বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Fill in the Blanks and Sentence Correction

মোট প্রশ্ন৯,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Fill in the Blanks and Sentence Correction

PrepBank · পাতা ৪২ / ৯৯ · ৪,১০১৪,২০০ / ৯,৯১২

৪,১০১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1.  He is not on the Committee. 
  2. He is not in the Committee.
  3.  He is not with the Committee.
  4. He is not at the Committee.
ব্যাখ্যা

Correct sentence: He is not on the Committee.

- বাক্যটির অর্থ দাঁড়ায়, 'সে কমিটির সদস্য নয়।'
- এখানে "on" শব্দটি দ্বারা He ও committee এর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। 
- on the Committee দ্বারা কমিটির সদস্য বোঝাতে ব্যবহৃত হয়।
- তাই He is not on the Committee. বাক্যটি শুদ্ধ

উল্লিখিত বাকি অপশনগুলো,
- He is not in the Committee. - ইংরেজিতে কমিটির জন্য সাধারণত ব্যবহার হয় না।
- He is not with the Committee. - সহযোগিতা বা সঙ্গে থাকার অর্থ বোঝায়, সদস্য বোঝায় না।
- He is not at the Committee. - স্থানের নির্দেশ দেয়, সদস্য বোঝায় না।

৪,১০২.
Select the correct sentence:
  1. The project requires creativity, patience, and to be organized.
  2. The project requires to be creative, patient, and organized.
  3. The project requires creativity, patience, and organization.
  4. The project requires creativity, patience, and being organized.
ব্যাখ্যা
• Correct sentence: The project requires creativity, patience, and organization.

• Parrallelism -এর নিয়মানুসারে,
- বাক্যের মধ্যে subject সম্পর্কে কোনো কিছু প্রকাশ করতে হলে noun, adjective, verb, adverb এর প্রয়োজন হয়। তবে এদের ব্যবহার series আকারে করতে হয়।
- অর্থাৎ, noun, adjective, verb, adverb হলে সবগুলো noun, verb হলে সবগুলো verb, infinitive হলে সবগুলো infinitive, gerund হলে সবগুলো gerund হবে।

- উল্লিখিত অপশনগুলোর মধ্যে একমাত্র অপশন গ) তে noun এর ব্যবহার series আকারে হয়েছে (All nouns: creativity, patience, organization).
- তাই সঠিক উত্তর হবে- গ) The project requires creativity, patience, and organization.

• Parallelism:
- Parrallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

• Parrallelism দুই ধরনের হতে পারে:
1. Parallel structure in series: Subject সম্পর্কে কোনো কিছু প্রকাশ করতে হলে noun, adjective, verb, adverb এদের ব্যবহার series আকারে হবে।
- যেমন: He is young, enthusiastic, and talented.

2. Parallel structure by coordinating and correlatives conjunctions: অর্থাৎ, এইসব conjunction গুলোর উভয়পাশে সমজাতীয় parts of speech বসে।
- যেমন: He is famous not only in Bangladesh but also in many other countries.
৪,১০৩.
John as well as his friends ______ for the crime .
  1. was punished
  2. punished
  3. were punished
  4. punishing
ব্যাখ্যা
Punish - Verb টা Transitive, তাই এটার পরে Object থাকতে হবে, আর যদি না থাকে তাহলে বাক্যটি Passive হবে। এ দুটি Option থেকে যে কোনো একটি না হলে বাক্য পূর্ণাঙ্গ হবে না।
যেমন- punished দিয়ে বাক্যটি Complete করলে অর্থ দাঁড়াবে - জন এবং তার বন্ধুরা অপরাধের জন্য শাস্তি দিল। এখন প্রশ্ন থেকে যাবে, কাকে শাস্তি দিল।
তাই যেহেতু এখানে Verb এর পরে কোনো Object দেখা যাচ্ছে না, তাই বাক্যটি Passive হবে।
As well as (এবং) থাকলে as well as এর আগের অংশ অনুযায়ী Verb বসে। As well as এর আগে John আছে যা Singular, অতএব, verb ও Singular বসবে। তাই সঠিক উত্তর (ক)।
৪,১০৪.
Considering its high level of juvenile delinquency and the large number of children dropping out of schools, it is surprising to note that the small mid-western town also has one of the highest number of _______ youngsters in the country.
  1. precocious
  2. belligerent
  3. peremptory
  4. prolific
ব্যাখ্যা
Options,
ক) precocious:
English meaning: showing unusually early mental development or achievement.
Bangla meaning: (ব্যক্তি) স্বাভাবিক সময়ের পূর্বে কোনো-কোনো চিত্তবৃত্তি বিকশিত হয়েছে এমন; বালপক্ব; প্রৌঢ়বুদ্ধি।

খ) belligerent:
English meaning: a country, group, or person who is fighting a war.
Bangla meaning: যুদ্ধরত; যুধ্যমান।

গ) peremptory:
English meaning: expecting to be obeyed immediately and without any questions
Bangla meaning: চূড়ান্ত; যা অবশ্যমান্য ও প্রশ্নাতীতভাবে পালনীয়; সবিশেষ আদেশাত্মক; চরম কর্তৃত্বপূর্ণ।

ঘ) prolific:
English meaning: producing a great number or amount of something.
Bangla meaning: প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।

অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে precocious বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।

Complete sentence: Considering its high level of juvenile delinquency and the large number of children dropping out of schools, it is surprising to note that the small mid-western town also has one of the highest number of precocious youngsters in the country.

Bangla: এটির উচ্চ স্তরের কৈশোর অপরাধ এবং স্কুল ত্যাগকারী শিশুদের বড় সংখ্যা বিবেচনায়, এটি বিস্ময়ের বিষয় যে ছোট্ট মধ্য-পশ্চিম শহরটির দেশে একযোগে সবচেয়ে প্রতিভাশালী তরুণদের মধ্যে একটি বড় সংখ্যা রয়েছে।

Source: Cambridge, Oxford & Accessible Dictionary.
৪,১০৫.
We need two hundred dollars ____ this to pay for everything.
  1. as well
  2. also
  3. beside
  4. besides
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - besides.
- Complete Sentence: We need two hundred dollars besides this to pay for everything.

• Besides:
- English meaning: in addition to; also.
- Bangla Meaning:  তাছাড়া; এতদ্ব্যতীত; অতিরিক্ত; অধিকন্তু।
- কোন কিছুর জন্য অতিরিক্ত প্রয়োজন নির্দেশ করতে সাধারনত adjective হিসেবে besides ব্যবহৃত হয়।
৪,১০৬.
Which one is the correct sentence?
  1. Kurdish language has several dialects.
  2. The Kurdish language has several dialects.
  3. The Kurdish has several dialects.
  4. None of these.
ব্যাখ্যা

Correct sentence: The Kurdish language has several dialects.

Article এর নিয়মানুযায়ী,
- ভাষার নামের পূর্বে The বসে না।
- তবে ভাষার নাম দ্বারা জাতির নাম বোঝালে তার আগে the বসে।
- যেমন: English is an international language.

কিন্তু ভাষার পর Language শব্দটি উল্লেখ থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়
- যেমন: The Kurdish language has several dialects.

Other options,
(ক) Kurdish language has several dialects.
- ভুল। কারণ, Kurdish এরপর language আছে তাই, এখানে Article এর নিয়মানুযায়ী Language শব্দটি উল্লেখ থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।

(গ) The Kurdish has several dialects.
- ভুল। কারণ, ভাষার নামের পূর্বে The বসে না। এখানে Kurdish দিয়ে ভাষা বুঝানো হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪,১০৭.
The word ‘Coffee’ originally comes from ‘Qahwa’ which is a/an _____ word.
  1. ক) Turkish
  2. খ) Arabic
  3. গ) Persian
  4. ঘ) French
ব্যাখ্যা
Coffee - a hot drink made from the roasted and ground seeds (coffee beans) of a tropical shrub.
It comes from Turkish kahveh, from Arabic qahwa, probably via Dutch koffie.


Qahwa = Qahwa (or kahwa) is the Arabic word for coffee.
Nevertheless, Arabic coffee has a specific taste that distinguishes it from how it is served in other non-Arab countries.
৪,১০৮.
I ______ War and Peace for a month now.
  1. ক) was reading
  2. খ) have read
  3. গ) have been reading
  4. ঘ) have reading
ব্যাখ্যা
একটা লম্বা সময় ধরে কোনো কাজ হচ্ছে বা চলছে এবং এটা বর্তমানেও চলমান এটা বুঝাতে present perfect continuous tense ব্যবহার করতে হয়।
Example : I have been reading War and Peace for a month now.
৪,১০৯.
He pleaded with me ____ justice.
  1. ক) about
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) on
ব্যাখ্যা
'জন্য' অর্থে ব্যবহৃত হয়েছে বলে এখানে justice-এর পূর্বে for বসেছে।
He pleaded with me for justice.
অর্থ: তিনি আমার কাছে ন্যায়বিচারের (জন্য) আবেদন করেছেন।
৪,১১০.
Which of the following sentences is not incorrect?
  1. They had their kitchen renovate this year.
  2. The boss has his assistant find the errors.
  3. Mother made me done my homework.
  4. We helped him finished the work.
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে has এর structure - 
- Subject + has/have/had + Object + Verb-এর past participle.

- তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেহেতু, প্রশ্নোক্ত বাক্যে has এরপর ব্যাক্তি এসেছে, তাই bare infinitive হিসাবে find বসবে।
- Correct Sentence: The boss has his assistant find the errors.

