) Fall out
  3. গ) Follow
  4. ঘ) Following
ব্যাখ্যা
এক্ষেত্রে, Following মানে হচ্ছে a body of supporters or admirers।
অর্থাৎ, বাংলাদেশে ক্রিকেটের অনেক দর্শক/সমর্থক আছে।

---------------------------
Follow on - অনুগামী হওয়া;
Fall out - ঝগড়া করা ; পরিত্যাগ করা
Follow - অনুসরণ করা ;
Following - সমর্থক, ভক্ত।
৮,৮৮৪.
This is my notebook ___ I bought last week.
  1. these
  2. those
  3. that
  4. which
ব্যাখ্যা
ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করতে which ব্যবহৃত হয়।
৮,৮৮৫.
Which one is correct?
  1. Give me a glass of water to drink.
  2. Give me a glass of water to drinking.
  3. Give me a glass of water for drink.
  4. Give me a glass of water for drinking.
ব্যাখ্যা
অপশন গুলো,

• Give me a glass of water to drink.
- বাক্যটি শুদ্ধ। 
- to drink: পান করতে
- কোন কিছু 'পান করতে' বোঝাতে preposition হিসেবে to বসে। 

• Give me a glass of water to drinking.
- বাক্যটি অশুদ্ধ।
- to এর পর verb এর base form বসে।
- তাই বাক্যটি ভুল।

• Give me a glass of water for drink.
- বাক্যটি অশুদ্ধ।
- to drink: পান করতে
- কোন কিছু 'পান করতে' বোঝাতে preposition হিসেবে to বসে। 
- এখানে 'for' এর ব্যবহার ভুল। 

• Give me a glass of water for drinking.
- বাক্যটি অশুদ্ধ।
- কোন কিছু 'পান করতে' বোঝাতে preposition হিসেবে to বসে। 
- এখানে 'for' এর ব্যবহার ভুল। তাছাড়া 'drinking' শব্দটির ব্যবহার ও ভুল, কারণ এখানে 'to drink' হবার কথা। 

৮,৮৮৬.
Which one is not correct?
  1. ক) Is Sue home from work yet?
  2. খ) They brought the baby in home from the hospital on Friday.
  3. গ) We stayed home last night.
  4. ঘ) I’m going home now. See you tomorrow.
ব্যাখ্যা

Home যখন adverb হিসেবে ব্যবহৃত হয় তখন এর পূর্বে preposition ব্যবহৃত হয় না। 
যেমনঃ
Is Sue home from work yet?
They brought the baby home from the hospital on Friday.
We stayed home last night.
I’m going home now. See you tomorrow.

৮,৮৮৭.
Improve the sentence.
The workers are hell bent at getting what is due to them.
  1. hell bent on getting
  2. hell bent getting
  3. hell bent to getting
  4. hell bent in getting
  5. No improvement
ব্যাখ্যা

• Correct Sentence: The workers are hell bent on getting what is due to them.

• hell bent on something -
- English Meaning: to be extremely determined to do something, without considering the risks or possible dangerous results.
- Bangla Meaning: কোনো কিছু করতে দৃঢ়প্রতিজ্ঞ; একগুঁয়ে মনোভাব।

Example sentence-
- She was hell-bent on finishing the marathon, even with a sprained ankle.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৮,৮৮৮.
When one makes a promise, one must not go _______ on it.
  1. by
  2. forward
  3. back
  4. around
ব্যাখ্যা

→ (45th BCS Preli)
• Complete sentence: When one makes a promise, one must not go back on it.


• Go back on (phrasal verb)
- English Meaning: Fail to keep a promise.
- Bangla Meaning: (প্রতিশ্রুতি ইত্যাদি) পালনে ব্যর্থ হওয়া; (প্রতিশ্রুতি) ভঙ্গ করা; কথা না-রাখা।

- The phrase "one must not go back on it" দ্বারা মূলত: প্রতিশ্রুতি ভঙ্গ না করা এমন অভিব্যক্তি বোঝায়। 
- In this context, "go back" means to reverse or retract from a promise or commitment that has been made.

- ‍সুতরাং, শূন্যস্থানে 'back' বসবে।

৮,৮৮৯.
Neither of the books ____ interesting.
  1. were
  2. are
  3. had
  4. was
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - was.
- Complete sentence: Neither of the books was interesting.

• সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.
৮,৮৯০.
Choose the option that correctly uses the order of the adjectives in the sentence:
  1. She wore a long beautiful velvet evening gown at the party.
  2. She wore a beautiful evening velvet long gown at the party.
  3. She wore a beautiful long velvet evening gown at the party.
  4. None above
ব্যাখ্যা

Correct Sentence - She wore a beautiful long velvet evening gown at the party. 

Order of adjectives:
- বাক্যে একাধিক adjective থাকলে adjectives সমূহ একটি নির্দিষ্ট order এ বসে।
- Adjectives that describe opinions or attitudes (e.g. amazing) usually come first, before more neutral, factual ones (e.g. red).

