বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Fill in the Blanks and Sentence Correction

মোট প্রশ্ন৯,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Fill in the Blanks and Sentence Correction

PrepBank · পাতা ৭৩ / ৯৯ · ৭,২০১৭,৩০০ / ৯,৯১২

৭,২০১.
Identify the correct sentence.
  1. ক) He should refrains from making rude comments and treat others with respect.
  2. খ) They should refrained from making rude comments and treat others with respect.
  3. গ) He should refrained from making rude comments and treat others with respect.
  4. ঘ) They should refrain from making rude comments and treat others with respect.
ব্যাখ্যা
• should একটি modal auxiliary verb.
- আর Modal Auxiliary এর পর Verb এর Base Form বসে।
- তাই সঠিক বাক্য - They should refrain from making rude comments and treat others with respect.

•  Refrain from - বিরত থাকা।
- কোন কিছু থেকে বিরত থাকা অর্থে refrain এর পর preposition হিসাবে from বসে।
৭,২০২.
We should have tasty and ____ meals.
  1. nutrient
  2. nutritional
  3. nutritious
  4. nutritive
ব্যাখ্যা
• And দ্বারা দুটি সমজাতীয় শব্দ যুক্ত হয়।
- তাই বাক্যে Tasty (adj) এর সাথে Nutritious (adj) যুক্ত হবে।
- বাক্যের অর্থ: আমাদের সুস্বাদু ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত।

• nutritious শব্দটি adjective, এটি noun 'meal' এর পূর্বে ব্যবহৃত হবে।

Example:
- a nutritious diet
- Nuts and fruit make nutritious snacks.
- The cookbook contains many simple yet highly nutritious meals.

Complete sentence: We should have tasty and nutritious meals.
৭,২০৩.
I am scared _____ horror movies.
  1. at
  2. for
  3. of
  4. to
ব্যাখ্যা
- সাধারণত, scared এই ‍adjective এর পর of, preposition ব্যবহৃত হয়। 
- ‍adjective+ at ব্যবহৃত হয় দক্ষতা বোঝাতে। যেমন: He is good at Math. 
- adjective+ to ব্যবহৃত হয় সম্পর্ক বোঝাতে। যেমন: She is married to Karim.
- adjective+ for ব্যবহৃত হয় দায়িত্ব বা কারণ বোঝাতে। যেমন: He is responsible for health department. 

- সুতরাং সঠিক উত্তর: I am scared of horror movies. 
৭,২০৪.
I promise to ______ you in all circumstances.
  1. ক) stand up to
  2. খ) stand with
  3. গ) stand off
  4. ঘ) stand by
ব্যাখ্যা

Stand by someone (PHRASAL VERB):
Meaning: to be loyal to someone who is in a difficult situation/Be ready to deal or assist with something/Support or remain loyal to someone, typically in a time of need.
Example:
- We knew they would stand by us no matter what we’d done.

অপরদিকে, Stand with - to unite with someone, as in defense.
তাই উত্তর এটি না হয়ে হবে stand by.

৭,২০৫.
Which of the following is correct?
  1. I will be working on my project all night.
  2. I will be work on my project all night.
  3. I will working on my project all night.
  4. I will to be working on my project all night.
ব্যাখ্যা

Correct sentence: I will be working on my project all night.

• Future Continuous Tense:
- ভবিষ্যৎকালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
Structure: Subject + shall be/will be + main verb + ing + object.

Example:
- I will be working on my project all night.
- She will be attending the conference next week.
- They will be travelling to Europe this time next year.

বাকি বিকল্পগুলো ভুল কারণ:

খ) “will be work” → ভুল, “be + V-ing” দরকার।
গ) “will working” → ভুল, “be” দরকার।
ঘ) “will to be working” → “to” দরকার নেই, structure ভুল।

৭,২০৬.
Identify the part that should be changed to correct the sentence. There was constant disagreement between he and I about the project timeline which caused delays in our progress.
  1. constant disagreement
  2. he and I
  3. about
  4. caused delays
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে ভুল অংশটুকু হচ্ছে - he and I.
- সাধারণত preposition এরপর  objective pronoun বসে।
- তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- he এর objective form 'him' এবং I এর objective form me.

- সে অনুযায়ী he এর পরিবর্তে him এবং I এর বসলে you and me বসলে বাক্যটি সঠিক হবে।

Correct Sentence: There was constant disagreement between him and me about the project timeline which caused delays in our progress.
Bangla Meaning: প্রকল্পের সময়সূচি নিয়ে তার এবং আমার মধ্যে নিয়মিত মতবিরোধ ছিল, যা আমাদের অগ্রগতিতে বিলম্ব ঘটায়।
৭,২০৭.
___________ his young age, he displayed incredible wisdom.
  1. Whence
  2. Despite of
  3. Notwithstanding
  4. Wherefore
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Whence - কোথা থেকে, কী কারণে,  যেখান থেকে সেখানে, যেখান থেকে।
খ) Despite of - Despite of সঠিক নয়, শুধু Despite হয় যার অর্থ 
গ) Notwithstanding - (preposition(al)) সত্ত্বেও।  (adverb) তা সত্ত্বেও, তবু। (conjunction) যদিও।
ঘ) Wherefore (adverb) (প্রাচীন প্রয়োগ) কী কারণে; কেন।


• সুতরাং, বোঝা যাচ্ছে। অপশনের শব্দগুলোর অর্থানুযায়ী শূন্যস্থানে Notwithstanding শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। 
- Complete sentence: Notwithstanding his young age, he displayed incredible wisdom.
- Bangla Meaning: তাঁর অল্প বয়স সত্ত্বেও তিনি অবিশ্বাস্য মেধার পরিচয় দিয়েছেন।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭,২০৮.
Choose the sentence that misuses the determiner:
  1. There is little hope of recovery.
  2. He has plenty of time to finish the task.
  3. She gave me many advices during the meeting.
  4. We have several alternatives to consider.
ব্যাখ্যা
• The sentence is: গ) She gave me much advices during the meeting.

- এই বাক্যটিতে determiner এর misuse করা হয়েছে, কারণ many advices না হয়ে much advice হলে সঠিক হতো।
- "advice" একটি uncountable noun, তাই এর plural হয় না এবং এর পূর্বে determiner হিসেবে many নয় much বসে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) There is little hope of recovery.
- "Little hope" সঠিক কারণ, determiner হিসেবে "Little" uncountable noun এর সাথে ব্যবহৃত হয়।

খ) He has plenty of time to finish the task.
- "Plenty of time" সঠিক কারণ, determiner হিসেবে "Plenty of" countable এবং uncountable noun এর পূর্বে ব্যবহৃত হয়।

ঘ) We have several alternatives to consider.
- "Several alternatives" সঠিক কারণ, determiner হিসেবে "Several" plural countable এর সাথে ব্যবহৃত হয়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৭,২০৯.
Identify the correct sentence.
  1. It is me who are to blame for all the mistakes.
  2. It is she who are to blame for all the mistakes.
  3. It is I who am to blame for all the mistakes.
  4. It is you who is to blame for all the mistakes.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - It is I who am to blame for all the mistakes.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে who এর পূর্বে Antecedent ‘I’ থাকায় এরপরে am বসেছে।
- প্রশ্ন প্রদত্ত অন্য বাক্য গুলোতে pronoun এর ব্যবহার ভুল।

• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
যেমন:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.
৭,২১০.
Choose the correct sentence construction.
  1. For the discounted group rate, you have to pay out earlier for the concert tickets.
  2. For the discounted group rate, you have to paying out earlier for the concert tickets.
  3. For the discounted group rate, you have to pay back earlier for the concert tickets.
  4. For the discounted group rate, you have to paying back earlier for the concert tickets.
ব্যাখ্যা

Pay something out (phrasal verb):
English Meaning - To pay a particular amount of money, especially a large amount, for something. 
Bangla Meaning - সব ধরনের ব্যয় চূড়ান্ত করতে টাকা প্রদান করা।

• প্রদত্ত sentence এ 'have to' ব্যবহৃত হয়েছে। 
- 'have to' এর পর infinitive ব্যবহৃত হয়।
- তাই, 'paying out' ভুল ব্যবহার। 
- সঠিক হচ্ছে 'pay out'.

এছাড়াও, earlier (early এর comparative form)- কোনো সময়ের প্রারম্ভে; নির্ধারিত বা যথাসময়ের পূর্বে।

তাই, Correct Sentence - For the discounted group rate, you have to pay out earlier for the concert tickets. 

অপশনসমূহের মধ্যে, 
Pay back - সমুচিত/প্রতিতুলনীয় প্রতিশোধ নেওয়া। - সমুচিত/প্রতিতুলনীয় প্রতিশোধ নেওয়া।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

৭,২১১.
Muhit's behaviour is worthy of ______ by all the youngsters.
  1. trial
  2. emulation
  3. following
  4. exploration
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ,
- Trial: পরীক্ষানিরীক্ষা; বিচারবিবেচনা
- Emulation: সমকক্ষ হওয়ার সাধনা।
- Following: অনুসরণ করা।
- Exploration: আবিষ্কারের জন্য খোজ

• Worthy of অর্থ উপযুক্ত

• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে following বসলে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Muhit's behaviour is worthy of following by all the youngsters.
৭,২১২.
Fill in the gap: The Headmaster and the Secretary ____ present.
  1. ক) are
  2. খ) was
  3. গ) has
  4. ঘ) is
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত Subject দু'টি যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে verb plural হয়।
Inc: The Headmaster and the Secretary is present.
Cor: The Headmaster and the Secretary are present.

এছাড়াও,
• And দ্বারা যুক্ত হয়েও যদি Noun-গুলি একটি মাত্র ভাব প্রকাশ করে তবে Verb Singular হয়।
Inc: Bread and butter are my favourite breakfast.
Cor: Bread and butter is my favourite breakfast.

• দুই বা ততোধিক Singular Noun বা Pronoun and দ্বারা যুক্ত হলে তাদের verb এবং pronoun plural হয়।
যেমন-
Inc: Jamal and Kamal has gone to his native village.
Cor: Jamal and Kamal have gone to their native village.