অন্য অপশন গুলোর মধ্যে -

ক) They had their kitchen renovate this year - বাক্যটিতে renovate এর স্থলে renovated হলে তা শুদ্ধ হবে।
- কারণ, এখানে had এরপর বস্তুবাচক object আসায়, Verb-এর past participle হবে।

গ) Mother made me done my homework -  বাক্যটিতে done এর স্থলে do বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার -
- Make এরপর কোনো ব্যাক্তি বা বস্তু থাকলে verb এর base form হয়। 
- প্রশ্ন প্রদত্ত বাক্যে made এর পর ব্যক্তি হিসাবে me এসেছে, তাই এরপর verb এর base form বসবে। 

ঘ) We helped him finished the work - বাক্যটিতে finished এর স্থলে finish/to finish হলে তা শুদ্ধ হবে।
- Help এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।
৪,১১১.
(Question 21 - 24) Fill in the blanks with right option:
২১) The family looked for a double bedroom ___for three days.
  1. ক) soot
  2. খ) suit
  3. গ) suite
  4. ঘ) sweet
ব্যাখ্যা

A bedroom suite (phrase).
Meaning: A set of coordinating furniture for a bedroom.
Bengali meaning: পরস্পর মানানসই আসবাবপত্রের পূর্ণাঙ্গ সমষ্টি বা সংগ্রহ; আসবাবসমষ্টি।
বাক্যটির অর্থঃ পরিবারটি পরস্পর সংযুক্ত দুইটি বেডরুম তিন দিনের জন্য খুজছে। 
Source: Oxford Dictionary

৪,১১২.
Identify the correct sentence:
  1. The college's aim is to help students achieved their aspirations.
  2. The college's aim is to help students achieving their aspirations.
  3. The college's aim is to help students will achieve their aspirations.
  4. The college's aim is to help students achieve their aspirations.
ব্যাখ্যা

• Correct sentence: ঘ) The college's aim is to help students achieve their aspirations.

• Causative Verb:
- বাক্যের Subject যে Verb গুলোর সাহায্যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই Verb গুলোকে বলা হয় causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত causative verb.
- এগুলোর সাহায্যে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative Verb হিসাবে 'Help' -এর ব্যবহার:
- Help এরপরে কোনো ব্যক্তি বা বস্তু (Action doer) থাকলে এরপরে verb -এর base form/to+base form বসে।
- তবে সাধারণত base form-ই বেশি ব্যবহার হয়।

• Structure:
- Subject + help (any tense) + action doer + verb -এর base form/to+base form + ext.

More examples:
- She helped him choose some new clothes.
- I am trying to help him look for a new bike.

Other options:
ক) The college's aim is to help students achieved their aspirations.
- help + action doer (students) এর পরে verb -এর base form বসবে, past form নয়।

খ) The college's aim is to help students achieving their aspirations.
- help + action doer (students) এর পরে verb -এর base form বসবে, gerund নয়।

গ) The college's aim is to help students will achieve their aspirations.
- help + action doer (students) এর পরে verb -এর base form বসবে, will achieve এর ব্যবহার grammatically ভুল।

৪,১১৩.
My cousin was taken to _______ hospital after the accident, and after receiving the news we rushed to ______ hospital to see him.
  1. the, the
  2. zero article, the
  3. the, zero article
  4. zero article, zero article
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - the, zero article
- Complete sentence: My cousin was taken to hospital after the accident, and after receiving the news we rushed to the hospital to see him.

• Article এর নিয়মানুযায়ী,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
যেমন:
- I go to school.
- He went to market.
একই ভাবে - He went to hospital for treatment purposes.

•  কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
যেমন:
- I went to the hospital to visit my uncle.

- সুতরাং, Article এর নিয়মানুযায়ী, তাই প্রথম শূন্যস্থানে No article হবে, কারণ তাকে এক্সিডেন্ট এর কারনে হাসপাতালে নেয়া হয়েছিলো (মূখ্য উদ্দেশ্যে)।
- দ্বিতীয় ক্ষেত্রে তাকে দেখার জন্য হাসপাতালে যাওয়া বুঝাচ্ছে তাই article হিসেবে the বসবে।
৪,১১৪.
Identify the correct one from the following sentence:
  1. Had I seen him, I would told him the matter.
  2. Had I seen him, I would have tell him the matter.
  3. Had I seen him, I would have told him the matter.
  4. Had I seen him, I would tell him the matter.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে conditional sentence এর উপর।

• Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।

• Third conditional এর নিয়মানুযায়ী - 
- অনেক সময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- Conditional sentence- এ Had + Sub + V3 + Ext.
- এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- তাই পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।

Example:
Had I seen him, I would have told him the matter.
Had I been a king, I would have helped the poor.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪,১১৫.
The detective's investigation was thorough, as he left no stone unturned in his search for clues.
Choose the correct replacement for the underlined word from the options below.
  1. careless
  2. exhaustive
  3. hasty
  4. cursory
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - exhaustive.

• Thorough (Adjective, Preposition, Adverb)
- English meaning: Detailed and careful.
- Bangla meaning: সম্পূর্ণ; আনুপুঙ্খিক; কিছুই উপেক্ষা করে না বা বিস্মৃত হয় না এমন; পুঙ্খানুপুঙ্খ; পুরোদস্তুর; ডাহা; আদ্যন্ত।

• উল্লিখিত অপশনগুলো,
• Careless (Adjective)
- English Meaning: Not giving enough attention and thought to what you are doing, so that you make mistakes.
- Bangla Meaning: যত্নহীন; অসাবধান; অসতর্ক। 

• Exhaustive (Adjective)
- English Meaning: Including everything possible; very careful or complete
- Bangla Meaning: সম্পূর্ণ; পুঙ্খানুপুঙ্খ।

• Hasty (Adjective)
- English Meaning: Hasty in doing something (of a person) acting or deciding too quickly, without enough thought.
- Bangla Meaning: ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।

• Cursory (Adjective)
- English Meaning: ​Done quickly and without giving enough attention to details.
- Bangla Meaning: তড়িঘড়িতে করা (কাজ), দায়সারা গোছের (কাজ)।

• বাক্যে "thorough" শব্দটি ব্যবহৃত হয়েছে গোয়েন্দার তদন্তের ধরন বোঝাতে, যা পূর্ণাঙ্গ, বিস্তারিত এবং কোনো কিছু বাদ না দিয়ে সম্পন্ন হয়েছে। এই অর্থের সঙ্গে "exhaustive" শব্দটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ "exhaustive" মানে হলো এমন কিছু যা সম্পূর্ণ এবং কিছুই বাদ পড়ে না।

অতএব, শব্দগুলোর প্রকৃত অর্থ বিবেচনায় 'thorough' শব্দের উপযুক্ত প্রতিস্থাপক হবে – Exhaustive.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪,১১৬.
They conspired ________ the leader.
  1. ক) of
  2. খ) to
  3. গ) against
  4. ঘ) between
ব্যাখ্যা
Conspire against - কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
- They conspired against the leader.

তাছাড়া,
 • Conspire (with somebody) (against somebody) - They were accused of conspiring against the king.
 • Conspire (together) (to do something) - They deny conspiring together to smuggle drugs.
 • Conspire (with somebody) (to do something) - She admitted conspiring with her lover to murder her husband.

- Conspire এর সাথে between, preposition টি  ব্যবহৃত হয় না। 

Source: Oxford Dictionary
৪,১১৭.
A lucrative career is not very easy to come ____ .
  1. ক) up
  2. খ) out
  3. গ) in
  4. ঘ) by
ব্যাখ্যা

Come by
Meaning 1: come by something to manage to get something that is rare or difficult to get

Example:
How did you come by these pictures?
Jobs were hard to come by.
A lucrative career is not very easy to come by.

Meaning 2: come by (something) to make a short visit to a place on your way to somewhere else

Example:
He said he’d come by later.
I’ll come by the house and get my stuff later, OK?


source: Longman dictionary of contemporary English
৪,১১৮.
Fill in the blank with appropriate use of tense :
I couldn't mend the computer myself, so I ____ at a shop.
  1. had it mended
  2. had it mend
  3. did it mend
  4. had mended
ব্যাখ্যা
• Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।

• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.
৪,১১৯.
The leader insisted that it was high time we _________ on the teamwork.
  1. focus
  2. to focus
  3. focused
  4. had focused
ব্যাখ্যা
• It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense এ হয়।
 - It is high time we changed our attitude.

• তবে It was high time হলেও পরের অংশ Past Indefinite Tense- ই হয়।
[এটাকে as if বা since এর Structure এর সাথে গুলিয়ে ফেলা যাবে না।]

- যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
• It is high time to change our attitude.

• যেহেতু, প্রশ্নে উল্লিখিত বাক্যে - it was high time এরপর subject হিসেবে was এসেছে, তাই এরপরের অংশে focused বসবে।
- The leader insisted that it was high time we focused on the teamwork.
৪,১২০.
We opted ______ a reconciliation _____ the dispute.
  1. with, for
  2. for, to
  3. on, with
  4. on, for
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - for, to
- Complete sentence: We opted for a reconciliation to the dispute.

• Opt for 
English meaning: to make a choice, especially of one thing or possibility instead of others:
Bangla Meaning: বেছে নেওয়া; মনঃস্থির করা।
Example: She opted for the humanities.

• Reconciliation সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।
- Reconcile to (phrasal verb)
English meaning: to cause (someone) to accept (something unpleasant)
He eventually became reconciled to his position in life. 

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৪,১২১.
The two rivals were _______ united by the freemasonry of the acting profession.
  1. in case
  2. nevertheless
  3. provided that
  4. although
ব্যাখ্যা

• Options,
- in case: ঘটনাচক্রে।
- nevertheless: তথাপি; তবু; তা সত্ত্বেও।
- provided that: যদি।
- although: যদিও; যদ্যপি। 

অপশন গুলো বিবেচনা করলে দেখা যায়, শূন্যস্থানে nevertheless বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The two rivals were nevertheless united by the freemasonry of the acting profession.
Bangla meaning: দুই প্রতিদ্বন্দ্বী তা সত্ত্বেও অভিনয় পেশার সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধ ছিল।

৪,১২২.
Helen comes to visit me as often ____ she can.
  1. ক) much
  2. খ) as
  3. গ) so
  4. ঘ) quite
ব্যাখ্যা

as ... as - used in comparisons

Example: 
They want peace as much as we do.
Helen comes to visit me as often as she can.
I can’t run as fast as I used to.
I am as sure of it as you are.