1. Opinion (unusual, lovely, beautiful);
2. Size (big, small, tall);
3. Physical quality (thin, rough, untidy);
4. Shape (round, square, rectangular);
5. Age (young, old, youthful);
6. Colour (blue, red, pink);
7. Origin (Dutch, Japanese, Turkish);
8. Material (metal, wood, plastic);
9. Type (general-purpose, four-sided, U-shaped);
10. Purpose (cleaning, hammering, cooking).

• উল্লিখিত বাক্যে adjective হচ্ছে beautiful (opinion), long (size), velvet (colour), evening (type). 

Source: Cambridge Dictionary. [Link]

৮,৮৯১.
Identify the correct sentence.
  1. A large number of book have been borrowed from the library this week.
  2. A small number of books has been borrowed from the library this week.
  3. A number of book has been borrowed from the library this week.
  4. A great number of books have been borrowed from the library this week.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে -
- A number of books have been borrowed from the library this week.

• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.

• অন্য বাক্যগুলোর সঠিক রূপ -
ক) A large number of books have been borrowed from the library this week.
খ) A small number of books have been borrowed from the library this week.
গ) A number of books have been borrowed from the library this week.
৮,৮৯২.
I just couldn't get the old pole out ____, and that's a fact.
  1. till
  2. nevertheless
  3. nohow
  4. despite
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) nohow.

• অপশনে উল্লিখিত অন্য  শব্দগুলোর অর্থ - 
ক) till (conjunction)
- যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।

খ) nevertheless (adverb), (conjunction)
- তথাপি; তবু; তা সত্ত্বেও।

গ) nohow (adverb)
- (কথ্য) কোনোভাবেই নয়; আদৌ না।

ঘ) despite (preposition)
- Despite এর পর কখনো of বসে না।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে nohow বসালে বাক্যটি পরিপূর্ণ হবে। 

Complete sentence: I just couldn't get the old pole out nohow, and that's a fact.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,৮৯৩.
Which of the following sentences is correct?
  1. Would you mind came with me to the store?
  2. Would you mind to come with me to the store?
  3. Would you mind come with me to the store?
  4. Would you mind coming with me to the store?
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Would you mind যুক্ত sentence এর সঠিক ব্যবহার এর উপর।

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?

Correct sentence: Would you mind coming with me to the store?

সেই অনুসারে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
৮,৮৯৪.
I will go there after I _______ the proper information.
  1. gets
  2. got
  3. have got
  4. had got
ব্যাখ্যা
• After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
আর after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷

এখানে, After এর পূর্বে  যেহেতু Future Indefinite tense রয়েছে তাই পরের অংশ Present Perfect tense হবে। 

Complete sentence: I will go there after I have got the proper information.
৮,৮৯৫.
Choose the best option.
His explanation was so __________ that no one could follow what he was trying to say.
  1. concise
  2. direct
  3. lucid
  4. obscure
  5. None of the above
ব্যাখ্যা
• Complete Sentence: His explanation was so obscure that no one could follow what he was trying to say.
- Bangla Meaning: তার ব্যাখ্যাটি এত অস্পষ্ট ছিল যে কেউই বুঝতে পারল না সে কী বলতে চাইছিল।

অপশন আলোচনা:

ক) concise (সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক)
- এর মানে: অল্প কথায় মূল বক্তব্য উপস্থাপন করা।
- উদাহরণ: “His concise speech made the point very clearly.”
- এই শব্দটি সাধারণত ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়, যেখানে জটিল কিছু সহজভাবে বোঝানো হয়।
- প্রশ্নে বলা হয়েছে যে কেউই বুঝতে পারেনি—সুতরাং ইতিবাচক শব্দটি মানানসই নয়।

খ) direct (সরাসরি, ঘুরিয়ে না বলার ধরন)
- মানে: সোজাসাপ্টা উপস্থাপন।
- উদাহরণ: “She gave a direct answer without hesitation.”
- এটি একটি পরিষ্কার ও বোধগম্য ব্যাখ্যার ইঙ্গিত দেয়, যা প্রশ্নের প্রেক্ষাপটে উপযুক্ত নয়।

গ) lucid (স্বচ্ছ / স্পষ্টভাবে ব্যাখ্যা করা)
- মানে: সহজবোধ্য ও পরিষ্কারভাবে বোঝানো হয়েছে।
- উদাহরণ: “His lucid explanation helped everyone understand the concept.”
- এটি একটি ইতিবাচক শব্দ, যেখানে বোঝাতে কোনো অসুবিধা হয় না। প্রশ্নে বলা হয়েছে—“no one could follow”—এটি উল্টো কথা।

ঘ) obscure (অস্পষ্ট / দুর্বোধ্য)
- এর মানে: এমন কিছু যা পরিষ্কার নয়, বা বোঝা কঠিন।
- উদাহরণ: “The professor’s obscure lecture confused the students.”
- এটি একটি নেতিবাচক শব্দ এবং প্রশ্নের বক্তব্যের সঙ্গে পুরোপুরি মিলছে—কারণ বলা হয়েছে কেউ তার কথা বুঝতেই পারেনি।

- সঠিক উত্তর: ঘ) obscure.
- কারণ: প্রশ্নটি বলছে—“no one could follow”—অর্থাৎ কেউই বুঝতে পারেনি। এর মানে, বক্তার ব্যাখ্যাটি ছিল অত্যন্ত অস্পষ্ট বা দুর্বোধ্য, যার সঠিক ইংরেজি শব্দ হলো obscure.