• And দ্বারা যুক্ত Subject-গুলি যদি একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তাদের পরবর্তী verb এবং pronoun singular হয়।
Inc: The Headmaster and Secretary are present.
Cor: The Headmaster and Secretary is present.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৭,২১৩.
Find the correct sentence.
  1. I saw a one-eyed man.
  2. He was an once famous poet.
  3. He lives in flat.
  4. None of above.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হলো - I saw a one-eyed man.

• I saw a one-eyed man.
-  Article এর নিয়মানুযায়ী,
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

Other options,
- He was an once famous poet.
- বাক্যটি ভুল, যদি এটি হতো 'He was once a famous poet.' তবে এটি সঠিক হতো। 

- He lives in flat.
- বাক্যটি ভুল, যদি এটি হতো 'He lives in a flat.' তবে এটি সঠিক হতো। 
৭,২১৪.
The winter has ___ very early this year.
  1. set on
  2. set up
  3. set in
  4. set out
ব্যাখ্যা
• Complete sentence: The winter has set in very early this year.
- Bangla meaning: এ বছর শীতকাল খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে।

• Set in
- English Meaning: (of something unpleasant or unwelcome) begin and seem likely to continue.
- Bangla Meaning: শুরু হওয়া; শুরু হয়ে যাওয়া।

• উল্লিখিত প্রশ্নে শীতকাল শুরু হয়েছে বোঝাচ্ছে তাই set in হবে।

• অন্যদিকে,
ক) set on/upon: to attack or assault someone or something - আক্রমণে উদ্যত হওয়া।
খ) set up: establish a business, institution, or other organization. - প্রতিষ্ঠা করা।
ঘ) set out: begin a journey. - যাত্রা শুরু করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৭,২১৫.
Choose the correct sentence?
  1. ক) He refrained to take any drastic action
  2. খ) He refrained to taking any drastic action
  3. গ) He refrained i taking any drastic actions
  4. ঘ) He refrained from taking any drastic action
ব্যাখ্যা
Refrain from doing অর্থ বিরত থাকা।
অর্থাৎ refrain- এর পর preposition from বসে এবং তারপর gerund (verb + ing) বসে।

সঠিক উত্তর - ঘ) He refrained from taking any drastic action
৭,২১৬.
He went to the library _______ to find that it was closed.
  1. seldom
  2. never
  3. only
  4. solely
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - only.
- Complete Sentence: He went to the library only to find that it was closed.
- তিনি লাইব্রেরিতে গিয়ে দেখেন যে এটি বন্ধ রয়েছে।

• Only to do something (idiom)
English Meaning: used to show that something is surprising or unexpected.
- অর্থাৎ কোনো কিছু আশ্চর্যজনক বা অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে, তিনি লাইব্রেরীতে যেয়ে অপ্রত্যাশিত ভাবে সেটি বন্ধ পেয়েছিলেন অর্থাৎ আগে থেকে জানা ছিল না।
- তাই শূন্যস্থানে only সঠিক উত্তর।

• অন্য অপশন গুলোর অর্থ -
ক) seldom - কদাচিৎ; ক্বচিৎ; কালেভদ্রে
খ) never - কখনো না; কোনোক্রমেই না।
ঘ) solely - একভাবে; শুধু; কেবল।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৭,২১৭.
Questions 21 to 25: Choose the appropriate word to fill in the gap in the following sentences.
Computer-Generated Imagery (CGI) in movies no longer shocks movie-goers because these effects have now become _____ across many films.
  1. commonplace
  2. insular
  3. proverbial
  4. expensive
  5. regulated
ব্যাখ্যা
• Complete sentence: Computer-Generated Imagery (CGI) in movies no longer shocks movie-goers because these effects have now become commonplace across many films.
- Bangla meaning: সিনেমায় কম্পিউটার-জেনারেটেড ইমেজারি (CGI) আর সিনেমাপ্রেমীদের হতবাক করে না কারণ এই প্রভাবগুলি এখন অনেক সিনেমাতেই গতানুগতিক হয়ে উঠেছে।

• Given options:
ক) commonplace (adjective, noun) - গতানুগতিক; বৈশিষ্ট্যহীন; গতানুগতিক মন্তব্য, ঘটনা ইত্যাদি।

খ) insular (adjective) - দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ। (বিশেষত) সংকীর্ণচিত্ত।

গ) proverbial (adjective) - প্রবাদবিষয়ক কিংবা প্রবাদের দ্বারা প্রকাশিত; প্রবাদ; প্রবাদতুল্য; লোকপ্রসিদ্ধ।

ঘ) expensive (adjective) - প্রসারণশীল; বিস্তারণসাধ্য। (ব্যক্তি, কথা ইত্যাদি প্রসঙ্গে) উচ্ছল; উচ্ছলিত; উচ্ছলতাপূর্ণ।

ঙ) regulated (adjective) - নিয়ন্ত্রিত; বিধিবদ্ধ; নিয়ম অনুসারে চালিত।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ক) commonplace.
- কারণ 'commonplace' শব্দটি সাধারণ বা ঘন ঘন দেখা যায়, যা CGI প্রভাব এখন ব্যাপক এবং আর অবাক করার মতো নয় এমন প্রেক্ষাপটের সাথে খাপ খায়।
- অর্থাৎ, CGI এখন স্বাভাবিক।
- তাই এখানে "commonplace" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৭,২১৮.
This is__far the best book __ Mr.Ahmed has ever written.
  1. so far, which
  2. by, that
  3. by, so
  4. as far, that
ব্যাখ্যা

Conjunction: 
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
by far একটি sentence connector যার অর্থ -এই পর্যন্ত। 
Example: She is by far the best executive in the company.

আর relative pronoun হিসেবে that ব্যবহৃত হয়েছে।

Source: Cambridge Dictionary.

৭,২১৯.
Fill the blank with the most appropriate word for questions 41-45:
Despite repeated warnings, he remained _______ to the consequences of his actions.
  1. alert
  2. cautious
  3. oblivious
  4. bellicose
ব্যাখ্যা

• Correct answer: Despite repeated warnings, he remained oblivious to the consequences of his actions.
- Bangla meaning: বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও, তিনি নিজের কর্মকাণ্ডের ফলাফলের প্রতি অজ্ঞাবস্থায় থাকলেন।

• উল্লিখিত অপশনগুলো,
ক) alert (Adjective):
- সতর্ক; হুশিয়ার; সজাগ; সচেতন; জীবন্ত; প্রাণবন্ত। 

খ) cautious (Adjective):
- সতর্ক, সাবধান

গ) oblivious (Adjective):
- অচেতন; বিস্মৃত

ঘ) bellicose (Adjective):
- বিবাদ প্রিয়, যুদ্ধ প্রিয়

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে oblivious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

৭,২২০.
Put in a correct participle in the blank space.
Jony ______, we were freed from anxiety.
  1. arrive
  2. having arrived
  3. arriving
  4. being arrived
ব্যাখ্যা
Here, in the given fill-in-the-blank, the most appropriate option is 'Having arrived'.
The perfect participle, "having finished" (having +V3), means "because and after they finished dinner....".
Example: Having finished dinner, the children were allowed to play.
অতএব, having+V3  'cause and result' কে নির্দেশ করতে ব্যবহৃত হয়। 
Therefore, as per the points mentioned above, we find that the correct answer is Option 1. ​
সঠিক বাক্য: Jony having arrived, we were freed from anxiety.
৭,২২১.
I am used to _____ coffee in the morning.
  1. ক) drink
  2. খ) drinking
  3. গ) drunk
  4. ঘ) drank
ব্যাখ্যা
সঠিক উত্তর হচ্ছে drinking.
কারন, subject + be verb/get + used to এর পরের verb এর সাথে ing যুক্ত হয়।

তবে subject এর পর শুধু used to থাকলে এরপর verb এর base form বসে।
৭,২২২.
Choose the correct sentence:
  1. She gave me some good advices.
  2. She gave me some good advice.
  3. She gave me many good advices.
  4. She gave me a good advices.
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) She gave me some good advice.

• Advice হলো একটি Uncountable Noun. 
- অর্থাৎ এটার আগে a/an বসে না, এবং plural ও হয় না (advices বলা যায় না)।

Options,

ক) She gave me some good advices. → ভুল

- Advice হলো uncountable noun।
- Uncountable noun-এর plural বা “advices” বলা যায় না।

গ) She gave me many good advices. → ভুল

- Many ব্যবহার করা হয় countable noun-এর সঙ্গে।
- “Advice” uncountable, তাই “many” এখানে বসতে পারবে না।
- “advices” plural ব্যবহার করা।

ঘ) She gave me a good advices. → ভুল

- “A” ব্যবহার করা হয় singular countable noun-এর সঙ্গে।
- “Advice” uncountable,  এবং Uncountable noun-এর plural বা “advices” বলা যায় না।
- তাই এখানে একাধিক ভুল আছে

৭,২২৩.
We helped him __ the work.
  1. ক) finishing
  2. খ) finished
  3. গ) finish
  4. ঘ) In finishing
ব্যাখ্যা
• যে verb এর মাধ্যমে  Subject  নিজে কাজ না করে অন্যকে বা object কে দিয়ে কাজ করায় বা করিয়ে নেয় তখন তাকে causative verb বলে।
• Help, Get, Have, Let, Make ইত্যাদি সর্বাধিক ব্যবহৃত  causative verb.
• একজন ব্যক্তি আরেক জন ব্যক্তিকে সাহায্য বা Help এর মাধ্যমে কোন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে causative verb help ব্যবহৃত হয়।

• এর structure: Subject + help +ব্যক্তি বাচক  object +infinitive (to +v1)/ V1/base form.