৪,১২৩.
Choose appropriate articles for the given sentences:
Advertising is both ___art and ___science; some of ___ advertisements are so artistically designed that they are the source of great aesthetic pleasure.
  1. an, the, the
  2. an, a, the
  3. a, the, an
  4. the, the, the
ব্যাখ্যা
- The noun 'art' is not specific and has a vowel sound therefore, article 'an' will be used in the first blank.
- 'science' is not a specific noun having a consonant sound, therefore, article 'an' will be used in the second blank, and
- 'advertisements' is specific as we are referring to some specific advertisements, therefore, 'the' will be used in the third blank.
Therefore, the correct sentence is:
Advertising is both an art and a science; some of the advertisements are so artistically designed that they are the source of great aesthetic pleasure.
৪,১২৪.
Fill in the blanks with appropriate words.
The police have advised a ______ search of the premises to find the lost files.
  1. through
  2. thorough
  3. throw
  4. thoroughfare
ব্যাখ্যা
- through means from one end or side of something to the other.
- thorough means doing things in a very careful way, making sure that you look at every detail.
- throw means to send something from your hand through the air by moving your hand or arm quickly.
- thoroughfare means a main road or street used by traffic in a city or town or a route between two places .
- In the context of the sentence, only the term thorough properly fits the intended meaning of it
- All other words would simply render the sentence meaningless
- Thus the complete sentence is: The police have advised a thorough search of the premises to find the lost files
৪,১২৫.
I saw him (go) there.
  1. go
  2. gone
  3. was going
  4. going
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে: going
This is an example of present participle. 

Participle:
- It is the form of a verb that usually ends in "ed" or "ing" and is used as an adjective:
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে। 

Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

Use of Participle: 
1. To form a verb: They are playing football. 
2. As Adjective: The book is interesting. 
3. As Absolute: We will go there, God willing. 

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৪,১২৬.
The lawyer’s cross-examination was designed to ___________ the credibility of the witness.
  1. bolster
  2. undermine
  3. support
  4. enhance
ব্যাখ্যা

Options,

ক) bolster:
-  ব্যক্তি; উদ্দেশ্য বা তত্ত্বের প্রতি প্রয়োজনীয় সমর্থন এবং উৎসাহ দেওয়া।

খ) undermine:
- ক্রমশ/উত্তরোত্তর দুর্বল করা।

গ) support:
- ভার বহন করা; ধারণ করা; আলম্বন/আলম্বিত করা।

ঘ) enhance:
- বাড়ানো; বৃদ্ধি করা (যেমন মূল্য, আকর্ষণ, শক্তি ইত্যাদি)।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে undermine বসালে বাক্যটি পরিপুর্ণ হয়। 

Complete sentence: The lawyer’s cross-examination was designed to undermine the credibility of the witness.

Bangla: আইনজীবীর প্রতি-জিজ্ঞাসাবাদ সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করার জন্য পরিকল্পিত ছিল।

Source: Accessible Dictionary.

৪,১২৭.
Select the incorrect sentence.
  1. During the meeting, we'll touch upon the key points of the new project.
  2. During the meeting, we'll touch on the key points of the new project.
  3. During the meeting, we'll touch at the key points of the new project.
  4. None of the above
ব্যাখ্যা
Touch on/upon something (phrasal verb): 
English Meaning - To mention a subject quickly when speaking or writing about another subject. 
Bangla Meaning - (কোনো বিষয়ে) সংক্ষেপে আলোকপাত করা।
 
Example Sentences:
- During the meeting, we'll touch upon/on the key points of the new project.
- Before concluding, I would like to touch on the excellent work done by our interns.
 
Incorrect Sentence - During the meeting, we'll touch at the key points of the new project.
 
Source: Cambridge Dictionary. 
৪,১২৮.
Identify the correct sentence.
  1. Let him and me take the lead on this project.
  2. Let him and you take the lead on this project.
  3. Let me and he take the lead on this project.
  4. Let he and you take the lead on this project.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Let him and me take the lead on this project.

• সাধারণত Let এরপর সবসময় objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - him and me হচ্ছে objective pronoun.
- এর subjective form হচ্ছে - he and I.

•  তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
৪,১২৯.
The government requires that these forms should be submitted before the end of the financial year.
  1. That these forms should be submitted
  2. That these forms be submitted
  3. For these forms to be submitted
  4. These forms submission
  5. These forms should be submitted
ব্যাখ্যা
Some verbs follow the rules of subjunctive. In that case, the other verb of the sentence will be in base from. Some verbs are advise, ask, command, demand, desire, insist, order, prefer, propose, recommend, request, suggest etc.
Source: https://www.englishclub.com/grammar/subjunctive.htm
৪,১৩০.
The number of _________ in the class ______ increased this year.
  1. students, have
  2. students, has
  3. student, has
  4. student, have
ব্যাখ্যা
• সাধারণত, The number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে - 
• Structure: The Number of + Plural Noun + Singular Verb.
• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে - The Number of আছে তাই Verb‌ হবে singular is এবং noun টি হবে plural.

• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - students, has.
Complete Sentence: The number of students in the class has increased this year.

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে - The Number of আছে তাই Verb‌ হবে singular has এবং noun টি হবে plural.
৪,১৩১.
Fill in the gap. The HR department urges everyone to maintain office ______. 
  1. ক) decorum 
  2. খ) enervate 
  3. গ) plethora
  4. ঘ) analogous
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

Decorum 
English Meaning: Behavior that is socially correct, calm, and polite.
Bangla Meaning: শিষ্টতা; ভব্যতা; ঔচিত্য; সুরীতি।

Enervate 
English Meaning: To make someone feel weak and without energy.
Bangla Meaning: শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা; স্নায়ুহীন করা: have enervating climate.

Plethora
English Meaning: A very large amount of something, especially a larger amount than you need, want, or can deal with.
Bangla Meaning:
(আনুষ্ঠানিক) (১) অতিপ্রাচুর্য; আতিশয্য।
(২) (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত।

Analogous
English Meaning: Having similar features to another thing and therefore able to be compared with it.
Bangla Meaning: (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other.

সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে Decorum শব্দটি বসালে বাক্যটির অর্থ পূর্ণতা পাবে।
Complete Sentence: The HR department urges everyone to maintain office decorum. 
Bangla Meaning:  অফিসের শিষ্টতা/ শালীনতা বজায় রাখার জন্য এইচআর বিভাগ সবাইকে অনুরোধ করে।

Source: Live MCQ Lecture.
৪,১৩২.
Identify the correct one.
  1. Either the book or the magazines was on the table.
  2. Either the book or the magazines is on the table.
  3. Either the books or the magazines is on the table.
  4. Either the book or the magazines are on the table.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Either the book or the magazines are on the table.

• Neither ---- nor, either ----- or, not only ---- but also, not ---- but এগুলো দ্বারা দুটি Noun বা Pronoun যুক্ত হলে পরের subject অনুসারে Verb বসে।
যেমন-
• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Either the manager or the employees are responsible for the decision.

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

• Either ___ or, Neither ___ nor, Not only ____ but also এর সাথে দুটি Noun/ Pronoun এর মধ্যে একটি Singular ও একটি Plural হলে সাধারণত Singular টি আগে ও Plural টি পরে বসে এবং পরেরটি অনুসারেই Verb বসে।

Example Sentence:
- Either the coach or the players have arrived at the stadium.
- Either the car or the bicycles are parked outside.
- Either my mother or my uncles are joining us for dinner.
৪,১৩৩.
If I had a Scotty, ______ instead of taking the rickshaws.
  1. I will drive to work
  2. I would drive to work
  3. I would have drive to work
  4. I would have driven to work
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যগুলো Conditional sentence এর উদাহরণ।
- একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

• সুতরাং, Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- তাই সঠিক বাক্যটি হবে - If I had a Scotty, I would drive to work instead of taking the rickshaws.
৪,১৩৪.
Choose the correct sentence.
  1. She was disguised lest she should recognized.
  2. She was disguised lest she could not be recognized.
  3. She disguised herself lest she can be recognized.
  4. She disguised herself lest she be recognized.
ব্যাখ্যা
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে। 
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should be /might be +be+ V3 + complement.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - She disguised herself lest she be recognized.
- বাক্যের শেষে recognized (verb past particiole) রয়েছে, তাই should be/ might be/be হবে।

Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.
- Hesitant to speak out lest he be fired.

Source: Collins Dictionary, Merriam Webster Dictionary.
৪,১৩৫.
The chef's cuisine was diverse, with a fusion of flavors and ingredients from different cultures.
Choose the correct replacement for the underlined word from the options below.
  1. monotonous
  2. varied
  3. unchanging
  4. bland
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - varied.