Sources:
1. Cambridge Dictionary.
2. Oxford Advanced Learner’s Dictionary.
3. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান (Accessible Dictionary).
৮,৮৯৬.
The judge was known for his ____ comments; however, everyone who knew him recalled that he was never ____ in his personal dealings.
  1. ক) unfavorable, sentimental
  2. খ) slanderous, benevolent
  3. গ) vituperative, caustic
  4. ঘ) punitive, munificent
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Unfavorable - প্রতিকূল, অসমতোষজনক; Sentimental - ভাবপ্রবণ, আবেগপূর্ণ। Slanderous - মিথ্যা কলঙ্কপূর্ণ; Benevolent - হিতৈষী, পরার্থপর। Vituperative - গালাগালিপূর্ণ, নিন্দাপূর্ণ; Custic - তীব্র, দাহ্য। Punitive - শাস্তিমূলক; দন্ডমূলক; Munificent - উদার। বাক্যের Context অনুসারে এখানে শূন্যস্থানে unfavourable এবং sentimental হবে। বাক্যটি হবে - বিচারক তার প্রতিকূল মন্তব্যের জন্য পরিচিত ছিলেন; যাইহোক, যারা তাকে জানত তারা প্রত্যেকে মনে রেখেছিল যে তিনি ব্যক্তিগত আচরণে কখনও সংবেদনশীল/আবেগী ছিলেন না।
৮,৮৯৭.
The guidelines that you asked for ________ by the committee last month.
  1. was issued
  2. were issued
  3. has issued
  4. have been issued
ব্যাখ্যা

• Complete sentence: The guidelines that you asked for were issued by the committee last month.

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Plural subject সাধারণত Plural verb গ্রহণ করে।
- Plural verb -এর সাথে কখনো  s/es সাথে যুক্ত হয় না।

- প্রদত্ত বাক্যের subject "The guidelines" হলো plural, তাই verb টিও plural হবে।
- আবার গতমাসে committee -এর দ্বারা ইস্যু করা হয়েছিল তাই past indefinite tense এর passive structure হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- were issued.

৮,৮৯৮.
Identify the correct one.
  1. Most of his students aspired a career in business.
  2. Most of his students aspired for a career in business.
  3. Most of his students aspired about a career in business.
  4. Most of his students aspired to a career in business.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Most of his students aspired to a career in business.
- Bangla Meaning: তার অধিকাংশ ছাত্রই ব্যবসায়ে ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করেছিল।

• Aspire (verb intransitive)
English Meaning: To want something very much or hope to achieve something or be successful
Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।
- কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

• More examples: 
- Many people aspire to happiness, health, and a peaceful life.
- They aspire to success, recognition, and financial stability in their business.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮,৮৯৯.
The river water has been polluted ________ the factory opened nearby.
  1. until
  2. as if
  3. let alone
  4. since
ব্যাখ্যা
• Since (as a conjunction)
English Meaning: in view of the fact that: because/at a time in the past after or later than.
Bangla Meaning: যেহেতু; কেননা।

Complete Sentence: The river water has been polluted since the factory opened nearby.

→ 'Since' Conjunction ছাড়াও Adverb, Preposition হিসেবেও ব্যবহৃত হতে পারে।

Example Sentence:
1. The town has been quieter since the construction project began.
2. Traffic has been chaotic since the road closures started.

Source: merriam-webster.
৮,৯০০.
Fill in the gap with a suitable word given below: An ____ sweet flower was found on the plant.
  1. unusually
  2. unreal 
  3. unclear
  4. unequal
ব্যাখ্যা

Options বিশ্লেষণ:
ক) unusually: [adverb]
-  অস্বাভাবিক রকম ইত্যাদি।

খ) unreal: [adjective]
- অবাস্তব; কাল্পনিক; অলীক; অসার; অপ্রকৃত।

গ) unclear: [adjective]
- অস্পষ্ট।

ঘ) unequal: [adjective]
- (১) অসম। (২) (বিশেষত লেখা) সর্বত্র সমান গুণবিশিষ্ট নয়; অসমান; অসমগুণান্বিত; পরিবর্তনশীল। (৩) যথেষ্ট সবল, বিচক্ষণ ইত্যাদি নয়; অসমকক্ষ।

• এখানে sweet হলো adjective, যা flower কে describe করছে।
- আমরা চাই sweet-এর degree বা বিশেষত্ব বোঝাতে → অর্থাৎ ফুল কতটা extraordinary বা অস্বাভাবিক মিষ্টি।
- Adjective modify করতে adverb ব্যবহার হয়।
- তাই “unusually” (adverb) ব্যবহার করা হলো।

সঠিক উত্তর: ক) unusually.

Complete sentence: An unusually sweet flower was found on the plant.
অর্থ: গাছে একটি অস্বাভাবিক রকম/অস্বাভাবিকভাবে মিষ্টি ফুল পাওয়া গেল।