প্রশ্নে উল্লেখিত বাক্যে Subject We, ব্যক্তি বাচক  object him কে কাজ সম্পূর্ণ করতে Help করায় নিয়মানুযায়ী verb এর base form বসেছে।
৭,২২৪.
Which sentence is the correct one?
  1. ক) Because I woke up late this morning, I went to school without eating breakfast.
  2. খ) Data was gathered through questionnaires, and interviews.
  3. গ) She will receive a major bonus, if she succeeds in closing the corporate partnership deal.
  4. ঘ) If you work hard you can prosper in life.
ব্যাখ্যা

Conjunction যদি sentence এর শুরুতে বসে তাহলে দুইটি clause কে কমা দিয়ে আলাদা করতে হয়।
কিন্তু conjunction যদি দুটি clause এর মাঝে বসে তাহলে কমা দেয়ার প্রয়োজন নেই।

৭,২২৫.
Whatever he aspired to achieve, they were hindered by his jealous step brothers.
  1. ক) Whatever he aspired to achieve, they
  2. খ) Whatever he had any aspirations to, they
  3. গ) Whatever aspiration he had
  4. ঘ) Whatever be his aspiration, they
  5. ঙ) None of the above
ব্যাখ্যা

Dangling participles are not used here properly. Participles of verbs are often used to introduce subordinate clauses, which give extra information about the main part of a sentence (known as the main clause).
It’s important to use participles in subordinate clauses correctly. The participle should always describe an action performed by the subject of the main part of the sentence.
For example: Travelling to Finland, I found that the weather got colder and colder.
So, All the main clauses starting with ‘they’ are incorrect.

Go for details: https://www.lexico.com/grammar/dangling-participles

৭,২২৬.
Which of the following sentences is correct?
  1. I’ll send you the report when I will be complete the analysis.
  2. I’ll send you the report when I will be completed the analysis.
  3. I’ll send you the report when I complete the analysis.
  4. I’ll send you the report when I will have completed the analysis.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -I’ll send you the report when I complete the analysis.
- Bangla Meaning: বিশ্লেষণ সম্পূর্ণ করার পরে আমি আপনাকে প্রতিবেদনটি পাঠাব।
 
• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 

আবার, 
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 
 
• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
৭,২২৭.
A colleague of ___ has lent us____ holiday cottage for a week.
  1. ক) him/her
  2. খ) mine/his
  3. গ) theirs/its
  4. ঘ) your/them
ব্যাখ্যা

প্রশ্নোল্লিখিত বাক্যের প্রথম শূন্যস্থানে Possessive Pronoun (Mine, Ours, Yours, His, Hers, Theirs) হিসেবে mine ব্যবহৃত হবে।
A friend of his, A friend of mine, A colleague of mine etc

এবং দ্বিতীয় শূন্যস্থানে possessive adjective ব্যবহৃত হবে। কারণ এটা ব্যবহৃত হয় কোনো কিছু কারো কাছে belong করে এটা বুঝাতে। এবং এটা সবসময় কোনো noun এর পূর্বে ব্যবহৃত হয়। যেমনঃ our house, my car, His pen, His cottage etc.

৭,২২৮.
Choose the correct sentence:
  1. This evidence goes down with what one already knows.
  2. This evidence gives in with what one already knows.
  3. This evidence sets in with what one already knows.
  4. This evidence ties in with what one already knows.
ব্যাখ্যা
• Correct sentence: This evidence ties in with what one already knows.
- Bangla meaning: এই প্রমাণটি একজন যা আগে থেকেই জানে, তার সঙ্গে মিলে যায়।

• Tie (something) in with something
- English Meaning:
1. A connection between two things, businesses, etc.
2. To match or work well with something.
3. To bring into connection with something relevant.
- Bangla Meaning: মিলে যাওয়া; সামঞ্জস্যপূর্ণ; প্রাসঙ্গিক কিছুর সাথে সংযোগ স্থাপন করা।

• অন্যদিকে,
- "Goes down with" usually refers to falling ill
- যেমন: She went down with a fever.

- "Gives in with" - incorrect usage (properly: "gives in to"→ surrenders to).
- যেমন: He nagged me so much for a new bike that eventually I gave in.

- "Sets in with" - incorrect (properly: "sets in" → begins and continues).
- যেমন: The rain set in.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৭,২২৯.
One should not hanker ____ fame.
  1. ক) with
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) into
ব্যাখ্যা
Merriam-webster ডিকশনারি অনুযায়ী, hanker (for or after) - to have an earnest wish to own or enjoy.
৭,২৩০.
Which sentence is with correct punctuation-
  1. ক) Maria, my student, is on leave today.
  2. খ) Maria my student, is on leave today .
  3. গ) Maria my student is on leave today .
  4. ঘ) Maria my student is ,on leave today.
ব্যাখ্যা

An appositive is a noun or a noun phrase that renames another noun right beside it.
The appositive can be a short or long combination of words.
Such as,
Maria, my student, is on leave today.
The insect, a cockroach, is crawling across the kitchen table.
Water, an important element of environment, is polluted by various ways.

৭,২৩১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Good night, how are you?
  2. খ) Ali took admission into that college.
  3. গ) He always speaks the truth.
  4. ঘ) He asked me where did I go.
ব্যাখ্যা

Good night বিদায় সম্বোধক, তাই অপশন ‘ক’ অশুদ্ধ বাক্য।
কলেজে ভর্তি হওয়া বুঝাতে got admission হবে, তাই অপশন ‘খ’ অশুদ্ধ।
‘Where did I’ এর পরিবর্তে ‘where I’ হলে অপশন ‘গ’ এর বাক্যটি সঠিক হত।
ইংরেজি ব্যাকরণের নিয়ামানুসারে অপশন ‘ঘ’ সঠিক।

৭,২৩২.
Complete the sentence: It is I who_______ walking slowly.
  1. ক) are
  2. খ) is
  3. গ) am
  4. ঘ) were
ব্যাখ্যা


- সাধারণত: Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।

- অন্যভাবে বললে, Relative pronouns-এর ক্ষেত্রে completing sentence-এ number ও person অনুযায়ী পরের verb change হয়।

তাই উপরের বাক্যে Antecedent ‘I’ থাকায় শূন্যস্থানে am বসবে।

যেমন:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.

 

৭,২৩৩.
Choose the incorrect sentence.
  1. The young swain courted his beloved with flowers and heartfelt poetry.
  2. The little lad giggled as he chased colorful butterflies in the sunny meadow.
  3. The hind, with her elegant presence, moved gracefully through the woodland.
  4. The vixen skillfully led his playful cubs through the meadow.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে gender এর ব্যবহার এর উপর ভিত্তি করে।

• The young swain courted his beloved with flowers and heartfelt poetry.
- বাক্যটি সঠিক।
- Swain -(গ্রাম্য যুব) সেই অনুসারে বাক্যটি সঠিক।

• The little lad giggled as he chased colorful butterflies in the sunny meadow.
- Lad (বালক; কিশোর), যেহেতু lad শব্দটি Masculine form তাই এখানে he এর ব্যবহার করতে হবে।
- তাই বাক্যটি সঠিক।

• The hind, with her elegant presence, moved gracefully through the woodland.
-  Hind - (Noun) - হরিণী, মৃগী।
- Hind শব্দটি feminine form এটি সঠিক। 

• The vixen skillfully led his playful cubs through the meadow.
- বাক্যটি ভুল।
- The feminine of fox is Vixen, "Vixen" শব্দের অর্থ: শৃগালী। 
- সঠিক বাক্য: The vixen skillfully led her playful cubs through the meadow.
৭,২৩৪.
Shafiq walks as if he______ crippled.
  1. is
  2. was
  3. were
  4. has been
ব্যাখ্যা
- We use as if and as though to talk about an imaginary situation or a situation that may not be true but that is likely or possible.
- অর্থাৎ ব্যবহৃত হয় কাল্পনিক বা যা প্রকৃত অর্থে নয় এমন কিছু বোঝাতে। 
- প্রদত্ত বাক্যে Shafiq আসলে Crippled বা পঙ্গু  নয় বরং তার হাঁটার ধরন দেখে মনে হচ্ছে সে crippled.  
- এ ধরনের বাক্যে সাধারণত as if  এর পরে  were বসে। 

সূত্র: Elementary English Grammar by Raymond Murphy
৭,২৩৫.
Determine the correct sentence.
  1. A small number of books were damaged in the move.
  2. A small number of book were damaged in the move.
  3. A small number of book was damaged in the move.
  4. A small number of books was damaged in the move.
ব্যাখ্যা
• Correct Sentence: A small number of books were damaged in the move.

• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.

- অর্থাৎ, A small এরপর Plural Noun + Plural Verb হয়।
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে A small number of  আছে তাই এরপর plural noun books এবং plural verb were হবে।
৭,২৩৬.
Identify the correct sentence.
  1. Everyone but five leaders of the opposition were arrested.
  2. Everyone but five leaders of the opposition was arrested.
  3. Everyone but five leaders of the opposition have arrested.
  4. Everyone but five leaders of the opposition being arrested
ব্যাখ্যা
• but (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয় এবং স্বাভাবিকভাবে Preposition এর পরের অংশ দ্বারা কখনো Verb নিয়ন্ত্রিত হয় না, বরং তার আগের অংশ অনুযায়ী Verb বসবে।
যেমন - Everyone but nine old men was killed.

• Everybody/ all/ Everyone ইত্যাদি Affirmative অর্থবোধক শব্দ থাকলে but কে Preposition বিবেচনা করা হয়, এবং but এর আগের Noun/ Pronoun অনুযায়ী Verb বসে অর্থাৎ, যদি হ্যাঁবোধক হয়, তাহলে but এর আগের শব্দ অনুসারে verb বসে।
- The words everybody and everyone are pronouns that describe a group of people, but grammatically they are singular.
- যেমন: 
- Everyone but seven killers was forgiven.

• অন্যদিকে, 
- but এর আগে Negative অর্থাৎ, nobody/ none ইত্যাদি Negative অর্থবোধক শব্দ থাকলে but কে Conjunction হিসেবে বিবেচনা করা হয়, এবং but এর পরের Noun/ Pronoun অনুযায়ী verb বসে অর্থাৎ, যদি না-বোধক হয়, তাহলে শেষের subject অনুসারে verb বসে।
- None but the graduates were allowed to apply.

• যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই but এর আগের শব্দানুসারে verb বসবে। 
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - was.
- Complete sentence: Everyone but five leaders of the opposition was arrested.
৭,২৩৭.
Where there is a will there's a ___.
  1. ক) way
  2. খ) path
  3. গ) life
  4. ঘ) interest
ব্যাখ্যা
Where there is a will there's a way. 
এটি প্রবাদ বাক্য। এর অর্থ - ইচ্ছা থাকলেই উপায় হয়।
৭,২৩৮.
Which of the following is the correct sentence?
  1. The leader along with his follower were marching forward.
  2. The leader along with his followers was marching forward.
  3. The leader along with his followers were marching forward.
  4. The leaders along with his follower was marching forward.
ব্যাখ্যা

• Correct sentence: খ) The leader along with his followers was marching forward.

• Subject-Verb agreement অনুযায়ী,
- With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

- যেমন: The leader along with his followers was marching forward.
- এখানে প্রথম subject 'The leader' হলো singular, তাই সঠিক verb হবে was.

অন্যদিকে,
ক) The leader along with his follower were marching forward.
- Subject 'The leader' হলো singular, কিন্তু verb 'were' হলো plural, তাই এটি ভুল।

গ) The leader along with his followers were marching forward.
- Subject 'The leader' হলো singular, কিন্তু verb 'were' হলো plural, তাই এটি ভুল।

ঘ) The leaders along with his follower was marching forward.
- - Subject 'The leaders' হলো pluarl, কিন্তু verb 'was' হলো singular, তাই এটি ভুল।

৭,২৩৯.
He is older than.......
  1. I
  2. Me
  3. Us
  4. My
ব্যাখ্যা
• Be verb (am, is, are, was, were, be, being, been) এর পর pronoun আসলে ঐ pronoun টি subjective form (I/we/he/she) হবে৷
•  as, if, than এদের পর Subjective Pronoun বসে।
- Subjective Pronoun: I, We, She He, It, They.
- verb এর subject হিসেবে বসে।

• নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -He is older than I.

• উল্লেখ্য যে,  'than' শব্দটি preposition এবং conjunction উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে।
- তাই preposition হিসেবে ধরে নিলে উত্তর হবে me আর conjunction হিসেবে ধরে নিলে উত্তর হবে 'I', যার পরে am উহ্য আছে।

Preposition: John likes Peter more than me.
Conjunction: John is taller than I am.
or
John is taller than I. (This is just a more succinct version.)

বি: দ্র: যদিও উভয়টিই সঠিক তথাপি অনেক ব্যাকরণবিদ “than me’’ এর তুলনায় “than I” কে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
তাই যদি প্রশ্নে উল্লেখিত option এ me এবং I উল্লেখ থাকে তাহলে 'I' কে উত্তর করব।
৭,২৪০.
The school authority ______ already _______ the schedule of the Examination.
  1. has, announced
  2. have, announced
  3. had, announced
  4. did, announce
ব্যাখ্যা
• Already, just, yet, recently, lately, ever, just now, still etc ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

• আবার, "School authority" is treated as a singular collective noun, referring to the group or organization as a single entity. Therefore, "has" is the correct verb form to use with a singular subject.

• সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has, announced.
- The school authority has already announced the schedule of the Examination.
- বাংলা অর্থ - স্কুল কর্তৃপক্ষ ইতোমধ্যে পরীক্ষা সূচি ঘোষণা করেছে।
৭,২৪১.
Which one is the correct sentence?
  1. His father was died yesterday.
  2. His father has died yesterday.
  3. His father has been died yesterday.
  4. His father died yesterday.
ব্যাখ্যা

Yesterday, last night, last week, last month, ago ইত্যাদি উল্লেখ থাকলে বাক্যটি Past Indefinite Tense এ হয়।
এ কারণে এখানে ‘has died’ হবেনা।
অন্যদিকে,
‘die’ verb টি Active voice এ ব্যবহার হয় বলে ‘was died’বা ‘has been died’ ব্যবহার করা যাবেনা।
Tense ও Voice এর বিচারে সঠিক হলো ‘His father died yesterday’

৭,২৪২.
One of the players forgot to _____.
  1. run away from school
  2. turn up for practice
  3. buy shoes for the exam
  4. bring his books for the match
  5. None
ব্যাখ্যা

• Complete Sentence: One of the players forgot to turn up for practice.
Bangla Translation: খেলোয়াড়দের মধ্যে একজন অনুশীলনের জন্য উপস্থিত হতে ভুলে গিয়েছে।

- এখানে player শব্দটি আছে, তাই শূন্যস্থানে, খেলাধুলা–সংক্রান্ত বাক্য হবে।
- for practice এর অর্থ অনুশীলনে হাজির হওয়া।

• Turn up  (somewhere) (phrasal verb)
- English Meaning: to arrive or appear somewhere, usually unexpectedly or in a way that is not planned.
- Bangla Meaning: উপস্থিত হওয়া; আসা।

Other Options:
• run away from school : স্কুল থেকে পালানো, খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কহীন। 

• buy shoes for the exam : পরীক্ষার জন্য shoe কিনা, অর্থহীন ও অপ্রাসঙ্গিক। 

• bring his books for the match : ম্যাচে বই আনার প্রশ্নই আসে না।

Source: Accessible Dictionary, Cambridge Dictionary.

৭,২৪৩.
Which sentence is the correct one?
  1. Maruf is fond to read novels.
  2. Sabit persists in doing the job.
  3. Parimal excels to speak English
  4. We discussed about the matter.
ব্যাখ্যা
Correct Structures:
• fond + of + verb+ing
- Maruf is fond of reading novels.

• persist + in + verb+ing
- Sabit persists in doing the job.

• excel + in + verb+ing
Parimal excels on speaking English

• discuss + (no preposition needed +) object
We discussed the matter.
৭,২৪৪.
Choose the correct sentence.
  1. A number of teacher is attending the workshop.
  2. A number of teachers is attending the workshop.
  3. A number of teacher are attending the workshop.
  4. A number of teachers are attending the workshop.
ব্যাখ্যা
Correct sentence: A number of teachers are attending the workshop.

• Structure:
- A number of + plural Noun + plural verb.
- The phrase "A number of" is treated as plural.
- The noun following "A number of" should be plural (teachers).
- The verb should also be plural (are, not is).
- প্রশ্ন প্রদত্ত বাক্যে  A Number of আছে তাই এরপর plural verb হিসেবে are বসবে।
- এবং Plural Noun হবে teachers.

• আরো কিছু উদাহরণ -
• A number of boys are present in today's class.
- A number of books have been borrowed from the library.
- A number of employees are attending the conference.
- A number of houses were decorated for the holiday season.
- A number of birds migrate south during the winter.
- A number of books fill the library shelves.

অন্যদিকে,
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন - 
- The number of girls is present in today's program.
- The number of people was very high.
৭,২৪৫.
By the time the bus arrives, I ______ reading my book.
  1. will finish
  2. will have finished
  3. must has finished
  4. would be finish
ব্যাখ্যা
• By the time, by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb - এর future perfect tense হয়।
-  By the time যুক্ত clause টি present indefinite হয় এবং অন্য clause টি future perfect tense হয়।
- Structure
- Future perfect tense -এর সঠিক structure হলো sub + will have + verb এর past participle form.

• সুতরাং শূন্যস্থানে সঠিক উত্তর - will have finished.
- Complete sentence: By the time the bus arrives, I will have finished reading my book.
৭,২৪৬.
He was ____ in the press for his comments.
  1. staunched
  2. vilified
  3. scuttled
  4. revealed
ব্যাখ্যা

• Complete Sentence: He was vilified in the press for his comments.
- তার মন্তব্যের জন্য সংবাদমাধ্যমে তাকে অপবাদ দেওয়া হয়েছিল।

Given Options:
• Vilify (verb)
- English Meaning: to utter slanderous and abusive statements against: defame. to lower in estimation or importance.
- Bangla Meaning: কাউকে অপবাদ দেওয়া; কারো কুৎসা/পরিবাদ করা; কলঙ্ক প্রচার/রটনা করা।  

• Staunch/stanch (adjective, verb)    
- English Meaning: to check or stop the flowing of. steadfast in loyalty or principle.
- Bangla Meaning: বন্ধু ও গোষ্ঠীর ক্ষেত্রে) বিশ্বস্ত, গোঁড়া একনিষ্ঠ (সমর্থক)। কোনোকিছুর প্রবহমান ধারা (বিশেষত রক্তের) রোধ করা।

• Scuttle (noun, verb)    
- English Meaning: a short swift run. to cut a hole through the bottom, deck, or side of (a ship). destroy, wreck.
- Bangla Meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন। ফুটা করে জাহাজ ডোবানো।

• Reveal (verb)  
- English Meaning: To open up to view: display.
- Bangla Meaning: দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা।

- বাক্যতে অতীতকাল নির্দেশক শব্দ was রয়েছে বিধায় শূন্যস্থানে past form of verb বসবে।
- অর্থ অনুসারে শূন্যস্থানে vilified সবচেয়ে ব্যবহার উপযোগী। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৭,২৪৭.
Choose the correct one.
  1. It was we who had decided to leave early from the party.
  2. It was them who had decided to leave early from the party.
  3. It was our who had decided to leave early from the party.
  4. It was him who had decided to leave early from the party.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - It was we who had decided to leave early from the party.

• Be verb (am, is, was, were) এর পরে যদি কোনো pronoun বসে তবে সেই pronoun টি subjective form বসে।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে subject It এরপর be verb হিসেবে was বসেছে।
- তাই, এরপর subjective pronoun হিসেবে I, you (singular), he/she/it, we, you (plural), they ইত্যাদির ব্যবহার শুদ্ধ।
৭,২৪৮.
My friend is an ______ writer.
  1. ক) imaginary
  2. খ) imaginative
  3. গ) imaginable
  4. ঘ) imagination
ব্যাখ্যা

Imaginary - কাল্পনিক;
Imaginative -কল্পনাশক্তিধর;
Iranginable -কল্পনীয়;
Intagination - কল্পনা।
- The word imaginative is an adjective. When something is imaginative, it is creative or fanciful, like a science-fiction film or the stories told by children.
- Imaginary is another adjective. Something that is imaginary is not real, like an imaginary friend or an imaginary kingdom.