• Diverse (Adjective):
- English Meaning: Very different from each other and of various kinds.
- Bangla Meaning: নানা রকম; বিভিন্ন রকম; একাধিক।

• উল্লিখিত অপশনগুলো,
Monotonous (Adjective)
- English Meaning: Never changing and therefore boring.
- Bangla Meaning: একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।। 

Varied (Adjective, Verb)
- English Meaning: Of many different types.
- Bangla Meaning: (১) বিভিন্ন; বিচিত্র; বহু বিচিত্র।

Unchanging (Adjective)
- English Meaning: That always stays the same and does not change.
- Bangla Meaning: অপরিবর্তনশীল ।

Bland (Adjective)
- English Meaning: ​Not having a strong or interesting taste.
- Bangla Meaning: বৈশিষ্ট্যহীন; আকর্ষণহীন।

• বাক্যে "diverse" শব্দটি ব্যবহৃত হয়েছে শেফের রান্নার ধরন বোঝাতে, যা বৈচিত্র্যময় অর্থাৎ নানা রকম স্বাদ এবং উপাদানের সংমিশ্রণ নির্দেশ করে। এই অর্থের সঙ্গে "varied" শব্দটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ "varied" মানে বিভিন্ন রকম, পরিবর্তনশীল বা বহুমুখী। অন্য বিকল্পগুলো যেমন Monotonous, Unchanging, বা Blandএগুলো "diverse" শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে।

অতএব, শব্দগুলোর প্রকৃত অর্থ বিবেচনায় 'diverse' শব্দের উপযুক্ত প্রতিস্থাপক হবে – Varied.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪,১৩৬.
Identify the correct sentence.
  1. It is no use wait for him any longer.
  2. It is no use to wait for him any longer.
  3. It is no use of waiting for him any longer.
  4. It is no use waiting for him any longer.
ব্যাখ্যা

Correct sentence: It is no use waiting for him any longer.

• It is no use যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী, Complete sentence: 
- It is no use regretting past decisions.
• More examples: 

- It's no use crying over spilled milk
- It's no use locking the door now
- It's no use trying again
- It's no use arguing with a drunk.

বাকি বিকল্পগুলো ভুল কারণ:

ক) It is no use wait for him any longer.
- “no use wait” → ভুল, কারণ verb-এর ing form লাগবে।

খ) It is no use to wait for him any longer.
- “no use to wait” → ভুল, এখানে infinitive নয়, gerund লাগে।

গ) It is no use of waiting for him any longer.
- “no use of waiting” → ভুল, এখানে of ব্যবহৃত হয় না।

৪,১৩৭.
Spot the error in the following sentence from the options given below.
The cutting-edge technology was challenging to be implemented in the old factory, but the engineers were determined to modernize the production line and increase efficiency.
  1. cutting-edge
  2. to be implemented
  3. the engineers
  4. to modernize
  5. increase efficiency
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - to be implemented.
- এখানে, to be implemented এর স্থলে to implement হলে বাক্যটি সঠিক হবে।
Correct sentence: The cutting-edge technology was challenging to implement in the old factory, but the engineers were determined to modernize the production line and increase efficiency.

• কোন sentence এ adjective এর পর সাধারণত infinitive সব সময় active হয়।
- Passive/ to be হয় না।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে তাই challenging (কঠিন; দুরূহ) adjective এরপর to implement বসবে।
৪,১৩৮.
Choose the correct one:
  1. ক) An Indian will not change his skin.
  2. খ) An Ethiopian will not change his skin.
  3. গ) An African will not change his skin.
  4. ঘ) A British will not change his skin.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে proverb এর উপর।

An Ethiopian will not change his skin.
Meaning: কয়লা ধুইলে ময়লা যায় না।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলো ভুল।
৪,১৩৯.
Fill in the blank with the correct word:
"Smoking will only __________ his breathing problems."
  1. Indigence
  2. Exacerbate
  3. Improve
  4. Soothe
ব্যাখ্যা
Exacerbate: 
(verb-transitive)
English Meaning: To make something that is already bad to worse.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (ব্যক্তির ক্ষেত্রে) উত্তেজিত করা; (দুঃখের, রোগের, ঘটনার ক্ষেত্রে) আরো খারাপের দিকে যাওয়া।

Synonyms:
Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো), Worsen (অধিকতর মন্দ হওয়া বা করা), Increase (বৃদ্ধি করা বা পাওয়া), Inflame (উত্তপ্ত করা), Intensify (তীব্র করা)।

Antonyms:
Calm (শান্ত হওয়া/করা), Reduce (কমানো), Cut, Abridge (সংক্ষিপ্ত করা), Dilute (হ্রাস করা)।

অন্যদিকে,
Indigence - দারিদ্য।
Soothe - শান্ত বা প্রশমিত করা।
Improve - উন্নতি বা উৎকর্ষ লাভ করা।

Example Sentence: 
1. His allergy was exacerbated by the dust.
2. This drug exacerbates the pain
৪,১৪০.
Choose the correct idiom: You wait - you'll be skiing like a pro _______!
  1. in no time
  2. at no time
  3. with no time
  4. to no time
ব্যাখ্যা

Correct sentence: You wait - you'll be skiing like a pro in no time!

in no time: [phrase]
English meaning: very quickly or very soon.
Bangla meaning: খুব শীঘ্র; অচিরে।

Example: 
- The kids ate their dinner in no time.
- We'll be finished in no time at this rate.

Source: Cambridge Dictionary.

৪,১৪১.
This dolphin is a ______ species.
  1. promoted
  2. inhibited
  3. protected
  4. polarized
ব্যাখ্যা

• Correct answer: This dolphin is a protected species.

• উল্লিখিত অপশনগুলো,
ক) promoted (Verb):
- উন্নীত; বেশ অগ্রসর।

খ) inhibited (Verb):
- দমন করা; নিষিদ্ধ করা; বাধা দেওয়া।

গ) protected (Verb):
- সংরক্ষিত; নিরাপদ।

ঘ) polarized (Verb):
- সমবর্তিত।

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে protected বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

৪,১৪২.
How _____ rice is there?
  1. much
  2. many
  3. quantity
  4. quality
  5. some
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো: ক) much.

• বাক্যটি হলো: "How _____ rice is there?"
- এটি একটি প্রশ্ন বাক্য, যেখানে কোনো বস্তুর পরিমাণ জানতে চাওয়া হচ্ছে। ইংরেজি ভাষায় "much" ব্যবহার করা হয় uncountable বস্তুগুলোর পরিমাণ জানতে, যেমন "rice," "water," "milk," ইত্যাদি।

Complete sentence: How much rice is there?

Options,
খ) many: (বহু; বহুসংখ্যক; অনেক) এটি ব্যবহার করা হয় countable বস্তুগুলোর জন্য, যেমন "apples," "books," "cars," ইত্যাদি। "Rice" অগণন বস্তু, তাই এটি সঠিক নয়।

গ) quantity: (কোনো কিছুর পরিমাণ, আকার, আয়তন, ওজন, সংখ্যা ইত্যাদি বৈশিষ্ট্য) এটি একটি নির্দিষ্ট শব্দ যা পরিমাণের জন্য ব্যবহৃত হয়, যা এখানে উপযুক্ত নয়

ঘ) quality: (বৈশিষ্ট্যমূলক গুণ বা ধর্ম) এটি গুণগত মান বোঝায়, যা এখানে উপযুক্ত নয়।

ঙ) some: (কিছু সংখ্যক; কিছু পরিমান) এটি কোনো বস্তু বা পরিমাণ নির্দেশ করে, কিন্তু প্রশ্নের ক্ষেত্রে "how" শব্দের সঙ্গে "some" ব্যবহার করা হয় না।
৪,১৪৩.
The patient died after the doctor ____.
  1. ক) had come
  2. খ) have came
  3. গ) has come
  4. ঘ) came
ব্যাখ্যা

After এর পূর্বে past indefinite tense এবং পরে past perfect tense হয়।
উদাহরণ: -I remembered him after he had left.
- The patient died after the doctor had come.

৪,১৪৪.
Identify the correct sentence.
  1. He is one of the applicant who has passed the initial screening process.
  2. He is one of the applicant who have passed the initial screening process.
  3. He is one of the applicants who has passed the initial screening process.
  4. He is one of the applicants who have passed the initial screening process.
ব্যাখ্যা
• কোনো বাক্যে One of the এরপর যদি relative pronoun আসে, তবে verb হবে এর আগের antecedent অনুযায়ী।
- প্রদত্ত বাক্যে who এর antecedent হচ্ছে applicants.
- এটি যেহেতু plural তাই সে অনুসারে verb ও plural হবে।
- সুতরাং, এর পরে verb হিসেবে have বসবে।

• অন্যদিকে,
- কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
Example:
- One of the birds was shot dead on the spot.
৪,১৪৫.
The Disney Amusement Park in Japan is ______ Florida or California.
  1. ক) The largest than the ones in
  2. খ) Larger the ones in
  3. গ) Largest of the ones in
  4. ঘ) Larger than the ones in
ব্যাখ্যা

অপশন ’ক’ তে ‍superlative degree এর পর than ব্যবহার করা হয়েছে। তাই এটি ভুল। than মূলত comparative degree তে ব্যবহৃত হয়।
অপশন ’খ’ তে comparative degree তে ব্যবহার করা হয়েছে। কিন্তু তারপরে তুলনার শব্দ ব্যবহার করা হয় নাই।
অপশন ’গ’ তে ‍superlative degree ব্যবহার করা হয়েছে। কিন্তু এর পূর্বে the ব্যবহার করা হয় নাই। অথচ আমরা জানি ‍superlative degree এর পূর্বে সবসময় the ব্যবহার করতে হয়। এছাড়াও অর্থের দিকে তাকালে বুঝা যায় এখানে দুইয়ের মধ্যে তুলনা হয়েছে যা কিনা comparative degree এর দিকে ইঙ্গিত করে।
অপশন ’ঘ’ তে comparative degree এর সঠিক ব্যবহার হওয়ায় এটি রাইট উত্তর।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

৪,১৪৬.
___________ you, I would be completely alone in the world.
  1. But for
  2. But that
  3. But then
  4. But off
ব্যাখ্যা
• But for someone/something: 
English meaning: without someone or something.
Bangla meaning: ছাড়া, নইলে।

Example:
These banks would have failed but for large-scale government intervention.

Complete sentence: But for you, I would be completely alone in the world.
Bangla: তোমাকে ছাড়া, আমি পৃথিবীতে পুরোপুরি একা হয়ে যেতাম।

Other options,
- but that (এমন) না হলে: He would have joined the party but that he was suddenly taken ill.
- but then অন্যদিকে: He is not a paragon of virtue, but then he is also the most companionable person I have ever met.