Writer (লেখক) কখনাে imaginary বা imagitable হয় না, Writer হয় Imaginative.
তাই correct answer (খ)।

৭,২৪৯.
Choose the word that best fits the following sentence:
"She was so ________ about the presentation, ensuring every detail was perfect."
  1. lax
  2. remiss
  3. fastidious
  4. neglectful
ব্যাখ্যা
• প্রশ্ন উল্লিখিত অপশনগুলো:

• Fastidious (adjective)

- খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর।

• Remiss:
- (অবহেলাকারী): যার কাজের প্রতি কোন মনোযোগ বা যত্ন নেই। এটা এখানে মানানসই নয়, কারণ এটি অবহেলার কথা বলে।

• Lax:
- (ঢিলেঢালা): যারা তাদের কাজ সঠিকভাবে করে না বা খুব আলগা হয়ে করে। এটি "Fastidious"-এর বিপরীত।

• Neglectful:
- (অযত্ন/অবহেলাকারী): যে ব্যক্তি কোন কিছুতে মনোযোগ দেয় না বা দায়িত্ব পালন করে না। এটি "Fastidious"-এর বিপরীত।

Sentence: "She was so ________ about the presentation, ensuring every detail was perfect."

এখানে "Fastidious" সঠিক উত্তর, কারণ এর মানে হলো তিনি এমন একজন ব্যক্তি, যিনি খুব খুঁতখুঁতে, অর্থাৎ ছোট ছোট বিষয়েও খুব মনোযোগী এবং সবকিছু সঠিক ও নিখুঁতভাবে করার চেষ্টা করেন।

Complete sentence: She was so fastidious about the presentation, ensuring every detail was perfect.

Source: Live MCQ Lecture.
৭,২৫০.
He never indulged ________ the luxury of good wines.
  1. to
  2. in
  3. at
  4. by
ব্যাখ্যা
• Indulgent (adjective)
English Meaning: having or indicating a readiness or over-readiness to be generous to or lenient with someone.
Bangla Meaning: প্রশ্রয়পূর্ণ; প্রশ্রয়ী; প্রশ্রয়দাতা

• Indulge to (বাসনা ইত্যাদি) চরিতার্থ করা; (অন্যকে)প্রশ্রয়/আশকারা/লাই দেওয়া; ইচ্ছাপূরণ করা; অনুবর্তন করা: to indulge a sick child. 
• Indulge in উপভোগ করার স্বাধীনতা নেওয়া; (নিজেকে) প্রশ্রয় দেওয়া; সাধ মেটানো।

- নিজেকে প্রশ্রয় দেয়ার ক্ষেত্রে Indulgent in এবং অন্যকে প্রশ্রয় দেয়ার ক্ষেত্রে Indulgent to হয়। 
- যেহেতু বাক্যে  নিজেকে প্রশ্রয় দেয়ার কথা উল্লেখ আছে তাই শূন্যস্থানে in বসবে।
- Complete sentence: He never indulged in the luxury of good wines.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭,২৫১.
Identify the correct sentence.
  1. The president refused to assent on the bill until certain amendments were made.
  2. The president refused to assent in the bill until certain amendments were made.
  3. The president refused to assent off the bill until certain amendments were made.
  4. The president refused to assent to the bill until certain amendments were made.
ব্যাখ্যা
• Assent to something
English Meaning: to agree to or give official approval to something.
Bangla meaning: সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ।

Example: She knew that her parents would never assent to the marriage. 

Correct sentence: The president refused to assent to the bill until certain amendments were made.

Source: Cambridge Dictionary.
৭,২৫২.
The CEO and ____ chairman were present in the meeting.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) zero article
ব্যাখ্যা
were – Verb থাকায় বুঝা যায় Subject – plural.
অর্থাৎ, এখানে CEO এবং chairman ভিন্ন ব্যক্তি।
And দিয়ে যুক্ত দুইটি শব্দ যদি ভিন্ন ব্যক্তিকে বুঝায়, তাহলে উভয়টির পুর্বে Article ব্যবহৃত হয়।

তাই শূন্যস্থানে - the হবে অর্থাৎ, কোন article বসবে না।
৭,২৫৩.
Choose the correct sentence:
  1. Mr Kaium holds a MBBS degree.
  2. Mr Kaium holds a MSC degree.
  3. Mr Kaium holds an MBBS degree.
  4. Mr Kaium holds an BBA degree.
ব্যাখ্যা

• Correct Sentence: Mr Kaium holds an MBBS degree.

​- MBBS এর পূর্বে, article বসে নির্দিষ্ট Degree বুঝানোর জন্য।
​- MBBS এ M উচ্চারণ করতে vowle sound চলে আসে,
- তাই an বসবে।​

​Other options:
​ক) Mr Kaium holds a MBBS degree.
​- উচ্চারণ consonent এর মত নয়, তাই a বসবে না।

​খ) Mr Kaium holds a MSC degree.
​- এখানে article an প্রয়োজন।

​ঘ) Mr Kaium holds an BBA degree.
​- এখানে article a বসবে।

​Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৭,২৫৪.
He couldn’t _______ the test as he missed the registration deadline.
  1. go in to
  2. go in for
  3. go in
  4. go in with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - go in for
- Complete Sentence: He couldn’t go in for the test as he missed the registration deadline.
- Bangla Meaning: সে নিবন্ধনের সময়সীমা মিস করায় পরীক্ষায় অংশ নিতে পারেনি।

• go in for বা go in for something (Phrasal verb)
English Meaning: to take an exam or enter a competition
Bangla Meaning: পরীক্ষা দেওয়া বা প্রতিযোগিতায় নামা।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে I could not go _____ for the examination due to rain দ্বারা বৃষ্টির কারনে পরীক্ষা দিতে পারিনি এমন বোঝানো হয়েছে। 
- যেহেতু বাক্যে পরীক্ষা বা প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয়েছে তাই শূন্যস্থানে in বসেছে।

• আবার,
go in for বা go in for something (Phrasal verb) 
English Meaning: to have something as an interest or a hobby
Bangla Meaning: কোনোকিছুতে শখ থাকা; কোনোকিছুকে শখের পেশা হিসেবে গ্রহণ করা।
- She doesn't go in for team sports. 

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৭,২৫৫.
Choose the incorrect sentence.
  1. ক) The colour of her eyes is blue.
  2. খ) The players in the field are strong.
  3. গ) Fifty miles is a long way.
  4. ঘ) He ran fast lest he miss the train.
ব্যাখ্যা
অপশন ঘ Should miss হবে কারণ, lest + should/might + base form. বাকি‌সবগুলো বাক্য সঠিক আছে।
৭,২৫৬.
What is the correct sentence?
  1. The reason of my silence is due to my illness.
  2. My silence is due to my illness.
  3. The reason of my silence a due to my illness.
  4. My silence is due the my illness.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - My silence is due to my illness.
- অর্থাৎ, আমার অসুস্থতাই হচ্ছে আমার নীরবতার কারণ। 

Due to (preposition)
Meaning: because of something (কারণে)

• অন্য অপশন গুলোতে -
ক) The reason for my silence is due to my illness হলে বাক্যটি সঠিক হত।
গ) The reason of my silence a due to my illness  এই বাক্যে of এর স্থলে for এবং silence এরপর a  না বসলে বাক্যটি শুদ্ধ হত।
ঘ) বাক্যে - due the er স্থলে due to বসলে বাক্যটি শুদ্ধ হত।
৭,২৫৭.
The monarch ________ the throne and became a hermit.
  1. abolished
  2. abated
  3. adorned
  4. abdicated
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে -
ক) abolished - লোপ করা; উচ্ছেদ করা।
খ) abdicated - ছেড়ে দেওয়া; দাবি ত্যাগ করা:
গ) abated - কম বা কমানো; প্রশমিত হওয়া বা করা; প্রকোপ হ্রাস করা বা পাওয়া।
ঘ) adorned - শ্রীমণ্ডিত/অলংকৃত/ভূষিত করা; সাজানো; অলংকার পরা; বৈশিষ্ট্যমণ্ডিত করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে abdicated শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: The monarch abdicated the throne and became a hermit.
- Bangla Meaning: রাজা সিংহাসন ত্যাগ করলেন এবং সন্যাসী হলেন।
৭,২৫৮.
Hasan has read most of the ____ of Shakespeare. 
  1. ক) poem 
  2. খ) play 
  3. গ) drama 
  4. ঘ) works 
ব্যাখ্যা
‘Most of' (অধিকাংশ) এর পরের Noun/ Pronoun - Plural হয়ে থাকে।
এখানে Works ছাড়া বাকি শব্দগুলো Singular.
তাই সঠিক উত্তর ঘ) works.
৭,২৫৯.
I have been waiting ___________ half past three.
  1. for
  2. since
  3. about
  4. at
ব্যাখ্যা
Complete Sentence: I have been waiting since half past three.

• Since এর ব্যবহার:
→ Point of time এর পূর্বে since বসে।
→ Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
→ সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।

• For এর ব্যবহার:
→ Period of time এর পূর্বে for বসে।
→ ‘for’ এর পরে যখন period of time (for two hours, for three days etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect Continuous Tense হয়।
→ আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
→ structure: Subject + have been/has been + verb(ing) + time.

Example Sentence:
- They have been playing since four o'clock. 
- He has been ill since Friday.
- He has been practising the piano every day for two months.
- She has been volunteering at the local shelter for two years.
৭,২৬০.
Choose the sentence that misuses the determiner:
  1. All the employees were ready for the meeting.
  2. They have little interest in watching horror movies.
  3. He has a little books on the shelf.
  4. Several cars are parked outside the building.
ব্যাখ্যা

The sentence is - He has a little books on the shelf.

• books একটি countable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a little নয় few বসবে।
- তাই এই sentence টিতে determiner এর misuse হয়েছে।

Correct sentence: He has a few books on the shelf.

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) All the employees were ready for the meeting.
- employees হলো plural countable noun, আর countable noun এর পূর্বে determiner হিসেবে all ব্যবহৃত হয়।

গ) They have little interest in watching horror movies.
- interest হলো uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে little ব্যবহৃত হয়েছে।

ঘ) Several cars are parked outside the building.
- cars, plural countable noun আর several determiner হিসেবে plural countable noun এর পূর্বেই বসে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৭,২৬১.
______ employees completed their tasks well before the deadline.
  1. A little
  2. Several
  3. An amount of
  4. Much
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো Several. কারণ, 
• Several (adjective) (১) তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়। 
- অর্থাৎ, Several এরপর plural countable noun বসে।

- Employees হলো plural countable noun.
- আর দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun  এর সামনে ‘Several’ হয়। 
- Several employees completed their tasks well before the deadline.

• Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।
৭,২৬২.
She spoke so eloquently _______________ inspire the entire audience.
  1. She spoke so eloquently as to inspire the entire audience.
  2. She spoke so eloquently so that she wanted to inspire the entire audience.
  3. She spoke so eloquently that because she wants to inspire the entire audience.
  4. She spoke so eloquently that was to inspire the entire audience.
ব্যাখ্যা
• নিয়মানুসারে, 
- so + adverb + as to + verb .... এভাবে বাক্য গঠিত হয়।
- Correct sentence: She spoke so eloquently as to inspire the entire audience.

Some other examples:
- The storm raged so fiercely as to uproot several trees.
- He ran so fast as to outpace all his competitors.
-The music played so softly as to soothe everyone in the room.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৭,২৬৩.
Identify the correct sentence.
  1. He waited until she had been finishing speaking.
  2. He waited until she had finished speaking.
  3. He waited until she finishes speaking.
  4. He waited until she have been finished speaking.
ব্যাখ্যা
 • When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?
৭,২৬৪.
Her account of the events was so _____ that the committee had no choice but to question her credibility.
  1. implausible
  2. credible
  3. irrefutable
  4. veritable
  5. cogent
ব্যাখ্যা
• Complete sentence: Her account of the events was so implausible that the committee had no choice but to question her credibility.
- Bangla meaning: ঘটনাবলী সম্পর্কে তার বর্ণনা এতটাই অবিশ্বাস্য ছিল যে, কমিটির কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়া আর কোন উপায় ছিল না।

• Given options:
ক) implausible - অবিশ্বাস্য; অকল্পনীয়।

খ) credible - বিশ্বাসযোগ্য।

গ) irrefutable - মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য।

ঘ) veritable - সত্যিকার; যথার্থ; প্রকৃত।

ঙ) cogent - (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ক) implausible.
- কারণ, বাক্যটিতে বলা হয়েছে যে কমিটি তার বক্তব্যের কারণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর অর্থ হল তার বক্তব্য অবিশ্বাস্য ছিল।
- 'implausible' অর্থ হলো বিশ্বাসযোগ্য নয় বা সত্য হওয়ার সম্ভাবনা কম, যা সরাসরি ব্যাখ্যা করে কেন কমিটি তাকে সন্দেহ করেছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৭,২৬৫.
Fill in the gap with the appropriate word. The new medical treatment ______ the need for surgery.
  1. dissembles
  2. reproaches
  3. obviates
  4. emulates
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

Reproach (verb-transitive)
English Meaning: To criticize or find fault with someone.
Bangla Meaning: (দুঃখী স্বভাবের অথবা দুঃখবাদী লোকদের) নিন্দা করা নিন্দা; ভর্ৎসনা, কটুবাক্য; গালাগাল।

Dissemble (verb transitive & verb intransitive)
English Meaning: To hide your real intentions and feelings or the facts.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ছদ্মবেশ ধারণ করা; আসল মনোভাব গোপন করা।

• Obviate (verb-transitive)

English Meaning: To remove a difficulty, especially so that action to deal with it becomes unnecessary.
Bangla Meaning: ভারমুক্ত হওয়া; দূর করা; আগেই বুঝতে পেরে তদনুযায়ী কাজ করা: obviate difficulties.

Emulate (Verb transitive)
English Meaning: To copy someone’s behavior or try to be like someone else because you admire or respect that person.
Bangla Meaning: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে থেকে শূন্যস্থানে obviates শব্দটি বসালে বাক্যের অর্থটি পূর্ণতা পাবে।
- Complete Sentence:  The new medical treatment obviates the need for surgery.

Source: Live MCQ Lecture, Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy
৭,২৬৬.
Choose the correct sentence.
  1. Saiful as well as his juniors traveling to sylhet.
  2. Saiful as well as his juniors were traveling to sylhet.
  3. Saiful as well as his juniors was traveling to sylhet.
  4. His juniors as well as Saiful is traveling to sylhet.
ব্যাখ্যা

• The correct sentence: গ) Saiful as well as his juniors was traveling to sylhet.

With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোনো Noun বা Pronoun যুক্ত হলে তার পরবর্তী verb টি প্রথম subject অনুযায়ী হয়।
- অর্থাৎ, as well as -এর আগের subject টি singular হলে verb - singular আর subject টি plural হলে verb ও plural হবে।

- উল্লিখিত বাক্যে as well as -এর পূর্বে subject "Saiful" Third person singular number হওয়ায় সঠিক verb টি হবে- was.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৭,২৬৭.
After two weeks, I finally got a return phone call from that company, which is better than ____, I guess.
  1. ক) anyone
  2. খ) anything
  3. গ) nothing
  4. ঘ) something
ব্যাখ্যা
Something is better than nothing is an acknowledgment that a particular thing, although not ideal, is preferable to nothing at all.
For example: After two weeks, I finally got a return phone call from that company, which is better than nothing, I guess.
Yeah, her gift was late, but it's better than nothing, at least.
৭,২৬৮.
Do not jeer ___ the girl.
  1. ক) at
  2. খ) for
  3. গ) bye
  4. ঘ) From
ব্যাখ্যা
Jeer at হলো এক ধরনের phrasal verb যার অর্থ–বিদ্রুপ করা, ঠাট্রা করা। বাক্যটির অর্থ: মেয়েটিকে নিয়ে বিদ্রুপ করো না।
৭,২৬৯.
Is it more profitable to put my money in the bank or play the _____?
  1. ক) ponies
  2. খ) fool
  3. গ) market
  4. ঘ) truant
ব্যাখ্যা

Play the market - to risk money, especially on the results of races or business deals, hoping to win more money.
Examples:
- ‘He plays the horses/the stock market.’
- ‘These investors know how to play the market and win’.
সঠিক বাক্য- Is it more profitable to put my money in the bank or play the market?

৭,২৭০.
Choose the correct sentence.
  1. I had better leave the place.
  2. I had better left the place.
  3. I had better to leave the place.
  4. I had better leaving the place.
ব্যাখ্যা
সাধারণত had এর পরে Verb এর Past Participle বসে।
তবে had থাকা সত্ত্বেও had better এর পর Verb এর base form বসবে।
যেমন- I had better leave the place.
had better = বরং ভালো।
৭,২৭১.
The captain left the boat, because it-
  1. turned down
  2. turned up
  3. turned bottom
  4. turned over
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ,
• turned down:
- to refuse an offer or request.

• turned up:
- to arrive or appear somewhere, usually unexpectedly or in a way that was not planned.
-  উপস্থিত হওয়া; আসা

• turned bottom:
- কোনো অর্থবোধক phrase নয়।

- turned over:
- If an engine turns over, its parts move in order to make the engine start running.
- উলটানো; উলটে যাওয়া; অবস্থান পরিবর্তন করা; আছাড় খাওয়া; পাশ ফেরা।

• phrase গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - turned over.
- Complete sentence: The Captain left the boat, because it turned over.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৭,২৭২.
The medicine did nothing to _________ her discomfort.
  1. alleviate
  2. contempt
  3. discrepant
  4. phlegm
ব্যাখ্যা
• Options,
- Alleviate: (যন্ত্রণা, কষ্ট ইত্যাদি) লাঘব করা; উপশম করা।
- Contempt: অপমান করা। 
- Discrepant: অসঙ্গত। 
- Phlegm: কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য। 

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে alleviate বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The medicine did nothing to alleviate her discomfort.

Source: Live MCQ Lecture.
৭,২৭৩.
Let's _____ our car washed this weekend.
  1. get
  2. to get
  3. getting
  4. have got
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে get এর structure - 
- Subject + get + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- সুতরাং, সঠিক উত্তর - get.
- Complete Sentenece: Let's get our car washed this weekend.
৭,২৭৪.
Which one is correct?
  1. We made those decisions based on some informations.
  2. We made these decisions based on much informations.
  3. We made those decisions based on a lot of informations.
  4. We made those decisions based on some information.
ব্যাখ্যা

• Correct sentence: We made those decisions based on some information.
- Bangla: কিছু তথ্যের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তগুলি নিয়েছি।

• Use of Determiner:
- Uncountable noun এর পূর্বে Determiner হিসেবে সাধারণত Little, much, less ,no, any ইত্যাদি ব্যবহৃত হয়।
- many, few countable noun এর পূর্বে বসে।
- Some, a lot of দ্বারা countable এবং uncountable উভয় প্রকার noun কে Determine করা হয়।


• information একটি Uncountable noun, এর কোনো plural form হয় না,এবং এর সাথে s/es যুক্ত হয় না।
- তাই অপশন অনুযায়ী information এর পূর্বে Determiner হিসেবে some বসবে।