Source: Cambridge & Accessible Dictionary.
৪,১৪৭.
"Three-fourths of the students _________ present."
  1. is
  2. has
  3. are
  4. was
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are.
- Complete sentence: Three-fourths of the students are present.

➤ ভগ্নাংশ of + plural noun + plural verb
Example:
Three-fourths of the students are present.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds/ Three-fifths).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
৪,১৪৮.
Identify the sentence with the appropriate subject-verb agreement.
  1. The CEO together with the managers is attending the conference.
  2. The CEO together with the managers are attending the conference.
  3. The CEO together with the managers have been attending the conference.
  4. The CEO together with the managers were attending the conference.
ব্যাখ্যা
• Correct sentence: The CEO together with the managers is attending the conference.

• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।

• যেমন: The CEO together with the managers is attending the conference.
- এখানে প্রথম subject - The CEO হচ্ছে singular, তাই verb টিও singular (is) হবে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪,১৪৯.
The weather was so bad but we went to the beach _______.
  1. ক) anyhow
  2. খ) anyway
  3. গ) Both 1 and 2
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
The correct option is option 3.
We will use both 'anyhow' or 'anyway' because they both mean 'nevertheless'.
৪,১৫০.
The economic offences wing of the police force is continuing its search for the ____directors of Home Trade.
  1. ক) laxing
  2. খ) chief
  3. গ) adoring
  4. ঘ) absconding
ব্যাখ্যা

Abscond (verb):
Meaning: Leave hurriedly and secretly, typically to escape from custody or avoid arrest.
Bengali meaning: ফেরার হওয়া; আত্মগোপন করা।
The economic offences wing of the police force is continuing its search for the absconding directors of Home Trade.
অর্থঃ পুলিশ বাহিনীর অর্থনৈতিক অপরাধ শাখা দেশীয় বাণিজ্যের পলাতক পরিচালকদের সন্ধান চালিয়ে যাচ্ছে।
এই শুন্যস্থানে abosconding ব্যতীত অন্য শব্দ বসালে অর্থ যৌক্তিক হবে না।

৪,১৫১.
Choose the correct Sentence:
  1. ক) Only after I went home, I have remembered my doctor's appointment.   
  2. খ) Only after I went home, I did remember my doctor's appointment.   
  3. গ) Only after I went home, did I remember my doctor's appointment.
  4. ঘ) Only after I went home, I could have remember my doctor's appointment.
ব্যাখ্যা
Past Tense এর সাথে After ব্যবহৃত হলে, ‘after’ এর পর Past Perfect হলেও, ‘Only after’ এর পর Past Indefinite Tense হতে পারে এবং এর ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে।
যেমন-
Only after I went home, did I remember my doctor's appointment.   
৪,১৫২.
A lot of news in those paper ..... unreliable.
  1. are
  2. is
  3. being
  4. were
ব্যাখ্যা

 • সাধারণত a lot of এর পরে singular noun থাকলে, এরপরের verb টিও singular হয়। 
- a lot of + singular noun + singular verb
-  a lot of + plural noun + plural verb.
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - is.

• Complete sentence: A lot of news in those paper is unreliable

• "News" শব্দটি দেখতে plural (s দিয়ে শেষ) হলেও, এটি একটি uncountable noun, এবং singular হিসেবে ব্যবহৃত হয়।
- তাই "news" এর সঙ্গে আমরা singular verb ব্যবহার করি।

৪,১৫৩.
Find out the incorrect sentence.
  1. ক) The jury were divided in the verdict.
  2. খ) A flock of birds is seen.
  3. গ) A gang of robbers has broken into the house.
  4. ঘ) The herd of cows belong to me.
ব্যাখ্যা
Collective Noun যখন কাজে বিভক্ত হয়ে পড়ে, তখন সেটা Plural হিসেবে বিবেচিত হয়। যেমন- ক। jury অর্থ বিচারকমণ্ডলী।
নতুবা Collective Noun- Singular হিসেবে বিবেচিত হয়। যেমন- খ, গ এবং ঘ। খ ও গ-তে singular verb ব্যবহৃত হলেও ঘ-তে plural verb ব্যবহৃত হয়েছে।
অতএব, ভুল বাক্য-ঘ।
৪,১৫৪.
Which of the following sentences is correct?
  1. What might occur if the documents had been lost?
  2. What might have been occurred if the documents been lost?
  3. What might have occurred if the documents had lost?
  4. What might have occurred if the documents had been lost?
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - What might have occurred if the documents had been lost?
- বাক্যটি মূলত perfect conditional/3rd conditional এর উদাহরণ।

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
- আর যদি বাক্যটি passive sense প্রকাশ করে তবে - If + had been + Verb এর past participle form হয়।

• Structure:
- If + Past Perfect Tense (had + verb এর past participle form) + would have/could have + verb-এর Past Participle form.

Example:
- If you had come, I would have gone there.
- What would have happened if the train had been missed?

• উল্লিখিত বাক্যে clause গুলো স্থান পরিবর্তন করেছে।
- প্রথম clause টি would have + verb-এর Past Participle form occurred বসেছে।
- তাই if clause তি গঠিত হবে - If + Past Perfect Tense যোগে।

• Documents যেহেতু নিজে নিজে হারিয়ে যেতে পারে না তাই অবশ্যই passive হবে।
- সে কারণে If clause টি If + had been + Verb এর past participle form হবে।
৪,১৫৫.
Neither my brother ______ my sister own a car.
  1. nor
  2. and
  3. but
  4. so
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - nor.
- Complete sentence: Neither my brother nor my sister own a car.

• Neither…..nor হল সঠিক co-relative conjunction এর ব্যবহার ৷
- nor (conjunction) (neither বা not- এর পরে) ওটাও না অর্থে ব্যবহৃত হয়।
- Neither…..nor conjunction কি দুটি noun বা pronoun এর কোনোটি নয় বোঝাতে ব্যবহার হয়।
- Neither এর সাথে and অথবা but বসে না।

• Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমন: as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.

Source: Cliff's TOEFL
৪,১৫৬.
Your comment was not compatible ______ your work.
  1. ক) with
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা
Compatible (with) (ধারণা, যুক্তি, নীতি ইত্যাদি প্রসঙ্গে) সুসঙ্গত; উপযুক্ত।
৪,১৫৭.
Choose the correct sentence from the following. 
  1. I prohibited him to go there.
  2. I prohibited to his going there.
  3. I prohibited him from going there.
  4. I prohibited his going there.
ব্যাখ্যা

• Correct sentence: I prohibited him from going there.

• Prohibit somebody (from doing something)
- English Meaning: to prevent from doing something.
- Bangla Meaning: (বিশেষত বিধিবিধানবলে) নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা।

- অর্থাৎ, prohibit + somebody/someone + from + verb-ing বসে।
- এছাড়া desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পরে from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

- সুতরাং, সঠিক বাক্যটি হলো- I prohibited him from going there.
- নিয়মানুযায়ী, অন্য বাক্যগুলো ভুল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৪,১৫৮.
I have got a week to finish this, ______ is just about long enough.
  1. ক) what
  2. খ) which
  3. গ) that
  4. ঘ) who
ব্যাখ্যা
Antecedent ব্যক্তিবাচক হলে connective হিসেবে সাধারণত who বসে।
আবার antecedent বস্তুবাচক হলে Relative Pronoun/Connective হিসেবে which/that বসে।
বাক্যটিতে this একটি বস্তুবাচক pronoun বিধায় শূন্যস্থানটিতে which বসবে।
৪,১৫৯.
If I had a typewriter _____
  1. I will type myself.
  2. I would have typed myself.
  3. I might have typed myself.
  4. I would type myself.
ব্যাখ্যা
• বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।
• Second Conditional এর নিয়মানুযায়ী -
If + past indefinite + subject + would/could/ might + verb এর base form + ext.
অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/ could/might এর সাথে verb এর base form বসে।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - I would type myself.
Complete Sentence: If I had a typewriter I would type myself.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৪,১৬০.
A basket of apples _____ been sold.
  1. have
  2. has
  3. having
  4. haven't
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো "has" (খ)।
Complete sentence: A basket of apples has been sold.

• "A basket of apples" একটি singular subject - আমরা একটি ঝুড়ির কথা বলছি।
- যদিও এখানে অনেকগুলো আপেল আছে, মূল subject হলো একবচন "basket" (ঝুড়ি)।
- Singular subject এর সাথে present perfect tense এ "has" ব্যবহার করা হয়।

Other options,
- Have: plural subjects এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 
- Having: "having" হলো present participle এটি grammatically ভুল।
- Haven't: হলো negative plural form এবং singular subject এর সাথে এটি মানানসই নয়।
৪,১৬১.
This book is ___ far the best one he has ever written.
  1. as
  2. to
  3. by
  4. too
ব্যাখ্যা
• The phrase 'by far' অর্থ এখন পর্যন্ত।
৪,১৬২.
Smoking ...... our health.
  1. effect
  2. affect
  3. affects
  4. affecting
ব্যাখ্যা
• Effect -  ফলাফল; পরিণতি; প্রভাব।
• Affect -  প্রভাবিত করা; ক্ষতিগ্রস্ত করা।

• সুতরাং, অর্থ অনুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - affects.
- Complete Sentence: Smoking affects our health.
- Bangla Meaning: ধূমপান আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্থ করে।

Source: Bangla Academy Dictionary.
৪,১৬৩.
We should be at the venue ____7 o'clock.
  1. by
  2. at
  3. with
  4. on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - by.
- Complete sentence: We should be at the venue by 7 o'clock.

• preposition এর নিয়মানুযায়ী, 
• নির্দিষ্ট সময়ের মধ্যে (Point of time)  বোঝালে time এর পূর্বে by/before বসে।
- যেমন - I will reach there by 5 pm.