- অন্য অপশনগুলোতে informations ব্যবহার হয়েছে, যা ভুল।

৭,২৭৫.
Which sentence is the correct one?
  1. ক) Neither the stars nor the moon was seen.
  2. খ) Neither the moon not the stars was scene.
  3. গ) Neither the stars nor the moon were seen.
  4. ঘ) Neither the moon nor the stars were seen.
ব্যাখ্যা
Either ... or, neither.... nor, not only .... but also- দুটি noun/ pronoun কে যুক্ত করলে শেষেরটি অনুযায়ী Verb বসে।
তবে একটি Singular এবং একটি Plural কে যুক্ত করলে plural টি শেষে বসে, এবং শেষেরটি অনুযায়ী Verb বসে।
সে অনুযায়ী সঠিক বাক্য - Neither the moon nor the stars were seen.
৭,২৭৬.
It is time, they ____. Choose the appropriate words to complete the sentence.
  1. ক) leave the job
  2. খ) left the job
  3. গ) leaves the job
  4. ঘ) had left the job
ব্যাখ্যা
Use of it is time:
- কোনো কাজ করার সঠিক সময় পার হয়ে গেছে, এখন বিলম্ব না করে কাজটি শুরু করা উচিত - এ জাতীয় অর্থ বুঝাতে It is time ব্যবহৃত হয়। 
Structure: It is time + subject + past subjunctive + _ _ _ _ _ 
• এক্ষেত্রে complete sentence টি হবে - It is high time, they left the job.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৭,২৭৭.
Fill in the blank: _____ is the mother of invention.
  1. ক) Wanting
  2. খ) Need
  3. গ) Necessity
  4. ঘ) Requirement
ব্যাখ্যা
Necessity is the mother of invention.
এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অনুবাদ:
- প্রয়োজনীয়তা / অভাববোধ উদ্ভাবনের জননী।

Source: Live MCQ Lecture
৭,২৭৮.
V. Each sentence below has one blank, each blank indicating that something has been omitted. Below the sentence are five lettered words. Choose the words for each blank that best fits the meaning of the sentence as a whole (Qs.41-45).
41. Many artists believe that successful imitation, far from being symptomatic of a lack of ______, is the first step in learning to be creative.
  1. elegance
  2. resolution
  3. goodness
  4. originality
ব্যাখ্যা

elegance - রুচিশীল;
resolution - দৃঢ়তা;
goodness - ভালোত্ব; 
originality - অভিনবত্ব। 

প্রশ্নের বাক্যে successful imitation' এর কথা বলা হয়েছে এবং যেহেতু শূণ্যস্থানের পূর্বে 'lack of আছে, তাই শূণ্যস্থানে 'originality' বসালে বাক্যটি পূর্ণতা পাবে। 

Complete Sentence - Many artists believe that successful imitation, far from being symptomatic of a lack of originality, is the first step in learning to be creative.

৭,২৭৯.
The new phone was more expensive _________ the older model.
  1. than those of
  2. than that of
  3. than these of
  4. than this of
ব্যাখ্যা
• কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়,
- কোনো comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে -
- than + that/those of
- noun যদি singular হয় তবে that আর noun যদি plural হয় তবে those
-  বাকি  noun টি।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে noun the new phone singular হওয়ায় সঠিক উত্তর হচ্ছে - than that of.
- Complete Sentence: The new phone was more expensive than that of the older model.
৭,২৮০.
Which of the following sentence is correct?
  1. I cannot part from my pen.
  2. I cannot part out my pen.
  3. I cannot part with my pen.
  4. I cannot part without my pen.
ব্যাখ্যা
• Correct Sentence: I cannot part with my pen.
- Bangla meaning: আমি আমার কলমের সঙ্গ হাতছাড়া করতে পারি না।

Part with
- English meaning: To give something to somebody else, especially something that you would prefer to keep.
- Bangla meaning: হাতছাড়া করা।
- এটি সাধারণত বস্তু বা সম্পত্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়।

• Part from
- English meaning: To separate or leave someone or something.
- Bangla meaning: বিদায় নেওয়া।
- যা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

- প্রদত্ত Sentence টিতে my pen বস্তু হিসেবে ব্যবহার করা হয়েছে।
- তাই হাতছাড়া করা অর্থে সঠিক উত্তর হবে: I cannot part with my pen.

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary.
৭,২৮১.
Identify the correct sentence:
  1. The office requires that we should completed our work timely.
  2. It is necessary that they studied harder this semester.
  3. I insist that she come alone.
  4. I recommend that she takes the job offer.
ব্যাখ্যা
• The correct sentence is - গ) I insist that she come alone.

• উল্লিখিত প্রশ্নটি Present Subjunctive -এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- এই বাক্যে Present Subjunctive verb হিসেবে insist থাকায় that যুক্ত sub-ordinate clause -এ Subject -এর পরে verb -এর base form 'come' হয়েছে।
- তাই এটি গঠনগত দিক থেকে সঠিক বাক্য।
- অন্য অপশনগুলোতে Present Subjunctive -এর ভুল ব্যবহার হয়েছে।

• Present Subjunctive
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb -এর base form ব্যবহারের রীতিই হলো- Present Subjunctive.
- এক্ষেত্রে structure হলো: Subject + verb (any tense) + that + subject + verb -এর base form + ext. হয়।
- এক্ষেত্রে that যুক্ত sub-ordinate clause -এ সর্বদাই verb -এর base form হবে।

• More examples:
- I suggest that he go there.
- The boss prefers that he speak with his clients personally.
৭,২৮২.
Being a teacher is ___ honor and ____ privilege.
  1. a, a
  2. an, a
  3. an, no article
  4. a, no article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 

Complete Sentence: Being a teacher is an honor and a privilege.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৭,২৮৩.
Rearrange the sentence correctly.
While walking through the forest
(P) in fear
(Q) that made him stop
(R) a strange noise
(S) he suddenly heard 
  1. SRQP
  2. PRQS
  3. SQRP
  4. QPRS
  5. QRPS
ব্যাখ্যা

Here the given question-

While walking through the forest
(P) in fear
(Q) that made him stop
(R) a strange noise
(S) he suddenly heard

Correct answer: ক) SRQP.

Complete sentence: While walking through the forest he suddenly heard a strange noise that made him stop in fear.
Bangla Meaning: বনের মধ্য দিয়ে হাঁটার সময় তিনি হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনলেন যা তাকে ভয়ে থামিয়ে দিল।

৭,২৮৪.
Fill in the blank : You should ___ swimming.
  1. ক) take up
  2. খ) take off
  3. গ) start up
  4. ঘ) get off
ব্যাখ্যা

From MacMillan Dictionary:
Take up:
to start doing something regularly as a habit, job, or interest
Examples:
I took up smoking when I was at school.
Chris has taken up jogging.

Start up:
Meaning: to bring a business, organization, or project into existence
Examples:
The Agency helps over 1,000 firms start up each year.
She left the company last year to start up her own business.

More...

Take up (PHRASAL VERB):
take something ↔ up
to become interested in a new activity and to spend time doing it.
Example: Roger took painting up for a while, but soon lost interest.
She took up tennis at the age of 11.
You should take up swimming.
Source: Oxford and Longman Dictionary of Contemporary English.

৭,২৮৫.
The Olympic games were watched by ____ billions people all over the world.
  1. exactly
  2. usually
  3. truly
  4. literally
ব্যাখ্যা
Options,
ক) exactly:
- নির্ভুলভাবে; যথাযথভাবে।

খ) usually:
- সচরাচর; সাধারণত।

গ) truly:
- সত্যিই; সত্যিকারের; যথার্থভাবে; সত্যিকারভাবে।

ঘ) literally:
-  অক্ষরে অক্ষরে; আক্ষরিক অর্থে; সহজেই; সোজাসাপ্টা ভাবে; বাস্তবিক ভাবে।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে literally বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The Olympic games were watched by literally billions people all over the world. 
Bangla: অলিম্পিক গেমগুলি পৃথিবীজুড়ে প্রকৃতপক্ষে বিলিয়নগুলি মানুষ দ্বারা দেখা হয়েছিল।
৭,২৮৬.
_____ I entered the classroom, the teacher was delivering his lecture very seriously.
  1. ক) when
  2. খ) how
  3. গ) where
  4. ঘ) while
ব্যাখ্যা
Past Continuous ও Past Indefinite দুটি একত্রে আসলে
While + Past Continuous Tense + Past Indefinite Tense
when + past indefinite + past continuous.
৭,২৮৭.
Water experts predict that unless the coming year’s rainfall will be significantly above average, the city’s denizens, regardless of any protestations, will have to _____ their water usage.
  1. administer
  2. elongate
  3. disseminate
  4. restrict
  5. signify
ব্যাখ্যা
• Complete sentence: Water experts predict that unless the coming year’s rainfall will be significantly above average, the city’s denizens, regardless of any protestations, will have to restrict their water usage.
- Bangla meaning: পানি বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে, যদি আসন্ন বছরের বৃষ্টিপাত গড় বৃষ্টিপাততের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি না হয়, তবে শহরের বাসিন্দাদের—যে কোনো আপত্তি থাকুক না কেন, তাদের পানি ব্যবহার সীমিত করতে হবে।

• Options:
ক) administer (verb) - শাসন করা; পরিচালনা করা।
খ) elongate (verb) - দীর্ঘ করা; সম্প্রসারিত করা।
গ) disseminate (verb) - ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা; বিতরণ করা।
ঘ) restrict (verb) - সীমিত করা; সীমাবদ্ধ রাখা।
ঙ) signify (verb) - (আপন মতামত, ইচ্ছা, অভিপ্রায় ইত্যাদি) জানানো।

• অপশনের শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) restrict.
- উল্লিখিত বাক্যে "Unless rainfall is above average" দ্বারা পানির স্বল্পতা বোঝানো হচ্ছে, তাই বাধ্যতামূলকভাবেই বাসিন্দাদের পানির ব্যবহার কমাতে হবে।

- সুতরাং, শূন্যস্থানে "restrict" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।
৭,২৮৮.
Which sentence correctly uses the word "Leniency"?
  1. The teacher showed leniency by punishing the students harshly.
  2. The manager's leniency made the rules stricter.
  3. The judge showed leniency and gave a lighter sentence.
  4. Her leniency caused her to ignore the traffic signs intentionally.
ব্যাখ্যা
The correct answer is - The judge showed leniency and gave a lighter sentence.