• যথা সময়ের / সময়ের মধ্যে (Period of time) বোঝালে time এর পূর্বে in বসে।
- যেমন - You should go to school in time.
- I will go there within/in 3 hours.
৪,১৬৪.
Before the _______ of the Europeans in Bangladesh, Bangladesh was a free country.
  1. entry
  2. emigration
  3. immigration
  4. advent
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে -
ক) entry - প্রবেশ; শুভাগমন।
খ) emigration - দেশান্তর, দেশান্তরে বাস করবার জন্য স্বদেশ ত্যাগ ; প্রবাসে গমন ; বাস্তুত্যাগ।
গ) advent - আগমন; অভ্যাগম।
ঘ) immigration - অভিবাসন।

• সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে advent শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
- Complete Sentence: Before the advent of the Europeans in Bangladesh, Bangladesh was a free country.
- Bangla Meaning: বাংলাদেশে ইউরোপিয়ানদের আগমনের পূর্বে বাংলাদেশে একটি স্বাধীন দেশ ছিল।

Source: Bangla Academy Dictionary.
৪,১৬৫.
The correct sentence is -
  1. ক) Two-thirds of the mango is rotten.
  2. খ) Two-third of the mango is rotten.
  3. গ) Two-thirds of the mangoes is rotten.
  4. ঘ) Two-third of the mangoes are rotten.
ব্যাখ্যা

সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি one এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s' যােগ হয়।
যেমন- two-thirds.
কিন্তু প্রথমটি one হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s' যােগ হয় না।
যেমন- one-third.
আবার এই ভগ্নাংশের পরে singular noun হলে singular verb এবং plural noun হলে plural verb হয়।
সে অনুসারে correct sentence হবে - Two-thirds of the mango is rotten.

৪,১৬৬.
The government has _____ to reduce the amount of chemicals used in food production.
  1. ক) provided
  2. খ) deferred
  3. গ) pledged
  4. ঘ) disavowed
ব্যাখ্যা
 ♦ The government has pledged to reduce the amount of chemicals used in food production.

 • Pledge
- English meaning: Something that you give as a sign that you will keep a promise. 
- Bangla meaning: প্রতিজ্ঞা/অঙ্গীকার করা; প্রতিশ্রুতি দেওয়া; অঙ্গীকারাবদ্ধ/প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।

- শূন্যস্থানে pledged বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
৪,১৬৭.
Identify the correct sentence.
  1. The number of errors in your paper would have surprising. 
  2. The number of errors in your paper were surprising. 
  3. The number of errors in your paper was surprising. 
  4. The number of errors in your paper have been surprising. 
ব্যাখ্যা

• Correct sentence: The number of errors in your paper was surprising.

• Structure:
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন - 
- The number of students is increasing every year.
- The number of books was overwhelming on the library shelves.

অন্যদিকে,
- A number of + plural Noun + plural verb.

• আরো কিছু উদাহরণ -
• A number of boys are present in today's class.
- A number of books have been borrowed from the library.

৪,১৬৮.
The plane _____ at Chattogram.
  1. ক) have already arrived
  2. খ) has already arrived
  3. গ) already arrived
  4. ঘ) already has been arriving
ব্যাখ্যা

Already, recently, just now ইত্যাদি থাকলে বাক্যটি present perfect tense হয় এবং বাক্যের subject the plane - singular হওয়ায় auxiliary verb - has ব্যবহৃত হবে।
তাই সঠিক বাক্যটি হচ্ছে - The plane has already arrived at Chattogram.

৪,১৬৯.
Identify the correct sentence.
  1. They had to postpone to visit the museum, meeting the curator, and attending the exhibition.
  2. They had to postpone visiting the museum, meeting the curator, and attending the exhibition.
  3. They had to postpone visit the museum, meeting the curator, and attending the exhibition.
  4. They had to postpone to visiting the museum, meeting the curator, and attending the exhibition.
ব্যাখ্যা

Correct sentence: They had to postpone visiting the museum, meeting the curator, and attending the exhibition.
- Bangla meaning: তাদের জাদুঘর পরিদর্শন, কিউরেটরের সঙ্গে সাক্ষাৎ, এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করার পরিকল্পনা স্থগিত করা হয়েছিল।
- প্রদত্ত sentence টি Parallelism এর শর্ত মেনে হয়েছে

Parallelism:
- Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

Parallelism এর নিয়ম অনুসারে,
- And, or, but, be verb ইত্যাদির আগেও যা বসে পরেও তা বসে, অর্থাৎ, সমজাতীয় parts of speech বসে।
- আবার, Both...and, Not only.... but also, Either...or, Neithert...nor ইত্যাদি Correlatives এর উভয় পাশে সমজাতীয় Parts of speech বসে।
- অর্থাৎ, noun, pronoun, adjective, verb, adverb হলে সবগুলো noun, pronoun, adjective, verb, adverb হবে।
- আবার Infinitive, Gerund হলে সবগুলো Infinitive, Gerund হবে।

• প্রদত্ত sentence টিতে postpone হলো main verb.
- Postpone (verb) এর পরে কখনোই infinitive (to + verb) বসে না।
- তাই Postpone (verb) এর পর to এর ব্যবহার হবে না।
- Postpone (verb) এরপর সব সময় Gerund বসে তাই সবগুলোই Gerund Phrase হবে।

- আর, প্রদত্ত sentence টিতে কাজ করার বাধ্যতাকে বুঝাছে তাই এখানে Had to (Have to এর past tense অর্থে ব্যবহার করা হয়) ব্যবহৃত হয়েছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪,১৭০.
From the following, which sentence is incorrect-
  1. ক) The books those were written by him are treasures for his countrymen.
  2. খ) The man who we always undermined has finally surpassed us all.
  3. গ) I know a rickshaw puller whose daughter is a doctor.
  4. ঘ) There is no student in the class but enjoys his class.
ব্যাখ্যা

The correct sentence is - The books which/that were written by him are treasures for his countrymen.
(Those হচ্ছে Demonstrative Pronoun ‘that’ এর বহুবচন, কিন্তু এখানে বাক্যের চাহিদা অনুযায়ী Relative Pronoun- which/that বসবে।
মনে রাখতে হবে Relative Pronoun হিসেবে that এর বহুবচনও that.

৪,১৭১.
Identify the correct sentence.
  1. The new idea was hard to be grasp.
  2. The new idea was hard to be grasped.
  3. The new idea was hard to grasp.
  4. The new idea was hard to grasped.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - The new idea was hard to grasp.
• কোন sentence এ adjective এর পর সাধারণত infinitive সব সময় active হয়, Passive/ to be হয় না।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে তাই hard, adjective এরপর to grasp বসেছে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৪,১৭২.
Choose the correct sentence-
  1. All of the participants at the conference are physics teacher.
  2. All of the participants at the conference are physic teachers.
  3. All of the participants at the conference are physic's teachers.
  4. All of the participants at the conference are physics teachers.
ব্যাখ্যা

Correct answer: All of the participants at the conference are physics teachers.
- All of the participants দ্বারা এখানে সবাইকে বোঝানো হয়েছে, তাই Subject হলো plural। যেহেতু Subject Plural তাই Verb ও Plural হবে।

• এখানে "Physics" হলো attributive noun:
- যখন একটি noun অন্য noun-কে modify করে, তখন প্রথম noun সাধারণত singular form-এ থাকে, কারণ প্রথম noun টি তখন
adjective -এর কাজ করে। আর adjective -এর সাথে s/es যোগ হয় না।
- তবে "Physics" একটি ব্যতিক্রম (subject -এর নাম) - এটি সবসময় "s" সহ ব্যবহৃত হয়।
- Mathematics, physics, economics এগুলো subject হিসেবে সবসময় Plural form-এ লেখা হয়।
- আবার "Teachers" হলো plural: কারণ "All of the people" ব্যবহৃত হয়েছে তাই "teachers" (plural) হবে।

Other options:
ক) All of the participants at the conference are physics teacher.
- এটি ভুল কারণ, কিন্তু বাক্যের Subject plural  তাই Verb-এর পরের Noun-টি ও plural  হবে।

খ) All of the participants at the conference are physic teachers.
- এটি ভুল কারণ, "Physics" একটি বিষয়ের নাম। এটি সবসময় "s" সহ ব্যবহৃত হয়। "Physic" শব্দটি ভুল। 

গ) All of the participants at the conference are physic's teachers.
- এটি ভুল কারণ, "Physics" একটি বিষয়ের নাম। এটি সবসময় "s" সহ ব্যবহৃত হয়। "physic's" (apostrophe দিয়ে) ব্যবহার অপ্রয়োজনীয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪,১৭৩.
There is no doubt that Humayun Ahmed was a genuine _______: He excelled at telling stories that fascinated his readers.
  1. Braggart
  2. Dilettante
  3. Raconteur
  4. Prevaricator
  5. Pilferer
ব্যাখ্যা

Raconteur - a person who tells anecdotes in a skilful and amusing way; গল্পপটু লোক; গল্প-কথক।
Braggart - a person who boasts about their achievements or possessions; দাম্ভিক লোক।
Dilettante - a person who cultivates an area of interest, such as the arts, without real commitment or knowledge; অপটু কর্মী।
Prevaricator - সত্যের অপলাপকারী।
Pilferer - ছিঁচকে চোর।

বাক্যের অর্থঃ এতে কোন সন্দেহ নেই যে হুমায়ূন আহমেদ একজন সত্যিকারের গল্পপটু লোক/ গল্প-কথক ছিলেন। তিনি তার পাঠকদের মুগ্ধ করে এমন গল্প বলতে পারদর্শী ছিলেন।

অতএব, সঠিক উত্তর হবে অপশন (গ)।

৪,১৭৪.
The little girl was ______, so her mother took her out of the restaurant.
  1. acting in
  2. acting over
  3. acting on
  4. acting up
ব্যাখ্যা
• Act up একটি phrasal verb.
- English Meaning: To behave badly/ to operate badly:
- Bangla Meaning: খারাপ আচরণ করা/ খারাপভাবে কাজ করা।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - acting up.
- Correct sentence: The little girl was acting up, so her mother took her out of the restaurant.

Options,
• act on something: to do something as a reaction to a particular thing such as an instruction, a feeling, or some information

Source: Cambridge Dictionary.
৪,১৭৫.
Choose the correct sentence.
  1. Between you and I, I doubt that he will come.
  2. Between you and me, I doubt that he will come.
  3. Between me and you, I doubt that he will come.
  4. Between I and you, I doubt that he will come.
ব্যাখ্যা

[Sonali Bank Officer - 2017]

• Correct sentence: Between you and me, I doubt that he will come.

• Explanation:
- Preposition এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত অপশনে object form হলো - you and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).

• Note:
- কিন্তু দোষ/ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- He bought tickets for you and me.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

৪,১৭৬.
Identify the correct sentence.
  1. I'm not conversant of the rules of chess.
  2. I'm not conversant with the rules of chess.
  3. I'm not conversant about the rules of chess.
  4. I'm not conversant by the rules of chess.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্য গুলোর মধ্যে সঠিক উত্তর হবে - I'm not conversant with the rules of chess.

• Conversant (with)/ be conversant with something:
English Meaning:  to be familiar with, and have knowledge or experience of the facts or rules of something.
Bangla Meaning:  অবগত; গভীর জ্ঞানসম্পন্ন।

•  অর্থাৎ, কোনো বিষয়ে অবগত থাকা বা জ্ঞান থাকা বোঝাতে Conversant এরপর appropriate preposition হিসেবে with বসে।
৪,১৭৭.
Identify the correct sentence.
  1. You speak English and so I do.
  2. You speak English and so did us.
  3. You speak English and so do I.
  4. You speak English and so we do.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - You speak English and so do I.
কারণ, 
- ‘ও’ বা also অর্থে (so + auxiliary verb + (pronoun) noun ছকে ব্যবহৃত) হয়।
- You speak Bangla and so do I
- তুমিও বাংলা বলো এবং আমিও বাংলা বলি।

• So (adverb of manner)
English Meaning: similarly; and also.
Bangla Meaning: এইভাবে; ঐভাবে; এমনি করো; অমনি করে
- used to add that what has just been said is also true about someone or something else
- used for emphasis in a formula added at the end of a statement.
- used for expressing agreement.

Example:
- Joe was a little upset, and so was I.
- He’s been ill, and so has his wife.
- As the demand rises, so do prices.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Longman dictionary of contemporary English
৪,১৭৮.
No sooner had I received the message _____________. (complete the sentence)
  1. than I had called him back.
  2. then I called him back.
  3. than I called him back.
  4. then I had called him back.
ব্যাখ্যা

Correct answer: than I called him back.
Complete sentence: No sooner had I received the message than I called him back.
- No sooner had যুক্ত বাক্য পূর্ণ করার ক্ষেত্রে 'No sooner' এর সাথে সব সময় 'than' বসে।
- 'No sooner had' যুক্ত অংশে Past Perfect Tense থাকে, আর 'than' এর পরের অংশে Past Indefinite Tense বসে।

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়।
- No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪,১৭৯.
I can't help _________ that the money could be put to better use.
  1. feel
  2. feeling
  3. to feel
  4. to feeling
ব্যাখ্যা

Can't/Couldn't help (phrase): 
Meaning - If you can't/couldn't help something, such as acting in a particular way or making a particular remark, you are/were not able to control or stop it. 
- এ দুইটি phrase এর পর verb + ing হয়।
Example: He cannot help telling a lie.

Complete Sentence - I can't help feeling that the money could be put to better use.

তবে, Can't but এরপর verb এর base form বসে।
Example: She could not but congratulate him. 

Source: Cambridge Dictionary. 

৪,১৮০.
It looks ____ she will start crying.
  1. ক) as if
  2. খ) because
  3. গ) until
  4. ঘ) when
ব্যাখ্যা
As if অর্থ যেন / মনে হয়৷
বাক্যের অর্থ: মনে হচ্ছে সে কান্না শুরু করে দিবে৷
তাই সঠিক উত্তর as if.
৪,১৮১.
Choose the appropriate preposition in the blank of the following sentence:
I wrapped a piece of cloth _____ my finger.
  1. of
  2. for
  3. about
  4. in
ব্যাখ্যা

ব্যাখ্যা:
about (preposition)
Bengali Meaning: চারিদিকে
এই preposition-টি কয়েকটি অর্থ প্রকাশ করতে পারে। যেমন, সম্বন্ধে অথবা চারিদিকে। এখানে চারিদিকে অর্থে ব্যবহৃত হয়েছে।
Source: Oxford languages

৪,১৮২.
Identify the correct sentence.
  1. When the dog barked at its reflection, the kids could not avoid to giggling.
  2. When the dog barked at its reflection, the kids could not but avoid to giggle.
  3. When the dog barked at its reflection, the kids could not avoid giggling.
  4. When the dog barked at its reflection, the kids could not help avoiding to giggle.
ব্যাখ্যা

• সঠিক বাক্যটি হচ্ছে - When the dog barked at its reflection, the kids could not avoid giggling.
- Bangla Meaning: যখন কুকুরটি তার প্রতিচ্ছবি দেখে ঘেউ ঘেউ করছিল, তখন শিশুরা হাসি ঠেকাতে পারছিল না।

• কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist etc.
- প্রশ্নে উল্লিখিত বাক্যে avoid verb এরপরে অন্য আরেকটি verb giggle এসেছে বিধায়, নিয়মানুযায়ী, এরসাথে -ing যুক্ত হবে। 

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) When the dog barked at its reflection, the kids could not avoid to giggling.
- বাক্যে avoid এরপরে to এসেছে বিধায় বাক্যটি ভুল।

খ) When the dog barked at its reflection, the kids could not but avoid to giggle.
- can not but/could not but এরপর সাধারণত verb এর base form বসে, সে অনুসারে avoid এর ব্যবহার সঠিক, কিন্তু avoid এরপর verb+ing (gerund) বসে; তাই to giggle এর ব্যবহার ভুল। 

ঘ) When the dog barked at its reflection, the kids could not help avoiding to giggle.
- can't help এরপরে সাধারণত verb+ing বসে, কিন্তু avoid এরপর verb+ing (gerund) বসে; তাই to giggle এর ব্যবহার ভুল। 

৪,১৮৩.
Giulia soon discovered the source of the .......... smell in the room; a week-old tuna sandwich that one of the children had hidden in the closet.
  1. ক) quaint
  2. খ) fastidious
  3. গ) clandestine
  4. ঘ) fetid
ব্যাখ্যা
Fetid অর্থ পূতিগন্ধময়।
বাক্যের context অনুসারে এখানে এই শব্দের ব্যবহার বাঞ্চনীয়।
৪,১৮৪.
The small child does whatever his father was done.
  1. has done
  2. did
  3. does
  4. had done
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো - does.
- Complete sentence: The small child does whatever his father does.

• কারণ sequence of tense অনুযায়ী conjunction দ্বারা কোন বাক্য যুক্ত হলে তার উভয় পাশে একই tense হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে ১ম clause টি হলো present indefinite tense তাই ২য় clause ও present indefinite tense হবে।

Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
৪,১৮৫.
Complete the sentence : _____ went to Dhaka.
  1. ক) Not only I went but also my brother
  2. খ) I not only but also my brother
  3. গ) Not only I but also my brother
  4. ঘ) I only but not my brother
ব্যাখ্যা
The complete sentence : Not only I but also my brother went to Dhaka.
৪,১৮৬.
The report clearly _________ the steps that must be taken.
  1. abstemious
  2. delineates
  3. sporadics
  4. ephemerals
ব্যাখ্যা
• Options,

- Delineate: (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা।
- Ephemeral: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
- Sporadic: এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।
- Abstemious: বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে delineates বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The report clearly delineates the steps that must be taken.

Source: Accessible Dictionary.
৪,১৮৭.
I need someone to help me to translate this webpage ___ Japanese.
  1. ক) into
  2. খ) to
  3. গ) towards
  4. ঘ) for
ব্যাখ্যা
Translate something (from) (into):
Meaning - অনুবাদ করা।
- এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে 'translate into' ব্যবহৃত হয়। 
Example Sentence - She works for the UN, translating from English into French.

তাই, সঠিক উত্তরটি হবে - I need someone to help me to translate this webpage into Japanese. 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৪,১৮৮.
Diversification is a strategy to investing in many unrelated businesses.
  1. strategy
  2. investing
  3. many
  4. unrelated
ব্যাখ্যা
• এখানে 'investing' না বসে 'invest' বসলে বাক্যটি সঠিক হতো।
- 'to' এর পর verb এর base form বসে। 

Correct sentence:
- Diversification is a strategy to invest in many unrelated businesses.
৪,১৮৯.
Not one of the children has ever sang in public before.
Identify the words or phrases that must be changed to make the sentence correct.
  1. ক) Not one
  2. খ) has ever sang
  3. গ) in public
  4. ঘ) no error
ব্যাখ্যা
Sing (base form) → Sang (past form) → Sung (past participle). 