• Leniency (Noun)
- English Meaning: The fact or quality of being more merciful or tolerant than expected.
- Bangla Meaning: উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল।

• Synonyms
- Clemency - ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা।
- Mildness - কোমলতা; আচরণ বা সিদ্ধান্তে কঠোরতা বা রূঢ়তার অভাব।
- Forbearance - ধৈর্য; আত্মসংযম; ধৈর্যশীলতা; তিতিক্ষা।

Antonyms
- Severity - কঠোরতা; তীব্রতা; প্রচণ্ডতা; প্রবলতা।
- Strictness - কড়াকড়ি; নিয়ম বা শৃঙ্খলার ক্ষেত্রে অনমনীয়তা।
- Rigidity - দৃঢ়তা; অনমনীয়তা; কঠোরতা।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) The teacher showed leniency by punishing the students harshly.
- ভুল। এই বাক্যে বলা হয়েছে, শিক্ষক leniency দেখালেন, কিন্তু পরক্ষণেই বলা হচ্ছে harshly punished (কঠোর শাস্তি দিয়েছেন)।
- এটি পরস্পরবিরোধী এবং সহনশীলতা ও কঠোর শাস্তি একসাথে হয় না।
- তাই বাক্যটি অর্থগতভাবে ভুল।

খ) The manager's leniency made the rules stricter.
- ভুল। Leniency থাকলে নিয়ম নরম বা সহজ হওয়ার কথা, কিন্তু এখানে বলা হয়েছে "made the rules stricter" (নিয়ম আরও কঠোর করেছে)।
- এই দাবি leniency এর প্রকৃত অর্থের সঙ্গে বিরোধপূর্ণ, তাই এটি অর্থবোধকভাবে ভুল।

ঘ) Her leniency caused her to ignore the traffic signs intentionally.
- ভুল। এখানে বলা হয়েছে, নিজের leniency এর কারণে সে ট্রাফিক চিহ্ন উপেক্ষা করেছে, তাও ইচ্ছাকৃতভাবে।
- Leniency সাধারণত অন্যকে ক্ষমা করার বা কঠোরতা না দেখানোর বিষয়, নিজের প্রতি ইচ্ছাকৃত অবহেলার সঙ্গে এর অর্থ মেলে না।
- তাই বাক্যটি ব্যবহারগত ও ভাবগতভাবে ভুল।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৭,২৮৯.
Choose the correct sentence -
  1. This book is my.
  2. His is a nice pen.
  3. Our is a beautiful country.
  4. None of these
ব্যাখ্যা

The correct sentences are -
যদি Possessive Case এর পর Object যেটা থাকার কথা সেটা না থাকে তবে Possessive এর পর Double Possessive (my> mine, your> yours, her> hers, his> his ইত্যাদি) বসে। যেমন -
- This book is mine [যা মূলত This book is my book].
Double Possessive - Subject হিসেবেও বসতে পারে। যেমন -
- His is a nice pen [যা মূলত His pen is a nice pen].
- Ours is a beautiful country [যা মূলত Our country is a beautiful country].

৭,২৯০.
________ to college, he got in a fight.
  1. Have gone
  2. Have going
  3. Having gone
  4. Went
ব্যাখ্যা
Complete Sentence: Having gone to college, he got in a fight.
Bangla Meaning: কলেজে যাওয়ার পরে সে মারামারিতে জড়িয়ে যায়।

- এই বাক্যে দুইটি ঘটনা ঘটেছে, উভয় ঘটনাই অতীত কালে। প্রথমে ব্যক্তিটি কলেজে যায় তারপর মারামারিতে জড়িয়ে পরে।
- এই দুই ঘটনার মধ্যে যে কাজটি আগে ঘটেছে, তার verb এর past participle বসিয়ে তার আগে having যোগ করতে হবে এবং তা perfect participle হিসেবে বিবেচিত হয় ।
- Subject যেহেতু একই তাই subordinate clause এ subject উল্লেখ করতে হবে না।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৭,২৯১.
The _____ option left for you is not an option at all.
  1. prime
  2. only
  3. first
  4. best
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যটি পরিপূর্ণ করতে শুন্যস্থনে এমন একটি শব্দ বসাতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করে।

অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে 'only' বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

Complete sentence: The only option left for you is not an option at all.

এর অর্থটি দাঁড়ায় অনেকটা এরকম: আপনার জন্য অবশিষ্ট একমাত্র বিকল্পটি মোটেও কোন বিকল্প নয়।
৭,২৯২.
Choose the correct option:
Even as harvesting was going on -
  1. the rainy season began.
  2. the rainy season was began.
  3. the rainy season had began.
  4. the rainy season begins.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the rainy season began.
- Complete sentence: Even as harvesting was going on the rainy season began.

• বাক্যে principal এবং subordinate clause একই tense এর হওয়া বাঞ্ছনীয়।
- যদি principal clause present tense এ হয় তবে subordinate clause টি যেকোনো tense এর হয়ে পারে।
- দুইটি clause এর মাঝে কোনো conjunction আসলে তখন নিয়মানুযায়ী tense এর পরিবর্তন ঘটতে পারে।

• নিয়মানুযায়ী, অপশন ক) the rainy season began সঠিক।
- খ) অপশনে was begun না হয়ে শুধু began হওয়া উচিত ছিলো, কারণ begun হচ্ছে verb এর past participle form তাই এর পূর্বে have/has/had বসে।
- গ) এবং ঘ) অপশন এই নিয়ম অনুসরণ না করায় তা সঠিক নয়। 
৭,২৯৩.
Identify the correct sentence.
  1. Only after finishing the report, had she realized the deadline was extended.
  2. Only after she finished the report did she realize the deadline was extended.
  3. Only after she finished the report, she realizes the deadline was extended.
  4. Only after finishing the report, she had realized the deadline was extended.
ব্যাখ্যা
• Only after, only if, only in this way etc. বাক্যের এর শুরুতে বসলে ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে।
- তাছাড়া, Past tense এর সাথে After ব্যবহৃত হলে, ‘after’ এর পর Past Perfect হলেও, ‘Only after’ এর পর Past Indefinite Tense হতে পারে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Only after she finished the report did she realize the deadline was extended.

• Examples:
- Only after I went home, did I remember my doctor's appointment.
- Only after lunch can you play.
- Only if everybody agreed would I accept this position.
- Only in this way does this machine work.
৭,২৯৪.
You have been working since morning, (you have) your lunch yet?
  1. have you
  2. do you have
  3. have you have
  4. have you had
ব্যাখ্যা
• Already, just, yet recently, lately, ever, just now, still ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে yet, just, just now, recently, already, lately, ever, just now, still ইত্যাদি থাকলে নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

- নিয়মানুযায়ী যেহেতু প্রশ্নে উলেখিত বাক্যটিতে yet রয়েছে -
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have you had
- সঠিক বাক্যটি হবে - You have been working since morning, have you had your lunch yet?

Source: Longman Dictionary of Contemporary English
৭,২৯৫.
Exploring _____ Mandarin language reveals a world of captivating characters and tones.
  1. a
  2. an
  3. the
  4. a & the
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
•  সাধারাণত ভাষার নামের আগে the বসে না, তবে ভাষার পরে language শব্দটি উল্লেখ থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহৃত হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে Mandarin এরপর language শব্দটি বসেছে।
- তাই শূন্যস্থানে the বসবে।
- Complete sentence: Exploring the Mandarin language reveals a world of captivating characters and tones.
৭,২৯৬.
Choose the correct sentence.
  1. Everybody have gone there.
  2. Everybody are gone there.
  3. Everybody has gone there.
  4. Everybody has went there.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Everybody has gone there.

• Sentence এর subject "everybody" singular pronoun.
• Everybody, Nobody, Anybody ইত্যাদি যদি বাক্যে singular হিসেবে ব্যবহৃত হয় তবে এর verb টি ও singular হয়।
- তাই এখানে everybody এর পর singular verb হিসেবে has হবে।
- বাক্যটি present perfect tense এ আছে।
- এবং Present Perfect Tense হিসেবে মূল verb এর past participle form (gone) হবে।
- Subject-Verb Agreement অনুযায়ী verb "has gone" singular subject এর সাথে agree করে।
৭,২৯৭.
Identify the correct sentence.
  1. ক) The criminal was hung for murder.
  2. খ) The criminal was hang for murder.
  3. গ) The criminal was hanged for murder.
  4. ঘ) The criminal was hunged for murder.
ব্যাখ্যা
• Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)
• Hang (ফাসিতে ঝুলানো) - hung (past) - hanged (pp)
• প্রদত্ত sentence - এ murder word টি থাকায়  hanged হবে।

• তাই ফাঁসি দেয়া অর্থে সঠিক উত্তর হবে- The criminal was hanged for murder.
৭,২৯৮.
Find the error: The teacher makes the students completing their homework every day.
  1. makes
  2. completing
  3. everyday
  4. none of these.
ব্যাখ্যা
The error is - completing.
- এটি একটি Independent Sentence/ Independent Clause দ্বারা গঠিত sentence.

Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কাউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।

Correct Answer: The teacher makes the students complete their homework every day.

More Example:
- She makes her kids brush their teeth before bed.
- My boss makes me stay late at work sometimes.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৭,২৯৯.
'At least one of the students _________ full marks everytime' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-
  1. get
  2. gets
  3. are getting
  4. have got
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).

•  One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
- সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.
৭,৩০০.
Choose the correct sentence.
  1. Jett maintains that he is completely innocent to the charges against him.
  2. Jett maintains that he is completely innocent on the charges against him.
  3. Jett maintains that he is completely innocent of the charges against him.
  4. Jett maintains that he is completely innocent in the charges against him.
ব্যাখ্যা

Correct sentence: Jett maintains that he is completely innocent of the charges against him.

innocent (of):
Meaning: নিরপরাধ; নির্দোষ।

Example:
- Jett maintains that he is completely innocent of the charges against him.
- Dave Bassett has been found innocent of allegations of obscene behaviour at Chelsea last month.

Source: Accessible Dictionary.