• প্রদত্ত বাক্যটি Present Perfect tense এ আছে। 
- Present Perfect tense এ has/have + verb এর past participle form হয়। 
- Sing (গান করা; গাওয়া) এর past participle form হচ্ছে Sung. 
- তাই প্রদত্ত বাক্যে 'has ever sung' হবে। 

Correct Sentence- Not one of the children has ever sung in public before.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৪,১৯০.
______ you develop a habit of saving money, you won't have the means to go on that vacation.
  1. When
  2. Whereas
  3. Since
  4. Unless
ব্যাখ্যা
Unless (conjunction): 
- Unless অর্থ if ...... not (যদি না)। 
- Unless দ্বারা যে clause শুরু হয় সে clause এ 'not' ব্যবহৃত হয় না। 
- অপর clause টি বিপরীত অর্থ প্রকাশ করে। 

Complete Sentence: Unless you develop a habit of saving money, you won't have the means to go on that vacation.

Other options, 
Whereas (conjunction) - এই বিবেচনা করে; এই বিচার করে; যেহেতু।
Since (conjunction) - তারপর থেকে; তখন থেকে। 
When (conjunction) - সেই সময়ে; যখন। 

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy. 
৪,১৯১.
Identify the correct sentence.
  1. At least one of the students get full marks every time.
  2. One of my favorite books are "To Kill a Mockingbird."
  3. She is one of the students who have consistently aced their exams.
  4. One of the tigers were shot dead on the spot.
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।

• কিন্তু, 
One of the এরপর যদি relative pronoun আসে, তবে verb হবে এর আগের antecedent অনুযায়ী।
- প্রদত্ত বাক্যে who এর antecedent হচ্ছে students.
- এটি যেহেতু plural তাই সে অনুসারে verb ও plural হবে।
- সুতরাং, এর পরে verb হিসেবে have বসবে।
- তাই সঠিক উত্তরটি হবে - She is one of the students who have consistently aced their exams.
====================

তাই নিয়মানুযায়ী, অন্য অপশন গুলোর ক্ষেত্রে -
ক) অপশনে get এর স্থলে gets বসলে বাক্যটি সঠিক হবে।
- সঠিক বাক্য - At least one of the students gets full marks every time.

খ) অপশনে are এর স্থলে is বসলে বাক্যটি সঠিক হবে।
- সঠিক বাক্য - One of my favorite books is "To Kill a Mockingbird."

গ) অপশনে were এর স্থলে was বসলে বাক্যটি সঠিক হবে।
- One of the tigers was shot dead on the spot.
৪,১৯২.
Identify the correct sentence.
  1. If I had known that the road was going to be closed for construction, I will have left much earlier, taken an alternate route, and avoided being stuck in traffic for hours.
  2. If I had known that the road was going to be closed for construction, I would leave much earlier, taken an alternate route, and avoided being stuck in traffic for hours.
  3. If I knew that the road was going to be closed for construction, I would left much earlier, taken an alternate route, and avoided being stuck in traffic for hours.
  4. If I had known that the road was going to be closed for construction, I would have left much earlier, taken an alternate route, and avoided being stuck in traffic for hours.
ব্যাখ্যা
• The correct sentence is - If I had known that the road was going to be closed for construction, I would have left much earlier, taken an alternate route, and avoided being stuck in traffic for hours. (অপশন 'ঘ')
• বাক্যটি মূলত perfect conditional/3rd conditional এর উদাহরণ।

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।

- Structure: If + Past Perfect Tense (had + verb এর past participle form) + would have/could have + verb-এর Past Participle form.
- আর যদি বাক্যটি passive sense প্রকাশ করে তবে - If + had been + Verb এর past participle form হয়।

অপশন আলোচনা:
- অপশন (ক) - 3rd conditional এর নিয়ম অনুযায়ী will হবেনা।
- অপশন (খ) - would এর পর have হবে এবং verb এর past participle form left বসবে।
- অপশন (গ) - would এর পর সাধারণত verb এর present form leave বসে; যা মূলত 2nd conditional এর ক্ষেত্রে হয়।
৪,১৯৩.
Choose the correct sentence.
  1. Jakir keeps tiptoeing in the problem, instead of confronting it.
  2. Jakir keeps tiptoeing into the problem, instead of confronting it.
  3. Jakir keeps tiptoeing upto the problem, instead of confronting it.
  4. Jakir keeps tiptoeing around the problem, instead of confronting it.
ব্যাখ্যা
• Correct Sentence: Jakir keeps tiptoeing around the problem, instead of confronting it.
- Bangla Meaning:জাকির সমস্যা সমাধানের মুখোমুখি না হয়ে সেটা এড়িয়ে চলছে।

• tiptoe around (phrasal verb with tiptoe verb)
English Meaning: to avoid dealing with something directly, especially a sensitive issue.
Bangla Meaning: (কোনো সমস্যা বা বিষয়) এড়িয়ে যাওয়া বা ঘুরে ঘুরে কথা বলা।

"কোনো বিষয় এড়িয়ে যাওয়া" বোঝাতে tiptoe এর পরে preposition হিসেবে সাধারণত 'around' বসে।

Example Sentences:
- She kept tiptoeing around the topic of her job loss.
- Stop tiptoeing around the issue and just tell me the truth.





Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪,১৯৪.
We had a _____ of cold weather in November.
  1. phase
  2. length
  3. spell
  4. time
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে বসবে 'spell'
- সেই অনুযায়ী বাক্যটির সম্পূর্ণরূপ হবে 'We had a spell of warm weather in February.

• Spell
- English Meaning: An indeterminate period of time
- Bangla Meaning: ব্যাপ্তিকাল
- এছাড়াও ব্যবহারের ভিত্তিতে Spell এর একাধিক অর্থ রয়েছে।

• অন্যান্য শব্দের অর্থ- 
ক) Phase শব্দের অর্থ- পর্যায়; অবস্থার পারম্পর্য।
খ) length শব্দের অর্থ- ব্যাপ্তি বা দীর্ঘ সময় ধরে।
ঘ) Time শব্দের অর্থ- অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল।

Source: Objective General English by Dr. R.S. Aggarwal and Accessible Dictionary by Bangla Academy.
৪,১৯৫.
There has been a _________ lack of efficiency in all the crucial areas of the working of public sector undertakings.
  1. ক) positive
  2. খ) surprising
  3. গ) conspicuous
  4. ঘ) stimulative
ব্যাখ্যা
The word conspicuous is the most effective word, which can make the sentence meaningful. “There has been a conspicuous lack of efficiency in all the crucial areas of the working of public sector undertakings.”
৪,১৯৬.
We fixed ____ the marriage. (Fill in the gap)
  1. ক) in
  2. খ) up
  3. গ) of
  4. ঘ) over
ব্যাখ্যা

বাক্যের অর্থ : আমরা বিয়েটা ঠিক করে ফেললাম।
Fix up একটি phrasal verb।
Meaning: To set right
Source: Merriam-Webster Dictionary

৪,১৯৭.
He slept ___ eight o'clock.
  1. ক) till
  2. খ) from
  3. গ) for
  4. ঘ) since
ব্যাখ্যা
Till- পর্যন্ত। 
From- থেকে; হতে; অবধি। 
For- উদ্দেশে; অভিমুখে; লক্ষ্যে; দিকে। 
Since- ইতিপূর্বে; ইতিমধ্যে। 

• He slept till eight o'clock. 
অর্থ- সে আটটা পর্যন্ত ঘুমিয়েছে। 

- till বসালে বাক্যের অর্থ পূর্ণতা পায়।
- কারন এই বাক্য দ্বারা বোঝাচ্ছে যে অতীতে একটা কাজ হয়েছিল, তাই till হবে।
- অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে এমন বোঝাচ্ছে না তাই since, from হবে না। 
৪,১৯৮.
She completed the task with such _______ that everyone was impressed.
  1. lethargy
  2. confusion
  3. vigor
  4. hesitation
ব্যাখ্যা
The correct answer is: গ) vigor.

Complete Sentence:
"She completed the task with such vigor that everyone was impressed."
"সে কাজটি এত বলবত্তা নিয়ে শেষ করেছিল যে সবাই মুগ্ধ হয়েছিল।"

Explanation:
Vigor (জোর/প্রাণশক্তি) means great energy, enthusiasm, and determination, which fits the context of impressing others.
Lethargy (অলসতা), Confusion (দ্বিধা); Hesitation (দোদুল্যমানতা) - বাক্যটির সাথে প্রাসঙ্গিক নয়।
 -------------
• Vigor (noun)
- English Meaning: strength, energy, or enthusiasm.
- Bangla Meaning: শারীরিক বা মানসিক শক্তি; তেজ; বলবত্তা; বলিষ্ঠতা; (ভাষার) ওজোগুণ; ওজস্বিতা।

• Synonyms: Energy (শক্তি), Vitality (প্রাণশক্তি), Stamina (শক্তি), Spirit ( সাহসিকতা; তেজস্বিতা), Strength (শক্তি)।

• Antonyms: Lethargy (আলস্য), Sluggishness (মন্থরগতি), Indolence (আলসা; শ্রমবিমুখতা), Laziness ( আলস্য, অলসতা)।

• Example sentence: 
1. They went to work with youthful vigor and enthusiasm.
2. After vacation, she returned to work with renewed vigor.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৪,১৯৯.
I think it _____ rain today.
  1. ক) Shall
  2. খ) may
  3. গ) might
  4. ঘ) must
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - may.
- May হচ্ছে সম্ভাব্যতা নির্দেশক শব্দ। 
- I think থাকায় বাক্যটি দ্বারা সম্ভবনা প্রকাশ করছে বোঝাচ্ছে।
- Complete sentence: I think it may rain today.
৪,২০০.
  1. ক) afraid
  2. খ) fear
  3. গ) fright
  4. ঘ) fret
ব্যাখ্যা
The word 'afraid' is an adjective.
Meaning: feeling fear or anxiety; frightened. 
A friend is not afraid to give an honest opinion and does not say things for shake of getting approval. 
একজন বন্ধু সৎ মতামত দিতে ভয় পায় না এবং অনুমোদন পাওয়ার জন্য এমন কিছু বলে না।
 'afraid' is the appropriate word to fill in the blank.